সঠিক উত্তর: little, a few
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
-------------------------
• little, the little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
• the little - অল্প পরিমাণ তবে সবটাই।
• Fahim speaks very ____ Mandarin but he knows ____ words এই বাক্যের শূন্যস্থানে প্রথম determiner টি হবে little, এবং দ্বিতীয়টি a few হবে।
- এখানে Mandarin ভাষা হিসেবে একটি uncountable noun এবং সে অল্প পরিমানে Mandarin জানে বুঝিয়েছে বলে negative অর্থে little বসেছে এবং সে কয়েকটি word জানে, তাই countable ও affirmative অর্থে a few হয়েছে।
- Complete Sentence: Fahim speaks very little Mandarin but he knows a few words.