পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam - 4 Subject: English Grammar Topic: Analogy, One Word Substitutions. Idioms & Phrases, Proverb, Tag Questions, Translation. Memorizing Part [S to Z]: Word Meaning, Synonyms & Antonyms, Spelling.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Choose the correct analogy:
DELICATE : FASTIDIOUS ::
  1. Hardworking : idle
  2. Altruistic : mercenary
  3. Demonstrative : effusive
  4. Deceptive: forthright
ব্যাখ্যা

• Correct Analogy: DELICATE : FASTIDIOUS :: Demonstrative : effusive.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Delicate (adjective) : Fastidious (adjective)
• Delicate - সূক্ষ্ম, সতর্ক পরিচর্যা বা দক্ষ পরিচালনার প্রয়োজন হয় এমন।
• Fastidious - খুঁতখুঁতে, দোষ ধরতে তৎপর।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
Demonstrative (adjective) : Effusive (adjective)
• Demonstrative - অভিব্যক্তিশীল।
• Effusive - আবেগপ্রবণ।

• Analogical Relation:
- “Delicate” (সূক্ষ্ম/কোমল) এবং “fastidious” (খুঁতখুঁতে) একই দিকে তীব্রতা বা অর্থের সমার্থক সম্পর্ক (synonymous intensity) রাখে—দুটোই সূক্ষ্মতা বা সতর্কতার ধারণা প্রকাশ করে।

- একইভাবে, “demonstrative” (প্রকাশ্য/আবেগপ্রবণ) এবং “effusive” (অত্যধিক উচ্ছ্বাসপ্রবণ) একই ধারণার তীব্রতর রূপ—দুটোই আবেগ বা প্রকাশের অতিরিক্ত মাত্রা।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
(ক)
• Hardworking - কর্মঠ। 
• Idle - অলস।

(খ)
• Altruistic - পরার্থবাদ। 
• Mercenary - কেবল অর্থ ও অন্যবিধ পুরস্কারের জন্য কাজ করে এমন। 

(ঘ)
• Deceptive - প্রতারণামূলক।
• Forthright - স্পষ্টভাষী। 

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Demonstrative : effusive.

.
Most people have a few skeletons in the cupboard.
A skeleton in the cupboard means -
  1. A hidden shameful secret from the past
  2. A valuable antique preserved in a house
  3. A confusing historical event
  4. A harmless childhood memory
ব্যাখ্যা

• Correct Answer: ক) A hidden shameful secret from the past

• Skeleton in the cupboard (Idiom)
English Meaning: To have an embarrassing or unpleasant secret about something that happened in the past.
Bangla Meaning: অতীতের গোপন ও বিব্রতকর বিষয় যা লুকিয়ে রাখা হয়।

Example Sentence:
- Most people have a few skeletons in the cupboard.

Source: Cambridge Dictionary.

.
Translate the proverb: Carry coals to Newcastle.
  1. উলু বনে মুক্তা ছড়ানো।
  2. সস্তার তিন অবস্থা।
  3. তেল মাথায় তেল দেওয়া।
  4. আয় বুঝে ব্যয় করা।
ব্যাখ্যা

• Correct Answer: গ) তেল মাথায় তেল দেওয়া। 

• Carry coals to Newcastle (Idiom)
English Meaning: to supply something to a place or person that already has a lot of that particular thing.
Bangla Meaning: তেল মাথায় তেল দেওয়া, যেখানে কোনো জিনিস প্রচুর আছে সেখানে আবার সেটাই নিয়ে যাওয়া; অপ্রয়োজনীয় কাজ করা।

Other Options:
ক) উলু বনে মুক্তা ছড়ানো। 
- This is the translation of 'Cast pearls before swin'e (অযোগ্য ব্যক্তির কাছে মূল্যবান জিনিস দেওয়া)।

খ) সস্তার তিন অবস্থা। 
- This corresponds to 'Cheap goods are dear in the long run'.

ঘ) আয় বুঝে ব্যয় করা। 
- This is the meaning of 'Cut your coat according to your cloth'.
 
Source: Live MCQ Lecture.

.
Which one of the following is the analogy of
TROPHY : CONTESTANT?
  1. Baton : Runner 
  2. Loan : Cashier
  3. Honors : Student
  4. Pride : Parent
ব্যাখ্যা

• Correct Analogy: TROPHY: CONTESTANT :: Honors : Student.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Trophy (noun) : Contestant (noun)
• Trophy (noun) - স্মৃতিচিহ্ন; বিজয়স্মারক।
• Contestant (noun) - প্রতিযোগী।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Honors (noun) : Student (noun)
• Honors (noun) - সম্মান। 
• Student (noun) - ছাত্র বা ছাত্রী।

• Analogical Relation:
• “TROPHY” হলো “CONTESTANT”-এর জন্য পুরস্কার বা অর্জন—প্রতিযোগিতায় জিতে contestant trophy পায়। সম্পর্ক: পুরস্কার : প্রাপক।
• একইভাবে, “Honors” (সম্মান/পুরস্কার) হলো “Student”-এর জন্য অর্জন—অধ্যয়নে ভালো ফল করে student honors পায়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক)
• Baton (noun) - লাঠি। 
• Runner (noun) - যে ব্যক্তি বা জন্তু দৌড়ায়।

খ)
• Loan (noun) - ঋণ। 
• Cashier (noun) - কোষাধ্যক্ষ।

ঘ)
• Pride (noun) - গর্ব।
• Parent (noun) - বাবা বা মা।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Honors : Student.

.
Select the correct answer for the word "stagflation."
  1. Controlled prices
  2. Economic slowdown
  3. A disintegrating government
  4. Cultural dullness
ব্যাখ্যা

• Stagflation (Noun)
- English Meaning: persistent inflation combined with stagnant consumer demand and relatively high unemployment.
- Bangla Meaning: যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।

Given Options:
ক) Controlled prices - নিয়ন্ত্রিত মূল্য / সরকার নির্ধারিত দাম।

খ) Economic slowdown - অর্থনৈতিক মন্দা / অর্থনীতির ধীরগতি।

গ) A disintegrating government - ভেঙে পড়া সরকার / বিভক্ত ও দুর্বল সরকার।

ঘ) Cultural dullness - সাংস্কৃতিক নিস্তেজতা / সাংস্কৃতিক প্রাণহীনতা। 

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the correct answer for the word "stagflation" - Economic slowdown.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

.
Translate it: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
  1. Homer sometimes nods.
  2. Flogging a dead horse.
  3. Faults are thick where love is thin.
  4. Good wine needs no bush.
ব্যাখ্যা

• Correct Answer: গ) Faults are thick where love is thin.

• Faults are thick where love is thin - যারে দেখতে নারি তার চলন বাঁকা।

Other Options:
ক) Homer sometimes nods.
- Even great people can make small mistakes. (মহত্তম ব্যক্তিরাও ভুল করতে পারেন)

খ) Flogging a dead horse.
- Wasting effort on something that is already finished or useless. (মড়ার উপর খাঁড়ার ঘা / নিষ্ফল চেষ্টা করা)।

ঘ) Good wine needs no bush.
- Something good does not need advertisement. (চেনা বামুনের পৈতার দরকার হয় না)।
 
Source: Live MCQ Lecture.

.
Which of the following resembles LOGIC : REASONING?
  1. Ethics : Behavior
  2. Sensitivity : Morality
  3. Bravery : Charisma
  4. Creativity : Enthusiasm
ব্যাখ্যা

• Correct Analogy: LOGIC : REASONING :: Ethics : Behavior.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Logic (noun) : Reasoning (noun)
• Logic - যুক্তিবিদ্যা। 
• Reasoning - যুক্তিপাত।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
•  Ethics (noun) : Behavior (noun).
Ethics - নীতিশাস্ত্র। 
Behavior - আচরণ। 

• Analogical Relation:
• “LOGIC” হলো “REASONING”-এর ভিত্তি বা নিয়মকানুন - যুক্তি ব্যবহার করে reasoning করা হয়। সম্পর্ক: বিষয়/নিয়ম : তার প্রয়োগ।
• একইভাবে, “Ethics” (নীতিশাস্ত্র) হলো “Behavior” (আচরণ) - এর ভিত্তি - নৈতিক নিয়ম অনুসরণ করে behavior নির্ধারিত হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
খ)
• Sensitivity - অনুভবশক্তি।  
• Morality - নৈতিকতা।

গ)
• Bravery - সাহসিকতা।
• Charisma - সৌন্দর্য বা মহিমা।

ঘ)
• Creativity - সৃজনশীলতা । 
• Enthusiasm - প্রবল উৎসাহ।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Ethics : Behavior.

.
Select the correct spelling.
  1. Yacit
  2. Yacht
  3. Yachht
  4. Yachet
ব্যাখ্যা

• Yacht (Noun)
- English Meaning: any of various recreational watercraft: such as, a sailboat used for racing.
- Bangla Meaning: হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়। 

Example Sentences:
- They took a romantic trip on a chartered yacht.
- The yacht’s crew prepared a delicious dinner for the guests.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

.
One who hates mankind is known as-
  1. Misanthrope
  2. Philanthropist
  3. Fauna
  4. Vendor
ব্যাখ্যা

• Correct Answer: ক) Misanthrope.

Given Options:
Misanthrope (Noun)
English Meaning: someone who dislikes and avoids other people.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

• Philanthropist (Noun)
English Meaning: a person who helps the poor, especially by giving them money.
Bangla Meaning: জনহিতৈষী ব্যক্তি।

• Fauna (Noun)
English Meaning: all the animals that live wild in a particular area.
Bangla Meaning: কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের প্রাণিকুল।

• Vendor (Noun)
English Meaning: someone who is selling something.
Bangla Meaning: বিক্রেতা।
 
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, One who hates mankind is known as- Misanthrope.

Sources: Cambridge, Accessible Dictionary.

১০.
Which one of the following is the analogy of BENCH : STOOL?
  1. Room : Veranda
  2. Table : Cupboard
  3. Cup : Saucer
  4. Yardstick : Foot rule
ব্যাখ্যা

• Correct Analogy: BENCH : STOOL ::  Yardstick : Foot rule.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Bench (noun) : Stool (noun)
• Bench (noun) - বেঞ্চি। 
• Stool (noun) - বসার টুল বা চৌকি।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Yardstick - গজকাঠি। 
• Foot rule - ১২ ইঞ্চি লম্বা রুলার।

• Analogical Relation:
• Bench এবং Stool দুইটিই বসার জন্য ব্যবহৃত হয়।
• Yardstick এবং Foot rule দুইটাই দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক)
• Room - কক্ষ। 
• Veranda - বারান্দা।

খ)
• Table - টেবিল।
• Cupboard - রান্নার কাজে বা আহারে ব্যবহৃত তৈজসপত্র রাখার তাকওয়ালা কুলুঙ্গি বা দরজাসহ আলমারি।

গ)
• Cup - পেয়ালা। 
•  Saucer - পিরিচ।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে -  Yardstick : Foot rule.

১১.
What is the antonym of the word "Turbulence"?
  1. Immunity
  2. Tranquility
  3. Meditation
  4. Coordination
ব্যাখ্যা

• Turbulence (Noun)
- English Meaning: the quality or state of being turbulent: such as, great commotion or agitation.
- Bangla Meaning: উত্তালতা; উদ্দামতা।

Given Options:
ক) Immunity - (রোগব্যাধি থেকে) নিরাপত্তা/অনাক্রম্যতা; (কর, শুল্ক ইত্যাদি থেকে) রেহাই; মাফ।

খ) Tranquility - প্রশান্তি; শান্ত অবস্থা। 

গ) Meditation - ধ্যান; গভীর চিন্তা, বিবেচনা। 

ঘ) Coordination - সমন্বয়; সমর্থিত অবস্থা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Turbulence" is - Tranquility.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১২.
What is the antonym of the word "Whimsical"?
  1. Dull
  2. Practical
  3. Thought-provoking
  4. Hardworking
ব্যাখ্যা

• Whimsical (Adj)
- English Meaning: subject to erratic behavior or unpredictable change. full of, actuated by, or exhibiting whims.
- Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি, অদ্ভুত। 

Given Options:
ক) Dull - নিষ্প্রভ; অনুজ্জ্বল।

খ) Practical - (ব্যক্তি ও চরিত্র) ব্যবহারপটু; ব্যবহারজ্ঞ; ব্যবহারপ্রবণ; প্রয়োগবুদ্ধিসম্পন্ন; প্রয়োগপ্রবণ।

গ) Thought-provoking - চিন্তা করতে উদ্বুদ্ধ করে।

ঘ) Hardworking - পরিশ্রমী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Whimsical" is - Practical.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৩.
'Deciduous' trees are the trees that-
  1. Lose the leaves annually
  2. Are extremely big
  3. Have small leaves
  4. Have fleshy leaves
ব্যাখ্যা

• Deciduous (Adjective)
English Meaning: A deciduous tree loses its leaves in autumn and grows new ones in the spring.
Bangla Meaning: (গাছ) প্রতি বছর (বিশেষত হেমন্তকালে) পাতা ঝরে যায় এমন; পর্ণমোচী।

Deciduous trees = পাতাজড়িত গাছ যা নির্দিষ্ট ঋতুতে বা বছরে পাতাগুলো ঝরে ফেলে।

Other Options—
• Are extremely big : অনেক বড় কিছু।

• Have small leaves : ছোট পাতা আছে এমন।

• Have fleshy leaves : 'succulent বা fleshy leaves’ বোঝায়, এটি Deciduous নয়।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, 'Deciduous' trees are the trees that- Lose the leaves annually.


Source: Cambridge Dictionary, Accessible Dictionary.

১৪.
Choose the best translation of: 'শিক্ষক তাকে তিরস্কার করলো'
  1. The teacher punished him.
  2. The teacher took him to book.
  3. The teacher took him to task.
  4. The teacher reins to him.
ব্যাখ্যা

• Take someone to task (Idiom)
English Meaning: to criticize someone for something they have done wrong.
Bangla Meaning: কাউকে দোষারোপ বা তিরস্কার করা।

Other Options:
• Punished him - শাস্তি দেওয়া বোঝায়, কিন্তু ‘তিরস্কার’ মানে কেবল সমালোচনা বা কটাক্ষ, শারীরিক বা কঠোর শাস্তি নয়।

• Took him to book - Incorrect idiom; সঠিক idiom হলো take someone to task.

• Reins to him - ভুল ব্যাকরণ ও অর্থ; কোনো idiomatic use নেই।
 
Complete Sentence: The teacher took him to task.
বাংলা অর্থ: শিক্ষক তাকে তিরস্কার করলেন।

১৫.
Antonym of the word "Vacillate"-
  1. Irritate
  2. Hesitate
  3. Determine
  4. Debate
ব্যাখ্যা

• Vacillate (Verb)
- English Meaning: to waver in mind, will, or feeling : hesitate in choice of opinions or courses.
- Bangla Meaning: অনিশ্চিত হওয়া।

Given Options:
ক) Irritate - বিরক্ত/রুষ্ট/কুপিত/উত্ত্যক্ত করা।

খ) Hesitate - দ্বিধা/ইতস্তত করা।

গ) Determine -  দৃঢ় সিদ্ধান্ত করা।

ঘ) Debate - বিতর্ক। 

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Vacillate" is - Determine.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৬.
What is the synonym of the word "zealous"?
  1. Ardent
  2. Jealous
  3. Impatient
  4. Hostile
ব্যাখ্যা

• Zealous (Adj)
- English Meaning: filled with or characterized by zeal.
- Bangla Meaning: উদ্দীপনাময়; আগ্রহোদ্দীপক; উৎসাহী।

Options:
ক) Ardent - অতিশয় আকুল।

খ) Jealous - ঈর্ষাকাতর।

গ) Impatient - অসহিষ্ণু।

ঘ) Hostile - শত্রুপক্ষীয়।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Zealous" is - Ardent.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৭.
Choose the correct analogy:
COWARD : BRAVE ::
  1. philanthropist : selfish
  2. martyr : impatient
  3. traitor : careful
  4. hero : cynical
ব্যাখ্যা

• Correct Analogy: COWARD: BRAVE :: philanthropist : selfish.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Coward (noun) : Brave (adjective)
• Coward - ভীরু; কাপুরুষ।
• Brave - সাহসী; নির্ভীক।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
ক) Philanthropist (noun) : Selfish (adjective)
• philanthropist - জনহিতৈষী ব্যক্তি।
• selfish - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী

• Analogical Relation:
• “COWARD” (কাপুরুষ) এবং “BRAVE” (সাহসী) হলো বিপরীতার্থক গুণ—একজনের অভাব আরেকজনের উপস্থিতি।
• সম্পর্ক: নেতিবাচক গুণ : তার বিপরীত ইতিবাচক গুণ।
• একইভাবে, “philanthropist” (পরোপকারী) এবং “selfish” (স্বার্থপর) হলো বিপরীতার্থক গুণ—একজন অন্যের জন্য, আরেকজন নিজের জন্য।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
খ) 
• martyr - শহীদ; ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী।
• impatient - অসহিষ্ণু; অধৈর্য।

গ)
• traitor -  বিশ্বাসঘাতক।
• careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

ঘ)
• hero - বীর; বীরপুরুষ।
• cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - philanthropist : selfish.

১৮.
Let’s go for a walk, ________?
  1. will we
  2. shall we
  3. shan’t we
  4. won’t we 
ব্যাখ্যা

• Correct Answer: খ) shall we?

 Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative এবং negative হলে positive হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

• Let যুক্ত imperative sentence এর tag question করার নিয়ম:
- Let এরপর 's থাকেলে বুঝতে হবে যে 's দ্বারা us কে বুঝানো হয়েছে।
- Us এর পরিবর্তে We ব্যবহার করা হয়।
- Tag question এ shall we বসে।

• Complete Sentence:  Let’s go for a walk, shall we?

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

১৯.
What is the meaning of the word "Sangfroid"?
  1. Temper
  2. Irritation
  3. Composure
  4. Anger
ব্যাখ্যা

• Sangfroid (Noun)
- English Meaning: the ability to stay calm in a difficult or dangerous situation.
- Bangla Meaning: আত্মসংবরণ, আত্মস্থতা স্থৈর্য।

Options:
ক) Temper - মানসিক অবস্থা বা মেজাজ। 

খ) Irritation - জ্বালাপোড়া।

গ) Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ।

ঘ) Anger - ক্রোধ।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The meaning of the word "Sangfroid" is - Composure.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২০.
A group of lions is called-
  1. Pod
  2. Herd
  3. Shrewdness
  4. Pride
ব্যাখ্যা

• Pride (Noun)
English Meaning: a group of lions living together.
Bangla Meaning: দল; ঝাঁক।

Other Options:
• Pod (Noun)
English Meaning: a group of marine animals, such as whales or dolphins.
Bangla Meaning: সামুদ্রিক প্রাণীর দল।

• Herd (Noun)
English Meaning: a group of large animals, like cows or elephants, that live and feed together.
Bangla Meaning: গরু বা হাতির মতো বড় প্রাণীর দল।

• Shrewdness (Noun)
English Meaning: the quality of being clever and having good judgment.
Bangla Meaning: চতুরতা; বুদ্ধিমত্তা।

• সুতরাং, A group of lions is called - Pride.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২১.
Select the word that is most similar in meaning to the word 'Unfold'.
  1. Conceal
  2. Elaborate
  3. Withhold
  4. Maintain
ব্যাখ্যা

• Unfold (Verb)
- English Meaning: to open the folds of : spread or straighten out : expand.
- Bangla Meaning: প্রকাশ পাওয়া বা হওয়া; উন্মোচন করা।

Options:
ক) Conceal - গোপন করা।

খ) Elaborate -  বিশদভাবে সম্পন্ন করা; বিস্তারিত করা।

গ) Withhold - ঠেকিয়ে রাখা।

ঘ) Maintain - বজায় রাখা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The most similar in meaning to the word "Unfold" is- Elaborate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২২.
A hundred- year old man is called-
  1. Centution
  2. Centenarian
  3. Silver man
  4. Golden man
ব্যাখ্যা

• Centenarian (Noun)
English Meaning (Cambridge): a person who is 100 years old or more.
Bangla Meaning (Accessible Dictionary): শতবর্ষী ব্যক্তি; যে ব্যক্তি ১০০ বছর বয়সী।

• Centution - ভুল শব্দ, dictionary-তে নেই।

• Silver man/Golden man - সাধারণত কোনো age group বা award বোঝাতে ব্যবহার হয় না।

• A kind living stautue - silver man.
• A man of goof breeding - Golden man.

• সঠিক উত্তর: Centenarian.

২৩.
The synonym of 'Vigilant' is-
  1. Heedless
  2. Oscillate
  3. Villainous
  4. Observant
ব্যাখ্যা

• Vigilant (Adj)
- English Meaning: alertly watchful especially to avoid danger.
- Bangla Meaning: সতর্কদৃষ্টি, যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক। 

Options:
ক) Heedless - অসাবধান।

খ) Oscillate - দোলানো; আন্দোলিত করা।

গ) Villainous - দুর্বৃত্তোচিত।

ঘ) Observant - দৃষ্টিশীল, মনোযোগী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Vigilant" is - Observant.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২৪.
What is the meaning of the word "sanguine"?
  1. Optimistic
  2. Restless
  3. Hopeless
  4. Brood
ব্যাখ্যা

• Sanguine (Adj)
- English Meaning: marked by eager hopefulness : confidently optimistic.
- Bangla Meaning: আশাবাদী।

Options:
ক) Optimistic - আশাবাদী।

খ) Restless - চঞ্চল অথবা অস্থির।

গ) Hopeless - আশাবিহীন।

ঘ) Brood - ডিমে তা দিয়ে একবারে যতগুলো শাবক বা ছানা বের হয়। ।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The meaning of the word "sanguine" is - Optimistic.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২৫.
The art of cutting trees and bushes into ornamental shapes is known as- 
  1. Horticulture
  2. Bonsai
  3. Pruning
  4. Topiary
ব্যাখ্যা

(BB AD 2022)

• Horticulture 
- the study or activity of growing garden plants.
- উদ্যানকর্ষণ; উদ্যানবিদ্যা।

• Bonsai
- a very small tree that is grown in a small container and is stopped from growing bigger by repeated cutting.
- বামনবৃক্ষ; জাপানি পদ্ধতিতে ছোট ছোট টবে বড় গাছকে বামন আকারে বেড়ে ওঠানোর বিদ্যা।

• Pruning
- the activity of reducing the number or amount of something.
- ছাঁটাই।

• Topiary
- the art of cutting bushes into attractive shapes, especially of animals and birds, or bushes shaped in this way
- লতাগুল্ম ছাঁটাই; লতাগুল্ম ছাঁটাইসংক্রান্ত।

সুতরাং, সঠিক উত্তর ঘ) Topiary.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary.

২৬.
I'd finish the work today, ________?
  1. wouldn’t I 
  2. hadn’t I 
  3. would I
  4. did I
ব্যাখ্যা

• Correct Answer: ক) wouldn’t I?

• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative এবং negative হলে positive হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

• Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
-Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?

- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
-Example: I'd reached there in time, hadn't I?

Complete Sentence: I'd finish the work today, wouldn’t I?

২৭.
The company had egg on its face after their new product immediately failed.
To have egg on one's face means -
  1. To be publicly praised for success
  2. To feel embarrassed because of a mistake
  3. To avoid taking responsibility
  4. To speak without thinking
ব্যাখ্যা

• Correct Answer: খ) To feel embarrassed because of a mistake.

To have egg on one's face:
English meaning: embarrassment due to an obvious blunder.
Bangla meaning: লজ্জিত হওয়া; অপমানিত বা বিব্রত অবস্থায় পড়া; নিজের ভুলের জন্য মুখ পুড়া।

Example:
- The unexpected election result left a lot of journalists with egg on their faces.

Source: Collins Dictionary.

২৮.
Everybody likes chocolate, ________?
  1. doesn’t he
  2. don’t they
  3. doesn’t they
  4. do they
ব্যাখ্যা

• Correct Answer: খ) don’t they.

• Statement টি affirmative হলে, এবং তার subject হিসেবে everyone, everybody, somebody (কেউ, কোন একজন), someone- এদের যে কোন একটি ব্যবহার করা হলে tag- এ not ব্যবহার হবে।
- মূল verb অনুসারে tag question এ verb বসে।
- Tag question এর subject হিসেবে They বসবে।
- Statement positive হলে tag question টি negative হবে।
 
Complete Sentence: Everybody likes chocolate, don’t they?

২৯.
"অপচয় করো না, অভাবে পড়ো না।" এর সঠিক অনুবাদ কি - 
  1. Waste not, want not.
  2. Do not waste your time.
  3. Waste not, want something.
  4. Avoid the miser.
ব্যাখ্যা

• Waste not, want not.
- অপচয় করো না, অভাবে পড়ো না।

• অন্য অপশনগুলো:
• Do not waste your time. - সময় নষ্ট কর না।

• Waste not, want something. - এটি ভুল প্রবাদ।

• Avoid the miser. - কৃপণতা এড়িয়ে চল।
 
Source: Cambridge Dictionary, English-Bangla.com.

৩০.
A person who is all-knowing is known as—
  1. Omnipotent
  2. Omnivorous
  3. Omnibus
  4. Omniscient
ব্যাখ্যা

• Correct Answer: Omniscient.

• Omniscient:
- English Meaning: One who is all knowing.
- Bangla Meaning: সর্বজ্ঞ।

Other Options:
ক) Omnipotent - সর্বশক্তিমান।

খ) Omnivorous - সর্বভূক।

গ) Omnibus - মোটরবাসের পুরনো নাম। .

Source: Accessible Dictionary, Cambridge Dictionary.