পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা – ১৭: টপিক: গাণিতিক যুক্তি - রিভিশন [সম্পূর্ণ সিলেবাস] (পরীক্ষা ১ থেকে ১২ পর্যন্ত টপিকসমূহ) [Live Class – 1 to 17]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
২৫২০ টাকা রনি, জনি ও অমির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে জনি কত টাকা পাবে?
  1. ক) ৪২০ টাকা
  2. খ) ৮২০ টাকা
  3. গ) ৮৪০ টাকা
  4. ঘ) ১২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫২০ টাকা রনি, জনি ও অমির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে জনি কত টাকা পাবে?

সমাধান:
দেওয়া আছে,
রনি : জনি : অমি = ১ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ৩
= ৬

∴ জনি পাবে = ২৫২০ × (২/৬)
= ৮৪০ টাকা
.
২০০ এর (১/২)% এর সাথে ১০০ যোগ করলে সংখ্যাটি কত হবে?
  1. ক) ১০০
  2. খ) ১০১
  3. গ) ১০২
  4. ঘ) ১০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ এর (১/২)% এর সাথে ১০০ যোগ করলে সংখ্যাটি কত হবে?

সমাধান:
প্রশ্নমতে,
২০০ এর (১/২)% + ১০০
= ২০০ এর (১/২) × (১/১০০) + ১০০
= (২০০/২) × (১/১০০) + ১০০
= ১ + ১০০
= ১০১
.
প্রতি ডজন ডিম ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ১১০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন ডিম ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
 আমরা জানি,
১ ডজন = ১২ টি
১২ টি ডিমের ক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ২০ টি ডিমের ক্রয়মূল্য = (৪৮ × ২০)/১২ টাকা
= ৮০ টাকা

২৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ৮০)/১০০ টাকা
= ১০০ টাকা
.
৫১৭ টাকাকে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত টাকা?
  1. ক) ২৩৫ টাকা
  2. খ) ৩২৫ টাকা
  3. গ) ৩২৯ টাকা
  4. ঘ) ৩৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১৭ টাকাকে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত টাকা?

সমাধান:
অনুপাতগুলোর সমষ্টি = (৫ + ৪ + 2)
= ১১
বৃহত্তম অংশ = ৫১৭ এর ৫/১১
= ২৩৫ টাকা
ক্ষুদ্রতম অংশ =  ৫১৭ এর ২/১১
= ৯৪ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২৩৫ + ৯৪) টাকা
= ৩২৯ টাকা
.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে x3 + y3 = কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2 এবং x2 + y2 = 4 হলে x3 + y3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 2
x2 + y2 = 4

এখন,
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ 2xy = (x + y)2 - (x2 + y2)
⇒ 2xy = (2)2 - 4
∴ xy = 0

প্রদত্ত রাশি = x3 + y3
= (x + y)3 - 3xy (x + y)
= (2)3 - 3 . 0 . 2
= 8
.
(1 + √7) ও (1 - √7) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 + 2x - 6 = 0
  2. খ) x2 - 2x - 6 = 0
  3. গ) x2 - 2x - 4 = 0
  4. ঘ) x2 - 3x - 5 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + √7) ও (1 - √7) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √7 এবং β = 1 - √7
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √7 + 1 - √7
∴ α +  β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √7) . (1 - √7)
= (1)2 - (√7)2
= 1 - 7
∴ αβ = - 6

∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 6 = 0

∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 6 = 0
.
1 + 6 + 11 + ................... + 96 সমান্তর ধারাটির যোগফল কত?
  1. ক) 960
  2. খ) 965
  3. গ) 970
  4. ঘ) 975
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 6 + 11 + ................... + 96 সমান্তর ধারাটির যোগফল কত?

সমাধান:
প্রদত্ত ধারার প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 6 - 1 = 5
পদ সংখ্যা, n = {(96 - 1)/5} + 1
= (95/5) + 1
= 20

∴ 20 তম পদের সমষ্টি = (20/2) × {2a + (n - 1)d}
= 10 × {(2 × 1) + (20 - 1) × 5}
= 10 × {2 + (19 × 5)}
= 10 × ( 2 + 95)
= 10 × 97
= 970
.
একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?

সমাধান: 
মনে করি,
ব্যবসায় টাকার পরিমাণ ১০০
∴ কমিশন = (১০০ × ৪%) = ৪ টাকা

আবার,
ধরি, ব্যবসায় নতুন টাকার পরিমাণ m
কমিশন = (m × ৫%) = m/২০ টাকা

প্রশ্নমতে,
 m/২০ = ৪
বা, m = ৮০ টাকা

∴ ব্যবসায় টাকা কমেছে = (১০০ - ৮০) টাকা
= ২০ টাকা
.
1 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?
  1. ক) 1/3
  2. খ) 2/3
  3. গ) 3/4
  4. ঘ) 4/5
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?

সমাধান:
1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো 2, 3 , 5, 7, 11, 13, 17, 19, 23, 29.
অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা = 10 টি
1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা নয় = (30 - 10) টি
= 20 টি

∴  মৌলিক সংখ্যা না হবার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 20/30
= 2/3
১০.
x4 - 5x3 + 7x2 - a বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে a এর মান নিচের কোনটি?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 5x3 + 7x2 - a বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে a এর মান নিচের কোনটি?

সমাধান:
ধরি, f(x) = x4 - 5x3 + 7x2 - a
যেহেতু, (x - 2), f(x) এর একটি উৎপাদক।
∴ x - 2 = 0
⇒ x = 2

∴ x = 2 হলে f(x) এর মান শূন্য হবে।

এখানে,
f(x) = x4 - 5x3 + 7x2 - a
∴ f(2) = 24 - 5 . (2)3 + 7 . (2)2 - a
= 16 - 40 + 28 - a
= 4 - a

শর্তমতে,
f(2) = 0
∴ 4 - a = 0
a = 4
১১.
{(a - b)/ab} + {(b - c)/bc} + {(c - a)/ca} = কত?
  1. ক) abc
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 1/abc
ব্যাখ্যা
প্রশ্ন: {(a - b)/ab}+ {(b - c)/bc} + {(c - a)/ca} = কত?

সমাধান: 
{(a - b)/ab}+ {(b - c)/bc} + {(c - a)/ca}
= (ac - bc + ab - ac + bc - ab)/abc
= 0/abc
= 0
১২.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 13/17
  2. খ) 7/11
  3. গ) 3/7
  4. ঘ) 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
x লব হলে, হর = x + 4

ভগ্নাংশের বর্গ = {x/(x + 4)}2
= x2/(x2 + 8x + 16)

প্রশ্নানুসারে,
x2 + 8x + 16 = x2 + 40
বা, x = 3

∴ হর = 7
ভগ্নাংশটি = 3/7
১৩.
x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. ক) S = {x ∈ R : x < 4}
  2. খ) S = {x ∈ R : x ≥ 4}
  3. গ) S = {x ∈ R : x ≤ 4}
  4. ঘ) S = {x ∈ R : x > 4}
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
x ≤ (x/4) + 3 
⇒ 4x ≤ x + 12
⇒ 3x ≤ 12
∴ x ≤ 4

∴ নির্ণেয় সমাধান সেট, S = {x ∈ R : x ≤ 4}
১৪.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 210টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ক) 12 জন
  2. খ) 10 জন
  3. গ) 20 জন
  4. ঘ) 21 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 210টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
মনে করি,
মোট উপস্থিত = n জন
মোট করমর্দন = nC2

প্রশ্নমতে,
nC2 = 210
⇒ n(n - 1)/1 × 2 = 210
⇒ n2 - n = 420
⇒ n2 - n - 420 = 0
⇒ n2 - 21n + 20n - 420 = 0
⇒ n (n - 21) + 20(n - 21) = 0
⇒ (n - 21) (n + 20) = 0

হয়, n - 21 = 0
∴ n = 21

অথবা, n + 20 = 0
∴ n = - 20
যা গ্রহণযোগ্য নয়। কেননা জনসংখ্যা কখনও ঋণাত্বক হতে পারে না।

∴ মোট উপস্থিত 21 জন।
১৫.
5x যদি 20 থেকে 5 বেশি হয়, তাহলে 2x - 2 = কত?
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: 5x যদি 20 থেকে 5 বেশি হয়, তাহলে 2x - 2 = কত?

সমাধান:
প্রশ্নমতে,
5x - 5 = 20
⇒ 5x = 25
∴ x = 5

∴ 2x - 2 = (2 × 5) - 2
= 10 - 2
= 8
১৬.
প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?
  1. ক) {5, 6, 8}
  2. খ) {4}
  3. গ) {4, 5, 6, 8}
  4. ঘ) {2, 3, 4, 5, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?
 


সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
A = {2, 3, 4, 5}
B = {4, 5, 6, 7}
C= {5, 6, 8}

এখন,
A ∩ B = {2, 3, 4, 5} ∪ {4, 5, 6, 7}
= {4, 5}

∴ (A ∩ B) ∪ C = {4, 5} ∪ {5, 6, 8}
= {4, 5, 6, 8}
১৭.
tanθ = - 1 এবং sinθ = - 1/2 হলে, cosec(- θ) - 2cot(- θ) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = - 1 এবং sinθ = - 1/2 হলে, cosec(- θ) - 2cot(- θ) = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ = - 1
sinθ = - 1/2

এখন,
cosec(- θ) - 2cot(- θ)
= - cosecθ - 2(- cotθ)
= - 1/sinθ + 2cotθ
= -1/sinθ + 2 (1/tanθ)
= - 1/(- 1/2) + 2 (1/ -1)
= 2 - 2
= 0
১৮.
m - 5 = 7/m হলে (m2 - 5m - 6)-1 এর মান নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) - 1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: m - 5 = 7/m হলে (m2 - 5m - 6)-1 এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
m - 5 = 7/m
বা, m2 - 5m = 7

প্রদত্ত রাশি = (m2 - 5m - 6)-1
= 1/(m2 - 5m - 6)
= 1/( 7 - 6)
= 1/1
= 1
১৯.
নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?
  1. ক) b2 - 4ac > 0
  2. খ) b2 - 4ac < 0
  3. গ) b2 - 4ac = 0
  4. ঘ) b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২০.
2 × (22)x + 3 = 256 হলে x = কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 2 × (22)x + 3 = 256 হলে x = কত?

সমাধান:
 2 × (22)x + 3 = 256
⇒ 21 + 2x + 6  = 28
⇒ 22x + 7 = 28
⇒ 2x + 7 = 8
∴ x = 1/2
২১.
এক ব্যক্তির নিকট যাকাতের ৫০০ টাকা আছে। কিছু সংখ্যক লোকের প্রত্যেককে ৮ টাকা করে দিলে ১০০ টাকা কম পরে। লোকের সংখ্যা কত?
  1. ক) ৫০ জন
  2. খ) ৭৫ জন
  3. গ) ৮০ জন
  4. ঘ) ৮৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির নিকট যাকাতের ৫০০ টাকা আছে। কিছু সংখ্যক লোকের প্রত্যেককে ৮ টাকা করে দিলে ১০০ টাকা কম পরে। লোকের সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
লোকের সংখ্যা = ক জন
প্রশ্নমতে,
৮ক - ১০০ = ৫০০ 
বা, ৮ক = ৬০০
∴ ক = ৭৫

∴ লোকের সংখ্যা = ৭৫ জন।
২২.
বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় কবির 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) 1500 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1000 টাকা
  4. ঘ) 1600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় কবির 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান:
এখানে,
মুনাফার হার, r = (10 - 8)% = 2%
মুনাফা, I = 180
সময়, n = 6 বছর

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
⇒ P = (180 × 100)/(2 × 6)
∴ P = 1500 

∴ মূলধন = 1500 টাকা
২৩.
1 + 1/2 + 1/4 + ............ ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত?
  1. ক) 33/31
  2. খ) 63/32
  3. গ) 63/64
  4. ঘ) 127/64
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 1/2 + 1/4 + ............ ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1 = 1/2 < 1
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি = a (1 - rn)/1 - r
7 টি পদের সমষ্টি = a × (1 - r7)/(1 - r)
= 1 × {1 - (1/2)7}/{1 - (1/2)}
= (1 - 1/128)/{(2 - 1)/2}
= (127/128)/(1/2)
= (127/128) × 2
= 127/64
২৪.
একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 15 মি. 20 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফলের অর্ধেক কত
  1. ক) 150 বর্গমিটার
  2. খ) 75 বর্গমিটার
  3. গ) 300 বর্গমিটার
  4. ঘ) 85 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 15 মি. 20 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফলের অর্ধেক কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য a = 15 মি. B = 20 মি. C = 25 মি.
পরিসীমা, 2s = (15 + 20 + 25) মি.
বা, s = 60/2 মি. = 30 মি.

আমরা জানি, 
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{30 (30 - 15) (30 - 20) (30 - 25)} বর্গমিটার
= √(30 x 15 x 10 x 5) বর্গমিটার
= √22500 বর্গমিটার
= 150 বর্গমিটার

∴ ক্ষেত্রফলের অর্ধেক = 150/2 বর্গমিটার
= 75 বর্গমিটার
২৫.
3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 2 সে.মি.
  2. খ) 2.5 সে.মি.
  3. গ) 4 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:

মনে করি, 
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাসার্ধ, OA = 3 সে.মি.
বৃত্তের কেন্দ্র হতে দূরত্ব, OB = 5 সে.মি.
যেহেতু, বৃত্তের ব্যাসার্ধ ও স্পর্শক পরস্পর লম্ব।

∴ ΔOAB হতে পাই,
OB2 = OA2 + AB2
⇒ AB2 = OB2 - OA2
⇒ AB2 = 52 - 32
⇒ AB2 = 25 - 9
⇒ AB = √16
∴ ⇒ AB = 4

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য = 4 সে.মি.
২৬.
x2 - 6x + 5 = 0 সমীকরণের একটি মূল 5 হলে মূলদ্বয়ের পার্থক্য কত?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 5 = 0 সমীকরণের একটি মূল 5 হলে মূলদ্বয়ের পার্থক্য কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, x2 - 6x + 5 = 0
একটি মূল 5
ধরি,
অপর মূল α

মূলদ্বয়ের সমষ্টি, α + 5 = - (- 6/1)
⇒ α + 5 = 6
⇒ α = 1
∴ অপর মূল = 1

মূলদ্বয়ের পার্থক্য = 5 - 1 = 4
২৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?
  1. ক) 45°
  2. খ) 44.5°
  3. গ) 44°
  4. ঘ) 46°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণ কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 2

প্রশ্নমতে,
x + x + 2 = 90°
⇒ 2x + 2 = 90°
⇒ 2x = 88°
∴ x = 44°

∴ ক্ষুদ্রতম কোণ = 44°
২৮.
a2 - b2 - c2 - 2bc এবং b2 - c2 - a2 - 2ca রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক কোনটি?
  1. ক) a - b - c
  2. খ) a + b + c
  3. গ) a - b + c
  4. ঘ) a + b - c
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 - c2 - 2bc এবং b2 - c2 - a2 - 2ca রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
১ম রাশি = a2 - b2 - c2 - 2bc
= ‍a2 - (b2 + 2bc + c2)
= a2 - (b + c)2
= (a + b + c) (a - b - c)

২য় রাশি = b2 - c2 - a2 - 2ca 
= b2 - (a2 + 2ac + c2)
= b2 - (a + c)2
= (a + b + c) (b - a - c)

∴ প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক (a + b + c)
২৯.
ΔPQR -এ ∠Q = 90° হলে sin2P + sin2R = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: ΔPQR -এ ∠Q = 90° হলে sin2P + sin2R = ?

সমাধান:

প্রদত্ত তথ্যানুসারে,
∠Q = 90°
∴ P + R = 90°
বা, P = 90° - R
বা, sinP = sin(90° - R)
বা, sinP = cosR

∴ sin2P + sin2R
= cos2R + sin2R
= 1
৩০.
৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৫ ‍দিন
  2. খ) ১৮ দিন
  3. গ) ২০ দিন
  4. ঘ) ২২ ‍দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৬০ - ৪২) জন
= ১৮ জন

∴ অবশিষ্ট দিন = (১৪ - ৮) দিন
= ৬ দিন

৬০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৬ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬) দিনে
∴ ১৮ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬)/১৮ দিনে
= ২০ দিন
৩১.
দুইটি সংখ্যার গুণফল 146 এবং বর্গের যোগফল 333 হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 146 এবং বর্গের যোগফল 333 হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাদ্বয়  x ও y

১ম শর্তমতে,
xy = 146
২য় শর্তমতে,
x2 + y2 = 333

এখন,
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ (x + y)2 = 333 + (2 × 146)
⇒ (x + y)2 = 333 + 292
⇒ (x + y)2 = 625
⇒ x + y = √625
∴ x + y = 25

∴ সংখ্যা দুইটির সমষ্টি 25
৩২.
3x + 3/x = 6 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 3/x = 6 হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3x + 3/x = 6
বা, 3(x + 1/x) = 6
বা, x + 1/x = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
∴ x = 1
৩৩.
log3 + log9 + log27 + ................... ধারাটির ১ম 19 টি পদের সমষ্টি কত?
  1. ক) 171 log3
  2. খ) 190 log3
  3. গ) 210 log3
  4. ঘ) 231 log3
ব্যাখ্যা
প্রশ্ন: log 3+log9+log27+.......... ধারাটির ১ম 19 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
log3 + log9 + log27 + ...........+ 19তম পদ
= log3 + log32 + log33 + ........+ 19তম পদ
= log3 + 2log3 + 3log3 + ............+ 19log3
= (1 + 2 + 3+.............+19)log3
= 19(19 + 1)/2 log3 [n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2]
= 190 log3
৩৪.
সমাধান করুনঃ ∛(1 + a) + ∛(1 - a) = ∛2
  1. ক) 0, -1
  2. খ) 1, -1
  3. গ) 1, -2
  4. ঘ) 2, -2
ব্যাখ্যা
প্রশ্নঃ সমাধান করুনঃ ∛(1 + a) + ∛(1 - a) = ∛2

সমাধানঃ
 ∛(1 + a) + ∛(1 - a) = ∛2
⇒ {∛(1 + a) + ∛(1 - a)}3 = (∛2)3 [ ঘন করে ]
⇒ {∛(1 + a)}3 + {∛(1 - a)}3 + 3 . ∛(1 + a) . ∛(1 - a) . {∛(1 + a) + ∛(1 - a)} = 2    
⇒ 1 + a + 1 - a + 3 . (1 + a)1/3 . (1 - a)1/3 {∛2} = 2    [ যেহেতু,  ∛(1 + a) + ∛(1 - a) = ∛2]
⇒ 2 + 3 (1 + a)1/3 . (1 - a)1/3 .  21/3 = 2
⇒ 3 (1 + a)1/3 . (1 - a)1/3 .  21/3 = 0
⇒ (1 + a)1/3 . (1 - a)1/3 = 0
⇒ (1 + a) (1 - a) = 0

হয়, 1 + a = 0
বা, a = - 1

অথবা, 
1 - a = 0
বা, a = 1

∴ a = 1, -1
৩৫.
   
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে x এর মান কত?
  1. ক) 128°
  2. খ) 104°
  3. গ) 74°
  4. ঘ) 52°
ব্যাখ্যা
প্রশ্ন:   
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে x এর মান কত?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে,
বৃত্তস্থ কোণ ∠BAD = (1/2) ∠BOD
= (1/2) × 104°
∴ ∠BAD = 52°

∠BAD এবং ∠BCD বা x হলো বৃত্তস্থ চর্তুভূজের বিপরীত কোণ।
তাহলে, ∠BAD + ∠BCD = 180°
⇒ 52° + x = 180°
⇒ x = 180° - 52°
∴ x = 128°
৩৬.
সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে ত্রিভুজটির লম্ব কত?
  1. ক) 6 সে.মি.
  2. খ) 9 সে.মি.
  3. গ) 12 সে.মি.
  4. ঘ) 15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে ত্রিভুজটির লম্ব কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের ভূমি = x সে.মি.
ত্রিভুজের লম্ব = (x - 3) সে.মি.
ত্রিভুজের অতিভুজ = (x + 3) সে.মি.

পীথাগোরাসের উপপাদ্য হতে পাই,
 x2 + (x - 3)2 = (x + 3)2 
বা, x2 + x2 - 6x + 9 = x2 + 6x + 9
বা, 2x2 - 6x + 9 - x- 6x - 9 = 0
বা, x2 - 12x = 0
বা, x(x - 12) = 0

হয়, x = 0 [গ্রহণ যোগ্য নয়, কেননা অতিভুজ কখনও 0 বা ঋণাত্বক হতে পারে না]

অথবা, x - 12 = 0
∴ x = 12

ত্রিভুজের লম্ব = (x - 3) সে.মি.
= (12 - 3) সে.মি.
= 9 সে.মি.
৩৭.
একটি প্যাকেট তাস থেকে দৈবভাবে দুইটি তাস নিলে তাস দুইটি রাজা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/221
  2. খ) 1/223
  3. গ) 2/221
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যাকেট তাস থেকে দৈবভাবে দুইটি তাস নিলে তাস দুইটি রাজা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক প্যাকেটে তাস থাকে = 52 টি
মোট রাজা থাকে = 4টি
4টি রাজা থেকে 2টি রাজা নেওয়া যায় = 4C2 = 6
52টি তাস থেকে 2টি তাস নেওয়া যায় = 52C2 = 1326

∴ সম্ভাবনা = 6/1326 = 1/221