পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ আগস্ট, ২০২০সময়40 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১২.১২.২০১৪ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ আগস্ট, ২০২০ · ৭০ প্রশ্ন

.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ক) ৭৫০০/-
  2. খ) ৮৫০০/-
  3. গ) ৯০০০/-
  4. ঘ) ৯২০০/-
সঠিক উত্তর:
খ) ৮৫০০/-
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫০০/-
ব্যাখ্যা

বর্তমান বেতন ১৩০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১৩০ টাকা।
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে আগের বেতন (১০০ Χ ১১০৫০)/১৩০ টাকা = ৮৫০০ টাকা।

.
৩ টি সংখ্যার গুনফল ২১৬। ২ টি ৮ এবং ৯ হলে ৩য় সংখ্যা কত?
  1. ক) ৩
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
৩ X ৮ X ৯ = ২১৬
.
২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
  1. ক) ৬২ডিগ্রী
  2. খ) ১১৮ ডিগ্রী
  3. গ) ১৫২ ডিগ্রী
  4. ঘ) ৩৩২ ডিগ্রী
সঠিক উত্তর:
গ) ১৫২ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫২ ডিগ্রী
ব্যাখ্যা

সম্পূরক কোনের ক্ষেত্রে কোনদ্বয়ের সমষ্টি ১৮০°
তাহলে ২৮° কোনের সম্পূরক কোন = (১৮০-২৮) বা ১৫২°

.
৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ক) ৩৭ ডিগ্রী
  2. খ) ৫৩ডিগ্রী
  3. গ) ১২৭ ডিগ্রী
  4. ঘ) ১৪৩ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৩৭ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭ ডিগ্রী
ব্যাখ্যা
বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হবে ৩৭ ডিগ্রি।
.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?
  1. ক) ১০
  2. খ) ২৫
  3. গ) ৫০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা

1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল = n(n+1)/2
= (99 X 100)/2
= 4950
∴ 99 টি সংখ্যার গড় = 4950/99
= 50

.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ ২টির প্রত্যেকটি কী কোণ?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি ৯০° অপেক্ষা ছোট। অর্থাৎ কোণ দুইটি সূক্ষ্মকোণ।
.
১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছে আছে। সর্বমোট কতটি গাছ আছে?
  1. ক) ৬৮টি
  2. খ) ৪৮টি
  3. গ) ১৬৪টি
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
ক) ৬৮টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৮টি
ব্যাখ্যা

১৬ জাতের ১/৪ অংশ = ৪ জাত। অবশিষ্ট থাকে (১৬-৪) = ১২
∴ মোট গাছের সংখ্যা (৪×৫ + ১২×৪) = ৬৮ টি।

.
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চার বাকি আংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা ২০ মিনিট
  2. খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
  3. গ) ৪ ঘন্টা ২০ মিনিট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

চৌবাচ্চার বাকি অংশ = ১ - ৩/৫ = ২/৫
৩/৫ অংশ পূর্ণ হয় = ৭ ঘন্টায়
১ “ “ “ = ৭×৫/৩ “
২/৫ “ “ “ = ৭×৫×২/(৩×৫) = ১৪/৩ = ৪ ঘন্টা ৪০ মিনিট।

.
২টি সংখ্যার গুনফল ১৮৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?
  1. ক) ১৮,৯
  2. খ) ১০,৩
  3. গ) ৬৩,৩
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

Back Solving Method/Option Test:
18+9 = 27 ≠ 30
10+3 = 13 ≠ 30
63+3= 66 ≠ 30
অপশন গুলোর কোনটিই প্রশ্নের দ্বিতীয় শর্ত মানছে না। তাই সঠিক উত্তর কোনটিই নয়।

১০.
২টি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের ১টি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
গ) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৪
ব্যাখ্যা

(15/28)/(5/7)
= (15/28) X (7/5)
= 3/4

১১.
পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ক) ৫ কেজি
  2. খ) ৭ কেজি
  3. গ) ২ কেজি
  4. ঘ) ১ কেজি
সঠিক উত্তর:
গ) ২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ কেজি
ব্যাখ্যা

১/২ অংশ পানির ওজন = ১২-৭ = ৫ কেজি।
সুতরাং বালতির ওজন = ৭-৫ = ২ কেজি।

১২.
ত্রিভুজ হওয়ায় শর্ত কি?
  1. ক) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা ক্ষুদ্রত্তর
  2. খ) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর
  3. গ) ৩টি বাহুর দৈর্ঘ্য সমান
  4. ঘ) ১টি কোণ সমকোন
সঠিক উত্তর:
খ) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা
তিনটি বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করতে হলে অবশ্যই সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুটির চেয়ে বড় হতে হবে। যেমনঃ ১ সেমি, ২ সেমি ও ৩ সেমি দৈর্ঘ্যের তিনটি বাহু দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। কারণ সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্য ৩ সেমি; যা অপর বাহুর সমান। অর্থাৎ অপর বাহুর চেয়ে বড় নয়। আবার ২ সেমি, ৪ সেমি ও ৫ সেমি দৈর্ঘ্যের বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব। কারণ এ ক্ষেত্রে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়।
১৩.
x + 2y = 4 এবং xy = 2 হয়, x = কত?
  1. ক) 0
  2. খ) 12
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে, xy = 2
∴ y = 2/x
এখন, x+2y = 4
⇒ x + 2.2/x = 4
⇒ x + 4/x = 4
⇒ x2 + 4 = 4x
⇒ x2 - 4x + 4 = 0
⇒ (x - 2)2 = 0
∴ x = 2

১৪.
২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩৭
  3. গ) ৩৮
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা

৩৬ + ১২ = ৪৮
৩৬ X ১২ = ৪৩২
∴ বড় সংখাটি = ৩৬।

১৫.
0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
  1. ক) 3147
  2. খ) 2287
  3. গ) 2987
  4. ঘ) 2187
সঠিক উত্তর:
ঘ) 2187
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2187
ব্যাখ্যা

০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩।
সুতরাং, বিয়োগফল = ২১৮৭।

১৬.
যদি a+b=2, ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. ক) 0, 2
  2. খ) 1, 1
  3. গ) -1, 3
  4. ঘ) -3, -4
সঠিক উত্তর:
খ) 1, 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1, 1
ব্যাখ্যা

ধরি,
b = 2 - a -- (১)
সুতরাং,
ab = 1
⇒ a (2 - a) = 1
⇒ 2a - a² = 1
⇒ 1 - 2a + a² = 0
⇒ a² - 2a + 1 = 0
⇒ a²- 2.a.1 + 1² = 0
⇒ (a-1)² = 0
⇒ (a-1) (a-1) = 0
⇒ a = 1
(১) নং থেকে,
b = 2 - 1
⇒ b = 1

সুতরাং, a=1, b=1.

১৭.
১৭. কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) ৭০
  2. খ) ৪০
  3. গ) ৯০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ক) ৭০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

১৮.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
ক) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ টি
ব্যাখ্যা
২০ টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যাবে = (৩ X ২০)/১৫ = ৪ টি।
১৯.
১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
  1. ক) ১৬
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
স্বরবর্ণে একটি- ঋ।
ব্যঞ্জনবর্ণে সাতটি- খ, গ, ণ, থ, ধ, প, শ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২০.
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
  1. ক) শামসুল হক
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) সেলিম আদ দীন
  4. ঘ) কল্যান মিত্র
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা

সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, চারিদিকে যুদ্ধ, কোকিলারা ইত্যাদি নাটকের রচয়িতা আবদুল্লাহ আল মামুন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
'জঙ্গম' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অরণ্য
  2. খ) সমুদ্র
  3. গ) পর্বত
  4. ঘ) স্থাবর
সঠিক উত্তর:
ঘ) স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থাবর
ব্যাখ্যা

জঙ্গম শব্দের অর্থ গতিশীল, চলমান। এর বিপরীত স্থাবর, গতিহীন, অচল।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২২.
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) তপঃ + বন
  2. খ) তপ + বন
  3. গ) তপোঃ + বন
  4. ঘ) তপো + বন
সঠিক উত্তর:
ক) তপঃ + বন
উত্তর
সঠিক উত্তর:
ক) তপঃ + বন
ব্যাখ্যা

কয়েকটি বিসর্গ সন্ধি হচ্ছে--
তিরোধান = তিরঃ + ধান
মনোরম = মনঃ + রম
মনোহর = মনঃ + হর
তপোবন = তপঃ + বন
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

২৩.
কোন সমাসের ব্যাস বাক্য হয় না?
  1. ক) নিত্য সমাস
  2. খ) দ্বন্দ সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
ক) নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) নিত্য সমাস
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন, অন্য দেশ = দেশান্তর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।

২৪.
পুষ্প এর সমার্থক শব্দ নয় -
  1. ক) ফুল
  2. খ) কুসুম
  3. গ) অবনী
  4. ঘ) প্রসূন
সঠিক উত্তর:
গ) অবনী
উত্তর
সঠিক উত্তর:
গ) অবনী
ব্যাখ্যা
অবনি, অবনী [অবোনি] (বিশেষ্য) অর্থ পৃথিবী; ভূমি; দেশ।
২৫.
মুনীর চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি -
  1. ক) অনুবাদ গল্প
  2. খ) অনুবাদ উপন্যাস
  3. গ) অনুবাদ প্রবন্ধ
  4. ঘ) অনুবাদ নাটক
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর বিখ্যাত অনুবাদ নাটক হলো রূপার কৌটা (মূল: জর্জ গলজওয়ার্দি রচিত The Silver Box), কেউ কিছু বলতে পারে না (মূল: জর্জ বার্নার্ড শ রচিত You Never Can Tell) এবং মুখরা রমণী বশীকরণ (মূল: উইলিয়াম শেকসপিয়ার রচিত Taming of the Shrew)।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সম্ভুব্যবহার
  2. খ) সমবিব্যাহারে
  3. গ) সমভিব্যাহারে
  4. ঘ) সমবিব্যাহারে
সঠিক উত্তর:
গ) সমভিব্যাহারে
উত্তর
সঠিক উত্তর:
গ) সমভিব্যাহারে
ব্যাখ্যা

সমভিব্যাহারে (ক্রিয়াবিশেষণ): একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৭.
যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে?
  1. ক) নিত্য সমাস
  2. খ) প্রাদি সমাস
  3. গ) দ্বন্দ সমাস
  4. ঘ) অলুক সমাস
সঠিক উত্তর:
ঘ) অলুক সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলুক সমাস
ব্যাখ্যা

অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।
যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন- গায়ে পড়া = গায়েপড়া, ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা, কলে ছাঁটা = কলেছাঁটা, কলের গান = কলেগান, গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। যথা- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৮.
'গৃহ' এর সমার্থক শব্দ নয়-
  1. ক) নিবাস
  2. খ) ঘরোয়া
  3. গ) ভবন
  4. ঘ) ঘর
সঠিক উত্তর:
খ) ঘরোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘরোয়া
ব্যাখ্যা
'গৃহ' এর সমার্থক শব্দ নিবাস; ভবন; ঘর; বাসস্থান; আবাস।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২৯.
'লাজ' শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষন
  2. খ) ক্রিয়া বিশেষন
  3. গ) বিশেষ্য
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
গ) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশেষ্য
ব্যাখ্যা
লাজ (বিশেষ্য) খই; লজ্জা; শরম।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩০.
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) মাযহারুল ইসলাম
  2. খ) রফিকুল আজাদ
  3. গ) হুমায়ন কবীর
  4. ঘ) জাহানারা ইমাম
সঠিক উত্তর:
ক) মাযহারুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) মাযহারুল ইসলাম
ব্যাখ্যা

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত বুদ্ধিজীবী, দেশবরেণ্য গবেষক, খ্যাতনামা সাহিত্যিক প্রফেসর মযহারুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১০ সেপ্টেম্বর, বৃহত্তর পাবনা (বর্তমান সিরাজগঞ্জ) জেলার চর নবীপুর গ্রামে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো হলোঃ
১) মাটির ফসল (১৯৫৫)
২) বিচ্ছিন্ন প্রতিলিপি (১৯৭০)
৩) আর্তনাদে বিবর্ণ (১৯৭০)
৪) দুঃসময়ের ছড়া (১৯৮৮)
৫) উজানে ফেরার প্রতিধ্বনি (১৯৮৮)
৬) সন্তরণে নিরন্তর (২০০৬)
তিনি ১৫ নভেম্বর, ২০০৩ সালে মারা যান।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

৩১.
গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) কবির চৌধুরী
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) লিলি চৌধুরী
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা

সৈয়দ আলী আহসান রচিত অনুবাদ মূলক কাব্যগ্রন্থঃ হুইট্ম্যানের কবিতা, ইডিপাস ইত্যাদি। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইংরেজীতে অনুবাদ করেন। তার অন্যান্য কাব্যঃ অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩২.
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
  1. ক) ১৯টি
  2. খ) ২০টি
  3. গ) ২১টি
  4. ঘ) ২২টি
সঠিক উত্তর:
গ) ২১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১টি
ব্যাখ্যা

বাংলা উপসর্গ মোট ২১ টি এবং তৎসম উপসর্গ মোট ২০ টি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৩৩.
'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর চট্টোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) আনন্দমোহন
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৩৪.
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
  1. ক) দোলনচাঁপা
  2. খ) বিষের বাঁশি
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা

বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ অগ্নি-বীণার ২য় কবিতা। এই গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩৫.
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) সুপসুপা
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

অব্যয়ীভাব সমাস এর উদাহরণঃ
ঈষৎ (আ):
ঈষৎ নত = আনত।
ঈষৎ রক্তিম = আরক্তিম।
উৎসঃ পৃষ্ঠা নংঃ ৭০, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৩৬.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?
  1. ক) মহাকাব্য
  2. খ) সনেট
  3. গ) পত্রকাব্য
  4. ঘ) গীতকাব্য
সঠিক উত্তর:
গ) পত্রকাব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) পত্রকাব্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৩৭.
How fine the flower is!- It is an
  1. ক) Assertive sentence
  2. খ) Exclamatory sentence
  3. গ) Optative sentence
  4. ঘ) Negative sentence
সঠিক উত্তর:
খ) Exclamatory sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) Exclamatory sentence
ব্যাখ্যা

যে Sentence দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে।
যেমনঃ
1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3. কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.

৩৮.
Walking in the morning is good for health. This is --
  1. ক) Gerund
  2. খ) infinitive
  3. গ) participle
  4. ঘ) verbal noun
সঠিক উত্তর:
ক) Gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) Gerund
ব্যাখ্যা
এখানে “Walking” Gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, Gerund একই সাথে verb ও noun এর কাজ করে।
৩৯.
Which one is correct?
  1. ক) The lady died of cancer
  2. খ) The lady died from cancer
  3. গ) The lady died due to cancer
  4. ঘ) The lady died by cancer
সঠিক উত্তর:
ক) The lady died of cancer
উত্তর
সঠিক উত্তর:
ক) The lady died of cancer
ব্যাখ্যা

die at (time): He died at 9–30 a.m.
die within (time): He died within five minutes.
die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ overeating.
die in (accident): He died in a train accident.

৪০.
Which of the following word is misspelt?
  1. ক) Receive
  2. খ) Belief
  3. গ) Deciet
  4. ঘ) Preview
সঠিক উত্তর:
গ) Deciet
উত্তর
সঠিক উত্তর:
গ) Deciet
ব্যাখ্যা
Deceit (noun): the action or practice of deceiving someone by concealing or misrepresenting the truth.
৪১.
No article is needed before-
  1. ক) An adjective
  2. খ) A pronoun
  3. গ) a noun
  4. ঘ) an adverb
সঠিক উত্তর:
খ) A pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) A pronoun
ব্যাখ্যা

Article + Noun- A boy.
Article + Adjective + Noun- A good boy.
Article + Adverb + Adjective + Noun- A very good boy.

৪২.
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি -
  1. ক) I prefer death from dishonour
  2. খ) I liked death more than dishonour
  3. গ) I prefer death more than insult
  4. ঘ) I prefer death to dishonour
সঠিক উত্তর:
ঘ) I prefer death to dishonour
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I prefer death to dishonour
ব্যাখ্যা
Prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to হয়।
৪৩.
He has gone to dog-এর বঙ্গনুবাদ কি?
  1. ক) সে কুকুর তাড়িয়েছে
  2. খ) সে কুকুর ভালোবাসে
  3. গ) সে কুকুর নিয়ে গেছে
  4. ঘ) সে গোল্লায় গেছে
সঠিক উত্তর:
ঘ) সে গোল্লায় গেছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সে গোল্লায় গেছে
ব্যাখ্যা

Go to the dogs: to become much worse in quality or character.
After Joe retired, the business went to the dogs.

৪৪.
Differentiate is-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
ঘ) Verb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Verb
ব্যাখ্যা

Differentiate (verb transitive) পার্থক্য করা; পার্থক্য দেখানো।
One should be able to differentiate between right and wrong.
Differentiation (noun) পার্থক্যকরণ।

৪৫.
The synonym of ambition-
  1. ক) Indifference
  2. খ) Aimlessness
  3. গ) Desire
  4. ঘ) Purposelessness
সঠিক উত্তর:
গ) Desire
উত্তর
সঠিক উত্তর:
গ) Desire
ব্যাখ্যা

Ambition- তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
Desire- আকাঙ্ক্ষা, কামনা; কাম; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ।

৪৬.
What is the antonym of ''Delete''?
  1. ক) Injure
  2. খ) insert
  3. গ) Delary
  4. ঘ) Trap
সঠিক উত্তর:
খ) insert
উত্তর
সঠিক উত্তর:
খ) insert
ব্যাখ্যা

Delete- লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া।
Insert- নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো।

৪৭.
When the Nobel prize on literature was started?
  1. ক) 1911
  2. খ) 1891
  3. গ) 1901
  4. ঘ) 1913
সঠিক উত্তর:
গ) 1901
উত্তর
সঠিক উত্তর:
গ) 1901
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। ১৮৯৫ সালে নিজের নামে এ পুরস্কার প্রচলনের ঘোষণা দেন সুইডিশ উদ্ভাবক ও বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর মৃত্যুর পর ১৯০১ সালে নোবেল ফাউন্ডেশনের অর্থায়নে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। আলফ্রেড নোবেলের উইলে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু তাঁর উইলের বাইরেও ১৯৬৯ সালে নতুন আরেকটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছর সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অর্থনীতিতে।
সূত্র- nobelprize.org এবং কালের কন্ঠ পত্রিকা।

৪৮.
'In black and white' means-
  1. ক) Orally
  2. খ) In writing
  3. গ) Temporary
  4. ঘ) Doubt
সঠিক উত্তর:
খ) In writing
উত্তর
সঠিক উত্তর:
খ) In writing
ব্যাখ্যা
'In black and white' phrase টির বাংলা 'লিখিতভাবে' অর্থাৎ In writing.
৪৯.
He is a student of _____ university.
  1. ক) a
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) the
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning:: Some words that begin with a vowel letter in writing have a consonant sound:
a united group, a university, a one-year-old child.
We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella.
Source: Cambridge Dictionary.

৫০.
I know nothing ____ the boy.
  1. ক) with
  2. খ) in the dark
  3. গ) to
  4. ঘ) as to
সঠিক উত্তর:
ঘ) as to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) as to
ব্যাখ্যা
as to সম্বন্ধে; বিষয়ে: As to Mr Hill, I will not let him go unpunished; (gerund–সহ) As to admitting your point, ....
Source: Bangla Academy.
৫১.
To be or not to be that is the-
  1. ক) Meaning
  2. খ) Question
  3. গ) Answer
  4. ঘ) Issue
সঠিক উত্তর:
খ) Question
উত্তর
সঠিক উত্তর:
খ) Question
ব্যাখ্যা
‘To be or not to be that is the question’ হচ্ছে Prince Hamlet এর একটি স্বগতোক্তি (soliloquy). এই soliloquy দ্বারা মানব মনের সিদ্ধান্তহীনতা কে বুঝানো হয়।
৫২.
sky is to bird as 'water' is to -
  1. ক) Feather
  2. খ) Fish
  3. গ) Boat
  4. ঘ) Lotus
সঠিক উত্তর:
খ) Fish
উত্তর
সঠিক উত্তর:
খ) Fish
ব্যাখ্যা
আকাশে পাখি উড়ে, পানিতে মাছ ভেসে বেড়ায়।
৫৩.
Good is to bad as 'White'' is to-
  1. ক) Dark
  2. খ) Black
  3. গ) Grey
  4. ঘ) Ebony
সঠিক উত্তর:
খ) Black
উত্তর
সঠিক উত্তর:
খ) Black
ব্যাখ্যা
ভালোর বিপরীত খারাপ, সাদার বিপরীত কালো।
৫৪.
বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৭এপ্রিল
  3. গ) ১১জুলাই
  4. ঘ) ১৬ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ১১জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১জুলাই
ব্যাখ্যা

২ ফেব্রুয়ারী - জাতীয় জনসংখ্যা দিবস
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
রেফারেন্সঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

৫৫.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
  1. ক) ১০ডিসেম্বর
  2. খ) ১০ জানুয়ারি
  3. গ) ১০মার্চ
  4. ঘ) ১০জুন
সঠিক উত্তর:
খ) ১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ জানুয়ারি
ব্যাখ্যা

১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডন যান। সেখান থেকে ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে করে ১০ জানুয়ারি দিল্লি হয়ে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা আসেন। এ দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং অসমাপ্ত আত্মজীবনী।

৫৬.
তরল পদার্থ মাপার যন্ত্রের নাম কি?
  1. ক) হাইড্রোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) থার্মোমিটার
  4. ঘ) ফেরোমিটার
সঠিক উত্তর:
ক) হাইড্রোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোমিটার
ব্যাখ্যা

হাইড্রোমিটার(hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
অ্যাটমোমিটার(atmometer) - বাষ্পীভবনের হার 
অডিওমিটার(audiometer) - শ্রাব্যতা
ব্যারোমিটার(barometer) - বায়ুচাপ 
বলোমিটার(bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ
ক্যালোরিমিটার(calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ
ক্রোনোমিটার(chronometer) - সময়
গ্যালভানোমিটার(galvanometer) - বিদ্যুৎ
হাইগ্রোমিটার(hygrometer) - আর্দ্রতা
ল্যাক্টোমিটার(lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
পাইরোমিটার(pyrometer) - উচ্চ তাপমাত্রা
স্পিডোমিটার(speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ
স্ফিগোমোম্যানোমিটার(sphygmomanometer) - রক্ত চাপ

৫৭.
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) আগারগাও
  2. খ) কুমিল্লা
  3. গ) শাহবাগ
  4. ঘ) সোনারগাঁ
সঠিক উত্তর:
ঘ) সোনারগাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোনারগাঁ
ব্যাখ্যা

বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের ''বড়সর্দারবাড়ি'' নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।
উৎসঃ নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।

৫৮.
নিচের কোনটি পরিবার পরিকল্পনায় অস্থায়ী পদ্ধতি নয়?
  1. ক) টিউবেকটমী
  2. খ) ইমপ্ল্যান্ট
  3. গ) আইইউডি
  4. ঘ) খাবার বড়ি
সঠিক উত্তর:
ক) টিউবেকটমী
উত্তর
সঠিক উত্তর:
ক) টিউবেকটমী
ব্যাখ্যা

পরিবার পরিকল্পনায় মহিলাদের স্থায়ী পদ্ধতি টিউবেকটমি (Tubectomy)/লাইগেশন। বিস্তারিত জানতে- [এখানে ক্লিক করুন]।

৫৯.
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
  1. ক) নাফ
  2. খ) কর্ণফুলী
  3. গ) নবগঙ্গা
  4. ঘ) ভাগীরথী
সঠিক উত্তর:
ক) নাফ
উত্তর
সঠিক উত্তর:
ক) নাফ
ব্যাখ্যা

নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।

৬০.
সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?
  1. ক) সোনাদিয়া
  2. খ) নিঝুমদ্বীপ
  3. গ) কুতুবদিয়া
  4. ঘ) নারিকেল জিঞ্জিরা
সঠিক উত্তর:
ঘ) নারিকেল জিঞ্জিরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যা

• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।

৬১.
থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
  1. ক) রুপি
  2. খ) বাথ
  3. গ) রিয়েল
  4. ঘ) ডলার
সঠিক উত্তর:
খ) বাথ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাথ
ব্যাখ্যা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার মুদ্রার নাম রুপি।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।

৬২.
আয়তনে বড় মহাসাগর কোনটি?
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) প্রশান্ত মহাসাগর
  3. গ) উত্তর মহাসাগর
  4. ঘ) আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর:
খ) প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা

প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এর আয়তন ১৬ কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা ৪২৭০ বর্গমিটার
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

৬৩.
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) করতোয়া
  2. খ) গঙ্গা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মহানন্দা
সঠিক উত্তর:
ক) করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) করতোয়া
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬৪.
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
  1. ক) বর্ধমান হাউজ
  2. খ) বাংলা ভবন
  3. গ) আহসান মঞ্জিল
  4. ঘ) চামেলী হাউজ
সঠিক উত্তর:
ক) বর্ধমান হাউজ
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ধমান হাউজ
ব্যাখ্যা

বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
  1. ক) জর্জ বুশ
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) থিওডোর রুজভেল্ট
সঠিক উত্তর:
গ) জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
তথ্য যাচাইঃ ব্রিটানিকা এবং যুক্তরাষ্ট্রের সরকারী ওয়েবসাইট।

৬৬.
বৈদ্যুতিক ক্ষমতার একক কি?
  1. ক) জুল
  2. খ) ওয়াট
  3. গ) নিউটন
  4. ঘ) ক্যালরি
সঠিক উত্তর:
খ) ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াট
ব্যাখ্যা

বিদ্যুৎ এক প্রকার শক্তি যা ''কিলোওয়াট'' হিসাবে পরিমাপ করা হয়। ১ কিলোওয়াট= ১০০০ ওয়াট। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা ''কিলোওয়াট-ঘণ্টা'' দ্বারা প্রকাশ করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।

৬৭.
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়?
  1. ক) ফরিদপুর
  2. খ) দিনাজপুর
  3. গ) ঈশ্বরদী
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) ঈশ্বরদী
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরদী
ব্যাখ্যা

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এটি ১৯৫১ সালে ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৯ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হিসেবে বর্তমান রূপ লাভ করে। এ গবেষণা কেন্দ্রে আখ, খেজুর, তাল প্রভৃতির জাত উন্নয়ন ও ব্যবহার বিষয়ে গবেষণা করা হয়।
সূত্রঃ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

৬৮.
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
  1. ক) আম বৃক্ষ
  2. খ) কাঁঠাল বৃক্ষ
  3. গ) সেগুন বৃক্ষ
  4. ঘ) শাল বৃক্ষ
সঠিক উত্তর:
ক) আম বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) আম বৃক্ষ
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আমগাছ।
সূত্রঃ প্রথম আলো।

৬৯.
সমুদ্র ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কি বলে?
  1. ক) হারিকেন
  2. খ) সাইক্লোন
  3. গ) সুনামি
  4. ঘ) টাইফুন
সঠিক উত্তর:
গ) সুনামি
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনামি
ব্যাখ্যা

সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয় ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৭০.
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) কঙ্গো
  2. খ) নীলনদ
  3. গ) নাইজার
  4. ঘ) আমাজান
সঠিক উত্তর:
খ) নীলনদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নীলনদ
ব্যাখ্যা

পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীলনদ। এর দৈর্ঘ্য প্রায় ৬৬৫০ কিলোমিটার। এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে উৎপত্তি লাভ করেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তবে সুদানে ব্লু নীল এবং আতবারা আরও দুটি ধারা এর সাথে যুক্ত হয়েছে। নীলনদের অববাহিকা ১০টি দেশ জুড়ে বিস্তৃত। মিশরকে নীলনদের দান বলা হয়।
সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।