পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ১৮ পার্ট-১) Gender, Number, Idioms, Corrections. পার্ট-২) বাংলা সাহিত্য: টপিকসমূহ ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্য যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ------------------ পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
Choose the masculine gender.
  1. Ewe
  2. Stag
  3. Widow
  4. Spinster
সঠিক উত্তর:
Stag
উত্তর
সঠিক উত্তর:
Stag
ব্যাখ্যা

• The masculine gender is Stag.

খ) ​Stag (masculine gender): পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind.

Other options:
ক) ​Ewe (feminine form): স্ত্রী-ভেড়া; ভেড়ী।
- ​এর masculine gender হলো- Ram.

​গ) Masculine Gender - Widower (বিপত্নীক)।
- এর Feminine Gender - Widow (বিধবা)।

ঘ) Spinster (feminine form): (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী।
- এর Masculine gender: Bachelor.

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
Choose the correct plural form:
  1. Spectra
  2. Spectrum
  3. Spectrums
  4. Both ক and গ
সঠিক উত্তর:
Both ক and গ
উত্তর
সঠিক উত্তর:
Both ক and গ
ব্যাখ্যা

• The plural form of 'Spectrum' is - Both Spectra and Spectrums.

Spectrum (singular)
- English meaning: A continuous sequence or range; a range of objects, ideas, or opinions.
- Bangla meaning: বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা।
- Plural form: spectra, spectrums.

​Example Sentences:
- A wide spectrum of interests.
- Future technologies could provide indirect indications of life, for instance spectra of oxygen.

​Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

.
After a long day, I want to hit the sack.
The underlined idiom means:
  1. Fill the sack
  2. Practice boxing
  3. Going to sleep
  4. Take a shower
সঠিক উত্তর:
Going to sleep
উত্তর
সঠিক উত্তর:
Going to sleep
ব্যাখ্যা

• The idiom "hit the sack" means - Going to sleep.

• Hit the sack (idiom):
- English Meaning: to go to bed in order to sleep.
- Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া।
Example Sentence:
- I'm really tired, so I'm going to hit the sack early tonight.

​Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

.
Please spare me the details, ____.
  1. and walk fast
  2. don't put all your eggs in one basket
  3. cut to the chase
  4. turn over a new leaf
সঠিক উত্তর:
cut to the chase
উত্তর
সঠিক উত্তর:
cut to the chase
ব্যাখ্যা

• Complete Sentence: Please spare me the details, cut to the chase.
​ 
​-The idiom "Cut to the chase" means - To get to the point without unnecessary details.

• ​cut to the chase (idiom)
- English Meaning: to skip over unnecessary details and get straight to the main point.
- Bangla Meaning: অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে মূল বিষয়ে চলে যাওয়া।
Example Sentence:
We don't have much time, so let's cut to the chase and start the presentation.

​Other options:
​ক) walk fast- দ্রুত হাঁটা।

খ) don't put all your eggs in one basket (idiom)
- English Meaning: Don't rely on a single plan, resource, or investment; spread your risk.
- Bangla Meaning: সব কিছু এক জায়গায় বা এক পদ্ধতিতে নির্ভর করা উচিত নয়; ঝুঁকি কমাতে বিভিন্ন পথে বিনিয়োগ বা চেষ্টা করা উচিত।​

ঘ) ​turn over a new leaf (idiom)
- English Meaning: start to act or behave in a better or more responsible way.
- Bangla Meaning: নতুনভাবে বা উন্নততর জীবন শুরু করা / দায়িত্বশীল হওয়া।

​​Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

.
The feminine form of 'Hart' is-
  1. Stag
  2. Roe
  3. Ewe
  4. Sow
সঠিক উত্তর:
Roe
উত্তর
সঠিক উত্তর:
Roe
ব্যাখ্যা

• The feminine form of 'Hart' is- Roe.

​- ​Hart: হচ্ছে masculine gender.
- English Meaning: an adult male deer, especially a red deer over five years old.
- Bangla Meaning: পুরুষ হরিণ।
- এর feminine gender হচ্ছে Roe (হরিণী, মহিলা হরিণ)।

​Other options,
ক) Stag (পুরুষ হরিণ) an adult male red deer.
- Stag এর Feminine Gender হচ্ছে - hind.

​​গ) Ewe (ভেড়ি) Feminine Gender.
'Ewe' এর Masculine Gender হচ্ছে Ram.

​ঘ) Sow (পূর্ণবয়স্ক শূকরী) Feminine Gender.
'Sow' এর Masculine Gender হচ্ছে Boar.

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
The manager took the intern to task for his action.
What is the meaning of the underlined phrase?
  1. To praise the intern.
  2. To rebuke the intern.
  3. To invite to a party
  4. To give a raise.
সঠিক উত্তর:
To rebuke the intern.
উত্তর
সঠিক উত্তর:
To rebuke the intern.
ব্যাখ্যা

• The correct answer is: To rebuke the intern.

​- Take someone to task:
- English Meaning: to criticize or speak angrily to someone for something that they have
done wrong.
- Bangla Meaning: তিরস্কার করা / কঠোর ভর্ৎসনা করা।

​- Ex. Sentence: He was taken to task for negligence of duty.
- Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

Source: Cambridge Dictionary.

.
Choose the masculine gender:
  1. Squire
  2. Pig
  3. Jenny
  4. Siren
সঠিক উত্তর:
Squire
উত্তর
সঠিক উত্তর:
Squire
ব্যাখ্যা

• The masculine gender is Squire.

ক) ​Squire (noun, verb) হলো একটি Masculine gender.
- (মধ্যযুগে) কোনো নাইট বা বীরের অনুচর; সম্ভ্রান্ত মহিলার পথসঙ্গী বা পরিচারক।
- সাধারণত এর কোনো feminine form নেই।

Other options:
খ) Pig (শূকর; শূকরী; শূকরছানা): Pig হলো common gender.

গ) Jenny (গর্দভী; মাদি গাধা): a female donkey যা একটি feminine gender.

ঘ) Siren (মোহিনী নারী): যা feminine gender হয়। আবার,
- ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন Neuter gender হিসেবে ব্যবহৃত হয়।

​Source: Accessible Dictionary by Bangla Academy.

.
Which of the following is gender-neutral?
  1. Waiter
  2. Steward
  3. Server
  4. Headmistress
সঠিক উত্তর:
Server
উত্তর
সঠিক উত্তর:
Server
ব্যাখ্যা

Server is gender neutral.

​- যে সব noun ​এর পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গ আছে, অর্থাৎ, যাদের দিয়ে পুরুষ (male) এবং মহিলা (female) উভয় এই প্রকাশ করে তারা gender neutral.

​গ) "Server" is gender-neutral, যা একজন পুরুষ (male) অথবা মহিলা (female) হতে পারেন। 
​- তাই, এটি neutral gender.

​Other options:
ক) "waiter" শব্দটি পুরুষ (male) এবং "waitress" শব্দটি মহিলা (female).

খ)"steward" শব্দটি পুরুষ (male) এবং "stewardess" শব্দটি মহিলা (female).

ঘ) "Headmaster" শব্দটি পুরুষ (male) এবং "Headmistress" শব্দটি মহিলা (female).

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

.
Take a fancy to means:
  1. To form a liking for.
  2. To feel encouraged.
  3. Very likely.
  4. Considering everything.
সঠিক উত্তর:
To form a liking for.
উত্তর
সঠিক উত্তর:
To form a liking for.
ব্যাখ্যা

•  The correct answer is - to form a liking for.

​Take a fancy to
- English Meaning: to form a liking for.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
- Ex. Sentence: They bought that house because they took a fancy to it.
- Bangla Meaning: এই বাড়িটা তারা কিনেছে কারণ এটা তাদের পছন্দ হয়েছে।

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১০.
What is the plural of 'sister-in-law':
  1. Sisters-in-laws
  2. Sister-in-law
  3. Sister-in-laws
  4. Sisters-in-law
সঠিক উত্তর:
Sisters-in-law
উত্তর
সঠিক উত্তর:
Sisters-in-law
ব্যাখ্যা

The correct answer is: খ) Sisters-in-law.
- For compound nouns like sister-in-law, the plural is formed by adding "-s" to the primary noun (here, sister).
- Compound Noun এর Plural করতে হলে Primary Noun এর সাথে s বা es যুক্ত হয়।
​- sister-in-law - শ্যালিকা বা ননদ; ভাই-বউ; ভাবী।
- Example: My two mothers-in-law (আমার দুই শাশুড়ি).

​Similar Examples:
- passerby এর plural হল passersby.
- mother-in-law এর plural হল mothers-in-law.
- attorney general এর plural হল attorneys general

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১১.
Choose the correct sentence:
  1. The book, along with the notes, are missing.
  2. The book, along with the notes, is missing.
  3. The book, along with the notes, have been missing.
  4. The book, along with the notes, missing.
সঠিক উত্তর:
The book, along with the notes, is missing.
উত্তর
সঠিক উত্তর:
The book, along with the notes, is missing.
ব্যাখ্যা

• "The book, along with the notes" এই বাক্যে মূল subject হলো "The book", যা singular.
- "along with the notes" একটি additional phrase, মূল subject নয়, তাই verb পরিবর্তন করে না।

​- যখন subject একবচন হয়, তখন verb-ও একবচন হয় তাই “is” সঠিক।

অতএব, সঠিক গঠন: "The book, along with the notes, is missing."

​Other options:

ক) The book, along with the notes, are missing.
- ভুল, কারণ এটি plural verb, যেখানে মূল subject "book" singular.

​গ) The book, along with the notes, have been missing.
- ভুল, কারণ এটি plural present perfect continuous tense verb - subject singular বলে এটি ঠিক নয়।

​ঘ) The book, along with the notes, missing.
- ভুল, এখানে একটি auxilary verb বসবে।

​Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১২.
Choose the correct sentence:
  1. He left the restaurant before the guest arrived.
  2. He had left the restaurant before the guest had arrived.
  3. He had left the restaurant before the guest arrived.
  4. He had left the restaurant before the guest arrive.
সঠিক উত্তর:
He had left the restaurant before the guest arrived.
উত্তর
সঠিক উত্তর:
He had left the restaurant before the guest arrived.
ব্যাখ্যা

• Sentence এ ​Before থাকলে,
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।
- Complete Sentence: He had left the restaurant before the guest arrived.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

​Other options:
ক) He left the restaurant before the guest arrived.
এখানে before এর আগে ও পরে past indefinite হওয়াতে এটি ভুল।

খ) He had left the restaurant before the guest had arrived.
এখানে before এর আগে ও পরে past perfect tense হওয়াতে এটি ভুল।

ঘ) He had left the restaurant before the  guest  arrive.
এখানে before এর পরে present tense আছে তাই এটি ভল।

​Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৩.
Which word is always singular?
  1. Scissors
  2. Pants
  3. Glasses
  4. News
সঠিক উত্তর:
News
উত্তর
সঠিক উত্তর:
News
ব্যাখ্যা

• The word that is always singular and has no plural form is: News.

​- Uncountable noun, সবসময় singular থাকে।

​Other options:
ক) Scissors – সবসময় plural form এ থাকে, যেমন: These scissors are sharp.

খ) Pants – এটিও plural form, যেমন: My pants are new.

গ) Glasses – চশমা বোঝাতে ব্যবহৃত হলে plural: These glasses are expensive.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৪.
Choose the correct sentence:
  1. The actress won the award for her performance.
  2. The actor won the award for her performance.
  3. The actress won the award for his performance.
  4. The actor won the award for their performance.
সঠিক উত্তর:
The actress won the award for her performance.
উত্তর
সঠিক উত্তর:
The actress won the award for her performance.
ব্যাখ্যা

• Correct Sentence: The actress won the award for her performance.

​​- যখন 'Actress' শব্দটি বাক্যে ব্যবহার করা হয়, তখন তার সাথে থাকা pronoun ও অবশ্যই feminine হওয়া উচিত। অর্থাৎ, "her" ব্যবহার করতে হবে কারণ এটি "she" এর objective form, যা "actress" শব্দের অর্থ অনুযায়ী সঠিক।

​Other options,
খ) The actor won the award for her performance.
- ভুল। কারণ "actor" সাধারণত পুরুষ (male) বা পুরুষবাচক শব্দ, কিন্তু "her" হলো স্ত্রীলিঙ্গের সর্বনাম (Pronoun)। এখানে gender mismatch হয়েছে।

​গ) The actress won the award for his performance.
- ভুল। "Actress" স্ত্রীলিঙ্গের শব্দ, কিন্তু 'his' পুরুষলিঙ্গের সর্বনাম (Pronoun), যা ভুল gender agreement.

​ঘ) The actor won the award for their performance.
- এখানে "actor" পুরুষবাচক, কিন্তু "their' হলো বহুবচন সর্বনাম বা লিঙ্গ নিরপেক্ষ সর্বনাম (Pronoun)। একবচনে পুরুষবাচক noun এর সঙ্গে "their" ব্যবহার ভুল (বিশেষ করে যখন ব্যক্তি সুনির্দিষ্ট)।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১৫.
Which of the following is a plural?
  1. cactuses
  2. ​Cactuss
  3. cacti
  4. Both ক and গ
সঠিক উত্তর:
Both ক and গ
উত্তর
সঠিক উত্তর:
Both ক and গ
ব্যাখ্যা

• The plural of "cactus" is "cactuses" and "cacti".

​Cactus (Noun):
- Bangla Meaning: নাগফণী; ফণিমনসা।
- English Meaning: any of a family (Cactaceae, the cactus family) of plants.
- Plural of cactus is 'cactuses', ​Cactus এবং 'cacti'.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৬.
Choose the correct sentence:
  1. He made her to eat the whole meal.
  2. He made her ate the whole meal.
  3. He made her eat the whole meal.
  4. He made her eating the whole meal.
সঠিক উত্তর:
He made her eat the whole meal.
উত্তর
সঠিক উত্তর:
He made her eat the whole meal.
ব্যাখ্যা

• Correct Answer: He made her eat the whole meal.

• ​Causative Verb
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।
- Causative verb এর পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form হয়।
- কাউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

Other options:
ক) He made her to eat the whole meal.
- ভুল। কারণ: "make" একটি causative verb, যার পরে কোনো কাজ করানোর জন্য সরাসরি verb (base form) ব্যবহার হয়, "to" সহ নয়।

​খ) He made her ate the whole meal.
​- past tense হওয়ায় সঠিক নয়।

ঘ) ​He made her eating the whole meal.
​- এখানে verb টি continus form এ আছে।

​Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১৭.
What is the singular form of "mice"?
  1. Mouses
  2. Mouse
  3. Mices
  4. Meese
সঠিক উত্তর:
Mouse
উত্তর
সঠিক উত্তর:
Mouse
ব্যাখ্যা

• The singular form of "mice" is খ) Mouse.

​• Mouse (Noun, Verb)
- Bangla Meaning: ইঁদুর।
- English Meaning: any of numerous small rodents.
- Plural of Mouse is- Mice, Mouses.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৮.
What is the plural form of the word "Oasis"?
  1. Oases
  2. Oasisies
  3. Oasises
  4. Oasess
সঠিক উত্তর:
Oases
উত্তর
সঠিক উত্তর:
Oases
ব্যাখ্যা

• The correct plural form of the word "Oasis" is Oases.

​Oasis
- Bangla Meaning: মরূদ্যান।
​- English Meaning: a fertile or green area in an arid region (such as a desert).
​- plural oases.

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৯.
Choose the correct sentence:
  1. Mr Kaium holds a MBBS degree.
  2. Mr Kaium holds a MSC degree.
  3. Mr Kaium holds an MBBS degree.
  4. Mr Kaium holds an BBA degree.
সঠিক উত্তর:
Mr Kaium holds an MBBS degree.
উত্তর
সঠিক উত্তর:
Mr Kaium holds an MBBS degree.
ব্যাখ্যা

• Correct Sentence: Mr Kaium holds an MBBS degree.

​- MBBS এর পূর্বে, article বসে নির্দিষ্ট Degree বুঝানোর জন্য।
​- MBBS এ M উচ্চারণ করতে vowle sound চলে আসে,
- তাই an বসবে।​

​Other options:
​ক) Mr Kaium holds a MBBS degree.
​- উচ্চারণ consonent এর মত নয়, তাই a বসবে না।

​খ) Mr Kaium holds a MSC degree.
​- এখানে article an প্রয়োজন।

​ঘ) Mr Kaium holds an BBA degree.
​- এখানে article a বসবে।

​Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

২০.
What is the plural of louse?
  1. Louse
  2. louses
  3. Lices
  4. Lousen
সঠিক উত্তর:
louses
উত্তর
সঠিক উত্তর:
louses
ব্যাখ্যা

• The plural of louse is Lice.

• ​Louse (plural - lice)
- English Meaning: any of various small wingless usually flattened insects, a contemptible person. (informal - a bad or cruel person).
- Bangla Meaning: উকুন; উকুনজাতীয় গাছ পোকা। ঘৃণিত ব্যক্তি।

​- "Louse" একটি irregular noun. স্বাভাবিক s বা es যোগ করে সাধারণত plural করা যায় না।
- তাই প্রচলিত plural form হচ্ছে "lice".
- একই রকম irregular plurals হলো:
- Mouse - Mice.
- Goose - Geese.
- কিন্তু, Louse দিয়ে ঘৃণিত ব্যক্তি বুঝালে Plural হবে - louses.

Source: The Britannica Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary, A Passage to the English Language.

২১.
Choose the correct sentence:
  1. She scrunched of the letter.
  2. She scrunched up the letter.
  3. She scrunched in the letter.
  4. She scrunched off the letter.
সঠিক উত্তর:
She scrunched up the letter.
উত্তর
সঠিক উত্তর:
She scrunched up the letter.
ব্যাখ্যা

• Complete Sentence: She scrunched up the letter.

​• scrunch up 
- English Meaning: If you scrunch something up, you squeeze it or bend it so that it is no longer in its natural shape and is often crushed.
- Bangla Meaning: জোরে চাপ দিয়ে কুঞ্চিত করা বা ভাজ করা ; উবু হয়ে বা হাটু গেড়ে বসা।

- scrunch এর পরে সাধারণত preposition হিসেবে 'up' বসে।

​Example Sentence:
- He scrunched up the paper and threw it away.
- Please don't scrunch up your clothes in the drawer.

​Source: scrunch-up​​.

২২.
বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?
  1. রাজেন্দ্রলাল বসু
  2. ড. হরপ্রসাদ শাস্ত্রী
  3. বসন্তরঞ্জনরায় বিদ্বদ্বল্লভ
  4. দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর:
ড. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ড. হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।

- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।

২৩.
চর্যাপদের রচয়িতা কারা ছিলেন? 
  1. বৈষ্ণব কবিগণ
  2. ব্রাহ্মণ পণ্ডিতগণ
  3. বৌদ্ধ সহজিয়াগণ
  4. শাক্ত কবিগণ
সঠিক উত্তর:
বৌদ্ধ সহজিয়াগণ
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ সহজিয়াগণ
ব্যাখ্যা

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।

- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন - বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।

২৪.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, মধ্যযুগ শুরু হয় কত সাল থেকে?
  1. ১১০০
  2. ৯৫০
  3. ১৩৫০
  4. ১২০১
সঠিক উত্তর:
১২০১
উত্তর
সঠিক উত্তর:
১২০১
ব্যাখ্যা

• সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে।
যথা-
- প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
- মধ্যযুগ (১২০১ - ১৮০০); অর্থ্যাৎ, ১২০১ সাল থেকে মধ্যযুগ শুরু হয়। এবং
- আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

- মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০) অন্ধকার যুগ ছিল।
দীনেশ্চন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহাম্মদ এনামুল হক প্রমুখের যুগ-সম্পর্কিত অভিমত উল্লেখিত যুগ বিভাগকে সমর্থন করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

২৫.
বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় কবে? 
  1. ১৭০০ সাল থেকে
  2. ১৮০০ সাল থেকে
  3. ১৮৫৭ সাল থেকে
  4. ১৯০১ সাল থেকে
সঠিক উত্তর:
১৮০০ সাল থেকে
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ সাল থেকে
ব্যাখ্যা

• আধুনিক যুগ:
- ১৮০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান হচ্ছে আধুনিক যুগ।
- ১৮০০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত সময়টুকু ছিলো প্রথম পর্যায়।
- ১৮০০ সালে শুরু হয় আধুনিক যুগ।
- ১৮৬০ সাল থেকে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় শুরু হয়।
- আধুনিক যুগের প্রথম পর্যায়ে বাংলা গদ্যের চর্চা শুরু হয়।
- দ্বিতীয় পর্যায়ে ইংরেজি সাহিত্যের প্রভাবে সমৃদ্ধ বাংলা সাহিত্য রচিত হয়।
- মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের মাধ্যমে মহাকাব্যের ধারার প্রবর্তন হয়।
- ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিষ্টাব্দ কে বাংলা সাহিত্যের যুগসন্ধিকাল ধরা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সাথে সম্পর্কযুক্ত?
  1. শূন্যপুরাণ 
  2. মঙ্গলকাব্য
  3. চর্যাপদ
  4. পুথি
সঠিক উত্তর:
চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা
• সন্ধ্যাভাষা: 
- চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন।
- হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।' –এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা।
- তবে তত্ত্বজ্ঞানীদের কাছে এ ভাষা অবোধ্য নয় বলে এই অর্থ সমর্থনযোগ্য নয়।
- মুনিদত্ত তাঁর টীকায় সন্ধাভাষ, সন্ধাভাষা, সন্ধ্যাবচন, সন্ধ্যাসংকেত, সন্ধ্যা ও ব্যাজ প্রভৃতি শব্দ চর্যার রূপকাশ্রিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষ্য ব্যাখ্যা প্রসঙ্গে বারবার প্রয়োগ করেছেন।
- কারও মতে 'সন্ধ্যাদেশ' নামে বিশেষ অঞ্চলের ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার মিল আছে বলে এ নাম হয়েছে।
- তিব্বতি ভাষায় সন্ধ্যাভাষার অর্থ প্রহেলিকাচ্ছলে উক্ত দুরূহ তত্ত্বের ব্যাখ্যা।
- ম্যাক্সমুলর 'সন্ধ্যা' কথাটিকে প্রচ্ছন্ন অর্থে গ্রহণ করেছেন।
- আসলে কথাটির সঙ্গে একটা রহস্য বা দুর্বোধ্যতার ইঙ্গিত আছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম। 
২৭.
‘এ নেটিভ’ কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. রাজশেখর বসু
  2. মধুসূদন মজুমদার
  3. সমরেশ বসু
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

• মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম- এ নেটিভ।

• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর রচিত ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ 'দ্য ক্যাপটিভ লেডি'। এটি ইংরেজিতে রচিত।

মাইকেল মধুসূদন দত্ত ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
- Timothy Penpoem,
- দত্তকুলোদ্ভব কবি,
- এ নেটিভ।

অন্যদিকে,
মধুসূদন মজুমদারের ছদ্মনাম ছিলো- দৃষ্টিহীন।
​রাজশেখর বসু এর ছদ্মনাম - পরশুরাম।
সমরেশ বসু এর ছদ্মনাম - কালকূট।​

উৎস: বাংলাভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৮.
‘সমাচার দর্পন’ পত্রিকাটির প্রকাশকাল কোনটি?
  1. ১৮০১ সাল
  2. ১৮২০ সাল
  3. ১৮১৮ সাল
  4. ১৮২৮ সাল
সঠিক উত্তর:
১৮১৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৮১৮ সাল
ব্যাখ্যা
• 'সমাচার দর্পণ' পত্রিকা:
- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র- 'সমাচার দর্পণ'।
- ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করে।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান।
- এটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পন্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।
- প্রথম পর্যায়ে, ১৮১৮ সালের ২৩ মে (শনিবার) সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
২৯.
চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. লুইপা
  4. বীরূপা
সঠিক উত্তর:
ভুসুকুপা
উত্তর
সঠিক উত্তর:
ভুসুকুপা
ব্যাখ্যা
ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছদ্ম নাম বলে মনে করেন।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
- ভুসুকুর জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

• “আজি ভুসুকু বাঙ্গালী ভইলী/ নিঅ ঘরিণী চণ্ডালে লেলী” - ভুসুকুপার এই উক্তিটির মাধ্যমে তিনি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন।
• তার কবিতার লাইনের আধুনিক রূপ - আজ ভুসুকু বাঙ্গালি হইলো।

• ভুসুকু রচিত চর্যাপদের নমুনা:
কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেটিল ডাক পড়অ চৌদীস ॥

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩০.
বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ কোনটি?
  1. চৈতন্য-চরিতামৃত
  2. চৈতন্য-লীলা
  3. চৈতন্য-ভাগবত
  4. চৈতন্য-মঙ্গল
সঠিক উত্তর:
চৈতন্য-ভাগবত
উত্তর
সঠিক উত্তর:
চৈতন্য-ভাগবত
ব্যাখ্যা
শ্রীচৈতন্যদেব:
- তিনি ১৪৮৬ সালের ১৮ই ফেব্রুয়ারি শনিবার নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
- শ্রীচৈতন্যদেব এর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। কৃষ্ণ চৈতন্য নামেও তিনি পরিচিত। তাঁর ডাক নাম রাখা হয় নিমাই।
- শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মধ্য দিয়ে বাংলায় জীবনীসাহিত্য রচনা আরম্ভ হয়৷
- বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ হলো বৃদ্ধাবন দাস রচিত 'চৈতন্য-ভাগবত'।
- শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থ হলো লোচন দাসের 'চৈতন্য-মঙ্গল'৷
- সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী হলো কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্য-চরিত্রামৃত'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৩১.
বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয় এবং কে প্রকাশ করেন?
  1. ১৮১৮, গঙ্গাকিশোর ভট্টাচার্য
  2. ১৭৮০, জেমস অগাস্টাস হিকি
  3. ১৮২১, রাজা রামমোহন রায়
  4. ১৮৩১, ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
১৭৮০, জেমস অগাস্টাস হিকি
উত্তর
সঠিক উত্তর:
১৭৮০, জেমস অগাস্টাস হিকি
ব্যাখ্যা

'বেঙ্গল গেজেট' পত্রিকা:
- ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।

- পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো।
- 'পোয়েটস্ কর্নার' বলে একটি বিশেষ অংশ ছিল। প্রকাশের প্রথম মাস দশেক কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয় নি।
- পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা বের হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ই নবেম্বর ফোর্ট উইলিয়াম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ করা হয়। পরে হিকি মামলায় জড়িয়ে পড়েন।

​কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র:

- বেঙ্গল গেজেট - ১৭৮০ সাল(জেমস অগাস্টাস হিকি)।
- দিগদর্শন - ১৮১৮ (জন ক্লার্ক মার্শম্যান)।
- বাঙ্গাল গেজেট - ১৮১৮ (গঙ্গাকিশোর ভট্টাচার্য )।
- সম্বাদ কৌমুদী - ১৮২১(রাজা রামমোহন রায়)।
- বঙ্গদূত -১৮২২ (নীলমণি হালদার)।
- সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) - ১৮৩১ (ঈশ্বরচন্দ্র গুপ্ত )। 
- তত্ত্ববোধিনী - ১৮৪৩ (অক্ষয়কুমার দত্ত)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া। 

৩২.
কাহ্নপার রচিত কোন পদটি পাওয়া যায়নি?
  1. ৪৮ নং
  2. ২৪ নং
  3. ৪১ নং
  4. ১৯ নং
সঠিক উত্তর:
২৪ নং
উত্তর
সঠিক উত্তর:
২৪ নং
ব্যাখ্যা
• চর্যাপদের মোট ৩ টি পদ পাওয়া যায়নি এবং ১ টি পদ খণ্ডিত আকারে পাওয়া গেছে।

এগুলো হলো - 
- কাহ্নপার ২৪ নং পদটি পাওয়া যায়নি।
- তন্ত্রীপার ২৫ নং পদটি পাওয়া যায়নি।
- কুক্কুরীপার ৪৮ নং পদটি পাওয়া যায়নি।
- ভুসুকুপার ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে।
----------- 
• কাহ্নপা:
- তিনি চর্যাপদের পদকর্তার মধ্যে সর্বাধিক পদ রচয়িতা।
- তিনি ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী।
- তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।
- কাহ্নপা ১৩ টি পদ রচনা করেন। তার রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- চর্যাপদে কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নামে লিখতেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া। 
৩৩.
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
  1. সঞ্জয় ভট্টাচার্য
  2. প্রমথ চৌধুরী
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• 'বঙ্গদর্শন' পত্রিকা:
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম্' এই পত্রিকায়ই প্রথম মুদ্রিত হয়।
- বঙ্কিমচন্দ্রের পরে তাঁর ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র স্বল্প সময় বঙ্গদর্শন সম্পাদনা করেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষান্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
৩৪.
'নিরঞ্জনের রুষ্মা' কার রচনা?
  1. হলায়ূধ মিশ্র
  2. রামাই পণ্ডিত
  3. শ্রীহর্ষ
  4. মালাধর বসু
সঠিক উত্তর:
রামাই পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
রামাই পণ্ডিত
ব্যাখ্যা
• রামাই পণ্ডিত রচিত 'নিরঞ্জনের উষ্মা' শূণ্যপুরাণের অন্তর্গত একটি কবিতা।
- 'নিরঞ্জনের উষ্মা' অংশের মূল প্রতিপাদ্য বিষয়- বর্ণ হিন্দুগণ ধর্মসেবকদের প্রতি নানা অত্যাচার ও অবজ্ঞা করেছেন।

------------------
• অন্ধকার যুগ:

বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
- 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর ‘কলিমা জালাল’ বা অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা'। 
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'।

• হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য ‘সেক শুভোদয়া’।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম ‘শূণ্যপুরাণ’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা।
৩৫.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি শবরপা কোন অঞ্চলের লোক ছিলেন? 
  1. মগধদেশ
  2. কামরূপ
  3. বাংলাদেশ
  4. নেপাল
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• শবরপা: 
- তাঁর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে। 
- সেই সূত্রে শবরপা চর্যাপদের কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি 'বাংলাদেশে'র লোক।
- শবরপা চর্যাপদের প্রথম টিকাকার লুইপা এর গুরু ছিলেন।
- শবরপা নিজে নাগার্জুনের শিষ্য ছিলেন।
- চর্যাপদের ২৮ ও ৫০ নং পদ তাঁর রচনা।

অন্যদিকে,
- চর্যাপদের আদি চর্যাকার/বাংলা সাহিত্যের প্রথম কবি/চর্যাপদের প্রথম পদের রচয়িতা - লুইপা।
- তিনি চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেছেন।

উৎস: চর্যাপদ মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা- ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।

৩৬.
সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
  1. অক্ষয়কুমার দত্ত
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. জন ক্লার্ক মার্শম্যান
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

• 'সংবাদ প্রভাকর' পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাওগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

৩৭.
অন্ধকার যুগের সাহিত্যকর্ম নয় কোনটি?
  1. প্রাকৃতপৈঙ্গল
  2. শূণ্যপূরাণ
  3. সেক শুভোদয়া
  4. মঙ্গলকাব্য
সঠিক উত্তর:
মঙ্গলকাব্য
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলকাব্য
ব্যাখ্যা
• অন্ধকার যুগের সাহিত্যকর্ম নয় - সয়ফুলমুলুক বদিউজ্জামাল।
- 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম।

অন্ধকার যুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
প্রাকৃতপৈঙ্গল
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা'।
সেক শুভোদয়া।

​অন্যদিকে,
​মঙ্গলকাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য 'মঙ্গলকাব্য' নামে পরিচিত।
- এগুলো খ্রিষ্টীয় পনের শতকের শেষ ভাগ থেকে আঠার শতকের শেষার্ধ পর্যন্ত পৌরাণিক, লৌকিক ও পৌরাণিক-লৌকিক সংমিশ্রিত দেবদেবীর লীলামাহাত্ম্য, পূজাপ্রচার ও ভক্তকাহিনি অবলম্বনে রচিত সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৮.
সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থ অনুসারে, চর্যাপদে কত জন কবির পদ রয়েছে?
  1. ২২ জন
  2. ৪৮ জন
  3. ২৫ জন
  4. ২৪ জন
সঠিক উত্তর:
২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
২৪ জন
ব্যাখ্যা
• চর্যাপদে কত জন কবির পদ রয়েছে তা নিয়ে মতান্তর আছে।
মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' (১৯৬০) গ্রন্থে ২৩ জন কবির নাম আছে। 
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির নাম আছে।
তাই চর্যাপদের কবি ২৩ জন মতান্তরে ২৪ জন। 

চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদ আবিষ্কৃত হওয়ার পর এর বিষয়, ভাষা ও কাল সম্পর্কে ব্যাপক গবেষণা হয়।

চর্যাপদের কবিরা হলেন- সরহপা, কুক্কুরীপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা, বিরুআ, গুণ্ডরী, প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস'।
৩৯.
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ছিলো? 
  1. লেখরাজ সামন্ত
  2. মৈনাক
  3. বীরবল
  4. নবকুমার
সঠিক উত্তর:
বীরবল
উত্তর
সঠিক উত্তর:
বীরবল
ব্যাখ্যা

• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম - বীরবল।

অন্যদিকে,
​প্রেমেন্দ্র মিত্র এর ছদ্মনাম - লেখরাজ সামন্ত, কৃত্তিবাস ভদ্র।
​শামসুর রাহমান ব্যবহৃত ছদ্মনাম- মৈনাক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪০.
'তত্ত্ববোধিনী' পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিলো? 
  1. রাজা রামমোহন রায়
  2. জন ক্লার্ক মার্শম্যান
  3. অক্ষয়কুমার দত্ত
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
অক্ষয়কুমার দত্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা

'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
​- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪১.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নয়? 
  1. ভানুসিংহ ঠাকুর
  2. নবীনকিশোর শর্মণঃ
  3. টেকচাঁদ ঠাকুর
  4. শ্রীমতি কনিষ্ঠা
সঠিক উত্তর:
টেকচাঁদ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
টেকচাঁদ ঠাকুর
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন। 
​এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

----------------------
অন্যদিকে,
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,এবং বাংলাপিডিয়া।

৪২.
মধ্যযুগের সাহিত্য 'শূন্যপুরাণ' হলো -
  1. রাধাকৃষ্ণের প্রেমের কাব্য
  2. চৈতন্যজীবনীমূলক গ্রন্থ
  3. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
  4. পুঁথিসাহিত্য
সঠিক উত্তর:
ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
ব্যাখ্যা
• 'শূন্যপুরাণ' হলো- 'ধর্মীয় তত্ত্বের গ্রন্থ'।

• 'শূন্যপুরাণ': 
- রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মের তত্ত্বীয় গ্রন্থের নাম ‘শূন্যপুরাণ’।
- মূল গ্রন্থে ধর্মপূজার যে বিবরণ আছে তাতে বৌদ্ধধর্মের শূন্যবাদ ও হিন্দু লোকধর্মের মিশ্রণ ঘটেছে। 
- শূন্যপুরাণ বিশেষভাবে ধর্মপূজা পদ্ধতি।
- কাব্যগ্রন্থটি ৫১ টি অধ্যায়ে বিভক্ত।
- শূন্যপুরাণ চম্পুকাব্যের নিদর্শন।
- গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে।
- বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস- ড. মাহবুবুল আলম। 
৪৩.
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম কী? 
  1. নীল উপাধ্যায়
  2. বনফুল
  3. হাবু শর্মা
  4. দৃষ্টিহীন
সঠিক উত্তর:
বনফুল
উত্তর
সঠিক উত্তর:
বনফুল
ব্যাখ্যা

• বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম ‘বনফুল’।

• অন্যদিকে,
​সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম- 'নীল উপাধ্যায়'।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম- হাবু শর্মা।
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এর ছদ্মনাম - দৃষ্টিহীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

৪৪.
সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সুধীন্দ্রনাথ ঠাকুর
  3. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  4. স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• ’সাধনা’ পত্রিকা:
- এটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের তরুণ-বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা।
- সাধনা প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১)।
- ১৮৯১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনায় পত্রিকাটি প্রথম প্রকাশ ঘটে।
- চতুর্থ বছর সম্পাদনার ভার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গ্রহণ করেন।
- এই পত্রিকার প্রধান লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪৫.
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
  1. ৫০ টি
  2. ২৩ টি
  3. ৫১ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
৫১ টি
উত্তর
সঠিক উত্তর:
৫১ টি
ব্যাখ্যা
'শূন্যপুরাণ' গ্রন্থটি - মোট ৫১টি কয়টি অধ্যায়ে বিভক্ত।

• শূন্যপুরাণ:
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ - অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। 
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- এটি বিশেষভাবে ধর্মপুজাপদ্ধতি। এতে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা রয়েছে।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত।
- এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- গ্রন্থটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।
- হলায়ুধ মিশ্র রচিত 'নিরঞ্জনের উষ্মা' শূন্যপুরাণ অন্তর্গত একটি কবিতা। কোনটিই বাংলা ভাষায় রচিত নয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।