পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৮১
সিলেবাস
পরীক্ষা - ২৩ ফুল মডেল টেস্ট - ৮ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম ও ২য় ধাপের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮১ প্রশ্ন

.
অশুদ্ধ বানান - 
  1. মন্ত্রিপরিষদ
  2. প্রতিযোগিতা
  3. মহিয়সী
  4. ভাগীরথী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - মহিয়সী।
- শুদ্ধ বানান - মহীয়সী।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অতি মহান,
- মহত্তর।

অন্যদিকে,
- মন্ত্রিপরিষদ, প্রতিযোগিতা এবং ভাগীরথী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'মমতাদি' - কোন প্রকার সাহিত্য?
  1. গল্প
  2. প্রবন্ধ
  3. উপন্যাস
  4. গীতিকাব্য
ব্যাখ্যা

'মমতাদি' গল্প:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ (১৯৩৯) গ্রন্থের অন্তর্ভুক্ত 'মমতাদি' গল্প।
- এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে।

কাহিনি সংক্ষেপ:
স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদাবোধ তার সবসময়ই সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মানপ্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুলপড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোটো ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুলপড়ুয়া ঐ ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে, আমাদের গৃহকর্মে যাঁরা সহায়তা করে থাকেন তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মানবোধ তাদেরও আছে। 'মমতাদি' গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে, সামাজিক শ্রেণি মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না; যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে।

মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, 'মানিক' তাঁর ডাকনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।

.
কোনটি সঠিক যুক্তবর্ণ?
  1. ঙ্‌ + ক = ঙ্ক
  2. ষ্‌ + ন = ষ্ণ
  3. হ্‌ + ন = হ্ণ
  4. ক্‌ + ম = ক্ষ
ব্যাখ্যা

• সঠিক যুক্তবর্ণ - ঙ্‌ + ক = ঙ্ক

অন্যদিকে,
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ:
- হ্‌ + ণ = হ্ণ,
- ষ্‌ + ণ = ষ্ণ,
- ক্‌ + ষ = ক্ষ।

• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত,
- ভ্‌ + র = ভ্র,
- ত্‌ + থ = ত্থ,
- ঙ্‌ + গ = ঙ্গ,
- হ্‌ + ম = হ্ম। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. পাল
  2. সেন
  3. মুগল
  4. সুলতানি
ব্যাখ্যা

চর্যাপদ:
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্টনপা প্রমুখ।
- এতে তেইশজন/চব্বিশ পদকর্তার ৫০টি মতান্তরে ৫১টি পদ আছে। পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়?
  1. চৌরাস্তা
  2. তেমাথা
  3. ত্রিপদী
  4. চৌচালা
ব্যাখ্যা

দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন:
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী,
- পাঁচ সেরের সমাহার = পঁসুরি ইত্যাদি।

অন্যদিকে,
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস - চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
"অজুহাত" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. বাংলা
ব্যাখ্যা

• "অজুহাত" শব্দটি "আরবি" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ছুতা, বাহানা, অসিলা; ওজর।

আরো কিছু আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তসবি, হজ, যাকাত, হালাল, হারাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
"মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য।" - চরণটি রচনা করেন কে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. কাজী নজরুল ইসলাম
  3. হেলাল হাফিজ
  4. দাউদ হায়দার
ব্যাখ্যা

• "মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য।" - উক্ত চরণটি কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার অন্তর্গত।

বিদ্রোহী কবিতার অংশবিশেষ:

মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য।
আমি কৃষ্ণ-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা বারিধির।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ: 
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস, 
- বিদ্রোহী, 
- রক্তাম্বর-ধারিণী মা, 
- আগমণী, 
- ধূমকেতু, 
- কামাল পাশা, 
- আনোয়ার, 
- রণভেরী, 
- শাত-ইল-আরব, 
- খেয়াপারের তরণী, 
- কোরবানী, 
- মহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
'নিমন্ত্রণ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. নক্সী কাঁথার মাঠ
  2. বালুচর
  3. রাখালী
  4. ধানক্ষেত
ব্যাখ্যা

• কবি  জসীম উদ্‌দীনের 'নিমন্ত্রণ' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে।

নিমন্ত্রণ
  জসীম উদ্‌দীন

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

জসীম উদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
কোনটি বিশেষণ পদ নয়?
  1. অবজ্ঞা
  2. অজ্ঞাত
  3. অবজ্ঞাত
  4. অবজ্ঞেয়
ব্যাখ্যা

• বিশেষণ পদ নয় - অবজ্ঞা। 
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।

শব্দের অর্থ:
- উপেক্ষা, তাচ্ছিল্য, ঘৃণা, অপমান।

অন্যদিকে, 
বিশেষণ পদ - অজ্ঞাত, অবজ্ঞাত এবং অবজ্ঞেয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০.
'অভিপ্রেত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অপ্রত্যাশিত
  2. উনভিপ্রেত
  3. বাঞ্ছিত
  4. অহিংস
ব্যাখ্যা

• 'অভিপ্রেত' এর বিপরীতার্থক শব্দ - অপ্রত্যাশিত

উল্লেখ্য,
"অভিপ্রেত" শব্দের অর্থ - অভিলষিত, বাঞ্ছিত, উদ্দিষ্ট।
"অনভিপ্রেত" শব্দের অর্থ - বাঞ্ছিত নয় এমন; অপ্রত্যাশিত

অন্যদিকে,
অহিংস - সহিংস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
'স্বল্পস্থায়ী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে? 
  1. তালপাতার সেপাই
  2. ডুমুরের ফুল
  3. তাসের ঘর
  4. পুঁটি মাছের প্রাণ
ব্যাখ্যা

• 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - স্বল্পস্থায়ী

অন্যদিকে,
তালপাতার সেপাই - ছিপছিপে।
ডুমুরের ফুল - অদৃশ্য বস্তু।
পুঁটি মাছের প্রাণ - ছোটো মন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১২.
"তৈল" কোন প্রকার শব্দ?
  1. রূঢ়ি
  2. মৌলিক
  3. যোগরূঢ়
  4. যৌগিক
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
"দুস্তর" শব্দের অর্থ কী?
  1. যা দমন করা কষ্টকর
  2. যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
  3. যাহাতে সহজে গমন করা যায় না
  4. যা সহজে মরে না
ব্যাখ্যা

• 'যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' এর এক কথায় প্রকাশ - দুস্তর

অন্যদিকে,
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
যা সহজে মরে না - দুর্মর।

উৎস: ভাষা শিক্ষা. ড. হায়াৎ মামদ।

১৪.
"রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।" - বাক্যে নিম্নরেখ শব্দগুলো কোন কারক?
  1. কর্তা
  2. কর্ম
  3. অধিকরণ
  4. করণ
ব্যাখ্যা

কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।

তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।

ষষ্ঠী বা র বিভক্তি:  আমার যাওয়া হয়নি।

সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
  1. অপিনিহিতি
  2. বিপ্রকর্ষ
  3. অন্তর্হতি
  4. অভিশ্রুতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৬.
'Obligatory' শব্দের বাংলা পারিভাষা -
  1. মুলতবি
  2. অনুগত
  3. সমন্বয়
  4. বাধ্যতামূলক
ব্যাখ্যা

• 'Obligatory' শব্দের বাংলা পারিভাষা - বাধ্যতামূলক

অন্যদিকে,
Adjournment - মুলতবি।
Adjustment - সমন্বয়

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Act - আইন,
Addendum- পরিশিষ্ট, সংযোজন,
Ad-hoc - তদর্থক,
Aeronautics - বিমানবিদ্যা,
Aesthetics - নন্দনতত্ত্ব,
Affidavit - হলফনামা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১৭.
"ঢ়" এটি কোন প্রকার ব্যঞ্জনধ্বনি?
  1. কম্পিত ব্যঞ্জন
  2. তালব্য ব্যঞ্জন
  3. মূর্ধন্য ব্যঞ্জন
  4. দন্তমূলীয় ব্যঞ্জন
ব্যাখ্যা

• "ঢ়" এটি 'মূর্ধন্য ব্যঞ্জন' ব্যঞ্জনধ্বনি।

মূর্ধন্য ব্যঞ্জন:

- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৮.
'আগুন পাখি' উপন্যাসটি রচনা করেন কে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. হাসান আজিজুল হক
  3. সরদার জয়েন উদ্দিন
  4. আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা

'আগুন পাখি' উপন্যাস:
- 'আগুন পাখি' হাসান আজিজুল হক রচিত উপন্যাস।
- 'আগুনপাখি' হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ।
- মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সুসংবদ্ধতার প্রতীকে পরিণত।

হাসান আজিজুল হক রচিত রচিত গল্পগ্রন্থ:
- নামহীন গোত্রহীন,
- সমুদ্রের স্বপ্ন,
- আত্মজা ও একটি করবী গাছ,
- শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন,
- রোদে যাবো,
- আমরা অপেক্ষা করছি,
- পাতালে হাসপাতালে।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (একাদশ-দ্বাদশ শ্রেণি); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৯.
কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়?
  1. ইক
  2. খানা
  3. ইত
  4. আ 
ব্যাখ্যা

বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- মুসাফির + খানা = মুসাফিরখানা;
- বিবি + আনা = বিবিয়ানা।

অন্যদিকে,
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় - অণু + ইক = আণবিক, পুষ্প + ইত = পুষ্পিত।
বাংলা তদ্ধিত প্রত্যয় - থাল + = থালা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
বাক্যের বিধেয় অংশে ক্রিয়ার থাকা-না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে বিভক্ত করা যায়?
  1. দুই 
  2. তিন 
  3. চার 
  4. পাঁচ 
ব্যাখ্যা

• ভবাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা-না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে বিভক্ত করা যায়:
১. সক্রিয় বাক্য।,
২. অক্রিয় বাক্য।

সক্রিয় বাক্য:
- যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলােকে সক্রিয় বাক্য বলে।
যেমন - আমার মা চাকরি করেন।

অক্রিয় বাক্য:
- যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলােকে অক্রিয় বাক্য বলে।
যেমন- তিনি বাংলাদেশের নাগরিক।
- তবে অতীত ও ভবিষ্যৎ কালের প্রয়ােগে এগুলাে সক্রিয় বাক্য হয়ে যায়।
যেমন- 'তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন’ বা ‘তিনি বাংলাদেশের নাগরিক হবেন।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২১.
কোন শব্দটি ব্যঞ্জনসন্ধিতে গঠিত?
  1. রুপালি
  2. কুড়িক
  3. উচ্চারণ
  4. মায়ের
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- উৎ + চারণ = উচ্চারণ,
- চার + টি = চাট্টি ইত্যাদি।

অন্যদিকে,
- স্বরসন্ধির উদাহরণ: রুপা + আলি = রুপালি, কুড়ি + এক = কুড়িক, মা + এর = মায়ের।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

২২.
'সুরেন্দ্রনাথ' কোন উপন্যাসের চরিত্র? 
  1. পল্লীসমাজ
  2. বড়দিদি
  3. কৃষ্ণকান্তের উইল
  4. চরিত্রহীন
ব্যাখ্যা

বড়দিদি:
-  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)।
- 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। 
- একজন মানুষের শুধুমাত্র এই বড়দিদি নামটির ওপর কী ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে পারে তা খুব স্পষ্টভাবেই অনুভব করতে পারা যায় এই উপন্যাসের দ্বারা।
- উল্লেখযোগ্য চরিত্র: মাধবী, সুরেন্দ্রনাথ

• তাঁর রচিত উপন্যাস:
- বড়দিদি,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশাই
- পল্লী সমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- দত্তা,
- গৃহদাহ
- বামুনের মেয়ে,
- দেনা পাওনা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া ও বড়দিদি উপন্যাস।

২৩.
"তুমি যদি যেতে, তবে ভালােই হতাে।" - বাক্যটি কালের উদাহরণ?
  1. নিত্যবৃত্ত অতীত কাল
  2. নিত্যবৃত্ত বর্তমান কাল
  3. পুরাঘটিত অতীত কাল
  4. নিত্যবৃত্ত ভবিষ্যৎ কাল
ব্যাখ্যা

নিত্যবৃত্ত অতীত কাল:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন:
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার।
১. কামনা প্রকাশে: আজ যদি সুমন আসত, কেমন মজা হতাে।
২. অসম্ভব কল্পনায়: ‘সাতাশ হতাে যদি একশ সাতাশ।
৩. সম্ভাবনা প্রকাশে: তুমি যদি যেতে, তবে ভালােই হতাে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
The word 'Response' is-
  1. a noun
  2. an adjective
  3. an adverb
  4. a verb
ব্যাখ্যা

• The word 'Response' is a noun.

• Response (noun)
- English Meaning: a verbal or written answer; a reaction to something.
- Bangla Meaning:  উত্তর; সাড়া; জবাব। প্রতিক্রিয়া।

- Example: There was laughter at his response to the question.

Other forms:
- Respond (verb intransitive) - প্রতিক্রিয়া হওয়া; প্রতিফল লাভ করা।
- Responsible (adjective) - দায়িত্বপূর্ণ।
- Responsibly (adverb) - দায়িত্বপূর্ণতার সাথে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

২৫.
I’m going home now. See you tomorrow.
Here, 'home' is-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
ব্যাখ্যা

• I’m going home now. See you tomorrow.
- Here, 'home' is-Adverb.

- এখানে 'home' শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- The word "home" modifies the verb "going" by indicating direction or destination (where are you going? → home).
- Home শব্দটি এখানে adverb of place.

• Home (Adverb):
- English Meaning: to or at one's place of residence or home; at or to your house or the place where you live.
- Bangla Meaning: (১) বাড়িতে; বাড়ির দিকে: যাত্রার সূচনাস্থলে; স্থানটি তার বাসস্থান হোক কি না হোক। (২) যথাস্থানে; উদ্দিষ্ট লক্ষ্যে।

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে।
- where, why, how, when, ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হলো adverb.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৬.
Fill in the blank:
She adhered ____ her ideals throughout her life.
  1. on
  2. of
  3. with
  4. to
ব্যাখ্যা

• Complete sentence: She adhered to her ideals throughout her life.
- Bangla meaning: তিনি সারা জীবন তার আদর্শে অবিচল থাকেন।

• Adhere to something (phrasal verb)
- English Meaning: to continue to obey, believe in, or support something, esp. a custom or belief.
- Bangla Meaning:
(১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
(২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা: adhere to an opinion.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৭.
What type of noun is 'Beggary'?
  1. Proper
  2. Abstract
  3. Common
  4. Material
ব্যাখ্যা

• 'Beggary' is an Abstract noun.

• Beggary (noun)
- English Meaning: a state of extreme poverty; the practice of begging.
- Bangla Meaning: চরম দারিদ্র্য। অন্যের দান সংগ্রহ করা।

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- According to Wren & Martin, An Abstract Noun is usually the name of a quality, action or state considered apart from the object to which it belongs.
- অর্থাৎ, Abstract Noun হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম।
- কিছু Abstract Noun হলো- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

২৮.
She insisted on ___ telling the truth.
  1. his
  2. he
  3. himself
  4. him
ব্যাখ্যা

• Complete Sentence: She insisted on his telling the truth.
- Bangla Meaning: সে তাঁর সত্য কথা বলার উপর জোর দিল।

- প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি object pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- Insist on/upon এর পরে possessive pronoun + verb এর সাথে -ing form বসে।
- সুতরাং, শূন্যস্থানে 'his' বসবে।

• Insist on/upon doing something:
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।

• More examples:
- She insisted on his leaving the house.
- She insists on doing everything her own way.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৯.
Choose the correct spelling:
  1. Perliament
  2. Parlament
  3. Parliament
  4. Perlament
ব্যাখ্যা

• The correct spelling is- গ) Parliament.

• Parliament (Noun)
- English Meaning: In some countries, the group of (usually) elected politicians or other people who make the laws for their country:
- Bangla Meaning: (জনপ্রতিনিধিত্বশীল সরকারশাসিত দেশে) সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা; আইনসভা; সংসদ।

Example sentences: 
- The issue was debated in Parliament.
- She was elected to Parliament in 1997.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
The nightingale is a singing bird. 
Here, 'singing' is a/an-
  1. Participle
  2. Verbal noun
  3. Gerund
  4. Finite verb
ব্যাখ্যা

• The nightingale is a singing bird. 
- Here, 'singing' is a Participle.

- প্রদত্ত বাক্যে "singing" শব্দটি "bird" noun কে বর্ণনা করছে (যে পাখি গান করে) বিধায় adjective-এর হিসেবে কাজ করছে।
- তাই 'singing' এখানে present participle.

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।

অন্যদিকে, 
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- যেমন: Rising early is a good habit.

৩১.
Studying lots of books (make) a person knowledgeable and wise.
  1. make
  2. makes
  3. making
  4. is made
ব্যাখ্যা

• Complete sentence: Studying lots of books makes a person knowledgeable and wise.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Infinitive/Gerund/Clause, এগুলো যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এগুলো third person singular -এর verb নেয়।
- অর্থাৎ, verb টি তখন singular হয়।
- যেমন: Telling lies is a very bad habit.

- প্রশ্নে প্রদত্ত বাক্যে subject হলো "Studying lots of books", যা একটি gerund phrase (gerund + object + modifiers).
- Gerund phrase সবসময় singular verb নেয়। তাই verb টি singular "makes" হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'makes' বসবে।

অন্যদিকে,
ক) make → plural verb, কিন্তু subject singular.
গ) making → এটি verb নয়, gerund/participle; এখানে finite verb দরকার।
ঘ) is made → passive voice, যা অর্থ পরিবর্তন করে দেয় (অর্থ হয়ে যায় "books দিয়ে person তৈরি হয়")।

৩২.
"Let the cat out of the bag" means-
  1. To fight
  2. Get into trouble
  3. Reveal a secret carelessly
  4. Miss a golden opportunity
ব্যাখ্যা

• "Let the cat out of the bag" means - Reveal a secret carelessly.

• Let the cat out of the bag (idiom)
- English Meaning: to allow a secret to be known, usually without intending to; reveal a secret carelessly or by mistake.
- Bangla Meaning: হাটে হাঁড়ি ভাঙা/গোপন কথা বলে ফেলা।

Examples:
- I was trying to keep the party a secret, but Mel went and let the cat out of the bag.
- He let the cat out of the bag, and the surprise party wasn't a surprise after all
- Some idiot's let the cat out of the bag -- Mrs Salman realizes there's something going on.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

৩৩.
We put on thick jumpers, ______ it is cold.
  1. while
  2. unless
  3. in case
  4. despite of
ব্যাখ্যা

• Complete sentence: We put on thick jumpers, in case it is cold.
- Bangla meaning: ঠান্ডা পড়তে পারে ভেবে আমরা মোটা সোয়েটার পরেছিলাম।

• In case- ঘটনাচক্রে, আকস্মিক কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে ব্যবহৃত হয়। 
- পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে In case ব্যবহৃত হয়।

- প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে সতর্কতা অবলম্বন করার জন্য thick jumpers পড়ার কথা বলা হচ্ছে, তাই in case ব্যবহৃত হবে।

More examples:
- I will write down the phone number in case I forget.
- I always take an umbrella in case it rains.

• অন্যদিকে,
• While এর ব্যবহার:
- বিভিন্ন অর্থে 'While' conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- এখানে "when on the other hand: whereas" (বৈপরীত্য বুঝিয়ে) পক্ষান্তরে; তুলনায় অর্থে 'While' ব্যবহৃত হয়েছে।
- আবার, despite the fact that; although (যদিও), - During the time that, or at the same time as (একই সময়ে), অর্থে conjunction হিসেবে 'While' ব্যবহৃত হয়।
- যেমন:
- While I know he’s not perfect, I do like him.
- While it was raining, they continued playing football.

• unless: except if 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: Do not punish him unless he behaves roughly.

• In spite of/despite (কিছু) সত্ত্বেও অর্থে এরা সবসময় noun বা noun phrase -এর পূর্বে ব্যবহৃত হয়।
- despite এর সাথে কখনোই of বসে না।
- যেমন: He played despite an injury.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৪.
Which one is singular?
  1. Radii
  2. Phenomena
  3. Hypotheses
  4. Datum
ব্যাখ্যা

• 'Datum' is singular.

• Datum (singular)
- English Meaning: a single piece of information.
- Bangla Meaning: তথ্য; উপাত্ত।

- এর plural form হচ্ছে Data.
- In mathematics, plural: datums.

• Data (plural)
- English Meaning: facts and statistics collected together for reference or analysis.
- Bangla Meaning: তথ্যাবলী।

অন্যদিকে,
ক) Radii হচ্ছে Radius এর Plural form.
- Radius (ব্যাসার্ধ) -এর Plural form হচ্ছে- Radii/ radiuses.

খ) Phenomena হচ্ছে Phenomenon এর Plural form.
- Phenomenon ((১) ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।(২) বিস্ময়কর ব্যক্তি/বিষয়/ঘটনা।) -এর Plural form হচ্ছে- Phenomena/ Phenomenons.

গ) Hypotheses হচ্ছে Hypothesis এর Plural form.
- Hypothesis (যুক্তিতর্ক বা ব্যাখ্যার সূচনাবিন্দুরূপে উপস্থাপিত ভাব, প্রস্তাব ইত্যাদি, উপপ্রমেয়; প্রকল্প) হচ্ছে singular.
- এর Plural form হচ্ছে- Hypotheses.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
A storm has uprooted the tree. (passive)
  1. The tree is uprooted by a storm
  2. The tree has uprooted by a storm.
  3. The tree has been uprooted by a storm.
  4. The tree has been uprooted for a storm.
ব্যাখ্যা

- Active: A storm has uprooted the tree. 
- Passive: The tree has been uprooted by a storm.

• Present perfect tense (have/has) যুক্ত sentence কে Active থেকে Passive Voice করার নিয়ম:
- Object → subject হয়।
- Subject ও tense অনুযায়ী auxiliary verb হিসেবে have been/ has been বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Subject → object হয়।

• More Examples:
- Active: The boy has broken the window.
- Passive: The window has been broken by the boy.

৩৬.
Would you mind ______ outside?
  1. come
  2. coming
  3. to come
  4. came
ব্যাখ্যা

• Complete sentence: Would you mind coming outside?
- Bangla Meaning: তুমি কি বাইরে আসতে আপত্তি করবে?

• Will/Would you mind?/ Do you mind? -এর ব্যবহার:
- অনুরোধ বোঝাতে (আপত্তি আছে কি?/কিছু মনে করবেন কি?) অর্থে এই phrase গুলো ব্যবহার করা হয়।
- এগুলোর পরে gerund (verb+ing) ব্যবহার করা হয়। 

- তাই শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে- coming.

More Examples: 
- Would you mind opening the door?
- Would you mind taking a cup of tea?

৩৭.
The synonym of 'Untidy' is-
  1. Hygienic
  2. Spacious
  3. Filthy
  4. Careful
ব্যাখ্যা

• The synonym of 'Untidy' is- Filthy.

• Untidy (adjective)
- English Meaning: Not neat or orderly in habits or procedure.
- Bangla Meaning: অপরিপাটি, বিশৃঙ্খল, অগোছালো; অপরিচ্ছন্ন।

• Given options:
ক) Hygienic - স্বাস্থ্যসম্মত; স্বাস্থ্যকর; স্বাস্থ্যবিজ্ঞানসম্মত।

খ) Spacious - প্রশস্ত, চওড়া।

গ) Filthy - নোংড়া; ময়লাযুক্ত; অপবিত্র।

ঘ) Careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Untidy' is- Filthy.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৮.
He saw _____ one-eyed giant.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete Sentence: He saw a one-eyed giant.

• শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) বা ওয়া (O) এর মত উচ্চারিত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে ।
-'O' এর উচ্চারণ "ওয়া" এর মত হলে (vowel হওয়া সত্ত্বেও) তার আগে an না বসে a বসে।
- যেমন: He saw a one-eyed giant.
- এখানে O-এর উচ্চারণ "ওয়া" এর মত।

• কিন্তু O-এর উচ্চারণ "অ" বা "ঔ"-এর মত হলে তার আগে an বসে। 
- যেমন: He is an old man.

Source: A Passage To The English Language S.M. Zakir Hussain.

৩৯.
The man said to me, "Do you know me?" (indirect speech)
  1. The man asked me did I know him.
  2. The man asked me if I knew him.
  3. The man asked me do I know him.
  4. The man asked me if I known to him.
ব্যাখ্যা

- Direct: The man said to me, "Do you know me?"
- Indirect: The man asked me if I knew him.

• Interrogative Sentence এর Direct Speech কে Indirect Speech এ রূপান্তরের নিয়ম:
- প্রথমে Reporting verb - এর subject বসে এবং Reporting verb “said” - এর পরিবর্তে প্রশ্ন করা অর্থে asked/enquired of বসে।
- তারপর Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসে।
- তারপর Reported speech - এর subject বসে।
- subject second person হলে Reporting verb - এর object অনুযায়ী পরিবর্তিত হয়।
- Present indefinite tense থাকলে তা past indefinite tense -এ পরিবর্তিত হয়।

• Structure: Sub + ask/asked + object (যদি থাকে) + if/whether + Reported speech - এর subject + verb + বাকি অংশ।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৪০.
Virtue ______ itself.
  1. hides
  2. punishes
  3. proclaims
  4. praises
ব্যাখ্যা

• Complete proverb: Virtue proclaims itself.

• Virtue proclaims itself. 
- ধর্মের ঢাক/ঢোল আপনি বাজে।/ধর্মের কল বাতাসে নড়ে।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৪১.
If you do not run, you will miss the train. (compound)
  1. Run or you will miss the train.
  2. Unless you run, you will miss the train.
  3. Without running, you will miss the train.
  4. You will miss the train because you do not run.
ব্যাখ্যা

- Complex Sentence: If you do not run, you will miss the train.
- Compound Sentence: Run or you will miss the train.

• If যুক্ত Complex sentence টি যদি Negative অর্থবোধক হয়, তবে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- If থেকে not পর্যন্ত উঠে যাবে।
- not এরপর থেকে কমার আগ পর্যন্ত বাকি অংশটি বসে।
- or বসে।
- বাকি Clause টি বসে।

More example:
- Complex Sentence: If you do not move, you will die.
- Compound Sentence: Move or you will die.

• Note:
- তবে sentence টি যদি Affirmative Sentence হয় তাহলে or এর পরিবর্তে and বসে।
- বাকি সব উপরের rule এর মতোই ঠিক থাকবে।

• Complex Sentence: If you run fast, you can win the prize.
• Compound Sentence: Run fast and you can win the prize.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
Something is better than nothing, _____?
  1. is it
  2. isn't it
  3. doesn't it
  4. don't they
ব্যাখ্যা

• Complete sentence: Something is better than nothing, isn't it?

• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লিখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

• Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে-  isn't it?

৪৩.
What is the antonym of 'Epilogue'?
  1. Prologue
  2. Monologue
  3. Sequel
  4. Dialogue
ব্যাখ্যা

• The antonym of 'Epilogue' is- Prologue.

• Epilogue (noun) 
- English Meaning: a section or speech at the end of a book or play that serves as a comment on or a conclusion to what has happened.
- Bangla Meaning: সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ।

• Given options:
ক) Prologue
- A section at the beginning of a book or play that introduces the story.
-  কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা; প্রবেশক; নান্দী; গৌরচন্দ্রিকা।

খ) Monologue
- A long speech by one actor in a play/film.
- নাটক ইত্যাদির দৃশ্য, যাতে একক ব্যক্তি কথা বলে; এক অভিনেতার জন্য রচিত নাটক; স্বগতোক্তি।

গ) Sequel
- A continuation of a story.
- (পূর্ববর্তী কোনো কাহিনি, ছায়াছবি ইত্যাদির) অনুবৃত্তি; জের; উত্তরভাগ।

ঘ) Dialogue
- Conversation between characters.
- সংলাপ; কথোপকথন।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The antonym of 'Epilogue' is- Prologue.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৪.
"To be or not to be that is the question."
This quotation is taken from-
  1. Macbeth
  2. Hamlet
  3. As You Like It
  4. Othello
ব্যাখ্যা

• "To be or not to be that is the question."
- This quotation is taken from- 'Hamlet'.

• Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Main characters:
- Hamlet,
- Ophelia,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius,
- Laertes, etc.

• Famous quotations from Hamlet:
- "To be or not to be that is the question."
- "Frailty, thy name is woman."
- "Brevity is the soul of wit."
- "Listen to many, speak to a few."
- "Though this be madness, yet there is method in't."
- "Conscience does make cowards of us all."
- "One may smile, and smile, and be a villain."
- "There's a divinity that shapes our ends,
Rough-hew them how we will."
- "There is nothing either good or bad, but thinking makes it so."
- "There are more things in heaven and earth, Horatio,
Than are dreamt of in your philosophy."

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
 
Source:
1. Britannica.
2. Poetry Foundation.

৪৫.
Which sentence is correct?
  1. One of my friends were an engineer.
  2. One of my friend is an engineer.
  3. One of my friends is an engineer.
  4. One of my friends are engineer.
ব্যাখ্যা

• Correct sentence: গ) One of my friends is an engineer.

• 'One of' এর ব্যবহার: 
- One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb.

- তাই নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হবে- One of my friends is an engineer.

More Examples:
- One of my friends is sick.
- One of my friends is a politician.
- One of my friends is a lawyer.
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.

৪৬.
"Man and Superman" is a famous play by-
  1. Christopher Marlowe
  2. George Bernard Shaw
  3. Ernest Hemingway
  4. Thomas Hardy
ব্যাখ্যা

• "Man and Superman" is a famous play by George Bernard Shaw.

• Man and Superman:
- This is a famous play written by G.B. Shaw.
- 4 acts বিশিষ্ট এই play টি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- "Man and Superman" হলো একটি বুদ্ধিদীপ্ত নাটক, যেখানে প্রেম, বিবাহ, সমাজ এবং দার্শনিক চিন্তাধারার উপর আলোচনা করা হয়েছে।
- নাটকের মূল চরিত্র John Tanner, একজন স্বাধীনচেতা, বুদ্ধিমান পুরুষ, যিনি বিয়ে এবং সামাজিক বাধা থেকে মুক্ত থাকতে চান।
- কিন্তু Ann Whitefield নামে এক চতুর মেয়ে তাকে বিয়ে করার জন্য পরিকল্পনা করে।
- নাটকের মাধ্যমে Shaw দেখান যে, প্রকৃতির উদ্দেশ্য হলো মানুষের উন্নতি এবং উচ্চতর মানবজাতি (Superman) তৈরি করা।
- নাটকের মধ্যে একটি বিখ্যাত অংশ হলো "Don Juan in Hell", যেখানে গভীর দার্শনিক আলোচনা করা হয় জীবন ও নৈতিকতার উপর।
- The play incorporates Shaw’s concept of the “life force” and satirizes the relationship between the sexes.

• Important characters:
- John Tanner,
- Hector Malone,
- Ann Whitefield,
- Mendoza,
- Roebuck Ramsden,
- Octavius Robinson,
- Violet Robinson,
- Susan Ramsden, etc.

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- তার সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Candida (Comedy/Problem Play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Caesar and Cleopatra (Historical play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- Heartbreak House (Drama/Social Criticism),
- St. Joan of Arc (Historical Drama/Tragedy).

Source:
1. Britannica.
2. SparkNotes.

৪৭.
Who is known as the poet of beauty?
  1. John Milton
  2. P. B. Shelley
  3. T. S. Eliot
  4. John Keats
ব্যাখ্যা

• John Keats is known as the poet of beauty.

• John Keats (1795-1821:
- John Keats ছিলেন একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি।
- Keats -এর কবিতাগুলি তার সংবেদনশীলতা, সৃষ্টিশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য পরিচিত।
- তিনি ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং তার কাজগুলি আধুনিক কবিদের ওপর গভীর প্রভাব ফেলে।
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।
- এছাড়া তাকে 'Poet of sensuousness' ও বলা হয়।

• John Keats -এর Title গুলো হলো:
- Poet of Beauty.
- Poet of sensuousness.
- A Death Hunted Poet.
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।

• His Famous poems:
- To Autumn,
- Ode on Melancholy,
- Ode to a Nightingale,
- Ode on a Grecian Urn,
- Ode to Psyche,
- Lamia,
- Hyperion,
- Bright Star,
- The Eve of St. Agnes,
- On First Looking into Chapman's Homer,
- La Belle Dame Sans Merci, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৪৮.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৯০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ১২৮
  2. ১৩১
  3. ১৩৫
  4. ১৩৭
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৯০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, প্রথম সংখ্যাটি = ক
সুতরাং, দ্বিতীয় সংখ্যাটি = (ক + ১)
এবং, তৃতীয় সংখ্যাটি = (ক + ২)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ৩৯০
বা, ৩ক + ৩ = ৩৯০
বা, ৩ক = ৩৯০ - ৩
বা, ৩ক = ৩৮৭
 বা, ক = ৩৮৭/৩
∴ ক = ১২৯

∴ বড় সংখ্যাটি হলো = ক + ২ = ১২৯ + ২ = ১৩১

৪৯.
একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৬ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ২ : ৩
  2. ৩ : ৫
  3. ৩ : ৪
  4. ৪ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৬ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা ক
এবং অপর সংখ্যাটি খ।

প্রশ্নমতে,
ক = খ এর ০.৬ অংশ
বা, ক = খ × ০.৬
বা, ক/খ = ০.৬
বা, ক/খ = ৬/১০
বা, ক/খ = ৩/৫

∴ সংখ্যা দুটির অনুপাত = ৩ : ৫

৫০.
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়?
  1. অ্যামিটার
  2. জেনারেটর
  3. মাইক্রোফোন
  4. বৈদ্যুতিক মোটর
ব্যাখ্যা

• জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
- এটি মাইকেল ফ্যারাডের তড়িৎ-চুম্বকীয় আবেশ (Electromagnetic Induction) নীতির ওপর ভিত্তি করে কাজ করে।
- যখন কোনো পরিবাহী কুন্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যান্ত্রিকভাবে ঘুরানো হয়, তখন তাতে বিদ্যুৎ উৎপন্ন হয়।

• বিদ্যুৎ শক্তির রূপান্তর:
- মাইক্রোফোন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
- বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
- জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
- লাউড স্পিকার ও বৈদ্যুতিক ঘন্টা বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
- মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

উল্লেখ্য:
-অ্যামিটার: এটি বর্তনীতে তড়িৎ প্রবাহ (Current) পরিমাপ করার যন্ত্র, শক্তি রূপান্তরকারী নয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩,৮৪০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২০ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩,৮৪০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
মোট ব্যয় = ৩,৮৪০ টাকা
প্রতি বর্গমিটার কার্পেটিং খরচ = ১০ টাকা

সুতরাং, ঘরটির ক্ষেত্রফল = মোট ব্যয় ÷ প্রতি বর্গমিটার খরচ
= ৩,৮৪০ ÷ ১০
= ৩৮৪ বর্গমিটার

ধরি, ঘরটির প্রস্থ = ক মিটার
সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = ১.৫ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
১.৫ক × ক = ৩৮৪
⇒ ১.৫ক = ৩৮৪
⇒ ক = ৩৮৪/১.৫
⇒ ক = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬

সুতরাং, প্রস্থ = ১৬ মিটার
এবং দৈর্ঘ্য = ১.৫ × ১৬ = ২৪ মিটার

∴ ঘরটির দৈর্ঘ্য ২৪ মিটার।

৫২.
২০ জন শ্রমিক একটি কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে। একই কাজ ৬০ দিনে সম্পন্ন করতে চাইলে কত জন শ্রমিক ছাঁটাই করা প্রয়োজন?
  1. ৫ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন শ্রমিক একটি কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে। একই কাজ ৬০ দিনে সম্পন্ন করতে চাইলে কত জন শ্রমিক ছাঁটাই করা প্রয়োজন?

সমাধান:
১৫ দিনে কাজটি সম্পন্ন করতে শ্রমিক লাগে = ২০ জন
∴ ১ দিনে কাজটি সম্পন্ন করতে শ্রমিক লাগবে = (২০ × ১৫) জন
∴ ৬০ দিনে কাজটি সম্পন্ন করতে শ্রমিক লাগবে = (২০ × ১৫)/৬০ জন
= ৩০০/৬০ জন
= ৫ জন

∴ শ্রমিক ছাঁটাই করা প্রয়োজন = (২০ - ৫) জন = ১৫ জন

৫৩.
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে?
  1. স্ক্যানার
  2. টাচস্ক্রিন
  3. ওয়েবক্যাম
  4. মনিটর
ব্যাখ্যা

• টাচস্ক্রিন হলো ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস। 
- এটি ব্যবহারকারীর স্পর্শের মাধ্যমে ইনপুট গ্রহণ করে এবং আউটপুট ডিভাইস হিসেবে তথ্য প্রদর্শন করে।

• ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। উদাহরণ:
- কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। উদাহরণ:
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে। উদাহরণ:
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪.
যদি a + b = 9 এবং a2 + b2 = 53 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 429
  2. 333
  3. 351
  4. 378
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 9 এবং a2 + b2 = 53 হয়, তবে a3 + b3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 9
a2 + b2 = 53

আমরা জানি,
(a + b)2 = a2 + b2 + 2ab
বা, 81 = 53 + 2ab
বা, 2ab = 28
∴ ab = 14

আমরা জানি,
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= 93 - 3 × 14 × 9
= 729 - 378
= 351

৫৫.
৫ + ৯ + ১৩ + ১৭ + ...... ধারার কোন পদ ১৭৩?
  1. ৪১তম পদ
  2. ৪৩তম পদ
  3. ৪৬তম পদ
  4. ৪৭তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ + ...... ধারার কোন পদ ১৭৩?

সমাধান:
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৯ - ৫ = ৪
n তম পদ = ১৭৩

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d
⇒ ১৭৩ = ৫ + (n - ১) × ৪
⇒ ১৭৩ = ৫ + ৪n - ৪
⇒ ১৭৩ = ৪n + ১
⇒ ৪n = ১৭২
⇒ n = ১৭২/৪
∴ n = ৪৩

∴ ধারাটির ৪৩তম পদ হলো ১৭৩

৫৬.
স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা ও স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা। নৌকাটি স্রোতের অনুকূলে ৪০ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট কত সময় লাগবে?
  1. ৪.৫ ঘণ্টা  
  2. ৬ ঘণ্টা  
  3. ৮ ঘণ্টা  
  4. ৯.৫ ঘণ্টা  
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা ও স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা। নৌকাটি স্রোতের অনুকূলে ৪০ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট কত সময় লাগবে?

সমাধান:
নৌকার বেগ = ১৫ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টা

স্রোতের অনুকূলে নৌকার বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ)
= (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ)
= (১৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি./ঘণ্টা

এখন, সময় = দূরত্ব/বেগ

∴ স্রোতের অনুকূলে ৪০ কি.মি. পথ যেতে সময় লাগবে = ৪০/২০ ঘণ্টা
= ২ ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে ৪০ কি.মি. পথ ফিরে আসতে সময় লাগবে = ৪০/১০ ঘণ্টা
= ৪ ঘণ্টা

অতএব, মোট সময় লাগবে = (২ + ৪) ঘণ্টা = ৬ ঘণ্টা

৫৭.
(2x - 3, 12) = (9, 5y + 2) হলে, (x, y) এর মান কোনটি?
  1. (6, 2)
  2. (5, 3)
  3. (4, 1)
  4. (3, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: (2x - 3, 12) = (9, 5y + 2) হলে, (x, y) এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
(2x - 3, 12) = (9, 5y + 2)

ক্রমজোড়ের শর্তানুসারে, ক্রমজোড়ের প্রথম উপাদান দুটি এবং দ্বিতীয় উপাদান দুটি পরস্পর সমান।

সুতরাং, 2x - 3 = 9
বা, 2x = 9 + 3
বা, 2x = 12
বা, x = 12/2
∴ x = 6

আবার,
5y + 2 = 12
বা, 5y = 12 - 2
বা, 5y = 10
বা, y = 10/5
∴ y = 2

অতএব, নির্ণেয় মান, (x, y) = (6, 2)

৫৮.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
  1. ৫৫
  2. ৬৭
  3. ৯১
  4. ৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?

সমাধান:
১২ - ৭ = ৫
১৮ - ১৩ = ৫
২৪ - ১৯ = ৫

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. অপেক্ষা ৫ কম।

১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২ 

∴ সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে= ৭২ - ৫ = ৬৭

৫৯.
  1. ১/২
  2. ২/৩
  3. ১/৮
  4. ১/৪
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬০.
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৫√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৫√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = a মিটার
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a

প্রশ্নমতে,
(√৩/৪) × a = ২৫√৩
⇒ a/৪ = ২৫ [উভয় পক্ষকে √৩ দ্বারা ভাগ করে]
⇒ a = ২৫ × ৪
⇒ a = ১০০
⇒ a = √১০০
∴ a = ১০

∴ ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার।

৬১.
রাসায়নিক প্রশমন বিক্রিয়ার ফলে প্রধানত নতুন কোন যৌগগুলো উৎপন্ন হয়?
  1. ক্ষার ও লবণ
  2. এসিড ও ক্ষার
  3. এসিড ও হাইড্রোজেন
  4. লবণ ও পানি
ব্যাখ্যা

• প্রশমন বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে পরস্পরকে নিষ্ক্রিয় করে এবং ফলস্বরূপ লবণ ও পানি উৎপন্ন হয়।

• প্রশমন বিক্রিয়া:
- ধাতুর হাইড্রোক্সাইড তথা এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
- যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
- এই বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলা হয়।
- যেমন - লঘু NaOH দ্রবণে ধীরে ধীরে লঘু HCl দ্রবণ করলে NaCl (লবণ) এবং H2O (পানি) উৎপন্ন হয়।
- প্রশমন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হয় অর্থাৎ প্রশমন বিক্রিয়া একটি তাপ উৎপাদি বিক্রিয়া।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৬২.
logx(8) = 3/2 হলে x এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: logx(8) = 3/2 হলে x এর মান কত?

সমাধান:
logx(8) = 3/2
⇒ x3/2 = 8 [সূত্র: logab = c হলে, ac = b]
⇒ (x1/2)3 = 8 
⇒ √x3 = 23 
⇒ √x = 2
⇒ (√x)2 = 22 [উভয় পক্ষকে বর্গ করে]
∴ x = 4

৬৩.
যদি f(a) = a3 + ka2 - 4a - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?
  1. - 2
  2. 3
  3. 5
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(a) = a3 + ka2 - 4a - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
f(a) = a3 + ka2 - 4a - 8
⇒ f(- 1) = (- 1)3 + k (- 1)2 - 4(- 1) - 8
⇒ f(- 1) = - 1 + k + 4 - 8
∴ f(- 1) = k - 5 

যেহেতু, 
f(- 1) = 0
⇒ k - 5 = 0
∴ k = 5

৬৪.
কোন ধরনের কোষে নিউক্লিয়াস অনুপস্থিত?
  1. লোহিত রক্ত কণিকা
  2. স্নায়ু কোষ
  3. শুক্রাণু
  4. শ্বেত রক্তকণিকা
ব্যাখ্যা

লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত থাকার ফলে এটি সর্বাধিক পরিমাণ হিমোগ্লোবিন ধারণ করে এবং অক্সিজেন পরিবহনের জন্য যথেষ্ট স্থান পায়।
- হিমোগ্লোবিন হলো একটি লৌহযুক্ত প্রোটিন, যা অক্সিজেন অণুকে আবদ্ধ করে এবং RBC-কে লাল রঙ দেয়।

• লোহিত রক্ত কণিকা:
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
- নিউক্লিয়াসের পাশাপাশি এতে মাইটোকন্ড্রিয়াও অনুপস্থিত থাকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৫.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 7/8
  3. 3/4
  4. 3/8
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:

তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 23= 8টি।

নমুনা বিন্দুগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH}

∴ অনুকূল ঘটনার সংখ্যা = 7টি।

∴ কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট নমুনা বিন্দুর সংখ্যা
= 7/8

৬৬.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
  1. সুয়েজ খাল
  2. হরমুজ প্রণালী
  3. পানামা খাল
  4. মালাক্কা প্রণালী
ব্যাখ্যা

পানামা খাল:
- বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট।
- পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত।
- ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়।
- পানামা খালের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার পর্যন্ত।
- তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসেব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় ৮২ কিলোমিটার।
- গভীরতা স্থানভেদে ৪৬ থেকে ৮৫ ফুট।
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কে পৃথক করেছে।
- এই খাল নির্মাণের ফলে যুক্তরাষ্ট্রে পুর্ব থেকে পশ্চিম উপকূলে চলাচলকারী জাহাজ গুলোর পথ প্রায় ১৫ হাজার কিলোমিটার হ্রাস পেয়েছে।

তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৬৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১২%
  2. ১.১৭%
  3. ১.২১%
  4. ১.৩২%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬৮.
ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
  1. বিজু
  2. সাংগ্রাই
  3. ওয়াংগালা
  4. বৈসু
ব্যাখ্যা

ত্রিপুরা:
- একটি ঐতিহ্যবাহী প্রাচীন জাতি। ব্রিটিশ আমলে ত্রিপুরা ছিল একটি দেশীয় রাজ্য।
- ১৯৪৭ সালের পর ত্রিপুরী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বসবাস সুবাদে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করে।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই, নোয়াখালীর বিলোনীয়া অঞ্চল, কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এরা বসবাস করেন।
- ত্রিপুরা জাতি যে ভাষায় কথা বলে তা কক্-বরক নামে অভিহিত।
- কক্-বরক্ ভাষাটি ৫৮৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রভাষা ছিল।
- ত্রিপুরা ভারতে যোগ দিলে কক্-বরক্ রাষ্ট্রভাষার মর্যাদা হারায়।
- ত্রিপুরা জাতির সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম বৈসু।
- ধর্ম বিশ্বাসে ত্রিপুরা জাতি সনাতন ধর্মের অনুসারী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

৬৯.
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. BARI
  2. BADC
  3. BRRI
  4. BINA
ব্যাখ্যা

BADC:
- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

তথ্যসূত্র - BADC ওয়েবসাইট।

৭০.
জাপানের আইন সভার নাম কী?
  1. কংগ্রেস
  2. নেসেট
  3. ডায়েট
  4. ডুমা
ব্যাখ্যা

জাপানের পার্লামেন্ট:
- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com

৭১.
‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের পরিচালক কে?
  1. জহির রায়হান
  2. হুমায়ূন আহমেদ
  3. খান আতাউর রহমান
  4. তানভীর মোকাম্মেল
ব্যাখ্যা

আগুনের পরশমণি:
- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- চিত্রনাট্য ও পরিচালনা: হুমায়ূন আহমেদ।
- নির্মিত হয়: ১৯৯৪ সালে।
- মুক্তি পায়: ১৯৯৫ সালে।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- শাখাগুলো হচ্ছে-
• শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত),
• শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা),
• শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক),
• শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ),
• শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৭২.
Ctrl + A এর কাজ কী?
  1. টেক্সট খুঁজে বের করা
  2. টেক্সট বোল্ড করা
  3. টেক্সট কপি করা
  4. সব টেক্সট সিলেক্ট করা
ব্যাখ্যা

এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
- Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
- Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
- Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
- Ctrl + D কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
- Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

তথ্যসূত্র - Computer Hope.

৭৩.
উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
  1. ঢাকা
  2. নরসিংদী
  3. গাজীপুর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৭৪.
বাংলাদেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে কোন জেলায়?
  1. কক্সবাজার
  2. দিনাজপুর
  3. সিলেট
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম লোহার খনি
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

 তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৭৫.
'হামাস' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ফিলিস্তিন
  2. লিবিয়া
  3. সিরিয়া
  4. লেবানন
ব্যাখ্যা

হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com

৭৬.
মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

মহিলা বীরপ্রতীক:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
- তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।

৭৭.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. মিজোরাম
  2. অরুণাচল
  3. ত্রিপুরা
  4. আসাম
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে - আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।

৭৮.
জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন কে?
  1. প্রধানমন্ত্রী
  2. স্পিকার
  3. রাষ্ট্রপতি
  4. প্রধান বিচারপতি
ব্যাখ্যা

সংসদ আহবান:
- রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- সংসদের এক অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ বিরতি হবে ৬০ দিন।
- সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে।
- একাধারে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে ৯০টি কার্যদিবস অনুপস্থিত থাকলে তাহার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়।
- দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবনে হুমকির কারণে জরুরি অবস্থা (সর্বাধিক ১২০ দিনের জন্য) ঘোষিত হতে পারে।

তথ্যসূত্র - বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এস এস এইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সংবিধান।

৭৯.
অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে কী বলা হয়?
  1. স্নিফিং
  2. ফিশিং
  3. স্প্যামিং
  4. স্নিকিং
ব্যাখ্যা

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮০.
জাতীয় সংসদের ৩০০ নং আসন কোন জেলার?
  1. পঞ্চগড়
  2. সিলেট
  3. বান্দরবান
  4. কক্সবাজার
ব্যাখ্যা

সংসদীয় আসন:
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা: ৩৫০টি।
- মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন: ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা: ৩টি।
• বান্দরবান।
• রাঙ্গামাটি।
• খাগড়াছড়ি।
- পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে। 

- জাতীয় সংসদের ১ নং আসন: পঞ্চগড়-১।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়।
- ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৮১.
বাংলাদেশ সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
  1. ১টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ১১টি
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ সংবিধানে ১১টি অধ্যায় রয়েছে।

বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন। 
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।