পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
পরিবেশবান্ধব কারখানার 'লিড' সনদ দেয় কোন প্রতিষ্ঠান?
  1. ইউজবিটি
  2. ইউকেএএস
  3. ইউএসপি
  4. ইউএসজিবিসি
সঠিক উত্তর:
ইউএসজিবিসি
উত্তর
সঠিক উত্তর:
ইউএসজিবিসি
ব্যাখ্যা
দেশের পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২১৩টি।

উল্লেখ্য,
- বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে।
- তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

উৎস: ১৬ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
ভারতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর হওয়ার সম্ভাবনা কোন সালে?
  1. ২০২৮ সালে
  2. ২০২৯ সালে
  3. ২০৩০ সালে
  4. ২০৩১ সালে
সঠিক উত্তর:
২০২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৯ সালে
ব্যাখ্যা
‘এক দেশ এক ভোট’ নীতি:
- ‘এক দেশ, এক ভোট’ বলতে বোঝায়, সারা দেশে একযোগে নির্বাচন।
- অর্থাৎ, সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ভারতে ‘এক দেশ এক ভোট’–এর পক্ষে সায় দিয়েছে দেশটির সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি। 
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে।
- কমিটির সুপারিশ—ভারতের সব রাজ্য ও লোকসভার ভোট একসঙ্গে হওয়া উচিত।
- ২০২৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই তা কার্যকর করা যেতে পারে।
- ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ক্ষমতাসীন বিজেপি সরকার ওই কমিটি গড়ে দিয়েছিল।
- কোবিন্দ ছাড়া ওই কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী, সাবেক বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং, লোকসভার সাবেক মহাসচিব সুভাষ কাশ্যপ, প্রবীণ আইনজীবী হরিশ সালভে ও সাবেক মুখ্য ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি।

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
কত সালে লবণ সত্যাগ্রহ শুরু হয়?
  1. ১৯২৯ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯৩১ সালে
  4. ১৯৩২ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা
লবণ সত্যাগ্রহ:
- ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়।
- এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন।
- এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।
- এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী।

উৎস: Britannica.
.
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ 'এমভি আব্দুল্লাহ'-এর মালিকানা প্রতিষ্ঠানের নাম কী?
  1. এমজিআই
  2. কেএসআরএম গ্রুপ
  3. এস আর শিপিং লিমিডেট
  4. আকিজ গ্রুপ
সঠিক উত্তর:
কেএসআরএম গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
কেএসআরএম গ্রুপ
ব্যাখ্যা
এমভি আব্দুল্লাহ:
- সম্প্রতি সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।
- ১২ই মার্চ, ২০২৪ তারিখে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করে জলদস্যুরা।
- নাবিকরা সবাই বাংলাদেশি।
- ১৪ই মার্চ সোমালিয়া উপকূলের কাছে পৌঁছায় এমভি আব্দুল্লাহ।
- এরপর জলদস্যুরা জাহাজটির অবস্থান পরিবর্তন করে দু’বার। 
- জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের (কেএসআরএম) মালিকানাধীন। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড এই জাহাজ পরিচালনা করছিল।

উল্লেখ্য,
-  ৪ মার্চ, ২০২৪ তারিখে বাংলাদেশের এস আর শিপিং মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়।

উৎস: ১৬ মার্চ ২০২৪, দৈনিক ইত্তেফাক।
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে COVID-19 কে অতিমারী বা মহামারি হিসেবে চিহ্নিত করে?
  1. ১১ মার্চ ২০২০
  2. ১৩ মার্চ ২০২০
  3. ১৮ মার্চ ২০২০
  4. ২২ মার্চ ২০২০
সঠিক উত্তর:
১১ মার্চ ২০২০
উত্তর
সঠিক উত্তর:
১১ মার্চ ২০২০
ব্যাখ্যা
COVID-19 অতিমারী বা মহামারি:
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ ২০২০ সালে COVID-19 কে অতিমারী বা মহামারি হিসেবে চিহ্নিত করে

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
.
রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাষ্ট্রপতি ছয় বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।

উল্লেখ্য,
- সম্প্রতি তিন দিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়। 
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। 
- এর মাধ্যমে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন।
- ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি।
- এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

উৎস: i) Britannica.
         ii) ১৮ মার্চ ২০২৪, প্রথম আলো। 
.
‘পথে প্রবাসে’ প্রবন্ধের রচয়িতা কে?
  1. অন্নদাশঙ্কর রায়
  2. আবুল কালাম আজাদ
  3. অমিয় চক্রবর্তী
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায়:
- অন্নদাশঙ্কর রায় একাধারে একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও চিন্তাবিদ।
- উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তিনি একজন বিখ্যাত ছড়াকারও।
- তাঁর জন্ম হয় ব্রিটিশ-ভারতে বর্তমান ওড়িশার ঢেঙ্কানলে। 
- অন্নদাশঙ্কর গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভূমিকা রেখেছেন।
- তাঁর সাহিত্যকর্ম বাংলাদেশে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।

তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে—
- উপন্যাস: ‘সত্যাসত্য’ (ছয়টি উপন্যাস), ‘যার যেথা দেশ’, ‘অজ্ঞাতবাস’, ‘কলঙ্কবতী’, ‘দুঃখমোচন’, ‘আগুন নিয়ে খেলা’;
- প্রবন্ধ:
‘তারুণ্য’, ‘জীয়নকাঠি’, ‘দেশকালপাত্র’, ‘নতুন করে বাঁচা’, ‘সাতকাহন’, ‘আত্মজীবনী’, ‘পথে প্রবাসে’;
- ছোটগল্প: ‘প্রকৃতির পরিহাস’, ‘দু কান কাটা’, ‘যৌবন জ্বালা’, ‘কামিনি কাঞ্চন’, ‘রুপের দায়’ প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।
.
বিশ্ব ভোক্তা অধিকার দিবস -
  1. ১৫ মার্চ
  2. ১৬ মার্চ
  3. ১৭ মার্চ
  4. ১৮ মার্চ
সঠিক উত্তর:
১৫ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৫ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব ভোক্তা অধিকার দিবস:
- ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
- ২০২৪ সালে দিনটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ 

উল্লেখ্য,
- ১৯৬২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন।
- এর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন হয়ে আসছে।
- ১৯৮৫ সালে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরো আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। 

উৎস: ১৫ মার্চ ২০২৪, বণিক বার্তা। 
.
পদ্মা ব্যাংক পিএলসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ২০১০ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৩ সালে
সঠিক উত্তর:
২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৩ সালে
ব্যাখ্যা
পদ্মা ব্যাংক:
- পদ্মা ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক।
- পূর্বে এর নাম ছিল দি ফারমার্স ব্যাংক লিমিটেড।
- ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফার্মার্স ব্যাংক নামে।
- এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
- নানা ধরণের অনিয়ম-দুর্নীতিরি কারণে প্রতিষ্ঠার চার বছরের মাথায় সংকটে পড়ে এটি।
- ২০১৭ সালে ওই ব্যাংকটিকে বাঁচাতে পরিবর্তন আনা হয় পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটিতেও।
- ২০১৯ সালে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। 

উল্লেখ্য,
- সম্প্রতি  দেশের ৫০টি বেসরকারি ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। 
- ২০২৩ সালের ৫ই ডিসেম্বর ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে প্রোম্পট কারেকটিভ অ্যাকশন-পিসিএ ফ্রেমওয়ার্ক প্রকাশ করে।
- ২০২৫ সালের ৩১শে মার্চ থেকে এটি কার্যকর হবে।
- এর অংশ হিসেবে দুর্বল ব্যাংককে অন্যান্য ব্যাংকের সাথে একীভূত করার নির্দেশনা দেয়া হয়েছে।
- দুর্দশায় পড়া পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে; সেই লক্ষ্যে বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
- পদ্মা ব্যাংকের সকল দায় দেনা এক্সিম ব্যাংক পরিশোধ করবে। 

উৎস: ১৬ মার্চ ২০২৪, বিবিসি বাংলা।
১০.
কত জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ পুরষ্কার দেওয়া হয়? 
  1. ৯ জন
  2. ১০ জন
  3. ১১ জন
  4. ১২ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
‘জাতীয় পাট দিবস ২০২৪’ পুরষ্কার:
- পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য ২০২৪ সালে পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। 
- জাতীয় পাট দিবস-২০২৪ –এর প্রতিপাদ্য হচ্ছে - ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়:
১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক,
২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি,
৩. সেরা পাট উৎপাদনকারী চাষি,
৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৫.পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল,
৭.পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৯. বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং,
১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
 
১১.
তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. বাবর মুখতার
  2. জামাল আবদেল নাসের
  3. হাফিজ আল আসাদ
  4. মোস্তফা কামাল আতাতুর্ক
সঠিক উত্তর:
মোস্তফা কামাল আতাতুর্ক
উত্তর
সঠিক উত্তর:
মোস্তফা কামাল আতাতুর্ক
ব্যাখ্যা
মোস্তফা কামাল আতাতুর্ক:
- প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান রাজতন্ত্রের পতন ঘটলে জাতীয়তাবাদী নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে প্রজাতন্ত্রের সূচনা ঘটে।
- তিনি ১৯২৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- দেড় দশকের শাসনামলে একটি আধুনিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ জাতি গঠনের চূড়ান্ত লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার করেন কামাল পাশা।
- এই সংস্কার কার্যক্রমের জন্য তাঁকে ‘আতাতুর্ক’ বা ‘তুরস্কের জনক’ উপাধিতে ভূষিত করা হয়।

উৎস:  ১০ নভেম্বর ২০২২, প্রথম আলো। 
১২.
২০২৪ সালে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন -
  1. মাহমুদ আব্বাস
  2. মোহাম্মদ মুস্তাফা
  3. শাহবাজ শরিফ
  4. মোহাম্মদ শাতায়েহ
সঠিক উত্তর:
মোহাম্মদ মুস্তাফা
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মুস্তাফা
ব্যাখ্যা
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী:
- ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তাফাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

উল্লেখ্য,
- মুস্তাফা দীর্ঘদিন ধরে আব্বাসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। 
- সম্প্রতি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ শাতায়েহ।
- তিনি তাঁর সরকারেরও পদত্যাগের ঘোষণা দেন।
- ৭ অক্টোবর, ২০২৩ ইসরায়েলে হামাসের হামলা, সেদিন থেকেই গাজায় নির্বিচারে ইসরায়েলি পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে সরকারে পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে পদত্যাগ করেন শাতায়েহ।
- শাতায়েহর পদত্যাগের তিন সপ্তাহের কম সময়ের মধ্যে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে -
- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 
- ২০২৪ সালে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।