পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ৮৬: বিষয়: গণিত টপিক: রেখা, কোণ ও ত্রিভুজক্ষেত্র সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, বৃত্ত, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও অন্যান্য প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. প্রান্তবিন্দু নেই
  2. একটি
  3. দুইটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির প্রান্তবিন্দু কয়টি?

সমাধান:
• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গমিটার
  2. ১৫০ বর্গমিটার
  3. ৫০ বর্গমিটার
  4. ১০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = ৫ মিটার

আমরা জানি,
ঘনকের তলগুলোর ক্ষেত্রফল = ৬a বর্গমিটার
= ৬ × ৫
= ৬ × ২৫
= ১৫০ বর্গমিটার
.
২৬০° কোণটি হলো -
  1. সমকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০° কোণটি হলো -

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ২৬০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, অপর দুটি বাহুর মধ্যে বৃহত্তর বাহু কোনটি?
  1. 15 মিটার
  2. 20 মিটার
  3. 25 মিটার
  4. 17 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, অপর দুটি বাহুর মধ্যে বৃহত্তর বাহু কোনটি? 

সমাধান:


ধরি, একিটি বাহু, BC = y মিটার
অপর বাহু, AB = 3y/4 মিটার 

পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 + BC2 = AC2
বা, (3y/4)2 + y2 = 252
বা, (9y2/16) + y2 = 625
বা, (9y2 + 16y2)/16 = 625 
বা, 25y2 = 625 × 16
বা, y2 = (625 × 16)/25
বা, y2 = 400
∴ y = 20 মিটার

∴ একটি বাহু = 20 মিটার এবং, অপর বাহু = (3 × 20)/4 = 15 মিটার

.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 6 গুণ
  2. 3 গুণ
  3. 9 গুণ
  4. 15 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।
.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৫২ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৩৯ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
ঘরের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৩৩৮
বা, ক = ৩৩৮/২
বা, ক = ১৬৯
∴ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= ৬ক
= ৬ × ১৩
= ৭৮ মিটার
.
একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়?

সমাধান:
• বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।
.
ABCD সামন্তরিকের AB = 15 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 7 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 484 বর্গ সে.মি.
  2. 105 বর্গ সে.মি.
  3. 210 বর্গ সে.মি.
  4. 274 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামন্তরিকের AB = 15 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 7 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:

সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 15 × 7
= 105 বর্গ সে.মি.
.
একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?
  1. একটিও নেই
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে?

সমাধান:

যদি কোনো সরলরেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরলরেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়।
∴ একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা আছে ৩টি।
১০.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৪০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-
  1. ৩২০ বর্গ সে.মি.
  2. ৬৪০ বর্গ সে.মি.
  3. ২২০ বর্গ সে.মি.
  4. ৪৪০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৪০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-

সমাধান:
য়ামরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= (১/২) × (২৪ + ৪০) × ২০
= (১/২) × ৬৪ × ২০
= ৬৪০ বর্গ সে.মি.
১১.
আট বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ১৬ টি
  2. ১৮ টি
  3. ১৯ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n - 3)/2

∴ আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 8(8 - 3)/2 = 20 টি
১২.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৪ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি হবে?
  1. ৪১°
  2. ৪৩°
  3. ৪৫°
  4. ৪৭°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৪ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি হবে?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক
বৃহত্তম কোণ = ক + ৪°

প্রশ্নমতে,
ক + ক + ৪° = ৯০°
⇒ ২ক = ৯০° - ৪°
⇒ ক = ৮৬°/২
∴ ক = ৪৩°
১৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 23 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 102 = 82 + লম্ব2
⇒ লম্ব2 = 100 - 64
⇒ লম্ব2 = 36
∴ লম্ব = 6 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = 10 + 6 = 16 সে.মি.
১৪.
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?
  1. ৫০°
  2. ১০০°
  3. ৮০°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণ হবে = ১০০°/২
= ৫০°
১৫.
চতুর্ভূজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখন্ডিত করলে সেই চতুর্ভূজকে কী বলে?
  1. আয়তক্ষেত্র
  2. সামান্তরিক
  3. রম্বস
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভূজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখন্ডিত করলে সেই চতুর্ভূজকে কী বলে?

সমাধান:
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
১৬.
একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাপ ৫০ মিটার এবং উচ্চতা ৩০ মিটার। জমিটির ক্ষেত্রফল কত?
  1. ১৫০ বর্গমিটার
  2. ৩০০ বর্গমিটার
  3. ৬০০ বর্গমিটার
  4. ৭৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাপ ৫০ মিটার এবং উচ্চতা ৩০ মিটার। জমিটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমির পরিমাপ = ৫০ মিটার
উচ্চতা = ৩০ মিটার

∴ ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৫০ × ৩০
= ২৫ × ৩০
= ৭৫০ বর্গমিটার

∴ জমিটির ক্ষেত্রফল ৭৫০ বর্গমিটার।
১৭.
একটি চাকার পরিধি ৪ মিটার। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৪০০ বার
  2. ৪০০০ বার
  3. ১৬০০ বার
  4. ১৬০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৪ মিটার। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১৬ কিলোমিটার = ১৬০০০ মিটার

৪ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৪ বার
∴ ১৬০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৬০০০)/৪ বার
= ৪০০০ বার
১৮.
৬০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৪ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ৩৪৮ বর্গমিটার
  2. ৩৯৪ বর্গমিটার
  3. ৪২৪ বর্গমিটার
  4. ৪৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৪ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৬০ × ৪) বর্গমিটার
= ২৪০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৫০ - ৪) × ৪ বর্গমিটার
= ৪৬ × ৪ বর্গমিটার
= ১৮৪ বর্গমিটার

রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল = (২৪০ + ১৮৪) বর্গমিটার
= ৪২৪ বর্গমিটার
১৯.
৪৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৫৫°
  4. ১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে , ঐ দুইটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ ৪৫° এর পূরক কোণ = ৯০° - ৪৫°
= ৪৫°
২০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৫ : ৮ হলে, ত্রিভুজটি হবে -
  1. স্থূলকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. সূক্ষ্মকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৫ : ৮ হলে, ত্রিভুজটি হবে -

সমাধান:
আমরা জানি,
কোন ত্রিভুজের একটি কোণ যদি অপর দুইটি কোণের সমষ্টির সমান হয়, তবে ত্রিভুজটি সমকোণী হবে।

দেওয়া আছে,
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৫ : ৮

এখানে,
৩ + ৫ = ৮
অর্থাৎ, দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান।

∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।
২১.
রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. প্রত্যেকটি বাহু অসমান
  2. বিপরীত কোণগুলো পরস্পর অসমান
  3. বিপরীত কোণগুলো পরস্পর সমান
  4. কর্ণদ্বয় সমান
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?

সমাধান:
• রম্বসের বৈশিষ্ট্য:
- রম্বসের প্রত্যেকটি বাহুই সমান।
- রম্বসের কর্ণদ্বয় অসমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।