পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৪ ডিসেম্বর, ২০২৩সময়25 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৫ (রাজশাহী বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার অনুষ্ঠিত হবার তারিখ: ২৬.০৮.২০০৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৪ ডিসেম্বর, ২০২৩ · ৩৫ প্রশ্ন

.
‘প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প’ -এর অধীনে শতকরা কত ভাগ ছাত্র/ছাত্রীকে উপবৃত্তি দেয়া হয়?
  1. ৩০%
  2. ৩৫%
  3. ৪০%
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সময়ের। সে সময় ৪০% শিক্ষার্থী উপবৃত্তি পেত।]

প্রাথমিকে উপবৃত্তি:
- প্রাথমিক শিক্ষার বিস্তার ও মান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৩ সালে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি এবং ১৯৯৯ সালে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প চালু করা হয়।
- ২০০২ সালে দুটি কর্মসূচিকে একীভূত করে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করে সরকার।
- উপবৃত্তি প্রকল্পের সুফল বিবেচনায় ২০০৮ সালে পুনরায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়) গ্রহণ করা হয়।
- এ প্রকল্পে তৃতীয় পর্যায়ে সুবিধাভোগী শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা ১ কোটি ৩০ লক্ষ নির্ধারণ করা হয়।
- পরবর্তীতে দুই দফায় প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. রংপুর
  3. লালমনিরহাট
  4. কুড়িগ্রাম
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
ছিটমহল:

- লালমনিরহাট জেলায় দহগ্রাম ছিটমহলটি অবস্থিত।
- লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।
- এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।
- এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন?
  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. প্রধান বিচারপতি
  4. পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন কমিশনের গঠন-কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা আছে।
- রাষ্ট্রপতি সংবিধানের ১১৮(১) নং অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

নির্বাচন কমিশনের কার্যাবলী:
- নির্বাচনের তফসিল ঘোষণা
- নির্বাচনী এলাকা নির্ধারণ
- ভোটার তালিকা তৈরি
- ভোটগ্রহণ তত্ত্বাবধান
- নির্বাচনের ফলাফল ঘোষণা
- নির্বাচনী অভিযোগ-মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইবুনাল গঠন করা নির্বাচন কমিশনের কাজ।

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল?
  1. ১১টি
  2. ৯টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
- ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং সেক্টরের অধিনে ।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধীনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
  1. ক্লোরিন
  2. ব্রোমিন
  3. সালফার
  4. আয়োডিন
সঠিক উত্তর:
ব্রোমিন
উত্তর
সঠিক উত্তর:
ব্রোমিন
ব্যাখ্যা
- 'ব্রোমিন' একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 

অন্যদিকে, 
- পারদ একটি ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 
- ফ্লোরিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় গ্যাস। 
- আয়োডিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
.
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় -
  1. প্রোটন
  2. ইলেকট্রন
  3. নিউট্রন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ইলেকট্রন
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রন
ব্যাখ্যা
- তাপ, ঘর্ষন ও রাসায়নিক প্রকিয়ার সহজেই নির্গত হয় ইলেকট্রন। 
- পরমাণুর বাইরের স্তর থেকে সহজেই ইলেকট্রন পৃথক হয়ে যেতে পারে। 
- প্রোটন ও নিউট্রন সহজে পৃথক হয় না কারণ এগুলো আবদ্ধ শক্তির কারণে পরমাণুর ভিতরে অবস্থান করে। 
.
স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৭ জন দুটিই খেলে। কত জন কোনোটিই খেলে না?
  1. ৭ জন
  2. ৫ জন
  3. ৮ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৭ জন দুটিই খেলে। কত জন কোনোটিই খেলে না? 

সমাধান:
শুধু ক্রিকেট খেলে = ১৮ - ৭ = ১১ জন।
শুধু ফুটবল খেলে = ১৬ - ৭ = ৯ জন।
এক বা উভয় খেলা খেলে = ১১ + ৯ + ৭ = ২৭ জন

কোনটিই খেলে না = (৩২ - ২৭) জন
= ৫ জন
.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪১ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৭ বছর
সঠিক উত্তর:
৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ২৭ × ৩ বছর
= ৮১ বছর 

দুই সন্তানের বয়সের গড় ২০ বছর
দুই সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ২ বছর
= ৪০ বছর 

পিতার বয়স = (৮১ - ৪০)বছর
= ৪১ বছর 
.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?
  1. পি: ৫৬ বছর, পু: ২৪ বছর
  2. পি: ৫৬ বছর, পু: ৩৪ বছর
  3. পি: ৪৬ বছর, পু: ৩৬ বছর
  4. পি: ৬৬ বছর, পু: ২৪ বছর
সঠিক উত্তর:
পি: ৫৬ বছর, পু: ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
পি: ৫৬ বছর, পু: ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?

সমাধান: 
ধরি 
পিতার বর্তমান বয়স ৭ক বছর 
পুত্রের বর্তমান বয়স ৩ক বছর 

প্রশ্নমতে,
 ৭ক - ৪ : ৩ক - ৪ = ১৩ : ৫
বা, (৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩/৫
বা, ৩৯ক - ৫২ = ৩৫ক - ২০ 
বা, ৩৯ক - ৩৫ক = ৫২ - ২০
বা, ৪ক = ৩২ 
বা, ক = ৩২/৪ 
∴ ক = ৮ 

বর্তমানে পিতার বয়স = ৭ × ৮ = ৫৬ বছর
বর্তমানে পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪ বছর
১০.
বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ?
  1. অর্ধেক
  2. সমান
  3. দ্বিগুণ
  4. তিনগুণ
সঠিক উত্তর:
দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর কত অংশ?

সমাধান:
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
১১.
'Is he eating fruit?' বাক্যটির Passive form হবে -
  1. Is fruit eaten by him?
  2. Is fruit being eaten by him?
  3. Is fruit eating by him?
  4. Is fruit be eating by him?
সঠিক উত্তর:
Is fruit being eaten by him?
উত্তর
সঠিক উত্তর:
Is fruit being eaten by him?
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present continuous tense এ রয়েছে।

• Active থেকে passive রূপান্তরিত করার প্রক্রিয়া:
- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
- মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

• Present continuous tense যুক্ত Interrogative sentence  এর active voice যে passive voice এ রূপান্তরিত করার নিয়ম -
- Interrogative sentence টি auxiliary verb দ্বারা শুরু হলে প্রথমে auxiliary verb + objectটি subject হয়ে বসে + is/am/are being V3+ by + subject.

• নিয়মানুযায়ী, 
Active: Is he eating fruit?'
Passive: Is fruit being eaten by him?
১২.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. You are a pride of Bangladesh
  2. You are pride of Bangladesh
  3. You are a pride of the Bangladesh
  4. You are the pride of Bangladesh
সঠিক উত্তর:
You are the pride of Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
You are the pride of Bangladesh
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - You are the pride of Bangladesh শুদ্ধ বাক্য।
- the pride of something - the thing or person that the people in a particular place are most proud of.
- নির্দিষ্টতা বোঝাতে এখানে the এর ব্যবহার হয়েছে।
১৩.
‘হৃদয় আমার নাচেরে আজিকে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ৭মী
  2. অধিকরণে ২য়া
  3. কর্মে ষষ্ঠী
  4. করণে ২য়া
সঠিক উত্তর:
অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে ২য়া
ব্যাখ্যা
⇒ অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

• বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়): সকালে সূর্য উঠবে।

⇒ এরূপ ‘হৃদয় আমার নাচেরে আজিকে- বাক্যে নিম্নরেখ শব্দটি অধিকরণ কারক। বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু এতে ‘-কে’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই বাক্যটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. দ্বন্দ্ব
  2. দ্বন্দ
  3. দন্দ
  4. দন্দ্ব
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
ব্যাখ্যা
⇒ শুদ্ধ বানান - দ্বন্দ্ব।

• দ্বন্দ্ব (বিশেষ্য),
- সঠিক উচ্চারণ: [দন্‌দো];
- যার অর্থ:
১ বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)। 
২ কলহ; ঝগড়া; বিবাদ (কেহ কেহ বহুবীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। 
৩ যুদ্ধ; মল্লযুদ্ধ (দ্বন্দ্বে আহ্বান করা)। 
৪ সমাসবিশেষ; সমপ্রাধান্যপূর্ণ উভয় পদের সমাস। 
৫ পরস্পর বিরোধী দুই বিষয়। 
৬ জোড়া; যুগল; মিথুন; স্ত্রী-পুরুষ।

বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব নামের সমাস রয়েছে-
⇒ দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে ‘দ্বন্দ্ব’ শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থেই ব্যবহৃত হয়। সুতরাং যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।

- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
যেমন:
- হাসি ও খুশি = হাসিখুশি।
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১৫.
‘তিলে তৈল হয়’- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
  1. কর্তৃকারকে প্রথমা
  2. অপাদান কারকে তৃতীয়া
  3. সম্প্রদান কারকে চতুর্থী
  4. অধিকরণ কারকে সপ্তমী
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

'তিলে তৈল হয়' - অপাদানে সপ্তমী। 
কিন্তু 'তিলে তৈল আছে'- অধিকরণে সপ্তমী। 

⇒ অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
⇒ তিলে তৈল হয়।- বাক্যকে কি থেকে তেল হয়? দ্বারা প্রশ্ন কররে উত্তর পাওয়া যায় ‘তিলে’। সুতরাং এ বিভক্তি যোগে ‘তিলে’ অপাদান কারকে সপ্তমী।

• অপাদান কারকের এরূপ কিছু উদাহরণ হলো: 
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি, 
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি, 
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি, 
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি, 
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি, 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি। 

অন্যদিকে,
⇒ অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। 

- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- আধার (স্থান) : তিলে তৈল আছে।- বাক্যকে কোথায় তেল আছে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় (তিলের সারা অংশব্যাপী)।   

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
  1. Chaucer
  2. Johnson
  3. Shakespeare
  4. G. B. Shaw
সঠিক উত্তর:
G. B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
G. B. Shaw
ব্যাখ্যা
• George Bernard Shaw (1856-1950) একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic.
- তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

 • তাঁর উপাধি
- The greatest modem English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

• তাঁর উল্লেখযোগ্য রচনা
- Candida,
- Caeser and Cleopatra,
- Man and Superman,
- Mrs. Warren's Profession,
- The Apple Cart,
- Arms and The Man,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc, Y
- You Never Can Tell,
- Major Barbara,
- Man of destiny,
- Pygmalion etc.
- Androcles and The Lion ইত্যাদি। [


Source: Live MCQ Lecture and Britannica
১৭.
‘গাহি’ সাম্যের গান -
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান;’ পঙক্তিটির রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাশ
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
⇒ আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

মানুষ কবিতার শুরুতে কবি বলেছে -
"গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ)।
১৮.
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
  1. বিষবৃক্ষ
  2. ঘরে বাইরে
  3. গণদেবতা
  4. আরণ্যক
সঠিক উত্তর:
ঘরে বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘরে বাইরে
ব্যাখ্যা
⇒ 'ঘরে বাইরে' উপন্যাস:
- 'ঘরে বাইরে' চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।
- উপন্যাসটি 'সবুজপত্রে' প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস হচ্ছে 'ঘরে বাইরে'।
- 'ঘরে বাইরে' উপন্যাসে রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে।
- স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমলোচনা।

রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস গুলো:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।

অন্যদিকে,
• বিষবৃক্ষ:

- 'বিষবৃক্ষ' (১৮৭৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।
- উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ পুরুষের একাধিক বিবাহ তার রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।
- চরিত্রায়ণে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়ণে 'বিষবৃক্ষ' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- বাল্যবিধবা কুন্দনন্দিনীর প্রেম ও কামনার বিকাশকে তৎকালীন সমাজ যে প্রশ্রয় দেয় নি, এ উপন্যাস তার প্রমাণ।
- লেখকও মনে করেছেন, কুন্দনন্দিনীর কাহিনি পাঠ করার ফলে ঘরে ঘরে অমৃত ফলবে অর্থাৎ এ ধরনের প্রণয়াকাঙ্ক্ষা রহিত হবে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী চেয়েছেন সেটি মুখ্য নয়। 'বিষবৃক্ষে' তিনি সমস্যার যে যথার্থ রূপায়ণ করতে পেরেছেন এটাই আসল।
- উল্লেখযোগ্য চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী ইত্যাদি।
- 'বিষবৃক্ষ' আজও শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি।

• আরণ্যক:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’।
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

• গণদেবতা’ উপন্যাসটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।]
সম্প্রতি ক্রিকেট খেলায় ১ দিনের ম্যাচে কোন বড় দলকে পরাজিত করে বাংলাদেশ দল চাঞ্চল্য সৃষ্টি করে?
  1. পাকিস্তান
  2. ইংল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. শ্রীলঙ্কা
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি ২০০৫ সালের সাপেক্ষে সাম্প্রতিক প্রশ্ন ছিল। বর্তমানে এটি গুরুত্বহীন, তাই উত্তর তুলে দেয়া হয়েছে।

ওয়ানডে ক্রিকেট:


- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশ  আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৬ আগস্ট ২০২০।
২০.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. মহানন্দা
  2. আত্রাই
  3. গড়াই
  4. করতোয়া
সঠিক উত্তর:
করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
করতোয়া
ব্যাখ্যা
মহাস্থানগড়:

- মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
- পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- বগুড়া শহর হতে ১৫ কিঃমিঃ দূরে পুণ্ড্রবর্ধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড়।
- মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী ।
- সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দুর্গ নগরী ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত যা উত্তর দক্ষিনে ১৫২৫ মিঃদীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০মিঃ প্রশস্থ ও চতুপার্শ্বস্থ সমতল ভূমি হতে ৫মিঃ উঁচু।
- কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

তথ্যসূত্র - বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
ইস্পাত লোহা থেকে ভিন্ন, কারণ এতে -
  1. লোহাকে টেম্পার করা হয়েছে
  2. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
  3. সকল বিজাতীয় পদার্থ বের করে দেয়া হয়েছে
  4. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সঠিক উত্তর:
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
উত্তর
সঠিক উত্তর:
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
ব্যাখ্যা
- সাধারণ লোহার সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরী করা হয়, তাই এটি সাধারণ লোহা থেকে ভিন্ন। 
- ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যার মধ্যে মোট ওজনের ০.২% থেকে ২.১% কার্বন থাকে। 
- এছাড়াও ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী করা যায়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
২২.
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় -
  1. গ্লিসারিন
  2. ফরমালিন
  3. ভিনেগার
  4. সাবান
সঠিক উত্তর:
ফরমালিন
উত্তর
সঠিক উত্তর:
ফরমালিন
ব্যাখ্যা
ফরমালিন: 
- মিথান্যালের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। 
- ফরমালিনে ৪০ ভাগ মিথান্যাল ও ৬০ ভাগ পানি থাকে। 
- মৃত জীবদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয়। 
- ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক ও জীবাণুজনিত পচন নিরোধক। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
২৩.
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
  1. অক্সিজেন
  2. হাইড্রোজেন
  3. নাইট্রোজেন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোজেন
ব্যাখ্যা
- হাইড্রোজেন গ্যাসটি নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে না
- অক্সিজেন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে।
- কার্বন ডাই-অক্সাইড গ্যাসটি নিজে জ্বলে না, অন্যকে জ্বলতেও সাহায্য করে না। 

উৎস: ব্রিটানিক। 
২৪.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ১/২০
  2. ১/১৬
  3. ১/১৫
  4. ১/১২
সঠিক উত্তর:
১/১২
উত্তর
সঠিক উত্তর:
১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
 ১/২০ = ০.০৫
১/১৬ = ০.০৬২৫
১/১৫ =০.০৬৬
১/১২ = ০.৮৩৩
২৫.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৬০ দিনে
  2. ৩০ দিনে
  3. ১৮ দিনে
  4. ৩৬ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
২৬.
P - 1/p = 5 হলে (P + 1/p)2 = কত?
  1. 29
  2. 27
  3. 25
  4. 21
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
প্রশ্ন: P - 1/p = 5 হলে (P + 1/p)2 = কত?

সমাধান:
দেওয়া আছে
 P - 1/p = 5

আমরা জানি
(P + 1/p)2 = (p - 1/p)2 + 4.p.1/p
(P + 1/p)2 = 52 + 4
(P + 1/p)2 = 25 + 4
(P + 1/p)2 = 29
২৭.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
  1. ১৫ একক
  2. ২৪ একক
  3. ২০ একক
  4. ৩০ একক
সঠিক উত্তর:
২৪ একক
উত্তর
সঠিক উত্তর:
২৪ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
বা, ১৪৪ = (১/২) × ১২ × অপর বাহু 
বা,  ১২ × অপর বাহু = ২৮৮ 
বা, অপর বাহু = ২৮৮/১২ 
∴ অপর বাহু = ২৪ একক 
২৮.
'This necklace is made of gold' বাক্যে 'gold' শব্দটি কোন প্রকারের Noun?
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
সঠিক উত্তর:
Material Noun
উত্তর
সঠিক উত্তর:
Material Noun
ব্যাখ্যা
• The necklace was made of gold. Here 'gold' is a - Material noun.

• Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- gold (স্বর্ণ; সোনা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
২৯.
'The patient died _____ cancer.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. from
  2. by
  3. of
  4. at
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
- ক্যান্সার যেহেতু একটি রোগ তাই ‘The man died of cancer’ বাক্যটিই সঠিক হবে।
======================================

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (accident): He died in an accident.
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
৩০.
কোনটি শুদ্ধ বানান?
  1. Ocasion
  2. Occasion
  3. Ocassion
  4. Occassion
সঠিক উত্তর:
Occasion
উত্তর
সঠিক উত্তর:
Occasion
ব্যাখ্যা
• Occasion (Noun):
English Meaning:
1. A particular event, or the time at which it takes place.
2. A special or noteworthy event, ceremony, or celebration.
3. A suitable or opportune time for doing something.
Bangla Meaning- অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ,

Source: Accessible Dictionary by Bangla Accademy.
৩১.
‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. দ্বিগু
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

• ব্যতিহার বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৩২.
‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ -
  1. সাহায্যকারী
  2. তোষামুদে
  3. বাদক
  4. স্বাস্থ্যহীন লোক
সঠিক উত্তর:
তোষামুদে
উত্তর
সঠিক উত্তর:
তোষামুদে
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ - তোষামুদে। 

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
‘কচু বনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ - অপদার্থ।
‘ঢাকের বাঁয়া’ বাগধারাটির অর্থ - যার কোন মূল্য নেই
‘নারকের ঢেঁকি’ বাগধারাটির অর্থ - বিবাদের বিষয়।
‘সোনার কাঠি রূপার কাঠি’ বাগধারাটির অর্থ - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
ইংরেজি সাহিত্যে ‘প্রকৃতির কবি’ হিসেবে পরিচিত -
  1. Lord Tennyson
  2. John Milton
  3. Willliam Wordsworth
  4. John Keats
সঠিক উত্তর:
Willliam Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
Willliam Wordsworth
ব্যাখ্যা
• William Wordsworth (1770 -1850): 
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth is pre-eminently a - nature poet.
- তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর ‘Poet Laureate’ ছিলেন। 
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper
- Peter Bell
- The Recluse
- the World is too Much with Us
- Tintern Abbey
- Rainbow
- To The Cuckoo
- Laodamia
- Lucy Poems
- The Daffodils
- Ode on immortality
- The Excursion
- Michael etc

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৩৪.
'Harry Potter and the Half Blood Prince' বইটির রচয়িতা কে?
  1. J.K. Rowling
  2. Sir Walter Scott
  3. Verginia Woolf
  4. Alexander Dumas
সঠিক উত্তর:
J.K. Rowling
উত্তর
সঠিক উত্তর:
J.K. Rowling
ব্যাখ্যা
• J.K. Rowling is a British author and creator of the popular and critically acclaimed Harry Potter series.
- Harry Potter was first introduced in the novel Harry Potter and the Philosopher’s Stone (1997; also published as Harry Potter and the Sorcerer’s Stone),
- Harry Potter series এ মোট ৭টি খন্ড রয়েছে যা সারাবিশ্বে অত্যধিক জনপ্রিয়। 
- 'Harry Potter and the Half Blood Prince' হচ্ছে এই সিরিজের ৬ ষষ্ঠ খন্ড।

• Harry Potter books - 
Part: 1: Harry Potter and the Philosopher’s Stone
Part: 2: Harry Potter and the Chamber of Secrets
Part: 3: Harry Potter and the Prisoner of Azkaban
Part: 4: Harry Potter and the Goblet of Fire
Part: 5: Harry Potter and the Half-Blood Prince
Part: 6: Harry Potter and the Order of the Phoenix
Part: 7: Harry Potter and the Deathly Hallows

Source: Britannica.
৩৫.
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
⇒ মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

তাঁর রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলো হলো: 
- একেই কি বলে সভ্যতা, 
- বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।