পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিশ্বযুদ্ধ ও অন্যান্য যুদ্ধ, বিপ্লব সমূহ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) সার্বিয়া
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানির নাৎসি বাহিনী ও সাম্রাজ্যবাদী মনোভাব। এডলফ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ব্যাপ্তি ছিল ১ সেপ্টেম্বর, ১৯৩৯ থেকে ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সাল পর্যন্ত। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
কোন যুদ্ধের পরে হংকং-এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?
  1. ক) বক্সার যুদ্ধ
  2. খ) এট্রিশন যুদ্ধ
  3. গ) জল যুদ্ধ
  4. ঘ) আফিম যুদ্ধ
ব্যাখ্যা
১৯৩৯-১৮৪২ সাল পর্যন্ত আফিম যুদ্ধ হয়। এই যুদ্ধ জয় লাভ করে ব্রিটেন পরাজিত হয় চীন। এই যুদ্ধে জয়লাভ করে হংকং-এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করা হয়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
বামিয়ান যুদ্ধ কোন দেশের?
  1. ক) ভারত
  2. খ) মায়ানমার
  3. গ) নেপাল
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
বামিয়ান আফগানিস্তানের একটি শহর। প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ সংঘটিত হয় ১৮৩৯-৪২ সাল পর্যন্ত। এই যুদ্ধে বামিয়ান শহর জড়িত ছিল। প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ আফগানিস্তান ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এতে আফগানরা জয়লাভ করে। তবে সামগ্রিকভাবে পরাজিত হলেও সর্ব‌শেষ লড়াইয়ে ব্রিটিশরা আফগানদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। গ্রেট গেমের সময় সংঘটিত সংঘর্ষের মধ্যে এটি অন্যতম প্রধান যুদ্ধ।
.
ওয়াটারলুর যুদ্ধে জয়ী হয়েছিলেন-
  1. ক) নেপোলিয়ন বোনাপার্ট
  2. খ) সুলতান সোলায়মান
  3. গ) ডিউক অব ওয়েলিংটন
  4. ঘ) লর্ড জেনারেল ক্লাইভ
ব্যাখ্যা
১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত যুদ্ধের নাম 'ওয়াটারলু' যুদ্ধ। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
ফুটবল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
১৯৬৯ সালে এল সালভেদর এবং হন্ডুরাস ফুটবল খেলাকে কেন্দ্র করে চারদিনের একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল যেখানে হাজার-হাজার মানুষ নিহত এবং বাস্তু-চ্যুত হয়। সে সংঘাতটি এখনও ফুটবল যুদ্ধ হিসেবে স্মরণ করা হয়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-
  1. ক) স্থলবেষ্টিত রাষ্ট্র
  2. খ) নিরপেক্ষ রাষ্ট্র
  3. গ) জিরো সাম রাষ্ট্র
  4. ঘ) বাফার রাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়। যে রাষ্ট্রের সাথে সাগর, মহাসাগরের কোনাে সংযােগ নেই, অন্যসব রাষ্ট্র দ্বারা বেষ্টিত তা স্থল বেষ্টিত রাষ্ট্র। যুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালনকারী রাষ্ট্র হলাে নিরপেক্ষ রাষ্ট্র। আর জিরাে সাম রাষ্ট্র মূলত জিরাে সাম গেম, যেখানে প্রতিযােগী দুই দেশের মধ্যে একজনের অর্জন অন্য জনের হারানাের সমান।
.
কোরিয়ান যুদ্ধ কত সালে আরম্ভ হয়?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৯
  3. গ) ১৯৫০
  4. ঘ) ১৯৫৪
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার সৃষ্টি হলে ১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ব্যাপ্তি ছিল ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৫৩ সালে এই যুদ্ধের অবসান ঘটে। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
বাস্তিল দুর্গ কি?
  1. ক) একটি রাজ প্রাসাদ
  2. খ) একটি সচিবালয়
  3. গ) একটি লাইব্রেরী
  4. ঘ) একটি কারাগার
ব্যাখ্যা
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র ৫ ভাগ মানুষ। অথচ সেই ৫ ভাগ মানুষই কোন আয়কর দিত না। যারা আয়কর দিত তারা তেমন কোন সুবিধা ভোগ করতে পারত না। এই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হত। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী সরকারের নির্যাতন ও জুলুমের প্রতীক। একবার কোন বন্দী সেখানে প্রবেশ করলে জীবন নিয়ে আর ফিরে আসার সম্ভাবনা থাকত না । কারাগারের ভিতরেই মেরে ফেলা হত অসংখ্য বন্দীদের। উৎস: A Tale of Two Cities by Charles Dickens.
.
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী দেশ-
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) রাশিয়া
  4. ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা
অক্টোবর, ১৮৫৩ থেকে এপ্রিল, ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান রাজ্য। এই যুদ্ধে পরাজিত হয় রাশিয়া ও বুলগেরিয়া। রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে এই যুদ্ধ সংঘটিত হয়।