পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিষয়: English (Language and Grammar) Topics: 1. Vocabulary (Word Meaning, Synonym, Antonym, Spelling) (A - H), 2. Right form of Verb, 3. Gerund, Participle, Infinitive -------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
Choose the Right form of Verb-
'No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.'
  1. rung, had entered
  2. ring, entered
  3. rung, entered
  4. been rung, had entered
সঠিক উত্তর:
rung, entered
উত্তর
সঠিক উত্তর:
rung, entered
ব্যাখ্যা
⇒ No sooner had ............. than, Scarcely had .......... when, Hardly had .......... when—প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে।
- দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়।

No sooner... than structure এর ক্ষেত্রে Past Perfect + Simple Past Structure.
অর্থাৎ Structure টি দাঁড়ায়- No sooner had + Past Perfect + than + Simple Past.

'No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.'
'No sooner had' এর পরে ring এর Past Participle (rung) বসবে, than এর পরে Simple Past (entered) বসবে।
Ans.: No sooner had the bell rung than the teacher entered the classroom.
বাংলা অর্থ: "ঘণ্টা বাজার সাথে সাথেই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন"

Ring এর বিভিন্ন রূপ:
Present: Ring
Past: Rang
Past Participle: Rung

→ Scarcely had he (arrive) at the bus stand when the bus (leave).
Ans.: Scarcely had he arrived at the bus stand when the bus left.
বাংলা অনুবাদ: "সে বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই বাসটি চলে গেল।"
.
What is the antonym of ‘Accuse’?
  1. Blame
  2. Charge
  3. Acquit
  4. Impeach
সঠিক উত্তর:
Acquit
উত্তর
সঠিক উত্তর:
Acquit
ব্যাখ্যা
• Accuse (Verb)
English Meaning: to make a claim of wrongdoing against.
Bangla Meaning: অভিযুক্ত/দোষী করা।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Blame (verb transitive) 
-দোষ দেওয়া; নিন্দা করা; দোষী সাব্যস্ত করা

খ) Charge (verb transitive), (verb intransitive)
-কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা; কারো বিরুদ্ধে (কোনো কিছুর) অভিযোগ উত্থাপন করা:

গ) Acquit (verb transitive) 
- নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।

ঘ) Impeach (verb transitive) 
১- প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা।
২- রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা; অভিশস্ত করা; অভিশংসিত করা

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Acquit শব্দটি Accuse এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
If I _____ enough time, I __________ you.
  1. had, might helped
  2. had, might help
  3. have, might have helped
  4. had, might had helped
সঠিক উত্তর:
had, might help
উত্তর
সঠিক উত্তর:
had, might help
ব্যাখ্যা
⇒ If-যুক্ত clause-এর প্রথম অংশ Past Indefinite tense হলে পরের অংশে subject-এর পরে would/could/might বসে এবং verb-এর Present form হয়। অর্থাৎ, structure টি হয় ‘If + Past indefinite’—(Subject + would/could/might + verb-এর Present form)।

⇒ If I had enough time, I might help you.
- বাক্যটি একটি Second Conditional বাক্য, যেখানে প্রথম অংশে Past indefinite tense (had) এবং পরের অংশে might এর পরে Present form (help) ব্যবহার করা হয়েছে।
-এই structure-এ If + Past Indefinite → Subject + might/could/would + verb (Present form) হয়।
অর্থাৎ: If I had enough time, I might help you.


উদাহরণ:
→ If he studied hard, he would pass the exam.
বাংলা অনুবাদ: যদি সে কঠোর পরিশ্রম করত, তবে সে পরীক্ষা পাস করত।
→ If I had enough time, I might help you.
বাংলা অনুবাদ: যদি আমার পর্যাপ্ত সময় থাকত, তবে আমি তোমাকে সাহায্য করতে পারতাম।

- এখানে, প্রথম অংশে Past indefinite tense (যেমন: "studied," "had") ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় অংশে would/could/might সহ verb এর Present form (যেমন: "pass," "help") ব্যবহার করা হয়েছে।

Source: English Grammar Today - Cambridge & Oxford Learner's Dictionaries.
.
We _________ our school before the bell rang.
  1. reached
  2. are reached
  3. have reached
  4. had reached
সঠিক উত্তর:
had reached
উত্তর
সঠিক উত্তর:
had reached
ব্যাখ্যা
⇒ Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে before-এর আগের অংশে Past perfect tense এবং পরের অংশ Past indefinite tense হয়।

Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে সাধারণত,
Before-এর আগের অংশ: Past Perfect Tense ব্যবহার করে, কারণ এটি বোঝায় যে এই কাজটি আগে সম্পন্ন হয়েছে।
Before-এর পরের অংশ: Past Indefinite Tense ব্যবহার করে, কারণ এটি বোঝায় যে পরবর্তী কাজটি অতীতে ঘটেছে।

- গঠন: [Past Perfect Tense] + before + [Past Indefinite Tense]

- উল্লিখিত প্রশ্নে এখানে দুটি ঘটনা আছে:
We reached our school (আমরা স্কুলে পৌঁছেছি)।
The bell rang (ঘণ্টা বাজল)।
- স্কুলে পৌঁছানোর ঘটনা ঘণ্টা বাজার ঘটনার আগে ঘটেছে। অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense-এ প্রকাশ করা হয়।

তাই সম্পূর্ণ বাক্য "We had reached our school before the bell rang."

উদাহরণ:
→ I had finished my homework before my mother came.
- বাংলা অনুবাদ: আমি আমার পড়া শেষ করেছিলাম, তার আগে আমার মা এসেছিলেন।
→ The train had left before we reached the station.
- বাংলা অনুবাদ: ট্রেনটি ছেড়ে গিয়েছিল, তার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম।
→ She had cooked the meal before her guests arrived.
- বাংলা অনুবাদ: তিনি খাবার রান্না করেছিলেন, তার আগে অতিথিরা এসেছিলেন।

Source:- Cambridge Grammar of English Usage & Oxford English Grammar Reference.
.
Which of the following is antonymous with 'Gorgeous'?
  1. Pretty
  2. Attractive
  3. Grotesque
  4. Handsome
সঠিক উত্তর:
Grotesque
উত্তর
সঠিক উত্তর:
Grotesque
ব্যাখ্যা
• Gorgeous (adjective)
English Meaning: as in beautiful.
Bangla Meaning: জমকালো; চমৎকার।

• অপশনগুলোর মধ্যে - 
ক) Pretty(adjective)
- সুন্দর বা দীপ্তিময় না হয়েও মনোরম ও আকর্ষণীয়; সুশ্রী; সুদৃশ্য; সুরূপ; মঞ্জু; মঞ্জুল।

খ) Attractive (adjective)
- আকর্ষণীয়; মনোহর; প্রীতিকর; চিত্তহারী। 

গ) Grotesque (adjective)
- সামঞ্জস্য বা পারম্পর্যহীন; অদ্ভুত; কিম্ভূতকিমাকার; অদ্ভুত ও সামঞ্জস্যহীন বলেই হাস্যকর। 

ঘ) Handsome (Adjective)
- সুশ্রী; সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Grotesque শব্দটি Gorgeous এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the Right form of Verb-
'They arrived the station after the train (leave).'
  1. left.
  2. was left.
  3. have left.
  4. had left.
সঠিক উত্তর:
had left.
উত্তর
সঠিক উত্তর:
had left.
ব্যাখ্যা
⇒ After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়।

After দিয়ে দুটি Past tense যুক্ত থাকলে সাধারণত:
1. After-এর আগের অংশ: Past Indefinite Tense ব্যবহার করে, যা বোঝায় একটি নির্দিষ্ট কাজ অতীতে সম্পন্ন হয়েছিল।
2. After-এর পরের অংশ: Past Perfect Tense ব্যবহার করে, যা বোঝায় যে ঐ কাজটি আরও আগে সম্পন্ন হয়েছিল।

- গঠন: [Past Indefinite Tense] + after + [Past Perfect Tense]

- Past Perfect Tense একটি কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে অন্য একটি কাজের আগে সম্পন্ন হয়েছিল।
-They arrived after the train had left.
- তারা পৌঁছানোর আগে ট্রেনটি চলে গিয়েছিল।
-এখানে:
-Train had left (আগে)
-They arrived (পরে)।
অতীতের দুই কাজের মধ্যে যেটি আগে হয়েছে, সেটি Past Perfect এবং পরবর্তী কাজটি Past Indefinite হয়।

উদাহরণ:
1. She went to bed after she had finished her homework.
- বাংলা অনুবাদ: সে ঘুমাতে গেল, তার আগে সে তার পড়াশোনা শেষ করেছিল।
2. I reached home after the rain had stopped.
-বাংলা অনুবাদ: বৃষ্টির থামার পর আমি বাড়িতে পৌঁছালাম।

Source:- Cambridge Grammar of English Usage & Oxford English Grammar Reference.
.
Which of the following is Synonymous with 'Harsh'?
  1. Rough
  2. Pleasant
  3. Luxurious
  4. Comfortable
সঠিক উত্তর:
Rough
উত্তর
সঠিক উত্তর:
Rough
ব্যাখ্যা
• Harsh (adjective)
English Meaning: as in tough.
Bangla Meaning: রূঢ়; কর্কশ 

• অপশনগুলোর মধ্যে- 
ক) Rough (adjective)
- অসমতল; কর্কশ , এবড়োখেবড়ো; বন্ধুর; অমসৃণ; খসখসে।

খ) Pleasant (adjective)
- সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়:

গ) Luxurious (adjective)
- বিলাসপূর্ণ; বিলাসবহুল ও আরামদায়ক।

ঘ) Comfortable (adjective)
- আরামদায়ক; আয়েশি। 

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Rough শব্দটি Harsh এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
It is many years since he ______ up smoking.
  1. give
  2. gave
  3. was given
  4. has given
সঠিক উত্তর:
gave
উত্তর
সঠিক উত্তর:
gave
ব্যাখ্যা
⇒ সাধারণত since দ্বারা দুটি clause যুক্ত থাকলে এবং since-এর আগের অংশ Present indefinite/Present perfect tense হলে পরের অংশ Past indefinite tense হয়। 
অর্থাৎ  Present Indefinite/Present Perfect + Since + Past Indefinite.

-Since দিয়ে দুটি clause যুক্ত থাকার ক্ষেত্রে:
১. Since-এর আগের clause-এ দুটি tense হতে পারে: Present indefinite (is/am/are) বা Present perfect (have/has + v3)
২. Since-এর পরের clause-এ হবে: Past indefinite (v2)

It is many years since he (give) up smoking.
It is many years + since + he gave up smoking.
[Present Indefinite + Since + Past Indefinite.]

Ans.: It is many years since he gave up smoking.
বাংলা অনুবাদ: "তার ধূমপান ছাড়ার অনেক বছর হয়ে গেছে।"

কিছু উদাহরণ:
১. It is long since we visited our village.
বাংলা: অনেক দিন হয়ে গেছে আমরা আমাদের গ্রামে গিয়েছিলাম।
২. Many days have passed since he left the country.
বাংলা: অনেক দিন কেটে গেছে সে দেশ ছেড়ে চলে যাওয়ার পর।
৩. It has been ages since I ate ice cream.
বাংলা: অনেক যুগ হয়ে গেছে আমি আইসক্রিম খাইনি।
.
Identify the correctly spelled word.
  1. Convelesse
  2. Convalesce
  3. Convalesse
  4. Convalessy
সঠিক উত্তর:
Convalesce
উত্তর
সঠিক উত্তর:
Convalesce
ব্যাখ্যা
• The correctly spelled word is - Convalesce. (অপশন 'খ')

• Convalesce (verb)
English Meaning: to recover health and strength gradually after sickness or weakness.
Bangla Meaning: রোগমুক্তির পর ক্রমে ক্রমে স্বাস্থ্য ফিরে পাওয়া।

• Other Forms: 
- convalescence (noun)-রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি।
- convalescent (adjective or noun)-রোগমুক্তির পর ক্রমে স্বাস্থ্য ফিরে পাচ্ছে এমন ব্যক্তি।

Example Sentence:
1. After undergoing surgery, Jony needed several weeks to convalesce at home.
- বাংলা অনুবাদ: অস্ত্রোপচারের পর, জনিকে বাড়িতে সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগল।
2. The doctor advised Maria to convalesce quietly and avoid strenuous activity for at least a month.
- বাংলা অনুবাদ: ডাক্তার মারিয়াকে পরামর্শ দিলেন শান্তভাবে বিশ্রাম নিতে এবং কম পক্ষে এক মাস পর্যন্ত কঠিন কাজ করা থেকে বিরত থাকতে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Choose the incorrect sentence:
  1. Every student love reading.
  2. Each of the students has a book.
  3. One of the boys is absent today.
  4. Neither of the answers is correct.
সঠিক উত্তর:
Every student love reading.
উত্তর
সঠিক উত্তর:
Every student love reading.
ব্যাখ্যা
⇒ সাধারণত, "each," "one of," "every," "either," "neither" ইত্যাদি দ্বারা গঠিত subject গুলি third person singular number হিসেবে গণ্য হয়। ফলে, এই ধরনের subject এর পরে verb-ও singular হয়।

- উল্লিখিত প্রশ্নে  "Every student love reading" বাক্যটি ভুল কারণ এখানে "Every student" শব্দটি একবচন (singular) হিসেবে গণ্য হয়, এবং এর পরে verb "love" ব্যবহার করা হয়েছে, যা ভুল। singular subject-এর সাথে verb "loves" ব্যবহার করতে হয়।

সঠিক বাক্য হবে: "Every student loves reading."
- "Every" একটি pronoun যা এককভাবে বা একক সদস্যকে নির্দেশ করে, তাই এর পরে third person singular verb ব্যবহৃত হয়।

এছাড়া, অন্য বাক্যগুলি সঠিক কারণ:
Each of the students has a book. (এখানে "each" ব্যবহৃত হয়েছে, তাই verb "has" singular)
One of the boys is absent today. (এখানে "one of" ব্যবহৃত হয়েছে, তাই verb "is" singular)
Neither of the answers is correct. (এখানে "neither" ব্যবহৃত হয়েছে, তাই verb "is" singular)

এই নিয়ম অনুসারে, যখন কোন বাক্যে "each," "one of," "every," "either," "neither" ইত্যাদি ব্যবহৃত হয়, তখন subject এবং verb-ও singular হয়, এমনকি যদি subject এর মধ্যে একাধিক noun থাকে।

Sources: Cambridge Dictionary & Grammarly.
১১.
What is the synonym of the word 'Anarchy'?
  1. Tranquillity
  2. Law
  3. Turmoil
  4. Legality
সঠিক উত্তর:
Turmoil
উত্তর
সঠিক উত্তর:
Turmoil
ব্যাখ্যা
Anarchy (noun)
English Meaning: a state of disorder due to absence or non-recognition of authority or other controlling systems.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Tranquillity 
- নিশ্চিন্ততা, প্রশম।

খ) Law
- বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।

গ) Turmoil
- গোলযোগ; হাঙ্গামা; গণ্ডগোল।

ঘ) Legality
- আইনানুযায়িতা; বৈধতা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Turmoil শব্দটি Anarchy এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: 
1. Accessible Dictionary by  Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionary.
১২.
"She made him go home." Here 'go' is a/an-
  1. Finite Verb
  2. Participle
  3. Infinitive
  4. Factitive verb
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
⇒ বাক্যে "She made him go home," এখানে "go" একটি bare infinitive (to-বিহীন infinitive) verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এখানে "make" একটি causative verb, যা verb এর bare infinitive form ব্যবহার করায়। অর্থাৎ, "make" এর পরে কোন "to" না থাকার কারণে "go" হলো bare infinitive।

- Bare infinitive হল verb-এর original form যেটি to ছাড়া ব্যবহৃত হয়, এবং এটি সাধারণত make, let, help এর মতো causative verbs এর পরে ব্যবহৃত হয়।

উল্লেখ্য যে,
Infinitive হলো একটি verb form যা সাধারণত কোন subject বা object হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মূল verb এর পূর্বে "to" যুক্ত থাকে। Infinitive দুই প্রকার হতে পারে:

To-যুক্ত Infinitive: এটি সাধারণত "to" এর সাথে ব্যবহৃত হয়, যেমন:
→ I want to go to the park.
বাংলা অনুবাদ: আমি পার্কে যেতে চাই।
→ She hopes to meet her friend.
বাংলা অনুবাদ: সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে আশা করে।
To-বিহীন Infinitive (Bare Infinitive): এই ধরণের infinitive এর সাথে "to" থাকে না। এটি সাধারণত Let, Make, Help, Feel ইত্যাদি verb এর পর ব্যবহৃত হয়, যেমন:
→ She made him go home.
বাংলা অনুবাদ: সে তাকে বাড়ি যেতে বাধ্য করল।
→ Let him speak.
বাংলা অনুবাদ: তাকে কথা বলতে দিন।
→ I helped them study.
বাংলা অনুবাদ: আমি তাদের পড়তে সাহায্য করেছিলাম।

Infinitive form বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে:
Subject হিসেবে: To read is my favorite hobby.
Object হিসেবে: I want to study.
Complement হিসেবে: Her dream is to travel the world.

Sources: Oxford English Grammar​ & Cambridge Grammar of English.
১৩.
What is the meaning of the word "Deter"?
  1. To conclude
  2. To encourage
  3. To prevent
  4. To allow
সঠিক উত্তর:
To prevent
উত্তর
সঠিক উত্তর:
To prevent
ব্যাখ্যা
• Deter (verb)
English Meaning: to prevent or discourage someone from doing something.
Bangla Meaning: নিরুৎসাহিত করা; বাধা দেওয়া।

• Other forms:
- Deterrence (noun) বাধা।
- Deterrent (adjective) নিরোধক

• Example sentence:
- High prices are deterring a lot of young couples from buying houses.
 - উচ্চ মূল্য অনেক তরুণ দম্পতিকে বাড়ি কেনা থেকে নিরুৎসাহিত করছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
I got the work ____ by him.
  1. do
  2. done
  3. have done
  4. had done
সঠিক উত্তর:
done
উত্তর
সঠিক উত্তর:
done
ব্যাখ্যা
⇒ Have, has, had, got, get, cause, make ইত্যাদি verb গুলি যখন কোন sentence এর মধ্যে Causative verb এর কাজ করে তখন main verb টি past participle হয়।
অর্থাৎ have, has, had, got, get, cause, make ইত্যাদি verb যখন Causative Verb হিসেবে ব্যবহৃত হয়, তখন sentence-এ প্রধান verb বা main verb সাধারণত past participle (V3) হয়। এটি কোনো কাজ সম্পন্ন করানোর (কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করানোর) অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়।

উল্লিখিত প্রশ্নের সঠিক বাক্য: "I got the work done by him."
- বাংলা অনুবাদ: আমি কাজটি তার দ্বারা করিয়েছি।
- বাক্যটি Causative Verb নিয়ম অনুসারে গঠিত। এখানে "got" একটি Causative Verb, যা বোঝায় যে কাজটি অন্য কেউ করেছে, এবং "done" (Past Participle) ব্যবহার করা হয়েছে কারণ কাজটি সম্পন্ন হয়েছে।

- Get একটি Causative Verb হিসেবে ব্যবহৃত হলে পরবর্তী verb এর Past Participle (V3) ফর্ম হয়।
"Done" হলো do এর Past Participle।

ভুল অপশন গুলোর বিশ্লেষণ:
ক) do: এটি Base Form, যা এখানে প্রাসঙ্গিক নয়।
গ) have done: এটি Present Perfect Tense নির্দেশ করে, যা বাক্যের গঠনে সঠিক নয়।
ঘ) had done: এটি Past Perfect Tense নির্দেশ করে, যা এখানে প্রয়োজন নেই।

উল্লেখ্য যে, 
Causative Verb নিয়ম:
Structure-1: [Subject] + have/has/had + [Object] + [Past Participle]
- এখানে কাজটি অন্য কেউ করে, তবে subject কাজটি করানোর জন্য দায়ী।

উদাহরণ:- I had my car repaired yesterday.
(আমি আমার গাড়িটি মেরামত করিয়েছিলাম।)
- She has her homework done by her sister.
(সে তার বোনকে দিয়ে তার পড়া করিয়েছে।)
---
Structure-2: [Subject] + get/got + [Object] + [Past Participle]
- এখানে কাজটি অন্য কেউ করে, তবে subject এটি সম্পন্ন করানোর ব্যবস্থা করে।
উদাহরণ:
- He got his phone fixed last week.
(সে গত সপ্তাহে তার ফোনটি ঠিক করিয়েছিল।)
- They will get their house painted next month.
(তারা আগামী মাসে তাদের বাড়ি রং করাবে।)
---
Structure-3: [Subject] + cause/make + [Object] + [Bare Infinitive/To Infinitive]
- Cause এবং make কিছুটা আলাদা, কারণ এগুলো সাধারণত Bare Infinitive (V1) বা To Infinitive ব্যবহার করে।
- তবে নির্দিষ্ট পরিস্থিতিতে Past Participle ব্যবহারও সম্ভব।

উদাহরণ:
- The boss made the project finished on time.
(বস প্রকল্পটি সময়মতো শেষ করিয়েছিলেন।)
- They caused the problem to be solved.
(তারা সমস্যাটি সমাধান করিয়েছিল।)
---
কেন Past Participle হয়?
- Past Participle বোঝায় যে কাজটি সম্পন্ন হয়েছে বা করা হয়েছে। অর্থাৎ এটি কাজ সম্পন্ন হওয়ার অবস্থা বা ফলাফলকে নির্দেশ করে।
---
Causative Verbs ব্যবহারে Past Participle হলো কাজ সম্পন্ন হওয়া বা করানোর স্পষ্ট প্রকাশ। এই নিয়ম বাস্তব জীবনে যোগাযোগে প্রায়ই ব্যবহৃত হয়।

Sources: Oxford English Grammar​ & Cambridge Grammar of English
১৫.
Which of the following is the correct spelling?
  1. Achivment
  2. Achievment
  3. Achievement
  4. Acheivement
সঠিক উত্তর:
Achievement
উত্তর
সঠিক উত্তর:
Achievement
ব্যাখ্যা
• Achievement (noun) (১) [Uncountable noun]
English Meaning: A thing done successfully with effort, skill, or courage.
Bangla Meaning: অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।

• Other forms:
• Achieve (verb transitive)
- অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া: প্রচেষ্টা দ্বারা লাভ করা; অর্জন করা।
- Did you achieve what you wanted to do? 
• Achievable (adjective) অর্জনীয়; অর্জনযোগ্য, কৃতীসাধ্য।

• Example:
- Graduating with honors was a significant achievement for her after years of hard work.
- অনেক বছরের কঠোর পরিশ্রমের পর সম্মানের সাথে স্নাতক পাশ তার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য ছিল।
- Winning the championship was the greatest achievement of the team's career.
- চ্যাম্পিয়নশিপ জেতা ছিল দলের ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ সাফল্য।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.