পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রকেট কোনটি?
  1. ক) টেরান ২
  2. খ) টেরান ১
  3. গ) অক্টা ১
  4. ঘ) 3D basic
ব্যাখ্যা
- টেরান ১ পৃথিবীর প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট। অর্থাৎ ত্রিমাত্রিক মুদ্রণ যন্ত্রে এর জটিল সব যন্ত্রাংশ প্রিন্ট করা হয়েছে। আর সব রকেটের মতো করে বানানো হয়নি! যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মহাকাশ প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস তৈরি করেছে এ রকেট।
- দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট টেরান ১-এর উৎক্ষেপণ। পৃথিবীর প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের উৎক্ষেপণ থমকে গেল আবারও। এর আগে, গত ৮ মার্চ, বুধবার রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল। তরল অক্সিজেন জ্বালানির তাপমাত্রা সংক্রান্ত একটি সমস্যায় সেটা হয়নি। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দ্বিতীয়বারের চেষ্টাতেও কাজ হলো না।
- রকেটটির দুটো স্টেজ বা ভাগ। প্রথম স্টেজটির সঙ্গে যুক্ত রয়েছে ৯টি এওন ১ ইঞ্জিন। এটির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় মিথেন ও তরল অক্সিজেন। প্রথম স্টেজের এ ইঞ্জিনটি ১০০ কিলোনিউটন বলে ‘ধাক্কা’ দিতে পারে। রকেট প্রযুক্তির মূল নিহিত এই ‘ধাক্কা’র মধ্যেই। নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রতিটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। তাই রকেট উৎক্ষেপণের সময় ইঞ্জিন যে বলে বায়ুকে ধাক্কা দেয়, বাতাস রকেটকে একই পরিমাণ বলে ধাক্কা দেয় ওপরের দিকে। ফলে, রকেট উড়ে যেতে পারে।

উৎস: বিজ্ঞানচিন্তা, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
নেপালের বর্তমান প্রেসিডেন্ট-
  1. ক) রাম চন্দ্র পাওদেল
  2. খ) সুভাষ চন্দ্র নেমবাং
  3. গ) বিদ্যা ভণ্ডারী
  4. ঘ) রাম বরন যাদব
ব্যাখ্যা
- নেপালের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
- নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেবল দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যসংখ্যা ৩১৩ জন এবং ৭টি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।
- তার পূর্বে রাষ্ট্রপতি ছিলেন বিদ্যা ভণ্ডারী।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
সর্বশেষ কত সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিলো?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। তবে দেশটির সামরিক সরকার ১৯৭৮ বাংলাদেশের মিশনটি বন্ধ করে দেয়
- এবার দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস খুলেছে।
- বাংলাদেশ থেকে ভ্রমণে বা ব্যবসায়িক প্রয়োজনে আর্জেন্টিনায় যেতে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস থেকে ভিসা নিতে হতো। তবে এখন ঢাকায় দূতাবাস খোলার পর আর্জেন্টিনার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি যেতে হবে না। খুব সহজেই ঢাকা থেকে ভিসা নেওয়া যাবে।
- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় তৈরি পোশাক, ওষুধ ও সিরামিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। দূতাবাস খোলার পর উভয় দেশের মধ্যে রপ্তানি ও বাণিজ্য বাড়বে।

উৎস: বাংলা নিউজ২৪, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধানের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ?
  1. ক) কিম জং উন
  2. খ) ভ্লাদিমির পুতিন
  3. গ) ভলোদিমির জেলেনস্কি
  4. ঘ) বাশার আল-আসাদ
ব্যাখ্যা

সম্প্রতি (১৭ মার্চ, ২০২৩)  আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে আদালত।

ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা: 
- রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধান অভিযোগ যে তিনি বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। আদালত বলছে, এই অপরাধ গত ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই ঘটে চলেছে।
- একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও।

আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট এবং আন্তর্জাতিক গণমাধ্যম।

 
.
অর্থনীতিতে নজিরবিহীন জোট গঠন করার লক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার নতুন একক মুদ্রার নাম কি?
  1. ক) পেসো
  2. খ) রিয়াল
  3. গ) সুর
  4. ঘ) নর্থ
ব্যাখ্যা
- ফুটবলে দুই দেশকে চিরপ্রতিদ্বন্দ্বী বলে মনে করা হলেও অর্থনীতিতে নজিরবিহীন জোট গঠন করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। একটি অভিন্ন মুদ্রা চালু এবং বৃহত্তর অর্থনৈতিক জোট গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ একটি যৌথ নিবন্ধ লিখেছেন। ব্রাজিল এই মুদ্রার নাম প্রস্তাব করেছে ‘সুর’। এর অর্থ দক্ষিণ। 

-
 একটি সাধারণ মুদ্রার ধারণা মূলত ব্রাজিলের বর্তমান অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ এবং তাঁর নির্বাহী সচিব গ্যাব্রিয়েল গালিপোলো গত বছর লিখিত একটি নিবন্ধে প্রথম উত্থাপন করেন।

উৎস: আজকের পত্রিকা, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ইউ হিন সাং
  2. খ) লি কিয়াং
  3. গ) লি কেকিয়াং
  4. ঘ) শি জিনপিং
ব্যাখ্যা
- চীনের তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট শি জিনপিং নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩)। 
- শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং। খবর দ্য গার্ডিয়ানের। 
- চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং।

উৎস: দৈনিক যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার। 
.
হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) রাশিয়া
  3. গ) ইতালি
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে জাপান।
-
দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- তৃতীয় অবস্থানে আছে জার্মানী, ইতালি, স্পেন।
- চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন।

উৎস: হেনলি গ্লোবাল এর ওয়েবসাইট। henleypassport 
.
স্কটল্যান্ড এর প্রথম মুসলিম প্রধানমন্ত্রী-
  1. ক) হামজা মির্জা
  2. খ) হামজা সোলায়মান
  3. গ) বরকত সোফেদার
  4. ঘ) হামজা ইউসুফ
ব্যাখ্যা
- স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী (First Minister) হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ।
- দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াইয়ের পর ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। এডিনবরায় দেয়া ভাষণে দেশের জন্যে প্রচণ্ড ভালোবাসার কথা জানিয়ে হামজা ইউসেফ বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
- দীর্ঘ আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন। তার উত্তরসূরি হিসেবেই এসএনপির নেতৃত্ব দেবেন ইউসুফ।
- ২০১১ সালে প্রথমবার দেশটির এমপি নির্বাচিত হন হামজা ইউসুফ। যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ। ১৯৬০ সালে তার দাদা-দাদি পাকিস্তান থেকে ব্রিটেনে পাড়ি জমান। তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।
- ২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম জাতিগত সংখ্যালঘু মুসলিম মন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব হয়ে মন্ত্রিসভায় যোগ দেন ।
- ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রী হন হামজা ইউসুফ। জরিপ বলছে, বর্তমানে স্কটল্যান্ডের ৪৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে। হামজা ইউসুফরে ন্যাশনাল পার্টিরও অন্যতম ম্যানিফেস্টো "সার্বভৌম স্কটল্যান্ড"।

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
অকাস চুক্তির অংশ নয় কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রিটেন
  3. গ) চিলি
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার নেতারা।
- এ বিষয়ে তিন দেশের মধ্যকার চুক্তিকে ‘অকাস' চুক্তি বলা হচ্ছে এবং এর অধীনে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। তবে আমেরিকার কাছে থেকে প্রথমে অস্ট্রেলিয়া তিনটি সাবমেরিন কিনবে।
- ব্রিটেনের রোলস-রয়সের উদ্ভাবিত পারমাণবিক চুল্লিসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন এসব সাবমেরিন তৈরির জন্য একসঙ্গে কাজ করছে মিত্ররা। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ ত্রিপক্ষীয় নিরাপত্তা জোটের ঘোষণা (অকাস) এবং পূর্ববর্তী ফ্রান্স-অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তি বাতিলের ফলে ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স।
-দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এই চুক্তিটিকে ফ্রান্সের 'পিঠে ছুরিকাঘাত' বলে অভিহিত করেছেন। অন্যদিকে, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে ব্রিটেনকে যুদ্ধে টানা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন।
- যুক্তরাজ্যের পর গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম নিজেদের সাবমেরিন প্রযুক্তি অন্য কোনো দেশকে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ প্রযুক্তি সাধারণ সাবমেরিনের চেয়ে অনেক বেশি দ্রুতগতির। এসব সাবমেরিন চিহ্নিত করাও কঠিন। এগুলো কয়েক মাস পানিতে ডুবে থাকতে পারে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। অস্ট্রেলিয়া বলছে, সাবমেরিনে পরমাণু অস্ত্র বহনের কোনো পরিকল্পনা তাদের নেই।

উৎস: বিবিসি, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১০.
২০২৩ সালে অ্যাবেল পুরষ্কার পায় কোন গণিতবিদ?
  1. ক) মার্ক এন্টণি
  2. খ) চার্লস ব্যাবেজ
  3. গ) লুইস অ্যাঞ্জেলা ক্যাফারেল্লি
  4. ঘ) আন্দ্রে গোন্সাল্ভেস
ব্যাখ্যা
অ্যাবেল পুরষ্কার: 

- গণিতের নোবেল নামে পরিচিত এই পুরষ্কার।
- ১৯ শতকে নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবেলার নাম অনুসারে  তার সম্মানে এই পুরষ্কার দেয়া হয়।
- ২০০৩ সাল থেকে শুরু করে বিগত ১৯ বছর ধরে এই পুরষ্কার প্রদান করা হয়।
- এই বছর অ্যাবেল পুরষ্কার অর্জন করেন গণিতবিদ লুইস অ্যাঞ্জেলা ক্যাফারেল্লি, যিনি আরজেন্টিনার বাসিন্দা।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১১.
সাম্প্রতিক কোন সংস্থার সম্মেলনে আর্জেন্টিনা ফকল্যান্ড চুক্তি থেকে সরে আসে?
  1. ক) G-7
  2. খ) G-8
  3. গ) G-20
  4. ঘ) G-9
ব্যাখ্যা
- বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে সরে এসেছে আর্জেন্টিনা। দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে লন্ডনের সাথে নতুন করে আলোচনার দাবি জানিয়েছে দেশটি। ২মার্চ ২০২৩ বৃহস্পতিবার ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলিকে চুক্তিটি প্রত্যাহারের কথা জানান। 

-
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জি-২০ সম্মেলনের একটি বৈঠকে ক্যাফিয়েরো ফকল্যান্ড প্রশ্নে সার্বভৌমত্বের আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রস্তাব প্রণয়ন করেন। প্রস্তাবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে জাতিসংঘে একটি মীমাংসা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা।

- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৬০০ কিলোমিটার এবং যুক্তরাজ্য থেকে প্রায় ১২ হাজার ৯৮৫ কিলোমিটার দূরে আটলান্টিকে অবস্থিত। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটি নিয়ে যুদ্ধ বাঁধে।

- ১৯৮২ সালে মালভিনাস যুদ্ধে মুখোমুখি হয় ব্রিটেন-আর্জেন্টিনা। যুদ্ধটি সংক্ষিপ্ত ছিল। আর্জেন্টাইন সেনা পাঠানোর পর যুদ্ধটি শুরু হয়েছিল। ব্রিটিশ বাহিনী আর্জেন্টাইন বাহিনীকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। ২০১৬ সালে উভয়পক্ষ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের বিষয়ে একমত হয়। জ্বালানি, শিপিং এবং মাছ ধরার মতো বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় দুপক্ষ।

উৎস: ডেইলি নয়া দিগন্ত, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১২.
ভিয়েতনাম এর নব নির্বাচিত রাষ্ট্রপতি কে?
  1. ক) উয়েন সুয়ান ফু
  2. খ) ভো ভান থুয়ং
  3. গ) ভো ভ্যান থুত্তং
  4. ঘ) লি ডাক আহ
ব্যাখ্যা
- ভিয়েতনামে নামে মাত্র জাতীয় পরিষদের সদস্যদের ভোটে ভো ভ্যান থুওং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। যদিও তার পূর্বসুরি রাষ্ট্রপতি নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

- রাষ্ট্রপতি পদের জন্যে ভো ভ্যান থুওং (৫২) ছিলেন একমাত্র প্রার্থী। তিনি ৪৮৮ ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। তার মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ।

- আজ বৃহস্পতিবার (০২ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে

উৎস: সময় ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।