পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ২৩: বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১. সমস্যা সমাধান (Problem Solving) ২. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৩. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত?
  1. ৯ কি.মি.
  2. ৩ কি.মি.
  3. ০ কি.মি.
  4. ৭ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত?

সমাধান:
যেহেতু, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ বলা হয়েছে।

আমরা জানি,
কার্যকরী গতিবেগ = নৌকার বেগ + স্রোতের বেগ
= (৪ + ৩) কি.মি.
= ৭ কি.মি.

.
রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?
  1. দক্ষিণ-পূর্ব 
  2. দক্ষিণ-পশ্চিম 
  3. উত্তর-পূর্ব 
  4. পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?

সমাধান:


রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটলে তার দিক হবে উত্তর-পশ্চিম। 
এরপর ডানদিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব দিকে ১ কি.মি. হাঁটল। 

সুতরাং রাহাতের মুখ এখন উত্তর-পূর্ব দিকে। 

.
0.75 × 0.8 × 1.2 = ?
  1. 0.67
  2. 3.02
  3. 0.56
  4. 0.72
ব্যাখ্যা

প্রশ্ন: 0.75 × 0.8 × 1.2 = ?

সমাধান:
দেওয়া আছে,
0.75 × 0.8 × 1.2
= (75/100) × (8/10) × (12/10)
= (75 × 8 × 12)/(100 × 10 × 10)
= 7200/10000
= 72/100
= 0.72

.
মশিউর তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে গেলো এবং অতঃপর পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?
  1. ১৭ কি.মি 
  2. ২৩ কি.মি 
  3. ১২ কি.মি 
  4. ৭ কি.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: মশিউর তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে গেলো এবং অতঃপর পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?

সমাধান:


ধরি,
যাত্রা শুরুর স্থান A থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে B বিন্দুতে পৌছায়।
সেখান থেকে পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে C বিন্দুতে পৌছায়।

AB = ৮ কি.মি
BC = ১৫ কি.মি
AC = ?

এখন,
AC = AB + BC
⇒ AC = ১৫ + ৮
⇒ AC = ২২৫ + ৬৪
⇒ AC = ২৮৯
⇒ AC = ১৭

.
যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
  1. ৬৬
  2. ৩৬
  3. ৪০
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ট এর অবস্থানগত মান = ১১
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
 ট × G  = ১১ × ৭ = ৭৭

একইভাবে,
জ × E = ৮ × ৫ = ৪০

.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ১৯
  2. ২৯
  3. ১১
  4. ৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
৩৯ সংখ্যাটি মৌলিক নয়।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১১, ১৯, ২৯ সংখ্যাগুলো মৌলিক।

অন্যদিকে,
৩৯ সংখ্যাটি মৌলিক নয়। কারন ৩৯ সংখ্যাটি ৩ এবং ১৩ দ্বারা বিভাজ্য। 

.
একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৬ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?
  1. ১৪ দিনে
  2. ১৫ দিনে
  3. ৮ দিনে
  4. ১০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৬ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?

সমাধান:
যেহেতু ভাইরাস প্রতি দিনে দ্বিগুণ হারে ছড়ায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।

শহরটি সম্পূর্ণ আক্রান্ত হতে সময় লাগে ১৬ দিন।
তাহলে ১৬ দিনের আগের দিন অর্থাৎ ১৫ দিনে শহরের অর্ধেক মানুষ আক্রান্ত হয়ে যাবে।
তার একদিন আগে, অর্থাৎ ১৪ দিনে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হয়ে যাবে।

.
নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
  1. 5/2
  2. √9
  3. 81/3
  4. √19
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?

সমাধান:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে √19 সংখ্যাটি মূলদ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। 
কারন  √19 সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না। 

অন্যদিকে,
√9 = 3 , এটি একটি মূলদ সংখ্যা। 
5/2 , এটি একটি মূলদ সংখ্যা। 
81/3 = (23)1/3 = 2 , এটি একটি মূলদ সংখ্যা। 

.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
  1. ১২ টি 
  2. ১০ টি 
  3. ১৪ টি 
  4. ১৮ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?

সমাধান:


সরল ত্রিভুজ হলো- AHG, AIG, AIB, JFE, CJE, CED অর্থাৎ ৬ টি। 

একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো-  ABG, CFE, ACJ, EGI অর্থাৎ ৪ টি। 

দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- ACE, AGE, CFD অর্থাৎ ৩ টি। 

তিনটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AHE অর্থাৎ ১ টি।

∴ মোট ত্রিভুজ = ৬ + ৪ + ৩ + ১ = ১৪ টি 

১০.
একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?
  1. ২৫ মিনিট
  2. ১০ মিনিট
  3. ২০ মিনিট
  4. ১৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?

সমাধান:
৬টি মেশিন ৩০টি শার্ট সেলাই করতে সময় লাগে = ৫ মিনিট
১টি মেশিন ১টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬)/৩০ মিনিট
৩টি মেশিন ৭৫টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬ × ৭৫)/(৩০ × ৩) মিনিট
= ২৫ মিনিট

১১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭

 ২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮

৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

১২.
আপনি একটি আয়নার ১ গজ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?
  1. ৪ ফুট 
  2. ৩ ফুট
  3. ৬ ফুট 
  4. ২ ফুট 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি একটি আয়নার ১ গজ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?

সমাধান:

আপনি আয়নার ১ গজ বা ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নাতে আপনার প্রতিবিম্বটি হবে আয়না থেকে ৩ ফুট দূরে।

অর্থাৎ আপনার থেকে আয়নায় আপনার প্রতিবিম্বটির দূরত্ব হবে,
= আপনার থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব
= ৩ ফুট + ৩ ফুট
= ৬ ফুট 

১৩.
টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ৯টি
  4. ৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি

১৪.
শূন্যস্থানে কোনটি বসবে?
C, E, H, L, Q, ____?
  1. U
  2. X
  3. W
  4. V
ব্যাখ্যা

প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে?
C, E, H, L, Q, ____?

সমাধান:
C
C + 2 = E
E + 3 = H
H + 4 = L
L + 5 = Q
Q + 6 = W

১৫.
একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। সমাবেশে উপস্থিত লোকের সংখ্যা 16 জন হলে হ্যান্ডশেকের সংখ্যা কত?
  1. 120
  2. 90
  3. 180
  4. 160
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। সমাবেশে উপস্থিত লোকের সংখ্যা 16 জন হলে হ্যান্ডশেকের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
লোকের সংখ্যা = 16

∴ হ্যান্ডশেকের সংখ্যা = 16C2
= 16!/2!(16 - 2)!}
= 16!/(2! × 14!)
= (16 × 15 × 14!)/(2! × 14!)
= 120

১৬.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?
  1. ২৯
  2. ২১
  3. ২৫
  4. ২৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?

সমাধান:
এখানে,১ম পদ = ৪১
২য় পদ = ৪১ - ১ = ৪০
৩য় পদ = ৪০ - ২ = ৩৮
৪র্থ পদ = ৩৮ - ৩ = ৩৫
৫ম পদ = ৩৫ - ৪ = ৩১
৬ষ্ঠ পদ = ৩১ - ৫ = ২৬

১৭.
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
  1. ৬৩২৩
  2. ৬২৮৫
  3. ৬২১৭
  4. ৬১৯৮
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?

সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩

RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭

∴ MALE = ৬২১৭

১৮.
কোনো একটি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ যদি রবিবার হয় তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?
  1. সোমবার 
  2. মঙ্গলবার 
  3. রবিবার 
  4. শনিবার 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ যদি রবিবার হয় তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?

সমাধান:
​মে মাসের ২ তারিখ হবে সোমবার।

আমরা জানি,
​কোনো নির্দিষ্ট তারিখ হতে ৭/১৪/২১/২৮ দিন পর পর একই বার পাওয়া যায়।

​এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার হলে এর ২৮ দিন পর হবে রবিবার। এপ্রিল মাস = ৩০ দিন
​এপ্রিল মাসের ৩ তারিখের ২৮ দিন পর হবে = ২৮ + ৩ = ৩১ = এপ্রিল মাসের ৩০ দিন + ১ দিন = মে মাসের ১ তারিখ 

​অর্থাৎ এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার হলে,
​মে মাসের ১ তারিখ = রবিবার 
​২ তারিখ = সোমবার 

১৯.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ? 
?/১৮ = ৭২/?
  1. ৪২
  2. ২৮
  3. ৩৬
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
?/১৮ = ৭২/?

সমাধান:
মনে করি,
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ’ক’

এখন,
ক/১৮ = ৭২/ক
⇒ ক = ৭২ × ১৮
⇒ ক = ১২৯৬
⇒ ক = √(১২৯৬)
∴ ক = ৩৬

২০.
যদি ABC = ZYX হয়, তবে UIVV = ? 
  1. FREE
  2. TEER
  3. REGF
  4. TREE
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে UIVV = ? 

সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A, শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B, শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C, শেষ থেকে ৩য় বর্ণ- X

∴ অনুরুপ প্যাটার্ন মেনেই UIVV = FREE হয়।

২১.
A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?


সমাধান:



4 নং চিত্রটি পাওয়া যায়।

২২.
৬টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৫৫°
  2. ৬৭.৫°
  3. ৪০°
  4. ৪৫.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = │(১১m - ৬০h)/২│°
= │(১১ × ৪০ - ৬০ × ৬)/২│°
= │(৪৪০ - ৩৬০)/২│°
= │৮০/২│°
= ৪০°