পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
পরীক্ষা – ০৯ ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭৫ প্রশ্ন

.
শওকত ওসমান রচিত গল্প কোনটি?
  1. সততার পুরস্কার
  2. তোলপাড়
  3. আকাশ
  4. মিনু
সঠিক উত্তর:
তোলপাড়
উত্তর
সঠিক উত্তর:
তোলপাড়
ব্যাখ্যা
•‘তোলপাড়'  শওকত ওসমানের মুক্তিযুদ্ধবিষয়ক গল্প। 
- "তোলপাড়" গল্পটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
- গল্পে গ্রামের ছেলে সাবু এবং তার মা জৈতুন বিবি শহর থেকে পালিয়ে আসা মানুষদের সাহায্য করে।
- পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার খবর পেয়ে সাবু উত্তেজিত হয়।
- সে এবং তার মা মুড়ি ও পানি দিয়ে শরণার্থীদের সাহায্য করে।
- এক প্রৌঢ় নারী সাবুকে টাকা দিতে চান, কিন্তু সাবু তা নেয় না, কারণ তার মা তাকে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে শিখিয়েছেন।
- শেষে সাবু একটি বিধবা পরিবারকে নদীর ঘাট পর্যন্ত সাহায্য করে, যাদের তিন ছেলেকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে।
- গল্পটি যুদ্ধের ভয়াবহতা, মানবিকতা এবং মানুষের সংগ্রামের গভীর চিত্র তুলে ধরে।
---------------------------------------------------------
• শওকত ওসমান:
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; 'শওকত ওসমান' তাঁর সাহিত্যিক নাম।

• তাঁর রচিত উপন্যাস:
- জননী
- ক্রীতদাসের হাসি
- সমাগম
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায়
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য

অন্যদিকে,
’সততার পুরস্কার’ গল্পটির রচিতা - মুহাম্মদ শহীদুল্লাহ।
’মিনু’ গল্পটির রচিতা - বলাইচাঁদ মুখোপাধ্যায়। ‘
’আকাশ’ গল্পটির রচিতা - আব্দুল্লাহ আল-মুতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ৬ষ্ঠ শ্রেণি বাংলা পাঠ্য বই।
.
'বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. রূপতত্ত্ব
  2. ধ্বনিতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
• ব্যাকরণের আলোচ্য বিষয়:
ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা – ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

• অর্থতত্ত্ব
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়,বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২১-সংস্করণ।
.
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতটি?
  1. ২৭টি
  2. ১১টি
  3. ৩০টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
• ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক।
বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ), [অ্যা], [আ], [অ], [ও], {উ};

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
[প্], [ফ], [ব], ভিা,[ত্], [থ], [দি], [ধ], টি], ঠি), [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ব],
[ক], [খ], [গা,ঘি], [ম], নি], ঙি], [স্], [শ], [হা, লি], রি], ড়ি], [ঢ়।। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২৫-সংস্করণ।
.
স্বচ্ছ যুক্তবর্ণ গঠন কোনটি?
  1. ণ্ + ঠ = ণ্ঠ
  2. ক্ + ষ = ক্ষ
  3. জ্ + ঞ =জ্ঞ
  4. ঞ্ + চ = ঞ্চ
সঠিক উত্তর:
ণ্ + ঠ = ণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ণ্ + ঠ = ণ্ঠ
ব্যাখ্যা
• যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ট, ণ্ঠ,  দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ = (ণ্+ ঠ), ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, চ, ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্থ, স্ট, স্ক ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত =  (ক্+ত),
ক্স =  (ক্ + ম),
ক্র =  (ক্ + র),
ক্ষ =  (ক্ + ষ),
ক্ম  = (ক্ + ম),
ক্স  = (ক্ + স),
গু =  (গ্ + উ),
গ্ধ =  (গ + ধ),
ঙ্ক =  (ঙ + ক),
ঙ্গ =  (ঙ + গ),
জ্ঞ = (জ্ + ঞ),
ঞ্চ =  (ঞ + চ),
 ত্ত =  (ত্ + ত),
 ষ্ণ = ( ষ + ণ),
হু =  (হ্ + উ),
হৃ = (হ্ + ঋ),
হ্ন =  (হ্ + ন),
হ্ম  = (হ্ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
.
’বিরোধের অভাব’-এর এক কথায় কী বলে?
  1. বিদ্রোহ
  2. অদ্রোহ
  3. বিবিক্ষা
  4. বিবমিষা
সঠিক উত্তর:
অদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
অদ্রোহ
ব্যাখ্যা
’বিরোধের অভাব’-এর এক কথায় প্রকাশ = অদ্রোহ।

অন্যদিকে,
’প্রবেশ করার ইচ্ছা’ -এর এক কথায় প্রকাশ = বিবিক্ষা।
’বমন করিবার ইচ্ছা’ -এর এক কথায় প্রকাশ = বিবমিষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।।
.
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. মানব
  2. দারোয়ান
  3. কেষ্ট
  4. বড়াই
সঠিক উত্তর:
মানব
উত্তর
সঠিক উত্তর:
মানব
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে- মানব।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ, ফি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- গুরু + ষ্ণ = গৌরব,
- লঘু + ষ্ণ = লাঘব,
- শিশু + ষ্ণ = শৈশব,
- মধু + ষ্ণ= মাধব,
- মনু + ষ্ণ =মানব,
- মধুর+ ষ্ণ = মাধুর্য।
- তেজঃ + বিন = তেজস্বী,
- পঞ্চভূত + ফিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে:
- 'দারোয়ান' বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- 'বড়াই' ও 'কেষ্ট' বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
  1. বৃহস্পতি
  2. গবাক্ষ
  3. গোষ্পদ
  4. মনোযোগ
সঠিক উত্তর:
গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গবাক্ষ
ব্যাখ্যা
• কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন
কুল + অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
গো + অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।

• কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন
গো + পদ = গোষ্পদ,
এক + দশ = একাদশ,
বৃহৎ+ পতি = বৃহস্পতি, ইত্যাদি।

• মনঃ+যোগ = মনোযোগ, বিসর্গসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
.
কোনটি ’অনুকার দ্বিত্ব’-এর উদাহরণ?
  1. কুটুস-কুটুস
  2. ঝটাঝট
  3. খপাখপ
  4. ঝিকিমিকি
সঠিক উত্তর:
ঝিকিমিকি
উত্তর
সঠিক উত্তর:
ঝিকিমিকি
ব্যাখ্যা
• অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন
, লুচিফুচি, টাটু-ফাটু, আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, এলোমেলো, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষমেষ, অল্পসল্প,বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, মোটাসোটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে।

• ধ্বন্যাত্মকদ্বিত্ব
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, খুটুর-খুটুর, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম,ঢং ঢং।

- কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে।
যেমন
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
.
’নয়া পত্তন’ গল্পের রচয়িতা কে?
  1. হাসান আজিজুল হক
  2. জহির রায়হান
  3. সত্যজিৎ রায়
  4. ইব্রাহীম খাঁ
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
• নয়া পত্তন:
’নয়া পত্তন’ গল্পের লেখক: জহির রায়হান।
- গল্পটি পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত।
- গল্পে দেখা যায়, এনট্রান্স পাশ শনু পণ্ডিত গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
- ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে শনু পণ্ডিতসহ গ্রামবাসী সংকটে পড়েন।
- গ্রামের সম্পন্ন ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই।
- এ অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তাঁরা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন।
- আবার তাঁদেরই উৎসাহে চাষি তোরাব আলী স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন 'শনু পণ্ডিতের ইস্কুল'।
- সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব। আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও। 
--------------------------------------------------------------------------
• জহির রায়হান:
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে।
- হাজার বছর ধরে।
- আরেক ফাল্গুন।
- বরফ গলা নদী।
- আর কত দিন।
- কয়েকটি মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া এবং ৮ম শ্রেণি আনন্দপাঠ।
১০.
নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ?
  1. দুঃখিনী
  2. সপত্নী
  3. মায়াবিনী
  4. শ্রীমতী
সঠিক উত্তর:
সপত্নী
উত্তর
সঠিক উত্তর:
সপত্নী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ = 
সতীন,
অর্ধাঙ্গিনী,
কুলটা,
বিধবা,
অসূর্যম্পশ্যা,
অরক্ষণীয়া,
সপত্নী, ইত্যাদি।

 ’ঈনী, নী,’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
মায়াবী - মায়াবিনী,
কুহক - কুহকিনী,
যোগী - যোগিনী,
মেধাবী - মেধাবিনী,
দুঃখী - দুঃখিনী ইত্যাদি।


•মতী প্রত্যয়  যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি.২০১৮, ২০২৫ সালের সংস্করণ।
১১.
’সকলের মঙ্গল হোক’- বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. অনুজ্ঞা ভবিষ্যৎ
  2. অনুজ্ঞা বর্তমান
  3. সাধারণ অতীত
  4. সাধারণ বর্তমান
সঠিক উত্তর:
অনুজ্ঞা বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
অনুজ্ঞা বর্তমান
ব্যাখ্যা
• অনুজ্ঞা বর্তমান:
- যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন:
- তাড়াতাড়ি কাজটি করো,
- সকলের মঙ্গল হোক।

অন্যদিকে,
• অনুজ্ঞা ভবিষ্যৎ:
- যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে।
যেমন -
- ভালোভাবে পৌঁছে যেয়ো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১২.
”কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও।”-এটি কোন ধরনের বাক্য?
  1. মিশ্র বাক্য
  2. সরল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. জটিল বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
• ”কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও।”-এটি একটি যৌগিক বাক্য।
--------------------------------------------
যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা,কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক
বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (:), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও  যোজকের কাজ করে।

যেমন
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- অন্ধকার হয়ে এসেছে- বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি এতে দোষের কিছু নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৩.
ফুলের গন্ধে ঘুম আসে না।”বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক?
  1. অধিকরণ কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
সম্বন্ধ কারক
উত্তর
সঠিক উত্তর:
সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এই কারকে শব্দের সঙ্গে '-র', -এর', '-য়ের', '-কার', '-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন -
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৪.
'পূজার কঠোর পরিশ্রম করতে হয়' কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?
  1. পূজার কর্তৃক কঠোর পরিশ্রম হয়।
  2. পূজা কঠোর পরিশ্রম করে।
  3. পূজার দ্বারা কঠোর পরিশ্রম হয়।
  4. পূজার কঠোর পরিশ্রম করতেই হবে।
সঠিক উত্তর:
পূজা কঠোর পরিশ্রম করে।
উত্তর
সঠিক উত্তর:
পূজা কঠোর পরিশ্রম করে।
ব্যাখ্যা
- কর্মবাচ্য: পূজার কঠোর পরিশ্রম করতে হয়।
- কর্তাবাচ্য: পূজা কঠোর পরিশ্রম করে।

• কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য:
কর্মবাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তার সঙ্গে যুক্ত দ্বারা, দিয়ে,কর্তৃক প্রভৃতি অনুসর্গ বাদ দিতে হয় এবং ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
যেমন
- কর্মবাচ্য: প্রধানশিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।
- কর্তাবাচ্য: প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

উল্লেখ্য: 
• কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।
যেমন: ঝরনা ছবি আঁকে।

• কর্মবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৫.
’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দৃঢ় সংকল্প
  2. তৎক্ষণাৎ
  3. অন্ধ অনুকরণ
  4. পলায়ন করা
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
ব্যাখ্যা
• ’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ = অন্ধ অনুকরণ।

অন্যদিকে,
• ’কোমর বাঁধা’ বাগ্‌ধারাটির অর্থ = দৃঢ় সংকল্প।
• ’গরম গরম’ বাগ্‌ধারাটির অর্থ = তৎক্ষণাৎ।
• ’গা ঢাকা দেওয়া ’ বাগ্‌ধারাটির অর্থ = পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৬.
’মেঘ’-এর সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুদ
  2. অম্বু
  3. অম্বুধি
  4. অম্বুজ
সঠিক উত্তর:
অম্বুদ
উত্তর
সঠিক উত্তর:
অম্বুদ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

’অম্বুদ’ শব্দের অর্থ:
- বারিদ,
- মেঘ।
- জল দান করে এমন।

অন্যদিকে,
’অম্বু’ শব্দের অর্থ: জল, পানি
’অম্বুধি’ শব্দের অর্থ: সমুদ্র, সাগর, জলধি, উদধি; দরিয়া
’অম্বুজ’ শব্দের অর্থ: পদ্ম, শঙ্খ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'ধূসরতার কবি' উপাধিটি কার?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. জীবনানন্দ দাশ
  3. জসীম উদ্‌দীন
  4. শামসুর রহমান
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশের উপাধি:
- ধূসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

অন্যদিকে,
• জসীম উদ্‌দীনকে পল্লিকবি' বলা হয়।
• সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছিল ছন্দের যাদুকর।
• শামসুর রহমানের উপাধি নাগরিক কবি।

------------------------------------
• জীবনানন্দ দাশ:
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর ডাক নাম ছিল মিলু। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
নিচের কোনটি সঠিক বাক্য?
  1. অশ্রুজলে বুক ভেসে গেল।
  2. তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
  3. তুমি টাকাটি আত্মসাৎ করেছ।
  4. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
সঠিক উত্তর:
তুমি টাকাটি আত্মসাৎ করেছ।
উত্তর
সঠিক উত্তর:
তুমি টাকাটি আত্মসাৎ করেছ।
ব্যাখ্যা
শুদ্ধবাক্য- তুমি টাকাটি আত্মসাৎ করেছ।

অন্যদিকে, 
• অশুদ্ধ বাক্য= অশ্রুজলে বুক ভেসে গেল।
• শুদ্ধ বাক্য = অশ্রুতে বুক ভেসে গেল।

• অশুদ্ধ বাক্য = তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
• শুদ্ধ বাক্য = তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন।

• অশুদ্ধ বাক্য =বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
• শুদ্ধ বাক্য = বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
’আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. তিরোভাব
  2. অবরোহণ
  3. বিসর্জন
  4. অবতরণ
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা
’আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ = বিসর্জন।

’আবাহন’ শব্দের অর্থ:
- আহ্বান। 
- আমন্ত্রণ।

অন্যদিকে, 
’আরোহণ’ শব্দের বিপরীতার্থক শব্দ = অবরোহণ/অবতরণ।
’আবির্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ = তিরোভাব।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।
২০.
Accessory-বাংলা পরিভাষা-
  1. সরঞ্জাম
  2. আনুষাঙ্গিক
  3. অভিগম্য
  4. প্রবেশ
সঠিক উত্তর:
আনুষাঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
আনুষাঙ্গিক
ব্যাখ্যা
• Accessory-বাংলা পরিভাষা- আনুষাঙ্গিক, অতিরিক্ত, সহায়ক।
---------------------------------------------------
• Accessories - বাংলা পরিভাষা- সরঞ্জাম।
• Accessible - বাংলা পরিভাষা- অভিগম্য।
• Access-বাংলা পরিভাষা- প্রবেশ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২১.
সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেন-
  1. ভুসুকুপা
  2. লুইপা
  3. কাহ্নাপা
  4. শবরপা
সঠিক উত্তর:
কাহ্নাপা
উত্তর
সঠিক উত্তর:
কাহ্নাপা
ব্যাখ্যা
• কাহ্নপা:
- প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাছিল পা ইত্যাদি।
- তিনি বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা ছিলেন।
- বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে সর্বাধিক পদরচিতা।
- তার রচিত পদের সংখ্যা- মোট ১৩টি।
- তার রচিত পদগুলো হলো: ৭,৯,১০,১১,১২,১৩,১৮,১৯,৩৬,৪০,৪২,৪৫,
 - কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায়নি।

অন্যদিকে,
• লুইপা
- চর্যাপদের আদি কবি- লুইপা
- তার রচিত পদের সংখ্যা দুইটি- ১ ও ২৯নং।

• ভুসুকুপা:
- দ্বিতীয় সর্বাধিক পদরচিতা।
- তার রচিত পদের সংখ্যা- মোট ৮টি।
- তার রচিত পদগুলো হলো: ৬,২১,২৩,২৭,৩০,৪১,৪৩,৪৯নং।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
দেশি শব্দ কোনটি?
  1. তারিখ
  2. ডানকুনি
  3. বালতি
  4. গোলাপ
সঠিক উত্তর:
ডানকুনি
উত্তর
সঠিক উত্তর:
ডানকুনি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে
- দেশি শব্দ- ডানকুনি/ডাকুনি/ [দেশি] বি.

অর্থ:
- পতিত জমিতে জাত বীরুৎশ্রেণির ভেষজগুণসম্পন্ন চিরহরিৎ উদ্ভিদ (যার একটি পাতার বিপরীত দিকে একটু ওপরে বা নিচে আরেকটি করে পাতা গজায়) বা তার হালকা বেগুনি ফুল,
- কুকশিমা,
- কুকুরশোঁকা,
- সহদেবী। 
- পাখনায় কালো চিহ্নবিশিষ্ট মিঠাপানির ছোটো মাছ।

অন্যদিকে,
- ’তারিখ’ একটি আরবি শব্দ।
- ’বালতি’ একটি পর্তুগিজ শব্দ।
- ’গোলাপ’ একটি ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৩.
We arrived right at noon. Here 'right' is a/an -
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
The correct answer is - ঘ) adverb.
- We arrived right at noon.
- Bangla meaning: আমরা ঠিক দুপুরে পৌঁছেছি।

- এই বাক্যে “right” শব্দটি “at noon” অর্থাৎ সময়কে জোর দিয়ে বোঝাচ্ছে যে তারা দুপুর ঠিক সময়েই পৌঁছেছে।
- তাই এটি adverb of emphasis হিসেবে কাজ করছে।

Right শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Right (Adjective)
Example sentence:
- Their theory was proved right.
- Bangla meaning: তাদের তত্ত্বটি সঠিক প্রমাণিত হয়েছিল।

• Right (verb)
Example sentence:
- It was time to right an old wrong.
- Bangla meaning: পুরনো ভুলটি ঠিক করার সময় হয়েছিল।

• Right (noun)
Example sentence:
- Knowing the truth is her right.
- Bangla meaning: সত্যটি জানা তার অধিকার।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
২৪.
They moved the herd to a new pasture for fresh grazing. Here 'herd' is a/an -
  1. Common noun
  2. Collective noun
  3. Proper noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা
'Herd' is a collective noun.
- They moved the herd to a new pasture for fresh grazing.
- Bangla meaning: তারা গবাদিপশুকে নতুন চরায় নিয়ে গেল যাতে তারা নতুন ঘাস খেতে পারে।

- Herd হচ্ছে দল; পাল; দঙ্গল; যূথ।
- তাই Herd একটি Collective Noun.

• Collective Noun:
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।

• Collective noun এর উদাহরণ:
- flock (ঝাঁক),
- band (দল),
- cavalry (অশ্বারোহী সৈন্যদল),
- herd (পাল),
- jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ),
- crowd (জনতা),
- gang (দল),
- team (দল),
- party (দল),
- infantry (পদাতিক সৈন্যদল),
- fleet (রণতরীর বহর),
- navy (নৌ সেনাদল),
- audience (শ্রোতৃবর্গ),
- committee (সভাসদবর্গ),
- group (দল) ইত্যাদি।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৫.
The correct synonym of “Proscribe” is -
  1. Grace
  2. Ardent
  3. Rigidity
  4. Forbid
সঠিক উত্তর:
Forbid
উত্তর
সঠিক উত্তর:
Forbid
ব্যাখ্যা
The correct synonym of “Proscribe” is - ঘ) Forbid.
- Forbid (verb) - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।

• Proscribe (verb)
- English Meaning: To forbid an action or practice officially.
- Bangla Meaning: (১) (প্রাচীন প্রয়োগ) (ব্যক্তিকে) প্রকাশ্যে আইনের আশ্রয়চ্যুত করা অধিকারচ্যুত/সমাজচ্যুত করা; নির্বাসিত করা।
(২) (ব্যক্তি, রীতিনীতি, ইতিহাস) (বিপজ্জনক বলে) প্রতিসিদ্ধ/অভিযুক্ত করা।

• Synonyms:
- Veto (নিষিদ্ধ করা),
- Prohibit (নিষেধ/ধারণ করা),
- Ban (নিষিদ্ধ ঘোষণা করা),
- Forbid (নিষেধ),
- Disallow (অস্বীকৃতি)।

• Antonyms:
- Allow (অনুমতি দেওয়া),
- Permit (অনুমতি দান করা),
- Grant (মজুর করা),
- Take into account (বিবেচনায় নেয়া),
- Approve (অনুমোদন নেয়া)।

• Other Forms:
- Proscribed (Adjective) প্রতিষিদ্ধ; নিষিদ্ধ-ঘোষিত।
- Proscription (Noun) (Uncountable noun, Countable noun) প্রতিষিদ্ধকরণ, প্রতিষেধ; প্রতিষেধন, নিষেধন।

• Example Sentence:
- The government decided to proscribe the terrorist organization.
- The school rules proscribe the use of mobile phones during exams.

• Other options:
- Grace (noun) অনুগ্রহ; ক্ষমা,
- Ardent (adjective) অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী,
- Rigidity (noun) দৃঢ়তা।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary.
২৬.
She delved ____________ her pocket to find some change.
  1. with
  2. by
  3. into
  4. over
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা
Correct answer is - গ) into.
- The complete sentence: She delved into her pocket to find some change.
- Bangla Meaning:  সে পকেটের ভিতরে খুঁজতে লাগল কিছু খুচরো খোঁজার জন্য।

• Delve into
- English Meaning: to search through or into.
- Bangla Meaning: অনুসন্ধান করা।

• Example Sentences:
- The police delved into the matter to uncover the hidden facts..
- Bangla Meaning: পুলিশ গোপন তথ্য উদঘাটনের জন্য ব্যাপারটি গভীরভাবে অনুসন্ধান করল।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
২৭.
"One should always be polite to others." Here 'One' is a/an –
  1. Personal Pronoun
  2. Indefinite Pronoun
  3. Relative Pronoun
  4. Reflexive Pronoun
সঠিক উত্তর:
Indefinite Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Indefinite Pronoun
ব্যাখ্যা
The correct answer is - খ) Indefinite Pronoun.

• Indefinite Pronoun
- বাক্যে many, any, they, none-pronoun গুলো নিদিষ্ট কোন ব্যক্তি/বস্তুকে বুঝায় না।
- এ গুলো indefinite pronoun, এছাড়া one, other, another, several, few, all প্রভৃতি indefinite pronoun হিসেবে ব্যবহৃত হয়।

• Example:
- Many saw the accident. (অনেকেই দুর্ঘটনাটি দেখেছিল।)
- Any of them will go. (তাদের যে কোন একজন যাবে।)
- They say that God exists. (লোকে বলে ঈশ্বর আছেন।)

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word এ কারণে Pronoun কে Substituting word বলে।
- Example: He, She, We, They, I, etc.

• Pronoun ৮ প্রকার।
যথা-
1. Personal Pronoun (He, I, we, me, you),
2. Demonstrative Pronoun (this, that, such),
3. Interrogative Pronoun (what, who, which),
4. Relative Pronoun (what, who, which, that),
5. Indefinite Pronoun (one, some, any, many),
6. Distributive Pronoun (each, every, either, neither),
7. Reflexive Pronoun (myself, yourself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৮.
The ancient mariner went to ____________ on a long voyage.
  1. the sea
  2. sea
  3. a sea
  4. an sea
সঠিক উত্তর:
sea
উত্তর
সঠিক উত্তর:
sea
ব্যাখ্যা
Correct answer is - খ) sea.
- The complete sentence: The ancient sailor went to sea on a long and dangerous voyage.

• নাবিক হিসাবে সাগরে যাওয়া বুঝালে sea এর আগে the ব্যবহৃত হয় নাঃ
- Inc. The ancient mariner went to the sea on a long voyage.
- Cor. The ancient mariner went to sea on a long voyage.

• কিন্তু সমুদ্রতীর বুঝাতে sea ব্যবহৃত হলে তার আগে the বসে:
- We are going to the sea (= sea shore).

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৯.
The feminine form of 'Tailor' is -
  1. Seamstress
  2. Lady Tailor
  3. Tailorix
  4. She-tailor
সঠিক উত্তর:
Seamstress
উত্তর
সঠিক উত্তর:
Seamstress
ব্যাখ্যা
The feminine form of 'Tailor' is Seamstress.
- Tailor এর feminine form  হচ্ছে Seamstress।

• Seamstress
- English Meaning: a woman who can sew and make clothes or whose job is sewing and making clothes.
- Bangla meaning: মেয়ে দরজি।

• Tailor 
- English Meaning: a person whose job is to make men’s clothes, especially somebody who makes suits, etc. for individual customers.
- Bangla meaning: দরজি।

• Some examples:
Masculine ------------------------- Feminine
man (মানব) ----------------------- woman (মানবী)
master (প্রভু, শিক্ষক) ------------- mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী)
monk, friar (মঠবাসী) ------------- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী)
nephew (ভাইপো, ভাগ্নে) ---------- niece (ভাইঝি, ভাগ্নী)
ram, wether (ভেড়া) --------------- ewe (ভেড়ী)
sir, sire (জনাব) -------------------- madam (জনাবা)
sire (পশুদের সম্রাট) ---------------- dame (পশুদের সম্রাজ্ঞী)
sloven (নোংরা পোশাক পরা পুরুষ) --- slut (নোংরা মহিলা)
stag (হরিণ) --------------------------- hind (হরিণী)
swain (গ্রাম্য যুবক) -------------------- nymph (অল্পবয়স্কা মহিলা)
tailor (দরজী) -------------------------- seamstress (মহিলা দরজী)
widower (বিপত্নীক) ------------------- widow (বিধবা)
wizard (যাদুকর) ----------------------- witch (যাদুকরী)

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৩০.
Which sentence has an Adverb of Degree?
  1. He spoke softly during the meeting.
  2. They often visit us.
  3. This book is very interesting.
  4. I saw her yesterday.
সঠিক উত্তর:
This book is very interesting.
উত্তর
সঠিক উত্তর:
This book is very interesting.
ব্যাখ্যা
The correct answer is - গ) This book is very interesting.

• Adverb of degree:

- এই ধরনের adverb কতোখানি, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- Example: Almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather.
- Example Sentence: The water is quite cold.

• Adverb:
- Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে।

• Adverb of manner:
- যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- Example: sadly, softly, steadily, slowly, soundly, swiftly, simply, suddenly, carefully, carelessly, easily, quickly, possibly, probably, luckily, fortunately, unfortunately, naturally, rightly, urgently, wrongly.
- Example Sentence: He spoke quickly during the meeting.

• Adverb of time:
- এই ধরনের Adverb যে গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়। এটি সাধারণত When কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
- Example: Now, then, before, since, ago, already, once, twice, thrice, again, soon, late, afterwards, yesterday, today, tomorrow, daily. early, formerly, frequently, presently, immediately, instantly.
- Example Sentence: They arrived yesterday at the station.

• Adverb of frequency:
- যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.
- Example Sentence: He never lies to his friends.

• Other options
ক) He spoke softly during the meeting.
'Softly' হলো Adverb of Manner - কিভাবে কথা বলেছে তা বোঝায়।

খ) They often visit us.
'Often' হলো Adverb of Frequency - কত ঘন ঘন আসে তা বোঝায়।

ঘ) I saw her yesterday.
'Yesterday' হলো Adverb of Time - কখন দেখা হয়েছে তা বোঝায়।

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৩১.
The correct passive form of "Mr. Das teaches us English." is -
  1. English teaches us by Mr. Das.
  2. Mr. Das is taught English to us.
  3. We are taught English by Mr. Das.
  4. English is teaching us by Mr. Das.
সঠিক উত্তর:
We are taught English by Mr. Das.
উত্তর
সঠিক উত্তর:
We are taught English by Mr. Das.
ব্যাখ্যা
The correct answer is - গ) We are taught English by Mr. Das.

• Active থেকে passive voice এর ক্ষেত্রে,
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- প্রদত্ত মূল verb এর past participle বসে।
- by বসে।
- active voice এর subject টি object হিসেবে বসে।
- কোনো sentence এ দুটি object-এর মধ্যে যে কোন object-কে subject করা যায়।
- কিন্তু indirect object বা person object- কে subject করাই অধিক যথাযথ।
- এক্ষেত্রে অন্য যে object-টি Object হিসাবে থেকে যায়, তাকে বলে Retained Object.

• Example:
- Active: Mr. Das teaches us English.
- Passive: We are taught English by Mr. Das.
- Passive: English is taught us by Mr. Das.

- Active: They handed him a leaflet.
- Passive: He was handed a leaflet by them.
- Passive: A leaflet was handed him by them.

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৩২.
Which of the following is an antonym of "Ascetic"?
  1. Stern
  2. Lavish
  3. Diminish
  4. Optimist
সঠিক উত্তর:
Lavish
উত্তর
সঠিক উত্তর:
Lavish
ব্যাখ্যা
Lavish is an antonym of "Ascetic".
- Lavish (Adjective) (বিলাসী),

Ascetic (Adjective)
- English Meaning: Avoiding physical comforts and living a simple life.
- Bangla Meaning: আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

Synonyms:
- Austere (নিরাভরণ; কঠোর),
- Rigorous (কঠোর; প্রচণ্ড),
- Strict (শক্ত; কড়া আনুগত্য),
- Severe (গুরুতর),
- Stern (কঠোর)।

• Antonyms:
- Sybaritic (বিলাসী),
- Hedonistic (আনন্দবাদী/আনন্দ পূজারী),
- Lavish (বিলাসী),
- Extravagant (অসংযত),
- Greedy (লোভী)।

Other Forms:
- Ascetic (noun) তপস্বী; তাপস; সন্ন্যাসী; কৃষ্ণৱতী।
- Ascetically (adverb) কঠোরভাবে; তপস্বীর মতো।
- Asceticism (noun) কৃষ্ণব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।

• Example Sentence:
1. They live a very ascetic life.
2. This can't be an ascetic boot camp the resort is pure luxury.

• Other options:
- Stern (adjective) (কঠোর)।
- Diminish (verb) (হ্রাস করা; হ্রাসপ্রাপ্ত হওয়া),
- Optimist (adjective) (শুভবাদী বা আশাবাদী ব্যক্তি)।

Source:
1. Live MCQ Lecture.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
"Without working hard, you cannot succeed." Here, the word 'working' is a –
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Main Verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
The correct answer is : ক) Gerund.

- 'Working' এখানে একটি noun-এর মতো ব্যবহার হয়েছে।
- "Without" একটি preposition, আর preposition-এর পরে verb + ing → Gerund হয়।
- Gerund হলো verb-এর -ing রূপ, যা noun-এর কাজ করে।
- তাই এটি Gerund।

• Gerund:
- যদি noun ও verb এর কাজ করে তাহলে তাকে gerund বলে।

• Gerund বিভিন্নভাবে ব্যবহৃত হয়-
1. Subject of the verb:
- Swimming is a good exercise.
- Giving is better than receiving.

2. Object of a transitive verb:
- I like reading poetry.
- Working is praying.

3. Object of a preposition:
- I am fond of catching fish.
- I am tired of writing.

4. By + Gerund:
- By eating a balanced diet, you can live well.

5. Without + Gerund:
- Without working hard, you cannot succeed.

6. As Verbal Noun (The + Gerund + of):
- The reading of history is interesting.

Source: SSC Programme, Bangladesh Open University.
৩৪.
Which one is adjective?
  1. Beauty
  2. Believe
  3. Again
  4. Grateful
সঠিক উত্তর:
Grateful
উত্তর
সঠিক উত্তর:
Grateful
ব্যাখ্যা
The correct answer is - ঘ) Grateful.

• Grateful (adjective):
- English meaning: feeling or expressing gratitude.
- Bangla meaning: কৃতজ্ঞ।

• Beauty (noun)
- English meaning: the quality or group of qualities in a person or thing that gives pleasure to the senses or the mind.
- Bangla meaning: সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য।

• Believe (verb)
- English meaning: to consider to be true or honest.
- Bangla meaning: বিশ্বাস করা; আস্থা রাখা।

• Again (adverb)
- English meaning: another time : once more.
- Bangla meaning: আবার; পুনর্বার।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
৩৫.
During the meeting, she suddenly went into a ____________ and missed the whole discussion.
  1. bury the hatchet
  2. brown study
  3. bread and butter
  4. blue chip
সঠিক উত্তর:
brown study
উত্তর
সঠিক উত্তর:
brown study
ব্যাখ্যা
Correct answer is - খ) brown study.
- The complete sentence: During the meeting, she suddenly went into a brown study and missed the whole discussion.

• Brown study
- English Meaning: absorbed in one's thoughts and not paying attention to anything else.
- Bangla Meaning: তীব্র নিমগ্নতা বা বিমূর্ততা / আনমনা ভাব।

• Example Sentences:
- I could see she was in a brown study.
- Bangla Meaning: আমি দেখতে পাচ্ছিলাম সে খুব আনমনা হয়ে আছে।

• Other options:
• Bury the hatchet
- English Meaning: end a quarrel or conflict and become friendly.
- Bangla Meaning: ঝগড়া মিটিয়ে ফেলা।

• Bread and butter
- English Meaning: a person's livelihood or main source of income.
- Bangla Meaning: জীবিকা।

• Blue chip
- English Meaning: A blue-chip company or investment is one that can be trusted and is not likely to fail.
- Bangla Meaning: নিরাপদ বিনিয়োগ।

Source:
1. Live MCQ Lecture.
৩৬.
They bought a house but they again sold it. 
The underlined clause is a —
  1. Subordinate clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Principal clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause
ব্যাখ্যা
The correct answer is - ক) Principal clause.

• Principal clause
- Principal clause যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয় তাকে বলে principal clause.
- এর সবচেয়ে বড় বৈশিষ্ট হলো এই যে এই clause-কে মূল sentence টি থেকে আলাদা ক'রে লিখলেও এটি একটি স্বাধীন বাক্য হিসেবে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম।
- Example: Pinku comes to me when he has time.
- উপরের বাক্যটিতে p. c. চিহ্নিত অংশটি অর্থাৎ Pinku comes to me অংশটি হলো principal clause. কারণ এটিকে বাক্যটি থেকে আলাদা ক'রে লিখলেও এর নিজস্ব অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়।
- More Example:
1. Dina wanted a pen which was costly.
2. We bought a house but we again sold it.

• Other options:
• Subordinate clause:
- যে clause principal clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলে subordinate clause.
subordinate মানে 'অধীন'।
- Example: Pinku comes to me when he has time.
- when he has time অংশটুকু তার নিজস্ব অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য principal clause "Pinku comes to me"-এর উপর নির্ভরশীল। এই নির্ভরশীল clause টিকে বলে subordinate clause.

• Adjective clause
- যে সব clause কোন বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা now equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।
- Example: I know the man who came.
- আমি সেই মানুষটিকে চিনি যে এসেছিল।
- এখানে who came হলো একটি subordinate clause, এই পুরো clause টিই 'man' -noun টিকে চিহ্নিত করছে। সুতরাং এটি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে। এক্ষেত্রে এই clauseটি হলো একটি adjective clause.

• Noun clause
- যে সব subordinate clause noun এর কাজ ক'রে থাকে অর্থাৎ subject, object, complement, বা case in apposition-এর কাজ ক'রে থাকেতাদেরকে বলে noun clause.
- Example: He says that he went there.
- এখানে that... there এই সবটুকু অংশ হলো says verb-টির object. কারণ সে কি বলে (says what?) সে says এর পরবর্তী সবটুকুকথাই বলে; অর্থাৎ সে বলে that he went there (যে সে সেখানে গিয়েছিল।)
- সুতরাং that he went there এই subordinate clause টি এখানে একটি noun clause.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
Choose the correct spelling:
  1. Guarentee
  2. Guarantee
  3. Guarrantie
  4. Guarrantee
সঠিক উত্তর:
Guarantee
উত্তর
সঠিক উত্তর:
Guarantee
ব্যাখ্যা
The correct answer is - খ) Guarantee.

• Guarantee
- English Meaning: an assurance for the fulfillment of a condition.
- Bangla Meaning: কঠোর, অনমনীয় এবং আনুগত্য প্রত্যাশী।

• Example sentence:
- The company offers a one-year guarantee on all electronic products.
- I can't guarantee your success, but I can help you prepare well.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
৩৮.
The correct indirect form of: "The man said, 'Shall I live if there breaks out a great war in the country?'" is –
  1. The man asked if he will live if there breaks out a great war in the country.
  2. The man wondered if he would live if there broke out a great war in the country.
  3. The man said that he should live if there broke out a great war in the country.
  4. The man said whether he shall live if there breaks out a great war in the country.
সঠিক উত্তর:
The man wondered if he would live if there broke out a great war in the country.
উত্তর
সঠিক উত্তর:
The man wondered if he would live if there broke out a great war in the country.
ব্যাখ্যা
The correct answer is - খ) The man wondered if he would live if there broke out a great war in the country.

- Shall/will + I/we দিয়ে reported speech-এর বাক্য শুরু হলে এবং তা মূলত কোন প্রশ্ন না বুঝিয়ে কোন ভবিষ্যত অনুমান বুঝালে indirect speech এ ask ইত্যাদির স্থলে wonder (অনুমান করা, অবাক হওয়া) ব্যবহৃত হয় এবং প্রশ্নবোধক বাক্যের জন্য প্রযোজ্য অন্যান্য নিয়ম প্রযোজ্য হয়।
• Examples:
- Dir. The man said, "Shall I live if there breaks out a great war in the country?"
- Ind. : The man wondered if he would live if there broke out a great war in the country.

- Dir. : The boy said, "What shall I be in 1998?"
- Ind. : The boy wondered what he would be in 1998.

- Dir. : She said, "Where shall we be after 1,000 years?"
- Ind. She wondered where they would be after 1,000 years.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৩৯.
Choose the correct plural form of "alumnus":
  1. alumni
  2. alumnuses
  3. alumnaes
  4. alumnii
সঠিক উত্তর:
alumni
উত্তর
সঠিক উত্তর:
alumni
ব্যাখ্যা
The plural form of the word 'alumnus' is alumni.

• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:

Singular -------------------------- Plural
oasis ------------------------------- oases
agendum ------------------------- agenda
analysis (বিশ্লেষণ) --------------- analyses
alumnus (প্রাক্তন ছাত্র/ছাত্রী) ----- alumni
medium (মাধ্যম) ----------------- media
formula (সূত্র) -------------------- formulae, formulas
radius (ব্যাসার্ধ) ------------------ radii

• More Example
Singular ------------------------ Plural
basis (ভিত্তি) -------------------- bases
crisis (সংকট) ------------------ crises
memorandum (স্মারকলিপি) --- memoranda
syllabus (পাঠ্যসূচী) ------------- syllabi, syllabuses

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৪০.
If he had studied harder, he __________ the exam.
  1. would pass
  2. will pass
  3. would have passed
  4. had passed
সঠিক উত্তর:
would have passed
উত্তর
সঠিক উত্তর:
would have passed
ব্যাখ্যা
Correct answer is - গ) would have passed.
- The complete sentence: If he had studied harder, he would have passed the exam.
- এটি একটি 3rd Conditional sentence.

• 3rd Conditional sentence:
Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had V3) হয়, তবে পরবর্তী clause-এ would/could/might + have + V3 + extension হয়।
- Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

• Example:
- If he had studied harder, he would have passed the exam.
- If they had left earlier, they would have caught the train.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪১.
Handsome is as handsome _________.
  1. says
  2. thinks
  3. does
  4. acts
সঠিক উত্তর:
does
উত্তর
সঠিক উত্তর:
does
ব্যাখ্যা
The correct answer is - গ) does.
- The complete sentence: Handsome is as handsome does.

• Handsome is as handsome does
- Bangla meaning: যিনি কাজে উদার তিনিই সুন্দর।


- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

• More proverbs:
- God helps those who help themselves.
- Bangla meaning: স্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন।

- Good wine needs no bush.
- Bangla meaning: চেনা বামুনের পৈতার দরকার হয় না।

- Grapes are sour.
- Bangla meaning: আঙুর ফল টক।

- Grasp all, loose all.
- Bangla meaning: অতি লোভে তাতি নষ্ট।

- Great minds think alike.
- Bangla meaning: মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।

- Great talkers are little doers.
- Bangla meaning: মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা / কথায় যারা বড় তারা কাজের বেলায় ঠনঠন।

Source:
1. Live MCQ Lecture.
৪২.
Which is the correct sentence?
  1. Either of the two boys were talented.
  2. Either of the two boys are talented.
  3. Either of the two boys is talented.
  4. Either of the two boy are talented.
সঠিক উত্তর:
Either of the two boys is talented.
উত্তর
সঠিক উত্তর:
Either of the two boys is talented.
ব্যাখ্যা
The correct answer is - গ) Either of the two boys is talented.

• Either:
- এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়।
যেমনঃ
- Inc. Either of the two options are acceptable.
- Cor Either of the two options is acceptable.

- Inc. Either of the two boys are talent. (মেধাবী)
- Cor. Either of the two boys is talent.

- Inc. The two brothers went to the town; either of them have been to town before.
- Cor. The two brothers went to the town; either of them has been to town before.

• Distributive Pronoun
- যে pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে।
- Example: each, every, either, neither.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৩.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?
  1. ১২ টি​
  2. ১৮ টি​
  3. ১১ টি​
  4. ২২ টি​
সঠিক উত্তর:
১১ টি​
উত্তর
সঠিক উত্তর:
১১ টি​
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?

সমাধান:
১ থেকে ৯৬ পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬/৮ = ১২ টি
কিন্তু এর মধ্যে একটি সংখ্যা ৮ আছে, যা ১২ থেকে ছোট।
তাই, সেটিকে বাদ দিতে হবে।

∴ ১২ থেকে ৯৬ (উভয়সহ) পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা =১২ - ১ = ১১ টি​
৪৪.
কোনো সংখ্যার ২৫% এর সাথে ১২০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৬০
  2. ১২০
  3. ৫৮০
  4. ২৬০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ২৫% এর সাথে ১২০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি 'ক'

প্রশ্নমতে,
ক × ২৫% + ১২০ = ক
⇒ ২৫ক/১০০ + ১২০ = ক
⇒ ক - (২৫ক/১০০) = ১২০
⇒ (১০০ক - ২৫ক)/১০০ = ১২০
⇒ ৭৫ক = ১২০০০
⇒ ক = ১২০০০/৭৫
⇒ ক = ১৬০

সুতরাং, সংখ্যাটি হলো ১৬০
৪৫.
যদি p3 + q3 = 280 এবং p + q = 10 তবে pq এর মান কত?
  1. 42
  2. 36
  3. 28
  4. 24
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p3 + q3 = 280 এবং p + q = 10 তবে pq এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
p + q = 10 এবং
⇒ p3 + q3 = 280
⇒ (p + q)3 - 3pq(p + q) = 280
⇒ 103 - 3pq × 10 = 280
⇒ 1000 - 30pq = 280
⇒ 30pq = 1000 - 280
⇒ 30pq = 720
⇒ pq = 720/30
∴ pq = 24
৪৬.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় ৮৫০ টাকার ৫ বছরে মুনাফা-আসলে কত হবে?
  1. ৯৮০ টাকা
  2. ১০২০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৪৮০ টাকা
সঠিক উত্তর:
১০২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় ৮৫০ টাকার ৫ বছরে মুনাফা-আসলে কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P =৮৫০ টাকা
মুনাফার হার, r = ৪%
সময়, n = ৫ বছর

আমরা জানি,
মুনাফা = Prn/১০০
= (৮৫০ × ৪ × ৫)/১০০
= ১৭০ 
∴ মুনাফা = ১৭০ টাকা

∴ মুনাফা-আসলে = ১৭০ + ৮৫০ = ১০২০ টাকা
৪৭.
AOB একটি সরলরেখা, OC রেখা AB সরলরেখাকে O বিন্দুতে ছেদ করে, যার ∠AOC = (2x + 10)° এবং ∠BOC = (3x - 20)°। x এর মান কত?
  1. 48°
  2. 28°
  3. 42°
  4. 38°
সঠিক উত্তর:
38°
উত্তর
সঠিক উত্তর:
38°
ব্যাখ্যা
প্রশ্ন: AOB একটি সরলরেখা, OC রেখা AB সরলরেখাকে O বিন্দুতে ছেদ করে, যার ∠AOC = (2x + 10)° এবং ∠BOC = (3x - 20)°। x এর মান কত?

সমাধান:

প্রশ্নমতে,
2x° + 10° + 3x° - 20° = 180°
⇒ 5x° = 180° + 10°
⇒ x° = (190/5)°
∴ x° = 38°
৪৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩?
  1. ১২
  2. ৪০
  3. ২৮
  4. ২১
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩।

এখানে,
৮৩ - ৩ = ৮০
১২৩ - ৩ = ১২০
১৬৩ - ৩ = ১৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৮০, ১২০ ও ১৬০ এর গ. সা. গু।

৮০, ১২০ ও ১৬০ এর গ. সা. গু = ৪০

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৪০
৪৯.
secθ + tanθ = 11/6 হলে, secθ - tanθ এর মান কত?
  1. 6/5
  2. 3/11
  3. 5/6
  4. 6/11
সঠিক উত্তর:
6/11
উত্তর
সঠিক উত্তর:
6/11
ব্যাখ্যা
প্রশ্ন: secθ + tanθ = 11/6 হলে, secθ - tanθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
secθ + tanθ = 11/6
আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ (11/6)(secθ - tanθ) = 1
⇒ secθ - tanθ = 1/(11/6)
⇒ secθ - tanθ = 6/11
৫০.
3x + 5y = 19 এবং 2x - y = 4 হলে x এবং y এর মান কত?
  1. (3, 2)
  2. (4, 1)
  3. (- 3, - 1)
  4. (5, - 2)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 5y = 19 এবং 2x - y = 4 হলে x এবং y এর মান কত?

সমাধান:
দেওয়া:
3x + 5y = 19 ......(1)
এবং,
2x - y = 4
⇒ y = 2x - 4 .......(2)

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
⇒ 3x + 5(2x - 4) = 19
⇒ 3x + 10x - 20 = 19
⇒ 13x = 39
∴ x = 3

এখন, x এর মান (2) নং এ বসিয়ে পাই,
⇒ y = 2(3) - 4 = 6 - 4 = 2

∴ নির্ণয়ে সমাধান, (x, y) = (3, 2)
৫১.
একজন লোক প্রতি দিন সমান আয় করে, কিন্তু বৃহস্পতিবারে সে অন্য দিনের তুলনায় তিনগুণ আয় করে। তাহলে এক সপ্তাহের মোট আয়ের তুলনায় কত অংশ বৃহস্পতিবারে আয় করে?
  1. ১/৬ অংশ
  2. ১/৫ অংশ
  3. ১/২ অংশ
  4. ১/৩ অংশ
সঠিক উত্তর:
১/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক প্রতি দিন সমান আয় করে, কিন্তু বৃহস্পতিবারে সে অন্য দিনের তুলনায় তিনগুণ আয় করে। তাহলে এক সপ্তাহের মোট আয়ের তুলনায় কত অংশ বৃহস্পতিবারে আয় করে?

সমাধান:
মনেকরি,
বৃহস্পতিবার বাদে অন্য দিনে আয় = ক টাকা
∴ বৃহস্পতিবার বাদে অন্য ৬ দিনে আয় = ৬ক টাকা

আবার,
বৃহস্পতিবার বারে আয় = ৩ক টাকা

∴ মোট আয় = ৬ক + ৩ক = ৯ক টাকা
তাহলে,
বৃহস্পতিবার বারের আয় সমগ্র সপ্তাহের আয় এর = ৩ক/৯ক = ১/৩ অংশ
৫২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 36 মিটার
  2. 24 মিটার
  3. 42 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
36 মিটার
উত্তর
সঠিক উত্তর:
36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার
∴ ক্ষেত্রফল = (√3/4)a2 বর্গমিটার

প্রশ্নমতে,
(√3/4)a2 = 36√3
বা, a2/4 = 36
বা, a2 = 144 = 122
∴ a = 12

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
= 3 × 12
= 36 মিটার

সুতরাং, পরিসীমা = 36 মিটার।
৫৩.
পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৪৫ বছর
  3. ৫২ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে পুত্রের বয়স = ক
বর্তমানে পিতার বয়স = ৩ক

এখন,
৫ বছর আগে,
পুত্রের বয়স = ক - ৫
পিতার বয়স = ৩ক - ৫

প্রশ্নমতে,
⇒ (ক - ৫) : (৩ক - ৫) = ১ : ৪
⇒ (ক - ৫)/(৩ক - ৫) = ১/৪
⇒ ৪ক - ২০ = ৩ক - ৫
⇒ ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫


∴ পিতার বর্তমান বয়স = ১৫ × ৩ = ৪৫ বছর
৫৪.
32x - 2 = 81x + 2 হলে, x এর মান কত?
  1. - 2
  2. 5
  3. 2
  4. - 5
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: 32x - 2 = 81x + 2 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
32x - 2 = 81x + 2
⇒ 32x - 2 = (34)x + 2
⇒ 32x - 2 = 34(x + 2)
⇒ 32x - 2 = 34x + 8
⇒ 2x - 2 = 4x + 8
⇒ 2x - 4x = 8 + 2
⇒ - 2x = 10
∴ x = - 5
৫৫.
একটি বই ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২০০ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?


সমাধান:
মনে করি,
বইয়ের ক্রয়মূল্য = ১০০ টাকা।
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা।
এবং
১০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৮০) = ৩০ টাকা।

∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ = ১০/৩টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০ × ৬০)/৩ = ২০০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য = ২০০ টাকা
৫৬.
দুইটি ভগ্নাংশের গুণফল ৭/২০ । একটি ভগ্নাংশ ৭/১০ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ১০
  2. ১/২
  3. ৪/৩
  4. ১৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৭/২০ । একটি ভগ্নাংশ ৭/১০ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ৭/২০
একটি ভগ্নাংশ = ৭/১০

এখন,
দুইটি ভগ্নাংশের গুণফল = একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ
বা, অপর ভগ্নাংশ = দুইটি ভগ্নাংশের গুণফল/একটি ভগ্নাংশ
= (৭/২০)/(৭/১০)
= (৭/২০) × (১০/৭)
= ১/২

∴ অপর ভগ্নাংশ = ১/২
৫৭.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 2√2 মিটার
  2. 4π মিটার
  3. 8 মিটার
  4. 4 মিটার
সঠিক উত্তর:
4 মিটার
উত্তর
সঠিক উত্তর:
4 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান:
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 48π
⇒ r2 = 16
⇒ r = 4
সুতরাং ব্যাসার্ধ 4 মিটার।
৫৮.
6x2 - 11x + 3 এর উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. (3x - 1)(2x + 3)
  2. (x - 3)(6x - 1)
  3. (2x - 3)(3x - 1)
  4. (3x - 2)(2x - 1)
সঠিক উত্তর:
(2x - 3)(3x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(2x - 3)(3x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 11x + 3 এর উৎপাদকে বিশ্লেষণ হলো-

সমাধান:
6x2 - 11x + 3
= 6x2 - 9x - 2x + 3
= 3x(2x - 3) - 1(2x - 3)
= (2x - 3)(3x - 1)
 
৫৯.
5 + 9 + 13 + 17 +.......... ধারাটির 90 তম পদ কত? 
  1. 361
  2. 341
  3. 421
  4. 391
সঠিক উত্তর:
361
উত্তর
সঠিক উত্তর:
361
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 9 + 13 + 17 +.......... ধারাটির 90 তম পদ কত? 

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4
পদ সংখ্যা, n = 90

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 90 তম পদ = 5 + {(90 - 1) × (4)}
= 5 + (89 × 4)
= 5 + 356
= 361
৬০.
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছামত নিলে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৩/২০
  3. ৩/২
  4. ১৩/২০
সঠিক উত্তর:
১৩/২০
উত্তর
সঠিক উত্তর:
১৩/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছামত নিলে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সংখ্যা = ২০
জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০ = ১০টি
এবং ৩ এর গুণিতক = ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮ = ৬টি

যেহেতু ৬ সংখ্যাটি দুই বার গণা হয়েছে (জোড় ও ৩ এর গুণিতক উভয়), তাই একবার বাদ দিতে হবে।
সুতরাং, সম্ভাব্য সংখ্যা = ১০ + ৬ - ৩ = ১৩

∴ সম্ভাবনা = ১৩/২০
৬১.
১০% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
  1. ১০০ টাকা 
  2. ৬০ টাকা 
  3. ১২০ টাকা 
  4. ৮০ টাকা 
সঠিক উত্তর:
১০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?

সমাধান:
মনেকরি,
মূলধন P 

এখানে,
মুনাফার হার r = ১০%
সময় n  = ২ বছর 

সরলমুনাফা = Pnr 
= P × ২ × (১০/১০০)
= P/৫

চক্রবৃদ্ধি মুনাফা = P{১ + (১০/১০০)}২ - P
= P{১ + (১/১০)}২ - P
= P(১১/১০)২ - P
=(১২১P/১০০) - P 
= (১২১P - ১০০P)/১০০
= ২১P/১০০

প্রশ্নমতে,
 (২১P/১০০) - (P/৫) = ১
⇒ (২১P - ২০P)/১০০ = ১
⇒ P/১০০ = ১
⇒ P = ১০০ টাকা
৬২.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৩ ফুট দীর্ঘ এবং ২ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি টাইলস প্রয়োজন?
  1. ৯৮টি
  2. ৭০টি
  3. ৬৫টি
  4. ৮০টি
সঠিক উত্তর:
৮০টি
উত্তর
সঠিক উত্তর:
৮০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৩ ফুট দীর্ঘ এবং ২ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি টাইলস প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
টাইলসের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট
∴ টাইলসের ক্ষেত্রফল = (৩ × ২) = ৬ বর্গফুট

ঘরের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট
∴ ঘরের ক্ষেত্রফল = (২৪ × ২০) বর্গফুট
= ৪৮০ বর্গফুট

∴ টাইলস সংখ্যা = ৪৮০/৬ টি
= ৮০টি
৬৩.
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৫ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা 
  2. ১০ ঘণ্টা 
  3. ১২.৫ ঘণ্টা 
  4. ৯ ঘণ্টা 
সঠিক উত্তর:
১০ ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
১০ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৫ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১৫ ঘণ্টায় পূরণ হয় = ৩/৫৪ অংশ

অবশিষ্ট অংশ = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ

পাম্পটির,
৩/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ১৫ ঘণ্টা 
∴ ১ অংশ পূরণ করতে সময় লাগে = ১৫/(৩/৫) = ২৫ ঘণ্টা 
∴ ২/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ২৫ × (২/৫) = ১০ ঘণ্টা 
৬৪.
রিয়াদ ও রাসেলের বেতনের অনুপাত ৪ : ৩। যদি রিয়াদের বেতন রাসেলের চেয়ে ৪৫০ টাকা বেশি হয়, তবে রাসেলের বেতন কত?
  1. ১৩৫০ টাকা
  2. ১২৮০ টাকা
  3. ১৫৫০ টাকা
  4. ১১১০ টাকা
সঠিক উত্তর:
১৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়াদ ও রাসেলের বেতনের অনুপাত ৪ : ৩। যদি রিয়াদের বেতন রাসেলের চেয়ে ৪৫০ টাকা বেশি হয়, তবে রাসেলের বেতন কত?

সমাধান:
ধরি,
বেতন = ৪ক এবং ৩ক
⇒ ৪ক - ৩ক = ৪৫০
⇒ ক = ৪৫০

∴ রাসেলের বেতন = ৩ক = ৩ × ৪৫০ = ১৩৫০ টাকা
৬৫.
যদি f(3) = 9 এবং g(x)= f(x - 1) + 2 হয়, তবে g(4) এর মান কত?
  1. - 4
  2. 15
  3. - 7
  4. 11
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(3) = 9 এবং g(x)= f(x - 1) + 2 হয়, তবে g(4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
f(3) = 9
এবং g(x) = f(x - 1) + 2
⇒ g(4) = f(4 - 1) + 2
⇒ g(4) = f(3) + 2
⇒ g(4) = 9 + 2
∴ g(4) = 11
৬৬.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ২৭ সেকেন্ড
  2. ১৮ সেকেন্ড
  3. ১২ সেকেন্ড
  4. ২১ সেকেন্ড
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
= (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৯০ কি.মি. /ঘণ্টা
= (৯০ × ১০০০)/(৬০ × ৬০) মি./সে.
= ২৫ মি./সে.

আমরা জানি,
সময় = অতিক্রান্ত দূরত্ব/গতিবেগ = ৪৫০/২৫ = ১৮ সেকেন্ড
৬৭.
১৫ সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ৩২ সে.মি.। ইহার আয়তন কত?
  1. ২০৫০ ঘন সে.মি.
  2. ১৮০০ ঘন সে.মি.
  3. ২৫৬০ ঘন সে.মি.
  4. ২৪০০ ঘন সে.মি.
সঠিক উত্তর:
২৪০০ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪০০ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ৩২ সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (১/৩) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা
= (১/৩) × ১৫ × ১৫ × ৩২ ঘন সে.মি.
= ২৪০০ ঘন সে.মি.
৬৮.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. নিউ ইয়র্ক
  4. রোম
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
ব্যাখ্যা
UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৬৯.
'Soft Loan Window' বলা হয় কোনটিকে?
  1. ICSID
  2. IFC
  3. IDA
  4. IBRD
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৭০.
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. পাবনা
  2. গাজীপুর
  3. দিনাজপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৭১.
নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ?
  1. বুলগেরিয়া
  2. পোল্যান্ড
  3. হাঙ্গেরি
  4. সুইডেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৭২.
মুক্তিযুদ্ধের সময়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
  1. ৪নং সেক্টর
  2. ৫নং সেক্টর
  3. ৬নং সেক্টর
  4. ৭নং সেক্টর
সঠিক উত্তর:
৪নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৪নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৭৩.
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. মিশরীয় সভ্যতা
  2. মেসোপটেমীয় সভ্যতা
  3. চৈনিক সভ্যতা
  4. গ্রিক সভ্যতা
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতা
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।
- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
- ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়।
- বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই
অংশ ছিল।
- খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল। পরে রোমানদের দখলে যায়। মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।

তথ্যসূত্র - Britannica.com
৭৪.
OPEC কী?
  1. ওশেনিয়া অঞ্চলের বাণিজ্য জোট
  2. বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
  3. মধ্য এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
  4. অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
সঠিক উত্তর:
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব হাইথাম আল গাইস। (জুলাই, ২০২৪)
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি। (জুলাই, ২০২৪)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।