পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ মার্চ, ২০২৩সময়40 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়) পদের নাম - জুনিয়র শিক্ষক (গ্রেড-১১) পরীক্ষার তারিখ - ১৮.০৩.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ মার্চ, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
এক কথায় প্রকাশ করুন:- 'এক থেকে শুরু করে ক্রমাগত'
  1. ক) ক্রমিক নং
  2. খ) ক্রমবিন্যাশ
  3. গ) একাদিক্রমে
  4. ঘ) ধারাবাহিকতা
ব্যাখ্যা
একাদিক্রমে (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়

অর্থ:
- প্রথম থেকে শুরু করে পরপর, ক্রমানুসারে
- একনাগাড়ে, নিরন্তর। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
এক থেকে আরাম্ভ করে ক্রমাগত = একাদিক্রমে।
কাঁচের তৈরি ঘর = শিশমহল।
গমন করতে পারে যে = জঙ্গম।
ঊর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ।
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
.
জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পরে বসে
  1. ক) দাঁড়ি
  2. খ) কোলন
  3. গ) সেমিকোলন
  4. ঘ) কমা
ব্যাখ্যা
• কমা: কমা যার বাংলা অর্থ ‘পাদচ্ছেদ’। ‘কমা’র বিরামের সময়কাল ‘১ বলার যে সময় প্রয়োজন হয়’।

• ‘কমা’ এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার:
- সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে। 
- উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ডবাক্যের শেষে) কমে বসে।
- তারিখ লিখতে বার ও মাসের পরে ‘কমা’ বসে।
- বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে।
- জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পরে কমা বসে।
- একাধিক বিশেষ্য বা বিশেষণ পদের সবগুলোর পরে কমা বসে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
  1. ক) ইৎ
  2. খ) গম
  3. গ) বৃদ্ধি
  4. ঘ) আগম
ব্যাখ্যা
১. যে শব্দের সঙ্গে ষ্ণ (অ)—প্রত্যয় যুক্ত হয়, তার মূল স্বরের বৃদ্ধি হয়।

যথা:
-  নগর+ষ্ণ=নাগর, 
- মধুর +ষ্ণ=মাধুর্য।

বৃদ্ধি : 
- অ-স্থানে আ,
- ই, ঈ-স্থানে ঐ, 
- উ, ঊ-স্থানে ঔ এবং
- ঋ-স্থানে 'আর' হওয়াকে বৃদ্ধি বলে।

২. যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কারও ‘ও’-কারে পরিণত হয়। ও +অ সন্ধিতে ‘অব’ হয়। যথা—
গুরু+ষ্ণ=গৌরব
লঘু+ষ্ণ =লাঘব
শিশু +ষ্ণ=শৈশব
মধু +ষ্ণ=মাধব
মনু + ষ্ণ =মানব

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯- সংস্করণ।
.
'একাত্তরের ডায়েরী' কার রচনা?
  1. ক) এম আর আকতার মুকুল
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
'একাত্তরের ডায়েরী' সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথামূলক রচনা ।

সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯):
- কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন।
-  সওগাত সম্পাদক  মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
-  বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে।
- তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন।

 তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)

গল্প:
- কেয়ার কাঁটা (১৯৩৭)

ভ্রমনকাহিনী:
- সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)

স্মৃতিকথা:
- একাত্তরের ডায়েরি (১৯৮৯)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

-------------
'একাত্তর' নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম:
১. একাত্তরের ডায়েরী - সুফিয়া কামাল
২. একাত্তর দিনগুলি - জাহানারা ইমাম
৩. একাত্তরের ঢাকা - সেলিনা হোসেন
৪. একাত্তরের যীশু - শাহরিয়ার কবির
.
'চার্বাক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) চারু + বাক্‌
  2. খ) চ + বাক্‌
  3. গ) চর + বাক্
  4. ঘ) চার + বাক্‌
ব্যাখ্যা
চার্বাক : [চার্‌বাক্‌] (বিশেষ্য)
১ একজন নাস্তিক মুনি; আত্মা পরলোক প্রভৃতিতে অবিশ্বাসী প্রসিদ্ধ মুনি। 
২ জড়বাদী। 

চার্বাক এর বিশেষণ - চার্বাকী চার্বাকসুলভ (এই চার্বাকী মতবাদ প্রচার-সৈয়দ মুজতবা আলী)। 

'চার্বাক' এর সন্ধি বিচ্ছেদ: চারু + বাক; 

 উৎস: Accessibledictionary.gov.bd 
.
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
  1. ক) বাংলা ভাষায়
  2. খ) ইংরেজি
  3. গ) প্রাপক অবস্থানকারী দেশের রাষ্ট্রীয় ভাষায়
  4. ঘ) প্রেরকের নিজের ভাষায়
ব্যাখ্যা
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা ইংরেজি ভাষায় লিখতে হয়।

সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে নিম্নলিখিত অংশগুলো বিদ্যমান। যেমন:
১। চিঠির ওপরের মঙ্গলসূচক শব্দ। ( আজকাল ব্যবহার কম হয়)
২। চিঠির ওপরের ডান কোণে স্থান ও তারিখ।
৩। চিঠির ওপরের অংশের বাঁ দিকে প্রাপকের উদ্দেশ্যে সম্বোধন বা সম্ভাষণ।
৪। চিঠির বক্তব্য বিষয় বা পত্রগর্ভ।
৫। নিবেদন ও স্বাক্ষর।
৬। চিঠির শিরোনাম। খামের উপর পরিষ্কারভাবে ঠিকানা লিখতে হবে। (বিদেশি চিঠিতে ঠিকানা হবে ইংরেজি ভাষায়)।

 উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
'একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে?
  1. ক) জাতির জাগ্রত প্রতিরোধ
  2. খ) জাতির ঐক্যবদ্ধ প্রয়াস
  3. গ) জাতির প্রতিবাদ
  4. ঘ) জাতির সংগ্রামী চেতনা
ব্যাখ্যা
১৯৫৩ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' সংকলনে ‘একুশের গান' প্ৰথম ছাপা হয়।
এখানে ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত ভাষা-আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গকে স্মরণ করা হয়েছে।
ভাষা-আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না এবং  অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।

হাসান হাফিজুর রহমান রচিত প্রবন্ধ:
- আধুনিক কবি ও কবিতা 
- মূল্যবোধের জন্য 
- সাহিত্য প্রসঙ্গ 
- আলোকিত গহ্বর ইত্যাদি।

• হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থঃ
- বিমুখ প্রান্তর,
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শহরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- ভবিতব্যের বাণিজ্য তরী,
- শোকার্ত তরবারি ইত্যাদি।

• হাসান হাফিজুর রহমান রচিত গল্প:
- আরো দুটি মৃত্যু 

উৎস: সাহিত্য কণিকা (অষ্টম শ্রেণি), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
  1. ক) গবেষনাপত্র
  2. খ) প্রতিবেদন
  3. গ) ভাব-সম্প্রসারণ
  4. ঘ) ছোট গল্প
ব্যাখ্যা
ভাবের সুসংগত প্রসারণের নাম- ভাব-সম্প্রসারণ

ভাব-সম্প্রসারণ:
• ভাব-সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
• ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব-সম্প্রসারণ।
• কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। 

 ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন:
- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
- ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।
- প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
রুধির শব্দের অর্থ-
  1. ক) পানি
  2. খ) শিরা
  3. গ) বায়ু
  4. ঘ) রক্ত
ব্যাখ্যা
• রুধির (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√রুধ্+ইর]

অর্থ: রক্ত, শোণিত, রক্তবর্ণ, কুমকুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘পেটের ভাত চাল হওয়া' বাগধারাটির অর্থ-
  1. ক) অতিরিক্ত দুর্ভাবনায় পড়া
  2. খ) বেশি ভয় পাওয়া
  3. গ) মোটেও হজম না হওয়া
  4. ঘ) তীব্র ক্ষুধায় কাতর হওয়া
ব্যাখ্যা
পেটের ভাত চাল হওয়া- অত্যন্ত দুর্ভাবনাযুক্ত বা ভীত হওয়া।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
'রামগরুড়ের ছানা' এর অর্থ - গোমড়ামুখো লোক 
'লগন চাঁদা' এর অর্থ  - ভাগ্যবান 
'ভুষণ্ডির কাক' এর অর্থ  - বিচক্ষণ ব্যক্তি 
'বুদ্ধির ঢেঁকি' এর অর্থ  - নির্বোধ লোক 

[উৎস: accessibledictionary.gov.bd, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১১.
I saw a ___ of cows in the field.
  1. ক) flock
  2. খ) group
  3. গ) swarm
  4. ঘ) herd
ব্যাখ্যা
• গরুর পাল বোঝাতে a herd of cows ব্যবহৃত হয়।
- herd - a group of animals of one kind that live and feed together → a herd of cattle; herds of elephants

অন্যদিকে, 
- flock- a group of sheep, goats, or birds.
- swarm জাঁক, পাল, দল: মৌমাছি) রানিকে ঘিরে ঝাঁক বেঁধে মৌচাক ছেড়ে যাওয়া।
১২.
I recognized your voice at once. What type of noun the underlined word is?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Abstract
  4. ঘ) Collective
ব্যাখ্যা
• A common noun is the name given to all persons or objects of the same class or kind.
- Voice is a common noun since it is a noun that is used to describe a thing in general.
- অর্থাৎ, Voice (কথা, কণ্ঠস্বর)  দ্বারা কোনো জিনিসের সাধারন নাম নির্দেশ করা হচ্ছে বিধায় এটি common noun.

• Voice abstract noun নয়, কারণ - যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিন্তু Voice (কথা, কণ্ঠস্বর) শোনা যায়, গণনা করা যায়।
১৩.
None but Allah can help us. What kind of pronoun 'None' is?
  1. ক) Relative
  2. খ) Reciprocal
  3. গ) Indefinite
  4. ঘ) Reflexive
ব্যাখ্যা
None is Indefinite pronoun.
• অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল:
- all, one, none, any, anybody, anyone, some ইত্যাদি।

অন্যদিকে, 
ক) Relative pronoun
- Whom, who, whose, which,that ইত্যাদি শব্দ গুলো যদি দুটি বাক্যের বা clause এর মাঝে বসে দুইটি clause এর মধ্যে relation তৈরি করে তবে তাদের relative pronoun বলে।

খ) Reciprocal pronoun: 
- যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
- যেমন- each other, one another.

ঘ) Reflexive pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
১৪.
One's finger prints are-
  1. ক) Different from other person
  2. খ) Different from any other person
  3. গ) Different from those of any other person
  4. ঘ) Different from another person
ব্যাখ্যা
• Fingerprints - an impression or mark made on a surface by a person's fingertip, able to be used for identifying individuals from the unique pattern of whorls and lines on the fingertips.

- কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। Different থাকলে এর সাথে from হয়, than নয়।
যেমনঃ
- One's fingerprints are different from those of any other person.
- Your advice is no different from that of the other friends.
- Modern farms are much larger than those of former times.

Source: Cliffs TOEFL
১৫.
Leap years, _____ have 366 days, contain an extra day in February.
  1. ক) that
  2. খ) those
  3. গ) what
  4. ঘ) which
ব্যাখ্যা
শুন্যস্থানে একটি relative pronoun প্রয়োজন।

অপশনগুলোর মধ্যে Relative pronoun হিসেবে which এবং that শূন্যস্থানে বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
which = যেটি, যা, যেগুলো
that = যে, যা, যারা, যেগুলো
কিন্তু, that সাধারণ which এর পরিবর্তে ব্যবহৃত হয়; আর অপশনে যেহেতু which রয়েছে তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে which সঠিক।

Those - relative pronoun নয়, এটি demonstrative pronoun.
আর what এখানে অর্থ অনুসারে মানানসই নয়।
১৬.
Every man has potential. Here 'Every' is a/an?
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• Every man has potential. Here 'Every' is an - Adjective.
- যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে ।
- 'Every' man এর সংখ্যা নির্দেশ করছে। 
- তাই এটি adjective হবে। 
১৭.
Robi said that no car could go ___.
  1. ক) as fast like his car
  2. খ) as fast as his car
  3. গ) so fast as his car
  4. ঘ) so fast like his car
ব্যাখ্যা
Equal comparison-এর rule অনুযায়ী as + adj/adv + as বসবে।
সুতরাং সঠিক বাক্যটি হবে - Robi said that no car could go as fast as his car.
১৮.
Look at the flying bird. Here 'flying' is a/an?
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Verbal Noun
  4. ঘ) Participle
ব্যাখ্যা
• Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb-adjective.

• Present participle দ্বারা চলমান sense বােঝায়।
- 'Look at the flying bird' - বাক্যে flying শব্দটি noun ‘bird’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে।
- তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।
- সুতরাং, এটি Participle.
১৯.
Synonym of the word 'Anomaly' is
  1. ক) Abnormal
  2. খ) Ambiguity
  3. গ) Irregularity
  4. ঘ) Mixed
ব্যাখ্যা
• 'Anomaly' - অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো মধ্যে - 
ক) Abnormal - অস্বাভাবিক; অস্বভাবী।
খ) Ambiguity - দ্ব্যর্থকতা; অর্থ বা অভিপ্রায়ের অস্পষ্টতা বা অনিশ্চয়তা।
গ) Irregularity - অবৈধিক; বিধিবিরুদ্ধ; নিয়মবহির্ভূত; অনিয়মিত
ঘ) Mixed - বিভিন্ন ধরনের; মিশ্রিত; মিশ্র; অবচ্ছুরিত
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Abnormal শব্দটি Anomaly এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Abnormal.

Source: Bangla Academy Dictionary.
২০.
Which is not the antonym of Hypocritical?
  1. ক) Considerate
  2. খ) Axiomatic
  3. গ) Sincere
  4. ঘ) Satiated
ব্যাখ্যা
• Hypocritical - (adjective)
English Meaning: Behaving in a way that suggests one has higher standards or more noble beliefs than is the case.
Bangla Meaning: ভণ্ডামিপূর্ণ; কাপটিক; কপটী।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Considerate (adjective)
English Meaning:  Thoughtful of the rights and feelings of others
Bangla Meaning: - সুবিবেচিত; সুবিবেচকের মতো; পরের জন্য সহানুভূতিপূর্ণ বিবেচনাযুক্ত

খ) Axiomatic (adjective)
English Meaning: Self - evident 
Bangla Meaning: স্বতঃসিদ্ধ; স্বয়ংপ্রমাণ।

গ) Sincere (adjective)
English Meaning: Honest, pure, true
Bangla Meaning: আন্তরিক; অকৃত্রিম

ঘ) Satiated (adjective) (verb)
English Meaning: To completely satisfy yourself or a need
Bangla Meaning: ম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত/পরিতর্পিত করা; কোনো কিছুর আধিক্যের দ্বারা ক্লান্ত হওয়া বা করা; অরুচি ধরা বা ধরানো

• প্রশ্নে চাওয়া হয়েছে Which is not the antonym of Hypocritical?
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে ক), খ) এবং গ) তিনটি অপশনই Hypocritical এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- অপশন ঘ) তে উল্লেখিত Satiated শব্দটি ভিন্ন Hypocritical এর ভিন্ন অর্থ প্রকাশ করে।
- তাই Satiated কে সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

Source: Bangla Academy Dictionary.
২১.
যদি একটি সংখ্যা 'ক' এর ১২০%, অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয়, তাহলে (ক + খ) এর মান কত?
  1. ক) ১.৫ক
  2. খ) ২ক
  3. গ) ২.৫ক
  4. ঘ) এক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যা 'ক' এর ১২০%, অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয়, তাহলে (ক + খ) এর মান কত?

সমাধান:
প্রশ্নমতে,
ক এর ১২০%= খ এর ৮০%
বা, (১২০ক/১০০) = (৮০খ/১০০)
বা, ১২ক = ৮খ
বা, ৩ক = ২খ
বা, খ = ১.৫ ক

তাহলে
ক + খ = ক + ১.৫ক
= ২.৫ ক
২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ P% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেল। P এর মান কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ২২
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ P% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেল। P এর মান কত?

সমাধান:
মনেকরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x
আয়তক্ষেত্রের প্রস্থ y
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy

প্রশ্নমতে,
1.1x ×(1 - p)y = 0.88xy
বা, 1.1xy - 1.1pxy = 0.88xy
বা, 1.1pxy = 0.22xy
বা, p = 0.22xy/1.1xy
∴ p = 0.2 x 100%

অর্থাৎ, p = 20%
২৩.
একটি বই ৬৭৫ টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
  1. ক) ৬.৫%
  2. খ) ৬.৭৫%
  3. গ) ৬.৬৫%
  4. ঘ) ৬.৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৬৭৫ টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে 
ক - ২ক/৯ = ৬৭৫ 
বা, (৯ক - ২ক)/৯ = ৬৭৫ 
বা, ৭ক/৯ = ৬৭৫ 
বা, ক = (৬৭৫ × ৯)/৭ 
∴ ক = ৮৬৭.৮৬ টাকা 

বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে ক্ষতি = (৮৬৭.৮৬ - ৮১০) টাকা = ৫৭.৮৬ টাকা
∴ বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি = {(৫৭.৮৬ × ১০০)/৮৬৭.৮৬}%
= ৬.৬৭%

এখানে ৬.৬৫% কাছাকাছি উত্তর হিসেবে গ্রহণ করা হলো 
২৪.
যদি - 5, P, Q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে P ও Q এর মান হবে যথাক্রমে-
  1. ক) - 2, 9
  2. খ) 2, 9
  3. গ) - 2, - 9
  4. ঘ) 2, - 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 5, P, Q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে P ও Q এর মান হবে যথাক্রমে-

সমাধান: 

এখানে,
১ম পদ a = - 5
সাধারণ অন্তর =  d

এখন,
৪র্থ পদ = a + (4 - 1)d
বা, 16 =  - 5 + 3d
বা, 16 + 5 = 3d
বা, 21 = 3d
∴ d = 7

২য় পদ, p = a + (2 - 1)d = - 5 + 7 = 2
৩য় পদ, q = a + (3 - 1)d = - 5 + (2 × 7) = - 5 + 14 = 9
∴ p = 2, q = 9
২৫.
একটি স্বাভাবিক সংখ্যা যখন ১২ বৃদ্ধি পায়, এর ব্যস্তানুপাতিক ১৬০ গুণ হয় । সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যা যখন ১২ বৃদ্ধি পায়, এর ব্যস্তানুপাতিক ১৬০ গুণ হয় । সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক + ১২ = (১/ক) x ১৬০
বা, ক + ১২ক = ১৬০
বা, ক + ১২ক - ১৬০ = ০
বা, ক + ২০ক -  ৮ক - ১৬০ = ০
বা, ক(ক + ২০) - ৮(ক - ২০) = ০
বা, (ক + ২০) (ক - ৮) = ০

হয়,
ক + ২০ = ০
ক = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
ক - ৮ = ০
 ক = ৮

∴ সংখ্যাটি ৮
২৬.
(26x/26) + 26 = 4097/64 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: (26x/26) + 26 = 4097/64 হলে x এর মান কত?

সমাধান:
26x/26 + 26 = 4097/64
বা, 26x - 6 + 64 = 4097/64
বা, 26x - 6 = (4097/64) - 64
বা, 26x - 6 = 1/64
বা, 26x x 1/64 = 1/64
বা, 26x = (1/64) x 64
বা, 26x = 20
বা, 6x = 0
∴ x = 0
২৭.
স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সংগীতে, ২৬ জন কলায় এবং ২ জন সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সংগীতে, ২৬ জন কলায় এবং ২ জন সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি?

সমাধান:
সংগীতে অংশগ্রহণ করে, P(S) = ১৮ জন
কলায়  অংশগ্রহণ করে, P(B) = ২৬ জন
সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে, P(S ∩ B) = ২ জন
সংগীত অথবা কলায়  অংশগ্রহণ করে = P(S ∪ B)

আমরা জানি,
P(S ∪ B) = P(S) + P(B) - P(S ∩ B)
= ১৮ + ২৬ - ২
= ৪২
∴ সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি = ৫০ - ৪২ = ৮ জন
২৮.
2x2 + 2y2 - 4x - 12y + 11 = 0 বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) √29
  2. খ) √15.5
  3. গ) √4.5
  4. ঘ) √10.5
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 + 2y2 - 4x - 12y + 11 = 0 বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, 2x2 + 2y2 - 4x - 12y + 11 = 0 
x2 + y2 - 2x - 6y + 11/2 = 0 কে

x2 + y2 + 2gx + 2fy + c = o এর সাথে তুলনা করে পাই,
2g = - 2
⇒ g = - 1

2f = - 6
f = - 3
এবং,
c = 11/2

আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ = √(g2 + f2 - c)
= √{( - 1)2 + (- 3)2 - (11/2)}
= √{1 + 9 - (11/2)}
= √{(2 + 18 - 11)/2}
=√(9/2)
= √4.5

২৯.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১২৮ বর্গফুট
  2. খ) ১৫৬ বর্গফুট
  3. গ) ১৬৪ বর্গফুট
  4. ঘ) ২১৬ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৮ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৮ ফুট
= ৮√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৮√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৮√২) 
= ৬৪ × ২ বর্গফুট 
= ১২৮ বর্গফুট
৩০.
একটি ঘড়িতে যখন সকাল ১০ টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. ক) ৯৬°
  2. খ) ১২৬°
  3. গ) ১২৪°
  4. ঘ) ১১২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে যখন সকাল ১০ টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

সমাধান: 
আমরা জানি,
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(১১m - ৬০h)/২|°
= |{(১১ × ১২) - (৬০ × ১০)}/২|°
= |(১৩২ - ৬০০)/২|°
= |- ৪৬৮/২|°
= |- ২৩৪|°
= ২৩৪°

যেহেতু এটি একটি প্রবদ্ধকোণ।

নির্ণেয় কোণ = ৩৬০° - ২৩৪° = = ১২৬°
৩১.
কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না? 
(i) প্রাণীর স্নায়ুটিস্যুর স্নায়ুকোষে
(ii) স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা
(iii) উদ্ভিদের স্থায়ী টিস্যু

নিচের কোনটি সঠিক?
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
মাইটোসিস সংঘটিত হওয়ার স্থান:
- প্রকৃত নিউক্লিয়াসযুক্ত (উন্নত জীব কোষ) দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। 
- উদ্ভিদের বর্ধনশীল অংশ যথা কান্ড ও মূলের অগ্রভাগ, ভ্রুণ মুকুল, ভ্রুণ মূল পুষ্পমুকুল, অগ্রমুকুল, বর্ধনশীল পত্র ইত্যাদির ভাজক টিস্যুর কোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়। 
- প্রাণির স্নায়ুকোষ ছাড়া সকল দেহকোষও এ প্রক্রিয়ায় বিভাজিত হয়।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
কলয়েডধর্মী পদার্থ হলো- 
(i) স্টার্চ
(ii) সেলুলোজ
(iii) জিলেটিন
(iv) ক্লোরোফিল

নিচের কোনটি সঠিক?
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) i, ii ও iii
  4. ঘ) i ও iv
ব্যাখ্যা
কলয়েডধর্মী পদার্থ হলো স্টার্চ, সেলুলোজ, জিলেটিন।
কলয়েডধর্মী পদার্থ: যে সকল পদার্থ পানির সংস্পর্শে আসলে স্বতঃস্ফূর্তভাবে পানি শুষে নিতে পারে তাদেরকে কলয়েডধর্মী পদার্থ বলে। 
- এসকল পদার্থ পানি শোষন করে নিজের মধ্যে নিয়ে নেয়। অর্থাৎ কলয়েডধর্মী পদার্থ পানিগ্রাহী।
- স্টার্চ, সেলুলোজ, জিলেটিন পানি শোষন করতে পারে এজন্য এদেরকে কলয়েডধর্মী পদার্থ বলা হয়।
- এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। কলয়েডধমী বিভিন্ন পদার্থ (উদ্ভিদের ক্ষেত্রে কোধপ্রাচীর) যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ (উভিদের ক্ষেত্রে পানি) শোষণ করে তাকে ইমবাইবিশন বলে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি (বোর্ড বই)।
৩৩.
বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) লোহা ও তামা
  2. খ) তামা ও সীসা
  3. গ) সীসা ও ব্রোঞ্জ
  4. ঘ) সীসা ও টিন
ব্যাখ্যা
বৈদ্যুতিক ফিউজে সীসা ও টিন ব্যবহার করা হয়।
- কোনো বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহকালে সরবরাহ লাইন থেকে যাতে প্রয়োজনের অতিরিক্ত মাত্রার বিদ্যুৎ
- প্রবাহিত হয়ে অগ্নিকান্ড ঘটাতে না পারে বা গৃহে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হতে না পারে সে জন্য
- বৈদ্যুতিক নিরাপত্তা ফিউজ ব্যবহৃত হয়। 
- বৈদ্যুতিক ফিউজ ব্যবস্থায় প্রবাহ নিরাপদ মাত্রা অতিক্রম করার পূর্বেই সরে গিয়ে প্রবাহ বন্ধ করে দেয়। 
- বৈদ্যুতিক ফিউজ সাধারণত সীসা ও টিন (সীসা ৭৫% এবং টিন ২৫%) এর সংকরের উপযুক্ত ব্যাসের এক টুকরা সরু তার। 
- এর গলনাংক প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। 
- এরূপ এক খন্ড তার চীনা মাটির বাক্সে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের সাথে আটকানো থাকে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. ক) পিপীলিকা
  2. খ) লিনাক্স
  3. গ) অপেরা
  4. ঘ) জিমেইল
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর নাম হচ্ছে পিপীলিকা।
- পিপীলিকা নামের সার্চ ইঞ্জিনটি চালু হয় ২০১৩ সালে।
-  পিপীলিকা সার্চ ইঞ্জিন বর্তমানে অপ্রচলিত। 
-  বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির নাম হচ্ছে গুগল।

উৎস: প্রথম আলো পত্রিকা।
৩৫.
কোন ওয়েবসাইটে প্রবেশ করতে কোন দক্ষতার প্রয়োজন?
  1. ক) প্রোগ্রামিং
  2. খ) ব্রাউজিং
  3. গ) কম্পিউটারে গ্রাফিক্স
  4. ঘ) ওয়েব ডিজাইন
ব্যাখ্যা
- কোন ওয়েবসাইটে প্রবেশ করতে ব্রাউজিং দক্ষতার প্রয়োজন।
- সাধারণভাবে, ব্রাউজ এর মাধ্যমে ডেটা Reading এবং Scanning করা বোঝায়। 
- ব্রাউজিং হলো যখন একজন ব্যবহারকারী ইন্টারনেটে Web Page  Reading এবং Scanning করা বোঝায়।  

উৎস: Computerhope Website.
৩৬.
গোল্ড এর যোজনী কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1 ও 3
  4. ঘ) 2 ও 3
ব্যাখ্যা
গোল্ড এর যোজনী 1 ও 3.
- গোল্ড এর রাসায়নিক প্রতীক Au, পারমাণবিক সংকেত 79.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু   যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
'বিশ্বকাপ ক্রিকেট-২০১৯' দেখতে সাহায্য করেছিল কোন উপগ্রহ?
  1. ক) যোগাযোগ
  2. খ) পৃথিবী পর্যবেক্ষণকারী
  3. গ) বেসামরিক
  4. ঘ) আবহাওয়া
ব্যাখ্যা
'বিশ্বকাপ ক্রিকেট-২০১৯' দেখতে সাহায্য করেছিল যোগাযোগ উপগ্রহ।
- যোগাযোগ উপগ্রহ এক ধরনের কৃত্রিম উপগ্রহ।
- মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষগথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। 
- রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে টাদের মতো এরা এদের কক্ষপথে ঘুরে। 
- কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে। নির্দিষ্ট কক্ষপথে ঘুরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। 
- পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি হবে তত কম। ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে এরা বেশি সময় নেবে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি (বোর্ড বই)।
৩৮.
মানবদেহে কত গ্রাম শর্করা জমা থাকে?
  1. ক) ২৫০ - ৩০০
  2. খ) ৩০০ - ৪০০
  3. গ) ৩৫৫ - ৪৫০
  4. ঘ) ১২০০ - ১৬০০
ব্যাখ্যা
মানবদেহে ৩০০ - ৪০০ গ্রাম শর্করা জমা থাকে।
- শর্করা শত্তি উৎপাদনকারী খাদ্য। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 
- সব শর্করাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়।
- শর্করা, স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য। 
- দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। 
- ১ গ্রাম শর্করা ৪ কিলোক্যালরি তাপ উৎপন্ন করে। 
- মানবদেহে প্রায় ৩০০-৪০০ গ্রাম শর্করা জমা থাকতে পারে। 
- এ পরিমাণ শর্করা ১২০০-১৬০০ কিলোক্যালরি তাপ উৎপন্ন করে দেহের শক্তি যোগায়।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি (বোর্ড বই)।
৩৯.
পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে কমে যায়:-
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন ডি
  3. গ) ভিটামিন ই
  4. ঘ) ভিটামিন কে
ব্যাখ্যা
পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে-এর শোষণ কমে যায়।
- যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। 
- ভিটামিন ‘কে’ এর অভাবে ত্বকের নিচে ও দেহাত্যন্তরে যে রক্ত ক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। 
- সবুজ রঙ্গের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন কে পাওয়া যায়।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি (বোর্ড বই)।
৪০.
সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
  1. ক) হরিণ, বনমোরগ
  2. খ) বানর, সারস
  3. গ) কুমির, শূকর
  4. ঘ) পোকামাকড়, পাখি
ব্যাখ্যা
সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক বানর, সারস।
- যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। 
- বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক রয়েছে।
- প্রথম স্তরের খাদক: যে সকল প্রাণী উদ্ভীদভোজী তারা প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী। যেমন- গরু, ছাগল ইত্যাদি।
- দ্বিতীয় স্তরের খাদক: যারা প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বাচে। যেমন- পাখি, বানর, মানুষ ইত্যাদি। এরা মাংসাশী বলেও পরিচিত।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি,বোর্ড বই।
৪১.
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতির উন্নয়নের বিষয় বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে?
  1. ক) অনুচ্ছেদ ২৫
  2. খ) অনুচ্ছেদ ৪৭
  3. গ) অনুচ্ছেদ ৬৩
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে 'আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' কথা বলা হয়েছে। 
- বাংলাদেশের সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে ‘কতিপয় আইনের হেফাজত’ কথা বলা হয়েছে। 
- বাংলাদেশের সংবিধানের ৬৩ নং অনুচ্ছেদে ‘যুদ্ধ’ কথা বলা হয়েছে। 

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৪২.
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালীদের উপর হামলার সাংকেতিক চিহ্ন ছিল?
  1. ক) অপারেশন ব্ল্যাক আউট
  2. খ) অপারেশন পোড়ামাটি
  3. গ) অপারেশন নীল নকশা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে সাংকেতিক চিহ্নে   গণহত্যা চালায় তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।
- এর নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
- ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী।
- ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।

অন্যদিকে,
- ব্ল্যাকআউট : ১৯৭১ সালের ২৫শে মার্চের কালোরাত্রি স্মরণে সারাদেশে ২৫শে মার্চ রাত ৯টা থেকে ১ মিনিটের জন্যে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নকরণের মাধ্যমে পালিত একটি প্রতীকী কর্মসূচী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং দৈনিক যুগান্তর।
৪৩.
নিচের কোন দেশ/দেশসমূহের স্বাধীনতা ঘোষণা পত্র রয়েছে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) A এবং B উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- পৃথিবীর দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে তা হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র।
- ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা করেন জর্জ ওয়াশিংটন।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।


৪৪.
কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৬
  4. ঘ) ১৯৬২
ব্যাখ্যা
 - ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়।
- গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে। 
- পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। 
- জাতীয় পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের (১৬ ফেব্রুয়ারি ১৯৫৬) এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আদেলউদ্দিন আহমদের (১৯১৩-১৯৮১) দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।

 উৎস: বাংলাপিডিয়া। 
৪৫.
বাংলাদেশের (মুজিবনগর সরকারের) প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
  1. ক) জনাব তাজউদ্দীন আহমেদ
  2. খ) জনাব এম মনসুর আলী
  3. গ) জনাব সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) কোনটিই নয়।
ব্যাখ্যা
-  মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

মুজিবনগর সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রধানমন্ত্রী, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্থানীয় সরকার মন্ত্রণালয় : তাজউদ্দীন আহমদ।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ-পুনর্বাসন ও কৃষি মন্ত্রী : এ. এইচ. এম. কামরুজ্জামান।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৪৬.
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ/গ্রন্থসমূহ-
  1. “আমার কিছু কথা”
  2. “আমার দেখা নয়া চীন”
  3. A এবং B উভয়ই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।

- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

এছাড়াও
“আমার কিছু কথা” লেখক -  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বইটির ক্যাটাগরিঃ ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলন।
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - - অসমাপ্ত আত্মজীবনী।
- অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। 
- এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
- অসমাপ্ত আত্মজীবনী  এ পর্যন্ত ১৮টি ভাষায় অনূদিত হয়েছে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়েরি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দি অবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ। 

উৎস: কারাগারের রোচনামচা ও অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়াচীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪৭.
ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) সেক্টর ১
  2. খ) সেক্টর ২
  3. গ) সেক্টর ৩
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধকালে ঢাকা ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 
- এছাড়া নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ ২ নং সেক্টরের অধীনে ছিল।
- এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন মেজর হায়দার।


উৎস: dhakadiv.gov.bd
৪৮.
বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়-
  1. ক) ১৬ সেপ্টেম্বর ২০১৯
  2. খ) ১৬ সেপ্টেম্বর ২০১৩
  3. গ) ১৬ সেপ্টেম্বর ২০১৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ জুন ২০২১, গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 
- এই গেজেটের কারনে ২০১৫ সালের ১২ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১৬ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়।
- কিন্তু ২০২১ সালের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জন করা হয়।

সূত্র: প্রথম আলো।
৪৯.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত বিদেশি নাগরিক/নাগরিকবৃন্দ-
  1. ক) Michael Harison
  2. খ) C. Rechard
  3. গ) A এবং B উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।


সূত্র: বাংলাপিডিয়া।
৫০.
মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন?
  1. ক) জেনারেল মানকেশর
  2. খ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
  3. গ) A এবং B উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- ১৯৭১ সালে লে. জেনারেল জগজিত্ সিং অরোরা ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান।
- ১৬ ডিসেম্বর তাঁর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কাছে ঢাকার তত্কালীন রমনা রেসকোর্সে পাকিস্তানি জেনারেল এ এ কে নিয়াজির নেতৃত্বে পাকবাহিনী আত্মসমর্পণ করেন।

সূত্র: প্রথম আলো।
৫১.
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) গোবিন্দ হালদার
  3. গ) ইমতিয়াজ বুলবুল
  4. ঘ) খান আতাউর রহমান
ব্যাখ্যা
- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার/রচয়িতা গোবিন্দ হালদার।
- এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এতে কণ্ঠ দেন আপেল মাহমুদ।

গোবিন্দ হালদারের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে:
- এক সাগর রক্তের বিনিময়ে
- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি৷

সূত্রঃ প্রথম আলো
৫২.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
  1. ক) মিরসরাই
  2. খ) নারায়নগঞ্জ
  3. গ) সাভার
  4. ঘ) মংলা
ব্যাখ্যা
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে ১০ কিলোমিটার এবং  চট্টগ্রাম থেকে ৬০ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু শিল্প নগর অবস্থিত। 
- ইছাখালী, চর শরত, চর মোশাররফ, চর লক্ষ্মী ও সাধুর চরে সমুদ্র উপকূলে ৩৩ হাজার একর জমিতে এটি নির্মিত হচ্ছে।

উৎস: বাসস। 
৫৩.
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত ছিল?
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
মালিক মন্ত্রীসভার সদস্য সংখ্যা - ১০ জন ছিল।

- তা নিম্নে দেওয়া হল:
- ড. আব্দুল মোতালেব মালিক (পূর্ব পাকিস্তান) - "স্বাস্থ্য, শ্রম, পরিবার পরিকল্পনা, যোগাযোগ"
- সর্দার আব্দুর রশীদ - স্বরাষ্ট্র এবং কাশ্মীর বিষয়ক, রাজ্য এবং সীমান্ত অঞ্চল" 
-. জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুদ্দিন (পূর্ব পাকিস্তান)" - "শিল্প এবং প্রাকৃতিক সম্পদ"।
- নওয়াব মুজাফফ্ফর আলী কিষবিলাস -অর্থ।
 - জনাব মোহাম্মদ সামসুল হক - শিক্ষা এবং বিজ্ঞান গবেষ…
- নওয়াবজাদা মোহাম্মদ শের আলী খান - তথ্য এবং জাতীয় বিষয়ক।
- জনাব ইহসানুল হক - বাণিজ্য।
- জনাব মাহমুদ আব্দুল্লাহ হারূন - কৃষি এবং কর…
- জনাব এলভিন রবার্ট কর্ণেলিয়াস - আইন।
- ড: গোলাম ওয়াহিদ চৌধুরী - যোগাযোগ।

উৎস:songramernotebook.com
৫৪.
বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
  1. ক) ৬০
  2. খ) ৬২
  3. গ) ৬৯
  4. ঘ) ৬১
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৬১ নং অনুচ্ছেদে 'সর্বাধিনায়কতা' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬২ নং অনুচ্ছেদে 'প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬০ নং অনুচ্ছেদে 'স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬৯ নং অনুচ্ছেদে 'শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড' কথা বলা হয়েছে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৫৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) নিকোলাস পদগর্নি
  2. খ) আলেক্সি কোসিগিন
  3. গ) আন্দ্রেই গ্রোমিকো
  4. ঘ) ঝু এনলাই
ব্যাখ্যা
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন।
- যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন।
- জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
- সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি।


উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম দশম শ্রেণি।
৫৬.
পাথরের উপর ছবি এঁকে ছাপ দেয়ার পদ্ধতিকে কি বলে?
  1. ক) ফ্রেস্কো
  2. খ) কার্ভিং
  3. গ) লিথোগ্রাফি
  4. ঘ) ছাপচিত্র
ব্যাখ্যা
- পাথর, দস্তা বা এলুমিনিয়ামের পাত ব্যবহার করে ছাপানোর পদ্ধতিকে লিথোগ্রাফি বলে।
- লিথোগ্রাফিক পদ্ধতিতে ছাপার কাজে অক্ষরের পরিবর্তে কাগজের উপর কালি দিয়ে লিখে কাগজটিকে এক ধরনের চুনা পাথর-এর উপর চাপ দিলে পাথরের উপর ছাপ পড়ে।

উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৭.
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত?
  1. ক) জেনেভা চুক্তি
  2. খ) ভিয়েনা চুক্তি
  3. গ) রোম চুক্তি
  4. ঘ) অটোয়া চুক্তি
ব্যাখ্যা
- স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর ‘অটোয়া চুক্তি’ বা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ মার্চ ১৯৯৯ সালে।
- এটির বর্তমান অংশীদার ১৬৪টি দেশ।
- বাংলাদেশ এটিতে স্বাক্ষর করে ৭ মে ১৯৯৮ এবং কার্যকর করে ৬ সেপ্টেম্বর ২০০০ সালে।

উৎস: জাতিসংঘ এর ওয়েবসাইট।
৫৮.
যুদ্ধবন্দিদের প্রতি আচরণবিধি কোনটি?
  1. ক) জেনেভা কনভেনশন
  2. খ) Conduct of war
  3. গ) বার্লিন কনডেনশন
  4. ঘ) নুরেনবার্গ কনডেনশন
ব্যাখ্যা
- ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত ১ম বিশ্বযুদ্ধে  দেশগুলোর অসংখ্য সৈনিক বন্দি হলেও তাদের প্রতি শত্রুপক্ষের প্রতিহিংসামূলক আচরণ ১ম ও ২য় জেনেভা কনভেনশনের মাধ্যমে রোধ করা যায়নি।
- অবশেষে ১৯২৯ সালের ২৭ জুলাই ৩য় জেনেভা কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হয়; যার উদ্দেশ্য হচ্ছে, যুদ্ধবন্দিদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা।
- এ ৩টি কনভেনশনের আদর্শ ও অঙ্গীকার হচ্ছে- যেসব সৈন্য আর যুদ্ধ করতে অপারগ তাদের নিরপেক্ষ ব্যক্তি হিসাবে গণ্য করা এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা।
-  প্রথম জেনেভা কনভেনশন অনুষ্ঠিত হয় ১৮৬৪ সালে ।
- দ্বিতীয় জেনেভা কনভেনশন অনুষ্ঠিত হয় ১৯০৬ সালে।


সূত্র: Britannica.com
৫৯.
অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
- অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়। 
- রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ। 
- প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবার্তিন।
- তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন।
- ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
- আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই। 


উৎস: olympics.com
৬০.
রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন কে?
  1. ক) উইনস্টোন চার্চিল
  2. খ) জর্জ পোর্টার
  3. গ) অমর্ত্য সেন
  4. ঘ) লাইনাস পলিং
ব্যাখ্যা
- উইনস্টন চার্চিল ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। 
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
- তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। 
- প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। 
-  ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।

উৎস: nobelprize.org.