পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮০ প্রশ্ন

.
'জাঁতি' শব্দের অর্থ কী?
  1. প্রকার
  2. দেশীয় জনসমষ্টি
  3. সুপারি কাটার যন্ত্র
  4. শ্রেণি
ব্যাখ্যা
•  'জাঁতি' শব্দের অর্থ — সুপারি কাটার যন্ত্র।

তবে,
• 'জাতি' শব্দের অর্থ: 
- প্রকার,
- শ্রেণি,
- দেশীয় জনসমষ্টি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
  1. সংযোগজ্ঞাপক
  2. ব্যতিহারিক
  3. সামীপ্যবাচক
  4. পূরণবাচক
ব্যাখ্যা
সর্বনামের শ্রেণিবিভাগ:
- বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।

(১) ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
(২) আত্মবাচক: স্বয়ং, নিজে, খোদ, আপনি।
(৩) সামীপ্যবাচক: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
(৪) দূরত্ববাচক: ঐ, ঐসব।
(৫) সাকুল্যবাচক: সব, সকল, সমুদয়, তাবৎ।
(৬) প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
(৭) অনির্দিষ্টতাজ্ঞাপক: কোন, কেহ, কেউ, কিছু।
(৮) ব্যতিহারিক: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
(৯) সংযোগজ্ঞাপক: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
(১০) অন্যাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।

এখানে,
পূরণবাচক - নামে কোন সর্বনাম পদ নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্পৃশ্য
  2. কল্যাণীয়েষু
  3. পরিস্রবন
  4. ভূষণ
ব্যাখ্যা
• পরিস্রবন - বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধ বানান - পরিস্রবণ।

'পরিস্রবণ' শব্দের অর্থ:
- তরল পদার্থ ছেঁকে শোধন,
- নিঃসারণ,
- ক্ষরণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা সাহিত্যে 'তিমির হননের কবি' নামে পরিচিত কে?
  1. বুদ্ধদেব বসু
  2. জীবনানন্দ দাশ
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. বিষ্ণু দে
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- জীবনানন্দ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫), বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭) এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ
থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯) ও ইংরেজিতে এম.এ (১৯২১) পাস করেন।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

• জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি?
  1. হি হি
  2. ঠা ঠা
  3. মিউ মিউ
  4. মড়মড়
ব্যাখ্যা
• অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার - ঠা ঠা।

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়।
- ধ্বন্যাত্মক দ্বিরক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়।
যেমন-

মানুষের ধ্বনির অনুকার:
- ভেউ ভেউ – মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। এরূপ-ট্যা ট্যা, হি হি ইত্যাদি।

জীবজন্তুর ধ্বনির অনুকার:
- ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি)। এরূপ-মিউ মিউ (বিড়ালের ডাক), কুহু কুহু (কোকিলের ডাক), কা কা (কাকের ডাক) ইত্যাদি।

বস্তুর ধ্বনির অনুকার:
- ঘচাঘচ (ধান কাটার শব্দ)। এরূপ-মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ) ইত্যাদি।

অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার:
- ঝিকিমিকি (ঔজ্জ্বল্য)। এরূপ ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি)। অনুরূপভাবে- মিন মিন, পিট পিট, ঝি ঝি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
.
'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ত্রয়ী
  2. তেমোহনা
  3. ত্রিমোহনা
  4. তিন মোহনা
ব্যাখ্যা
• 'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ — তেমোহনা।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ - অনাহুত।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব। 
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ধবল' এর বিপরীতার্থক শব্দ -
  1. গরল
  2. মসৃণ
  3. কৃষ্ণ
  4. অবরোহণ
ব্যাখ্যা
• 'ধবল' এর বিপরীতার্থক শব্দ - কৃষ্ণ।

অন্যদিকে, 
'অমৃত' - গরল,
'বন্ধুর' - মসৃণ।
'আরোহণ' - অবরোহণ। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
'জীবিত' এর বিপরীতার্থক শব্দ  - মৃত।
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ  - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ছাপাখানা' শব্দের 'খানা' কোন ধরনের প্রত্যয়?
  1. বাংলা তদ্ধিত প্রত্যয়
  2. তৎসম তদ্ধিত প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  4. বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• ছাপা + খানা = ছাপাখানা, এখানে 'খানা' বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

---------------------------
• তদ্ধিত প্রত্যয়:
শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
যথা:
১. বাংলা তদ্ধিত প্রত্যয়;
২. তৎসম তদ্ধিত প্রত্যয়;
৩. বিদেশি তদ্ধিত প্রত্যয়।

• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা:
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: অণু + ইক = আণবিক; পুষ্প + ইত = পুষ্পিত।

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন: থাল + আ = থালা; চোর + আই = চোরাই ।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মুসাফির + খানা = মুসাফিরখানা; বিবি + আনা = বিবিয়ানা।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘Lunar eclipse’ এর বাংলা পরিভাষা -
  1. বলয়গ্রাস
  2. পূর্ণগ্রাস
  3. চন্দ্রগ্রহণ
  4. খণ্ডগ্রাস
ব্যাখ্যা
• ‘Lunar eclipse’ এর বাংলা পরিভাষা - চন্দ্রগ্রহণ।

অন্যদিকে, 
• ‘Eclips total’ এর বাংলা পরিভাষা - পূর্ণগ্রাস।
• ‘Annular eclipse’ এর বাংলা পরিভাষা - বলয়গ্রাস।
• ‘Eclipse’ এর বাংলা পরিভাষা - খণ্ডগ্রাস।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০.
নিচের কোন উপসর্গটি তৎসম এবং খাঁটি বাংলা উভয় ক্ষেত্রেই রয়েছে?
  1. অনা
  2. সম
  3. সু
  4. অধি
ব্যাখ্যা
উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
‘অনলপ্রবাহ’ রচনা করেন -
  1. মোজাম্মেল হক
  2. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  3. অন্নদাশঙ্কর রায়
  4. কায়কোবাদ
ব্যাখ্যা
• 'অনল প্রবাহ' কাব্যগ্রন্থ:
- এটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং প্রকাশিত হওয়ার সাথে সাথে ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেছিল।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি।
- এগুলোর মধ্যে: অনল প্রবাহ, তুর্যধ্বনি, মূর্চ্ছনা, বীর-পূজা, অভিভাষণ, মরক্কো সংকটে উল্লেখযোগ্য।
-------------------- 
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী: 
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- অনল প্রবাহ, 
- আকাঙ্ক্ষা, 
- উচ্ছ্বাস, 
- উদ্বোধন, 
- নব উদ্দীপনা, 
- স্পেন বিজয় কাব্য, 
- সঙ্গীত সঞ্জীবনী। 

তাঁর রচিত উপন্যাস: 
- রায়নন্দিনী, 
- তারাবাঈ, 
- ফিরোজা বেগম, 
- নূরুদ্দীন। 

তাঁর রচিত  প্রবন্ধ:
- স্বজাতি প্রেম,
- তুর্কি নারী জীবন, 
- স্পেনীয় মুসলমান সভ্যতা। 

ভ্রমণ কাহিনী: 
 -তুরস্ক ভ্রমণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১২.
Find out the error in the sentence.
He has already made up his mind, and it’s no use of bringing up new arguments because he won’t change his decision.
  1. made up
  2. it’s no use of
  3. bringing up
  4. won’t change
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - it’s no use of
- এখানে, it’s no use of এর স্থলে it’s no use + bringing up বসলে বাক্যেটি সঠিক হবে।
- Correct sentence: He has already made up his mind, and it’s no use bringing up new arguments because he won’t change his decision.

• It is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• More examples: 
- It is no use regretting past decisions.
- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.
১৩.
Read the sentence to find out whether there is any error in it. If there is no error, choose ‘No error’.
They have much valuable suggestions for the project that could significantly enhance its overall effectiveness.
  1. much
  2. suggestions for
  3. that could
  4. No error
ব্যাখ্যা
উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - much.
- এই বাক্যে, much এর স্থলে many, a few, some, a lot of, few, fewer, ইত্যাদি determiner হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কারণ, suggestions হচ্ছে plural countable noun আর এর পূর্বে much, little, a little এগুলো ব্যবহৃত হবে না।
- Correct sentence: They have many valuable suggestions for the project that could significantly enhance its overall effectiveness.

• Suggestions: [countable noun]
- প্রস্তাবিত পরিকল্পনা পন্থা ইত্যাদি; প্রস্তাব; পরামর্শ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
In each of the following questions, a sentence has been given in Active voice. Out of the four alternatives suggested select the one which best expresses the same sentence in Passive voice (Qs. 28-29).
The Pizza tastes incredible.
  1. The pizza is tastes incredible as it is tasted.
  2. The pizza is incredible when is tasted.
  3. The pizza is incredible as if tasted.
  4. The pizza is incredible if tasted.
ব্যাখ্যা
• সঠিক passive voice টি হবে - The pizza is incredible if tasted.

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi-passive sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায়, তাকে Quasi-passive sentence বলে।
- এই ধরনের sentence কে কয়েকভাবে passive করা যায়।
যেমন: 
1. Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + If + মূল verb এর past participle.
Active: The Pizza tastes incredible.
Passive: The pizza is incredible if tasted.

2) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when/if + প্রথম subject অনুযায়ী it/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle. 
Active: The pizza tastes incredible.
Passive: The pizza is incredible when it is tasted.
অথবা, The pizza is incredible if it is tasted.

3) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle +  adjective টি বসে।
Active: The pizza tastes incredible.
Passive: The pizza is tasted incredible.
১৫.
Their comment offended me deeply. (Make it passive)
  1. I was offended deeply to their comment.
  2. I was offended deeply of their comment.
  3. I was offended deeply by their comment.
  4. I was offended deeply at their comment.
ব্যাখ্যা
Active: Their comment offended me deeply.
Passive: I was offended deeply by their comment.

• Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়
- Tense অনুযায়ী Auxiliary verb
- মূল verb এর past participle
- Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে
১৬.
Which of the following words is different from the other?
  1. Reproof
  2. Commendation
  3. Denunciation
  4. Condemnation
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Reproof, Condemnation এবং Denunciation শব্দটি তিনটি একে অপরের প্রায় সমার্থক অর্থ প্রকাশ করছে এবং Commendation শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- সুতরাং, of the following the word word 'Commendation' is different from the other.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Reproof (noun) [uncountable noun]
- নিন্দা; ভর্ৎসনা। [countable noun] তিরস্কার অথবা অননুমোদনের অভিব্যক্তি।

খ) Commendation (noun) [uncountable noun]
- প্রশংসা; অনুমোদন।

গ) Denunciation [countable noun, uncountable noun]
- অভিযোগ-খ্যাপন; অভিযুক্তকরণ; (চুক্তি ইত্যাদি) বিজ্ঞপ্তি প্রদান।

ঘ) Condemnation (verb transitive)
- দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৭.
What kind of man is quite the opposite type of 'Ostentatious'?
  1. Pretentious
  2. Inconspicuous
  3. Obnoxious
  4. Inoffensive
ব্যাখ্যা
• A man who is 'Inconspicuous'; is quite the opposite type of 'Ostentatious'.

Ostentatious (adjective)
English Meaning: Intended to attract admiration or notice.
Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো।

• Inconspicuous (adjective)
English Meaning: Not easily or quickly noticed or seen, or not attracting attention.
Bangla Meaning: সহজে চোখে পড়ে না এমন; অগোচর; অপ্রত্যক্ষ।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Pretentious (noun), (adjective)
- (যৌক্তিকতা ছাড়া) বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী; আত্মাভিমানপূর্ণ; সদম্ভ; আত্মশ্লাঘা।

গ) Obnoxious (adjective)
- নোংরা; অত্যন্ত আপত্তিকর।

ঘ) Inoffensive (adjective)
- নিরীহ; নিরীহ; নির্বিরোধ; অপরদ্রোহী; নিরপরাধ।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৮.
What is the antonym of the word 'Dissonance'?
  1. Unanimity
  2. Discordance
  3. Disunity
  4. Cacophony
ব্যাখ্যা
• Dissonance (noun)
English Meaning: A combination of sounds or musical notes that are not pleasant when heard together.
Bangla Meaning: সুরের অমিল, অনৈক্য।

Synonyms: Cacophony (কাকুধ্বনি; বেসুর), Discordance (বৈসাদৃশ্য; মতানৈক্য), Harshness (রুঢ়তা), Disunity (অনৈক্য), Friction, (বৈসাদৃশ্য)।
Antonyms: Harmony (ঐকতান), Similarity (সাদৃশ্য), Union, (ঐক্য) Consistency (মিল), Unanimity (একমত)।

Other Forms:
- Dissonant [ডিসানান্‌ট্] (adjective)- বেসুরো, ঐক্যহীন।

Example Sentence:
1. The harsh dissonances give a sound that is quite untypical of the Renaissance.
2. The dissonance between what we are told and what we see with our own eyes.

Source: Live MCQ Lecture.
১৯.
Which of the following sentences is correct?
  1. He's been to Italy, hasnt't he?
  2. He's been to Italy, haven't he?
  3. He's been to Italy, arent't he?
  4. He's been to Italy, hasn't he?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He's been to Italy, hasn't he?

• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে; আবার statement negative হলে tag question positive হবে।

- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি positive হওয়ায় Tag question negative হবে।
- বাক্যটি present perfect tense  হওয়ায় Tag question এর ক্ষেত্রে hasn't he হবে।
২০.
She ______ the station just in time to catch the last train.
  1. arrived on
  2. arrived at
  3. arrived to
  4. arrived
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - arrived at
- Complete sentence: She arrived at the station just in time to catch the last train.

• Arrive at something
English Meaning: to reach an agreement about something; to reach a place, especially at the end of a journey
Bangla Meaning: (সিদ্ধান্ত, মূল্য, বয়স ইত্যাদিতে) উপনীত হওয়া বা পৌঁছানো; কোনো স্থানে পৌঁছানো।
Example sentence: We all argued about it for hours and eventually arrived at a decision.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Cambridge Dictionary.
২১.
Children : Pediatrics :: Elderly :
  1. Obstetrics
  2. Geriatrics
  3. Dentistry
  4. Psychiatry
ব্যাখ্যা
• সঠিক anlogy টি হচ্ছে - Children : Pediatrics ::Elderly :Geriatrics.

• Children (noun) - ছেলেমেয়ে, শিশু।
• Pediatrics (noun) - শিশুচিকিৎসা

• Elderly (adjective) - বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।
• Geriatrics (noun) (plural) - বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা/ চিকিৎসাব্যবস্থা সম্বন্ধীয়

• সম্পর্ক:
- Children বা শিশুদের চিকিৎসাবিদ্যাকে বলা হয় - Pediatrics.
- তেমনি, Elderly বা বয়োজ্যেষ্ঠদের চিকিৎসাব্যবস্থাকে বলা হয় - Geriatrics.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Obstetrics noun) (plural) (singular verb-সহযোগে)
- ধাত্রীবিদ্যা।

গ) Dentistry (noun) [uncountable noun]
- দন্তচিকিৎসা।

ঘ) Psychiatry (noun) [Uncountable noun]
-  মানসিক রোগের পর্যেষণা ও চিকিৎসা; মনঃচিকিৎসা।

Source: Accessible Dictionary by bangla Academy.
২২.
If "neophyte" refers to a " newcomer," then "neologism" refers to -
  1. new genre
  2. new word
  3. new skill
  4. new technology
ব্যাখ্যা
• If "neophyte" refers to a " newcomer," then "neologism" refers to - new word.

• Neologism (noun)
English Meaning: A new word or expression, or a new meaning for an existing word.
Bangla Meaning: নতুন শব্দ-রচনা বা প্রয়োগ; নব্যপ্রয়োগ।

• Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস।

Source:
1. Live MCQ Lecture
2. Cambridge Dictionary
3. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
A confidentiality agreement was appended ____ the employment contract.
  1. with
  2. to
  3. at
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to
- Complete sentence: A confidentiality agreement was appended to the employment contract.

• Append (verb transitive) something (to)

English Meaning: To append means to add on, usually to the end of something.
Bangla Meaning:  (আনুষ্ঠানিক) লেখায় বা ছাপায় সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।

Examples: 
- The contract of employment had a confidentiality agreement appended to it.
- The confidentiality agreement was added to the employment contract.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Oxford Learners Dictionary.
২৪.
You have been studying all night; (you have) any sleep yet?
  1. have you had
  2. have you
  3. do you have
  4. have you have
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - have you had.
- Complete sentence: You have been studying all night; have you had any sleep yet?

• Already, just, yet recently, lately, ever, just now, still ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে yet, just, just now, recently, already, lately, ever, just now, still ইত্যাদি থাকলে নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

Source: Longman Dictionary of Contemporary English.
২৫.
If we had taken that route, __________________
  1. we would reached at the station on time.
  2. we would have reached at the station on time.
  3. we will be reached the station on time.
  4. we would have reached the station on time.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - we would have reached the station on time.
- Complete sentence: If we had taken that route, we would have reached the station on time.

• বাক্যটি একটি Third Conditional জাতীয় বাক্য।
• Third conditional এর নিয়মানুযায়ী, 
- principal clause এ would have/could have/might have + verb এর past participle থাকলে if clause টি past perfect হয়।
- যেহেতু, প্রশ্নে উল্লিখিত বাক্যে If clause টিতে, subject + past perfect (had + taken) আছে, তাই main clause এ subject (we) + would have + verb এর past participle হয়েছে।

• এছাড়াও, 
কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- তাই অপশন খ) we would have reached at the station on time. হবে না।

• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
২৬.
Which kind of parts of speech is the word 'Daunt'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Both খ + গ
ব্যাখ্যা
• Daunt (verb-transitive)
English Meaning: To make someone feel slightly frightened or worried about his or her ability to achieve something; to discourage.
Bangla Meaning: নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।

Synonyms: Intimidate (বাধ্য করতে ভয় দেখানো), Discourage (নিরুৎসাহিত করা), Frighten (ভীত করা), Dishearten (হতাশ করা), Dismay (আতঙ্কিক করা)। 
Antonyms: Encourage (সাহস দেওয়া), Hearten (উৎসাহ দেওয়া), Embolden (সাহস দেয়া), Nerve (সাহসী করা), Steel।

• Other Forms:
- Dauntless [ডোন্‌ট্‌লিস্‌] (adjective) অদম্য; নির্বিশঙ্ক; অকুতোভয়।
- Dauntlessly (adverb) অকুতোভয়ে; নির্ভয়ে।

Example Sentence:
1. She’s not at all daunted by criticism.
2. His energy was remarkable and little daunted him.

Source: Live MCQ Lecture.
২৭.
As the festival came to an end, the relatives took ______ one another.
  1. leave on
  2. leave from
  3. leave of
  4. leave at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -leave of
- Complete sentence: As the festival came to an end, the relatives took leave of one another

• Take leave of: (phrase) 
English Meaning: to say goodbye to someone.
Bangla meaning: বিদায় গ্রহণ করা/বিদায় নেওয়া।
 
• Example sentence:
- It was late when they finally took leave of their friends and headed home.
- Loved ones took leave of each other, exchanging tears and warm hugs.
 
Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
A seal is an official mark; it also refers to -
  1. a kind of traditional dance.
  2. a type of letter
  3. a play
  4. an animal
ব্যাখ্যা
• A seal is an official mark; it also refers to - an animal.

• Seal (noun)
English Meaning: An official mark on a document, sometimes made with wax, that shows that it is legal or has been officially approved:
Bangla Meaning: (গালা ইত্যাদির) মোহর; সিলমোহর।
Example: The lawyer stamped the certificate with her seal.

• Seal (noun)
English Meaning: A large mammal that eats fish and lives partly in the sea and partly on land or ice
Bangla Meaning: বিভিন্ন ধরনের মৎস্যভোজী সামুদ্রিক প্রাণিবিশেষ, যাদের তেল ও চামড়ার জন্য শিকার করা হয়; সিল। 
Example: The plan to cull large numbers of baby seals has angered environmental groups.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৯.
Identify the correctly spelled word.
  1. Aborogete
  2. Abroagate
  3. Aborogate
  4. Abrogate
ব্যাখ্যা
• Abrogate (verb transitive)
English meaning: Repeal or do away with (a law, right, or formal agreement).
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা।

Other form: 
Abrogation (noun) বাতিলকরণ; রদকরণ।

Examples: 
- The government decided to abrogate the outdated law that no longer served its purpose.
- The company cannot abrogate its responsibility to provide safe working conditions.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৩০.
Spot the error:
Their suscepitibility to peer pressure greatly influenced their decisions, causing them to prioritize fitting in over their personal values.
  1. suscepitibility to
  2. pressure greatly
  3. to prioritize
  4. fitting in over
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - suscepitibility to
-  এখানে, suscepitibility শব্দের বানানটি ভুল।
- সঠিক বানানের শব্দটি হচ্ছে - susceptibility.
- Correct sentence: Their susceptibility to peer pressure greatly influenced their decisions, causing them to prioritize fitting in over their personal values.

• Susceptibility (noun)
- English meaning: the fact that someone or something can easily be influenced.
- Bangla meaning: সংবেদনশীলতা
- Example: I didn't mean to hurt your susceptibilities.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩১.
What is the sum of all odd numbers up to 260?
  1. 11,400
  2. 16,900
  3. 14,400
  4. 12,400
ব্যাখ্যা
Question: What is the sum of all odd numbers up to 260?

Solution:
Number of odd numbers up to 260 = 260/2 = 130

The sum of first n odd numbers = n2

n = 130

Required sum = 1302 = 16,900
৩২.
During an election, the victorious candidate received 70% of the votes and won with a margin of 60,000 votes. How many total votes were cast?
  1. 170,000
  2. 250,000
  3. 130,000
  4. 150,000
ব্যাখ্যা
Question: During an election, the victorious candidate received 70% of the votes and won with a margin of 60,000 votes. How many total votes were cast?

Solution:
Let, The victorious candidate secured 0.70x votes,
and the losing candidate secured 0.30x votes.

ATQ,
0.70x - 0.30x = 60,000
⇒ 0.40x = 60,000
⇒ x = 60,000 / 0.40
= 150,000

Thus, the total number of votes cast was 150,000.
৩৩.
In a camp, meals are prepared for 120 men or 200 children. If 150 children have already eaten, how many men can be served with the leftover food?
  1. 20 men
  2. 40 men
  3. 30 men
  4. 45 men
ব্যাখ্যা
Question: In a camp, meals are prepared for 120 men or 200 children. If 150 children have already eaten, how many men can be served with the leftover food?

Solution:
Camp has = 200 children
Already have taken meal = 150 children

Remaining children to take meal = 200 - 150 = 50 children

The camp has meal for 200 children = 120 men
The camp has meal for 1 children = 120/200 men
The camp has meal for 50 children = (120 × 50)/200 men
= 30 men
৩৪.
If p and q are two positive integers and p + q = 5 and we need to find the probability that p equals 1.
  1. 1/4
  2. 2/3
  3. 1/5
  4. 3/2
ব্যাখ্যা
Question: If p and q are two positive integers and p + q = 5 and we need to find the probability that p equals 1.

Solution:
Let's start by writing all the possible outcomes for p + q = 5, given that both p and q are positive integers.
The possible outcomes are:

p = 1, q = 4
p = 2, q = 3
p = 3, q = 2
p = 4, q = 1

So, Total Number of Outcomes = 4
Number of Favorable outcomes in which p = 1 is 1 (p = 1, q = 4)

∴ The probability = 1/4
৩৫.
What is the relationship in the ratio of 6 inches to 6 feet?
  1. 1 : 7
  2. 1 : 5
  3. 1 : 10
  4. 1 : 12
ব্যাখ্যা
Question: What is the relationship in the ratio of 6 inches to 6 feet?

Solution:
We know,
1 feet = 12 inches
So, 6 feet = 6 × 12
= 72 inches

Now,
∴ The required ratio = 6 : 72 = 1 : 12
৩৬.
If a man can swim at 8 km/hr in still water and the river flows at 2 km/hr, taking 80 minutes for a round trip, what is the distance to the location?
  1. 3 km
  2. 4 km
  3. 5 km
  4. 7 km
ব্যাখ্যা
Question: If a man can swim at 8 km/hr in still water and the river flows at 2 km/hr, taking 80 minutes for a round trip, what is the distance to the location?

Solution:
Let the place be p km far.

Speed downstream = 8 + 2 = 10 km/hr

Speed upstream = 8 - 2 = 6 km/hr

As per the question;
p/6 + p/10 = 80/60
⇒ (5p + 3p)/30 = 4/3
⇒ 24p = 120
∴ p = 120/24 = 5 km
৩৭.
A tap fills a cistern in 6 hours, while another empties it in 9 hours. How much time will it take to fill the cistern if both taps are opened at once?
  1. 18 hours
  2. 28 hours
  3. 16 hours
  4. 10 hours
ব্যাখ্যা
Question: A tap fills a cistern in 6 hours, while another empties it in 9 hours. How much time will it take to fill the cistern if both taps are opened at once?

Solution:
The cistern fill in 1 hour = (1/6) - (1/9) part
= 1/18 part

The cistern fill 1/18 part
= 1 hour

The cistern fill full = (1 × 18) /1 hour
= 18 hours
৩৮.
Given a circle with a 14 cm diameter, what would be the circumference?
  1. 4 m
  2. 0.92 m
  3. 8 m
  4. 0.44 m
ব্যাখ্যা
Question: Given a circle with a 14 cm diameter, what would be the circumference?

Solution:
Radius of the circle r = 14/2 = 7

The circumference of the circle = 2πr
= 2 × (22/7) × 7
= 44 cm
= 44/100 m
= 0.44 m
৩৯.
At 20% simple interest per year, a sum becomes Tk. 28,000 in 2 years. Calculate the original amount.
  1. Tk. 16000
  2. Tk. 20000
  3. Tk. 22000
  4. Tk. 18000
ব্যাখ্যা
Question: At 20% simple interest per year, a sum becomes Tk. 28,000 in 2 years. Calculate the original amount.
 
Solution:
Here,
A = 28000,
T = 2,
R = 20

Now,
⇒ A = P + SI
⇒ A = P + (P × R × T/100)
⇒ A = P [1 + (R × T/100)]
⇒ 28000 = P [1 + 0.4]
⇒ P = 28000/1.4
⇒ P = 20000

Thus, the original amount is Tk. 20000
৪০.
If U = {1, 2, 3, 4} and V = {3, 4, 5, 6}, what is U ∩ V?
  1. {2, 4}
  2. {2, 7}
  3. { }
  4. {3, 4}
ব্যাখ্যা
Question: If U = {1, 2, 3, 4} and V = {3, 4, 5, 6}, what is U ∩ V?

Solution:
U ∩ V = {1, 2, 3, 4} ∩ {3, 4, 5, 6}
= {3, 4}
৪১.
A rectangle has a perimeter of 64 cm, with the lengths of its adjacent sides in a 7 : 9 ratio. What are the measurements of these sides?
  1. 10 cm, 8 cm
  2. 14 cm, 18 cm
  3. 12 cm, 14 cm
  4. 20 cm, 15 cm
ব্যাখ্যা
Question: A rectangle has a perimeter of 64 cm, with the lengths of its adjacent sides in a 7 : 9 ratio. What are the measurements of these sides?

Solution:
Perimeter of a rectangle = 2(Length + Breadth)
Also Length : Breadth = 9 : 7
Let, the actual values are 9p and 7p

Hence,
2(9p + 7p) = 64
⇒ 16p = 32
∴ p = 2

∴ The sides will be 14 cm and 18 cm.
৪২.
If a train measuring 100 meters in length is moving at 70 km/hr, how much time will it take to overtake a man walking in the same direction at 10 km/hr?
  1. 9 seconds
  2. 8 seconds
  3. 11 seconds
  4. 6 seconds
ব্যাখ্যা
Question: If a train measuring 100 meters in length is moving at 70 km/hr, how much time will it take to overtake a man walking in the same direction at 10 km/hr?

Solution:
In this problem, both the train and man are moving so we will find the relative speed of the train.

They are moving in the same direction, so the relative speed
= (speed of train - speed of man)

Relative Speed = (70-10) = 60 km/hr

Relative Speed in m/s = 60 × (5/18) = 50/3 m/s

Distance covered to cross the man = length of the train (100 meters)

∴ Time = 100 × (3/50) sec
= 6 sec
৪৩.
In a departmental store, a dress costs Tk. 400 and is marked with a 25% savings tag. What is the sale price of this dress?
  1. Tk. 200
  2. Tk. 300
  3. Tk. 350
  4. Tk. 400
ব্যাখ্যা
Question: In a departmental store, a dress costs Tk. 400 and is marked with a 25% savings tag. What is the sale price of this dress?

Solution:
The phrase, Save 25% (i.e. 0.25), means discount rate.

The original price of the dress is given as Tk. 400.
The discount amount will be 0.25 × 400 = Tk.100

Sale price = 400 - 100 = Tk. 300
৪৪.
A deceitful dairy seller claims to sell his milk at a cost price but he mixes water with it and thereby gains 20%. The percentage of water in the mixture is:
  1. 16.67%
  2. 10.67%
  3. 19%
  4. None of the above
ব্যাখ্যা
Question: A deceitful dairy seller claims to sell his milk at a cost price but he mixes water with it and thereby gains 20%. The percentage of water in the mixture is:

Solution:
Let,
The cost price = 100
The selling price = 120

∴ The amount of milk = 100/120
= 5/6

∴ The amount of water is = (1 - 5/6) × 100%
= 16.67%
৪৫.
0.009/p = 0.01, what is the value of p?
  1. .09
  2. .0003
  3. .9
  4. .0009
ব্যাখ্যা
Question: 0.009/p = 0.01, what is the value of p?

Solution:
Here,
.009/p = .01 

Then p = .009/.01
= .9/1
= .9
৪৬.
Doubling the selling price results in tripling the profit. Calculate the profit percentage.
  1. 100%
  2. 50%
  3. 70%
  4. 110%
ব্যাখ্যা
Question: Doubling the selling price results in tripling the profit. Calculate the profit percentage.

Solution:
Let the first selling price Tk. 100
then, the 2nd selling price Tk. 200
Suppose, the first profit is Tk x

ATQ,
100 - x = 200 - 3x
⇒ 2x = 100
⇒ x = 50

So, the profit is Tk 50
Then, the cost price is = 100 - 50 = 50

∴ Profit = (50/50) × 100 = 100%
৪৭.
At present, the ratio between the ages of Jasmine and Aladin is 4 : 3. After 6 years, Jasmine's age will be 26 years. What is the present age of Aladin?
  1. 10 years
  2. 12 years
  3. 15 years
  4. 20 years
ব্যাখ্যা
Question: At present, the ratio between the ages of Jasmine and Aladin is 4 : 3. After 6 years, Jasmine's age will be 26 years. What is the present age of Aladin?

Solution:
After 6 years, Jasmine's age will be 26 years
Therefore, the Present age of Jasmine = 26 - 6 = 20 years

Let,
the present age of Aladin = x

Then,
20/x = 4/3
⇒ x = (20 × 3)/4
∴ x = 15 Years

Hence, Aladin's present age is 15 years.
৪৮.
If 60 tk. is the cost for a quarter kg of potatoes, how much will 200 grams cost?
  1. 48 tk.
  2. 54 tk.
  3. 66 tk.
  4. 88 tk.
ব্যাখ্যা
Question: If 60 tk. is the cost for a quarter kg of potatoes, how much will 200 grams cost?

Solution:
Let the required weight be x kg.

Less weight, Less cost (Direct Proportion)

250 : 200 : : 60 : x
⇒ 250/200 = 60/x
⇒ 250x = (200 × 60)
⇒ x = (200 × 60)/250
∴ x = 48
৪৯.
The population of a village grew from 18,000 to 22,500 over a decade. What is the average annual percentage increase in population?
  1. 2%
  2. 2.5%
  3. 1.57%
  4. None of the above
ব্যাখ্যা
Question: The population of a village grew from 18,000 to 22,500 over a decade. What is the average annual percentage increase in population?

Solution:
The population rose in 10 years = (22500 - 18000) = 4500

Increase% of ten year = (4500/18000) × 100% = 25%

∴ Required average = (25/10)% = 2.5%
৫০.
53q - 2 = 625, find the value of q.
  1. 3
  2. 0
  3. 1
  4. 2
ব্যাখ্যা
Question: 53q - 2 = 625, find the value of q.

Solution:
53q - 2 = 625
⇒ 53q - 2 = 54
⇒ 3q - 2 = 4
⇒ 3q = 6
∴ q = 2
৫১.
Who is known as the father of the modern Olympic Games?
  1. John McEnroe
  2. Piero Antonio
  3. Bob Gibson
  4. Pierre de Coubertin
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

সূত্র - অলিম্পিক গেমস ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৫২.
Which civilization is known for creating the first known system of writing, cuneiform?
  1. Phoenicians
  2. Persians
  3. Sumerians
  4. Babylonians
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়।   

সূত্র: Britannica & History.com
৫৩.
SAPTA stands for -
  1. SAARC Preferential Trading Agreement
  2. South Asian Preferential Trading Arrangement
  3. SAARC Preferential Trading Arrangement
  4. South Asian Free Trade Area
ব্যাখ্যা
SAPTA:
- SAPTA এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement (SAPTA)।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালের এপ্রিলে।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয় এবং এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরকারী দেশ: ৭টি।

এছাড়াও,
- SAFTA চুক্তির পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।

উৎস: সার্ক ওয়েবসাইট।
৫৪.
What is a "fixed deposit" account?
  1. A savings account with fixed withdrawals
  2. An account with fluctuating interest rates
  3. A checking account with fixed minimum balances
  4. A type of savings account where money is locked in for a set period
ব্যাখ্যা
ব্যাংক হিসাবের প্রকারভেদ (Types of Bank Account):
ব্যাংক প্রধানত তিন ধরনের হিসাব পরিচালনা করে থাকে। যথা:
১. চলতি হিসাব (Current Account)
২. সঞ্চয়ী হিসাব (Savings Account)
৩. স্থায়ী হিসাব (Fixed Account). 

চলতি হিসাব (Current Account):
- যে হিসাবে প্রতিদিন (ছুটির দিন ছাড়া) যতোবার খুশি টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।
- কমপক্ষে ১,০০০ টাকা জমা দিয়ে এইরূপ হিসাব খোলা যায়।

সঞ্চয়ী হিসাব (Savings account):
- নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়।
- সমাজের চাকুরীজীবী ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকদের সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই হিসাব খোলার ব্যবস্থা করা হয়।
- বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রামাঞ্চলে ১০ টাকা এবং শহরাঞ্চলে ১০০ টাকা জমা দিয়ে এবং নির্ধারিত ফরম পূরণ করে এই হিসাব খোলা যায়। 

স্থায়ী হিসাব (Fixed account):
- ব্যাংক ও মক্কেলের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে যে হিসাবে নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং সাধারণত মেয়াদ পূর্তির পূর্বে অর্থ উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী বা মেয়াদী হিসাব বলা হয়।
- তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বৎসর সময়ের জন্য এই হিসাবে টাকা জমা রাখা যায়।
- এই হিসাবে সঞ্চিত আমানতের উপর সর্বোচ্চ সুদ বা মুনাফা দেয়া হয়।
- তবে মেয়াদের পরিমাণের উপর হার কম-বেশি হয়ে থাকে।
- এই হিসাবে অর্থ জমা রাখার স্বীকৃতি স্বরূপ ব্যাংক মক্কেলকে একটি স্থায়ী আমানত রশিদ (Fixed Deposit Receipt বা RDR) প্রদান করে।
- মেয়াদ শেষে আমানতকারী তা ভাংগিয়ে টাকা উত্তোলন করে থাকে।
- তবে বিশেষ প্রয়োজনে অগ্রিম নোটিশ দিয়ে আমানতকারী তা ভাংগাতে পারে।
- এক্ষেত্রে সে কোন মুনাফা পায় না। বরং উল্টাভাবে ব্যাংক কিছু চার্জ কেটে রাখে।

সূত্র: ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
Which country is not included in the Arab League?
  1. Somalia
  2. Iran
  3. Bahrain
  4. Mauritania
ব্যাখ্যা
- আরব লীগ বহির্ভূত দেশ ইরান।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- অফিসিয়াল ভাষা: আরবি। 

- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
৫৬.
'Capitalism' refers to -
  1. The use of market
  2. Government ownership of capital goods
  3. Private ownership of capital goods
  4. Government ownership of homes and cars
ব্যাখ্যা
পুঁজিবাদ:
- পুঁজিবাদ প্রকৃতপক্ষে এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা যা' সমাজতন্ত্রবাদ নামক মতবাদের বিপরীত। 
- এ অর্থব্যবস্থার মূল কথা হল, ব্যক্তি তার উপার্জিত ধনসম্পদের একচেটিয়া মালিক। 
- রাষ্ট্রীয় বিধি বিধানের মধ্যে থেকে সে অবাধে ধনসম্পদ উপার্জন করতে পারে এবং তার পছন্দমত ক্ষেত্রে ও পন্থায় তা ভোগ-ব্যবহার ও বিনিয়োগ করতে পারে। রাষ্ট্র এ ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ততদূর পর্যন্ত নিশ্চিত করবে যতদূর পর্যন্ত ভোগ করলে অন্যের অধিকারের সীমায় অনুপ্রবেশ ঘটবে না।
-  পুঁজিবাদ শব্দটির সাথে স্বার্থপরতা, শোষণ, অসাম্য, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ - এর মিল দেখা যায়। 
- এ মতবাদের ফলে সমাজে ধনবন্টনের ক্ষেত্রে একপ্রকার বৈষম্য বিরাজ করে, সর্বদাই সম্পদশালী তার পুঁজিকে সম্প্রসারিত করার জন্য শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় ও উপার্জন নানা প্রক্রিয়ার কুক্ষিগত করে থাকে।
-  পুঁজিবাদ এমন এক ব্যবস্থা যাতে উৎপাদন ও বন্টনের সকল উপাদান ব্যক্তি, গোষ্ঠী, কোম্পানী, সমবায় ইত্যাদির নিয়ন্ত্রণে থাকে এবং রাষ্ট্রশক্তিকে করায়ত্ত করে তারা এসব উপাদানের উপর পূর্ণ কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে এ সব উপাদান হতে অর্জিত সম্পদ নিজেদের কল্যাণে ব্যয় করতে উদ্যোগী হয়।
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
How many countries initially formed NATO?
  1. 10
  2. 11
  3. 12
  4. 15
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- এগুলো হলো: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৫৮.
Where is the first tribal cultural academy of Bangladesh located?
  1. Netrokona
  2. Rangpur
  3. Chattogram
  4. Rangamati
ব্যাখ্যা
• উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র:
- বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত - বিরিশিরি, নেত্রকোনা।
- এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বিরিশিরি ব্যতীত কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও রাজশাহী জেলায় সরকারি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৫৯.
What was the main cause of the American Civil War?
  1. Economic depression
  2. Foreign invasion
  3. The issue of slavery and states' rights
  4. Disagreements over immigration policies
ব্যাখ্যা
আমেরিকার গৃহযুদ্ধ:
- আমেরিকার গৃহযুদ্ধের সময় (১৮৬১-১৮৬৫) মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন।
- তিনি ১৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা থেকে দাস প্রথা বিলোপ করার ঘোষণা দেন। 
- সরকারের দাস প্রথা বিলোপ করার ঘোষণার প্রেক্ষাপটে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়, যা মূলত মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী ১১টি দাস-নির্ভর প্রদেশের মাঝে সংগঠিত হয়।
- এই ১১টি প্রদেশ পূর্বেই নিজেদেরকে মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা ঘোষণা করেছিল এবং নামকরণ করেছিল 'কনফেডারেট স্টেটস অব আমেরিকা' এবং এর নেতৃত্বে ছিলেন জেফারসন ডেভিস।
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয় লিংকনের বিখ্যাত 'Emancipation Proclamation' যার ফলে সকল দাস আইনগতভাবে দাসত্ব থেকে মুক্তি পায়।
- মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।

সূত্র - ব্রিটানিকা, ইউএস ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম। 
৬০.
How many women freedom fighters received the 'Bir Protik' award for their contribution to the liberation war of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
তারামন বিবি ও ডা. সেতারা বেগম:
- বাংলাদেশের দুইজন 'বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- তারামন বিবির আসল নাম ছিল তারাবানু।
- মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- মুক্তিযুদ্ধে বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করে।
- তিনি ২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য অন্য আরেকজন মহিলা মুক্তিযুদ্ধাকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়।
- তিনি হলেন- ডা. সেতারা বেগম।
- ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ২নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ডেইলি স্টার পত্রিকা।
৬১.
Where was the 15th BRICS summit held? (August, 2023)
  1. Brasilia, Brazil
  2. New Delhi, India
  3. Johannesburg, South Africa
  4. Beijing, China
ব্যাখ্যা
ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, দক্ষিণ আফ্রিকার এই ১০টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- তবে আর্জেন্টিনা যোগদান করবেনা বলে জানিয়েছে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৬২.
On peacekeeping mission, Bangladesh Police first went to -
  1. Congo
  2. Kenya
  3. Namibia
  4. Ethiopia
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল ১৯৮৯ সালে।
- তাদের নামিবিয়ায় জাতিসংঘের ট্রানজিশন অ্যাসিসট্যান্স গ্রুপে (UNTAG) পাঠানো হয়েছিল।
- এই মিশনটি দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভের প্রক্রিয়ার তদারকি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- মালিতে শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে United Nation Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) - তে নিয়োজিত বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হন।

উৎস: বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট।
৬৩.
Which channel separates India and Sri Lanka?
  1. Bab el-Mandeb Strait
  2. Bering Strait
  3. Palk Strait
  4. Bosporus Strait
ব্যাখ্যা
পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী ।
- এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে।
- প্রণালীটি ৮৫ মাইল দীর্ঘ।
- এই প্রণালীটি ৪০-৮৫ মাইল প্রশস্ত।
- জাফনা বন্দর, উত্তর শ্রীলঙ্কার বাণিজ্যিক কেন্দ্র, এই প্রণালীতে অবস্থিত।
- ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।

সূত্র - Britannica.com
৬৪.
What is the full form of QUAD?
  1. Quadrilateral Strategic Dialogue
  2. Quadrilateral Subscriber Dialogue
  3. Quadrilateral Security Dialogue
  4. Quadrilateral Secured Dialogue
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উৎস: The Guardian।
৬৫.
The architect of 'Shaheed Minar' is -
  1. Hashem Khan
  2. Kamrul Hassan
  3. Hamidur Rahman
  4. Joynul Abedin
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহিদ মিনার:
- শহিদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- ১৯৫৭ সালে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
Barometer is used to measure -
  1. Atmospheric pressure
  2. High temperature
  3. Humidity
  4. Gas pressure
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।

সূত্র - Britannica.com
৬৭.
The Nobel Prize in Economics was established in 1968 by which organization?
  1. European Union
  2. Sveriges Riksbank
  3. Royal Swedish Academy of Sciences
  4. Swedish Academy
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৩: 
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন।

উল্লেখ্য: 
- ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করে। 

[আলফ্রেড নোবেলের উইল অনুসারে ১৯০১ সাল থেকে যে পাঁচটি সুপ্রসিদ্ধ ও আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়, আর অর্থশাস্ত্রে প্রদত্ত এ পুরস্কার এক নয়। এর টাকাটাও ‘নোবেল’ ফাউন্ডেশনের মূল পুঁজি থেকে আসে না, আসে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া একটি বড় অনুদান থেকে। নোবেল ফাউন্ডেশন অনুষ্ঠান আয়োজন ও পুরস্কার প্রদানের দায়িত্বে থাকে। সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের নামের সাথে নোবেল যুক্ত করে পুরস্কারকে অতিরিক্ত মর্যাদা প্রদান করা হয়েছে।]

সূত্র: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৬৮.
In which year did Bangladesh become a member of the IMF?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৯.
Which waterway was disputed between Iran and Iraq?
  1. Euphrates River
  2. Arabian Sea
  3. Persian Gulf
  4. Shatt al-Arab
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- এটি পারস্য উপসাগরে অবস্থিত।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।

উৎস: Britannica.
৭০.
Which of the following is a non-renewable source of energy?
  1. Geothermal
  2. Natural gas
  3. Wind Energy
  4. Solar Energy
ব্যাখ্যা
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার।
- একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।

নবায়নযোগ্য শক্তির উৎস (Renewable source of energy):
- সৌরশক্তি (Solar Energy),
- জলবিদ্যুৎ (Hydropower),
- বায়ু শক্তি (Wind Energy),
- ভূতাপীয় শক্তি (Geothermal)
- জৈবিকভর (Biomass) ইত্যাদি।

অনবায়নযোগ্য শক্তির উৎস (Non-renewable source of energy):
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

সূত্র: www.eia.gov ও পদার্থবিজ্ঞান, ৯ম - ১০ম শ্রেণি।
৭১.
HTTP 504 refers to-
  1. Bad Request
  2. Non-Authoritative Information
  3. Gateway Timeout
  4. Internal Server Error
ব্যাখ্যা
• HTTP response status codes:
100 - Continue
101 - Switching Protocols
102 - Processing
103 - Early Hints
200 - OK
201 - Created
202 - Accepted
203 - Non-Authoritative Information
204 - No Content
205 - Reset Content
206 - Partial Content
207 - Multi-Status
208 - Already Reported
226 - IM Used
300 - Multiple Choices
301 - Moved Permanently
302 - Found
303 - See Other
304 - Not Modified
307 - Temporary Redirect
308 - Permanent Redirect
400 - Bad Request
401 - Unauthorized
402 - Payment Required
403 - Forbidden
404 - Not Found
405 - Method Not Allowed
406 - Not Acceptable
407 - Proxy Authentication Required
408 - Request Timeout
409 - Conflict
410 - Gone
411 - Length Required
412 - Precondition Failed
413 - Content Too Large
414 - URI Too Long
415 - Unsupported Media Type
416 - Range Not Satisfiable
417 - Expectation Failed
418 - I'm a teapot
421 - Misdirected Request
422 - Unprocessable Content
423 - Locked
424 - Failed Dependency
425 - Too Early
426 - Upgrade Required
428 Precondition Required
429 - Too Many Requests
431 - Request Header Fields Too Large
451 - Unavailable For Legal Reasons
500 - Internal Server Error
501 - Not Implemented
502 - Bad Gateway
503 - Service Unavailable
504 - Gateway Timeout
505 - HTTP Version Not Supported
506 - Variant Also Negotiates
507 - Insufficient Storage
508 - Loop Detected
510 - Not Extended
511 - Network Authentication Required

Source: Developer.mozilla.org [Link]
৭২.
Bluetooth operations use
  1. Laser technology
  2. Optical technology
  3. Radio technology
  4. Magnetic technology
ব্যাখ্যা
• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৩.
Which feature in Excel helps you create a visual representation of your data?
  1. Formulas
  2. Pivot Tables
  3. Charts
  4. Conditional Formatting
ব্যাখ্যা
• Formulas:
- Excel-এ ফর্মুলাস ব্যবহার করে বিভিন্ন গাণিতিক, পরিসংখ্যানিক, এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করা হয়। যেমন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ধারণ ইত্যাদি।

• Pivot Tables:
- পিভট টেবিলস একটি শক্তিশালী টুল যা বড় ডেটাসেটকে সহজে বিশ্লেষণ এবং উপস্থাপন করতে সাহায্য করে।
- এটি ডেটাকে সারসংক্ষেপ করে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্য দেখাতে সক্ষম হয়। যেমন, বিভিন্ন ক্যাটেগরি বা ভ্যালু দ্বারা গ্রুপিং এবং সারণী তৈরি করা।

• Charts:
- চার্টস হলো ডেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন।
- এটি বিভিন্ন ধরণের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেমন বার গ্রাফ, পি চার্ট, লাইন গ্রাফ ইত্যাদি তৈরি করতে সাহায্য করে, যা ডেটাকে আরও সহজভাবে বিশ্লেষণ ও উপস্থাপন করতে সহায়তা করে।

• Conditional Formatting:
- কন্ডিশনাল ফরম্যাটিং একটি ফিচার যা সেলের মানের ভিত্তিতে ফরম্যাট পরিবর্তন করতে সক্ষম। যেমন, একটি সেলের মান যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে, তাহলে তার রঙ বা ফন্ট পরিবর্তন করা যায়।
- এটি ডেটাকে দ্রুত নজর দেওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়।
৭৪.
Which of the following is a utility software?
  1. FORTRAN
  2. WinZip
  3. MS-Word
  4. COBOL
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।
- যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।

• COBOL, FORTRAN হচ্ছে Programming Language.
• MS-Word হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
Which of the following is equivalent to 1 MHz?
  1. 103 Hz
  2. 106 Hz
  3. 109 Hz
  4. 1012 Hz
ব্যাখ্যা
- প্রসেসর-এর গতি মাপার একক হার্জ (Hz)।
- সাধারণত পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz দ্বারা।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- 1 MHz = 106 Hz = 1000000 Hz

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
In MS PowerPoint, what is the shortcut key to Close PowerPoint?
  1. Ctrl+Q
  2. Ctrl+K
  3. Ctrl+Y
  4. Ctrl+P
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support website.
৭৭.
CD-ROM is a-
  1. Primary Memory
  2. Internal Memory
  3. Main Memory
  4. Secondary Memory
ব্যাখ্যা
• CD-ROM is a Secondary Memory.

• সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমরির উদাহরণ।

• সিডি-রম (CD-ROM):
- কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম।
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়।
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
What is it called when a network is deceived by presenting false information?
  1. Sneaking
  2. Phishing
  3. Vishing
  4. Spoofing
ব্যাখ্যা
• ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করাকে বলা হয় স্পুফিং।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে । ইন্টারনেটে বিভিন্ন ভাবে স্পুফিং হয়ে থাকে। যথা- ইমেইল স্পুফিং, গেটওয়ে স্পুফিং, আইপি স্পুফিং ইত্যাদি।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বলে।

• ফিশিং (Phishing):
- ইলেকট্রোনিক যোগাযোগ ব্যবস্থায় বা ইন্টারনেটে কোন নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্ত্বার ছদ্মবেশ ধারণ করে বিদ্বেষপরায়ণ হয়ে ক্রেডিক বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য, ইউজার নেম ও পাসওয়ার্ডের মত সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টাকে ফিশিং (Phishing) বলে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৯.
OCR stands for-
  1. Optical Character Recognition
  2. Online Code Recognition
  3. Optical Code Recognition
  4. Online Character Recognition
ব্যাখ্যা
• OCR-এর পূর্ণরূপ Optical Character Recognition.

• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
In which of the following is an infrared device commonly used?
  1. Satellite Communication
  2. MAN
  3. WAN
  4. TV Remote Control
ব্যাখ্যা
• TV রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়।

• ইনফ্রারেড:
- এটি এক ধরনের ওয়েভ যার ফ্রিকুয়েন্সী সীমা 300GHz থেকে 400THz হয়ে থাকে।
- খুব কাছাকাছি অবস্থিত দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইন্ফ্রারেড ব্যবহার করা হয়।
- এ ধরনের যোগাযোগে দুই প্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে।
- টেলিভিশন, ভিসিআর এ ব্যবহৃত রিমোট কন্ট্রোলে, বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।