পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পার্ট-১) English Literature: Topics 1. Writers of Romantic Period 2. Writers from Victorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: Charles Lamb, William Hazlitt, R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. পার্ট-২) ১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। পার্ট–১ সোর্স: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
Who is the writer of 'The Descent of Man'?
  1. ক) Karl Marx
  2. খ) William Hazlitt
  3. গ) George Robert Gissing
  4. ঘ) Charles Robert Darwin
সঠিক উত্তর:
ঘ) Charles Robert Darwin
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Charles Robert Darwin
ব্যাখ্যা
• Charles Robert Darwin is the writer of 'The Descent of Man'
- Charles Darwin, In full, Charles Robert Darwin is an English naturalist whose scientific theory of evolution by natural selection became the foundation of modern evolutionary studies.
- The theory was outlined in Darwin’s seminal work On the Origin of Species, published in 1859.

Best Works:
- The Origin of Species
- The Descent of Man

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman and Britannica.
.
Which writer wrote under the pseudonym, "Elia"?
  1. ক) Charles Dickens
  2. খ) Mark Twain
  3. গ) George Eliot
  4. ঘ) Charles Lamb
সঠিক উত্তর:
ঘ) Charles Lamb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Charles Lamb
ব্যাখ্যা
• Charles Lamb এর ছদ্মনাম / pseudonym - Elia.
- Charles Lamb, English essayist and critic belongs to the Romantic Period, is best known for his Essays of Elia.
- Lamb's greatest achievements were his remarkable letters and the essays that he wrote under the pseudonym Elia for London Magazine, which was founded in 1820.
- In The Essays of Elia (1823) and The Last Essays of Elia (1833), Charles Lamb, an even more personal essayist, projects with apparent artlessness a carefully managed portrait of himself—charming, whimsical, witty, sentimental, and nostalgic.

অন্য অপশন গুলোর মধ্যে - 
Charles Dickens এর ছদ্মনাম হচ্ছে Boz.
Mark Twain এর real name - Samuel Langhorne Clemens.
George Eliot এর  real name - Mary Ann Evans.

Source: Britannica.
.
‘Daisy Miller’ is a novel written by -
  1. ক) Oscar Wilde
  2. খ) Chrales Dickens
  3. গ) Henry James
  4. ঘ) Emily Bronte
সঠিক উত্তর:
গ) Henry James
উত্তর
সঠিক উত্তর:
গ) Henry James
ব্যাখ্যা
• ‘Daisy Miller’ is a novel written by - Henry James.
- ভিক্টোরিয়ান যুগের novel Daisy Miller first appeared in The Cornhill Magazine in June–July 1878,
- এর পরের বছর অর্থাৎ ১৮৭৯ সালে এটি বই আকারে প্রকাশিত হয়।
- It portrays the courtship of the beautiful American girl Daisy Miller by Winterbourne, a sophisticated compatriot of hers.
- His pursuit of her is hampered by her own flirtatiousness, which is frowned upon by the other expatriates when they meet in Switzerland and Italy.

• Henry James: 
- He was an American novelist and critic. 
- During his lifetime he wrote 20 novels, 112 tales, and 12 plays in addition to several volumes of travel writing and criticism.

Best Works of Henry James:
- Daisy Miller 
- The American 
- The tragic muse 
- The wings of the dove 
- The golden bowl
- The Portrait of a Lady (1881)
- The Bostonians (1886)
- The Ambassadors (1903)

Source: Britannica.com
.
'The Albatross' is a character can be found in -
  1. ক) Ode to a Grecian Urn
  2. খ) To Skylark
  3. গ) Ode to West Wind
  4. ঘ) The Rime of The Ancient Mariner
সঠিক উত্তর:
ঘ) The Rime of The Ancient Mariner
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Rime of The Ancient Mariner
ব্যাখ্যা
• 'The Albatross' as a character can be found in - The Rime of The Ancient Mariner.
- The poem 'The Rime of the Ancient Mariner' is written by Samuel Taylor Coleridge.
- The Rime of the ancient Mariner কবিতায় Mariner আলব্যাট্রস পাখিটিকে হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়াশ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনী সামনের দিকে এগিয়ে যতে থাকে।
- - The title character detains one of three young men on their way to a wedding feast and mesmerizes him with the story of his youthful experience at sea—his slaughter of an albatross, the deaths of his fellow sailors, his suffering, and his eventual redemption.
- এটি একটি ৭ পার্টের কবিতা।
- এটি সর্বপ্রথম 'Lyrical Ballads; এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৯৮ সালে প্রকাশিত হয়।

• The important character of this poem is
- The Mariner
- Wedding Guest
- Albatross
- The Nightmare
- Life in Death.

এই কবিতার একটি বিখ্যাত উক্তি - 
''Alone, alone, all, all alone,
Alone on a wide sea'' 

Source: Britannica.
.
John Keats is famous for his sense of ________.
  1. ক) liberty
  2. খ) nature
  3. গ) childhood
  4. ঘ) beauty
সঠিক উত্তর:
ঘ) beauty
উত্তর
সঠিক উত্তর:
ঘ) beauty
ব্যাখ্যা
• John Keats was a romantic poet, who is also called ‘Poet of beauty’.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত। কিংবা অন্যভাবে বলা যায়, তিনি ছিলেন সুন্দরের সাধক। পৌরানিক গ্রীক কাহিনী, মধ্যযুগীয় রুপকথা যেখানেই সৌন্দর্যের উৎস পেয়েছেন তার বন্দনা করেছেন।  
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি। বেশিরভাগ রচনাই লেখা হয়েছে ১৮১৯ সালে।    

Best works of John Keats:
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman.
.
Which of the following novels is not written by Thomas Hardy?
  1. ক) Tess of the d'Urbervilles
  2. খ) The Return of the Native
  3. গ) The Mayor of Casterbridge
  4. ঘ) The importance of Being earnest
সঠিক উত্তর:
ঘ) The importance of Being earnest
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The importance of Being earnest
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -The importance of Being earnest is not written by Thomas Hardy.
- It is written by Oscar Wilde.

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি 
 
• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হল - 
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Source: Britannica.
.
Which of the following is not a Novel?
  1. ক) Oliver Twist
  2. খ) Sense and sensibility
  3. গ) Song of Solomon
  4. ঘ) Kubla Khan
সঠিক উত্তর:
ঘ) Kubla Khan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kubla Khan
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Kubla Khan হলো  S.T. Coleridge কবিতা।
- এই কবিতাটি S.T. Coleridge এর ৫০ লাইনের একটি অসমাপ্ত কবিতা। 
- ১৭৯৭ সালে কবিতাটি লেখা হয়। 
- ১৮১৬ সালে এটি প্রকাশিত হয়।
- It is sometimes given the subtitles ''A Vision in a Dream'' and ''A Fragment.''
- According to Coleridge's preface to Kubla Khan, the poem was composed one night after he experienced an opium-influenced dream

• S.T. Coleridge
Poet of supernaturalism,
পূর্ণনাম: Samuel Taylor Coleridge, Friend and literary collaborator of W. Wordsworth
•  বিখ্যাত বই
Biographia Literaria or Biographical Sketches of My Literary Life and Opinions 

অন্যদিকে,
• Oliver Twist হচ্ছে  Charles Dickens  রচিত novel.
• Sense and sensibility হচ্ছে Jane Austen রচিত novel.
• Song of Solomon হচ্ছে Tonny Morison রচিত একটি novel.

Source: Britannica
.
What is the name of the novel written by Charles Dickens about the social and economic unrest in England at that time?
  1. ক) David Copperfield
  2. খ) Great Expectations
  3. গ) Hard Times
  4. ঘ) Oliver Twist
সঠিক উত্তর:
গ) Hard Times
উত্তর
সঠিক উত্তর:
গ) Hard Times
ব্যাখ্যা
• Charles Dickens  
• চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান যুগের একজন জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক। তার রচনাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।
• He was the greatest novelist in the Victorian Period

• প্রথম গ্রন্থ: Sketches by Boz

•  Famous Novels:
David Copperfield (আত্মজীবনীমূলক উপন্যাস; এতিম শিশু ডেভিড কপারফিল্ডের বড় হয়ে উঠা এবং সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী।)
Great Expectations (কেন্দ্রীয় চরিত্র – Pip, Miss Havidham, Estella; পিপ নামে একজন বালকের বড় হয়ে ওঠার গল্প।)
A Tale of Two Cities (দুই শহর- লন্ডন ও প্যারিস; ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা; কিন্তু A Tale of a উপন্যাসটি লিখেছেন Jonathon Swift)
Hard Times (তৎকালীন ইংল্যান্ডের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে।)
Oliver Twist (একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী নিয়ে।)
A Christmas Carol
The Bleak House
The Old Curiosity Shop
The Pickwick Papers
The Mystery of Edwin Drood (এটি অসমাপ্ত উপন্যাস)
Our Mutual Friend
Little Dorrit
The Battle of Life ( তবে The Battle of the Books নামে উপন্যাসটি লিখেছেন Jonathon Swift)

Source: Encyclopedia Britannica
.
‘The music in my heart I bore, Long after it was heard no more.' - taken from William Wordsworth’s poem -
  1. ক) The Daffodils
  2. খ) The Solitary Reaper
  3. গ) Ode: Intimations of Immortality
  4. ঘ) The Excursion
সঠিক উত্তর:
খ) The Solitary Reaper
উত্তর
সঠিক উত্তর:
খ) The Solitary Reaper
ব্যাখ্যা
‘The music in my heart I bore,
Long after it was heard no more.'
-these lines are taken from William Wordsworth’s poem - The Solitary Reaper.
- কবিতাটি ১৮০৭ সালে প্রকাশিত হয় 
- It is a pastoral snapshot of a young woman working alone in a field in the Highlands of Scotland, singing a plaintive song in Gaelic.

Source: Britannica
১০.
PC-DOS কোন ধরণের অপারেটিং সিস্টেম?
  1. ক) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
  2. খ) ডুয়েল ইউজার অপারেটিং সিস্টেম
  3. গ) মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
  4. ঘ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ক) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ক) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। যেমন- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। যেমন- Windows NT Server, Windows 2003 / 2008 Server, Unix, Linux ইত্যাদি। 

বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেক, লো কমান্ড মুখস্থ করতে হয়। Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেনু ব্যবহার করে। প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
নিচের কোনটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে?
  1. ক) ইন্টারপ্রেটার
  2. খ) ইমুলেটর
  3. গ) কম্পাইলার
  4. ঘ) অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
গ) কম্পাইলার
উত্তর
সঠিক উত্তর:
গ) কম্পাইলার
ব্যাখ্যা
অনুবাদক সফটওয়্যার
উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। কম্পিউটার কেবল মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

> অনুবাদক সফটওয়্যার তিন প্রকার। যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।

• কম্পাইলার - পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
• ইন্টারপ্রেটার - প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
• অ্যাসেম্বলার - অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাজাহান সজীব।
১২.
কম্পিউটারের প্রোগ্রামে X = A + B এর স্থলে X = A - B লেখা হলে তা কোন ধরণের ভুল?
  1. ক) Syntax Error
  2. খ) Logical Error
  3. গ) Execution Error
  4. ঘ) Debugging Error
সঠিক উত্তর:
খ) Logical Error
উত্তর
সঠিক উত্তর:
খ) Logical Error
ব্যাখ্যা
সিনট্যাক্স ভুল (Syntax Error)
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে ভুল আছে।

লজিক ভুল (Logical Error)
প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল । সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে A > B বা X = A + B এর স্থানে X = A - B লিখলে লজিক ভুল হয় । সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল। কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল (Run time & Execution time Error)
কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়। যে সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না (অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে) তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয় ।

ডিবাগিং (Debugging)
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা। ১৯৪৫ সালে মার্ক-১ কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি। ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়। প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়। এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৩.
বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে -
  1. ক) হলিরিথ মেশিন
  2. খ) অ্যাবাকাস
  3. গ) ডিফারেন্স ইঞ্জিন
  4. ঘ) এনালিটিক্যাল ইঞ্জিন
সঠিক উত্তর:
ক) হলিরিথ মেশিন
উত্তর
সঠিক উত্তর:
ক) হলিরিথ মেশিন
ব্যাখ্যা
হলিরিথ মেশিন
- বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে হলিরিথ মেশিন (HOLLERITH MACHINE)।
- ১৮৮৯ সালে এটি আবিষ্কার করেন HERMAN HOLLERITH.
- এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং করতো এবং অন্য মেশিন রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতো।
- এই মেশিনে নাম্বার এবং টেক্সট উভয়ই পড়তে পারতো।
- এটিতেই প্রথম পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়।
- এটির অপর নাম Tabulating Machine.

সূত্র:  কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)
১৪.
টিকেট বুকিং সিস্টেম কোন ধরণের অপারেটিং সিস্টেমের উদাহরণ?
  1. ক) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  2. খ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
  3. গ) মেশিন অপারেটিং সিস্টেম
  4. ঘ) ডিস্ট্রিবিটেড অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
খ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
খ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
রিয়েলটাইম অপারেটিং সিস্টেম (Realtime Operating System )
- রিয়েল টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুর্নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম (Time Sharing Operating System)
 
- টাইম শেয়ারিং পদ্ধতিতে অনেক ব্যবহারকারী এক সঙ্গে নিজ নিজ টারমিনালের সাহায্যে মূল কম্পিউটারে কাজ করে ।
- মূল কম্পিউটারের প্রসেসর পর্যায়ক্রমিক ভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক ব্যবহারকারীর কাজ সম্পাদন করে।
- অর্থাৎ এ জাতীয় অপারেটিং সিস্টেম প্রসেসিং সময়কে বিভিন্ন প্রোগ্রাম বা ব্যবহারকারীর মধ্যে বণ্টন করে।
- উদাহরণ: অনলাইন ফাইল শেয়ার করার অপারেটিং সিস্টেম।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)
১৫.
PDP-8 কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ?
  1. ক) ১ম প্রজন্ম
  2. খ) ২য় প্রজন্ম
  3. গ) ৩য় প্রজন্ম
  4. ঘ) ৪র্থ প্রজন্ম
সঠিক উত্তর:
গ) ৩য় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩য় প্রজন্ম
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য-
১) ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যাপক ভাবে ব্যবহার করা হয়।
২) এটি কম দামে ক্রয় করা যায়।
৩) এটি আকারে ছোট।
৪) এটি সহজে বহন করা যায়।
৫) এতে বিদ্যুৎশক্তি কম খরচ হয়।
৬) অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব ও বিকাশ।
৭) উন্নত কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা।
৮) বিভিন্ন ধরনের স্মৃতি ব্যবস্থার প্রচলন। Magnatic tape, hard disk drive, floppy disk drive ইত্যাদির উদ্ভাবন।
৯) বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করার ব্যবস্থা ।
১০) আউটপুট হিসাবে ভিডিও ডিসপ্লে ইউনিট এবং দ্রুতগতিসম্পন্ন লাইন প্রিন্টারের ব্যবহার।
১১) অত্যধিক কর্ম ক্ষমতা।
১২) উচ্চতর ভাষার বহুল ব্যবহার।

উদাহরণ: IBM-370, PDP-8, IBM-360, IBM-350, GE- 600 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)
১৬.
ডাটাবেজ থেকে প্রয়োজনীয় ডাটাসমূহ প্রতিবেদন আকারে প্রদর্শনের ব্যবস্থাকে কী বলে?
  1. ক) কুয়েরি
  2. খ) রিপোর্ট
  3. গ) সর্টিং
  4. ঘ) ইনডেক্সিং
সঠিক উত্তর:
খ) রিপোর্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) রিপোর্ট
ব্যাখ্যা
রিপোর্ট
- রিপোর্ট শব্দের আভিধানিক অর্থ হলো প্রতিবেদন।
- ডাটাবেজ থেকে প্রয়োজনীয় ডাটাসমূহ প্রতিবেদন আকারে প্রদর্শনের ব্যবস্থাকে রিপোর্ট বলে।
- সাধারণত কোন তথ্য সরবরাহ বা বিতরণ করার জন্য রিপোর্ট ব্যবহৃত হয়।
- ডাটা টেবিল থেকে প্রয়োজনীয় তথ্যাবলি কলাম ও সারি অনুযায়ী সাজিয়ে রিপোর্ট উপস্থাপন করা হয়।
- ডাটাবেজে রিপোর্টের ক্ষেত্রে কেবলমাত্র ডেটা টেবিলের ভিত্তিতে নয়, কুয়েরি থেকে প্রাপ্ত তথ্য দিয়েও রিপোর্ট তৈরি করা যায়।

সূত্র- কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৭.
এভিরা এক ধরনের -
  1. ক) ভাইরাস সফটওয়্যার
  2. খ) এন্টিভাইরাস সফটওয়্যার
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) এপ্লিকেশন সফটওয়্যার
সঠিক উত্তর:
খ) এন্টিভাইরাস সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
খ) এন্টিভাইরাস সফটওয়্যার
ব্যাখ্যা
- আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস সফটওয়্যার।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে।

কিছু এন্টিভাইরাস সফটওয়্যার-
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার
৪। নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম
১৮.
মার্ক-১ কম্পিউটার তৈরি করেন কে?
  1. ক) হাওয়ার্ড এইচ আইকেন
  2. খ) জন মউসলি
  3. গ) প্রেসপার একার্ট
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ক) হাওয়ার্ড এইচ আইকেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হাওয়ার্ড এইচ আইকেন
ব্যাখ্যা
মার্ক-১ কম্পিউটার
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড মার্ক-১ নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভাড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
নিচের কোনটি কুয়েরি ল্যাংগুয়েজ?
  1. ক) Fortran
  2. খ) Python
  3. গ) QUEL
  4. ঘ) ALGOL
সঠিক উত্তর:
গ) QUEL
উত্তর
সঠিক উত্তর:
গ) QUEL
ব্যাখ্যা
কুয়েরি ল্যাংগুয়েজ (Query Language)
- ডেটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই (Modify) অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে।
- ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ তৈরি হয়েছে।
- তবে নিম্ন লিখিত ৩টি কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে -
(ক) QUEL - QUEery Language
(খ) QBE - Query By Example
(গ) SQL - Structured Query Language

- উপরের তিনটি কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে SQL সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

---------------------------
- Fortran, Python, ALGOL উচ্চতর বা তৃতীয় প্রজন্মের পোগ্রামিং ভাষা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২০.
হাইব্রিড কম্পিউটারের ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
  1. ক) ক্ষেপণাস্ত্র
  2. খ) নভোযান
  3. গ) আবহাওয়া
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটার
- এটা মূলত Digital ও Analog কম্পিউটারের কাজের প্রক্রিয়ার সাথে সমন্বয় করে তৈরি করা হয়।
- এতে ডেটা গ্রহণ করে এনালগ প্রক্রিয়ার এবং প্রসেসের জন্য সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- হাসপাতাল, ক্ষেপণাস্ত্র, নভোযান, আবহাওয়া ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়।

সূত্র:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল
২১.
কী ফিল্ড প্রধানত কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
কী
- সাধারণত কোন একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
- যেমন: ক্লাশে ছাত্রদের রোল নম্বরের ভিত্তিতে শনাক্তকরণ, ফলাফল ঘোষণা ও স্কলারশীপ বিতরণ করা হয়, তাই রোল নম্বরকে কী ফিল্ড বলা যায়।
- কী ফিল্ড প্রধানত তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. প্রাইমারি কী 
২. কম্পোজিট প্রাইমারি কী ও
৩. ফরেন কী

সূত্র: কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
মাইক্রোসফট অ্যাকসেস এর শর্ট টেক্সট ডেটা টাইপে কত ক্যারেক্টার পর্যন্ত সংরক্ষণ করা যায়?
  1. ক) ৩২
  2. খ) ২৫৫
  3. গ) ৬৪০০০
  4. ঘ) ৬৫৫৩৬
সঠিক উত্তর:
খ) ২৫৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫৫
ব্যাখ্যা
ডেটা টাইপ
- আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। এই ডেটার টাইপ বা প্রকৃতি আবার বিভিন্ন প্রকার হতে পারে ।
- যথা: শর্ট টেক্টট, লং টেক্সটি, নাম্বার বা নিউমেরিক, ইয়েস/নো বা যুক্তিমুলক, তারিখ/সময়, কারেন্সী, হাইপারলিঙ্ক এবং এটাচমেন্ট ইত্যাদি।

মাইক্রোসফট অ্যাকসেস ডেটাবেজে নিম্নলিখিত ডেটা টাইপগুলো রয়েছে। যথা-

শর্ট টেক্সট (Short Text):
- ২৫৫ ক্যারেক্টার পর্যন্ত সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এই টেক্সট ফিল্ডের রেঞ্জ ১ থেকে ২৫৫ ক্যারেক্টারের মধ্যে। এর অধিক টেক্সট ফিল্ডের জন্য লং টেক্সট ডেটা টাইপ ব্যবহার করতে হবে। আলফানিউমেরিক ডেটা যেমন- নাম, টাইটেল ইত্যাদি ।

লং টেক্সট (Long Text):
- প্রায় ১ গিগা বাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কিন্তু একটি দীর্ঘ টেক্সট প্রদর্শন করার জন্য এটি প্রথম ৬৪,০০০ ক্যারেক্টারে সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ, জ্ঞাত দৈর্ঘ্যের কোন পোস্টাল কোড সংরক্ষণ করতে হলে, ফিল্ড সাইজের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করা থাকতে হবে।

---------------------------
Text fields in desktop databases (.accdb)

Long Text
In .accdb files, the Long Text field works the same as the Memo field of old. That is, it can store up to about a gigabyte of text, even though controls on forms and reports can only display the first 64,000 characters. You can set Long Text fields to display Rich Text, which includes formatting like bold and underline.

Short Text

In .accdb files, the Short Text field works the same as the Text field in earlier versions. It stores up to 255 characters.

Text fields in Access web apps
Long Text
In Access web apps, the Long Text field can store up to 2^30-1 bytes and is equivalent to the SQL Server data type of nvarchar(max). If you want, you can set a character limit to prevent your users from using the full capacity of the field. You can’t store Rich Text in Access web apps.

Short Text
In Access web apps the Short Text field is set to store 255 characters by default, but you can adjust the Character Limit property all the way up to 4000 characters. Its SQL Server equivalent is nvarchar, with lengths from 1 to 4000.

Source:
১. miocrosoft.com এবং
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।