পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা সাহিত্য: টপিকসমূহ: ১. মধ্য-যুগের সাহিত্য ধারা; ২. মধ্যযুগের প্রধান প্রধান লেখক ও তাঁদের সাহিত্য কর্ম। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বৈষ্ণব পদাবলিতে প্রধান নায়িকা কে?
  1. ক) বিশাখা
  2. খ) ললিতা
  3. গ) চন্দ্রাবলি
  4. ঘ) শ্রীরাধা
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়।
• বৈষ্ণব পদাবলিতে নায়িকার আটটি অবস্থা। যথা: 
১. অভিসারিকা
২. বাসকসজ্জা
৩. উৎকণ্ঠিতা
৪. বিপ্রলব্ধা
৫. খণ্ডিতা
৬. কলহান্তরিতা
৭. প্রোষিতভর্তৃকা ও
৮. স্বাধীনভর্তৃকা

• যে নায়িকা অন্তরে স্বতঃসিদ্ধ কৃষ্ণরতি এবং যাঁর রতির মূলে আছে একমাত্র কৃষ্ণেন্দ্রিয় প্রীতি এবং প্রেমে কৃষ্ণ বশীভূত, তাকে বলা হয় ‘সমর্থা’ নায়িকা। বৃন্দাবনের শ্রীরাধা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলি ‘সমর্থা’ নায়িকা, এঁদের মধ্যে শ্রীরাধা হলেন সর্বশ্রেষ্ঠ।

উৎস: বাংলা ভাষার সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মধ্যযুগে রচিত ‘চন্দ্রাবতী’ একটি-
  1. ক) নাটক
  2. খ) পালাগান
  3. গ) কাব্য
  4. ঘ) পদাবলী
ব্যাখ্যা
চন্দ্রাবতীকোরেশী মাগন ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ
- মধ্যযুগে রোমান্টিক প্রণয়োপাখ্যানের বিকাশে কোরেশী মাগন ঠাকুরের অবদান অবিস্মরণীয়।
- তিনি আলাওলের কাব্যচর্চার পৃষ্ঠপোষকতার পাশাপাশি নিজেও রচনা করেন অমর কাব্য - চন্দ্রাবতী
- এটি লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয়কাব্য।

• কোরেশী মাগন ঠাকুর ১৬০০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কাবি ছিলেন।

• কবি আলাওল মাগন ঠাকুরের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ (১৬৫২) কাব্য রচনা করেন।
• এছাড়াও আলাওলের সয়ফুলমুলক বদিউজ্জামাল (১৬৫৯) কাব্য রচনার পৃষ্ঠপোষকতাও করেন কোরেশী মাগন ঠাকুর।
--------------
মধ্যযুগের বাংলা সাহিত্যের সাথে "চন্দ্রাবতী" নামটি নানাভাবে জড়িয়ে আছে।
উল্লেখ্য,
ময়মনসিংহ গীতিকার একটি পালার নামও "চন্দ্রাবতী"। তবে এটি মূলত গীতিকা হিসাবেই বিবেচিত।
আবার, "চন্দ্রাবতী" নামে মধ্যযুগে ১ জন মহিলা কবি ছিলেন যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ও রামায়ণের অনুবাদক হিসাবে পরিচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।