পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা] ------------- নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
'জিগগুরাট' নামক ধর্মমন্দির কাদের স্থাপত্যকীর্তি?
  1. সুমেরীয়
  2. ব্যাবিলনীয়
  3. অ্যাসিরীয়
  4. ক্যালডীয়
ব্যাখ্যা
সুমেরীয় স্থাপত্য ও শিল্প:
- ধারনা করা হয় সুমেরীয়রা নগর সভ্যতায় পোড়া ইটের প্রথম ব্যবহার করে।
- তবে মিসরীয়দের মতো সুমেরীয়রা পাথরের ব্যবহার করতো না বলে তাদের তৈরী ইমারত দীর্ঘস্থায়ী হতো না।
- সম্ভবতঃ সুমের অঞ্চলে পাথর দুষ্প্রাপ্য ছিল। 
- তবে তাদের নগর পরিকল্পনা ছিল খুবই নিখুঁত। 
- দালানের দেয়াল ইটের তৈরী হলেও ছাদ ছিল কাঠের দ্বারা তৈরী।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
- প্রায় প্রতি নগরেই এইরূপ জিগগুরাট নামক ধর্মমন্দির বা ইমারত তৈরী হয়েছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
.
আসাদুল্লাহ কার উপাধি ছিল?
  1. হযরত উমর (রা.)
  2. খালিদ বিন ওয়ালিদ
  3. হযরত আলী (রা.)
  4. আমর ইবনে আস
ব্যাখ্যা
হযরত আলীর শোর্য-বীর্য: 
- হযরত আলী (রা.) শৈশব থেকেই ছিলেন অসীম সাহসী।
- তিনি ছিলেন অসি চালাতে সিদ্ধ হস্ত, বীর যোদ্ধা, কৌশলী সমর নায়ক।
- তাঁর নাম শুনলে কুরাইশদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হত। 
- বদরের যুদ্ধের সময় তিনি কুরাইশ বীর আমর ইবনে আবদুহকে পরাজিত ও নিহত করেন।
- এই যুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরুপ রাসূল (সা.) তাকে 'জুলফিকার তরবারি' উপহার দেন। 
- তাঁর জীবনের উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল খাইবারে সুরক্ষিত কামুস দুর্গ বিজয়।
- এই দুর্গের ফটক তিনি একাই ভেঙ্গে ফেলেন।
- যা পরবর্তীতে ৭০ জন যুবক মিলেও বহন করতে পারছিল না।
- এই বীরত্বপূর্ণ কাজের পর রাসূল (সা.) তাকে 'আসাদুল্লাহ' বা আল্লাহর সিংহ উপাধি দেন।
- হযরত আলী (রা.) ছিলেন হুদাইবিয়ার সন্ধির লেখক।
- মক্কা বিজয়ের সময় হযরত আলী (রা.) ইসলামী পতাকা বহন করেন।
- রাসূল (সা) এর নির্দেশে হযরত আলী (রা.) ইয়েমেনে ইসলাম প্রচার করেন এবং সেখানে ব্যাপক সফলতা অর্জনের পর তিনি ইয়েমেনের কাজী হিসেবে নিয়োজিত হন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল না কোন দেশ?
  1. জার্মানি
  2. জাপান
  3. তুরস্ক
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
-প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল- জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্ক।
- প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি গঠিত হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য) নিয়ে।
- তবে জাপান তখন মিত্রশক্তির পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না।
-প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল- ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জাপান, চীন, সার্বিয়া, রাশিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্র।

উৎস: Britannica.
.
জরথুস্ত্র ধর্মগ্রন্থের নাম কী?
  1. আহরিমান
  2. বেদ
  3. ত্রিপিটক
  4. যেন্দাবেস্তা
ব্যাখ্যা
পারসিক ধর্ম:
- জরথুস্ত্র ধর্মের আবির্ভাব খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- সম্রাট আর্দাশিরের আমলে এই ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্র ধর্মের উপাস্য দেবতার নাম ছিল 'আহুরামাযদা'।
- তিনি মঙ্গলের দেবতা এবং তার প্রতীক অগ্নি।
- এই কারণে পারসিকদের অগ্নি উপাসক বলা হয়।
- অগ্নি উপাসক পারসিকরা পরকালে বিশ্বাসী ছিলেন।
- জরথুস্ত্রের মৃত্যুর পর তার অনুসারীরা ধর্মগুরুর বাণী লিপিবদ্ধ করে রাখে।
- এই ধর্মগ্রন্থের নাম 'যেন্দাবেস্তা'।
- যেন্দাবেস্তার মূল বিষয় ইহকাল, পরকাল, স্বর্গ-নরক, ভাল মন্দ।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
.
ইসলামের পঞ্চম খলিফা নামে পরিচিত ছিলেন কে?
  1. আব্দুল মালেক
  2. উমর ইবনে আব্দুল আজীজ
  3. প্রথম মুয়াবিয়া
  4. প্রথম ওয়ালীদ
ব্যাখ্যা
উমর ইবনে আব্দুল আজীজ:
– ইতিহাসে ২য় উমর হিসেবে সর্বাধিক পরিচিত।
– ৭১৭ খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন।
– তিনি প্রজাবৎসল শাসক ছিলেন।
– তার সকল সম্পত্তি রাজকোষে জমা করেন।
– খোলাফায়ে রাশেদীনের নীতি অনুসরণ করতেন বলে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।
– তিনি ‘উমাইয়া সাধু খলিফা’ নামেও পরিচিত ছিলেন।
– তিনি বায়তুল মাল পুন:প্রতিষ্ঠা করেন। 


উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?
  1. CGFKFAP
  2. DGQKFLP
  3. CGQKFRP
  4. PGQIFRC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?

সমাধান:

ENGLISH
E + 1 = F
N + 2 = P
G + 3 = J
L + 4 = P
I + 5 = N
S + 6 = Y
H + 7 = O
ENGLISH = FPJPNYO

BENGALI
B + 1 = C
E + 2 = G
N + 3 = Q
G + 4 = K
A + 5 = F
L + 6 = R
I + 7 = P
BENGALI = CGQKFRP
.
দফা নিকেশ : সমূহ সর্বনাশ :: খণ্ড প্রলয় : ?
  1. তুমুল কাণ্ড
  2. প্রচ্ছন্ন প্রতিভা
  3. আবির্ভূত হওয়া
  4. ঢিলেমি
ব্যাখ্যা
প্রশ্ন: দফা নিকেশ : সমূহ সর্বনাশ :: খণ্ড প্রলয় : ?

সমাধান:
- 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড / ভীষণ ব্যাপার।
- 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ - ঢিলেমি।
- ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ- প্রচ্ছন্ন প্রতিভা।
- 'আসরে নামা' বাগধারা অর্থ 'আবির্ভূত হওয়া'।
.
আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের একমাত্র ছেলে আপনার কী হয়?
  1. ফুফাত ভাই
  2. চাচা
  3. আপনি নিজেই
  4. ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের একমাত্র ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।
দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার একমাত্র ছেলে আপনি নিজেই।
.
সাবিনার চেয়ে শান্তা বড়, সাবিনার চেয়ে  তানিয়া ছোট , জাকিয়ার চেয়ে ইতি বড়, তানিয়ার চেয়ে ইতি ছোট । সবচেয়ে ছোট কে?
  1. সাবিনা
  2. জাকিয়া
  3. ইতি
  4. তানিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: সাবিনার চেয়ে শান্তা বড়, সাবিনার চেয়ে  তানিয়া ছোট , জাকিয়ার চেয়ে ইতি বড়, তানিয়ার চেয়ে ইতি ছোট । সবচেয়ে ছোট কে?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই
সাবিনা এর চেয়ে শান্তা বড় = শান্তা > সাবিনা
সাবিনা এর চেয়ে তানিয়া ছোট = সাবিনা > তানিয়া
জাকিয়া এর চেয়ে  ইতি বড়  ইতি > জাকিয়া
তানিয়া এর চেয়ে ইতি ছোট = তানিয়া > ইতি

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই,
শান্তা > সাবিনা > তানিয়া > ইতি > জাকিয়া।
১০.
যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?

সমাধান:
৩য় দিন = সোমবার
(৩ + ৭) বা দশম দিন = সোমবার
(১০ + ৭) বা ১৭তম দিন = সোমবার
১৮ তম দিন = মঙ্গলবার
∴ ১৯ তম দিন = বুধবার
১১.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
  1. ৫৪ বছর
  2. ৬৫ বছর
  3. ৬৮ বছর
  4. ৭২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর
পিতার বর্তমান বয়স = ৩x বছর

প্রশ্নমতে,
৪(x - ৬)=৩x - ৬
⇒ ৪x - ২৪ = ৩x - ৬
⇒ x = ২৪ - ৬
⇒ x = ১৮

অতএব, পিতার বয়স = (৩ × ১৮) বছর
= ৫৪ বছর
১২.
৭৫ কোন সংখ্যাটির ৩০%?
  1. ২৩৬
  2. ২৪০
  3. ২৪৫
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ কোন সংখ্যাটির ৩০%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ৭৫
⇒ ক × (৩০/১০০) = ৭৫
⇒ ক = (১০০ × ৭৫)/৩০
⇒ ক = ২৫০
১৩.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক - ৬৯
⇒ ৬ + ৬৯ = ২ক - (ক/২)
⇒ ৭৫ = (৪ক - ক)/২
⇒ ৪৫ = ৩ক/২
⇒ ৩ক = ৭৫ × ২
⇒ ক = (৭৫ × ২)/৩
⇒ ক = ৫০
১৪.
পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৪ বছর। ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত ৭ : ২ হবে। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৪ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৪ বছর। ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত ৭ : ২ হবে। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
৪ বছর পরে পিতার বয়স হবে = ৭ক বছর
৪ বছর পরে পুত্রের বয়স হবে = ২ক বছর

তাহলে,
পিতার বর্তমান বয়স = (৭ক - ৪) বছর
পুত্রের বর্তমান বয়স = (২ক - ৪) বছর

প্রশ্নমতে,
৭ক - ৪ + ২ক - ৪ = ৬৪
⇒ ৯ক = ৬৪ + ৮
⇒ ৯ক = ৭২
∴ ক = ৮

সুতরাং, পুত্রের বর্তমান বয়স = (২ × ৬) - ৪
= ১৬ - ৪
= ১২ বছর
১৫.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১৪৭০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১৪৭০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৫ক ও ৬ক
সংখ্যা দুইটির গুণফল = ৩০ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু গ.সা.গু
⇒ ৩০ক = ১৪৭০
⇒ ক = ৪৯
⇒ ক = √৪৯
⇒ ক = ৭

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ৬ক - ৫ক
= (৬ × ৭) - (৫ × ৭)
= ৪২ - ৩৫
= ৭
১৬.
৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৬০%
  2. ৬৫%
  3. ৭০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৪০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৪০) = ১৪০ টাকা

বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৪০ টাকা
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮৪)/১৪০ = ৬০ টাকা

∴ লাভ = (১০৫ - ৬০) = ৪৫ টাকা

৬০ টাকায় লাভ হয় = ৪৫ টাকা
১ টাকায় লাভ হয় = ৪৫/৬০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৪৫ × ১০০)/৬০ = ৭৫%
১৭.
মুনির ৫% হার সরল সুদে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ৮% হলে মুনির ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
  1. ৩৯০ টাকা
  2. ৪২২ টাকা
  3. ৪৩৬ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনির ৫% হার সরল সুদে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে ৮% হলে মুনির ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?

সমাধান:
৫% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫/১০০ টাকা
১৫,০০০ টাকার ১ বছরের সুদ = (৫ × ১৫০০০)/১০০ = ৭৫০ টাকা

৮% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১০/১০০ টাকা
১৫০০০ টাকার ১ বছরের সুদ = (৮ × ১৫০০০)/১০০ = ১২০০ টাকা

সুতরাং, সুদ বেশি হবে = (১২০০ - ৭৫০) = ৪৫০ টাকা
১৮.
দুইটি সংখ্যার সমষ্টি ১৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৬৫
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ১৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ১৭০
⇒ ২ক - ১০ = ১৭০
⇒ ২ক = ১৭০ + ১০
⇒ ২ক = ১৮০
∴ ক = ৯০
∴ বড় সংখ্যাটি = ৯০

∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৯০ - ১০
= ৮০
১৯.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শুভ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। আলিফ শুভর চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ৭২০০ জন
  2. ৭৩০০ জন
  3. ৭৪০০ জন
  4. ৭২৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শাহিদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। তামজিদ শাহিদের চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
শুভ ভোট পেয়েছে = ৪৫%
তাহলে, আলিফ ভোট পেয়েছে = (১০০ - ৪৫) = ৫৫%
শুভ এবং আলিফের ভোটের ব্যবধান = (৫৫ - ৪৫) = ১০%

প্রশ্নমতে,
১০% = ৭২০
⇒ ১% = ৭২০/১০
∴ ১০০% = (৭২০ × ১০০)/১০
= ৭২০০ জন

∴ নির্বাচনে মোট ভোট দিয়েছিল ৭২০০ জন।
২০.
তানিয়া ও মিতার মাসিক বেতনের অনুপাত ৫ : ৩ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৩২০০০ টাকা। এক বছর পরে তানিয়ার বেতন ৬০০ টাকা এবং মিতার বেতন ৪০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ১৪৪ : ১০৫
  2. ১০৩ : ৬২
  3. ১৪৪ : ১১০
  4. ১২০ : ১০৩
ব্যাখ্যা
প্রশ্ন: তানিয়া ও মিতার মাসিক বেতনের অনুপাত ৫ : ৩ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৩২০০০ টাকা। এক বছর পরে তানিয়ার বেতন ৬০০ টাকা এবং মিতার বেতন ৪০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
তানিয়া ও মিতার মাসিক বেতন যথাক্রমে ৫ক ও ৩ক টাকা

প্রশ্নমতে
৫ক + ৩ক = ৩২০০০
⇒ ৮ক = ৩২০০০
⇒ ক = ৩২০০০/৮
∴ ক = ৪০০০

তানিয়ার মাসিক বেতন = (৫ × ৪০০০) = ২০০০০ টাকা
মিতার মাসিক বেতন = (৩ × ৪০০০) = ১২০০০ টাকা

এক বছর পর তাদের বেতনের অনুপাত হবে = (২০০০০ + ৬০০) : (১২০০০ + ৪০০)
= ২০৬০০ : ১২৪০০
= ১০৩ : ৬২
২১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৩৮
  2. ৪৫
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
∴ ক = ১০

ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴ সংখ্যা দুইটির সমষ্টি = (৩০ + ২০) = ৫০
২২.
ক্রয়মূল্যের উপর ৭৫% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৩৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৯০% লাভ থাকবে?
  1. ২ টাকা
  2. ৩ টাকা
  3. ৪ টাকা
  4. ৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৭৫% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৩৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৯০% লাভ থাকবে?

সমাধান:
৭৫% লাভে,
বিক্রয়মূল্য ১৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৭৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৫)/১৭৫ টাকা
= ২০ টাকা

৯০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৯০/১০০ টাকা
 ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৯০ × ২০)/১০০ টাকা
= ৩৮ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৩৮ - ৩৫) টাকা = ৩ টাকা
২৩.
কত খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
  1. ১৫২৪ খ্রিস্টাব্দ
  2. ১৫২৫ খ্রিস্টাব্দ
  3. ১৫২৬ খ্রিস্টাব্দ
  4. ১৫২৭ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
- ১৫২৬ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ খ্রিস্টাব্দ):

- বাবর বুঝেছিলেন পানিপথের প্রান্তরের যুদ্ধে জয় লাভ করলে তাঁর দিল্লির সিংহাসনে বসার পথ সহজ হয়ে যাবে।
- তিনি ১৫২৬ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল দিল্লির নিকটবর্তী পানিপথ প্রান্তরে দিল্লির লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদীর সাথে যুদ্ধে জড়িয়ে পরেন।
- বাবরের আত্মজীবনী তুযুক-ই-বাবরী থেকে জানা যায়, এ সময়ে তাঁর সাথে বার হাজার সৈন্য ছিল।
- অপরদিকে ইব্রাহিম লোদীর সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ। 
- যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত ও নিহত হন।
- এই বিখ্যাত পানিপথ প্রান্তরের যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত হলে প্রাথমিকভাবে বাবরের ভারত বিজয় সম্পন্ন হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৪.
নিচের কোনটি শেরশাহের রাজস্ব সংস্কার হিসেবে বিবেচিত হয়?
  1. পাট্টা
  2. কবুলিয়ত
  3. দাম
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
রাজস্ব সংস্কার:
- রাজস্ব সংস্কার শেরশাহের অন্যতম সফলতা।
- তার আগে রাজস্ব নির্ধারণের জন্য কোনো ভূমি জরিপের ব্যবস্থা ছিল না।
- প্রথমবারের মতো শেরশাহই ভূমি জরিপের ব্যবস্থা করেছিলেন।
- তিনি জমির উর্বরা শক্তির তারতম্য অনুসারে রাজস্ব নির্ধারণ করেছিলেন।
- এক্ষেত্রে শস্য কিংবা নগদ অর্থে রাজস্ব আদায় করা যেত।
- শেরশাহ প্রথম 'পাট্টা' ও 'কবুলিয়ত' প্রথা চালু করেন।
- সরকারের পক্ষ থেকে জমির উপর কৃষকের সত্ত্ব স্বীকার করে পাট্টা দেয়া হতো।
- কৃষকরা তাদের অধিকার, দায়িত্ব ও দাবি বর্ণনা করে কবুলিয়ত নামক দলিল সম্পাদন করে দিত। 

মুদ্রা নীতি:
- ভারতবর্ষের মুদ্রানীতিতে প্রথম উপযুক্ত সংস্কার সাধিত হয় শেরশাহের শাসনকালে।
- তিনি বিশেষ ধরনের রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন। এর পাশাপাশি তিনি স্বর্ণ মুদ্রারও প্রবর্তন করেছিলেন।
- তিনি 'দাম' নামে নতুন তাম্র মুদ্রার বহুল প্রচলন করেন।
- সিকি, আধুলি, দুয়ানি প্রভৃতি শেরশাহের প্রবর্তিত মুদ্রার প্রধান বৈশিষ্ট্য ছিল।
- শেরশাহের মুদ্রাগুলো উপাদানে নির্ভেজাল, ওজনে নির্ভেজাল ও গাঠনিক বৈশিষ্ট্যের দিক থেকে অনন্য ছিল।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৫.
মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?
  1. দ্বিতীয় বাহাদুর শাহ
  2. দ্বিতীয় শাহ আলম
  3. মুহাম্মদ শাহ
  4. ফররুখশিয়ার
ব্যাখ্যা
মুঘল বংশের শাসন:
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবর কর্তৃক ভারতবর্ষে মুঘল বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে তার উত্তরসূরীরা এটিকে সর্বভারতীয় সাম্রাজ্যে রুপান্তরিত করে।
- বাবর থেকে আওরঙ্গজেব অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল শাসন ছিল স্বর্ণযুগের শাসন।
- ১৭০৭ খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শাসনের পতনে প্রক্রিয়া শুরু হয়।
- ১৮৫৭ সালে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মুঘল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মুঘল বংশের পতনের যুগ বলা হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৬.
মুর্শিদকুলী খানকে প্রথমে বাংলার কোন পদে নিয়োগ দেওয়া হয়?
  1. শাসনকর্তা
  2. দিউয়ান
  3. সুবাদার
  4. নবাব
ব্যাখ্যা
মুর্শিদকুলী খান:
- দক্ষ সুবাদার হিসেবে বাংলার শাসন ক্ষমতায় আসেন মুর্শিদকুলী খান (১৭০০-১৭২৭)।
- প্রথমে তাঁকে বাংলার দিউয়ান পদে নিয়োগ দেয়া হয়।
- দিউয়ানের কাজ ছিল সুবার রাজস্ব আদায় ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।
- সম্রাট ফররুখ শিয়ারের রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার সুবাদার পদ দেয়া হয়।
- এদেশের রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য তিনি খ্যাতিমান হয়ে আছেন।
- সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মোগল সম্রাটগণ দূরবর্তী সুবাগুলোর দিকে তেমন দৃষ্টি দিতে পারেন নি।
- ফলে এসব অঞ্চলের সুবাদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে থাকেন।
- মুর্শিদকুলী খানও অনেকটা স্বাধীন হয়ে পরেন।
- তিনি নামেমাত্র সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন এবং সম্রাটকে বার্ষিক ১ কোটি ৩ লক্ষ টাকা রাজস্ব পাঠাতেন।
- মুর্শিদকুলী খানের পর তাঁর জামাতা সুজাউদ্দিন খান বাংলার সিংহাসনে বসেন।
- এভাবে বাংলার সুবাদারী বংশগত হয়ে পরে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৭.
'অন্ধকূপ হত্যা' নামক কল্প কাহিনীর জনক কে?
  1. হলওয়েল
  2. ড্রেক
  3. রবার্ট ক্লাইভ
  4. ওয়াটসন
ব্যাখ্যা
'অন্ধকূপ-হত্যা' কাহিনী:
- কথিত আছে নবাবের আদেশে ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮×১৪ চওড়া বিশিষ্ট ছোট কক্ষে রাখা হয়েছিল।
- জুন মাসের প্রচণ্ড গরমে এদের মধ্যে ১২৩ জন শ্বাসবন্ধ হয়ে মারা যায়।
- বাকী ২৩ জন কোনো রকমে বেঁচে যায়।
- হলওয়েল কর্তৃক প্রচারিত এ কাহিনী 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত।
- 'অন্ধকূপ-হত্যা' কাহিনীর পেছনে কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না।
- শুধু নবাবের বিরুদ্ধে ইংরেজদেরকে উত্তেজিত করার জন্য এটি একটি কল্পিত-কাহিনী মাত্র।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৮.
কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন?
  1. হেস্টিংক
  2. কর্নওয়ালিস
  3. ওয়েলেসলি
  4. ডালহৌসি
ব্যাখ্যা
- কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন।

ভূমি রাজস্ব ব্যবস্থা:

- লর্ড কর্নওয়ালিসের শাসনামলের ভূমি রাজস্ব সংস্কার একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ।
- ওয়ারেন হেস্টিংসের প্রবর্তিত জমির পাঁচসালা ও একসালা বন্দোবস্তের ভুলত্রুটি নিরসনের জন্য লর্ড কর্ণওয়ালিস জমির দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
- এই সংস্কার ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়।
- এ ব্যবস্থার ফলে জমিদাররা জমির স্থায়ী মালিক হন এবং তাঁদের দেয় করের পরিমাণ নির্দিষ্ট হয়ে যায়।
- তাঁরা নিয়মিত কর প্রদান সাপেক্ষে স্থায়ীভাবে জমির মালিক হয়ে যান।
- তবে এ ব্যবস্থার ফলে কৃষকদের দুর্দশা বেড়ে যায় ও জমির উন্নয়ন ব্যাহত হয়।
- কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন।
- এ ব্যবস্থায় সূর্যাস্ত আইনের বলে বহু জমিদারী নিলামে উঠে এবং বহু নতুন জমিদার শ্রেণির সৃষ্টি হয় যা এদেশে বিদেশি শাসকদের হাতকে শক্তিশালী করতে সাহায্য করে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
২৯.
প্রাচীন বাংলায় গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
  1. সমতট
  2. হরিকেল
  3. পুণ্ড্রনগর
  4. বরেন্দ্র
ব্যাখ্যা
গুপ্ত সাম্রাজ্য:
- ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ৩২০ খ্রিষ্টাব্দে।
- তখন বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে।
- এগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য।
- গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই উত্তর বঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে।
- সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট একটি করদ রাজ্য ছিল।
- সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে ছয় শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তর বঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি 'প্রদেশ' বা 'ভুক্তি' হিসেবে পরিগণিত হতো।
- মৌর্যদের মতো এদেশে গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩০.
“বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে।”- উক্তিটি কার রচনা?
  1. মোতাহের হোসেন চৌধুরীর
  2. প্রমথ চৌধুরী
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• ‘লাইব্রেরি’ প্রবন্ধ:
- ‘লাইব্রেরি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। এটি তাঁর বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত।
- এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোলধ্বনির সাথে তুলনা করেছেন।
- লাইব্রেরির মহত্ত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন- জগতের উদ্দেশ্যে কি আমাদেরও কিছু বলার নেই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো।
- লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন- ‘বাঙালিরা জেগে উঠেছে। তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে।’

---------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবিপ্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনেরো বছর বয়সে তাঁর বনফুল কাব্য প্রকাশিত হয়। এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ হলো:
- কালান্তর,
- পঞ্চভূত,
- বিচিত্র প্রবন্ধ,
- সাহিত্য,
- শিক্ষা,
- সভ্যতার সংকট,
- মানুষের ধর্ম।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য নাটক সমূহ:
- বিসর্জন, 
- রাজা, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা, 
- রক্তকরবী, 
- তাসের দেশ, 
- চণ্ডালিকা। 

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- প্রজাপতির নির্বন্ধ, 
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ, 
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; ‘লাইব্রেরি’ প্রবন্ধ।
৩১.
সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যার কোন পদটি ব্যাখ্যা করেননি?
  1. ২৫নং
  2. ২৩নং
  3. ১১নং
  4. ২৪নং
ব্যাখ্যা
• চর্যাপদের পদসংখ্যা বিষয়ক আলোচনা:
- চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।

• সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'।
- যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
- টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২ তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।

• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs’ গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলেছেন। এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

• উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মতবিরোধের সৃষ্টি।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উল্লেখ্য,
• অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ‍৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।
• এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৩২.
বাংলা সাহিত্যের কোন সময়কে তামস যুগ বলে অভিহিত করা হয়?
  1. ১১৫০ - ১৩০০ খ্রি.
  2. ১২৫০ - ১৩৫০ খ্রি.
  3. ১১৫০ - ১৩৫০ খ্রি.
  4. ১২০০ - ১৩৫০ খ্রি.
ব্যাখ্যা
• অন্ধকার যুগ:
বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
- 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর ‘কলিমা জালাল’ বা অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা',
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'।

• হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য ‘সেক শুভোদয়া’।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম ‘শূণ্যপুরাণ’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা।
৩৩.
চর্যার কবি ধর্মপার কাব্য গুরু ছিলেন কে?
  1. কাহ্নপা
  2. বিরুপা
  3. ভাদেপা
  4. বীণাপা
ব্যাখ্যা
• ধর্মপা:
- খ্রিষ্টীয় নবম শতকে বিক্রমশীলায় তাঁর অবস্থান ছিল।
- কাহ্নপা ছিলেন তাঁর কাব্য গুরু।
- চর্যাপদের ৪৭নং পদ তাঁর রচনা।
- এই পদের বিশেষত্ব- এখানে অগ্নিকাণ্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা আছে।

অন্যদিকে,
- ডোম্বীপার কাব্য গুরু ছিলেন - বিরুপা।
- বিরুপা কাব্য গুরু ছিলেন - জালন্ধরীপা।
- বীণাপার কাব্য গুরু ছিলেন - ভাদেপা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
Which of the following sentences is correct?
  1. She has a preference for classical music.
  2. She has a preference about classical music.
  3. She has a preference to classical music.
  4. She has a preference over classical music.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - She has a preference for classical music.
- Bangla Meaning: শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার পছন্দ রয়েছে।
- কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুরাগ বোঝাতে preference এর পর for বসে।

• Preference (noun)
Bangla Meaning: বিশেষ অনুরাগ/অভিরুচি; যে বস্তুর প্রতি অধিক অনুরাগ দেখানো হয়; অগ্রাভিরুচি।

• Preference (for somebody/something) 
English Meaning: A greater interest in or desire for someone or something than someone or something else
Bangla MeaninG: কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুরাগ।
Example: She has a strong preference for classical music.

• অন্যদিকে, 
• Preference over
- একটির তুলনায় অপরটি বেশী পছন্দ করলে preference over বসে।
- I have a strong preference over this brand compared to others

• Preference on
- কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অনুরাগ বোঝাতে preference on বসে।
- What is your preference on the matter?

• Preference to
- একটির তুলনায় অপরটি বেশী পছন্দ করলে preference to- ও বসে।
- I give preference to quality over quantity.

Source: Oxford Learner's Dictionaries and Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Each student must bring _______________own books to the class.
  1. their
  2. his or her or their
  3. his or her
  4. None of these
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.

• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his or her.
- Complete sentence: Each student must bring his or her own books to the class.
- Bangla Meaning: প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই তার নিজের বই ক্লাসে আনতে হবে।

• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.

• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.
৩৬.
What is the feminine form of 'Emperor'?
  1. Emperorine
  2. Emperoress
  3. Emperorea
  4. Empress
ব্যাখ্যা
• Emperor (noun)
English Meaning: A male ruler of an empire.
Bangla Meaning: সম্রাট।
- এর feminine gender হচ্ছে - Empress/ Emperina.

• Empress (noun)
English Meaning: A female ruler of an empire, or the wife of a male ruler of an empire
Bangla Meaning: সম্রাজ্ঞী; সম্রাটপত্নী।

• অন্য অপশনের শব্দগুলো অর্থবোধক শব্দ নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৩৭.
Which sentence contains the correct use of a plural noun?
  1. The sceneries in the valley are breathtaking.
  2. Many specie of fish has disappeared.
  3. The deer altogether have crossed the road.
  4. I received a lot of informations about the conference.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The deer altogether have crossed the road. বাক্যটি সঠিক।
• Deer, sheep, taka ইত্যাদির Singular ও Plural Form একই।
- altogether দ্বারা plural নির্দেশ করছে তাই verb হবে plural.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) বাক্যটিতে  sceneries এর স্থলে scenery হলে বাক্যটি সঠিক হত।
-  Sceneries: এই শব্দটি ভুল কেননা “Scenery” (দৃশ্য) শব্দটির কোন plural form নেই।
- Correct sentence: The scenery in the valley are breathtaking.

খ)  বাক্যটিতে specie and has এর ব্যবহার ভুল।
- এখানে, Many থাকায় বুঝা যাচ্ছে, এরপরে plural noun হিসেবে species and plural verb হিসেবে have বসবে। 
- Correct sentence: Many species of fish have disappeared.

ঘ) বাক্যটিতে informations এর স্থলে information হলে বাক্যটি সঠিক হবে।
- Informations: শব্দটি ভুল কেননা Information (তথ্য) শব্দটির কোন plural form নেই।
- Correct sentence: I received a lot of information about the conference.
৩৮.
Identify the kind of adverb used in the underlined part. The team almost finished the entire project.
  1. Adverb of Manner
  2. Adverb of Frequency
  3. Adverb of Degree
  4. Adverb of Time
ব্যাখ্যা
• The team almost finished the entire project. Here 'almost' is used as - Adverb of degree.
- "Almost" modifies the verb "finished" and shows the extent to which the action was completed, making it an adverb of degree.
- Almost (adverb) -  প্রায়।
- এর দ্বারা প্রজেক্ট এর কততুকু অংশ শেষ হয়েছে তা নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে Adverb of degree.

• Adverb of degree:
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- The words "almost" "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

অন্যদিকে,
• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- যেমন_ sweetly, quickley.

• Adverb of time:
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
- যেমন: When will you come?
৩৯.
They sent a message to ___________
  1. them and he.
  2. me and him.
  3. me and them.
  4. you and me.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - you and me.
- Complete sentence: They sent a message to you and me.
- Bangla Meaning: তারা আপনাকে এবং আমাকে একটি বার্তা পাঠিয়েছে।

• সাধারণত preposition এরপর objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - you and me হচ্ছে objective pronoun.
- তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
-  অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
৪০.
Choose the correct sentence.
  1. The homework is challenging to do.
  2. The homework is challenging to be done.
  3. The homework is challenging to done.
  4. Both ক + খ
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - The homework is challenging to do.
- Bangla Meaning: বাড়ির কাজটি করা চ্যালেঞ্জিং।

• কোন sentence এ adjective এর পর সাধারণত infinitive সব সময় active হয়।
- Passive/ to be হয় না।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে তাই difficult, adjective এরপর to do বসেছে।
৪১.
Which one is correct?
  1. He bought some chairs for the dining room.
  2. Can you give me some advice on this matter?
  3. Several countries participated in the conference.
  4. All of these
ব্যাখ্যা
• Determiner এর নিয়মানুযায়ী,
- Some দ্বারা countable ও uncountable উভয় প্রকার noun কে Determine করা হয়।
- Several (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 

• সুতরাং, বুঝা যাচ্ছে, অপশনে উল্লিখিত সবগুলো বাক্য সঠিক।

ক) He bought some chairs for the dining room.
- some এরপর plural countable noun হিসেবে chairs বসেছে।
- বাংলা অর্থ - সে ডাইনিং রুমের জন্য কিছু চেয়ার কিনেছে।

খ) Can you give me some advice on this matter?
- some এরপর uncountable noun হিসেবে advice বসেছে।
- বাংলা অর্থ -তুমি কি আমাকে এই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারো?

গ) Several countries participated in the conference.
- এখানে plural countable noun countries এর সামনে ‘Several’ হয়েছে।
- বাংলা অর্থ - একাধিক দেশ সম্মেলনে অংশগ্রহণ করেছিল।
৪২.
He is ______ the committee for organizing the annual festival.
  1. to
  2. in
  3. at
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: He is on the committee for organizing the annual festival.
- Bangla Meaning: সে বার্ষিক উৎসব আয়োজনের কমিটির সদস্য।

- কেউ কোন ধরনের বা কিছুর সদস্য বুঝাতে on বসে।
- যেমন:
1. I am not on the committee.
2. The Prime Minister is on the committee.

• On এর ব্যবহার:
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.