পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯২
সিলেবাস
৫০তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৩ পরীক্ষার টপিক: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
অযুগ্ম বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে কী বলে? 
  1. একাক্ষর
  2. মুক্তাক্ষর
  3. বদ্ধাক্ষর
  4. মৌলিকাক্ষর 
সঠিক উত্তর:
মুক্তাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
মুক্তাক্ষর
ব্যাখ্যা

• অক্ষর (Syllable):
বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর (Syllable)। অক্ষর দু প্রকার।
যথা: মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর।

• মুক্তাক্ষর:
যখন একটি অক্ষরে একটিই বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে। অযুগ্ম  বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
যেমন: 'ভালোবাসো যদি বলিবে না কেন?'
এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলোই (১২টি) মুক্তাক্ষর।
মুক্তাক্ষর U চিহ্ন দিয়ে বোঝানো হয়।
- মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করে ও তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে।
যেমন: অপরিচিত।

• বদ্ধাক্ষর:
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্ধাক্ষর বলে।
বদ্ধ অর্থ্যাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে।
যেমন: 'সোম বার দিনরাত হরতাল।
এখানে (সোম) (বার) (দিন) (রাত) (হর) (তাল্) এই সবগুলোই (৬টি) বদ্ধাক্ষর।
বদ্ধাক্ষর (-) চিহ্ন দিয়ে বোঝানো হয়।

উৎস: বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. শিরচ্ছেদ
  2. দারিদ্র্যতা 
  3. পাতিলেবু
  4. সমিচীন 
সঠিক উত্তর:
পাতিলেবু
উত্তর
সঠিক উত্তর:
পাতিলেবু
ব্যাখ্যা

শুদ্ধ বানান- পাতিলেবু। 
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি বাংলা শব্দ। 
অর্থ:
- সবুজ হলুদাভ

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপগুলো হলো-  
• শিরশ্ছেদ (বিশেষ্য):
অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ।

• দরিদ্রতা (বিশেষ্য):
অর্থ: অসচ্ছলতা, নির্ধনতা ইত্যাদি।
'দারিদ্র্য' শব্দটি বিশেষ্য পদ তাই এর সাথে 'তা' প্রত্যয় যোগ করা সঠিক নয়। কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে।

• সমীচীন (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. মুহম্মদ এনামুল হক
  3. মুহম্মদ শহীদুল্লাহ্‌ 
  4. সুকুমার সেন
সঠিক উত্তর:
সুকুমার সেন
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার সেন
ব্যাখ্যা

'ভাষার ইতিবৃত্ত' রচনা করেন সুকুমার সেন।
- গ্রন্থটি প্রথম ১৯৩৯ সালে প্রকাশিত হয়।
- তিনি তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের 'ভাষা ও উপভাষা' নামক অধ্যায়ে 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' বিখ্যাত মন্তব্যটি করেন

সুকুমার সেনের ভাষায়-
"মানুষমাত্রেই কোন না কোন সংসার-সীমানার অথবা সমাজগণ্ডীর অন্তর্গত। স্বাভাবিক অবস্থায় কোন ব্যক্তি সংসার অথবা সমাজ বিরহিত নয়। যে সংসার বা সমাজের মধ্যে মানুষ বাস করে সে সংসার ও সমাজভুক্ত অন্যান্য ব্যাক্তিদের সঙ্গে তাহার চিত্তা উদ্দেশ্য এবং কর্মগত সমতা কিছু না কিছু থাকিবেই। ভাষা এই সমতার প্রধান সাধন। ভাষার মধ্য দিয়া আদিম মানুষের সামাজিক প্রবৃত্তির প্রথম অঙ্কুর প্রকাশ পাইয়াছিল। ভাষার মধ্য দিয়াই সেই সামাজিক প্রবৃত্তি নানাদিকে নানাভাবে প্রসারিত হইয়া আদিম নরকে পশুত্বের অন্ধজড়তা হইতে উদ্ধার করিয়া তাহাকে মননশীল করিয়াছে। প্রকৃতির দাসত্ব হইতে মুক্তি পাইয়া মানুষ প্রকৃতির প্রভুত্বের অধিকারী হইয়াছে। ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও। লতা যেমন মঞ্চ-অবলম্বন না পাইলে বাড়িতে পারে না চিত্তাও তেমনি ভাষ্য-অবলম্বন ব্যতিরেকে বিচরণ করিতে অক্ষম।
পশুর সমাজ নাই এবং তাহা থাকিবার কথাও নয়। পশু একাকী অথবা জোড় বাঁধিয়া কিংবা দল লইয়া ঘুরিয়া বেড়ায়। কিন্তু পশুর দল পশুর 'সমাজ" নয়, সে দলে একটিমাত্র পুরুষ-প্রাণী-কর্তা। সে দলকে সমাজ নয়, বরং পরিবার বলিতে পারি। পশুর জীবনধারণ শুধু বাঁচিয়া থাকা, সুতরাং তাহার পক্ষে ভাষা নিতান্ত অনাবশ্যক। তবে শারীরিক প্রয়োজনে অনেক পশু বিশেষ বিশেষ ডাক ডাকে।"

----------------
• সুকুমার সেনের অন্যান্য রচনা:
- বাংলা স্থান নাম,
- বাংলায় নারীর ভাষা,
- বাংলা সাহিত্যে গদ্য,
- ভারতীয় আর্য সাহিত্যের,
- ভারত কথার গ্রন্থিমোচন,
- রামকথার প্রাক ইতিহাস,
- বটতলার ছাপা ও ছবি,
- বনফুলের ফুলবন,
- কলকাতার কাহিনি ইত্যাদি।

উৎস: ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• স্বরধ্বনির উচ্চারণ:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে
বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি ই,
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি- এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি- অ্যা,
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)। 

.
'বার্ণিক' শব্দের অর্থ কী?
  1. সংবাদ বাহক 
  2. লিপিকর
  3. নাবিক 
  4. নানা রঙের 
সঠিক উত্তর:
লিপিকর
উত্তর
সঠিক উত্তর:
লিপিকর
ব্যাখ্যা

• বার্ণিক (বিশেষ্য পদ)। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
- শুদ্ধ প্রকৃতি প্রত্যয়- (বর্ণ+ ইক)। 
অর্থ:
-  লিপিকর
- যে ছবি আঁকে, চিত্রকর।

ইংরেজি পারিভাষিক শব্দ- Scribe.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
"ছিঃ! এমন কাজ কেউ করে!"- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. পদান্বয়ী অব্যয়
  2. অনুসর্গ অব্যয়
  3. অনন্বয়ী অব্যয়
  4. অনুকার অব্যয়
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা

• অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে।
-অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনোভাব প্রকাশে সহায়তা করে।
যেমন: মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।

বাক্যে ব্যবহার:
'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!'-  এখানে 'মরি মরি' অনন্বয়ী অব্যয়।

এরূপ- "ছিঃ! এমন কাজ কেউ করে!" এখানে 'ছিঃ' অনন্বয়ী অব্যয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯- সংস্করণ)।

.
যৌগিক শব্দ নয় কোনটি? 
  1. মিতালি
  2. সরোজ
  3. গায়ক
  4. মধুর
সঠিক উত্তর:
সরোজ
উত্তর
সঠিক উত্তর:
সরোজ
ব্যাখ্যা

• যৌগিক শব্দ:
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন-
- মিতালি = মিতা + আলি; যার অর্থ সখ্য, বন্ধুত্ব, বন্ধুতা।
- গায়ক (মূল শব্দ)-= গৈ + অক (শব্দ গঠন অর্থ); অর্থ যে গান করে। -
- মধুর = মধু + র; অর্থ মধুর মতো মিষ্টি গুণযুক্ত।

অন্যদিকে,
-'সরোজ' একটি যোগরূঢ় শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'- উক্তিটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কোন প্রেক্ষাপট সম্পর্কে বলেছেন? 
  1. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  2. ১৯৪৭ এর দেশ ভাগ 
  3. ভাষা আন্দোলন
  4. বাংলাদেশের মুক্তিযুদ্ধ 
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।

• তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
• ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযু্ক্ত হন।

• ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্ বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন।

• তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে। এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর সম্পাদনা করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''

• তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি। মুহম্মদ আবদুল হাই -এর সঙ্গে তাঁর যুগ্ম-সম্পাদনায় রচিত Traditional Culture in East Pakistan (১৯৬১) একখানা উল্লেখযোগ্য গ্রন্থ

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- দীওয়ান-ই-হাফিজ,
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ,
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম,
- Essays on Islam,
- আমাদের সমস্যা,
- পদ্মাবতী,
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
- বিদ্যাপতি শতক,
- বাংলা আদব কী তারিখ,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
- কুরআন শরীফ,
- অমরকাব্য,
- সেকালের রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোনটি বাংলা ভাষার প্রথম মৌলিক রচনা?
  1. ভ্রান্তিবিলাস
  2. বেতাল পঞ্চবিংশতি
  3. সীতার বনবাস
  4. প্রভাবতী সম্ভাষণ
সঠিক উত্তর:
প্রভাবতী সম্ভাষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা

• প্রভাবতী সম্ভাষণ:
- বাংলা ভাষার প্রথম মৌলিক রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ একটি শোকগাঁথা।
- বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর অকাল মৃত্যুর শোকে বিদ্যাসাগর এটি রচনা করেন।

-----------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- 'প্রভাবতী সম্ভাষণ' বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত 'বিদ্যাসাগর-প্রসঙ্গ' থেকে বিদ্যাসাগরের “প্রভাবতী সম্ভাষণ” একটি আবেগপূর্ণ রচনা। তাহার পরম প্রিয়পাত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর মৃত্যুতে ইহা রচিত।
- ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ-
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে)
- বেতাল পঞ্চবিংশতি (হিন্দি বৈতালপচ্চিসি এর বঙ্গানুবাদ)
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে),
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; উচ্চমাধ্যমিক সাহিত্যপাঠ এবং বাংল সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

১০.
বাংলা সনেটের আদি গ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী' কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৪ সালে  
  3. ১৮৬৬ সালে
  4. ১৮৬৮ সালে
সঠিক উত্তর:
১৮৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৬ সালে
ব্যাখ্যা

• ‘চতুর্দশপদী কবিতাবলী':
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি। সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা, অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলি প্রবাসে রচিত।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
- মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিদ ছন্দের চতুর্দশ পঙক্তিতে রচিত কবিতাসংকলন এটি।

----------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক। 
- তাঁর প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১১.
কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি?
  1. প্রলয় শিখা
  2. বিষের বাঁশি
  3. চন্দ্রবিন্দু
  4. যুগবাণী
সঠিক উত্তর:
বিষের বাঁশি
উত্তর
সঠিক উত্তর:
বিষের বাঁশি
ব্যাখ্যা

• 'বিষের বাঁশি' কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ বিষের বাঁশী। ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (আগস্ট, ১৯২৪) ‘বিষের বাঁশী’ প্রকাশ করেন কবি নিজেই।
- সে বছরই সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে। এটি নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ।
- নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল। এ গ্রন্থের কবিতাগুলাে উদারনৈতিক ঐতিহ্যভাবনার অন্তর্গত।
- কাজী নজরুলের কবিতার বলিষ্ঠতা, যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা এবং গীতি প্রতিভার সমস্ত বৈশিষ্ট্য এই কাব্যে পরিস্ফুট হয়েছে।

উল্লেখ্য,
কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ ৫টি:
- যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ, নিষিদ্ধ হয় ২৩ নভেম্বর, ১৯২২, নিষেধাজ্ঞা প্রত্যাহার ১৯৪৭।
- বিষের বাঁশী: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪, নিষেধাজ্ঞাপা প্রত্যাহার ২৭ এপ্রিল, ১৯৪৫।
- ভাঙার গান: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ১১ নভেম্বর, ১৯২৪।
- প্রলয় শিখা: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ, ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
- চন্দ্রবিন্দু: গানের সংকলন, নিষিদ্ধ ১৪ অক্টোবর, ১৯৩১।

-------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১২.
'Bury The Dead' নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে রচিত নাটক কোনটি?
  1. কবর
  2. রক্তাক্ত প্রান্তর
  3. দণ্ডকারণ্য
  4. চিঠি
সঠিক উত্তর:
কবর
উত্তর
সঠিক উত্তর:
কবর
ব্যাখ্যা

• ‘কবর’ নাটক:
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• ‘কবর’ নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোর-খোদক।

কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না।লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।

----------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং  বাংলাপিডিয়া।

১৩.
'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত কোন নাটকের অন্তর্ভুক্ত?
  1. নূরজাহান
  2. চন্দ্রগুপ্ত
  3. তারাবাঈ
  4. সাজাহান
সঠিক উত্তর:
সাজাহান
উত্তর
সঠিক উত্তর:
সাজাহান
ব্যাখ্যা

• 'সাজাহান' নাটক:
- নাটকটি মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক।
- 'সাজাহান' নাটককে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে ধরা হয় ।
- নাটকটি ১৯০৯ সালে প্রকাশিত হয়।
- সম্রাট সাজাহানকে নিয়ে দ্বিজেন্দ্রলালই সর্বপ্রথম নাটক রচনা করেন।
- 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। গানটি তাঁর 'সাজাহান' নাটকে ছিল। । 

---------------
• দ্বিজেন্দ্রলাল রায়: 
- দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। 
- দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
-  ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে  বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। 
- দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্যপুষ্পভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হলো:
 - তারাবাঈ,
 - প্রতাপ-সিংহ,
 - দুর্গাদাস,
 - নূরজাহান,
 - মেবার পতন,
 - সাজাহান,
 - চন্দ্রগুপ্ত,
 - সিংহলবিজয় ইত্যাদি।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হলো:
 - পরপারে,
 - বঙ্গনারী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
‘বহুদিন পরে বঁধুয়া এলে,দেখা না হইত পরাণ গেলে।’- উক্তিটি কোন কবির রচনা?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর 
  2. বিদ্যাপতি
  3. চণ্ডীদাস
  4. মুকুন্দরাম চক্রবর্তী 
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা

• চণ্ডীদাস: 
- চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন। 
- চণ্ডীদাসকে বাংলার ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়। 
- তিনি ‘শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন বলে তাকে মানবতার কবি বলা হয়। তাছাড়া ব্যক্তি জীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন। 
- চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন “চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি-এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি”। 
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন। 

চণ্ডীদাসের বিখ্যাত উক্তি:
- ‘বহুদিন পরে বঁধুয়া এলে,দেখা না হইত পরাণ গেলে।’
- ‘শোন হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’
- ‘সখি কেমনে ধরিব হিয়া, আমারি বধূয়া আনবাড়ী যায় আমারি আঙিনা দিয়া।’

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৫.
'শচীশ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. শেষের কবিতা
  2. চতুরঙ্গ
  3. মালঞ্চ
  4. যোগাযোগ
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা

• 'চতুরঙ্গ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম উপন্যাস 'চতুরঙ্গ'। এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে সমালোচকদের সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ফেলেছে চতুরঙ্গ। 
- ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত মাসিক ‘সবুজপত্রে’ এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
- ‘সবুজপত্র’র তৎকালীন পাঠকরা ধরে নিয়েছিলেন যে তাঁরা রবীন্দ্রনাথের কাছ থেকে আলাদা আলাদা গল্প উপহার পাচ্ছেন।
- বস্তুত পত্রিকায় প্রকাশিত হবার সময় উপন্যাসের অধ্যায়গুলোকে আলাদা আলাদা গল্পের শিরোনাম দিয়ে ছাপা হচ্ছিল। 
গল্পগুলোর নাম ছিল যথাক্রমে- জ্যাঠামশায়, শচীশ, দামিনী, শ্রীবিলাস। এই বইখানির নাম একত্রে 'চতুরঙ্গ'। ‘জ্যাঠামশায়’, ‘শচীশ’, ‘দামিনী’ ও ‘শ্রীবিলাস’ ইহার চারটি অংশ। 

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- জ্যাঠামশায়, 
- শচীশ, 
- দামিনী,   
- শ্রীবিলাস, 

অন্যদিকে, 
• 'শেষের কবিতা' উপন্যাসের চরিত্র-  আমিত, লাবণ্য, কেতকী প্রমুখ।
• 'মালঞ্চ' উপন্যাসের চরিত্র-  নীরজা, আদিত্য, সরলা প্রমুখ।
• 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র কুমুদিনী, মধুসূদন প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুর।

১৬.
'আবোল তাবোল' কোন ধরনের সাহিত্য রচনা? 
  1. নাটক 
  2. গল্প সংকলন  
  3. কবিতার বই
  4. ছোটগল্প 
সঠিক উত্তর:
কবিতার বই
উত্তর
সঠিক উত্তর:
কবিতার বই
ব্যাখ্যা

• 'আবোল তাবোল':
- 'আবোল তাবোল' সুকুমার রায় রচিত একটি কাব্যগ্রন্থ/কবিতার বই। 
- যা আজগুবি, যা উদ্ভট, যা অসম্ভব, তা নিয়েই এই বইয়ের কারবার।

- বইয়ের অধিকাংশ ছবি ও কবিতা নানা সময়ের “সন্দেশ” পত্রিকা থেকে সংগৃহীত হয়েছে। এখানে আবশ্যক সংশোধন ও পরিবর্তন করে এবং নানা স্থানে নতুন মালমশলা যোগ করে সেগুলোকে গ্রন্থাকারে প্রকাশ করা হয়েছে।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত কিছু কবিতা হলো- 
 খিচুড়ি,  কাঠ-বুড়ো, গোঁফ চুরি, সৎ পাত্র, প্যাঁচা আর প্যাঁচানি, কাতুকুতু বুড়ো, গানের গুঁতো, খুড়োর কল, লড়াই-ক্ষ্যাপা, ছায়াবাজি ইত্যাদি। 

------------------
• সুকুমার রায়:

- শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের পিতা।
- সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।

তাঁর রচিত সাহিত্যকর্মগলো হলো:
• কবিতার বই:
- আবোল তাবোল,
- খাই খাই।

• গল্প: হযবরল।
• গল্প সংকলন: পাগলা দাশু।
• নাটক: চলচ্চিত্তচঞ্চরী।

এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে-
- অবাক জলপান,
- লক্ষণের শক্তিশেল',
- হেশোরাম হুশিয়ারের ডায়েরী,
- ঝালাপালা ও অন্যান্য নাটক এবং
- বহুরূপী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'আবোল তাবোল' কবিতা গ্রন্থের ভূমিকা।

১৭.
'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন কে?
  1. মওলানা আকরম খাঁ
  2. মুহম্মদ আবদুল হাই
  3. গোলাম মোস্তফা
  4. মওলানা মােহাম্মদ আলী
সঠিক উত্তর:
মওলানা আকরম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
মওলানা আকরম খাঁ
ব্যাখ্যা

• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৮.
কীর্তিচন্দ্র কোন ভাষায় চর্যাপদ অনুবাদ করেন?
  1. সংস্কৃত ভাষায়
  2. তিব্বতী ভাষায়
  3. হিন্দি ভাষায়
  4. বাংলা ভাষায় 
সঠিক উত্তর:
তিব্বতী ভাষায়
উত্তর
সঠিক উত্তর:
তিব্বতী ভাষায়
ব্যাখ্যা

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন। আবার ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
- চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন এবং তা প্রকাশ করে চর্যার জট উন্মোচন করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।

১৯.
‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় কী বলে?
  1. ক্ষমাপ্রদ
  2. তিতিক্ষু
  3. ক্ষমার্হ
  4. তিতিক্ষা
সঠিক উত্তর:
তিতিক্ষু
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষু
ব্যাখ্যা

• ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।

আরও কিছু এক কথায় প্রকাশ:
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
• ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
• ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
• ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
• ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রবীন 
  2. মিতালী 
  3. জ্যেষ্ঠতা
  4. জেঠামি
সঠিক উত্তর:
জ্যেষ্ঠতা
উত্তর
সঠিক উত্তর:
জ্যেষ্ঠতা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- জ্যেষ্ঠতা। 
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কর্মক্ষেত্র প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে বয়স বা পদমর্যাদার ভিত্তিতে পূর্বিতাক্রম।

• শব্দটির ইংরেজি পারিভাষিক শব্দ- order of priority I

অন্যদিকে, অশুদ্ধ অপশনগুলোর শুদ্ধরূপ হলো-
প্রবীণ, মিতালি, জ্যাঠামি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২১.
"Millennium" is a period of -
  1. 1000 year
  2. 100 year
  3. 1 million year
  4. 1 billion year
সঠিক উত্তর:
1000 year
উত্তর
সঠিক উত্তর:
1000 year
ব্যাখ্যা

"Millennium" is a period of - 1000 year.

• Millennium (Noun):
- English Meaning: A period of 1,000 years, especially as calculated before or after the birth of Christ
- Bangla Meaning: 
১. সহস্রাব্দ; বর্ষসহস্রক।
২. (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।

Source: Oxford Dictionary ও অভিগম্য অভিধান।

২২.
"Iago" & "Cassio" are characters from - 
  1. Othello
  2. Macbeth
  3. The Tempest
  4. Hamlet
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা

"Iago" & "Cassio" are characters from - Othello.

Othello
- এটি William Shakespeare এর রচিত একটি Tragedy.
- এটি লিখা হয় ১৬০৩-০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২২ সালে।
- It is a 5-acts acted tragedy.

Important characters
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia.

সার-সংক্ষেপ:
- Othello, Venice এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেন নি। সেনাবাহিনীতে Lieutenant হিসেবে Cassio কে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।

- Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে। ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।

William Shakespeare
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

Notable works:
Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

২৩.
Choose the correct spelling.
  1. Pneumunia
  2. Pneumonia
  3. Pneoumonia
  4. Neumonia
সঠিক উত্তর:
Pneumonia
উত্তর
সঠিক উত্তর:
Pneumonia
ব্যাখ্যা

• The correct spelling is 'Pneumonia' (Noun).

Pneumonia:
- English meaning: A serious illness affecting one or both lungs that makes breathing difficult.
- Bangla meaning: একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৪.
Choose the correct sentence.
  1. He described about the scenery.
  2. He described on the scenery.
  3. He described the scenery.
  4. None of these
সঠিক উত্তর:
He described the scenery.
উত্তর
সঠিক উত্তর:
He described the scenery.
ব্যাখ্যা

Correct sentence: He described the scenery.

- The verb "described" যখন transitive verb হিসেবে থাকে এর পরে direct object বসে এবং  সাধারণত preposition বসে না। 
- প্রদত্ত বাক্যে object হলো the scenery. সুতরাং এর পূর্বে আর কোন preposition বসবে না। 

• এছাড়াও, describe এর মতো discuss, order and request are transitive verbs. এবং এগুলোর পরে সাধারণত preposition বসে না। 

Example sentence:
- Wrong: We discussed about the matter yesterday.
- Right: We discussed the matter yesterday.

- Wrong: I have ordered for three cups of coffee.
- Right: I have ordered three cups of coffee.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৫.
The teacher insisted on _____ submitting the assignment on time.
  1. she
  2. him 
  3. himself
  4. his
সঠিক উত্তর:
his
উত্তর
সঠিক উত্তর:
his
ব্যাখ্যা

• প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি Object Pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়।
- এছাড়া, insist on এর পরে সাধারণত Possessive Pronoun (my, your, his, etc.) বসে থাকে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
- Correct Sentence: The teacher insisted on his submitting the assignment on time.

অন্যদিকে
- Insist on/ upon/ Insist on doing something:
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।

• Insist on/  upon এর সাথে verb এর (ing) form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৬.
Who is the poet of the "Victorian Age"?
  1. Helen Keller
  2. Shakespeare
  3. William Blake
  4. Matthew Arnold
সঠিক উত্তর:
Matthew Arnold
উত্তর
সঠিক উত্তর:
Matthew Arnold
ব্যাখ্যা

The poet of the "Victorian Age" is - Matthew Arnold.

The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.

Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত। যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)

A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.

Matthew Arnold
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry  হিসেবে যোগ দান করেন Oxford এ।

Some notable works
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy. 

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Helen Keller - Modern period এর writer; 
• Shakespeare - Renaissance Period এর সাহিত্যিক।
• William Blake - Romantic period এর writer.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

২৭.
Eager : Indifferent ::
  1. Concerned : Careful
  2. Anxious : Nervous
  3. Enthusiastic : Half hearted
  4. Devoted : Dedicated
সঠিক উত্তর:
Enthusiastic : Half hearted
উত্তর
সঠিক উত্তর:
Enthusiastic : Half hearted
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
• Eager:
- Meaning: উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।

• Indifferent:
- Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।

উল্লিখিত অপশনগুলো,
ক)
- Concerned: উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট।
- Careful: সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

খ)
- Anxious: উদ্বিগ্ন।
- Nervous: স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়।

গ)
- Enthusiastic: অত্যুৎসাহী।
-Half hearted: উত্সাহশূন্য; শিথিল-উদ্যম।

ঘ)
- Devoted: অনুরক্ত।
- Dedicated: নিয়োজিত/উৎসর্গ করা।

Analogy: Eager : Indifferent :: Enthusiastic : Half hearted.
- কারণ এটি মূল শব্দজুটির মতো বিপরীত সম্পর্ক প্রকাশ করে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৮.
Ernest Hemingway's "For Whom the Bell Tolls" is -
  1. Novel 
  2. Play
  3. Short story
  4. Poem
সঠিক উত্তর:
Novel 
উত্তর
সঠিক উত্তর:
Novel 
ব্যাখ্যা

• Ernest Hemingway's "For Whom the Bell Tolls" is - Novel.

• For Whom the Bell Tolls:

- এই উপন্যাসটি লিখেছেন Ernest Hemingway. 
- এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪০ সালে।
- কাহিনী গড়ে উঠে স্পেনের Segovia শহরে।
- This novel is set against the backdrop of the Spanish Civil War
- উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র Robert Jordan, Maria, Pablo, Pilar.

সার-সংক্ষেপ:
- কাহিনী গড়ে উঠে স্পেনের Segovia শহরে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আমেরিকান শিক্ষক Robert Jordan. যে কিনা ফ্যাসিস্ট বিরোধী গেরিলা দলে যোগদান করে।
- তার উপর দায়িত্ব পড়ে একটি একটি ব্রীজ ধ্বংস করার। গেরিলা ক্যম্পে এ উপলক্ষে তাকে প্রায় ৭২ ঘন্টা অবস্থান করতে হয়। এসময়কে ঘিরেই মূলত: উপন্যাসের কাহিনী গড়ে উঠে ।
- María নাম্নী এক গেরিলা দলের সদস্য যে কিনা ফ্যাসিস্ট বাহিনীর কাছে ধর্ষিতা হয়েছিল, তার সাথে তার এসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
- অন্যান্য চরিত্রের মাঝে রয়েছে গেরিলা নেতা Pablo এবং তার স্ত্রী Pilar.
- Jordan শেষ পর্যন্ত ব্রীজটি ধ্বংস করতে সক্ষম হয় এবং তার সহযাত্রী María, Pablo, Pilar পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু Jordan গুরুতর জখম হওয়ার কারণে পালাতে পারেনা এবং María এর প্রতি ভালোবাসা পূনর্ব্যক্ত করে সে ফ্যাসিস্ট বাহিনীর হাতে মৃত্যুর প্রহর গুনতে থাকে।


• Ernest Hemingway: 
- Ernest Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- তিনি ১৯৫৪ সালে ‘The Old Man and The Sea’ উপন্যাসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 

• His famous novels:
- For Whom The Bell Tolls;
- The Old Man and The Sea;
- A Farewell to Arms;
- The Sun Also Rises;
- Death in the Afternoon.

Note:
- 'For Whom the Bell Tolls' কবিতাটি লিখেছেন John Donne. 


Source: Britannica.

২৯.
A certificate will be given to the students who ______ excellent results.
  1. have achieved
  2. has achieved
  3. will achieve
  4. have had achieved
সঠিক উত্তর:
have achieved
উত্তর
সঠিক উত্তর:
have achieved
ব্যাখ্যা

• এই বাক্যে who দ্বারা students কে বোঝানো হয়েছে, যা plural।
- তাই, পরবর্তী verb ফর্মটিও plural হবে, অর্থাৎ have বসবে।

• এখানে present perfect tense ব্যবহৃত হয়েছে, কারণ কাজটি (excellent results অর্জন করা) সম্পন্ন হয়েছে, এবং এর ফলাফল বর্তমান অবস্থার সঙ্গে সম্পর্কিত।
- “students who have achieved excellent results” মানে হলো — যেসব ছাত্র ইতোমধ্যেই ভালো ফলাফল করেছে।
- তাই সার্টিফিকেট তাদের দেওয়া হবে — এটি সঠিক tense এবং অর্থের সঙ্গেই মিলে।

• Complete sentence: A certificate will be given to the students who have achieved excellent results.
- Bangla meaning: যেসব ছাত্র-ছাত্রীরা চমৎকার ফলাফল অর্জন করেছেন, তাদেরকে একটি সনদপত্র প্রদান করা হবে।

৩০.
If they had known the truth, they _________ you.
  1. have helped
  2. would helped
  3. would had helped
  4. would have helped
সঠিক উত্তর:
would have helped
উত্তর
সঠিক উত্তর:
would have helped
ব্যাখ্যা

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence:  If they had known the truth, they would have helped you.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩১.
Save money lest you should suffer in the future.
This is a -
  1. Simple sentence
  2. Optative sentence
  3. Complex sentence
  4. Compound sentence
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা

Save money lest you should suffer in the future. This is a - Complex sentence.

আমরা জানি,
- Complex sentence এ দুটো clause থাকে, একটি independent clause অপরটি dependent clause. 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, lest,  though,  although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

• "Save money lest you should suffer in the future" প্রদত্ত বাক্যটিতে, "Save money" is an imperative clause, which functions as a command or instruction. It is the main clause of the sentence.
- "lest you should suffer in the future" is a subordinate clause introduced by the conjunction "lest."
- The sentence as a whole conveys a warning or advice to save money in order to avoid suffering in the future.

Source: Cliff's TOEFL, A Passage to the English Language by S.M. Zakir Hossain. 

৩২.
I have been living in Comilla _____ 2019.
  1. On
  2. In
  3. Since
  4. From
সঠিক উত্তর:
Since
উত্তর
সঠিক উত্তর:
Since
ব্যাখ্যা

Complete Sentence: I have been living in Comilla since 2019.

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- He has been ill since Friday last.
- I have been waiting since two hours.

অন্যদিকে,
- 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন -
• He has been ill for three months.
• It is raining for two hours.

৩৩.
No one can ______ that the Earth revolves around the Sun. 
  1. deny
  2. defy
  3. admire
  4. denounce
সঠিক উত্তর:
deny
উত্তর
সঠিক উত্তর:
deny
ব্যাখ্যা

Given Options,
ক) deny:
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

খ) defy:
- প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

গ) admire:
- মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা

ঘ) denounce:
- (১) (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা: to denounce a sacrilege; to denounce somebody as a traitor. (২) (চুক্তি বা সংবিদা) বাতিল করার বিজ্ঞপ্তি দেওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে deny বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে

Complete sentence: No one can deny that the Earth revolves around the Sun.
- Bangla meaning: কারও পক্ষেই অস্বীকার করা সম্ভব নয় যে পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান।

৩৪.
'Hold water' means -
  1. Keep water
  2. Store water
  3. Bear examination
  4. Drink water
সঠিক উত্তর:
Bear examination
উত্তর
সঠিক উত্তর:
Bear examination
ব্যাখ্যা

"Hold water" means - Bear examination.

Hold water:
- English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
- Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।

Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৫.
"No man ever became great or good except through many and great mistakes." is stated by -
  1. Gladstone
  2. Emerson
  3. Disraeli
  4. Shakespeare
সঠিক উত্তর:
Gladstone
উত্তর
সঠিক উত্তর:
Gladstone
ব্যাখ্যা

"No man ever became great or good except through many and great mistakes." is stated by - Gladstone.

William E. Gladstone:
 - William E. Gladstone এর পুরো নাম হলো William Henry Gladstone.
 - তিনি ব্রিটিশ রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী ছিলেন।
 - তিনি চারবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 • His other famous quotes are -
 - National injustice is the surest road to national downfall.
 - You cannot fight against the future.
 - Time is on its side.

 Source: Britannica.

৩৬.
They refuse to adhere _____ the rules strictly.
  1. in
  2. at
  3. for
  4. to 
সঠিক উত্তর:
to 
উত্তর
সঠিক উত্তর:
to 
ব্যাখ্যা

শূন্যস্থানে সঠিক শব্দটি হবে - to

•"Adhere to" (Phrase):
- English meaning: To follow, abide by, or stick to something, such as a principle or rule.
- Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

• Correct answer: They refuse to adhere to the rules strictly.

৩৭.
Who is calling me? (make it passive)
  1. Whom am I being called by?
  2. By whom am being I called?
  3. By whom I am being called?
  4. By whom am I being called?
সঠিক উত্তর:
By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
By whom am I being called?
ব্যাখ্যা

Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রূপান্তরের নিয়ম:
- Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- অনেক সময় be/ being/ been বসাতে হয়।
- মূল verb এর past participle হয়।
- Question mark (?) হয়।

Active voice: Who is calling me?
Passive voice: By whom am I being called?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৮.
Which poet is famous for writing the "Lucy poems"? 
  1. P. B. Shelley
  2. William Wordsworth
  3. William Blake
  4. John Keats
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা

William Wordsworth is famous for writing the "Lucy poems".

Lucy poems:
- William Wordsworth এর লেখা পাঁচটি কবিতার সিরিজ।
- The Lucy poems are a series of five poems.
- পাঁচটি কবিতার মধ্যে চারটি Lyrical Ballads এ প্রকাশিত হয়েছিল।
- Lucy মূলত: একজন ইংরেজ বালিকার নাম যে অল্প বয়সেই মারা যায়।

Lucy Poems এ উল্লিখিত ৫টি কবিতার নাম হচ্ছে - 
1.  "Strange fits of passion have I known",
2. "She dwelt among the untrodden ways",
3."I travelled among unknown men",
4. "Three years she grew in sun and shower", and
5. "A slumber did my spirit seal".

• William Wordsworth:
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- Tintern Abbey,
- Rainbow,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael, etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Live MCQ Lecture and Britannica.

৩৯.
The synonym of the word "Instigate" is -
  1. Incite
  2. Permit
  3. Urge
  4. Deceive
সঠিক উত্তর:
Incite
উত্তর
সঠিক উত্তর:
Incite
ব্যাখ্যা

• Instigate (Verb):
- English meaning: to cause an event or situation to happen by making a set of actions or a formal process begin.
- Bangla meaning: প্ররোচিত/ উৎসাহিত করা; উসকানি দেওয়া; উসকানি দিয়ে (কিছু) ঘটানো

উল্লিখিত অপশনগুলো,
ক) Incite - প্ররোচিত/ উত্তেজিত করা; খ্যাপানো; উস্কানি দেওয়া; উদ্দীপ্ত করা।
খ) Permit -  অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা
গ) Instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া;
ঘ) Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা

• সুতরাং,  অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Instigate" is - Incite 
- তাই সঠিক উত্তর - Incite.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪০.
What is the adjective of the word 'Ability'?
  1. Ableness
  2. Ably
  3. Able
  4. Enable
সঠিক উত্তর:
Able
উত্তর
সঠিক উত্তর:
Able
ব্যাখ্যা

The adjective of the word 'Ability' is - Able.

• Ability (noun):
- English Meaning: possession of the means or skill to do something.
- Bangla meaning: সামর্থ; সক্ষমতা।

- এর adjective form হচ্ছে - Able.

• Able (adjective):
- English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
- Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Ableness (noun):
- English Meaning: the state of being unable to do something.
- Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।

• Ably (adverb):
- English Meaning: Skilfully; competently.
- Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।

• Enable (verb):
- English Meaning: to make someone able to do something, or to make something possible.
- Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.

৪১.
যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
  1. 3 : 5 : 7
  2. 2 : 5 : 7
  3. 10 : 15 : 21
  4. 6 : 9 : 14
সঠিক উত্তর:
10 : 15 : 21
উত্তর
সঠিক উত্তর:
10 : 15 : 21
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান:
x : y = 2 : 3 = 2 × 5 : 3 × 5 = 10 : 15
y : z = 5 : 7 = 5 × 3 : 7 × 3 = 15 : 21

x : y : z = 10 : 15 : 21

৪২.
জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
  1. 1%
  2. 10%
  3. 5%
  4. 0%
সঠিক উত্তর:
1%
উত্তর
সঠিক উত্তর:
1%
ব্যাখ্যা

প্রশ্ন: জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

সমাধান:
মূল বেতন = 100 টাকা 

10% কমানোর পর
বেতন = 100 - 100 এর 10%
= 100 - 100 এর 10/100
= 100 - 10
= 90

10% বৃদ্ধিতে 
বেতন = 90 + 90 এর 10%
= 90 + 90 এর 10/100
= 90 + 9
= 99

ক্ষতি = (100 - 99) = 1%

৪৩.
যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
  1. ১১৫
  2. ৯২
  3. ১১০
  4. ১২০
সঠিক উত্তর:
১১০
উত্তর
সঠিক উত্তর:
১১০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ চ এর অবস্থানগত মান = ৬
ইংরেজি বর্ণমালা  G এর অবস্থানগত মান = ৭
 
চ × G = ৬ × ৭ = ৪২

একইভাবে 
J × ট = ১০ × ১১ = ১১০ 

৪৪.
0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
  1. 144
  2. 24
  3. 120
  4. 96
সঠিক উত্তর:
96
উত্তর
সঠিক উত্তর:
96
ব্যাখ্যা

প্রশ্ন: 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
মোট বিন্যাস সংখ্যা = 5! = 120

0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24
∴ ছয় অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (120 - 24)
= 96

৪৫.
যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—
  1. মানসিক প্রতিবন্ধী
  2. অতিশয় প্রতিভাশালী
  3. সাধারণ
  4. প্রতিভাশালী
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
উত্তর
সঠিক উত্তর:
অতিশয় প্রতিভাশালী
ব্যাখ্যা

• যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-  অতিশয় প্রতিভাশালী। 

- বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০

 

উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৬.
29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/10
  2. 1/3
  3. 3/10
  4. 1/2
সঠিক উত্তর:
3/10
উত্তর
সঠিক উত্তর:
3/10
ব্যাখ্যা

প্রশ্ন: 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
29 থেকে 38 পর্যন্ত সংখ্যা= 10টি 
29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা = 29, 31, 37 = 3টি 

মৌলিক হওয়ার সম্ভাবনা =3/10

৪৭.
(x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 15, 25
  2. 10, 25
  3. 10, 15
  4. 3, 10
সঠিক উত্তর:
10, 25
উত্তর
সঠিক উত্তর:
10, 25
ব্যাখ্যা

প্রশ্ন: (x + 5)2 = x2 + bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? 

সমাধান:
(x + 5)2 = x2 + bx + c
x2 + 2.x.5 + 52 = x2 + bx + c
x2 + 10x + 25 = x2 + bx + c 

x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই 
b = 10
c = 25

৪৮.
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
  1. ২০ : ১২
  2. ১২ : ২০
  3. ১৫ : ১৬
  4. ১৬ : ১৫
সঠিক উত্তর:
১৬ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

সমাধান:
খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব
∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩ × ৫)/৪ = (১৫/৪) লাফে অতিক্রান্ত দূরত্ব

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪)
= ৪ × ৪ : (১৫/৪) × ৪
= ১৬ : ১৫

৪৯.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. x/y = 1/2
  2. x2 + y = 1
  3. x = 1/y
  4. x/y = y/2
সঠিক উত্তর:
x/y = 1/2
উত্তর
সঠিক উত্তর:
x/y = 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

সমাধান:
x/y = 1/2
2x =y
y = 2x

যা y = mx এর অনুরূপ 
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx

x/y = 1/2 মূলবিন্দুগামী সরলরেখা।

৫০.
১৯, ৩৩, ৫১, ৭৩, ....... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৯৮
  2. ৯৯
  3. ১২১
  4. ৮৫
সঠিক উত্তর:
৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১৯, ৩৩, ৫১, ৭৩, ....... পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ১৯
২য় পদ = ১৯ + ১৪ = ৩৩
৩য় পদ = ৩৩ + ১৮ = ৫১ 
৪র্থ পদ = ৫১ + ২২ = ৭৩
৫ম পদ = ৭৩ + ২৬ = ৯৯

৫১.
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
  1. √(2n)
  2. √{2(n + 1)}
  3. n + √2
  4. n/(√2 - 1)
সঠিক উত্তর:
n/(√2 - 1)
উত্তর
সঠিক উত্তর:
n/(√2 - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?

সমাধান:
ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = πr2
এবং ব্যাসার্ধ (r + n) হলে ক্ষেত্রফল = π(r + n)2

প্রশ্নমতে,
2 × πr2 = π (r + n)2
বা, 2r2 = (r + n)2
বা, √2 r = r + n
বা, √2 r - r = n
বা, r (√2 - 1) = n
∴ r = n/(√2 - 1)

৫২.
যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?
  1. 60°
  2. 45°
  3. 30°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ? 

সমাধান:
1 + tan2θ = 4 
⇒ tan2θ = 4 - 1
⇒ tan2θ = 3
⇒ tanθ =√3
⇒ tanθ = tan60°
θ = 60°

৫৩.
২ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. (৪৭/২)°
  2. ২০°
  3. ২৩°
  4. (৪৫/২)°
সঠিক উত্তর:
(৪৫/২)°
উত্তর
সঠিক উত্তর:
(৪৫/২)°
ব্যাখ্যা

প্রশ্ন: ২ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান: 
উৎপন্ন কোণ = ।(11 M - 60 H)/2।°   [এখানে, M=30 মিনিট, H= 2 ঘণ্টা ]
= । (১১ × ১৫ - ৬০ × ২)/২।°
= ।(১৬৫ - ১২০)/২।°
=।৪৫/২।°
= (৪৫/২)°

৫৪.
যদি log(a/b) + log(b/a) = log(a + b) হয়, তবে- 
  1. a2 - b2 = 1
  2. a = b
  3. a + b = 1
  4. a - b = 1
সঠিক উত্তর:
a + b = 1
উত্তর
সঠিক উত্তর:
a + b = 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log(a/b) + log(b/a) = log(a + b) হয়, তবে- 

সমাধান:
log(a/b) + log(b/a) = log(a + b) 
⇒ log{(a/b) × (b/a)} = log(a + b) 
⇒ log1 = log(a + b) 
⇒ a + b = 1

৫৫.
কোনটি মৌলিক লজিক গেইট নয়? 
  1. OR Gate
  2. XNOR Gate
  3. AND Gate
  4. NOT Gate
সঠিক উত্তর:
XNOR Gate
উত্তর
সঠিক উত্তর:
XNOR Gate
ব্যাখ্যা

• সার্বজনীন গেইট: 
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। 
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। 
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। 

• মৌলিক লজিক গেইট: 
- OR Gate, 
- AND Gate, 
- NOT Gate. 

• সার্বজনীন লজিক গেইট: 
- NAND Gate, 
- NOR Gate. 

• বিশেষ লজিক গেইট: 
- XOR Gate, 
- XNOR Gate. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫৬.
কোনো ধাতুর উপর জিংক বা দস্তার প্রলেপ দেওয়াকে বলে- 
  1. ইলেকট্রোপ্লেটিং
  2. ভলকানাইজিং
  3. গ্যালভানাইজিং
  4. টিনপ্লেটিং
সঠিক উত্তর:
গ্যালভানাইজিং
উত্তর
সঠিক উত্তর:
গ্যালভানাইজিং
ব্যাখ্যা

• গ্যালভানাইজিং: 
- যেকোনো ধাতুর উপর জিংক বা দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
- এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই।
- কোনো ধাতুর উপর যেকোনোভাবে জিংকের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়।

• ইলেকট্রোপ্লেটিং: 
- সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। 
- এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 

৫৭.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
  2. রিড-রাইট অপারেশনের জন্য
  3. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  4. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
ব্যাখ্যা

• ফায়ারওয়াল: 
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। 
- ফায়ারওয়াল ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়। 
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়। 
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। 
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ব্রিটানিকা।

৫৮.
কোন শক্তিকে বারবার ব্যবহার করা যায়? 
  1. কয়লা
  2. বায়োগ্যাস
  3. খনিজ তেল
  4. প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
বায়োগ্যাস
উত্তর
সঠিক উত্তর:
বায়োগ্যাস
ব্যাখ্যা

• 'বায়োগ্যাস' শক্তিকে বারবার ব্যবহার করা যায়। কারণ, এটি একটি নবায়নযোগ্য শক্তি। 

• শক্তির উৎস: 
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। 
যথা - 

১। নবায়নযোগ্য শক্তির উৎস: 
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। 

২। অনবায়নযোগ্য শক্তির উৎস: 
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। 
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। 
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়। 

 
 উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
'বক্সাইট' কোন খনিজের আকরিক? 
  1. অ্যালুমিনিয়াম
  2. ক্যালসিয়াম
  3. আয়রন
  4. সোডিয়াম
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা

• বক্সাইট (Al2O3.2H2O) হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক।

• ক্যালসিয়ামের আকরিক: 

- চুনাপাথর, 
- জিপসাম, 
- ডলোমাইট ইত্যাদি। 

• সোডিয়ামের আকরিক: 
- রকসল্ট, 
- চিলি সল্টপিটার, 
- ন্যাট্রোন, 
- বোরাক্স ইত্যাদি। 

• আয়রনের আকরিক: 
- ম্যাগনেটাইট, 
- হেমাটাইট, 
- আয়রন পাইরাইটস, 
- লিমোনাইট ইত্যাদি। 

• অ্যালুমিনিয়ামের আকরিক: 
- বক্সাইট, 
- কোরান্ডাম, 
- ক্রায়োলাইট ইত্যাদি। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৬০.
অক্টাল সংখ্যা 507 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
  1. 159
  2. 147
  3. 134
  4. 165
সঠিক উত্তর:
147
উত্তর
সঠিক উত্তর:
147
ব্যাখ্যা

• অক্টাল থেকে হেক্সাডেসিমেল: 
- অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে অক্টাল সংখ্যার প্রত্যেকটি অংকের সমতুল্য 3 বিট বাইনারি সংখ্যা বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। 
- অতঃপর পুরো বাইনারি সংখ্যাটিকে 4 বিট বাইনারি গ্রুপে সাজিয়ে সমতুল্য হেক্সাডেসিমেল মান বসালে অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমেল মান পাওয়া যায়। 

 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান হলেও প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়-
  1. আইসোটোপ
  2. আইসোবার
  3. আইসোমার
  4. আইসোটোন
সঠিক উত্তর:
আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
আইসোবার
ব্যাখ্যা

যে সকল পরমাণুর ভর সংখ্যা (Mass number) সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোবার (Isobar) বলা হয়।

• আইসোবার (Isober):
- যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার।
- এদের ভর সংখ্যা সমান হলেও প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়।

অন্যদিকে,
• আইসোটোপ (Isotope):
- একই মৌলের একাধিক ভর সংখ্যাবিশিষ্ট পরমাণু থাকলে সেগুলিকে পরস্পরের আইসোটোপ বলে।
- যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
- নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর সংখ্যা ভিন্ন হয়।

• আইসোটোন (Isotone):
- যে সকল পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন থাকে, তাদের পরস্পরকে আইসোটোন বলে।

• আইসোমার (Isomer): 
- যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত বা পরমাণুর বিন্যাস ভিন্ন। এটি মূলত জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায়।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
নিচের কোনটি বয়েলের সূত্রকে সমর্থন করে? 
  1. V/T = ধ্রবক
  2. PV = ধ্রবক
  3. P/V = ধ্রবক
  4. VT = ধ্রবক
সঠিক উত্তর:
PV = ধ্রবক
উত্তর
সঠিক উত্তর:
PV = ধ্রবক
ব্যাখ্যা

• বয়েলের সূত্র: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। 
- গাণিতিকভাবে, V ∝ 1/P বা, PV = ধ্রুবক। 

• চার্লসের সূত্র: 
- স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 
- গাণিতিক ভাষায়, Vt = V0 (273 + t)/ 273 
- এ সূত্রকে অন্যভাবেও প্রকাশ করা যায়, “স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক”। 
- গাণিতিকভাবে, V ∝ T বা, V/T = ধ্রুবক। 

• গে-লুস্যাকের চাপের সূত্র: 
- স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক । 
- গাণিতিকভাবে, P ∝ T বা, P/T = ধ্রুবক। 

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী ও নাগ)।

৬৩.
‘সিএফসি’ কী ক্ষতি করে?
  1. ওজোন স্তর ধ্বংস করে
  2. এসিড বৃষ্টিপাত ঘটায়
  3. বায়ুর তাপ বৃদ্ধি করে
  4. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
সঠিক উত্তর:
ওজোন স্তর ধ্বংস করে
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তর ধ্বংস করে
ব্যাখ্যা

• CFC গ্যাস: 
-  CFC গ্যাস হলো ক্লোরোফ্লোরো কার্বন। 
- গ্রিন হাউস গ্যাসসমূহ ওজোন স্তরকে ক্ষতি করে কিন্তু এর মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাস প্রত্যক্ষভাবে ওজোন স্তরের ক্ষতি করে। 
- সিএফসি এর মধ্যে CFC12 এবং CFC13 সর্বাধিক ক্ষতিকর। 
- CFC12 এবং CFC13 এর কার্বন যৌগপ্তলো জায়মান দশায় ক্লোরিন উৎপাদন করে। 
- উৎপন্ন ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের অণু ধ্বংস করে।
- এক লক্ষ ওজোনের অণু ধ্বংসের জন্য একটি ক্লোরিনের অণুই যথেষ্ট।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৪.
ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? 
  1. রাতকানা
  2. রিকেটস
  3. ডায়াবেটিস
  4. আমাশয়
সঠিক উত্তর:
ডায়াবেটিস
উত্তর
সঠিক উত্তর:
ডায়াবেটিস
ব্যাখ্যা

• ডায়াবেটিস: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ। 
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। 
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়। 
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। 
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৫.
কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. নরটন
  2. ওয়ার্ম
  3. স্টোন
  4. সিআইএইচ
সঠিক উত্তর:
নরটন
উত্তর
সঠিক উত্তর:
নরটন
ব্যাখ্যা

• 'নরটন (Norton)' কম্পিউটার ভাইরাস নয়, এটি একটি কম্পিউটার এন্টি-ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ভিবিএস/হেল্পার, 
- ওয়ার্ম, 
- ভিবিএস/আকুই, 
- ট্রোজান হর্স, 
- এক্স ৯৭এম/হপার.আর, 
- মাইক্রো ভাইরাস, 
- বুট সেক্টর ভাইরাস, 
- জেরুজালেম, 
- স্টোন, 
- ঢাকা ভাইরাস, 
- ভিয়েনা, 
- সিআইএইচ ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৬.
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা-
  1. চট্টগ্রাম
  2. খুলনা
  3. রাঙ্গামাটি
  4. রাজশাহী
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা

রাঙ্গামাটি:
- নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২২০- ২৭" ও ২৩০-৪৪" উত্তর অক্ষাংশ এবং ৯১°- ৫৬" ও ৯২০- ৩৩" পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে - অবস্থিত।
- রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি।
- রাঙ্গামাটি জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা।
- দেশের একমাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা।
- এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি -বসবাস করে।
- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল।

এছাড়াও,
-পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার  মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
- প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্কা সার্কেল চীফ।
- চাক্কা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।

উৎস:  রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৬৭.
জাতীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন- 
  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. স্পীকার
  4. আইনমন্ত্রী
সঠিক উত্তর:
স্পীকার
উত্তর
সঠিক উত্তর:
স্পীকার
ব্যাখ্যা

জাতীয় সংসদ: 
- বাংলাদেশ সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- মাননীয় প্রধানমন্ত্রী  জাতীয় সংসদের নেতা।
- মাননীয় স্পিকার  সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৬৮.
ইমানুয়েল কান্ট -এর নীতিবিদ্যার মূল কথা নয় কোনটি?
  1. জনস্বার্থ
  2. সৎ ইচ্ছা
  3. কর্তব্যের জন্য কর্তব্য
  4. শর্তহীন আদেশ
সঠিক উত্তর:
জনস্বার্থ
উত্তর
সঠিক উত্তর:
জনস্বার্থ
ব্যাখ্যা

- ইমানুয়েল কান্ট -এর নীতিবিদ্যার মূলকথা নয়  "জনস্বার্থ"।

ইমানুয়েল কান্ট:

- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
-তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি।যথা:-
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের জন্য কর্তব্য এবং
- শর্তহীন আদেশ।
-'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।

• নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
-Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৯.
’Elephant Pass' কোন দেশে অবস্থিত? 
  1. থাইল্যান্ড
  2. শ্রীলঙ্কা 
  3. ফিলিপাইন
  4. কলম্বিয়া 
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা 
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা 
ব্যাখ্যা

- 'Elephant Pass' অবস্থিত - শ্রীলঙ্কায়।
- শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যেটিকে পরে সেতু করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট পাস।

উৎস: ব্রিটানিকা।

৭০.
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 
  1. অনুচ্ছেদ-৩
  2. অনুচ্ছেদ-২
  3. অনুচ্ছেদ-১
  4. অনুচ্ছেদ-৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-২
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-২
ব্যাখ্যা

- ২ নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা।

অন্যদিকে,
- অনুচ্ছেদ -১: প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ - ৩: রাষ্ট্রভাষা।
- জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এর কথা ৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে,
- ৪ক নং অনুচ্ছেদে বলা আছে - জাতির পিতার প্রতিকৃতির কথা।
- ৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে-প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৭১.
ন্যাটোর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? [ডিসেম্বর,২০২৫]
  1. ৩২টি
  2. ৩১টি 
  3. ৩৩টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল ১৯৪৯ সাল।
- এটি উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত) স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
- বর্তমান সদস্য দেশ: ৩২টি।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।
- ন্যাটো প্রথমবারের মতো অনুচ্ছেদ ৫ প্রয়োগ করে ২০০১ সালে , ওসামা বিন লাদেনের পরিচালিত ১১ সেপ্টেম্বরের হামলার পর ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এর কিছু অংশ ওয়াশিংটন ডিসির বাইরে পেন্টাগনে , প্রায় ৩,০০০ মানুষ নিহত।

উৎস: NATO ওয়েবসাইট এন্ড ব্রিটানিকা ।

৭২.
বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়?
  1. রূপগঞ্জ
  2. হরিপুর
  3. মাধবগঞ্জ
  4. বিজয়পুর
সঠিক উত্তর:
হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
হরিপুর
ব্যাখ্যা

হরিপুর গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্র।
- ১৯৫৫ সালে এই গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো।
- ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- এ পর্যন্ত এখানে সর্বমোট ৭টি গ্যাসকূপ খনন করা হয়েছে।
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৭৩.
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. সেক্টর নং-২ 
  2. সেক্টর নং-১ 
  3. সেক্টর নং-৩ 
  4. সেক্টর নং-৪ 
সঠিক উত্তর:
সেক্টর নং-১ 
উত্তর
সঠিক উত্তর:
সেক্টর নং-১ 
ব্যাখ্যা

সেক্টর নং- ১:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত ছিল 'সেক্টর নং ১'।
- ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
- আর এই সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।

অন্যান্য সেক্টর: 
২ নং সেক্টর:
- ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত অঞ্চল ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
- সেক্টর কমান্ডার ছিলেন এ.টি.এম হায়দার। -প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর

সেক্টর নং - ৩:
- হবিগঞ্জ, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ ছিল 'সেক্টর নং ৩' এর আওতায়।
- এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম শফিউল্লাহ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর এএনএম নুরুজ্জামান।
- আর এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।

সেক্টর নং - ৪:
-সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল 'সেক্টর নং ৪'। এই সেক্টরেও ছিল ৬টি সাব-সেক্টর।
-মে থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত (পরে মেজর জেনারেলা) এবং পরে ক্যাপ্টেন এ রব।

উৎস: মুক্তিযুদ্ধ আর্কাইভ।

৭৪.
বাংলাদেশ CTBT- তে স্বাক্ষর করে কত সালে? 
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৬ সালে 
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে 
ব্যাখ্যা

পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

উৎস: CTBTO ওয়েবসাইট।

৭৫.
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. শ্রীলংকা
  2. মালদ্বীপ
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- আয়তন: ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা  মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।

উৎস: Britannica.com.

৭৬.
যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন কে?
  1. আবুল ফজলুল হক 
  2. আবুল মনসুর আহমদ
  3. মাওলানা ভাসনী 
  4. হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়।
 - মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
- শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
- মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি এবং
- হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।
- আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফার প্রধান প্রধান দাবি নিয়ে।
- যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।

উল্লেখ্য
নোট: [বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি দলের সমন্বয়ে গঠিত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১ম ও ২য় খণ্ডে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অধিক গ্রহণযোগ্য হওয়ায় ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৭৭.
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় কয়টি তারকা চিহ্ন রয়েছে? 
  1. ৫২টি
  2. ৫০টি
  3. ৬০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। 
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

উল্লেখ্য, 
- হাওয়ােই অঙ্গরাজ্যটি ক্রয় করে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা। 

৭৮.
বর্তমানে কমনওয়েলথের সদস্য রাষ্ট্র কয়টি? [ডিসেম্বর,২০২৫]
  1. ৫৭টি
  2. ৫৬টি
  3. ৫৫টি
  4. ৫৯টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [ডিসেম্বর, ২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৭৯.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? 
  1. কাঠমান্ডু, নেপাল
  2. গান্ধীনগর, ভারত
  3. কলম্বো, শ্রীলঙ্কা
  4. ইসলামাবাদ, পাকিস্তান
সঠিক উত্তর:
গান্ধীনগর, ভারত
উত্তর
সঠিক উত্তর:
গান্ধীনগর, ভারত
ব্যাখ্যা

• সার্ক(SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৮০.
জাতিসংঘ সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছে?
  1. ৮টি
  2. ৯টি
  3. ৭টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

• জাতিসংঘ সুশাসনের ক্ষেত্রে ৮টি উপাদানের কথা উল্লেখ করেছে।
- উপাদানগুলো হলো:
- অংশগ্রহণ;
-মতামতের উপর নির্ভরশীলতা;
- জবাবদিহিতা;
- স্বচ্ছতা;
- দায়বদ্ধতা;
- কার্যকরী ও দক্ষ প্রশাসন ব্যবস্থা;
- ন্যাযতা; এবং
- আইনের শাসন।

• সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা: 
- UNDP: ৯টি
- জাতিসংঘ:৮টি
- বিশ্বব্যাংক:৬টি
- UNHCR: ৫টি
- AFDB: ৫টি
- ADB :৪টি 
- IDA : ৪টি
- কৌটিল্য: ৪টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮১.
জাতিসংঘের ৫১তম সদস্য দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- 
  1. হাঙ্গেরি
  2. নরওয়ে
  3. পোল্যন্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যন্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যন্ড
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
- অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

 উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮২.
ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- 
  1. ১৯৩৫ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯৩২ সালে
  4. ১৯২৯ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা

FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association)
- প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি। 
- ফিফার বর্তমান সদস্য - ২১১টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২১ নভেম্বর ১৮ ডিসেম্বর কাতারে।
- ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২৬ সালে তিনটি দেশে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৮৩.
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 
  1. রাঙ্গামাটি
  2. বান্দরবান
  3. চট্টগ্রাম
  4. খাগড়াছড়ি
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই):
- বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের বন গবেষণা বিষয়ক একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
- দেশের বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্যে “ফরেস্ট রিসার্চ ল্যাবরেটরি" নামে ১৯৫৫ সালে চট্টগ্রামে এটি প্রতিষ্ঠিত হয়।
-পরবর্তীতে বন ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণার সুযোগ সৃষ্টি করে ১৯৬৮ সালে উক্ত ল্যাবরেটরিকে বন বিষয়ক একটি পূর্ণাঙ্গ জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়।
- এ প্রতিষ্ঠানটি ১৯৮৫ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয় (বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)-এর সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
- প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে National Agriculture Research System (নার্স) এর আওতাভুক্ত হয়।

উৎস: বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।

৮৪.
ভারত ও  বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? 
  1. ঢাকা 
  2. নয়া দিল্লি
  3. কলকাতা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
নয়া দিল্লি
উত্তর
সঠিক উত্তর:
নয়া দিল্লি
ব্যাখ্যা

গঙ্গার পানিবণ্টন চুক্তি:
- গঙ্গা নদী ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে অভিহিত।
- ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ।
- ভারতের হুগলী নদীতে পানি সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়।
• ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে।
- ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- প্রাথমিকভাবে নির্মাণকাজ শেষ হয় ১৯৭০ সালে।
- তবে ব্যবহার উপযোগী করতে পুরোপুরিভাবে এর নির্মাণকাজ শেষ হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে।
- ২১ এপ্রিল, ১৯৭৫ থেকে এই বাঁধ চালু হয়।
• ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও  বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য,
- ৩০ বছরের চুক্তির মেয়াদ ২০২৬ সালের মধ্যে শেষ হবে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) BBC বাংলা।

৮৫.
প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. সুইডেন
  2. কেনিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

Earth Summit:
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।
- এই চুক্তি পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১।

উল্লেখ্য,
- বিশ্বব্যাপী এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত - হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

৮৬.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা ছিলেন? 
  1. কলম্বিয়া
  2. নাইজেরিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. কেনিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
• ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
-১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.

৮৭.
বাংলাদেশ সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহন করে? 
  1. টোকিও 
  2. লস এঞ্জেলেস
  3. মেক্সিকো সিটি
  4. মস্কো
সঠিক উত্তর:
লস এঞ্জেলেস
উত্তর
সঠিক উত্তর:
লস এঞ্জেলেস
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৮৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস-এ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস-এ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।
- একটি বিভাগে অংশগ্রহণের জন্য ১ জন ক্রীড়াবিদ প্রেরণ করে।
- সাইদুর রহমান ডন ছিলেন সেই প্রতিযোগী।

উৎস: i) Olympics.
ii) Britannica.

৮৮.
বিশ্বের গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগরে  
  2. প্রশান্ত মহাসাগরে
  3. উত্তর মহাসাগরে
  4. ভারত মহাসাগরে
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা

মারিয়ানা ট্রেঞ্জ (Mariana Trench):
- মারিয়ানা ট্রেঞ্জ হচ্ছে বিশ্বের গভীরতম স্থান।
- এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে।
- এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে।
- মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে।
- তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ - HMS Challenger।
- তখন গভীরতা নির্ণয় করা হয় ২৬,৮৫০ ফুট।
-পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা -মাপা হয় - ৩৬,০৭০ ফুট। বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য।
- এর গভীরতম অংশকে Challenger Deep বলা হয়।
- মারিয়ানা বাদে আরো কয়েকটি উল্লেখযোগ্য সমুদ্রখাদ:

উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।

৮৯.
ওপেক গঠনের প্রস্তাবনা করে কোন দেশ?
  1. সৌদি আরব
  2. ভেনেজুয়েলা
  3. ইরান
  4. ইরাক
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫]

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৯০.
বাংলাদেশে মানচিত্র খচিত পতাকার নকশাকার ছিলেন- 
  1. কামরুল হাসান
  2. মুর্তজা বশীর
  3. জয়নুল আবেদিন
  4. শিব নারায়ণ দাস
সঠিক উত্তর:
শিব নারায়ণ দাস
উত্তর
সঠিক উত্তর:
শিব নারায়ণ দাস
ব্যাখ্যা

জাতীয় পতাকা:
- পতাকার দৈর্ঘ্য, প্রন্থের অনুপাত = ১০ : ৬ = ৫: ৩।
-পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬: ২ = ৫:৩:১।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা -বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।

উৎস: বাংলাপিডিয়া, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি।

৯১.
নিচের কোনটি মেসোপটেমীয় সভ্যতার পর্যায় নয়? 
  1. ক্যালেডীয় সভ্যতা
  2. সুমেরীয় সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা

- মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার পর্যায়  নয়।

মেসেপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):

- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। -
- আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক অঞ্চলে বিস্তৃত ছিল প্রাচীন এই সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে ইরাকে অবস্থিত।
- এটি ছিলো - নদীমাতৃক সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- 'মেসোপটেমীয়' কথাটি দ্বারা বুঝায় 'দুই নদীর মধ্যবর্তী অঞ্চল'। অর্থ্যাৎ,
- ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলেই এই সভ্যতার উত্থান হয়েছিলো।
- গ্রীকরা এই অঞ্চলকে 'মেসোপটেমিয়া' নামকরণ করেন।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি।
যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাসেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৯২.
'E-TIN' চালু করা হয়- 
  1. ২০১২ সালে
  2. ২০১৩ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৩ সালে
ব্যাখ্যা

E-TIN: 
- E-TIN এর পূর্ণরূপ - Electronic Taxpayer's Identification Number.
-'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- ই-টিআইএন মানে ইলেকট্রনকি ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার, এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর। একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই-টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড।