পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ২৪ আগস্ট, ২০২৩সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৮ (স্কুল পর্যায় - ২)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ২৪ আগস্ট, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
ভাষার মূল উপাদান কোনটি?
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বাক্য
  4. ঘ) অর্থ
সঠিক উত্তর:
ক) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি
ব্যাখ্যা
ভাষার মূল উপাদান- 'ধ্বনি' 

• ভাষা হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। 
এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।  

তাছাড়া, 
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী (২০২২ সংস্করণ)। 
.
কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
  1. ক) সহজবোধ্য
  2. খ) নাট্য সংলাপ ব্যবহার
  3. গ) তদ্ভব শব্দবহুল
  4. ঘ) তৎসম শব্দবহুল
সঠিক উত্তর:
ঘ) তৎসম শব্দবহুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৎসম শব্দবহুল
ব্যাখ্যা
সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য- তৎসম শব্দবহুল। 

বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্য: 
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
.
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
  1. ক) দাঁড়ি
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) হাইফেন
সঠিক উত্তর:
খ) সেমিকোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেমিকোলন
ব্যাখ্যা
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে- 'সেমিকোলন' বসে। 

সেমিকোলন:
- স্বাধীন অথচ ঘনিষ্টভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে ব্যবহৃত হয়।
- যেমন: কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না। 
- 'কমা' অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। 

অন্যান্য বিরাম চিহ্নের বিরামের কাল:
কমা- ১ বলতে যে সময় প্রয়োজন।
দাঁড়ি- ১ সেকেন্ড।
প্রশ্নবোধক- ১ সেকেন্ড
বিস্ময়চিহ্ন- ১ সেকেন্ড
কোলন, কোলন-ড্যাস, ড্যাস- ১ সেকেন্ড
হাইফেন- থামার প্রয়োজন নেই

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি।
.
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
  1. ক) বাক্য সংকোচনের জন্য
  2. খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
  3. গ) বাক্যের সৌন্দর্যের জন্য
  4. ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য
সঠিক উত্তর:
খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
ব্যাখ্যা
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য- বিরামচিহ্ন ব্যবহৃত হয়। 

• যতিচিহ্ন:
- মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

• বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য,
- বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে, 
- বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখাবার জন্য,
- যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোই যতি বা ছেদচিহ্ন বা বিরাম- চিহ্ন।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।   
.
'তামার বিষ' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) অহংকার
  2. খ) ক্ষণস্থায়ী
  3. গ) অর্থের কুপ্রভাব
  4. ঘ) টনক নড়া
সঠিক উত্তর:
গ) অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা
'তামার বিষ' বাগধারাটির অর্থ- 'অর্থের কুপ্রভাব' 
বাক্য গঠন: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয়না। 

তাছাড়া,
'হাতির পাঁচ পা বাগধারাটির অর্থ- অহংকার। 
তাসের ঘর বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী। 
টনক নড়া বাগধারাটির অর্থ- খেয়াল হওয়া।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'হাড়-হাভাতে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) হতভাগ্য
  2. খ) নিরেট মূর্খ
  3. গ) চক্ষুশূল
  4. ঘ) নিতান্ত অলস
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
ব্যাখ্যা
‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ - হতভাগ্য
বাক্য গঠন: সব হারিয়ে ছেলেটি একেবারে হাড় হাভাতে এর কিছু হবেনা। 

তাছাড়া, 
'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ - 'নিরেট মূর্খ'
'চোখের বালি' বাগধারাটির অর্থ - 'চক্ষুশূল'
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) ভাগিরথি
  2. খ) ভাগিরথী
  3. গ) ভাগীরথি
  4. ঘ) ভাগীরথী
সঠিক উত্তর:
ঘ) ভাগীরথী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাগীরথী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ভাগীরথী'- বানানটি সঠিক। 

'ভাগীরথী' (বিশেষ্য) এর অর্থ-  গঙ্গা; জাহ্নবী; গঙ্গানদীর শাখা নদীবিশেষ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) খানা দুই কম্বল চেয়েছিলাম।
  2. খ) দেশ গোটা ছারখার হয়ে গেছে।
  3. গ) গোটা সাতেক আম এনো।
  4. ঘ) কমলালেবু গোটা দুই আছে।
সঠিক উত্তর:
গ) গোটা সাতেক আম এনো।
উত্তর
সঠিক উত্তর:
গ) গোটা সাতেক আম এনো।
ব্যাখ্যা
'গোটা সাতেক আম এনো।'- বাক্যটি সঠিক। 

• 'গোটা’ বচনবাচক শব্দের আগে বসে এবং খানা, খানি পরে বসে।
এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
‘গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
যেমন-
- গোটাসাতেক আম এনো।
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)।
- দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)।
- একখানা বই কিনে নিও (অনির্দিষ্ট)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) মানুষ তার নিজ জীবনের স্থপতি
  2. খ) মানুষ জীবনের স্থপতি
  3. গ) মানুষই জীবনের স্থপতি
  4. ঘ) মানুষ জীবনের নির্মাতা
সঠিক উত্তর:
ক) মানুষ তার নিজ জীবনের স্থপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) মানুষ তার নিজ জীবনের স্থপতি
ব্যাখ্যা
Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ- মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

• Make hay while the sun shines.
- ঝোপ বুঝে কোপ মারো।

• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক - 

• Many a little makes a mickle.
- দশের লাঠি একের বোঝা 

Source: Live MCQ Lecture
১০.
In the good look - অর্থ কী?
  1. ক) সুন্দর দেখাতে
  2. খ) সুনজরে
  3. গ) শুভ কামনা
  4. ঘ) ভালো চাই
সঠিক উত্তর:
গ) শুভ কামনা
উত্তর
সঠিক উত্তর:
গ) শুভ কামনা
ব্যাখ্যা
In the good look - এর অর্থ 'শুভ কামনা'
১১.
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) রূপতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) অর্থতত্ত্বে
সঠিক উত্তর:
ক) ধ্বনিতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনিতত্ত্বে
ব্যাখ্যা
সন্ধি ব্যাকরণের 'ধ্বনিতত্ত্ব' অংশে আলোচিত হয়।

ধ্বনিতত্ত্ব
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য সন্ধি বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

রূপতত্ত্ব
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

বাক্যতত্ত্ব
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২.
প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
  1. ক) সমীভবন
  2. খ) বিষমীভবন
  3. গ) অপিনিহিতি
  4. ঘ) অসমীকরণ
সঠিক উত্তর:
ক) সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমীভবন
ব্যাখ্যা
প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি 'সমীভবন' এর নিয়মে হয়ে থাকে। 
যেমন : নাত + জামাই= নাজ্‌জামাই, বদ্ + জাত = বজ্জাত।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)। 
১৩.
খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে- কোন কারক?
  1. ক) করণ কারক
  2. খ) অপাদান কারক
  3. গ) অধিকরণ কারক
  4. ঘ) কর্মকারক
সঠিক উত্তর:
গ) অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণ কারক
ব্যাখ্যা
খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে- অধিকরণ কারক। 

অধিকরণ কারক 
-ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।

খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে- এখানে ক্রিয়া সম্পাদনের স্থান বা আধারকে বোঝাচ্ছে। এবং দ্বারা, দিয়া, কর্তৃক, হচ্ছে তৃতীয়া বিভক্তি। 
তাই, 
খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে- অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তির উদাহরণ। 

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ :
ক. প্রথমা বা শূন্য বিভক্তি : আমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। সারারাত বৃষ্টি ছিলো।
খ. তৃতীয়া বিভক্তি : খিলিপান (এর ভিতরে) দিয়ে ঔষধ খাবে।
গ. পঞ্চমী বিভক্তি : বাড়ি থেকে নদী দেখা যায়।
ঘ. সপ্তমী বা তে বিভক্তি : এ বাড়িতে কেউ নেই।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৪.
অপ্রাণিবাচক শব্দের উত্তর-এ কোন বিভক্তি হবে?
  1. ক) কে
  2. খ) রে
  3. গ) তে
  4. ঘ) শূন্য
সঠিক উত্তর:
ঘ) শূন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শূন্য
ব্যাখ্যা
অপ্রাণিবাচক শব্দের উত্তর-এ 'শূন্য' বিভক্তি হবে। 

• বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়।
বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার। যথা: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্র্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।

• একবচন এবং বহুবচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পার্থক্য দেখা যায়।
অপ্রাণিবাচক শব্দে ‘কে’ বা ‘রে’ বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়।
যেমন,
- কলম দাও। 

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১৫.
বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
  1. ক) পদ
  2. খ) প্রাতিপাদিক
  3. গ) অক্ষর
  4. ঘ) বাক্য
সঠিক উত্তর:
ক) পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ
ব্যাখ্যা
বিভক্তিযুক্ত শব্দকে- পদ বলে। 

পদ: 
- শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
- যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।

পদগুলো প্রধানত দুই প্রকার। 
যথা - সব্যয় পদ ও অব্যয় পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
১৬.
কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) ব্যতিহার বহুব্রীহি
  3. গ) ব্যধিকরণ বহুব্রীহি
  4. ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) ব্যতিহার বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা
'কানে কানে যে কথা = কানাকানি'- এখানে ‘কানাকানি’ ব্যতিহার বহুব্রীহি সমাস। 

ব্যতিহার বহুব্রীহি সমাস
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
- এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
কানে কানে যে কথা= কানাকানি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
১৭.
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. ক) গৃহস্থ
  2. খ) ছা-পোষা
  3. গ) শতাব্দী
  4. ঘ) প্রগতি
সঠিক উত্তর:
ঘ) প্রগতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রগতি
ব্যাখ্যা
'প্র (প্রকৃষ্ট রূপে) গতি= প্রগতি'- প্রাদি সমাসের উদাহরণ। 

প্রাদি সমাস
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস।
যেমন, 
প্র (প্রকৃষ্ট রূপে) গতি= প্রগতি'
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
প্র ( প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
১৮.
কোনটি চাঁদের সমার্থক শব্দ?
  1. ক) হিমাংশু
  2. খ) সবিতা
  3. গ) চিকুর
  4. ঘ) শৈল
সঠিক উত্তর:
ক) হিমাংশু
উত্তর
সঠিক উত্তর:
ক) হিমাংশু
ব্যাখ্যা
চাঁদের সমার্থক শব্দ- 'হিমাংশু

• চাঁদের সমার্থক শব্দ-
- চন্দ্র,
- নিশাকর,
- সুধাকর,
- হিমাংশু,
- শশাঙ্ক,
- বিধু,
- সোম,
-  শীতাংশু,
- মৃগাঙ্ক,
- শশী,
- শশধর,
- দ্বিজরাজ,
- নিশাপতি,
- তারাপতি,
- তারানাথ প্রভৃতি। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
১৯.
‘অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অচল
  2. খ) সাপ
  3. গ) চাঁদ
  4. ঘ) দিন
সঠিক উত্তর:
খ) সাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সাপ
ব্যাখ্যা
‘অহি' শব্দের সমার্থক শব্দ- 'সাপ'

• অহি এর সমার্থক শব্দ গুলি হল:
- সর্প,
- অহি,
- ভুজঙ্গ,
- ফণী,
- নাগ,
- ভুজগ,
- ভুজঙ্গম,
- আশীবিষ,
- উরগ,
- কুণ্ডলী,
- বিষধর,
- পন্নগ,
- দ্বিজিহ্ব,
- ফণাধর ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২০.
‘খাতক' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রসারণ
  2. খ) চেতন
  3. গ) মহাজন
  4. ঘ) উত্তমর্ণ
সঠিক উত্তর:
গ) মহাজন
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাজন
ব্যাখ্যা
‘খাতক' শব্দটির বিপরীত শব্দ- 'মহাজন'

তাছাড়া,
সংকোচন শব্দটির বিপরীত শব্দ- 'প্রসারণ'
অচেতন শব্দটির বিপরীত শব্দ- 'চেতন'
অধমর্ণ শব্দটির বিপরীত শব্দ- 'উত্তমর্ণ'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২১.
হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) লিপ্সা
  2. খ) জিঘাংসা
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) জিতেন্দ্রিয়
সঠিক উত্তর:
খ) জিঘাংসা
উত্তর
সঠিক উত্তর:
খ) জিঘাংসা
ব্যাখ্যা
'হনন করার ইচ্ছা'-এর বাক্য সংকোচন- 'জিঘাংসা

তাছাড়া,
'লাভ করার' ইচ্ছাএর বাক্য সংকোচন- 'লিপ্সা' 
'উপকারির অপকার করে যে' এর বাক্য সংকোচন- 'কৃতঘ্ন'। 
'ইন্দ্রিয়কে জয় করেন যে' এর বাক্য সংকোচন- 'জিতেন্দ্রিয়'।


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২২.
যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্যসংকোচন কোনটি?
  1. ক) মৃতবৎসা
  2. খ) কৃতদার
  3. গ) অনুজা
  4. ঘ) অনূঢ়া
সঠিক উত্তর:
ঘ) অনূঢ়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনূঢ়া
ব্যাখ্যা
যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন: 'অনূঢ়া'

তাছাড়া, 
' যে পুরুষ বিয়ে করেছে' এর বাক্য সংকোচন- 'কৃতদার' 
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
• 'যে নারীর নতুন বিয়ে হয়েছে' = নবোঢ়া।
• 'যে নারীর বিয়ে হয়েছে' = ঊঢ়া। 
•'যে নারীর স্বামী ও পুত্র মৃত' = অবীরা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।
২৩.
নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
  1. ক) দাই
  2. খ) এয়ো
  3. গ) সারী
  4. ঘ) সধবা
সঠিক উত্তর:
গ) সারী
উত্তর
সঠিক উত্তর:
গ) সারী
ব্যাখ্যা
'সারী' এর পুরুষবাচক শব্দ-'শুক'। 

তাছাড়া, 
উল্লেখিত অপশনগুলোর মধ্যে এয়ো, দাই, সধবা-নিত্য স্ত্রীবাচক শব্দ।

• কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষ বাচক শব্দ নেই।
 যেমন :
- সতীন
- সৎমা 
- এয়ো
- দাই এবং
- সধবা।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
‘ঠাকুর' শব্দের লিঙ্গান্তর কোনটি?
  1. ক) ঠাকুরাইন
  2. খ) ঠাকুরানি
  3. গ) ঠাকুরণী
  4. ঘ) ঠাকুরণি
সঠিক উত্তর:
খ) ঠাকুরানি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঠাকুরানি
ব্যাখ্যা
‘ঠাকুর' শব্দের স্ত্রীবাচক শব্দ- 'ঠাকুরানি'।  
'ঠাকুর' শব্দটির 'আনী/ আনি' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ- ' 'ঠাকুরানী/ ঠাকুরানি'। 

• ‘আনী/ আনি’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো: 
- ঠাকুর-ঠাকুরানী/ ঠাকুরানি, 
- নাপিত-নাপিতান্‌ 
- মেথর-মেথরানী,
- চাকর-চাকরানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৫.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
  1. ক) মস্যাধার
  2. খ) অন্যান্য
  3. গ) মার্তণ্ড
  4. ঘ) কুলটা
সঠিক উত্তর:
ক) মস্যাধার
উত্তর
সঠিক উত্তর:
ক) মস্যাধার
ব্যাখ্যা
'মস্যাধার'- নিপাতনে সিদ্ধ সন্ধি নয়। 
মস্যাধার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো 'মসী+আধার=মস্যাধার'।

'মস্যাধার' শব্দটির সন্ধির নিয়ম
ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। 
[ ঈ + আ = য্‌ + আ]
যেমন,
মসী+আধার=মস্যাধার।

 • নিপাতনে সিদ্ধ সন্ধি 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র 
গো+অক্ষ = গবাক্ষ
প্র+এষণ = প্রেষণ
কুল+অটা = কুলটা
পর+পর = পরস্পর

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
Do or die (Make it Simple)
  1. ক) By doing you will die
  2. খ) Without doing you will die
  3. গ) By doing you won't die
  4. ঘ) Without doing you won't die
সঠিক উত্তর:
খ) Without doing you will die
উত্তর
সঠিক উত্তর:
খ) Without doing you will die
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে- Without doing you will die. 
Do or die- এই sentence টি হচ্ছে Compound Sentence. 
Or যুক্ত Compound Sentence কে Simple করার নিয়ম:
- প্রথমে Without বসে + প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ হয় + verb এর পরের অংশ বসে (যদি থাকে) + or এর পরিবর্তে (,) বসে + দ্বিতীয় বাক্য/বাক্যাংশ বসে। 
- এখানে দ্বিতীয় বাক্যে শুধু 'die' আছে বিধায় এটি future tense এ হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৭.
Academic is similar to -
  1. ক) scholar
  2. খ) scholared
  3. গ) scholastic
  4. ঘ) scholastics
সঠিক উত্তর:
গ) scholastic
উত্তর
সঠিক উত্তর:
গ) scholastic
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে- scholastic. 
Academic (adjective): 
English Meaning: of, relating to, or associated with an academy or school especially of higher learning. 
Bengali Meaning: শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক। 
Synonyms: Educational, Scholarly, Intellectual, Scolastic
Antonyms: Nonecademic, Extracurricular, Noneducational. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Acedemy. 
২৮.
What is the synonym of 'remarkable'?
  1. ক) Noteworthy
  2. খ) Remark
  3. গ) Praiseworthy
  4. ঘ) Memorable
সঠিক উত্তর:
ক) Noteworthy
উত্তর
সঠিক উত্তর:
ক) Noteworthy
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে - Noteworthy. 
Remarkable (adjective): 
English meaning: worthy of being or likely to be noticed especially as being uncommon or extraordinary. 
Bengali meaning: অসামান্য; লক্ষণীয়; আকর্ষণীয়। 
Synonyms: Noteworthy, Memorable, Notable, Observable. 
Antonyms: Unremarkable, Forgettable. 
Example Sentences:
Competing in the Olympics is a remarkable achievement.
The girl has a remarkable talent. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Acedemy.
২৯.
All his hopes were _____
  1. ক) null and void
  2. খ) nipped in the bud
  3. গ) out of date
  4. ঘ) now and then
সঠিক উত্তর:
খ) nipped in the bud
উত্তর
সঠিক উত্তর:
খ) nipped in the bud
ব্যাখ্যা
All his hopes were nipped in the bud - তার সকল আশা অংকুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। 
Nip in the bud
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা। 

Ex. Sentence: It's important to nip this kind of bullying in the bud in our area.
Bangla Meaning: আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি অংকুরেই বিনষ্ট করে দেওয়াটা জরুরী।

Source: Live MCQ lecture. 
৩০.
May Bangladesh prosper ______
  1. ক) day to day
  2. খ) day by day
  3. গ) day with day
  4. ঘ) day on day
সঠিক উত্তর:
খ) day by day
উত্তর
সঠিক উত্তর:
খ) day by day
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে - day by day. 
May Bangladesh prosper day by day - দিনদিন বাংলাদেশের উন্নতি হোক। 
Day by day (phrase) - দিনে দিনে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩১.
What an excellent idea! (Assertive)
  1. ক) It is a very excellent idea
  2. খ) It is an excellent idea
  3. গ) It is more excellent idea
  4. ঘ) It is a very good idea
সঠিক উত্তর:
ক) It is a very excellent idea
উত্তর
সঠিক উত্তর:
ক) It is a very excellent idea
ব্যাখ্যা
What an excellent idea! - এটি একটি Exclamatory Sentence. 
- Exclamatory Sentence কে Assertive Sentence - এ রূপান্তর করার নিয়ম: 
Subject + verb + a/an + very/great + adjective + বাকী অংশ। 

তাই সঠিক উত্তরটি হচ্ছে: It is a very excellent idea. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩২.
Noun form of 'guilty' is -
  1. ক) guiltness
  2. খ) guilt
  3. গ) guilting
  4. ঘ) guiltys
সঠিক উত্তর:
খ) guilt
উত্তর
সঠিক উত্তর:
খ) guilt
ব্যাখ্যা
Guilt (noun): দোষ; অপরাধ; অপরাধিতা।
English Meaning: The state of one who has committed an offense especially consciously. 
Example Sentences: 
- The jury determines the defendant's guilt or innocence.
- His guilt in the matter was indisputable.
- It was clear that the guilt lay with him.

Guilty (adjective): Justly chargeable with or responsible for a usually grave breach of conduct or a crime. 
Bengali Meaning: দোষী। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Acedemy.
৩৩.
'Pros and cons' means -
  1. ক) details
  2. খ) liberate
  3. গ) avoid
  4. ঘ) angry
সঠিক উত্তর:
ক) details
উত্তর
সঠিক উত্তর:
ক) details
ব্যাখ্যা
Pros and cons: 
English Meaning: the advantages and disadvantages of something / good points and bad points.
Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা। 

Example Sentence: We're just weighing up the pros and cons of moving to a bigger house.
Bangla Meaning: আমরা বড় বাড়িতে যাওয়ার আগে ভালো-মন্দ সব বিবেচনা করে নিয়েছিলাম।

Source: Live MCQ lecture. 
৩৪.
The girls water the plants. Here 'water' is-
  1. ক) noun
  2. খ) verb
  3. গ) adjective
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) verb
উত্তর
সঠিক উত্তর:
খ) verb
ব্যাখ্যা
এখানে 'Water' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। 
Assertive Sentence এর structure হচ্ছে: Subject + verb + object/compliments. 
The girls হচ্ছে Subject, the plants হচ্ছে object এবং এর মাঝে 'water' verb হিসেবে বসেছে। 

Water (verb): জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Accessible Dictionary by Bangla Acedemy. 
৩৫.
আমি তাকে উপহাস করিনি।
  1. ক) I did not laugh at him
  2. খ) I did not laugh with him
  3. গ) I did not laugh in him
  4. ঘ) I did not laugh upon him
সঠিক উত্তর:
ক) I did not laugh at him
উত্তর
সঠিক উত্তর:
ক) I did not laugh at him
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে - I did not laugh at him. 
কাউকে উপহাস করা - mock/laugh at. 

Source: Accessible Dictionary by Bangla Acedemy.
৩৬.
Unless you work hard, you will not succeed. (Compound)
  1. ক) Without working hard and you will not succeed
  2. খ) Work hard or you will not succeed
  3. গ) Work hard any you will not succeed
  4. ঘ) You work hard and will succeed
সঠিক উত্তর:
খ) Work hard or you will not succeed
উত্তর
সঠিক উত্তর:
খ) Work hard or you will not succeed
ব্যাখ্যা
Unless you work hard, you will not succeed - এটি একটি Complex Sentence. 
Complex sentence এর শুরুতে  “Unless” ও এর পরে second person (you) থাকলে, Compound sentence- এ রূপান্তর করার নিয়ম: 
Unless ও you উঠে যাবে + দুই clause এর মাঝে ”or” বসে। 

তাই সঠিক উত্তরটি হবে: Work hard or you will not succeed. 
৩৭.
Rina proceeded as though she (know) everything.
  1. ক) knows
  2. খ) had known
  3. গ) knew
  4. ঘ) known
সঠিক উত্তর:
খ) had known
উত্তর
সঠিক উত্তর:
খ) had known
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে - had known.  
- As though/ as if এর প্রথম অংশ Present Indefinite Tense এর হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past Indefinite Tense এর হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
তাই পুরো sentence- টি হবে: Rina proceeded as though she had known everything.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৮.
We shall start the programme provided _____
  1. ক) circumstances favour us
  2. খ) circumstances favoured us
  3. গ) circumstance favoured us
  4. ঘ) cirumstances are favouring us
সঠিক উত্তর:
ক) circumstances favour us
উত্তর
সঠিক উত্তর:
ক) circumstances favour us
ব্যাখ্যা
Completing Sentence এর নিয়মানুযায়ী provided এর পূর্ববর্তী অংশ Future Indefinite Tense হলে পরবর্তী অংশ Present Indefinite Tense হবে। 
Example: I will finish the work provided you hep me. 
তাই সঠিক উত্তরটি হবে - We shall start the programme provided circumstances favour us.
৩৯.
'বাতিটি নিভাও'- Translate it -
  1. ক) Put on the lamp
  2. খ) Put out the lamp
  3. গ) Put off the lamp
  4. ঘ) Put up the lamp
সঠিক উত্তর:
খ) Put out the lamp
উত্তর
সঠিক উত্তর:
খ) Put out the lamp
ব্যাখ্যা
Put something out: নিভিয়ে ফেলা। 
বাতিটি নিভাও - Put out the lamp. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪০.
কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে -
  1. ক) The miser spends time to collect money.
  2. খ) The misers spend time collecting money.
  3. গ) The miser spend time in hoarding money.
  4. ঘ) The misers spend their time in hoarding money.
সঠিক উত্তর:
ঘ) The misers spend their time in hoarding money.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The misers spend their time in hoarding money.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- The misers spend their time in hoarding money. 
- এই বাক্যে  "The misers" হচ্ছে subject, এবং এখানে কৃপণদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেকারণে singular subject  না হয়ে plural subject হয়েছে। 
এছাড়া "spend time" হচ্ছে verb phrase এবং "in hoarding money" হচ্ছে prepositional phrase যা verb "spend time" কে modify করছে। 
- এখানে preposition 'in' দ্বারা বুঝাচ্ছে 'hoarding money' হচ্ছে কৃপণদের নির্দিষ্ট কর্মকাণ্ড।

সুতরাং, 
কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে এই বাক্যের উপযুক্ত ইংরেজি প্রতিরূপ হবে- The misers spend their time in hoarding money.
৪১.
The adjective form of 'include' is -
  1. inclusion
  2. includable
  3. inclusive
  4. includeness
অনির্ধারিত
ব্যাখ্যা
• Include (verb): অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা। 
- Inclusive (adjective): -সমেত; -সহ; ব্যাপী। 
- Includable (adjective) - অন্তর্ভুক্ত, শামিল।
- Inclusion (noun): অন্তর্ভুক্তি।

• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

Source: Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Acedemy.
৪২.
Mr. Rohan is very friendly. Here 'friendly' is -
  1. ক) adverb
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
গ) adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective
ব্যাখ্যা
Friendly (adjective): বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ। 
Mr. Rohan is very friendly:
Mr. Rohan- noun
is- verb 
very- adverb 
friendly- adjective
- এখানে friendly শব্দটি Mr. Rohan (noun)- কে modify করছে। তাই এটি একটি adjective. 

Adjective: Adjectives সাধারণত noun বা pronoun কে modify করে। 
৪৩.
Walk fast lest the train (miss).
  1. ক) would miss
  2. খ) should be missed
  3. গ) will be missed
  4. ঘ) will miss
সঠিক উত্তর:
খ) should be missed
উত্তর
সঠিক উত্তর:
খ) should be missed
ব্যাখ্যা
Complete Sentence- টি হবে Walk fast lest the train should be missed. 
- Lest যুক্ত sentence এ lest এর পর যে subject থাকে তার পরে should/might বসে। 
- এখানে Walk fast lest you should miss the train এর passive form 'Walk fast lest the train should be missed' ব্যবহার হয়েছে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৪.
It is high time we (give up) smoking.
  1. ক) give up
  2. খ) gave up
  3. গ) given up
  4. ঘ) should give up
সঠিক উত্তর:
খ) gave up
উত্তর
সঠিক উত্তর:
খ) gave up
ব্যাখ্যা
- It is high time, it is time, wish, fancy ইত্যাদি থাকলে Verb এর past form হয়। 
তাই সঠিক উত্তরটি হবে - It is high time we gave up smoking. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৫.
The old man was very weak. His health broke _______ under the pressure of work.
  1. ক) down
  2. খ) upon
  3. গ) through
  4. ঘ) away
সঠিক উত্তর:
ক) down
উত্তর
সঠিক উত্তর:
ক) down
ব্যাখ্যা
Break down: ভেঙ্গে পড়া। 
Break এর পর 'down' preposition- টি appropriately বসে। 
- His health broke down under the pressure of work.
Bengali meaning: অতিরিক্ত কাজের চাপে তার শরীর ভেঙ্গে পড়লো। 

৪৬.
He made me _______ the car.
  1. ক) to drive
  2. খ) driven
  3. গ) drove
  4. ঘ) drive
সঠিক উত্তর:
ঘ) drive
উত্তর
সঠিক উত্তর:
ঘ) drive
ব্যাখ্যা
He made me drive the car.
- এখানে 'made' হচ্ছে Causative Verb. 
Causative Verb:
- যে verb দ্বারা অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বুঝায় তাকে বলে Causative Verb. 
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়। 
- Sentence এ 'make' থাকলে তার পরের verb এর সবসময় base form বসে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৪৭.
We should live _______ harmony ______ others.
  1. ক) in, with
  2. খ) with, to
  3. গ) in, include
  4. ঘ) to, with
সঠিক উত্তর:
ক) in, with
উত্তর
সঠিক উত্তর:
ক) in, with
ব্যাখ্যা
Live in - বাস করা। 
be in harmony (with) মিল পড়া; খাপ খাওয়া। 
- তাই এখানে appropriate preposition হিসেবে in, with বসবে। 
We should live in harmony with others- আমাদের উচিত অন্যদের সাথে খাপ খাইয়ে চলা। 

Source:  Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain, Accessible Dictionary by Bangla Acedemy. 
৪৮.
It is more than honesty. (Make it 'Positive').
  1. ক) Honesty is not as much as it
  2. খ) Honesty are not as much as it
  3. গ) Honesty is as much as it
  4. ঘ) Honesty is less much as it
সঠিক উত্তর:
ক) Honesty is not as much as it
উত্তর
সঠিক উত্তর:
ক) Honesty is not as much as it
ব্যাখ্যা
প্রদত্ত sentence- টি Comparative degree তে আছে। 
Than যুক্ত Comparative degree কে Positive degree তে রূপান্তরের নিয়ম: 
(i) প্রদত্ত sentence এর than এর পরের অংশ প্রথমে বসে, 
(ii) verb বসে, 
(iii) not বসে (মূল sentence টি affirmative হলে, অন্যথায় not উঠে যায়), 
(iv) so/as বসে, 
(v) Comparative degree এর positive form বসে, 
(vi) as বসে, 
(vii) প্রদত্ত sentence এর প্রথম subject বসে। 

তাই সঠিক উত্তরটি হবে: Honesty is not as much as it. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৯.
The unfed should be fed. (Active)
  1. ক) Feed the unfed
  2. খ) We should feed the unfed
  3. গ) Please feed the unfed
  4. ঘ) They should be feeding the unfed
সঠিক উত্তর:
ক) Feed the unfed
উত্তর
সঠিক উত্তর:
ক) Feed the unfed
ব্যাখ্যা
প্রদত্ত sentence টি passive voice এ আছে। 
এর সঠিক Active Voice হবে- Feed the unfed. 
৫০.
He was one of the worst men in the world (Make Positive).
  1. Very few men in the world were so bad as he
  2. Very few men in the world was so bad as he
  3. Very few men in the world was so bad so he
  4. Very few men in the world were as bad as he
সঠিক উত্তর:
Very few men in the world were as bad as he
উত্তর
সঠিক উত্তর:
Very few men in the world were as bad as he
ব্যাখ্যা
He was one of the worst men in the world- এই sentence টি Superlative degree তে আছে। 
- One of the যুক্ত Superlative degree কে Positive degree তে রূপান্তর করার নিয়ম: 
Very few + superlative degree এর পরের অংশ + verb এর plural form বসে + so বসে + superlative degree এর positive form বসে + as বসে + প্রদত্ত sentence এর subject বসে।
-  Affirmative sentence - এর positive degree - তে ‘as...as’ এবং negative sentence - এ `so...as’ ব্যবহৃত হয়।
- তাই সঠিক উত্তরটি হবে: Very few men in the world were as bad as he. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫১.
(5x)0 এর মান নিচের কোনটি?
  1. ক) 5x
  2. খ) 0
  3. গ) 5
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (5x)0 এর মান নিচের কোনটি?

সমাধান: 
আমরা জানি, কোন সংখ্যার ঘাত শূন্য হলে তার মান ১ হয়।

∴(5x)0 = 1
৫২.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
32 এর 2 ভিত্তিক লগারিদম = log232
= log225
= 5 log22 [logaa = 1]
= 5 × 1
= 5
৫৩.
x + (1/x) = √3 হলে x2 + (1/x2) এর মান কত?
  1. ক) √3 - 2
  2. খ) 1
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √3 হলে x2 + (1/x2) এর মান কত?

সমাধান:
x2 + (1/x2)
= x2 + (1/x)2
= {x + (1/x)}2 - 2.x.(1/x)
= (√3)2 - 2  [ x + (1/x) = √3]
= 3 - 2
= 1
৫৪.
জাওয়াদ সাহেব ৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। (২৫/৩)% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ৫২৫ টাকা
  4. ঘ) ৬২৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জাওয়াদ সাহেব ৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। (২৫/৩)% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?

সমাধান:
(২৫/৩)% হারে,
১০০ টাকায় ১ বছরের মুনাফা ২৫/৩ টাকা
১ টাকায় ১ বছরের মুনাফা ২৫/(৩ × ১০০) টাকা
∴৫০০ টাকায় ৩ বছরের মুনাফা (২৫ × ৫০০ × ৩)/ (৩ × ১০০) টাকা = ১২৫ টাকা
৫৫.
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?
  1. ক) C = P(1 + n)r
  2. খ) C = P(1 + rn)
  3. গ) P = C(1 + r)n
  4. ঘ) C = P(1 + r)n
সঠিক উত্তর:
ঘ) C = P(1 + r)n
উত্তর
সঠিক উত্তর:
ঘ) C = P(1 + r)n
ব্যাখ্যা
প্রশ্ন: চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফা, C = P (1 + r)n
যেখানে,
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর
৫৬.
ছোয়াদ সাহেব ৩০০ টাকার বই কিনলেন। দোকানদার তাকে (১৯/২)% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
  1. ক) ১৯.৫ টাকা
  2. খ) ২৮.৫ টাকা
  3. গ) ৫১.৫ টাকা
  4. ঘ) ৫৭.০০ টাকা
সঠিক উত্তর:
খ) ২৮.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ছোয়াদ সাহেব ৩০০ টাকার বই কিনলেন। দোকানদার তাকে (১৯/২)% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?

সমাধান:
৩০০ টাকার (১৯/২)% কমিশন = ৩০০ × {১৯/(২ × ১০০)}
= (৩০০ × ১৯ ) / (২ × ১০০)
= ২৮.৫ টাকা
৫৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) ৪৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ক) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫
ধরি, কোণগুলো হল ৩ক, ৪ক, ৫ক

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

∴ ৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৮০/১২ = ১৫°

অতএব, ক্ষুদ্রতম কোণটির মান = ৩ক = (৩ × ১৫°) = ৪৫°
৫৮.
নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 75°
  4. ঘ) 105°
সঠিক উত্তর:
গ) 75°
উত্তর
সঠিক উত্তর:
গ) 75°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?


সমাধান:
∠ACB + ∠ACE = এক সরলকোণ = 180°
⇒ ∠ACB = 180° - ∠ACE
⇒ ∠ACB = 180° - 150°
⇒ ∠ACB = 30°

আবার, ∠A + ∠B + ∠ACB = 180°
⇒ ∠A +  75° + 30° = 180°
⇒ ∠A + 105° = 180°
⇒ ∠A = 180° - 105° = 75°
৫৯.
কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 5π cm2
  2. খ) 10π cm2
  3. গ) 25π cm2
  4. ঘ) 100π cm2
সঠিক উত্তর:
গ) 25π cm2
উত্তর
সঠিক উত্তর:
গ) 25π cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
কোনো বৃত্তের ব্যাস 10 cm 
কোনো বৃত্তের ব্যাসার্ধ 10/2 cm = 5cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π×52 cm2 = 25π cm2
৬০.
৫৫° কোণের পূরক কোণ কত?
  1. ক) ৩৫°
  2. খ) ৪৫°
  3. গ) ১২৫°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ক) ৩৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের পূরক কোণ কত?

সমাধান:
যখন দুটি কোণের সমষ্টি ৯০˚ বা এক সমকোণ হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়।

অতএব, একটি কোণ ৫৫° হলে, পূরক কোণ = ৯০˚ - ৫৫° = ৩৫°
৬১.
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
  1. ক) (১/২) × ভূমি × উচ্চতা
  2. খ) কর্ণদ্বয়ের গুণফল
  3. গ) (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
  4. ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর:
গ) (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
উত্তর
সঠিক উত্তর:
গ) (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
৬২.
x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x (x + 2) (x - 2)
  4. ঘ) x2 - 4x + 4  
সঠিক উত্তর:
ক) x + 2
উত্তর
সঠিক উত্তর:
ক) x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
 x2 + 2x = x(x + 2)
x3 + 8 = x3 + 23 = (x +2) (x2 -2x + 4) 
x2 - 4 = (x - 2) (x + 2)

∴ x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু = x + 2
৬৩.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x + y + 1
  2. খ) x + y - 1
  3. গ) x - y - 1
  4. ঘ) x - y
সঠিক উত্তর:
খ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y +1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y +1)

∴  x2 - y2 + 2y - 1 এর দুটি উৎপাদক  (x + y - 1) এবং (x - y +1)
৬৪.
27x + 1 = 81 হলে x এর মান নিচের কোনটি?
  1. ক) 1/3
  2. খ) 7/3
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 27x + 1 = 81 হলে x এর মান নিচের কোনটি?

সমাধান:
দেয়া আছে,
27x+1 = 81
⇒ 33(x + 1) = 34
⇒ 33x + 3 = 34
⇒ 3x + 3 = 4
⇒ 3x = 1
⇒ x = 1/3
৬৫.
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
  1. ক) ৫ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৬ দিনে
  4. ঘ) ৩ দিনে
সঠিক উত্তর:
খ) ৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?

সমাধান:
১২ জন শ্রমিক  ৭২০ টাকা আয় করে ৩ দিনে
১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে  (১২ × ৩) দিনে = ৩৬ দিনে
∴ ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে = ৩৬/৯ দিনে = ৪ দিনে
৬৬.
৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১৩, ৩ সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১৩, ৩ সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১৩, ৩ সংখ্যাগুলোর গড় = (৭ + ১২ + ১৭ + ৩ + ১১ + ৬ + ১৩ + ৩) / ৮
= ৭২/৮
= ৯
৬৭.
আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য ক টাকা

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ক - ক এর ১০%
= ক - {(ক × ১০)/১০০}
= ক - (ক/১০)

৪৫ টাকা বেশি হলে, বিক্রয়মূল্য =  ক - (ক/১০) + ৪৫
লাভ =  ক - (ক/১০) + ৪৫ - ক = - (ক/১০) + ৪৫

প্রশ্নমতে, { - (ক/১০) + ৪৫}/ক = ৫/১০০
⇒ - ১০ক + ৪৫০০ = ৫ক
⇒ ১০ক + ৫ক  = ৪৫০০
⇒ ১৫ক = ৪৫০০
⇒ ক = ৩০০ টাকা
 
৬৮.
নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 41° হলে, ∠BOC কোণের মান কত?
  1. ক) 49°
  2. খ) 62°
  3. গ) 139°
  4. ঘ) 82°
সঠিক উত্তর:
ঘ) 82°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 82°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 41° হলে, ∠BOC কোণের মান কত?

সমাধান:
আমরা জানি, একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC, বৃত্তস্থ কোণ ∠BAC = 41°

∴∠BOC = (2 × 41°) = 82°
৬৯.
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোনটি?
  1. ক) 90°
  2. খ) 180°
  3. গ) 270°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
খ) 180°
উত্তর
সঠিক উত্তর:
খ) 180°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোনটি?

সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°
৭০.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কোনটি?
  1. ক) (1/2)(a + b) h
  2. খ) (√3/4) a2
  3. গ) 6a2
  4. ঘ) πr2h
সঠিক উত্তর:
ক) (1/2)(a + b) h
উত্তর
সঠিক উত্তর:
ক) (1/2)(a + b) h
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কোনটি?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = 1/2 (a + b) h

এখানে, a এবং b হচ্ছে দুটি সমান্তরাল বাহু
h হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
৭১.
4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 2xy
  2. খ) 6xy
  3. গ) 12xy
  4. ঘ) 24xy
সঠিক উত্তর:
গ) 12xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 12xy
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
 4x2 + 9y2
= (2x)2 + (3y)2 + 2.2x.3y - 12xy
= (2x + 3y)2 - 12xy
∴  4x2 + 9y2 এর সাথে 12xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৭২.
x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কোনটি?
  1. ক) -3√3 
  2. খ) 0
  3. গ) 6√3 
  4. ঘ) 9√3 
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কোনটি?

সমাধান:
 x3 + 1/x
={x + (1/x)}3 - 3.x.(1/x).{x+(1/x)}
=(√3)3 - 3√3 [x + 1/x = √3]
=(√3)2( √3) -3√3
= 3√3 - 3√3
= 0
৭৩.
দুইটি সংখ্যার গ.সা.গু. বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুইটি কত?
  1. ক) ১০৪, ২০৪
  2. খ) ১০৪, ১৪৪
  3. গ) ১০৪, ২৪৪
  4. ঘ) ১৪৪, ২০৪
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ .............. (1)

এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪

(x + y) = √[(x - y)2+ ৪xy]
(x + y) = √[৫ + ৪ × ২০৪]
x + y = ২৯ ......... (2)

x = ১৭, y = ১২

∴ সংখ্যা ২টি ১৪৪ ও ২০৪
৭৪.
অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
ঘ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?

সমাধান:
ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তা অর্ধবৃত্তস্থ কোণ। কোন বৃত্তের অর্ধ-বৃত্তস্থ কোণ এক সমকোণ হয়।


উপরের চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC একটি অর্ধবৃত্তস্থ কোণ।
∴  ∠BAC = 90°
৭৫.
একটি ত্রিভুজের ভূমি 6 সে. মি. এবং এর উচ্চতা 5 সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 11 বর্গ সে. মি.
  2. খ) 15 বর্গ সে. মি.
  3. গ) 30 বর্গ সে. মি.
  4. ঘ) 25 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) 15 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 15 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি 6 সে. মি. এবং এর উচ্চতা 5 সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি ত্রিভুজের ভূমি 6 সে. মি. এবং এর উচ্চতা 5 সে. মি. 

ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × 6 × 5 বর্গসে.মি.
= 15 বর্গসে.মি.
৭৬.
বাংলাদেশের সরকারি আয়ের প্রাধান উৎস কোনটি?
  1. ক) আয়কর
  2. খ) মূল্য সংযোজন কর
  3. গ) আমদানি শুল্ক
  4. ঘ) বিক্রয় কর
সঠিক উত্তর:
খ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
• মূল্য সংযোজন কর (ভ্যাট):
- বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর (ভ্যাট)।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।

• বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
- প্রথম : মূল্য সংযোজন কর 
- দ্বিতীয় : আয়কর 
- তৃতীয় : সম্পূরক শুল্ক
- চতুর্থ : আমদানি শুল্ক

উৎস: এনবিআরের ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৭৭.
শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা?
  1. ক) দিনাজপুর
  2. খ) বগুড়া
  3. গ) শেরপুর
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
ক) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) দিনাজপুর
৭৮.
২০১৮ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) ৬৮ বছর
  2. খ) ৭২ বছর
  3. গ) ৭৮ বছর
  4. ঘ) ৮২ বছর
সঠিক উত্তর:
খ) ৭২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২ বছর
ব্যাখ্যা
প্রদত্ত অপশনের সঠিক উত্তর ৭২ বছর।
তবে, এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন হওয়ায় বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

বর্তমানে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে - 

- মোট জনসংখ্যা- ১৭ কোটি ৮০ লক্ষ।
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭ %
- জনসংখ্যার ঘনত্ব- ১১৪০/বর্গ কি.মি.
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল- ৭২.৮ বছর।
- স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক)-৭৫.২% 
- প্রাথমিকে ভর্তির হার (২০২০ সাল নাগাদ)-৯৭.৮১% 
- পুরুষ ও নারীর অনুপাত-১০২ : ১০০

 তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৭৯.
স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) আতাউর রহমান খান
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - শেখ মুজিবুর রহমান।

• সংসদ নেতা হলেন বাংলাদেশের জাতীয় সংসদে শাসক দলের নেতা, যিনি জাতীয় সংসদে সরকারের কার্যক্রম নির্ধারন ও পরিচালনার জন্য দায়ী থাকেন।
• সংসদ নেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন।
• বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান।
• বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ নেতার কার্যালয় অবস্থিত।
• বর্তমান সংসদ নেতা হলেন শেখ হাসিনা।

তথ্যসূত্র:- সংসদ সচিবালয় ও আওয়ামী লীগ ওয়েবসাইট।
৮০.
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
 জাতিসংঘ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের - ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন - ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৮১.
২০১৮ সালে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) ১২৬টি
  2. খ) ১৩৬টি
  3. গ) ১৩৯টি
  4. ঘ) ১৪৫টি
সঠিক উত্তর:
খ) ১৩৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৬টি
ব্যাখ্যা
প্রদত্ত অপশনের সঠিক উত্তর - ১৩৬ টি।
বর্তমানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।

বর্তমানে গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
মানব উন্নয়ন সূচক:

- UNDP প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচক-২০২১-২২ অনুসারে শীর্ষ দেশ
- সুইজাল্যান্ড (প্রথম)।
- দ্বিতীয় দেশ- নরওয়ে।
- সর্বনিম্ন দেশ-দক্ষিণ সুদান-১৯১ তম।
- বাংলাদেশের অবস্থান-১২৯ তম ৷

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮২.
আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।

- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
৮৩.
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
  1. মুং মই
  2. উথান
  3. সুচি
  4. মাউং মাউং
সঠিক উত্তর:
মাউং মাউং
উত্তর
সঠিক উত্তর:
মাউং মাউং
ব্যাখ্যা
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল - মাউং মাউং সো।

রোহিঙ্গা নিধন:

- রোহিঙ্গা নিধন অভিযানে নেতৃত্ব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর মাউং মাউং কে বহিষ্কার করা হয়েছে।
- কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের চাপে দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ নিয়েছে।
- মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এটাই বড় ধরণের কোনো পদক্ষেপ। 

অন্যদিকে,
- মাউং মাউং সো রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট ব্যবহার করেছেন।
- শুধু তাই নয়, রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন চলছিল, তখন তিনি চুপ ছিলেন বলেও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
- নিষেধাজ্ঞার ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ওই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
- রাখাইন রাজ্যের মংডু ও আকিয়াব এলাকায় চালিয়েছে গণহত্যা ও লুটতরাজ। 

উৎস: দৈনিক ইনকিলাব এবং ekushey-tv পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৮৪.
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত?
  1. ক) আফগানিস্তান
  2. খ) বেলজিয়াম
  3. গ) মরক্কো
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
ব্যাখ্যা
• ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়াম অবস্থিত।
-  বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।

- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম - আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৮৫.
বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র?
  1. ক) কর্ণফুলি
  2. খ) তিতাস
  3. গ) গোমতি
  4. ঘ) হালদা
সঠিক উত্তর:
ঘ) হালদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হালদা
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। 
- এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত।
- এটি একটি মৎস্য অভয়াশ্রম।
- মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে।

সূত্র: মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৮৬.
২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড
ব্যাখ্যা
২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ বিশ্বকাপ ২০১৯:

- অনুষ্ঠিত হয়-৩০ মে- ১৪ জুলাই, ২০১৯
- দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড।
- দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ- নিউজিল্যান্ড।
- অংশগ্রহণ করে-১০ টি দেশ।
- ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়- লন্ডনের লর্ডসে।

তথ্যসূত্র: ICC ওয়েবসাইট।
৮৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম - এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। 
- বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা। 
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ. এন. সাহা। 

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৮৮.
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণ করা হয় কবে?
  1. ক) ৮ মে, ২০১৮
  2. খ) ১০ মে, ২০১৮
  3. গ) ১১ মে, ২০১৮
  4. ঘ) ১২ মে, ২০১৮
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
ব্যাখ্যা
• স্যাটেলাইট উৎক্ষেপণ:
- ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট।
- অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিটে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

• স্যাটেলাইট উৎক্ষেপণ স্থান:
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

• এছাড়াও আরো গুরুত্বপূর্ণ তথ্য:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
- মন্ত্রণালয়/বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)।
- বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
- বাস্তবায়নকাল: ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত।
- প্রাক্কলিত প্রকল্প ব্যয়: ২৯৬৭.৯৫ কোটি টাকা।
- সংশোধিত প্রকল্প ব্যয়: ২৭৬৫.৬৬ কোটি টাকা
- নির্মাণ সংস্থা: বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে।
- Thales এর চুক্তিমূল্য: ১৯০৮.৭৫ কোটি টাকা
- উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
৮৯.
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
  1. ক) সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
  2. খ) সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
  3. গ) সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
  4. ঘ) জীবন ও ব্যক্তিস্বাধনিতার অধিকার
সঠিক উত্তর:
খ) সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
ব্যাখ্যা
• সংবিধান: 
- সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।

এছাড়াও -
২৮ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না।
২৮ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।
২৮ (৩) নং অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না।
২৮ (৪) নং অনুচ্ছেদে বলা হয়েছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৯০.
প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী?
  1. ক) মাল্লীপ
  2. খ) হাতিয়া
  3. গ) বরিশাল
  4. ঘ) সন্দ্বীপ
সঠিক উত্তর:
গ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিশাল
ব্যাখ্যা
• প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
• বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।
• প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।

• এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
• ‘ধান - নদী - খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
• দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার কালে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ' নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়।
• চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯১.
WIMAX-এর পূর্ণরূপ কী?
  1. ক) Worldwide Interoperability for Microwave Access
  2. খ) Worldwide Internet for Microwave Access
  3. গ) Worldwide Interconnection for Microwave Access
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
ক) Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা
• WIMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- WiMAX এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- WiMAX এর স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯২.
২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ২০১৯ সালে
  2. খ) ২০২০ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০২২ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২২ সালে
ব্যাখ্যা
২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২০ সালে রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও (COVID-19) মহামারির কারণে তা ২০২২ সালের ২০-২৫ জুন অনুষ্ঠিত হয়।
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
-- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।
- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।

- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।
মোটকথা -
- সদস্য - ৩২ তম।
- দেশ হিসাবে - ৩৪ তম।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৯৩.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-
  1. ক) সেনাবাহিনী প্রধান
  2. খ) প্রতিরক্ষামন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক।
বাংলাদেশ সংবিধানের ৬১নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এমন মর্যাদা ও ক্ষমতা প্রদান করা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৯৪.
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
  1. ক) ফ্রিডম পদক
  2. খ) ম্যাগসেসে পদক
  3. গ) জওহরলাল নেহেরু পদক
  4. ঘ) জুলিও কুরী পদক
সঠিক উত্তর:
ঘ) জুলিও কুরী পদক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুলিও কুরী পদক
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' কর্তৃক 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।

উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
৯৫.
‘মনপুরা-৭০‘ কী?
  1. ক) একটি উপজেলা
  2. খ) একটি নদীবন্দর
  3. গ) একটি উপন্যাস
  4. ঘ) একটি চিত্রশিল্প
সঠিক উত্তর:
ঘ) একটি চিত্রশিল্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি চিত্রশিল্প
ব্যাখ্যা
'মনপুরা-৭০' একটি চিত্রকর্ম । 

• সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি ‘মনপুরা ৭০’।
- জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর।
- এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।
- জয়নুল আবেদিনের এই ছবি শোভা পাচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের ৩৫ নম্বর গ্যালারিতে।

সূত্র: প্রথম আলো 
৯৬.
‘কার্টাগোনা’ প্রটোকল হচ্ছে-
  1. ক) জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
  2. খ) ইরাক পুনর্গঠন চুক্তি
  3. গ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
  4. ঘ) শিশু অধিকার চুক্তি
সঠিক উত্তর:
ক) জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি
- কার্টাগেনা প্রটোকল - এর পুরো নাম  Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity। 
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় - ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়। 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৯৭.
জাতিসংঘ দিবস পালিত হয়-
  1. ক) ২৪ অক্টোবর
  2. খ) ২৪ আগস্ট
  3. গ) ২৪ ডিসেম্বর
  4. ঘ) ২৪ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ অক্টোবর
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এইজন্য ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। 

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৯৮.
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) চীন ও ভারত
  3. গ) চীন ও রাশিয়া
  4. ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) চীন ও ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন ও ভারত
ব্যাখ্যা
• সীমারেখা:
• ভারত - চীন এর মধ্যবর্তী লাইন - ম্যাকমোহন লাইন।

অপরদিকে -
- লাইন অব কন্ট্রোল’ - ভারত-পাকিস্তান।
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।

উৎস:ব্রিটানিকা
৯৯.
বাংলাদেশের জাতীয় খেলা -
  1. ক) ফুটবল
  2. খ) ক্রিকেট
  3. গ) কাবাডি
  4. ঘ) ব্যাডমিন্টন
সঠিক উত্তর:
গ) কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
গ) কাবাডি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় খেলা - কাবাডি।

• কাবাডি:

- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।

- স্বাধীনতার পর এই গ্রামীণ হাডুডু খেলা কাবাডি নামে পরিচিতি লাভ করে।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

- কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।
- ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় প্রথম এশীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ২য় সাফ গেমসে কাবাডি খেলা অন্তর্ভুক্ত হয়।
- ১৯৯০ সালে চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত ১০ম এশিয়াডে কাবাডি খেলা নিয়মিত ক্রীড়াসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে একে আন্তর্জাতিক খেলার মর্যাদা দিয়েছে। 

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
  1. ক) ট্রান্সফরমার
  2. খ) ডায়নামো
  3. গ) বৈদ্যুতিক মটর
  4. ঘ) হুইল
সঠিক উত্তর:
খ) ডায়নামো
উত্তর
সঠিক উত্তর:
খ) ডায়নামো
ব্যাখ্যা
ডায়নামো যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

ডায়নামো:
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে।
- তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।

বৈদ্যুতিক মটর:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মটর বলে।

ট্রান্সফর্মার:
-যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।