ব্যাখ্যা
◉ The correct sentence is - I have been working here for five years.
এখানে, কাজের পরিধি পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝাচ্ছে এবং 'Period of time' আছে বিধায় Present Perfect Continuous Tense ব্যবহার করতে হবে।
Present Perfect Continuous Tense:
আমরা সাধারণত দুটি ক্ষেত্রে Present Perfect Continuous tense ব্যবহার করি। যথা—
১) যখন কোনো কাজ past-এ শুরু হয়ে এখনো চলতে থাকে।
২) যখন কোনো কাজ just শেষ হয়েছে, কিন্তু চলমান অবস্থায় এটি একটি continuous action ছিল।
Structure: (Subject + has/have + been + v1 + ing)
Present Perfect Continuous চেনার জন্য prepositions—
⇒ Since – Point of time (নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে) কোনো কাজ নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়েছে এবং এখনো চলছে, তখন "Since" ব্যবহার করা হয়।
⇒ For – Period of time (সময়ের স্থিতিকাল বোঝাতে) কোনো কাজ কতক্ষণ ধরে চলছে তা বোঝাতে "For" ব্যবহার করা হয়।
Examples:
- I have been writing a novel since 2015.
- He has been waiting there for 2 hours.
উল্লেখ্য, Present Perfect Continuous-এর passive form ব্যবহার করা হয় না।
Source: English Two, SSC Programme, Bangladesh Open University.