পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়54 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ৩০ ---------------- পার্ট – ১: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ৩. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র। উৎস: বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট ওয়েবসাইট, দৈনিক পত্রিকা এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট – ২: মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation): ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
জনশুমারি পরিচালনা করে -
  1. ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং
  2. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
  3. বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন অফিস
  4. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
পাংখোয়া জনগোষ্ঠী কোন ধর্মে বিশ্বাসী?
  1. মুসলিম
  2. হিন্দু
  3. খ্রিস্টান
  4. বৌদ্ধ
ব্যাখ্যা
পাংখোয়া:
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পাংখোয়া অন্যতম।
- পার্বত্য রাঙামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং পাশ্ববর্তী ভারতের মিজোরাম রাজ্য সংলগ্ন সীমান্ত এলাকায় পাংখোয়া জাতির বসবাস রয়েছে।
- পাংখোয়া জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী।
-  তবে একাধিক আদিবাসী জনগোষ্ঠীর মতো প্রকৃতি উপাসনাও পাংখোয়া সমাজে প্রচলিত।
- তাদের সৃষ্টিকর্তার নাম ‘পত্যেন’।
- খোজিং পূজা পাংখোয়া সমাজে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়।
- পাংখোয়া সমাজে পিতাই পরিবারের প্রধান।
- পাংখোয়া জনগোষ্ঠী দুটো গোত্রে বিভক্ত পাংখোয়া ও ভানজাঙ।
- পাংখোয়া জনগোষ্ঠীতেই মৃতদেহ কবর দেওয়ার রীতি প্রচলিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
  1. বাঙ্গাল গেজেট
  2. দিগদর্শন
  3. সমাচার দর্পণ
  4. বঙ্গদূত
ব্যাখ্যা
সমাচার দর্পণ:
- 'সমাচার দর্পণ' হল প্রথম বাংলা সংবাদপত্র।
- জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ২৩ মে ১৮১৮ সালে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র 'সমাচার দর্পণ'।
- এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।
- পত্রিকায় সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সংবাদ, সরকারি বিজ্ঞপ্তি, ব্রিটেনের খবর, ইউরোপিয়ান দেশগুলোর সংবাদ, জন্ম-মৃত্যু ও বিবাহের সংবাদ, চলতি বিষয় এবং ভারতের ইতিহাস-ঐতিহ্যের সংবাদকে বেশি গুরুত্ব দেওয়া হতো।
- সংবাদপত্রটি শ্রীরামপুর খ্রিস্টান মিশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হলেও এতে কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় প্রভাব ছিল না।

অন্যদিকে, 
- 'দিগদর্শন' হলো প্রথম বাংলা সাময়িকপত্র।
- 'বাঙ্গাল গেজেট' হলো দ্বিতীয় বাংলা সাপ্তাহিক পত্রিকা।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৩ জুন, ২০১৪।
.
খাসিয়া পুঞ্জি প্রধানকে কী বলা হয়?
  1. সিয়েম
  2. রোয়াজা
  3. মৌজা প্রধান
  4. মাতবর
ব্যাখ্যা
খাসিয়া:

- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
.
'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্র বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কে?
  1. আহমেদ রুবেল
  2. আরিফিন শুভ
  3. দিব্য জ্যোতি
  4. চঞ্চল চৌধুরী
ব্যাখ্যা
মুজিব: একটি জাতির রূপকার:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’।
- চলচ্চিত্রটি মুক্তি পায় ১৩ অক্টোবর ২০২৩ সালে।
- ১৯ মে ২০২২ সালে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়।
- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
- এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
• খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
• কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।
• রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
• শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া।
• শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর।
• মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ।
• তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ।
• এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু।
• টিক্কা খান চরিত্রে জায়েদ খান।

তথ্যসূত্র - সময় নিউজ, ১৫ অক্টোবর ২০২৩।
.
মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
  1. মৈতরা
  2. সাংগ্রাই
  3. ক্রামা
  4. বিজু
ব্যাখ্যা
মারমা:
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
.
রাজবংশী' ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস নেই কোন জেলায়?
  1. রংপুর
  2. রাজশাহী
  3. ময়মনসিংহ
  4. কক্সবাজার
ব্যাখ্যা
রাজবংশী:

- রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী।
- হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত রাজবংশীরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠীর মানুষ।
- এরা বৈষ্ণব ধর্মাবলম্বী। বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান।
- বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়।
- রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা। মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ।
- পিতাই পরিবারের প্রধান।
- রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই।
- এদের ভাষা স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
  1. চট্টগ্রাম
  2. সিলেট
  3. ময়মনসিংহ
  4. রংপুর
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর -৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
212, 179, 146, 113, .......... ধারার পরবর্তী পদ কত?
  1. 90
  2. 97
  3. 93
  4. 80
ব্যাখ্যা
প্রশ্ন: 212, 179, 146, 113, .......... ধারার পরবর্তী পদ কত?

সমাধান:
212 - 179 = 33
179 - 146 = 33
146 - 113 = 33

∴ 113 - পরের সংখ্যা = 33
⇒ পরের সংখ্যা = 113 - 33 = 80
১০.
প্রদত্ত শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দটিকে পানিতে কেমন দেখাবে?

সমাধান:
১১.
A এর অবস্থান যদি B এর থেকে উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর থেকে পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?
  1. উত্তর-পূর্ব
  2. দক্ষিণ-পূর্ব
  3. দক্ষিণ-পশ্চিম
  4. উত্তর-পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: A এর অবস্থান যদি B এর থেকে উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর থেকে পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?

সমাধান:
তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

C এর অবস্থান A এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
১২.
6, 8, 10, 11, 14, 14, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 17
  2. 18
  3. 20
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 8, 10, 11, 14, 14, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি ধারা আছে,
বিজোড় স্থানে অবস্থিত সংখ্যা গুলোর ধারা: 6, 10, 14, ? 
যা 4 করে বাড়ে।

জোড় স্থানে অবস্থিত সংখ্যা গুলোর ধারা: 8, 11, 14
যা 3 করে বাড়ে।

প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি বিজোড় স্থানের তাই সংখ্যাটি হবে: 14 + 4 =18
১৩.
একজন ব্যক্তি 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. 8 কি.মি.
  2. 10 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 14 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D 
সরাসরি দূরত্ব AD = √(82 + 62) = √(64 + 36) = √100 = 10
১৪.
১১, ১২, ১৪, ?, ২৬, ৪২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ১৮
  2. ১৬
  3. ২০
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১২, ১৪, ?, ২৬, ৪২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১১ × ২ = ২২ ⇒ ২২ - ১০ = ১২
১২ × ২ = ২৪ ⇒ ২৪ - ১০ = ১৪
১৪ × ২ = ২৮ ⇒ ২৮ - ১০ = ১৮
১৮ × ২ = ৩৬ ⇒ ৩৬ - ১০ = ২৬
২৬ × ২ = ৫২ ⇒ ৫২ - ১০ = ৪২
১৫.
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ১ম সারির ১ম চিত্রে, চতুর্ভুজের ভিতরের আড়াআড়ি দাগগুলো ২য় চিত্রে নেই।
    একইভাবে, ২য় সারির ২য় চিত্রে বর্গক্ষেত্রের ভিতরের আড়াআড়ি দাগগুলো ২য় চিত্রে নেই।
    ১৬.
    ৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ৩৪
    2. ৩৩
    3. ৩২
    4. ৩০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    ৬৪ - ২ = ৬৪ - ১৬ = ৪৮
    ৪৮ - ২ = ৪৮ - ৮ = ৪০
    ৪০ - ২ = ৪০ - ৪ = ৩৬
    ৩৬ - ২ = ৩৬ - ২ = ৩৪
    ৩৪ - ২ = ৩৪ - ১ = ৩৩
    ১৭.
    ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. 127°
    2. 122.5°
    3. 127.5°
    4. 129.5°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান: 
    মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
    = │(11 × 45 -  60 × 4)/2│°
    = │(495 - 240)/2│°
    = │255/2│°
    = 127.5°
    ১৮.
    X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

    সমাধান:
     
    ∴ 3নং চিত্রের মতো প্যাটার্ন তৈরি হবে।
    ১৯.
    বন্ধনীর ভেতর কোন সংখ্যা বসবে?
    1. 341
    2. 654
    3. 480
    4. 500
    ব্যাখ্যা
    প্রশ্ন: বন্ধনীর ভেতর কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    12 × 14 × 2 = 336

    15 × 16 × 2 = 480
    ২০.
    নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. ৬টি
    2. ৭টি
    3. ৮টি
    4. ১০টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

     
    সমাধান:

    চিত্র অনুসারে,
    ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC
    সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
    ২১.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. 44
    2. 45
    3. 46
    4. 47
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:

    (1 + 1) × 2 = 4
    (4 + 1) × 2 = 10
    (10 + 1) × 2 = 22
    (22 + 1) × 2 = 46
    ২২.
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?


      সমাধান:
      লবের সংখ্যা গুলো
      2
      2 + 3 = 5
      5 + 4 = 9
      9 + 5 = 14
      14 + 6 = 20

      হরের সংখ্যা গুলো
      4
      4 + 4 = 8
      8 + 5 = 13
      13 + 6 = 19
      19 + 7 = 26

      ∴ প্রশ্নবোধক স্থানে সংখ্যা হবে 20/26
      ২৩.
      কামাল একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২২ মিটার হাঁটল। সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামে ২২ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে কামাল এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?
      1. ২৫ মিটার
      2. ৩২ মিটার
      3. ৪৪ মিটার
      4. ৩৪ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: কামাল একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২২ মিটার হাঁটল। সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামে ২২ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে কামাল এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?

      সমাধান:
      যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান E
      সরাসরি দূরত্ব AE = 20 + 12 = 32 মিটার 
      যাত্রাস্থান থেকে কামাল এখন দক্ষিণ দিকে 32 মিটার দূরে আছে।
      ২৪.
      কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
      1. ১/৫
      2. ১/৪
      3. ১/২
      4. ১/১০
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

      সমাধান:
      ১/৫ = ০.২
      ১/৪ = ০.২৫
      ১/২ = ০.৫
      ১/১০ = ০.১
      ∴ সবচেয়ে বড় সংখ্যা ১/২
      ২৫.
      একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে হাবিব সামনের থেকে ১০ম এবং শেষ থেকে ২৮তম। ৫ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?
      1. ৩৭ জন
      2. ৩৮ জন
      3. ৪২ জন
      4. ৪৩ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে হাবিব সামনের থেকে ১০ম এবং শেষ থেকে ২৮তম। ৫ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?

      সমাধান:
      সারিতে মোট ছাত্রসংখ্যা ১০ + ২৮ - ১ = ৩৭  
      অনুপস্থিত ৫ জন সহ মোট ছাত্র সংখ্যা = ৩৭ + ৫ = ৪২ জন
      ২৬.
      ব্যতিক্রম সংখ্যা কোনটি?
      1. ১৭
      2. ৫১
      ব্যাখ্যা
      প্রশ্ন: ব্যতিক্রম সংখ্যা কোনটি?

      সমাধান:
      ৭, ৩, ১৭ সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কিন্তু, ৫১ মৌলিক সংখ্য়া নয়।
      তাই, ৫১ ব্যতিক্রম সংখ্যা।
      ২৭.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      1. 12
      2. 15
      3. 18
      4. 25
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

      সমাধান:
      ১ম চিত্রে,
      ১০ + ৩০ + ২৫ + ৫ = ৭০, যা মাঝখানে বসেছে।

      ২য় চিত্রে,
      ১ + ২৫ + ৫ + ৩৫ = ৬৬, যা মাঝখানে বসেছে।

      ৩য় চিত্রে,
      ৯ + ৪ + ৩ + ২ = ১৮, যা মাঝখানে বসবে।

      ∴ প্রশ্নবোধক স্থানে ১৮ হবে।