পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পরীক্ষা - ২৫ রিভিশন পরীক্ষা (২১ - ২৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. দুর্মর
  2. দুর্দম
  3. দুর্বিষহ
  4. দুর্জয়
সঠিক উত্তর:
দুর্মর
উত্তর
সঠিক উত্তর:
দুর্মর
ব্যাখ্যা
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্মর।

অন্যদিকে,
- ’যা সহজে  দমন করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্দম।
- ’যা সহ্য করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্বিষহ।
- ‘যাকে সহজে জয় করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ=দুর্জয়।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
Upcountry-এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উত্থান
  2. মধ্যদেশ
  3. উত্তর
  4. অন্যদেশ
সঠিক উত্তর:
মধ্যদেশ
উত্তর
সঠিক উত্তর:
মধ্যদেশ
ব্যাখ্যা
'Upcountry'-এর বাংলা পারিভাষিক শব্দ =মধ্যদেশ।

অন্যদিকে,
'Upheaval'-এর পারিভাষিক শব্দ =উত্থান।
'Upland'-এর পারিভাষিক শব্দ = উত্তর।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
’যা হৃদয় বিদীর্ণ করে’-এর এক কথায় প্রকাশ-
  1. হৃদয়ঙ্গম
  2. হৃতসর্বস্ব
  3. হৃদয়বিদারক
  4. বিদীর্নহৃদয়
সঠিক উত্তর:
হৃদয়বিদারক
উত্তর
সঠিক উত্তর:
হৃদয়বিদারক
ব্যাখ্যা
- ’যা হৃদয় বিদীর্ণ করে’-এর এক কথায় প্রকাশ- হৃদয়বিদারক।

অন্যদিকে,
- ’যা হৃদয় বিদীর্ণ হয়েছে’-এর এক কথায় প্রকাশ- বিদীর্নহৃদয়।
- ’যা হৃদয়ে গমন করে’-এর এক কথায় প্রকাশ- হৃদয়ঙ্গম।
- ’যার সর্বস্ব চুরি গেছে ’-এর এক কথায় প্রকাশ- হৃতসর্বস্ব।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয়-
  1. অপিনিহিতি
  2. বিষমীভবন
  3. সমীভবন
  4. অসমীকরণ
সঠিক উত্তর:
বিষমীভবন
উত্তর
সঠিক উত্তর:
বিষমীভবন
ব্যাখ্যা
• বিষমীভবন:
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন : শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।

• অপিনিহিতি :
- শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি ই-কার বা উ-কার থাকে তবে সেই 'ই' বা 'উ' যদি ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটাই হল অপিনিহিতি।
যেমন: আজি>আইজ; সাধু>সাউধ; বাক্য>বাইক্য

• সমীভবন:
-  শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন : জন্ম > জন্ম,

• অসমীকরণ:
- একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তখন তাকে অসমীকরণ বলে।
যেমন: ধপ + ধপ = ধপাধপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
.
ভাষার কোন রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি?
  1. চলিত রীতি
  2. আঞ্চলিক রীতি
  3. সাধু রীতি
  4. যৌগিক রীতি
সঠিক উত্তর:
সাধু রীতি
উত্তর
সঠিক উত্তর:
সাধু রীতি
ব্যাখ্যা
• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- সাধুভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা,ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

উৎস: ,বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
.
'A host in himself'-এর যথার্থ অনুবাদ কোনটি?
  1. এক হাতে তালি বাজে না।
  2. একাই একশো।
  3. এক মাঘে শীত পালায় না।
  4. কই মাছের প্রাণ।
সঠিক উত্তর:
একাই একশো।
উত্তর
সঠিক উত্তর:
একাই একশো।
ব্যাখ্যা
'A host in himself'-এর যথার্থ অনুবাদ = একাই একশো।

অন্যদিকে,
'এক হাতে তালি বাজে না" এর ইংরেজি অনুবাদ: It takes two to make quarrel.
'এক মাঘে শীত পালায় না’ এর ইংরেজি অনুবাদ: One swallow does not make a summer.
'কই মাছের প্রাণ’ এর ইংরেজি অনুবাদ: A cat has nine lives.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?
  1. খাচ্ছিল
  2. খেয়েছে
  3. খাইতেছিল
  4. খেয়েছিলেন
সঠিক উত্তর:
খাইতেছিল
উত্তর
সঠিক উত্তর:
খাইতেছিল
ব্যাখ্যা
’খাচ্ছিল’ শব্দের সাধু রীতি = খাইতেছিল ।

অন্যদিকে,
’খেয়েছিলেন’ শব্দের সাধুরূপ = খাইয়াছিলেন।
’খাইয়াছে’ শব্দের সাধুরূপ = খেয়েছে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)
.
'A bolt from the blue' এর সমার্থক বাংলা প্রবাদ কোনটি?
  1. বিনা মেঘে বজ্রপাত।
  2. নানা মুনির নান মত।
  3. যত গর্জে তত বর্ষে না।
  4. সবুরে মেওয়া ফলে।
সঠিক উত্তর:
বিনা মেঘে বজ্রপাত।
উত্তর
সঠিক উত্তর:
বিনা মেঘে বজ্রপাত।
ব্যাখ্যা
- 'A bolt from the blue' এর সমার্থক বাংলা প্রবাদ: বিনা মেঘে বজ্রপাত।

অন্যদিকে,
 "Many men, many minds" এর সমার্থক বাংলা প্রবাদ: নানা মুনির নান মত।
"Empty vessels sound much" এর সমার্থক বাংলা প্রবাদ:যত গর্জে তত বর্ষে না।
’Patience brings rewards’ এর সমার্থক বাংলা প্রবাদ: সবুরে মেওয়া ফলে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উদাহরণ উপস্থাপনের কাজে ব্যবহৃত হয়-
  1. কমা
  2. কোলন
  3. দাঁড়ি
  4. সেমিকোলন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা
• কোলন (:)
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়।
যেমন
- ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
- সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।

অন্যদিকে,
• কমা (,) এর ব্যবহার: 
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছুনা করাই তো পাপ।"

• দাঁড়ি :
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে।
যেমন
- প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।

• সেমিকোলন (;)
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।
যেমন
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)।
১০.
’ফাল্গুন > ফাগুন’-এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
  1. অভিশ্রুতি
  2. ব্যঞ্জন বিকৃতি:
  3. অন্তর্হতি
  4. ব্যঞ্জনচ্যুতি
সঠিক উত্তর:
অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্হতি
ব্যাখ্যা
• অন্তর্হতি:
- অন্তর্হতি পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন-
- ফাল্গুন>ফাগুন,
- ফলাহার > ফলার,
- আলাহিদা >আলাদা ইত্যাদি।

অন্যদিকে,
• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন- কবাট>কপাট, ধোবা>ধোপা, ধাইমা> দাইমা ইত্যাদি।
 
• ব্যঞ্জনচ্যুতি:
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন: বউদিদি >বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

• অভিশ্রুতি :
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন-  বলিয়া>বলে, হাটুয়া > হাউটা > হেটো, মাছুয়া > মেছো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১১.
What is the synonym of the word 'Magnate'?
  1. Malingerer
  2. Luridness
  3. Tycoon
  4. Underling
সঠিক উত্তর:
Tycoon
উত্তর
সঠিক উত্তর:
Tycoon
ব্যাখ্যা
• The synonym of the word 'Magnate' is গ) Tycoon.

• Magnate (noun)
- Bangla Meaning: বড় ব্যবসায়ী অথবা শিল্পপতি; বিত্তবৈভবশালী ব্যক্তি।
- English Meaning: a person of rank, power, or influence in a particular field.

গ) Tycoon (Noun)
- Bangla Meaning: বিত্তবান ও শক্তিশালী ব্যবসায়ী বা শিল্পপতি।
- English Meaning: A businessperson of exceptional wealth, power, and influence.

• Other options:
ক) Malingerer
- Bangla Meaning: অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।
- English Meaning: A person who pretends to be ill in order to avoid having to work.

খ) Luridness
- Bangla Meaning: উত্তেজনাপূর্ণতা।
- English Meaning: the quality of being shocking and involving violence, sex, or immoral activity.

ঘ) Underling
- Bangla Meaning: অন্যের অধীপন নিম্নপদস্থ ব্যক্তি; চুনোপুঁটি; হুকুমবরদার; অনুজীবী।
- English Meaning: one who is under the orders of another.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১২.
What is the antonym of the word 'Neophyte'?
  1. Veteran
  2. Rookie
  3. Mirth
  4. Missive
সঠিক উত্তর:
Veteran
উত্তর
সঠিক উত্তর:
Veteran
ব্যাখ্যা
• The antonym of the word 'Neophyte' is - Veteran.

• Neophyte (Noun)
- Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, নতুন যোগদান করেছে এমন।
- English Meaning: a new convert,  person who is just starting out in a field of activity.

ক) Veteran (Noun)
- Bangla Meaning: ঝানু; প্রবীণ; বহুদর্শী।
- English Meaning: a person of long experience usually in some occupation or skill.

Other options:
খ) Rookie
- Bangla Meaning: নতুন ভর্তি করা অনভিজ্ঞ সেনা; রংরুট।
- English Meaning: a first-year participant in a major professional sport.

গ) Mirth
- Bangla Meaning: আমোদ-আহ্লাদ; আনন্দোচ্ছলতা; হাস্যকলরব; আনন্দোচ্ছ্বাস।
- English Meaning: gladness or gaiety as shown by or accompanied with laughter.

ঘ) Missive
- Bangla Meaning: (বিশেষত দীর্ঘ, গুরুগম্ভীর ধরনের) পত্রাদি, পত্র।
- English Meaning: a written communication : letter.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৩.
Choose the correct spelling.
  1. Metaemorphosis
  2. Metamorphosis
  3. Metamorphesis
  4. Metamophosis
সঠিক উত্তর:
Metamorphosis
উত্তর
সঠিক উত্তর:
Metamorphosis
ব্যাখ্যা
• The correct spelling - খ) Metamorphosis.

খ) Metamorphosis
- Bangla Meaning: রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।
- English Meaning: Change of physical form, structure, or substance especially by supernatural means.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৪.
What is the meaning of the proverb 'Riches have wings'?
  1. গরু মেরে জুতো দান।
  2. কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
  3. লক্ষ্মী সদাই চঞ্চলা।
  4. গুজব খুব দ্রুত ছড়ায়।
সঠিক উত্তর:
লক্ষ্মী সদাই চঞ্চলা।
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্মী সদাই চঞ্চলা।
ব্যাখ্যা
• The meaning of the proverb 'Riches have wings' is - লক্ষ্মী সদাই চঞ্চলা।

• Other options:
• Rob Peter to pay Paul.
- গরু মেরে জুতো দান।

• Rome was not built in a day.
- কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।

• Rumor is a great traveller.
- গুজব খুব দ্রুত ছড়ায়।

Source: Live MCQ Lecture.
১৫.
What is the meaning of the word 'opine'?
  1. To be or become greater in amount
  2. To express opinions
  3. To reduce the bad effects of something
  4. Having seemingly contradictory qualities or phases
সঠিক উত্তর:
To express opinions
উত্তর
সঠিক উত্তর:
To express opinions
ব্যাখ্যা
• The meaning of the word 'opine' is খ) To express opinions.

• Opine (Verb):
- Bangla Meaning: মত পোষণ বা প্রকাশ করা।
- English Meaning: to express opinions.

• Other options:
ক) To be or become greater in amount: Outstrip.
- Bangla Meaning of Outstrip: (কারো চেয়ে) বেশি ভালো করা।

গ) To reduce the bad effects of something: Palliate.
- Bangla Meaning of Palliate: (আনুষ্ঠানিক) (রোগ, বেদনা) প্রশমন করা; (অপরাধ ইত্যাদির) গুরুত্ব লাঘব করা।

ঘ) Having seemingly contradictory qualities or phases: Paradox.
- Bangla Meaning of  Paradox : কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৬.
What does the term 'Epidemic' refer to?
  1. A choice of clothing
  2. An outbreak of disease
  3. An individual
  4. A tough question
সঠিক উত্তর:
An outbreak of disease
উত্তর
সঠিক উত্তর:
An outbreak of disease
ব্যাখ্যা
• Epidemic means an outbreak of disease.

• Epidemic (Noun, Adjective)
- Bangla Meaning: মহামারি; মহামারিসংক্রান্ত।
- English Meaning: an outbreak of disease that spreads quickly and affects many individuals at the same time.

• Example Sentence:
- "The city was grappling with an influenza epidemic."
- "Health officials are concerned about a potential flu epidemic."

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৭.
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা দাবি উত্থাপন করে?
  1. ৬ দফা
  2. ১০ দফা
  3. ১৩ দফা
  4. ১১ দফা
সঠিক উত্তর:
১১ দফা
উত্তর
সঠিক উত্তর:
১১ দফা
ব্যাখ্যা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান:
- ১৯৬৯ সালে ১১ দফা দাবি পেশ করে।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন।
- ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন গ্রুপ), পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করেন।
- ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে।
- ২২শে মার্চ আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন।
- ২৫শে মার্চ আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
-  ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গ্রাম ও শহরের কৃষক ও শ্রমিকদের মাঝে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
 
১৮.
যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করেন কে?
  1. ইয়াহিয়া খান
  2. ইস্কান্দার মির্জা 
  3. আইয়ুব খান  
  4. জেনারেল গোলাম মোহাম্মদ
সঠিক উত্তর:
জেনারেল গোলাম মোহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল গোলাম মোহাম্মদ
ব্যাখ্যা
মন্ত্রিসভা গঠন: 
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ।

- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে। 
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষকদের মধ্যে কে ছিলেন?
  1. বদরুদ্দীন উমর
  2. মোহাম্মদ সোহরাওয়ার্দী
  3. আনোয়ার হোসেন মঞ্জু
  4. ড. শামসুজ্জোহা
সঠিক উত্তর:
ড. শামসুজ্জোহা
উত্তর
সঠিক উত্তর:
ড. শামসুজ্জোহা
ব্যাখ্যা
১৯৬৯ গণ অভ্যুত্থান:
- ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার,
- পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও আয়ুবখানের পদত্যাগ কেন্দ্র করে ছাত্র-জনতা ও সরকারি সশস্ত্র বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয় যা ১৯৬৯ গণ অভ্যুত্থান নামে পরিচিত।
- ১৯৬৯ সালের ৪ ঠা জানুয়ারি সর্বদলীয় রাষ্ঠভাষা গঠন করা হয়।
- ঐ সময় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
- ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ও ছাত্র আসাদুজ্জামান আসাদ শহিদ হন।
- ফলাফল - আয়ুব সরকার পদত্যাগ করেন ও ৭০ এর নির্বাচন দিতে সরকার বাধ্য হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম ও দশম শ্রেণি।
২০.
১৯৭০ সালের নির্বাচনে কয়টি দল অংশ গ্রহন করে?
  1. ৫টি
  2. ২৪টি
  3. ১১টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
১৯৭০ সালের নির্বাচন: 
- ১৯৭০ সালের ৫ অক্টোবর জাতীয় পরিষদ ও ২২ অক্টোবর প্রাদেশিক পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
- কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনের তারিখ পিছিয়ে যায়।
- পুণরায় ঘোষণা  ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
- কিন্তু এবারও বাধা আসে। ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাসে মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
- শুধু উপকূলীয় অঞ্চলের জাতীয় পরিষদের ৯টি ও প্রাদেশিক পরিষদের ২১টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১৭ জানুয়ারি।
- নির্বাচনে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।
- তবে নির্বাচনী প্রচারণায় মূলত আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি প্রাধান্য লাভ করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
যুক্তফ্রন্ট গঠিত হয় কখন?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৫৩ সালে
  3. ১৯৫৬ সালে
  4. ১৯৫২ সালে
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়।
১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
২. শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
৩. মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি এবং
৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।

এছাড়াও,
- নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।
- আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফার প্রধান প্রধান দাবি নিয়ে।
- যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।

নোট: [বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি দলের সমন্বয়ে গঠিত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১ম ও ২য় খণ্ডে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অধিক গ্রহণযোগ্য হওয়ায় ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

 উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২২.
"উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা" মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম কোথায় ঘোষণা করেন?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. সোহরাওয়ার্দি উদ্যান
  3. পল্টন ময়দান
  4. ইসলামাাবদ
সঠিক উত্তর:
সোহরাওয়ার্দি উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
সোহরাওয়ার্দি উদ্যান
ব্যাখ্যা
• জিন্নাহ এর ঐতিহাসিক ঘৃণ্য বক্তব্য:
- ১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
- ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে ভাষণ দেন তিনি।
- তিনি ঢাকার দুটি সভায় বক্তৃতা দেন এবং দুই জায়গাতেই তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।
- তিনি ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' (Urdu and only Urdu shall be the state language of Pakistan)।
- জিন্নাহর এ বক্তব্য পেশের সময় উপস্থিত ছাত্ররা 'না' 'না' ধ্বনি দিয়ে এর প্রতিবাদ জানান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণি।
২৩.
x2 - 9, x2 + 7x + 12, x3 + 27 বীজগাণিতিক রাশির ল.সা.গু. কত?
  1. (x3 + 27)
  2. (x + 4)(x - 3)(x3 + 27)
  3. (x - 4)(x3 + 27)
  4. (x - 4)(x - 3)(x3 + 9)
সঠিক উত্তর:
(x + 4)(x - 3)(x3 + 27)
উত্তর
সঠিক উত্তর:
(x + 4)(x - 3)(x3 + 27)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9, x2 + 7x + 12, x3 + 27 বীজগাণিতিক রাশির ল.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)

২য় রাশি = x2 + 7x + 12
= x2 + 4x + 3x + 12
= x(x + 4) + 3(x + 4)
= (x + 4)(x + 3)

৩য় রাশি = x3 + 27
= x3 + 33
= (x + 3)(x2 + 3x + 9)

∴ ল.সা.গু. = (x + 4)(x - 3)(x + 3)(x2 + 3x + 9)
= (x + 4)(x - 3)(x3 + 27)
২৪.
প্রশ্ন:
  1. 102
  2. 82
  3. 52
  4. 76
সঠিক উত্তর:
76
উত্তর
সঠিক উত্তর:
76
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
২৫.
3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর গ. সা. গু. কত?
  1. 1
  2. x2 + 3
  3. (x2 + 3)2
  4. x2 - 3
সঠিক উত্তর:
x2 + 3
উত্তর
সঠিক উত্তর:
x2 + 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর গ. সা. গু. কত?

সমাধান: 
১ম রাশি = 3x2 + 9
= 3 (x2 + 3)

২য় রাশি = x4 - 9
= (x2)2 - (3)2
= (x2 + 3) (x2 - 3)

এবং
৩য় রাশি = x4 + 6x2 + 9
= (x2)2 + 2. x2. 3 + (3)2
= (x2 + 3)2
= (x2 + 3) (x2 + 3)

∴ নির্ণেয় ল. সা. গু. = (x2 + 3)
২৬.
a2b - ab2 এবং b2 -  ab রাশিদ্বয়ের ল.সা.গু কত?
  1. (a - b)
  2. ab(a - b)
  3. (a + b)
  4. - ab(a - b)
সঠিক উত্তর:
- ab(a - b)
উত্তর
সঠিক উত্তর:
- ab(a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: a2b - ab2 এবং b2 -  ab রাশিদ্বয়ের ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2b - ab2
= ab(a - b)
 
২য় রাশি = b2 -  ab
= b(b - a)
= - b(a - b)
 
∴ a2b - ab2 এবং b2 -  ab রাশিদ্বয়ের ল.সা.গু =  - ab(a - b)
২৭.
যদি a + b + c = 6, a2 + b2 + c2 = 14 এবং (1/a) + (1/b) + (1/c) = 11/6 হয়, তাহলে abc = কত?
  1. 18
  2. 6
  3. 52
  4. 32
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 6, a2 + b2 + c2 = 14 এবং (1/a) + (1/b) + (1/c) = 11/6 হয়, তাহলে abc = কত?


সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 6
a2 + b2 + c2 = 14
এবং
(1/a) + (1/b) + (1/c) = 11/6
(ab + bc + ca)/abc = 11/6 ......... (1)

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 36 = 14 + 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 36 - 14 = 22
⇒ ab + bc + ca = 11

(1) নং হতে পাই,
⇒ (ab + bc + ca)/abc = 11/6
⇒ 11/abc = 11/6
∴ abc = 6
২৮.
তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?
  1. 4
  2. 8
  3. 16
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?

সমাধান: 
ধরি,
তিনটি সংখ্যা যথাক্রমে,
8x,  3x,  2x

∴ তিনটি সংখ্যার ল.সা.গু = 24x

প্রশ্নমতে,
⇒ 24x = 96
⇒ x = 96/24
∴ x = 4

∴ সংখ্যাগুলো হল- 8x = 32, 3x =12, 2x = 8 

∴ 32, 12, 8 এর গ.সা.গু. = 4
২৯.
দুইটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে 18, 54 এবং 720। সংখ্যা দুইটি কত?
  1. 88 ও 196
  2. 144 ও 204
  3. 90 ও 144
  4. 72 ও 225
সঠিক উত্তর:
90 ও 144
উত্তর
সঠিক উত্তর:
90 ও 144
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে 18, 54 এবং 720। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = 18x ও 18y
18x - 18y = 54
∴ x - y = 3 .............. (1)

এবং 18xy = 720
xy = 40

আমরা জানি,
(x + y)2 = (x - y)2+ 4xy
(x + y)2 = 32 + (4 × 40)
(x + y)2 = 169
∴ x + y = 13 ......... (2)

এখন, (1) + (2) করে পাই,
x = 8

(2) - (1) করে পাই,
y = 5

∴ সংখ্যা দুইটি হল = 90 ও 144
৩০.
যদি a - (1/a) = 4 হয়, তবে a + (1/a) এর মান কত? 
  1. 2√5
  2. 3√5
  3. 0
  4. √5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a - (1/a) = 4 হয়, তবে a + (1/a) এর মান কত? 

সমাধান:
{a + (1/a)}2
= {a - (1/a)}2 + 4.a.1/a
= 42 + 4
= 16 + 4 
= 20

a + (1/a) = √20
= √(2√5)2
= 2√5
৩১.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 50। তাদের পার্থক্যের এক-তৃতীয়াংশ সমান 10 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 87
  2. 76
  3. 35
  4. 65
সঠিক উত্তর:
65
উত্তর
সঠিক উত্তর:
65
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 50। তাদের পার্থক্যের এক-তৃতীয়াংশ সমান 10হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
বড় সংখ্যাটি x
এবং ছোট সংখ্যাটি y

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 50
⇒ (x + y)/2 = 50
∴ x + y = 100 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/3 = 10
∴ x - y = 30 ..............(2)

(1) নং + (2) নং
x + y + x - y = 100 + 30
⇒ 2x = 130
∴ x = 65

∴ বড় সংখ্যাটি 65
৩২.
(x + y)2 - (x - y)2 এর পদসংখ্যা কয়টি?
  1. 5টি
  2. 1টি
  3. 4টি
  4. 6টি
সঠিক উত্তর:
1টি
উত্তর
সঠিক উত্তর:
1টি
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y)2 - (x - y)2 এর পদসংখ্যা কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
(x + y)2 - (x - y)2
= x2 + 2xy + y2 - (x2 - 2xy + y2)
= x2 + 2xy + y2 - x2 + 2xy - y2
= 4xy

∴ নির্ণেয় পদসংখা = 1টি