পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৭ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম: ব্যাক্তিগত কর্মকর্তা (গ্রেড- ১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.০৩.২০২৪ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৭ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
কোন তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন?
  1. ২২ সেপ্টেম্বর ১৯৭৪
  2. ২৩ সেপ্টেম্বর ১৯৭৪
  3. ২৪ সেপ্টেম্বর ১৯৭৪
  4. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
.
বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ১৫"×৯"
  2. ১০'×৬'
  3. ১০"×৯"
  4. ৫'×৩'
অনির্ধারিত
ব্যাখ্যা
[দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

পতাকা ব্যবহারের মাপ:

- ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো,
• ১০'×৬' ফুট (৩.০ বাই ১.৮ মিটার)।
• ৫'×৩' ফুট (১.৫২ বাই ০.৯১ মিটার)।
• ২.৫'×১.৫' ফুট (৭৬০ বাই ৪৬০ মিলিমিটার)।

মোটরগাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো,
• ১৫×৯ ইঞ্চি (৩৮০ বাই ২৩০ মিলিমিটার) (বড় গাড়ীর জন্য)।
• ১০×ইঞ্চি (২৫০ বাই ১৫০ মিলিমিটার) (ছোট এবং মাঝারি আকারের গাড়ীর জন্য)।

আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল,
• ১০×৬ ইঞ্চি (২৫০×১৫০ মিলিমিটার)।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন। (লিংক)
.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
  1. ৬ (১)
  2. ৬ (২)
ব্যাখ্যা
অনুচ্ছেদসমূহ:
- অনুচ্ছেদ ৬(১) - বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। 
- অনুচ্ছেদ ৬(২) - বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
- অনুচ্ছেদ ৭ - সংবিধানের প্রাধান্য।
- অনুচ্ছেদ ৮ - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত ১ নম্বর খেতাব কোনটি?
  1. বীর উত্তম
  2. বীরশ্রেষ্ঠ
  3. বীর প্রতীক
  4. বীর বিক্রম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
.
'আমার দেখা নয়াচীন' বইটির লেখক কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  3. শেরে-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক
  4. তোফাজ্জল হোসেন মানিক মিয়া
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা বইয়ের নাম ‘৩০৫৩ দিন’।
- বইটি প্রকাশিত হয় ২০১৮ সালে।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।
- বঙ্গবন্ধুর লেখা বই আমার দেখা নয়াচীন ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ ও দৈনিক কালের কন্ঠ, ৩০ জুলাই, ২০১৮।
.
নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস?
  1. কপাল কুণ্ডলা
  2. শেষের কবিতা
  3. কৃষ্ণকান্তের উইল
  4. প্রেম ও ফুল
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ উপন্যাস:
- 'শেষের কবিতা' (১৯২৯) সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে 'কোন পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দু জনকে অবিরোধে ভালবাসা সম্ভব না এবং সে ভালবাসা এক পাত্রসম্পর্কিত ( স্বামী বা স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে'।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ উপন্যাসের চরিত্র।

অন্যদিকে, 
- কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস।
- কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস।

রবীন্দ্রনাথ ঠাকুর: 

- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর অন্যান্য উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর 
.
বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি?
  1. কৃষ্ণকুমারী
  2. নীলদর্পন
  3. মায়াকানন
  4. অমৃত কুম্ভের সন্ধানে
ব্যাখ্যা
নীল-দর্পণ: 
- এটি হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক।
- এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
-  নাটকের বাস্তবতা এবং চরিত্র গুলোরে স্বাভাবিকতার গুনের জন্য অনেকেই নীল দর্পণকে  Uncle Tom's Cabin -  এর সঙ্গে তুলনা করেছেন।

অন্যদিকে, 
কৃষ্ণকুমারী:
'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থথেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

• মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা মায়াকানন (১৮৭৩) নাটক।

'অমৃত কুম্ভের সন্ধানে':
- এই উপন্যাসের রচয়িতা সমরেশ বসু। 
- ১৯৫৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। 
- এ উপন্যাসের মধ্য দিয়ে 'কালকূট' ছদ্মনামে সমরেশ বসুর উপন্যাস রচনার সূত্রপাত। 

দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
 - নীল-দর্পন,
 - নবীন তপস্বিন,
 - লীলাবত,
 - কমলে কামিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
বাংলাদেশে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে ২০২২ সালে বিশ্বে কততম স্থান অধিকার করে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
স্বাদুপানির মাছ উৎপাদন:

- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র 'দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২২' প্রতিবেদন অনুযায়ী, মুক্ত জলাশয় বা স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।
- বিশ্বে মোট উৎপন্ন স্বাদুপানির মাছের মধ্যে ১১ শতাংশ উৎপান করে বাংলাদেশ। 
- প্রথম অবস্থানে চীন ও দ্বিতীয় অবস্থানে ভারত।
- তারা উৎপাদন করে যথাক্রমে ১৩ ও ১৬ ভাগ।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ২৪ জুলাই, ২০২৩।
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কোন নভোকাশ কেন্দ্র থেকে?
  1. থেলিস এলেনিয়া
  2. কেনেডি স্পেস সেন্টার
  3. ওয়াল্প আইল্যান্ড ফ্লাইট ফ্যাসিলিটি
  4. মোহাভে স্পেস এন্ড এয়ারপোর্ট
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব
কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে
পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
১০.
রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কী?
  1. Panthera tigress
  2. Panthera tigris
  3. Panthera tigris tigris
  4. Panthera tigris attaica
ব্যাখ্যা
• রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম- Panthera tigris tigris

গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক নাম: 
- মানুষের বৈজ্ঞানিক নাম- Homo sapiens; 
- শাপলার বৈজ্ঞানিক নাম- Nymphaea nouchali; 
- ধানের বৈজ্ঞানিক নাম- Oryza sativa; 
- আমের বৈজ্ঞানিক নাম- Mangifera indica; 
- কাঁঠালের বৈজ্ঞানিক নাম- Artocarpus heterophyllus; 
- মৌমাছির বৈজ্ঞানিক নাম- Apis indica; 
- দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম- Copsychus saularis; 
- আরশোলার বৈজ্ঞানিক নাম- Periplaneta americana; 
- ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম- Hilsa ilisha. 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১১.
ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন?
  1. খাজা হাবিবুল্লাহ
  2. খাজা নাজিমুদ্দিন
  3. খাজা আব্দুল গণি
  4. খাজা আতিকুল্লাহ
ব্যাখ্যা
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর:

- তিনি (২৬এপ্রিল, ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকার পঞ্চম এবং শেষ নবাব।
- তাঁর পিতাছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
- নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুরের শাসনামলেই ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে।
- ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেটঅ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়।
- ২১শে নভেম্বর ১৯৫৮ তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ঢাকা বিভাগ ওয়েবসাইট।
১২.
ময়নামতি -শালবন বিহার কার কীর্তি?
  1. শ্রী শান্তিদেব
  2. শ্রী আনন্দদেব
  3. শ্রী ভবদেব
  4. শ্রী বীরদেব
ব্যাখ্যা
শালবন বিহার:
- বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।
- এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন।
- বিহারের আসল নাম 'ভবদেব মহাবিহার'।
- সময়কাল:- অষ্টম শতক।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
১৩.
”সোনালী কাবিন”- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. হুমায়ুন আজাদ
  3. আল মাহমুদ
  4. হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
'সোনালি কাবিন' কাব্যগ্রন্থ:
- 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচিয়তা আল মাহমুদ।
- আল মাহমুদ প্রকাশিত শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'সোনালী কাবিন'।
- সোনালী কাবিন কাব্য গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালি কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে। এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।

আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস, 
- মায়াবী পর্দা দুলে ওঠো ,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না,
- দিনযাপন,
- দ্বিতীয় ভাঙ্গন,
- একটি পাখি লেজ ঝোলা,
- পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
কোন শ্রেণির ভূমিতে ফসল জন্মায় না?
  1. পতিত
  2. অনুর্বর
  3. বন্ধ্যা
  4. উষর
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের জমি:
- যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।
- যে জমি ফেলে রাখা হয়েছে = পতিত।
- যার উর্বরতা শক্তি নাই = অনুর্বর।
- যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
ছন্দের যাদুকর কাকে বলা হয়?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সুকুমার রায়
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- ১৯২২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ: 
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।

অনুবাদ কাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা,

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) লাইভ এমসিকিউ লেকচার- ১৫।
১৬.
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
  1. ৭ জানুয়ারি
  2. ৮ ফেব্রুয়ারি
  3. ৮ মার্চ
  4. ৮ এপ্রিল
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী- দেশ কোনটি?
  1. ভারত
  2. ভুটান
  3. শ্রীলঙ্কা
  4. রাশিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:

- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত।
- উভয় দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দিয়েছিল।
- অপরদিকে সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- বাংলাদেশকে ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 
- প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই, ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)। 

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২১ ডিসেম্বর, ২০১৬, দ্য ডেইলি স্টার, ১৭ মার্চ, ২০২০।
১৮.
কোনটি ভারতের 'সেভেন সিস্টার্সভুক্ত' রাজ্য নয়?
  1. ত্রিপুরা
  2. মিজরাম
  3. মণিপুর
  4. কেরালা
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
১৯.
সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
  1. লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর
  2. ভূ-মধ্যসাগর ও আরব সাগর
  3. লোহিত সাগর ও আরব সাগর
  4. ভূ-মধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
সুয়েজ খাল: 
- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর। 
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে। 
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে। 
- এর দৈর্ঘ্য ১৯৩ কি.মি। 
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালে। 
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। 
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।

তথ্যসূত্র - Britannica.com
২০.
ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
  1. গ্রিস
  2. ইন্দোনেশিয়া
  3. সুইজারল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। 
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা পিটার এইজেন।
- সদর দপ্তর জার্মানির বার্লিনে। 
- ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্ষিকভিত্তিতে দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করে আসছে।
- ১৯৯৬ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
মাদার তেরেসা কোন দেশে জনন্মগ্রহণ করেছিলেন?
  1. আলবেনিয়া
  2. মেসিডোনিয়া
  3. সার্বিয়া
  4. ইতালি
ব্যাখ্যা
মাদার তেরেসা:

- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তার সর্বোচ্চ বেসামরিক সম্মানের একটি পদ্মশ্রী প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- মাদার তেরেসা ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র- Britannica.com
২২.
কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয়?
  1. ডোমিনিকা
  2. জ্যামাইকা
  3. পুয়ের্তো রিকো
  4. বার্বাডোস
ব্যাখ্যা
পুয়ের্তো রিকো:
- পুয়ের্তো রিকো ক্যারিবিয়ান রাষ্ট্র নয়।
- ওয়েস্ট ইন্ডিজের স্ব-শাসিত দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: ৩,৪৩৫ বর্গ মাইল (৮,৮৯৭ বর্গ কিমি)।
- রাজধানী: সান জুয়ান।
- ভাষা: স্প্যানিশ, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট)।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com
২৩.
জাতিসংঘের ১ম মহাসচিব কে?
  1. কুট ওয়াল্ড হেইম
  2. ট্রিগভেলি
  3. উথান্ট
  4. পেরেজ দ্যা কুয়েলার
ব্যাখ্যা
জাতিসংঘ: 
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
২৪.
গ্রীন পিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
  1. নেদারল্যান্ডস
  2. পোলান্ড
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনপিস:

- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড। 

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. নেপাল
ব্যাখ্যা
বান্দুং:

- বান্দুং ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট (৭৩০ মিটার) উপরে অবস্থিত।
- বান্দুং ইন্দোনেশিয়ার ২য় বৃহত্তম শহর।
- শহরটির জনসংখ্যা ২.৬ মিলিয়ন এবং এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল শহর হিসাবে তৃতীয় স্থানে রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
২৬.
একটি বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 176 বর্গ সে.মি.
  2. 154 বর্গ সে.মি.
  3. 145 বর্গ সে.মি.
  4. 132 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
 বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr = 44
বা, 2r(22/7) = 44
বা, 2r = (44 × 7)/22
বা, 2r = 14
∴ r = 7 

বৃত্তের ক্ষেত্রফল = πr2 
= (22/7) × 49
= 154 বর্গ সে.মি.
২৭.
একটি ধারার n তম পদ Tn = 23 - 6n হলে এর 11তম পদ কত হবে?
  1. - 33
  2. 33
  3. - 43
  4. 43
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার n তম পদ Tn = 23 - 6n হলে এর 11তম পদ কত হবে?

সমাধান:
n তম পদ Tn = 23 - 6n
11তম পদ T11 = 23 - 6 × 11
= 23 - 66
= - 43
২৮.
একটি স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত 3 : 4। ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা 120 জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত জন?
  1. 840 জন
  2. 420 জন
  3. 360 জন
  4. 160 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত 3 : 4। ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা 120 জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত জন?

সমাধান:
স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত 3 : 4
মনেকরি
ছাত্র সংখ্যা = 3x
ছাত্রীসংখ্যা = 4x

প্রশ্নমতে
4x - 3x = 120
x = 120

স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা = 4x + 3x
= 7x
= 7 × 120
= 840 
২৯.
দুইটি সংখ্যার গুণফল 1536 এবং তাদের গ.সা.গু 16 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত হবে?
  1. 48
  2. 60
  3. 96
  4. 108
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 1536 এবং তাদের গ.সা.গু 16 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত হবে?

সমাধান: 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
বা, 16 × সংখ্যা দুইটির ল.সা.গু. = 1536
বা, সংখ্যা দুইটির ল.সা.গু = 1536/16
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = 96
৩০.
a + b + c = 15, a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ca =?
  1. 71
  2. 61
  3. 51
  4. 41
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 15, a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ca =?

সমাধান:
দেওয়া আছে
a + b + c = 15
a2 + b2 + c2 = 83

আমরা জানি
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 152 = 83 +  2(ab + bc + ca)
⇒ 225 - 83 = 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 142
⇒ (ab + bc + ca) = 142/2
∴ (ab + bc + ca) = 71
৩১.
সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বছর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত?
  1. ৩%
  2. ৩.৫%
  3. ৪%
  4. ৪.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বছর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে, 
আসল, p =৬৫০ টাকা
সময়, n = ৫ বছর
সরল সুদ I = ৭৬৩.৭৫ - ৬৫০ = ১১৩.৭৫
সুদের হার, r = ?

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে, সুদ, I = pnr
১১৩.৭৫ = ৬৫০ × ৫ × r/১০০
১১৩.৭৫ × ১০০ = ৬৫০ × ৫ × r
r = (১১৩.৭৫ × ১০০)/(৬৫০ × ৫)
r = ৩.৫%
৩২.
।4x - 3। < 1 অসমতাটির সমাধান কত?
  1. x < 1
  2. x < 3
  3. x < 3/4
  4. x < 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: ।4x - 3। < 1 অসমতাটির সমাধান কত?

সমাধান:
।4x - 3 Ι < 1
- 1 < 4x - 3 < 1
- 1 + 3 < 4x - 3 + 3 < 1 + 3
2 < 4x < 4
2/4 < 4x/4 < 4/4
1/2 < x < 1

প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন ক অধিক গ্রহণযোগ্য।
তাই, সঠিক উত্তর হিসেবে (অপশন ক) x < 1 নেওয়া হয়েছে।
৩৩.
যদি x + 1/x = 3 হয়, তাহলে x3 + 1/x3 = ?
  1. 0
  2. 18
  3. 27
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 3 হয়, তাহলে x3 + 1/x3 = ?

সমাধান: 
দেওয়া আছে
 x + 1/x = 3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= 33 - 3 × 3
= 27 - 9
= 18
৩৪.
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
ব্যাখ্যা

সমাধান:
(33)1/3 + (54)1/4 + 2 + 1
= 3 + 5 + 2 + 1
= 11
৩৫.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করিলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি হবে?
  1. ৬০°
  2. ৯০°
  3. ১২০°
  4. ১৫০°
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করিলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি হবে?

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° +  120° = 240°


অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৩৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
  1. ৬০০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার? 

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য= √৩৬০০ মিটার
= ৬০

বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × বাহু
= ৪ × ৬০ 
= ২৪০ মিটার
৩৭.
১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার কত অংশ?
  1. ১/৪ অংশ
  2. ১/৬ অংশ
  3. ১/৫ অংশ
  4. ১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ১০ মিনিট = ৬০ + ১০ মিনিট
= ৭০ মিনিট 

৭ ঘণ্টা = (৭ × ৬০) মিনিট
= ৪২০ মিনিট

∴ ১ ঘণ্টা ১০ মিনিট ৭ ঘণ্টার = ৭০/৪২০ অংশ
= ১/৬ অংশ
৩৮.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ১৯০°
  3. ৩৬০°
  4. ১৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৩৯.
১ + ৩ + ৩ + ৩ + ৩ + ............... + n সংখ্যক পদের যোগফল কত?
  1. n/২
  2. (৩n - ১)/২
  3. (n - ১)
  4. (৩n + ১)/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৩ + ৩ + ৩ + ............... + n সংখ্যক পদের যোগফল কত?

সমাধান: 
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। 
ধারাটির প্রথম পদ a = ১
সাধারণ অনুপাত r = ৩/১ = ৩
আমরা জানি
n তম পদের সমষ্টি = a(rn - 1)/(r - 1)
= ১(৩n - ১)/(৩ - ১)
= (৩n - ১)/২
৪০.
P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?
  1. (M + N)/২
  2. (PM + QN)/২
  3. (PM + QN)/(P + Q)
  4. (PM + QN)/(M + N)
ব্যাখ্যা
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?

সমাধান: 
দেওয়া আছে, 
P সংখ্যক সংখ্যার গড় = M
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PM 

আবার, 
Q সংখ্যক সংখ্যার গড় = N 
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QN 

মোট সংখ্যা = P + Q 
তাদের সমষ্টি = PM + QN 
∴ তাদের গড় = (PM + Qn)/(P + Q) 
৪১.
  1. (13/12)logex
  2. logex
  3. (1/2)logex
  4. loge√x
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
logex1/2 + logex1/3 +logex1/4
= (1/2)logex + (1/3)logex + (1/4)logex
={(1/2) + (1/3) + (1/4)}logex
= ((6 + 4  + 3)/12}logex
= (13/12)logex
৪২.
যদি x2 + 1 = √3x হয়, তাহলে x2 + 1/x2= কত?
  1. 2
  2. 1
  3. 0
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + 1 = √3x হয়, তাহলে x2 + 1/x2 = কত?

সমাধান:
দেওয়া আছে
x2 + 1 = √3x
x2/x + 1/x = √3x/x
x + 1/x = √3

প্রদত্ত রাশি = x2 + 1/x2
= x2 + 1/x2
= (x + 1/x)2 - 2.x.1/x
= (√3)2 - 2
= 3 - 2
= 1
৪৩.
যদি b + 1/b = 4 হয়, তাহলে b/(b2 + b + 1) এর মান কত?
  1. 25
  2. 1/6
  3. 1/5
  4. 1/36
ব্যাখ্যা
প্রশ্ন: যদি b + 1/b = 4 হয়, তাহলে b/(b2 + b + 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
b + (1/b) = 4
(b2 + 1)/b = 4
b2 + 1 = 4b

প্রদত্ত রাশি = b/(b2 + b + 1)
= b/(b2 + 1 + b)
= b/(4b + b)
= b/5b
= 1/5
৪৪.
কম্পিউটার ভাইরাস কী?
  1. একটি ক্ষতিকারক জীবাণু
  2. একটি ক্ষতিকারক সার্কিট
  3. একটি ক্ষতিকারক ডিভাইস
  4. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৪৫.
GPRS-এর পূর্ণরূপ কী?
  1. General Packet Radio Service
  2. Global Protect Radiation Service
  3. General Preference Radio Service
  4. Global Packet Reminder Service
ব্যাখ্যা
মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ: 
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. GSM [Global System for Mobile Communication): 
- GSM হল TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। 
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়। 
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.। 
- আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে। 

২. CDMA (Code Division Multiple Access): 
-  এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে। 
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়। 
-  মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে। 
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.। 
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান) এবং Live MCQ লেকচার শীট।
৪৬.
সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয়?
  1. ফ্যাটি এসিড
  2. ডিটারজেন্ট
  3. গ্লিসারিন
  4. সোডা
ব্যাখ্যা
সাবান: 
- সাবান বহুল প্রচলিত পরিষ্কারক সামগ্রী হিসেবে দেহ এবং কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহৃত হচ্ছে। 
- সাবান এবং প্রাকৃতিক উপাদান ছাড়াও আধুনিক জীবনে পরিষ্কারক হিসেবে ডিটারজেন্ট, ইমালশান, পলিশ ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। 
- সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। 
- সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে তেল বা চর্বি। 
- তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান উৎপন্ন হয়। 
- সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৭.
ইন্টারনেটের জনক কে?
  1. Charles Babej
  2. Vinton Gray Cerf
  3. Vinton Gray
  4. Bill Gates
ব্যাখ্যা
ইন্টারনেট: 
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়। 
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network'. 
- মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন। 
- ভিনটন জি কার্ফ (Vinton Gray Cerf) কে ইন্টারনেটের জনক বলা হয়। 
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়। 
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়। 
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP. 
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৪৮.
পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে কত?
  1. ৬৮
  2. ৮০
  3. ৭২
  4. ৯০
ব্যাখ্যা
রক্তচাপ: 
- হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্ত ধমনির স্থিতিস্থাপক প্রাচীরে যে পার্শ্বীয় চাপের সৃষ্টি করে, তাকে রক্তচাপ বলে। 
- হৃৎপিণ্ড থেকে দেহে প্রবাহমান রক্ত ধমনির প্রাচীরের ওপর দুই ধরনের পার্শ্বীয় চাপের সৃষ্টি করে। 
যথা: 

১। সিস্টোলিক চাপ বা সিস্টোল: 
- হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল সিস্টোল থাকা অবস্থায় প্রবাহমান রক্ত ধমনির প্রাচীরে যে উচ্চ পার্শ্বীয় চাপের সৃষ্টি করে তাকে সিস্টোলিক চাপ বলে। 
- এ চাপ ১১০-১৪০ মি.মি. পারদ (Hg). 

২। ডায়াস্টোলিক চাপ বা ডায়াস্টোল: 
- হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলদ্বয় ডায়াস্টোল থাকা অবস্থায় প্রবাহমান রক্ত ধমনির প্রাচীরে যে পার্শ্বীয় নিম্নচাপের সৃষ্টি করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। 
- ডায়াস্টোলিক রক্তচাপ ৬০-৯০ মি.মি. পারদ (Hg) পর্যন্ত ওঠানামা করে।  
- সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ ১২০ মি.মি. পারদ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মি.মি. পারদ (Hg). 
- এ পরিমাপকে আদর্শ রক্তচাপ ধরা হয়। 
- স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ নির্ণয় করা হয়। 
- একবার সিস্টোল এবং তার পরবর্তী ডায়াস্টোলকে একত্রে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে। 
- পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দন গড়ে প্রতি মিনিটে ৭২ বার। 
- রক্তের সান্দ্রতা (viscosity), প্রান্তীয় রোধ (peripheral resistance) এবং দেহের রক্তের মোট পরিমাণের ওপর রক্তচাপ নির্ভর করে। 
- রক্তচাপ মাপার জন্য Sphygmomanometer ও Stethoscope ব্যবহার করা হয়। 

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান)।
৪৯.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ১২
  2. ১৮
  3. ১৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
৫০.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
  1. ১১, ১২
  2. ১০, ১১
  3. ১২, ১৩
  4. ৯, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত ?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে 
(ক + ১) - ক = ২৩
বা, ক + ২ক + ১২ - ক = ২৩
বা, ২ক + ১ = ২৩
বা, ২ক = ২৩ - ১
বা, ২ক = ২২
∴ ক = ১১

সংখ্যা দুইটি ১১ ও ১২
৫১.
It is I who (go) to Chittagong next month.
  1. am going
  2. is going
  3. are going
  4. going
ব্যাখ্যা
• Correct Expression: It is I who am going to Chittagong next month.

→ Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
তাই উপরের বাক্যে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am going বসবে।

More Example:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
৫২.
The grass was dry and patchy. ____ In this sentence, 'patchy' is ------
  1. an adjective
  2. an adverb
  3. a noun
  4. a verb
ব্যাখ্যা
• The grass was dry and patchy.
→ In this sentence, 'patchy' is an adjective.

patchy describes the quality or characteristic of the grass. 
→ Adjective - noun এবং pronoun কে modify করে।
→ এখানে, patchy - grass- এর অবস্থাকে modify করেছে।

• patchy (adjective)
Bangla Meaning: জোড়াতালি দিয়ে তৈরি; সামঞ্জস্যহীন; সর্বত্র বা সর্বাংশে এক রকম নয় এমন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫৩.
'Fabulous' is a synonym of ____.
  1. tiny
  2. ordinary
  3. awesome
  4. trivial
ব্যাখ্যা
• 'Fabulous' is a synonym of awesome.

• Fabulous (adjective)
English Meaning: extraordinary, especially extraordinarily large.
Bangla Meaning: পৌরাণিক বা উপকথায় বর্ণিত; অবিশ্বাস্য; অসম্ভব; অবাস্তব।

অপশন আলোচনা:
→ tiny: অতি ক্ষুদ্র; পুঁচকে।
→ ordinary: স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা
→ awesome: ভীষণ; দারুণ; ত্রাসোদ্দীপক।
→ trivial:  সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৪.
Your shoes are bigger than___.
  1. mine
  2. my
  3. me
  4. I
ব্যাখ্যা
• Your shoes are bigger than mine.
→ এখানে, mine হচ্ছে  possessive pronoun.
→ mine এখানে একা ব্যবহৃত হয়েছে এবং একটি noun phrase কে replace করেছে।

• পূর্ণ বাক্যটি হতে পারতো: Your shoes are bigger than my shoes.
• Using 'mine' as a possessive pronoun - Your shoes are bigger than mine.

→ mine, my shoes = noun phrase কে replace করেছে।
৫৫.
She could scarcely complain. The correct tag question is ___
  1. couldn't she?
  2. could she?
  3. can she?
  4. can't she?
ব্যাখ্যা
• Complete Sentence: She could scarcely complain, could she?

hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
→ এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
→ অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
৫৬.
The post of treasurer is _____ honourary position.
  1. a
  2. an
  3. The
  4. no article
ব্যাখ্যা
Complete Sentence: The post of treasurer is an honourary position.
→ কোনো consonant যদি vowel sound (a, e, i, o, u) দেয়; তাহলে এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 

• Article: 
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An- এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article. (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৫৭.
Our ancestral house _____ 100 years ago.
  1. is built
  2. is build
  3. was build
  4. was built
ব্যাখ্যা
Complete Sentence: Our ancestral house was built 100 years ago.

→ বাক্যটি অতীত কালের কোনো ঘটনা বুঝিয়েছে। যেহেতু, 100 years ago বা ১০০ বছর পূর্বের কথা বলা হয়েছে।
→ অর্থাৎ, বাক্যটি past indefinite form- এ রয়েছে।
→ এছাড়াও, বাক্যটি passive form- এ রয়েছে।
→ এ জন্য শূন্যস্থানে "was built" বসেছে।

More Example:
- Rome was not built in a day.
৫৮.
How long _____ married?
  1. they are
  2. they have been
  3. have they been
  4. are they
ব্যাখ্যা
Complete Sentence: How long have they been married?

→ শূন্যস্থানে "they are" এবং "they have been" হবে না; কারণ বাক্যের শেষে question mark (?) রয়েছে।
→ "are they" simple present tense- এর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেটা সাধারণত general truths, habitual actions or current situations বুঝাতে ব্যবহৃত হয়।
→ বাক্যটিতে "duration of their marriage" বুঝিয়েছে।
→ তাই শূন্যস্থানে "have they been" বসেছে।

• Structure: have/has + subject + been + present participle verb.

ধরা যাক, 
কেউ বললো - They have been married for 22 years. 
উক্ত বাক্যটিকে প্রশ্ন করলে পাওয়া যাবে - How long have they been married?
→ এখানে, Period of time বোঝানো হয়েছে।

• For এর ব্যবহার:
→ Period of time এর পূর্বে for বসে।
→ ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
→ আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
→ structure: Subject + have been/has been + verb(ing) + time.

• Since এর ব্যবহার:
→ Point of time এর পূর্বে since বসে।
→ Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
→ সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।

Example Sentence:
- They have been playing since four o'clock. 
- He has been ill since Friday.
- I have been waiting since half past three.
- He has been practising the piano every day for two months.
- I have been living in this city for five years.
৫৯.
'See eye to eye' means ____.
  1. hating someone
  2. agreeing with someone
  3. loving someone
  4. showing disagreement
ব্যাখ্যা
• 'See eye to eye' means - agreeing with someone.

• See eye to eye:
English meaning: If two people see eye to eye, they agree with each other.
Bangla meaning: কারো সাথে কোন বিষয়ে একমত হওয়া।

Example Sentence:
1. Despite their differing opinions on the project, they managed to see eye to eye on the budget.
2. It's rare for my parents and I to see eye to eye on matters of politics.

Source: Oxford Dictionary.
৬০.
The greater the demand, _____ the price.
  1. the higher
  2. higher
  3. high
  4. the high
ব্যাখ্যা
The greater the demand, the higher the price.

→ সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
→ The + comparative degree….the comparative degree হয়।
→ সুতরাং, The greater the demand the higher the price.

More Example:
1. The more you practice, the better you'll become at playing the piano.
2. The earlier you start studying, the easier the exam will be.

3. The more effort you put into your work, the greater your success will be.
4. The faster he runs, the happier he feels.

5. The more they save, the more they can invest in their future.
6. The older she gets, the wiser she becomes.
৬১.
I smell something ____________.
  1. burnt
  2. is burning
  3. burn
  4. burning
ব্যাখ্যা
• Complete Sentence: I smell something burning.

→ এখানে, 'burn' এর present participle 'burning'.
→ 'burning'- present participle- টি সাধারণত কোনো কীছু উত্তপ্ত হওয়ার কারণে গন্ধ নির্গত হচ্ছে- এমন চলমান প্রক্রিয়া বর্ণনা করতে ব্যবহৃত হয়।
→ এখানে, "ongoing action" কে বোঝানো হয়েছে।

• "is burning"- ও grammatically correct তবে বাক্যের context অনুযায়ী 'burning' most appropriate.

• "I smell something is burning."
→ It implies that there is something currently in the process of burning.
• "I smell something burning."
→ It conveys the same meaning but is a more concise way to express it.

প্রশ্নে উল্লিখিত বাক্যটি অনেকটা "The girl entered the room dancing."- এর মত বুঝিয়েছে।
→ নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, ইত্যাদি প্রকাশ করা অর্থে present participle বসে।
→ অর্থাৎ, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে ইত্যাদি চলমান প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়।
→ কারণ বাক্যটিতে নাচতে নাচতে দ্বারা একটি চলমান কাজ বোঝানো হয়েছে, তাই Verb = dance এর সাথে ing যুক্ত হয়েছে।
→ ঠিক একই কারণে প্রশ্নে উল্লিখিত বাক্যে চলমান প্রক্রিয়া বোঝাতে শূন্যস্থানে 'burning' বসবে।
৬২.
She is studying _____ for her examination.
  1. hard
  2. hardly
  3. tough
  4. toughly
ব্যাখ্যা
Complete Sentence: She is studying hard for her examination.
→ শূন্যস্থানে 'hard' হবে।
→ এখানে, 'hard' হচ্ছে adverb.
→ কারণ, এখানে সে কীভাবে পড়ালেখা করছে অর্থাৎ'manner' বুঝিয়েছে।
→ বাক্যটি দ্বারা বুঝিয়েছে - সে তার পড়ালেখায় অনেক effort দিচ্ছে।

• hard - adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়।

অপশন আলোচনা:
অপশন (খ) - 'hardly' means scarcely or barely যা দ্বারা - "নামেমাত্র; সবেমাত্র" বোঝায়।
অপশন (গ) - 'tough' is an adjective meaning difficult or challenging যা বাক্যের context অনুযায়ী সঠিক নয়।
অপশন (ঘ) - 'toughly' is not a standard English word. এটিও বাক্যের context অনুযায়ী সঠিক নয়।
৬৩.
If I knew his address, I __________ to him.
  1. would have written
  2. would write
  3. would be writing
  4. will write
ব্যাখ্যা
Complete Sentence: If I knew his address, I would write to him.

→ প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি second conditional জাতীয় বাক্য।
• Second Conditional এর structure: 
→ If + simple past (Verb এর past form/were/had) + would/could/might + base form of the verb.
→ অর্থাৎ, If যুক্ত clause টিতে If এরপর verb এর past indefinite or were/had আসলে এরপর subject + would/could/might এর সাথে verb এর base form ব্যবহৃত হয়।

More Examples of second conditional sentences:
1. If I won the lottery, I would buy a big house.
2. If she studied harder, she would pass the exam.
3. If he spoke Spanish fluently, he would apply for that job.
৬৪.
The Padma abounds ______ Hilsha fish.
  1. for
  2. with
  3. in
  4. of
ব্যাখ্যা
Complete Sentence: The Padma abounds with Hilsha fish.

• Abound in (place) = প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা (কোন স্থানে)।
- Wild animals abound in the forest.

• Abound with (something) = পরিপূর্ণ থাকা (কোন কিছু দিয়ে)।
- The ship abounds with rats.

Correct Sentence: The Padma abound with hilsha fish.
অর্থঃ পদ্মা ইলিশ মাছে পরিপূর্ণ থাকে।
৬৫.
He is deeply concerned ________ this issue.
  1. at
  2. in
  3. across
  4. about
ব্যাখ্যা
Complete Sentence: He is deeply concerned about this issue.

• concerned (adjective)
English Meaning: Anxious, Worried.
Bangla Meaning: উদ্বিগ্ন হওয়া।

→ 'concerned' এর সাথে সাধারণত appropriate preposition 'about' বসে।
৬৬.
The news is __________ to be true.
  1. so good
  2. too good
  3. good enough
  4. enough good
ব্যাখ্যা
Complete Sentence: The news is too good to be true.

• too.............to:
- too…..to এই গঠন ব্যবহার হয় "এতই যে ...... না" অর্থ প্রদান করার জন্য।
- এর গঠন হচ্ছে - - too + adjective + to.
- এখানে too good ব্যবহারে ‘ভীষণ ভালো’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমন:
- He is too weak to walk.
- The English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
৬৭.
I have no preference ____________ any of the candidates.
  1. to
  2. for
  3. over
  4. on
ব্যাখ্যা
Complete Sentence: I have no preference for any of the candidates.
→ কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুরাগ বোঝাতে preference এর পর for বসে।

• preference (noun)
Bangla Meaning: বিশেষ অনুরাগ/অভিরুচি; যে বস্তুর প্রতি অধিক অনুরাগ দেখানো হয়; অগ্রাভিরুচি।

• preference for
→ কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুরাগ বোঝাতে preference for বসে।
→ She has a strong preference for classical music.

অপশন আলোচনা:
• preference over
→ একটির তুলনায় অপরটি বেশী পছন্দ করলে preference over বসে।
→ I have a strong preference over this brand compared to others

• Preference on
→ কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অনুরাগ বোঝাতে preference on বসে।
→ What is your preference on the matter?

• Preference to
→ একটির তুলনায় অপরটি বেশী পছন্দ করলে preference to- ও বসে।
→ I give preference to quality over quantity.

Source: Oxford Learner's Dictionaries.
৬৮.
Which one is a common gender?
  1. Pencil
  2. Servant
  3. Fruit
  4. Bull
ব্যাখ্যা
• Servant is a common gender.

অপশন আলোচনা:
→ Pencil শব্দটি neuter gender.
→ Fruit শব্দটি neuter gender.
→ Bull শব্দটি masculine gender.

→ Bull শব্দটির feminine gender হচ্ছে - Cow.
৬৯.
The antonym of 'harmony' is _____.
  1. euphony
  2. kinship
  3. discord
  4. accord
ব্যাখ্যা
• The antonym of 'harmony' is - discord.

• Harmony (noun)
Bangla Meaning: সাদৃশ্য; মিল।

অপশন আলোচনা:
→ euphony -  ধ্বনিমাধুর্য।
→ kinship - জ্ঞাতিত্ব; রক্তের সম্পর্ক; চরিত্র বা স্বভাবগত সাযুজ্য।
→ discord - বিবিধ সুর এবং তানের অসামজ্ঞস্য।
→ accord - সন্ধিচুক্তি; সংবিদা; মতৈক্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭০.
Macbeth was written by _____.
  1. William Jonathan
  2. Matthew Arnold
  3. William Shakespeare
  4. Ben Jonson
ব্যাখ্যা
• Macbeth was written by William Shakespeare.

• Macbeth:
- Macbeth, one of Shakespeare’s greatest tragedies, tells the story of the fall of a Scottish nobleman.
- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর  মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.

.........................................
........................................
- নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনি (Three Witches) সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যৎ বানী করে।
- Three Witches এর এই ভবিষ্যদ্বাণীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায়, তখন লোভের বশবর্তী হয়ে Lady Macbeth, Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে।

• Its important characters are - 
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches.

Source: Britannica and SparkNotes.
৭১.
Who is a modern poet?
  1. John Donne
  2. Philip Sidney
  3. William Blake
  4. Seamus Heaney
ব্যাখ্যা
» Seamus Heaney is a modern poet.

অপশন আলোচনা:
» John Donne - Renaissance period- এর একজন কবি ছিলেন। 
» Philip Sidney - Elizabethan period- এর একজন সাহিত্যিক ছিলেন।
» William Blake - Romantic period- এর একজন কবি ছিলেন।

• The Modern Period (1901-1939) is divided into two shorter periods -
→ Edwardian Period (1901-1910),
→ Georgian Period (1910-1939).

Modern Period এর কীছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক:
- Virginia Woolf,
- James Joyce,
- T.S. Eliot,
- Ernest Hemingway,
- F. Scott Fitzgerald,
- William Faulkner,
- George Orwell,
- D.H. Lawrence,
- Toni Morrison.

Source: Britannica.com
৭২.
The animals living on grass are ______.
  1. carnivorous
  2. glaminivorous
  3. hervivorous
  4. omnivorous
ব্যাখ্যা
• The animals living on grass are hervivorous.
→ এখানে, প্রশ্নে spelling ভুল রয়েছে।
→ herbivorous এবং graminivorous হবে সঠিক spelling.

• herbivorous 
English Meaning: Living on grass. 
Bangla Meaning: তৃণভোজী। 

অপশন আলোচনা:
• graminivorous
English Meaning: Feeding on grass.
Bangla Meaning: তৃণভোজী; শস্য ভোজী। 

• carnivorous
English Meaning: Living on flesh.
Bangla Meaning:  মাংসাশী। 

• omnivorous
English Meaning: Living on all.
Bangla Meaning: সর্বভূক। 

→ glaminivorous বানান ভুল থাকায়; hervivorous সঠিক উত্তর হবে।
এছাড়াও, herbivorous যতটা commonly used word; graminivorous is less commonly used in everyday language compared to "herbivorous."

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary of Bangla Academy.
৭৩.
One coming to a foreign land to settle there is ____________.
  1. an immigrant
  2. an emigrant
  3. a foreigner
  4. a native
ব্যাখ্যা
• One coming to a foreign land to settle there is an immigrant.

• immigrant
English Meaning: a person who comes to a country to take up permanent residence.
Bangla Meaning: বহিরাগত; অভিবাসী।

অপশন আলোচনা:
• emigrant
English Meaning: departing or having departed from a country to settle elsewhere/a migrant plant or animal.
Bangla Meaning: দেশত্যাগী।

• foreigner
English Meaning: a person belonging to or owing allegiance to a foreign country.
Bangla Meaning: বিদেশি; ভিনদেশি; পরদেশি।

• native
English Meaning: belonging to a particular place by birth.
Bangla Meaning: কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৭৪.
'To take to heart' means to ______________.
  1. fall in love
  2. be dishearted
  3. gain courage
  4. be affected deeply
ব্যাখ্যা
• 'To take to heart' means to - be affected deeply.

• take something to heart (idiom)
English Meaning: take criticism seriously and be affected or upset by it.
Bangla Meaning: মর্মাহত হওয়া।

Example Sentence:
→ Don't take it to heart - he was only joking about your hair.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৭৫.
Usually I go to office by car but today I (go) by bus.
  1. go
  2. going
  3. are going
  4. am going
ব্যাখ্যা
• Complete Sentence: Usually I go to office by car but today am going by bus.

→ 'I' হচ্ছে first person singular number.
→ 'I' এর পর কখনো are going এবং সরাসরি going হবেনা।
→ বাক্যের context অনুযায়ী "an action happening at the present moment (today)" বোজাচ্ছে।
→ তাই, এ ক্ষেত্রে present continuous tense (am going) হবে।

• "I go." is the present tense for general actions or habits.
• "I am going." is the present tense for actions happening at the moment of speaking.
৭৬.
কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে?
  1. খুলনা
  2. নদীয়া
  3. যশোহর
  4. কুমিল্লা
ব্যাখ্যা
- রাঢ়ি উপভাষাকে সাহিত্য অঙ্গনে ও শিষ্ট সমাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
- বাংলা ভাষায় এ উপভাষাকে আদর্শ কথ্য ভাষার মর্যাদা দেওয়া হয়।
- কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া প্রভৃতি অঞ্চলে এ উপভাষা প্রচলিত।
- নদীয়া, যা বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত, ঐতিহাসিকভাবে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির একটি কেন্দ্রস্থল ছিল।
- চৈতন্যের অনুসারী এবং সমসাময়িক কবি-সাধকরা নদীয়ার ভাষারীতিতে অসংখ্য ধর্মীয় ও আধ্যাত্মিক গ্রন্থ রচনা করেছেন, যা পরবর্তীতে বাংলা সাহিত্য ও ভাষার উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।
- অন্যদিকে, কুমিল্লা, খুলনা, এবং যশোহর জেলাগুলিও তাদের আঞ্চলিক ভাষারীতি ও সংস্কৃতি দ্বারা সাহিত্যে অবদান রাখে, কিন্তু নদীয়ার মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাব গভীর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৭.
'চিলেকোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?
  1. শওকত আলী
  2. শওকত ওসমান
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. জহির রায়হান
ব্যাখ্যা
'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে। 

আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। 
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন। 

তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।

তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধেভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৭৮.
মধ্য যুগের কাব্য কোনটি?
  1. খোয়াবনামা
  2. পদ্মাবতী
  3. গৃহদাহ
  4. মহাশ্মশান
ব্যাখ্যা
‘পদ্মাবতী’ কাব্য:
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ/ পদুমাবত’ কাব্যের অনুবাদ।
- আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন।
- কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে।  প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।

উল্লেখ্য,
- আধুনিক যুগের লেখক মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে পদ্মাবতী নাটক রচনা করেন।
- এটি একটি পৌরাণিক নাটক গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।

অন্যদিকে, 
- ঐতিহাসিক উপাদান নির্ভর উপন্যাস 'খোয়াবনামা' এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস।
- গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠি উপন্যাস।
- মহাশশ্মান কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - মহাশশ্মান (মহাকাব্য)। 

আলাওল: 
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। 
- 'পদ্মাবতী' কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
- 'পদ্মাবতী' কবি মালিক মুহাম্মদ জয়সীর 'পদুমাবত' কাব্যের অনুবাদ। 

আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ: 
- পদ্মাবতী,
- তোহফা,
- সপ্তপয়কার,
- সিকান্দারনামা ইত্যাদি। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৭৯.
পিপাসিত শব্দের বিশেষ্য রূপ-
  1. পিপাসী
  2. পিয়াসী
  3. পিপাসা
  4. পিপাসু
ব্যাখ্যা
• 'পিপাসা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পিপাস্‌ + আ।
অর্থ: 
- পান করার বাসনা,
- তৃষ্ণা।

অন্যদিকে, 
- পিপাসিত, পিপাসী এবং পিপাসু বিশেষণ পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮০.
শুদ্ধ বানান কোনটি?
  1. আশংকা
  2. আসংকা
  3. আশঙ্কা
  4. আসঙ্কা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আশঙ্কা'
- সংস্কৃত শব্দ। 
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: আ + √শঙ্ক্‌ + অ + আ। 
অর্থ: 
- সংশয়,
- সন্দেহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮১.
'কেঁচে গণ্ডুষ' বাগধারার অর্থ-
  1. মূর্খ
  2. আশায় নৈরাশ্য
  3. নিতান্ত অলস
  4. পুনরায় আরম্ভ
ব্যাখ্যা
• 'কেঁচে গন্ডুস' বাগধারার অর্থ - পুনরায় আরম্ভ করা।

অন্যদিকে, 
- 'গোবর গণেশ' বাগধারার অর্থ - মূর্খ।
- গুড়ে বালি বাগধারার অর্থ - আশায় নৈরাশ্য।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির (২০১৯ সংস্করণ)।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২.
'কদাচার' কোন সমাস?
  1. কর্মধারয়
  2. তৎপুরুষ
  3. বহুব্রীহি
  4. অব্যয়ীভাব
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং
- পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।

• বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে হলে হয় সাধারণ কর্মধারয় সমাস।
যেমন
- কু যে আচার = কদাচার,
- সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ,
- অধম যে নর = নরাধম।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)। 
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৩.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?
  1. ঝিলিমিলি
  2. রক্তকরবী
  3. পথিক
  4. কিন্নরী
ব্যাখ্যা
'রক্তকরবী' নাটক:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।

- ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
- চরিত্র - নন্দিনী, রঞ্জন। 
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে। 
- 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে। 
- শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।

অন্যদিকে, 
- 'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:
- বিসর্জন
- রাজা
- অচলায়তন
- চিরকুমার সভা
- তাসের দেশ
- বৈকুন্ঠের খাতা
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত
- ডাকঘর
- বসন্ত
- চণ্ডালিকা
- নটীর পূজা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪.
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ -
  1. স্বরবৃত্ত
  2. মাত্রাবৃত্ত
  3. অমিত্রাক্ষর
  4. পয়ার
ব্যাখ্যা
অক্ষরবৃত্ত ছন্দ:
- অক্ষরবৃত্ত ছন্দ বাংলা কাব্যের প্রধান ছন্দ।
- অন্য দুটির তুলনায় এ ছন্দের উচ্চারণ অধিকতর স্বাভাবিক এবং গদ্য উচ্চারণভঙ্গির অনুসারী বলেই এটি বাংলা কাব্যের প্রধান ছন্দে পরিণত হয়েছে। 
- অক্ষরবৃত্ত শ্বাসাঘাতপ্রধান নয়, তানপ্রধান ছন্দ। তান হচ্ছে স্বরধ্বনি বা সাধারণ উচ্চারণের অতিরিক্ত টান, যা এ ছন্দে পর্বগত দীর্ঘতার জন্য প্রযুক্ত হয়। ৮/৬ বা ৮/১০ মাত্রার সর্বাধিক দীর্ঘ পর্বে অক্ষরবৃত্ত রচিত হয়।
- উনিশ শতকে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের হাতে এ ছন্দের সুরমুক্তি ঘটে।
- অর্থ্যাৎ, 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।
- এভাবে এ ছন্দ বাংলা সাহিত্যের চিরায়ত কাব্যসমূহ রূপায়ণের মাধ্যমে পরিণত হয়েছে শ্রেষ্ঠ ছন্দে।
- পয়ার ছন্দেরই একটি বিবর্ধিত রূপের নাম হচ্ছে মহাপয়ার। এতে পয়ারের ৬ মাত্রার অন্ত্যপর্বের পরিবর্তে ১০ মাত্রা হয়।

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য।
- অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি।

- তাঁর সাহিত্যকর্ম:
নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

প্রহসন: 
- একেই কি বলে সভ্যতা, 
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।
৮৫.
বাতাস শব্দের প্রতিশব্দ-
  1. সমীরণ
  2. অরুণ
  3. অবণী
  4. সলিল
ব্যাখ্যা
‘বাতাস’ শব্দের প্রতিশব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে, 
‘সূর্য’ শব্দের প্রতিশব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অরুণ

'পৃথিবীর’ শব্দের প্রতিশব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

‘পানি’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬.
'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক কে?
  1. কাজী মোতাহার হোসেন
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. আহমেদ শরীফ
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• 'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক - মোতাহের হোসেন চৌধুরী

মোতাহের হোসেন চৌধুরী:

- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। 
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- সংস্কৃতি কথা,
- সুখ, 
- সভ্যতা (ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ)।

তাঁর রচিত প্রবন্ধ: 
- আমাদের দৈন্য,
-  আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৭.
কার ছদ্মনাম 'পরশুরাম'?
  1. প্রমথ চৌধুরী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. রাজশেখর বসু
  4. প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
• রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম। 

রাজশেখর বসু: 
- ১৮৮০ সালের ১৬ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। 
- তাঁর পিতা দার্শনিক পন্ডিত চন্দ্রশেখর বসু ছিলেন দ্বারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার।
 - ১৯০৬ সালে গঠিত জাতীয় শিক্ষা পরিষদে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
- তিনি ১৯৩৫ সালে  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা বানান সংস্কার সমিতির সভাপতি ছিলেন।
- ১৯৪৮ সালে সরকার গঠিত পরিভাষা সংসদের সভাপতি নির্বাচিত হন।
- লেখক হিসেবে তিনি ‘পরশুরাম’ ছদ্মনাম ব্যবহার করতেন।
- ১৯২২ সালে এ ছদ্মনামে তাঁর ‘শ্রীশ্রীসিদ্ধেশ্বরী লিমিটেড’ ব্যঙ্গ রচনাটি প্রকাশিত হয়। 
- তাঁর চলন্তিকা (১৯৩৭) বাংলা ভাষায় বহুল প্রচলিত একখানি জনপ্রিয় অভিধান।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- রম্য-রচনা গড্ডলিকা,
- কজ্জলী,
- হনুমানের স্বপ্ন,
- গল্পকল্প;
- গল্প কৃষ্ণকলি,
- আনন্দীবাঈ;
- প্রবন্ধ লঘুগুরু,
- ভারতের খনিজ,
- কুটিরশিল্প,
- বিচিন্তা;

অনুবাদ:
- মেঘদূত,
- বাল্মীকি রামায়ণ,
- মহাভারত,
- হিতোপদেশের গল্প ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৮৮.
'নন্দিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিষণ্ণ
  2. বিষাদ
  3. বিগ্রহ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত

অন্যদিকে, 
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯.
কোনটি শুদ্ধ শব্দ?
  1. আপদমস্তক
  2. আপাদমস্তক
  3. আপদমস্ত
  4. আপাদমস্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আপাদমস্তক'
- সংস্কৃত শব্দ।
- ক্রিয়া বিশেষণ।
- প্রকৃতি প্রত্যয়: আপাদ + মস্তক।
  অর্থ:
- পা থেকে মাথা পর্যন্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০.
শিশ ধ্বনি কোনটি?
  1. শ, স, ষ
  2. ঙ, ঞ, ন
  3. প, ফ, ভ
  4. য, র, ল
ব্যাখ্যা
উষ্মধ্বনি:
- যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, সেটি উষ্মধ্বনি।
যেমন-
- আশীষ, শিশি, শিশু ইত্যাদি।
- শিশ দেয়ার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে একে শিশধ্বনিও বলা হয়।

• শ, ষ, স – তিনটি উষ্ম বর্ণ।
- শ-বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল।
- ষ-বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা এবং স-বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান দন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯১.
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. পর্তুগীজ
  4. তুর্কি
ব্যাখ্যা
• 'আনারস'- 'পর্তুগিজ' ভাষা থেকে আগত শব্দ।

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ -
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি
- পাদ্রী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বানান অভিধান। 
৯২.
'স্বাগত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. স + গত
  2. স্ব +গত
  3. সু +গত
  4. সু + আগত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
- সু + অল্প = স্বল্প,
- সু + আগত = স্বাগত,
- অনু + ইত = অন্বিত,
- তনু + ঈ = তন্বী, 
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৩.
মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
  1. ধর্মনির্ভর
  2. গদ্যনির্ভর
  3. রূপকথানির্ভর
  4. কল্পনানির্ভর
ব্যাখ্যা
মধ্যযুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ।
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য - ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।
- মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা - বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, শাক্তপদ, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য, লোক সাহিত্যধারা ইত্যাদি।
- মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ।
- মধ্যুযগে লোক সাহিত্যধারা ব্যতিক্রম। কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৪.
বাংলা গদ্যের জনক কে?
  1. উইলিয়াম কেরি
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৩) লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
৯৫.
'সবুজপত্র' প্রকাশিত হয় -
  1. ১৯০৯
  2. ১৯১৪
  3. ১৯১০
  4. ১৯২১
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকা:
- বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
- এ ধরণের একটি সাময়িকী প্রকাশ করার জন্য  রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
- প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের চেষ্টা হিসেবে কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা ‘বীরবলী’ ভাষা (তাঁর ছদ্মনাম ‘বীরবল’ থেকে) রূপে পরিচিতি লাভ করে।
- সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজের লেখা সন্নিবেশিত হয়।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৬.
'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
  1. ধূমকেতু
  2. বিদ্রোহী
  3. অগ্রপথিক
  4. প্রলয়োল্লাস
ব্যাখ্যা
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ: 
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস, 
- বিদ্রোহী, 
- রক্তাম্বর-ধারিণী মা, 
- আগমণী, 
- ধূমকেতু, 
- কামাল পাশা, 
- আনোয়ার, 
- রণভেরী, 
- শাত-ইল-আরব, 
- খেয়াপারের তরণী, 
- কোরবানী, 
- মহররম।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৯৭.
বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস-
  1. জন্মভূমি
  2. আগস্টের একরাত
  3. একদা এক রাজ্যে
  4. কি চাহ শঙ্খচিল
ব্যাখ্যা
'আগস্টের একরাত' উপন্যাস:
- এই উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন।
- বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকান্ডের পটভূমিতে রচিত হিউম্যান ট্রাজেডির উপাখ্যান।
- হত্যাকান্ডের বিচারে ৬১ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
- সাক্ষীদের এইসব জবানবন্দি কাহিনীর প্রয়োজনে উপন্যাসজুড়ে ব্যবহৃত হয়েছে।
- লেখক একদিকে গল্প বানিয়েছেন অন্যদিকে জবানবন্দি উপস্থাপন করে ঘটনার বিবরণ সংযুক্ত করেছেন।
- ফলে উপন্যাসে সাধু ও চলিত ভাষার ব্যবহার অনিবার্য ছিল।
- নিঃসন্দেহে বলা যায় ভাষার এই দুই ধারা উপন্যাসের আঙ্গিকে ভিন্নতা এনেছে।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্ররা মৃত।
- ভিন্নধর্মী আঙ্গিকের কারণে উপন্যাসের পৃষ্ঠাজুড়ে তাদের উপস্থিতি ছিল।
- এই উপন্যাসে সময় উথালপাথাল চরিত্র। কাহিনী নির্মাণের প্রয়োজনে সময়ের ধারাবাহিকতার আগপিছ করা হয়েছে।

সেলিনা হোসেন:
- কথাশিল্পী সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন, রাজশাহীতে জন্মগ্রহণ করেন।
- সেলিনা হোসেন বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী,
- একাত্তরের ঢাকা,
- নির্ভয় করো হে।

তার রচিত গল্প:
- পরজন্ম,
- মানুষটি,
- মতিজানের মেয়েরা,
- অনূঢ়া পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি,
- নারীর রূপকথা,
- মৃত্যুর নীল পদ্ম ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) 'আগস্টের একরাত' উপন্যাস
৯৮.
নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস-
  1. পথের দাবী
  2. কবি
  3. পল্লীসমাজ
  4. বাঁধনহারা
ব্যাখ্যা
'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস।
- কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবানী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:

- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯.
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
  1. ৭ টি
  2. ৮ টি
  3. ৯ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
• মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা: 
১. মৌলিক স্বরধ্বনি।
২. যৌগিক স্বরধ্বনি। 

মৌলিক স্বরধ্বনি:
- যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০০.
বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্যারচাঁদ মিত্র
  3. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৩) লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।