পরীক্ষা আর্কাইভ

ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়

পরীক্ষাPSCতারিখ১১ নভেম্বর, ২০২৫সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয় পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.১১.২০২৫ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়

PSC · ১১ নভেম্বর, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
The meeting was postponed ______ next Monday.
  1. with
  2. to
  3. on
  4. at
ব্যাখ্যা

Complete sentence: The meeting was postponed to next Monday.

"Postpone" verb-এর সাথে সময় বা তারিখ উল্লেখ করতে আমরা to preposition ব্যবহার করি।

Structure: postpone + something + to + (new time/date)

Example:
- The meeting was postponed to next Monday. 
- The exam was postponed to next week.  

.
একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?
  1. ৪০০
  2. ২০০
  3. ৩৬
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ৩০% এর ১৫% = ১৮
অর্থাৎ,
১৫% × ৩০% × ক = ১৮
⇒ (১৫/১০০) × (৩০/১০০) × ক = ১৮
⇒ (৪৫০/১০০০০) × ক = ১৮
⇒ (৯/২০০) × ক = ১৮
⇒ ক = ১৮ × ২০০/৯
⇒ ক = ৪০০

.
রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?
  1. লোহিত কণিকা
  2. শ্বেতকণিকা
  3. লসিকা
  4. অণুচক্রিকা
ব্যাখ্যা

অণুচক্রিকা বা প্লাটিলেট: 

• মানুষের রক্ত কণিকা ৩ ধরনের। যথা: ১. লোহিত রক্ত কণিকা; ২. শ্বেত রক্ত কণিকা এবং ৩. অণুচক্রিকা। 
• অণুচক্রিকা বা প্লাটিলেট বা থ্রম্বোসাইট হলো নিউক্লিয়াসবিহীন।
• এটি গোলাকার বা ডিম্বাকার বা রড আকৃতির হয়ে থাকে। 
• এর ব্যাস দুই থেকে তিন মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল ৫ থেকে ১০ দিন।
• পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়।
• এটি লোহিত ও শ্বেত রক্তকণিকার চেয়েও আকারে ছোট।
• অণুচক্রিকা রক্ত জমাট বাধতে সাহায্য করে।
• ‘ভিটামিন কে’ রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে।
• রক্তে হেপারিন থাকায় দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।

উৎস: জীববিজ্ঞান, নবম - দশম শ্রেণি এবং প্রাণিবিজ্ঞান, একাদশ - দ্বাদশ শ্রেণি। 

.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  1. বেগম সুফিয়া কামাল
  2. চন্দ্রাবতী
  3. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা

চন্দ্রাবতী:
- মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
- চন্দ্রাবতী পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মহিলা রামায়ণকার বলা হয় চন্দ্রাবতীকে। তিনিই মহিলা কবিদের মধ্যে প্রথম রামায়ণ অনুবাদ করেন।
- চন্দ্রাবতী মধ্যযুগের তিনজন মহিলা কবির একজন। অপর দুইজন চণ্ডীদাসের অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতী ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
- লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে তাঁর রচিত রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করেছিল।

চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো হলো:
- মালুয়া,
- দস্যু কেনারামের পালা,
- রামায়ণ ইত্যাদি।

উল্লেখ্য:
বাংলা সাহিত্যের প্রথম নারী উপন্যাস রচয়িতা বা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কী?
  1. শুভ সূচনা
  2. প্রশংসা
  3. বন্দনা
  4. ভূমিকা
ব্যাখ্যা

• 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারার অর্থ -  ভূমিকা।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো- 
- 'ইতর বিশেষ' বাগ্‌ধারার অর্থ - পার্থক্য।
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - তোষামোদকারী।
- ‘ঢেঁকি অবতার’ বাগ্‌ধারার অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত অলস।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
The students walked faster lest they ______ miss the class.
  1. had
  2. should
  3. could
  4. would
ব্যাখ্যা

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - should.
- Complete sentence: The students walked faster lest they should miss the class.

• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে। 
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should be /might be +be+ V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.

.
বিনত বিবির মসজিদ অবস্থিত-
  1. নওগাঁ
  2. নাটোর
  3. পুটিয়া
  4. ঢাকার নারিন্দা
ব্যাখ্যা

• বিনত বিবি মসজিদ:
- ঢাকার ঐতিহ্যবাহী এ সকল মসজিদের মধ্যে বেশির ভাগই পুরান ঢাকায় অবস্থিত।
- পুরান ঢাকার ৬নং নারিন্দা রোডে এখনো গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার সর্বপ্রথম মসজিদ হিসেবে পরিচিত নারিন্দা বিনত বিবির মসজিদটি। 

- এটি ঢাকার সবচেয়ে পুরোনো স্থাপত্য নিদর্শনগুলোর একটি; যা প্রায় ৬০০ বছর আগের।
- ১৪৫৬ খ্রিস্টব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শ বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মিত হয়।

- সে সময় পারস্য উপসাগরের আশেপাশের লোকজন প্রায়ই জলপথে এ অঞ্চলে বাণিজ্যে আসতেন।
- পুরান ঢাকার এ এলাকা (নারিন্দা-ধোলাইখাল) দিয়ে তখন বয়ে যেত বুড়িগঙ্গার একটি শাখা যা বুড়িগঙ্গা হয়ে শীতলক্ষ্যায় গিয়ে মিশত। 

- পুরান ঢাকার নারিন্দা-ধোলাইখাল অঞ্চলে ব্যবসার জন্য আসেন আরাকান আলী নামের একজন সওদাগর।
- নামাজের সুবিধার জন্য তিনি মসজিদটি নির্মাণ করেন।
- তার মেয়ে বিনত বিবির আকস্মিক মৃত্যুর পর মসজিদের পাশে সমাধিস্থ করা হয় এবং পরে আরাকান আলীও এখানেই দাফন হন।
- পরবর্তীতে বিনত বিবির নামে মসজিদটির নামকরণ করা হয়।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 

.
ছোলা কোন শ্রেণির উদ্ভিদ?
  1. গুল্ম
  2. একবর্ষজীবি
  3. উপগুল্ম
  4. বীরুৎ
ব্যাখ্যা

• একবর্ষজীবী উদ্ভিদ:
- ধান, মটর, ছোলা, কলা এসব আপনাদের অতি পরিচিতি উদ্ভিদ।
- এদের জীবনকাল এক বছর।
- এ জন্য এদেরকে একবর্ষজীবী উদ্ভিদ বলা হয়।

• দ্বি-বর্ষজীবী উদ্ভিদ:
যেসকল উদ্ভিদের জীবনকাল দুই বছর তাদের দ্বি-বর্ষজীবী উদ্ভিদ বলে।
- মূলা, গাজর, ফুলকপি ইত্যাদি দ্বি-বর্ষজীবী উদ্ভিদ।

• বহুবর্ষজীবী উদ্ভিদ:
আম, কাঁঠাল, বট, তাল ইত্যাদি অনেক উদ্ভিদ রয়েছে যারা বহু বছর বেঁচে থাকে। এসব উদ্ভিদকে বহু বর্ষীজীবী উদ্ভিদ বলে।

উৎস: পরিবেশ শিক্ষা- বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ কোনটি?
  1. মাগধীয় ব্যাকরণ
  2. গৌড়ীয় ব্যাকরণ
  3. মাতৃভাষা ব্যাকরণ
  4. ভাষা প্রকাশ ব্যাকরণ
ব্যাখ্যা

• রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
- এর রচয়িতা রাজা রামমোহন রায় এবং এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
---------------------
• রাজা রামমোহন রায়: 
- রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম = গৌড়ীয় ব্যাকরণ।  
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
-  রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।
 
তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ, 
- বেদান্তসার, 
- পথ্য প্রদান,
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)। 
-------
আরো উল্লেখযোগ্য কিছু ব্যাকরণ গ্রন্থ রচয়িতা:
• 'ব্যাকরণ মঞ্জুরী' এর লেখক - ড. মুহম্মদ এনামুল হক।
• 'ব্যাকরণ কৌমুদী' এর লেখক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
• 'বাঙ্গালা ব্যাকরণ' এর রচয়িতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
• "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ১৯০০ সালে হৃষিকেশ শাস্ত্রী রচিত ব্যাকরণ গ্রন্থ: 'বাঙ্গালা ব্যাকরণ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০.
The dog swam ______ the river. 
  1. through
  2. round
  3. across
  4. into
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) across.

"Across" preposition ব্যবহার করা হয় যখন কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝায়।

Structure: swim + across + (নদী/সমুদ্র/পুকুর ইত্যাদি).

Complete sentence: The dog swam across the river.
Bangla: কুকুরটি নদী সাঁতরে পার হলো (এক পাড় থেকে অন্য পাড়ে).

অন্য options ভুল:
- through - এটি কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বোঝায় (যেমন: through a tunnel - সুড়ঙ্গের ভিতর দিয়ে)। নদীর ক্ষেত্রে এটি ঠিক নয়।

- round - এটি কোনো কিছুর চারপাশে ঘুরে যাওয়া বোঝায় (যেমন: walk round the park.)

- into - এটি কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝায় (যেমন: jumped into the water - পানিতে ঝাঁপ দিল)।

১১.
মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?
  1. ১৫০০০
  2. ১২০০০
  3. ১২৫০০
  4. ১৩৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?

সমাধান:
মুনাফার হার হ্রাস = ১২ - ৮ = ৪%
আমরা জানি, সরল মুনাফার সূত্র:
I = (PRT)/100
⇒ 500 = (P × 4 × 1)/100
⇒ 500 = 4P/100
⇒ 4P = 50000
⇒ P = 50000/4
⇒ P = 12500

সুতরাং, ১২,৫০০ টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে।

১২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন-
  1. রবার্ট পোল
  2. উইনস্টন চার্চিল
  3. মার্গারেট থ্যাচার
  4. স্টারমার্ক
ব্যাখ্যা

• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

তথ্যসূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা কম।

১৩.
কবিকঙ্কন কার উপাধি?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. ভারতচন্দ্র
  3. আলাওল
  4. শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা

• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিলো: 'কবিকঙ্কন'।  
-----------------------------
• মুকুন্দরাম চক্রবর্তী: 
- মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের মানব-রসের প্রথম ও একমাত্র স্রষ্টা।
- চণ্ডীমঙ্গলের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। তিনি ষোল শতকের কবি।
- মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি চণ্ডীমঙ্গল কাব্য লেখেন।
- গণজীবনের করুণ চিত্র তাঁর কাব্যে তুলে ধরেন।
- কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবিকঙ্কন উপাধি প্রদান করেন।
- তাঁকে দুঃখ বর্ণনার কবি বলা হয়।
 
উল্লেখ্য, 
• ‘কবিকন্ঠহার’ মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি ছিলো।
- রাজা কৃষ্ণচন্দ্র কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধী দিয়েছেন। কবি ভারতচন্দ্র ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

১৪.
Which one is the correct passive sentence? He made me buy the book.
  1. I was made buying the book.
  2. I was made to buy the book.
  3. The book was bought by him.
  4. I was bought the book by him.
ব্যাখ্যা

• Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch ইত্যাদি verb গুলোর পর Active voice এর উহ্য থাকে। 
- তবে passive করার সময় তাদের পর 'to' বসে। 

Active: He made me buy the book.
Passive: I was made to buy the book.

- এখানে Active voice এ 'made' থাকায় passive করার সময় 'to' বসবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition.

১৫.
কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
  1. কিয়েটো চুক্তি
  2. গ্লাসগো চুক্তি
  3. ভিয়েনা চুক্তি
  4. ভার্সাই চুক্তি
ব্যাখ্যা

- প্রথম বিশ্বযুদ্ধ 'ভার্সাই চুক্তি'র মাধ্যমে সমাপ্ত হয়।

• দ্বিতীয় ভার্সাই চুক্তি:
- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অফ মিররসে স্বাক্ষরিত হয়েছিল।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর যে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছিল, তা মূলত স্বাক্ষরিত ভার্সাই চুক্তি (Treaty of Versailles)-এর মাধ্যমে হয়েছিল। এই চুক্তিটি জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এবং মিত্র দেশগুলোর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করে। 
- ফলাফল: যুদ্ধের কারণে মিত্র দেশগুলোর যে ক্ষতি হয়েছিল, তার জন্য জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।

• প্রথম বিশ্বযুদ্ধ: 
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

» যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

তথ্যসূত্র:
i) History.com
ii) Britannica.

১৬.
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. অক্ষয় কুমার দত্ত
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা

'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারী কর্ম কমিশন' গঠনের উল্লেখ আছে?
  1. ১৩৭ নং অনুচ্ছেদ
  2. ১৩৫ নং অনুচ্ছেদ
  3. ১৩৮ নং অনুচ্ছেদ
  4. ১৩৪ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে 'সরকারী কর্ম কমিশন' গঠনের উল্লেখ আছে।

• ১৩৭নং অনুচ্ছেদ:
কমিশন-প্রতিষ্ঠা 
- আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং 
- একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে, সেইরূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। 

অন্যদিকে,
অনুচ্ছেদ - ১৩৪: কর্মের মেয়াদ,
অনুচ্ছেদ - ১৩৫: অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি,
অনুচ্ছেদ - ১৩৮: সরকারী কর্ম কমিশনের সদস্য-নিয়োগ।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

১৮.
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
  1. খাগড়াছড়ি জেলায়
  2. রাঙামাটি জেলায়
  3. বান্দরবান জেলায়
  4. কক্সবাজার জেলায়
ব্যাখ্যা

• আলুটিলা প্রাকৃতিক গুহা:
- আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। 

- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এই প্রাকৃতিক গুহার অবস্থান।
- স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি ‘মাতাই হাকর’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত। 
- পাহাড়ি আঁকাবাঁকা সড়কের পাশে ‘আলুটিলা পর্যটনকেন্দ্র’।
- এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ ফুট ওপরে।
- গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট।
- গুহায় যেতে হলে ২৬৬টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। 
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এই প্রাকৃতিক গুহার অবস্থান।

তথ্যসূত্র: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।

১৯.
'Big Bang Theory'র ব্যাখ্যা উপস্থাপন করেন-
  1. বার্নার
  2. স্টিফেন হকিং
  3. ডারউইন
  4. নিউটন
ব্যাখ্যা

• 'Big Bang' তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন – স্টিফেন হকিং।

- মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, হঠাৎ এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয় এটি বিগ ব্যাং থিওরি নামে পরিচিত।
- বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার (১৯২৭ সাল)। জি ল্যামেটার বেলজিয়ামের বিজ্ঞানী।

• স্টিফেন হকিং:
- বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন – স্টিফেন হকিং।
- স্টিফেন হকিং বিশ্বের একজন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সংম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time।
- তাই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার এবং বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা বা উপস্থাপন করেন স্টিফেন হকিং।

• তাঁর রচিত বইসমূহ:
- The Universe in a Nutshell,
- The Grand Design.

উৎস: ব্রিটানিকা

২০.
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন-
  1. মোহাম্মদ ফরাশউদ্দিন
  2. ড. আতিউর রহমান
  3. এ. এন হামিদুল্লাহ
  4. ফজলুর রহমান
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (অক্টোবর, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

২১.
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান হবে ৮৭?
  1. ৮৬
  2. ৮৯
  3. ৮৭
  4. ৮৮
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান হবে ৮৭?

সমাধান:
মনে করি, চতুর্থ খেলায় 'ক' রান করতে হবে।

প্রশ্নমতে,
(৮২ + ৮৫ + ৯২ + ক)/৪ = ৮৭
⇒ ২৫৯ + ক = ৩৪৮
⇒ ক = ৩৪৮ - ২৫৯
⇒ ক = ৮৯

২২.
He did not have much money to invest in his business; _______ he became rich soon because of his honesty.
  1. therefore
  2. because
  3. that's why
  4. nevertheless
ব্যাখ্যা

ক) therefore:
- সেই কারণে; সুতরাং।

খ) because:
- সে-কারণে; কেননা; যেহেতু

গ) that's why:
- যার কারণে

ঘ) nevertheless:
- তথাপি; তবু; তা সত্ত্বেও।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে nevertheless বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: He did not have much money to invest in his business; nevertheless, he became rich soon because of his honesty.

Source: Accessible Dictionary.

২৩.
100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায়, 80 গণিতে এবং 75 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী এক এবং উভয় বিষয়ে পাশ করে?
  1. 87
  2. 92
  3. 99
  4. 94
ব্যাখ্যা

প্রশ্ন: 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায়, 80 গণিতে এবং 75 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী এক এবং উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
বাংলায় পাশ করেছে, n(A) = 94 জন
গণিতে পাশ করেছে, n(B) = 80 জন
উভয় বিষয়ে পাশ করেছে, n(A ∩ B) = 75 জন

∴ এক এবং উভয় বিষয়ে পাশ করে,
অর্থাৎ, কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে, A ∪ B = A + B - (A ∩ B)
= 94 + 80 - 75
= 174 - 75
= 99 

২৪.
a2 + 2a - 3 এবং a2 - 2a - 3 এর গ.সা.গু. কত?
  1. 1
  2. a + 1
  3. a - 1
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + 2a - 3 এবং a2 - 2a - 3 এর গ.সা.গু. কত?

সমাধান:
প্রথমে প্রতিটি বহুপদকে গুণনীয়কে ভাগ করি:
a2 + 2a - 3
= a2 + 3a - a - 3
= (a + 3)(a - 1)
a2 - 2a - 3
= a2 - 3a + a - 3
= (a - 3)(a + 1) 

সাধারণ গুণনীয়ক খুঁজে বের করি:
প্রথমের গুণনীয়ক: (a + 3), (a - 1)
দ্বিতীয়ের গুণনীয়ক: (a - 3), (a + 1)
এখানে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক না থাকলে গ.সা.গু. = 1

∴ গ.সা.গু. = 1

২৫.
জাতিসংঘের মহাসচিব Antonio Guterres এর নাগরিকত্ব হলো-
  1. চেক প্রজাতন্ত্র
  2. ফরাসি
  3. পর্তুগাল
  4. রাশিয়া
ব্যাখ্যা

• অ্যান্তোনিও গুতেরেস:
- জাতিসংঘের বর্তমান ও ৯ম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক।
- ১৩ অক্টোবর, ২০১৬ তারিখে, জাতিসংঘের সাধারণ পরিষদ গুতেরেসকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করে । 
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর পূর্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
- অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫-২০০২ সময়ে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও জাতিসংঘ ওয়েবসাইট।

২৬.
যদি 2x = 2/x + 3 হয়, তবে 8x3 - 8/x3 কত?
  1. 65
  2. 63
  3. 70
  4. 62
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2x = 2/x + 3 হয়, তবে 8x3 - 8/x3 কত?

সমাধান:
দেয়া আছে,
2x = 2/x + 3
⇒ 2x - 2/x = 3
⇒ 2(x - 1/x) = 3
⇒ x - 1/x = 3/2

∴ 8x3 - 8/x3
= 8(x3 - 1/x3)
= 8 {(x - 1/x)3 + 3. x. 1/x(x - 1/x)}
= 8 {(3/2)3 + 3 × 3/2}
= 8 {(27 + 36)/ 8}
= 63

২৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫: ৬ এবং তাদের ল.সা.গু. ১২০। সংখ্যা দুটির গ.সা.গু. হবে-
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫: ৬ এবং তাদের ল.সা.গু. ১২০। সংখ্যা দুটির গ.সা.গু. হবে-

সমাধান:
ধরি, সংখ্যার দুটি যথাক্রমে ৫ক ও ৬ক
গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ১২০
⇒ ক = ৪
সুতরাং, গ.সা.গু. = ৪

২৮.
কিনাঙ্ক শব্দটির অর্থ কী? 
  1. ক্ষত
  2. আঁচিল
  3. কড়া
  4. রক্ত
ব্যাখ্যা

• শব্দটি মূলত - 'কিণাঙ্ক' হবে।

• 'কিণাঙ্ক' - বিশেষ্য পদ।
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কড়া,
- কঠিন বস্তুর ঘর্ষণের ফলে শক্ত হয়ে যাওয়া চামড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৯.
বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই?
  1. রাজশাহী বিভাগ
  2. খুলনা বিভাগ
  3. চট্টগ্রাম বিভাগ
  4. বরিশাল বিভাগ
ব্যাখ্যা

- বাংলাদেশের মোট ৮ টি বিভাগের মধ্যে ৬টি বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।

• সীমান্ত জেলা:
- বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি এবং জেলা ৬৪টি।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ৩টি।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

তথ্যসূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবসাইট।

৩০.
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
  1. ইউরিয়া
  2. টিএসপি
  3. পটাশ
  4. জিংক
ব্যাখ্যা

• নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়।
- নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয়।
- অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয় ।
- এতে নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে।

উৎস: কৃষি বাতায়ন ওইয়েবসাইট।

৩১.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. পাল
  2. মুঘল
  3. সেন
  4. গুপ্ত
ব্যাখ্যা

চর্যাপদ:
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- এতে তেইশজন/চব্বিশ পদকর্তার ৫০টি মতান্তরে ৫১টি পদ আছে। পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩২.
Which of the following sentences has misplaced modifier.
  1. She almost drove her kids to school everyday.
  2. She drove her kids to school almost everyday.
  3. She drove almost everyday to school.
  4. She drove her kids almost to school everyday.
অনির্ধারিত
ব্যাখ্যা

উল্লিখিত অপশন গুলোর মধ্যে ক) She almost drove her kids to school everyday. ও ঘ) She drove her kids almost to school everyday. দুটিই ভুল। 
- দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

Misplaced modifier হলো এমন একটি শব্দ বা phrase যা বাক্যে এমন জায়গায় বসানো হয়েছে যে তা মূল অর্থকে বিভ্রান্ত করে। অর্থাৎ, modifier (যেমন: almost, only, nearly) সঠিক জায়গায় না থাকলে বাক্যের মানে অন্যভাবে বোঝানো হতে পারে।

অপশনগুলোর বিশ্লেষণ:

ক) She almost drove her kids to school everyday. 

- এটি ভুল, কারণ "Almost" এখানে "drove" কে modify করছে। 
- অর্থ: সে প্রায় গাড়ি চালাল (কিন্তু চালায়নি?) - এটি অযৌক্তিক। 
- মনে হচ্ছে সে গাড়ি চালানোর কাছাকাছি গিয়েছিল কিন্তু চালায়নি। 

খ) She drove her kids to school almost everyday.
- এটি সঠিক, কারণ "Almost" এখানে "everyday" কে modify করছে। 
- সঠিক অর্থ: সে তার বাচ্চাদের প্রায় প্রতিদিন স্কুলে নিয়ে যেত। 

গ) She drove almost everyday to school.
- এটি সঠিক, কারণ "Almost" এখানে "everyday" কে modify করছে। 

ঘ) She drove her kids almost to school everyday. 
- এটি ভুল, এটি misplaced modifier কারণ মূল অর্থ (প্রায় প্রতিদিন) প্রকাশ করতে "almost" ব্যবহার করা হয়েছে, কিন্তু বসানো হয়েছে এমন স্থানে যা রাস্তা/দূরত্ব বোঝাচ্ছে।
- সঠিকভাবে বললে হবে:She drove her kids to school almost every day.

• "Almost" যে word-কে modify করবে, তার ঠিক আগে বসানো উচিত।
- অপশন (ক) ও ঘ)-তে misplaced modifier আছে। 

৩৩.
'মেঘনাদবধ কাব্য' কয় সর্গে বিভক্ত?
  1. ১১টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ৯টি
ব্যাখ্যা

• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতা জাহ্নবী দেবী।
- ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে।
- Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।

• মেঘনাদবধ কাব্য:
- মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য।
- সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে মেঘনাদবধ কাব্যের কাহিনী।
- মেঘনাদবধ কাব্য নয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে।
- এই মহাকাব্যে মোট তিনদিন ও দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
- কাব্যের বিভিন্ন সর্গে বীরত্ব, অভিমান, আক্ষেপ ইত্যাদি প্রকাশিত।
- কাব্যের ট্রাজেডি সৃজণ হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন করে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ও সরমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৩৪.
The sentence 'I wandered lonely as a cloud' is a-
  1. Simile
  2. Hyperbole
  3. Metaphor
  4. Hyperbola
ব্যাখ্যা

• I wandered lonely as a cloud is an example of Simile.

বাক্যটি: "I wandered lonely as a cloud"
-
এটি William Wordsworth-এর বিখ্যাত কবিতা "Daffodils" থেকে নেওয়া।

এই বাক্যে, "I" (কবি) কে "cloud" (মেঘ) এর সাথে তুলনা করা হয়েছে, "as" শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই এটি simile.

• Simile:
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: She is as innocent as a lamb.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Metaphor is an implicit comparison between two different things.
যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor।
যেমনঃ
- Time is money.
- Life is but a walking shadow.

------------
• Hyperbole:
- An exaggerated statement or an extreme overstatement. 
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়। 
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়। 
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে। 
- Example: "Ten thousand saw I at a glance," (Wordsworth: "Daffodils"). 

------------
ঘ) Hyperbola = এটি একটি গাণিতিক শব্দ (mathematical term), সাহিত্যিক অলংকার নয়!

৩৫.
You _____ not go today.
  1. would rather
  2. would better
  3. had better
  4. had rather
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) had better. 

Complete sentence: You had better not go today.

এখানে advice বা suggestion দেওয়া হচ্ছে যে আজ তোমার যাওয়া উচিত হবে না। ইংরেজিতে এই ধরনের পরামর্শ বা সতর্কতা জানানোর জন্য “had better” ব্যবহার করা হয়।

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

- যেমন:
- I had better meet him now.

অন্য অপশনগুলো ভুল কারণ:

- would rather → ব্যক্তিগত পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন: I would rather stay home.

- would better → ইংরেজিতে ব্যবহার হয় না।

- had rather → old-fashioned and very rare; "would rather" is the modern form, ব্যক্তিগত পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়।

৩৬.
বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. প্রমথ চৌধুরী
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক - প্রমথ চৌধুরী। 

• প্রমথ চোধুরীর চলিত ভাষা নিয়ে গবেষণা:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- ‘বীরবলেন হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৭.
নিচের কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়?
  1. তিউনিশিয়া
  2. লিবিয়া
  3. ইরাক
  4. সিরিয়া
ব্যাখ্যা

• আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন
- এতে মূলত সামাজিক মাধ্যমে আন্দোলনগুলোর প্রসার এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।


তথ্যসূত্র: i) Britannica.
ii) Al Jazeera.

৩৮.
Francis Bacon is famous for his writing on _______.
  1. dramas
  2. novels
  3. poetry
  4. essays
ব্যাখ্যা

• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

• Some notable work:
- Advancement of Learning
- Commentarius Solutus
- De Sapientia Veterum
- Instauratio Magna
- Novum Organum
- The New Atlantis

Source: Britannica.com

৩৯.
'মহাশ্মশান' কার লেখা?
  1. কায়কোবাদ
  2. মীর মোশাররফ হোসেন
  3. দীনবন্ধু মিত্র
  4. শহীদুল্লাহ
ব্যাখ্যা

'মহাশ্মশান' মহাকাব্য:
• কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৪ সালে প্রকাশিত হয়।
• কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
• পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
• কাব্যটি তিনটি খণ্ডে রচিত।
• প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান।

• মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- এব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা,
- আহমদ শাহ্ আব্দালী।

================
⇒ কায়কোবাদ:
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৪০.
They are thought to _______ (study) for three hours under the mango tree.
  1. study
  2. have studied
  3. have been studying
  4. studying
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) have been studying.

Complete sentence: They are thought to have been studying for three hours under the mango tree.

অর্থ: "তারা আম গাছের নিচে তিন ঘণ্টা ধরে পড়াশোনা করছিল বলে মনে করা হয়।"

• "for three hours" দেখে বোঝা যাচ্ছে যে কাজটি একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল।
- যখন আমরা বলতে চাই যে কোনো কাজ অতীতে শুরু হয়ে একটি সময় ধরে চলছিল, তখন perfect progressive infinitive ব্যবহৃত হয়।
- তাই এখানে "to have been studying" ব্যবহার করতে হবে।

Other options,
ক) study → শুধু “to study”। এটা দিয়ে বোঝায় তারা এখন স্টাডি করে। কিন্তু “for three hours” এর সাথে মিলছে না।

খ) have studied → “to have studied”। এটা দিয়ে বোঝায় তারা ৩ ঘণ্টা পড়া শেষ করেছে। কিন্তু “for three hours” দিয়ে duration বোঝানো হচ্ছে, শেষ হওয়া নয়।

ঘ) studying - এটি grammatically ভুল, কারণ "to" এর পরে gerund আসে না।

৪১.
'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কী?
  1. সম্পূর্ণ
  2. ফাঁকি
  3. অপদার্থ
  4. অলস
ব্যাখ্যা

 • 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ - ফাঁকি, অলীক বস্তু বা ঘোড়ার ডিম। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'হস্তিমূর্খ' - নিরেট মূর্খ।
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি।
- 'দুধের মাছি' - সুসময়ের বন্ধু।
- 'তালকানা' - কাণ্ডজ্ঞানহীন।
- 'আদায় কাঁচকলায়' - ঘোর শত্রুতা।
- 'আকাশের চাঁদ'- দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' - অপব্যয়ী। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা।

৪২.
'Blue Economy' নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. সমুদ্র ভ্রমণের সাথে
  2. সামুদ্রিক মাছের সাথে
  3. সমুদ্র গবেষণার সাথে
  4. সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
ব্যাখ্যা

• সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’

- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

তথ্যসূত্র: Blue Economy Definitions - the United Nations, un.org.

৪৩.
নিচের কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. বেলারুশ
  4. পোল্যান্ড
ব্যাখ্যা

• ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। 
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪৪.
এন্ডোসকপি (Endoscopy) -তে প্রয়োগ করা হয়-
  1. আলোর প্রতিসরণ
  2. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  3. বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ
  4. আলোর আংশিক প্রতিসরণ
ব্যাখ্যা

এন্ডোসকপি (Endoscopy):
- মানুষের উপর কোনো অস্ত্রোপাচার না করে তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজে এন্ডোস্কপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি।
- এন্ডোসকপি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা এক্সরে বা সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া যায় না।
- এন্ডোসকপির মাধ্যমে চিকিৎসকগন শরীরের অভ্যন্তরে বিশেষ করে পাকস্থলীতে যে কোনো ধরনের অস্বস্থিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন।
- পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালী, স্ত্রী প্রজননতন্ত্র প্রভৃতির সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এন্ডোসকপি ব্যবহার নির্ধারণ করেন। এছাড়া পেটের আলসার নির্ণয়ে এন্ডোসকপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্র সাধারণত একটি বাঁকানো টেলিস্কোপ। এই যন্ত্রের দুটি নল থাকে, এদের একটির মধ্যদিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়।
- আলোক তন্ত্রর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহব্বরে প্রবেশ করে।
- এই আলো ক্ষতিগ্রস্থ অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভিতর দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে।
- প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে।
- ফলে চিকিৎসক পরীক্ষণীয় অঙ্গের অভ্যন্তরে কী ঘটছে বা হচ্ছে-তা দেখতে পারে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
  1. ই-মেইল
  2. ইন্টারকম
  3. ইন্টারনেট
  4. কমিউনিকেশন
ব্যাখ্যা

• কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়।

• ইন্টারনেট:
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আর্পানেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।

৪৬.
কোন সন্ধি বিচ্ছেদটি নির্ভুল?
  1. দুঃ + ঘটনা = দুর্ঘটনা
  2. দূঃ + ঘটনা = দুর্ঘটনা
  3. দুর + ঘটনা = দুর্ঘটনা
  4. দূর + ঘটনা = দুর্ঘটনা
ব্যাখ্যা

• 'দুর্ঘটনা' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - "দুঃ + ঘটনা"। এটি একটি বিসর্গ সন্ধি।

সন্ধির নিয়ম:
এই সন্ধিতে, বিসর্গ (' ঃ') এর স্থানে 'ৎ' বা 'র্' হয় এবং তার পরের ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরি হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৭.
Identify the correct sentence:
  1. Neither the chairman or the directors was present.
  2. Neither the chairman nor the directors were present.
  3. Neither the chairman nor the directors is present.
  4. Neither the directors nor the chairman were present.
ব্যাখ্যা

• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যের শেষে the directors – plural noun আছে, তাই এখানে ‍were হবে।

Correct sentence: Neither the chairman nor the directors were present.

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

৪৮.
কোন স্থানকে 'রাঙামাটির ছাদ' বলা হয়?
  1. হাজাছড়া ঝর্ণা
  2. সাজেক ভ্যালি
  3. যমচুগ বনবিহার
  4. পেদা টিংটিং
ব্যাখ্যা

• সাজেক:
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৪৯.
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ৩৩%
  3. ৩০%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা।
১টি আমের ক্রয়মূল্য = ১ ÷ ৩ = ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা।
তাহলে, ১টি আম বিক্রয়মূল্য = ১/২ টাকা

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১/২ - ১/৩ টাকা
= ১/৬
লাভের শতাংশ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= {(১/৬)/(১/৩)} × ১০০
= ৫০%

৫০.
ax = b, by = c এবং cz = a হলে xyz = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: ax = b, by = c এবং cz = a হলে xyz = ?

সমাধান:
দেয়া আছে,
cz = a
⇒ (by)z = a
⇒ byz = a
⇒ (ax)yz = a
⇒ axyz = a1
⇒ xyz = 1

৫১.
'স্পেন বিজয় কাব্য' -কার লেখা? 
  1. সৈয়দ মুজতবা আলী
  2. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. আল মাহমুদ 
ব্যাখ্যা

• ইসমাইল হোসেন সিরাজী:
- তিনি ছিলেন লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।
----------------------------
• স্পেন বিজয় কাব্য: 
- স্পেন বিজয় কাব্যগ্রন্থে মুসলিম বীর তারেক ও স্পেনের সম্রাট রডারিকের সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে।
- কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন- ইসমাইল হোসেন সিরাজী।
- এই কাব্যে মুসলিমদের অতীত বীরত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন।
- তিনি মহাকাব্য লিখতে চেয়েছিলেন কিন্তু বৈশিষ্ট্যের বিচারে এটি মহাকাব্য হয়নি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ।
- আকাঙ্ক্ষা।
- উচ্ছ্বাস।
- উদ্বোধন।
- নব উদ্দীপনা।
- স্পেন বিজয় কাব্য।
- সঙ্গীত সঞ্জীবনী।
- প্রেমাঞ্জলি।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- রায়নন্দিনী।
- তারাবাঈ।
- ফিরোজা বেগম।

• তাঁর রচিত প্রবন্ধ:
- স্বজাতি প্রেম।
- তুর্কিনারী জীবন।
- স্পেনীয় মুসলিম সভ্যতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৫২.
একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = 100 টাকা
প্রশ্ন অনুযায়ী,
বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ১/৪ অংশ।
অর্থাৎ বিক্রয়মূল্য = ১/৪ × ১০০ = ২৫ টাকা।
এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ১০০ - ২৫
= ৭৫ টাকা
ক্ষতির শতকরা হার = ৭৫/১০০ × ১০০ = ৭৫%

৫৩.
The teacher ______ student evaluations were the highest won and award.
  1. which
  2. whom
  3. whose
  4. who
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) whose.

বাক্যটি হলো:

“The teacher ______ student evaluations were the highest won an award.”

এখানে যে শিক্ষককে বোঝানো হচ্ছে, তার student evaluations সর্বোচ্চ ছিল।
অর্থাৎ সম্পর্ক বোঝাতে possessive form লাগবে। ইংরেজিতে possession বা ownership দেখাতে relative pronoun হিসেবে whose ব্যবহার করা হয়

Options,
which → বস্তু (thing) বোঝায়, মানুষের জন্য ব্যবহার হয় না।
whom → object (person as object) বোঝায়,
whose → possession/ownership (যার) বোঝায়,
who → subject (person as subject) বোঝায়।

Complete sentence: The teacher whose student evaluations were the highest won an award.

৫৪.
'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?' -এই বাক্যটির রচয়িতা কে?
  1. মীর মোশাররফ হোসেন
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• "তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?" - লাইনটির রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- লাইনটি 'কপালকুণ্ডলা' উপন্যাস থেকে সংকলিত।

• 'কপালকুণ্ডলা' উপন্যাসের অংশবিশেষ:
এরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্রতীরে বনবাসে বিসর্জ্জিত হইলেন।
ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন, কখনও পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠাহরণে যাইবেন না, তবে তিনি উপহাসাস্পদ। আত্মোপকারীকে বনবাসে বিসর্জ্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে – কিন্তু যত বার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্ব্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?

• 'কপালকুণ্ডলা' উপন্যাস:
- কপালকুণ্ডলা (১৮৬৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস।
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।
- কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্‌ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
- কপালকুণ্ডলার এই সংলাপকে 'পথিক তুমি পথ হারাইয়াছ।' বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ।
- এই উপন্যাসের আর একটি উল্লেখযোগ্য বাক্য - 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'। 
- প্রকৃতির সৌন্দর্য রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
- গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩) এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরণ করেন 'মৃন্ময়ী'।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কপালকুণ্ডলা,
- নবকুমার,
- কাপালিক ইত্যাদি।

---------------------
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ললিতা তথা মানস' (১৮৫৬)।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। এটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

• তাঁর রচিত প্রবন্ধ:
- লোকরহস্য, 
- কমলাকান্তের দপ্তর, 
- বিবিধ সমালোচনা, 
- সাম্য, 
- কৃষ্ণচরিত্র, 
- ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৫৫.
Which one is the correct superlative sentence?
  1. He is the most brilliant students in the class.
  2. He is most brilliant than all other students in the class.
  3. He is the more brilliant student in the class.
  4. He is one of the most brilliant students in the class.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) He is one of the most brilliant students in the class.

• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে:
- One of the থাকলে plural noun ও singular verb বসে। 

Other options,

ক) He is the most brilliant students in the class.
→ এটি ভুল, কারণ "the most brilliant" এর পরে student (singular) হবে, কিন্তু এখানে students (plural) বসেছে।

খ) He is most brilliant than all other students in the class.
→ এটি ভুল, কারণ Superlative degree-এ "most" এর আগে "the" বসে। "most brilliant" একা বসে না।
→ Comparative degree-এর জন্য "than" ব্যবহার হয় ("more ... than"), হয়"), কিন্তু superlative-এ "than" ব্যবহার হয় না।

গ) He is the more brilliant student in the class.
→ এটি ভুল, কারণ তিন বা তার বেশি জিনিসের তুলনায় superlative হয় "the most + adjective"।
"more" শুধু দুইজনের তুলনায় ব্যবহার হয় (comparative)। যেমন: He is more brilliant than Rahim. (দুইজন) কিন্তু পুরো ক্লাসের সাথে তুলনা করলে "the most brilliant" হবে।

৫৬.
কোন সেটের উপাদান সংখ্যা 4 হলে ঐ সেটের প্রকৃত উপসেট কতটি হবে?
  1. 16
  2. 12
  3. 8
  4. 14
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সেটের উপাদান সংখ্যা 4 হলে ঐ সেটের প্রকৃত উপসেট কতটি হবে?

সমাধান:
একটি সেটে উপাদান সংখ্যা = 4
মোট উপসেটের সংখ্যা = 2n = 24 = 16
সুতরাং, প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 = 16 - 1 = 15

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

৫৭.
Identify the correct active form of the sentence: "He is believed to have cheated in the exam"
  1. People believed he cheated in the exam.
  2. People are believing he cheated in the exam.
  3. People had believed he cheated in the exam.
  4. People believe he has cheated in the exam.
ব্যাখ্যা

Passive: He is believed to have cheated in the exam.
Active: People believe he has cheated in the exam.

• আমজনতার সাথে Related কাজ হলে Subject হিসেবে People বসাতে হবে।
→ প্রথমে People বসাতে হবে।
→ মূল Verb এর ঠিক আগের 'be' Verb 'is' বাদ যাবে।
→ মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
→  Subject টি Object হবে।
→ বাকি অংশ বসবে।

More Example:
Passive Voice: He was called wise.
Active Voice: People called him wise.

৫৮.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য'-টি কী ধরণের?
  1. মহাকাব্য
  2. পত্রকাব্য
  3. গীতিকবিতা
  4. আখ্যানকাব্য
ব্যাখ্যা

বীরাঙ্গনা কাব্য: 
- ‘বীরাঙ্গনা' মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য। 
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়। 
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। 
- এতে পত্র সংখ্যা ১১ টি। 
- রোমান কাব্যের অনুসরণে রচিত ‘বীরাঙ্গনা কাব্য’ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। 

মাইকেল মধুসূদন দত্ত: 
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন। 
- তিনি একজন মহাকবি, নাট্যকার। 
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ 'দ্য ক্যাপটিভ লেডি'। 
- এটি ইংরেজিতে রচিত। 
- বাংলায় রচিত মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ 'তিলোত্তমা সম্ভব'। 

মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন: 
- একেই কি বলে সভ্যতা’ ও 
- বুড় সালিকের ঘাড়ে রোঁ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৯.
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল-
  1. মহাস্থানগড়
  2. গৌড়
  3. সোনারগাঁও
  4. ময়নামতি
ব্যাখ্যা

• পুন্ড্রবর্ধন জনপদ:
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অন্যতম।
- এ জনপদের রাজধানী ছিলো বর্তমান বগুড়া জেলায় অবস্থিত পুন্ড্রনগর বা মহাস্থানগড়।
- পরবর্তীতে মৌর্য এবং গুপ্ত শাসনামলেও বাংলার রাজধানী ছিলো মহাস্থানগড় বা পুন্ড্রনগর।
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রনগর ছিলো সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে প্রাপ্ত শিলালিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬০.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. আলালের ঘরের দুলাল
  2. হুতোম প্যাঁচার নকশা
  3. দুর্গেশ নন্দিনী
  4. কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে - দুর্গেশনন্দিনী। 

• দুর্গেশনন্দিনী:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- দুর্গেশনন্দিনীর শব্দের অর্থ প্রধানের কন্যা।
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে।
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।

• উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো:
- বীরেন্দ্র সিংহ,
- ওসমান,
- জগৎসিংহ,
- তিলোত্তমা,
- আয়েশা,
- বিমলা, প্রমুখ। 

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ', উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• তাঁর রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা, 
- মৃণালিনী, 
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১.
কোন শর্তে logmm = 1 হবে?
  1. m > 0
  2. m > 0, m ≠ 1
  3. m ≠ 1
  4. m ≠ 0, m > 1
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শর্তে logmm = 1 হবে?

সমাধান:
logmm = 1, হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত পূরণ করতে হয়, যা লগারিদম ফাংশনের সংজ্ঞার সাথে সম্পর্কিত।
লগারিদমের ভিত্তি (m) অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে: m > 0
লগারিদমের ভিত্তি (m) কখনোই 1 হতে পারবে না। যদি m = 1 হয়, তবে সমীকরণটি হবে log1 1, যা অসংজ্ঞায়িত।
m ≠ 1.
তাই logmm = 1 এর শর্ত হলো:
m > 0 এবং m ≠ 1.

৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিশিথিনী
  2. নীশিথিনী
  3. নিশীথিনী
  4. নিশিথিনি
ব্যাখ্যা

• 'নিশীথিনী'- বানানটি শুদ্ধ।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- 'নিশীথিনী' সংস্কৃত শব্দ।
- 'নিশীথিনী' (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।

৬৩.
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
  1. আইন সচিব
  2. অ্যাটর্নি জেনারেল
  3. আইনমন্ত্রী
  4. প্রধান বিচারপতি
ব্যাখ্যা

• অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী। 
- অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের সম্মানীয় জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন জনাব মোঃ আসাদুজ্জামান।
- বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

তথ্যসূত্র:
i) এটর্নি জেনারেলের কার্যালয় ওয়েবসাইট।
ii) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
iii) মন্ত্রিপরিষদ বিভাগ।

৬৪.
Ballad কী?
  1. লোকগীতি
  2. লোকগাথা
  3. গীতিকা
  4. গাঁথা
ব্যাখ্যা

• ‘Ballad’ শব্দের অর্থ - গাঁথা।

অন্যদিকে,
• ‘Folksong’ শব্দের অর্থ - লোকগীতি।

বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে, 'Ballad' এর বাংলা পরিভাষা - গাথা। 'গাথা' এবং 'গীতিকা' পরস্পরের প্রতিশব্দ। তবে, "গীতিকা' শব্দের অর্থ- ছোটো কবিতা; এবং 'গাথা' অর্থ- কবিতা; শ্লোক; গান। অন্যদিকে, ‘Folksong’ শব্দের অর্থ - লোকগীতি। আমরা বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে উত্তর নিয়েছি।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• ‘Elegy’ শব্দের পারিভাষিক শব্দ - শোককবিতা।
• ‘Satire’ শব্দের পারিভাষিক শব্দ - ব্যঙ্গরচনা।
• ‘Frace’ শব্দের পারিভাষিক শব্দ - প্রহসন।
• ‘Belle Letter' শব্দের পারিভাষিক শব্দ - রম্যরচনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

৬৫.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা

• 'সাতেও না পাঁচেও না' বাগ্‌ধারাটির অর্থ = নির্লিপ্ত। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৬.
QR Code-এর পূর্ণরূপ হলো-
  1. Quality Response Code
  2. Quick Report Code
  3. Quick Response Code
  4. Quality Report Code
ব্যাখ্যা

• QR কোডের QR শব্দের পূর্ণরূপ হলো Quick Response. 
- এটি এমন এক ধরণের দুই-মাত্রিক বারকোড যা খুব দ্রুত তথ্য পড়া এবং শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। প্রথমে জাপানের একটি কোম্পানি এটি উদ্ভাবন করে গাড়ির যন্ত্রাংশ দ্রুত ট্র্যাক করার উদ্দেশ্যে। বর্তমানে এটি মোবাইল পেমেন্ট, ওয়েবসাইট লিংক, পণ্যের তথ্য, টিকিটিংসহ নানা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণ বারকোডের তুলনায় এতে অনেক বেশি ডেটা সংরক্ষণ করা যায় এবং স্ক্যানার বা স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে সহজে পড়া সম্ভব হয়। এই দ্রুত পড়ার ক্ষমতাই এর নামের সাথে “Quick Response” যুক্ত করেছে।

QR কোড: 
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি। 
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়। 
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে। 

QR কোডের ব্যবহার: 
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়। 

QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য: 
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।

Source:
1. Kaspersky. 
2. Britannica.

৬৭.
আরডিএ(RDA=Rural Development Academy অবস্থিত-
  1. বগুড়া
  2. নওগাঁ
  3. সিরাজগঞ্জ
  4. কুমিল্লা
ব্যাখ্যা

• পল্লী উন্নয়ন একাডেমি (RDA): 
- RDA এর পূর্ণরূপ: Rural Development Academy
- স্বাধীনতাত্তোর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক পর্যায়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলেন তার মধ্যে দেশের দারিদ্রপীড়িত উত্তরাঞ্চলে পল্লী উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা অন্যতম। 
- ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ২.০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে একাডেমি প্রতিষ্ঠা লাভ করে। 
- পরবর্তীতে ১৯৯০ সালে ১০নং আইনের দ্বারা পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
- অবস্থান: শেরপুর, বগুড়া। 
- একাডেমির মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা। 
- একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে উল্লিখিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। 
- বর্তমানে আরডিএ সুনির্দিষ্ট ভিশন ও মিশনকে সামনে রেখে কর্মকান্ড পরিচালনা করে  যাচ্ছে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৬৮.
ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় নিচের কোনটি?
  1. এম.আর.আই
  2. এনজিওগ্রাফি
  3. কেমোথেরাপি
  4. আলট্রাসনোগ্রাফি
ব্যাখ্যা

- কেমোথারেপি পদ্ধতিটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। 

• কেমোথেরাপি: 
- ক্যান্সারে শরীরের কিছু কোষ বিভাজনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
- কেমোথেরাপি হলো এমন এক চিকিৎসা, যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।
- কেমোথেরাপি হলো ক্যান্সারের চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।
- প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত যে কোষ বৃদ্ধি পায় বা বিভাজিত হয়।

- জীবদেহের এই কোষ বিভাজনের ওপর ভিত্তি করে কেমোথেরাপি গঠিত হয়েছে।
- কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়।
- কোষ বিভাজনের কোন ধাপে কী প্রয়োগ করা হবে তার ওপর নির্ভর করে রাসায়নিক ঔষধগুলো ঠিক করা হয়।
- এটি একটি নির্দিষ্ট সময় জুড়ে থাকে। যেমন: প্রতিদিনে ১ বার, সপ্তাহে ১ বার বা মাসে ১ বার ইত্যাদি। সাধারণত এভাবে প্রায় ৬ বার ঔষধ প্রয়োগ করা হয়।
- কেমোথেরাপির বিশেষ ঔষধ ক্যান্সার আক্রান্ত কোষ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কোষও ক্ষতিগ্রস্ত করতে পারে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৯.
যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বিহারীলাল চক্রবর্তী 
  3. কালীপ্রসন্ন সিংহ
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

• ঈশ্বরচন্দ্র গুপ্ত - কে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। 
 
• ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- তিনি ১৮১২ সালে শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।
- 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাযুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত।
- বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকালের কবি হিসেবে পরিচিত।
- কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
- তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
- তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
- তিনি 'সংবাদ প্রভাকর' ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।
- তিনি ১৮৫৯ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- রামপ্রসাদ সেন কৃত কালীকীর্তন,
- কবিবর ভারতচন্দ্র রায় ও তাঁর জীবনবৃত্তান্ত,
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্যসংগ্রহ,
- কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ,
- মণিকৃষ্ণ গুপ্ত সম্পাদিত সংগ্রহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৭০.
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল?
  1. পথের দাবি
  2. নিষ্কৃতি
  3. চরিত্রহীন
  4. দত্তা
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• 'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস।
- কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

- তাঁর সাহিত্যকর্ম: 
উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) শরৎ রচনাবলী।

৭১.
১টি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গ সে.মি. কত হবে?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৭২
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: ১টি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গ সে.মি. কত হবে?

সমাধান:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়।
ধরি, সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.
অতিভুজের দৈর্ঘ্য, h = 12 সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ h2 = a2 + a2
⇒ 122 = a2 + a2
⇒ 144 = 2a2
⇒ a2 = 144/2
⇒ a2 = 72 

ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র:
ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণ সংলগ্ন বাহু দুটিই ভূমি ও উচ্চতা।
ক্ষেত্রফল = 1/2 × a × a
= 1/2 a2
= 1/2 × 72
= 36 বর্গ সে.মি.

৭২.
ABC ত্রিভুজের AB = AC, ∠A = 40° হলে B = কত?
  1. 40°
  2. 60°
  3. 70°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC, ∠A = 40° হলে B = কত?

সমাধান:
যেহেতু AB = AC, তাই ত্রিভুজটি সমদ্বিবাহু।
সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়।
অতএব, ∠B = ∠C
এখন,
ত্রিভুজের তিন কোণের যোগফল = 180°

∴ ∠A + ∠B + ∠C = 180°
⇒ 40° + ∠B + ∠B = 180°
⇒ 40° + 2∠B = 180°
⇒ 2∠B = 180° - 40°
⇒ 2∠B = 140°
⇒ ∠B = 70°

৭৩.
এখন কী ঘটতে পারে -Translate into English.
  1. What will happen now?
  2. What can be happening now?
  3. What is likely to happen now?
  4. What might be happened now?
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) What is likely to happen now?

• এখানে “পারে” = possibility / likelihood (সম্ভাবনা)
- "likely to happen" = ঘটার সম্ভাবনা আছে
- এখন কী ঘটতে পারে, অর্থাৎ, এখনো ঘটেনি ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বোঝাচ্ছে, 
- সবচেয়ে স্বাভাবিক ও সঠিক ইংরেজি অনুবাদ হলো: What is likely to happen now?

Other options,
ক) What will happen now?
- অর্থ: “এখন কী হবে?” → এটা নিশ্চিত ভবিষ্যত। কিন্তু “ঘটতে পারে” তে নিশ্চয়তা নেই, তাই ভুল।
 
খ) What can be happening now?
- বর্তমানে চলছে (ভবিষ্যত নয়)।

ঘ) What might be happened now?
- grammatically ভুল।

৭৪.
The noise level of Dhaka city has increased exponentially. -Here the underlined word means-
  1. amazingly
  2. steadily
  3. rapidly
  4. shockingly
ব্যাখ্যা

The noise level of Dhaka city has increased exponentially. - Here, the underlined word means- rapidly.

Exponentially:
English meaning: in a way that becomes quicker and quicker as something that increases becomes larger.
Bangla meaning: প্রচণ্ডভাবে / অত্যন্ত দ্রুতভাবে।

Options,
ক) amazingly:
- বিস্ময়করভাবে।

খ) steadily:
- নিয়মিতভাবে।

গ) rapidly:
- দ্রুত / ত্বরিত / দ্রুতগতিতে।

ঘ) shockingly:
- অত্যন্ত আপত্তিকররূপে।

৭৫.
লেলিনগ্রাদের বর্তমান নাম-
  1. বাকু
  2. রাশিয়া
  3. পেট্রোগ্রাম
  4. সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা

• সেন্ট পিটার্সবার্গ:
- লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ।
- এটি বাল্টিক সাগরের অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় নেভা নদীর তীরে অবস্থিত। 
- এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম প্রধান শহর। 
- ১৭০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- দুই শতাব্দী ধরে এটি রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল।

উল্লেখ্য,
- ১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেত্রোগ্রাদ রাখা হয়। 
- ১৯২৪ সালে নাম বদলে লেনিনগ্রাদ করা হয়। 
- ১৯৯১ সালে পুনরায় 'সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৭৬.
2a² + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?
  1. 2(a - 8)
  2. (a + 5)
  3. (a + 4)
  4. (a + 8)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a² + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
2a2 + 6a - 80
= 2(a2 + 3a - 40)
= 2(a2 + 8a - 5a - 40)
= 2{a(a + 8) - 5 (a + 8)}
= 2(a + 8)(a - 5)

∴ 2a² + 6a - 80 এর একটি উৎপাদক (a + 8)

৭৭.
Choose the correct synonym of 'transient'.
  1. loud
  2. bright
  3. temporary
  4. everlasting
ব্যাখ্যা

Transient:
English meaning: lasting for only a short time; temporary.
Bangla meaning: স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।

Options,
ক) loud:
- (১) উচ্চৈঃস্বর (২) (ব্যক্তির আচরণ; রং) দৃষ্টি আকর্ষণকারী। 

খ) bright:
-  (১) উজ্জ্বল; আলোকময়। (২) আনন্দময়; প্রফুল্ল; উৎফুল্ল: a bright smile, bright faces. (৩) চতুর; বুদ্ধিমান। (৪) গৌরবময়; বিখ্যাত। (৫) স্বচ্ছ; পরিষ্কারভাবে দেখা যায় এমন।

গ) temporary:
- দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।

ঘ) everlasting:
- চিরস্থায়ী; নিরন্তর।

So, the correct synonym of 'transient' - temporary.

৭৮.
একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
  1. ২৫ সে.মি.
  2. ৫ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ৫০ সে.মি.
ব্যাখ্যা

স্পষ্ট দৃষ্টি: 
- মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে।
- কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না।
- চোখের সবচেয়ে কাছের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে ঐ বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া হয়।
- এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।

- একজন শিশুর এই দূরত্ব ৫ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব ২৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
- দূর বিন্দু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে। এ কারণে বহুদূরের নক্ষত্রও খালি চোখে দেখা যায়।
- সুস্থ ও স্বাভাবিক চোখ “নিকট বিন্দু” (near point) থেকে শুরু করে অসীম দূরত্বের দূর বিন্দুর মাঝখানে যে স্থানেই কোন বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পারে। আর এটাই হচ্ছে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি।।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৭৯.
ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়?
  1. ১৮০০ সালে
  2. ১৮০১ সালে
  3. ১৮০২ সালে
  4. ১৮০৪ সালে 
ব্যাখ্যা

• ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।

• ফোর্ট উইলিয়াম কলেজ: 
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন। 
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়াম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।

 • উইলিয়াম কেরী: 
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি ।
- বাংলা গদ্যের বিকাশে এই বিদেশের অবদান সর্বাধিক ।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন ।
- ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ ।
- ১৮১০ সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ) এবং বাংলাপিডিয়া। 

৮০.
"Through thick and thin" means-
  1. to make thick and thin
  2. of great density
  3. under all conditions
  4. to clear understanding
ব্যাখ্যা

• Through thick and thin
English Meaning: under all circumstances/conditions, no matter how difficult.
Bangla Meaning: যত কঠিন পরিস্থিতিই হোক না কেন / যেকোন পরিস্থিতেই হোক।

Ex. Sentence: They stuck together through thick and thin
Bangla Meaning: তারা সকল বাধা বিপত্তি সামলে একত্রে ছিলো। 

Source: Live MCQ Lecture

৮১.
We need not ______ (go) there any more.
  1. to go
  2. going
  3. go 
  4. went
ব্যাখ্যা

The correct answer is: গ) go.
- After “need not” we use the base form of the verb.

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.

৮২.
  1. x = 5
  2. x = 4
  3. x = 7
  4. x = 6
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৮৩.
Which one is the correct sentence?
  1. I will call you when I have time.
  2. I will call you when I will have time.
  3. I will call you when I am having time.
  4. None of the above.
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) I will call you when I have time. 
- এটি ঠিক আছে, কারণ when I have time → present tense, main clause এ future tense (will call) ব্যবহার করা হয়েছে।

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অপর clause টি future indefinite tense হয়।

অন্য অপশনগুলো ভুল কারণ:

খ) I will call you when I will have time. → ভুল, কারণ when clause-এ future tense ব্যবহার হয় না।
গ) I will call you when I am having time. → ভুল, কারণ am having time প্রায়ই চলমান ক্রিয়ার জন্য ব্যবহার হয়, সময় বোঝাতে নয়।

৮৪.
এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো-
  1. হালদা নদী
  2. হাইল হাওর
  3. চলন বিল
  4. হাকালুকি
ব্যাখ্যা

• হালদা নদী:
- হালদা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি নদী।
- পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে।
- এর মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার। 
- এটি কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
- হালদা নদী হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র।
- প্রতিবছর এপ্রিল থেকে জুনের মধ্যে হালদা নদীতে কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়ে।
- চট্টগ্রাম শহরের পণ্যসামগ্রীর অধিকাংশই হালদা নদীপথে বড় মালবাহী নৌকার মাধ্যমে পরিবহণ করা হয়।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৮৫.
I would have lent you my laptop if you _______ me.
  1. had asked
  2. would have asked
  3. could have asked
  4. could ask
ব্যাখ্যা

Correct answer: ক) had asked.

Complete sentence: I would have lent you my laptop if you had asked me.

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

• Note: 'If' clause -টি sentence -এর শুরুতে বা শেষে বসতে পারে।

৮৬.
A person who writes dictionaries is a ______.
  1. lexicographer
  2. curator
  3. philatelist
  4. oculist
ব্যাখ্যা

Correct answer: ক) lexicographer.

Lexicographer:
English meaning: a person whose job is to write dictionaries.
Bangla meaning: অভিধান রচয়িতা বা সংকলক।

Other options,

খ) curator:
- a person in charge of a museum, library, etc.

গ) philatelist:
- a person who collects or studies stamps.

ঘ) oculist:
- a person who examines or treats people's eyes.

Source: Cambridge Dictionary.

৮৭.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো 'বলাকা' এর ডিজাইনার কে?
  1. হাশেম খান
  2. শামীম শিকদার
  3. নিতুন কুন্ডু
  4. কামরুল হাসান
ব্যাখ্যা

- বাংলাদেশ বিমানের প্রতীক "বলাকা" ডিজাইন করেছিলেন শিল্পী কামরুল হাসান।

• কামরুল হাসান:
- কামরুল হাসান একজন চিত্রশিল্পী।
- প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধিকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।
- ১৯৬০ সালে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ নিযুক্ত হন।
- কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নর-নারী, পশুপাখি (প্রধানত গরু ও শৃগাল), সাপ ও প্রকৃতি।
- চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য কামরুল হাসান বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
- সেসবের মধ্যে প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫), কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), চারুশিল্পী সংসদ সম্মান (১৯৮৪), বাংলা একাডেমির ফেলো (১৯৮৫) উল্লেখযোগ্য।

» শিল্পকর্ম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- কামরুল হাসানের 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করেছে।
- বাংলাদেশ বিমানের প্রতীক "বলাকা" ডিজাইন করেছিলেন শিল্পী কামরুল হাসান।

» কামরুল হাসানের অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে -
- রায়বেশে নৃত্য,
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে,
- ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ প্রভৃতি।

তথ্যসূত্র:
i) বাংলাপিডিয়া।
ii) বণিক বার্তা।

৮৮.
tanθ = 3/4 হলে cosecθ = ?
  1. 5/3
  2. 3/5
  3. 4/3
  4. 5/4
ব্যাখ্যা

প্রশ্ন: tanθ = 3/4 হলে cosecθ = ?

সমাধান:
দেয়া আছে,
tanθ = 3/4
⇒ cotθ = 4/3

আমরা জানি,
cosec2θ - cot2θ = 1
⇒ cosec2θ = 1 + cot2θ
⇒ cosec2θ = 1 + (42/32
⇒ cosec2θ = 25/9
⇒ cosecθ = 5/3

৮৯.
Which word/phrase is the incorrect part of the sentence:
Shahnaj (had/ক) better (to change/খ) her subject (if/গ) she plans (to be admitted/ঘ) to good university. 
  1. had
  2. to change
  3. if
  4. to be admitted
ব্যাখ্যা

Correct answer: খ) to change.

“had better” এর পরে base form of verb আসে, কখনও “to” আসে না।

সঠিক: had better change.
ভুল: had better to change.

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.

৯০.
নিচের কোনটি ইউরোপের দীর্ঘতম নদী?
  1. দানিয়ুব
  2. ভলগা
  3. টেমস
  4. রাইন
ব্যাখ্যা

• ভলগা নদী:
- ভলগা নদী ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী এবং রাশিয়ার পশ্চিম অংশের প্রধান জলপথ।
- রাশিয়ার ইউরোপীয় অংশের প্রায় দুই-পঞ্চমাংশ এলাকা জুড়ে বিস্তৃত।
- দৈর্ঘ্য: প্রায় ৩,৫৩০ কিলোমিটার (২,১৯৩ মাইল)।
- উৎপত্তি: ভালদাই পর্বত।
- পতন: কাস্পিয়ান সাগরে।

ইউরোপের প্রধান নদী (দৈর্ঘ্য অনুসারে):
- ভলগা নদী: ৩,৫৩০ কিলোমিটার
- দানিয়ুব নদী: ২,৮৪০ কিলোমিটার
- ইউরাল নদী: ২,৪২৪ কিলোমিটার
- নিপার নদী: ২,২৪০ কিলোমিটার

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং ব্রিটানিকা ওয়েবসাইট। 

৯১.
Which word is the best antonym of 'compassionate'?
  1. sympathetic
  2. indifferent
  3. empathetic
  4. benevolent
ব্যাখ্যা

Compassionate:
English meaning: feeling or showing sympathy and sadness for the suffering or bad luck of others, and wanting to help them.
Bangla meaning: পরদুঃখকাতর ; করুণা পূর্ণ ; সহানুভূতিসম্পন্ন ; সদয়।

Options,

ক) sympathetic:
- সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; সমবেদী; দরদি; সহানুভূতিপূর্ণ; সমবেদনাপূর্ণ; সহানুভূতিজনিত।

খ) indifferent:
- নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।

গ) empathetic:
- সহানুভূতিশীল।

ঘ) benevolent:
- দয়ালু; সদাশয়।

অপশন বিবেচনা করে দেখা যায়, the best antonym of 'compassionate' - indifferent.

৯২.
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
  1. মিথেন
  2. অক্সিজেন
  3. নাইট্রাস
  4. কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা

• অক্সিজেন গ্রীন হাউস গ্যাস নয়।

• গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে -
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড, 
- মিথেন,
- ওজোন,
- ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।

- কার্বন ডাই সালফাইড (CS2) এবং কার্বনিল সাইফাইড (COS) পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি - বোর্ড বই, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.

৯৩.
বাংলাদেশে প্রথম VAT চালু হয়-
  1. ১৯৯১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৮০ সালে
ব্যাখ্যা

• ভ্যাট:
- Value Added Tax, বা মূল্য সংযোজন কর।
 - বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
- বর্তমানে ভ্যাট স্তর চারটি: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।

তথ্যসূত্র: NBR ওয়েবসাইট।

৯৪.
"This is the go of the day." -Here the word 'go' is-
  1. a noun
  2. a verb
  3. an adjective 
  4. an adverb
ব্যাখ্যা

• This is the go of the day.
- Here the word 'go' is - Noun.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে ।

• Verb:
- যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
- যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

• This is the go of the day.
- এর অর্থ দাঁড়ায়, 'এটি হলো বর্তমান সময়ের রীতি'।
- সাধারণত go দ্বারা Verb বোঝালেও এখানে তা নয় কারণ এর দ্বারা 'যাওয়া' বোঝাচ্ছে না বরং 'রীতি' অর্থে 'noun; হিসেবে ব্যবহার হচ্ছে।
- আরেকটি নিয়ম হলো article (এখানে, the) এবং preposition ( এখানে, of)  এর মাঝে যা বসে তা noun হিসেবে বিবেচিত হবে।
- তাই go এখানে noun.

৯৫.
'অপ' কী ধরণের উপসর্গ?
  1. বাংলা
  2. বিদেশি
  3. সংস্কৃত
  4. মিশ্র
ব্যাখ্যা

• ‘অপ’ - সংস্কৃত বা তৎসম উপসর্গ।

--------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৯৬.
জাতিসংঘের কতটি দেশের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে?
  1. ১৫টি দেশের
  2. সকল দেশের
  3. ৫টি স্থায়ী দেশের
  4. ২০টি দেশের
ব্যাখ্যা

- জাতিসংঘের ৫টি স্থায়ী দেশের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে

• ভেটো ক্ষমতা:

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। 
- এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা ৫টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি। 
- স্থায়ী সদস্যগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। 
- তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে। 

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।

৯৭.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক x এর দ্বিগুণ। অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে-
  1. 10x
  2. 12x
  3. 15x
  4. 21x
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক x এর দ্বিগুণ। অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে-

সমাধান:
দুই অংকের সংখ্যার,
একক অংক = x
দশক অংক = x এর দ্বিগুণ = 2x
মূল সংখ্যা = 10 × 2x + x = 21x
অংকদ্বয় স্থান বিনিময় করলে:
নতুন সংখ্যার, দশক অংক হবে = x
একক অংক হবে = 2x
তাই নতুন সংখ্যা = 10x + 2x = 12x 

৯৮.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী হলেন-
  1. শচিন টেন্ডুলকার
  2. জ্যাক ক্যালিস
  3. সাঈদ আনোয়ার
  4. ভিরাট কোহলি
ব্যাখ্যা

• একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী:
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শচীন টেন্ডুলকার

সর্বাধিক রানের অধিকারী -
১। শচীন টেন্ডুলকার,
২। বিরাট কোহলি, 
৩। কুমার সাঙ্গাকারা,
৪। রিকি টমাস পন্টিং,
৫। সনাৎ জয়াসুরিয়া।

তথ্যসূত্র: ESPN Cricinfo. (Link)

৯৯.
'উদাসীন পথিকের মনের কথা' -কোন জাতীয় রচনা?
  1. নাটক
  2. কাব্য
  3. আত্মজৈবনিক রচনা
  4. গীতিকবিতার সংকলন
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উদাসীন পথিকের মনের কথা:
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০০.
শর্বরী শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. দিবস
  2. সুন্দর
  3. শোভা
  4. রূপসী
ব্যাখ্যা

• ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ: 'দিবস'। 

- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• ফাঁপা - নিরেট।
• বন্ধুর - মসৃণ।
• শর্বরী - দিবস।
• সওয়াল - জবাব।
• 'ঢালু' - সমান,
• 'উদ্ধত' - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।