পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ জুলাই, ২০২৩সময়35 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পদের নাম: প্রদর্শক (সকল বিষয়) পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখ: ২৭.০৮.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ জুলাই, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) বুড়িগঙ্গা
  2. খ) হোয়াংহো
  3. গ) সিন্ধু
  4. ঘ) শীতলক্ষ্যা
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ:

- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
- এ প্রকল্পের জন্য প্রথম চাঁদাদাতাদের মধ্যে ছিলেন খাজা আব্দুল গণি এবং ভাওয়াল জমিদার কালীনারায়ণ রায়।
- ঢাকার প্রায় সকল সম্পদশালী লোকের কাছ থেকে চাঁদা সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও এই বিশাল প্রকল্পের জন্য তা ছিল অপ্রতুল। বাকল্যান্ড তখন সরকারি সহযোগিতার জন্য ধর্না দেন।
- এই বাঁধ প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
মুদ্রার অবমূল্যায়ন হলে কী ঘটে?
  1. ক) রপ্তানি কমে যায়
  2. খ) আমদানি বেড়ে যায়
  3. গ) আমদানি কমে যায়
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি:

- বাজারে উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি ঘটে।অর্থাৎ মুদ্রাস্ফীতি হলো মুদ্রার সরবরাহ বৃদ্ধি।
- এতে করে টাকা তথা মুদ্রার মান হ্রাস পায়।
- পক্ষান্তরে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। একই পরিমাণ পণ্য ক্রয়ে পূর্বাপেক্ষা অধিক অর্থ ব্যয় হয়।

অন্যদিকে,
- উৎপাদনের তুলনায় বাজারে মুদ্রার সরবরাহ কমে গেলে মুদ্রা সংকোচন ঘটে।
- ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মান হ্রাস করাকে মুদ্রার অবমূল্যায়ন বলে ।
- মুদ্রানীতি হলো মুদ্রার প্রক্ষেপণ যা কেন্দ্রীয় ব্যাংক প্রণয়ন করে থাকে।

তথ্যসূত্র - উচ্চ মাধ্যমিক অর্থনীতি ও বাংলাদেশ ব্যাংক।
.
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৩
  2. খ) ১৯৩৩
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৪৭
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্স:

- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন।
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন,
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
• সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন।
• যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল।
- এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
.
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামী করা হয়?
  1. ক) ৩৫ জন
  2. খ) ৩৪ জন
  3. গ) ৩৬ জন
  4. ঘ) ৩৩ জন
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:

- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র" মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
Grand National Assembly- কোন দেশের পার্লামেণ্ট?
  1. ক) গ্রেট বিট্রেন
  2. খ) হল্যান্ড
  3. গ) তুরষ্ক
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
তুরস্ক:

- তুরস্কের পার্লামেন্টের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
- তুরস্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র।
- তুরস্কের রাজধানী আঙ্কারা।
- ইস্তাম্বুল তুরষ্কের বৃহত্তম শহর। শহরটি দুইটি মহাদেশে পড়েছে।
- বিখ্যাত ট্রয় নগরী তুরষ্কে অবস্থিত। 
- আধুনিক তুরষ্কের জনক মোস্তফা কামাল পাশা । 
- তুরস্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন।

তথ্যসূত্র - Worldatlas.com
.
‘বেগম পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদিকা কে ছিলেন?
  1. ক) হেনা দাঁস
  2. খ) সুলতানা কামাল
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) নূরজাহান
ব্যাখ্যা
• 'বেগম' বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক পত্রিকা।
- ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে সাহিত্যচর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগমের  আত্মপ্রকাশ ঘটে।
- ১৯৫০ সালে বেগম ঢাকায় স্থানান্তরিত হয়।
- বেগমের প্রতিষ্ঠাতা ছিলেন সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল।
- পরে পত্রিকাটি সম্পাদনা করেছেন নূরজাহান বেগম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
  1. ক) ২৬ মে
  2. খ) ২৪ মে
  3. গ) ২৮ মে
  4. ঘ) ৩০ মে
ব্যাখ্যা
বিভিন্ন আন্তর্জাতিক দিবস:

- ২৮ মে - বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। 
- ৩ মে - বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে - বিশ্ব থাইরয়েড দিবস।
- ৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস।

তথ্যসূত্র - Britannica.com
.
বাংলাদেশে প্রথম উপগ্রহভূকেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) পাবনা
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) গাজীপুর
  4. ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
ভূ-উপগ্রহ কেন্দ্র:

- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন।
- এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

অন্যদিকে,
বর্তমানে বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। 
• রাঙ্গামাটি জেলার বেতবুনিয়ায়।
• গাজীপুর জেলার তালিবাবাদে।
• ঢাকা জেলার মহাখালীতে।
• সিলেট জেলায়।

তথ্যসূত্র - আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট।
.
পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৪০
  3. গ) ৩৯
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
পদ্মা সেতু:

- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮ দশমিক ৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - The Daily Star বাংলা, জুন ২৫, ২০২২।
১০.
১ ট্যারা বাইট = কত মেগা বাইট?
  1. ক) ১ লক্ষ মেগা বাইট
  2. খ) ১০ লক্ষ মেগা বাইট
  3. গ) ১০ কোটি মেগা বাইট
  4. ঘ) ১০০০০ মেগা বাইট
ব্যাখ্যা
মেমোরির ধারণক্ষমতা:
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।

১ ট্যারা বাইট = ১০ লক্ষ মেগা বাইট।

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
  1. ক) ৭৬.৭%
  2. খ) ৭৪.৭%
  3. গ) ৭৫.৭%
  4. ঘ) ৭৭.৪%
অনির্ধারিত
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩: 

- জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৪%।
- পুরুষ ৭৮.৬%।
- নারী ৭৪.২%। 

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১২.
UNHCR- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) লণ্ডন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
UNHCR:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

তথ্যসূত্র:- UNHCR অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
GCC এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৫
ব্যাখ্যা
GCC:

- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান মহাসচিব - H. E. Jasem Mohamed AlBudaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- এগুলো হলো,
• সৌদি আরব।
• সংযুক্ত আরব আমিরাত।
• কাতার।
• কুয়েত বাহরাইন।
• ওমান।

তথ্যসূত্র - GCC অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?
  1. ক) ৪৪ নটিক্যাল মাইল
  2. খ) ৩৭০ নটিক্যাল মাইল
  3. গ) ২০০ নটিক্যাল মাইল
  4. ঘ) ২২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
সমুদ্রসীমা:

- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
- রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- মহীসোপানের দৈর্ঘ্য ৩৫৪ নটিক্যাল মাইল।
- সমুদ্র অঞ্চলের আয়তন ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৫.
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
  1. ক) আমিনুল ইসলাম বুলবুল
  2. খ) আনোয়ারুল করিম শামীম
  3. গ) গাজী আশরাফ লিপু
  4. ঘ) শফিকুল হক হীরা
ব্যাখ্যা
বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক:

- বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আনোয়ারুল করিম শামীম। তিনি ১৯৭৭ সালে MCC এর বিরুদ্ধে অধিনায়কত্ব করেন।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।
- প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- প্রথম টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৯ আগস্ট ২০১৪.
১৬.
বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
  1. ক) কৃষ্ণনগর
  2. খ) রোসাঙ্গ
  3. গ) মিথিলা
  4. ঘ) বিক্রমপুর
ব্যাখ্যা
• মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন - মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
বিদ্যাপতি রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে-
- কীর্তিলতা,
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
১৭.
শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) শ্রৎ + √ধা +অ +আ
  2. খ) শ্রুত + √ধা +আ
  3. গ) শ্র + √ধা +আ
  4. ঘ) শ্রু + √ধা +আ
ব্যাখ্যা
সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্‌) + স্ত্রী প্রত্যয় যোগ-
শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা।
√ব্যথ্‌ + অ + আ = ব্যথা।
√কৃপ্‌ + অ + আ = কৃপা।
সম্‌ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
কায়কোবাদের ‘মহাশশ্মান’ কোন ধরণের রচনা?
  1. ক) ইতিহাস
  2. খ) মহাকাব্য
  3. গ) উপন্যাস
  4. ঘ) গীতিকার
ব্যাখ্যা
'মহাশ্মশান' 
- কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত' কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
 -পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কাব্যটি রচিত।
- কাব্যের তিনটি খন্ড রচিত।
- মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তরের কাহিনি-উৎস এই গ্রন্থ। 
- মহাশ্মশান কাব্যে মোট তিনটি খন্ড রয়েছে।
- প্রথম খন্ড ১৯ সর্গ, দ্বিতীয় খন্ড ২৪ সর্গ এবং তৃতীয় খন্ড ৭ সর্গে সমাপ্ত। 

উল্লেখ্য, বাংলাপিডিয়ায়, কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' মহাকাব্যের প্রকাশকাল ১৯০৪ সাল দেয়া।

প্রধান চরিত্র: 
- এব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- লঙ্গ,
- রত্নজি,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা,
- আহমদ শাহ্ আব্দালী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র ও শেখর, বাংলাপিডিয়া।
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি?
  1. ক) সোনার তরী
  2. খ) পুনশ্চ
  3. গ) বলাকা
  4. ঘ) ক্ষণিকা
ব্যাখ্যা
• 'পুনশ্চ' (১৯৩২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
- এটি তাঁর গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ।
উল্লেখযোগ্য কবিতা- ছেলেটা, শেষ চিঠি, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, বাঁশি, খ্যাতি ইত্যাদি। 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী
- সোনারতরী
- চিত্রা
- কল্পনা
- বলাকা
- পুনশ্চ
- সেঁজুতি
- শেষলেখা
- পূরবী
- চৈতালি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি?
  1. ক) অগ্রপথিক
  2. খ) বিদ্রোহী
  3. গ) প্রলয়োল্লাস
  4. ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
কোনটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা- প্রলয়োল্লাস।

- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়। 
- প্রথম কবিতা: প্রলয়োল্লাস।
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।

কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী।
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।

উৎস: বাংলাপিডিয়া ও অগ্নিবীণা কাব্যগ্রন্থ।
২১.
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য গ্রন্থ কোনটি?
  1. ক) বন্দী শিবির থেকে
  2. খ) নেকড়ে অরণ্য
  3. গ) প্রিয়যোদ্ধা প্রিয়তম
  4. ঘ) নিষিদ্ধ লোবান
ব্যাখ্যা
• 'বন্দী শিবির থেকে':
- শামসুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
- সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।
- তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধ চলাকালে রচিত।
- কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি এই কাব্যগ্রন্থটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।

এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা-  
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
- স্বাধীনতা তুমি, 
- মধুস্মৃতি,
- রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি। 

এছাড়া,
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - নেকড়ে অরণ্য।
- ‘নিষিদ্ধ লোবান‘ মুক্তিযুদ্ধের পেক্ষাপটে সৈয়দ শামসুল হক রচিত অন্যতম একটি উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) বিস্ময় দ্বারা আপন্ন
  2. খ) বিস্ময়কে আপন্ন
  3. গ) বিস্ময়ে যে আপন্ন
  4. ঘ) বিস্ময়ে আপন্ন
ব্যাখ্যা
• পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন,
অনুরূপভাবে,
- বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন,
- পরলোকে গত = পরলোকগত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৩.
‘অন্ধি সন্ধি’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) গোপন তথ্য
  2. খ) বিশ্বাস ঘাতকতা
  3. গ) বেফাঁস কথা
  4. ঘ) ষড়যন্ত্র
ব্যাখ্যা
• 'অন্ধি সন্ধি' বাগধারাটির অর্থ - গোপন তথ্য।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
- ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
- ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- ‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘বামেতর’ শব্দের অর্থ কী?
  1. ক) বাম চোখ
  2. খ) ইতর
  3. গ) ডান
  4. ঘ) বাম দিকে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বামেতর (বিশেষণ):
অর্থ - ডান; ডাহিন; দক্ষিণ।
কবিতায় ব্যবহারঃ প্রমীলার বামেতর নয়ন নাচিল - মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
যা সহজে অতিক্রম করা যায় না?
  1. ক) দুর্গম
  2. খ) অলঙ্ঘ্য
  3. গ) দূরতিক্রম্য
  4. ঘ) অনতিক্রম্য
ব্যাখ্যা
• যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রম্য।
অন্যদিকে,
- যা অতিক্রম করা যায় - অনতিক্রম্য।
- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম।
- গমনের অযোগ্য - অগম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
The meaning of 'Culminate'?
  1. ক) To accuse falsely
  2. খ) To accuse truthfully
  3. গ) To denounce
  4. ঘ) To ditch
অনির্ধারিত
ব্যাখ্যা
• Culminate
English Meaning: reach a climax or point of highest development.
Bangla Meaning: শীর্ষবিন্দুতে পৌঁছানো।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) To accuse falsely - কাউকে মিথ্যা অপবাদ দেয়া
খ) To accuse truthfully - সত্যভাবে অভিযুক্ত করা
গ) To denounce -  জনসম্মুখে কাউকে নিন্দা করা
ঘ) To ditch -  পরিখা খনন করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে য, উল্লেখিত অপশন গুলোতে culminate এর সমার্থক অর্থ প্রকাশ করছে এমন কোনো শব্দ নেই।
- অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর নেয়া সম্ভব হচ্ছে না।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
২৭.
A 'Gerund' does the work of
  1. ক) A verb and an adjective
  2. খ) A verb and conjunction
  3. গ) A verb and a noun
  4. ঘ) A verb and an adverb
ব্যাখ্যা
• The three Verbals— gerunds, infinitives, and participles—are formed from verbs. 
- তবে এগলো বাক্যে কখনো একাকী ভাবে Action word রুপে ব্যবহৃত হয় না। 
- এদের মধ্যে gerund, বাক্যে noun এবং verb হিসেবে ব্যবহৃত হয়। 

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
২৮.
Which one is correct?
  1. ক) I was a candidate to the post
  2. খ) I was candidate to the post
  3. গ) I was a candidate of the post
  4. ঘ) I was a candidate for the post
ব্যাখ্যা
সঠিক বাক্যটি হচ্ছে - I was a candidate for the post.

• Candidate (noun)
- অর্থ: প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী।
- এর পরে সাধারণত for বসে।
- a candidate for sth.
 
Example Sentence:
- Candidates applying for this position should be computer-literate.
- There are three candidates running for sheriff.
- She's the best candidate for the job.
- How many candidates are there for the job?


Source: Bangla Academy, Oxford & Cambridge Dictionary.
২৯.
The lady prides herself ______ her beauty.
  1. ক) in
  2. খ) upon
  3. গ) of
  4. ঘ) about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete sentence: The lady prides herself upon her beauty.

• Pride oneself on/upon something
English Meaning:  Be especially proud of (a particular quality or skill).
Bangla Meaning: গর্ব/অহংকার বোধ করা।
- সুতরাং, কোন বিষয়ে গর্ব/ অহংকার করা বোঝাতে pride এরপর preposition হিসেবে on/upon বসে।

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy dictionary.
৩০.
The masculine form of 'Bee' is?
  1. ক) Drone
  2. খ) Roe
  3. গ) Doe
  4. ঘ) None
ব্যাখ্যা
• Bee (স্ত্রী মৌমাছি) এর Masculine Gender – Drone (পুরুষ মৌমাছি)।
- Roe - হরিণী, এর Masculine form হচ্ছে Hart - হরিণ।
- Deer (হরিণ) এর opposite gender হচ্ছে Doe (স্ত্রীজাতীয় হরিণ)।

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy dictionary.
৩১.
'Green eye' means
  1. ক) Trust
  2. খ) Geen coloured eyes
  3. গ) Jealousy
  4. ঘ) Faith
ব্যাখ্যা
• Phrase/Idioms: Green eye
- English Meaning: Jealousy, Envy.
- Bangla Meaning: হিংসে; ঈর্ষা; অসূয়া;

Source: Merriam Webster Dictionary.
৩২.
The opposite meaning of VENERATE
  1. ক) Condemn
  2. খ) Severe
  3. গ) Respect
  4. ঘ) Initiate
ব্যাখ্যা
• VENERATE - গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Condemn - দোষ দেওয়া; নিন্দা করা;
খ) Severe - কড়া; কঠোর
গ) Respect -  সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
ঘ) Initiate -  চালু/প্রবর্তিত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - Condemn শব্দটি Venerate এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩৩.
Nota bene means
  1. ক) next page
  2. খ) not sure
  3. গ) mark well
  4. ঘ) for example
ব্যাখ্যা
• Nota Bene (Latin phrase)
English Meaning: used to call attention to something important.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

• "Now, pay attention!" That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary, thoughtco.com

প্রদত্ত অপশনগুলোর মধ্যে mark well অপশনটি প্রদত্ত ব্যাখ্যার সাথে মিল রয়েছে।
৩৪.
All his pupils like him বাক্যটি সঠিক Passive form হচ্ছে
  1. ক) He was liked by all his pupils.
  2. খ) He is liked by all his pupils.
  3. গ) He is being liked by all his pupils.
  4. ঘ) He is like by all his pupils.
ব্যাখ্যা
• Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
1. Active Voice এর object টি Passive voice এর subject হয়
2. Tense ও Number Person অনুযায়ী Auxiliary verb
3. মূল verb এর past participle
4. Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।

নিয়ম অনুসারে,
Active: All his pupils like him 
Passive: He is liked by all his pupils.
৩৫.
Choose the correct word
  1. ক) Addulteration
  2. খ) Adultration
  3. গ) Addultration
  4. ঘ) Adulteration
ব্যাখ্যা
Adulteration (noun): 
• English Meaning- The process of adulterating, the condition of being adulterated. 
• Bengali Meaning- ভেজাল; অপমিশ্রণ; মিশাল। 

Synonyms: Contamination (দূষণ; দূষিতকরণ), Pollution (দূষণ)। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
৩৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৮১
  2. খ) ১২১
  3. গ) ৩৬১
  4. ঘ) ২৪১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
 ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়। 
∴  ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৮০ + ১) 
= ১৮১ 
৩৭.
২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) 4π - 8
  2. খ) 4π + 8
  3. গ) 2π - 4
  4. ঘ) 2π + 4
ব্যাখ্যা

প্রশ্ন: ২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের  অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:



মনেকরি
বৃত্তের ব্যাসার্ধ r = 2 সে.মি
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π × 22 বর্গ সে.মি
=4π বর্গ সে.মি
আবার
ABCD এ AC = 4 সে.মি.

আমরা জানি
AC2 = AB2 + BC2
AB2 + AB2 = AC2
2AB2 = 42
2AB2 =16
AB2 = 8

বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = 4π - 8 বর্গ সে.মি

৩৮.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৬ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ১২ গ্রাম
  4. ঘ) ৩ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
৩৯.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৩৩%
  3. গ) ৫০%
  4. ঘ) ১০০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০ টাকা
৪০.
১, ৩, ৬, ১০, ১৫, ২১........... ধারাটির দশম পদ কত?
  1. ক) ৪৫
  2. খ) ৭৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১........... ধারাটির দশম পদ কত?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৭ম পদ = ২১ + ৭ = ২৮ 
৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫
১০ম পদ = ৪৫ + ১০ = ৫৫
৪১.
কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ?
  1. ক) ১০০
  2. খ) ৩.১২
  3. গ) ২২০
  4. ঘ) ৪২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ?

সমাধান:
আমরা জানি
১ একর = ৪৮৪০ বর্গগজ
১০ একর = (৪৮৪০ × ১০) বর্গগজ
= ৪৮৪০০ বর্গগজ

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪৮৪০০ গজ
= ২২০ গজ
৪২.
একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভঙ্গে ছিল?
  1. ক) 18 মিটার
  2. খ) 14 মিটার
  3. গ) 16 মিটার
  4. ঘ) 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভঙ্গে ছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (48 - x) মিটার
sinθ = x/(48 - x)
sin30° = x/(48 - x)
বা, 1/2 = x/(48 - x)
2x = 48 - x
2x + x = 48
3x = 48
∴ x = 16
৪৩.
৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১১টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
৪১ হতে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে:
৪১ , ৪৩ , ৪৭ , ৫৩ , ৫৯ , ৬১ , ৬৭ , ৭১ , ৭৩ , ৭৯ , ৮৩ , ৮৯ = ১২টি 
৪৪.
১ সেন্টিমিটার সমান ০.৩৯৩৭ ইঞ্চি হলে ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?
  1. ক) ৩৯৩৭ ইঞ্চি
  2. খ) ৩০.০৩৯৩৭ ইঞ্চি
  3. গ) ৩৯৩৭০ ইঞ্চি
  4. ঘ) ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ সেন্টিমিটার সমান ০.৩৯৩৭ ইঞ্চি হলে ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১০০ সেন্টিমিটার= ১ মিটার 
১ কিলোমিটার = ১০০০ মিটার

১ মিটার = ১০০ × ০.৩৯৩৭ ইঞ্চি
= ৩৯.৩৭ ইঞ্চি

১ কিলোমিটার = ১০০০ × ৩৯.৩৭ ইঞ্চি
= ৩৯৩৭০ ইঞ্চি
৪৫.
২.৫ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ২২৫
  2. খ) ১২৫
  3. গ) ৫০০
  4. ঘ) ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৫ কোন সংখ্যার ০.৫%?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
 ক এর ০.৫% = ২.৫
 ক এর ০.৫/১০০ = ২.৫
৫ক/১০০০ = ২.৫
৫ক = ২৫০০
ক = ৫০০
৪৬.
x4 ÷ x6 × x2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) x3
  3. গ) x
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x4 ÷ x6 × x2 এর মান কত?

সমাধান:
x4 ÷ x6 × x2
= x4 - 6 + 2
= x0
= 1
৪৭.
100x = 10 হলে x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 1/3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 100x = 10 হলে x এর মান কত?

সমাধান:
100x = 10
বা, (102)x = 101
বা, 102x = 101
বা, 2x = 1
x = 1/2
৪৮.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত?
  1. ক) 1200
  2. খ) 1320
  3. গ) 1210
  4. ঘ) 1440
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত?

সমাধান:
তিনটি ক্রমিক সংখ্যা x - 1, x এবং x + 1

প্রশ্নমতে
x - 1 + x + x + 1 = 33
⇒ 3x = 33
∴ x = 11

∴ সংখ্যা তিনটির গুণফল = 10 × 11 × 12 = 1320
৪৯.
log√381 এর মান কত?
  1. ক) 1/8
  2. খ) 27√3
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 এর মান কত?

সমাধান:
log√381
= log√334
= log√3{(√3)2}4
=  log√3(√3)8
=8log√3(√3)
= 8 × 1
= 8
৫০.
x4 - x2 + 1 = 0, হলে x3 + 1/x3 = কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 1 = 0, হলে x3 + 1/x3 = কত?

সমাধান:
x4 - x2 + 1 = 0
বা, x4 + 1 = x2
বা, x4/x2 + 1/x2 = x2/x2
বা, x + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 1 + 2
বা, (x + 1/x)2 = 3
(x + 1/x) = √3

x3 + 1/x3 =(x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3  - 3√3
= 0