পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [১০০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
ট্রান্স ককেসিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত -
  1. ক) আজারবাইজান
  2. খ) ফিলিপাইন
  3. গ) তাইওয়ান
  4. ঘ) জিবুতি
সঠিক উত্তর:
ক) আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
ক) আজারবাইজান
ব্যাখ্যা
ককেশাস পর্বতমালার দক্ষিণে ট্রান্সককেশাস অঞ্চল অবস্থিত। এর মোট আয়তন প্রায় ১.৮৭ লক্ষ বর্গকিমি। এই অঞ্চলে তিনটি স্বাধীন রাষ্ট্র তথাঃ জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান অবস্থিত।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
আফ্রিকার মুক্তভূমি বলা হয় কোন দেশকে?
  1. ক) লিবিয়া
  2. খ) লাইবেরিয়া
  3. গ) সুদান
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) লাইবেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) লাইবেরিয়া
ব্যাখ্যা
আফ্রিকার মুক্তভূমি নামে পরিচিত লাইবেরিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের উপনিবেশ থেকে ১৮৬২ সালের ৫ ফেব্রুয়ারী স্বাধীনতা লাভ করে। মার্কিন গৃহযুদ্ধের পর আফ্রিকান ক্রীতদাসদের লাইবেরিয়ায় মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। সেই সূত্রে লাইবেরিয়াকে মুক্তভূমি বলা হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
‘চির শান্তির শহর’ নামে পরিচিত -
  1. ক) কিটো
  2. খ) রোম
  3. গ) নাটাল
  4. ঘ) হেগ
সঠিক উত্তর:
খ) রোম
উত্তর
সঠিক উত্তর:
খ) রোম
ব্যাখ্যা
চির শান্তির শহর নামে পরিচিত রোম। এছাড়া রোমকে সাত পাহাড়ের শহর ও নিরব শহরও বলা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
.
আলেকজান্দ্রিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মালয়েশিয়া
  3. গ) কাতার
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ঘ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশর
ব্যাখ্যা
মিশরের কয়েকটি বিখ্যাত সমুদ্র বন্দর হল সুয়েজ, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ।
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
.
‘বুশ হাউজ’ অবস্থিত -
  1. ক) আমেরিকা
  2. খ) কানাডা
  3. গ) লন্ডন
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
গ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
গ) লন্ডন
ব্যাখ্যা
‘বুশ হাউজ’ অবস্থিত লন্ডনের কেন্দ্রস্থলে অল্ডউইচ নামক জায়গায়। সেই জায়গাটা লন্ডনের সাবেক নগর পরিষদ ১৯১৯ সালে ভাড়া দিয়েছিল আরভিং টি. বুশকে যিনি ছিলেন আমেরিকান একটি সংস্থা – নিউ ইর্য়কের বুশ টার্মিনাল কোম্পানির মালিক। নগর পরিষদ সেখানে মিঃ বুশকে নতুন একটি বিশাল বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার অনুমতি দিয়েছিল।
৭০ বছরেরও বেশি সময় ধরে বুশ হাউস থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস-এর সংবাদ প্রচারিত হতো।
সূত্রঃ বিবিসি বাংলা
.
‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) নেপাল
  2. খ) লিবিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম।
Source: World Atlas
.
‘এডেন’ সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইয়েমেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইটালি
সঠিক উত্তর:
খ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়েমেন
ব্যাখ্যা
এডেন উপসাগরের তীরে অবস্থিত এডেন ইয়েমেনের প্রধান সমুদ্রবন্দর। অবস্থানগত কারণে এডেন বন্দর পরাশক্তিগুলোর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সিংহভাগ তেলবাহী জাহাজ এই রুটেই চলাচল করে। যার কারণে ইয়েমেনে চলামান গৃহযুদ্ধের অন্যতম নিয়ামক হলো এডেন বন্দরের নিয়ন্ত্রণ।
(সূত্র: এনাসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং আল জাজিরা)
.
টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে?
  1. ক) ভূমধ্য সাগরে
  2. খ) পারস্য উপসাগরে
  3. গ) আরব সাগরে
  4. ঘ) লোহিত সাগরে
সঠিক উত্তর:
খ) পারস্য উপসাগরে
উত্তর
সঠিক উত্তর:
খ) পারস্য উপসাগরে
ব্যাখ্যা
টাইগ্রিস নদীর আরেক নাম দজলা। পারস্য শব্দ ‘টিগরা’ থেকেই নাম হয়েছে টাইগ্রিস। তুরস্কের পাহাড় থেকে উত্পত্তি হয়ে নদীটি ইরাকে প্রবাহিত হয়েছে। প্রায় ১৯০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদী ইউফ্রেটিসের (ফোরাত নদী) সঙ্গে মিলে পারস্য উপসাগরে গিয়ে ঠেকেছে।
সূত্রঃ কালের কন্ঠ
.
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে?
  1. ক) চীন
  2. খ) চিলি
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) সুমালিয়া
সঠিক উত্তর:
খ) চিলি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিলি
ব্যাখ্যা
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত। কপার খনিগুলি উত্তর চিলিতে এবং উত্তর-চিলির আন্দিজ বরাবর অবস্থিত।
সূত্রঃ ব্রিটানিকা
১০.
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় -
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম, ১৯৮৩-৮৪ সালে দ্বিতীয়, ১৯৯৬ সালে তৃতীয়, ২০০৮ সালে চতুর্থ এবং ২০১৯ সালের ৯-২০ জুন সর্বশেষ পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়৷ পাকিস্তান আমলে ১৯৬০ সালে প্রথম নমুনা আকারে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল।
[সূত্রঃ বিবিএস ওয়েবসাইট এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা]
১১.
পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমান -
  1. ক) ০.০১ মিগ্রা/লি
  2. খ) ০.০০১ মিগ্রা/লি
  3. গ) ০.০০৫ মিগ্রা/লি
  4. ঘ) ০.০০২ মিগ্রা/লি
সঠিক উত্তর:
ক) ০.০১ মিগ্রা/লি
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.০১ মিগ্রা/লি
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হলো ০.০১ মিলিগ্রাম। তবে বিভিন্ন দেশ নিজ নিজ দেশের মাত্রা নির্ধারণ করে থাকে। বাংলাদেশে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম। চাঁদপুর জেলা দেশের মধ্যে সবচেয়ে আর্সেনিক দূষণপ্রবণ জেলা।
(সূত্রঃ দুর্যোগকোষ)
১২.
পৃথিবীর চাপ বলয় আছে -
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
ঘ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ টি
ব্যাখ্যা
পৃথিবীতে মোট ৭ টি চাপ বলয় রয়েছে। এর মধ্যে চারটি উচ্চচাপ বলয় এবং তিনটি নিম্নচাপ বলয়। এগুলো হলোঃ
নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়, মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়, দক্ষিণ মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরু উচ্চচাপ বলয় এবং দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩.
সাধারণত সারা বছর বৃষ্টিপাত হয় -
  1. ক) নিরক্ষীয় অঞ্চলে
  2. খ) বিষুবীয় অঞ্চলে
  3. গ) মেরু অঞ্চলে
  4. ঘ) ক্রান্তীয় অঞ্চলে
সঠিক উত্তর:
ক) নিরক্ষীয় অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
ক) নিরক্ষীয় অঞ্চলে
ব্যাখ্যা
দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে। ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকাল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪.
মার্সেলি স্কেল ব্যবহৃত হয় -
  1. ক) বাতাসের আদ্রতা পরিমাপে
  2. খ) বাতাসের চাপ পরিমাপে
  3. গ) ভূমিকম্পের তীব্রতা পরিমাপে
  4. ঘ) সাগরের গভীরতা পরিমাপে
সঠিক উত্তর:
গ) ভূমিকম্পের তীব্রতা পরিমাপে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূমিকম্পের তীব্রতা পরিমাপে
ব্যাখ্যা
মার্সেলি স্কেল ব্যবহৃত হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপে। এই স্কেলে ১-১২ পর্যন্ত তীব্রতার ভূকম্পন পরিমাপ করা যায় যেখানে রিখটার স্কেলে ১০ পর্যন্ত পরিমাপ করা যায়।
সূত্রঃ ভোরের কাগজ পত্রিকা
১৫.
CDMP এর পূর্ণরূপ কি?
  1. ক) Comprehensive Disaster Management Programme
  2. খ) Communicative Disaster Management Programme
  3. গ) Comprehensive Disaster Management Policy
  4. ঘ) Communicative Disaster Management Policy
সঠিক উত্তর:
ক) Comprehensive Disaster Management Programme
উত্তর
সঠিক উত্তর:
ক) Comprehensive Disaster Management Programme
ব্যাখ্যা
CDMP এর পূর্ণরূপ হলো Comprehensive Disaster Management Programme বা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি। এটি ২০০৪ সালে বাংলাদেশ সরকার গৃহিত একটি দুর্যোগ ব্যবস্থাপনা মডেল।
(সূত্রঃ দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
১৬.
তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) গাজীপুর
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
খ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। বেতবুনিয়া (রাঙ্গামাটি), ১৯৭৫; তালিবাবাদ (গাজীপুর), ১৯৮২; মহাখালী (ঢাকা), ১৯৯৫ এবং সিলেট, ১৯৯৭।
[সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ]
১৭.
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। যার আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে নিউগিনি আর বোর্নিও সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
১৮.
‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গর্ভনেন্স’- সংজ্ঞাটি প্রদান করে/করেন?
  1. ক) কফি আনান(Kofi Annan)
  2. খ) বিশ্বব্যাংক(WB)
  3. গ) আইএমএফ(IMF)
  4. ঘ) ইউএনডিপি(UNDP)
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক(WB)
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক(WB)
ব্যাখ্যা
১৯৯৪ সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গর্ভনেন্স’।
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক]
১৯.
অর্থনীতিবিদ নজরুল ইসলাম ‘গভর্নেন্স ফর ডেভেলপমেন্ট’ গ্রন্থে সুশাসনের মোট কয়টি সূচক চিহ্নিত করেছেন?
  1. ক) চারটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
সঠিক উত্তর:
গ) ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ছয়টি
ব্যাখ্যা
অর্থনীতিবিদ নজরুল ইসলাম ‘গভর্নেন্স ফর ডেভেলপমেন্ট’ বা ‘উন্নয়নের জন্য সুশাসন’—এই নামে একটি বই লিখেছেন (পলগ্রেভ ম্যাকমিলান, নিউইয়র্ক ২০১৬)। পণ্ডিতদের সূত্র অনুসরণ করে নজরুল ইসলাম সুশাসনের মোট ছয়টি সূচক বা ইন্ডিকেটর চিহ্নিত করেছেন। সেগুলো হলো দায়বদ্ধতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়মবিধির প্রায়োগিকতা, আইনের শাসন এবং দুর্নীতির নিয়ন্ত্রণ।
[সূত্রঃ প্রথম আলো পত্রিকা]
২০.
১৯৯৪ সালের বিশ্বব্যাংক রিপোর্টে সুশাসনের কোন উপাদানের উল্লেখ নেই?
  1. ক) স্বচ্ছতা
  2. খ) জবাদিহিতা
  3. গ) আইনের শাসন
  4. ঘ) সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
গ) আইনের শাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) আইনের শাসন
ব্যাখ্যা
যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গনতান্ত্রিক উপায়ে সুনিশ্চিত হয় তাকেই সুশাসন বলে। ১৯৯৪ সালে বিশ্বব্যাংক রিপোর্টে সুশাসনের চারটি উপাদানের কথা বলা হয়েছে। এগুলো হল: সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জবাদিহিতা, অংশগ্রহণ এবং স্বচ্ছতা। ইউনেস্কো (UNESCO) সুশাসনের উপাদনের কথা বলতে গিয়ে বিশ্বব্যাংকের উপাদানগুলোর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণের কথা বলেছেন। ইউএনডিপি (UNDP) সুশাসনের ৫টি মূল উপদানের কথা বলেছেন। এগুলো হল; বৈধতা, জবাবদিহিতা, আইনের শাসন, মানবাধিকার ও সাম্য। আইডিএ (IDA) সুশাসনের চারটি মূল উপাদানের কথা বলেছেন। এগুলো হল: জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও অংশগ্রহণ।
[সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত)]
২১.
কোনটি সুশাসনের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) দায়িত্বশীলতা
  2. খ) সর্বসাধারণের অংশগ্রহণ
  3. গ) কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামো
  4. ঘ) ক্ষমতার বিকেন্দ্রীকরণ
সঠিক উত্তর:
গ) কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামো
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামো
ব্যাখ্যা
যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গনতান্ত্রিক উপায়ে সুনিশ্চিত হয় তাকেই সুশাসন বলে।
[সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত)]
২২.
নীতি বা ঔচিত্যবোধের বিকাশ ভূমি বা শিক্ষাক্ষেত্র -
  1. ক) রাষ্ট্র
  2. খ) সমাজ
  3. গ) পরিবার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সমাজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজ
ব্যাখ্যা
নীতি ও ঔচিত্যবোধঃ সমাজ হচ্ছে স্বাভাবিক পরিবেশ, যাকে নীতি ও ঔচিত্যবোধের বিকাশ ভূমি বা শিক্ষাক্ষেত্র বলা হয়। নৈতিকতার সাথে মূল্যবোধের সম্বন্ধ অত্যন্ত নিবিড়। সমাজে কারও ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেয়া, কটুক্তি না করা প্রভৃতি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যাক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে।
[সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : মো. মোজাম্মেল হক]
২৩.
‘দি আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের লেখক-
  1. ক) প্লেটো
  2. খ) অ্যাডাম স্মিথ
  3. গ) অমর্ত্য সেন
  4. ঘ) জন রাউলস
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
ব্যাখ্যা
'দি আইডিয়া অব জাস্টিস' হল নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি বিখ্যাত গ্রন্থ। তিনি এই গ্রন্থে নীতি এবং ন্যায়ের পার্থক্য সম্পর্কে বিশদ বিচার-বিশ্লেষণ করেছেন। পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের লেখক- অ্যাডাম স্মিথ। ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা – প্লেটো। ‘এ থিওরি অফ জাস্টিস' এর লেখক জন রাউলস।
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং আনন্দবাজার পত্রিকা]
২৪.
সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোনটি ঐচ্ছিক বিষয়?
  1. ক) স্বচ্ছতা
  2. খ) জবাবদিহিতা
  3. গ) নিরপেক্ষতা
  4. ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর:
ঘ) সৃজনশীলতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৃজনশীলতা
ব্যাখ্যা
সরকারি সিদ্ধান্ত গ্রহণ বা প্রণয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, যথার্থতা প্রভৃতি মূল্যবোধ থাকা অত্যাবশ্যক বা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সৃজনশীলতা আবশ্যিক নয়, ঐচ্ছিক বিষয়।
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক]
২৫.
রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমুখীতার অনুপস্থিতি কী হিসেবে চিহ্নিত করা হয়?
  1. ক) ন্যায়বিচারের অভাব
  2. খ) সামাজিক অসমতা
  3. গ) মূল্যবোধের অবক্ষয়
  4. ঘ) দায়িত্ববোধের অভাব
সঠিক উত্তর:
গ) মূল্যবোধের অবক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্যবোধের অবক্ষয়
ব্যাখ্যা
রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমুখীতার অনুপস্থিতি মূল্যবোধের অবক্ষয় হিসেবে চিহ্নিত করা হয়। মূল্যবোধের অনুপস্থিতি বা নেতিবাচক পরিবর্তনই হলো মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এই মূল্যবোধের অবক্ষয় রোধ করা।
[সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক]]
২৬.
সরকারের বাহিরে থেকে সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে-
  1. ক) উপদল
  2. খ) শ্রমিক সংঘ
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) কর্মচারী ঐক্যজোট
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজ
ব্যাখ্যা
গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় ‍সুশীল সমাজ বা সিভিল সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজ সরকারের বাহিরে থেকে সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। UNDP সুশাসনের বিষয়ে সুশীল সমাজের উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করে। সংস্থাটির মতে টেকসই মানব উন্নয়নের জন্যে সরকারিখাতের পাশাপাশি বেসরকারি খাত এবং সুশীল সমাজ গুরুত্বপূর্ণ।
[সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন এবং UNDP]
২৭.
গণমাধ্যম কোন ভূমিকার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের নানা ক্ষেত্রে সংঘটিত অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে?
  1. ক) ওয়াচম্যান
  2. খ) ওয়াচডগ
  3. গ) ওভারসিয়ার
  4. ঘ) লিংক ব্রিজ
সঠিক উত্তর:
খ) ওয়াচডগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াচডগ
ব্যাখ্যা
সংবাদমাধ্যম বা গণমাধ্যমকে সরকারের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণমাধ্যম তার ওয়াচডগ ভূমিকার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের নানা ক্ষেত্রে সংঘটিত অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে। এর মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[সূত্রঃ গণযোগাযোগ তত্ত্ব ও প্রযোগ : শায়ন্তী হায়দার ও সাইফুল সামিন]
২৮.
বাংলাদেশে প্রতিনিধিত্বশীল সুশীল সমাজের সংগঠনগুলাের অন্তর্ভুক্ত নয়-
  1. ক) সুশাসনের জন্য নাগরিক (সুজন)
  2. খ) সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)
  3. গ) দুর্নীতি দমন কমিশন (দুদক)
  4. ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
সঠিক উত্তর:
গ) দুর্নীতি দমন কমিশন (দুদক)
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্নীতি দমন কমিশন (দুদক)
ব্যাখ্যা
বাংলাদেশে প্রতিনিধিত্বশীল সুশীল সমাজের সংগঠনগুলাের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), Centre for Policy Dialogue (CPD), আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুশাসনের জন্য নাগরিক (সুজন), বেলা, পবা অন্যতম। Anti-Corruption Commission বা দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি সরকারি প্রতিষ্ঠান।
[সূত্রঃ সংশ্লিষ্ট ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ আর্কাইভ]
২৯.
চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে?
  1. ক) আইন বিভাগ
  2. খ) বিচার বিভাগ
  3. গ) শাসন বিভাগ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) শাসন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাসন বিভাগ
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূখ্য উদ্দেশ্য হলো সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা। এদের কোন বৃহৎ বা জাতীয় লক্ষ্য থাকে না। চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্দলীয়, অরাজনৈতিক ও বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ। চাপসৃষ্টিকারী গোষ্ঠী শাসন বিভাগের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে।
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : প্রফেসর মো. মোজাম্মেল হক]
৩০.
কাদের মতে মানুষই সবকিছুর পরিমাপক অর্থাৎ নৈতিকতার কোন মানদণ্ড নেই, এটি ব্যক্তি নির্ভর?
  1. ক) ফারাওদের
  2. খ) সাইরেনিকদের
  3. গ) সোফিস্টদের
  4. ঘ) চার্বাকদের
সঠিক উত্তর:
গ) সোফিস্টদের
উত্তর
সঠিক উত্তর:
গ) সোফিস্টদের
ব্যাখ্যা
জীবনের ভালো-মন্দের নিহিতভাব অনুসন্ধান করতে গিয়ে সোফিস্টরাই সর্বপ্রথম নৈতিক সমস্যাকে সামনে নিয়ে আসেন। সোফিস্টদের মতে মানুষই সবকিছুর পরিমাপক অর্থাৎ নৈতিকতার কোন মানদণ্ড নেই, এটি ব্যক্তি নির্ভর৷
[সূত্রঃ নীতিবিদ্যা : মুহাম্মদ আবদুল বারী]
৩১.
উপযোগবাদ (Utilitarianism) তত্ত্বের প্রথম এবং প্রধান ব্যাখ্যাকারী-
  1. ক) জোনাথান হেইট
  2. খ) ফ্রেডরিক নিৎশে
  3. গ) জেরেমি বেন্থাম
  4. ঘ) আইভান তুর্গেনিক
সঠিক উত্তর:
গ) জেরেমি বেন্থাম
উত্তর
সঠিক উত্তর:
গ) জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
বুর্জোয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ (Utilitarianism) তত্ত্বের প্রথম এবং প্রধান ব্যাখ্যাকারী যুক্তরাজ্যের অধিবাসী জেরেমি বেন্থাম।তিনি ছিলেন একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, তাত্ত্বিক আইনবিদ এবং সমাজ সংস্কারক।
[সূত্রঃ ব্রিটানিকা]
৩২.
‘Practical Ethics’ গ্রন্থটির লেখক-
  1. ক) পিটার সিঙ্গার
  2. খ) জন অস্টিন
  3. গ) টমাস হবস
  4. ঘ) জন স্টুয়ার্ট মিল
সঠিক উত্তর:
ক) পিটার সিঙ্গার
উত্তর
সঠিক উত্তর:
ক) পিটার সিঙ্গার
ব্যাখ্যা
পিটার সিঙ্গারের বিখ্যাত ও আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ হচ্ছে ‘Practical Ethics’ যা ১৯৭৯ সালে প্রকাশিত হয়।
[সূত্রঃ ব্রিটানিকা]
৩৩.
আইন ও নৈতিকতার আলোচ্য বিষয়-
  1. ক) রাষ্ট্র
  2. খ) ধর্ম
  3. গ) প্রথা
  4. ঘ) মানুষ ও সমাজ
সঠিক উত্তর:
ঘ) মানুষ ও সমাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানুষ ও সমাজ
ব্যাখ্যা
আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় একই। আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় মানুষ ও সমাজ।
[সূত্রঃ নীতিবিদ্যা, স্নাতক শ্রেণি]
৩৪.
‘Ethos’ গ্রিক শব্দটির অর্থ হলো-
  1. ক) নৈতিক
  2. খ) ন্যায়বোধ
  3. গ) সঠিক আচরণ
  4. ঘ) ঐচ্ছিক আচরণ
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক আচরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক আচরণ
ব্যাখ্যা
নীতিবিদ্যার ইংরেজি শব্দ Ethics। যা গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত। Ethos শব্দটির অর্থ হলো ঐচ্ছিক আচরণ। অর্থাৎ Ethics বা নীতিবিদ্যা হলো মানুষের আচরণের রীতিনীতি সম্পর্কিত বিজ্ঞান। নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে।
[সূত্রঃ নীতিবিদ্যা : মুহম্মদ আবদুল বারী)