পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ জুন, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
সঠিক বানান চিহ্নিত করুন-
  1. ক) মন্ত্রী
  2. খ) সারনি
  3. গ) পাবর্ণ
  4. ঘ) কাৰ্য্য
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মন্ত্রী'- বানান সঠিক।  

• 'মন্ত্রী' বলতে বোঝায়- রাজার বা রাষ্টপতির পরামর্শদাতা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 

.
সঠিক বানান চিহ্নিত করুন-
  1. ক) প্রোভোস্ট
  2. খ) প্রভোস্ট
  3. গ) প্রভোশট
  4. ঘ) প্রভোষ্ঠ
ব্যাখ্যা
প্রভোস্ট
- বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত কোনো কোনো কলেজের প্রধান;
- অধ্যক্ষ;
- প্রাধ্যক্ষ
.
'যা বারবার দুলছে'- এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. ক) দোদুল্যমান
  2. খ) দুল্যমান
  3. গ) দোলায়মান
  4. ঘ) ঝুলন্ত
ব্যাখ্যা
'যা বারবার দুলছে' এর বাক্য সংকোচন- 'দোদুল্যমান'

গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন:
যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।

উৎস: ভাষা-শিক্ষা,  ড. হায়াৎ মাহমুদ।
.
যার আকার কুৎসিত- এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. ক) গোলাকার
  2. খ) নির্মল
  3. গ) উজ্জ্বল
  4. ঘ) কদাকার
ব্যাখ্যা
• 'যার আকার কুৎসিত' এর বাক্য সংকোচন - কদাকার

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
- 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
- ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
- ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’ এর বাক্যসংকোচন - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ছক্কা পাঞ্জা' বাগধারার সমার্থক?
  1. ক) উনিশ-বিশ করা
  2. খ) বড়াই করা
  3. গ) খেলা করা
  4. ঘ) নয়-ছয় করা
ব্যাখ্যা
• 'ছক্কা পাঞ্জা করা' বাগধারার অর্থ - বড় বড় কথা বলা
সমার্থক শব্দ হিসেবে ‘বড়াই করা’ উত্তর হিসেবে গ্রহন করা হলো।


প্রায় সমার্থক অর্থের কিছু বাগধারা হলো:
• ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে।
• ‘বিড়াল তপস্বী’ বাগধারাটির অর্থ- ভণ্ড লোক।
• ‘মণিকাঞ্চন যোগ’ বাগধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
• ‘সোনায় সোহাগা’ বাগধারাটির অর্থ- সুন্দর মিল।
• ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন। 
• ‘অন্ধের নড়ি’দ বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ত্রিশঙ্কু অবস্থা' বাগধারার অর্থ-
  1. ক) উভয়সংকট
  2. খ) দুরবস্থা
  3. গ) অর্থের অভাব
  4. ঘ) দুঃসময়
ব্যাখ্যা
• ‘ত্রিশঙ্কু অবস্থা’ বাগধারার অর্থ - মধ্যাবস্থা/উভয়সংকট
বাক্য: দুই অফিস কর্তার দুই বিপরীত আদেশের ফলে আমার ত্রিশঙ্কু অবস্থা।

এরকম সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘শ্যাম রাখি না কুল রাখি’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘শাঁখের করাত’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘দুই নৌকায় পা’ বাগধারার অর্থ - উভয়সংকট। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে প্রথমা
  2. খ) অপাদানে সপ্তমী
  3. গ) অধিকরণে পঞ্চমী
  4. ঘ) কর্মে সপ্তমী
ব্যাখ্যা
- ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ বাক্যে 'রাঘবে' অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ।
- যেহেতু প্রশ্নোক্ত বাক্যে রাঘবকে দেখে ভীত হওয়ার কথা বলা হয়েছে, তাই তা অপাদান কারক।
- আর 'রাঘবে' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন: 
• বাবাকে বড্ড ভয় পাই।
• ট্রেন স্টেশন ছেড়েছে।
• গাছ হতে ফলটি পড়ল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয়-
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) দ্বন্দ্ব সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) দ্বিগু সমাস
ব্যাখ্যা
কর্মধারয় সমাস
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন-
• নীল যে পদ্ম = নীলপদ্ম, 
• শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, 
• কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। 

কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। 
যেমন: 
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। 
যেমন- যে চালাক সেই চতুর = চালাক-চতুর। 

২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তিকে বোঝালে। 
যেমন – যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 
.
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পরী + ঈক্ষা
  2. খ) পরি + ইক্ষা
  3. গ) পরি + ঈক্ষা
  4. ঘ) পরী + ইক্ষা
ব্যাখ্যা
- ’পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- পরি + ঈক্ষা। 

সন্ধির নিয়ম
- ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ- কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ- কার হয়। 
- দীর্ঘ ঈ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন- 
• ই + ই = ঈ; অতি + ইত= অতীত, 
• ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা= পরীক্ষা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। 
১০.
বাংলা সন্ধি কত প্রকার?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) পাঁচ
  4. ঘ) চার
ব্যাখ্যা
- খাঁটি বাংলা শব্দের সন্ধি দুই রকম। 
যথা- 
• স্বরসন্ধি, 
• ব্যঞ্জন সন্ধি। 

- তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। 
যথা- 
• স্বরসন্ধি, 
• ব্যঞ্জন সন্ধি এবং 
• বিসর্গ সন্ধি। 

- নিপাতনে সিদ্ধ হচ্ছে সন্ধির সাধারণ নিয়ম না মেনে যে সব সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত সন্ধি বলে। 
যেমন- 
• গো + + পদ = গোষ্পদ। 
- এখানে নিয়ম অনুযায়ী ষ আসতে পারে না কিন্তু এখানে এসেছে। তাই এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং ভাষান-শিক্ষা, হায়াৎ মামুদ।
১১.
'মানসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। 
- তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। 

- তাঁর রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত হয় এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। 
- তাই কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন। 
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে। 

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কবিতা
- উপহার, 
- নিস্ফল উপহার, 
- ক্ষণিক মিলন, 
- নিস্ফল কামনা, 
- অহল্যার প্রতি, 
- নবদম্পতির প্রেমালাপ, 
- মানসিক অভিসার, 
- পুরুষের উক্তি, 
- নারীর উক্তি, 
- ব্যক্ত প্রেম, 
- গুপ্ত প্রেম, 
- অনন্ত প্রেম, 
- শেষ উপহার ইত্যাদি। 

উৎস: মানসী কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১২.
'একুশে ফেব্রুয়ারী' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) হাসান আজিজুল হক
ব্যাখ্যা
- 'একুশে ফেব্রুয়ারি' উপন্যাসের রচয়িতা জহির রায়হান। 

জহির রায়হান
- জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালে ফেনী জেলার মজিপুর গ্রামে। 
- তাঁর আসল নাম ছিল জহিরুল্লাহ। 
- পরবর্তী সময়ে তিনি জহির রায়হান নামে পরিচিত হন। 
- তিনি ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। 

তাঁর রচিত অন্যান্য উপন্যাস
 • শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস), 
• বরফ গলা নদী, 
• আর কতদিন, 
• কয়েকটি মৃত, 
• তৃষ্ণা, 
• আরেক ফাল্গুন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৩.
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) তুর্কি
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) পর্তুগীজ
ব্যাখ্যা
- 'মহকুমা' আরবি শব্দ। 
- যার বাংলা অর্থ- কয়েকটি থানার সমন্বয়ে গঠিত প্রশাসনিক অঞ্চল (বাংলাদেশে বর্তমানে জেলায় উন্নীত)। 

আরবি ভাষা থেকে বাংলায় আসা আরো কিছু শব্দ: 
১. ধর্ম সংক্রান্ত - আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। 

২. প্রসাশনিক ও সাংস্কৃতিক - আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, এজলাস, এলেম, কানুন, কলম, খারিজ, গায়েব, মহকুমা, মুন্সেফ ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪.
ফারসি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) ইমান-ইমাম-আইন
  2. খ) পোশাক-পেয়ালা-পরি
  3. গ) এলাকা-বকেয়া-মামলা
  4. ঘ) ঠিকানা-নানি-দাদি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
পোশাক (বিশেষ্য)

- ফারসি শব্দ
অর্থ:
- পরিচ্ছদ,
- বেশ।

পেয়ালা (বিশেষ্য)

- ফারসি (পিয়ালাহ্‌)
অর্থ:
চা কফি প্রভৃতি পান করার জন্য ব্যবহৃত ছোটো খোলামুখ চিনামাটি বা কাঁচের বাটি।

পরি (বিশেষ্য)
- ফারসি শব্দ।
অর্থ:
- রূপকথায় বর্ণিত ডানা-বিশিষ্ট সুন্দরী নারী।
- অতি সুন্দরী নারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অবিনশ্বর-শ্বাশ্বত
  2. খ) কুশ্রী-বিশ্রী
  3. গ) হর্ষ-আনন্দ
  4. ঘ) প্রাচ্য-পাশ্চাত্য
ব্যাখ্যা
- প্রাচ্য শব্দের বিপরীতার্থক শব্দ ‘পাশ্চাত্য’ ও ‘প্রতীচ্য’ উভয়টিই হয়। 

অন্যদিকে,
• অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীত শব্দ - নশ্বর। 
• শ্রী এর বিপরীত শব্দ - কুশ্রী/বিশ্রী/শ্রীহীন। 
• হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) বর্জিত
  2. খ) অগ্রাহ্য
  3. গ) প্রদান
  4. ঘ) বর্জন
ব্যাখ্যা
- গ্রহণ শব্দের বিপরীত শব্দ - বর্জন। 

অন্যদিকে, 
• অগ্রাহ্য এর বিপরীত শব্দ - গ্রাহ্য। 
• প্রদান এর  বিপরীত শব্দ - আদান। 
• বর্জিত এর বিপরীত শব্দ - গৃহীত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
  1. ক) কথ্য রীতি
  2. খ) আধুনিক রীতি
  3. গ) সাধু রীতি
  4. ঘ) আঞ্চলিক রীতি
ব্যাখ্যা
'গুলি' শব্দটি 'সাধু' ভাষার রীতিতে ব্যবহৃত হয়।
এর চলিত রূপ-- 'গুলা'।  

সাধু রীতি: 
- বাংলা লেখ্য সাধু‌ রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৮.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. ক) গৈরিক
  2. খ) গাম্ভীর্য
  3. গ) উদ্ধত
  4. ঘ) জাত
ব্যাখ্যা
- গাম্ভীর্য হলো বিশেষ্য পদ। 
- গাম্ভীর্য শব্দের বিশেষণ রূপ - গম্ভীর। 

অন্যদিকে, 
- জাত ও উদ্ধত - বিশেষণ পদ। 
- গৈরিক - বিশেষ্য ও বিশেষণ পদ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
নারীবাচক করা যায় না এমন শব্দ কোনটি?
  1. ক) সভাপতি
  2. খ) লেখক
  3. গ) তেজস্বী
  4. ঘ) শিক্ষক
ব্যাখ্যা
- বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। 
যেমন- 
• নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক। 
• নমিতা রায় সংবর্ধ্না অনুষ্ঠানের সভাপতি। 
অর্থাৎ, 'সভাপতি' শব্দটিকে নারীবাচক করা যায় না। 

অন্যদিকে, 
- 'ইনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ- 
• তেজস্বী - তেজস্বিনী।

- 'অক' প্রত্যয় দিয়ে গঠিত নারীবাচক শব্দ- 
• লেখক - লিখিকা, 
• শিক্ষক - শিক্ষিকা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২)।
২০.
'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?
  1. অর্থ তত্ত্বে
  2. ধ্বনি তত্ত্বে
  3. রূপ তত্ত্বে
  4. বাক্য তত্ত্বে
ব্যাখ্যা
ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য সন্ধি বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি?
  1. ক) ৭ মার্চ ২০১৯ থেকে ১৭ মার্চ ২০২০
  2. খ) ৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১
  3. গ) ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
  4. ঘ) ৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১
ব্যাখ্যা
মুজিববর্ষ
- মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে।
- মুজিব বর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় মুজিব বর্ষের সময়কাল ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।

উৎস: প্রথম আলো, ০৮ জানুয়ারি, ২০২২।
২২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৬ দফা কর্মসূচি ঘোষণা হয় কবে?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয়দফা ঘোষণা
- ৬ দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
- পাক-ভারত যুদ্ধ সমাপ্ত হলে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লাগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন।
- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবি সম্বলিত 'ছয় দফা কর্মসূচি' সম্মেলনে পেশ করার চেষ্টা করেন।
- যা ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত।
- ‘বাঙালির দাবি ছয় দফা, বাঁচার দাবি ছয় দফা' প্রভৃতি স্লোগানে মূখরিত হয় পূর্ব পাকিস্তান।
- ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি ‘আমাদের বাঁচার দাবি ছয় দফা' নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
- ১৯ মার্চে কাউন্সিল অধিবেশনে ‘ছয় দফা কর্মসূচি' অনুমোদন লাভ করে।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়-
  1. ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
  2. খ) ১৯ মার্চ, ১৯৬৯ সালে
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে
  4. ঘ) ২৬ মার্চ, ১৯৭১ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়।
- টানা গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
- ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
- ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।

উল্লেখ্য,
- শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 উৎস: বঙ্গবন্ধুর-জীবন-ভিত্তিক-তথ্য, bhbfc.gov.bd.
২৪.
স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
  1. ক) ১০ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ১০ মার্চ, ১৯৭২
  3. গ) ১০ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ২৫ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
- ১৯৭২ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। 
- ৯ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে দেখা করেন। 
- ১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের বুকে ফিরে আসেন।
- এই দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- সেদিন বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে অবিস্মরণীয় সংবর্ধনা জানায়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে আসেন এবং অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

 উৎস: i) বঙ্গবন্ধুর-জীবন-ভিত্তিক-তথ্য, bhbfc.gov.bd.
          ii) জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, bangladesh.gov.bd.
২৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) জেনারেল আতাউল গণি ওসমানী
  3. গ) কর্নেল সফিউল্লাহ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
শেখ মুজিবুর রহমান
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন।
- তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।
- তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।

অন্যদিকে -
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গণি ওসমানী।
- মুক্তিযুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। তিনি পেয়েছিলেন বীর উত্তম খেতাব। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বাঙালির মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহিদ হয়েছিলেন?
  1. ক) শহিদ আসাদ
  2. খ) শহিদ রফিক
  3. গ) শহিদ শামসুজ্জোহা
  4. ঘ) শহিদ জব্বার
ব্যাখ্যা
ঊনসত্তরের গণ অভ্যূত্থান
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল আইয়ুব খানের শাসনামলে সর্বাপেক্ষা শক্তিশালী আন্দোলন।
- ১৯৬৯ এর গণঅভ্যুত্থান জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠিত করে।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি সারা পূর্ব বাংলায় ধর্মঘট আহ্বান করা হয়।
- ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হন।
- আসাদের মৃত্যুর প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ব্যাপক কর্মসূচি ঘোষিত হয়।
- ২৪ তারিখে পুলিশ ছাত্রদের মিছিলে বাধার সৃষ্টি করলে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা ।
- ১৯৭০ সালের আওয়ামী লীগের বিজয়ের পেছনে ৬৯- এর গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস:  বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
The United Nations Committee for Development Policy বাংলাদেশের Least Developed Country নামে রূপান্তরিত হয়ে Middle Income Country তে যাওয়ার জন্য সুপারিশ করে-
  1. ক) ডিসেম্বর ২০১৮
  2. খ) জানুয়ারি ২০১৯
  3. গ) ফেব্রুয়ারি ২০২১
  4. ঘ) ডিসেম্বর ২০২০ 
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ফেব্রুয়ারি ২০২১- এ সুপারিশ করেছে। 
- বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। 

উৎস: প্রথম আলো, ২৭ ফেব্রুয়ারি ২০২১।
২৮.
মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান-
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা
- বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এখনো কৃষি।
- ২০১৯-’২০ অর্থবছরে দেশে রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টন চাল উৎপাদন করে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ।
- চাল উৎপাদনকারী শীর্ষ ১০ দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে দেশটি।
- এছাড়া ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম।
- পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়।
- সবজি উৎপাদনে তৃতীয়।
- মৎস্য উৎপাদনে তৃতীয়।
- আম উৎপাদনে সপ্তম।
- আলু উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে।
- এছাড়া কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়।
- পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে বাংলাদেশ।

উৎস: somoynews.tv, ৯ জানুয়ারি ২০২৩।
২৯.
বাংলাদেশের Foreign Exchange Reserve-
  1. ক) $20bn
  2. খ) $30bn
  3. গ) $44bn
  4. ঘ) $28bn
ব্যাখ্যা
- রিজার্ভ বলতে বোঝায় তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ কত সেটা। 
- যে অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য পাওয়া যায় না সেটি রিজার্ভের মোট হিসাব থেকে বাদ দেয়ার কথা বলে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা আইএমএফ।
- ডলার–সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে।
- ৮ মে, ২০২৩ তারিখ শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৩ কোটি ডলার।
- এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ তিন হাজার কোটি ডলারের নিচে ছিল।
- বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী বর্তমান রিজার্ভ ২৯.৮৭ বিলিয়ন ডলার (প্রায় ৩০ বিলিয়ন ডলার)।

উল্লেখ্য,
- গত ছয় বছরের তুলনায় এটি সবচেয়ে কম পরিমাণ রিজার্ভ।
- জানুয়ারিতেও এর পরিমাণ ছিল ৩২ বিলিয়ন ডলারের বেশি।

উৎস: Foreign Exchange Reserve (Monthly), Bangladesh Bank।
৩০.
প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে?
  1. ক) শারমিন সুলতানা
  2. খ) জান্নাতুল ফেরদৌস
  3. গ) রাণী হামিদ
  4. ঘ) নিশাত মজুমদার
ব্যাখ্যা
এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী 
- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল নয়টা ৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।
- নিশাত মজুমদার এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন।

উল্লেখ্য,
- ২০১০ সালের ২৩শে মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রাখলেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

উৎস: BBC বাংলা, ১৯ মে ২০১২
৩১.
Malacca Strait কোথায় অবস্থিত?
  1. ক) আফ্রিকা মহাদেশে
  2. খ) দক্ষিণ এশিয়াতে
  3. গ) প্রশান্ত মহাসাগরে
  4. ঘ) দক্ষিণ-পূর্ব এশিয়াতে
ব্যাখ্যা
Malacca Strait
- মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সমুদ্রপ্রণালী।
- মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে।
- প্রণালীটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং এর বিস্তার ৬০ কিলোমিটার থেকে ৪৮০ কিলোমিটার।
- প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে।
- ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়।
- মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং, পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর।
- সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।

উৎস: Britannica.
৩২.
Hong Kong কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) UK
  2. খ) USA
  3. গ) France
  4. ঘ) China
ব্যাখ্যা
Hong Kong
-  চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- চীনের দক্ষিণ উপকূলে পার্ল নদীর (ঝু জিয়াং) মোহনার পূর্বে হংকং অবস্থিত।
- হংকং দ্বীপ মূলত 1842 সালে চীন গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করে।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- দীর্ঘ ব্রিটিশ উপনিবেশের শেষে প্রশাসনিক কারণে ১৯৯৭ সালে এই অঞ্চল চীনের অধীনে আসে।

উৎস: Britannica.
৩৩.
CUBA - এর রাজধানী কোথায়?
  1. ক) Lima
  2. খ) Havana
  3. গ) Hongkong
  4. ঘ) Kaptown City
ব্যাখ্যা
কিউবা
- কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ।
- দ্বীপটি আশেপাশের অনেকগুলি ছোট দ্বীপের সাথে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে।
- কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত।
- ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে সমস্ত সমুদ্রপথের উপর দেশটি অবস্থিত। 
- হাভানা কিউবার রাজধানী।
- কিউবার মুদ্রা পেসো।

উৎস: Britannica.
৩৪.
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়?
  1. ক) বরিশালের ফুলদ্বীপে
  2. খ) সিলেটের লালখানে
  3. গ) চট্টগ্রামের মহেশখালিতে
  4. ঘ) নাটোরের লালপুরে
ব্যাখ্যা
বৃষ্টিপাত
- বৃষ্টিপাত (Rainfall)  নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এলাকায় পতিত হওয়া বৃষ্টির সর্বমোট পরিমাণ।
- বাংলাদেশের বাৎসরিক মোট বৃষ্টিপাতের ১০-২৫% হয় বর্ষাপূর্ব উষ্ণ মৌসুমে (মার্চ-মে), যা এসময়ে সংঘটিত বজ্রঝড় অথবা বায়ুকোণ থেকে আগত কালবৈশাখীর অনুষঙ্গ হিসেবে ঘটে থাকে। 
- মেঘালয় পর্বতের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয়।
- সিলেটে বার্ষিক মোট বৃষ্টিপাত ৩৩৩৪ মিঃ মিঃ।
- মেঘালয় মালভূমির পাদদেশ সংলগ্ন সুনামগঞ্জে এর পরিমাণ ৫৩৩০ মিমি এবং লালাখাল (জৈন্তিয়াপুর উপজেলা) নামক স্থানে ৬৪০০ মিমি।
- বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটে থাকে এই লালাখালে।
- মেঘালয়ের চেরাপুঞ্জি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে সরাসরি উত্তর দিকে মাত্র ১৬ কিমি দূরে অবস্থিত।
- চেরাপুঞ্জিতে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বিস্ময়কর রকমের বেশি, ১০৮২০ মিমি। 

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলার নাম-
  1. ক) সিলেট
  2. খ) পীরগঞ্জ
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) কুড়িগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ 
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা। 
- ভৌগোলিক অবস্থান :২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ।
- সীমানা দৈর্ঘ্য: ৪,২৪৬ কিমি. (মায়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.)।
- সমুদ্র সীমানা: ৫৮০ কিমি।
- বিশেষ অর্থনৈতিক এলাকা: ২০০ নটিক্যাল মাইল।
- সমুদ্র এলাকা: ১২ নটিক্যাল মাইল।
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।
- হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

উল্লেখ্য,
- সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ।
- সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি।
- সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।

উৎস: পঞ্চগড় জেলা, panchagarh.gov.bd.
৩৬.
USA এর ক্ষমতাসীন দলের নাম -
  1. ক) Conservative Party
  2. খ) Republic Party 
  3. গ) Labour Party
  4. ঘ) Democratic Party
ব্যাখ্যা
Democratic Party
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম ডেমোক্রেটিক পার্টি।
- বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন।
- তিনি ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ডেমোক্রেটিক পার্টির প্রতিক ছিল - গাধা ।
- ৩ নভেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস। 
- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস ৪৯ তম ভাইস প্রেসিডেন্ট।

উৎস: Britannica.
৩৭.
USA এর President কে?
  1. ক) Joseph Robinette Biden Jr
  2. খ) William Jefferson Clinton
  3. গ) Barack Hussein Obama
  4. ঘ) Donald Trump
ব্যাখ্যা
Joseph Robinette Biden Jr
- বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন।
- তাঁর দলের নাম ডেমোক্রেটিক পার্টি।
- তিনি ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ৩ নভেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- তিনি এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৭তম ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়্যারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে -
- ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি।
- বিল ক্লিনট মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি। 
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি।

উৎস: Britannica.
৩৮.
২০২০ সালে কোন সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে?
  1. ক) আন্তর্জাতিক আনবিক সংস্থা
  2. খ) আন্তর্জাতিক শ্রম সংস্থা
  3. গ) বিশ্ব খাদ্য সংস্থা
  4. ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ব্যাখ্যা
- ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
- ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ডব্লিউএফপিকে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 
- ২০১৯ সালে সংস্থাটি ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে।
- বিশ্বজুড়ে ডব্লিউএফপির ৮০টিরও বেশি শাখা আছে।
- এগুলোর মাধ্যমে এই সংস্থা এমন সব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের ও পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে অক্ষম।

উল্লেখ্য,
- শুক্রবার পাঁচ সদস্যের নোবেল কমিটি সম্মানজনক এই পুরস্কারটি  ঘোষণা করে।
- পদার্থ, রসায়ন,  চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য ইত্যাদি সুইডেন থেকে ঘোষণা করা হয়।
- শুধু শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ের অসলো থেকে।

উৎস: দৈনিক ইত্তেফাক, ০৯ অক্টোবর ২০২০।
৩৯.
Covid-19 এ পৃথিবীতে এ যাবৎ আনুমানিক কত লোক মারা গিয়েছে?
  1. ক) ১ মিলিয়ন
  2. খ) ২.৭ মিলিয়ন
  3. গ) ২.৫ মিলিয়ন
  4. ঘ) ২ মিলিয়ন
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো। এই তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল। সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

কোভিড-১৯: 

- করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম নির্ধারণ করা হয় - SARS-CoV-2 বা severe acute respiratory syndrome coronavirus 2
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি এই নামটি নির্ধারণ করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে ১১ মার্চ ২০২০ তারিখে।
- ১৪ জুন ২০২৩ সাল পর্যন্ত মোট মারা যায়  ৬,৯৪৩,৩৯০ জন।

এছাড়াও,
- ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা হলো Comirnaty বা Tozinameran. এটির কোডনেম BNT162b2.
- যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই টিকার অনুমোদন প্রদান ও প্রয়োগ শুরু করে।
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V
- সিনোভ্যাক : করোনাভ্যাক
- ভারত বায়োটেক : কোভ্যাক্সিন
- অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা : কোভিশিল্ড।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা.[link].
৪০.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
  1. ক) বান কি মুন
  2. খ) কফি আনান
  3. গ) উথান্ট
  4. ঘ) অ্যান্তনিও গুতেরেস
ব্যাখ্যা
 জাতিসংঘ 
- ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- এর সর্বোচ্চ পদ হল মহাসচিব।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি,দায়িত্বভার গ্রহণ করেন।

অন্যদিকে -
- বান কি মুন জাতিসংঘের অষ্টম মহাসচিব। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয়।
- ১৯৯৭ সালে প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে জাতিসংঘের সপ্তম মহাসচিব নিযুক্ত হন কফি আনান। 
- উ থান্ট তিনি জাতিসংঘের তৃতীয় এবং এশিয়ার প্রথম মহাসচিব। 

উৎস: Britannica.
৪১.
দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে ২ জন
১ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)জন
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/২ জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/(২ × ৬) জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২ × ১৮)/(২ × ৬) জন
= ৬ জন 
৪২.
১, ৫, ৯, .... ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪১
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ৯, .... ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ম পদ a = ১
সাধারণ অন্তর d = ৫ - ১ = ৪

এখন
n তম পদ = a + (n - ১) × d
বা, ৮১ = ১ + (n - ১) × ৪
বা, ৪ (n - ১) = ৮১ - ১
বা, n - ১ = ৮০/৪
বা, n - ১ = ২০
বা,  n = ২০ + ১
n = ২১

 
n তম পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
২১ পদের সমষ্টি = (২১/২) {২ × ১ + (২১ - ১) × ৪}
= (২১/২) {২ + ৮০}
= ২১ × ৪১

 নির্ণেয় গড় = (২১ × ৪১)/২১ = ৪১
৪৩.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯ = ১৮

দেয়া আছে
z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
৪৪.
একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৯ দিনে
  4. ঘ) ১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
৪৫.
একটি সেনানিবাসে ১০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর সৈন্যদল হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ঐ খাবার কত দিন চলবে?
  1. ক) ১২০ দিন
  2. খ) ১৪০ দিন
  3. গ) ১৮০ দিন
  4. ঘ) ২০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সেনানিবাসে ১০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর সৈন্যদল হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ঐ খাবার কত দিন চলবে?

সমাধান:
সময় বাকি থাকে = ৯ - ৫ = ৪ মাস = ১২০ দিন
অবশিষ্ট সৈনিক = ১০০০ - ৪০০ = ৬০০ জন

১০০০ জন সৈন্যের খাবার আছে = ১২০ দিনের 
১ জন সৈন্যের খাবার আছে  ১২০ × ১০০০ দিনের 
৬০০ জন সৈন্যের খাবার আছে  (১২০  × ১০০০)/৬০০ দিনের 
= ২০০ দিনের
৪৬.
প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ক) ১% ক্ষতি
  2. খ) ১% লাভ
  3. গ) ৫% ক্ষতি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
ধরি,
আরমানের বেতন ছিল = ১০০ টাকা
১০% বেতন বৃদ্ধিতে
বেতন হবে = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০
= ১১০

আবার, ১০% বেতন হ্রাসে
= ১১০ - ১১০ এর ১০%
= ১১০ -  ১১০ এর ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯

শতকরা বেতন কমলো = ১০০ - ৯৯ = ১%
৪৭.
১০০ টাকায় ২৫টি কলা ক্রয় করে ১০০ টাকায় ২০টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ২৫টি কলা ক্রয় করে ১০০ টাকায় ২০টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি কমলার ক্রয়মূল্য = (১০০/২৫) = ৪ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য = (১০০/২০) = ৫টাকা 

লাভ = ৫ - ৪ = ১ টাকা 

৪ টাকায় লাভ হয় = ১ টাকা 
১ টাকায় লাভ হয় = ১/৪ টাকা 
১০০ টাকায় লাভ হয় = (১× ১০০)/৪ টাকা 
= ২৫ টাকা 
৪৮.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২
ধরি,
পিতার বয়স ৭ক
পুত্রের বয়স ২ক

৫ বছর পর পিতার বয়স = ৭ক + ৫
৫ বছর পর পুত্রের বয়স = ২ক + ৫

প্রশ্নমতে,
(৭ক + ৫) : (২ক + ৫) = ৮ : ৩
⇒ (৭ক + ৫)/(২ক + ৫) = ৮/৩
⇒ ২১ক + ১৫ = ১৬ক + ৪০
⇒ ৫ক = ২৫
∴ ক = ৫

অতএব,
পিতার বর্তমান বয়স = (৭ × ৫) = ৩৫বছর 
৪৯.
একজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে?
  1. ক) ৩ : ১
  2. খ) ৩ : ২
  3. গ) ৫ : ২
  4. ঘ) কোনোটিই নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে আয় করেন ৪৫০ টাকা, ব্যয় করেন ৩০০ টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে?

সমাধান:
আয় = ৪৫০ টাকা
ব্যয় = ৩০০ টাকা
সঞ্চয় = ৪৫০ - ৩০০ টাকা
= ১৫০ টাকা

∴ আয় : সঞ্চয় = ৪৫০ : ১৫০
= ৩ : ১
৫০.
একটি স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ১০৫
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ছাত্র ছাত্রীর অনুপাত ৩ : ৭

ধরি,
ছাত্রের সংখ্যা ৩ক
ছাত্রীর সংখ্যা ৭ক

প্রশ্নমতে,
৩ক + ৭ক = ১৫০
বা, ১০ক = ১৫০
ক = ১৫

ছাত্রের সংখ্যা = ৩ × ১৫ = ৪৫ জন
৫১.
x4 ÷ x4 × x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) x
  3. গ) x3
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x4 ÷ x4 × x3 এর মান কত?

সমাধান:
x4 ÷ x4 × x
= x4 - 4 + 3
= x3
৫২.
যদি x + y = a, x - y = b হয়, তাহলে 2xy = কত?
  1. ক) (a + b)/2
  2. খ) 2x + y
  3. গ) (a2 - b2)/2
  4. ঘ) (a - b)/(x - y)
ব্যাখ্যা
 প্রশ্ন: যদি x + y = a, x - y = b হয়, তাহলে 2xy = কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = a
x - y = b

আমরা জানি
4xy = (x + y)2 - (x - y)2
4xy = a2 - b2
4xy/2 = (a2 - b2)/2
2xy = (a2 - b2)/2
৫৩.
যদি x = - 3 হয়, তাহলে - 3x1 এর মান কত?
  1. ক) 9
  2. খ) - 9
  3. গ) 18
  4. ঘ) - 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তাহলে - 3x1 এর মান কত?

সমাধান:
 x = - 3

- 3x1 = (- 3)(- 3)1
=(- 3)(- 3)
= 9
৫৪.
x2 - y2 + 2x + 1 এর একটি উৎপাদক হলো-
  1. ক) x + y - 1
  2. খ) x - y + 1
  3. গ) 2x - y - 1
  4. ঘ) 1+ y
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2x + 1 এর একটি উৎপাদক হলো-

সমাধান:
x2 - y2 + 2x + 1 
= x2 + 2x + 1 - y2
= x2 + 2.x.1 + 12 - y2
= (x + 1)2 -y2
= (x + 1 + y)(x + 1 - y)
= (x + y + 1) (x - y + 1)
৫৫.
p6 - q6এর উৎপাদক কোনটি?
  1. ক) (p2 +q2) (p2 - q2)
  2. খ) (p + q)(p2 - pq + q2)(p2 + q2)
  3. গ) (p - q)(p2 - pq + q)(p2 - q2)
  4. ঘ) (p + q)(p - q)(p2 + pq + q2)(p2 - pq + q2)
ব্যাখ্যা
প্রশ্ন: p6 - q6 এর উৎপাদক কোনটি?

সমাধান:
p6 - q6 
= (p3)2 - (q3)2
= (p3 + q3)(p3 - q3)
= (p + q)(p2 - pq + q2)(p - q)(p2 + pq + q2)
৫৬.
x2 + y2 এর সাথে কত যোগ করলে (x + y)2 হবে?
  1. ক) xy
  2. খ) 2xy
  3. গ) - xy
  4. ঘ) 4xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 এর সাথে কত যোগ করলে (x + y)2 হবে?

সমাধান:
আমরা জানি
(x + y)2  = x2 + y2 + 2xy

x2 + y2 এর সাথে 2xy যোগ করলে (x + y)2 হবে।
৫৭.
একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে, যে কোন দুটি বাহুর অন্তর্গত কোণটি কত?
  1. ক) ৬০ ডিগ্রি
  2. খ) ১২০ ডিগ্রি
  3. গ) ১৮০ ডিগ্রি
  4. ঘ) ৩০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে, যে কোন দুটি বাহুর অন্তর্গত কোণটি কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি 
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ = ৬০ ডিগ্রি 
যে কোন দুটি বাহুর অন্তর্গত কোণ =  ৬০ ডিগ্রি 
৫৮.
যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে কী কোণ বলে?
  1. ক) সমকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
- যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে সমকোণ কোণ বলে।
- ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
- ৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
৫৯.
sin45° = 1/√2 হয়, cos45° = কত?
  1. ক) 1/√2
  2. খ) 2/√2
  3. গ) 1
  4. ঘ) 3/√2
ব্যাখ্যা
প্রশ্ন: sin45° = 1/√2 হয়, cos45° = কত?

সমাধান:
sin45° = 1/√2 , cos45° = 1/√2
৬০.
tan(3A) = √3 হলে, A = কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 20°
  4. ঘ) 15°
ব্যাখ্যা
প্রশ্ন: tan(3A) = √3 হলে, A = কত?

সমাধান: 
tan3A = √3
বা, tan3A = tan60°
বা, 3A = 60°
A = 20°
৬১.
Bangladesh is committed......... a policy of peaceful existence.
  1. ক) of
  2. খ) into
  3. গ) towards
  4. ঘ) to
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Bangladesh is committed to a policy of peaceful existence.
-  শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বাংলাদেশ - অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ।

• committed to (doing) something - অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ অর্থে Committed বসে
৬২.
We drove ____ the palace for two hours _____ turned north before we reached it.
  1. ক) on, so
  2. খ) towards, but
  3. গ) to, and
  4. ঘ) in, and
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - towards, but.
- Complete sentence: We drove towards the palace for two hours but turned north before we reached it.
- আমরা দুই ঘন্টার জন্য রাজপ্রাসাদের দিকে ড্রাইভ করেছিলাম কিন্তু পৌঁছানোর আগেই উত্তরে মোড় নিলাম।

• Drive towards: নির্দিষ্ট কোনো দিকে গাড়ি চালালে Drive towards হয়.
- তারা রাজপ্রাসাদের এর দিকে দুইঘন্টা যাবত গাড়ি চালাচ্ছিল কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বেই উত্তর ও মোড় নিয়েছে tai বুত boseche.
৬৩.
All my efforts .......... bring about a compromise ended ....... smoke.
  1. ক) for, in
  2. খ) to, into
  3. গ) to, in
  4. ঘ) for, into
ব্যাখ্যা
• To Bring about - ডেকে আনা, ঘটানো

• End in smoke/ go up in smoke:
English Meaning: fail or end without anything being achieved, come to nothing.
Bangla Meaning: ব্যর্থতায় পর্যবসিত হওয়া।

• সঠিক বাক্য হবে - All my efforts to bring about a compromise ended in smoke.
সুতরাং সঠিক উত্তর - গ) to, in.
৬৪.
They smelled ......... coffee, spices and smoke.
  1. ক) on
  2. খ) from
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা

• Smell of 
English Meaning:  an act of smelling something
Bangla Meaning: কোনো কিছুর সুঘ্রাণ বা দুর্গন্ধ পাওয়া

• কোনো কিছুর সুঘ্রাণ বা দুর্গন্ধ পাওয়া অর্থে Smell এর পর 'of' বসে।

৬৫.
Three people ______ (injure) in an accident last night.
  1. ক) injured
  2. খ) have been injured
  3. গ) were injured
  4. ঘ) had injured
ব্যাখ্যা
•  বাক্যে last night থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ হবে।
- three people থাকায় were বসবে।
- Complete sentence: Three people were injured in an accident last night.
৬৬.
Where .................. (you born)?
  1. ক) have you born
  2. খ) were you born
  3. গ) you born
  4. ঘ) you have been born
ব্যাখ্যা
• বাক্যটির অর্থ হলো 'তুমি কোথায় জন্ম নিয়েছিলে?'
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে
- সুতরাং সঠিক বাক্যটি হবে - Where were you born?
৬৭.
I opened the door as soon as I (hear) the bell.
  1. ক) have heard
  2. খ) was hearing
  3. গ) heard
  4. ঘ) hear
ব্যাখ্যা
• As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ, as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ ও past indefinite tense হবে।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে past indefinite tense, তাই এর এর পরের অংশেও past indefinite হবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - heard.
- Complete Sentence: I opened the door as soon as I heard the bell.
৬৮.
Masud Rana gave up (play) football when he got married.
  1. ক) of playing
  2. খ) playing
  3. গ) play
  4. ঘ) to play
ব্যাখ্যা
• সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে ২য় টিতে ing যুক্ত হয়।
- এছাড়াও preposition এর পর verb এর সাথে ing যুক্ত হয়। 
- তাই সঠিক উত্তর হবে - playing
- সম্পূর্ন বাক্য: Masud Rana gave up playing football when he got married.
৬৯.
I thought that I (see) her before.
  1. ক) have seen
  2. খ) saw
  3. গ) should see
  4. ঘ) had seen
ব্যাখ্যা
That দ্বারা সংযুক্ত দুটি বাক্যের প্রথম বাক্যটি Past Indefinite Tense হলে 'that' এর পরের বাক্যটি সাধারণত Past perfect Tense হয়।
সুতরাং, এখানে সঠিক উত্তর - had seen।

সম্পূর্ণ বাক্যটি হবে - I thought that I had seen her before.
৭০.
I (wait) for the bus for 30 minutes.
  1. ক) have been waiting
  2. খ) waited
  3. গ) would have waited
  4. ঘ) am waiting
ব্যাখ্যা
• বাক্যটি for অর্থাৎ, Period of time উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে Present Perfect continuous এর অর্থ প্রকাশ করছে।

• Present Perfect Continuous Tense: 
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. 

 • নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর: have been waiting.
- Complete Sentence: I have been waiting for the bus for 30 minutes.
৭১.
Los Angeles has ........ ideal climate.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- তাই প্রদত্ত sentence এ 'an' বসবে। 
Complete Sentence: Los Angeles has an ideal climate.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৭২.
I don't like ________ cats, but I like my brother's cat.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• অর্থানুসারে, শূন্যস্থানে কোনো article বসবে ।
- উত্তর হবে - zero article.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৭৩.
If we finish our work quickly, we can go to the movies. Here QUICKLY is an/an .......
  1. ক) Adverb
  2. খ) Conjunction
  3. গ) Verb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'quickly' হচ্ছে Adverb.
- If we finish our work quickly, we can go to the movies. (এখানে কাজের অবস্থাকে জোর দেওয়া অর্থে 'quickly' adverb হিসেবে বসেছে)।

• Adverb:
- Adverb মানে Verb – এর সাথে অন্য কোন কিছুর সংযুক্তি।
- সুতরাং যে শব্দ Verb বা Adjective এর সাথে বসে তাদের দোষ, গুন, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adverb বলে।

• এছাড়া কিছু শব্দ রয়েছে যা adverb of time হিসেবে ব্যবহৃত হতে পারে - 
- now, soon, still, then, today, yet, since, back, ago, already, before, after, recently, today, lately, tomorrow, once, someday, early, etc.
৭৪.
Which parts of speech expresses a mild or sudden burst of emotions?
  1. ক) Conjunction
  2. খ) Adjective
  3. গ) Interjection
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  

• It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।

- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।
৭৫.
Which of the following sentence is correct?
  1. ক) Most people suffer in depression
  2. খ) Most people suffer from depression
  3. গ) Most people suffer of depression
  4. ঘ) Most people suffer off depression
ব্যাখ্যা
• suffer from
English meaning: to have a particular physical or emotional problem.
Bangla Meaning: ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া
Example: He suffers from epilepsy/depression.

• অর্থাৎ, রোগে শোকে ভোগা অর্থ বোঝাতে suffer এরপর preposition হিসাবে for ব্যবহৃত হয়।
- যেহেতু, Depression একটি মানসিক রোগ - তাই সঠিক বাক্যটি হবে - Most people suffer from depression.
৭৬.
Choose the correct sentence.
  1. ক) His speech is very allusive to be understand.
  2. খ) His speech is too allusive to be understood.
  3. গ) His speech is so allusive to understand.
  4. ঘ) His speech is too allusive to understand.
ব্যাখ্যা
• allusive (adjective)-  পরোক্ষ উল্লেখসংবলিত।

• Sentence- এ adjective/adverb এর পূর্বে too থাকলে উক্ত incomplete sentence এর শেষে to + সঙ্গতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দসমষ্টি দ্বারা sentence টিকে সম্পূর্ণ করতে হয়। 
• Structure: Sub + verb + too + adjective/adverb+ to + verb + ........
• তাই সঠিক উত্তরটি হচ্ছে: His speech is too allusive to understand.
৭৭.
Choose the correct translation of 'We ought to love our country'.
  1. ক) দেশের প্রতি দায়িত্ববান হতে হবে।
  2. খ) দেশকে ভালোবাসতে হবে।
  3. গ) দেশপ্রেমিক সবসময় দায়িত্বশীল।
  4. ঘ) আনন্দ বিনোদন জীবনের একমাত্র উদ্দেশ্য নয়।
ব্যাখ্যা
• We ought to love our country এর সঠিক অনুবাদ হলো - দেশকে  ভালোবাসতে হবে।

অপরদিকে --
• দেশের প্রতি দায়িত্ববান হতে হবে - we must to be responsible towards country.
• দেশপ্রেমিক সবসময়  দায়িত্বশীল - patriot is always responsible.
• আনন্দ বিনোদন জীবনের  একমাত্র উদ্দ্যেশ্য নয় - pleasure is not the sole purpose of life.
৭৮.
'The day is declining'- What is the Bengali meaning of the sentence?
  1. ক) দিনকাল খারাপ যাচ্ছে।
  2. খ) বেলা পড়ে আসছে।
  3. গ) সময় নষ্ট হচ্ছে।
  4. ঘ) দিন অধঃপতিত হচ্ছে।
ব্যাখ্যা
• The day is declining.•  
- The Bengali meaning of this sentence is - বেলা পড়ে আসছে।
-  declining-  পড়ন্ত; পতনশীল

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
 দিনকাল খারাপ যাচ্ছে - The days are getting worse.
 সময় নষ্ট হচ্ছে - Time is being wasted.
৭৯.
মধু খেতে মিষ্টি- এর সঠিক অনুবাদ-
  1. ক) Honey is sweet when it is tested.
  2. খ) Honey tastes sweet.
  3. গ) Honey is like sweet.
  4. ঘ) Honey is a good sweet
ব্যাখ্যা
• মধু খেতে মিষ্টি- এই ব্যাক্যটি quassi structure এ আছে।
- এর সঠিক অনুবাদ হবে - Honey tastes sweet.
৮০.
' ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন' এর সঠিক অনুবাদ-
  1. ক) Doctor died before the patient come.
  2. খ) The patient had died before the doctor came.
  3. গ) Patient died when doctor was coming.
  4. ঘ) Doctor came when patient died.
ব্যাখ্যা
• অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হলে পূর্বের কাজের Past Perfect Tense হয়।
- এছাড়া, Before এর পূর্বে এবং After এর পর Perfect Tense হয়।
- সে অনুযায়ী - ' ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন' এর সঠিক অনুবাদ - The patient had died before the doctor came.