পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
'লাইন অব ক্রেডিট' বলতে বোঝায় -
  1. ঋণের সীমা
  2. দুই দেশের সীমানা
  3. আমদানি-রপ্তানি
  4. সম্পদ হ্রাস
ব্যাখ্যা
লাইন অব ক্রেডিট:
- একটি লাইন অফ ক্রেডিট হল একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি নমনীয় ঋণ বা ঋণের সীমা।
- একটি ঋণের সীমা হলো সেই সর্বোচ্চ পরিমাণ যা চলমান ভিত্তিতে একজন গ্রাহক একটি ব্যাংক থেকে ঋণ নিতে পারে।

উল্লেখ্য,
- ভারতের সঙ্গে ২০১০ সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রথম ঋণচুক্তি হয়, যা প্রথম লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
- এই এলওসির পরিমাণ ছিল ৮৬ কোটি মার্কিন ডলার।
- এ ছাড়া ২০১৬ সালে ২০০ কোটি ডলার ও ২০১৭ সালে ৪৫০ কোটি ডলারের দ্বিতীয় ও তৃতীয় এলওসি তথা ঋণচুক্তি হয়।
- তিন এলওসি মিলিয়ে বাংলাদেশকে ৭৩৬ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দেয় ভারত।
- তিনটি এলওসিতে ৪০টি প্রকল্প নেওয়া হয়েছে।
- এর মধ্যে ১৫টি শেষ হয়েছে, চলমান আটটি।
- বাকিগুলো প্রক্রিয়াধীন।

উৎস: i) Investopedia.
         ii) ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে?
  1. ফ্যালকন ৩
  2. ফ্যালকন ৭
  3. ফ্যালকন ৯
  4. ফ্যালকন ১১
ব্যাখ্যা
রোবট নভোযান ‘অডিসিয়াস’:
- ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 

উল্লেখ্য,
-  সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
.
বিএসসিআইসি মধু শোধনাগার কোন সালে যাত্রা শুরু করে?
  1. ২০১৬ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা
দেশের একমাত্র মধু শোধনাগার:
- দেশের এই একমাত্র মধু শোধনাগারটি ঢাকা জেলার ধামরাইতে অবস্থিত। 
- বিএসসিআইসির মধু শোধনাগারটি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে।
- দেশী মধু ও অপরিশোধিত মধু আমদানিকারকদের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করেছে এই শোধনাগার।
- এর ফলে মধু ব্যবসায়ীরা পরিশোধনের মাধ্যমে আরও উন্নতমানের মধু বাজারজাত করার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিএসসিআইসি) মধু শোধনাগার বছরে প্রায় ২১০ টন মধু পরিশোধন করতে পারে।
- যা দেশের আসল চাহিদার থেকে পরিমাণে অনেক কম।
- ফলে মধু ব্যবসায়ীদের নিজের চাহিদা মেটাতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
.
রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে?
  1. ২০ ফেব্রুয়ারি, ২০২২
  2. ২২ ফেব্রুয়ারি, ২০২২
  3. ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  4. ২৬ ফেব্রুয়ারি, ২০২২
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব:
- ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত হয়েছে, তার মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধটি হলো সবচেয়ে বিধ্বংসী সংঘাত। 
- ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। 
- ২১ ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক' কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।
- ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।

উল্লেখ্য,
- ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
- না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনও মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনও চিহ্নমাত্র নেই।
- যেহেতু কোনও দেশই আত্মসমর্পণ করবে বলে মনে হয় না এবং পুতিনই আবার ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞদের অনুমান এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে।

উৎস: i) ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা।
         ii) ২৪ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
.
WTO-এর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. প্যারিস
  2. কেপটাউন
  3. জেনেভা
  4. আবুধাবি
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২০২৪ সালে ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। 

উৎস: i) World Trade Organization ওয়েবসাইট।
         ii) ২৪ ফেব্রুয়ারি ২০২৪, বণিক বার্তা।
.
সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিলেন কে?
  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. ধীরেন্দ্রনাথ দত্ত
  3. আব্দুল মতিন
  4. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা
ভাষা আন্দোলনে ধীরেন্দ্রনাথ দত্ত:
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিলেন।
- তিনি সরকারি কাগজে বাংলা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।
- ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে গণপরিষদের অধিবেশন শুরু হয়।
- ২৫ ফেব্রুয়ারি ওই অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে সোচ্চার হন।
- তিনি অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গণপরিষদে যে কার্যবিবরণী লেখা হয় তা ইংরেজি ও উর্দু ভাষায় লিপিবদ্ধ হয়।
- সমগ্র পাকিস্তানের ৫৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন।
- অধিবেশনে ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলা ভাষা ব্যবহারের দাবি তোলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি তুলেছে কুমিল্লাবাসী।

উৎস: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
সম্প্রতি নির্মিত চলচ্চিত্র 'ছাত্রী সংঘ' কোন গল্প অনুসরণে নির্মিত?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. নারী বিপ্লবী
  4. অসমাপ্ত আত্মজীবনী
ব্যাখ্যা
ছাত্রী সংঘ:
- ব্রিটিশবিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী নীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রফুল্ল নলিনী ব্রহ্মের শ্বাসরুদ্ধকর অভিযানকে রুপালি পর্দায় তুলে ধরছেন নির্মাতা দীপংকর দীপন।
- রজত ফিল্মসের প্রযোজনায় ‘ছাত্রী সংঘ’ নামের সিনেমাটি নির্মাণ করছেন তিনি।
- নীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রফুল্ল নলিনী ব্রহ্ম কীভাবে কুমিল্লায় নারী বিপ্লবী দল গঠন করেছিলেন এবং সেই দলের অভিযানের অজানা গল্প তুলে ধরবে ‘ছাত্রী সংঘ’।

উল্লেখ্য,
- কুমিল্লার কবি নজরুল ইনস্টিউটের মুক্তমঞ্চে সিনেমার ঘোষণা দেওয়া হয়।
- এই সিনেমা দিয়েই আত্মপ্রকাশ করছে রজত ফিল্মস।

উৎস: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
.
বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ?
  1. ২৮তম
  2. ৩৩তম
  3. ৩৫তম
  4. ৩৬তম
ব্যাখ্যা
অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ:
- ২০১৫ সালের ১ জানুয়ারি বিশ্বব্যাংকের মানদন্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন- মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
- ২০২১ সালে বাংলাদেশ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
- ১৪ বছরে দেশে জিডিপি'র গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশের বেশি।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Economics and Business Research এর ডিসেম্বর, ২০২২ মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩৭ সালে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।

উল্লেখ্য,
- বাংলাদেশ এখন বিশ্ব র‌্যাংকিংয়ে ৩৫তম অর্থনীতির দেশ এবং এটি ১৩তম বড় অর্থনীতির অবস্থানের দিকে এগুচ্ছে।
- সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, নিঃসন্দেহে ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হবে।
- কারণ, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় উন্নয়নের ভিত্তি তৈরি করা হয়েছে।

উৎস: i) ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
         ii) জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ পালিত হয় -
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২৩ ফেব্রুয়ারি
  3. ২৪ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় স্থানীয় সরকার দিবস:
- জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি।
- ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ -এর প্রতিপাদ্য : ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

উল্লেখ্য,
- জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয়।
১০.
দ্বাদশ জাতীয় সংসদ-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী -
  1. সাধন চন্দ্র মজুমদার
  2. উবায়দুল মোকতাদির চৌধুরী
  3. জাহাঙ্গীর কবির নানক
  4. সাবের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
মাননীয় মন্ত্রিগণ:
- প্রধানমন্ত্রী: শেখ হাসিনা,
- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: জনাব ওবায়দুল কাদের,
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী: জনাব আ, ক, ম, মোজাম্মেল হক
- অর্থ মন্ত্রণালয়: জনাব আবুল হাসান মাহমুদ আলী,
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়: জনাব আনিসুল হক,
- শিল্প মন্ত্রণালয়: জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, 
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়: জনাব আসাদুজ্জামান খান,
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: জনাব মোঃ তাজুল ইসলাম, 
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: জনাব মুহাম্মদ ফারুক খান, 
- পররাষ্ট্র মন্ত্রণালয়: জনাব মোহাম্মদ হাছান মাহ্‌মুদ,
- সমাজকল্যাণ মন্ত্রণালয়: ডা: দীপু মনি, 
- খাদ্য মন্ত্রণালয়: জনাব সাধন চন্দ্র মজুমদার, 
- পরিকল্পনা মন্ত্রণালয়: জনাব আব্দুস সালাম, 
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়: জনাব মোঃ ফরিদুল হক খান, 
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: জনাব র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী,
- ভূমি মন্ত্রণালয়: জনাব নারায়ন চন্দ্র চন্দ,
- বস্ত্র ও পাট মন্ত্রণালয়: জনাব জাহাঙ্গীর কবির নানক, 
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: জনাব মোঃ আব্দুর রহমান,
- কৃষি মন্ত্রণালয়: জনাব মোঃ আব্দুস শহীদ,
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: স্থপতি ইয়াফেস ওসমান,
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ডাঃ সামন্ত লাল সেন,
- জনপ্রশাসন মন্ত্রণালয়: জনাব ফরহাদ হোসেন,
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: জনাব নাজমুল হাসান,
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: জনাব সাবের হোসেন চৌধুরী,
- শিক্ষা মন্ত্রণালয়: জনাব মহিবুল হাসান চৌধুরী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
১১.
পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
পিলখানা হত্যাকাণ্ড:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটেছিল বিডিআর বিদ্রোহ।

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।
- বিডিআরের দরবার হল থেকে সূচনা হওয়া ওই বিদ্রোহের ইতি ঘটে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে পরদিন।
- পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।
- সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও।
- এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

উৎস: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা।
১২.
OIC-এর বর্তমান সদস্য -
  1. ৫৭টি
  2. ৬৬টি
  3. ৭৮টি
  4. ৮৭টি
ব্যাখ্যা
 OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১৩.
SIL International কী নিয়ে কাজ করে?
  1. ভাষা
  2. দূর্নীতি
  3. বাণিজ্য
  4. মানবাধিকার
ব্যাখ্যা
SIL International:
- এটি একটি বিশ্বব্যাপী, বিশ্বাস-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান।
- এটি বিশ্বজুড়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে ভাষা নিয়ে কাজ করে।
- এসআইএল-এর মূল অবদানের ক্ষেত্রগুলি হল ধর্মগ্রন্থ অনুবাদ, সাক্ষরতা, শিক্ষা, উন্নয়ন, ভাষাগত গবেষণা এবং ভাষা সরঞ্জাম।

উল্লেখ্য,
- সম্প্রতি সিল বাংলাদেশের ১৫টি ভাষার বিপন্নতার চিত্র তুলে ধরেছে।
- সিল প্রায় তিন বছর ধরে ১৫ জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে গুণগত ও পরিমাণগত গবেষণা করছে।
- এসব জাতিগোষ্ঠী হলো কন্দ, গঞ্জু, বানাই, বাড়াইক, বাগদি, ভূমিজ, খাড়িয়া, মালো, মুসহর, তেলি, তুরি, রাজোয়ার, হুদি, পাত্র ও ভুঁইমালী।

উৎস: i) SIL International.
         ii) ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১৪.
২০২৪ সালে মাতৃভাষা আন্দোলনের কততম বছর পূর্ণ হয়েছে?
  1. ৭৪তম
  2. ৭১তম
  3. ৭২তম
  4. ৭৩তম
ব্যাখ্যা
৭২তম মাতৃভাষা দিবস:
- শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে বাঙালির জীবনে ফিরে এল অমর একুশে ফেব্রুয়ারি।
- একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ২০২৪ সালে মহান শহীদ দিবসের ৭২তম বছর পূর্ণ হয়েছে।
- মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বাংলা মায়ের সাহসী সন্তানদের অনন্য আত্মত্যাগের এই দিনকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।
- তারপর থেকে সারা বিশ্বেই নিজ নিজ মাতৃভাষা নিয়ে বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে দিনটি পালিত হচ্ছে।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন।
- সেই উত্তাল মিছিলে পুলিশ নির্বিচার গুলি চালালে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ নাম না–জানা অনেকে শহীদ হন।

উল্লেখ্য,
- অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
- রাষ্ট্রপতির পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১৫.
’’Outer space Treaty’’ কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৪৮ সালে
ব্যাখ্যা
Outer space Treaty:
- মানবজাতি মহাকাশে কী করতে পারবে আর কী করতে পারবে না সেটাই লেখা আছে ‘আউটার স্পেস’ চুক্তিতে।
- মহাকাশের সব কিছুর জন্যই এ নীতিমালা প্রযোজ্য।
- ১৯৬৭ সালে ‘আউটার স্পেস ট্রিটি’ নামে একটি চুক্তি সাক্ষরিত হয়।
- চুক্তি কার্যকর হয় ১০ অক্টোবর, ১৯৬৭ সালে।
- এ চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ বা মহাশূন্যের কোনো বস্তুর মালিকানা দাবি করতে পারবে না।
- পৃথিবীর বাইরের সব সম্পত্তির মালিক গোটা মানবজাতি।
- ১১০টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে।
- ৮৯টি দেশ এ চুক্তি স্বাক্ষর করলেও এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

উৎস: Arms Control Association.