পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
Part – 1: English Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ------------- পার্ট – ২: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) প্রাচীন যুগ - প্রাচীন জনপদ বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি; ii) মধ্যযুগ - মুসলিম শাসন, মুঘল, সুলতানি ও নবাবী আমলে বাংলা ও উপমহাদেশ; iii) উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও ইংরেজ শাসনামলে আন্দোলন সংগ্রাম ও উপমহাদেশের ইতিহাস। উৎস: বোর্ড বই (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংশ্লিষ্ট NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), বাংলাপিডিয়া অথবা যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
Which one is not a masculine gender?
  1. ক) Boar
  2. খ) Buck
  3. গ) Drone
  4. ঘ) Witch
ব্যাখ্যা
• 'Wizard' এর feminine gender হলো Witch.

অন্যদিকে,
• 'Boar' এর feminine gender হলো Sow.
• 'Buck' এর feminine gender হলো Doe.
• 'Lad' এর feminine gender হলো Lass.
• 'Drone' এর feminine gender হলো Bee.
.
The man who came here is a friend of ____.
  1. ক) her
  2. খ) hers
  3. গ) you
  4. ঘ) me
ব্যাখ্যা
• Possessive Pronouns: mine, hers, ours, yours, theirs 
- এদের পরে কোন noun বসে না।
- এদের আগে সাধারণত of বসে।
যেমন:
- The man who came here is a friend of hers.
- Pat's a great friend of mine.
.
The baby looked at _______ father.
  1. ক) his
  2. খ) her
  3. গ) its
  4. ঘ) it
ব্যাখ্যা
"IT" এর ব্যবহার:
(i) Inanimate object বা জড় পদার্থ বুঝাতে:
I have written a letter and I want to send it to my father.

(ii) Inferior animals বা ইতর প্রাণী বুঝাতে:
We have a dog and we love it very much.

(iii) উভয়লিঙ্গের baby বা শিশু বুঝাতে:
The child (or baby) is crying for its mother.
The baby looked at its father.

(iv) Subject রূপে sentence-এর প্রথমে
It is good to take exercise regularly.
It is bad to tell a lie.

(v) It কখনও কখনও object রূপে বসে :
I find it unscrupulous (অবিবেচক সূলভ) to tell him everything.
He thinks it fine to sacrifice. 
We have a dog and we love it very much.
.
I would like _______ information, please.
  1. ক) some
  2. খ) few
  3. গ) a
  4. ঘ) an
ব্যাখ্যা
প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।

Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।

মনে রাখুনঃ An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.

এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
.
Our men were forced to ________.
  1. ক) give away
  2. খ) give in
  3. গ) give up
  4. ঘ) give out
ব্যাখ্যা
• Give in (to somebody) আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা।
- Our men were forced to give in.
- She usually had to give in to her husband.

• Give something in যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।
It’s time for you to give in your examination papers.

• Give something away  অন্যকে যাওয়ার সুযোগ করে দেওয়া; ত্যাগ করা; ছেড়ে দেওয়া।
- This is my only chance and I’m not going to give it away.

• Give up চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।
- I can’t solve the problem, I give up.
- He has given up all hope of getting a state scholarship. 

• Give out শেষ হওয়া; নিঃশোষিত হওয়া।
- My patience is beginning to give out. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Could you _______ the money?
  1. ক) deal out
  2. খ) deal in
  3. গ) deal with
  4. ঘ) deal at
ব্যাখ্যা
• Deal out (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা।
- Could you deal out the money?
- The cards were fairly dealt.

• Deal somebody a blow; deal a blow at/to somebody
(ক) আঘাত বা প্রহার করা: The robber dealt me a blow on the head.
(খ) (লাক্ষণিক) আহত/ক্ষুব্ধ করা; মানসিকভাবে বিপর্যস্ত করা: The recession dealt many small businesses a severe blow.

• Deal in something ব্যবসা/কারবার করা।
- He deals in writing materials.

• Deal with somebody/at a place ব্যবসা/লেনদেন করা।
- He is a dishonest businessman, I do not deal with him.
- Do you deal at the shop?

• Deal  with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time. (
ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
(৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
What is the opposite gender of 'Poet'?
  1. ক) Princess
  2. খ) Poetess
  3. গ) Hostess
  4. ঘ) Actress
ব্যাখ্যা
• 'Poet' এর feminine gender হলো Poetess.

অন্যদিকে,
• 'Host' এর feminine gender হলো Hostess.
• 'Prince' এর feminine gender হলো Princess.
• 'Actor' এর feminine gender হলো Actress.
• 'Emperor' এর feminine gender হলো Empress.
.
I can _________ my parents to help me.
  1. ক) count down
  2. খ) count out
  3. গ) count among
  4. ঘ) count on
ব্যাখ্যা
Count on/upon নির্ভর করা।
- I can count on my parents to help me.

অন্যদিকে,
• Count among somebody/something গণ্য করা: He does not count me among his friends.
• Count down উলটো গোনা অর্থাৎ ১০, ৯, ৮...১ করে গোনা।
• Count out (মুষ্টিযুদ্ধে) ভূপাতিত করার পর দশ সেকেন্ড বা দশ গোনার মধ্যে উঠতে না-পারা: The boxer was counted out in the second round. count up মোট যোগফল বের করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Plural form of 'Memorandum' -
  1. ক) Memorandum
  2. খ) Memoranda
  3. গ) Memorandums
  4. ঘ) Both b+c
ব্যাখ্যা
• Memorandum এর Plural form হলো MemorandaMemorandums.

• Memorandum (noun) (plural memoranda or memorandums) (সংক্ষেপ memo)
(১) ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক।
(২) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১০.
He and his friend _____ home tasks together.
  1. ক) will do them
  2. খ) will do their
  3. গ) will do they
  4. ঘ) will do her/him
ব্যাখ্যা
• Personal pronoun এর ব্যবহারের নিয়ম:
(a) দুই বা তার বেশিসংখ্যক singular noun বা pronoun and দিয়ে যুক্ত হলে যাদের পরিবর্তে পরবর্তীতে ব্যবহৃত pronoun টি plural হবে।
- যেমন:
Rabu and Babu went to their class teacher.
He and his friend will do their home tasks together.

(b) কিন্তু and দ্বারা যুক্ত singular noun-গুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় হলে তাদের পরবর্তী pronounটি singular হবে।
- যেমন:
The secretary and lawyer is walking to his office.
১১.
What did you hanker ____ most when you were in prison?
  1. ক) after
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) into
ব্যাখ্যা
Hanker after/for something কোনোকিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া।
- What did you hanker after most when you were in prison?
- Even after all these years, I still hanker for a motorbike.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১২.
Which one is not a plural noun?
  1. ক) Media
  2. খ) Theses
  3. গ) Alumnae
  4. ঘ) Plateau
ব্যাখ্যা
Plateau এর plural form হলো Plateaus বা Plateaux।
• Plateau (noun) এর অর্থ মালভূমি।

অন্যদিকে,
• Medium (noun) (plural 'mediums' বা 'media') (১) মাধ্যম; যোগাযোগ রক্ষার উপায় বা যোগাযোগমাধ্যম- সংবাদপত্র, রেডিও, টিভি ইত্যাদি।
• Thesis (noun) (plural theses) যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য; (বিশ্ববিদ্যালয়ের উপাধিলাভের জন্য পেশকৃত) অভিসন্দর্ভ।
• Alumna  (noun) () (plural Alumnae) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৩.
It is not fit _____ human consumption.
  1. ক) to
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) on
ব্যাখ্যা
Fit (for) যোগ্য; উপযুক্ত; যোগ্যতাসম্পন্ন, উচিত; সঙ্গত।
- It is not fit for human consumption.
- It is not fit that you should abuse that innocent boy.

• Think/See fit (to do something) উপযুক্ত মনে করা; মনস্থির করা।
- I don’t see fit to comply with your request.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৪.
Which one is not an accurate sentence?
  1. ক) Whole Russia realized the loss.
  2. খ) The whole of India realized the loss.
  3. গ) All Russia realized the loss.
  4. ঘ) Eat the whole banana.
ব্যাখ্যা
• Whole Russia realized the loss - is not an accurate sentence.
Whole, the whole of, all: Singular common noun এর আগে the whole. (শুধু whole নয়) বসে।
যেমন:
Inc. Whole Russia realized the loss.
cor. The whole of Russia realized the loss.
or, All Russia realized the loss.

Inc. Eat whole banana.
cor. Eat the whole banana.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১৫.
Every student and every teacher should do _____ duties properly.
  1. ক) his
  2. খ) her
  3. গ) their
  4. ঘ) Both a+b
ব্যাখ্যা
• দুইটি বা তার বেশি singular noun 'and'—দ্বারা যুক্ত হলে তাদের পরবর্তী pronounটি plural হয়। কিন্তু ঐ noun গুলোর আগে যদি each বা every থাকে তাহলে তাদের পরে singular pronoun বসে।
- Every student and every teacher should do his/her (their নয়) duties properly.
- Each worker and each supervisor will get fifty taka for his/her (their নয়) one hour overtime work.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১৬.
Which one of the following options is correct?
  1. ক) This is a good pen, but any other pen would do. 
  2. খ) This is a good pen, but any other pens would do. 
  3. গ) He went to Rajshahi, Khulna, Bhanderkote, and other places.
  4. ঘ) All of them
ব্যাখ্যা
• Another + singular noun -এরূপে ব্যবহৃত হয়।
যেমন: Give me another mango.

• Other + plural noun -এরূপে ব্যবহৃত হয়।
যেমন: He went to Rajshahi, Khulna, Bhanderkote and other places.

• Any other + singular/ plural noun -এরূপে ব্যবহৃত হয়।
যেমন:
This is a good pen, but any other pen/pens would do. 
Akbar was greater than any other king/kings of India.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১৭.
The warning ____ his mind,
  1. ক) sank to
  2. খ) sank into
  3. গ) sank for
  4. ঘ) sank from
ব্যাখ্যা
Sink in; Sink into something ভিতরে প্রবেশ করা; মর্মস্থলে প্রবেশ করা।
- The warning sank into his mind, মনে গেঁথে গেছে; মনে বসে গেছে;
- The lesson hasn’t sunk in, মাথায় ঢোকেনি;
- The rain sank into the dry ground.

• Sink  in; Sink  into/to something (শারীরিক বা নৈতিক) অবনতি ঘটা বা অবনতিপ্রাপ্ত হওয়া; বিষয় বা নিমজ্জিত হওয়া। 
- He looked sunk in deep thought.
- Her cheeks had sunk in, গাল বসে গেছে;
- The old man is sinking fast, শীঘ্রই মারা যাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
I believe anyone can do anything if they really want to enough, can’t they? The underlined word is -
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Personal Pronouns: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন: I, me, you, him, it, they, etc.
- I believe anyone can do anything if they really want to enough, can’t they?
- You usually need a raincoat in Ireland. It rains a lot.
- We tend to avoid talking about money.
১৯.
I don't earn _______ money.
  1. ক) much
  2. খ) more
  3. গ) many
  4. ঘ) few
ব্যাখ্যা
Much: খুব বেশি অর্থে uncountable noun -এর পূর্বে Much ব্যবহার হয়।
- যেমন:
I don't earn much money. 
I don't have spare time these days.

• Many: খুব বেশি অর্থে countable noun -এর পূর্বে Many ব্যবহার হয়।
- Not many people have heard of him.
- Were there many cars on the road?
২০.
Which one is a correct sentence?
  1. ক) He behaved friendly with me.
  2. খ) She spoke lowly.
  3. গ) He lives like a miser.
  4. ঘ) She speaks very surly.
ব্যাখ্যা
• Friendly, lowly, surly, comely, lovely, likely, miserly adjective এর শেষে ly থাকলেও এরা adverb হিসাবে ব্যবহৃত হতে পারে না। এমন কি এদের কোন adverb form ও নেই। এসব ক্ষেত্রে adverb ব্যবহার করার প্রয়োজন হলে phrase ব্যবহার করতে হয়।
যেমন :
Adjective: He is very friendly.
Adverb:
Inc. He behaved friendly with me.
Cor. He behaved in a friendly way (manner) with me.

Adjective: He has a surly voice.
Adverb:
Inc. She speaks very surly.
Cor. She speaks in a surly voice/tone.

Adjective: The man is miserly.
Adverb:
Inc. He lives miserly.
Cor. He lives like a miser.

Adjective: She has a lowly voice.
Adverb:
Inc. She spoke lowly.
Cor. She spoke in a lowly voice.
২১.
People say I look just the same as my sister. Here, 'the same' is -
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
• The same-এর ব্যবহার: 
- The same কখনও কখনও demonstrative pronoun রূপে ব্যবহৃত হতে পারে। তখন এর পরে as ব্যবহৃত হয়। The same as - ঠিক একই রকম।
People say I look just the same as my sister.
They did the same as we.
Ram will do the same as Sham.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২২.
Not many people came, but _________ who did enjoyed themselves.
  1. ক) the few people
  2. খ) few people
  3. গ) little people
  4. ঘ) the little people
ব্যাখ্যা
• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
the Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।
- Not many people came, but the few people who did enjoyed themselves.
- I need to get a few things in town.
- A few rays of sunlight pierced the smoke.

• Little: সামান্য বা কিঞ্চিৎ অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little: অল্প বা স্বল্প অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The little: সামান্য যতটুকু আছে তার সবটুকু বুঝাতে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
- I had a little money in the bank.
- He gave a little smile.
- They had little money to spend.
২৩.
The boy who came yesterday is my brother. Here, 'who' is a/an -
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) preposition
  4. ঘ) pronoun
ব্যাখ্যা
Relative pronoun: যে pronoun পূর্বে উল্লেখিত কোন noun বা pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে Relative pronoun বলে। Who, which, that, what, but, as-এগুলো relative pronoun রূপে ব্যবহৃত হয়।

• Relative pronoun দু'টি বাক্যকে যুক্ত করেছে এবং একই সাথে পূর্ববর্তী বাক্যের noun কে নির্দেশ করেছে।

যেমন : The boy who came yesterday is my brother. (এখানে who দ্বারা boy কে নির্দেশ করা হচ্ছে।)

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২৪.
What is the superlative form of 'Little'?
  1. ক) worst
  2. খ) first
  3. গ) less
  4. ঘ) least
ব্যাখ্যা
• কতিপয় adjective এর comparative ও superlative অনিয়মিতভাবে গঠিত হয়।
যেমন :
- Bad, evil, ill এর Comparative- worse এবং Superlative- worst.
- Good, Well এর Comparative- better এবং Superlative- best.
- Little এর Comparative- less এবং Superlative- least.
- Much, many এর Comparative- more এবং Superlative- most.
- Fore এর Comparative- former এবং Superlative- foremost, first.
- Hinder এর Comparative- hinder এবং Superlative- hindermost.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২৫.
How often did he come? Here, 'How often' is -
  1. ক) Relative Adverbs
  2. খ) Interrogative Adverbs
  3. গ) Introductory Adverbs
  4. ঘ) Propositional Adverbs
ব্যাখ্যা
Interrogative Adverbs: এই adverb গুলো প্রশ্ন (Question) করার জন্য ব্যবহৃত হয়। এগুলো আবার স্থান (place), সময় (time), পরিমাণ (quantity) ইত্যাদি বুঝাতে পারে।

• উদাহরণ:
When did he go? (Time বুঝাচ্ছে)।
Where did he go ? (Place - বুঝাচ্ছে)
How did he go? (Manner বা উপায় বুঝাচ্ছে)
How are you now? (অবস্থা বুঝাচ্ছে)
How much did he buy? (পরিমাণ বুঝাচ্ছে).
How often did he come? (Frequency বা সংখ্যা বুঝাচ্ছে)
Why did he go? (Cause বা কারণ বুঝাচ্ছে)
২৬.
Which one is masculine gender?
  1. ক) Sun
  2. খ) nature
  3. গ) moon
  4. ঘ) earth
ব্যাখ্যা
 • Objects without life are often personified, that is, spoken of as if they were living beings and We then regard them as males or females.
- অর্থাৎ জড় পদার্থের উপরেও কখনো কখনো ব্যক্তিভাব আরোপিত হয়, তখন সেগুলোকে feminine or masculine gender ধরা হয়।
- এমন ক্ষেত্রে সাধারণত strength and violence বোঝাতে Masculine gender এবং beauty, gentleness and gracefulness  ইত্যাদি বোঝাতে Feminine gender ধরা হয়।

- The Sun, Summer, Winter, Time, Death, ইত্যাদি সর্বদাই masculine gender.
- The Moon, the Earth, Spring, Autumn, Nature, Liberty, Justice, Mercy, Peace, Hope, Charity, Ship হচ্ছে Feminine gender.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.
২৭.
I must buy _____ plants.
  1. ক) some
  2. খ) any
  3. গ) little
  4. ঘ) none of them
ব্যাখ্যা
• Any: অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সংখ্যা বুঝাতে negative ও interrogative বাক্যে countable noun এর পূর্বে Any ব্যবহার হয়।
- Do you have any money?

• Some: অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সংখ্যা বুঝাতে affirmative বাক্যে countable noun এর পূর্বে Any ব্যবহার হয়।
- I must buy some plants. They’re so nice.
২৮.
ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
  1. ভাস্কো-দ্য-গামা
  2. আলভারেঞ্জ ক্যাব্রাল
  3. বার্থলমিউ দিয়াজ
  4. আল বুকার্ক
ব্যাখ্যা
- বাংলায় ইউরোপীয়দের মধ্যে সবার আগে আসে পর্তুগিজরা।
- ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করার কয়েক দশক পর থেকেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে।
-  আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। কলম্বাস বিখ্যাত ইতালীয় নাবিক ছিলেন।
 
- উপমহাদেশে আসার অল্পদিনের মধ্যেই তাঁরা এদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি বন্দরে, সিংহলের নানাস্থানে এবং বাংলার হুগলী বন্দরে তাঁদের বাণিজ্য কুঠি স্থাপন করেন। 
- তাঁদের নৌ ও সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল।

- বাংলায় সবার শেষে আগমন করে ফরাসিরা।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী;  বাংলাপিডিয়া; ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় )
২৯.
উয়ারি-বটেশ্বর কোন সাম্রাজ্যের আমলে বিকশিত হয়?
  1. ক) মৌর্য
  2. খ) পাল
  3. গ) সেন
  4. ঘ) মোগল
ব্যাখ্যা
উয়ারি-বটেশ্বর
অবস্থান: 
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলার বেলাব ও শিবচর উপজেলার ৪ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে উয়ারি এবং বটেশ্বর গ্রামের অবস্থান। উয়ারি ও বটেশ্বর পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন গ্রাম হলেও প্রত্নতাত্ত্বিক নির্দেশন হিসেবে একসাথে উচ্চারণ করা হয় । গ্রাম দু'টি আশে-পশের সমতল ভূমি থেকে একটু উঁচু। পুরাতন ব্রহ্মপুত্র এবং আড়িয়াল খাঁ নদীর সঙ্গমস্থলের কাছে কয়রা নদীর দক্ষিণ তীরে উয়ারি এবং বটেশ্বর গ্রামের অবস্থান। সম্প্রতি আবিষ্কৃত হলেও এটি ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রত্নস্থান হিসেবে আলোচিত হচ্ছে।

উৎপত্তিঃ 
নব্যপ্রস্তর যুগের পর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে নগর সভ্যতার গোড়াপত্তন হতে থাকে। মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা অনুরূপ নগর সভ্যতা হিসেবে স্বীকৃত। মহাস্থানগড় এবং উয়ারি-বটেশ্বর হচ্ছে এর পরবর্তী প্রজন্মের নগর সভ্যতা। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে একটি দুর্গ নগর হিসেবে উয়ারি-বটেশ্বরের আত্মপ্রকাশ ঘটে বলে ধারণা করা হয়। গ্রিকো- রোমান গণিতবিদ টলেমি (Claudius Ptolemy, ১০০-১৭০খ্রি.) তাঁর Geographia গ্রন্থে উয়ারি-বটেশ্বরকে ‘সোনাগড়া’ বলে উল্লেখ করেছেন । তিনি ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেও অনুরূপ কিছু প্রাচীন বাণিজ্যিক নগরীর উল্লেখ করেছেন। 
 
মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত এই জনপদে ২৫০০ বছর পূর্বে সমৃদ্ধ সংস্কৃতির স্ফূরণ ঘটেছিল। কিন্তু এ সভ্যতা আধুনিক গ্রামীণ সভ্যতার নিচে চাপা পড়েছিল দীর্ঘকাল ।
 
উৎস : সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩০.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কোন কমিশন গঠিত হয়?
  1. ক) সাইমন কমিশন
  2. খ) নাথান কমিশন
  3. গ) ক্রিপস কমিশন
  4. ঘ) মর্লি মিন্টো কমিশন
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।
- উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর হলেন স্যার এ. এফ. রহমান।

উৎসঃ বাংলাপিডিয়া।
৩১.
কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করেন?
  1. ক) গিয়াসউদ্দিন আযম শাহ
  2. খ) শামসুদ্দিন ফিরোজ শাহ
  3. গ) ঈশা খাঁ
  4. ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
ব্যাখ্যা
শামসুদ্দিন ফিরোজ শাহ সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করেন। 
- ১২০০ হতে ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এ অঞ্চলে মুসলিম যুগের শাসনামল লক্ষ করা যায়।
-  ইতিহাসে এ সময়কে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। 
- এসময়ে নৌ-শিল্পের কিছুটা প্রসার ঘটে। রণতরীসহ পালতোলা যাত্রীবাহী বিভিন্ন ধরনের নৌকা এসময় তৈরী হয়েছিল।
- চট্টগ্রাম বন্দরের উন্নয়নও এসময় হয়েছিল। 
- ১৩০১ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহ বিনিময় প্রথা রহিত করে সোনারগাঁয়ে প্রথম মুদ্রার প্রচলন করেন। 
- বখতিয়ার-এর বঙ্গ বিজয় থেকে শুরু করে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠা পর্যন্ত এ ভূখন্ডের অর্থনীতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। 
 
- মধ্যযুগে শেরশাহের আমলে সমগ্র রাজত্বকে কতগুলো সরকার এবং পরগণায় বিভক্ত করা হয়। তখন জমির উৎপাদিত ফসলের এক-চতুর্থাংশ খাজনা হিসাবে কৃষকরা দিত। 
 
- বাদশা আকবরের আমলে ১৫৮২ খ্রিস্টাব্দে রাজা টোডরমল এ অঞ্চলের রাজস্ব বন্দোবস্তের তালিকা প্রস্তুত করেন।
 
উৎস : অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম;  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩২.
বাংলা নামের উৎপত্তি সম্পর্কে প্রথম ব্যাখ্যা কে প্রদান করেন?
  1. ক) ইলিয়াস শাহ
  2. খ) সম্রাট আকবর
  3. গ) আবুল ফজল
  4. ঘ) সম্রাট জাহাঙ্গীর
ব্যাখ্যা
- মোগল সম্রাট আকবরের ইতিহাস লেখক আবুল ফজল বাংলা নামের উৎপত্তির একটি ব্যাখ্যা দিয়েছেন। 
- তার মতে এদেশের প্রাচীন নাম ছিল ‘বঙ্গ'। 
- এর আগে আমরা অবশ্য একটি ছোট জনপদ হিসেবে বঙ্গ নামক অঞ্চলের সাথে পরিচিত হয়েছি। 
- আবুল ফজলের মতে প্রাচীনকালে এই বঙ্গ অঞ্চলের রাজারা ১০ গজ উঁচু ও ২০ গজ চওড়া প্রকাণ্ড ‘আল বা বাঁধ’ নির্মাণ করতেন।
-  এ থেকে বঙ্গ+আল=বঙ্গাল, বাঙ্গাল বা ‘বাঙ্গালা' নাম হয়েছে। 
- তবে একথা ঠিক মুসলিম আমলের পূর্বে ‘বঙ্গ’ ও বাঙ্গালা বাংলার অংশ বিশেষের নাম ছিল।
-  আবুল ফজল সে সময়ের বাংলার একটি সীমা এঁকেছেন।
-  তার মতে বাংলা চট্টগ্রাম থেকে রাজমহলের নিকট তেলিয়াগর্হি পর্যন্ত চারশত ক্রোশ লম্বা ছিল। 
- পূর্ব ও উত্তর দিক ছিল পাহাড়ে ঘেরা । বাংলার দক্ষিণে ছিল সাগর আর পশ্চিমে বিহার প্রদেশ। তখন প্রদেশগুলোর নাম হয় 'সুবা’। সুবা বাংলা তখনও চট্টগ্রাম থেকে তেলিয়া গর্হি পর্যন্ত বিস্তৃত ছিল। 
- ব্রিটিশ শাসন যুগেও সীমারেখার তেমন কোন পরিবর্তন হয়নি। 
- তখন চট্টগ্রাম থেকে রাজমহল এবং হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলার বিস্তার ছিল। 
- ১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত সিলেট জেলা ছিল আসামের সাথে যুক্ত। পরে তা আবার বাংলাদেশের সাথে যুক্ত হয় ।
 
উৎস : ইতিহাস, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৩.
কোন মুগল সম্রাট 'বাংলা বর্ষপঞ্জি' প্রবর্তন করেন?
  1. ক) সম্রাট আওরঙ্গজেব
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট শাহজাহান
  4. ঘ) সম্রাট জাহাঙ্গীর
ব্যাখ্যা
• ১৫৮৪ খ্রিস্টাব্দে সম্রাট আকবর প্রবর্তন করেন বাংলা বর্ষপঞ্জি
• এই নতুন বর্ষপঞ্জিটি প্রথমে তারিখ-ই-এলাহী নামে পরিচিত ছিল ।
• ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ বা ১১ মার্চ এটি বঙ্গাব্দ নামে প্রচলিত হয়।
• নতুন এই সালটি আকবরের রাজত্বের ঊনত্রিশতম বর্ষে প্রবর্তিত হলেও তা গণনা করা হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর থেকে, কারণ এদিন আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন।
• তারিখ-ই-এলাহীর উদ্দেশ্য ছিল আকবরের বিজয়কে মহিমান্বিত করে রাখা এবং একটি অধিকতর পদ্ধতিগত উপায়ে রাজস্ব আদায়ে সহায়তা করা।
• এর পূর্বে মুগল সম্রাটগণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে হিজরি বর্ষপঞ্জি ব্যবহার করেতেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৪.
মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন কে?
  1. ক) খাজা সলিমুল্লাহ
  2. খ) সৈয়দ আহমদ খান
  3. গ) মুহাম্মদ আলী জিন্নাহ
  4. ঘ) আব্দুল লতিফ
ব্যাখ্যা
• ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
• বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তার প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
• নওয়াব খাজা সলিমুল্লাহ, নবাব ভিকার-উল মুলক, সুলতান মুহাম্মদ শাহ আগা খান প্রমুখের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
• নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন না।
• মুহম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম ‍লীগে যোগ দেন। তবে ত্রিশের দশকের মাঝামাঝি থেকে জিন্নাহর নেতৃত্বেই ‍মুসলিম লীগ ব্রিটিশ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৫.
ইবনে বতুতা রচিত কোন গ্রন্থে চতুর্দশ শতকে বাংলার আর্থ সামাজিক অবস্থার চিত্র পাওয়া যায়?
  1. ক) কিতাবুল রেহালা
  2. খ) আন-নহর উল-আয্রাক
  3. গ) ইবনে জুযাই
  4. ঘ) আল রিহবাত
ব্যাখ্যা
- ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন।
- তিনি ১৩৩৪ সালে ভারতে ও ১৩৪৬ সালে বাংলায় ভ্রমণ করেন।
- তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহালা বা সফরনামা।
- তাঁর ‘কিতাবুল রেহালা’ নামক গ্রন্থে সমসাময়িক বাংলায় আর্থ-সামাজিক অবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
-  ইবনে বতুতা সিলেটের প্রখ্যাত সাধক হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেন।
- তিনি বাংলার নামকরণ করেন ‘দোযখ-ই-পুর নিয়ামত’ বা প্রাচুর্যপূর্ণ নরক।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাপিডিয়া।
৩৬.
বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন -
  1. ক) চার্লস (তৃতীয়)
  2. খ) হেনরি (সপ্তম)
  3. গ) জর্জ (পঞ্চম)
  4. ঘ) হেনরি (দ্বিতীয়)
ব্যাখ্যা
- ভারতের বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বংলা প্রেসিডেন্সিকে দুই ভাগ করেন এই বিভক্ত ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেসের বিরোধিতা চরমপন্থী নেতাদের আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হওয়ায় ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত করেন।
- রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রধের ঘোষণা দেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৭.
বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড রিপন
  2. খ) লর্ড ডালহৌসি
  3. গ) লর্ড কার্জন
  4. ঘ) লর্ড ডালহৌসি
অনির্ধারিত
ব্যাখ্যা
- ব্রিটিশ ভারতের ১৮৫৬ সালে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন।
- বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাপক প্রচেষ্টা চালান।
- তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের পাশাপাশি বহুবিবাহ ও বাল্যবিবাহ নিষিদ্ধকরণে সংগ্রাম করেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলের বিয়ে দেন একজন বিধবা'র সাথে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৮.
কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়?
  1. ক) শ্যামাপ্রসাদ মুখার্জী
  2. খ) চিত্তরঞ্জন দাশ
  3. গ) সুভাষচন্দ্র বসু
  4. ঘ) চিত্তরঞ্জন দত্ত
ব্যাখ্যা
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালের ডিসেম্বরে বাংলার হিন্দু ও মুসলিম নেতাদের মধ্যে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
- মুসলমানদের পক্ষে আব্দুল করিম, মুজিবুর রহমান, আকরম খাঁ, মনিরুজ্জামান ইসলামাবাদী, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ প্রতিনিধিত্ব করেন।
- ১৯২৫ সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু হলে বেঙ্গল প্যাক্ট তার গুরুত্ব হারায়।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৩৯.
কোন শাসনামলে বাংলায় কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়?
  1. ক) গুপ্ত শাসন
  2. খ) হাবশী শাসন
  3. গ) পাল শাসন
  4. ঘ) সেন শাসন
ব্যাখ্যা
- পাল শাসনামলে দ্বিতীয় মহীপালের সময়ে উত্তরাধিকার সংক্রান্ত অন্ত:কলহের সময় বাংলায় এক বিদ্রোহ সংঘটিত হয় যা `কৈবর্ত বিদ্রোহ’ নামে পরিচিত।
- দেবপালের মৃত্যুর পর পাল রাজারা সামরিক শক্তিতে অনেকটা দুর্বল হয়ে পড়েন। 
- ৯৮৮ খ্রিস্টাব্দের পর বাংলার কিছু অংশ বিশেষ করে উত্তর-পশ্চিম বঙ্গ কম্বোজরাজ রাজ্যপালের অধীনে চলে যায়। 
- এরপর ১০৭৫ খ্রিস্টাব্দে বিদ্রোহী কৈবর্ত সম্প্রদায়ের সাথে সামন্তবর্গ একাত্মতা ঘোষণা করেন। 
- তাঁরা উচ্চ-পদস্থ রাজকর্মচারী দিব্যের নেতৃত্বে অত্যাচারী পাল রাজা দ্বিতীয় মহীপালকে পরাজিত করতে সক্ষম হন।
 - বাংলার ইতিহাসে এই প্রতিরোধ ‘কৈবর্ত বিদ্রোহ' হিসেবে পরিচিত।
 
- কৈবর্ত হলো বরেন্দ্র অঞ্চলের একটি জেলে সম্প্রদায়। ১০৮০ সালে দিব্য এর নেতৃত্বে কৈবর্তরা বরেন্দ্র অঞ্চলে পালদের পরাজিত করে ক্ষমতা দখল করে।
- তবে কৈবর্ত শাসন ছিলো স্বল্পস্থায়ী। ১০৮২ সালে দ্বিতীয় মহীপালের ভাই রামপাল কৈবর্ত শাসক ভীমকে পরাজিত করে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেন।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী, বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪০.
রোহিতগিরি কী?
  1. ক) দেবপর্বত
  2. খ) লালমাই পাহাড়
  3. গ) আনন্দবিহার
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
-  পূর্ব ও দক্ষিণ বাংলায় সবচেয়ে শক্তিধর রাজবংশ হচ্ছে চন্দ্রবংশ। 
- খ্রিস্টীয় দশম শতকের শুরুতেই চন্দ্রবংশের শাসন প্রতিষ্ঠিত হয় । 
- প্রায় দেড়শ বছর এই বংশ শাসনকার্য পরিচালনা করে । 
- এই বংশের প্রথম শক্তিধর রাজার নাম ত্রৈলোক্যচন্দ্র। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। 
- কুমিল্লার লালমাই পাহাড়কে সে যুগে বলা হতো রোহিতগিরি
-  ত্রৈলোক্যচন্দ্রের পিতা ছিলেন সুবর্ণচন্দ্র এবং পিতামহ ছিলেন পূর্ণচন্দ্র।
-  শক্তিধর ত্রৈলোক্যচন্দ্র হরিকেল দখল করেছিলেন। 
- এই সাথে তিনি চন্দ্রদ্বীপ (বরিশাল ও এর চারপাশের অঞ্চল) জয় করেন। একে একে তাঁর অধিকারে আসে বঙ্গ ও সমতট।
- ত্রৈলোক্যচন্দ্র প্রায় ত্রিশ বছর (আনুমানিক ৯০০-৯৩০ খ্রি.) শাসন করেন । 
 
======
 খড়গ বংশের শাসনের পর অষ্টম শতকের মাঝামাঝি একই অঞ্চলে দেববংশের উদ্ভব হয়। 
দেববংশের রাজাদের রাজধানী ছিল দেবপর্বতে। 
কুমিল্লার নিকট ময়নামতির দক্ষিণে ছিল এই দেবপর্বত। 
সমগ্র সমতট অঞ্চল জুড়ে দেবরাজাদের রাজত্ব ছিল। 
দেবরাজা আনন্দের রাজধানীতে ‘আনন্দবিহার' বলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয় । 
আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজাদের শাসন চালু থাকে । 
 

উৎস : ইতিহাস, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪১.
সিরিল জন র‌্যাডক্লিফ কোন দুটি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন?
  1. ক) বেঙ্গল ও পাঞ্জাব
  2. খ) ভারত ও পাকিস্তান
  3. গ) আসাম ও বেঙ্গল
  4. ঘ) ভারত ও বার্মা
ব্যাখ্যা
- ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারত শাসন আইনের অধীনে সিরিল জন র‌্যাডক্লিফকে ভারতে দুটি সীমানা নির্ধারণকারী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে।
- কমিশন দুটি হলো ‘বেঙ্গল বাউন্ডারি কমিশন’ এবং ‘পাঞ্জাব বাউন্ডারি কমিশন’।

- ১৯৪৭ সালের ৩ জুন র‌্যাডক্লিফ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ৮ জুলাই ভারত আসেন।
- তিনি ভারত বিভাগ, নতুন দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মানচিত্র এবং আন্তর্জাতিক সীমা নির্দেশ করে তাঁর রিপোর্ট পেশ করেন। - তাঁর পরিকল্পনা ভারতের ইতিহাসে র‌্যাডক্লিফ রোয়েদাদ হিসেবে পরিচিত।

উৎস: বাংলাপিডিয়া।
৪২.
মীরকাশিম ইংরেজদের হাতে চূড়ান্তভাবে পরাজিত হন -
  1. ক) গিরিয়ার যুদ্ধে
  2. খ) কাটোযার যুদ্ধে
  3. গ) মুঙ্গেরের যুদ্ধে
  4. ঘ) বক্সারের যুদ্ধে
ব্যাখ্যা
- ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ সংঘটিত হয় যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত।
- বক্সারের যুদ্ধে ঈংরেজদের নেতৃত্ব দেন মেজর মনরো।
- এই যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়।
- বক্সারের যুদ্ধকে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট হারানো বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা বিবেচনা করা হয়।
- এই যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার নামমাত্র টিকে থাকা স্বাধীনতা পুরোপুরি বিনষ্ট হয়। অন্যদিকে, ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের পথ আরও সুগম হয়।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৩.
ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় -
  1. ক) ৫ ফেব্রুয়ারি, ১৯৪৩
  2. খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৪০
  3. গ) ২৩ মার্চ, ১৯৪৩
  4. ঘ) ২৩ মার্চ, ১৯৪০
ব্যাখ্যা
১৯৪০ সালের ২৩শে মার্চ পাকিস্তানে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সাধারণ সভায় শেরে বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।

তার প্রস্তাবে বলা হয়,
ভারতের উত্তর-পশ্চিম ও পূর্ব এলাকাসমূহের মতো যে সকল অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ, সে সব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ’ (স্টেটস) গঠন করতে হবে যার মধ্যে গঠনকারী এককগুলি হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।

২৪শে মার্চ লাহোর প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। ১৯৪৬ সালের এপ্রিলে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব সংশোধন করে একাধিক রাষ্ট্রের (স্টেটস) পরিবর্তে কেবল একটি রাষ্ট্র (স্টেট) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৪.
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন -
  1. ক) ১৩ শতকের শেষ দিকে
  2. খ) ১২ শতকের প্রথম দিকে
  3. গ) ১৩ শতকের প্রথম দিকে
  4. ঘ) ১৪ শতকের প্রথম দিকে
ব্যাখ্যা
- তের শতকের প্রথম দিকে, ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন।
- উত্তর আফগানিস্তানের গরমশির (আধুনিক দস্ত-ই-মার্গ) এলাকার বাসিন্দা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন। 
- বখতিয়ার খলজী স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে তিনি গৌড়ের দিকে যাত্রা করেন।
- তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন। পূর্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪৫.
'ষাটগম্বুজ মসজিদ' কার আমলে নির্মিত হয়?
  1. ক) গিয়াসউদ্দিন আজম শাহ
  2. খ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ
  3. গ) সিকান্দার শাহ
  4. ঘ) জালালুদ্দিন মাহমুদ
ব্যাখ্যা
- নাসিরুদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-১৪৫৯) ছিলেন বাংলার সুলতান এবং সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এর বংশধর। 
- ১৪৩৫ সালে নাসিরুদ্দীন আবুল মুজাফফর মাহমুদ শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে আরোহণ করেন। 
- তাঁর সিংহাসনারোহণের ফলে প্রায় তেইশ বছর (১৪১২-১৪৩৫ খ্রি.) বিরতির পর ইলিয়াস শাহী বংশ পুনরায় বাংলার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- নাসিরুদ্দীন মাহমুদ শান্তিপ্রিয় লোক ছিলেন। তাঁর রাজত্বকালে বাংলা দিল্লি সালতানাতের সাথে কোন যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হয় নি।
 
তাঁর রাজত্বকালে নির্মিত মসজিদগুলির মধ্যে বাগেরহাটের খান জাহানের ষাটগম্বুজ মসজিদ, মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরে সরফরাজ খানের নির্মিত দুটি মসজিদ (১৪৪৩), গৌড়ের নিকটবর্তী এলাকায় জনৈক হিলালী কর্তৃক নির্মিত মসজিদ (১৪৫৫), ঢাকার বখত বিনত মসজিদ (১৪৫৫) এবং ভাগলপুরে খুরশীদ খানের মসজিদ (১৪৪৬) বিশেষভাবে উল্লেখযোগ্য।
 
 বাগেরহাটে খান জাহান আলীর সমাধিসৌধ এবং হজরত পান্ডুয়ায় জনৈক আল্লামার সমাধিসৌধ তাঁর রাজত্বকালে নির্মিত হয়।
 
উৎস : বাংলাপিডিয়া 
৪৬.
১৯৩৫ সালের ভারত শাসন আইন পাস করে —
  1. ক) ভারতের গভর্নর জেনারেল
  2. খ) ব্রিটিশ পার্লামেন্ট
  3. গ) কলকাতা কাউন্সিল
  4. ঘ) ভারত সচিবের কাউন্সিল
ব্যাখ্যা
- ১৯৩০ সালে ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এ সময় সাইমন কমিশন রিপোর্ট প্রকাশিত হলে ভারতীয় রাজনৈতিক দলসমূহ তা প্রত্যাখ্যান করে। ফলে ভারতে রাজনৈতিক সংকট দেখা দেয়। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসন ও ভারতের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়নের জন্য ব্রিটিশ সরকার গোলটেবিল বৈঠকের আয়োজন করে। 
 
লন্ডনে গোলটেবিল বৈঠকের তিনটি অধিবেশন হয়। তবে এতে শাসনতান্ত্রিক সমস্যার কোন সমাধান হয়নি। বরং ইতোমধ্যে ঘোষিত সাম্প্রদায়িক রোয়েদাদকে কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।
 এমতাবস্থায় ১৯৩৩ সালে ব্রিটিশ সরকার তিনটি গোলটেবিল বৈঠকের আলোচনার আলোকে একটি শ্বেতপত্র প্রাকাশ করে। সাইমন কমিশন রিপোর্ট ও এ শ্বেতপত্রের আলোকে ১৯৩৪ সালে একটি পার্লামেন্টারী যুক্ত বাছাই কমিটি ভারতের জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রস্তুত করে । 
 
এ খসড়ার ভিত্তিতেই ১৯৩৫ সালের ব্রিটিশ পার্লামেন্টের উভয় হাউসে (লর্ডস সভা ও কমন্স সভা) ভারতের জন্য একটি নতুন শাসনতন্ত্র গৃহীত হয়। 
১৯৩৫ সালের ২ আগস্ট ব্রিটিশ রাজা আইনটিতে স্বাক্ষর দান করেন। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এ আইনটিই বিখ্যাত ‘ভারত শাসন আইন' নামে পরিচিত।
 
উৎস : ইতিহাস, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৭.
ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দানকারী দুদু মিয়ার পুরো নাম কী?
  1. ক) নেসার আলী
  2. খ) মুহাম্মদ মহসীন উদ্দীন
  3. গ) মীর লতিফ
  4. ঘ) শওকত বেগ
ব্যাখ্যা
- ফরায়েজী আন্দোলন  ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন।
- প্রাথমিক পর্যায়ে এ আন্দোলনের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার। কিন্তু পরবর্তী সময়ে এই আন্দোলনে আর্থ-সামাজিক সংস্কারের প্রবণতা লক্ষ্য করা যায়।
- ফরায়েজী শব্দটি ‘ফরজ’ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। কাজেই ফরায়েজী বলতে তাদেরকেই বোঝায় যাদের লক্ষ্য হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যসমূহ কার্যকর করা।
- এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।
- তিনি অবশ্য শব্দটিকে ব্যাপক অর্থে ব্যাখ্যা করেন। তাঁর মতে, অবশ্য পালনীয়ই হোক বা ঐচ্ছিকই হোক, কুরআন ও সুন্নাহ নির্দেশিত সকল ধর্মীয় কর্তব্যই এর অন্তর্ভুক্ত।
- শরীয়তউল্লাহ হজ্ব পালনের জন্য মক্কায় যান এবং সেখানে বিশ বছর অবস্থান করে হানাফি শাস্ত্রজ্ঞ শেখ তাহির সোম্বলের নিকট ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।
- দেশে ফিরে তিনি দেখতে পান যে, বাংলার মুসলমানদের একটি অংশ বহুবিধ স্থানীয় লোকাচার ও পর্ব-উৎসব পালনে উৎসাহী হয়ে ইসলামের মৌলিক শিক্ষার প্রতি চরম উদাসীন হয়ে উঠেছেন।
- সে কারণেই তিনি ফরায়েজী আন্দোলন শুরু করেন এবং কালক্রমে এ আন্দোলন সমগ্র পূর্ববঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে।
- ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসীনউদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন।
- ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজী আন্দোলনের সমাপ্তি ঘটে।

উৎসঃ বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪৮.
মুগল আমলে প্রদেশ শাসনের জন্য কোন দু'টি সমপর্যায় পদের বিধান ছিল?
  1. ক) সুবাদারী ও নবাবী
  2. খ) নবাবী ও দিউয়ানি
  3. গ) নিযামত ও নবাবী
  4. ঘ) সুবাদারী ও দিউয়ানি
ব্যাখ্যা
মুগল শাসনতন্ত্রে প্রদেশ শাসনের জন্য দু'টি সমপর্যায়ের পদের বিধান ছিল। 
একটি সুবাদারী, আরেকটি দিউয়ানি। 
সুবাদার ও দিউয়ান উভয় ব্যক্তিই সরাসরি দিল্লির সম্রাটের নিকট ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে বাধ্য ছিলেন। 
তাঁরা একে অপরকে প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা করতেন, কিন্তু একে অন্যকে তাঁর অধীন করতে পারতেন না। 
 
সুবাদারের দায়িত্ব ছিল বিচার, প্রতিরক্ষা ও সাধারণ প্রশাসন পরিচালনা, আর দিউয়ানের দায়িত্ব ছিল মূলত রাজস্ব (খাজনা) শাসন। 
তাই দিওয়ানী লাভের অর্থ রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করা। 
 
কোনো প্রাদেশিক শাসনকর্তা যেন স্বেচ্ছাচারী ও স্বাধীনতাকামী হয়ে না পড়ে সে উদ্দেশ্যেই এ ক্ষমতা বিভাজনের ব্যবস্থা ছিল । প্রশাসনিক দক্ষতা অর্জনও ছিল এই ব্যবস্থার আর এক লক্ষ্য। 
 
উৎস : ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়