পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Exam-14 - Sentence Meaning in English & Translation into Bangla or Bangla to English (Related to Tense, Voice, Classification of Sentences, Phrase and Idioms, Proverbs etc.) - Analogy [Indirectly Related to Part F] - Proverbs - Word Meaning (Definition type) (N-Z) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
যখন সূর্য উঠে, তখন তারকারা অদৃশ্য হয়ে যায়। (Translate it into Bangla)
  1. ক) If the sun rises, the stars will be disappeared.
  2. খ) If the sun rises, the stars can disappear.
  3. গ) If the sun rises, the stars disappear.
  4. ঘ) If the sun rises, the stars are disappeared.
ব্যাখ্যা
বাক্যটা চিরন্তন সত্য : যখন সূর্য উঠে, তখন তারকারা অদৃশ্য হয়ে যায়। 
এরকম বাক্যে: If মূলত When এর সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।
আর If থাকলেও উভয় Clauseই– Present Indefinite Tense হয়। (এ ধরনের Structure কে বলা হয় Zero Conditional.) তাই সঠিক উত্তর (গ)।
disappear এটা Intransitive Verb. এটা কখনো Passive হয় না। তাই (ঘ) ভুল। 
.
“To put the cart before the horse” means –
  1. ক) to offer a person what he cannot eat
  2. খ) to force a person to do something
  3. গ) to raise obstacle
  4. ঘ) to reverse the natural order of things
ব্যাখ্যা
ঘোড়া গাড়ি টানে। গাড়িকে ঘোড়ার আগে রাখা– মানে হচ্ছে proper order ঠিক না রাখা।
Put the cart before the horse = reverse the proper order or procedure of something.
Source: Oxford Dictionary
.
“Who is to bell the cat” refers to –
  1. ক) The cat does not wear bell.
  2. খ) A cat has nine lives.
  3. গ) It is easy to say but difficult to do.
  4. ঘ) A cat is a very cunning animal.
ব্যাখ্যা
এটা বিড়াল ও ইঁদুরের গল্প থেকে এসেছে। বিড়ালের হাত থেকে বাঁচার জন্য ইঁদুররা সভা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় বিড়ালের গলায় তারা একটা ঘণ্টা বেঁধে দিবে যাতে বিড়ালের উপস্থিতি তারা সহজেই বুঝতে পারে।
কিন্তু একটা প্রবীণ ইঁদুর প্রশ্ন রাখে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? তখন সবাই নিশ্চুপ হয়ে যায়।
তাই এ বাগধারাটা ব্যবহৃত হয় – বলা সহজ কিন্তু করা কঠিন – এটা বোঝানোর জন্য।
.
He cannot help taking care of his parents in their old age. (Translate it into Bangla)
  1. ক) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিয়ে সাহায্য করতে পারে না।
  2. খ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন না নিয়ে পারে না।
  3. গ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিতে ও সাহায্য করতে পারে না।
  4. ঘ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিতে পারে না।
ব্যাখ্যা
(cannot help + Verb+ing) অথবা (cannot but + Verb এর Base Form)- এর অর্থটা হয় – না করে না পারা। এখানে help ‘না’ এর মত অর্থ দেয়।
তাই সঠিক উত্তর (খ)। 
.
আমি সেখানে যেতে না যেতেই সে পালিয়ে গেল। (Translate into English)
  1. ক) No sooner had I went there than he fled away.
  2. খ) No sooner had I gone there than he fled away.
  3. গ) As soon as I went there than he fled away.
  4. ঘ) Hardly had I gone there than he fled away.
ব্যাখ্যা
করতে না করতেই/ হতে না হতেই – এ রকম অর্থ প্রদানের জন্য চারটি Structure ব্যবহৃত হয় :
১) No sooner had I gone there than he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে than বসবে)
২) Hardly had I gone there when he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে when বসবে)
৩) Scarcely had I gone there when he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে when বসবে)
৪) As soon as I went there, he fled away. (Past Indefinite + Past Indefinite এবং মাঝখানে কেবল Comma বসবে)
.
সে এমনভাবে চলে, যেন মনে হয় সে একজন ভিক্ষুক। (Translate into English)
  1. ক) He leads his life as if he was a beggar.
  2. খ) He leads his life as if he is a beggar.
  3. গ) He leads his life as if he were a beggar.
  4. ঘ) He leads his life as if he had been a beggar.
ব্যাখ্যা
‘মনে হয়, আসলে ব্যাপারটি এ রকম নয়’ এ Mood টা প্রকাশ করার জন্য Conjunction হিসেবে as if/ as though ব্যবহৃত হয়। 
as if/ as though এর Structure হচ্ছে ২টি। যথা-  
Present + as if/ as though + Past Indefinite (অর্থগতভাবে বর্তমান। মূল verb = be হলে এখানে সকল Number Person এর সাথে were হবে।)
Past Indefinite + as if/ as though + Past Perfect

এখানেও একই ধরনের Mood প্রকাশ পাচ্ছে। আর যেহেতু বাক্যটির প্রথম অংশ Present এ আছ, তাই ২য় অংশ Past Indefinite Tense হবে। 
.
আমি আসার পরে সে যাবে। (Translate into English)
  1. ক) He will have gone after I have come.
  2. খ) He will have gone after I come.
  3. গ) He will go after I have come.
  4. ঘ) He will go after I come.
ব্যাখ্যা
after এর আগের অংশ Present Indefinite/ Future Indefinite হলে পরের অংশ Present Perfect হয়, Future Perfect ব্যবহৃত হয় না। 
.
মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে তুমি পাস করতে পারবে না।
  1. ক) Without study attentively, you cannot pass.
  2. খ) By not studying attentively, you cannot pass.
  3. গ) Without attentively study, you cannot pass.
  4. ঘ) Without studying attentively, you cannot pass.
ব্যাখ্যা
Preposition এর পরে Verb+ing/ ‍Noun Form হয়। তাই সঠিক উত্তর (ঘ)।
Noun এর Modifier- Adjective হয়, Adverb হয় না। তাই গ-তে study কে Noun ধরে বাক্যটি শুদ্ধ মনে হলেও attentively – Adverb ব্যবহার হওয়ার কারণে এটা ভুল।
.
আমি বুঝতে পারি না কেন তুমি কাজটা করো নি। (Translate into English)
  1. ক) I don’t understand why haven’t you done the work.
  2. খ) I don’t understand why you haven’t done the work.
  3. গ) I don’t understand why didn’t you do the work.
  4. ঘ) I don’t understand why you not did the work.
ব্যাখ্যা
কেন তুমি কাজটা করো নি – এখানে Understand এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটা Sub-ordinate Clause (Noun Clause). আর Sub-ordinate Clause সব সময় Assertive Form এ বসে। তাই এখানে Auxiliary Verb- Subject এর পরে বসবে।
১০.
Panda : Zoology : : Neptune : ____.
  1. ক) Astrology
  2. খ) Cryptology
  3. গ) Astronomy
  4. ঘ) Telescope
ব্যাখ্যা
Panda একটি প্রাণী, Zoology প্রাণী সম্পর্কিত বিদ্যা; 
Neptune একটি গ্রহ, Astronomy গ্রহ নক্ষত্র বিষয়ক বিদ্যা।
১১.
'Light' is to 'Dark' as 'Education' is to-
  1. ক) Ignorance
  2. খ) Foolishness
  3. গ) Knowledge
  4. ঘ) Cowardice
ব্যাখ্যা
Light is the opposite of dark and ignorance is the opposite of education.
১২.
লোকটা কেমন? (Translate into English)
  1. ক) What is the man like?
  2. খ) How is the man?
  3. গ) What does the man look like?
  4. ঘ) How does the man feel like?
ব্যাখ্যা
কারো দোষ-গুণ জানার জন্য What is + Subject + like? – এ Structure ব্যবহৃত হয়। 
আর কারো শারীরিক অবস্থা জানার জন্য How is + Subject? – এ Structure ব্যবহৃত হয়।
১৩.
There is no child but needs the help of parents. (Translate into Bangla)
  1. ক) এমন কোনো শিশু নেই পিতা-মাতার সাহায্যের যার প্রয়োজন নেই।
  2. খ) কোনো সন্তান অবশিষ্ট নেই তবে পিতা-মাতার সাহায্যের প্রয়োজন আছে।
  3. গ) প্রত্যেক শিশুই পিতা-মাতাকে প্রয়োজনের সময় সাহায্য করে।
  4. ঘ) এমন কোনো শিশু নেই যে পিতা-মাতাকে যাহায্য করে না।
ব্যাখ্যা
এখানে but – who not অর্থে ব্যবহৃত হয়েছে।  
অর্থাৎ বাক্যটা অর্থ দিচ্ছে There is no child who does not need the help of parents.
১৪.
“Calm - Quiet” is similar to
  1. ক) Concerned - Irrelevant
  2. খ) Willing – Reluctant
  3. গ) Indifferent - Careful
  4. ঘ) Devoted – Dedicated
ব্যাখ্যা
Calm এবং Quiet উভয়টি শান্ত অর্থে ব্যবহৃত হয়। এজন্য শব্দ দুটি সমার্থক।
আর এ হিসেবে অপশনগুলোর মধ্যে সমার্থক শব্দজোড়া হচ্ছে Devoted – Dedicated = নিবেদিতপ্রাণ। 
১৫.
Migraine : Sound Pollution :: ............. : Water Pollution
  1. ক) Cholera
  2. খ) Bronchitis
  3. গ) Hypertension
  4. ঘ) Osteoporosis
ব্যাখ্যা
Sound Pollution এর কারণে Migraine এর সমস্যা হয়। একইভাবে Water Pollution এর কারণে Cholera হয়ে থাকে।
১৬.
Furniture : Wood :: Glass : ............
  1. ক) Sand
  2. খ) Diamond
  3. গ) Copper
  4. ঘ) Zinc
ব্যাখ্যা
Furniture – Wood  (কাঠ) থেকে তৈরি হয়, আর Glass তৈরি হয় Sand (বালি) থেকে। 
১৭.
‘Shrew’ means –
  1. ক) a woman of extra-ordinary beauty
  2. খ) a woman of jealousy
  3. গ) a woman of violent temper and speech
  4. ঘ) a woman of good quality
ব্যাখ্যা
Shrew শব্দের অর্থ মুখরা বা বদমেজাজী নারী।
যেমন- Shakespeare এর নাটক রয়েছে Taming of the Shrew যার বঙ্গানুবাদ করেছেন মুনীর চৌধুরী “মুখরা রমণী বশীকরণ” নামে। 
১৮.
Pinnacle is –
  1. ক) visually charming
  2. খ) a lofty peak
  3. গ) a pill with no medicine but used to soothe a patient
  4. ঘ) a condition or situation especially an unfavorable one
ব্যাখ্যা
Pinnacle = চূড়া = a lofty peak
১৯.
“All covet, all lost.” This proverb makes us conscious of –
  1. ক) the evil of pride
  2. খ) the evil of prejudice
  3. গ) the evil of greed
  4. ঘ) the necessity of unity
ব্যাখ্যা
All covet, all lost. = অতি লোভে তাতী নষ্ট। covet = কামনা করা।
প্রবাদটি লোভের অনিষ্টতা সম্পর্কিত।
২০.
They have not yet come to terms. (Translate into Bangla)
  1. ক) তারা এখনো আপস করে নি।
  2. খ) তারা এখনো চুক্তির মধ্যে আসে নি।
  3. গ) তারা তবুও চুক্তি করে নি।
  4. ঘ) তারা তবুও শর্তগুলো পালন করে নি।
ব্যাখ্যা
Come to terms = আপস করা। 
তাই সঠিক উত্তর (ক)।
২১.
Try to make hay while the sun shines. (Translate into Bangla)
  1. ক) সূর্য উঠলে কাজটা করার চেষ্টা করো।
  2. খ) দিনের মধ্যে কাজটা শেষ করার চেষ্ট করো।
  3. গ) সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করো।
  4. ঘ) দিনের মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করো।
ব্যাখ্যা
Make hay while the sun shines = ঝোঁপ বোঝে কোপ মারা বা সুযোগের সদ্ব্যবহার করা।