উত্তর
ব্যাখ্যা
• "ভ্রাতুষ্পুত্র" শব্দের সঠিক উচ্চারণ - ভ্রাতুশ্পুত্ত্রো।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- ভাইয়ের ছেলে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন
• "ভ্রাতুষ্পুত্র" শব্দের সঠিক উচ্চারণ - ভ্রাতুশ্পুত্ত্রো।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- ভাইয়ের ছেলে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।
উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
দাঁড়ি বা পূর্ণছেদ:
- বাংলা ভাষায় দাঁড়ি একটি বহুল ব্যবহৃত যতিচিহ্ন। বাক্যের মধ্যে বক্তব্য সমাপ্ত হলে অথবা অর্থ সম্পূর্ণ হলে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে।
এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে:
- অনুজ্ঞাসূচক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- কাল একবার এসো।
- নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- সব সময় সত্য কথা বলবে।
- পরোক্ষ প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে দাড়ি ব্যবহার হয়। যেমন: সীমা জানতে চাইল রীমা কবে আসবে।
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
দ্বিজ বংশীদাস:
- মনসামঙ্গল গ্রন্থটি মধ্যযুগ এর অন্যতম শ্রেষ্ঠ কবি দ্বিজ বংশীদাস রচিত।
- দ্বিজ বংশীদাস পদ্মাপুরাণ বা মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি ছিলেন।
- তিনি কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন।
- কাব্যে ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ প্রভৃতি শব্দের ব্যবহার দেখে অনেকে মনে করেন, কবি সতেরো শতকে আবির্ভূত হন।
- দ্বিজ বংশীদাস সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্রাদি শাস্ত্রে পন্ডিত ছিলেন। সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
- বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা। কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে পিতা বংশীদাসরে পরিচয় তুলে ধরেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'শুভ্র' শব্দের অর্থ - শ্বেত, সাদা, শুক্ল, ধবল।
অন্যদিকে,
'প্রাংশু' শব্দের অর্থ - দীর্ঘকায়; উন্নত।
'হালকা' শব্দের অর্থ - ভারী নয় এমন; ফিকে।
'প্রাচীন' শব্দের অর্থ - অনাধুনিক, অভিজ্ঞ, বৃদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য।
ওষ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরচিত।
যেমন:
- পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:
- ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
- পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
- বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
- ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - মোটা।
উল্লেখ্য,
'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, রোগা, শীর্ণ।
'স্থূল' শব্দের অর্থ - বৃহৎকায়; মোটা।
অন্যদিকে,
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।
'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ - সাধু।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
শ্রীকান্ত:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি, অভয়া।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস:
- বড়দিদি,
- পরিণীতা,
- বৈকুণ্ঠের উইল,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- নিষ্কৃতি,
- শ্রীকান্ত,
- দত্তা,
- গৃহদাহ,
- দেনা-পাওনা,
- পথের দাব,
- শেষ প্রশ্ন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
স্বরসঙ্গতি:
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলাে ইত্যাদি।
অন্যদিকে,
অন্তর্হতি - ফলাহার > ফলার।
ধ্বনি বিপর্যয় - রিক্সা > রিসকা।
স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি - রত্ন > রতন।
উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
সপ্তমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে ) লোপ হয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- দিবায় নিদ্রা = দিবানিদ্রা,
- সত্যে আগ্রহ (নিষ্ঠা) = সত্যাগ্রহ,
- রথে আরোহণ = রথারোহণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'ছক্কাপাঞ্জা করা' বাগ্ধারার অর্থ - বড়ো বড়ো কথা বলা।
অন্যদিকে,
'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
'নয়-ছয়' অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
'নাক সিঁটকানো' অর্থ - অবজ্ঞা করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
সন্ধির নিয়ম:
- অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- পুনঃ + আয় = পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- পুনঃ + অপি = পুনরপি,
- অহঃ + অহ = অহরহ।
এরূপ - পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'রাত্রির মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ - মহানিশা।
অন্যদিকে,
রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
রাতের শিশির - শবনম।
রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যেমন:
- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি।
তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• শুদ্ধ বানান - কৃত্তিবাস।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
শব্দের অর্থ:
- মহাদেব, শিব।
- রামায়ণের বাংলা অনুবাদক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন:
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'আড়' বাংলা উপসর্গের ব্যবহার:
'বক্র' অর্থে - আড়চোখে, আড়নয়নে।
'আধা, প্রায়' অর্থে - আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা।
'বিশিষ্ট' অর্থে - আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি।
বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• "ফানুস" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- আকাশে উড়তে পারে এমন হাইড্রোজেন গ্যাস ভরে ফোলানো বেলুন।
- তপ্ত বাতাসের সাহায্যে আকাশে ওড়ে এমন বেলুন।
কিছু আরবি শব্দ:
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
‘বাঁধন-হারা':
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এটি ১৯২১ সালে 'মোস্লেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- পরে ‘বাধন-হারা' নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
• ক্ত-প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়।
যেমন:
- √গম্ + ক্ত = গত,
- √গ্রন্থ + ক্ত = গ্রথিত,
- √চুর্ + ক্ত = চূর্ণ,
- √ছিদ্ + ক্ত=ছিন্ন,
- √জন্ + ক্ত = জাত,
- √দা + ক্ত = দত্ত,
- √সৃজ্ + ক্ত = সৃষ্ট ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন।
- মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।
- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।
বিশেষ্য বর্গ:
- বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন:
- আমার ভাই পড়তে বসেছে।
- অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
অন্যদিকে,
ক্রিয়াবর্গ:
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গতৈরি করে।
যেমন:
- সে লিখছে আর হাসছে।
বিশেষণবর্গ:
- বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ।
যেমন:
- আমটা দেখতে ভারী সুন্দর।
- ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
- পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
Correct Answer: গ) stubborn.
Recalcitrant (Adj):
English Meaning: difficult to manage or operate.
Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।
Given Options:
ক) Obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Cooperative - সহযোগিতামূলক।
গ) Stubborn - একগুঁয়ে।
ঘ) Flexible - নমনীয়।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The meaning of the word "Recalcitrant" is - Stubborn.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Subject–Verb Agreement Rules অনুযায়ী
- If the subject is singular, the verb must be singular too.
- যখন subject singular হয় (thickness), তখন verb-এর সাথে s/es যোগ হয়।
Complete Sentence: The length of the ropes varies depending on their use.
Other Options:
ক) vary: plural form, incorrect for singular subject.
গ) have varied: present perfect plural, incorrect here.
ঘ) were variable: past tense plural + adjective, incorrect.
• Complete Sentence: Her argument was so cogent that it convinced even her harshest critics.
- তার যুক্তি এতটাই সবল ও যুক্তিসঙ্গত ছিল যে এটি এমনকি তার সবচেয়ে কঠোর সমালোচকদেরও প্রতিপন্ন/সমর্থন করতে বাধ্য করেছিল।
Cogent (Adj)
English Meaning: having power to compel or constrain.
Bangla Meaning: যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।
Other Options:
ক) tenuous - ক্ষীণ; সরু।
গ) weak - দুর্বল।
ঘ) vague - অস্পষ্ট।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
- উল্লিখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে - opening the door?
- Complete sentenece: Would you mind opening the door?
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
Example:
- Would you mind coming to my house?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving me some money?
Complete Sentence: Despite his callous demeanor, he was capable of great empathy.
- তার নির্মম আচরণ সত্ত্বেও, তিনি দুর্দান্ত সহানুভূতিতে সক্ষম ছিলেন।
Correct Answer: ক) callous.
Callous (Adj)
English Meaning: feeling or showing no sympathy for others : hard-hearted.
Bangla Meaning: বিচেতন; নিশ্চেতন; উদাসীন।
Other Options:
খ) compassionate - করুণাময়।
গ) articulate - স্পষ্টভাবে কথা বলা।
ঘ) suppress - দমন করা।
Complete Sentence: She has been working at the company for over five years.
- Bangla Meaning: তিনি গত পাঁচ বছর ধরে কোম্পানিতে কাজ করছেন।
Present Perfect Continuous Tense ব্যবহার করা হয় এমন কাজের জন্য যা অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে।
Structure: Subject + have/has been + verb(ing) + period of time.
• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
- এখানে for over five years নির্দেশ করছে কাজের সময়কাল, তাই has been working সঠিক।
Other Options:
ক) works → Simple Present, শুধুমাত্র নিয়মিত কাজ বোঝায়, কিন্তু সময়কাল ধরে চলা কাজ বোঝায় না।
গ) will work → ভবিষ্যতের কাজ বোঝায়, ভুল।
ঘ) worked → Simple Past, শুধুমাত্র অতীতের কাজ বোঝায়, এখনও চলছে বোঝায় না।
Complete Sentence: The professor was known for his pedantic lectures, which often bewildered students rather than enlightening them.
- প্রফেসর তাঁর পণ্ডিতি লেকচারের জন্য পরিচিত ছিলেন, যা শিক্ষার্থীদের জ্ঞান দেওয়ার পরিবর্তে প্রায়শই হতভম্ব করে দিত।
Pedantic (Adj)
English Meaning: disapproving: narrowly, stodgily, and often ostentatiously scholarly.
Bangla Meaning: পণ্ডিতি মনোভাবসুলভ।
Bewildered (Adj)
English Meaning: deeply or utterly confused or perplexed.
Bangla Meaning: হতভম্ব; বুদ্ধিভ্রষ্ট।
Other Options:
ক)
engaging - আকর্ষণীয়।
fascinated - মুগ্ধ।
গ)
simple - সরল।
clarified - নির্মল করা; উজ্জ্বল করা; পরিষ্কার করা।
ঘ)
concise - সংক্ষিপ্ত।
motivated - কারণগত।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Fastidious (adjective):
- English Meaning: Giving too much attention to small details and wanting everything to be correct and perfect.
- Bangla Meaning: খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।
Given Options:
ক) Finicky - আহার,পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে।
খ) Meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক।
গ) Lax - আলগা; ঢিলা; কোমল; অসতর্ক; শিথিল।
ঘ) Fussy - খুঁতখুঁতে।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "fastidious" is - Lax.
Source: Live MCQ Lecture.
Complete Sentence: His explanation was so obscure that no one could understand it.
Obscure (Adj)
English Meaning: not readily understood or clearly expressed.
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
Options:
lucid - স্পষ্ট।
coherent - সুসংগঠিত।
explicit - স্পষ্টভাবে প্রকাশিত।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
Correct Answer: গ) Let not the window be opened.
Active Voice: Do not open the window.
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence কে Passive Voice করতে হলে:
- বাক্যের শুরুতে Let বসে।
- Active Voice এ Do not থাকলে Passive Voice এ শুধু not বসে।
- Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
- be বসে।
- মূল Verb এর Past Participle বসে।
সুতরাং, নিয়ম অনুসারে, Passive voice: Let not the window be opened.
Arrange the following parts to form a meaningful sentence:
(P) before
(Q) such an intricate design
(R) had she seen
(S) rarely
- Correct Sequence: SRQP.
- Correct sentence: Rarely had she seen such an intricate design before.
- Translation: সে কদাচিৎ এমন জটিল নকশা দেখেছে।
Intricate (Adj)
English Meaning: difficult to resolve or analyze.
Bangla Meaning: জটিল; কুটিল; দুর্গম; দুর্বোধ্য।
Direct Speech: The teacher said to the students, “Work hard.”
Indirect Speech: The teacher advised the students to work hard.
• Imperative sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর এর নিয়ম:
- Subject + request/ order/ advice/ beg/ forbid বসে।
- Object বসে।
- to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসবে।
- নিয়মানুযায়ী person পরিবর্তিত হবে।
- Reported verb টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/ command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হবে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
An implicit comparison between two different things is: গ) Metaphor.
Metaphor:
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
• Metaphor এর কিছু উদাহরণ হলো-
- "Life is but a walking shadow."
- "She's all states, and all princes, I"
- "Revenge is a wild justice."
- ".He has a heart of stone."
- "All the world's a stage, And all the men and women merely players."
Other options,
ক) Analogy:
- a comparison between things that have similar features, often used to help explain a principle or idea.
খ) Personification: (ব্যক্তিরুপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরুপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।
যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.
ঘ) Hyperbole:
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়।
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়।
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।
• Example:
"Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils).
Source:
- An ABC of English Literature by M Mofizar Rahman.
- Live MCQ English Essence.
Correct Answer: ঘ) The lion is not more strong than the tiger.
• As ........ as যুক্ত Positive Degree-কে Comparative Degree- তে রূপান্তরিত করার নিয়ম:-
- শেষের Subject টি প্রথমে বসে,
- verb + not + Positive Degree--এর Comparative form,
- than + প্রদত্ত Sentence-এর প্রথম Subject.
Other Options:
ক) The lion is not as strong as the tiger.
- not as strong as → এটি Positive Degree, Comparative নয়।
খ) The lion is less strong than the tiger.
- less strong than → অর্থ পরিবর্তন হয়ে গেছে।
গ) The lion is more strong than the tiger.
- more strong than → অর্থ পরিবর্তন হয়ে গেছে।
Correct Answer: ঘ) The Waste Land.
• The Waste Land:
- T.S. Eliot রচিত বিখ্যাত কবিতা The Waste Land বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন।
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.
Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.
Other options,
ক) Pride and Prejudice: A novel by Jane Austen.
খ) Great Expectations: A novel by Charles Dickens.
গ) Babu Bangladesh: Book by Numair Atif Choudhury.
Source:
- Britannica.
- Live MCQ English Essence.
Complete Sentence: Nobody likes him, do they?
• No one, Nobody, Nothing, Scarcely, Barely, Hardly, Seldom ইত্যাদি যুক্ত sentence এর Tag question করার নিয়ম:
- Statement এ যদি neither, none, no one, nobody, nothing, scarcely, barely, hardly, hardly ever, seldom এদের যে কোন একটি word থাকে তাহলে এটি negative statement হিসেবে ধরা হয়।
- এরা negative অর্থ প্রকাশ করে।
- এদের পরবর্তী Tag এ এজন্য not বসে না।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।
- Auxiliary verb না থাকলে, মূল verb এর tense ও Person অনুযায়ী verb ব্যবহার করতে হবে।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
"Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend" এই বিখ্যাত লাইনটি William Shakespeare এর Hamlet নাটক থেকে নেওয়া হয়েছে।
• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.
• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.
Source:
- britannica.com
- Live MCQ English Essence.
Complex Sentence: Although he was tired, he continued working.
Compound Sentence: He was tired, but he continued working.
- প্রদত্ত Complex sentence টিতে এই দুটি স্বাধীন clause-কে "but" দিয়ে যুক্ত হয়েছে।
- যেহেতু মূল বাক্যের "Though" শব্দটি বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- তাই Compound Sentence-এ একই বৈপরীত্য বোঝানোর জন্য coordinating conjunction "but" ব্যবহার করতে হয়।
• Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ although উঠে যায়।
- ১ম Clause টি বসে।
- মাঝে But বসে।
- ২য় Clause টি বসে।
Bloomsbury Group হলো ইংল্যান্ডের একটি ছোট্ট সমিতি যেখানে সাহিত্যিক, দার্শনিক এবং শিল্পীরা অন্তর্ভুক্ত ছিলেন। - এই গোষ্ঠী প্রায় ১৯০৭ থেকে ১৯৩০ সাল পর্যন্ত লন্ডনের Bloomsbury এলাকাতে মিলিত হতো।
- তারা প্রধানত Clive, Vanessa Bell এবং Vanessa এর ভাই-বোন Adrian এবং Virginia Stephen (পরবর্তীতে Virginia Woolf) এর বাড়িতে মিলিত হতো।
- এই এলাকা ব্রিটিশ মিউজিয়ামের আশেপাশের অঞ্চল।
- তারা ২০শ শতকের শুরুতে লন্ডনের Bloomsbury এলাকাতে বসবাস করতেন এবং মিলিত হতেন।
• এই গোষ্ঠীর সদস্যরা নান্দনিক (aesthetic) এবং দার্শনিক (philosophical) বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন, সাধারণত নিরপেক্ষতা বা agnosticism-এর মানসিকতা নিয়ে। তাদের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল:
Source: Britannica.
• Correct sentence: Each of the students has a unique regestration number.
• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the students' হয়েছে।
- আর 'Each of the students' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে has ব্যবহার হয়েছে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Each of the student has a unique registration number.
- ভুল। কারণ, Each of এরপর সব সময় Plural Noun বসে। আর student এখানে singular অর্থে ব্যবহার করা হয়েছে।
গ) Each of the students have a unique registration number.
- ভুল। Each of the students এ "each" singular subhect নির্দেশ করছে কিন্তু এখানে singular verb ব্যবহার না হয়ে plural verb (have) ব্যবহার করা হয়েছে।
ঘ) Each of the students are a unique registration number.
- ভুল। Each of the students এ "each" singular subject নির্দেশ করছে কিন্তু এখানে singular verb ব্যবহার না হয়ে plural verb (are) ব্যবহার করা হয়েছে।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
Correct Answer: খ) obscure.
Abstruse (Adj)
English Meaning: difficult to comprehend: recondite.
Bangla meaning: দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়।
Given Options:
ক) Obvious: স্পষ্ট, সহজবোধ্য।
খ) Obscure: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
গ) Simple: সরল, সহজ।
ঘ) Superficial: বাহ্যিক, অগভীর।
- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "abstruse" is - Obscure.
Correct Answer: খ) Definitely.
Definitely (Adverb)
- English Meaning: in a definite way : in a way free of all ambiguity, uncertainty, or obscurity.
- Bangla Meaning: সুস্পষ্টভাবে; নিশ্চিতভাবে।
Example Sentences:
- She will definitely pass the exam if she studies hard.
- We are definitely going on vacation next month.
Correct Answer: গ) Eternal.
Ephemeral (Adj)
- English Meaning: lasting a very short time.
- Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
Given Options:
ক) Transient - স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।
খ) Fleeting - ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী।
গ) Eternal - চিরন্তন।
ঘ) Momentary - ক্ষণস্থায়ী; ক্ষণিক; ক্ষণিকের।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "ephemeral" is - Eternal.
• Correct answer: The information about the election gave peace to the mind.
• Information হলো Uncountable Noun.
- Uncountable Noun এর আগে a/an ব্যবহার করা যায় না এবং এর Plural form হয় না।
- নির্দিষ্ট তথ্য বোঝাতে the ব্যবহার করা হয়।
- Countable হিসেবে বোঝাতে “a piece of information” বলা যায়।
Information (Noun):
English Meaning: Facts or details provided or learned about something.
Bangla Meaning: কোনো বিষয় সম্পর্কে দেওয়া বা জানা তথ্য।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
Correct Answer: খ) to endure a painful situation.
Bite the bullet (phrase):
- English Meaning: to enter with resignation upon a difficult or distressing course of action.
- Bangla Meaning: অপছন্দ হলেও যেটা করতেই হবে, তা স্বীকার করে নেয়া।
Given Options:
ক) to avoid responsibility – দায়িত্ব এড়িয়ে চলা।
খ) to endure a painful situation – কষ্ট বা যন্ত্রণার মধ্যেও ধৈর্য ধরা।
গ) to speak aggressively – আগ্রাসীভাবে কথা বলা।
ঘ) to escape a danger – বিপদ থেকে বাঁচা/বিপদ এড়িয়ে যাওয়া।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
Question: 4 log 2 + log 7 =?
Solution:
4 log 2 + log 7
= log 24 + log 7
= log 16 + log 7
= log (16 × 7)
= log 112
Question: P is a girl and has the same number of brothers as sisters. Q is a boy and has thrice as many sisters as brothers. P and Q are the children of R. How many children does R have?
Solution: Let d and s represent the number of daughters and sons respectively.
Then, we have
d - 1 = s
⇒ d = s + 1
and
3(s - 1) = d
⇒ 3s - 3 = s + 1
⇒ 3s - s = 1 + 3
⇒ 2s = 4
⇒ s = 2
∴ d = 2 + 1 = 3
∴ Total children = 2 + 3 = 5
Question: The area of the floor of a museum is 500 square meters. How many unbroken tiles of dimension 10 x 20 cm2 will be required to cover the floor completely?
Solution:
Area of the floor = 500 square meters
Area of one tile = 10 × 20 cm2
=(10/100) × (20/100) m2
= .10 × .20 m2
= 0.02 m2
Therefore,
Tiles required = 500/.02
= 500/(2/100)
= 250 × 100
= 25,000 tiles
Question: If m/n = 1/4, then the value of (m2 + n2)/(m2 - n2) is-
Solution:
Given that,
m/n = 1/4
Now,
(m/n) = (1/4)
⇒ (m/n)2 = (1/4)2
⇒ m2/n2 = 1/16
∴ (m2 + n2)/(m2 - n2) = (1 + 16)/(1 - 16); [যোজন-বিয়োজন]
= 17/(- 15)
= - 17/15
Question: If x/a = 4, a/y = 6, a2 = 9, and ab2 = - 8, then x + 2y =?
Solution:
Square rooting the given equation a2 = 9 yields two solutions: a = 3 and a = - 3
In the equation ab2 = - 8, b2 is positive since the square of any nonzero number is positive.
Since ab2 = - 8 is a negative number, a must be negative.
Hence, keep only negative solutions for a. Thus, we get a = - 3
Substituting this value of a in the given equation x/a = 4 yields
x/(- 3) = 4
∴ x = - 12
Substituting of a = - 3 in the given equation a/y = 6 yields
- 3/y = 6
∴ y = - 3/6 = - 1/2
Hence, x + 2y = - 12 + 2(- 1/2)
= - 12 - 1
= - 13
Question: The average daily wage of 10 workers is Tk. 800. If the lowest wage is Tk. 650, then what is the possible maximum wage?
Solution:
10 জন লোকের মোট মজুরি (10 × 800) টাকা = 8000 টাকা
650 টাকা করে 9 জনের মজুরি = (650 × 9) = 5850 টাকা
∴ Possible maximum wage = (8000 - 5850) টাকা = 2150 টাকা।
Question: The present ratio of students to teachers at a certain school is 30 to 1. If the number of students were to increase by 50 and the number of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25 to 1. What is the present number of students?
Solution:
Let the number of student and teacher be represented by x and y, respectively.
x : y = 30 : 1
⇒ x/y = 30/1
⇒ x = 30y....................(1)
If the number of students increases by 50 and the number of teachers increases by 5
(50 + x) : (y + 5) = 25 : 1
⇒ (50 + x) / (y + 5) = 25/1
⇒ 50 + x = 25y + 125
⇒ 50 + 30y = 25y + 125
⇒ 30y - 25y = 125 - 50
⇒ 5y = 75
⇒ y = 75/5
⇒ y = 15
∴ Number of teachers = 15
And the number of students = 30 × 15 = 450
Question: The perimeter of a rectangle is 30cm. If the breadth of the rectangle is 6cm, then the ratio of the length and breadth will be-
Solution:
Let the length be x cm.
Now
2(6 + x) = 30
⇒ 6 + x = 15
⇒ x = 15 - 6
⇒ x = 9
∴ Length = 9 cm
∴ Required ratio = Length : Breadth
= 9 : 6
= 3 : 2
Question: A clock seen through a mirror shows quarter past five. What is the correct time shown by the clock?
Solution:
The time quarter past 5 is 5 : 15
প্রকৃতপক্ষে সময়
= 11 : 60 - আয়নায় দেখা সময়
= 11 : 60 - 5 : 15
= 6 : 45
Question: A worker was hired for 5 days. Each day, he was paid Tk. 20 more than what he was paid for the previous day of work. The total amount he was paid in the first 3 days of work equaled the total amount he was paid in the last 2 days. What was his starting pay?
Solution:
Let
Starting payment was = x
Salary for the 1st 3 days:
x, x + 20, x + 40
Salary for the last 2 days:
x + 60, x + 80
Now
sum of the salary of the 1st 3 days = sum of the salary of the last 2 days
x + x + 20 + x + 40 = x + 60 + x + 80
⇒ 3x + 60 = 2x + 140
⇒ 3x - 2x = 140 - 60
⇒ x = 80
∴ The starting payment was Tk. 80
Question: If a person invests Tk. 900 at 12% simple interest and Tk. 700 at 8% simple interest, how much interest will he receive after four years?
Solution:
এখানে,
I1 = p1n1r1
= (900 × 4 × 12)/100
= 432 টাকা
আবার,
I2 = p2n2r2
= (700 × 4 × 8)/100
= 224 টাকা
∴ মোট সুদ = (432 + 224) টাকা
= 656 টাকা
Question: The measurement of a rectangle is 8 feet by 6 feet. What is the area of the smallest circle that can cover this rectangle entirely (so that no part of the rectangle is outside the circle)?
Solution:
Here,
Diameter of the circle = √(82 + 62)
= √(64 +36)
= √100
= 10 feet
∴ Radius of the circle = 10/2 = 5 feet
∴ Area of the circle = π × 52 = π × 25 = 25π sq. feet
Question: The average monthly income of P and Q is Tk. 5000. The average monthly income of Q and R is Tk. 6050 and the average monthly income of P and R is Tk. 5400. Calculate the monthly income of Q.
Solution:
Let P, Q and R represent their respective monthly incomes. Then, we have:
P + Q = (5000 x 2) = 10000 .... (i)
Q + R = (6050 x 2) = 12100 .... (ii)
P + R = (5400 x 2) = 10800 .... (iii)
Adding (i), (ii) and (iii), we get:
2(P + Q + R) = 32900
∴ P + Q + R = 16450 .... (iv)
Subtracting (iii) from (iv),
We get Q = 5650
∴ Q's monthly income = TK. 5650
Question: A man sells 2 commodities for Tk. 3500 each, neither losing nor gaining in the deal. If he sold one commodity at a gain of 25%, then what is the cost price of another commodity?
Solution:
Total S.P. = Tk. 7000 and
Total C.P. = Tk. 7000
Let,
S.P. of 1st commodity = Tk. 3500
Gain on it = 25%
∴ C.P. of 1st commodity
= Tk. {(100/125)×3500}
= Tk. 2800
C.P. of 2nd commodity = Tk. (7000 - 2800) = TK. 4200
Question: Rima's height is 5.4". Eva is taller than Rima, but she is not taller than Promi. Promi is shorter than her cousin Rakib, but she is not shorter than Rima. Who is the tallest in the group?
Solution:
Rima's height = 5'4"
Eva > Rima
Eva's height > 5'4"
Eva is not taller than Promi.
So, height of Promi > 5'4" + x
Let
Promi's height = (5'4" + x ) + y
Promi < Rakib.
Rakib's height >( 5'4" + x) + y
Rakib > Promi > Eva > Rima
Therefore, Rakib is the tallest.
Question: The total marks obtained by a student in Bangla, English, and Mathematics together are 150 more than the marks obtained by him in Bangla. What is the average mark obtained by him in English and Mathematics together?
Solution:
Bangla + English + Mathematics = Bangla + 150
⇒ English + Mathematics = Bangla + 150 - Bangla
⇒ English + Mathematics = 150
∴ Required average = 150/2
= 75
Question: A train 360 m long passes a pole in 30 seconds. How long will it take to pass a platform 540 m long?
Solution:
সমাধান:
ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (360 + 540) মিটার = 900 মিটার
ট্রেনটি 360 মিটার অতিক্রম করতে সময় নেয় = 30 সেকেন্ড
ট্রেনটি1 মিটার অতিক্রম করতে সময় নেয় = 30/360 সেকেন্ড
ট্রেনটি 900 মিটার অতিক্রম করতে সময় নেয় = (30 × 900)/360 সেকেন্ড
= 75 সেকেন্ড
Question: In a factory, there are workers, executives and clerks. 70% of the employees are workers, 596 are executives and the remaining 334 employees are clerks. How many employees are there in the factory?
Solution:
Let
Total employee 100%
Executive and clerks (100 - 70)% = 30%
executive and clerks employee = 596 + 334 = 930
Now
30% employee = 930
∴ 1% employee = 930/30
∴ 100% employee = ( 930 × 100)/30 = 3100
Question: There are 5 doors to a lecture room. Two are red, and the others are green. In how many ways can a lecturer enter the room and leave the room from different colored doors?
Solution:
There are 2 red and 3 green doors. We have two cases:
The room can be entered from a red door (2 red doors, so 2 ways) and can be left from a green door (3 green doors, so 3 ways): 2 × 3 = 6
The room can be entered from a green door (3 green doors, so 3 ways) and can be left from a red door (2 red doors, so 2 ways): 3 × 2 = 6
Hence, the total number of ways = 6 + 6 = 12
Question: Kalam earns Tk. 7.50 per hour on days other than Friday and twice the rate on Friday. Last week he worked a total of 60 hours, including 8 hours on Friday. What is his earnings for the week?
Solution:
During the week, Kalam worked a total of 60 - 8 = 52 hours at a rate of Tk. 7.50 per hour.
On Friday, he worked 8 hours at a rate of Tk. 7.50 × 2 = Tk. 15.00 per hour.
Therefore, his total earnings for the week were (52 × 7.50 + 8 × 15) = Tk. 510
- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
- ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বাংলায় তুর্কি শাসনের প্রথম পর্যায় ধরা হয়।
- এ সময়ের শাসকরা পুরোপুরি স্বাধীন ছিলেন না।
- কেউ ছিলেন বখতিয়ারের সহবোদ্ধা খলজি মালিক, আবার কেউ তুর্কি বংশের শাসক।
- সবাই দিল্লির সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হিসেবে শাসন করতেন।
- পরবর্তীকালে অনেক শাসক দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন।
- কিন্তু তাঁদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি; দিল্লির আক্রমণে ব্যর্থ হয়।
- এ যুগ ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পূর্ণ।
- ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দেন ‘বুলগাকপুর’, অর্থ ‘বিদ্রোহের নগরী’।
- বখতিয়ার খলজির মৃত্যুর পর তাঁর সহযোদ্ধাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়।
- তাঁর তিনজন সহযোদ্ধা খলজি মালিক ছিলেন—মুহম্মদ শিরান খলজি, আলি মর্দান খলজি, হুসামউদ্দিন ইওজ খলজি।
- অনেকের ধারণা ছিল আলি মর্দান খলজি বখতিয়ার খলজির হত্যাকারী।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটারদের উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ।
• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬:
- ১১ ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।
- মোট সংসদীয় আসন- ৩০০টি।
- ভোট অনুষ্ঠিত হয়- ২৯৯টি আসনে। (শেরপুর-২ আসন প্রার্থী মৃত্যুবরণ করার কারনে সেই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন)
- মোট ভোট কেন্দ্র- ৪২,৭৭৯.
- বিদেশি পর্যবেক্ষক প্রায় ৫০০ জন (১৬টি দেশ)
নির্বাচনি ফলাফল:
⇒ বিএনপি ও মিত্র দল — ২১২ আসন।
• বিএনপি — ২০৯
• গণসংহতি আন্দোলন — ১ আসন।
• বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) — ১ আসন।
• গণঅধিকার পরিষদ (জিওপি) — ১ আসন।
⇒ জামায়াত ও মিত্র দল — ৭৭ আসন:
• জামায়াতে ইসলামী — ৬৮ আসন।
• জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — ৬ আসন।
• বাংলাদেশ খেলাফত মজলিস — ২ আসন।
• খেলাফত মজলিস — ১ আসন।
• ইসলামী আন্দোলন বাংলাদেশ — ১ আসন আসন।
⇒ স্বতন্ত্র — ৭ আসন।
⇒ স্থগিত — ৩ আসন।
• ফলাফল স্থগিত — ২আসন।
• ভোট স্থগিত — ১ আসন।
উৎস: নির্বাচন কমিশন।
- মাউন্ট লোগান কানাডার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এটি উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
- মাউন্ট লোগান উচ্চতা: ৫,৯৫৯ মিটার (১৯,৫৫১ ফুট)।
- অবস্থান: আলাস্কা সীমান্তের কাছে, দক্ষিণ-পশ্চিম ইউকনের ক্লুয়েন ন্যাশনাল পার্ক এবং রিজার্ভে।
- হিমবাহ: হাবার্ড এবং লোগান হিমবাহকে ভাসায়।
- উপ-শৃঙ্গ: ৫,০০০ মিটারের উপরে এগারোটি শৃঙ্গ।
- বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ভূ-প্রকৃতিগতভাবে বিশিষ্ট শৃঙ্গ।
- টেকটোনিক উত্থানের কারণে পর্বত এখনও ঊর্ধ্বমুখী।
- উচ্চতা নিশ্চিত: ১৯৯২ সালে জিপিএস অভিযানের মাধ্যমে কানাডার ভূতাত্ত্বিক জরিপ।
- তাপমাত্রা: উচ্চ মালভূমিতে শীতকাল -৪৫° সেলসিয়াসের কাছাকাছি।
উৎস: world atlas.
- বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন ২০২৬ সাল) মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর।
- মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হয়।
• বর্তমান নীতি সুদহার ১০ শতাংশ।
• মূল্যস্ফীতি লক্ষ্য: ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক নীতি চলবে।
• বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ।
• মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা জুন নাগাদ সাড়ে ১১ শতাংশ।
উৎস: প্রথম আলো।
২০২৬ নারী এশিয়া কাপ –
• আয়োজক দেশ: অস্ট্রেলিয়া।
• আয়োজনের তারিখ: ১–২১ মার্চ ২০২৬।
• দল সংখ্যা: ১২টি দল।
• গ্রুপ সংখ্যা: ৩টি গ্রুপ।
• প্রতি গ্রুপে দল: ৪টি দল।
• ম্যাচ সিস্টেম: প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে (মোট ৩টি ম্যাচ প্রতিটি দলের)।
• বাংলাদেশের গ্রুপ: গ্রুপ ‘বি’।
• বাংলাদেশের ম্যাচ: গ্রুপ ‘বি’-র তৃতীয় দল হওয়ায় বাংলাদেশকে গ্রুপপর্বের তিনটি ম্যাচ সিডনি ও পার্থ শহরে খেলতে হবে
টুর্নামেন্ট ফরম্যাট।
উৎস: এফসি অফিসিয়াল ওয়েব সাইট।
- ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
- ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দেয়, ‘অপারেশন লায়ন’স রোয়ার’।
- ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দেয়, ‘এপিক ফিউরি’ (EPIC FURY)।
অপরদিকে,
- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯তম ধাপের বড় মাত্রার হামলা শুরু করেছে ইরান।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই নতুন অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ফোর’।
- ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।
উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইরানে ইসরাইলের পরিচালিত অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযান পরিচালনা করছে ইরান।
উৎস: বিবিসি এবং প্রথম আলো।
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত।
এভারেস্ট পর্বত
- মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
- এটি দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত পর্বত যা চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
- তিব্বত এবং নেপালের সীমান্তে উত্থিত, লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে একটি টেকটোনিক সংঘর্ষ থেকে মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছিল।
- মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
- এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট।
উৎস: i) Britannica.
ii) National Geographic.
আন্তর্জাতিক নৌ মহড়া ‘মিলান-২০২২’
- বঙ্গোপসাগরে আয়োজিত ভারতীয় নৌবাহিনীর বৃহৎ সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’।
- সপ্তাহব্যাপী এই মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক বিমান অংশগ্রহণ করেছে।
- মূল উদ্দেশ্য নৌ-সহযোগিতা ও কৌশলগত সমন্বয় জোরদার করা।
- মহড়ায় ভারতসহ বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌযান অংশগ্রহণ করেছে।
- সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনম উপকূলে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এ।
উৎস: বিবিসি এবং প্রথম আলো।
- জামাল নজরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত বাঙালি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী এবং স্টিফেন হকিংয়ের একজন সহকর্মী। তিনি কৃষ্ণগহ্বর (Black Hole) ও মহাবিশ্বের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং এ বিষয়ে বাংলায় একটি বইও লিখেছেন।
বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলাম:
- বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে মৌলিক বিজ্ঞানে জামাল নজরুল ইসলামের মতো অবদান আর কারও নেই। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম তাঁর বাবার কর্মক্ষেত্র ঝিনাইদহে ২৪ ফেব্রুয়ারি ১৯৩৯ সালে।
- পেশাগতভাবে তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
- আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি ও মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের মতো জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা করেছেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাঁর সবচেয়ে বিখ্যাত বই 'কৃষ্ণগহ্বর’ (ব্ল্যাক হোল)।
- ছাত্রজীবনে তাঁর সমসাময়িক ও আজীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিস্ময়কর বিজ্ঞান-প্রতিভা স্টিফেন হকিং। কেমব্রিজ এবং পশ্চিমে শিক্ষার গবেষণা ও অধ্যাপনায় থাকাকালে তাঁর বন্ধু ও সুহৃদমহল গড়ে ওঠে বিশ্বের সেরা বিজ্ঞানীদের নিয়ে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাঁর শিক্ষক ফ্রিম্যান ডাইসন, পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, ভারতের সুব্রহ্মনিয়াম চন্দ্রশেখর, পাকিস্তানের আবদুস সালাম, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অমিয় বাগচী, তাঁর সহপাঠী জয়ন্ত নারলিকার, ব্রিটিশ অর্থনীতিবিদ জিম মার্লিস প্রমুখ।
- তাঁর গবেষণা আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে। তিনি এই ধারায় গবেষণা অব্যাহত রেখে পরবর্তীকালে লেখেন ফার ফিউচার অব দ্য ইউনিভার্স বা মহাবিশ্বের দূরবর্তী ভবিষ্যৎ।
- জামাল নজরুল ইসলাম দেশে গড়ে তুলেছেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র বা রিচার্স সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (আরসিএমপিএস), যেটি সম্পর্কে বলতে গিয়ে দেশের প্রবীণ পদার্থবিজ্ঞানী প্রফেসর এ এম হারুন-অর রশিদ ‘পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আগত খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, আপেক্ষিকতত্ত্ববিদ এবং বিশ্ব সৃষ্টি তাত্ত্বিকদের অবদান’ স্মরণ করে এ প্রতিষ্ঠানকে প্রফেসর ইসলামের শ্রেষ্ঠ কীর্তি আখ্যা দিয়েছিলেন।
- ২০১৩ সালের ১৬ মার্চ মধ্যরাতে এ মহান বিজ্ঞানী আমাদের ছেড়ে গেছেন।
উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো পত্রিকা।
- বাইক্কা বিল,
- মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা বাগান সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের একটি জলাভূমির নাম।
- এ বিলটি মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল।
- এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে।
- এটি মৌলভীবাজার জেলা সদর থেকে দূরত্ব প্রায় ২০ কি.মি.।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
- জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সই করেছে বাংলাদেশ।
- বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই করল।
- জাপানের রাজধানী টোকিওতে এ চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও। পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত সাত দফা দর-কষাকষির পর এই চুক্তি সই হয়।১ হাজার ২৭২ পৃষ্ঠার এ চুক্তিতে ২২টি অধ্যায় রয়েছে।
- এই চুক্তি উভয় পক্ষের ‘কৌশলগত অংশীদারত্ব’ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে কাজ করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
- চুক্তি অনুযায়ী, প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। তার বিপরীতে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে ১ হাজার ৩৯টি জাপানি পণ্য।
উৎস: প্রথম আলো।
গ্লোব সকার অ্যাওয়ার্ডে-২০২৫
• বর্ষসেরা খেলোয়াড়: উসমান ডেম্বেলে (পিএসজি)।
• সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)।
• সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
• সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
• মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)।
• সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
• সেরা জাতীয় দল: পর্তুগাল।
• সেরা প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি।
উল্লেখ্য
- সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই পুরস্কারটির জন্য প্রথমে মনোনীতদের একটি সেট থেকে জনসাধারণের ভোটে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের ভোট ও সাংবাদিক, এজেন্ট, কোচ এবং সাবেক খেলোয়াড়দের মতো ফুটবল পেশাদারদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
উৎস: Globe Sports Award Authority.
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত এক বিশাল প্রাচীর, শোল, প্রবালপ্রাচীর এবং ছোট ছোট দ্বীপপুঞ্জ।
- এগুলি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ভিয়েতনাম এবং ফিলিপাইনের প্রায় মাঝখানে, মালয়েশিয়ার উত্তরে।
- এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সম্পূর্ণ বা আংশিকভাবে দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে।
- ১৯৭০ সালের আগে, তাদের কৌশলগত অবস্থান ছিল আগ্রহের মূল বিষয়।
- তাদের সম্ভাব্য সম্পদের জন্য তারা এখন যথেষ্ট বেশি আকাঙ্ক্ষিত।
- বিংশ শতাব্দীর শেষের দিকে, ভিয়েতনাম, চীন, তাইওয়ান, মালয়েশিয়া এবং ফিলিপাইন স্প্রাটলি দ্বীপপুঞ্জের উপর বিরোধপূর্ণ দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনও দেশের দাবি স্বীকার করে না, জোর দিয়ে বলে যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত।
উৎস: ব্রিটানিকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
- ১২ মার্চ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- অধিবেশনের প্রারম্ভে ভাষণ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
- এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়।
- ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
- জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেন।
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
উৎস: বাসস।
UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
উৎস: UNIDO ওয়েবসাইট।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে।
- সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ প্রকাশ করে।
- ২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৭ শতাংশ ছিল।
- ২০২৬ সালের জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।
- ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।
- এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
উৎস:প্রথম আলো।
- সম্প্রতি ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন একটি ডিফেন্স সিস্টেম। এর নাম দেওয়া হয়েছে ‘আয়রন বিম সিস্টেম’।
- ইসরাইলের এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি ভাগ আছে।
- একটি ভাগের নাম ডেভিডস স্লিং বা ম্যাজিক ওয়ান্ড, তা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপনাস্ত্রের মোকাবিলা করতে পারে। আরেক সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিস্ক্রিয় করতে পারে।
- ২০১৪ সালে রাফাল প্রথম এই সিস্টেম তৈরি করে।
- এই সিস্টেমের সুবিধা হলো, এই সিস্টেমের খরচ কম। কম খরচে তারা কার্যকরভাবে আক্রমণের মোকাবিলা করতে পারে।
উৎস: ডয়চে ভেলে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি ১৯৬০ সালে সম্পাদিত হয়।
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি (Indus Waters Treaty):
- ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার সংক্রান্ত চুক্তি হচ্ছে সিন্ধু পানি চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯ সেপ্টেম্বর, ১৯৬০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: করাচি, পাকিস্তান।
- মধ্যস্থতাকারী: বিশ্বব্যাংক।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান।
⇒ সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এসব নদীর পানি ব্যবহার করা হয়।
- এই চুক্তি সিন্ধু নদের অববাহিকার ছয়টি নদী দুই দেশের মধ্য দিয়ে বয়ে গেছে।
- চুক্তি অনুযায়ী ভারতকে তিনটি পূর্বাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। এগুলো হলো ইরাবতী, বিপাশা ও শতদ্রু।
- অন্যদিকে পাকিস্তানকে দেওয়া হয়েছিল পশ্চিমাঞ্চলীয় তিনটি নদ–নদী অর্থাৎ সিন্ধু, ঝিলম এবং চেনাবের নিয়ন্ত্রণ। বলা হয় পশ্চিম অংশের এ তিনটি নদ–নদীর মাধ্যমে পাকিস্তানে মোট পানির প্রায় ৮০ ভাগ সরবরাহ করে।
- চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় ৭০ ভাগ পানি আর ভারত পায় ৩০ ভাগ পানি।
- চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।
উৎস: i) Britannica.
ii) UNTC ওয়েবসাইট।
- বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
- সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
- এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন।
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।
• পূর্ণ মন্ত্রী ও তাঁদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬)
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৫. হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) — মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
৬. এ জেড এম জাহিদ হোসেন — নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৭. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮. আবদুল আওয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্ম মন্ত্রণালয়।
১০. মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়।
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি মন্ত্রণালয়।
১২. খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য মন্ত্রণালয়।
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
১৭. শহীদ উদ্দীন চৌধুরী — পানিসম্পদ মন্ত্রণালয়।
১৮. আসাদুল হাবীব — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১৯. মোহাম্মদ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
২০. জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
২২. আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
২৪. ফকির মাহবুব আনাম — ডাক ও টেলিযোগাযোগ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
২৫. শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
• Bluetooth একটি স্বল্প দূরত্বের wireless প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইসের মধ্যে Personal Area Network (PAN) তৈরি করে।
• ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি:
- ওয়্যারলেস কমিউনিকেশন বলতে এমন যোগাযোগ ব্যবস্থা বোঝায় যেখানে ডিভাইসগুলোর মধ্যে কোনো ধরনের তার বা কেবল ছাড়াই ডাটা আদান-প্রদান করা হয়।
- এই ব্যবস্থায় সাধারণত রেডিও তরঙ্গ বা অন্যান্য ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা হয়।
- ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদি ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করতে পারে।
• Bluetooth:
- Bluetooth হলো স্বল্প দূরত্বের একটি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড যা বিভিন্ন ডিভাইসের মধ্যে ডাটা বিনিময়ের জন্য ব্যবহৃত হয়।
- Bluetooth প্রযুক্তির মাধ্যমে একটি Personal Area Network (PAN) তৈরি করা যায়।
- এই প্রযুক্তি 2.4 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
- সাধারণত 10–100 মিটার দূরত্বের মধ্যে থাকা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে।
- মোবাইল ফোন, কম্পিউটার, হেডসেট, মেডিক্যাল ডিভাইস এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে Bluetooth ব্যবহৃত হয়।
• অন্যান্য অপশন:
- Wi-Fi → একটি জনপ্রিয় wireless networking প্রযুক্তি যা IEEE 802.11 standard ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
- WiMAX → Worldwide Interoperability for Microwave Access; এটি বৃহৎ এলাকা জুড়ে উচ্চগতির broadband internet access প্রদানকারী wireless প্রযুক্তি।
- Satellite Communication → কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে দূরপাল্লার তথ্য বা সংকেত আদান-প্রদানের পদ্ধতি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Hub এমন একটি networking device যা একটি port-এ প্রাপ্ত data packet কপি করে তার সকল port-এ পাঠিয়ে দেয়।
• Networking Devices:
- কম্পিউটার নেটওয়ার্ক গঠনের জন্য শুধুমাত্র কম্পিউটার যথেষ্ট নয়, বরং বিভিন্ন সহায়ক ডিভাইস প্রয়োজন হয়।
- যেসব ডিভাইস ব্যবহার করে একটি কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয় এবং তথ্য আদান-প্রদান সম্ভব হয়, সেগুলোকে Networking Device বলা হয়।
- উদাহরণ: Network Interface Card (NIC), Modem, Hub, Switch, Router, Gateway ইত্যাদি।
• Modem:
- Modem একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য প্রেরণ ও গ্রহণে সাহায্য করে।
- Modem শব্দটি Modulator এবং Demodulator থেকে এসেছে।
- Modulator ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর Demodulator অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- বাজারে বিভিন্ন গতির modem পাওয়া যায়, যেমন: 600 kbps, 1200 kbps, 2400 kbps ইত্যাদি।
• Hub:
- Hub এর মাধ্যমে একাধিক কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে।
- Hub সাধারণত star topology-তে একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- Hub-এ একাধিক port থাকে।
- কোনো একটি port-এ data packet এলে Hub সেটিকে কপি করে সব port-এ পাঠিয়ে দেয়।
- Hub সাধারণত দুই ধরনের হয়: Active Hub, Passive Hub।
• Switch:
- Switch একটি networking device যা নেটওয়ার্কে প্রাপ্ত data নির্দিষ্ট গন্তব্য কম্পিউটারে পাঠায়।
- Hub ও Switch এর কাজ প্রায় একই হলেও Switch সব port-এ data পাঠায় না।
- Switch কেবলমাত্র target computer বা নির্দিষ্ট গন্তব্যে data পাঠায়।
- Star topology-তে Switch কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Router:
- Router ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক গঠন করতে সাহায্য করে।
- এটি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে data packet সঠিক পথে পাঠানোর কাজ করে।
- একই protocol বিশিষ্ট বিভিন্ন নেটওয়ার্ক সংযোগ করতে Router ব্যবহৃত হয়।
• Gateway:
- Gateway নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ডিভাইস।
- এটি বিভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।
- Router যেখানে একই protocol ব্যবহারকারী নেটওয়ার্ক সংযুক্ত করে, Gateway সেখানে ভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে সক্ষম।
• অন্যান্য অপশন:
- Router → বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে data packet সঠিক পথে পাঠানোর জন্য ব্যবহৃত networking device।
- Switch → নির্দিষ্ট target computer বা destination-এ data packet পাঠায়।
- Gateway → ভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনকারী networking device।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• HTML হলো Hyper Text Markup Language, যা ওয়েব পেজ তৈরি ও গঠন বর্ণনার জন্য ব্যবহৃত একটি markup language।
• HTML (Hyper Text Markup Language):
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language।
- এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়; বরং একটি Markup Language।
- HTML ব্যবহার করে ওয়েব পেজের গঠন (structure) নির্ধারণ করা হয়।
- HTML বিভিন্ন Markup Tag-এর সমন্বয়ে তৈরি হয়।
- এই Tag গুলো ব্যবহার করে ওয়েব পেজে লেখা, ছবি, টেবিল, তালিকা ইত্যাদি প্রদর্শন করা যায়।
- HTML Tag সাধারণত জোড়ায় ব্যবহৃত হয়।
- একটি HTML Document মূলত দুটি অংশে বিভক্ত: Head Section এবং Body Section।
- Head Section এ সাধারণত title, meta, style ইত্যাদি তথ্য থাকে।
- Body Section এ ওয়েব পেজে প্রদর্শিত মূল কনটেন্ট থাকে।
• অন্যান্য অপশন:
- A web browser → ওয়েব ব্রাউজার হলো এমন সফটওয়্যার যা HTML ডকুমেন্ট পড়তে ও ওয়েব পেজ প্রদর্শন করতে ব্যবহৃত হয়; যেমন Chrome, Firefox, Safari।
- A database management system → ডেটাবেজ পরিচালনার সফটওয়্যারকে Database Management System (DBMS) বলা হয়; যেমন MySQL, Oracle।
- A programming language used for operating systems → অপারেটিং সিস্টেম তৈরিতে সাধারণত C, C++, Rust ইত্যাদি programming language ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Transformer মডেলের attention mechanism বাক্যের বিভিন্ন শব্দের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে context বুঝতে সাহায্য করে।
• ChatGPT যেভাবে কাজ করে:
- ChatGPT হলো একটি Large Language Model (LLM), যা মানুষের ভাষা বুঝতে ও তৈরি করতে সক্ষম।
- এটি GPT (Generative Pre-trained Transformer) মডেলের উপর ভিত্তি করে তৈরি।
- GPT মডেল Transformer architecture ব্যবহার করে, যা Natural Language Processing (NLP)-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি।
- ChatGPT বিশাল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে প্রশিক্ষিত হয় এবং ভাষার pattern, শব্দের সম্পর্ক, ও বাক্যের গঠন শিখে নেয়।
- ব্যবহারকারী কোনো প্রশ্ন বা ইনপুট দিলে মডেলটি সেই ইনপুট বিশ্লেষণ করে সম্ভাব্য পরবর্তী শব্দ অনুমান করে উত্তর তৈরি করে।
• Transformer architecture:
- Transformer হলো একটি গভীর নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার যা 2017 সালে গবেষকদের দ্বারা প্রস্তাব করা হয়।
- এটি মূলত sequence data, বিশেষ করে ভাষা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
- Transformer মডেলের প্রধান বৈশিষ্ট্য হলো attention mechanism।
• Attention mechanism:
- Attention mechanism বাক্যের প্রতিটি শব্দকে অন্য শব্দগুলোর সাথে সম্পর্কিতভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে।
- এর ফলে মডেলটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশগুলোতে বেশি গুরুত্ব দিতে পারে।
- এই প্রক্রিয়া ব্যবহার করে মডেল বাক্যের context ভালোভাবে বুঝতে পারে এবং আরও সঠিক উত্তর তৈরি করতে সক্ষম হয়।
• অন্যান্য অপশন:
- The next most probable word in a sequence → ভাষা মডেলিংয়ের মাধ্যমে সম্ভাব্য পরবর্তী শব্দ অনুমান করার প্রক্রিয়া।
- Store images in memory → ছবি সংরক্ষণের প্রযুক্তি, যা সাধারণত image processing সিস্টেমে ব্যবহৃত হয়।
- Compress files efficiently → ডেটা কম্প্রেশন প্রযুক্তি, যা ফাইলের আকার কমানোর জন্য ব্যবহৃত হয়।
- Execute computer programs automatically → স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম চালানোর প্রক্রিয়া।
Source: OpenAI & Britannica.
• Binary Number System কেবলমাত্র দুটি অঙ্ক—0 এবং 1—ব্যবহার করে; তাই এটি Base-2 সংখ্যা পদ্ধতি এবং কম্পিউটারের মৌলিক ভাষা।
• সংখ্যা পদ্ধতি:
- কোনো সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি (Number System) বলা হয়।
- বিভিন্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে কোনো পরিমাণ (Quantity) প্রকাশ করার একটি নির্দিষ্ট নিয়মই হলো সংখ্যা পদ্ধতি।
- উদাহরণস্বরূপ, 123 সংখ্যাটি 1, 2, 3 এই তিনটি অঙ্কের সমন্বয়ে গঠিত।
• সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base):
- কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্ক বা প্রতীকের সংখ্যাকে সেই পদ্ধতির ভিত্তি (Base) বলা হয়।
- যেমন Decimal পদ্ধতিতে 0–9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 10।
- Binary পদ্ধতিতে 0 এবং 1—এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 2।
• প্রচলিত সংখ্যা পদ্ধতির ধরন:
- Decimal Number System → ভিত্তি 10; অঙ্ক 0–9।
- Binary Number System → ভিত্তি 2; অঙ্ক 0, 1।
- Octal Number System → ভিত্তি 8; অঙ্ক 0–7।
- Hexadecimal Number System → ভিত্তি 16; অঙ্ক 0–9 এবং A, B, C, D, E, F।
• Binary Number System:
- যে সংখ্যা পদ্ধতিতে কেবল 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে Binary Number System বলা হয়।
- এর ভিত্তি (Base) হলো 2।
- Binary-এর 0 এবং 1 অঙ্ককে Bit (Binary Digit) বলা হয়।
- কম্পিউটারের অভ্যন্তরীণ সব ধরনের ডেটা ও নির্দেশনা Binary আকারে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।
• অন্যান্য অপশন:
- Decimal Number System → দৈনন্দিন গণনা ও হিসাব-নিকাশে ব্যবহৃত Base-10 সংখ্যা পদ্ধতি।
- Octal Number System → Base-8 সংখ্যা পদ্ধতি যেখানে 0–7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়।
- Hexadecimal Number System → Base-16 সংখ্যা পদ্ধতি যেখানে 0–9 ও A–F অঙ্ক ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Connectivity (সংযোগ ব্যবস্থা) বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপাদান, কারণ এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ তথ্য আদান–প্রদান ও যোগাযোগ করতে পারে।
• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
- বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন, যেগুলোর সমন্বয়ে বৈশ্বিক যোগাযোগ ও তথ্য আদান–প্রদান সম্ভব হয়।
- প্রধান উপাদানগুলো হলো: Hardware, Software, Connectivity, Data and Information, Capacity.
• Hardware:
- তথ্য আদান–প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ধরনের যন্ত্রপাতিকে Hardware বলা হয়।
- এর মধ্যে রয়েছে: Computer, Peripheral devices, Mobile phone, Satellite, Audio-video recorder, Radio, Television ইত্যাদি।
• Software:
- Hardware পরিচালনা ও কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোগ্রাম ও নির্দেশনাকে Software বলা হয়।
- Software এর মধ্যে রয়েছে: System software, Application software, Browsing software, Communication software, Programming language ইত্যাদি।
• Connectivity:
- বিশ্বগ্রামের প্রতিটি মানুষ যাতে নিরাপদে তথ্য ও উপাত্ত আদান-প্রদান করতে পারে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তার জন্য প্রয়োজন নেটওয়ার্ক বা Connectivity।
- বিশ্বব্যাপী তথ্যভাণ্ডারের সাথে সর্বক্ষণিক বা প্রয়োজন অনুযায়ী যুক্ত থাকার জন্য Connectivity গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• Data and Information:
- উপাত্তকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তর করা হয়।
- বিশ্বগ্রামে মানুষের প্রয়োজন অনুযায়ী তথ্য ও উপাত্ত একে অপরের সাথে বিনিময় বা শেয়ার করা হয়।
• Capacity:
- বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে মানুষের দক্ষতা ও সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
- তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য মানুষের সচেতনতা, জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উপর এর সফল প্রয়োগ নির্ভর করে।
• অন্যান্য অপশন:
- Operating System → কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত System software।
- Compiler → উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষাকে Machine language-এ রূপান্তরকারী অনুবাদক প্রোগ্রাম।
- Algorithm → কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো যৌক্তিক নির্দেশনার সমষ্টি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• B2C (Business to Consumer) মডেলে ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার কাছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে।
• ই-কমার্স (E-commerce):
- Electronic commerce বা E-commerce হলো ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় এবং আর্থিক লেনদেন পরিচালনার প্রক্রিয়া।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়।
- ই-কমার্স আধুনিক ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ব্যবসা পরিচালনার পদ্ধতিকে দ্রুত ও বৈশ্বিক করেছে।
• ই-কমার্সের প্রধান মডেল:
- ই-কমার্স সাধারণত বিভিন্ন ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে কয়েকটি মডেলে বিভক্ত।
• Business to Business (B2B):
- এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইনে পণ্য বা সেবার লেনদেন করে।
- সাধারণত পাইকারি ব্যবসা, সরবরাহ চেইন ও কর্পোরেট লেনদেনে এই মডেল ব্যবহৃত হয়।
• Business to Consumer (B2C):
- ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ব্যক্তিগত গ্রাহকের কাছে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে।
- আধুনিক অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো সাধারণত এই মডেলের উপর ভিত্তি করে পরিচালিত হয়।
• Consumer to Consumer (C2C):
- একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করে।
• Consumer to Business (C2B):
- ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে বা মূল্য নির্ধারণ করে।
• অন্যান্য অপশন:
- Consumer to Consumer (C2C) → একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রি করে।
- Business to Business (B2B) → এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইন লেনদেন করে।
- Consumer to Business (C2B) → ভোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।
উৎস: ব্রিটানিকা, ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Primary Key এমন একটি Key field যা একটি Table-এর প্রতিটি Record-কে অনন্যভাবে (uniquely) শনাক্ত করে।
• ডাটাবেজে Key (কী):
- সাধারণত কোনো নির্দিষ্ট Field-এর ভিত্তিতে Table-এর Record শনাক্ত, অনুসন্ধান এবং বিভিন্ন Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।
- এই ধরনের Field-কে Key field বলা হয়।
- Database-এ সাধারণত তিন ধরনের Key ব্যবহৃত হয়: Primary Key, Composite Primary Key, Foreign Key।
• Primary Key:
- যে Field একটি Table-এর প্রতিটি Record-কে অনন্যভাবে শনাক্ত করে তাকে Primary Key বলা হয়।
- Primary Key field-এর প্রতিটি Data অবশ্যই ভিন্ন (unique) হতে হবে।
- একটি Table-এ সাধারণত একটি Primary Key থাকে।
- উদাহরণ: কোনো শ্রেণির শিক্ষার্থীদের Roll Number।
- কারণ প্রতিটি শিক্ষার্থীর Roll Number আলাদা, তাই এটি Primary Key হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Primary Key ব্যবহার করে একাধিক Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে Relational Database তৈরি করা যায়।
• Composite Primary Key:
- যখন একটি Table-এ কোনো একটি Field দিয়ে Record uniquely শনাক্ত করা সম্ভব হয় না, তখন একাধিক Field একত্রে Primary Key হিসেবে ব্যবহৃত হয়।
- এই ধরনের Key-কে Composite Primary Key বলা হয়।
- উদাহরণ: Student Name ও Father Name একত্রে ব্যবহার করে কোনো Record uniquely শনাক্ত করা।
• Foreign Key:
- যখন একটি Table-এর Primary Key অন্য একটি Table-এ ব্যবহার করা হয়, তখন সেটিকে Foreign Key বলা হয়।
- Foreign Key-এর মাধ্যমে দুই বা ততোধিক Table-এর মধ্যে Relationship তৈরি করা যায়।
• অন্যান্য অপশন:
- Foreign Key → অন্য Table-এর Primary Key যা দুই Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- Composite Key → একাধিক Field একত্রে ব্যবহৃত Primary Key।
- Attribute → Entity-এর বৈশিষ্ট্য বা Field, যেমন Name, Address, Age।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Fiber optic cable আলো (light signal) ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন করে, তাই এটি উচ্চগতির যোগাযোগের জন্য সবচেয়ে কার্যকর guided transmission medium।
• তার মাধ্যম (Guided/Wired Media):
- ডাটা কমিউনিকেশনে ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান-প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে transmission media বা যোগাযোগ মাধ্যম বলা হয়।
- যখন ডাটা নির্দিষ্ট কোনো তার বা কেবলের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা হয় তখন তাকে তার মাধ্যম বা guided media বলা হয়।
- Guided media-তে ডাটা নির্দিষ্ট ভৌত পথ অনুসরণ করে প্রেরিত হয়।
- ডাটা কমিউনিকেশনে সাধারণত তিন ধরনের তার মাধ্যম ব্যবহৃত হয়: Twisted pair cable, Coaxial cable, Fiber optic cable।
• Fiber optic cable:
- Fiber optic cable হলো এমন একটি কেবল যেখানে ডাটা আলোর মাধ্যমে প্রেরণ করা হয়।
- এটি কাঁচ বা প্লাস্টিকের সূক্ষ্ম তন্তু দ্বারা তৈরি হয়।
- ডাটা প্রেরণের ক্ষেত্রে লেজার বা আলো ব্যবহার করা হয়।
- Fiber optic cable তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: Core, Cladding, Jacket।
- Core অংশ দিয়ে আলোর সিগন্যাল প্রবাহিত হয়।
- Cladding আলোর সিগন্যালকে প্রতিফলিত করে পুনরায় Core-এর মধ্যে ফিরিয়ে দেয়।
- Jacket বাইরের সুরক্ষা স্তর হিসেবে কাজ করে এবং আর্দ্রতা, ঘর্ষণ ও অন্যান্য ক্ষতি থেকে কেবলকে রক্ষা করে।
• অন্যান্য অপশন:
- Twisted pair cable → দুটি তামার তার পরস্পর পাকানো অবস্থায় থাকে এবং LAN নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত তার মাধ্যম।
- Coaxial cable → একটি কেন্দ্রীয় কন্ডাক্টর, ইনসুলেটর ও বাহ্যিক কন্ডাক্টর দ্বারা গঠিত কেবল যা তুলনামূলক বেশি ডাটা ট্রান্সমিশন সক্ষম।
- Telephone line → টেলিফোন যোগাযোগের জন্য ব্যবহৃত তারভিত্তিক লাইন যা সাধারণত ভয়েস যোগাযোগে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Mining হলো Bitcoin নেটওয়ার্কে নতুন ব্লক যাচাই করে ব্লকচেইনে যুক্ত করার প্রক্রিয়া, যেখানে কম্পিউটারের গণনাশক্তি ব্যবহার করা হয়।
• Bitcoin:
- Bitcoin হলো একটি decentralized digital currency বা cryptocurrency, যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়।
- এটি peer-to-peer নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে ব্যবহারকারীরা সরাসরি একে অপরের সাথে লেনদেন করতে পারে।
- Bitcoin লেনদেনগুলো blockchain নামক একটি distributed ledger-এ সংরক্ষিত থাকে।
- Bitcoin প্রথম প্রস্তাব করা হয় 2008 সালে Satoshi Nakamoto নামের একটি ছদ্মনামের মাধ্যমে প্রকাশিত whitepaper-এ।
- Bitcoin নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু হয় 2009 সালে।
• Blockchain:
- Blockchain হলো একটি distributed database বা digital ledger যেখানে লেনদেনের তথ্য ব্লকের মধ্যে সংরক্ষিত থাকে।
- প্রতিটি ব্লক আগের ব্লকের সাথে cryptographic hash দ্বারা সংযুক্ত থাকে।
- এই সংযুক্ত কাঠামো একটি চেইনের মতো হওয়ায় একে blockchain বলা হয়।
• Mining:
- Mining হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করা হয়।
- এর মাধ্যমে Bitcoin লেনদেন যাচাই করা হয় এবং নতুন ব্লক blockchain-এ যুক্ত করা হয়।
- Mining সম্পন্ন হলে miner নতুন Bitcoin পুরস্কার হিসেবে পেতে পারে।
• অন্যান্য অপশন:
- Staking → কিছু cryptocurrency নেটওয়ার্কে কয়েন লক করে ব্লক যাচাই করার একটি পদ্ধতি।
- Hashing → ডেটাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি hash মানে রূপান্তর করার ক্রিপ্টোগ্রাফিক প্রক্রিয়া।
- Indexing → ডেটাবেজে দ্রুত তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি।
Source: Bitcoin Whitepaper & Britannica.