পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১০ মে, ২০২৩সময়45 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পদের নাম - উচ্চমান সহকারী (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২২.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ১০ মে, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
You had better _______ the offer.
  1. ক) than
  2. খ) welcomed
  3. গ) accept
  4. ঘ) accepted
সঠিক উত্তর:
গ) accept
উত্তর
সঠিক উত্তর:
গ) accept
ব্যাখ্যা
• Had better এর ব্যবহার: 
- Had better- এর অর্থ তবুও/ বরং ভালো। 
- 'Had better' unreal past, ইহা present/future tense এর অর্থ প্রকাশ করে। 
- Had better এর পর সর্বদা verb এর base form বসে। 
- Structure: Subject + had better + verb এর base form + -------

• তাই, সঠিক উত্তরটি হচ্ছে- accept. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
'He is writing a letter' Make it passive.
  1. ক) A letter is written by him
  2. খ) A letter was written by him
  3. গ) A letter was being written by him
  4. ঘ) A letter is being written by him
সঠিক উত্তর:
ঘ) A letter is being written by him
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A letter is being written by him
ব্যাখ্যা
'He is writing a letter'- এই sentence টি Present Continuous Tense এ আছে। 
• Present Continuous Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম: 
(1) Object টি subject হয়, 
(2) am beibg/ is being/ are being বসে, 
(3) মূল verb এর past participle বসে, 
(4) by বসে, 
(5) Subject টির objective form বসে। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: A letter is being written by him. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
We need as _____ people as possible.
  1. ক) many
  2. খ) much
  3. গ) most
  4. ঘ) enough
সঠিক উত্তর:
ক) many
উত্তর
সঠিক উত্তর:
ক) many
ব্যাখ্যা
- এখানে 'people' হচ্ছে Countable Noun. 
• Countable Noun: 
- যেসব Noun গণনা করা যায় সেগুলিকে Countable Noun বলে। 
- Countable Noun এর পূর্বে 'many' বসে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
Juthy will discuss the issue with Mizan ______ phone.
  1. ক) in
  2. খ) over
  3. গ) by
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) by
উত্তর
সঠিক উত্তর:
গ) by
ব্যাখ্যা
• বাক্যে শুধুমাত্র 'phone' থাকলে এর পূর্বে 'by' বসে। 
• কিন্তু বাক্যে 'the phone' থাকলে এর পূর্বে 'over/on' বসে। 
যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by

Example: 
• Over the phone-  You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• By phone- The company can be reached by phone on this number.
• On the phone- She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labour dispute.

Source: Cambridge Dictionary.
.
We need to buy some new -
  1. ক) furnishers
  2. খ) furniture
  3. গ) furnisher
  4. ঘ) furniture's
সঠিক উত্তর:
খ) furniture
উত্তর
সঠিক উত্তর:
খ) furniture
ব্যাখ্যা
• Furniture- শব্দটি countable/uncountable noun উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 
- Furniture সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য কিছু বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহৃত হয়। 
- এরকম আরো কিছু noun হচ্ছে: Alphabet, Information, Issue, Offspring, Poetry, Scenery. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
.
Which sentence is appropriate?
  1. ক) I felt his pulse
  2. খ) I found his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I saw his pulse
সঠিক উত্তর:
ক) I felt his pulse
উত্তর
সঠিক উত্তর:
ক) I felt his pulse
ব্যাখ্যা
Feel somebody’s pulse (idiom): 
• English Meaning- to measure how fast someone's heart is beating. 
• Bengali Meaning- হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা। 

তাই সঠিক উত্তরটি হচ্ছে- I felt his pulse. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
.
The phrase 'De Jure' means -
  1. ক) Successful
  2. খ) Compromising
  3. গ) Illegal
  4. ঘ) By law
সঠিক উত্তর:
ঘ) By law
উত্তর
সঠিক উত্তর:
ঘ) By law
ব্যাখ্যা
De Jure (adjective/adverb): 
• English meaning- Based on laws or actions of the state.
• Bengali Meaning- ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
The phrase 'End in smoke' means
  1. ক) Come to nothing
  2. খ) Catch Fire
  3. গ) Stop smoking
  4. ঘ) Destruct
সঠিক উত্তর:
ক) Come to nothing
উত্তর
সঠিক উত্তর:
ক) Come to nothing
ব্যাখ্যা
Go up in smoke/end up in smoke:   
English Meaning: to be wasted / come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া।   
• Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।

Source: Live MCQ lecture. 
.
What is the meaning of the idioms 'finger in the pie?'
  1. ক) involving in something
  2. খ) uninterested in something
  3. গ) getting out of smoking
  4. ঘ) showing disliking
সঠিক উত্তর:
ক) involving in something
উত্তর
সঠিক উত্তর:
ক) involving in something
ব্যাখ্যা
Have a finger in a/the/every pie (idiom): 
• English Meaning- to have an interest or share in something. 
• Bengali Meaning- কোনো বিষয়ে নিজেকে নিয়োজিত করা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১০.
কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে - সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
  1. ক) The miser spends time to collect money
  2. খ) The misers spends time to collecting money
  3. গ) The miser spends time in hoarding money
  4. ঘ) The misers spend their time in hoarding money
সঠিক উত্তর:
ঘ) The misers spend their time in hoarding money
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The misers spend their time in hoarding money
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- The misers spend their time in hoarding money. 
- এই বাক্যে  "The misers" হচ্ছে subject, এবং এখানে কৃপণদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেকারণে singular subject  না হয়ে plural subject হয়েছে। 
এছাড়া "spend time" হচ্ছে verb phrase এবং "in hoarding money" হচ্ছে prepositional phrase যা verb "spend time" কে modify করছে। 
- এখানে preposition 'in' দ্বারা বুঝাচ্ছে 'hoarding money' হচ্ছে কৃপণদের নির্দিষ্ট কর্মকাণ্ড।

সুতরাং, 
কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে এই বাক্যের উপযুক্ত ইংরেজি প্রতিরুপ হবে- The misers spend their time in hoarding money.
 
১১.
Iron is ______ useful metal.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
Useful [ইঊস্‌ফুল্‌] (adjective):
- দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়। 

• কোন vowel- এর উচ্চারণ 'ইউ' বা 'ওয়া' হলে তার পূর্বে a হয়। 
যেমন- a European, a Union, a University, a useful metal etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das, Accessible Dictionary by Bangla Academy.
১২.
Dash amazing song haunted me for a long time.
  1. ক) These
  2. খ) Those
  3. গ) Those
  4. ঘ) That
সঠিক উত্তর:
ঘ) That
উত্তর
সঠিক উত্তর:
ঘ) That
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'song' singular হওয়ায়, determiner singular হবে। 
- কাউকে বা কোন কিছুকে নির্দিষ্ট ভাবে বুঝাতে Specific Determiner ব্যবহৃত হয়। যেমন: the, this. that etc. 
- এখানে নির্দিষ্ট একটি song কে বুঝাচ্ছে তাই determiner হিসেবে 'That' বসবে। 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
১৩.
Choose the correct sentence.
  1. ক) Rich is not always happy
  2. খ) The rich is not always happy
  3. গ) Rich is not happy always
  4. ঘ) The rich are not always happy
সঠিক উত্তর:
ঘ) The rich are not always happy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The rich are not always happy
ব্যাখ্যা
The rich are not always happy. 
- Rich এর কোন plural form নেই, তাই এর পূর্বে 'the' বসিয়ে plural করা হয়। 
- The rich দ্বারা এখানে সকল ধনীদের বুঝানো হচ্ছে। 
- তাই এখানে plural verb ব্যবহৃত হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৪.
The word 'precedence' means -
  1. ক) example
  2. খ) priority
  3. গ) elderly
  4. ঘ) case
সঠিক উত্তর:
খ) priority
উত্তর
সঠিক উত্তর:
খ) priority
ব্যাখ্যা
Precedence (noun): 
• English Meaning: priority of importance. 
• Bengali Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

Synonym: Priority
Antonym: Back burner.

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: Priority. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Patience is a virtue. Here the word, 'patience'.
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
গ) noun
উত্তর
সঠিক উত্তর:
গ) noun
ব্যাখ্যা
Patience (noun): 
• English meaning: the capacity, habit, or fact of being patient. 
• Bengali Meaning: ধৈর্য; সহিষ্ণুতা। 

Synonyms: Tolerance, Willingness. 
Antonyms: Impatience. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১৬.
I water the plants. The word 'water' is used is
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Verb
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
গ) Verb
উত্তর
সঠিক উত্তর:
গ) Verb
ব্যাখ্যা
• এখানে 'Water' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Assertive Sentence এর structure : Subject verb + object/compliments. 
- The girls Subject, the plants object এবং এর মাঝে 'water' verb হিসেবে বসেছে।

Water (verb): জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Accessible Dictionary by Bangla Acedemy.
১৭.
Chose the correct tag question, 'Anjuman knows how to swim, dash?
  1. ক) don't she
  2. খ) does he
  3. গ) doesn't she
  4. ঘ) do she
সঠিক উত্তর:
গ) doesn't she
উত্তর
সঠিক উত্তর:
গ) doesn't she
ব্যাখ্যা
Anjuman knows how to swim- এটি Present Indefinite tense এর উদাহরণ। 
- Statement affirmative হলে tag হবে negative interrogative. 
- Affirmative sentence এর tense present indefinite হলে tag গঠন করার নিয়ম: Auxiliary verb + n't + pronoun + ?
- এখানে Anjuman, third person singular number হওয়ায় tag question এর auxiliary verb হবে does এবং pronoun হিসেবে 'she' ব্যবহৃত হবে। 

• Complete sentence টি হবে- Anjuman knows how to swim, doesn't she?

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৮.
Which of the following sentence is a simple sentence?
  1. ক) He is weak but is a hard worker.
  2. খ) Though he is weak, he works hard.
  3. গ) In spite of being weak, he works hard.
  4. ঘ) He is weak and hard worker.
সঠিক উত্তর:
গ) In spite of being weak, he works hard.
উত্তর
সঠিক উত্তর:
গ) In spite of being weak, he works hard.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- In spite of being weak, he works hard. 
• Simple Sentence: 
- একটি Simple Sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে। 
- Simple sentence সাধারণত In spite of, Despite of, Because of ইত্যাদি দিয়ে শুরু হয়। 
- বাকি তিনটি অপশনে একের অধিক clause coordinating conjunction দ্বারা যুক্ত আছে বিধায় বাকি তিনটি sentence হচ্ছে Compound Sentence. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৯.
'May Almighty help you'. It is an -
  1. ক) Optative sentence.
  2. খ) Exclamatory sentence.
  3. গ) Assertive sentence.
  4. ঘ) None of the above.
সঠিক উত্তর:
ক) Optative sentence.
উত্তর
সঠিক উত্তর:
ক) Optative sentence.
ব্যাখ্যা
Optative Sentence: 
- যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে বলে Optative Sentence. 
- Optative sentence এর প্রথমে সাধারণত May বসে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২০.
Which on of the following words is masculine?
  1. ক) mare
  2. খ) lad
  3. গ) pillow
  4. ঘ) pony
সঠিক উত্তর:
খ) lad
উত্তর
সঠিক উত্তর:
খ) lad
ব্যাখ্যা
• Lad (noun): বালক; কিশোর; ছোকরা।
- Lad এর feminine gender হচ্ছে Lady (মহিলা)। 

• অন্যান্য অপশনসমূহ: 
- Mare হচ্ছে feminine gender. 
- Pillow হচ্ছে Neuter gender. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
২১.
নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. খ) অনূর্বর, উর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. গ) ভূরি ভূরি, , মাতৃষ্বসা
  4. ঘ) রাণী, বিকিরণ, দুরতিক্রম্য
সঠিক উত্তর:
ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত বানানগুলোর মধ্যে সবগুলোই বানান অশুদ্ধ হলো: 'নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব'
উক্ত বানানগুলোর সঠিক বানান হলো- 

অশুদ্ধ রূপ
শুদ্ধ রূপ
• নিক্কণ — নিক্বণ
• সূচগ্র — সূচ্যগ্র 
• অনুর্ধ্ব — অনূর্ধ্ব

এছাড়াও-
• অনূর্বর — অনুর্বর 
• ভূঁড়িওয়ালা — ভুঁড়িওয়ালা

উৎস: বাংলা লেখার নিয়ম কানুন, ড. হায়াৎ মামুদ।
২২.
‘ঔ’ কোন ধরণের স্বরধ্বনি?
  1. ক) যৌগিক স্বরধ্বনি
  2. খ) তালব্য স্বরধ্বনি
  3. গ) মিলিত স্বরধ্বনি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) যৌগিক স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক স্বরধ্বনি
ব্যাখ্যা
- ‘ঔ’ হলো যৌগিক স্বরধ্বনি এর অন্তর্গত।
- বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ।
• অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনো বর্ণ নেই।

এছাড়া বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশ টি।

সেগুলো হলো-

» আ + ই = আই (যাই, ভাই)
» আ + উ = আউ (লাউ)
» আ + এ = আয় (যায়, খায়)
» আ + ও = আও (যাও, খাও)
» ই + ই = ইই (দিই)
» ই + উ = ইউ (শিউলি)
» ই + এ = ইয়ে (বিয়ে)
» ই + ও = ইও (নিও, দিও)
» উ + ই = উই (উই, শুই)
» উ + আ = উয়া (কুয়া)
» এ + আ=এয়া (কেয়া, দেয়া)
» এ + ই = এই (সেই, নেই)
» এ + ও = এও (খেও)
» ও + ও = ওও (শোও) ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
২৩.
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
  1. ক) জনশ্রুতি
  2. খ) অনমনীয়
  3. গ) খাসমহল
  4. ঘ) তপোবন
সঠিক উত্তর:
ক) জনশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
ক) জনশ্রুতি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার - দশানন।

[এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।]

এরূপকিছু উদাহরণ হলো:
• জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি।
• দশহজ পরিমাণ যার - দশগজি।
• ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি।
• নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ।
• চার পদ আছে যার - চতুষ্পদী।

অন্যদিকে,
• ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়।
যেমন:
- নয় নমনীয় যা - অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)।
- নয় নমনীয় - অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস।

• খাস যে মহল - খাসমহল; কর্মধারয় সমাস।
• তপের নিমিত্ত বন - তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।

• ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’ এটি কোন বাক্য?
  1. ক) সরল
  2. খ) মিশ্র
  3. গ) যৌগিক
  4. ঘ) সংযুক্ত
সঠিক উত্তর:
খ) মিশ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশ্র
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি হলো 'মিশ্র' বাক্যের অন্তর্গত।

মিশ্র বা জটিল বাক্য:

যে বাক্যে একটি খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যেমন-
সে যে অপরাধ করেছে (আশ্রিত বাক্য), তা মুখ দেখেই বুঝেছি (প্রধান খণ্ডবাক্য)।

উৎস
: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
২৫.
রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মান্দাক্রান্তা
  4. ঘ) মাত্রাবৃত্ত
সঠিক উত্তর:
ঘ) মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা টি মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দ হলো-
• অক্ষরবৃত্ত ছন্দ
• স্বরবৃত্ত ছন্দ
• মাত্রাবৃত্ত ছন্দ

মাত্রাবৃত্ত ছন্দ 
যে ছন্দে যুগ্মধ্বনি সর্বদা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়ে দুমাত্রার মর্যাদা পায় এবং অযুগ্মধ্বনি একমাত্রা বলে গণনা করা হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি-প্রধান। মাত্রাবৃত্ত ছন্দে ছয় মাত্রার পর্বই অধিক। চার, পাঁচ, সাত, আট মাত্রার পর্বও এ ছন্দে পাওয়া যায়। 

মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য: 

• একই শব্দের অন্তর্গত যুক্তব্যঞ্জনের পূর্বস্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক হলন্ত অক্ষর বা বদ্ধাক্ষরের দীর্ঘ বা দ্বিমাত্রিক।
• অনুস্বর ও বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ।
• যৌগিক স্বরান্ত অক্ষর (যেমন : ঐ, ঔ) দ্বিমাত্রিক।
• অবশিষ্ট সমস্ত স্বর হ্রস্ব বা একমাত্রিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।


২৬.
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) যতীমোহন বাগচী
  3. গ) ব্রাসি হ্যালহেড
  4. ঘ) রাজা রামমোহন
সঠিক উত্তর:
ঘ) রাজা রামমোহন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজা রামমোহন
ব্যাখ্যা
- ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন।
- এরপর ১৮৩৩ সালে স্কুল বুক সোসাইটির জন্য ওই গ্রন্থ বাংলা রচনা করেন।
- সেই হিসেবে এই গ্রন্থটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ
- এর নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ'

 রাজা রামমোহন রায় 

- উপমহাদেশে জাতীয় চেতনার উন্মেষেও রামমোহন রায়ের প্রভূত অবদান ছিল।
- ১৮২৮ সালে রামমোহন ব্রাহ্মসভা (পরবর্তীসময়ে ব্রাহ্মসমাজ) যা বস্ত্তত হিন্দুধর্মের নতুন একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করে।
- তিনি ১৮২১ সালে রামমোহন সম্বাদ কৌমুদী নামে বাংলা সংবাদপত্র ও ১৮২২ সালে মিরাত-উল-আখবার নামে ফারসি সংবাদপত্র প্রকাশ করেন।

উৎস
: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা এবং বাংলাপিডিয়া।
২৭.
‘উপরোধ’ শব্দের অর্থ কী?
  1. ক) প্রতিরোধ
  2. খ) উপস্থাপন
  3. গ) অনুরোধ
  4. ঘ) উপযোগী
সঠিক উত্তর:
গ) অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুরোধ
ব্যাখ্যা
- ‘উপরোধ’ শব্দের অর্থ 'অনুরোধ'

উপরোধ

• উচ্চারণ- উপোরোধ্‌
• পদ- বিশেষ্য
• অর্থ- অনুরোধ 
• উদাহরণ- মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর
• বিশেষণ- উপরোধক
• সম্পর্কিত বাগধারা- উপরোধে ঢেঁকি গেলা-এর অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৮.
‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
  1. ক) মাছ + ও
  2. খ) মাছ + উয়া > ও
  3. গ) মাছি + উয়া > ও
  4. ঘ) মেছ + ও
সঠিক উত্তর:
খ) মাছ + উয়া > ও
উত্তর
সঠিক উত্তর:
খ) মাছ + উয়া > ও
ব্যাখ্যা
- ‘মেছো’ শব্দটি উয়া> ও প্রত্যয়যোগে গঠিত তদ্ধিত প্রত্যয়।
- এর সঠিক  প্রকৃতি প্রত্যয় হবে 'মাছ + উয়া > ও'

উয়া> ও-প্রত্যয়

• রোগগ্রস্ত অর্থে : জ্বর + উয়া = জ্বরুয়া> জ্বরো। বাত+উয়া=বাতুয়া> বেতো (ঘোড়া)।
• যুক্ত অর্থে : টাক – টেকো। -
• সেই উপকরণে নির্মিত অর্থে : খড়খড়ো (খড়োঘর)।
• জাত অর্থে : ধান- ধেনো।
• সংশ্লিষ্ট অর্থে : মাঠ-মেঠো, গাঁ-গাঁইয়া> গেঁয়ো ।
• উপজীবিকা অর্থে : মাছ-মাছুয়া> মেছো।
• বিশেষণ গঠনে দাঁত-দেঁতো (হাসি), ছাঁদ-ছেঁদো (কথা), তেল-তেলো> তেলা (মাথা), কুঁজ- কুঁজো (লোক)।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
 
২৯.
‘বত্রিশ সিংহাসন’ কার লেখা?
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. খ) রামরাম বসু
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রাজিব লোচন মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ১৮০২ সালে ‘বত্রিশ সিংহাসন’ রচনা করেন।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
- তিনি ১৮০১ সালের ৪ মে  ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
- ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি বেশকিছু গ্রন্থ রচনা করেন।

সেগুলো হলো:

- বত্রিশ সিংহাসন 
- হিতোপদেশ
- রাজাবলী 
- প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)।
- এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন বেদান্তচন্দ্রিকা।
- এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক। তা সত্ত্বেও তাঁর রচনা-রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে।

উৎস
: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
টা, টি, খানা- ইত্যাদি
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) প্রকৃতি
  3. গ) বিভক্তি
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি একবচনে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।

• কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। • বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article 'The'-এর স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।

(ক) একবচনে – টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

(খ) বহুবচনে – গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, - লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
‘মা যে জননী কান্দে’ কোন ধরণের রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ক) কাব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্য
ব্যাখ্যা
- ‘মা যে জননী কান্দে’ এক ধরনের কাব্য বা কাব্যগ্রন্থ।
- অনেকে এটিকে কাহিনী কাব্য হিসেবে চিহ্নিত করে থাকে।
- এই গ্রন্থ সম্পর্কে কবি জসীমউদ্দীন বলেন, 'মা যে জননী কান্দে' বইখানায় এবং ইতিপূর্বে প্রকাশিত আমার ‘সখিনা' কাব্যে মাঝে মাঝে আমি গ্রাম্য গীত-কবিতার ছন্দ ব্যবহার করিয়াছি।
-এই ছন্দকে কেহ যেন প্রচলিত বাংলা পয়ার ছন্দ মনে করিবেন না। বাংলা পয়ার ছন্দে তেমন ধূনিবৈচিত্র্য নাই; কিন্তু গীতি-কবিতার ছন্দ যদিও পয়ারেরই দোসর, লোক-সাহিত্যে কবিরা ইচ্ছামতো শব্দ যোগ করিয়া ইহাতে নানা রকমের ধূনির সৃষ্টি করিয়াছেন । 

জসীমউদ্দীন 

- ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- জসীমউদ্দীন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন, যেমন গাথাকাব্য, খন্ডকাব্য, নাটক, স্মৃতিকথা,  শিশুসাহিত্য, গল্প-উপন্যাস ইত্যাদি। 
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর প্রধান গ্রন্থগুলি হলো:
 
- নক্সী কাঁথার মাঠ
- সোজন বাদিয়ার ঘাট 
- রঙিলা নায়ের মাঝি
- মাটির কান্না
- সুচয়নী
- পদ্মা নদীর দেশে
- ভয়াবহ সেই দিনগুলিতে
- পদ্মাপার
- বেদের মেয়ে 
উৎস: মা যে জননী কান্দে এবং বাংলাপিডিয়া।
৩২.
‘জয়ের জন্য যে উৎসব’ এক কথায় কী হবে?
  1. ক) জয়ন্তী
  2. খ) বিজয় উৎসব
  3. গ) বিজয় জয়ন্তী
  4. ঘ) জয় অজয়ী
সঠিক উত্তর:
ক) জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) জয়ন্তী
ব্যাখ্যা
- ‘জয়ের জন্য যে উৎসব’  তাকে এক কথায় বলে 'জয়ন্তী'।

এছাড়াও-

• জয় করার ইচ্ছা— জিগীষা।
• জয় করার যোগ্য — বিজেয়।
• তিন ফলক যুক্ত শূল — ত্রিশূল।
• ত্বরায় গমন করে যে — তুরগ।

উৎস
: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৩.
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
  1. ক) সমাজ
  2. খ) পানি
  3. গ) মিছিল
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ঘ) নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নদী
ব্যাখ্যা
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে জাতিবাচক বিশেষ্যে হলো 'নদী'।
• জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। 
- এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।

যেমন- 

- মানুষ
- গরু
- ছাগল
- ফুল
- ফল
- সাগর
- পর্বত

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৪.
‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি?
  1. ক) কর্মে ২য়া
  2. খ) অপাদানে ২য়া
  3. গ) কর্মে ৪র্থী
  4. ঘ) অপাদানে ৫মী
সঠিক উত্তর:
খ) অপাদানে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অপাদানে ২য়া
ব্যাখ্যা
- ‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে 'বাবাকে' হলো অপাদানে দ্বিতীয়া বা কে বিভক্তির উদাহরণ।

এছাড়াও-

(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি — বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
(খ) দ্বিতীয়া বা কে বিভক্তি — বাবাকে বড্ড ভয় পাই ৷
(গ) ষষ্ঠী বা এর বিভিক্ত — যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।
(ঘ) সপ্তমী বা এ বিভক্তি — বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। লোকমুখে শুনেছি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)।
৩৫.
‘গণক’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
  1. ক) গণিকা
  2. খ) গণকী
  3. গ) গনকিনী
  4. ঘ) গণকা
সঠিক উত্তর:
খ) গণকী
উত্তর
সঠিক উত্তর:
খ) গণকী
ব্যাখ্যা
- ‘গণক’ শব্দের স্ত্রী লিঙ্গ হলো 'গণকী'।

এছাড়াও-

• নিশাচর-নিশাচরী
• ভয়ংকর-ভয়ংকরী
• রজক-রজকী
• কিশোর-কিশোরী
• সুন্দর-সুন্দরী
• চতুর্দশ-চতুর্দশী
• ষোড়শ-ষোড়শী ইত্যাদি।

উৎস
: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
৩৬.
‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে’ - এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণের বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
- ‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে’ - এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি হলো 'বিশেষ্য' পদ।
- এখানে 'সুন্দর' হলো গুণবাচক বিশেষ্য।

গুণবাওচক বিশেষ্য :

যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যথা:
• মধুর মিষ্টত্বের গুণ— মধুরতা
• তরল দ্রব্যের গুণ—তারল্য
• তিক্ত দ্রব্যের দোষ বা গুণ— তিক্ততা
• তরুণের গুণ—তারুণ্য ইত্যাদি।
তদ্রুপ : সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
৩৭.
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
  1. ক) চতুরঙ্গ
  2. খ) চতুষ্কোণ
  3. গ) চতুর্দশী
  4. ঘ) চতুষ্পদী
সঠিক উত্তর:
ক) চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুরঙ্গ
ব্যাখ্যা
- 'চতুরঙ্গ ' রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাস।

চতুরঙ্গ 

চতুরঙ্গ রবীন্দ্রনাথের ছোট উপন্যাস। কিন্তু স্বল্পাকৃতির হলেও এর গঠনরীতিতে আছে অভিনবতা, স্বাতন্ত্র্য ও কলানৈপুণ্য; এবং প্রকৃতিতে এটি একটি গুরুতর শিল্পকর্ম ।
- পৌরাণিক যুদ্ধবিগ্রহে হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সৈন্যদলের চতুর্বর্গ চতুরঙ্গ বটে।
- অন্যদিকে চতুরঙ্গ হলো দাবাখেলা।
- তবে উপন্যাসে চতুরঙ্গ হলো চারটি চরিত্র—জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস।

- এই চারটি চরিত্র চার অঙ্গের মতো উপন্যাস-দেহকে গঠন দিয়েছে।
- চারজনকে নিয়েই শচীশের সহপাঠী ও অন্তরঙ্গ বন্ধু শ্রীবিলাসের বিবরণ এবং সেই উপন্যাসের কাহিনীর সূত্রধর।
- জ্যাঠামশাই জগমোহনের নাস্তিকতা, মনুষ্যত্ব-মহিমা ও সেবাব্রত ভাইপো শচীশ জীবনাদর্শ ও শিক্ষা হিসেবে নিয়েছে; কিন্তু একসময় শচীশ রূপান্তরিত হয়েছে । 

উৎস
: চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৮.
কোন কবিতার রচনার কারণে কবি কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
  1. ক) বিদ্রোহী
  2. খ) আনন্দময়ীর আগমনে
  3. গ) কান্ডারী হুশিয়ার
  4. ঘ) অগ্রপথিক
সঠিক উত্তর:
খ) আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
খ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা
- 'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল।

আনন্দময়ীর আগমনে 

• ধূমকেতু পত্রিকায় ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।
• নজরুলের প্রবন্ধগ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২।
• একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়।
• বিচারাধীন বন্দি হিসেবে ১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে যে জবানবন্দী প্রদান করেন।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তা ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে সাহিত্য-মর্যাদা পেয়ে আসছে। ১৬ জানুয়ারি বিচারের রায়ে নজরুল এক বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হন।

উৎস: বাংলাপিডিয়া।
৩৯.
সন্ধির প্রধান সুবিধা কি?
  1. ক) পড়ার সুবিধা
  2. খ) উচ্চারণ সুবিধা
  3. গ) বাক্য গঠনের সুবিধা
  4. ঘ) লেখার সুবিধা
সঠিক উত্তর:
খ) উচ্চারণ সুবিধা
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্চারণ সুবিধা
ব্যাখ্যা
- সন্ধির প্রধান সুবিধা হলো 'উচ্চারণ সুবিধা'।
এছাড়াও-

সন্ধির উদ্দেশ্য

• সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা
• ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
যেমন— ‘আশা’ ও ‘অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন,
- ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ ‘হিম আলয়’ বলতে যেরূপ শোনা যায়, ‘হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
৪০.
‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ত্যক্ত
  2. খ) গ্রাহ্য
  3. গ) দৃঢ়
  4. ঘ) গূঢ়
সঠিক উত্তর:
ঘ) গূঢ়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গূঢ়
ব্যাখ্যা
- ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো গূঢ়

এছাড়াও-
• বাউণ্ডলে – সংসারী
• বৃহৎ – ক্ষুদ্র
• বাদলা – শুকনা
• মহাপ্রাণ – অল্পপ্রাণ

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪১.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
সঠিক উত্তর:
ক) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
'ক' এর মান ০.৩
'খ' এর মান √০.৩ = ০.৫৪৭৭
'গ' এর মান ১/৩ = ০.৩৩৩
'ঘ' এর মান ২/৫ = ০.৪ 

∴ ক্ষুদ্রতম সংখ্যা ০.৩  
৪২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1,250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত?
  1. ক) 30 মিটার
  2. খ) 40 মিটার
  3. গ) 50 মিটার
  4. ঘ) 60 মিটার
সঠিক উত্তর:
গ) 50 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 50 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1,250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার 
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য  2x মিটার 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2x2 বর্গমিটার 

প্রশ্নমতে,
2x2 = 1250
⇒ x2 = 625
⇒ x = 25

∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 × 25 মিটার = 50 মিটার 
৪৩.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব?
  1. ক) 6 : 5 : 4
  2. খ) 3 : 4 : 5
  3. গ) 12 : 8 : 4
  4. ঘ) 6 : 4 : 3
সঠিক উত্তর:
খ) 3 : 4 : 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3 : 4 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব? 

সমাধান:
ক এর ক্ষেত্রে,
+ ৪ = ২৫ + ১৬ = ৪১  যা ৬ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

খ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫  যা ৫ এর সমান।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব।

গ এর ক্ষেত্রে,
+ ৪ = ৬৪ + ১৬ = ৮০  যা ১২ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

ঘ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫  যা ৬ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

∴ সঠিক উত্তর 'খ'
৪৪.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে -
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে -

সমাধান: 

এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫ 

৪৫.
+ ২ + ৩ + ........ + ৫০ = কত?
  1. ক) ৩৫৭২৫
  2. খ) ৪২৯২৫
  3. গ) ৪৫৫০০
  4. ঘ) ৪৭২২৫
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
ব্যাখ্যা
প্রশ্ন:  + ২ + ৩ + ........ + ৫০ = কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, {n(n + 1)(2n + 1)}/6

এখানে,
পদের সংখ্যা ৫০টি 
 ১ + ২ + ৩ + ........ + ৫০ = {৫০(৫০ + ১) (১০০ + ১)}/৬
= (৫০ × ৫১ × ১০১)/৬
= ২৫৭৫৫০/৬
= ৪২৯২৫ 
৪৬.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ১৬
  3. গ) ১২
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাস, d একক হলে,
বৃত্তের ব্যাসার্ধ r = d/2 একক 

বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গএকক
= π(d/2)2 বর্গএকক
= (πd2)/4 বর্গএকক

বৃত্তের ব্যাস ৩গুণ হলে,
ব্যাস হবে 3d একক 
ব্যাসার্ধ হবে (3d)/2 একক 

বৃত্তের ক্ষেত্রফল = π{(3d)/2}2 বর্গএকক 
= (9πd2)/4 বর্গএকক 

এখন,
{(9πd2)/4} ÷ {(πd2)/4}
= 9 

∴বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে
৪৭.
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
৪৮.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
ঘ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

মোট ভাজক সংখ্যা ১২টি 
৪৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?
  1. ক) ২৪ বর্গএকক
  2. খ) ৩৬ বর্গএকক
  3. গ) ৪২ বর্গএকক
  4. ঘ) ৪৮ বর্গএকক
সঠিক উত্তর:
ঘ) ৪৮ বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a একক এবং ভূমি bএকক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১০ একক 
ভূমির দৈর্ঘ্য ১৬ একক 

এখানে, a = ১০ একক, b= ১৬ একক 
সুতরাং, ক্ষেত্রফল =
(১৬/৪)√(৪ × ১০ - ১৬) বর্গএকক
= ৪√(৪ x ১০০- ২৫৬) বর্গএকক
= ৪√(৪০০ - ২৫৬) বর্গএকক
= ৪√১৪৪ বর্গএকক
= ৪ × ১২ বর্গএকক
= ৪৮ বর্গএকক
৫০.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
বড় সংখ্যাটি = (১৯৯ + ১)/২
= ২০০/২
= ১০০ 
৫১.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 

সমাধান:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড 
চাকা ১ বারে ঘুরে ৩৬০° 

এখন,
৬০ সেকেন্ডে ঘুরে ৯০ × ৩৬০°
১ সেকেন্ডে ঘুরে (৯০ × ৩৬০°)/৬০
= ৫৪০°
৫২.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) ২ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৫ গুণ
সঠিক উত্তর:
গ) ৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি,
সরল রেখার দৈর্ঘ্য x একক 
সরল রেখার ওপর অঙ্কিত বর্গ x2 বর্গএকক 

সরল রেখার অর্ধেক = x/2 একক 
সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গ (x/2)2 বর্গএকক 
= x2/4 বর্গএকক 

এখন,
x2 / (x2/4)
= (x2 × 4)/x2
= 4 

অর্থ্যাৎ, একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের 4 গুণ।
৫৩.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ২৪
  4. ঘ) ১০ ও ১৬
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
একটি  সংখ্যা ৫ক
অপর সংখ্যা ৮ক 

শর্তমতে,
৫ক + ২ : ৮ক + ২ = ২ : ৩
⇒ (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ৩(৫ক + ২) = ২(৮ক + ২)
⇒ ১৫ক + ৬ = ১৬ক + ৪ 
∴ ক = ২

একটি সংখ্যা ৫ × ২ = ১০
অপর সংখ্যা ৮ × ২ = ১৬  
৫৪.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
  1. ক) ৭০ মিটার
  2. খ) ৭৫ মিটার
  3. গ) ৮০ মিটার
  4. ঘ) ৯০ মিটার
সঠিক উত্তর:
গ) ৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার 
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 3x2 বর্গমিটার 

প্রশ্নমতে,
3x2 = 300
⇒ x2 = 100
⇒ x = 10 

আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 × 10 মিটার = 30 মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা 2(30 + 10) মিটার 
= 2 × 40 মিটার 
= 80 মিটার 
৫৫.
১.১, ০.১ ও .০০১১ এর সমষ্টি কত?
  1. ক) ০.০১১১১
  2. খ) ১.২০১১
  3. গ) ১১.১১০১
  4. ঘ) ১.১০১১
সঠিক উত্তর:
খ) ১.২০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.২০১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, ০.১ ও .০০১১ এর সমষ্টি কত?

সমাধান:
১.১০০০ + ০.১০০০ + ০.০০১১
= ১.২০১১
৫৬.
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ টানেল কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে?
  1. ক) শঙ্খ
  2. খ) কর্ণফুলি
  3. গ) হালদা
  4. ঘ) বাঁকখালী
সঠিক উত্তর:
খ) কর্ণফুলি
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্ণফুলি
ব্যাখ্যা
• ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ টানেল কর্ণফুলি নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে। 

• বঙ্গবন্ধু টানেল:
- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- ১৪ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীন সরকারের পক্ষ থেকে দ্য এক্সিম ব্যাংক অব চায়না এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঐ দিনই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
- চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে।
- এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে।
• টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।

সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 
৫৭.
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
  1. ক) শেখ রেহানা
  2. খ) অধ্যাপক আনিসুজ্জামান
  3. গ) তোফায়েল আহমেদ
  4. ঘ) শেখ হাসিনা
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
• ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। 

• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
৫৮.
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- গানের বর্তমান সুরকার কে?
  1. ক) আব্দুল লতিফ
  2. খ) আলতাফ মামুন
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) সুধীন দাস
সঠিক উত্তর:
গ) আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
• "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি......." গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯.
ISBN- এর সঠিক পূর্ণরূপ কী?
  1. ক) International standard Bank number
  2. খ) International standard book number
  3. গ) Intermediate standard book number
  4. ঘ) Initial standard Bandwidth number
সঠিক উত্তর:
খ) International standard book number
উত্তর
সঠিক উত্তর:
খ) International standard book number
ব্যাখ্যা
• ISBN- এর সঠিক পূর্ণরূপ International standard book number. 

- এটা বই এবং প্রকাশনার সাথে জরিত। 
- ISBN- এর সঠিক পূর্ণরূপ International standard book number. 
- ১৯৬৯ খ্রিষ্টাব্দে যুক্তরাজ্যে এই সংখ্যায়ন পদ্ধতি প্রবর্তন করা হয়।
- 2007 সালে ISBN ফরম্যাট 10 ডিজিট থেকে 13 ডিজিটে পরিবর্তিত হয়।

সূত্র: ব্রিটানিকা। 
৬০.
এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি?
  1. ক) কারাকোরাম
  2. খ) পিরিনিজ
  3. গ) অ্যাটলাস
  4. ঘ) ইউরাল
সঠিক উত্তর:
ঘ) ইউরাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরাল
ব্যাখ্যা
• এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা ইউরাল। 

• এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াইহাজার কিলোমিটার

• অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে. 
- এটলাস পর্বতমালা মরক্কো ,আলজেরিয়া , এবংতিউনিসিয়ায় অবস্থিত। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
৬১.
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে?
  1. ক) সন্দ্বীপ
  2. খ) হাতিয়া
  3. গ) ভাসানচর
  4. ঘ) মনপুরা
সঠিক উত্তর:
ক) সন্দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) সন্দ্বীপ
ব্যাখ্যা
• সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম সন্দীপ (চট্টগ্রাম) উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ।
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে।'
- সর্বশেষ রাঙ্গাবালি (পটুয়াখালী) উপজেলা বিদ্যুতের আওতায় আসে।

তথ্যসূত্র:- বাংলা ট্রিবিউন এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
৬২.
‘অ্যান্টেনিও গুতেরেস’ জাতিসংঘের কততম মহাসচিব?
  1. ক) ৮ম
  2. খ) ৯ম
  3. গ) ১০ম
  4. ঘ) ১১তম
সঠিক উত্তর:
খ) ৯ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ম
ব্যাখ্যা
• ‘অ্যান্টেনিও গুতেরেস’ জাতিসংঘের ৯ম মহাসচিব। 

• জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৯ম মহাসচিব হিসেবে ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রাইগভে লাই ।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
৬৩.
GUI- এর পূর্ণরূপ কী?
  1. ক) Graphical User Instrument
  2. খ) Graphical Unified Interface
  3. গ) Graphical User Interface
  4. ঘ) Graphical United Instrument
সঠিক উত্তর:
গ) Graphical User Interface
উত্তর
সঠিক উত্তর:
গ) Graphical User Interface
ব্যাখ্যা
• GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
- GUI হলো অপারেটিং সিস্টেমের কমান্ড প্রদানের একটি ধরন বা পদ্ধতি যেখানে কমান্ড প্রদানের জন্যে চিত্র ব্যবহার করা হয়।
- ম্যাক ওএস ও উইন্ডোজ হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম ।

সূত্র: কম্পিউটার শিক্ষা: এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৪.
২০১৮ সালে মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ শিরোপা জিতেছে?
  1. ক) পাকিস্তান
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) শ্রালংকা
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
• ২০১৮ সালে মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ শিরোপা জিতেছে। 

• ২০১৮ সালের গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতকে সাত উইকেটে হারায়।
- এটা ছিল নারীদের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 

সূত্র: প্রথম আলো। 
৬৫.
নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়?
  1. ক) কেমব্রিজ
  2. খ) অক্সফোর্ড
  3. গ) আল-আজহার
  4. ঘ) নালন্দা
সঠিক উত্তর:
ঘ) নালন্দা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নালন্দা
ব্যাখ্যা
• নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয়।
- ৬০০ খ্রীষ্টপূর্বের দিকে সে সময়কার রাজা সকরাদিত্য প্রতিষ্ঠা করেন এই বিশ্ববিদ্যালয়। 
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

সূত্র: বাংলাপিডিয়া ও top-10-list.org, theculturetrip.com
৬৬.
ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
  1. ক) ফার্সি
  2. খ) উর্দু
  3. গ) আরবি
  4. ঘ) সংস্কৃত
সঠিক উত্তর:
গ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) আরবি
ব্যাখ্যা
• ইমরুল কায়েস আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। 

- তাঁর পুরো নাম ইমরু আল-কায়স ইবনে হুজর। 
-  প্রাক-ইসলামী সময়ের সবচেয়ে বিখ্যাত কবি হিসাবে স্বীকৃত।
-  আল-মুআল্লাকাত তাঁর বিখ্যাত রচনা। 

সূত্র: ব্রিটানিকা। 
৬৭.
হন্ডুরাস রাজধানী কোথায়?
  1. ক) লাপাজ
  2. খ) তেগুসিগালপা
  3. গ) লিমা
  4. ঘ) কারাকাস
সঠিক উত্তর:
খ) তেগুসিগালপা
উত্তর
সঠিক উত্তর:
খ) তেগুসিগালপা
ব্যাখ্যা
• হন্ডুরাস মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এর রাজধানীর নাম তেগুসিগালপা।

• অপরদিকে: 
- বলিভিয়ার রাজধানী লাপাজ। 
- পেরুর রাজধানী ও বৃহত্তম শহর লিমা।
- কারাকাস ভেনেজুয়েলার রাজধানী ও প্রধান শহর। 

সূত্র: ব্রিটানিকা।
৬৮.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক ও ভারত মহাসাগর
  2. খ) প্রশান্ত ও ভারত মহাসাগর
  3. গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  4. ঘ) প্রশান্ত ও উত্তর সাগর
সঠিক উত্তর:
গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
• আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল ৷

- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ।
৬৯.
পৃথিবীর প্রশান্তময় নদী কোনটি?
  1. ক) নীলনদ
  2. খ) মিসিসিপি
  3. গ) আমাজন
  4. ঘ) যমুনা
সঠিক উত্তর:
গ) আমাজন
উত্তর
সঠিক উত্তর:
গ) আমাজন
ব্যাখ্যা

"প্রশান্তময় নদী" কোনো মানক ভূগোল-পরিভাষা নয়; তাই প্রশ্নটি অস্পষ্ট। এটি সম্ভবত "প্রশস্ততম" হবে।

• আমাজন বিশ্বের বৃহত্তম এবং প্রশস্ততম নদী।
- আমাজন নদীতে সবচেয়ে বেশি পানি সমুদ্রে প্রবাহিত হয়।
- আমাজন নদীর উৎস স্থল আন্দিজ নেভাদা মিসমি পর্বতের চূড়া থেকে ।
- পৃথিবীর দীর্ঘতম নদী — নীলনদ।

উৎস: Britannica.com

৭০.
‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
  1. ক) হামিদুজ্জামান
  2. খ) মৃনাল হক
  3. গ) শামিম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ডু
সঠিক উত্তর:
ঘ) নিতুন কুণ্ডু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা
• সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। 

• বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ'।
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক এই ভাস্কর্যটি।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর নিতুন কুণ্ডু ভাস্কর্যটি স্থপতি। 

সূত্র: বাংলাপিডিয়া।