পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ২২ পার্ট-১) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিহাস। পার্ট-২) সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। পার্ট–১ সোর্স: ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় -
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫২ সালে
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষার ক্ষেত্রে সরকারের ষড়যন্ত্র রোধ করার জন্য ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ঐদিন ঢাকায় বহু ছাত্র আহত এবং বঙ্গবন্ধুসহ অনেকে গ্রেফতার হন।
- ১৯৪৮-৫২ সালে ১১ মার্চ ভাষা দিবস হিসেবে পালন করা হতো।

অন্যদিকে,
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় -৩১ জানুয়ারি ১৯৫২ সালে।

উৎসঃ বাংলাপিডিয়া ও অসমাপ্ত আত্মজীবনী।
.
বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কী?
  1. চামেলি হাউজ
  2. রোজ গার্ডেন
  3. বর্ধমান হাউজ
  4. বাংলা হাউজ
ব্যাখ্যা
বর্ধমান হাউজ 
- ১৯৫২ সালে বর্ধমান হাউস ছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিনের বাসভবন।
- একুশে ফেব্রুয়ারি বিকেলে সেখান থেকেই নির্দেশ আসে ছাত্রদের ওপর গুলিবর্ষণের।
- পরবর্তী সময়ে এখানে জনদাবির পরিপ্রেক্ষিতে স্থাপন করা হয় বাংলা ভাষা গবেষণাগার বাংলা একাডেমি।
- ভাষাশহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান।
- বর্ধমান হাউসে দাপ্তরিক কাজ না হলেও বাংলা একাডেমির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ভবনটি।
- সেখানে স্থাপন করা হয়েছে দুটি জাদুঘর; ভাষা আন্দোলন জাদুঘর ও লেখক জাদুঘর।
- একুশের অন্যতম স্মারক বর্ধমান হাউস।
- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর বাসভবন হওয়ায় রাষ্ট্রভাষা আন্দোলনের প্রতিটি অধ্যায়ে এ ভবনটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।
- ১৯৪৭ সালের ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা মিছিল সহকারে এ ভবনে এসে মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি পেশ করেন।
- ১৯৪৮ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় বর্ধমান হাউসে প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের সঙ্গে ভাষা আন্দোলনের নেতারা সাক্ষাৎ করেন।
- সাক্ষাতের উদ্দেশ্য ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি এবং ভাষা আন্দোলন কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ করা।
- ১৯৪৮ সালের ১৫ মার্চ সম্পাদিত রাষ্ট্রভাষা চুক্তির আগে এখানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তৎকালীন গভর্নর খাজা নাজিমুদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১৬ মার্চ চুক্তি বাতিলের দাবিতে বর্ধমান হাউস অভিমুখে মিছিল বের হয়। এদিন পুলিশি নির্যাতনে ছাত্ররা আহত হন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল নূরুল আমিন এই ভবনেই বাস করতেন।
- এই ভবন থেকেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ক্ষমতার প্রতীক হিসেবে বর্ধমান হাউস জনতার রোষের মুখে পড়ে।
- রক্তাক্ত একুশে ফেব্রুয়ারির পরপরই বর্ধমান হাউসকে বাংলা ভাষাচর্চার কেন্দ্রে পরিণত করার দাবি ওঠে।
- এটি আনুষ্ঠানিক রূপ পায় ১৯৫৪ সালের নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্টের ২১ দফার দাবিতে।
- যাতে বলা হয়, 'যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী বর্ধমান হাউসের বদলে অপেক্ষাকৃত কম-বিলাসের বাড়িতে বাসস্থান নির্দিষ্ট করিবেন এবং বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস ও পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা হইবে।'
- এ দাবি পূরণ হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। বর্ধমান হাউসে বাংলা একাডেমির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার।
- গবেষণা-প্রকাশনার মননশীল চর্চার পাশাপাশি বাংলা একাডেমি একুশের চেতনাকে প্রবাহিত রেখেছে। প্রতি ফেব্রুয়ারি মাসে ভাষাশহীদদের স্মৃতিতে আয়োজন করে আসছে অমর একুশে গ্রন্থমেলা।

-  বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে ভাষা আন্দোলন জাদুঘর।
- ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জাদুঘরে ভাষা আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, সংবাদপত্র, স্মারকপত্র, ব্যঙ্গচিত্র, চিঠি, প্রচারপত্র, পা ুলিপি, পুস্তক-পুস্তিকার প্রচ্ছদ এবং ভাষাশহীদদের স্মারকচিহ্ন সংরক্ষণ করা হয়েছে।

-  বর্ধমান হাউসের নিচতলায় রয়েছে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১ ফেব্রুয়ারি এই জাদুঘরটি উদ্বোধন করেন।
- বর্তমানে ছয়টি কক্ষ নিয়ে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর পরিচালিত হচ্ছে।

- বর্ধমান হাউসের তৃতীয় তলায় শেষ পর্যায়ের নির্মাণ কাজ চলছে লোকঐতিহ্য জাদুঘরের।
- সেইসঙ্গে তৃতীয় তলায় আরও রয়েছে বাংলা একাডেমির আর্কাইভস।

উৎস: বাংলাপিডিয়া ও সমকাল পত্রিকা (১৬ ফেব্রুয়ারি ২০১৯)।
.
বঙ্গবন্ধুর সহধর্মিণীর নাম কী?
  1. শেখ রহিমাতুন্নেছা
  2. শেখ নভেরা বেগম
  3. শেখ সায়েরা খাতুন
  4. শেখ ফজিলাতুন্নেছা
ব্যাখ্যা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা।
- তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম।
- ১ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। 

উৎস: বাংলাদেশ বিষয়াবলী।
.
আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কী নাম করা হয়?
  1. মীর জুমলা গেট
  2. আসাদ গেইট
  3. বাহাদুর শাহ
  4. শহীদ বরকত স্মৃতি জাদুঘর
ব্যাখ্যা
আসাদ গেট
- বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের লালমাটিয়ায় অবস্থিত একটি তোরন।
- জাতীয় সংসদ ভবনের ডান পার্শ্বে অবস্থিত।
- এর আগের নাম আইয়ুব গেট।
- পাকিস্তানের প্রেসিডেন্ট আইউব খান ঢাকা এসে করে মোহাম্মদপুর এলাকার প্রথম পনেরটি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেন।
- সেই কারনেই মোহাম্মদপুর এলাকার প্রধান রাস্তার প্রধানগেট টির নামকরণ করা হয়েছিল আইউব গেট।
- ১৯৬৯ সালে ১১ দফা দাবী আদায়ের গণ আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান।
- আসাদের শহীদ হওয়া সেই সময়ের গণ আন্দোলনে আনে নতুন মাত্রা।
- তবে আসাদুজ্জামান আসাদ বর্তমান আসাদ গেটের কাছে শহীদ হন নি।
- সেই সময়কার আন্দোলনটি ছিল প্রেসিডেন্ট আইউব খানের বিরোদ্ধে।
- সেজন্যই আসাদের স্মৃতি রক্ষার জন্য ঢাকাবাসী আইউব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখেন।  
- এই পরিবর্তনটি পাকিস্তান আমলেই হয়েছিল। 

তথ্যসূত্র: 
- নাজির হোসেন, "কিংবদন্তির ঢাকা", তৃতীয় সংস্করণ, এপ্রিল ১৯৯৫, থ্রিস্টার কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি লিঃ, ঢাকা, পৃষ্ঠা ১৯৯।  
.
বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে কতবার?
  1. ১বার
  2. ২বার
  3. ৩বার
  4. ৪বার
ব্যাখ্যা
গণভোট
- ১৯৯১ সালের গণভোট মূলত রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রীর শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়।
- এটাই একমাত্র সাংবিধানিক গণভোট।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার অথবা ৮, ৪৮, ৫৬, ৫৮, ৮০, ৯২ক বা ১৪২ অনুচ্ছেদ সংশোধনের ব্যবস্থা করে কোন বিল উক্ত সংবিধানের ১৪২ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হওয়ার পর তাতে রাষ্ট্রপতি সম্মতিদান করবেন কি করবেন না এই প্রশ্নটি যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।
- বাংলাদেশে এ পর্যন্ত মোট গণভোট হয়েছে ৩ বার।
- বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ। (প্রশাসনিক)
- দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ১ মার্চ এরশাদের সমর্থন যাচাই। (প্রশাসনিক)
- তৃতীয় গণভোট ১৫ সেপ্টেম্বর, ১৯৯১ (একমাত্র সাংবিধানিক)।
- বাংলাদেশের গণভোট সংক্রান্ত আইন গণভোট আইন, ১৯৯১। 

উৎস: বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
.
কাগমারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রেসকোর্সে
  2. সন্তোষে
  3. বুড়িচং
  4. ছাগলনাইয়া
ব্যাখ্যা
কাগমারী সম্মেলন:
- ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কাগমারি সম্মেলন।
- টাঙ্গাইল জেলার সন্তোষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- মাওলানা ভাসানী পাকিস্তানের পশ্চিমা শাসকদের 'আসসালামুআলাইকুম' বলে সর্বপ্রথম পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘন্টা বাজিয়েছিলেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া। 
.
বঙ্গবন্ধুর চার খলিফা নামে পরিচিত নন কে?
  1. তোফায়েল আহমেদ
  2. শাহজাহান সিরাজ
  3. আবদুল কুদ্দুস মাখন
  4. নুরে আলম সিদ্দিকী
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর চার খলিফা
-  বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত পরিভাষা এটি। 
-  ১৯৭০-৭১ সালে ছাত্রলীগের চার প্রখ্যাত চার নেতাকে সবাই রসিকতা করেই শেখ মুজিবের চার খলিফা বলে চিহ্নিত করত। কারণ, তাঁরা বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন ছিলেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়া ওই নেতারা হলেন- আবদুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও নুরে আলম সিদ্দিকী।

- জানা যায়, চার ছাত্রনেতার মধ্যে আবদুল কুদ্দুস মাখন ছিলেন ছাত্রনেতাদের মধ্যে অন্যতম, যিনি সত্তরের দশকের শুরুতে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।
- ১৯৭০ সালে মাখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (ডাকসু) সাধারণ সম্পাদক ছিলেন।
- ছাত্র সংগ্রাম পরিষদের অন্যান্য নেতাসহ আবদুল কুদ্দুস মাখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং পরদিন তিনি তাঁর সহকর্মীসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ বলে ঘোষণা দেন।
- আবদুল কুদ্দুস মাখন ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
- তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন (১৯৯২-১৯৯৪)।
- ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
- আরেক নেতা হলে শাহজাহান সিরাজ; 
- ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। 
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব।
- সেখান থেকেই পরদিন স্বাধীনতার ইশতেহার পাঠের পরিকল্পনা করা হয়।
- সিদ্ধান্ত অনুযায়ী ৩ মার্চ পল্টন ময়দানে বিশাল এক ছাত্রসমাবেশে বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ।
- এরপর যুদ্ধ শুরু হলে তিনি ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ) বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব নেন।
- আ.স.ম আব্দুর রব বর্তমানে বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর নেতা।
- তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক।
- তার নেতৃত্বে ১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা সেই পতাকা সর্ব প্রথম উত্তোলন করেন আ স ম আবদুর রব।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন।
- ১৯৭১ ৩ মার্চ তিনি পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি প্রদান করেন। 

উৎস: প্রথম আলো, বিবিসি।
.
মুজিবনগর সরকারের চীফ অব স্টাফ ছিলেন কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. ক্যাপ্টেন (অব.) এম.মুনসুর আলী
  3. কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী
  4. কর্নেল (অব.) এ. রব
ব্যাখ্যা
মুজিবনগর সরকার
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল।
- প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার নামে পরিচিত। 
- ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
- তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। 
-  এ. এইচ. এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
- খন্দকার মোশতাক আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রী।
- কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী সেনাবাহিনীর প্রধান।
- কর্নেল (অব.) এ. রব  সেনাবাহিনীর উপ - প্রধান (চীফ অব স্টাফ)। 

তথ্য সূত্র-
• ‘স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র’
•  একাত্তরের রণাঙ্গন/ শামসুল হুদা চৌধুরী
•  লক্ষ প্রাণের বিনিময়ে/ রফিকুল ইসলাম বীর উত্তম
• আত্মকথা ১৯৭১/ নির্মলেন্দু গুণ। 
.
'শহীদ বুদ্ধিজীবি দিবস' পালন করা হয় কবে?
  1. ২৬ মার্চ
  2. ১৭ মার্চ
  3. ১২ ডিসেম্বর
  4. ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

- ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
- বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
- মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়।
- পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এ দু'টি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।
- মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।
- শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড.মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরও অনেকে।

উৎস: বিবিসি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ের ওয়েবসাইট।  
১০.
বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?
  1. খন্দকার নূরুল আলম
  2. সেলিমা রহমান
  3. কাজী নজরুল ইসলাম
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বাংলাদেশের ক্রীড়া সংগীত
- বাংলাদেশের ক্রীড়া সংগীত ১০ লাইন।
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচিয়তা সেলিমা রহমান।
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার খন্দকার নূরুল আলম।
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের প্রথম লাইন বাংলাদেশের দুরন্ত সন্তান আমারা দুর্গম দুর্জয়।
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের শেষ লাইন বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়।
- বাংলাদেশের রণসংগীত কত সালে গৃহীত ১৩ জানুয়ারি, ১৯৭২। 

উৎস: প্রথম আলো।
১১.
সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ জারি করেন কে?
  1. মওলানা আবদুল রশীদ তর্কবাগীশ
  2. আবুল কালাম শামসুদ্দিন
  3. ধীরেন্দ্রনাথ দত্ত
  4. শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্র ভাষা: 
- ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ৬-৭ সেপ্টেম্বর ১৯৪৭ ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান কর্মী সম্মেলনে গণতান্ত্রিক যুবলীগ গঠিত হয়।
- এ সম্মেলনে ভাষা বিষয়ক কিছু প্রস্তাব গৃহীত হয়।
- এসব প্রস্তাব পাঠ করেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান।
- ভাষা সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করে তিনি বললেন, ‘পূর্ব পাকিস্তান কর্মী সম্মেলন প্রস্তাব করিতেছে যে, বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লেখার বাহন ও আইন আদালতের ভাষা করা হউক। সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে তৎসম্পর্কে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ভার জনসাধারণের উপর ছাড়িয়া দেওয়া ইউক। এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গৃহীত হউক।’ 

- এভাবেই ভাষার দাবি প্রথমে উচ্চারিত হয়েছিল।
- বঙ্গবন্ধু ভারত থেকে নিজের মাতৃভূমি তৎকালীন পূর্ব বাংলায় প্রত্যাবর্তন করার পর সরাসরি ভাষা আন্দোলনে শরিক হন।
- ভাষা আন্দোলনের শুরুতে তমদ্দুন মজলিসের রাষ্ট্রভাষা আন্দোলন সংক্রান্ত কার্যক্রমে তিনি অংশ নেন।
- সেই সময়ের তরুণ শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে বাংলা ভাষার দাবির সপক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন।
- ৫ ডিসেম্বর ১৯৪৭ খাজা নাজিমুদ্দিনের বাসভবনে মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বদান করেন তিনি।
- ১৯৪৭ সালের ডিসেম্বরে সমকালীন রাজনীতিবিদসহ ১৪ জন ভাষাবীর সর্বপ্রথম ভাষা আন্দোলনসহ অন্যান্য দাবি সংবলিত ২১ দফা দাবি নিয়ে একটি ইশতেহার প্রণয়ন করেছিলেন।
- এই ইশতেহারের দ্বিতীয় দাবি ছিল রাষ্ট্রভাষা সংক্রান্ত। ইশতেহারটি একটি ছোট পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল, যার নাম ‘রাষ্ট্রভাষা-২১ দফা ইশতেহার-ঐতিহাসিক দলিল’।
- পুস্তিকাটি ভাষা আন্দোলনের ইতিহাসে একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত।
- এই ইশতেহার প্রণয়নে শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য এবং তিনি ছিলেন অন্যতম স্বাক্ষরদাতা।

সূত্র:
• ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’,  গাজিউল হক; ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, ফেব্রুয়ারি ১৯৯৪
• রাষ্ট্রভাষা-২১ ইশতেহার: ঐতিহাসিক দলিল, শায়খুল বারী, পুনঃপ্রকাশ, জানুয়ারি ২০০২।
১২.
'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' এর নাম পরিবর্তন করা হয় কবে?
  1. ১৯৭১ সালের ২৬ মার্চ
  2. ১৯৭১ সালের ৬ ডিসেম্বর
  3. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
  4. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- বস্ত্তত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।
- ১৯৭১-এর ৩০ মার্চ পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে। ফলে এটি অচল হয়ে যায়।
- কেন্দ্রটি ৩ এপ্রিল ১৯৭১ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের বাগাফায় একটি শর্টওয়েভ ট্রান্সমিটারের সাহায্যে এর দ্বিতীয় পর্বের কাজ শুরু করে। 
- মে মাসের ২৫ তারিখ কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত হয় এবং একই দিনে সেখানে এটি তার কার্যক্রম শুরু করে। 
- স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র‘ ও ‘জল্লাদের দরবার’।
- জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো। এই ব্যঙ্গাত্মক সিরিজে তাকে ‘কেল্লা ফতেহ খান’ চরিত্রে চিত্রিত করা হয় এবং এই ভূমিকায় অভিনয় করেন রাজু আহমেদ।
- চরমপত্র সিরিজটি পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি করেন এম.আর আখতার মুকুল, যিনি নিজেই এর উপস্থাপক ছিলেন। 
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতা ও অস্থায়ী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর
- স্বাধীন দেশের বেতার কেন্দ্র হিসেবে এর নতুন নাম হয় ‘বাংলাদেশ বেতার’।
- বাংলাদেশের প্রবাসী সরকার ১৯৭১ সালের ২২ ডিসেম্বর ঢাকায় ফিরে আসে এবং সেদিন থেকেই স্বাধীন দেশের রেডিও হিসেবে বাংলাদেশ বেতারের সম্প্রচার কাজ শুরু হয়।

উৎস: বাংলাপিডিয়া।  
১৩.
মেজর সি আর দত্ত কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
  1. সেক্টর - ২
  2. সেক্টর - ৪
  3. সেক্টর - ৬
  4. সেকটর - ৮
ব্যাখ্যা
- ১৯৭১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সেক্টর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- জানানো হয়, ১১টি সেক্টরের প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত হবেন।

৪ নম্বর সেক্টর
- সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ছিলো ৪ নম্বর সেক্টর।
- এ সেক্টরের প্রথম হেডকোয়ার্টার ছিলো করিমগঞ্জ।
- পরবর্তীতে তা আসামের মাসিমপুরে স্থানান্তর করা হয়।
- প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত )।
- এরপর দায়িত্ব নেন ক্যাপ্টেন এ. রব।

প্রায় ৯ হাজার গেরিল‍া যোদ্ধা ও প্রায় চার হাজার নিয়মিত বাহিনীর ৪ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছয়টি সাব-সেক্টরের কমান্ডার ছিলেন-
• জালালপুর - মাহবুবুর রব সাদী।
• বড়পুঞ্জী - ক্যাপ্টেন এ. রব।
• আমলাসিদ - লেফটেন্যান্ট জহির।
• কুকিতল - ফ্লাইট লেফটেন্যান্ট কাদের ও ক্যাপ্টেন শরিফুল হক।
• কৈলাশ শহর - লেফটেন্যান্ট ওয়াকিউজ্জামান।
• কামালপুর- ক্যাপ্টেন এনাম।

সূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১৪.
মুজিবনগর কোথায় অবস্থিত?
  1. মেহেরপুর
  2. সাতক্ষীরা
  3. চুয়াডাঙ্গা
  4. নবাবগঞ্জ
ব্যাখ্যা
মুজিবনগর 
- মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত।
- ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
- তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী এবং এ. এইচ. এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

সূত্র- বাংলাপিডিয়া।  
১৫.
'অপারেশন বিগ বার্ড' কী?
  1. ১৯৭১ সালে গনহত্যার অভিযান
  2. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবৈধ অস্ত্র জমা দান
  3. ১৫ আগস্ট শেখ মুজিবকে হত্যার অভিযান
  4. ১৯৭১ সালে শেখ মুজিবকে গ্রেফতারের অভিযান
ব্যাখ্যা
অপারেশন বিগ বার্ড:
- ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনটির নাম অপারেশন 'বিগ বার্ড'।
- ২৫ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাতের অন্ধকারে গোপনে ঢাকা ত্যাগ করেন।
- সেই কালরাত্রিতেই জেনারেল রাও ফরমান আলী খানের পরিকল্পনা ও নির্দেশনায় সামরিক অভিযানের কোড 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকায় ও দেশের অন্যান্য ১০টি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক তাণ্ডব ও নারকীয় হত্যাযজ্ঞ চালানো করা হয়।
- ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমণ্ডির ৩২ নম্বর রোডের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়।
- এর কয়েক মিনিটের মধ্যে ওয়্যারলেসে ৫৭ ব্রিগেডের মেজর জাফর জানায়-'বিগ বার্ড ইন দ্য কেজ, অন্যান্য পাখিরা নীড়ে নেই, ওভার' 
- অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকা থেকে রাওয়ালপিন্ডির লয়ালপুর জেলে স্থানান্তর করা হয়।
- ০৮ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান।

সূত্র: উইটনেস টু স্যারেন্ডার; লেখক: সালিক সিদ্দিক। 
১৬.
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
  1. কাজী গোলাম মাহবুব
  2. শামসুল আলম
  3. আবদুল মতিন
  4. নুরুল হক ভূইয়া
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন ও আহ্বায়ক: 
• ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক - আবদুল মতিন। 
• গণ-আজাদী লীগ আহ্বায়ক - কামরুদ্দিন আহমদ।
• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ - নুরুল হক ভূইয়া।
• সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ - শামসুল আলম।
• পূর্ব বাংলা ভাষা কমিটি - আকরাম খাঁ। 
• ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ - আবদুল মতিন।
• সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ - কাজী গোলাম মাহবুব। 

উৎস: বণিকবার্তা/কলাম:
- ড. এম আবদুল আলীম: গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (লিংক)।
১৭.
810.16 × 810.09 = কত?
  1. 3
  2. 4
  3. 2
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 810.16 × 810.09 = কত?

সমাধান:
810.16 × 810.09
= 810.16 + 0.09
= 810.25
= 8125/100
= (34)1/4
= 31
= 3
১৮.
কোনো সমান্তর ধারার 14 তম পদ -16 হলে ধারাটির প্রথম 27 টি পদের সমষ্টি কত?
  1. - 428
  2. - 430
  3. - 432
  4. - 434
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 14 তম পদ -16 হলে ধারাটির প্রথম 27 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
সমান্তর ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
a + (14 - 1)d = - 16
⇒ a + 13d = - 16

∴ প্রথম 27 টি পদের সমষ্টি = (27/2){2a + (27 - 1)d}
= (27/2)(2a + 26d)
= (27/2) × 2(a + 13d)
= 27 × (- 16)
= - 432
১৯.
2p - 4 = 4ap - 6 এবং a > 0, a ≠ 2 হলে, p3 এর মান কত?
  1. 125
  2. 216
  3. 343
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 2p - 4 = 4ap - 6 এবং a > 0, a ≠ 2 হলে, p3 এর মান কত?

সমাধান:
2p - 4 = 4ap - 6
⇒ 2p - 4 = 22 ⋅ ap - 6
⇒ 2p - 4/22 = ap - 6
⇒ 2p - 4 - 2 = ap - 6
⇒ 2p - 6 = ap - 6
⇒ 2p - 6/ap - 6 = 1
⇒ (2/a)p - 6 = (2/a)0 [∵ (2/a)0 = 1]
⇒ p - 6 = 0
⇒ p = 6

∴ p3 = 63 = 216
২০.
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?
  1. b = (a + c)/2
  2. a = (b + c)/2
  3. b = (a + d)/2
  4. c = (a + d)/2
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ।
∴ সমান্তর ধারাটি a + b + c + d

আমরা জানি,
সমান্তর ধারার যেকোন পদ এর পূর্ববর্তী ও পরবর্তী পদের গাণিতিক গড়ের সমান।
২য় পদ = (১ম পদ + ৩য় পদ)/২
∴ b = (a + c)/2
২১.
  1. 0
  2. 1
  3. 2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২২.
1 + (1/2) + (1/4) + .......... ধারাটির ১ম সাতটি পদের সমষ্টি কত?
  1. 31/16
  2. 63/32
  3. 93/58
  4. 127/64
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + .......... ধারাটির ১ম সাতটি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা
ধারাটির, ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1 = 1/2 ; r<1

আমরা জানি, গুণোত্তর ধারার সমষ্টি Sn = {a(1 - rn)}/(1 - r)
S7 = [1{1 - (1/2)7)]/{1-  (1/2)}
= [1{1 - (1/128)}/ {1-  (1/2)}
= [{(128 - 1)/128} × (2/1)]
= 127/64
২৩.
[2 - (4-1)-1]-1 এর মান কত?
  1. 1
  2. -1/2
  3. -2
  4. -1
ব্যাখ্যা
প্রশ্ন: [2 - (4-1)-1]-1 এর মান কত?

সমাধান:
[2 - (4-1)-1]-1
= [2 - (1/4)-1]-1
= [2 - 4]-1
= [- 2]-1
= -1/2
২৪.
13 + 23 + 33 + .... + 203 = কত?
  1. 38200
  2. 44100
  3. 48500
  4. 5050
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + .... + 203 = কত?

সমাধান:
এখানে পদ সংখ্যা, n = 20

আমরা জানি, S = {[n(n + 1)}/2]2
= [20{20 + 1)}/2]2
= (420/2)2
= 2102
= 44100
২৫.
log102 + 2log105 - log103 = কত?
  1. log1050
  2. log10(50/3)
  3. log10(27/46)
  4. log10(3/52)
ব্যাখ্যা
প্রশ্ন: log102 + 2log105 - log103 = কত?

সমাধান: 
log10 2 + 2 log10 5 - log10
= log10 2 + log10 52 - log10 3
= log10 2 + log10 25 - log10
= log10 (2 × 25) - log10
= log10 {(2 × 25)/3 
= log10(50/3)
২৬.
একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা 9 হলে এবং শেষে 2 জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?
  1. 1024 জন
  2. 512 জন
  3. 256 জন
  4. 128 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা 9 হলে এবং শেষে 2 জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?

সমাধান:
ধরি, যাত্রার শুরুতে যাত্রী ছিল = p জন

প্রশ্নমতে,
p × (1/2)9 = 2
⇒ p/512 = 2
⇒ p = 1024

যাত্রার শুরুতে যাত্রী ছিল = 1024 জন
∴ প্রথম ষ্টেশনে যাত্রী নেমে যায় = 1024/2 = 512 জন
২৭.
32x + 1 = 243 হলে x2 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 32x + 1 = 243 হলে x2 এর মান কত?

সমাধান:
32x + 1 = 243
⇒ 32x + 1 = 35
⇒ 2x + 1 = 5
⇒ 2x = 5 - 1
⇒ 2x = 4
⇒ x = 2
⇒ x2 = 22
∴ x2 = 4
২৮.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 100 এবং 50 হলে ধারাটির পঞ্চম পদ কত?
  1. 25
  2. 25/4
  3. 1/25
  4. 4/25
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 100 এবং 50 হলে ধারাটির পঞ্চম পদ কত?

সমাধান:
২৯.
53a - 7 = 33a - 7 হলে, a এর মান কত?
  1. 5/4
  2. 7/3
  3. 4/5
  4. 3/7
ব্যাখ্যা
প্রশ্ন: 53a - 7 = 33a - 7 হলে, a এর মান কত?

সমাধান:
53a - 7 = 33a - 7
⇒ 53a - 7/33a - 7 = 1
⇒ (5/3)3a - 7 = (5/3)0
⇒ 3a - 7 = 0
⇒ 3a = 7
∴ a = 7/3
৩০.
10, 100, 200, 310, ?
অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 400
  2. 410
  3. 420
  4. 430
ব্যাখ্যা
প্রশ্ন: 10, 100, 200, 310, ?
অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম পদ = 10
২য় পদ = 10 + 90 = 100
৩য় পদ = 100 + 100 = 200
৩য় পদ = 200 + 110 = 310
চতুর্থ পদ = 310 + 120 = 430 
৩১.
loga(1/18) = - 2 হলে, a এর মান কোনটি?
  1. √2
  2. 3√2
  3. √3
  4. 2√3
ব্যাখ্যা
প্রশ্ন: loga(1/18) = - 2 হলে, a এর মান কোনটি?

সমাধান:
loga(1/18) = - 2
⇒ a-2 = 1/18
⇒ 1/a2 = 1/18
⇒ a2 = 18
⇒ a = √18
⇒ a = √(2 × 9)
∴ a = 3√2
৩২.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/√2 এবং সাধারণ অনুপাত √2 হলে, ধারাটির কোন পদ 8√2 হবে?
  1. 8 তম পদ
  2. 9 তম পদ
  3. 10 তম পদ
  4. 11 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/√2 এবং সাধারণ অনুপাত √2 হলে, ধারাটির কোন পদ 8√2 হবে?

সমাধান: 
প্রথম পদ, a = 1/√2
সাধারণ অন্তর, r = √2

ধরি, n তম পদ = arn - 1 = 8√2
⇒ (1/√2) (√2)n - 1 = 8√2
⇒ (√2)n - 1 = 16
⇒ (√2)n - 1 = (√2)8
⇒ n - 1 = 8 
∴ n = 9

অতএব, ধারাটির 9 তম পদ 8√2 হবে।
৩৩.
(25)7.5 × (5)2.5 ÷ (125)1.5 = 5?
  1. 8.5
  2. 13
  3. 9.5
  4. 17
ব্যাখ্যা
প্রশ্ন: (25)7.5 × (5)2.5 ÷ (125)1.5 = 5?

সমাধান:
৩৪.
একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ধারার প্রথম পদ = ক
তাহলে, শেষ পদ = ক + ৮
সাধারণ অন্তর = ২ [যেহেতু ক্রমিক বিজোড় সংখ্যা]

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= [{(ক + ৮) - ক}/২] + ১
= ৫
৩৫.
log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম পনেরটি পদের সমষ্টি কত?
  1. 55log2
  2. 120log2
  3. 210log2
  4. 245log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম পনেরটি পদের সমষ্টি কত?

সমাধান:
log2 + log4 + log8 + ............... + প্রথম পনেরটি পদের সমষ্টি
= log2 + log4 + log8 + log16 +............... + প্রথম পনেরটি পদের সমষ্টি
= log21 + log22 + log23 + log24 +............... + প্রথম পনেরটি পদের সমষ্টি
= 1log2 + 2log2 + 3log2 + 4log2 + ............... + প্রথম পনেরটি পদের সমষ্টি
=(1 + 2 + 3 + 4 + ............... + 15) log2
= {15(15 + 1)/2}log2 
= 120log2
৩৬.
2 + 6 + 18 + ..... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2186 হলে n এর মান কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + ..... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2186 হলে n এর মান কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 2, 
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 >1
∴ প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 2186
⇒ a{(rn - 1)/(3 - 1)} = 2186
⇒ 2 × {(3n - 1)/2} = 2186
⇒ 3n - 1 = 2186
⇒ 3n = 2187
⇒ 3n = 37
∴ n = 7
৩৭.
2401 এর 7 ভিত্তিক লগারিদম কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 2401 এর 7 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log72401
= log774
= 4log77
= 4 × 1
= 4
৩৮.
2 + 5 + 8 + .......... ধারাটির কোন পদ 50?
  1. 13তম
  2. 15তম
  3. 17তম
  4. 19তম
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 5 + 8 + .......... ধারাটির কোন পদ 50?

সমাধান:
৩৯.
(log√27 + log8 - log√1000) ÷ log1.2 = কত?
  1. 2/3
  2. 4/3
  3. 3/2
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: (log√27 + log8 - log√1000) ÷ log1.2 = কত?

সমাধান:
(log√27 + log8 - log√1000) ÷ log1.2
= log(33)1/2 + log23 - log(103)1/2 ÷ log(12/10)
= log33/2 + log23 - log103/2 ÷ (log(22 × 3) - log10)
= (3/2)log3 + 3log2 – (3/2)log10 ÷ (2log2 + log3 - log10)
= {(3/2)(log3 + 2log2 - log10)} ÷ (2log2 + log3 - 1)
= {(3/2)(log3 + 2log2 - 1)} ÷ (2log2 + log3 - 1)
= 3/2
৪০.
কোন গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 18 এবং ষষ্ঠ পদ 486 হলে অনুক্রমটির সাধারণ অনুপাত কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 18 এবং ষষ্ঠ পদ 486 হলে অনুক্রমটির সাধারণ অনুপাত কত? 

সমাধান: 
গুণোত্তর অনুক্রমে প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r

এখানে,
তৃতীয় পদ, ar3 - 1 = ar2 = 18 ........ (1)
এবং ষষ্ঠ পদ, ar6 - 1 = ar5 = 486 ........ (2)

(2) নং ÷ (1) নং ⇒
ar5/ar2 = 486/18
⇒ r3 = 27
⇒ r3 = 33
∴ r = 3

অতএব, অনুক্রমটির সাধারণ অনুপাত 3
৪১.
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪২.
log10(0.00001) = কত?
  1. - 4
  2. 1/4
  3. - 5
  4. 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: log10(0.00001) = কত?

সমাধান:
log10(0.00001)
= log101/100000
= log101/105
= log1010-5
= -5 log1010
= - 5 × 1
= - 5