পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৭ টপিক: রিভিশন (পরীক্ষা ৫ ও ৬) [Live Class – 7 to 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
প্লেটোর 'The Republic' গ্রন্থ কী সম্পর্কিত?
  1. বিচার ব্যবস্থা
  2. মূল্যবোধ
  3. ন্যায়বিচার
  4. সুশাসন
ব্যাখ্যা
The Republic:
- The Republic হল প্রাচীন গ্রীক দার্শনিক প্লেটোর একটি ডায়ালগ।
- এতে সক্রেটিসের চরিত্র দেখানো হয়েছে ।
- The Republic গ্রন্থ হচ্ছে ন্যায়বিচার সম্পর্কে।
- ডায়ালগটি "কেন আমি ন্যায়পরায়ণ হব?" প্রশ্ন থেকে শুরু হয়।

উৎস: Britannica.
.
অধ্যাপক হল্যান্ড এর মত অনুসারে, আইন এর উৎস নয় কোনটি?
  1. প্রথা
  2. ধর্ম
  3. বিজ্ঞানসম্মত আলোচনা
  4. জনমত
ব্যাখ্যা
- অধ্যাপক হল্যান্ড এর মত অনুসারে , আইন এর উৎস নয় জনমত।

আইন এর উৎস:

অস্টিন এর মতে, আইন এর উৎস ১ টি: সার্বভৌম আদেশ

অধ্যাপক হল্যান্ড এর মতে, আইন এর উৎস ৬ টি
১. প্রথা,
২. ধর্ম, 
৩. বিচারকের রায়, 
৪. ন্যায়বিচার, 
৫. বিজ্ঞানসম্মত আলোচনা, 
৬. আইনসভা। 

ওপেনহাইম এর মতে, আইন এর উৎস ৭ টি
১. প্রথা, 
২.ধর্ম, 
৩. বিচারকের রায়, 
৪. ন্যায়বিচার, 
৫. বিজ্ঞানসম্মত আলোচনা, 
৬. আইনসভা, 
৭. জনমত।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
কার মতে সার্বভৌম শাসকের আদেশই আইন?
  1. অধ্যাপক হল্যান্ড
  2. জন অস্টিন
  3. ওপেনহাইম
  4. এরিস্টটল
ব্যাখ্যা
আইন:
- আইন হল ফার্সি শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। 
- আইন এর ইংরেজি প্রতিশব্দ "Law"। Law শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। 
- এরিস্টটল বলেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"।
- The Dictionary of the History of Ideas (1973) এ আইনকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, "আইন হচ্ছে মানুষের আচরণকে পরিচালিত করার সবচেয়ে স্পষ্ট, প্রাতিষ্ঠানিক এবং জটিল মাধ্যম"।
- অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।"
- জন অস্টিন বলেন, "আইন হল সার্বভৌম শাসকের আদেশ"।
- সংক্ষেপে বলতে গেলে, আইন হল মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মেরিডা কনভেনশন কি সম্পর্কিত?
  1. অশিক্ষা সম্পর্কিত
  2. আমলাতন্ত্র
  3. দুর্নীতি প্রতিরোধ
  4. বাল্যবিয়ে প্রতিরোধ
ব্যাখ্যা
দূর্নীতি বিরোধী আন্তর্জাতিক এজেন্ডা:
- এজেন্ডার নাম: মেরিডা কনভেনশন (Merida Convention)
- পরিচয়: জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদ।
- আনুষ্ঠানিক নাম: United Nations Convention Against Corruption (UNCAC).
- সাধারণ পরিষদে অনুমোদন: ৩১ অক্টোবর, ২০০৩।
- স্বাক্ষর: ৯ থেকে ১১ ডিসেম্বর, ২০০৩।
- স্বাক্ষরস্থল : মেক্সিকোর মেরিডা।
- বর্তমান স্বাক্ষরকারী : জাতিসংঘভূক্ত ১৮৯টি দেশ।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।
- ২০২৩ সালে মেক্সিকো ২০তম বর্ষপূর্তি পালন করে।

- এটি পাঁচটি প্রধান ক্ষেত্র কভার করে:
i) prevention;
ii) criminalization and law enforcement;
iii) international cooperation;
iv) asset recovery;
v) technical assistance and information exchange.

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Mexico সরকারি ওয়েবসাইট
.
অধ্যাপক লাস্কির মতে সাম্যের তিনটি বিশেষ দিক রয়েছে- নিচের কোনটি এর অন্তর্ভুক্ত নয়?
  1. বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি
  2. পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি
  3. বেচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ ও দ্রব্যাদি জাতি, ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সমভাবে বন্টন
  4. বিশেষ সুযোগ সুবিধার উপস্থিতি
ব্যাখ্যা
- বিশেষ সুযোগ সুবিধার উপস্থিতি সাম্যের তিনটি বিশেষ দিক এর অন্তর্ভুক্ত নয়।  

সাম্য: 

- অর্থনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ-সুবিধার সমতা।
- অধ্যাপক লাস্কি বলেন, "সাম্যের অর্থ হলো প্রথমত সব ধরনের বিশেষ সুযোগ-সুবিধার অনুপস্থিতি এবং দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা।"

অধ্যাপক লাস্কির মতে, সাম্যের ৩ টি বিশেষ দিক রয়েছে।
১. বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি
২. পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি
৩. বেচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ ও দ্রব্যাদি জাতি, ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সমভাবে বন্টন।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. থমাস হবস
ব্যাখ্যা
রাষ্ট্র বিজ্ঞানের জনক:
- এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
- কারণ একটি পৃথক ও স্বতন্ত্র বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের ভিত তিনিই প্রথম তৈরী করেন।

এরিস্টটল:
- তিনি ছিলেন গ্রীক দার্শনিক প্লেটোর ছাত্র এবং দ্বিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের গৃহ শিক্ষক।
- তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।
- নীতিশাস্ত্র, অধিবিদ্যা, রাজনীতি, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যাসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেছেন।
- রাজনীতি বিষয়ক পুস্তকের মধ্যে তাঁর রচিত 'দি পলিটিকস' প্রধান।
- এ ছাড়াও তাঁর 'দি এথিকস', 'দি লজিক' ইত্যাদি পুস্তকও উল্লেখ যোগ্য।
- তবে 'দি পলিটিকস' গ্রন্থেই তাঁর রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলো বিবৃত হয়েছে।
- খ্রিষ্টপূর্ব ৩৮৪ অব্দে ষ্ট্যাগিরা নামক স্থানে তাঁর জন্ম এবং চালসিস নামক শহরে ৩২২ খ্রিষ্ট পূর্বাব্দে তাঁর মৃত্যু হয়।
- 'লাইসিয়াম' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি এথেন্সে প্রতিষ্ঠিত করেছিলেন। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-২, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধচার হচ্ছে -
  1. শুদ্ধভাবে কার্য সম্পাদনের কৌশল
  2. সরকারি কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  3. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  4. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
ব্যাখ্যা
জাতীয় শুদ্ধাচার কৌশল:
- শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়।
- এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যও বোঝানো হয়।
- ব্যক্তিপর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা।
- জাতীয় শুদ্ধাচার কৌশল দলিলটিতেও শুদ্ধাচারের এই অর্থকেই গ্রহণ করা হয়েছে।

জাতীয় শুদ্ধাচার কৌশল:

স্লোগান : সোনার বাংলা গড়ার প্রত্যয়। 
গ্রহণ : ২০১২ সাল।
গ্রহণকারী : মন্ত্রীপরিষদ বিভাগ (প্রধানমন্ত্রী)। 

রূপকল্প (Vision) :
সুখী সমৃদ্ধ সোনার বাংলা। 

অভিলক্ষ (Mission) :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা। 

শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানসমূহ:
(ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও
(খ) অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল - এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
  1. জাতিসংঘ
  2. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  3. বিশ্বব্যাংক
  4. এশিয়া উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা
সুশাসন:
– বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
– সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Good Governance’ ।
– সামাজিক, রাজনৈতিক ও অর্থনোইতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
– ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।

সুশাসনের সংজ্ঞা:
ম্যাক করণী বলেছেন, “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়”।

সুশাসনের স্তম্ভ:
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে।
এ চারটি স্তম্ভ হচ্ছে –
i) দায়িত্বশীলতা,
ii) স্বচ্ছতা,
iii) আইনী কাঠামো,
iv) অংশগ্রহণ।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটির প্রধান বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা?
  1. সততা
  2. সদাচার
  3. কর্তব্যবোধ
  4. মূল্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধের বৈশিষ্ট্য:
সামজিক মূল্যবোধের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে:
১. সামাজিক মাপকাঠি,
২.  যোগসূত্র ও সেতুবন্ধন,
৩. নৈতিক প্রাধান্য, 
৪. বিভিন্নতা, 
৫. বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, 
৬. পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা।

পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা:
মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা। সমাজ নিয়ত পরিবর্তনশীল। আর এ পরিবর্তনের সাথে সাথে সমাজ অনুসৃত মূল্যবোধগুলোরও পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে মূল্যহীন।আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। মূল্যবোধ নৈর্ব্যক্তিক।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।