পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
'Capitalism' শব্দের পরিভাষা কোনটি?
  1. সাম্রাজ্যবাদী
  2. পুঁজিবাদ
  3. জাতীয়তাবাদ
  4. যুক্তিবাদ
সঠিক উত্তর:
পুঁজিবাদ
উত্তর
সঠিক উত্তর:
পুঁজিবাদ
ব্যাখ্যা

- 'Capitalism' শব্দের পরিভাষা- পুঁজিবাদ।
- 'Rationalism' শব্দের পরিভাষা- যুক্তিবাদ।
- 'Nationalism' শব্দের পরিভাষা- জাতীয়তাবাদ।
- 'Imperialism' শব্দের পরিভাষা- সাম্রাজ্যবাদী।

.
'রাজপুত্র' কোন সমাসের উদাহরণ?
  1. অব্যয়ীভাব
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা

• পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
• যেমন- বিপদকে আপন্ন = বিপদাপন্ন (২য় তৎপুরুষ সমাস)।
• আবার পূর্বপদের ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
• যেমন- দেশের সেবা = দেশসেবা, চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র= রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট।
• অনুরূপভাবে- ছাত্রসমাজ, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোনটি অনুসর্গ নয়?
  1. চেয়ে
  2. পানে
  3. তরে
  4. আম
সঠিক উত্তর:
আম
উত্তর
সঠিক উত্তর:
আম
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অনুসর্গ হলো- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ভিতর, ভেতর ইত্যাদি।
• অপরদিকে আম আরবি উপসর্গ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'আলকাতরা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. পর্তুগিজ
  3. ফরাসি
  4. গুজরাট
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ ভাষার শব্দ হলো- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে-
  1. দূষণীয়
  2. একত্র
  3. জ্ঞানবান
  4. মহাত্ম
সঠিক উত্তর:
মহাত্ম
উত্তর
সঠিক উত্তর:
মহাত্ম
ব্যাখ্যা

• 'মহাত্ম' শব্দটিতে প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে।
• এর শুদ্ধ হবে মহত্ত্ব।
উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।

.
'Never catch the Jatka'. (Make it passive).
  1. Never the Jatka be caught by you.
  2. Let the Jatka never be caught.
  3. Let not the Jatka ever be caught.
  4. The Jatka is caught by you.
সঠিক উত্তর:
Let not the Jatka ever be caught.
উত্তর
সঠিক উত্তর:
Let not the Jatka ever be caught.
ব্যাখ্যা

• Never যুক্ত Imperative Sentence কে Passive Voice এ রুপান্তরের নিয়ম:
- প্রথমে Let never + active voice এর object টি passive voice এর subject হয় + be + মূল verb এর past participle.
Or,
- Let + not + object + ever + be + মূল verb এর past participle.
• Active Voice: Never catch the Jatka.
• Passive Voice: Let not the Jatka ever be caught.

.
The plural form of the word 'Hovercraft' is-
  1. Hovercrafts
  2. Hovercraftes
  3. Hovercraft
  4. Hovercraftess
সঠিক উত্তর:
Hovercraft
উত্তর
সঠিক উত্তর:
Hovercraft
ব্যাখ্যা

- কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-
• Sheep,
• Deer,
• Score,
• Swine,
• Canon,
• Corps,
• Offspring,
• Series,
• Carp,
• Cod,
• Pair,
• Dozen,
• Species,
• Aircraft,
• Hovercraft,
• Spacecraft,
• Dice,
• Public,
• Pair,
• Pike,
• Gross,
• Hundred,
• Thousand,
• Million ইত্যাদি।

.
You had better _____ here.
  1. stayed
  2. staying
  3. stay
  4. to stay
সঠিক উত্তর:
stay
উত্তর
সঠিক উত্তর:
stay
ব্যাখ্যা

• Subject + had better/would better/had rather + verb এর base form.
• যেমন- You had better stay here.

.
'Wear and tear' means-
  1. The Clothing
  2. Disbursement
  3. Depreciation
  4. Accumulation
সঠিক উত্তর:
Depreciation
উত্তর
সঠিক উত্তর:
Depreciation
ব্যাখ্যা

• The meaning of the idioms 'Wear and tear' is Depreciation.
• যার বাংলা অর্থ হচ্ছে অপচয়, মূল্যহ্রাস, অবক্ষয়।

১০.
This is the house _____ I want to buy.
  1. whom
  2. who
  3. which
  4. whose
সঠিক উত্তর:
which
উত্তর
সঠিক উত্তর:
which
ব্যাখ্যা

• Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
• আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
• বাক্যটিতে house একটি বস্তুবাচক noun বিদায় শূন্য স্থানটিতে which বসবে।

১১.
My dreams came true. Here the word ’came’ is-
  1. Transitive
  2. Causative
  3. Factitive
  4. Copulative
সঠিক উত্তর:
Copulative
উত্তর
সঠিক উত্তর:
Copulative
ব্যাখ্যা

• যে সকল Intransitive verb এর পরে adjective বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে Copulative verb বলে।
• এগুলোকে linking verb ও ধরা হয়।
• যেমন- come অর্থ আসা কিন্তু come true অর্থ সত্যি হওয়া।
- My dreams came true.

১২.
Identify the correct Sentence.
  1. You, Rahi and I was present in the class.
  2. I, you and Rahi were present in the class.
  3. Rahi, you and I was present in the class.
  4. You, Rahi and I were present in the class.
সঠিক উত্তর:
You, Rahi and I were present in the class.
উত্তর
সঠিক উত্তর:
You, Rahi and I were present in the class.
ব্যাখ্যা

• কোন sentence- এ একাধিক pronoun বসলে '231' নিয়মে বসবে।
- অর্থাৎ প্রথমে 'second person',
- তারপর 'third person' এবং
- শেষে 'first person'
• কিন্তু কোনো দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
- অর্থাৎ প্রথমে 'first person'
- তারপর 'second person' এবং
- শেষে 'third person' হয়।
• আর verb টি সর্বদাই plural হয়।

১৩.
Either the players or the trainer ___ in the room.
  1. have
  2. are
  3. were
  4. was
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

But, nor, or, Neither ..... nor, either ....... or, not only ...... but also, not ........ but ইত্যাদি দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।<br/>যেমন-
- Neither the players nor the trainer was in the room.
- Neither Shahin nor Shafiq is qualified for the job.
- Either the manager or his assistants review the company's personnel needs.

১৪.
It is true that he is corrupt. Here 'that he is corrupt' is a/an ______ clause.
  1. Adjective
  2. Adverb
  3. Principal
  4. Noun
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

- Noun or Pronoun এর apposition হিসেবে Noun Clause বসে।
- এক্ষেত্রে Noun or Pronoun টি উঠিয়ে দিয়ে তাদের জায়গায় উক্ত clause বসালেও অর্থের কোনো পরিবর্তন হবে না এবং পরিপূর্ণ অর্থ বিশিষ্ট একটি সঠিক বাক্যই হবে। যেমন-
- The news 'that he is dead' is true.
- There is a rumour 'that he is dead'.
- It is true 'that he is corrupt'.
- It was unfortunate 'that I was absent'.
- It's a mystery where he works.

১৫.
Teaching is a good profession. Here the word 'Teaching' in the sentence is a/an-
  1. Past participle
  2. Gerund
  3. Present Participle
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
• সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
• Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
• Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়।
• কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
• আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।
• যেমন:
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit.
- Walking is a good habit.
- Swimming is good for health.
- Teaching is a good profession.
- Mahadi likes gardening.
- I like dancing.

১৬.
Nepal lies _____ India, China and Bhutan.
  1. among
  2. with
  3. between
  4. into
সঠিক উত্তর:
between
উত্তর
সঠিক উত্তর:
between
ব্যাখ্যা

• সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।
• ব্যতিক্রমঃ দুইয়ের অধিক proper noun থাকলে অথবা স্বতন্ত্র বা আলাদা স্বত্তা বুঝালে দুইয়ের অধিক কোনো কিছুর ক্ষেত্রেও between ব্যবহৃত হয়।
• যেমন:
- Nepal lies between India, China and Bhutan.
- Luxemburg lies between Belgium, Austria and France.
Source: A Practical English Grammar by A.J. Thomson and A.V. Martinet.

১৭.
Identify the correct sentence.
  1. The jury has arguing among themselves.
  2. The jury is arguing among themselves.
  3. The jury are arguing among themselves.
  4. The jury has argued among themselves.
সঠিক উত্তর:
The jury are arguing among themselves.
উত্তর
সঠিক উত্তর:
The jury are arguing among themselves.
ব্যাখ্যা

• সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে Noun of multitude বলে।
• Collective Noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb ও pronoun দুটোই singular হয়ে থাকে।
• যেমন- The jury is/was unanimous in its decision.
• কিন্তু Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
• যেমন- The jury were divided in their opinions.

১৮.
It was she not ____ , who put forth the attractive proposition.
  1. me
  2. him
  3. I
  4. his
সঠিক উত্তর:
I
উত্তর
সঠিক উত্তর:
I
ব্যাখ্যা

• Be verb (am, is, are, was, were ইত্যাদি) এর পরে সাধারণত subjective form বসে।
• যেমন- It was I who am the guilty person in this matter.
• It was she not I, who put forth the attractive proposition.

১৯.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x - 2y + 1
  2. x + y - 1
  3. x + y + 1
  4. x - y - 1
সঠিক উত্তর:
x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

২০.
৪০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ঃ১। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ২ হবে?
  1. ১০ লিটার
  2. ১২ লিটার
  3. ১৫ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা

এখানে এসিডঃপানির অনুপাত = ৩ঃ১
তাহলে এসিডের পরিমাণ = ৩/৪ × ৪০ লিটার
= ৩০ লিটার।
এবং পানির পরিমাণ = ১/৪ × ৪০ লিটার
= ১০ লিটার।
সুতরাং শর্তমতে, দ্বিতীয় অনুপাতে এসিডের পরিমাণ একই থাকবে এবং শুধু পানির পরিমাণ পরিবর্তন হবে।
৩০/(১০+ক) = ৩/২
বা, ৩০ + ৩ক = ৬০
বা, ৩ক = ৩০
বা, ক = ১০ লিটার।

২১.
4a ও 6a এর গ.সা.গু কত?
  1. 6a
  2. 4a
  3. 3a
  4. 2a
সঠিক উত্তর:
2a
উত্তর
সঠিক উত্তর:
2a
ব্যাখ্যা

4a = 2 × 2 × a
6a = 2 × 3 × a
সুতরাং, 4a ও 6a এর গ.সা.গু = 2a।

২২.
কোন সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল হবে ৪০। সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ২৫০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক।
শর্তমতে, ক এর ৪০% - ৪০ = ৪০
বা, ক এর ৪০/১০০ = ৪০ + ৪০
বা, ৪০ক = ৮০০০
বা, ক = ২০০

২৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √১২৫
  2. √৩৪৩
  3. √২২৫
  4. √২১৬
সঠিক উত্তর:
√২২৫
উত্তর
সঠিক উত্তর:
√২২৫
ব্যাখ্যা

• পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
• যেহেতু √২২৫ = ১৫
• সুতরাং √২২৫ একটি মূলদ সংখ্যা।

২৪.
x যদি y এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y (x ও y উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা) -
  1. ছোট
  2. সমান
  3. বড়
  4. শূন্য
সঠিক উত্তর:
বড়
উত্তর
সঠিক উত্তর:
বড়
ব্যাখ্যা

• x ও y ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে-
• x > y হয় তবে 1/x < 1/y হবে।

২৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে উহার বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ৪ মিটার
  3. ৬ মিটার
  4. ২ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে, πr2/2πr = ১৬/৮
বা, r = ২×২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)

২৬.
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন। যাদের বর্গের অন্তর ৪৭।
  1. ২১ ও ২২
  2. ২২ ও ২৩
  3. ২৩ ও ২৪
  4. ২৪ ও ২৫
সঠিক উত্তর:
২৩ ও ২৪
উত্তর
সঠিক উত্তর:
২৩ ও ২৪
ব্যাখ্যা

মনে করি, প্রথম সংখ্যাটি (ক-১) এবং দ্বিতীয় সংখ্যাটি ক।
শর্তমতে, ক - (ক-১) = ৪৭
বা, ক - (ক - ২ক + ১) = ৪৭
বা, ক - ক + ২ক - ১ = ৪৭
বা, ২ক = ৪৮
বা, ক = ২৪
সুতরাং প্রথম সংখ্যাটি = ২৪ -‌ ১ = ২৩

২৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 হেক্টর হলে উহার পরিসীমা কত?
  1. 200 মিটার
  2. 300 মিটার
  3. 400 মিটার
  4. 100 মিটার
সঠিক উত্তর:
400 মিটার
উত্তর
সঠিক উত্তর:
400 মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
1 হেক্টর = 10,000 বর্গমিটার
এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, a2 এবং
পরিসীমা = 4a
শর্তমতে, a2 = 10,000
বা, a = 100
সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a = 4 × 100 = 400 মিটার।

২৮.
০.০০০০১/(০.০১ × ০.১ × ০.০০১ × ১.০) = কত?
  1. ১.০
  2. ০.০০১
  3. ১০
  4. ০.০১
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

০.০০০০১/(০.০১ × ০.১ × ০.০০১ × ১.০)
= ১০-৫/১০-৬
= ১০-৫+৬
= ১০
= ১০

২৯.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 8° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 41°
  2. 43°
  3. 49°
  4. 82°
সঠিক উত্তর:
41°
উত্তর
সঠিক উত্তর:
41°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ ক তাহলে অপর কোণ 90-ক।
শর্তমতে,
ক - (90-ক) = 8
বা, ক - 90 + ক = 8
বা, 2ক = 98
বা, ক = 49
সুতরাং অপর কোণ = 90-ক = 90-49 = 41°

৩০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'আফসার বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
  1. টাঙ্গাইল
  2. জামালপুর
  3. ফরিদপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন আঞ্চলিক বাহিনীঃ
- কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইলে,
- আফসার বাহিনী ছিল ভালুকা, ময়মনসিংহে;
- বাতেন বাহিনী ছিল টাঙ্গাইলে,
- হেমায়েত বাহিনী ছিল ফরিদপুরে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৩১.
D-8 এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জাকার্তা
  2. কায়রো
  3. তেহরান
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

• D-8 (Developing Eight) ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা।
• দশম ডি-৮ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়।
• ডি-৮ এর বর্তমান সভাপতি নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
• এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
• আলজেরিয়া এই সংস্থার সদস্য দেশ নয়।
উৎসঃ ডি-৮ এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩২.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন-
  1. কামাল উদ্দিন ইউসুফ
  2. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  3. স্যার এ. এফ. রহমান
  4. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
সঠিক উত্তর:
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা

• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
• বায়ান্নর ভাষা আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

৩৩.
নিচের কোনটি ভাষা আন্দোলনের কারণ ছিল না?
  1. ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান
  2. খাজা নাজিমুদ্দিনের বিশ্বাসঘাতকতা
  3. আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব
  4. বাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ
সঠিক উত্তর:
বাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ
উত্তর
সঠিক উত্তর:
বাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ
ব্যাখ্যা

১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রধান কারণসমূহঃ
• অবাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ,
• শুরুতেই বাঙ্গালীদের প্রতি অবহেলা,
• ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান,
• লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীদের লেখনি,
• আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব,
• জিন্নাহর দম্ভোক্তি,
• খাজা নাজিমউদ্দিনের বিশ্বাসঘাতকতা,
• লিয়াকত আলী খানের ঘোষণা ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৪.
কমনওয়েলথের ২৬তম সম্মেলন হবে-
  1. নয়া দিল্লিতে
  2. মেলবোর্নে
  3. লিভারপুলে
  4. কিগালিতে
সঠিক উত্তর:
কিগালিতে
উত্তর
সঠিক উত্তর:
কিগালিতে
ব্যাখ্যা

• কমনওয়েলথের ২৬তম সম্মেলন হবে ২০২১ সালের জুন মাসে রুয়ান্ডার রাজধানী কিগালিতে।
• সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
• কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
• এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
• কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
• স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
• বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৩৫.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর স্বদেশে প্রত্যাবর্তন করেন-
  1. ৮ জানুয়ারি, ১৯৭২ সালে
  2. ২২ ডিসেম্বর, ১৯৭১ সালে
  3. ৯ জানুয়ারি, ১৯৭১ সালে
  4. ১০ জানুয়ারি, ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১০ জানুয়ারি, ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি, ১৯৭২ সালে
ব্যাখ্যা

• ৮ জানুয়ারি, ১৯৭২ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক চাপে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়।
• সেদিনই বঙ্গবন্ধুকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়।
• লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রাবিরতি করেন।
• বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভি. ভি. গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান।
• পরবর্তীতে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছলে তাকে অবিস্মরণীয় সংবর্ধনা প্রদান করা হয়।
• সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য ১০ জানুয়ারি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।