পরীক্ষা আর্কাইভ

কম্পিউটার অপারেটর

পরীক্ষাUnlistedতারিখ২৯ নভেম্বর, ২০১৯সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ বেতার পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯.১১.২০১৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার অপারেটর

Unlisted · ২৯ নভেম্বর, ২০১৯ · ৭০ প্রশ্ন

.
'কুঞ্জর' শব্দের অর্থ কী?
  1. খরগোশ
  2. হরিণ
  3. হাতি
  4. চুল
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে:
'হরিণ' শব্দের সমার্থক শব্দ - শম্বর, মৃগ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, সারঙ্গ, এণ ।
'খরগোশ' শব্দের সমার্থক শব্দ-  মেরুদণ্ডী প্রাণী, শশক।
'চুল' এর সমার্থক শব্দ - অলক, কুন্তল, কেশ, চিকুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ), ও বাংলা একাডেমি অভিধান।
.
'সে লা-পাত্তা'- এখানে 'লা' উপসর্গটি কোন ভাষার?
  1. আরবি
  2. ফারসি
  3. হিন্দি
  4. উর্দু
ব্যাখ্যা
• 'লাপাত্তা'
- শব্দের 'লা' উপসর্গটি একটি আরবি উপসর্গ।
- 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি 'নাই' অর্থ প্রকাশ করেছে।

• 'লা' উপসর্গ দিয়ে 'নাই' অর্থে কিছু গঠিত শব্দ:
- লাজওয়াব,
- লাখেরাজ,
- লাওয়ারিশ,
- লাপাত্তা।

নিম্নরূপ আরোকিছু আরবি উপসর্গ দেওয়া হল:
- আম, খাস, লা, বাজে, গর ইত্যাদি।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'নাটিকা' শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ?
  1. বৃহদার্থে
  2. ক্ষুদ্রার্থে
  3. স্ত্রীবাচক অর্থে
  4. সাহিত্য অর্থে
ব্যাখ্যা
• 'নাটিকা' ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ।

স্ত্রীলিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ প্রকাশ পায়, এমন কয়েকটি শব্দ:
• একাঙ্ক - একাঙ্কিকা,
• নাটক - নাটিকা,
• মালা - মালিকা,
• গীত - গীতিকা,
• পুস্তক - পুস্তিকা,
• ঘট - ঘটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
  1. জিহ্বামূল
  2. অগ্রতালু
  3. পশ্চাৎ দন্তমূল
  4. অগ্র দন্তমূল
ব্যাখ্যা
• উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। 

উচ্চারণ স্থান- কণ্ঠ্য বা জিহ্বামূল; ক বর্গীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
উচ্চারণ স্থান- তালব্য; চ বর্গীয় বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ।
উচ্চারণ স্থান- মূর্ধন্য; ট বর্গীয় বর্ণ: ট, ঠ, ড, ঢ, ণ।
উচ্চারণ স্থান- দন্ত্য; ত বর্গীয় বর্ণ: ত, থ, দ, ধ, ন।
উচ্চারণ স্থান- ওষ্ঠ্য; প বর্গীয় বর্ণ: প, ফ, ব, ভ, ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আহ্বান'-এর প্রকৃত উচ্চারণ কোনটি?
  1. আহবান
  2. আহ্ বান
  3. আওভান
  4. আব্হান
ব্যাখ্যা
• 'আহ্বান' এর প্রকৃত উচ্চারণ - আও্ভা‌ন
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- নিমন্ত্রণ, আমন্ত্রণ,
- সম্বোধন, ডাক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বানানটি সঠিক?
  1. মহর্সি
  2. মহর্ষি
  3. মহর্ষী
  4. মহর্শি
ব্যাখ্যা
• সঠিক বানান - মহর্ষি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।

শব্দের অর্থ:
- ঋষিশ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না?
  1. ক-বর্গ
  2. চ-বর্গ
  3. প-বর্গ
  4. ত-বর্গ
ব্যাখ্যা
ণ-ত্ব বিধান অনুসারে,
- ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, 'ন' হয়।
- যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'গোষ্পদ'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গোঃ + পদ
  2. গো + পদ
  3. গৌ + পদ
  4. গৈ + পদ
ব্যাখ্যা
• 'গোষ্পদ' এর সন্ধি বিচ্ছেদ - গো + পদ। এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 

নিপাতনে সিদ্ধ সন্ধি:
যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি বিদেশি ধাতু?
  1. টুট্
  2. হস্
  3. খাদ্‌
  4. শ্রু
ব্যাখ্যা
বিদেশি ধাতু:
- তৎসম ও বাংলা ধাতু ছাড়া যেসব ধাতু বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় বিদেশি ধাতু।

যেমন:
- খাট্, আঁট্, চেঁচ্, জম্, ঝুল্, টান্, টুট্, ডর্, ফির্, চাহ্, বিগড়, ভিজ্, ঠেল্, ডাক্, লটক্ ইত্যাদি।

অন্যদিকে,
সংস্কৃত মূল ধাতু:
- যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়।

যেমন:
- অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্‌, দৃশ্, বুধ্, স্থা, শ্রু, ধৃ, বন্ধ্, ঘৃষ্, ক্রী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'অর্ণব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সৈকত
  2. সমুদ্র
  3. শৈল
  4. সুধাংশু
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।

অন্যদিকে,
'সৈকত' শব্দের সমার্থক শব্দ - সমুদ্র নদী প্রভৃতির বালুকাময় বিস্তৃত তীরভূমি, পুলিন, তট।
'শৈল' শব্দের সমার্থক শব্দ - শিলাজাত, শিলাসম্বন্ধীয়, পর্বতসংক্রান্ত।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'নষ্ট হওয়াই যার স্বভাব' - এক কথায় কী বলে?
  1. অবিনশ্বর
  2. নষ্ট স্বভাব
  3. বিনষ্ট
  4. নশ্বর
ব্যাখ্যা
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এককথায় প্রকাশ - নশ্বর

অন্যদিকে,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এর এককথায় প্রকাশ - অবিনশ্বর।

উল্লেখ্য,
- 'যা স্থায়ী নয়' - অস্থায়ী। 
- 'যার বাসস্থান নেই' -অনিকেত। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
'Propaganda' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ষড়যন্ত্র
  2. অপপ্রচার
  3. প্রসার
  4. গুজব
ব্যাখ্যা
• 'Propaganda' শব্দের অর্থ - (তুচ্ছার্থে) মতবাদ; তথ্য; মতামত; সরকারি বিবৃতি; প্রচারণা; রটনা; স্বপ্রচার।

উল্লেখ্য,
- ইংরেজি শব্দ Propaganda বলতে এমন তথ্য বা বার্তার প্রচার বোঝায়, যা কোনো বিশেষ মতাদর্শ, বিশ্বাস, বা উদ্দেশ্যকে সমর্থন করার জন্য প্রায়শই পক্ষপাতদুষ্টভাবে বা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বাংলায় এর জন্য সর্বাধিক প্রচলিত ও স্বীকৃত পরিভাষা হলো প্রচারণা।
- সাধারণভাবে কোনো মতবাদ, চিন্তা, মতামত, রাজনৈতিক আদর্শ ইত্যাদি প্রচারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম।
কিছুটা নেতিবাচক অর্থে, যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়।

• কাছাকাছি উত্তর হিসেবে, 'Propaganda' শব্দের অর্থ - অপপ্রচার

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং ব্রিটানিকা।
১৩.
'পাউরুটি' শব্দটি কোন ভাষার?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. গুজরাটি
  4. হিন্দি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পাউরুটি' পর্তুগিজ ভাষা হতে আগত শব্দ।

কিছু পর্তুগিজ শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, কামরা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
কোনটি গণনাবাচক শব্দ?
  1. ১২
  2. দ্বাদশ
  3. বারো
  4. বারোই
ব্যাখ্যা
পরিমাণ বা গণনা বাচক সংখ্যা:
- একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।

যেমন:
- যেমন- এক, দই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, বিশ, কুড়ি, সপ্তাহ ইত্যাদি।

অন্যদিকে,
অঙ্ক বা সংখ্যা শব্দ - ১২।
তারিখবাচক শব্দ - বারোই
পূরণবাচক শব্দ - দ্বাদশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
১৫.
কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
  1. শিক্ষক
  2. কবিরাজ
  3. সন্তান
  4. বন্ধু
ব্যাখ্যা
• কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়।

যেমন:
- জন,
- পাখি,
- শিশু,
- সন্তান,
- শিক্ষিত,
- গুরু ইত্যাদি।

অন্যদিকে,
শিক্ষক - শিক্ষিকা।
নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ।
বন্ধু - বান্ধবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
'For good'-এর অর্থ কী?
  1. ভালোর জন্য
  2. ভালোই ভালো
  3. উত্তম
  4. চিরতরে
ব্যাখ্যা
• 'For good' এর সঠিক অর্থ হলো - চিরতরে। 

এছাড়াও-
• Fixed Deposit— মেয়াদি সঞ্চয়।
• Flexible— নমনীয়।
• Fluid - তরল ।
• Flower show- পুষ্প প্রদর্শনী ।
• Flora— উদ্ভিদকূল।
• Floriculture- পুষ্পবিদ্যা ।
• Folio- পত্র, পত্রাঙ্ক ।
• Forgery— জালিয়াতি ।
• Follow up— অনুসরণ।
• Folk Song- লোকসংগীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৭.
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. তুর্কি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মহকুমা (বিশেষ্য),
- আরবি শব্দ।

• 'মহকুমা' শব্দের অর্থ:
- জেলার একটি প্রশাসনিক অংশ।
- বিচারালয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
ণত্ব ও ষত্ববিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. শব্দতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
ব্যাখ্যা
ধ্বনিতত্ত্ব:
- ধ্বনি: মানুষের বাক-প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আল-জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে 'ধ্বনি' বলা হয়। বাক-প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়।

বর্ণ: বাক-প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষারই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন (Symbol) ব্যবহৃত হয়। বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ (Letter)। যেমন-বাংলায় 'বক' কথাটির প্রথম ধ্বনিটির প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে 'ব', ইংরেজিতে সে ধ্বনির জন্য ব্যবহৃত হয় B বা b (বি), আবার আরবি, ফারসি ও উর্দুতে একই ধ্বনির জন্য ব্যবহৃত হয় (বে)।

বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো:
- ধ্বনির উচ্চারণপ্রণালী,
- উচ্চারণের স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,
- ধ্বনিসংযোগ বা সন্ধি,
- ধ্বনির পরিবর্তন ও লোপ,
- ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
'ঘটনাটা শুনে রাখো' বাক্যে কোন ক্রিয়া রয়েছে?
  1. অকর্মক
  2. যৌগিক
  3. প্রযোজক
  4. মিশ্র
ব্যাখ্যা
• 'ঘটনাটা শুনে রাখ'- এখানে 'শুনে রাখ'- যৌগিক ক্রিয়া।

যৌগিক ক্রিয়া:
একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন -
- তাগিদ দেয়া অর্থে: ঘটনাটা শুনে রাখ
- কার্যসমাপ্তি অর্থে: ছেলেমেয়েরা শুয়ে পড়ল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
'quotation'-এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. মূল্যজ্ঞাপন
  2. প্রকাশ
  3. দরপত্র
  4. তালিকা
ব্যাখ্যা
• 'Quotation' এর বাংলা পারিভাষিক - মূল্যজ্ঞাপন

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
Table - তালিকা,
Tender - দরপত্র,
Quoted - উদ্ধৃত,
Racial - জাতীয়,
Publish - প্রকাশ করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২১.
'Wisdom' is an example of ____ gender.
  1. mesculine
  2. feminine
  3. neuter
  4. common
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) neuter.

• Neuter Gender:
- যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।

• Wisdom হলো একটি abstract noun, যা কোনো জীবিত প্রাণী নয়।
- অমূর্ত বিশেষ্য সাধারণত neuter gender হয়।
অর্থাৎ, এটি পুরুষ বা স্ত্রীলিঙ্গ নয়, বরং নিরপেক্ষ লিঙ্গ।
২২.
A/an ____ is used to qualify or limit the meaning of something.
  1. noun
  2. verb
  3. adjective
  4. adverb
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) adjective.

An adjective is used to qualify or limit the meaning of something.
অর্থ: বিশেষণ হলো এমন শব্দ যা কোনো কিছুর অর্থকে নির্দিষ্ট বা বর্ণনা করে। 

• An adjective is a word that describes or modifies a noun or pronoun, often providing information about the qualities or characteristics of someone or something.
- Adjectives can describe these qualities independently or in comparison to something else, and they often appear directly before the noun or pronoun they modify. Examples include words like enormous, doglike, silly, yellow, fun, and fast.

-----------
ক) noun:
- A noun is a word that names something, such as a person, place, thing, or idea.

খ) verb:
- A verb is a word that describes what the subject of a sentence is doing. Verbs can indicate (physical or mental) actions, occurrences, and states of being.

ঘ) adverb:
- Adverb হচ্ছে এমন এক ধরনের word যেটি বাক্যস্থিত Noun and pronoun ব্যতীত যেকোনো parts of speech কে অথবা একটি গোটা বাক্যকে modify বা বিশেষিত করতে পারে।
২৩.
The baby sleeps. The underlined word is a ____ verb.
  1. neuter
  2. transitive
  3. passive
  4. regular
ব্যাখ্যা
The baby sleeps. The underlined word is a - neuter verb.
- যার পরে কোনো object বা কর্তা থাকে না।
- উদাহরণ: sleep, go, come, run ইত্যাদি।
- The baby sleeps. → এখানে "sleeps" কোনো object নেয়নি।

• Intransitive verb/neuter verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর কোন Object প্রয়োজন হয় না, তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোন Word না থাকলে অথবা Verb এর পরে adverb থাকলে verb টি Intransitive verb.
- কিছু intransitive verb হলো: sing, fly, sleep, come, go, dance, swim, laugh, live, open, die, stop, close, rise ইত্যাদি।
২৪.
I always get ____ early in the summer.
  1. up
  2. over
  3. through
  4. on
ব্যাখ্যা
Complete sentence: I always get up early in the summer.

• Get up: 
English meaning: to get out of bed; to make somebody get out of bed.
Bangla meaning: ঘুম থেকে ওঠা; কাউকে ঘুম থেকে উঠতে বলা বা তোলা।

Example: 
- He always gets up early.
- Could you get me up at 6.30 tomorrow?

Source: Oxford Dictionary.
২৫.
The term 'bounce back' means:
  1. flaunt
  2. recover
  3. please
  4. topple
ব্যাখ্যা
The correct answer is: খ) recover.

• Bounce back:

English meaning: to start to be successful again after a difficult period, for example after experiencing failure, loss of confidence, illness, or unhappiness.
Bangla meaning: (লাক্ষণিক) প্রফুল্লভাবে বাধাবিপত্তির মোকাবেলা করা। (২) বলের মতো লাফালাফি করা বা করানো; হঠাৎ বেগে প্রবেশ করা বা বের হয়ে যাওয়া। (৩) (কথ্য) (চেক) মূল্যহীন বলে ব্যাংক কর্তৃক ফেরত পাঠানো। 

Options,
ক) flaunt:
- (আত্মতৃপ্তির সঙ্গে) জাহির করা, জাঁক/ভড়ং করা। 

খ) recover:
- (১) ফিরে পাওয়া; পুনরুদ্ধার করা, (২) আরোগ্যলাভ করা; নিরাময় হওয়া; পূর্বাবস্থায় ফিরে আসা; সামলে ওঠা (৩) নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া; স্বাভাবিক/প্রকৃতিস্থ হয়ে ওঠা; ফিরে পাওয়া। 

গ) please:
- (১)দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে। (২) খুশি/সুখী/সন্তুষ্ট/পরিতুষ্ট করা।

ঘ) topple:
- নড়বড়ে হওয়া এবং পড়ে যাওয়া; অপসারিত হওয়া।
২৬.
Who would like to ___ off the debate?
  1. begin
  2. starting
  3. begins
  4. start
ব্যাখ্যা
The correct answer is: ঘ) start.

Complete sentence: Who would like to start off the debate?

• Would like to এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) বসে।

Structure:
- would like to + verb (base form).

Example:
- I would like to go.
- She would like to sing.

কেন অন্যগুলো ভুল:
ক) begin - এটা ব্যাকরণগতভাবে সঠিক হলেও "start off" একটি phrasal verb যা অর্থ 'শুরু করা' যা এখানে বেশি উপযুক্ত।
খ) starting - "would like to" এর পরে -ing form ব্যবহার হয় না।
গ) begins - "would like to" এর পরে third person singular form ব্যবহার হয় না।
২৭.
Many a little pickle makes a ____. Fill in the blank space.
  1. tickle
  2. sickle
  3. mickle
  4. bickle
ব্যাখ্যা
• Proverb: Many a little makes a mickle.
Meaning - দশের লাঠি একের বোঝা।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
 
Source: Live MCQ lecture. 
২৮.
In black and white' means:
  1. verbally
  2. In writing
  3. falsely
  4. in color
ব্যাখ্যা
• In black and white
English Meaning: in writing or print / in terms of clearly defined opposing principles or issues.
Bangla Meaning: কোনো কিছু লিখিতভাবে পেশ করা।

Ex. Sentence: I had to believe it, because it was there in black and white.
Bangla Meaning: আমাকে এটা বিশ্বাস করতে হয়েছে কারণ তা সেখানে লিখিত আকারে ছিলো।

Source: Live MCQ Lecture.
২৯.
I only want _____ little sugar in my tea, please.
  1. some
  2. few
  3. a
  4. such
ব্যাখ্যা
Answer: a.

Complete sentence: I only want a little sugar in my tea, please.

• a little: অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।

Options,
ক) Some: a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
- তাই এটি ভুল। 
খ) few: 'নেই বললেই চলে' অর্থে countable noun এর পূর্বে few বসে।
- তাই এটি ভুল।

ঘ) such → এখানে উপযুক্ত নয়।
৩০.
The antonym of 'pure' is:
  1. hard
  2. rough
  3. adulterated
  4. acute
ব্যাখ্যা
Pure:
English meaning: not mixed with anything else.
Bangla meaning: অবিমিশ্র; খাদহীন; পরিষ্কার। 

Options,
ক) hard:
- শক্ত; কঠিন

খ) rough:
- অসমতল; এবড়োখেবড়ো; বন্ধুর; অমসৃণ; খসখসে।

গ) adulterated:
- ভেজাল; বিমিশ্র; কলিল।

ঘ) acute:
- তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক।

So, the antonym of 'pure' is: adulterated.
৩১.
The act of doing deliberate damage to something is called :
  1. sabbath
  2. sabotage
  3. saboteur
  4. subpar
ব্যাখ্যা
The act of doing deliberate damage to something is called - sabotage.

ক) sabbath: [noun]
English meaning: ​(in Judaism and Christianity) the holy day of the week that is used for resting and worshipping God. For Jewish people this day is Saturday and for Christians it is Sunday.
Bangla meaning: বিশ্রামদিবস- খ্রিষ্টানদের জন্য রবিবার, ইহুদিদের জন্য শনিবার: keep the Sabbath, ঈশ্বরোপাসনা ও বিশ্রামের মধ্য দিয়ে ঐ দিবস যাপন করা।

খ) sabotage: [verb]
English meaning: the act of doing deliberate damage to equipment, transport, machines, etc. to prevent an enemy from using them, or to protest about something.
Bangla meaning: নাশকতা।

গ) saboteur: [noun]
English meaning: a person who sabotages something.
Bangla meaning: অন্তর্ঘাত যে হানে; অন্তর্ঘাতক।

ঘ) subpar: [adjective]
English meaning: worse than the usual or expected standard.
Bangla meaning: মানের দিক থেকে কম বা নিচের স্তরের।

Source: Cambridge & Oxford Dictionary.
৩২.
I expect you think I'm ____ because I don't understand that.
  1. dump
  2. stupid
  3. deaf
  4. crazy
ব্যাখ্যা
Options,
ক) dump: [noun]
- (১) আবর্জনা ইত্যাদি ফেলার স্থান; আবর্জনার স্তূপ। (২) সামরিক দ্রব্যাদির অস্থায়ী ভাণ্ডার: an ammunition dump. (৩) নোংরা বা অপরিচ্ছন্ন স্থান।

খ) stupid: [noun]
- (১) জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা। (২) স্তম্ভিত; হতচেতন। 

গ) deaf:
- (সম্পূর্ণ বা আংশিক) বধির; কালা; কানে খাটো

ঘ) crazy:
- (১) বাতিকগ্রস্ত; অত্যুৎসাহী (কথ্য)। (২) দিশেহারা। (৩) (দালানকোঠার ক্ষেত্রে) অনিরাপদ; পড়ো পড়ো।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে stupid বসবে। 

Complete sentence: I expect you think I'm stupid because I don't understand that.
অর্থ: "আমি মনে করি তুমি ভাবছ আমি বোকা কারণ আমি সেটা বুঝতে পারছি না।"
৩৩.
Because you're in that road ____ now.
  1. simply
  2. obviously
  3. absolutely
  4. right
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) right.

• right now: [phrase]
English meaning: at the present time.
Meaning: এ মুহূর্তে।

Complete sentence: Because you're in that road right now.
Bangla: কারণ তুমি ঠিক এই রাস্তায় এখন আছো।

অন্য অপশনগুলোর অর্থ:
simply — সাদামাটাভাবে।
obviously — স্পষ্টতই/ সুস্পষ্টরূপে।
absolutely — সম্পূর্ণভাবে।
৩৪.
It's no ____ I can't hear you.
  1. try
  2. point
  3. idea
  4. use
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) use.

• It's no use, I can't hear you.
Bangla: কোনো লাভ নেই, আমি তোমার কথা শুনতে পারছি না।

it's no use (doing something)
English meaning: the thing someone tries cannot be or was not successful.
Bangla meaning: "কোনো লাভ নেই" বা "অকার্যকর"।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে সঠিক নয়। 
৩৫.
'Pay careful attention to something' is meant by word :
  1. look
  2. see
  3. feel
  4. heed
ব্যাখ্যা
Answer: heed.

• Pay careful attention:
Meaning: কোন কিছুর প্রতি মনোযোগ সহকারে লক্ষ্য রাখা।

Options,
ক) look:
- তাকানো, দেখা।

খ) see:
- দেখা; দেখতে পাওয়া; দর্শন করা।

গ) feel:
- স্পর্শকরা, অনুভব করা।

ঘ) heed:
- মনোযোগ দেওয়া, লক্ষ্য করা, মনোযোগ।
৩৬.
Which of these is an adverb? It is ____.
  1. Quickly
  2. sly
  3. quicker
  4. quickest
ব্যাখ্যা
Adverb হলো এমন একটি word যা কোনো verb, Adjective বা অন্য কোনো adverb কে বিশেষায়িত করে।

Options,
ক) Quickly: [adverb]
Meaning: at a fast speed.
- "Quickly" একটি adverb, যা বোঝায় "দ্রুতভাবে"।

• Quickly হলো adverb, কারণ এটি how (কীভাবে) কোনো কাজ সম্পন্ন হচ্ছে তা বোঝায়।
যেমন:
He runs quickly. → সে দ্রুত দৌড়ায়।

Options,
খ) Sly → এটি একটি adjective (চতুর/ধূর্ত)।
গ) Quicker → এটি "quick" এর comparative form, adjective।
ঘ) Quickest → এটি "quick" এর superlative form, adjective।
৩৭.
What exercise do you like doing ____ of all?
  1. next
  2. best
  3. after
  4. before
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) best.

• What exercise do you like doing best of all?
Bangla: তোমার কোন ব্যায়াম করা সবচেয়ে ভালো লাগে?

• এখানে প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রিয় বা পছন্দের ব্যায়াম কোনটা।
- তাই superlative শব্দ দরকার।
- "best" হলো superlative adjective, অর্থাৎ "সর্বোৎকৃষ্ট" বা "সবচেয়ে ভালো"।
৩৮.
I don't think that's going to be ____.
  1. hard
  2. hazard
  3. hardship
  4. hardly
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) hard.

Complete sentence: I don't think that's going to be hard.
Bangla: আমার মনে হয় না এটি কঠিন হবে।

• "hard" একটি adjective, যার অর্থ কঠিন বা জটিল।
- বাক্যটি একটি ধারণা প্রকাশ করছে যে কিছু হয়তো কঠিন হবে না।
- তাই adjective "hard" বসে সঠিকভাবে বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে।

অন্য অপশনগুলো:
খ) hazard – "বিপদ" বোঝায়, কিন্তু এখানে adjective (বিশেষণ) দরকার, noun নয়।
গ) hardship – “কষ্ট” বা “কষ্টকর পরিস্থিতি”, এটি সাধারণত বস্তুগত বা সামাজিক কষ্ট বোঝাতে ব্যবহৃত হয়।
ঘ) hardly – এটি একটি adverb, যার অর্থ “কখনোই না/প্রায় না”, কিন্তু বাক্যে adjective দরকার।
৩৯.
Excuse me I _____ if you can help me.
  1. expect
  2. hope
  3. believe
  4. wonder
ব্যাখ্যা
The correct answer is: ঘ) wonder.

• Excuse me I wonder if you can help me.
Bangla: মাফ করবেন, আমি জানতে চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারেন।

• I wonder if:
Meaning: used to ask politely for something.
- এখানে "wonder" শব্দটি এমন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যেখানে সরাসরি না জিজ্ঞেস করে ভদ্রভাবে অনুমানের মতো করে বলা হয়।

Options,
ক) expect:
- প্রত্যাশা করা; অনুমান করা।

খ) hope:
- আশা; ভরসা; প্রত্যাশা।

গ) believe:
- বিশ্বাস করা; আস্থা রাখা।
৪০.
Which of these is a personal pronoun? It is ____.
  1. their
  2. they
  3. there
  4. theirs
ব্যাখ্যা
• Personal Pronoun: They.

• Personal Pronoun:
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন: I, you, they, we, he, she, it etc.

Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

Options,
- their – Possessive adjective.
- there – Adverb.
- theirs – Possessive pronoun.
৪১.
২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট?
  1. ৪৭তম
  2. ৪৬তম
  3. ৪৯তম
  4. ৪৮তম
ব্যাখ্যা
⇒ ২০১৯-২০ অর্থবছরের বাজেট হচ্ছে বাংলাদেশের ৪৮ তম বাজেট (অন্তর্বর্তীকালীনসহ - ৪৯ তম )।

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
৪২.
বাংলাদেশে কয়টি কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে?
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৭টি
  4. ১৮টি
ব্যাখ্যা
⇒ বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত মোট কমিউনিটি রেডিও ১৮টি।
- সম্প্রচারিত (on-air) কমিউনিটি রেডিও ১৪টি।

বাংলাদেশ বেতার:
- বাংলাদেশ বেতারের প্রথম নামকরণ করা হয় 'ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র'।
- বাংলাদেশে প্রথম বেতার সম্প্রচার শুরু হয় ১৯৩৯ সালে ১৬ই ডিসেম্বর।
- ঢাকার নাজিমুদ্দিন রোডে দুটি স্টুডিও নিয়ে এর যাত্রা শুরু হয়।
- ঢাকা বেতারের সম্প্রচার যন্ত্র অর্থাৎ ট্রান্সমিটারটি বসানো হয়েছিল বর্তমান কল্যাণপুর।
- ১৯৮৩ সালের ৩০ জুলাই ঢাকাস্থ শের-ই-বাংলা নগরে বর্তমান অত্যাধুনিক পূর্ণাঙ্গ জাতীয় বেতার ভবনে ঢাকা প্রচার কেন্দ্র স্থানান্তরিত হলে শাহবাগের সাবেক প্রচার ভবনটি বাংলাদেশ বেতারের সদর দপ্তরে রূপান্তরিত হয়।
- বাংলাদেশ বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৬টি ইউনিট হতে ১৬টি মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার, ২টি ক্ষুদ্র তরঙ্গ ট্রান্সমিটার ও ৩৪টি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে দৈনিক ৪৯৭ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

তথ্যসূত্র - বাংলাদেশ বেতার অফিসিয়াল ওয়েবসাইট ও পত্রিকার রিপোর্ট।
৪৩.
'Dialogue, tolerance and peace' কোন সনের বেতার দিবসের শ্লোগান?
  1. ২০১৭
  2. ২০১৮
  3. ২০১৯
  4. ২০২০
ব্যাখ্যা
রেডিও দিবস:
- প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয়।
- ইউনেস্কোর বিশ্ব রেডিও দিবস হল রেডিও এবং এটি আমাদের জীবনকে কীভাবে রূপ দেয় তার একটি বিশ্বব্যাপী উদযাপন।
- ২০১৯ সালের বেতার দিবসের শ্লোগান ছিল 'Dialogue, tolerance and peace' বা 'সংলাপ, সহনশীলতা এবং শান্তি'।
- রেডিও স্টেশনগুলিকে এমন সম্প্রচার তৈরি করতে উৎসাহিত করা হয়েছিল যা অভিবাসন বা নারীর বিরুদ্ধে সহিংসতার মতো বিষয়গুলিতে সংলাপ এবং গণতান্ত্রিক বিতর্কের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।
- শ্রোতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং ইতিবাচক পদক্ষেপের পথ প্রশস্ত করার জন্য নতুন দৃষ্টিভঙ্গির জন্য বোঝাপড়াকে অনুপ্রাণিত করতে সহায়তা করে।

তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট।
৪৪.
প্রথম 'অল ইন্ডিয়া রেডিও-ঢাকা' সম্প্রচার হয় কত সনে?
  1. ১৯৩৯
  2. ১৯২৬
  3. ১৯৪৫
  4. ১৯৩৫
ব্যাখ্যা
অল ইন্ডিয়া রেডিও:
- 'অল ইন্ডিয়া রেডিও' হল ভারত সরকারের একটি বেতার সম্প্রচার সংস্থা। 
- এটি 'আকাশবাণী' নামেও পরিচিত।
- এটি ভারতের বৃহত্তম বেতার নেটওয়ার্ক।
- ১৯২৭ সালের ২৩শে জুলাই 'অল ইন্ডিয়া রেডিও' এর যাত্রা শুরু হয়।
- 'অল ইন্ডিয়া রেডিও-ঢাকা' বলতে বোঝানো হয় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র অথবা ঢাকা থেকে সম্প্রচারিত অল ইন্ডিয়া রেডিওর কোনো অনুষ্ঠান।
- ১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর 'অল ইন্ডিয়া রেডিও-ঢাকা' যাত্রা শুরু করে।

তথ্যসূত্র - আকাশবাণী ওয়েবসাইট।
৪৫.
এফএম রেডিও-এর লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ?
  1. BTRC
  2. Mol
  3. BTCL
  4. NBA
ব্যাখ্যা
⇒ এফএম রেডিও-এর লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ 'BTRC'.

BTRC:
- BTRC-এর পূর্ণরূপ Bangladesh Telecommunication Regulatory Commission.
- Bangladesh Telecommunication Regulatory Act 2001 এর অধীনে ৩১ জানুয়ারি ২০০২ সালে Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) গঠিত হয়।
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হলো বাংলাদেশের একটি স্বাধীন কমিশন।
- এটি বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে।
- বিটিআরসি বাংলাদেশে টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়াবলী যেমন, সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ এবং ক্যাবল ইত্যাদির রক্ষণাবেক্ষন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে থাকে।
- ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়। অধ্যাদেশটি পরে ১৯৯৫ সালে সংশোধন করা হয়।
- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১, (২০০১ সালের আইন নং ১৮) এর অধীনে প্রতিষ্ঠিত একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন ১৬ এপ্রিল, ২০০১ তারিখে বাংলাদেশ গেজেটে অসাধারণভাবে প্রকাশিত হয়।
- এটি চালু হওয়ার সাথে সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় কর্তৃত্ব, দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিটিআরসি-র উপর ন্যস্ত করা হয়।

তথ্যসূত্র - BTRC ওয়েবসাইট।
৪৬.
আইএমএফ-এর বর্তমান সভাপতির নাম কী?
  1. ইয়াং কিং
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. ডেভিড ম্যালপা
  4. ডেভিড উড
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (জুলাই, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭.
ইভো মোরালেস কোন দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি?
  1. চিলি
  2. প্যারাগুয়ে
  3. বলিভিয়া
  4. উরুগুয়ে
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক। বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।

⇒ বলিভিয়ার বর্তমান রাষ্ট্রপতি লুইস আলবার্তো আর্সে কাতাকোরা। (জুন, ২০২৫)

বলিভিয়া:
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- বলিভিয়া একটি স্থলবেষ্টিত দেশ।
- আয়তন: ৪২৪,১৬২ বর্গ মাইল (১,০৯৮,৫৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: লা পাজ (প্রশাসনিক), সুক্রে (বিচারিক)।
- ভাষা: স্প্যানিশ।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট)।
- মুদ্রা: বলিভিয়ানো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৪৮.
২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত?
  1. ৬.৩%
  2. ৬.৮%
  3. ৮.১৫%
  4. ৭.৮৬%
ব্যাখ্যা
⇒ ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৮.৫%।

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
৪৯.
লাতাকিয়া কোন দেশের সমুদ্রবন্দর?
  1. সিরিয়ার
  2. ইরানের
  3. ইরাকের
  4. তুরস্কের
ব্যাখ্যা
লাতাকিয়া:
- লাতাকিয়া হচ্ছে সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর।
- এটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সিরিয়ার লাতাকিয়া শহরের একটি গুরুত্বপূর্ণ বন্দর।
- লাতাকিয়া বন্দরটি ১৯৫০ সালে আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সিরিয়ার প্রধান বাণিজ্যিক ও সামরিক সমুদ্রবন্দর হিসেবে ব্যবহৃত হয়।

সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- সীমান্তবর্তী দেশ: তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৫০.
বিশ্ব বেতার দিবস পালিত হয় কবে?
  1. ১০ জানুয়ারি
  2. ১৩ ফেব্রুয়ারি
  3. ২৬ আগস্ট
  4. ১৬ মে
ব্যাখ্যা
বিশ্ব বেতার দিবস:
- ১৩ ফেব্রুয়ারি, 'বিশ্ব বেতার দিবস'।
- বাংলাদেশে বেতারের যাত্রা শুরু ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
- সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে, যেখানে বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও অংশগ্রহণ করছে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৫১.
What is Rakuten?
  1. online game
  2. brand name
  3. e-commerce site
  4. software
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) e-commerce site.
- Rakuten একটি জাপানি ভিত্তিক বহুজাতিক ই-কমার্স কোম্পানি, যেটি অনলাইন শপিং, ফিনান্স, ডিজিটাল কনটেন্ট, এবং আরও অনেক খাতে সেবা দিয়ে থাকে। এটি অনেকটা Amazon বা Alibaba-এর মতোই একটি বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম।

এছাড়া Rakuten-এর রয়েছে:
- Rakuten Ichiba – জাপানের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস।
- Rakuten Viber – একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
- Rakuten Rewards (Ebates) – কুপন ও ক্যাশব্যাক সেবা।

তাই, Rakuten মূলত একটি e-commerce site হিসেবে পরিচিত।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫২.
কোন সন থেকে বিশ্বব্যাপী বেতার দিবস পালিত হয়ে আসছে?
  1. ১৯৪৬
  2. ১৯৯৫
  3. ২০১২
  4. ২০১১
ব্যাখ্যা
বেতার দিবস:
- ২০১১ সালের ৩ নভেম্বর UNESCO‑র ৩৬তম সাধারণ অধিবেশনে বেতার দিবস প্রথমবার ঘোষণা করা হয়।
- ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি প্রথমবার বিশ্বব্যাপী পালিত হয় বেতার দিবস।
- প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়।

তথ্যসূত্র - UNESCO ওয়েবসাইট।
৫৩.
'Rand' is the currency of:
  1. Bolivia
  2. South Africa
  3. Ghana
  4. Peru
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৫৪.
বাংলাদেশ জাতীয় সম্প্রচার নীতি কোন সনে প্রণীত হয়?
  1. ২০১৩
  2. ২০১৪
  3. ২০১৫
  4. ২০১৬
ব্যাখ্যা
জাতীয় সম্প্রচার নীতি:
- বাংলাদেশ জাতীয় সম্প্রচার নীতি ২০১৪ সালে প্রণীত হয়।
- সম্প্রচার মাধ্যমে প্রচারিত অনুষ্ঠান এবং বিজ্ঞাপনসমূহ শ্রোতা ও দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে।
- এ জন্যে সম্প্রচার মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানসমূহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ ও চেতনা এবং বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক ও রাজনৈতিক ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেগুলোও বিচার বিবেচনা করা প্রয়োজন।
- এছাড়া সম্প্রচার মাধ্যমসমূহের সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণে সরকারের দায়িত্ব রয়েছে।
- এসব বিষয়কে বিবেচনায় রেখে সম্প্রচার মাধ্যমের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুষম নীতিমালা থাকা সমীচীন।

তথ্যসূত্র - তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৫৫.
কোনটি মশলা হিসেবে পেঁয়াজের বিকল্প হতে পারে?
  1. লেমনগ্রাস
  2. ক্যাপসিকাম
  3. চিভ
  4. ব্রকোলি
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) চিভ।
- পেঁয়াজের বিকল্প হিসেবে যে উপাদানটি মশলার কাজ করতে পারে, সেটি এমন কিছু হওয়া উচিত যা স্বাদে বা গন্ধে কিছুটা পেঁয়াজের মতো।

অপশন আলোচনা:
- চিভ (গ): এটি একটি হালকা স্বাদের গুল্মজাতীয় মশলা, যা অনেকটা পেঁয়াজ বা রসুনের স্বাদের কাছাকাছি। এটি সাধারণত সালাদ, স্যুপ, বা ডিশের গার্নিশ হিসেবে ব্যবহৃত হয়। তাই এটি পেঁয়াজের বিকল্প হিসেবে গ্রহণযোগ্য।
- লেমনগ্রাস (ক): এটি একটি সুগন্ধি গুল্ম যা সাধারণত থাই রান্নায় ব্যবহৃত হয়, তবে এটি পেঁয়াজের মতো স্বাদ বা গন্ধ দেয় না।

- ক্যাপসিকাম (খ): এটি মূলত একটি সবজি এবং স্বাদে মিষ্টি বা হালকা ঝাল হয়; পেঁয়াজের মতো নয়।
- ব্রকোলি (ঘ): এটি একটি সবজি এবং পেঁয়াজের সাথে এর স্বাদের কোনো মিল নেই।

- সুতরাং, চিভ-ই পেঁয়াজের বিকল্প হিসেবে সবচেয়ে উপযুক্ত মশলা।

সূত্র: prothomalo [লিংক]
৫৬.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে, গ.সা.গু. কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে, গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬
সংখ্যা দুটির ল.সা.গু. = ৯৬

আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
⇒ গ.সা.গু. = সংখ্যা দুটির গুণফল/ল.সা.গু.
=১৫৩৬/৯৬
= ১৬

∴ গ.সা.গু. = ১৬
৫৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ১৪/১৭
  2. ১১/১৪
  3. ৭৫/৮৩
  4. ১০/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
ক) ১৪/১৭ = ০.৮২৩৫
খ) ১১/১৪ = ০.৭৮৫৭
গ) ৭৫/৮৩ = ০.৯০৩৬
ঘ) ১০/১১ = ০.৯০৯১
৫৮.
If (√3)2x+5 = 27, then x = ?
  1. 2/3
  2. 3/5
  3. 1/2
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: If (√3)2x+5 = 27, then x = ?

সমাধান:
দেওয়া আছে,
⇒ (√3)2x + 5 = 27
⇒ (31/2)2x + 5 = 33
⇒ (2x + 5)/2 = 3
⇒ 2x + 5 = 6
⇒ 2x = 6 - 5
⇒ 2x = 1
∴ x = 1/2
৫৯.
২৫ মিটার উচ্চতা ও ১৬ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৪০০
  2. ৩০০
  3. ২০০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ মিটার উচ্চতা ও ১৬ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = ২৫ মিটার
ভূমি = ১৬ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) ​× ভূমি × উচ্চতা
= (১/২) ​× ২৫ × ১৬
= ২৫ × ৮
= ২০০ বর্গমিটার
৬০.
If 2x-6 = (1/64), find the value of x.
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: If 2x-6 = (1/64), find the value of x. 

সমাধান:
দেওয়া আছে,
⇒ 2x - 6 = (1/64)
⇒ 2x-6 = (1/26)
⇒ 2x - 6 = 2- 6
⇒ x - 6 = - 6
⇒ x = 6 - 6
∴x = 0
৬১.
log7343 = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log7343 = কত?

সমাধান:
log7343
= log773
= 3log77
= 3 × 1
= 3
৬২.
x + y + z = 16, x - y = z, then, x = ?
  1. 3
  2. 8
  3. 9
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y + z = 16, x - y = z, then, x = ?

সমাধান:
দেওয়া আছে
x + y + z = 16
x - y = z

এখন
x + y + z = 16
x + y + x - y = 16
2x = 16
x = 8
৬৩.
কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের পার্থক্য ৩.৬?
  1. ১২
  2. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের পার্থক্য ৩.৬?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x
∴ x এর ৪০% - x এর ১০% = ৩.৬
বা, x × (৪০/১০০) - x × (১০/১০০) = ৩.৬
বা, (৪০x/১০০) - (১০x/১০০) = ৩.৬ 
বা, (৪০x - ১০x) = (৩.৬ × ১০০)
বা, ৩০x = ৩৬০
বা, x = ৩৬০/৩০ 
∴ x = ১২ 

∴ সংখ্যাটি = ১২ 
৬৪.
ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?
  1. ২১%
  2. ২২%
  3. ১৯%
  4. ৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?

সমাধান: 
ধরি, ব্যাসার্ধ = ১০
তাহলে, ক্ষেত্রফল = π(১০) = ১০০π

ব্যাসার্ধ ২০% কমালে
নতুন ব্যাসার্ধ = ১০ - ১০ এর ২০%
= ১০ - ২
= ৮

তাহলে, ক্ষেত্রফল = π(৮)= ৬৪π

ক্ষেত্রফল কমবে =১০০π - ৬৪π = ৩৬π
ক্ষেত্রফল  শতকরা কমবে = {(৩৬π/১০০π) × ১০০}%
= ৩৬%
৬৫.
a - b = 2 ও ab = 24 হলে, ‍a2 - b2 সমান কত?
  1. 16
  2. 20
  3. 26
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 2 ও ab = 24 হলে, ‍a2 - b2 সমান কত?

সমাধান:
দেওয়া আছে
a - b = 2 
ab = 24

আমরা জানি
(a + b)2 = (a - b)2 + 4ab
(a + b)2 = (2)2 + 4 × 24
(a + b)2 = 4 + 96
(a + b)2 = 100
(a + b)2 = 102
a + b = 10

a2 - b2 = (a + b)(a - b)
= 10 × 2
= 20
৬৬.
60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.
  1. 29
  2. 30
  3. 31
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: 60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.

সমাধান:
0, 2, 4, 6, ______

এখানে 
১ম পদ a = 0
সাধারণ অন্তর d = 2 - 0 = 2

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
60 = 0 + (n - 1) 2
60 = 2n - 2
2n = 60 + 2
2n = 62
n = 31 
৬৭.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?
  1. ৪০ শতাংশ
  2. ৩৩ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ৫০ শতাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?

সমাধান: 
ধরি, 
২০ জন কাজটি করে = x ঘণ্টায় 
∴ ১ জন কাজটি করে = ২০x ঘণ্টায়

ক - তৃতীয়াংশ কম সময়ে = x - x/৩
=  (৩x - ২x)/৩
= ২x/৩ ঘণ্টায়

এখন, 
x ঘণ্টায় করে = ২০ জন 
∴ ১ ঘণ্টায় করে = ২০x জন 
∴ ২x/৩ ঘণ্টায় করে = (২০x × ৩)/২x জন 
= ৩০ জন 

∴ লোক বেশি লাগে = (৩০ - ২০) জন = ১০ জন 
∴ শতকরা লোক বেশি লাগে = {(১০/২০) × ১০০} 
= ৫০% ।
৬৮.
দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ২৭
  3. ৪৫
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ১৩৫ এবং গ. সা. গু. ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৫ক 
∴ ছোট সংখ্যাটি = ৩ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ৫ক = ১৩৫ × ৯ 
বা, ১৫ক = ১৩৫ × ৯ 
বা, ক = (১৩৫ × ৯ )/১৫
বা, ক = ৮১
বা, ক = ৯
∴ ক = ৯

∴ ছোট সংখ্যাটি = ৩ক 
= ৩ × ৯ 
= ২৭
৬৯.
কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?
  1. ৮০০
  2. ৯০০
  3. ১০০০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
বা, ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
বা, ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
বা, ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
∴ ক = ১২০০
৭০.
(x/8) - (x/9) = (1/12) এর সমাধান নিচের কোনটি?
  1. 1
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (x/8) - (x/9) = (1/12) এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
(x/8) - (x/9) = (1/12)
বা, (9x - 8x)/72 = 1/12
বা, x/72 = 1/12
বা, x = 72/12
∴ x = 6