পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ২ টপিক: প্রিলিমিনারি [৬০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
উপসর্গ বিহীন শব্দ কোনটি?
  1. অচিন
  2. দরপত্তনী
  3. অথৈ
  4. কদর্য
  5. অনিচ্ছা
সঠিক উত্তর:
অনিচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
অনিচ্ছা
ব্যাখ্যা
• 'অনিচ্ছা'- উপসর্গ বিহীন শব্দ।
এখানে অনিচ্ছা' স্বতন্ত্র' শব্দ। কোন ধরনের উপসর্গ ব্যবহৃত হয়নি।
এটি সমাস সাধিত শব্দ: অন্‌(নঞ্‌) + ইচ্ছা; (নঞ্‌ তৎপুরুষ সমাস);

অন্য অপশনের,
- অচিন, অথৈ শব্দগুলোতে 'অ' উপসর্গ' আছে।
- 'দরপত্তনী' শব্দটিতে ফারসি 'দর্‌' উপসর্গ রয়েছে। 
- কদর্য শব্দটিতে 'কদ্‌' উপসর্গ আছে।
-------------- 
• উপসর্গ:
- বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর। 
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও অভিগম্য অভিধান।
.
নিচের কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
  1. পাকা > পাক্কা
  2. শুনিয়া > শুনে
  3. ধাইমা > দাইমা
  4. মাছুয়া > মেছাে
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ধাইমা > দাইমা
উত্তর
সঠিক উত্তর:
ধাইমা > দাইমা
ব্যাখ্যা
• 'ধাইমা > দাইমা' — ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। 

• ব্যঞ্জন বিকৃতি : 
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন-
কবাট > কপাট,
ধােবা > ধােপা, 
ধাইমা > দাইমা ইত্যাদি।
--------------- 
অন্যদিকে, 
• দ্বিত্ব ব্যঞ্জন (Long Consonant) বা ব্যঞ্জনদ্বিত্বা :
- কখনাে কখনাে জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা।
- যেমন – পাকা > পাক্কা, সকাল > সক্কাল ইত্যাদি।

• অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
- যেমন: করিয়া থেকে অপিনিহিতির ফলে ‘কইরিয়া’ কিবা বিপর্যয়ের ফলে ‘কইরা’ থেকে অভিশ্রুতিজাত করে। 
এরূপ: 
শুনিয়া > শুনে, বলিয়া > বলে, হাটুয়া > হাউটা > হেটো, মাছুয়া > মেছাে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
চর্যাপদের ইংরেজি অনুবাদ গ্রন্থ 'Mystic Poetry of Bangladesh' এর লেখক কে?
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. ফখরুল আলম
  3. হাসনা জসীমউদ্‌দীন মওদুদ
  4. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
হাসনা জসীমউদ্‌দীন মওদুদ
উত্তর
সঠিক উত্তর:
হাসনা জসীমউদ্‌দীন মওদুদ
ব্যাখ্যা
• চর্যাপদের ইংরেজি অনুবাদ 'Mystic Poetry of Bangladesh': 
- নেপালের রাজদরবারে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন বাংলার প্রাচীন নিদর্শন চর্যাপদ।
- তারপর চর্যাপদ নিয়ে কিছু গবেষণা হয়েছে। কিন্তু গবেষকদের নির্ভর করতে হয়েছে তিব্বতি ও মঙ্গোলীয় ভাষায় অনূদিত চর্যাপদ-এর ওপর।
- হাসনা জসীমউদ্‌দীন মওদুদ চর্যাগুলোর ইংরেজি অনুবাদ করেছেন তালপাতার মূল পাণ্ডুলিপি থেকে।

• Hasna has written several books, including:

- Where Women Rule: South Asia, Haranand, Delhi, 2017
- Mystical Poetry of Bangladesh, Haranand, Delhi, 2017
- Revisiting China After 32 Years, 2011
- Eastern Himalayan Culture, Ecology and People, 2001
- A Thousand Year Old Bengali Mystic Poetry, 1992
- Women in China, Vikas, New Delhi

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, ১ লা এপ্রিল, ২০১৭, THE LAKSHMI MITTAL AND FAMILY SOUTH ASIA INSTITUTE, HARVARD UNIVERSITY.
.
নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য ষ হয়নি?
  1. পাষাণ
  2. ভাষণ
  3. রোষ
  4. বর্ষা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বর্ষা
উত্তর
সঠিক উত্তর:
বর্ষা
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে 'ষ'-এর প্রয়োগ রয়েছে।
- যেসব তৎসম শব্দে 'ষ' রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'ষ'-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।

- কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন -
- ষড়ঋতু,
- রোষ,
- কোষ,
- আষাঢ়,
- ভাষণ,
- ভাষা,
- ঊষা,
- পৌষ,
- কলুষ,
- পাষাণ,
- মানুষ,
- ঔষধ,
- ষড়যন্ত্র,
- ভূষণ,
- দ্বেষ ইত্যাদি।

অন্যদিকে, 
• ষ-ত্ব বিধান: 
- তৎসম শব্দে র এর পর 'ষ' হয়।
যেমন-
বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. উপরিভাগ
  2. প্রবেশাধিকার
  3. ভোটাধিকার
  4. মানবাধিকার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভোটাধিকার
উত্তর
সঠিক উত্তর:
ভোটাধিকার
ব্যাখ্যা
• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা — ভোটাধিকার।

অন্যদিকে,
- 'Surface' শব্দের পরিভাষা — উপরিভাগ।
- 'Human Right' শব্দের পরিভাষা — মানবাধিকার।
- 'Admittance' শব্দের পরিভাষা — প্রবেশাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
কবুতরের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পারাবত
  2. নোটন
  3. কপোত
  4. কলাপী
  5. পায়রা
সঠিক উত্তর:
কলাপী
উত্তর
সঠিক উত্তর:
কলাপী
ব্যাখ্যা
• কবুতরের সমার্থক শব্দ:
- কপোত,
- নোটন,
- পায়রা,
- পারাবত।

অন্যদিকে, 
ময়ূরের সমার্থক শব্দ:
- কলাপী, শিখী, শিখণ্ডী, বর্হী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি প্রমিত বাংলা অভিধান।
.
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্দিষ্ট
  2. প্রস্থিত
  3. বিরত
  4. নিবিষ্ট
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রস্থিত
উত্তর
সঠিক উত্তর:
প্রস্থিত
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ — 'প্রস্থিত'।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রবিষ্ট' শব্দের অর্থ- প্রবেশ করেছে এমন।

অন্যদিকে,
'প্রস্থিত' শব্দের অর্থ- চলে গেছে এমন।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' - বিরক্ত, 
'অনুমেয়' - অননুমেয়, 
'নিয়ত'-  বিরত, 
'প্রবিষ্ট' - প্রস্থিত, 
'দরদি'- নির্দয়, 
'উদ্ধত' -বিনীত, 
'উগ্র' -মৃদু / সৌম্য, 
'ঔদ্ধত্য' -বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
অভিধানের বর্ণানুক্রমে কোনটি আগে বসবে?
  1. তোয়া
  2. তৈয়ার
  3. তমসা
  4. তেল
  5. তরল
সঠিক উত্তর:
তমসা
উত্তর
সঠিক উত্তর:
তমসা
ব্যাখ্যা
• বর্ণের ক্রম অনুসারে অভিধানে বসবে: 
তমসা →তরল → তেল→ তৈয়ার → তোয়া।

• বাংলা অভিধানের বর্ণগুলোকে নিম্নোক্ত ক্রমে সাজাতে পারি:

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ,
ং, ঃ, ঁ,
ক, খ, গ, ঘ, ঙ,
চ, ছ, জ, ঝ, ঞ,
ট, ঠ, ড, ড়, ঢ, ঢ়, ণ,
ত, ৎ, থ, দ, ধ, ন,
প, ফ, ব, ভ, ম,
য, য়, র, ল,
শ, ষ, স, হ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
If a person is 'rumbustious', he/she is -
  1. Rowdy
  2. Cunning
  3. Prudent
  4. Restrained
  5. Coward
সঠিক উত্তর:
Rowdy
উত্তর
সঠিক উত্তর:
Rowdy
ব্যাখ্যা
• Rumbustious (adjective)
English Meaning: Noisy, energetic, and rough.
Bangla Meaning: হৈচৈপূর্ণ; হট্টগুলে; কোলাহলপূর্ণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Rowdy (adjective)
- হৈচৈকারী ও উচ্ছৃঙ্খল

খ) Cunning (adjective)
- ধূর্ত।

গ) Prudent (adjective)
- সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ

ঘ) Restrained (adjective)
- (বিশেষ করে) নিরাবেগ; নিয়ন্ত্রিত।

ঙ) Coward (noun)
- ভীরু; কাপুরুষ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে,
- If a person is 'rumbustious', he/she is Rowdy.

• Example sentences:
- The party was a noisy rumbustious affair.
- The shouting, swearing, and rumbustious chef returns for a new series next week.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
১০.
TOME : BOOK ::
  1. drone : dona
  2. shelf : encyclopedia
  3. metropolis : city
  4. hardcover : pulp
  5. roof : window
সঠিক উত্তর:
metropolis : city
উত্তর
সঠিক উত্তর:
metropolis : city
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
• Tome - বৃহৎ; ভারী গ্রন্থ।
• Book - বই; খাতা.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
- drone - পুং মৌমাছি।
- dona - মহাশয়া।
খ)
- shelf - তাক।
- encyclopedia - বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।
গ)
- metropolis - কোনো দেশের প্রধান নগর; মহানগরী; রাজধানী।
- city - বড় শহর; মহানগরী।
ঘ)
- hardcover - শক্ত মলাটে বাঁধানো বই।
- pulp - কাগজ তৈরির জন্য ব্যবহৃত কাঠ, বাঁশ ইত্যাদি থেকে প্রস্তুত মণ্ড।
ঙ)
- roof - ছাদ; চাল; (বাড়ি, গাড়ি ইত্যাদির)।
- window - জানালা।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Tome : Book :: metropolis : city.
- TOME মানে বৃহৎ ও গুরুত্বপূর্ণ বই  এবং BOOK মানে সাধারণভাবে যেকোনো বই।
- একইভাবে, METROPOLIS মানে বড় ও গুরুত্বপূর্ণ শহর। CITY মানে সাধারণভাবে যেকোনো শহর।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
What does the idiom "Throw down the gauntlet" mean?
  1. To give up easily
  2. To make peace
  3. To challenge someone
  4. To be careless
  5. To be conscious
সঠিক উত্তর:
To challenge someone
উত্তর
সঠিক উত্তর:
To challenge someone
ব্যাখ্যা
• The idiom Throw down the gauntlet" means - To challenge someone.

Throw down/pick up/take up the gauntlet (idiom)
English Meaning: To invite someone to fight or compete with you or to accept a challenge
Bangla Meaning: দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা/দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গ্রহণ করা।

• Example Sentence:
- A price war looks likely now that a leading supermarket has thrown down the gauntlet to its competitors.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
Identify the correctly spelled word.
  1. Postthoumous
  2. Posthoumous
  3. Postthumous
  4. Posthumous
  5. Postthomous
সঠিক উত্তর:
Posthumous
উত্তর
সঠিক উত্তর:
Posthumous
ব্যাখ্যা
• Posthumous (adjective)
English meaning: 
- Occurring, awarded, or appearing after the death of the originator.
- (of a child) born after the death of its father.
Bangla Meaning: 
- মরণোত্তর।
- (সন্তান) পিতার মৃত্যুর পর জাত বা জন্ম নেওয়া।

• Other Forms: 
- Posthumously (adverb) মরণোত্তরকালে।
- The prize was awarded posthumously.

• Example sentences:
- He was awarded a posthumous Military Cross.
- Newton was the posthumous son of an illiterate yeoman.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Which of the following sentences is correct?
  1. We heard the birds sing.
  2. We heard the birds were singing.
  3. We heard the birds singing.
  4. Both A + C
  5. None of these
সঠিক উত্তর:
Both A + C
উত্তর
সঠিক উত্তর:
Both A + C
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - Both A + B.
- অর্থাৎ, 
- We heard the birds sing এবং We heard the birds singing - বাক্য দুইটি সঠিক।

• কিছু কিছু verb আছে, যাদের পরে infinitive (to) উহ্য থাকে,  verb এর present form বসে এবং এদের সাথে (verb+ing) এর ব্যবহারও সঠিক। 
- এই verb গুলো হচ্ছে - Feel, hear, see, watch, notice, find.
• Hear, see, feel, watch, notice, find etc. + object + infinitive or -ing/ Hear or see someone/something to do something:
- We can use either the infinitive without to or the -ing form after the object of verbs such as hear, see, notice, and watch. 

• Here are some  examples demonstrating the use of bare infinitives (without "to") or gerunds (-ing form) after verbs like feel, hear, see, watch, notice, and find:

• Feel:
- I felt the earth shake. (bare infinitive)
- I felt my heart racing. (gerund)

• Hear:
- I heard him sing. (bare infinitive)
- We heard the children laughing. (gerund)

• See:
- I saw her leave the building. (bare infinitive)
- I saw them playing in the park. (gerund)

Watch:
They watched the sun set. (bare infinitive)
They watched the chef cooking. (gerund)

Notice:
Did you notice him arrive? (bare infinitive)
I noticed her smiling at me. (gerund)

Find:
We found the key lying on the floor. (gerund)
I found myself agree with her. (bare infinitive)
১৪.
Choose the word that is most similar in meaning to "Intransigent."
  1. Flexible
  2. Unyielding
  3. Compliant
  4. Submissive
  5. Acceptable
সঠিক উত্তর:
Unyielding
উত্তর
সঠিক উত্তর:
Unyielding
ব্যাখ্যা
Intransigent (adjective)
English Meaning: unwilling or refusing to change one's views or to agree about something.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (বিশেষত রাজনীতিতে) আপসহীন; অনমনীয়।
Example sentence: Her father had tried persuasion, but she was intransigent.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Flexible (adjective)
- নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।

খ) Unyielding (adjective)
- অদমনীয়, অদম্য 

গ) Compliant (adjective)
- অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

ঘ) Submissive (adjective)
- বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী

ঙ) Acceptable (adjective)
- গ্রহণযোগ্য; সন্তোষজনক।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Unyielding শব্দটি Intransigent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Find out the error in the sentence. If there is not any, choose No error.
If you don't treat a small cut promptly, especially in humid conditions, gangrene could set on and cause severe complications.
  1. promptly
  2. in
  3. gangrene
  4. set on
  5. no error
সঠিক উত্তর:
set on
উত্তর
সঠিক উত্তর:
set on
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - set on.
- এখানে, set on এর স্থলে set in বসলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence:
- If you don't treat a small cut promptly, especially in humid conditions, gangrene could set in and cause severe complications.

• set on (আনুষ্ঠানিক) এগিয়ে যাওয়া; আক্রমণের জন্য অগ্রসর হওয়া।
set on/upon somebody আক্রমণ করা।
be set on/upon doing something কিছু করতে বদ্ধপরিকর হওয়া

• Set in
English Meaning: When something unpleasant sets in, it begins and seems likely to continue in a serious way.
Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।

• Example sentences:
- This rain looks as if it has set in for the rest of the day.
- If you get bitten by a dog, you have to make sure the wound is cleaned well, or an infection could set in.
- Despair seems to have set in among the team.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Our goal is to improve conformity _____ customer requirements.
  1. by
  2. with
  3. through
  4. at
  5. from
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete sentence: Our goal is to improve conformity with customer requirements.
- আমাদের মূল উদ্দেশ্য হলো গ্রাহকের চাহিদার সাথে আমাদের সেবার সামঞ্জস্যতা আরও উন্নত করা।

Conformity (with)
• English Meaning:

- behaviour that follows the usual standards that are expected by a group or society.
- the process of a product being made as it was designed, without mistakes or faults.
• Bangla Meaning: 
- প্রথাগত রীতির অনুসরণ; স্বাভাবিকতা। in conformity with অনুসারে; সঙ্গতিপূর্ণ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
'A collection of written or spoken material stored on a computer and used to find out how language is used' -
  1. Corpus
  2. Analogy
  3. Compendium
  4. Anthology
  5. Bibliography
সঠিক উত্তর:
Corpus
উত্তর
সঠিক উত্তর:
Corpus
ব্যাখ্যা
• Corpus (Noun)
English Meaning: A collection of written or spoken material stored on a computer and used to find out how language is used.
Bangla Meaning: . নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা সংকলন।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) Analogy (noun)
English Meaning: A comparison between things that have similar features, often used to help explain a principle or idea
Bangla Meaning: অনুরূপ বস্তু, ঘটনা ইত্যাদিকে পাশাপাশি স্থাপন বা উপস্থাপন করে যুক্তি প্রদানের প্রক্রিয়ার সাহায্যে আংশিক সাদৃশ্য বা মিল; সাদৃশ্য বর্ণনা করা।

গ) Compendium (noun)
English Meaning: A short but complete account of a particular subject, especially in the form of a book:
Bangla Meaning: সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।

ঘ) Anthology (noun)
English Meaning: A collection of artistic works that have a similar form or subject, often those considered to be the best
Bangla Meaning: বিভিন্ন লেখক কিংবা একই লেখকের নির্বাচিত কবিতা বা গদ্য বা উভয়বিধ রচনাসমূহের সংকলন; কাব্যসংকলন; সাহিত্যসংকলন।

ঙ) Bibliography (noun)
English Meaning: A list of the books and articles that have been used by someone when writing a particular book or article
Bangla Meaning: কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা; লেখকের প্রামাণিকতা; সংস্করণ; প্রকাশনা সম্বন্ধীয় পঠনপাঠন।
১৮.
Rearrange the jumbled parts of the following sentence to produce the correct sentence.
Some achievements
P) have made
Q) happier and more comfortable
R) human life
S) of science
by providing innovative solutions
  1. QRSP
  2. PQRS
  3. RPSQ
  4. RSPQ
  5. SPRQ
সঠিক উত্তর:
SPRQ
উত্তর
সঠিক উত্তর:
SPRQ
ব্যাখ্যা
• সঠিক উত্তর টি হবে - SPRQ
- অর্থাৎ, Some achievements S) of science P) have made R) human life Q) happier and more comfortable (6) by providing innovative solutions

• Complete sentence: Some achievements of science have made human life happier and more comfortable by providing innovative solutions.
Bangla Meaning: বিজ্ঞানের কিছু অর্জন উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে সুখী ও আরামদায়ক করেছে
১৯.
The product of two numbers is 300, and the sum of their squares is 625. What is the sum of two numbers?
  1. 48
  2. 17
  3. 25
  4. 35
  5. None of the above
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

Question: The product of two numbers is 300, and the sum of their squares is 625. What is the sum of two numbers?

Solution:
Let the numbers be a and b.
As per the question:
ab = 300
a2 + b2 = 625

So,
(a + b)2 = a2 + b2 + 2ab
= 625 + 2 × 300
= 625 + 600
= 1225

∴ a + b = √1225 = 35

২০.
Find the greatest number, which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively.
  1. 135
  2. 127
  3. 147
  4. 119
  5. None of the above
সঠিক উত্তর:
127
উত্তর
সঠিক উত্তর:
127
ব্যাখ্যা
Question: Find the greatest number, which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively.

Solution:

The number on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively.
Hence, make the dividend completely divisible by the divisor. This is possible, if we subtract remainders from the dividend.
Therefore,
1657 - 6 = 1651
2037 - 5 = 2032

H.C.F. of 1651 and 2032 is 127. 127 is the common factor.
127 × 13 = 1651
Thus by adding 6, we get 1651 + 6 = 1657

Hence, the required answer is 127
২১.
Shamsul is younger than Kabir by 7 years, and the ratio of their ages is 7 : 9. What is the age of Shamsul?
  1. 20 years
  2. 27years
  3. 24.5 years
  4. 26.5 years
  5. None of the above
সঠিক উত্তর:
24.5 years
উত্তর
সঠিক উত্তর:
24.5 years
ব্যাখ্যা
Question: Shamsul is younger than Kabir by 7 years, and the ratio of their ages is 7 : 9. What is the age of Shamsul?

Solution:
Let the ages of Shamsul and Kabir be 7x and 9x respectively.

According to the Question:
7x = 9x - 7
⇒ 2x = 7
∴ x = 7/2 = 3.5

So, Shamsul's age = 7x = 7 × 3.5 = 24.5 years
২২.
10 pens costs Tk. 100 each. If half of the pens are sold at 10% loss then find at what price remaining each pen should be sold for making no loss and no profit.
  1. Tk. 90
  2. Tk. 130
  3. Tk. 100
  4. Tk. 120
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
Question: 10 pens costs Tk. 100 each. If half of the pens are sold at 10% loss then find at what price remaining each pen should be sold for making no loss and no profit.

Solution:
The total cost price of 10 pens = 10 × 100 = Tk. 1000

Selling price of 1 pen = 100 - (100 × 10%) = Tk. 90
Hence, the selling price of 5 pens = Tk. 450

Now, the selling price of the remaining 5 pens = 1000 - 450 = Tk. 550

Hence, the selling price of 1 pen = Tk. 110
২৩.
What is the factor of (x + 5)(x - 9) - 15?
  1. x + 5
  2. x - 6
  3. x - 10
  4. x + 10
  5. None of the above
সঠিক উত্তর:
x - 10
উত্তর
সঠিক উত্তর:
x - 10
ব্যাখ্যা
Question: (x + 5)(x - 9) - 15 এর উৎপাদক কোনটি?

Solution:
(x + 5)(x - 9) - 15
= x2 - 9x + 5x - 45 - 15
= x2 - 4x - 60
= x2 - 10x + 6x - 60
= x(x - 10) + 6(x - 10)
= (x - 10)(x + 6)
২৪.
Ashraf crosses a 600 m long street in 5 minutes, What is his speed?
  1. 7.2 km
  2. 7.8 km
  3. 8.4 km
  4. 9 km
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
Question: Ashraf crosses a 600 m long street in 5 minutes, What is his speed?

Solution:
Speed = 600/(5 × 60) m/sec
= 2 m/sec
= 2 × (18/5) km/hr
= 7.2 km/hr

[speed বা বেগের একক kmph বা, km/hr কিন্তু এখানে অপশনে একক শুধু km দেয়া; যা দূরত্বের একক। তাই উত্তর None of the above হবে]
২৫.
If 8 men can reap 40 acres in 12 days, then how many acres can 30 men reap in 20 days?
  1. 270 acres
  2. 250 acres
  3. 180 acres
  4. 230 acres
  5. None of the above
সঠিক উত্তর:
250 acres
উত্তর
সঠিক উত্তর:
250 acres
ব্যাখ্যা
Question: If 8 men can reap 40 acres in 12 days, then how many acres can 30 men reap in 20 days?

Solution: 
8 men can reap  in 12 days 40 acres
1 man can reap  in 1 day 40/(12 × 8) acres

∴ 30 men reap in 20 days = (40 × 600)/96
= 250 acres
২৬.
The average age of X, Y and Z was 25 years and that of Y and Z was 25 years. X’s present age is-
  1. 27 years
  2. 35 years
  3. 25 years
  4. 22 years
  5. None of the above
সঠিক উত্তর:
25 years
উত্তর
সঠিক উত্তর:
25 years
ব্যাখ্যা
Question: The average age of X, Y and Z was 25 years and that of Y and Z was 25 years. X’s present age is-

Solution:
The average of X, Y and Z is 25

So, the sum of their ages = 75
Now, the sum of Y and Z will be 50 (because their average is 25)

So age of X =75 - 50 = 25 years
২৭.
Two numbers are respectively 20% and 50% more than a third number. The ratio of the two numbers is-
  1. 4 : 7
  2. 2 : 3
  3. 2 : 5
  4. 4 : 5
  5. None of the above
সঠিক উত্তর:
4 : 5
উত্তর
সঠিক উত্তর:
4 : 5
ব্যাখ্যা
Question: Two numbers are respectively 20% and 50% more than a third number. The ratio of the two numbers is-

Solution:
Let the third number be x

Then, first number = 120% of x = 120x/100 = 6x/5
Second number = 150% of x = 150x/100 = 3x/2

∴ Ratio of first two numbers = 6x/5 : 3x/2
= 12x : 15x
= 4 : 5
২৮.
A mixture of 20kg of spirit and water contains 10% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
  5. None of the above
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: A mixture of 20kg of spirit and water contains 10% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?

Solution:
In 1st mixture, water = 20 of 10%
= 20 of 10/100
= 2 kg

So, Spirit = 20 - 2
= 18 kg

Let,
The volume of water has to be mixed x litre

ATQ,
18/(2 + x) = 75/25
⇒ 18/(2 + x) = 3/1
⇒ 3(2 + x) = 18
⇒ 6 + 3x = 18
⇒ 3x = 18 - 6
⇒ 3x =12
⇒ x = 4
২৯.
What is the average of the sum of the first 11 logical terms of the Fibonacci series if the series starts with zero?
  1. 7
  2. 9
  3. 15
  4. 17
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
Question: What is the average of the sum of the first 11 logical terms of the Fibonacci series if the series starts with zero?

Solution:
The first 9 logical terms of the Fibonacci series if the series starts with zero = 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55
So, the average = (0 + 1 + 1 + 2 + 3 + 5 + 8 + 13 + 21 + 34 + 55)/11
= 143/11
= 13
৩০.
X, Y, Z subscribe Tk. 50,000 for a business. X subscribes Tk. 4000 more than Y and Y Tk. 5000 more than Z. Out of a total profit of Tk. 35,000, X receives-
  1. Tk. 14,700
  2. Tk. 12,700
  3. Tk. 14,500
  4. Tk. 11,700
  5. None of the above
সঠিক উত্তর:
Tk. 14,700
উত্তর
সঠিক উত্তর:
Tk. 14,700
ব্যাখ্যা
Question: X, Y, Z subscribe Tk. 50,000 for a business. X subscribes Tk. 4000 more than Y and Y Tk. 5000 more than Z. Out of a total profit of Tk. 35,000, X receives-

Solution:
Let, Z subscribes p taka
Y subscribes p + 5000 taka
X subscribes p + 5000 + 4000
= p + 9000 taka

p + p + 5000 + p + 9000 = 50000
⇒ 3p + 14000 = 50000
⇒ 3p = 36000
⇒ p = 12000 taka

X receives = {(p + 9000)/50000} × 35000
= (21000/50000) × 35000
= 14700 taka
৩১.
A man buys a pen for 10% less than its value and sells it for 10% more than its value. His gain or loss percentage is-
  1. No profit, no loss
  2. 20% profit
  3. Less than 20% profit
  4. More than 20% profit
  5. None of the above
সঠিক উত্তর:
More than 20% profit
উত্তর
সঠিক উত্তর:
More than 20% profit
ব্যাখ্যা
Question: A man buys a pen for 10% less than its value and sells it for 10% more than its value. His gain or loss percentage is-

Solution:
Let, the value of pen is x taka

Buying price = x - 0.1x
= 0.9x taka

Selling price = x + 0.1x
= 1.1x taka

Profit = 1.1x - 0.9x = 0.2x taka

Profit percentage = (0.2x/0.9x) × 100%
= (200/9)%
= 22.22%
৩২.
A whole number is added to 200 and the same number is subtracted from 200. The sum of the resulting numbers is-
  1. 300
  2. 400
  3. 500
  4. 350
  5. None of the above
সঠিক উত্তর:
400
উত্তর
সঠিক উত্তর:
400
ব্যাখ্যা
Question: A whole number is added to 200 and the same number is subtracted from 200. The sum of the resulting numbers is-

Solution:
Let the whole number be x.

∴ (x + 200) + (200 - x)
= x + 200 + 200 - x
= 400
৩৩.
Which of the following is the intelligence agency of India?
  1. Central Intelligence Agency
  2. Central Bureau of Investigation
  3. Defense Intelligence Agency
  4. National Intelligence Bureau
  5. Secret Intelligence Service
সঠিক উত্তর:
Central Bureau of Investigation
উত্তর
সঠিক উত্তর:
Central Bureau of Investigation
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:
• যুক্তরাষ্ট্র:
- Central Intelligence Agency (CIA),
- Defense Intelligence Agency (DIA),
- Fairfax,
- Federal Bureau of Investigation (FBI).

• বাংলাদেশ:
- National Security Intelligence (NSI),
- Criminal Investigation Department (CID),
- Detective Branch (DB).

• ভারত:
- Research and Analysis Wing (RAW),
- Central Bureau of Investigation (CBI).

• পাকিস্তান:
- Inter-Services Intelligence (ISI),
- Federal Investigation Agency (FIA).

• রাশিয়া:
- Federal Security Service (FSB).

• শ্রীলংকা:
- National Intelligence Bureau (NIB).

• যুক্তরাজ্য:
- M16/ Secret Intelligence Service (SIS).
- Military Intelligence, Section 6 (MI6).

• ইসরায়েল:
- MOSSAD.

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
৩৪.
In which year Maddhapara hard rock mine was discovered?
  1. In 1971
  2. In 1973
  3. In 1974
  4. In 1976
  5. In 1978
সঠিক উত্তর:
In 1974
উত্তর
সঠিক উত্তর:
In 1974
ব্যাখ্যা
কঠিন শিলা (Hard Rock):
- পাললিক শিলা থেকে পৃথক এবং সাধারণভাবে শক্ত, ঘন, কেলাসিত আগ্নেয় অথবা রূপান্তরিত শিলাকে কঠিন শিলা হিসেবে চিহ্নিত করা হয়।
- দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি পাওয়া গিয়েছে।
- আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৭৪।
- গভীরতা: ১২৮ মিটার।
- মজুদ: ১৭১ মেট্রিক টন।

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
৩৫.
Which strait separates Italy from Sicily?
  1. Strait of Gibraltar
  2. Bering Strait
  3. Bosphorus Strait
  4. Babel Mandeb Straits
  5. Strait of Messina
সঠিক উত্তর:
Strait of Messina
উত্তর
সঠিক উত্তর:
Strait of Messina
ব্যাখ্যা
মেসিনা প্রণালী:
- মেসিনা প্রণালী হলো সিসিলির পূর্ব প্রান্ত এবং দক্ষিণ ইতালিতে এর পশ্চিম প্রান্তের মধ্যবর্তী একটি সরু প্রণালী।
- এটি ইতালিকে সিসিলি থেকে আলাদা করেছে।
- এটি মধ্য ভূমধ্যসাগরের মধ্যে উত্তরে টাইরহেনিয়ান সাগরকে দক্ষিণে আয়োনিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে।

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালী: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- বেরিং প্রণালী: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বসফরাস প্রণালী: এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।
- বাবেল মান্দেব প্রণালী: আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।

উৎস: World Atlas.
৩৬.
Nijhum Island is located in the estuary of which river?
  1. Padma River
  2. Meghna River
  3. Jamuna River
  4. Pasur River
  5. Kirtankhola River
সঠিক উত্তর:
Meghna River
উত্তর
সঠিক উত্তর:
Meghna River
ব্যাখ্যা
নিঝুম দ্বীপ:
- নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।
- এর আয়তন ৯১ বর্গ কিলোমিটার।
- নিঝুম দ্বীপ হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিঝুম দ্বীপের অবস্থান।
- দ্বীপের তিন দিকে সাগর অন্যদিকে মেঘনার মোহনা।

উল্লেখ্য,
- প্রায় ১৪ হাজার ৫০ একরের দ্বীপটি ১৯৪০ সালের দিকে জেগে ওঠে।
- ওসমান নামের একজন বাথানিয়া তাঁর মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন।
- তখন তাঁর নামেই এই চরের নাম হয় ওসমান চর।
- এই দ্বীপে প্রচুর বালুর ঢিবি বা টিলা ছিল বলে স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চরও বলে ডাকত।
- আবার এ চরে প্রচুর ইচা মাছ (চিংড়ির স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতীর চরও বলা হতো।
- বর্তমানে নিঝুম দ্বীপ হিসেবে পরিচিত হলেও স্থানীয় লোকজন এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চর বলেই সম্বোধন করে।
- বাংলাদেশের বন বিভাগ সত্তরের দশকে এই দ্বীপে কার্যক্রম শুরু করে।
- নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য।
- দ্বীপের বিশেষ আকর্ষণ উভচর প্রজাতির মাছ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
Which is the Bangladesh's top employment sector?
  1. Leather and leather product
  2. Pharmaceuticals
  3. Ready-made garment
  4. Agriculture
  5. Service
সঠিক উত্তর:
Agriculture
উত্তর
সঠিক উত্তর:
Agriculture
ব্যাখ্যা
বাংলাদেশের শ্রমশক্তির শীর্ষখাত হলো কৃষিখাত।

খাতভিত্তিক:

• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।

⇒ রপ্তানি আয়:
- পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৮.
Parliament of which SAARC country is unicameral?
  1. Pakistan
  2. Nepal
  3. Bhutan
  4. India
  5. Maldives
সঠিক উত্তর:
Maldives
উত্তর
সঠিক উত্তর:
Maldives
ব্যাখ্যা
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।
- মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উল্লেখ্য,
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

অন্যদিকে,
- ভারত, পাকিস্তান, নেপাল ভুটান, আফগানিস্তানের সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
৩৯.
Where is the only state-owned refinery located in Bangladesh?
  1. Barisal
  2. Patuakhali
  3. Chittagong
  4. Narayanganj
  5. Bagerhat
সঠিক উত্তর:
Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Chittagong
ব্যাখ্যা
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড:
- বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
- এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অঙ্গ প্রতিষ্ঠান।
- এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
- কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
- একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে।
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
Which is the largest island country in the world?
  1. Japan
  2. Philippines
  3. Indonesia
  4. New Zealand
  5. Greenland
সঠিক উত্তর:
Indonesia
উত্তর
সঠিক উত্তর:
Indonesia
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।

অন্যদিকে,
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।

উৎস: Worldatlas.
৪১.
Which acid is used in automobile batteries?
  1. Sulfuric acid
  2. Hydrochloric acid
  3. Hydrofluoric acid
  4. Nitric acid
  5. Carbonic acid
সঠিক উত্তর:
Sulfuric acid
উত্তর
সঠিক উত্তর:
Sulfuric acid
ব্যাখ্যা
এসিড:
- সৌর প্যানেলে তৈরি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য সালফিউরিক এসিড (H₂SO₄) ব্যবহার করা হয়।
- বাসাবাড়িতে আইপিএস (IPS) চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তার অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো সালফিউরিক এসিড (H₂SO₄)।
- ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস।
- সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো অ্যামোনিয়াম নাইট্রেট (NH₄NO₃), অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄] ও অ্যামোনিয়াম ফসফেট [(NH₄)₃PO₄]।
- সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক এসিড (HNO₃), সালফিউরিক এসিড (H₂SO₄) এবং ফসফরিক এসিড (H₃PO₄) ব্যবহার করে।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪২.
Against which country was 'Operation Desert Storm' conducted?
  1. USA
  2. Afghanistan
  3. Palestine
  4. Iran
  5. None of above
সঠিক উত্তর:
None of above
উত্তর
সঠিক উত্তর:
None of above
ব্যাখ্যা
অপারেশন ডেজার্ট স্টর্ম চালিত হয় ইরাকের বিরুদ্ধে।

অপারেশন ডেজার্ট স্টর্ম:

- 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষিতে ইরাক বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল সে যুদ্ধের উদ্দেশ্য।
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে।
- ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধই ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- বহুজাতিক বাহিনীর আক্রমণের মুখে ২৮ ফেব্রুয়ারি ইরাকি বাহিনী পরাজয় বরণ করে।
- এই যুদ্ধ প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।

উৎস: Britannica.
৪৩.
What is the total production capacity of Matarbari power plant?
  1. 800 megawatt
  2. 1200 megawatt
  3. 1400 megawatt
  4. 2000 megawatt
  5. 2400 megawatt
সঠিক উত্তর:
1200 megawatt
উত্তর
সঠিক উত্তর:
1200 megawatt
ব্যাখ্যা
মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র:
- মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
- এই বিদ্যুৎ কেন্দ্রটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে অবস্থিত।
- মোট উৎপাদন ক্ষমতা: ১২০০ মেগাওয়াট।

⇒ প্রকল্পের নাম: মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট।
- সংস্থা: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)।

⇒ জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ির এই বিদ্যুৎকেন্দ্র।
- বাংলাদেশ সরকার ও জাইকার মধ্যে ১৬ জুন ২০১৪ ইং তারিখে একটি ঋণচুক্তি সম্পাদিত হয়।

উৎস: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৪৪.
Which Industrial Revolution introduced the internet?
  1. 1st Industrial Revolution
  2. 2nd Industrial Revolution
  3. 3rd Industrial Revolution
  4. 4th Industrial Revolution
  5. A & B
সঠিক উত্তর:
3rd Industrial Revolution
উত্তর
সঠিক উত্তর:
3rd Industrial Revolution
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
৪৫.
How long was the duration of the 1967 Arab-Israeli war?
  1. 6 days
  2. 13 days
  3. 37 days
  4. 48 days
  5. 54 days
সঠিক উত্তর:
6 days
উত্তর
সঠিক উত্তর:
6 days
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

⇒ ১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।

⇒ ২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৫৬ সালে।

⇒ ৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

⇒ ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

উৎস: World Atlas.
৪৬.
First oil reserve was discovered in Bangladesh in -
  1. 1974
  2. 1978
  3. 1984
  4. 1986
  5. 1988
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা
হরিপুর খনিজ তেল ক্ষেত্র:
- বাংলাদেশের দুটি খনিজ তেল ক্ষেত্র রয়েছে।
- বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি হরিপুর তেলক্ষেত্র।
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সালে তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয়।
- ১৯৯৪ সাল থেকে তেল উৎপাদনে স্থগিত হয়ে যায়।
- ১৯৮৭ থেকে ১৯৯৪ পর্যন্ত এই সাত বছরে তেলক্ষেত্রটি থেকে মোট প্রায় ৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালে সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে।
- পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ২৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
iii) বাংলাপিডিয়া।