পরীক্ষা আর্কাইভ

Rupali Bank Ltd. - Assistant Network Engineer

পরীক্ষাCTI, DUতারিখ৬ মার্চ, ২০২১সময়25 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Rupali Bank Ltd. Post Name: Assistant Network Engineer Exam Date: 06.03.2021 Faculty Name: Centre for Trade and Inverstment (CTI), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rupali Bank Ltd. - Assistant Network Engineer

CTI, DU · ৬ মার্চ, ২০২১ · ৪০ প্রশ্ন

.
'সংশপ্তক' এর রচয়িতা হলেন -
  1. ক) আবু রুশদ
  2. খ) শওকত আলী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
'সংশপ্তক' শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস। 
- ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।
সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।
তাঁর রচিত অপর একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ (১৯৬২)।

- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।

তাঁর রচিত স্মৃতিকথা:
- রাজবন্দীর রোজনামচা (১৯৬২)।

তাঁর রচিত ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সংহার' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) সং + হার
  2. খ) সম্‌ + হার
  3. গ) সঙ + হার
  4. ঘ) সন্‌ + হার
ব্যাখ্যা
'সংহার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সম্‌ + হার
ব্যাঞ্জনসন্ধির উদাহরণ- 

ব্যঞ্জনধ্বনির পরে শ/স/হ থাকলে পূর্বের ম স্থানে অনুস্বার(ং) হয় 
সংশোধন = সম্‌ + শোধন
সংসার = সম্‌ + সার
সংহার = সম্‌ + হার

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'স্মৃতিসৌধ' কোন সমাস?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) অব্যয়ীভাব সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে- কর্ম + ধৃ+ ণিচ + আ = কর্মধারয়।
- এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে।
- অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে।
- বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস।
যেমন-
নীল যে পদ্ম = নীলপদ্ম,
যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট,
যা কাঁচা তাই পাকা= কাঁচাপাকা ইত্যাদি।

মধ্যপদলােপী কর্মধারয় সমাস : যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'নিম' কোন ধরনের উপসর্গ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তৎসম
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ
- বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি শব্দের সঙ্গে যেসব উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বিদেশী উপসর্গ বলা হয়।
- এসব বিদেশি উপসর্গের মধ্যে আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ইত্যাদি ভাষার উপসর্গ বহুলভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে।
- দীর্ঘদিন যাবৎ এসব উপসর্গ ব্যবহারের ফলে বাংলা ভাষার সঙ্গে বেমালুম মিশে গেছে।
- বাংলা ভাষায় ঠিক কতগুলাে বিদেশী উপসর্গ ব্যবহৃত তা জানা নেই।

'নিম' ফারসি উপসর্গ
- অর্ধেক অর্থে ব্যবহৃত হয়। 
- উদাহরণ: নিমরাজি, নিমমােল্লা

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটিতে কত সন পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের ঘটনাকাল স্থান পেয়েছে? 
  1. ক) ১৯৬৮
  2. খ) ১৯৫৮
  3. গ) ১৯৫৫
  4. ঘ) ১৯৬০
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়।
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তগত হয়।
- খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণয় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
- মূল্যবান সেই বাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। 
- এটি ১৯৬৬-৬৯ সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাবস্থায় তিনি লেখেন।
- এই বইয়ে ১৯৫৫ সাল পর্যন্ত তার জীবনের ঘটনাবলী স্থান পেয়েছে।
- এই লেখাগুলোকে বঙ্গবন্ধু হারিয়ে যাওয়া পূর্বোক্ত আত্মজীবনী হিসেবে সুনিশ্চিত করা হয়।
- পরে এগুলো বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় গ্রন্থাকারে অসমাপ্ত আত্মজীবনী নামে ২০১২ সালের জুনে প্রকাশ করা হয়।
- 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'-এর পক্ষে এ গ্রন্থটি প্রকাশ করেন মহিউদ্দিন আহমেদ।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান।
.
অনুসর্গ কী?
  1. ক) শব্দ বিভক্তি
  2. খ) ক্রিয়া বিভক্তি
  3. গ) অব্যয়
  4. ঘ) বিশেষণ
ব্যাখ্যা
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
- যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন পদ রূপে, আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্যে করে, সেগুলােকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গগুলাে কখনাে প্রতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনাে বা ‘কে’ এবং ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে.

বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রতিপদিকের পরে)
সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
দিয়ে: তােমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার ‘কে’ বিভক্তিযুক্ত শব্দের পরে)
এরূপ : হতে, দিয়ে, থেকে, মাঝে, পরে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) কুঞ্চন
  2. খ) প্রসারণ
  3. গ) বিকুঞ্চন
  4. ঘ) প্রসার
ব্যাখ্যা
'আকুঞ্চন' এর বিপরীত শব্দার্থ - প্রসারণ।

উৎস:
ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 

.
'সাত ঘাটের কানাকড়ি' বাগধারাটির যথার্থ অর্থ-
  1. ক) নানা দেশের উপাদান
  2. খ) কৃপণের ধন
  3. গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
  4. ঘ) অতিকষ্টের উপার্জন
ব্যাখ্যা
সাত ঘাটের কানাকড়ি = দীর্ঘ ভ্রমণে প্রাপ্ত অভিজ্ঞতা যা কিঞ্চিৎ নয়।
 অর্থ্যাৎ অকিঞ্চিৎকর।
এখানে, সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর - অকিঞ্চিৎকর সংগ্রহ।
.
'সন্ধ্যা ঘনিয়ে এল'। বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. ক) অসমাপিকা ক্রিয়া
  2. খ) যৌগিক ক্রিয়া
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) সমাপিকা ক্রিয়া
ব্যাখ্যা
যৌগিক ক্রিয়া:
অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন - মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তােলা, চেপে রাখা ইত্যাদি।
'সন্ধ্যা ঘনিয়ে এল' তাই যৌগিক ক্রিয়ার উদাহরণ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
'অর্থাৎ যা কখনো ঘটে না তাই ঘটলো সেদিন আগুনে দগ্ধ হলো জল' বাক্যটিতে বিরামচিহ্ন বসবে
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) পাঁচটি
  4. ঘ) ছয়টি
ব্যাখ্যা
অর্থাৎ, যা কখনো ঘটে না, তাই ঘটলো সেদিন; আগুনে দগ্ধ হলো জল। 
বাক্যটিতে চারটি বিরাম চিহ্ন বসেছে।
১১.
We run ___ the end of the runway.
  1. ক) at
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) on
ব্যাখ্যা
কোন কিছুর শেষে বোঝালে at the end কথাটি ব্যবহার করতে হয়।
উদাহরণস্বরূপ, at the end of the film, at the end of the month, at the end of the game, at the end of the runway.

কিন্ত In the end = finally বোঝায়।
যেমন, In the end, I can saw that she was right.
এই বাক্যটির অর্থ হল: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সেই ঠিক।

Source: Intermediate English Grammar by Raymond Murphy
১২.
We live in _____ Universe that ever expanding.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) None
ব্যাখ্যা
পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যেগুলো নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে The বসে।
যেমন- the earth, the sun, the moon, the sky, the west, the south, the Universe  ইত্যাদি।

Universe - বিশ্ব; মহাবিশ্ব; বিশ্বব্রহ্মাণ্ড; সমগ্র সৃষ্টি ও স্রষ্টা।
১৩.
Isabell ____ that she would not attend classes next week.
  1. ক) told to her class teacher
  2. খ) said her class teacher
  3. গ) told her class teacher 
  4. ঘ) is saying her class teacher
ব্যাখ্যা
Say focuses on the words someone said and
tell focuses more on the content or message of what someone said.

এখানে যেহেতু Isabell এর বক্তব্য প্রাধান্য পাচ্ছে তাই এখানে Told বসবে।
Told এর পরে to বসে না, সরাসরি object বসে।
১৪.
He _____ out just now.
  1. ক) goes
  2. খ) went
  3. গ) has gone
  4. ঘ) none
ব্যাখ্যা
বাক্যে just, just now, yet, ever, already, recently এই শব্দগুলো থাকলে present perfect tense হয়।
structure: sub + have/has + verb এর past participle + obj.
তাই এখানে has gone ই appropriate.
১৫.
They love each other. Correct passive form will be ____ .
  1. ক) They are loved by each other
  2. খ) Each other loved by them
  3. গ) Each other are loved by them
  4. ঘ) Each other being loved by both
ব্যাখ্যা
Passive of Reciprocal Pronoun:
Sentence -এ Reciprocal Pronoun থাকলে শুধুমাত্র Tense অনুযায়ী verb -এর অংশটুকু পরিবর্তন হবে এবং এরপর by বসবে।
এছাড়া Subject ও object -এর কোন পরিবর্তন হবে না।

Correct Sentence: They are loved by each other.
১৬.
'Out and Out' means
  1. ক) Total
  2. খ) Utter
  3. গ) Sheer
  4. ঘ) All of them
ব্যাখ্যা

Out-and-out
adjective [ before noun ]

Meaning:
1. complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing:
2. complete; in all ways:

Synonyms
- absolute (সম্পূর্ণ)
- downright (সম্পূর্ণরূপে; ডাহা)
- sheer (সম্পূর্ণ)

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla academy

১৭.
The synonym of 'Bombastic' is
  1. ক) Fragile
  2. খ) Majestic
  3. গ) Rapid
  4. ঘ) Sensitive
ব্যাখ্যা
Bombastic - আড়ম্বরপূর্ণ।
Majestic - রাজকীয়; রাজসিক।
------------------
Fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।
Rapid - দ্রুত; ক্ষিপ্র; বেগবান।
Sensitive - দ্রুত ছাপ গ্রহণক্ষম; সংবেদনশীল; সুবেদী।

Source: Accessible Dictionary by Bangla Acadmey
১৮.
Vague is opposite to____ .
  1. ক) Felicitous
  2. খ) Clear
  3. গ) Blame
  4. ঘ) Expressive
ব্যাখ্যা
Vague - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা
Clear -  
(১) স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: উজ্জ্বল; পরিষ্কার:
(২) নির্দোষ; গ্লানিমুক্ত: a clear conscience.
(৩) স্পষ্ট:
-------------------
Felicitous -  সুনির্বাচিত; সুখপূর্ণ; মনোরম।
Blame - দোষ দেওয়া; নিন্দা করা; দোষী সাব্যস্ত করা
Expressive - প্রকাশক; অভিব্যক্তিপূর্ণ; ভাবপূর্ণ।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৯.
'Good face is the best letter of recommendation' was stated by 
  1. ক) William Wordsworth
  2. খ) Cowper
  3. গ) Queen Elizabeth
  4. ঘ) Queen Victoria
ব্যাখ্যা
"A good face is the best letter of recommendation."
- Queen Elizabeth I
২০.
'My Childhood' is written by
  1. ক) Maxim Gorky
  2. খ) Victor Hugo
  3. গ) Tolstoy
  4. ঘ) John Ruskin
ব্যাখ্যা
Maxim Gorky (1868-1936):
- Russian-Soviet writer who wrote stories, novels, and plays.

His notable works:
- Mother,
- My Childhood,
- In the World,
- The Lower Depths etc.

Source: Encyclopaedia Britannica.
২১.
A man is need of money for 90 days he asked to Bank. The Bank charged taka 156 at 8%. What was the amount asked for?
  1. ক) 3,690
  2. খ) 4,960
  3. গ) 7,800
  4. ঘ) 7,950
ব্যাখ্যা
এখানে, 
আসল P  =  ? 
হার r =  8% 
      =8/100 = 2/25
সময় n  = 90 দিন 
              = 3 মাস 
              =  3/12 বছর 
              = 1/4 বছর  

মুনাফা I = 156 টাকা 
আমরা জানি 
I  =  Pnr 
 Pnr = I 
P = I/nr
    = 156/{(1/4) × (2/25)}
    = 7,800
২২.
Ahsan borrows 2,500 taka from a Leasing Company at 4.5% compound interest per year. Calculate the total must be paid after 36 months?
  1. ক) 2852.92
  2. খ) 2837.5
  3. গ) 2934.28
  4. ঘ) 2935.63
ব্যাখ্যা
দেওয়া আছে,
মূলধন P = 2500 টাকা
সময়, n = 36 মাস = 3 বছর
সুদের হার, r = 4.5% = 4.5/100 


চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= 2500(1 + 4.5/100 )3
= 2500 × (104.5/100)3
= 2500 × (1.045)3
= 2500 × 1.141166125
= 2,852.915
= 2,852.92
২৩.
The total surface area of a hemisphere of radius r is
  1. ক) 2πr2
  2. খ) 4πr2
  3. গ) πr2
  4. ঘ) 3πr2
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ r হলে গোলকের ক্ষেত্রফল হবে  = 4πr2 
অর্ধগোলকের ক্ষেত্রফল = অর্ধগোলকের ক্ষেত্রফল + বৃত্তের ক্ষেত্রফল
                                     = (4πr2)/2 + πr2
                                     = 2πr2  + πr2
                                     = 3πr2
২৪.
The number of m yields a remainder p when divided by 14 and a remainder q when divided by 7, if p = q + 7, the which one of the following could be the value of m?
  1. ক) 45
  2. খ) 53
  3. গ) 72
  4. ঘ) 85
ব্যাখ্যা
এখানে, m= 45 হলে 45 কে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3. অর্থাৎ p = 3 যা সম্ভব নয়, কারণ p = 7 + q. তাই এটি বাদ।

আবার, m = 53 হলে,
53 কে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 11, অর্থাৎ p = 11 
53 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 4 অর্থাৎ q = 4 

p(11) = q(4) + 7
 দেখা যাচ্ছে যে, p(11) = (4) + 7 মিলে যাচ্ছে।

তাই নির্ণেয় সংখ্যাটি হবে 53,
২৫.
If x2 + 4x + 3 is odd, then which one of the following could be the value of x?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 9
  4. ঘ) 16
ব্যাখ্যা
x = 3 হলে x2 + 4x + 3 = 32 + 4 × 3 + 3 = 9 + 12 + 3 = 24 
x = 5 হলে x2 + 4x + 3 = 52 + 4 × 5 + 3 = 25 + 20 + 3 = 48
x = 9 হলে x2 + 4x + 3 = 92 + 4 × 9 + 3 = 81 + 36 + 3 = 120
x = 16 হলে x2 + 4x + 3 = 162 + 4 × 16 + 3 = 256 + 64 + 3 = 323 
২৬.
x is a two digit number. The digits of the number differ by 6 and the square of the digits differ by 60. Which one of the following could x equal?
  1. ক) 16
  2. খ) 24
  3. গ) 28
  4. ঘ) 93
ব্যাখ্যা
8 - 2 = 6 অর্থাৎ অঙ্কদ্বয়ের পার্থক্য 6 এবং
82- 22 = 64 - 4 = 60 অর্থাৎ অক্ষদ্বয়ের বর্গের অন্তর 60
x এর মান হবে 28
২৭.
How many positive integers less than 500 can be formed using the number 1, 2, 3 and 5 for the digit?
  1. ক) 48
  2. খ) 24
  3. গ) 60
  4. ঘ) 68
ব্যাখ্যা
১ম ক্ষেত্রেঃ
3 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে যার প্রথমে 5 কে বসানো যাবে না। 500 এর থেকে ছোট 3 অংক বিশিষ্ট সংখ্যার প্রথম ঘরে 5 ভিন্ন বাকি 3 টি সংখ্যার যেকোনোটি নিতে পারি। আবার ২য় ও ৩য় ঘরে 1, 2, 3,5 এই 4টি অংকের যে কোনটিই নেওয়া যায়।
এক্ষেত্রে  3× 4 × 4 = 48 উপায়ে

২য় ক্ষেত্রেঃ
2 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3, 5 এর যেকোনো ২টি অংক নিয়েই 500 থেকে ছোট সংখ্যা গঠন করা যাবে।
= 4 × 4 = 16 উপায়ে

৩য় ক্ষেত্রেঃ 1 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3, 5 এই 4টি অংকের যে কোনটি নিয়েই 500 থেকে ছোট। অংকবিশিষ্ট সংখ্যা গঠন করা যায়।
= 4 উপায়ে

1, 2, 3, 5 এই 4টি অংক নিয়ে 500 থেকে ছোট মোট সংখ্যা গঠন করা যাবে 48 + 16 + 4 = 68 উপায়ে।
২৮.
What is the sum of the first 10 term of the following sequence?
7 + 5 + 12 + 17 + 29 + 46 + 75 + ..............
  1. ক) 1177
  2. খ) 1281
  3. গ) 1294
  4. ঘ) 1305
অনির্ধারিত
ব্যাখ্যা
দেয়া আছে 
7 + 5 + 12 + 17 + 29 + 46 + 75 + .............. 
ধারাটির পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হয়ে গঠিত হয়েছে।

7 + 5 + 12 + 17 + 29 + 46 + 75 + 121 + 196 + 317 = 825

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
২৯.
If w is 10% less than x, and y is 30% less than z, than wy is what percent less than xz ?
  1. ক) 10%
  2. খ) 15%
  3. গ) 24%
  4. ঘ) 37%
ব্যাখ্যা
ধরি, x = 100
w = 100 - 100 এর 10% = 100 - 10 = 90
আবার,
z = 100 
y = 100 - 100 এর 30% = 100 - 30 = 70 

wy = 90 × 70 = 630 
xz = 100 × 100 = 10000

wy , xz এর চেয়ে কম = 10000 - 6300 = 3700
wy , xz এর চেয়ে শতকরা কম ={(3700/10000) × 100}% = 37%
৩০.
A circle of radius 14cm is divided into 8 equal sectors. Find the area of each sector.
  1. ক) 12cm2
  2. খ) 24cm2
  3. গ) 48cm2
  4. ঘ) 77cm2
ব্যাখ্যা
দেয়া আছে 
বৃত্তের ব্যাসার্ধ r = 14 cm 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (22/7) × 142  = (22/7) × 196 = 616 cm2
যেহেতু 
বৃত্তটি ৮ টি সমান ভাগে বিভক্ত 
বৃত্তের প্রতিটি ভাগের ক্ষেত্রফল = 616/8 = 77 cm2
৩১.
The constitution Drafting Committee formed in 1972 had-
  1. ক) 21 members
  2. খ) 24 members
  3. গ) 31 members
  4. ঘ) 34 members
ব্যাখ্যা
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
- কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
- সুরঞ্জিন সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।
- কমিটিকে পরবর্তী ১০ জুনের মধ্যে গণপরিষদে সংবিধানের খসড়া উপস্থাপন করতে বলা হয়।

- রাষ্ট্রপতি ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহবান ও উদ্বোধন করেন। 
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- চূড়ান্ত খসড়াটি কমিটির সভাপতি এবং দেশের তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন ১২ অক্টোবর গণপরষিদে পেশ করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩২.
Money market is a market for
  1. ক) risk free assets
  2. খ) long-term fund
  3. গ) short-term fund
  4. ঘ) budge fund
ব্যাখ্যা
Money Markets provide a means for lenders and borrowers to satisfy their short-term financial needs.
These markets are described as “money markets” because the assets that are bought and sold are short term—with maturities ranging from a day to a year—and normally are easily convertible into cash.
Money markets include markets for such instruments as bank accounts, including term certificates of deposit; interbank loans (loans between banks); money market mutual funds; commercial paper; Treasury bills; and securities lending and repurchase agreements (repos).

Source: IMF
৩৩.
Golden Jubilee of the Independence Day of Bangladesh will be on-
  1. ক) 16 December, 2021
  2. খ) 26 March, 2021
  3. গ) 16 December, 2022
  4. ঘ) 26 March, 2022
ব্যাখ্যা
- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয় ২০২১ সালের ২৬ মার্চ। 
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয় - ২৬ মার্চ, ২০২১।
- লোগোর নকশা করেন - রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নির্বাচিত লোগোটি ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - জানুয়ারি , ২০২২।
৩৪.
What is the position of Bangladesh in the Financial Privacy Index 2020?
  1. ক) 29th
  2. খ) 37th
  3. গ) 43th
  4. ঘ) 54th
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তাই বাতিল করা হলো। 
Bangladesh has ranked 54th out of 133 nations in the Financial Secrecy Index (FSI) 2020, with a score of 72.73, based on the country's high secrecy over jurisdiction and offshore financial services.
 
Source: www.tbsnews.net
৩৫.
The Headquarter of World Economic Forum is situated in-
  1. ক) Cologny
  2. খ) Geneva
  3. গ) Davos
  4. ঘ) San Francisco
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
-----------------

এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর - ক) Cologny
আমরা জানি World Economic Forum - এর সদরদপ্তর - জেনেভাতে অবস্থিত।
প্রকৃতপক্ষে জেনেভা শহরের Cologny মিউনিসিপাল অংশে অবস্থিত। অর্থ্যাৎ Exact অবস্থান Cologny.
এই প্রশ্নটিতে ইচ্ছাকৃতভাবেই এই ছোট কনফিউশনটা রাখা হয়েছে।
 ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত World Economic Forum (WEF)-এর সদরদপ্তর - জেনেভার কলোগনিতে অবস্থিত।
৩৬.
Which Country is called 'Land of Fertile Fields'?
  1. ক) Australia
  2. খ) Algeria
  3. গ) Switzerland
  4. ঘ) Newzeland
ব্যাখ্যা
- আলজেরিয়া 'Land of Fertile Fields'  নামে পরিচিত। 
- ভুটান ‘Land of the Thunder Dragon’ নামে পরিচিত। 
- ইন্দোনেশিয়া 'Land of Palms' নামে পরিচিত।  
- চিলি 'Land of poets' নামে পরিচিত।
৩৭.
UNESCO has decided to jointly celebrate the Mujib Year with Bangladesh of the UNESCO _____ General Assembly?
  1. ক) 40th
  2. খ) 50th
  3. গ) 60th
  4. ঘ) 42th
ব্যাখ্যা
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো গত ১২-২৭ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত তার ৪০তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- এর ফলে বিশ্বের ১৯৩টি দেশে মুজিববর্ষ পালিত হচ্ছে।
- এছাড়া ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনেরও সিদ্ধান্ত গ্রহণ করে।

(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৩৮.
The river padma enters into Bangladesh through
  1. ক) Sylhet
  2. খ) Rajshahi
  3. গ) Mymensingh
  4. ঘ) Pabna
ব্যাখ্যা
ভারতের উত্তরাখণ্ডের দেবপ্রয়োগ নামক স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। হিন্দু ধর্মে ভাগীরথী নদীকে গঙ্গার মূলধারা বিবেচনা করা হয়। ভাগীরথী নদী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। অলকানদীর উৎপত্তিও উত্তরাখণ্ড রাজ্যে।

গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্য থেকে উৎপত্তি হয়ে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে এটি গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামধারণ করেছে।

পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ২,৬০০ কিলোমিটার।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
 
অপশনে,  চাঁপাইনবাবগঞ্জ না থাকায় সঠিক উত্তর হিসেবে রাজশাহী নেওয়া হয়েছে।
৩৯.
Which one of the following is not a search engine?
  1. ক) Windows
  2. খ) Yahoo
  3. গ) Google
  4. ঘ) Bing
ব্যাখ্যা
আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :
১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

অপরদিকে, Windows হলো মাইক্রোসফট উদ্ভাবিত একটি অপারেটিং সিস্টেম।
৪০.
The Headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at
  1. ক) Paris
  2. খ) Washington
  3. গ) Rome
  4. ঘ) Vienna
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA):
IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক সংস্থা।
- এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
- এই সংস্থাটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল -- ২৯ জুলাই, ১৯৫৭ সাল
- প্রতিষ্ঠাকালীন সদস্য -- ৫৬ টি
- সদরদপ্তর -- ভিয়েনা, অস্ট্রিয়া

উৎসঃ IAEA ওয়েবসাইট।