পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
"পরীক্ষা - ২৫: ফুল মডেল টেস্ট - ১০"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শশী
  2. শশাঙ্ক
  3. শশধর
  4. শর্বরী
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- শর্বরী।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:

চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘রাত্রি’র সমার্থক শব্দ:
রাজনী, যামিনী, রাত, নিশা, নিশীথিনী, ক্ষণদা, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. ইতিপূর্বে
  2. রামছাগল
  3. গরমিল
  4. ভরপেট
ব্যাখ্যা
• আরবি উপসর্গ ‘গর’ যোগে অভাব অর্থ প্রকাশে গঠিত শব্দ: গরমিল, গরহাজির, গররাজি।

অন্যদিকে
• বড় বা উৎকৃষ্ট অর্থ প্রকাশে ‘রাম’ খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ - রামছাগল, রামদা, রামবোকা।
• পূর্ণতা অর্থ প্রকাশে ‘ভর’ খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ - ভরপেট, ভরদুপুর, ভরপুর, ভরসাঁঝ।
• ‘ইতি’ খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ - ইতিপূর্বে।

------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘ধর্মের কল বাতাসে নড়ে।’- বাক্যে ‘বাতাসে’ কোন কারক?
  1. অধিকরণে ৭মী
  2. কর্মে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক:
যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার-
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি - টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি - তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ।

• অতএব ‘ধর্মের কল বাতাসে নড়ে।’- বাক্যটিকে কী উপায়ে নড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘বাতাসে’। সুতরাং ‘বাতাসে’ করণে ৭মী বিভক্তির উদাহরণ।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন যুক্তবর্ণের গঠনটি শুদ্ধ?
  1. ণ্ + ড = গু
  2. ম্ + ম = হ্ম
  3. ন্ + ট = ণ্ট
  4. ক্ + স = ক্স
ব্যাখ্যা
• শুদ্ধ যুক্তবর্ণ- ক্ + স = ক্স।

অন্যদিকে,
- গ্ + উ = গু;
- হ্ + ম = হ্ম;
- ণ্‌ + ট = ণ্ট।

-----------------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ঞ, ন্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড্ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত),
ক্ম (ক্ + ম),
ক্ষ (ক্ + ষ),
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স),
গু (গ্ + উ),
ণ্ড (ণ্ + ড),
গ্ধ (গ্ + ধ),
ঙ্গ (ঙ্ + গ),
জ্ঞ (জ্ + ঞ),
ঞ্চ (ঞ্ + চ),
ঞ্জ (ঞ্ + জ),
ষ্ণ (ষ্ + ণ)
হু (হ্ + উ),
হৃ (হ্ + ঋ),
হ্ন (হ্ + ন),
হ্ম (হ্ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
  1. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
  2. সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়।
  3. যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে।
  4. যদি তুমি যাও তবে তার দেখা পাবে।
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন:
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা(, ), সেমিকোলন(;), কোলন(:), ড্যাশ(-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- রহিম রাতে ভাত খাই আর রহিমা খায় রুটি।
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
- সূর্য উদিত হয়, তবে অন্ধকার দূর হয়।

------------------------
• সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

• জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তখন তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যাদের বুদ্ধি নেই, তারাই একথা বিশ্বাস করবে।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
(বাক্যে যদিও__তবু/যদিও__তথাপি থাকলে জটিল বাক্য হয়ে থাকে।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নাসিক্য ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
ব্যাখ্যা
• নাসিক্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে। মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ঙ নাসিক্য ব্যঞ্জনধ্বনি।

অন্যদিকে,
• উম্ম ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলোকে উষ্ম ব্যঞ্জন বলে। সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ। উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয় (স), তালব্য (শ), এবং কণ্ঠনালীয় (হ) - এই তিন ভাগে ভাগ করা যায়। এগুলোর মধ্যে স এবং শ-কে আলাদাভাবে শিস ধ্বনিও বলা হয়ে থাকে। কারণ স, শ উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শিসের মতো আওয়াজ হয়।

• তাড়িত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূ্র্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
যেমন: 'বাড়ি, মূঢ়' প্রভৃতি শব্দের 'ড়, ঢ়' তাড়িত ব্যঞ্জনধ্বনি

• পার্শ্বিক ব্যঞ্জন:
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দে 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
আর্যদের ভাষা ছিল কোনটি?
  1. ধ্রুপদী
  2. দ্রাবিয়
  3. পালি
  4. বৈদিক
ব্যাখ্যা
• বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ:
পৃথিবীর ভাষাগুলো ইন্দো ইউরোপীয়, চিনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশিয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা যায়।
- বাংলা ভাষা ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠীর সদস্য।
- ইন্দো-ইউরােপীয় ভাষার শাখা ২ টি; কেন্তম ও শতম।
- ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠীর শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি।
- ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলাের আদিম উৎস অনার্য ভাষা।
- আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা।
- বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়।
- বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই সংস্কৃত ভাষা।
- ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।
- ধ্রুপদী ভাষা সংস্কৃতি ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. এয়ো
  2. তেজস্বিনী
  3. দাই
  4. অরক্ষণীয়া
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ নয়: তেজস্বী - তেজস্বিনী।

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন: সতীন, সৎমা, কুলটা, সধবা, এয়ো, দাই, অরক্ষণীয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
স্বভাবতই মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
  1. স্পষ্ট
  2. কৃষক
  3. কলুষ
  4. বর্ষণ
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, কলুষ, পাষাণ, মানুষ, ভূষণ, দ্বেষ রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
‘শত্রুকে হত্যা করেন যিনি’ এক কথায় কী বলে?
  1. শত্রুজিৎ
  2. শত্রুঘ্ন
  3. পরঞ্জয়
  4. নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে - শত্রুঘ্ন।

অন্যদিকে,
• 'শত্রুকে জয় করেন যিনি' এর এক কথায় প্রকাশ - পরঞ্জয় বা শত্রুজিৎ।
• ‘যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত’ এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Choose the correct spelling.
  1. Crevasse
  2. Cravasse
  3. Cravaase
  4. Crevase
ব্যাখ্যা
◉ The correct spelling is - Crevasse. (অপশন 'ক')

◉ Crevasse (noun)
English Meaning: a deep crevice or fissure (as in a glacier or the earth).
Bangla Meaning: হিমবাহের তুষারের উপরিভাগে গভীর ফাটল।

Example Sentence:
1. As the mountaineers approached the glacier, they had to carefully navigate around each crevasse.
2. The hiker slipped and nearly fell into the gaping crevasse below, catching themselves just in time.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
What does the idiom "To take to heart" mean?
  1. To ignore advice
  2. To understand something quickly
  3. To be deeply affected by something
  4. To memorize something
ব্যাখ্যা
• The idiom "To take to heart" means - To be deeply affected by something.

• take something to heart (idiom)
English Meaning: take criticism seriously and be affected or upset by it.
Bangla Meaning: মর্মাহত হওয়া।

Example Sentence:
- Don't take it to heart - he was only joking about your hair.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
The company decided to enter __________ a partnership with a local distributor to expand its market reach.
  1. of
  2. upon
  3. in
  4. into
ব্যাখ্যা
◉ Complete Sentence: The company decided to enter into a partnership with a local distributor to expand its market reach.

◉ enter into something (phrasal verb with enter verb)
English Meaning: to start to become involved in something, especially a discussion or agreement.
Bangla Meaning: চুক্তিতে প্রবেশের জন্য আলোচনা শুরু করা।

Example Sentence:
- Before signing the contract, they carefully considered the terms they would enter into.

Source: Cambridge Dictionary.
১৪.
Choose the correct sentence.
  1. He insisted on her going there.
  2. He insisted in her going there.
  3. He insisted for her going there.
  4. He insisted by her going there.
ব্যাখ্যা
• The correct sentence: He insisted on her going there. (অপশন 'ক')

Insist on/upon/ Insist on doing something:
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
১৫.
What does the word "Latent" mean?
  1. Frequently changing
  2. Immediate treatment
  3. Obvious and visible
  4. Hidden or dormant
ব্যাখ্যা
• The word "Latent" means - Hidden or dormant.

• Latent (adjective)
English Meaning: Present, but not yet active, developed, or obvious.
Bangla Meaning: লুক্কায়িত; গুপ্ত; সুপ্ত; অদৃশ্য; নিহিত: latent abilities; latent energy; latent heat.

Example Sentence:
1. We were surprised at the response as well as the children's latent talents.
2. In modern times, many patients have Latent diabetes in their bodies.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The ring is made __________ gold.
  1. by
  2. from
  3. in
  4. of
ব্যাখ্যা
• Made of
- যদি উপাদান দেখা যায় তাহলে made of বসে।
- Example: The ring is made of gold.

• Made from
- কোনো কিছু তৈরি করার পর উপাদান দেখা না গেলে made from বসে।
- Example: Paper is made from wood/bamboo.

• Curd (দই) দুধ থেকে তৈরি করার পর মূল উপাদান (দুধ) আর দেখা যায় না।
- Example: Curd is made from milk.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৭.
The teacher, along with her students, ___________ preparing for the presentation.
  1. is
  2. were
  3. are
  4. have
ব্যাখ্যা
along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে The teacher এবং her students "along with" দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject = The teacher বিধায় verb টি singular হবে।

• Complete Sentence: The teacher, along with her students, is preparing for the presentation.

Example Sentence:
1. Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
2. The professor, along with several students, is conducting research on climate change.
১৮.
I found a part-time job to earn ___________ money for my summer vacation.
  1. a few
  2. the few 
  3. a little
  4. few 
ব্যাখ্যা
Complete Sentence: I found a part-time job to earn a little money for my summer vacation.

• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।

• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :

• Little - নেই বললেই চলে = Negative.
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)।

• A little - আছে কিন্তু খুবই অল্প = Positive.
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)।

• The little - অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই।
- The little knowledge he has is adequate to pass the test.

• Few/A Few/The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)।
১৯.
The word 'Bunch' is a/an -
  1. Proper noun
  2. Material noun
  3. Collective noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• Bunch - A collection of banana hands or clusters.
- এখানে, Bunch হচ্ছে Collective noun.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
২০.
"Are you interested in singing?" Here 'singing' is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Adverb
  4. Gerund
ব্যাখ্যা
• "Are you interested in singing?" - বাক্যে ‘singing’ object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে।
- অতএব, এটি একটি Gerund।

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun.

• Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।
২১.
Which of the following is the opposite of 'Cardinal'?
  1. Chief
  2. Fundamental
  3. Paramount
  4. Auxiliary
ব্যাখ্যা
• Cardinal (adjective)
English Meaning: Serving as an essential component. a cardinal rule.
Bangla Meaning: প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য: the cardinal virtues.

Synonyms: Fundamental (মৌলিক), Chief (প্রধান), Paramount (সর্বোচ্চ), Central (কেন্দ্রীয়), Dominant (প্রভাবশালী)।

Antonyms: Unimportant (কম গুরুত্বপূর্ণ), Inessential (অপরিহার্য নয় এমন), Auxiliary (সহায়ক), Unmercenary (অপ্রয়োজনীয়), Least (ন্যুনতম)।

Example Sentence:
1. One of the most popular presidents in recent memory is about to commit a cardinal sin.
2. My cardinal rule is to always be honest.

Source: Live MCQ Lecture.
২২.
The Great Wall of China ___________ by various Chinese dynasties over several centuries.
  1. was built
  2. is built
  3. is build
  4. was build
ব্যাখ্যা
• Complete Sentence: The Great Wall of China was built by various Chinese dynasties over several centuries.

- বাক্যটি অতীত কালের কোনো ঘটনা বুঝিয়েছে।
- অর্থাৎ, বাক্যটি past indefinite form- এ রয়েছে।
- এছাড়াও, বাক্যটি passive form- এ রয়েছে।
- এ জন্য শূন্যস্থানে "was built" বসেছে।

More Example:
- Rome was not built in a day.
২৩.
He could hardly contain his excitement, ___________?
  1. could not he
  2. couldn't be he
  3. couldn't he
  4. could he
ব্যাখ্যা
• Complete Sentence: He could hardly contain his excitement, could he?

- hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
২৪.
Identify the correct sentence.
  1. The students had completed their exams after the bell has rung.
  2. The students had completed their exams after the bell rings.
  3. The students completed their exams after the bell had rung.
  4. The students completed their exams after the bell has rung.
ব্যাখ্যা
• After যুক্ত বাক্যের গঠন-
- Sub + past indefinite + after + sub + past perfect tense + object.
- Mostofa did this project after he had retired.
- (এখানে after -এর পর past perfect tense এবং এর আগে past indefinite বসেছে)।

• নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - The students completed their exams after the bell had rung. (অপশন 'গ')

অপরদিকে,
• before যুক্ত বাক্যের গঠন-
- Sub + past perfect + before + past indefinite.
- Mostofa had done this project before he retired.
- এখানে before এর পূর্বে past perfect tense এবং এর পরে past indefinite বসেছে।
২৫.
Which option best defines the idiom "Bread and butter"?
  1. Luxury items
  2. Seasonal food
  3. Gourmet meals
  4. Basic needs
ব্যাখ্যা
◉ Bread and butter
English Meaning: a person's livelihood or main source of income.
Bangla Meaning: জীবিকা।

Hence, the idiom "Bread and butter" best defines - Basic needs.

Ex. Sentence: He took agriculture as his bread and butter.
Bangla Meaning: সে কৃষিকে তার জীবন ও জীবিকা হিসেবে গ্রহণ করেছে।

Source: Live MCQ Lecture.
২৬.
যদি sinA + sin2A = 1 হয়, তাহলে, cos2A + cos4A এর মান কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinA + sin2A = 1 হয়, তাহলে, cos2A + cos4A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA + sin2A = 1
⇒ sinA + sin2A = sin2A + cos2A
⇒ sinA + sin2A - sin2A = cos2A
⇒ cos2A = sinA
⇒ cos4A = sin2A
⇒ cos4A = 1 - cos2A
∴ cos2A + cos4A = 1
২৭.
- 2a + 5 < 19 হলে, a এর মান কত?
  1. a < - 5
  2. a > - 7
  3. a < 3
  4. a > - 11
ব্যাখ্যা

প্রশ্ন: - 2a + 5 < 19 হলে, a এর মান কত?

সমাধান: 
- 2a + 5 < 19
⇒ - 2a < 19 - 5
⇒ - 2a < 14
⇒ a > - (14/2)
∴ a > - 7

২৮.
শতকরা ৪ টাকা হার সুদে ২৫ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?
  1. ১৫০০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ২৫০০০ টাকা
  4. ৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৪ টাকা হার সুদে ২৫ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে সুদ = ৪ টাকা
১০০ টাকায় ২৫ বছরের সুদ = (৪ × ২৫) টাকা
= ১০০ টাকা

∴ ১০০ টাকায় ২৫ বছরের সুদে আসল হবে = (১০০ + ১০০) টাকা
= ২০০ টাকা

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টকা
সুদাসল ৫০০০০ টাকা হলে = (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা
২৯.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 180 বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. 6 মিটার
  2. 18 মিটার
  3. 24 মিটার
  4. 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 180 বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = a মিটার
আয়তক্ষেত্রটির প্রস্থ = (a - 8) মিটার

∴ প্রশ্নমতে,
a(a - 8) = 180
⇒ a2 - 8a - 180 = 0
⇒ a- 18a + 10a - 180 = 0
⇒ a(a - 18) + 10(a - 18) = 0
⇒ (a - 18)(a + 10) = 0

হয়, a - 18 = ০  ⇒ a = 18
অথবা, a + 10 =0  ⇒ a = - 10

সুতরাং, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = 18
৩০.
22a + 1 = 128 হলে, a এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 22a + 1 = 128 হলে, a এর মান কত?

সমাধান:
22a + 1 = 128
⇒ 22a + 1 = 27
⇒ 2a + 1 = 7
⇒ 2a = 7 - 1
⇒ 2a = 6
∴ a = 3
৩১.
একটি শার্ট এবং প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 1 : 4। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. 16 : 24
  2. 21 : 16
  3. 21 : 20
  4. 20 : 17
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট এবং প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 1 : 4। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
শার্টের ক্রয়মূল্যে = 3a টাকা
এবং শার্টের বিক্রয়মূল্য = b টাকা
আবার,
প্যান্টের ক্রয়মূল্যে = 7a টাকা
প্যান্টের বিক্রয়মূল্যে = 4b টাকা

প্রশ্নমতে,
 3a - b = 7a - 4b
⇒ 7a - 3a = 4b - b
∴ b = (4a/3)

সুতরাং, 7a : 4b = 7a : 4(4a/3) = 21 : 16
৩২.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?
  1. 15° 
  2. 24° 
  3. 35° 
  4. 55° 
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?

সমাধান:
আমরা জানি,
সম্পূরক কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B = 180°
⇒ 145° + ∠B = 180°
⇒ ∠B =180° - 145°
∴ ∠B = 35°
৩৩.
নিচের কোনটি 5a2b2 - 2abc - 16c2 এর একটি উৎপাদক?
  1. (ab - 2c)
  2. (a - 2c)
  3. (ab + 4c)
  4. (2b + c)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 5a2b2 - 2abc - 16c2 এর একটি উৎপাদক?

সমাধান:
5a2b2 - 2abc - 16c2
= 5a2b2 - 10abc + 8abc - 16c2
= 5ab(ab - 2c) + 8c(ab - 2c)
= (ab - 2c)(5ab + 8c)
৩৪.
4/11 এর হর ও লবের সাথে কত যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়?
  1. 3
  2. 4
  3. 6
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 4/11 এর হর ও লবের সাথে কত যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = a
∴ প্রশ্নমতে,
(4 + a)/(11 + a) = 1/2
⇒ 8 +  2a = 11 + a
⇒ 2a - a = 11 - 8
∴ a = 3
৩৫.
একটি ত্রিভুজের দুই কোণের অনুপাত 3 : 5। তৃতীয় কোণটি 52° হলে, ছোট কোণটির পরিমাণ কত?
  1. 48°
  2. 58°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই কোণের অনুপাত 3 : 5। তৃতীয় কোণটি 52° হলে, ছোট কোণটির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ দুইটি যথাক্রমে 3a এবং 5a

প্রশ্নমতে,
3a + 5a + 52° = 180°
⇒ 8a = 180° - 52°
⇒ 8a = 128°
∴ a = 16°

সুতরাং, ছোট কোণটির পরিমাণ = (3 × 16°)
= 48°
৩৬.
log6 6√6 = কত?
  1. 1/2
  2. 1
  3. 3
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log6 6√6 = কত?

সমাধান:
ধরি,
log6 6√6 = a
⇒ 6= 6√6
⇒ 6a = 61 × 6(1/2)
⇒ 6a = 6{1 + (1/2)}
⇒ a = 1 + (1/2)
∴ a = 3/2
৩৭.
রাব্বির বেতন প্রথমে ১০% বেড়ে পরে ১০% কমে গেলো। মোটের ওপর তার বেতন শতকরা কত পরিবর্তন হলো?
  1. ১% হ্রাস
  2. ২% হ্রাস
  3. ১% বৃদ্ধি
  4. ২% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বির বেতন প্রথমে ১০% বেড়ে পরে ১০% কমে গেলো। মোটের ওপর তার বেতন শতকরা কত পরিবর্তন হলো?

সমাধান:
১০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন = (১০০ + ১০) = ১১০ টাকা
১০% হ্রাসে,
বর্তমান বেতন = (১০০ - ১০) = ৯০ টাকা

পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমান বেতন = ১১০ টাকা
পূর্বের বেতন ১ টাকা হলে বর্তমান বেতন = ১১০/১০০ টাকা
পূর্বের বেতন ৯০ টাকা হলে বর্তমান বেতন = (৯০ × ১১০)/১০০ টাকা
= ৯৯ টাকা

সুতরাং, বেতন কমলো = (১০০ - ৯৯) = ১%
৩৮.
যদি A = 30° হয়, তবে cos2A এর মান কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 30° হয়, তবে cos2A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = 30°

∴  cos2A = cos(2 × 30°)
 = cos60°
= 1/2
৩৯.
(a + 2b) = 4 এবং ab = 2 হয়, তাহলে a এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: (a + 2b) = 4 এবং ab = 2 হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 2b = 4 ...... (1)
ab = 2 ......... (2)
(2) নং হতে পাই,
a = 2/b  ..... (3)

এখন, (3) এর মান (1) নং এ বসিয়ে পাই,
(2/b) + 2b = 4
⇒ (2 + 2b2)/b = 4
⇒ 2b2 + 2 = 4b
⇒ 2(b+ 1) = 4b
⇒ b2 + 1 = 2b
⇒ b2 - 2b + 1 = 0
⇒ (b - 1)= 0
⇒ b = 1
b এর মান (3) নং বসাই,
a = 2

৪০.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফল ৩০০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফল ৩০০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৩ক ও ৪ক
সংখ্যা দুইটির গুণফল = ১২ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ১২ক = ৩০০
⇒ ক = ২৫
⇒ ক = √২৫
⇒ ক = ৫
∴ সংখ্যা দুইটির পার্থক্য = (৪ক - ৩ক)
= (৪ × ৫) - (৩ × ৫)  = ৫
৪১.
১২৯৬ এর বর্গমূল কত?
  1. ২৪
  2. ৪২
  3. ৩৪
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৯৬ এর বর্গমূল কত?

সমাধান:
১২৯৬ এর বর্গমূল = √১২৯৬
= ৩৬
৪২.
8Pr = 336 হলে, r এর মান কত?
  1. 3
  2. 6
  3. 2
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: 8Pr = 336 হলে, r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
8Pr = 336
⇒ 8!/(8 - r)! = 6 × 7 × 8
⇒ (8 - r)! × 6 × 7 × 8 = 8!
⇒ (8 - r)! = (8 × 7 × 6 × 5!)/(6 × 7 × 8)
⇒ (8 - r)! = 5!
⇒ (8 - r) = 5
⇒ r = 8 - 5
∴ r = 3

৪৩.
শরিফ ৩০০ টি কলা ক্রয় করলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ করলো?
  1. ৬০%
  2. ৭০%
  3. ৮০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: শরিফ ৩০০ টি কলা ক্রয় করলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ করলো?

সমাধান:
এখানে,
ক্রয়মূল্য = ১০০ টাকা
এবং বিক্রয়মূল্য = ১৩৫০

∴ লাভ = (১৩৫০ - ৭৫০) = ৬০০ টাকা

৭৫০ টাকায় লাভ হয় = ৬০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৬০০/৭৫০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৬০০ × ১০০)/৭৫০ টাকা
= ৮০ টাকা

সুতরাং, শতকরা লাভ = ৮০%
৪৪.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-
  1. ৬ ঘণ্টা 
  2. ৩ ঘণ্টা 
  3. ৪ ঘণ্টা 
  4. ৮ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ৬ 
বা, ৩x = ৬
বা, x = ৬/৩ 
∴ x = ২

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ২ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ × ২ = ৪ ঘণ্টা 
৪৫.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 হলে, প্রথম পাঁচটি পদের গুণফল কত?
  1. 1002
  2. 1016
  3. 1030
  4. 1024
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 হলে, প্রথম পাঁচটি পদের গুণফল কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ = a
এবং সাধারণ অনুপাত = r

∴ ৩য় পদ = ar2 = 4

সুতরাং, প্রথম পাঁচটি পদের গুণফল = a · ar · ar2 ·ar3 · ar4
= a5 . r10
= (ar2)5
= 45
= 1024
৪৬.
4a + 4b + 4c = 36 হলে, a, b, c এর গড় মান কত?
  1. 1
  2. 3
  3. 9
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 4a + 4b + 4c = 36 হলে, a, b, c এর গড় মান কত?

সমাধান:
দেওয়া আছে,
4a + 4b + 4c = 36
⇒ 4(a + b + c) = 36
∴ a + b + c = 9

এখন,
a, b, c এর গড় = (a + b + c)/3
= 9/3
= 3
৪৭.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?
  1. ২০১৬ জন
  2. ১৬৮০ জন
  3. ১৫৪০ জন
  4. ১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?

সমাধান:
নির্বাচনে মোট ভোট = ১০০%
হিমেল ৪০% পেলে জাহিদ পায় = (১০০ - ৪০)%
= ৬০%
এবং তাদের ভোটের পার্থক্য = (৬০ - ৪০)%
= ২০%

প্রশ্নমতে,
২০% = ২৯৮
⇒ ১% = ২৯৮/২০
∴ ১০০% = (২৯৮ × ১০০)/২০
= ১৪৯০
৪৮.
a + b + c = 0 হলে, (1/3)(a3 + b3 + c3) এর মান কত?
  1. abc/3
  2. 3abc
  3. abc
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, (1/3)(a3 + b3 + c3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0 

প্রদত্ত রাশি = (1/3)(a3 + b3 + c3)
= (1/3)(a3 + b3 + c3 - 3abc + 3abc)
= (1/3)(a3 + b3 + c3 - 3abc) + (1/3) × 3abc
= (1/3){(a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)} + abc
= (1/3) · (0) · (a2 + b2 + c2 - ab - bc - ca) + abc      [ a + b + c = 0]
= abc
৪৯.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। উহার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের ছিদ্র দ্বারা মিনিটে ৩০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫ মিনিট
  2. ১০ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। উহার নিচের একটি ছিদ্র দ্বারা মিনিটে ১০ ঘনমিটার পানি নির্গত হয় এবং উপরের ছিদ্র দ্বারা মিনিটে ৩০ ঘনমিটার পানি চৌবাচ্চায় প্রবেশ করে। দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির পানি ধারণ ক্ষমতা  = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ( ১০ × ৫ × ৪ )মিটার = ২০০ ঘনমিটার
দুইটি ছিদ্র একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (৩০ - ১০) = ২০ ঘন মিটার পানি

২০ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১ মিনিট
১ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = ১/২০ মিনিট
২০০ ঘন মিটার পানি পূর্ণ হতে সময় লাগে = (১ × ২০০)/২০  = ১০ মিনিট
৫০.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি.  হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ১০ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি.  হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস 
= ২ × ব্যাসার্ধ
= (২ × ৬) সে.মি.
= ১২ সে.মি.
৫১.
প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'বঙ্গ' বলা হতো?
  1. দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চল
  2. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল
  3. উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল
  4. উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চল
ব্যাখ্যা
বঙ্গ জনপদ:
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- এর মধ্যে ‘বঙ্গ' জনপদ ছিলো অন্যতম।
- বর্তমান বরিশাল, ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ' জনপদ গঠিত ছিলো।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।

⇒ ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
- আর এ অঞ্চলই সম্ভবত টলেমির ‘গঙ্গরিডাই'।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়।
- একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ।
- অনুমান করা যায় ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল।
- বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো।
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল।
- কারণ এ দেশের প্রাচীন রাজাগণ সারাদেশে চওড়া 'আল' নির্মাণ করতেন।
- সেজন্যে ‘বঙ্গ' ও 'আল' শব্দ দুটির যোগে 'বঙ্গাল' নামের উৎপত্তি হয়েছে।

অন্যদিকে -
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।
- রাঢ় জনপদ ভারতের পূর্বাঞ্চলের রাজ্য পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। উত্তর রাঢ় বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা দক্ষিণ রাঢ় বর্ধমানে দক্ষিণাংশ হুগলি বহুলাংশ এবং হাওড়া জেলা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫২.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. WIPO
  2. IAEA
  3. IFAD
  4. UPU
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।

IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।

WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।

অন্যদিকে,
⇒ IAEA
:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক।
- তিনি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৫৩.
বলশেভিক বিপ্লবের নেতা কে ছিলেন?
  1. কার্ল মার্ক্স
  2. ভ্লাদিমির লেনিন
  3. মাও সেতুং
  4. আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

⇒ ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

⇒ বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica. 
৫৪.
বাংলাদেশ বিমানের প্রতীক কী?
  1. দোয়েল
  2. বলাকা
  3. শাপলা
  4. গাঙচিল
ব্যাখ্যা
বাংলাদেশ বিমান:
- বাংলাদেশ বিমানের বাণিজ্যিক নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- ৪ জানুয়ারি ১৯৭২ সালে কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা।
- প্রতীকা বলাকা-এর ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশ বিমানের শ্লোগান 'আকাশে শান্তির নীড়'।
- সদর দপ্তর: বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা।

⇒ বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি।
- যথা:
• হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,
• শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর,
• ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
- প্রধান বিমানবন্দরের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

উল্লেখ্য,
- বিমান বহরে বর্তমানে উড়োজাহাজ সংখ্যা ২১টি।

উৎস: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট।
৫৫.
সার্কভুক্ত কোন দেশটির পার্লামেন্ট দ্বি-কক্ষ বিশিষ্ট?
  1. মালদ্বীপ
  2. শ্রীলঙ্কা
  3. বাংলাদেশ
  4. নেপাল
ব্যাখ্যা
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: পুষ্পকমল দাহাল প্রচণ্ড।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒  নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।

⇒ নেপালের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।
- উচ্চকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, যার সদস্য সংখ্যা ৫৯।
- নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার সদস্য সংখ্যা ২৭৫।

উল্লেখ্য,
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তানের সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

অন্যদিকে,
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
৫৬.
খাসিয়াদের প্রধান দেবতার নাম কী?
  1. তাতারা রাবুগা
  2. মেন
  3. সালজং
  4. উব্লাই নাংথউ
ব্যাখ্যা
খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- খাসিয়াদের গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান। 
- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- তারা প্রচুর পান ও মধুর চাষ করে।

উল্লেখ্য,
- ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের সর্বজনীন উৎসব।
- খাসি সেং কুটস্নেম বাংলায় করলে হয় খাসি বর্ষবিদায়।
- ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন অনুষ্ঠান করলেও বাংলাদেশে তাঁরা ২০১১ সাল থেকে আয়োজন করছেন।

অন্যদিকে,
- গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ২৩ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৫৭.
Interpol-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ
  2. রোম
  3. নিউইয়র্ক
  4. লিঁও
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
 
উৎস: Interpol ওয়েবসাইট।
৫৮.
'মঙ্গল শোভাযাত্রা' কত সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে?
  1. ২০১৮ সালে
  2. ২০১৩ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য: 
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।

উল্লেখ্য,
⇒ পহেলা বৈশাখে মঙ্গল শোভযাত্রা:
- প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালির জীবনে মঙ্গলের আহ্বান আর শুচিতার কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় যা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত।
- মূলতঃ চারুকলা অনুষদের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই আয়োজন করা হলেও শহরের সকল স্তরের মানুষ এই আনন্দযাত্রায় স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে থাকেন।
- আশির দশকে বন্যা ও সামরিক শাসনের নাগপাশে বিপর্যস্থ জনপদে সৃষ্টিশীল ও গণমুখী প্রতিবাদ গড়ে তোলার মানসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ১৯৮৯ সালের পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা (wellbeing procession) আয়োজন করা হয়।
- এর পর থেকে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে বিগত বছরের সকল অমঙ্গল আর গ্লানিকে পিছনে ফেলে আগত বছরের সাফল্য কামনায় বিপুল উৎসাহ আর উদ্দীপনায় এটি উদযাপিত হয়ে আসছে।
- বাঙালি ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রার অপরিসীম প্রভাবের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২০১৬ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র এগারোতম অধিবেশনে পহেলা বৈশাখের মঙ্গল শোভাজাত্রা-কে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।

উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
৫৯.
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
  1. থিওডর হার্জেল
  2. আইজ্যাক রবিন
  3. ব্যারন রথসচাইল্ড
  4. ডেভিড বেন গুরিয়েন
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিসর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: i) Britannica.
ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
৬০.
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয় -
  1. ৩ সেপ্টেম্বর, ১৯৭৯
  2. ১৮ ডিসেম্বর, ১৯৭৯
  3. ৩ সেপ্টেম্বর, ১৯৮১
  4. ১৮ ডিসেম্বর, ১৯৮১
ব্যাখ্যা
CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW।
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছে: ৬টি, ধারা আছে: ৩০টি।
- CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।

এছাড়াও,
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।

উৎস: UN ওয়েবসাইট।
৬১.
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
  1. আইনস্টাইন
  2. নিউটন
  3. ওপেনহাইমার
  4. হাইজেনবার্গ
ব্যাখ্যা
রবার্ট ওপেনহাইমার:
- ওপেনহাইমার ছিলেন ম্যানহাটান প্রজেক্টের কেন্দ্রীয় ব্যক্তি।
- তিনি পারমাণবিক বোমার জনক।
- ওপেনহাইমারের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯০৪ সালে।
- জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি পরিবারে তার জন্ম হয়েছিল।
- ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়েন।
- স্নাতকোত্তর পড়াশোনা করেন ইংল্যান্ডের কেমব্রিজে।

উল্লেখ্য,
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল।
- এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'।
- সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৬ আগস্ট, ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ৯ আগস্ট, ১৯৪৫ ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

অন্যদিকে,
⇒ হাইজেনবার্গ:
- কোয়ান্টাম মেকানিক্সের জনক ওয়ার্নার হাইজেনবার্গ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি জার্মান পারমাণবিক অস্ত্র প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন।

উৎস: Britannica.
৬২.
পাহাড়ি ঢলে যে বন্যার সৃষ্টি হয় তাকে বলা হয় -
  1. মৌসুমী বন্যা
  2. নগর বন্যা
  3. উপকূলীয় বন্যা
  4. আকস্মিক বন্যা
ব্যাখ্যা
বন্যা (Flood):
- বন্যা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ।
- সাধারণ অর্থে নদীর পানি যখন দু'কূল ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রাম, নগর, বন্দর, বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলের ফসল বিনষ্ট করে তখন তাকে বন্যা বলে।
- প্রায় প্রতি বছর দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়।
- ধরণ ও প্রকৃতি অনুযায়ী বন্যাকে চার ভাগে ভাগ করা যায়।
- যথা: মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, উপকূলীয় বন্যা এবং নগর বন্যা।

⇒ মৌসুমী বন্যা:
- বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে বন্যার সৃষ্টি হয় তাকে মৌসুমী বন্যা বলে।
- কৃষি নির্ভর বাংলাদেশে মৌসুমী বন্যা তেমন ক্ষতি করে না তবে কখনো কখনো মারাত্মক ক্ষতিকর রূপ ধারণ করে।
- মৌসুমী বন্যার মাত্রা স্বভাবিক হলে ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে।

⇒ আকস্মিক বন্যা:
- বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমে আকস্মিক বৃষ্টিপাতের ফলে বা পাহাড়ি ঢলে যে বন্যার সৃষ্টি হয় তাকে আকস্মিক বন্যা বলে।
- বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ জেলায় প্রায় প্রতি বছর আকস্মিক বন্যা হতে দেখা যায়।

⇒ উপকূলীয় বন্যা:
- উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার-ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয় তাকে উপকূলীয় বন্যা বলে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাসমূহে এ ধরনের বন্যা দেখা দেয়।

⇒ নগর বন্যা:
- নগর এলাকায় সুষ্ঠু ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হলে বন্যা দেখা দেয়।
- এ ধরনের বন্যাকে নগর বন্যা বলে।
- ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরে এ ধরনের বন্যা দেখা যায়।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) মে ১, ২০২৪, The Daily Star বাংলা।
৬৩.
ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যের রাজধানী 'ইম্ফল'?
  1. আসাম
  2. অরুনাচল
  3. নাগাল্যান্ড
  4. মণিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা, 
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৬৪.
নিচের কোনটির তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
  1. সিলিকন
  2. জার্মেনিয়াম
  3. রূপা
  4. গ্রাফাইট
ব্যাখ্যা
পরিবাহিতা:
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
- পরিবাহীতায় একক সিমেন্স (Siemens)।
- একে সংক্ষেপে S দিয়ে প্রকাশ করা হয়।

উল্লেখ্য,
- একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তত বেশি।
- আবার একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত কম তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর রোধ তত বেশি।
- প্রকৃতপক্ষে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তার রোধের মানের বিপরীত সংখ্যা।

⇒ উপাদান, তাপমাত্রা এবং আকার আকৃতির উপর পরিবাহীর তড়িৎ পরিবাহিতা নির্ভর করে।
- তাপমাত্রা বৃদ্ধি পেলে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়।
- সকল ধাতুই উত্তম পরিবাহী কিন্তু একই আকার আকৃতির সকল ধাতুর তড়িৎ পরিবাহিতা সমান নয়।

⇒ তামা, রূপা, গ্রাফাইট, সোনা ইত্যাদি সবই তড়িৎ পরিবাহী পদার্থ।
- তবে এদের মধ্যে রুপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।
- রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হলেও রূপার দাম তুলনামূলক বেশি হওয়ায় বৈদ্যুতিক সংযোগে তামার তার ব্যবহার করা হয়।
- অপরদিকে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদির তড়িৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় খুবই কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
PDF-এর পূর্ণরূপ -
  1. Portable Document File
  2. Portable Document Format
  3. Portfolio Document File
  4. Portfolio Document Format
ব্যাখ্যা
PDF:
- PDF-এর পূর্ণরূপ: Portable Document Format.

⇒ এগুলি সাধারণত কোনো পৃষ্ঠার সঠিক আকার (লে-আউট) বজায় রেখে শুধুমাত্র পঠনযোগ্য (রিড-ওনলি) নথি বিতরণে ব্যবহৃত হয়।
- পিডিএফ হলক্যামেলট প্রজেক্এ-র ফলাফল।
- অ্যাডোব অ্যাক্রোব্যাট সিস্টেম কর্তৃক ১৯৯৩ সালে সৃষ্টি করা হয়।
- এটি দ্বি-মাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়।
- এর সহ-প্রতিষ্ঠাতা: জন ওয়ারনক।

উল্লেখ্য,
- PDF এর মাধ্যমে বিভিন্ন টেক্সট ডকুমেন্ট, ইমেজ সহ অন্যান্য কনটেন্ট সহজেই কমপ্রেস করে একই জায়গায় সংরক্ষিত রাখা যায়।
- PDF ডকুমেন্ট গুলা বর্তমানে পাসওয়ার্ড-প্রটেক্টেড করে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া যায়।

উৎস: Britanica.
৬৬.
নিচের কোনটি আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ?
  1. দিয়াগো গার্সিয়া
  2. পালাউ
  3. হাওয়াই
  4. বাহামা
ব্যাখ্যা
বাহামা দ্বীপপুঞ্জ:
- বাহামা দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বে, কিউবা ও হিস্পানিওলা দ্বীপের উত্তরে অবস্থিত প্রায় ৭০০টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ।
- এটি আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র।
- নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী, বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র।

গুরুত্বপূর্ণ দ্বীপ:
⇒ প্রশান্ত মহাসাগর:
- পাপুয়া নিউ গিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ ইত্যাদি।

⇒ আটলান্টিক মহাসাগর:
- যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।

⇒ ভারত মহাসাগর:
- মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর, মালাগাছি ইত্যাদি।

উৎস: World Atlas.
৬৭.
বাঙালি নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে?
  1. বগুড়া
  2. নীলফামারি
  3. রংপুর
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
‘বাঙালি’ নদী:
- বাঙালি নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী।
- নদীটির দৈর্ঘ্য ১৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৩ মিটার।
- নদীটির প্রকৃতি সর্পিলাকার।
- হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি জাতির নামে বাংলাদেশের একমাত্র নদী এটি।ং

⇒ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা 'পাউবো' কর্তৃক পাথরাজ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৭৯।
- ২০০৭ সালে নদীটি বিশেষভাবে আলোচনায় আসে যমুনা নদীর সঙ্গে নদীটির মিশে যাবার আশঙ্কায়।
- এর ফলে এলাকার ব্যাপক ভৌগোলিক পরিবর্তন হতে পারে।

⇒ বাঙালি নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে। 
- বাঙ্গালী নদী রংপুর জেলায় ঘাঘট নদীর অব্যাহত প্রবাহ।
- নদীটি পূর্ব প্রান্তে যমুনা নদীর সঙ্গে এবং পশ্চিমে রামনগরে কাটাখালির মাধ্যমে করতোয়া নদীর সঙ্গে সংযুক্ত।
- বাঙ্গালী নদী দক্ষিণে প্রবাহিত হওয়ার সময় যমুনা নদী থেকে বেরিয়ে আসা বাউলাই নদীকে উপনদী হিসেবে গ্রহণ করেছে।
- আরও দক্ষিণে প্রবাহিত হওয়ার পর নদীটি দুই ভাগে বিভক্ত হয়ে পশ্চিম শাখা হলহলিয়া এবং পূর্ব শাখা বাঙ্গালী নামেই প্রবাহিত হয়।
- বগুড়া জেলার ধুনট উপজেলার উত্তরে যমুনার উপনদী মানস-মধুখালী বাঙ্গালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে।
- এই প্রবাহ কয়েক কিলোমিটার প্রবাহিত হওয়ার পর পুনরায় বিভক্ত হয়ে একটি শাখা ইছামতি নাম ধারণ করে সিরাজগঞ্জে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত হয়েছে।

⇒ বাঙালি নদীর অনেক শাখা নদী আছে যথা: বেলাল, মানস, মধুখালি, ইছামতি, ভলকা এবং অন্যান্য।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাপিডিয়া।