পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৪ মে, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) পদের নাম: সহকারী পরিচালক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৫.২০২৫ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৪ মে, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
'আমার জ্বর জ্বর লাগছে'- এটি কোন ধরনের বাক্য?
  1. দ্বিরুক্ত
  2. সরল
  3. মিশ্র
  4. যৌগিক
  5. মৌলিক
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার৷
যথা,
- সরল বাক্য,
- মিশ্র/জটিল বাক্য,
এবং যৌগিক বাক্য৷

সরল বাক্য:
বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- তোমরা বাড়ি যাও।

একইভাবে, 'আমার জ্বর জ্বর লাগছে' বাক্যটিতে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকায় বাক্যটি সরল বাক্য হবে।
==================

জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা (, ), সেমিকোলন (ঃ), কোলন ( ; ), ড্যাশ ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

অন্যদিকে,
"দ্বিরুক্ত" বাক্যের কোন ধরন/প্রকারভেদ নয়। দ্বিরুক্ত বলতে বুঝায় দুই বার উচ্চারিত হয়েছে এমন শব্দ।
আমার জ্বর জ্বর লাগছে- বাক্যটিতে ‘জ্বর জ্বর’ হলো দ্বিরুক্ত শব্দ। যা সামান্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
  1. মরুশিখা
  2. আসমানী
  3. কাব্য আমপারা
  4. চলে মুসাফির
  5. সূচয়নী
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম অনুবাদ করেন  - ‘কাব্য আমপারা’ (১৯৩৩)।

• পবিত্র কোরআনের আটত্রিশটি সুরার বাংলা অনুবাদ অসামান্য দক্ষতার সাথে কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন নজরুল কাব্য-আমপারা’ গ্রন্থে। নজরুল অত্যন্ত সফল অনুবাদক। আরবি ভাষায় লিখিত কোরআনের মূল আৰু অক্ষুন্ন রেখে কবিতার ছন্দে অনুবাদ করা কবির আরবি ভাষায় ব্যুৎপত্তির পাশাপাশি বাংলা ভাষার সরল ও যথাযথ শব্দ ব্যবহারে সহজ ও সাবলীল দখল তার অসামান্য কাব্য প্রতিভার পরিচয় বহন করে।

অন্যদিকে,
• যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা।
• কবি জসীম উদ্‌দীন রচিত কবিতা - 'আসমানী'।
• 'চলে মুসাফির' ভ্রমণকাহিনীর রচয়িতা- জসীমউদ্‌দীন।
• জসীমউদ্‌দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ 'সূচয়নী'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
নিচের কোন শব্দটি পর্তুগীজ ভাষা থেকে আগত নয়?
  1. কামরা
  2. দারোগা
  3. আলপিন
  4. নিলাম
  5. বোতল
ব্যাখ্যা
• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, সাবান, বোতল, আলকাতরা, আলপিন, চাবি, বারান্দা, আলপিন, আলমারি, বেহালা ,কেরানি, বর্গা, বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা

অন্যদিকে,
'দারোগা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, তোশক, কারখানা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বলার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিজীবিষা
  2. বক্তব্য
  3. বিবক্ষা
  4. বিবিক্ষা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যদিকে,
• ‘বেঁচে থাকার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
• যা বলা হবে এর এক কথায় প্রকাশ- বক্তব্য।
• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন-
  1. চাটিল
  2. ভুসুকুপা
  3. কাহ্নপা
  4. মহিজ্ঞ
  5. বিরুআ
ব্যাখ্যা
• কাহ্নপা- কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন।

• কাহ্নপা:
- চর্যাপদের পদকর্তার মধ্যে সর্বাধিক পদ রচনা করেন- কাহ্নপা।
- তিনি ছিলেন শজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী।
- তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।
- কাহ্নপা ১৩ টি পদ রচনা করেন।  
- কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- চর্যাপদে তাঁর কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণাচার্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নাম পাওয়া যায়।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সত্য সুন্দর দাস' কার ছদ্মনাম?
  1. কালি প্রসন্ন সিংহ
  2. মোহিত লাল মজুমদার
  3. মালাধর বসু
  4. কাজেম আল কোরায়েশী
  5. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। 
 - তিনি তাঁর সমালোচনামূলক প্রবন্ধগুলিতে ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’  ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন।

• মোহিতলাল মজুমদার: 
- ১৮৮৮ সালের ২৬ অক্টোবর নদীয়ার কাচঁড়াপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বঙ্গদর্শন পত্রিকা তৃতীয় পর্যায়ে মোহিতলালের সম্পাদনায়ই প্রকাশিত হয়।
- মোহিতলাল মজুমদারের সাহিত্যচর্চার শুরু মানসী পত্রিকার মাধ্যমে।

অন্যদিকে,
- কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম — হুতোম পেঁচা।
- মালাধর বসু গৌড়েশ্বরের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি পেয়েছিলেন।
- 'কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ' এর উপাধি - কাব্যভূষণ।
- সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
'রঞ্জন' শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
  1. ণ + ঞ
  2. ন + জ
  3. ঞ + জ
  4. ন + ঞ
  5. ন + জ + ঞ
ব্যাখ্যা
• ‘রঞ্জন’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ: 'ঞ+জ'। 
ঞ + জ = ঞ্জ,
যেমন- রঞ্জন, গঞ্জ, কুঞ্জ ইত্যাদি।
----------------------
যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
- যুক্তবর্ণ দুই রকম।
যথা- স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি। 

• অস্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ত (ক্+ত), ক্ম (ক্+ম), ক্র (ক্‌+র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্+ষ্+ম), ক্স (ক্‌+স), গু (গ্‌+উ), ন্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্+ক), ঙ্গ (ঙ্+গ), জ্ঞ (জ্‌+ঞ), ঞ্চ (ঞ্‌+চ), ঞ্ছ (ঞ্‌+ছ), ঞ্জ (ঞ্‌+জ), ট্ট (ট্+ট), ত্ত (ত্+ত), খ (ত্+থ), ত্র (ত্+ত্র), দ্ধ (দ্‌+ধ), ন্ধ (ন্+ধ), ব্ধ (ব্‌+ধ), ভ্র (ভ্+র), ভ্রূ (ভ্+র্+উ), রু (র্+উ), রূ (র্‌+ঊ), শু (শ্+উ), ষ্ণ (ষ্+ণ), হু (হ্+উ), হৃ (হ্+ঋ), হ্ন (হ্+ন), হ্ম (হ্+ম) ইত্যাদি।
--------------------- 
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
ক্ + র = ক্র
ক্ + ষ = ক্ষ
ক্ + স = ক্স
গ্ + উ = গু
গ্ + ধ = গ্ধ
ঙ্ + ক = ঙ্ক
ঙ্ + গ = ঙ্গ
ঞ্ + জ = ঞ্জ
ঞ্ + চ = ঞ্চ
ঞ্ + ছ = ঞ্ছ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক্ষীণজীবী
  2. খিনজিবি
  3. ক্ষিনজিবি
  4. ক্ষীণজিবী
  5. ক্ষীণজীবি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ক্ষীণজীবী।

ক্ষীণজীবী (বিশেষণ):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়  = ক্ষীণ+√জীব্‌+ইন।
অর্থ:
দীর্ঘজীবীনয় এমন, অল্পজীবী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
  1. নিয়মিত শরীর চর্চা করো, স্বাস্থ্য ভাল থাকবে
  2. যে মেয়েটি এখানে এসেছিল, সে আমার বোন
  3. ততটুকুই নাও, যতটুকু তুমি খেতে পারবে
  4. সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
সে অনুসারে,
সঠিক উত্তর: ক) নিয়মিত শরীর চর্চা করো, স্বাস্থ্য ভাল থাকবে।

অন্যদিকে,
জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে । 

সে অনুসারে,
খ) যে মেয়েটি এখানে এসেছিল, সে আমার বোন।
- এটি একটি জটিল বাক্য। কারণ এখানে আশ্রিত খণ্ডবাক্য (যে মেয়েটি এখানে এসেছিল) প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করছে।

গ) ততটুকুই নাও, যতটুকু তুমি খেতে পারবে ।
- এটি জটিল বাক্য। কারণ এখানে একটি অনুচ্ছেদীয় (subordinate) খণ্ডবাক্য রয়েছে (যতটুকু তুমি খেতে পারবে)।

• সরল বাক্য:
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
সে অনুসারে,
ঘ) "সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি" = সরল বাক্য (একটিমাত্র সমাপিকা ক্রিয়া)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
  1. দ্যুলোক
  2. গবাক্ষ
  3. একাদশ
  4. সংস্কার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি: 
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। 

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 
- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি, 
- একাদশ = এক + দশ,
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়);
- দ্যুলোক = দিব্‌ + লোক;

- বৃহস্পতি = বৃহৎ + পতি ,
- গোষ্পদ = গো + পদ ,
- বনস্পতি = বন + পতি , 
- পরস্পর = পর + পর ইত্যাদি।

অন্যদিকে,
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে-
সম্ + কৃত = সংস্কৃত,
সম্ + কার = সংস্কার,
সম্ + বিধান = সংবিধান,
উৎ + স্থাপন = উত্থাপন ইত্যাদি।

সুতরাং,
- 'সংস্কার'- শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়।
- 'দ্যুলোক', গবাক্ষ, একাদশ - নিপাতনে সিদ্ধ সন্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'সহোদর' কোন সমাসবদ্ধ শব্দ?
  1. দ্বন্দ্ব
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. বহুব্রীহি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
 • বহুব্রীহি সমাস: 
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা- বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। 

• বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যথা : আয়তলোচন যার আয়তলোচনা (স্ত্রী), মহান আত্মা যার = মহাত্মা, স্বচ্ছ সলিল যার- স্বচ্ছসলিলা, নীল বসন যার- নীলবসনা, স্থির প্রতিজ্ঞা যার = স্থিরপ্রতিজ্ঞ, ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি। 

• ‘সহ' কিংবা ‘সহিত' শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে ‘সহ' ও 'সহিত' এর স্থলে ‘স’ হয়।
যেমন :
বান্ধবসহ বর্তমান = সবান্ধব,
সহ উদর যার = সহোদর।
এরূপ – সজল, সফল, সদৰ্প, ইত্যাদি।

• বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
যেমন : নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক, বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক। এরূপ -সত্রীক, অপুত্রক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)।
১২.
'অমোঘ' শব্দের অর্থ-
  1. অসীম
  2. গম্ভীর
  3. অব্যর্থ
  4. নশ্বর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।



• 'অমোঘ' এর বিশেষ্য - অমোঘতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়'- এই বাক্যে 'ছলনে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. করণে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অপাদানে ৭মী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)। 
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)। 

• 'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়' – 'ছলনে' শব্দের কারক ও বিভক্তি:
বাক্যটির অর্থ: "আশার ছলনে ভুলে আমি কী ফল পেলাম!"
'ছলনে' শব্দটি "আশা"র দ্বারা যে ছলনা করা হয়েছে, সেই মাধ্যম বা প্রেক্ষাপট নির্দেশ করছে। এখানে 'ছলনে' শব্দটি ভোলার উপায় বা মাধ্যম নির্দেশ করছে
"কিসের দ্বারা বা কোন উপায়ে ভুলি?" - আশার ছলনার দ্বারা। অর্থ্যাৎ, এখানে 'ছলনে' করণ কারক নির্দেশ করছে।
আবার, ‘ছলনে’  শব্দের সাথে সপ্তমী বিভক্তি (এ) যুক্ত হয়ে গঠিত।

সুতরাং,
'ছলনে' = করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'অমরাবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. কলাবতী
  2. ইন্দ্রপুরী
  3. নরক
  4. অস্পরা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অমরাবতী' শব্দের অর্থ:
- স্বর্গ, দিব্যলোক, জান্নাত ইত্যাদি।

- এর বিপরীত শব্দ - নরক। 

অন্যদিকে,
কলাবতী - অপ্সরাবিশেষ;
ইন্দ্রপুরী - স্বর্গ্লোক; অমরাবতী;

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৫.
বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি কে?
  1. শাহ মুহম্মদ সগীর
  2. শেখ চাঁদ
  3. সৈয়দ হামজা
  4. সৈয়দ সুলতান
  5. দৌলত কাজী
ব্যাখ্যা
• মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি "শাহ মুহম্মদ সগীর"। 

• শাহ্ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোম্যাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

অন্য অপশনগুলো:
খ) শেখ চাঁদ – মধ্যযুগের একজন মুসলিম কবি, তবে প্রথম নন।
গ) সৈয়দ হামজা – ধর্মীয় প্রভাবসম্পন্ন সাহিত্য রচনায় যুক্ত ছিলেন, কিন্তু প্রথম কবি নন।
ঘ) সৈয়দ সুলতান – "নবী বংশ" এবং "রসুল বিজয়" কাব্যের জন্য বিখ্যাত; ষোড়শ শতকের কবি।
ঙ) দৌলত কাজী – আরাকান রাজসভায় বাংলা কাব্য রচনা করেন, আলাওলের পূর্বসূরি, কিন্তু শাহ মুহম্মদ সগীরের পরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'নালিশ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফরাসি
  2. তুর্কি
  3. উর্দু
  4. মারাঠি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'নালিশ'- ফারসি শব্দ।

• 'নালিশ' শব্দের অর্থ:
- অভিযোগ, ফরিয়াদ।

• বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭.
কোনটি নামধাতুর উদাহরণ?
  1. বেতা
  2. করা
  3. নাচা
  4. পড়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• নাম ধাতু:
বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়।
যেমন:
• সে ঘুমাচ্ছে।- এখানে, 'ঘুম্‌' থেকে নাম ধাতু 'ঘুমা'।
• রাসেল ধমকাচ্ছে।- এখানে 'ধমক্‌' থেকে নাম ধাতু 'ধমকা'।

তেমনিভাবে,
অপশনের 'বেতা' একটি নাম ধাতু। 'বেত্‌' এর সাথে 'আ' প্রত্যয়যুক্ত হয়ে বেতা নাম ধাতু গঠিত হয়েছে।

-------------------------
• সাধিত ধাতু: 
মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়। আবার যেসব ধাতু বিশ্লেষণ করলে এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায় তাকেও সাধিত ধাতু বলা হয়।
যেমন:
- দেখ্‌ + আ= দেখা।
- পড়্‌ + আ= পড়া।
- বল + আ=বলা।

তেমনিভাবে,
-কর্‌ + আ = করা;
- নাচ্‌ + আ = নাচা;
- পড়্‌ + আ= পড়া।

• সাধিত ধাতু আবার ৩ প্রকার।
যথা:
১. নাম ধাতু,
২. প্রযোজক (নিজন্ত) ধাতু ও
৩. কর্মবাচ্যের ধাতু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে?
  1. লেখক
  2. চতুর্দশ
  3. কুহক
  4. হেমাঙ্গ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ - হেমাঙ্গী/ হেমাঙ্গা/ হেমাঙ্গিনী।

অন্য অপশনের স্ত্রীবাচক শব্দ,
• লেখক - লেখিকা;
• চতুর্দশ - চতুর্দশী;
• কুহক - কুহকিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৯.
কোন শব্দের সাথে 'খানা' নির্দেশক শব্দটি বসে?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. ক্রিয়া
  4. অব্যয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• নির্দেশক:
- যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে।
যেমন-টা, টি, খানা, -খানি, -জন, -টুকু।

কিছু নির্দেশকের ব্যবহার:
- বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে-টা, -টি নির্দেশক বসে।
- বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে-খানা, -খানি নির্দেশক বসে।
-  বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে -টুকু নির্দেশকটি ব্যবহৃত হয়।

যেহেতু প্রশ্নের অপশনে 'বিশেষণ' - রয়েছে তাই উত্তর হিসেবে এটিই গ্রহণ করা হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি( ২০২২ সংস্করণ)।
২০.
'গলায় গলায় ভাব'- এখানে 'গলায় গলায়' কোন ধরনের দ্বিরুক্তি?
  1. শব্দাত্মক
  2. পদাত্মক
  3. ধ্বন্যাত্মক
  4. অব্যয়ের
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'গলায় গলায় ভাব'- এখানে 'গলায় গলায়' - পদাত্মক দ্বিরুক্তি।
এখানে একই পদ (গলায়) দুইবার পুনরাবৃত্ত হয়েছে, যার ফলে এটি পদাত্মক দ্বিরুক্তি।

• পদাত্মক দ্বিরুক্তি:
বিভক্তিযুক্ত পদ পর পর দুবার ব্যবহৃত হলে তাকে পদাত্মক দ্বিরুক্তি বলে। পদাত্মক দ্বিরুক্তি দুইভাবে হতে পার। 
যথা- 
১. যথাদ্বিরুক্তি,
২. যুগ্মরীতি বা অনুচর-দ্বিরুক্তি।

• পদাত্মক যথাদ্বিরুক্তি:
যেমন:
- জনে জনে আজকে আমি জানিয়ে যাব সব।
অন্যান্য ( হোতে হাতে, হেসে হেসে, চোর চোর ইত্যাদি।)

• পদাত্মক যুগ্নরীতি বা অনুচর দ্বিরুক্তি:
যেমন:
- হাতে-নাতে পড়লে ধরা দলে-বলে জেলে যাবে।
অন্যান্য (আকাশে-বাতাশে, কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি।)

অন্যদিকে,
- রোজ রোজ, দিন দিন শব্দের দ্বিরুক্তি।
- অব্যয়ের দ্বিরুক্তিতে বহুবচন এর উদাহরণ: যখন যখন।
- ঝমঝম, কুটুস- কুটুস - ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২১.
'শুক্রবার থেকে পরীক্ষা'- বাক্যে নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৫মী
  2. করণে ২য়া
  3. অপাদানে ৫মী
  4. কর্মে ২য়া
  5. অধিকরণে ২য়া
ব্যাখ্যা
• 'শুক্রবার থেকে পরীক্ষা শুরু।' এখানে 'শুক্রবার থেকে' অপাদান কারকে ৫মী বিভক্তি।

• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন-
- বিচ্যুত:গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
- জাত : জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : শুক্রবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

• ৫মী বিভক্তি: হতে, থেকে, চেয়ে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
‘অবরে সবরে’ বাগ্‌ধারার অর্থ নিচের কোনটি?
  1. অস্পষ্ট ধারনা
  2. অপদার্থ
  3. কালে-ভদ্রে
  4. গোপন চক্রান্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অবরেসবরে' বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'আমড়া কাঠের ঢেঁকি' - অপদার্থ।
- 'অন্ধের যষ্টি' - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' - অর্থহীন কথা।
- 'অকালের বাদলা' - অপ্রত্যাশিত বাধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
  1. বউ-ঠাকুরাণীর হাট
  2. দেনাপাওনা
  3. চোখের বালি
  4. নৌকাডুবি
  5. গোরা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস - 'বউ ঠাকুরাণীর হাট '।
- কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা' (অসমাপ্ত উপন্যাস)। 'করুণা' উপন্যাসটি অসমাপ্ত তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না।

• 'বউ ঠাকুরাণীর হাট ' উপন্যাস:
- রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হলো 'বৌ ঠাকুরাণীর হাট' উপন্যাস।
- ‘বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাস অবলম্বনে ১৯৫৩ সালে ‘বউ ঠাকুরাণীর হাট' নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন নরেশ মিত্র।
- গ্রন্থটি উৎসর্গ কয়া হয় সৌদামিনী দেবীকে।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সাহিত্যকর্ম সমূহ:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক - 'বাল্মীকি প্রতিভা'।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস - 'বৌঠাকুরানীর হাট'।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ - 'কবি-কাহিনী'।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প - 'ভিখারিনী'।

• তাঁর রচিত কিছু উপন্যাস:
- বউ ঠাকুরাণীর হাট,
- রাজর্ষি,
- চোখের বালি,
- নৌকাডুবি,
- ঘরে-বাইরে,
- যোগাযোগ
- শেষের কবিতা,
- গোরা ইত্যাদি।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বউ ঠাকুরাণীর হাট উপন্যাস- রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪.
‘আমি আছি, ভয় কেন মা কর”- কোন ধরনের উক্তি?
  1. প্রত্যক্ষ
  2. পরোক্ষ
  3. প্রশ্নবোধক
  4. পুনরুক্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• উক্তি: বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরােক্ষ উক্তি।
যেমন:
• প্রত্যক্ষ উক্তি: 
যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি।
- যেমন: ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।”- এটি প্রত্যক্ষ উক্তি। 

• পরােক্ষ উক্তি: 
যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরােক্ষ উক্তি।
- যেমন: ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।- এটি পরােক্ষ উক্তি।

প্রদত্ত 'আমি আছি, ভয় কেন মা করো? উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত হয়েছে। সুতরাং এটি প্রত্যক্ষ উক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
২৫.
Questions 25 to 29: Choose the most appropriate word to fill in the gap in the following sentences.
Due to a large number of emergency calls at the time, your secretary had to _____ the issue for later recall.
  1. reverberate
  2. backburner
  3. precipitate
  4. escalate
  5. peruse
ব্যাখ্যা

Correct answer: খ) backburner.

Options,
ক) reverberate:
English meaning: If a loud, deep sound reverberates, it continues to be heard around an area, so that the area seems to shake.
Bangla meaning: (ধ্বনি) বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হওয়া।

খ) backburner:
English meaning: to put something on a low priority or to temporarily postpone it, usually because it's not urgent or important.
Bangla meaning: কোনো বিষয় পরে দেখা হবে বলে আপাতত সরিয়ে রাখা।

গ) precipitate:
English meaning: to make something, especially something bad, happen suddenly or sooner than it should.
Bangla meaning: (ঘটনা) আকস্মিকভাবে বা দ্রুত ঘটানো।

ঘ) escalate:
English meaning: to become greater, worse, more serious, etc.; to make something greater, worse, more serious, etc.
Bangla meaning: ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া।

ঙ) peruse:
English meaning: to read something, especially in a careful way.
Bangla meaning: (আনুষ্ঠানিক) মনোযোগসহকারে পাঠ করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে backburner বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: Due to a large number of emergency calls at the time, your secretary had to backburner the issue for later recall.

Bangla: সেই সময়ে প্রচুর জরুরি কলের কারণে, আপনার সেক্রেটারিকে বিষয়টি পরবর্তীতে স্মরণ করার জন্য পিছিয়ে রাখতে হয়েছিল।

Source: Oxford & Accessible Dictionary.

২৬.
The chef asked him to ______ the shallots with great precision.
  1. chomp
  2. gurney
  3. yelp
  4. sulk
  5. mince
ব্যাখ্যা
Correct answer: mince.

Options,
ক) chomp:
English meaning: to chew food noisily.
Bangla meaning: কচমচ করে চিবানো অথবা শব্দ করে খাবার চিবানো। 

খ) gurney:
English meaning: a light bed on wheels, used to move patients in a hospital.
Bangla meaning: রোগী পরিবহনের জন্য ব্যবহৃত হুইলচেয়ার বা স্ট্রেচার।

গ) yelp:
English meaning: a sudden short cry, usually of pain.
Bangla meaning: তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করা।

ঘ) sulk:
English meaning: to look angry and refuse to speak or smile because you want people to know that you are upset about something.
Bangla meaning: মুখ গোমড়া/গুমসা/ভার করা; রাগ করে কথা না-বলা।

ঙ) mince:
English meaning: meat, usually beef, that has been cut up into very small pieces, often using a special machine.
Bangla meaning: (খাবার, বিশেষ করে মাংস) কেটে কুচিকুচি করা; কিমা করা।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে mince বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: The chef asked him to mince the shallots with great precision.

Bangla: রাঁধুনি তাকে অত্যন্ত নিখুঁতভাবে পেঁয়াজগুলো কুচি করতে বলেছিলেন।

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
২৭.
Although the manager was found ______ for negligence, several junior staff members were also found to exhibit patterns of obfuscation.
  1. romp
  2. ambulatory
  3. culpable
  4. interdicted
  5. wary
ব্যাখ্যা
Correct answer: culpable.

Options,
ক) romp:
English meaning: to play in a rough, excited, and noisy way.
Bangla meaning: (বিশেষত শিশু) হৈচৈ করে বা ছোটাছুটি করে খেলাধুলা করা।

খ) ambulatory:
English meaning: relating to or describing people being treated for an injury or illness who are able to walk, and who, when treated in a hospital, are usually not staying for the night.
Bangla meaning: এটি এমন রোগীদের বোঝায় যারা হাঁটাচলা করতে সক্ষম এবং যাদের হাসপাতালে ভর্তি না করেও দিনের চিকিৎসা প্রদান করা হয়।

গ) culpable:
English meaning: deserving to be blamed or considered responsible for something bad.
Bangla meaning: (আইন সম্বন্ধীয়) দণ্ডনীয় (অপরাধ); শাস্তিযোগ্য।

ঘ) interdicted:
English meaning: prohibit or forbid (something).
Bangla meaning: নিষিদ্ধ করা হয়েছে এমন কিছু। 

ঙ) wary:
English meaning: not completely trusting or certain about something or someone.
Bangla meaning: সতর্ক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে culpable বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: Although the manager was found culpable for negligence, several junior staff members were also found to exhibit patterns of obfuscation.

Bangla: ব্যবস্থাপক যদিও অবহেলার জন্য দায়ী বলে প্রমাণিত হয়েছিলেন, বেশ কয়েকজন নিম্নপদস্থ কর্মীও তথ্য গোপন করার প্রবণতা প্রদর্শন করেছিল বলে জানা গেছে।
২৮.
The only sound that could be heard in the room was the slow, continuous _______ of the ceiling fan.
  1. whiz
  2. whim
  3. whoosh
  4. whir
  5. whip
ব্যাখ্যা
Correct answer: whir.

Options,
ক) whiz:

English meaning: to move very quickly, making a high, continuous sound.
Bangla meaning: শাঁ শব্দ (করা)।

খ) whim:
English meaning: a sudden wish to do or have something, especially when it is something unusual or unnecessary.
Bangla meaning: খেয়াল; বাতিক; পাগলামি।

গ) whoosh:
English meaning: the sudden movement and sound of air or water rushing past.
Bangla meaning: হাওয়া বা পানির দ্রুতগতিতে বয়ে যাওয়ার আকস্মিক গতি ও শব্দ।

ঘ) whir:
English meaning: to make a continuous, low sound like the parts of a machine moving.
Bangla meaning: দ্রুত সঞ্চলনরত ডানা বা দ্রুতবেগে ঘোরা চাকার মতো দ্রুত ঘূর্ণন বা সঞ্চলনজনিত (বোঁ-বোঁ বা শোঁ-শোঁ) শব্দ।

ঙ) whip:
English meaning: a piece of leather or rope that is fastened to a stick, used for hitting animals or people.
Bangla meaning: হাতলওয়ালা চাবুক; কশা।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whir বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

• সিলিং ফ্যানের ধীরে এবং ক্রমাগত ঘূর্ণনের শব্দকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে “whir” শব্দটি। অন্য শব্দগুলো দ্রুত, তীব্র বা সম্পূর্ণ প্রাসঙ্গিক নয়।

Complete sentence: The only sound that could be heard in the room was the slow, continuous whir of the ceiling fan.

Bangla: ঘরে কেবল সিলিং ফ্যানের ধীর, একটানা ঘূর্ণনের শব্দই শোনা যাচ্ছিল।

Source: Cambridge & Oxford Dictionary.
২৯.
Collaborative exercises push participants to reach out to each other, not for _______ or empathy, but for joint problem solving.
  1. opulence
  2. stoicism
  3. revelation
  4. commiseration
  5. leeway
ব্যাখ্যা
Correct answer: commiseration.

Options,
ক) Opulence:
English meaning: the quality of being expensive and luxurious.
Bangla meaning: (আনুষ্ঠানিক) বিত্ত, প্রাচুর্য।

খ) Stoicism:
English meaning: the quality of experiencing pain or trouble without complaining or showing your emotions.
Bangla meaning: জীবনের যাবতীয় অর্জন ও বেদনার প্রতি অভিযোগহীনতা ও ঔদাসীন্য।

গ) Revelation:
English meaning: the act of making something known that was secret, or a fact that is made known.
Bangla meaning: প্রকাশ; গুপ্ততথ্য ফাঁস; বিস্ময়কর প্রকাশ।

ঘ) Commiseration:
English meaning: to express sympathy to someone about some bad luck.
Bangla meaning: সমবেদনা অনুভব করা বা জানানো।

ঙ) Leeway:
English meaning: freedom to act within particular limits.
Bangla meaning: স্বাধীনতা বা ছাড়।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Commiseration বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: Collaborative exercises push participants to reach out to each other, not for commiseration or empathy, but for joint problem solving.

Bangla: সহযোগিতামূলক কার্যক্রম অংশগ্রহণকারীদের একে অপরের কাছে সাহায্য চাইতে উদ্বুদ্ধ করে, শুধু সমবেদনা বা সহানুভূতির জন্য নয়, বরং যৌথ সমস্যার সমাধানের জন্য।

Source: Cambridge & Oxford Dictionary.
৩০.
Which of the following is spelled incorrectly?
  1. chandelier
  2. devout
  3. plagarism
  4. vacuum
  5. thesaurus
ব্যাখ্যা
Answer: Plagarism.

- এর correct spelling: Plagiarism.

• Plagiarism:
English meaning:
the process or practice of using another person's ideas or work and pretending that it is your own.
Bangla meaning:
কুম্ভিলকবৃত্তি, নকলিতা বা বৈধ উৎস উল্লেখ না করে অন্যের কাজ চুরি করা।

Other options,

ক) Chandelier:
English meaning:
a large round frame hanging from the ceiling, with branches that hold lights or candles. Some chandeliers are decorated with many small pieces of glass.
Bangla meaning:
(সাধারণত ঘরের ছাদ থেকে ঝুলন্ত) অলংকৃত বাতির ঝাড়; ঝাড়বাতি।

খ) Devout:
English meaning:
believing strongly in a religion and obeying all its rules or principles.
Bangla meaning:
ধর্মপ্রাণ; ধার্মিক।

ঘ) Vacuum:
English meaning:
a space that is completely empty of all substances, including all air or other gas.
Bangla meaning:
সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্য।

ঙ) Thesaurus:
English meaning:
a book that lists words in groups that have similar meanings.
Bangla meaning:
অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।

Source: Cambridge & Oxford Dictionary.
৩১.
Questions 31 to 32: Choose the correct analogy:
mural : wall :: inscription : _______
  1. ground
  2. ceiling
  3. plaque
  4. chisel
  5. none
ব্যাখ্যা
Correct answer: plaque.

Analogy: mural : wall :: inscription : plaque.


• Mural:
English meaning: a large picture that has been painted on the wall of a room or building.
Bangla meaning: দেওয়াল সম্বন্ধীয়; দেওয়ালসদৃশ; দেওয়ালস্থ।

• Wall:
English meaning: a vertical structure, often made of stone or brick, that divides or surrounds something.
Bangla meaning: দেওয়াল; প্রাচীর; প্রাকার; বেড়া।

• Inscription:
English meaning: words written in the front of a book or cut in stone or metal.
Bangla meaning: পাথরে খোদিত কিংবা মুদ্রা বা পদকে অঙ্কিত শব্দাবলি; অভিলিখন।
 
Options,
ক) ground:
English meaning: the solid surface of the earth.
Bangla meaning: ভূপৃষ্ঠ, ভূতল।

খ) ceiling:
English meaning: the inside surface of a room that you can see when you look above you.
Bangla meaning: ছাদ বা চালার নিচে পিঠ।

গ) plaque:
English meaning: a flat piece of stone, metal, etc., usually with a name and dates on, attached to a wall in memory of a person or an event.
Bangla meaning: অলংকার বা স্মারক হিসেবে দেয়ালে টাঙানো ধাতুর পাত বা চীনামাটির পট; ফলক।

ঘ) chisel:
English meaning: a tool with a sharp, flat edge at the end, used for shaping wood, stone or metal.
Bangla meaning: বাটালি দিয়ে কাটা বা খোদাই করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, correct answer: plaque.

Explanation:
- A mural is a type of artwork that is painted on a wall.
- An inscription is text that is typically engraved or written on a plaque.
৩২.
coalesce : disintegrate :: ________ : debunk
  1. metamorphize
  2. metastasize
  3. mythologize
  4. materialize
  5. None
ব্যাখ্যা
Correct answer: mythologize.

Analogy: coalesce : disintegrate :: mythologize : debunk.

• Coalesce: 

English meaning: to combine into a single group or thing.
Bangla meaning: মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া।

• Disintegrate:
English meaning: to become weaker or be destroyed by breaking into small pieces.
Bangla meaning: নানা অংশে বিভক্ত; খণ্ডিত করা বা হওয়া।

• Debunk:
English meaning: to show that an idea, a belief, etc. is false; to show that something is not as good as people think it is.
Bangla meaning: অমূলক অনুভূতি, ঐতিহ্যপরম্পরা ইত্যাদি ছিন্ন করে আসল সত্য প্রকটিত করা; খোলসমুক্ত করা; খোলস ভাঙা/ মিথ্যা প্রমাণ করা।

Options,
ক) metamorphize/ metamorphose:
English meaning: to change form.
Bangla meaning: রূপান্তরিত হওয়া / আকার বা রূপ বদলানো।

খ) metastasize:
English meaning: If cancer cells metastasize, they spread to other parts of the body and cause tumours to grow there.
Bangla meaning: (ক্যান্সার) শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়া।

গ) mythologize:
English meaning: to create a false picture of a situation.
Bangla meaning: কোনো পরিস্থিতির একটি ভ্রান্ত / ভুল চিত্র উপস্থাপন করা/ পুরাণ বা গৌরব তৈরি করা।

ঘ) materialize:
English meaning: If an idea or hope materializes, it becomes real.
Bangla meaning: বাস্তবে পরিণত করা বা হওয়া; বাস্তবায়িত করা বা হওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর - mythologize.

Relation: 
- coalesce (মিলিত হওয়া) এর বিপরীত disintegrate (খণ্ডিত করা বা হওয়া)
তেমনি,
- mythologize (পুরাণ বা গৌরব তৈরি করা/ কোনো পরিস্থিতির একটি ভ্রান্ত তৈরি করা) এর বিপরীত debunk (খোলস ভাঙা/ মিথ্যা প্রমাণ করা)। 
৩৩.
Which of the following can best describe the tone of the sentence: "A melancholy-looking man, he had the appearance of one who has searched for the leak in life's gas-pipe with a lighted candle."
  1. somber
  2. humorous
  3. ambivalent
  4. pessimistic
  5. formal
ব্যাখ্যা
Correct answer: খ) humorous.

→ A melancholy-looking man, he had the appearance of one who has searched for the leak in life's gas-pipe with a lighted candle.

• ভাবানুবাদ:
" বিষণ্ণ মানু্ষটাকে দেখে মনে হচ্ছিল, চোখেমুখে এমন এক ক্লান্তি, যেন জীবনের সমস্যাগুলো ঠিক করতে গিয়ে আরও উদ্ভট সব ঝামেলায় জড়িয়ে পড়েছেন

- এই লাইনটি লিখেছেন - P.G. Wodehouse, the British humorist and novelist, in his book "The Man Upstairs and Other Stories".

• বাক্যটির মাধ্যমে একজন বিষন্ন লোককে নিয়ে উদ্ভট ও কল্পনাপ্রসূত তুলনার সাহায্যে হাস্যরস তৈরি করা হয়েছে।
- The comparison made is absurd and ironic: looking for a gas leak with a lighted candle is dangerous and ridiculous.
- বাক্যটি dark humor এবং irony ব্যবহার করে হাস্যকর প্রভাব সৃষ্টি করেছে।
- This kind of witty, exaggerated imagery is a hallmark of P.G. Wodehouse’s humor.

Options,
ক) somber:
English meaning: serious, sad, and without humor or entertainment.
Bangla meaning: গম্ভীর, মলিন, বিষণ্ণ, মনমরা।

খ) humorous:
English meaning: funny, or making you laugh.
Bangla meaning: রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।

গ) ambivalent:
English meaning: having two opposing feelings at the same time, or being uncertain about how you feel.
Bangla meaning: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।

ঘ) pessimistic:
English meaning: thinking that bad things are more likely to happen or emphasizing the bad part of a situation.
Bangla meaning: হতাশাপ্রবণ; দুঃখবাদী।

ঙ) formal:
English meaning: public or official.
Bangla meaning: আনুষ্ঠানিক।
৩৪.
Which of the following is in correct plural form?
  1. errata
  2. aircrafts
  3. goose
  4. curriculum
  5. tooth
ব্যাখ্যা
Correct answer: errata.

• Erratum এর plural form হলো - Errata.

Erratum [singular]
English meaning: a mistake in a printed or written document
Bangla meaning:  লেখা অথবা ছাপার ভুল। 
Plural form: Errata.

Example:
- An erratum, with the correct colouring, has been printed and distributed to all purchasers of the volume.
- A list of errata was printed at the back of the book.

Options,
খ) aircrafts:
- Wrong word.
- Aircraft remains the same in singular and plural.
-  অর্থাৎ এর singular and plural form একই।

গ) goose: [singular]
- Goose - রাজহংসী।
এর plural form হচ্ছে - Geese.

ঘ) curriculum: [singular]
English Meaning: The courses offered by an educational institution; a set of courses constituting an area of specialization.
Bangla Meaning: পাঠ্যসূচি; পাঠক্রম।
- এর Plural form হচ্ছে Curricula, Curriculums.

ঙ) tooth: [singular]
 Meaning: দাঁত।
- এর plural form হচ্ছে -Teeth.
৩৫.
Which of the following words can replace "tired" in a sentence without significantly altering its meaning?
  1. morbid
  2. listless
  3. lymphatic
  4. effervescent
  5. macabre
ব্যাখ্যা
Correct answer: listless.

• Tired: [adjective]
English meaning: feeling that you would like to sleep or rest; needing rest.
Bangla meaning: শ্রান্ত; ক্লান্ত; অবসন্ন।

Options,
ক) morbid: [adjective]
English meaning: too interested in unpleasant subjects, especially death.
Bangla meaning: রুগ্নাত্মক, বিশেষত মৃত্যু বা রোগ সংক্রান্ত বিষয়ের প্রতি অস্বাভাবিক ও অসুস্থ আগ্রহ।

খ) listless: [adjective]
English meaning: having no energy or enthusiasm.
Bangla meaning: অলস, ক্লান্ত, উদাসীন, বা কোনো কাজের প্রতি আগ্রহহীন।

গ) lymphatic: [adjective]
English meaning: relating to lymph or involved in moving it around the body.
Bangla meaning: লসিকা-সম্পর্কিত বা লসিকা (লিম্ফ) সঞ্চালনের সঙ্গে সম্পর্কিত।

ঘ) effervescent: [adjective]
English meaning: excited, enthusiastic and full of energy.
Bangla meaning: উচ্ছ্বাসপ্রবণ; উৎফুল্ল।

ঙ) macabre: [adjective]
English meaning: unpleasant and strange because connected with death and frightening things.
Bangla meaning: ভয়ানক, ভীতিকর, বিশেষত মৃত্যু ও রক্তক্ষতির সঙ্গে সম্পর্কিত।

• "Tired" শব্দের অর্থ হলো শ্রান্ত; ক্লান্ত; অবসন্ন। এর সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো listless, যা অলস, ক্লান্ত, উদাসীন, বা কোনো কাজের প্রতি আগ্রহহীন কে বোঝায়।

Source: Oxford & Cambridge Dictionary.
৩৬.
"Tyger Tyger, burning bright // In the forests of the night; // What immortal hand or eye. // Could frame thy fearful symmetry?" - the tone can best be described as which of the following?
  1. apprehensive
  2. benevolent
  3. curious
  4. awestruck
  5. humorous
ব্যাখ্যা
Correct answer: awestruck.

• "Tyger Tyger, burning bright // In the forests of the night; // What immortal hand or eye. // Could frame thy fearful symmetry?" - এই লাইনটি William Blake রচিত 'The Tyger' কবিতা থেকে নেওয়া হয়েছে। 

• কবিতাটি এক ভয়ংকর কিন্তু সুন্দর বাঘকে নিয়ে লেখা। কবি বিস্ময়ে প্রশ্ন করেন— কে এমন শক্তিশালী ও অমর স্রষ্টা, যে এই ভয়ংকর, তবু নিখুঁত গঠনসম্পন্ন বাঘকে সৃষ্টি করেছে? কবিতায় ঈশ্বরের সৃষ্টি শক্তি ও তার রহস্যময়তা প্রকাশ পায়।
- William Blake-এর এই কবিতার অংশে তিনি একটি বাঘের অসাধারণ সৌন্দর্য, শক্তি এবং রহস্যময় গঠনের প্রতি গভীর বিস্ময় প্রকাশ করেছেন।
- তাই সঠিক উত্তর: ঘ) awestruck.

Options,
ক) apprehensive:
- উদ্বিগ্ন; উৎকণ্ঠিত; শঙ্কিত।

খ) benevolent:
- দয়ালু; সদাশয়।

গ) curious:
- উৎসুক।

ঘ) awestruck:
- শ্রদ্ধায় ও ভয়ে অভিভূত।

ঙ) humorous:
- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।
৩৭.
When you are teaching someone for free, you are doing the work ________.
  1. de facto
  2. de jure
  3. pro rata
  4. ad hominem
  5. pro bono
ব্যাখ্যা
Correct answer: ঙ) pro bono.

Options,
ক) de facto: [Latin phrase]
English Meaning: in reality, actually, existing in fact, although perhaps not intended, legal, or accepted.
Bangla Meaning: প্রকৃতপক্ষে, সত্য, বস্তুত।

খ) de jure:
English meaning: having a right or existence as stated by law.
Bangla meaning: ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত।

গ) pro rata:
English meaning: calculated according to, or as a share of, the fixed rate for a larger total amount.
Bangla meaning: অনুপাতে; অনুসারে; যথাভাগ।

ঘ) ad hominem:
English meaning: (of a criticism, etc.) directed against a person, rather than against what that person says.
Bangla meaning: ব্যক্তিগত আক্রমণ।

ঙ) pro bono:
English meaning: (especially of legal work) done without asking for payment.
Bangla meaning: জনসেবার জন্য বিনামূল্যে কাজ।

অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে - pro bono বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়। 

Complete sentence: When you are teaching someone for free, you are doing the work pro bono.

Bangla: যখন তুমি কাউকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছো, তখন তুমি জনহিতকর কাজ করছো।

Source: Cambridge & Oxford Dictionary.
৩৮.
The phrase 'Catch-22' is used to indicate ______.
  1. a circular predicament
  2. the source of a disagreement
  3. an unfair advantage
  4. a ceremonial clause
  5. none
ব্যাখ্যা
Correct answer: ক) a circular predicament.

• Catch-22:

English meaning: a dilemma or difficult circumstance from which there is no escape because of mutually conflicting or dependent conditions./ an impossible situation where you are prevented from doing one thing until you have done another thing that you cannot do until you have done the first thing.
Bangla meaning: এমন একটি পরিস্থতি যেখানে কোনো সমস্যা থেকে বের হওয়ার উপায় নেই কারণ সেই সমস্যার সমাধান করতেও একটি শর্ত বাধ্যতামূলক, যা নিজেই অসম্ভব। অর্থাৎ, এটা এক ধরণের চক্রাকারে বাঁধা বা জটিল পরিস্থিতি যেখানে সমস্যা থেকে বের হওয়ার পথ একইসাথে বাধা সৃষ্টি করে/ একধরনের বৃত্তাকার জটিলতা বা এমন সমস্যা যেখানে সমাধানের পথ বন্ধ।

Options,
ক) a circular predicament:
- একধরনের বৃত্তাকার জটিলতা।

খ) the source of a disagreement
- বিরোধ বা মতবিরোধের উৎস।

গ) an unfair advantage
- অন্যায্য সুবিধা।

ঘ) a ceremonial clause
- আনুষ্ঠানিক শর্তাবলী বা ধারাবলী।
৩৯.
Find the odd one among the following options.
  1. innuendo
  2. implication
  3. effusion
  4. insinuation
  5. allusion
ব্যাখ্যা
Correct answer: effusion.

Options,
ক) Innuendo:
English meaning: an indirect remark about somebody/something, usually suggesting something bad or rude; the use of remarks like this.
Bangla meaning: বক্রোক্তি; ব্যঙ্গোক্তি; ব্যঙ্গ; ছেকোক্তি; কটাক্ষ; শ্লেষ/ অপরোক্ষ ইঙ্গিত বা ছদ্মবাক্য, বিশেষ করে যখন কেউ সরাসরি না বলে কিন্তু পরোক্ষভাবে কিছু নিন্দামূলক বা আপত্তিকর জিনিস বোঝায়।।

খ) Implication: [noun]
English meaning: an occasion when you suggest or show that someone is involved in a crime/ a suggestion of something that is made without saying it directly.
Bangla meaning: (অপরাধ ইত্যাদির সঙ্গে) সংসৃষ্টকরণ; জড়ানো; ব্যঞ্জনার্থ; নিহিত্যার্থ; উপলক্ষ্য।

গ) Effusion: [noun]
English meaning: a sudden and uncontrolled expression of strong emotion.
Bangla meaning: উচ্ছ্বাস বা আবেগের প্রকাশ।

ঘ) Insinuation: [noun]
English meaning: the action of suggesting, without being direct, that something unpleasant is true.
Bangla meaning: বক্রোক্তি/ পরোক্ষ অভিযোগ বা ইঙ্গিত যা সরাসরি না বলে কারো প্রতি সন্দেহ, অবিশ্বাস বা নেতিবাচক ধারণা প্রকাশ করে।

ঙ) Allusion: [noun]
English meaning: a brief or indirect reference.
Bangla meaning: পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত — কোনো বিষয়, ঘটনা বা মানুষকে সরাসরি না বলেও বুঝিয়ে দেওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, 
- innuendo, implication, insinuation, allusion — এই চারটি শব্দই পরোক্ষ ইঙ্গিত বা ছুপছাপ ভাবে কিছু বোঝানোর সাথে সম্পর্কিত।
- effusion — এর অর্থ সম্পূর্ণ আলাদা, এটি বোঝায় কোনো জিনিসের মুক্ত প্রবাহ বা আবেগের উচ্ছ্বাস, যেমন উচ্ছ্বাস বা আবেগের প্রকাশ।
৪০.
Questions 40 to 44: Identify the erroneous part. If there is no error, select option E. 40) Haris committed that he would make a concerted effort in recovering the remaining outstanding loans by year-end
  1. that
  2. would
  3. concerted
  4. outstanding
  5. No error
ব্যাখ্যা
Correct answer: No error.

Complete sentence: Haris committed that he would make a concerted effort in recovering the remaining outstanding loans by year-end.

Bangla: হারিস অঙ্গীকার করেছিল যে সে বছরের শেষের মধ্যে বাকি অপরিশোধিত ঋণগুলো পুনরুদ্ধার করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা চালাবে।
৪১.
Unbeknownst to the rest of the group, Jamil considered me as one of his dearer friends and thus would never risk any harm to me.
  1. Unbeknownst
  2. as
  3. dearer
  4. risk
  5. No error
ব্যাখ্যা
Answer: as.

• এখানে "as" শব্দটির ব্যবহার ভুল।
- ইংরেজিতে 'consider' verb পর সরাসরি object এবং object complement দেওয়া হয়।
- বাক্যটিতে "considered me as one of his dearer friends" এর পরিবর্তে "considered me one of his dearer friends" হওয়া উচিত।

Correct sentence: Unbeknownst to the rest of the group, Jamil considered me one of his dearer friends and thus would never risk any harm to me.

Bangla: দলের বাকি সদস্যদের অজান্তে, জামিল আমাকে তার প্রিয় বন্ধুদের একজন মনে করতেন এবং তাই তিনি কখনোই আমাকে কোনো ক্ষতির ঝুঁকিতে ফেলতেন না।

Other options,
ক) Unbeknownst: 
— এটি সঠিক, এর অর্থ "অজান্তে" বা "যা কারো জানা ছিল না"।

গ) dearer: 
— এটি সঠিক। "Dear" এর তুলনামূলক রূপ, ব্যবহার ঠিক আছে।

ঘ) risk:
— এটি সঠিক।
 
৪২.
Auditors maintained that analyses and pertinent information in the quarterly report lacked credibility and somehow mislead external stakeholders.
  1. pertinent
  2. information
  3. mislead
  4. external
  5. No error
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) mislead.

• এখানে "mislead" শব্দটির ব্যবহার ভুল।
- বাক্যটি past tense-এ লেখা হয়েছে।
- বাক্যটি অতীতের ঘটনা বর্ণনা করছে, তাই "mislead" এর পরিবর্তে "misled" হওয়া উচিত।

Correct sentence: Auditors maintained that analyses and pertinent information in the quarterly report lacked credibility and somehow misled external stakeholders.

Bangla: অডিটররা বলেছিলেন যে ত্রৈমাসিক প্রতিবেদনের বিশ্লেষণ ও প্রাসঙ্গিক তথ্যের বিশ্বাসযোগ্যতার অভাব ছিল এবং কোনোভাবে বহিরাগত স্টেকহোল্ডারদের বিভ্রান্ত করেছিল।

উল্লিখিত অন্য অপশন গুলো:
ক) pertinent
- Meaning: প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক।
- এখানে "pertinent information" অর্থ "প্রাসঙ্গিক তথ্য," যা বাক্যে সঠিক ও প্রাসঙ্গিকভাবে ব্যবহার হয়েছে।
- তাই "pertinent"-এ কোনো ভুল নেই।

খ) information
- Meaning: তথ্য।
- এটি uncountable noun, এবং বাক্যে সঠিকভাবে ব্যবহার হয়েছে।

ঘ) external
- Meaning: বাহ্যিক বা বহিরাগত।
- "external stakeholders" অর্থ "বহিরাগত অংশীদাররা," যা প্রাসঙ্গিক এবং সঠিক ব্যবহার।
৪৩.
Because Robin was accustomed with incessant customer complaints, yesterday could not affect him at all.
  1. with
  2. incessant
  3. Yesterday
  4. affect
  5. No error
ব্যাখ্যা
Answer: with.

• Accustomed to something:
English meaning: familiar with something.
Bangla meaning: অভ্যস্ত হওয়া।

Example: She quickly became accustomed to his messy ways.

• 'Accustomed' শব্দের সঙ্গে সাধারণত 'to' preposition ব্যবহার হয়।
- বাক্যে 'accustomed with' ব্যবহার ভুল।

Complete sentence: Because Robin was accustomed to incessant customer complaints, yesterday could not affect him at all.

Bangla: রবিন ক্রমাগত গ্রাহকের অভিযোগের সাথে অভ্যস্ত হওয়ায় গতকাল তাঁকে মোটেই প্রভাবিত করতে পারেনি।

Other option:
- incessant (অব্যাহত, ধারাবাহিক) → সঠিক
- yesterday (গতকাল) → সঠিক
- affect (প্রভাব ফেলা) → সঠিক
৪৪.
Regardless of such fiery rhetoric, we understand that the penultimate goal of your campaign is to capture power at any cost.
  1. fiery
  2. penultimate
  3. campaign
  4. at
  5. No error
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) penultimate.

• Penultimate:
English meaning: second from the last.
Bangla meaning: (শব্দ, মাত্রা, ঘটনা) সবশেষটির পূর্ববর্তী।

• এখানে "penultimate" শব্দটির ব্যবহার ভুল।
- অথচ এখানে বক্তার উদ্দেশ্য বোঝানো হয়েছে চূড়ান্ত লক্ষ্য বা মূল লক্ষ্য— অর্থাৎ ultimate.
- বাক্যটিতে "penultimate" এর পরিবর্তে "ultimate" হওয়া উচিত।

Complete sentence: Regardless of such fiery rhetoric, we understand that the ultimate goal of your campaign is to capture power at any cost.

Bangla: এত উত্তেজনাপূর্ণ বক্তৃতার পরেও, আমরা বুঝতে পারছি যে আপনার প্রচারণার চূড়ান্ত লক্ষ্য যেকোনো মূল্যে ক্ষমতা দখল করা।

Other options:

ক) fiery:
- জ্বালাময়ী/উত্তেজক।

গ) campaign:
- প্রচারণা।

ঘ) at:
- "at any cost" (যে কোনো মূল্যে)।
৪৫.
Pavel was cycling at 30 km/h and was passed by Ratan who was cycling at 40 km/h. If Ratan cycles for c minutes at his speed and then stops, how long, in minutes, will it take for Pavel to reach him?
  1. 2c
  2. c
  3. c/2
  4. c/3
  5. 4c/3
ব্যাখ্যা

Question: Pavel was cycling at 30 km/h and was passed by Ratan who was cycling at 40 km/h. If Ratan cycles for c minutes at his speed and then stops, how long, in minutes, will it take for Pavel to reach him?

Solution: 
পাভেলের গতি = 30 কিমি/ঘণ্টা = 30/60 = 0.5 কি. মি./মিনিট।
রতনের গতি = 40 কিমি/ঘণ্টা = 40/60 = 2/3 কি. মি./মিনিট।

এখন, c মিনিটে
পাভেলের দূরত্ব = 0.5c কি. মি.
রতনের দূরত্ব = (2/​3) × c = 2c/3 কি. মি.

∴ পাভেলের এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = দূরত্ব/গতি
= (2c/3)/0.5
= 4c/3 মিনিট

৪৬.
Kanban Inc., earned BDT 47000 in December, thereby reducing 12-month average earning (from January to December) by BDT 2500. Find the new average earning in BDT.
  1. 72000
  2. 73500
  3. 74500
  4. 76200
  5. None
ব্যাখ্যা
Question: Kanban Inc., earned BDT 47000 in December, thereby reducing 12-month average earning (from January to December) by BDT 2500. Find the new average earning in BDT.

Solution:
ধরি,
জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসের মোট আয় =11x টাকা।
গড় = 11x/11 = x

ডিসেম্বর মাসে আয় = 47,000 টাকা।
নতুন গড় = x - 2500

প্রশ্নমতে,
(11x + 47,000)/12 =  x - 2500
11x + 47,000 = 12x - 30000
x = 77000

সুতরাং, আগের গড় 77000 টাকা

অতএব, নতুন গড় =  x - 2500
= 77000 - 2500 টাকা
= 74500 টাকা
৪৭.
If p and q are positive integers and the difference between pq and qp is three times the sum of p and q, then how many pairs of p and q are possible?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. 6
ব্যাখ্যা
Question: If p and q are positive integers and the difference between pq and qp is three times the sum of p and q, then how many pairs of p and q are possible?

Solution:
প্রথমে, pq এবং qp কে সংখ্যা হিসেবে বিবেচনা করি।

pq হলো একটি দুই অঙ্কের সংখ্যা যেখানে দশকের স্থানে p এবং এককের স্থানে q।
সুতরাং,
pq = 10p + q
একইভাবে,
qp = 10q + p

প্রদত্ত শর্তমতে,
⇒ pq - qp = 3(p + q)
⇒ (10p + q) - (10q + p) = 3(p + q)
⇒ 9p - 9q = 3p + 3q
⇒ 6p = 12q
⇒ p = 2q

যেহেতু p এবং q ধনাত্মক পূর্ণসংখ্যা এবং উভয়ই এক অঙ্কের সংখ্যা (কারণ pq এবং qp দুই অঙ্কের সংখ্যা),
q = 1, 2, 3, 4
p = 2, 4, 6, 8

সুতরাং, সম্ভাব্য জোড়াগুলি হলো,
(2, 1), (4, 2), (6, 3), (8, 4)

∴ মোট 4টি জোড়া সম্ভব।
৪৮.
Fedora Technologies acquired 60 hard-drives and tried selling them at BDT 2400 apiece at 20 percent markup on cost price. After 3 months, 6 remained unsold and were returned to manufacturer at 50 percent refund of cost. Find out Fedora's approximate profit margin as a percentage of initial acquisition cost of the 60 hard-drives.
  1. 5%
  2. 7.5%
  3. 10%
  4. 12.5%
  5. None
ব্যাখ্যা

Question: Fedora Technologies acquired 60 hard-drives and tried selling them at BDT 2400 apiece at 20 percent markup on cost price. After 3 months, 6 remained unsold and were returned to manufacturer at 50 percent refund of cost. Find out Fedora's approximate profit margin as a percentage of initial acquisition cost of the 60 hard-drives.

Solution:
ধরি,
প্রতি ইউনিটের ক্রয়মূল্য = x

Markup ২০%, অর্থাৎ,
বিক্রয়মূল্য = 1.2x = 2400
⇒ x = 2400/1.2​
= (2400 × 10)/12
= 2000 টাকা

অতএব,
প্রতি হার্ডড্রাইভের ক্রয়মূল্য = ২০০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = 60 × 2000 = 120000 টাকা

আবার,
বিক্রিত হার্ডড্রাইভ = 60 - 6 = 54
প্রতি হার্ডড্রাইভ বিক্রয়মূল্য = 2400 টাকা
∴ মোট বিক্রয়মূল্য =54 × 2400 = 129600

অবিক্রিত 6টি ফেরত দিয়ে,
রিফান্ড = 6 × (50% × 2000)
= 6 × 1000
= 6000 টাকা

∴ মোট আয় = (বিক্রয় + রিফান্ড)
= 129600 + 6000
= 135600 টাকা

∴  লাভ = 135600 - 120000 = 15600 টাকা

∴  লাভের হার = (15600/120000) × 100 = 13%

৪৯.
Mr. Farhan and Mr. Rafiq start walking in the park along a circular track from opposite directions at 6:30 am. If they walk at speeds of 2 rounds per hour and 3 rounds per hour respectively, how many times will they cross each other by 8.00 am?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
  5. 9
ব্যাখ্যা
Question: Mr. Farhan and Mr. Rafiq start walking in the park along a circular track from opposite directions at 6:30 am. If they walk at speeds of 2 rounds per hour and 3 rounds per hour respectively, how many times will they cross each other by 8.00 am?

Solution:
6 : 30 am থেকে 8 : 00 am পর্যন্ত সময় = 1.5 ঘণ্টা
দুইজন বিপরীত দিকে হাঁটছেন, তাই প্রতি ঘণ্টায় তারা যতবার একে অপরকে অতিক্রম করবেন তা হব,
আপেক্ষিক বেগ = 2 + 3 = 5 চক্কর প্রতি ঘণ্টা
সুতরাং 1.5 ঘণ্টায় তারা একে অপরকে অতিক্রম করবে = 5 × 1.5 = 7.5 বার
তবে আংশিক অতিক্রম (0.5) গণনায় ধরা হবে না, কারণ ঘুরার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা গ্রহণযোগ্য।
৫০.
TerraData asked a team of workers to finish a project. After 16 days, 25% workers left. Remaining workers took the same number of days to finish rest of the work that the original team would have taken to complete the entire project. In how many days was the entire project finally completed?
  1. 45
  2. 56
  3. 72
  4. 80
  5. 90
ব্যাখ্যা
Question: TerraData asked a team of workers to finish a project. After 16 days, 25% workers left. Remaining workers took the same number of days to finish rest of the work that the original team would have taken to complete the entire project. In how many days was the entire project finally completed?

Solution:
ধরি,
টিমে মোট কর্মীর সংখ্যা = 100 জন

পুরো কাজ শেষ করতে পুরো টিমের লাগত = x দিন
তাহলে,
1 দিনে পুরো টিমের কাজের পরিমাণ = 1/x
16 দিনে তারা করেছে = 16/x

আবার,
25% কর্মী চলে গেল ⇒ বাকি থাকল 75 জন

75 জনের কাজের ক্ষমতা = 75/100 = 3/4

এখনকার টিম 1 দিনে করবে 3/4x

আবার
ধরি,
তারা বাকি কাজ শেষ করতে সময় নিয়েছে = x দিন
তাহলে তারা করেছে = x × (3/4x) = 3/4​ কাজ

প্রশ্নমতে,
⇒ (16/x) + (3/4​) = 1
⇒ 16/x = 1 - (3/4​)
⇒ 16/x = 1/4
∴ x = 64

∴ প্রজেক্টটি সম্পূর্ণ হতে সময় লেগেছে = প্রথম 16 দিন + পরবর্তী 64 দিন = 80 দিন
৫১.
If the distribution of movie durations is symmetric around the mean of 1.5 hours following a bell curve and if the standard deviation is 20 minutes, approximately what percentage of all movies are longer than 110 minutes?
  1. 12
  2. 16
  3. 20
  4. 25
  5. 50
ব্যাখ্যা
Question: If the distribution of movie durations is symmetric around the mean of 1.5 hours following a bell curve and if the standard deviation is 20 minutes, approximately what percentage of all movies are longer than 110 minutes?

Solution:
Mean movie duration, µ = 1.5 hours = 90 minutes 
Standard deviation, σ = 20 minutes 

We are to find the percentage of movies longer than 110 minutes. 
So, X = 110 
Here, z = (X - µ)/σ
= (110 - 90)/20
= 1

Using standard normal distribution, 
Area to the left of z = 1 (i.e. movies ≤ 110 minutes) is approximately 84.13%. 
So, the area to the right (i.e., movies > 110 minutes) is = 100% + (- 84.13)% = 15.87% approx  16%
৫২.
Amir and Hannan working together can finish a work in 3 hours. If they work alone, Hannan takes 3 times as long as Amir. How long does Hannan take to finish the job alone?
  1. 6
  2. 12
  3. 14
  4. 16
  5. None
ব্যাখ্যা
Question: Amir and Hannan working together can finish a work in 3 hours. If they work alone, Hannan takes 3 times as long as Amir. How long does Hannan take to finish the job alone?

Solution:
ধরি,
আমির একা কাজটি শেষ করতে সময় নেয় = x ঘণ্টা
হান্নান একা কাজটি শেষ করতে সময় নেয় = 3x ঘণ্টা

এখন
আমিরের 1 ঘণ্টায় কাজের পরিমাণ = 1/x
হান্নানের 1 ঘণ্টায় কাজের পরিমাণ = 1/3x

তারা একসাথে 1 ঘণ্টায় যতটুকু কাজ করতে পারে = (1/x) + (1/3x) = 4/3x

একসাথে কাজটি শেষ করতে সময় লাগে = 3 ঘণ্টা

⇒ 3 ঘণ্টায় তারা পুরো ১টা কাজ শেষ করে

তাহলে,
3 × (4/3x) = 1
⇒ 4/x = 1
⇒ x = 4

সুতরাং,
আমির একা কাজটি শেষ করতে সময় নেয় = ৪ ঘণ্টা
হান্নান একা কাজটি শেষ করতে সময় নেয় = 3 × 4 = 12 ঘণ্টা
৫৩.
Find the remainder when 711 + 7111 + 71111 is divided by 8.
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
  5. 7
ব্যাখ্যা

Question: Find the remainder when 711 + 7111 + 71111 is divided by 8.

Solution:
When, 7 is divided by 8 then remainder = 7
When, 72 is divided by 8 then remainder = 1
When, 73 is divided by 8 then remainder = 7
When, 74 is divided by 8 then remainder = 1
Odd exponents give remainder = 7
Even exponents give remainder = 1

In 1st term, exponent is 11, which is odd so remainder = 7
In 2nd term, exponent is 111, which is also odd so remainder = 7
In 3rd term, exponent is 1111, which is odd so remainder = 7
So, (711 + 7111 + 71111) mod 8 = (7 + 7 + 7) mod 8 = 21 mod 8 = 5

৫৪.
Which of the following is the largest?
  1. 227
  2. 1253
  3. 518
  4. 44.1024
  5. 279
ব্যাখ্যা
Question:  Which of the following is the largest?

Solution:
Let's simplify each option to comparable base powers:
A) 227 already in base 2
B) 1253 = (53)3 = 59
C) 518 already in base 5
D) 44 × 1024=(22)4× 210 = 28× 210 = 218
E) 279 = (33)9 = 327

Now observe:
518 is clearly much larger than 59
227 is larger than 218

But base 3 raised to 27 (i.e., 327) grows faster than all

Since 327 increases faster than any of the others, option E is the largest.
৫৫.
If f(a) = a - 5 and g(b)= 5 − b, what is the value of the expression ।f(x)।− ।g(x)। + ।f[g(x)]।?
  1. ।x - 5।
  2. 2x + 15
  3. ।- x।
  4. ।2x - 3।
  5. x
ব্যাখ্যা
Question: If f(a) = a - 5 and g(b)= 5 − b, what is the value of the expression ।f(x)।− ।g(x)। + ।f[g(x)]।?

Solution:
f(x) = x - 5 ⇒ so |f(x)| = |x - 5|
g(x) = 5 - x ⇒ so |g(x)| = |5 - x| = |- (x - 5)| = |x - 5|

f(g(x)) = f(5 - x) = (5 - x) - 5 = - x ⇒ so |f(g(x))| = |- x| 

Now plug into the expression:

|f(x)| - g(x)| + |f(g(x))| = |x - 5| - |x - 5| + |- x| = 0 + |- x| = |- x| = |x|

So the correct answer is গ) |- x|.
--------------------
Note: Why not ঙ) x ?

Actually, |- x| is always the same as |x|, not the same as the plain x unless x ≥ 0.
For a negative x (say, x = −2), we get
|−(−2)| = |2| = 2,
while x = −2.
cannot reduce to the bare x for all x.

So, Option ঙ) x would only match when x happens to be non-negative, but it fails for negative values.

That is why the correct answer is গ) ।- x।
৫৬.
From a total of 4 engineers and 6 technicians, a team of 3 has to be made, with at least 1 engineer. How many such teams are possible?
  1. 100
  2. 112
  3. 120
  4. 130
  5. 136
ব্যাখ্যা
Question: From a total of 4 engineers and 6 technicians, a team of 3 has to be made, with at least 1 engineer. How many such teams are possible?

solution: 
মোট ৪ জন ইঞ্জিনিয়ার এবং ৬ জন টেকনিশিয়ান আছেন।
এখন ৩ সদস্যের দল গঠন করতে হবে, যেখানে অন্তত ১ জন ইঞ্জিনিয়ার থাকবে।

১ম ক্ষেত্রে,
১ জন ইঞ্জিনিয়ার + ২ জন টেকনিশিয়ান
= (4C1) × (6C2) = 4 × 15 = 60

২য় ক্ষেত্রে,
২ জন ইঞ্জিনিয়ার + ১ জন টেকনিশিয়ান
= (4C2) × (6C1) = 6 × 6 = 36

৩য় ক্ষেত্রে,
৩ জন প্রকৌশলী + ০ জন টেকনিশিয়ান
= (4C3) × (6C0) = 4 × 1 = 4

∴ মোট উপায় = 60 + 36 + 4 =100
৫৭.
A rectangular fish tank has internal dimensions 80 cm × 60 cm × 15 cm can be filled with tap A at the rate of 680 cm3 every 2 minutes, and can be emptied with tap B at a rate of 140 cm3 per minute. If Jamal leaves both taps are opened at 2:30 pm, when will the tank be filled to 1/3rd its capacity?
  1. 3.45 pm
  2. 4.15 pm
  3. 4.30 pm
  4. 5.15 pm
  5. 5.30 pm
ব্যাখ্যা
Question: A rectangular fish tank has internal dimensions 80 cm × 60 cm × 15 cm can be filled with tap A at the rate of 680 cm3 every 2 minutes, and can be emptied with tap B at a rate of 140 cm3 per minute. If Jamal leaves both taps are opened at 2 : 30 pm, when will the tank be filled to 1/3rd its capacity?

Solution:
ট্যাংকের মোট আয়তন = 80 × 60 × 15 = 72000 cm3

তাহলে,
1/3 অংশ = 72000 ÷ 3 = 24000 cm3

এখন,
ট্যাপ A, প্রতি মিনিটে পানি ভর্তি করে = 680 ÷ 2 = 340 cm3

এবং,
ট্যাপ B, প্রতি মিনিটে পানি ফেলে দেয় = 140 cm3

∴ পানি জমার হার প্রতি মিনিটে = 340 - 140 = 200 cm3
∴ 24000 cm3 পানি জমতে কত সময় লাগবে = 24000/200 = 120 মিনিট = 2 ঘণ্টা [1 ঘণ্টা = 60মিনিট]

∴ সময় = ২ : ৩০ PM + 2 ঘণ্টা = 4 : 30 PM

ট্যাংকের 1/3 অংশ পূর্ণ হবে 4 : 30 PM-এ।
৫৮.
A 9 cm × 8 cm × 15 cm block of ice is being melted to make identical ice cubes. If surface area any two sides of the cubes has to be 72cm2 how many ice cubes can be made?
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
  5. 11
ব্যাখ্যা
Question: A 9 cm × 8 cm × 15 cm block of ice is being melted to make identical ice cubes. If surface area any two sides of the cubes has to be 72cm2 how many ice cubes can be made?

Solution:
বড় ব্লকের আয়তন = 9 × 8 × 15 = 1080 cm3

একটি ঘন আইস কিউবের সব পাশ সমান ⇒ প্রতিটি পাশে ক্ষেত্রফল হবে a2

তাহলে দুই পাশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল,
2a2 = 72
⇒ a2 = 72/2 = 36
⇒ a2 = 62
∴ a = 6 cm

এবং প্রতিটি আইস কিউবের আয়তন = a3 = 63 = 216 cm3

∴ মোট আইস কিউবের সংখ্যা = 1080/216 = 5টি
৫৯.
If the summation of roots of two integers is √(11+8√2). What is the summation of the squares of these two integers?
  1. 49
  2. 55
  3. 57
  4. 63
  5. 78
ব্যাখ্যা
Question: If the summation of roots of two integers is √(11+8√2). What is the summation of the squares of these two integers?

Solution:
Let, 
The two integers are x and y. 
ATQ,
 √x + √y = √(11 + 8√2)
⇒ (√x + √y)2 = {√(11 + 8√2)}2
⇒ x + 2√x . √y + y = 11 + 8√2
⇒ x + y + 2√(xy) = 11 + 8√2

So, x + y = 11

And,
2√(xy) = 8√2 
⇒ √(xy) = 4√2 
⇒ xy = 32 

Now,
(x + y)2 = 112 
⇒ x2  + y2 + 2xy = 121
⇒ x2  + y2 = 121 - 2 . 32 
⇒ x2  + y2 = 57
৬০.
Raisa took one cup of half olive-oil and half vinegar and poured it in a jar that had equal parts of olive-oil, vinegar, and water. If the result is a three-cup mixture of salad dressing, what portion of the dressing is olive-oil?
  1. 5/12
  2. 5/6
  3. 9/16
  4. 7/18
  5. 2/5
ব্যাখ্যা
Question: Raisa took one cup of half olive-oil and half vinegar and poured it in a jar that had equal parts of olive-oil, vinegar, and water. If the result is a three-cup mixture of salad dressing, what portion of the dressing is olive-oil?

Solution:
চূড়ান্ত মিশ্রণ ৩ কাপ, এবং রাইসা ১ কাপ মিশ্রণ যোগ করেছে।
তাই, জারে প্রাথমিকভাবে ছিল, 3 - 1 = 2 কাপ

জারে অলিভ অয়েল, ভিনেগার এবং পানি সমপরিমাণ ছিল। ধরি, প্রতিটির পরিমাণ x কাপ।

তাহলে,
⇒ x + x + x = 2
⇒ 3x = 2
∴ x = 2/3

সুতরাং, জারে প্রাথমিকভাবে ছিল,
অলিভ অয়েল = 2/3​ কাপ
ভিনেগার = 2/3​ কাপ
পানি = 2/3​ কাপ

আবার,
রাইসার যোগ করা অলিভ অয়েল 1/2 কাপ
জারে অলিভ অয়েল = 2/3​ কাপ

∴ জারে মোট অলিভ অয়েল আছে = (2/3) + (1/2) = (4 + 3)/6 = 7/6 কাপ

∴ চূড়ান্ত মিশ্রণে অলিভ অয়েল আছে = (7/6)/3 = 7/18 অংশ
৬১.
Complete the series: 2u, 7o, 31i, 127e, _______
  1. 254u
  2. 322o
  3. 486l
  4. 511a
  5. None
ব্যাখ্যা
Question: Complete the series: 2u, 7o, 31i, 127e, _______

Solution:
এখানে,
ধারাটি কে ২ টি অংশে বিভক্ত করা যায়,

প্রথম সংখ্যা ধারা = 2, 7, 31, 127…..
বর্ণ ধারা = u, o, i, e,...

সংখ্যা ধারায়,
১ম সংখ্যা = 2
২য় সংখ্যা = 23 - 1 = 7
৩য় সংখ্যা = 25 - 1 = 31
৪র্থ সংখ্যা = 27- 1 = 127


∴ পরবর্তী সংখ্যা হবে = 29 - 1= 511

বর্ণ ধারা থেকে বুঝা যায় সবগুলো (vowel) স্বরবর্ণ।
 u, o, i, e এর পরবর্তী বর্ণ হবে ⇒ a

∴ ধারার পরবর্তী অংশ হবে = 511a 

৬২.
Average of six non-zero positive integers is 15 and the median is 18. The modal value is less than the median. What is the maximum possible value of the largest of the six integers?
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
  5. 32
ব্যাখ্যা
Question: Average of six non-zero positive integers is 15 and the median is 18. The modal value is less than the median. What is the maximum possible value of the largest of the six integers?

Solution:
দেওয়া আছে,
শূণ্য নয় এমন ৬ টি সংখ্যার গড় = ১৫

∴ ৬ টি সংখ্যার সমষ্টি = (১৫ × ৬) = ৯০


আবার, মধ্যমা = ১৮
∴ ৬টি সংখ্যাকে ছোট থেকে বড় ক্রমে সাজালে, ৩য় ও ৪র্থ সংখ্যার গড় হবে ১৮।
∴ ৩য় ও ৪র্থ সংখ্যা দুটি হবে = ১৭ ও ১৯

যেহেতু, প্রচুরক মধ্যমা হতে ছোট হবে,

প্রদত্ত তথ্যের ভিত্তিতে সর্বনিম্ন মান নিয়ে ৫ টি সংখ্যা হবে = ১, ১, ১৭, ১৯, ২০ [যেহেতু ৩য় ও ৪র্থ সংখ্যা ১৭ ও ১৯]

তাদের সমষ্টি = ১ + ১ + ১৭ + ১৯ + ২০ = ৫৮

∴ বৃহত্তম সংখ্যাটি হবে = ৯০ - ৫৮ = ৩২
৬৩.
Arib's Toyota Cross averages 25 km/liter inside city and 40 km/liter on highway. Yesterday, he drove to his Gulshan office from the factory which is 105 km away. If the Google Maps showed that he drove 25 km of this distance inside Dhaka, what was his average mileage?
  1. 25
  2. 28
  3. 30
  4. 33
  5. 35
ব্যাখ্যা
Question: Arib's Toyota Cross averages 25 km/liter inside city and 40 km/liter on highway. Yesterday, he drove to his Gulshan office from the factory which is 105 km away. If the Google Maps showed that he drove 25 km of this distance inside Dhaka, what was his average mileage?

Solution:
দেওয়া আছে,
শহরের ভিতরে গড় জ্বালানি খরচ = ২৫ কি.মি./লিটার
হাইওয়ে পথে গড় জ্বালানি খরচ = ৪০ কি.মি./লিটার

তার মোট অতিক্রান্ত দূরত্ব = ১০৫ কি.মি

গুগল ম্যাপ অনুসারে,
সে শহরের ভিতরে অতিক্রম করে = ২৫ কি.মি.
∴ ২৫ কি.মি. পথের জন্য জ্বালানি খরচ হয় = ২৫/২৫ = ১ লিটার

∴ হাইওয়ে পথে অতিক্রম করে = (১০৫ - ২৫) কি.মি.
= ৮০ কি.মি.

∴ ৮০ কি.মি. পথের জন্য জ্বালানি খরচ হয় = ৮০/৪০ = ২ লিটার

∴ মোট জ্বালানি খরচ হয় = (১ + ২) = ৩ লিটার

∴ তার গড় জ্বালানি খরচ = ১০৫/৩ = ৩৫ কি.মি./লিটার
৬৪.
If 2x + 2y = 222, what is the value of x + y?
  1. 39
  2. 40
  3. 41
  4. 42
  5. None
ব্যাখ্যা
Question: If 2x + 2y = 222, what is the value of x + y?

Solution:
Here,,
2x + 2y=222
⇒ 2x(1 + 2y - x)=222

2x must be a power of 2 that divides 222
(1 + 2y - x) must be a power of 2
Only way (1 + 2y - x) is a power of 2 is if,  y - x = 0

So, y - x = 0
⇒ y = x

∴ 2x + 2x = 222
⇒ 2.2x = 222
⇒ 21 + x=222
⇒ 1 + x = 22
∴ x = 21
∴ x + y = 21 + 21 = 42
৬৫.
In 2024, which country was ranked the most innovative according to WIPO?
  1. Sweden
  2. Switzerland
  3. UK
  4. USA
  5. Singapore
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- প্রকাশিত হয়: সেপ্টেম্বর, ২০২৪।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

উল্লেখ্য, 
- বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

সূত্র: WIPO ওয়েবসাইট।
৬৬.
Which of the following organizations won the Nobel Prize three times?
  1. ICRC
  2. UNESCO
  3. UNHCR
  4. WFP
  5. UNCTAD
ব্যাখ্যা

ICRC:
- ICRC-এর পূর্ণরূপ: International Committee of the Red Cross.
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য, 
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

এছাড়াও, 
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

অন্যদিকে: 
- UNHCR দুই বার পুরস্কার পেয়েছে: ১৯৫৪ ও ১৯৮১ সালে।
- WFP একবার বার পুরস্কার পেয়েছে ২০২০ সালে।
- UNESCO ও UNCTAD কখনোই নোবেল শান্তি পুরস্কার পায়নি।

সূত্র: ICRC ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 

৬৭.
In which country will the 2025 United Nations Climate Change Conference (COP30) take place?
  1. Brazil
  2. Azerbaijan
  3. UAE
  4. Egypt
  5. Turkey
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে। 
- এটি প্রথমবারের মতো আমাজন অঞ্চলে অনুষ্ঠিত একটি COP সম্মেলন।

সূত্র: COP30 ও Brasil ওয়েবসাইট।
৬৮.
Which of the following is not a British overseas territory?
  1. Cayman Islands
  2. Gibraltar
  3. Saint Helena
  4. Montserrat
  5. New Caledonia
ব্যাখ্যা

New Caledonia: 
- নিউ ক্যালেডোনিয়া দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ফরাসি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল,
- এটা অস্ট্রেলিয়ার পূর্বে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
- এর রাজধানী নুমিয়া (Noumea).
- নিউ ক্যালেডোনিয়ার প্রবাল প্রাচীর ঘেরা ল্যাগুন ও জীববৈচিত্র্যপূর্ণ রিফ অঞ্চল ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এই অঞ্চলের রাষ্ট্রপ্রধান হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। 

যুক্তরাজ্য: 
- যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস।
- বাকিংহাম প্যালেস হলো ব্রিটিশ রাজপরিবারের বাসভবন।
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, অর্থাৎ বিভিন্ন আইন, রীতিনীতি ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত।
- দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতির পাশাপাশি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

নিচের দ্বীপগুলো ব্রিটেনের অন্তর্ভুক্ত:
- Anguilla, 
- Bermuda, 
- British Antarctic Territory, 
- British Indian Ocean Territory, 
- British Virgin Islands, 
- Cayman Islands, 
- Falkland Islands, 
- Gibraltar, 
- Montserrat, 
- Pitcairn Islands, 
- Saint Helena, 
- South Georgia, 
- Turks and Caicos Islands.

সূত্র: ব্রিটানিকা ও UK সরকারের ওয়েবসাইট। 

৬৯.
How many countries are currently members of BIMSTEC?
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
  5. 6
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো - বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, নেপাল। 
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উল্লেখ্য, 
- BIMSTEC এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৭০.
Which of the following vitamins is primarily responsible for blood clotting?
  1. Vitamin B12
  2. Vitamin E
  3. Vitamin K
  4. Vitamin B6
  5. Vitamin D
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) Vitamin K.
- Vitamin K রক্ত জমাট বাঁধাতে (blood clotting) প্রধান ভূমিকা পালন করে। এটি এমন প্রোটিনগুলির সংশ্লেষণে সহায়তা করে যা রক্তের জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়।

• ভিটামিন 'কে':
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।
- ভিটামিন 'কে' এর উৎস:
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।
ভিটামিন 'কে' এর কাজ:
- কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
- পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

• অপশন আলোচনা:
ক) Vitamin B12 – রক্ত তৈরিতে এবং স্নায়ু ব্যবস্থার কার্যকারিতায় সাহায্য করে।

খ) Vitamin E – একটি অ্যান্টিঅক্সিডেন্ট, কোষ রক্ষা করে।

ঘ) Vitamin B6 – অ্যামিনো অ্যাসিড বিপাক এবং নিউরোট্রান্সমিটার সংশ্লেষণে সাহায্য করে।

ঙ) Vitamin D – ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ।

তাই, রক্ত জমাট বাঁধার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন Vitamin K.

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
When was NSI formed in Bangladesh?
  1. 1991
  2. 2001
  3. 1996
  4. 1972
  5. 1975
ব্যাখ্যা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা: 
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) বাংলাদেশে গঠিত হয় ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর।
- এটি মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তবে এর কোন আনুষ্ঠানিক আইনি ভিত্তি ছিল না।
- এনএসআই দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে।
- এটি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে পরিচালিত হয়।
- এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ ও নজরদারির ক্ষেত্রে এনএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

সূত্র: ডেইলি স্টার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ওয়েবসাইট। 

৭২.
Which country hosted the ICC Women's T20 Cricket World Cup in 2024?
  1. UAE
  2. New Zealand
  3. South Africa
  4. West Indies
  5. Australia
ব্যাখ্যা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুতে বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার কারণে তা সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
- টুর্নামেন্টের খেলাগুলো দুবাই ও শারজাহর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
- এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয় ৩ অক্টোবর, ২০২৪ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ২০ অক্টোবর, ২০২৪।
- মোট ১০টি দল অংশ নেয় এবং ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
- এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয় এবং দক্ষিণ আফ্রিকা রানার্স আপ হিসেবে শেষ করে।
- ফাইনাল ম্যাচ ও পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য অ্যামেলিয়া কারই ফাইনালের সেরা খেলোয়াড় ও বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সূত্র - আইসিসি ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

৭৩.
The term DDoS stands for -
  1. Divisional Distribution-of-Supplies
  2. Decarbonization Decision-of-States
  3. Diabetic Damage-on-Skin
  4. Distributed Denial-of-Service
  5. Design Decision-on-Software
ব্যাখ্যা
• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৪.
Which bank was the first to start agent banking services in Bangladesh?
  1. Dhaka Bank
  2. BRAC Bank
  3. Bank Asia
  4. City Bank
  5. Eastern Bank
ব্যাখ্যা

এজেন্ট ব্যাংকিং: 
- বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা জারি করে।
- এই নীতিমালার ভিত্তিতে ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
- তাই এই দিনটিকে “এজেন্ট ব্যাংকিং দিবস” হিসেবে পালন করা হয়।
- দেশের প্রথম এজেন্ট আউটলেট স্থাপিত হয় মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে।
- এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে এবং সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা প্রদান সম্ভব হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এতে উপকৃত হচ্ছে।

উল্লেখ্য,
- বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়েছিল ১৯৯৯ সালে ব্রাজিলে।  

সূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৭৫.
Who is widely acknowledged as the father of Al?
  1. Alan Turing
  2. Marvin Minsky
  3. Allen Newell
  4. Herbert A
  5. John McCarthy
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - Al):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।

⇒ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক ( father of Al) John McCarthy.
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারণ ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• অপশন আলোচনা:
ক) Alan Turing – কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ, বিশেষ করে Turing Test প্রস্তাবের মাধ্যমে। তবে তিনি AI-র জনক হিসেবে পরিচিত নন।
খ) Marvin Minsky – AI গবেষণার একজন পথিকৃৎ এবং MIT-তে AI Lab প্রতিষ্ঠা করেন।
গ) Allen Newell – AI ও Cognitive Science-এর একজন প্রভাবশালী গবেষক।
ঘ) Herbert A. Simon – Decision-making ও AI-তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উৎস:
i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৭৬.
Which of the following ISO standards is related to Information Security Management System?
  1. ISO 13485
  2. ISO 9001
  3. ISO 27001
  4. ISO 45001
  5. ISO 22000
ব্যাখ্যা

ISO:
- International Organization for Standardization: 
- ১৯৪৬ সালে লন্ডনে ২৫টি দেশের ৬৫ জন প্রতিনিধি আন্তর্জাতিক মান নির্ধারণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং ISO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। 
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

উল্লেখ্য, 
- তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থার (Information Security Management System - ISMS) সঙ্গে সংশ্লিষ্ট ISO মান হলো ISO/IEC 27001.
- এই মানটি একটি প্রতিষ্ঠানের তথ্য ও ডেটা সুরক্ষার ঝুঁকি সনাক্ত, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনায় সহায়তা করে।
- ISO/IEC 27001 মান অনুযায়ী পরিচালিত হলে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি তথ্য নিরাপত্তায় আন্তর্জাতিক মান বজায় রাখছে।

অন্যদিকে: 
- ISO 13485: চিকিৎসা সরঞ্জামের মান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।
- ISO 9001: গুণমান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।
- ISO 45001: পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।
- ISO 22000: খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতির জন্য।

সূত্র: ISO এর ওয়েবসাইট। 

৭৭.
Which of the following countries does not have a large reserve of lithium?
  1. Australia
  2. China
  3. Bolivia
  4. Egypt
  5. Chile
ব্যাখ্যা

- Egypt এ উল্লেখযোগ্য লিথিয়াম মজুদ নেই।

বিশ্বের বৃহত্তম লিথিয়াম রিজার্ভ : 

- বিশ্বের বৃহৎ লিথিয়াম রিজার্ভ রয়েছে চিলি, অস্ট্রেলিয়া, চীন ও বলিভিয়ায়।
- বিশ্বে সর্বাধিক লিথিয়ামের রিজার্ভ রয়েছে চিলিতে। 
- চিলির রিজার্ভ প্রায় ৯.৩ মিলিয়ন টন।
- অস্ট্রেলিয়া ও চীনের রিজার্ভ যথাক্রমে ৬.২ ও ৩.০ মিলিয়ন টন।
- বলিভিয়া “লিথিয়াম ট্রায়াঙ্গেল”-এর অন্যতম অংশ এবং দেশটির বিশাল রিজার্ভ রয়েছে।
- এই দেশগুলো লিথিয়াম উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ব্রাজিলও রিজার্ভ তালিকায় রয়েছে।

সূত্র: কানাডার সরকারের ওয়েবসাইট। 

৭৮.
When did Bangladesh start to import LNG?
  1. 2018
  2. 2019
  3. 2020
  4. 2021
  5. 2016
ব্যাখ্যা

বাংলাদেশে এলএনজি আমদানি: 
- বাংলাদেশ ২০১৮ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি শুরু করে।
- দেশের প্রথম এলএনজি আমদানি টার্মিনাল, মহেশখালী ফ্লোটিং এলএনজি (MLNG) টার্মিনাল কার্যক্রম শুরু করে।
- এই টার্মিনাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।
- এটি বাংলাদেশের জন্য বৈশ্বিক বাজার থেকে গ্যাস আমদানি করার প্রথম মাইলফলক।
- প্রকল্পের চুক্তিপত্র ২০১৬ সালে সম্পাদিত হয় এবং ২০১৭ সালে সমস্ত অনুমতি পাওয়ার পর আর্থিক কার্যক্রম শেষ হয়।  

সূত্র: প্রথম আলো ও Offshore Energy.

৭৯.
Department of Government Efficiency (DOGE) is a recent initiative of which country?
  1. Bangladesh
  2. South Korea
  3. Japan
  4. Sweden
  5. USA
ব্যাখ্যা
- "Department of Government Efficiency" (DOGE) একটি সাম্প্রতিক উদ্যোগ এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারী ব্যয় কমানো, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে।

ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

উল্লেখ্য, 
- ইলন মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি" (Department of Government Efficiency বা DOGE)-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
- এই পদে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হয়েছেন।

এছাড়াও, 
- DOGE-এর মূল লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করা। এটি বিভিন্ন সরকারি সংস্থায় সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যেমন কর্মী ছাঁটাই, চুক্তি বাতিল, এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণ। মাস্কের অধীনে, DOGE বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগ করেছে যারা তার ব্যক্তিগত কোম্পানি যেমন টেসলা, স্পেসএক্স, এক্স (পূর্বে টুইটার), এবং xAI-এর সাথে যুক্ত।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট, Financial Times, Britannica.
৮০.
Where is the headquarters of UNCTAD located?
  1. Paris
  2. Washington
  3. Geneva
  4. Dhaka
  5. Brussels
ব্যাখ্যা
- UNCTAD এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। 

• UNCTAD:

- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- শীর্ষ সম্মেলন প্রতি চার বছর পর পর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- UNCTAD এর প্রথম মহিলা পরিচালক-  রেবেকা গ্রিনস্প্যান।

সূত্র: UNCTAD এর ওয়েবসাইট।