পরীক্ষা আর্কাইভ

Uttara Bank Limited - PO

পরীক্ষাUnlistedতারিখ১৭ সেপ্টেম্বর, ২০২১সময়45 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
Uttara Bank Limited - PO - 17.09.2021
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Uttara Bank Limited - PO

Unlisted · ১৭ সেপ্টেম্বর, ২০২১ · ৭০ প্রশ্ন

.
‘অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
  1. ক) পরাজয়- পরা
  2. খ) প্রকোপ- প্র
  3. গ) পরাবাস্তব- পরা
  4. ঘ) প্রগতি- প্র
সঠিক উত্তর:
গ) পরাবাস্তব- পরা
উত্তর
সঠিক উত্তর:
গ) পরাবাস্তব- পরা
ব্যাখ্যা
প্রগতি এবং প্রকোপ শব্দে ‘প্র’ উপসর্গ ব্যবহৃত হয়েছে উতকৃষ্ট এবং আধিক্য বুঝাতে।
পরাজয় শব্দে ‘পরা’ উপসর্গ ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থ বুঝানোর জন্য।
পরাবাস্তব, পরাকাষ্ঠা-তে আতিশয্য বুঝাতে ‘পরা’ উপসর্গ ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
বড় দাদা > বড়দা- কী ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ক) অসঙ্গতি
  2. খ) ব্যঞ্জনবিকৃতি
  3. গ) বিষমীভবন
  4. ঘ) ব্যঞ্জনচ্যুতি
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জনচ্যুতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা

ব্যঞ্জনচ্যুতি : পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়। এরূপ লােপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

অন্তর্হতি : পদের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন – ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

.
মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
  1. ক) জিলিপি
  2. খ) মুজো
  3. গ) মেলামেশা
  4. ঘ) তুলো
সঠিক উত্তর:
ক) জিলিপি
উত্তর
সঠিক উত্তর:
ক) জিলিপি
ব্যাখ্যা

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তিঃ
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে।
যেমনঃ রত্ন > রতন, গ্রাম > গেরাম ইত্যাদি।

সম্প্রকর্ষ বা স্বরলোপঃ
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, মধ্য বা অন্তে কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
যেমনঃ বসতি > বস্‌তি।

অপিনিহিতিঃ
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন- আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর ইত্যাদি।

মধ্যগত স্বরসঙ্গতিঃ
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

.
মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ-পর্ব সাধারণত কয় মাত্রার হয়ে থাকে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৩
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা


Source: University of North Bengal লাইব্রেরী।

আবার,
ড. হায়াৎ মামুদ রচিত ভাষা শিক্ষা বই অনুসারে,
মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
- মাত্রাবৃত্ত ছন্দে রুদ্ধদল সর্বদাই বিশ্লিষ্ট উচ্চারণে দুই মাত্রার।
- এ ছন্দে সুস্পষ্ট উচ্চারিত অক্ষর-ধ্বনি থেকেই মাত্রার রীতি বা পরিমাণ স্থিরকৃত হয়।
- এ ছন্দে স্বরান্ত, হলন্ত বা কেবল স্বরান্ত অক্ষর দ্বারাই পর্ব সংঘটিত হয়।
- এ ছন্দে সাধুভাষা বা সাধু ক্রিয়ার ব্যবহার বেশি হয়।
- এ ছন্দে স্বরবৃত্তের মতো ধ্বনি সংকোচ নেই, আছে ধ্বনি বিস্তার।
- এ ছন্দের মূল পর্ব চার, পাঁচ, ছয়, সাত এবং আট মাত্রার। তবে, এ ছন্দে ছয় মাত্রার চাল বা প্রয়োগ বেশি।
- এ ছন্দের লয় বিলম্বিত এবং এর গতিবেগ ঢালা সুরে একটানা প্রবাহিত।
- এ ছন্দের ভাব ললিত মধুর।
- এ ছন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর গীতিপ্রবনতা বা সুরনিষ্ঠতা।

সুতরাং, এখানে খ) ৬ অধিক গ্রহণযোগ্য।
.
'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।' কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
ব্যাখ্যা

“বিপদ এবং দুঃখ এক সময় আসে” এটি যৌগিক বাক্যের উদাহরণ।
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যের সমন্বয়ে গঠিত বাক্যকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো কিন্তু, এবং, ও, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযক্ত থাকে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

.
'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) প্রভাকর
  2. খ) দিবাকর
  3. গ) সুধাকর
  4. ঘ) মিহির
সঠিক উত্তর:
গ) সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) সুধাকর
ব্যাখ্যা

সুধাকর চাঁদ শব্দের সমার্থক।
অন্যদিকে,
সূর্য শব্দের সমার্থক - প্রভাকর, মিহির, দিবাকর, আফতাব, অর্ক, দিনমনি, অংশুমালী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

.
'অন্ধজনে দেহ আলো।' অন্ধজনে কোন কারক?
  1. ক) অপাদান কারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) সম্প্রদান কারক
  4. ঘ) কর্ম কারক
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
ব্যাখ্যা

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে ( সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। বস্তু নয়-ব্যক্তিই সম্প্রদান কারক।
সপ্তমী বা এ বিভক্তিযুক্ত কতগুলো সম্প্রদান কারকের উদাহরণ হলো :
- সৎপাত্রে কন্যা দান কর,
- সমিতিতে চাঁদা দাও,
- অন্ধজনে দেহ আলো।
(উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী)

.
“ছি! ছি! তুমি এত খারাপ।” এখানে ‘ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে?
  1. ক) ভাবের গভীরতা
  2. খ) পৌনঃপুনিকতা
  3. গ) ভাবের ধারাবাহিকতা
  4. ঘ) অনুভূতি ভাব
সঠিক উত্তর:
ক) ভাবের গভীরতা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাবের গভীরতা
ব্যাখ্যা

দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’।
অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে।
- দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি

পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগঃ
অব্যয় পদের দ্বিরুক্তি -
১. ভাবের গভীরতা বোঝাতেঃ সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতেঃ
বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতেঃ
ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতেঃ
পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৫. ধ্বনিব্যঞ্জনাঃ
ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“মন” শব্দের বিশেষণ-
  1. ক) মানস
  2. খ) মানসিক
  3. গ) মনন
  4. ঘ) মানুষ
সঠিক উত্তর:
খ) মানসিক
উত্তর
সঠিক উত্তর:
খ) মানসিক
ব্যাখ্যা
“মন” শব্দের বিশেষণ- মানসিক।
মানস, মনন, মানুষ - এই তিনটি শব্দ বিশেষ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১০.
সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বন্‌ + পতি = বনস্পতি
  2. খ) অহঃ + রহঃ = অহরহ
  3. গ) সং + সার = সংসার
  4. ঘ) ছেলে + মি = ছেলেমি
সঠিক উত্তর:
ক) বন্‌ + পতি = বনস্পতি
উত্তর
সঠিক উত্তর:
ক) বন্‌ + পতি = বনস্পতি
ব্যাখ্যা

সঠিক সন্ধিবিচ্ছেদঃ
- বন্‌ + পতি = বনস্পতি,
- সম্‌ + সার = সংসার,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি,
- ছেলেমি = ছেলে + আমি
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা -
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) সুকুমার সেন
  3. গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ঘ) মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা

ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত ভাষা ও সাহিত্য সম্পর্কিত কিছু গ্রন্থঃ
- ভাষা ও সাহিত্য (১৯৩১)
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬)
- বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫)
- বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭)
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)

সুত্রঃ বাংলাপিডিয়া।

১২.
নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) গোলাপ
  2. খ) গায়ক
  3. গ) হাত
  4. ঘ) ফুল
সঠিক উত্তর:
খ) গায়ক
উত্তর
সঠিক উত্তর:
খ) গায়ক
ব্যাখ্যা

মৌলিক শব্দঃ
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে, গায়ক শব্দটি একটি যৌগিক শব্দ।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৩.
'কচুবনের কালাচাদ’ বাগধারার অর্থ-
  1. ক) নির্বোধ
  2. খ) অপদার্থ
  3. গ) ধূর্তব্যক্তি
  4. ঘ) চাটুকার
সঠিক উত্তর:
খ) অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) অপদার্থ
ব্যাখ্যা
অকালকুষ্মাণ্ড, কচুবনের কালাচাঁদ, ঢেঁকির কুমির প্রভৃতি বাগধারার অর্থ অপদার্থ।
বুদ্ধির ঢেঁকি বাগধারার অর্থ নির্বোধ
খয়ের খাঁ বাগধারাটির অর্থ তোষামোদকারী।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৪.
“দেশে-বিদেশে” ভ্রমণ সাহিত্যের রচয়িতা-
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) শিক্ষাবিদ ও সাহিত্যিক।গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:
ভ্রমণকাহিনী -
দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০);
উপন্যাস -
অবিশ্বাস্য (১৯৫৪), শবনম (১৯৬০), শহর-ইয়ার (১৯৬৯);
রম্যরচনা -
পঞ্চতন্ত্র (১৯৫২), ময়ূরকণ্ঠী (১৯৫২);
ছোটগল্প -
চাচা-কাহিনী (১৯৫২), টুনি মেম (১৯৬৪)।
উৎসঃ বাংলাপিডিয়া

১৫.
‘পথিক, তুমি পথ হারাইয়াছ’- কোন উপন্যাসে উল্লেখ আছে?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) রাজসিংহ
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) কপালকুণ্ডলা
সঠিক উত্তর:
ঘ) কপালকুণ্ডলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপালকুণ্ডলা
ব্যাখ্যা

- কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রোমান্সধর্মী উপন্যাস।
- নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে বলেছেন, “পথিক, তুমি পথ হারাইয়াছ? এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ।

উপন্যাসটির অন্যান্য উল্লেখযোগ্য সংলাপ গুলো হলো
- প্রদীপ নিবিয়া গেল।
- তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।

১৬.
After sitting in the sink for several days, the dirty, food-encrusted dishes became _____
  1. ক) malodorous
  2. খ) imposing
  3. গ) prevalent
  4. ঘ) perforated
সঠিক উত্তর:
ক) malodorous
উত্তর
সঠিক উত্তর:
ক) malodorous
ব্যাখ্যা
সিঙ্কে অনেকদিন ধরে ময়লা, খাবার লেগে থাকা থালাগুলো দুর্গন্ধময় হয়ে উঠেছিলো বুঝাতে শূন্যস্থানে malodorous শব্দের ব্যবহার যথার্থ।
১৭.
Giulia soon discovered the source of the .......... smell in the room; a week-old tuna sandwich that one of the children had hidden in the closet.
  1. ক) quaint
  2. খ) fastidious
  3. গ) clandestine
  4. ঘ) fetid
সঠিক উত্তর:
ঘ) fetid
উত্তর
সঠিক উত্তর:
ঘ) fetid
ব্যাখ্যা
Fetid অর্থ পূতিগন্ধময়।
বাক্যের context অনুসারে এখানে এই শব্দের ব্যবহার বাঞ্চনীয়।
১৮.
After making ...... remarks to the President, the reporter was not invited to return to the White House pressroom.
  1. ক) hospitable
  2. খ) itinerant
  3. গ) enterprising
  4. ঘ) irreverent
সঠিক উত্তর:
ঘ) irreverent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) irreverent
ব্যাখ্যা
Irreverent - showing a lack of respect for people or things that are generally taken seriously.
সভাপতির উপর অসম্মানজনক মন্তব্য করার জন্য রিপোর্টারকে আর ডাকা হয় নি।
তাই এখানে শূন্যস্থানে irreverent-ই ব্যবহার করতে হবে।
১৯.
With her ........ eyesight, Krystyna spotted a trio of deer on the hillside and she reduced the speed of her car.
  1. ক) Inferior
  2. খ) Keen
  3. গ) Impressionable
  4. ঘ) Ductile
সঠিক উত্তর:
খ) Keen
উত্তর
সঠিক উত্তর:
খ) Keen
ব্যাখ্যা
Oxford dictionary অনুসারে highly developed sense হিসেবে keen ব্যবহার করা যায়।
Keen - (of a sense) highly developed.
'I have keen eyesight'
সুতরাং শূন্যস্থানে keen ব্যবহার করতে হবে।
source: oxford dictionary.
২০.
Johan argued, ''If you know about a crime but don't report it, you are .......... in that crime because you allowed it to happen.''
  1. ক) acquitted
  2. খ) steadfast
  3. গ) tenuous
  4. ঘ) complicit
সঠিক উত্তর:
ঘ) complicit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) complicit
ব্যাখ্যা
complicit - involved with others in an activity that is unlawful or morally wrong.
২১.
Synonym of JOVIAL is -
  1. ক) incredulous
  2. খ) merry
  3. গ) revolting
  4. ঘ) dizzy
সঠিক উত্তর:
খ) merry
উত্তর
সঠিক উত্তর:
খ) merry
ব্যাখ্যা
Jovial - cheerful and friendly.
Merry - cheerful and lively.
source: oxford dictionary
২২.
Synonym of EDUCE is-
  1. ক) Demand
  2. খ) Unlawful
  3. গ) ideal
  4. ঘ) elicit
সঠিক উত্তর:
ঘ) elicit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) elicit
ব্যাখ্যা
Educe - bring out or develop
Elicit - evoke or draw out
source: oxford dictionary
২৩.
Antonym of LUMINOUS is-
  1. ক) clear
  2. খ) dim
  3. গ) clever
  4. ঘ) brittle
সঠিক উত্তর:
খ) dim
উত্তর
সঠিক উত্তর:
খ) dim
ব্যাখ্যা
Luminous - giving off light; bright or shining.
Antonym: Dim - not shining brightly or clearly.
source: oxford dictionary
২৪.
Antonym of IRASCIBLE is-
  1. ক) Determined
  2. খ) Placid
  3. গ) Reasonable
  4. ঘ) Pliant
সঠিক উত্তর:
খ) Placid
উত্তর
সঠিক উত্তর:
খ) Placid
ব্যাখ্যা
Irascible - having or showing a tendency to be easily angered.
Antonym: Placid = not easily upset or excited.
source: oxford dictionary
২৫.
Select the correct spelling of the word:
  1. ক) Acquaintanc
  2. খ) Acquaintance
  3. গ) Acqquaintance
  4. ঘ) Accquaintance
সঠিক উত্তর:
খ) Acquaintance
উত্তর
সঠিক উত্তর:
খ) Acquaintance
ব্যাখ্যা
Acquaintance - a person one knows slightly, but who is not a close friend.
source: oxford dictionary
২৬.
Choose the correct pair of words from the following - SYMPHONY : COMPOSAR : :
  1. ক) Leonardo : music
  2. খ) Fresco : painter
  3. গ) Colours : pallet
  4. ঘ) Art : appreciation
সঠিক উত্তর:
খ) Fresco : painter
উত্তর
সঠিক উত্তর:
খ) Fresco : painter
ব্যাখ্যা
Composer এর কাজ Symphony সৃষ্টি করা।
Fresco - দেয়ালে আকা চিত্র, যা painter এর কাজ।
২৭.
Choose the best version of the underlined portion of each sentence (Question 27 - 31)Precipitation in California is often erratic, and when arriving, tends to fall in the mountainous northern and easier parts of the state rather than the populous and fertile southern and western ones.
  1. ক) when arriving, tends to fall
  2. খ) when arriving, has a tendency of falling
  3. গ) when it arrives, it tends in falling
  4. ঘ) when it arrives it tends to fall
সঠিক উত্তর:
ঘ) when it arrives it tends to fall
উত্তর
সঠিক উত্তর:
ঘ) when it arrives it tends to fall
ব্যাখ্যা
উক্ত বাক্যের subject হচ্ছে Precipitation in California । একে বাক্যের পরবর্তী অংশে it দ্বারা replace করা যাবে।
সেজন্য tends to fall এর পূর্বে it ব্যবহার করতে হবে, যার মাধ্যমে বাক্যের অর্থের পূর্ণতা পায়।
২৮.
Just who inspired English painter John Constable's marvelously enigmatic cloud studies, much prized by collectors, have never been entirely clear.
  1. ক) studies, much prized by collectors, have
  2. খ) studies, much prized by collectors, has
  3. গ) studies, many of them prized by collectors, have
  4. ঘ) studies, many of which are prized by collectors
সঠিক উত্তর:
খ) studies, much prized by collectors, has
উত্তর
সঠিক উত্তর:
খ) studies, much prized by collectors, has
ব্যাখ্যা
John Constable-কে যে অনুপ্রাণিত করে অর্থাৎ ‘who’ singular হওয়ায় এর সাথে appropriate verb হবে has.
এখানে লক্ষণীয় যে অনুপ্রেরণা দিয়েছে যে, তার অনুসারেই verb বসাতে হবে, কারণ এটাই বাক্যের subject.
২৯.
The starling, a bird mentioned in one of Shakespeare's plays, was first introduced in the United States in 1890 and has since become a significant pest species.
  1. ক) was first introduced in the United States in 1890 and has since become
  2. খ) were first introduced in the United States in 1890 and has since become
  3. গ) was first introduced to the United States in 1890 and would since become
  4. ঘ) was first introduced to the United States in 1890 and since became
সঠিক উত্তর:
ক) was first introduced in the United States in 1890 and has since become
উত্তর
সঠিক উত্তর:
ক) was first introduced in the United States in 1890 and has since become
ব্যাখ্যা
এখানে Starling পাখিটি singular হওয়ায় was এবং has ব্যবহার করারি যৌক্তিক। would হবে না কারণ এটা ভবিষ্যত কাল নির্দেশক বাক্য নয় এবং were হবে না কারণ, sterling এখানে singular হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩০.
Contrasting with the works of the rationalists, Hume held that passion rather than reason governs human behavior and postulated that humans can have knowledge only of the objects of experience.
  1. ক) Contrasting with the works of the rationalists
  2. খ) In contrast with the rationalists work
  3. গ) In contrast to those of the rationalists
  4. ঘ) Unlike the rationalists
সঠিক উত্তর:
ঘ) Unlike the rationalists
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unlike the rationalists
ব্যাখ্যা
এখানে rationalists দের কাজের সাথে বৈপরিত্য প্রকাশ করতে Unlike the rationalists ব্যবহার করা যায়।
৩১.
By day, hippos enjoy bathing in water to cool themselves down, which might have contributed to their reputation for being relatively sluggish and sedentary.
  1. ক) which might have contributed to their reputation for being
  2. খ) which might contribute to its reputation for being
  3. গ) and this might have contributed to their reputation to be
  4. ঘ) a preference that might contribute to their reputation for being
সঠিক উত্তর:
ঘ) a preference that might contribute to their reputation for being
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a preference that might contribute to their reputation for being
ব্যাখ্যা
হিপোদের নিজেদেরকে ঠান্ডা/শান্ত করার জন্য পানিতে গোসল করার যে পছন্দ এটার জন্য তারা sluggish এবং sedentary খেতাব পেয়েছে। অর্থাৎ, যে পছন্দ তাদের খেতাব পেতে ভূমিকা রেখেছে সেটা বুঝাতে ‘a preference that might contribute to their reputation for being’ ব্যবহার করা যায়।
৩২.
Select the sentence with appropriate form:
  1. ক) If Salina had the money, she would buy a fast car.
  2. খ) If I know the answer, I would tell you.
  3. গ) If I was you, I would put your jacket on.
  4. ঘ) It would be nice if the weather is better.
সঠিক উত্তর:
ক) If Salina had the money, she would buy a fast car.
উত্তর
সঠিক উত্তর:
ক) If Salina had the money, she would buy a fast car.
ব্যাখ্যা

প্রথম অপশনটিতে 2nd Conditional [If + Past Simple + Future in Past ( S+would/might/could + Base Form of the Verb)] ব্যবহার হয়েছে। তাই এই বাক্যটি সঠিক।
২য় অপশনটিতে 1st Conditional [If + Present + Future] ব্যবহার করতে হবে। would না হয়ে তাই এখানে will হবে।
৩য় অপশনটিতে was এর পরিবর্তে were হবে।
৪র্থ অপশনটিতে is এর পরিবর্তে was হবে।

৩৩.
Choose the sentence with appropriate use of some:
  1. ক) I want to buy some new shoe.
  2. খ) Would you like to buy some apples?
  3. গ) Rana has listened to some music.
  4. ঘ) He bought some piece of cheese.
অনির্ধারিত
ব্যাখ্যা

- 'Some' determiner-টি countable এবংuncountable উভয় noun এর পূর্বেই বসে।
- তবে, countable noun এর পূর্বে বসলে nounটি অবশ্যই plural হবে।
যেমনঃ
- Would you like to buy some apples?
- Rana has listened to some music.
- Would you like to listen to some music?
- He bought some pieces of cheese.
- I want to buy some new shoes.

Source: Longman & Oxford Dictionary

এখানে, অপশন খ) তে some অর্থ কিছু এবং অপশন গ-‌তে some অর্থ কোন এক।

৩৪.
Which of the following words is correctly spelled?
  1. ক) Parliament
  2. খ) Pairlament
  3. গ) Parliamente
  4. ঘ) Parlaiment
সঠিক উত্তর:
ক) Parliament
উত্তর
সঠিক উত্তর:
ক) Parliament
ব্যাখ্যা
Parliament - the highest legislature, consisting of the Sovereign, the House of Lords, and the House of Commons.
source: oxford dictionary
৩৫.
Passive voice of 'If you're doing something important, you are working to make change happen.'
  1. ক) If something important is done, work is done to make change happen.
  2. খ) Something important is being done by you, you are making change happen.
  3. গ) If something important is being done, work is being done to make change happen.
  4. ঘ) If important work is being done, change is about to happen
সঠিক উত্তর:
গ) If something important is being done, work is being done to make change happen.
উত্তর
সঠিক উত্তর:
গ) If something important is being done, work is being done to make change happen.
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যের দুটো অংশের আলাদা আলাদাভাবে voice পরিবর্তন করতে হবে।
Active Voice: If you're doing something important, you are working to make change happen.
Passive Voice: If something important is being done, work is being done to make change happen.
৩৬.
In a city, 40% of the people are illiterate and 60% are poor. Among the rich, 10% are illiterate. What percent of the poor population is illiterate?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 50
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 36
উত্তর
সঠিক উত্তর:
ক) 36
ব্যাখ্যা
মনেকরি
মোট জনসংখ্যা = ১০০ জন
অশিক্ষিত লোকের সংখ্যা = ১০০ এর ৪০%৳
= ১০০ এর ৪০/১০০
= ৪০ জন

গরীব লোকের সংখ্যা = ১০০ এর ৬০%
= ১০০ এর ৬০/১০০
= ৬০ জন

ধনী লোকের সংখ্যা = ১০০ এর ৪০%
= ১০০ এর ৪০/১০০
= ৪০ জন

ধনীদের মধ্যে অশিক্ষিত লোকের সংখ্যা = ৪০ এর ১০%
= ৪০ এর ১০/১০০
= ৪ জন

গরীবদের মধ্যে অশিক্ষিত লোকের সংখ্যা = (৪০ - ৪) জন
= ৩৬ জন

৬০ জনের মধ্যে অশিক্ষিত ৩৬ জন
১ জনের মধ্যে অশিক্ষিত ৩৬/৬০ জন
১০০ জনের মধ্যে অশিক্ষিত (৩৬ × ১০০)/৬০ জন
= ৬০ জন
৩৭.
Palash drives from City A to B at 40 km per hour and returns over the same road at 30 km per hour and spends 8 hours away from home including a one hour stop for lunch. What is the distance (in km) between City A and City B?
  1. ক) 100
  2. খ) 120
  3. গ) 140
  4. ঘ) 180
সঠিক উত্তর:
খ) 120
উত্তর
সঠিক উত্তর:
খ) 120
ব্যাখ্যা

Let, distance from A to B = x km
ATQ, 
x/40 + x/30 + 1 = 8
Or, 3x+4x/120 = 8-1
Or, 7x = 7 × 120
Or, x = 120
∴ distance = 120 km

৩৮.
A collection of books went on sale and 2/3 of them was sold for Tk 2.30 each. If none of the 36 remaining books were sold, what was the total amount received for the books that were sold?
  1. ক) 165.6
  2. খ) 180
  3. গ) 135.6
  4. ঘ) 90
সঠিক উত্তর:
ক) 165.6
উত্তর
সঠিক উত্তর:
ক) 165.6
ব্যাখ্যা

Remaining books = 1 - 2/3 = 1/3
1/3 of the books = 36 books
So, 2/3 of the books = 36×(2/3) / (1/3) = 72

∴ Total amount received for the sold books = 72 x 2.30 = 165.6 TK

৩৯.
TK 7,500 is divided in the ratio of 1 : 2 : 3 : 4 : 5. Find the difference between the greatest and smallest shares?
  1. ক) 1500
  2. খ) 2000
  3. গ) 2600
  4. ঘ) 2700
সঠিক উত্তর:
খ) 2000
উত্তর
সঠিক উত্তর:
খ) 2000
ব্যাখ্যা

Let the ratio be: x, 2x, 3x, 4x, 5x
Now,
x+2x+3x+4x+5x = 7500
Or, 15x = 7500
Or, x = 500

Greatest share, 5x = 5×500 = 2500
Smallest share, x = 500

∴ Difference between them = (2500 - 500) = 2000

৪০.
When the diameter of a circle is tripled, the area of the circle will be increased by how many times?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ 9 গুণ বৃদ্ধি পাবে।

৪১.
A woman says, ''if you reverse my own age, the figure represents my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one eleventh of our sum. ''What is the age of the woman?
  1. ক) 23
  2. খ) 34
  3. গ) 45
  4. ঘ) 54
সঠিক উত্তর:
গ) 45
উত্তর
সঠিক উত্তর:
গ) 45
ব্যাখ্যা

Let x and y be the ten's and unit's digits respectively of the numeral denoting the woman's age.

Then, woman's age = (10X + y) years;
So, husband's age = (10y + x) years.
Therefore (10y + x) - (10X + y) = (1/11) (10y + x + 10x + y)
⇒ (9y - 9x) = (1/11)(11y + 11x) = (x + y)
⇒ 10x = 8y
⇒ x = (4/5)y

Clearly, y should be a single-digit multiple of 5, which is 5.
So, x = 4, y = 5.
Hence, woman's age = 10x + y = 45 years.

৪২.
In the coordinate plane, line m passes through the origin and has a slope of 3. If points (6, y) and (x, 12) are on line m, then y - x = ?
  1. ক) 14
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 26
সঠিক উত্তর:
ক) 14
উত্তর
সঠিক উত্তর:
ক) 14
ব্যাখ্যা

আমরা জানি, মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx
এখানে, ঢাল m = 3
y = 3x............(i)
এখন (6, y) বিন্দুর জন্য (i) নং হতে পাই,
y = 3x
∴ y = 3 × 6 = 18 [∵ ভূজ = 6]
আবার, (x, 12) বিন্দুর জন্য (i) নং হতে পাই,
y = 3x
⇒ 12 = 3x [∵ কোটি = 12]
∴ x = 12/3 = 4
অতএব, y - x = 18 - 4 = 14

৪৩.
A delivery cart went from Candle ford to Lark Rise and back at an average speed of 2/3 miles per hour. If the distance from Candle ford to Lark Rise is 1 mile, and the trip back took half as much time as the trip there, what was the average speed of the delivery cart on the way to Lark Rise?
  1. ক) 1/3
  2. খ) 3/4
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা

Total distance = Average speed × total time
So, 2 = 2/3×T
⇒ T = 3 hours
So, the whole journey took 3 hours
Since trip back took half as much time as the trip there, it took 2 hours to reach there and 1 hour to come back.
So, speed of the delivery cart while going to Lark Rise = distance/time = 1/2 mph

৪৪.
The average of several exam scores is 80. One make-up exam was given. Included with the other scores, the new average was 84. If the score on the make up exam was 92, how many total exams were given?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা

Let, there was x exams (excluding the makeup exam)
ATQ, 80x + 92 = 84(x + 1)
Or, 80x + 92 = 84x + 84
Or, x = 2
So, total number of exams including the makeup exam = 2 + 1 = 3

৪৫.
If one of the roots of the quadratic equation x2+mx+24=0 is 1.5, then what is the value of m?
  1. ক) -22.5
  2. খ) 16
  3. গ) -17.5
  4. ঘ) 10.5
সঠিক উত্তর:
গ) -17.5
উত্তর
সঠিক উত্তর:
গ) -17.5
ব্যাখ্যা

যেহতু 1.5 সমীকরণটির একটি মূল সেহেতু (1.5)2 + 1.5m + 24 = 0
⇒ 2.25 + 1.5m + 24 =0
⇒ m = - 26.25/1.5
⇒ m = - 17.5

৪৬.
A solid cube of side 6 is first painted pink and then cut into smaller cubes of side 2. How many of the smaller cubes have paint on exactly 2 sides?
  1. ক) 13
  2. খ) 27
  3. গ) 30
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা

A solid cube of side 6 is first painted pink and then cut into smaller cubes of side 2.

This means, we get a 3 × 3 × 3 cube
To get the the sides with just 2 faces painted, picture the edges of the each of the sides of the cube.
Apart from the corners (which have 3 faces painted), all other small cubes have 2 faces painted.

In total, we have 12 cubes of side 2 with exactly 2 sides painted

৪৭.
A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with Tk. 3,600. How much did he start with?
  1. ক) 7200
  2. খ) 8800
  3. গ) 9600
  4. ঘ) 10400
সঠিক উত্তর:
গ) 9600
উত্তর
সঠিক উত্তর:
গ) 9600
ব্যাখ্যা

Let,
He has TK. x
ATQ, x - x/2 - x/2×1/4 = 3600
or, x/2 - x/8 = 3600
or, (4x - x)/8 = 3600
∴ x = (3600×8)/3 = 9600

৪৮.
A Triangle has a perimeter 13. The two shorter sides have integer lengths equal to x and x + 1. Which of the following could be the length of the other side?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 10
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা

The SHORTER sides have integral lengths equal to x and x + 1

Let the longest side be 'a'

So, a + x + (x +1) = 13
Or, a + 2x = 12 .......(1)

We know that the sum of the lengths of the shorter sides has to be more than the length of the longer one
Looking at the options, we can't have 8 or 10 as values for 'a'

Similarly, we can't have 2 or 4 as values for 'a' as it wouldn't be the longest side then.

So, the correct length of other side is 6

৪৯.
A Shopkeeper buys 100 mangoes at Tk. 12 each. He sells 60 mangoes at Tk. 17.40 each and x mangoes at Tk. 11.31 each. The shopkeeper makes a profit of at least 10%. Find the least possible value of x.
  1. ক) 24
  2. খ) 25
  3. গ) 27
  4. ঘ) 28
সঠিক উত্তর:
খ) 25
উত্তর
সঠিক উত্তর:
খ) 25
ব্যাখ্যা

Total Cost price of 100 mangoes = (100×12) = 1200 tk.
At 10% profit, total Selling price = (1200×110)/100 = 1320 tk.
Total Selling Price of 60 mangoes each 17.40 tk
= (60×17.40) = 1044 tk.
And, total Selling Price of x mangoes each 11.31 tk
= 11.31x tk.

ATQ,
11.31x = 1320-1044
Or, x = 276/11.31
Or, x = 24.40
So the least possible value of x = 25

৫০.
Lamia owns a hairdressing salon. She borrows Tk. 2500 from a bank to improve her beauty salon. She is charged 4.5% per year compound interest. She pays the money back after 3 years. Calculate the total amount Lamia must pay to the bank.
  1. ক) 2852.92
  2. খ) 2528.29
  3. গ) 2752.29
  4. ঘ) 2679.92
সঠিক উত্তর:
ক) 2852.92
উত্তর
সঠিক উত্তর:
ক) 2852.92
ব্যাখ্যা

Total amount to be paid = 2500(104.5/100)3 = 2852.92 tk

৫১.
A room 8 m long, 6 m high and 22.5 cm thick is made up of bricks, each measuring 25 cm × 11.25 cm × 6 cm. The number of bricks required is.
  1. ক) 7200
  2. খ) 6400
  3. গ) 6000
  4. ঘ) 5600
সঠিক উত্তর:
খ) 6400
উত্তর
সঠিক উত্তর:
খ) 6400
ব্যাখ্যা

Number of bricks = Volume of the wall/Volume of 1 brick
= (800×600×22.5)/(25×11.25×6)
= 6400

৫২.
If the salary of an employee is reduced by 10 percent for his late attendance and then increased by 10 percent on a pardon, how much does he lose?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

At 10% decrease, salary is = 100 - 10 = 90
And a 10% increase, the salary is = 90 + 90×10/100 = 99
∴ He is at = 100 - 99 = 1% loss

৫৩.
A train 240 m long passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 m long?
  1. ক) 80
  2. খ) 89
  3. গ) 90
  4. ঘ) 95
সঠিক উত্তর:
খ) 89
উত্তর
সঠিক উত্তর:
খ) 89
ব্যাখ্যা

Train’s speed = 240/24 = 10 m/s
The train has to cover = (240 + 650) = 890 m.
∴ Required time = 890/10 = 89 seconds

৫৪.
Out of 10 persons working on a project, 4 are graduates. If 3 are selected, what is the probability that there is at least one graduate among them?
  1. ক) 1/6
  2. খ) 5/8
  3. গ) 3/8
  4. ঘ) 5/6
সঠিক উত্তর:
ঘ) 5/6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5/6
ব্যাখ্যা

P(at least one graduate) = 1 − P(no graduates)
= 1 − 6C3/10C3 
= 1 − 6×5×4/10×9×8
= 1 − 1/6
= 5/6

৫৫.
85% of a number is added to 24, the result is the same number. Find the number?
  1. ক) 150
  2. খ) 140
  3. গ) 130
  4. ঘ) 160
সঠিক উত্তর:
ঘ) 160
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 160
ব্যাখ্যা

Let X be the number which is added to 24
85% of X = 0.85X
Now,
24 + 0.85X = X
⇒ 0.15X = 24
∴ X = 24/0.15 = 160

৫৬.
Who is the current Prime Minister of New Zealand?
  1. ক) Jacinda Ardern
  2. খ) Simon Bridges
  3. গ) Sophie Wilms
  4. ঘ) Katrin Jakobsdottir
সঠিক উত্তর:
ক) Jacinda Ardern
উত্তর
সঠিক উত্তর:
ক) Jacinda Ardern
ব্যাখ্যা
Jacinda Ardern is the current Prime Minister of New Zealand. She first took the chair of the PM in 2017. She wins the election to be elected as the prime minister for the second term.
Source: Daily Newspapers
৫৭.
The headquarter of Food and Agriculture Organization of the United Nations is in -
  1. ক) London, UK
  2. খ) New York, US
  3. গ) Paris, France
  4. ঘ) Rome, Italy
সঠিক উত্তর:
ঘ) Rome, Italy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rome, Italy
ব্যাখ্যা

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO-Food and Agricultural Organization) সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

(সূত্রঃ FAO ওয়েবসাইট)

৫৮.
Who is the Author of the Book ''Brief Answers to the Big Questions''?
  1. ক) Chadwick
  2. খ) Stephen Hawking
  3. গ) Albert Einstein
  4. ঘ) Newton
সঠিক উত্তর:
খ) Stephen Hawking
উত্তর
সঠিক উত্তর:
খ) Stephen Hawking
ব্যাখ্যা
Brief Answers to the Big Questions is a book written by prominent theoretical physicist Stephen Hawking.
Source: Goodreads
৫৯.
World Environment Day is on -
  1. ক) 2nd June
  2. খ) 2nd May
  3. গ) 5th May
  4. ঘ) 5th June
সঠিক উত্তর:
ঘ) 5th June
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5th June
ব্যাখ্যা
World Environment Day is celebrated on 5 June every year, and is the United Nation's principal vehicle for encouraging awareness and action for the protection of our environment.
Source: un.org
৬০.
Ryanair airline belongs to which country?
  1. ক) Tajikistan
  2. খ) Ireland
  3. গ) Switzerland
  4. ঘ) Finland
সঠিক উত্তর:
খ) Ireland
উত্তর
সঠিক উত্তর:
খ) Ireland
ব্যাখ্যা
Ryanair DAC is an Irish low-cost airline founded in 1984, headquartered in Swords, Dublin, Ireland, with its primary operational bases at Dublin and London Stansted airports.
৬১.
Who is the current CEO of Google?
  1. ক) Larry Page
  2. খ) Sundar Pichai
  3. গ) Sergey Brin
  4. ঘ) Onil Bagchi
সঠিক উত্তর:
খ) Sundar Pichai
উত্তর
সঠিক উত্তর:
খ) Sundar Pichai
ব্যাখ্যা

আমেরিকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন প্রতিষ্ঠা করেন।
- এর সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের মাইন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- বর্তমানে বিশ্বের ৭০% এর বেশি সার্চ রিকোয়েস্ট গুগলের মাধ্যমে সম্পন্ন হয়।
- ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী - সুন্দর পিচাই।
উৎস: গুগল ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৬২.
Who is the incumbent President of the European Commission?
  1. ক) Ursula von der Leyen
  2. খ) Jean-Claude Juncker
  3. গ) Jose Manuel Barroso
  4. ঘ) Romano Prodi
সঠিক উত্তর:
ক) Ursula von der Leyen
উত্তর
সঠিক উত্তর:
ক) Ursula von der Leyen
ব্যাখ্যা

➮ The Treaty of Rome যার মাধ্যমে EC গঠন।
স্বাক্ষর - ২৫ মার্চ, ১৯৫৭; কার্যকর - ১ জানুয়ারি, ১৯৫৮।

➮ ইউরোপীয়ান কমিশন
⤇ কাজ - ইইউ - এর কৌশল, প্রাধান্য ও ভূমিকা নির্ধারণ, পলিসির বাস্তবায়ন ইত্যাদি।
⤇ প্রতিষ্ঠা - ১৯৫৮ সাল
⤇ দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
⤇ কমিশন প্রেসিডেন্ট - Ursula von der Leyen (ডিসেম্বর, ২০১৯ - অক্টোবর, ২০২৪)

সুত্রঃ EU Website.

৬৩.
JAXA is a space agency of which country?
  1. ক) Jordan
  2. খ) Germany
  3. গ) Jamaica
  4. ঘ) Japan
সঠিক উত্তর:
ঘ) Japan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Japan
ব্যাখ্যা
The Japan Aerospace Exploration Agency (JAXA) was born through the merger of three institutions, namely the Institute of Space and Astronautical Science (ISAS), the National Aerospace Laboratory of Japan (NAL) and the National Space Development Agency of Japan (NASDA).
Source: JAXA
৬৪.
Old name of Zimbabwe is
  1. ক) Northern Rhodesia
  2. খ) Saigon
  3. গ) Southern Rhodesia
  4. ঘ) Zaire
সঠিক উত্তর:
গ) Southern Rhodesia
উত্তর
সঠিক উত্তর:
গ) Southern Rhodesia
ব্যাখ্যা

- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস

৬৫.
The study of light and vision is known as
  1. ক) Astronomy
  2. খ) Acoustics
  3. গ) Neurology
  4. ঘ) Optics
সঠিক উত্তর:
ঘ) Optics
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Optics
ব্যাখ্যা
Optics - the scientific study of sight and the behaviour of light, or the properties of transmission and deflection of other forms of radiation.
source: oxford dictionary
৬৬.
Which continent has the highest number of countries?
  1. ক) Asia
  2. খ) Africa
  3. গ) Europe
  4. ঘ) North America
সঠিক উত্তর:
খ) Africa
উত্তর
সঠিক উত্তর:
খ) Africa
ব্যাখ্যা

Source: worldatlas
৬৭.
First Asian city that hosted the Olympics is-
  1. ক) Hanoi
  2. খ) New Delhi
  3. গ) Beijing
  4. ঘ) Tokyo
সঠিক উত্তর:
ঘ) Tokyo
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tokyo
ব্যাখ্যা
The 1964 Olympics Games were the first to be held in Asia. The 1964 Summer Olympics, held in Tokyo.
Tokyo also hosted the 2020 Summer Olympics.
Source: Olympics
৬৮.
Who is the king of Bahrain?
  1. ক) Mohammed Bin Salman Al Saud
  2. খ) Qaboos bin Said al Said
  3. গ) Elyes Fakhfakh
  4. ঘ) Hamad bin Isa Al Khalifa
সঠিক উত্তর:
ঘ) Hamad bin Isa Al Khalifa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hamad bin Isa Al Khalifa
ব্যাখ্যা
Sheikh Hamad ibn ʿIsa Al Khalifah, (born Jan. 28, 1950, Rifāʿ, Bahrain), king of Bahrain from 2002.
source: britannica
৬৯.
Which country is called 'Land of Protease'?
  1. ক) Zimbabwe
  2. খ) New Zealand
  3. গ) Australia
  4. ঘ) South Africa
সঠিক উত্তর:
ঘ) South Africa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) South Africa
ব্যাখ্যা

South Africa is called 'Land of Protease'.
- Although not all South Africans are called Proteas; it's just their national cricket team which is called by that alternate name.
- Protea is the name of a flower that has pink and yellow petals and it is the national flower of South Africa.
- It's a tradition in certain cricket playing countries to be called by names of some of their national symbols.

৭০.
Suez Canal is between
  1. ক) Mediterranean Sea and Red Sea
  2. খ) Mediterranean Sea and North Sea
  3. গ) Arabian Sea and Red Sea
  4. ঘ) Red Sea and North Sea
সঠিক উত্তর:
ক) Mediterranean Sea and Red Sea
উত্তর
সঠিক উত্তর:
ক) Mediterranean Sea and Red Sea
ব্যাখ্যা

The Suez Canal is a sea-level waterway in Egypt, connecting the Mediterranean Sea to the Red Sea through the Isthmus of Suez.
It is constructed by the Suez Canal Company between 1859 and 1869, it officially opened on 17 November 1869.
Source: britannica.com