পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ২২ ---------------- পার্ট – ১: বাংলা ব্যাকরণ টপিকসমূহ: বাক্য প্রকরণ (কারক ও বিভক্তি; প্রয়োগ ও অপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড.হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) পার্ট – ২: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: তথ্য-প্রযুক্তি: ১. আধুনিক প্রযুক্তির ডিভাইসসমূহ - স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব ইত্যাদি। ২. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; মোবাইল নেটওয়ার্ক ও এর বৈশিষ্ট্য; সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি। ৩. তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি। ৪. ক্লায়েন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ৫. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৬. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৭. রোবটিক্স, ৮. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
'Legal security' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিধি-নির্দেশক
  2. বৈধ জামিন
  3. জবানবন্দী
  4. বৈধ কার্যাবলী
ব্যাখ্যা
• Legal security শব্দের বাংলা পরিভাষা - বৈধ জামিন।

অন্যদিকে,
• Legal Proceedings শব্দের বাংলা পরিভাষা - বৈধ কার্যাবলী।
• Legal statement শব্দের বাংলা পরিভাষা - আইনসম্মত লিখিত বিবৃতি/জবানবন্দী। 
• 'Legal remembrancer' শব্দের বাংলা পরিভাষা - বিধি-নির্দেশক।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• Legal process শব্দের বাংলা পরিভাষা - বৈধ প্রক্রিয়া; আইনসম্মত প্ৰক্ৰিয়া। 
• Legal Procedure শব্দের বাংলা পরিভাষা - বৈধ (কার্য) প্রণালী; আইনসম্মত(কার্য) প্ৰণালী। 
• Legal tender শব্দের বাংলা পরিভাষা - বিহিত অর্থ, বৈধ মুদ্রা। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
‘উথালপাথাল’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. উজনপাঁজল
  2. উপোসি ছারপোকা
  3. উড়নপেকে
  4. উলুখাগড়া
ব্যাখ্যা
• ‘উথালপাথাল’ অর্থে ব্যবহৃত বাগধারা হলো - উজলপাঁজল।

অপশনের অন্যান্য বাগধারার অর্থ হলো:
• ‘উড়নপেকে’ বাগধারার অর্থ - অপব্যয়ী।
• ‘উপোসি ছারপোকা’ বাগধারার অর্থ - অভাবগ্রস্ত লোক।
• ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আবির্ভাব' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তফাত
  2. বিকর্ষণ
  3. তিরোধান
  4. বিরত
ব্যাখ্যা
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।

এছাড়া,
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• ‘তফাত’ শব্দের বিপরীতার্থক শব্দ - কাছে।
• ‘রত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘সংহত’ এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
• 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
• 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
• ‘দূর’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিকট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পানি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অম্বু
  2. অবনী
  3. বারি
  4. জীবন
ব্যাখ্যা
⇒ ’পানি’র  সমার্থ শব্দ নয় - অবনী।
• নীর এর সমার্থক শব্দ:
নীর, পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘আহারে রুচি নেই।’ বাক্যে ‘আহারে’ কোন কারক?
  1. অধিকরণ কারক
  2. করণ কারক
  3. কর্ম কারক
  4. অপাদান কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
প্রথাগত ব্যাকরণ অনুসারে, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে- এসব দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। বােঝাতে অধিকরণ কারক হয়।

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

- প্রথমা বা শূন্য বিভক্তি: শফিক রাজশাহী থাকে।
- তৃতীয় বিভক্তি: পথ দিয়ে চল।
- পঞ্চমী বিভক্তি: ছাদ থেকে পানি পড়ে।
- সপ্তমী বিভক্তি: আহারে রুচি নেই।
(বাক্যকে কোন বিষয়ে রুচি নেই প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘আহারে’। সুতরাং আহার ‘এ’ বিভক্তি যোগে অপাদানে সপ্তমী কারক।)

উল্লেখ্য, 
- আহারে রুচি নেই। বাক্যে কোনো ক্রিয়া বা কর্ম সম্পাদিত হয় নি। তাই ‘আহার’ শব্দটি কর্ম কারক নয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বাগধারা দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. কালে ভদ্রে - নমাসে ছমাসে
  2. উড়োকথা - উড়োচিঠি
  3. ঘন্টাগরুড় - কুমড়ো কাটা বটঠাকুর
  4. কচু বনের কালাচাঁদ - গোবর গণেশ
ব্যাখ্যা
ভিন্ন অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘উড়ো কথা’ বাগধারার অর্থ - গুজব।
• ‘উড়ো চিঠি’ বাগধারার অর্থ - বেনামি পত্র।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘কালে ভদ্রে’ বাগধারার অর্থ - কদাচিৎ।
• ‘নমাসে ছমাসে’ বাগধারার অর্থ - কদাচিৎ।

• ‘ঘন্টাগরুড়’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।
• ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

• ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. মহামারী
  2. দুর্ভিক্ষ
  3. দুর্যোগ
  4. প্রতিকূল
ব্যাখ্যা
• ‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ - প্রতিকূল, বৈরী।

অন্যদিকে,
• ‘Pestilence’ শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - মহামারী।
• ‘Famine’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্ভিক্ষ।
• ‘Disaster’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্যোগ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন শব্দজোড় সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. অপরিতুষ্ট - অসন্তুষ্ট
  2. রতি - রথী
  3. অবগত - অপগত
  4. শরণ - স্মরণ
ব্যাখ্যা
• সমার্থক অর্থে ব্যবহৃত শব্দজোড় হলো: অপরিতুষ্ট - অসন্তুষ্ট।
- অপরিতুষ্ট শব্দের অর্থ: অসন্তুষ্ট, অতৃপ্ত।

অন্যদিকে,
- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. মধ্যাহ্ন
  2. পূর্বাহ্নিক
  3. অপরাহ্ণ
  4. পূর্বাহ্ণ
ব্যাখ্যা
• অশুদ্ধ: পূর্বাহ্নিক।
• শুদ্ধ বানান: পূর্বাহ্ণিক (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: দিনের প্রথমভাগে করণীয়, পূর্বাহ্ণে করা উচিত এমন।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - মধ্যাহ্ন,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [মধ্য+অহন্]
অর্থ: দিনের মধ্যভাগ, দুপুরবেলা, দ্বিপ্রহর।

• শুদ্ধ বানান - অপরাহ্ণ,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [অপর+অহ্ণ]
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

• শুদ্ধ বানান - চিহ্নিত,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [√চিহ্ন্+ত]
অর্থ: চিহ্ন দেওয়া হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
কোনটি ‘আকাশ’ এর সমার্থক শব্দ?
  1. তোয়
  2. অম্বর
  3. নীলাম্বু
  4. বারিধি
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
 অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'কালে ভদ্রে' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অসম্ভব ঘটনা
  2. কদাচিৎ
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. একটানা খাটুনি
ব্যাখ্যা
• 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ।

তাছাড়া,
• ‘কলুর বলদ’ বাগধারার অর্থ - একটানা খাটুনি।
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ঘটনা।
• `জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারা টির অর্থ - বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ - ভণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. তীক্ষ্মদৃষ্টি
  2. তিলোওমা
  3. তিরষ্কৃত
  4. তিতীর্ষু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তিতীর্ষু,
- বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পার হতে উচ্ছুক, তরণেচ্ছু।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ: তীক্ষ্মদৃষ্টি।
• শুদ্ধ বানান: তীক্ষ্ণদৃষ্টি (বিশেষণ পদ)।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: সতর্ক দৃষ্টিসম্পন্ন।

• অশুদ্ধ: তিলোওমা।
• শুদ্ধ বানান: তিলোত্তমা (বিশেষ্য ও বিশেষণ পদ উভয়ই)।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পরমা সুন্দরী।

• অশুদ্ধ: তিরষ্কৃত।
• শুদ্ধ বানান: তিরস্কৃত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অবজ্ঞাত, নিন্দিত, র্ভৎসনা করা হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘জল পড়ে পাতা নড়ে’ বাক্যে ‘জল’ কোন কারক?
  1. কর্ম কারক
  2. করণ কারক
  3. কর্তা কারক
  4. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• কর্তা কারক:
প্রথাগত ব্যাকরণ অনুসারে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তা কারক।
যেমন:
- টুম্পা বই পড়ে। কে পড়ে?-টুম্পা; 'টুম্পা' কর্তৃকারক।
- মীরা গান গায়।
- মিতা নাচে। (কাজটি যে করে, সেই কর্তৃকারক।)

- অপরের অধীন না হয়ে নিজে ক্রিয়া সম্পাদন করলে তাকে কর্তা বলে। কর্তৃকার নির্ণয়ের জন্যে প্রশ্ন হচ্ছে 'কে'?
যেমন-শিক্ষক পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? শিক্ষক। এখানে 'শিক্ষক' কর্তৃকারক।

কর্তা কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

প্রথম বা শূন্য বিভক্তি: 
- বৃষ্টি পড়ে।
- সাপুড়ে সাপ খেলায়।
- রাজা প্রজা পালন করে ইত্যাদি।

• দ্বিতীয়া বিভক্তি:
- আমাকে যেতে হবে।
- তোমাকে বাড়ি যেতে হবে ইত্যাদি।

• তৃতীয় বিভক্তি: তাকে দিয়ে এ কাজ হবে না।
• পঞ্চমী বিভক্তি: আমা হতে এ কাজ হবে না সাধন।
• ষষ্ঠী বিভক্তি: তোমার যাওয়া উচিত।

• সপ্তমী বিভক্তি:
- পাগলে কিনা বলে।
- বুলবুলিতে ধান খেয়েছে ইত্যাদি।

• প্রশ্নে প্রদত্ত ‘জল পড়ে পাতা নড়ে’ বাক্যে ‘জল’ কর্তা কারক। কারণ এখানে ‘জল’ পড়ার ক্রিয়া নিজেই সম্পাদন করছেন। সুতরাং জল কর্তা কারকে শূন্য বিভক্তির উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোনটি অশুদ্ধ বানান?
  1. দুরবগম্য
  2. দুরাকাঙ্খী
  3. দুরাক্রম
  4. দুরারোহ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - দুরাকাঙ্খী।
• শুদ্ধ বানান - দুরাকাঙ্ক্ষী,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [দুঃ+আ+√কাঙ্ক্ষ্+ইন্]
অর্থ: অনুচিত উচ্চ আকাঙ্ক্ষাবিশিষ্ট।

দুরবগম্য, দুরাক্রম ও দুরারোহ শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
নিচের কোন বাক্যে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ইহার আবশ্যকতা নাই।
  2. তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
  3. ধীরতা একটি মহৎ গুণ।
  4. মেয়েটির সরলতায় আমি মুগ্ধ।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
• শুদ্ধ বাক্য: তার সৌন্দর্যে সকলে মুগ্ধ।

⇒ ‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোনটি 'পর্বত' ও 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ?
  1. দ্রুম
  2. শৃঙ্গী
  3. অদ্রি
  4. মহীরুহ
ব্যাখ্যা
⇒ 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

⇒ 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
‘Patois’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. আঞ্চলিক ভাষা
  2. উপভাষা
  3. অপভাষী
  4. দোভাষী
ব্যাখ্যা
• ‘Patois’ শব্দের বাংলা পরিভাষা - আঞ্চলিক ভাষা।

অন্যদিকে,
• ‘Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।
• ‘Slangy’ শব্দের বাংলা পরিভাষা - অপভাষী।
• ‘Interpreter’ এর বাংলা পারিভাষিক শব্দ - দোভাষী। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা।
১৮.
নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. তাসের ঘর
  2. জলের দাগ
  3. পদ্মপাতায় জল
  4. জলভাত
ব্যাখ্যা
• 'পদ্মপাতার জল', 'তাসের ঘর' এবং ‘জলের দাগ’ বাগ্‌ধারা সমূহের অর্থ - ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
• ‘জলভাত’ বাগধারার অর্থ - সহজ সাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
মেটার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. মিশিগান
  3. ওয়াশিংটন
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
২০.
সি প্রোগ্রামের জনক কে?
  1. Bjarne Stroustrup
  2. Dennis Ritchie
  3. Tim Berners-Lee
  4. Sundar pitchai
ব্যাখ্যা
- প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামার কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম তৈরি করে।
- সি এর জনক হলেন Dennis Ritchie।
 -তিনি সর্বপ্রথম Unix  অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে ‘সি’ প্রয়োগ করেন ।
- সি এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে , যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং বি এর পরের উন্নয়ন হলো সি  ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদ্বশ- দ্বাদশ শ্রেণি।
২১.
কোন সেবাটি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত?
  1. IMAP
  2. SaaS
  3. SMTP
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা। - আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS), প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও সফটওয়্যার সেবা (Software as a service - SaaS)।

- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা-পাবলিক ক্লাঊড, প্রাইভেট ক্লাউড ও মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২২.
কে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. বিল গেটস
  3. ডেভিড লিপম্যান
  4. পাউলিয়েন হগউইগ
ব্যাখ্যা
• কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন।
• ম্যাকলুহান ১৯১১ সালের ২১ জুলাই কানাডাতে জন্ম গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
• তিনি “দি মিডিয়াম ইজ দি মেসেজ” (the medium is the message) এবং “গ্লোবাল ভিলেজ” (global village) এর উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছিলেন।
• তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (world wide web) বা ইন্টারনেট আবিষ্কারের প্রায় ৩০ (ত্রিশ) বছর পূর্বেই এ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। •ম্যাকলুহান ১৯৬২ এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থ "The Gutenberg: The Making of Typographic Man" এবং "Understanding Media" তে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৩.
HTML এ ‘ট্যাগ’ এক ধরণের -
  1. ইন্টারপ্রেটার
  2. সংকেত
  3. আউটপুট
  4. সবগুলোই
ব্যাখ্যা
- ট্যাগ হলো মার্ক আপ ভাষায় ব্যবহৃত এক ধরণের সংকেত বা কী ওয়ার্ড।
- এই সংকেত গুলো কিছু নির্দেশ বহন করে, তা ব্রাউজার এর সাথে যুক্ত ইন্টারপ্রেটার অনুবাদ করে এবং ট্যাগের নির্দেশকে কার্যকরী করে।
 
HTML এ ট্যাগ ব্যবহার এর কয়েকটি নিয়ম হল:
• ট্যাগ এঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়
• কন্টেইনার ট্যাগ এর ক্ষেত্রে  শুরুর ট্যাগ ব্যবহার করলে সমাপনী ট্যাগ ব্যবহার করতে হয়। তবে এম্পটি ট্যগে এ সমাপনী ট্যাগের প্রয়োজন নেই।
• ট্যাগের বানান শুদ্ধ হওয়া আবশ্যক
• প্রতিটি ট্যাগে নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করা যায়  না।
• শুন্য ট্যাগের ক্ষেত্রে শুধু শুরুর ট্যাগ ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
টুইটারের বর্তমান সিইও কে?
  1. Mark Zuckerberg
  2. Elon Musk
  3. Ajay Banga
  4. Linda Yaccarino
ব্যাখ্যা
টুইটার
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের পরিবর্তিত নাম 'X'
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
২৫.
লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
  1. < br >
  2. < b >
  3. < u >
  4. সবগুলোই
ব্যাখ্যা
< b >  - লাইন বোল্ড করার জন্য ব্যবহার করা হয়, 
< br > - লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়,
< u > - লেখাকে আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত হয়,
< ul >  - কোন তালিকাকে আন অর্ডার লিস্ট আকারে প্রকাশ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
ডেটা ট্রান্সমিশনের হারকে বলে-
  1. ব্যান্ড
  2. ব্যান্ডউইথ
  3. ভয়েসরেট
  4. ভয়েসব্যান্ড
ব্যাখ্যা
• ব্যান্ডউইথ (Bandwidth):
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানাান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত bit per second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bit per second (bps) বা ব্যান্ডউইডথ বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
২৭.
ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন -
  1. রেইড হফম্যান
  2. ইভান উইলিয়ামস
  3. কেভিন সাইস্ট্রম
  4. বিল গেটস
ব্যাখ্যা
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন- কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার। 
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়। 
- আলেক্সা র‍্যাঙ্কিং এ ইন্সটাগ্রাম বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট। (জানুয়ারী ২০২০ পর্যন্ত)। 
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ “Meta” এর অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: Britannica.com ও রয়টার্স রিপোর্ট।
২৮.
নিচের কোনটি সামাজিক যোগাযোগের সাইট নয়?
  1. লিংকড-ইন
  2. ফেসবুক
  3. ইউটিউব
  4. টুইটার
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগের সাইট :
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, এবং কার্যকরী করে তুলেছে।
- ইন্টারনেটে গড়ে উঠেছে বেশকিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট।
- নিজের ভালো-লাগা মন্দলাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে।
- বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে।
- এগুলোর মধ্যে ফেসবুক (www.facebook.com), লিংকড-ইন (Linked in.com) গুগল প্লাস (plus.google.com), টুইটার (www.twitter.com) অন্যতম। 
- ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২৯.
মোবাইল যোগাযোগে BS বলতে কী বোঝায়?
  1. Base System
  2. Base Station
  3. Binary Systam
  4. Binary station
ব্যাখ্যা
• দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে।
• চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন (Mobile Station বা MS) অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে Land unit বলা হয়।
• মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে।
• প্রতিটি ভাগকে একটি সেল (Cell) বলে। এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে।
• একটি এ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয়, এ্যান্টেনাসহ ছোট অফিসকে বলে বেস স্টেশন (Base Station বা BS)।
- প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা যেখান থেকে কল সংযোগ, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩০.
'টুইটার' এর পরিবর্তিত নাম কোনটি?
  1. এক্স
  2. মেটা
  3. থ্রেডস
  4. জেড
ব্যাখ্যা
- টুইটারের পরিবর্তিত নাম এক্স।
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
৩১.
IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে নিচের কোন প্রযুক্তি?
  1. Wi-Fi
  2. Bluetooth
  3. WiMAX
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে Bluetooth প্রযুক্তি Bluetooth.

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
• Wimax এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩২.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. C#
  2. XML
  3. Python
  4. Java
ব্যাখ্যা
• Extensible Markup Language (XML) হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা যেকোনো ডেটা সংজ্ঞায়িত করার নিয়ম প্রদান করে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৩.
প্রোগ্রাম ডিজাইনে ব্যবহৃত প্রধান টুলস কোনটি?
  1. অ্যালগরিদম
  2. সুডো কোড
  3. ফ্লোচার্ট
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রোগ্রাম ডিজাইনে বিবেচ্য বিষয়সমূহ হলো-
১. ইনপুট ডিজাইন
২. আউটপুট ডিজাইন ও
৩. ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন

প্রোগ্রাম ডিজাইনের ব্যবহৃত প্রধান টুলসসমূহ হলো-
১। অ্যালগরিদম
২। ফ্লোচার্ট ও
৩। সুডো কোড

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
অনেক ধরণের অপশন থেকে পছন্দের বা সঠিক অপশন নির্বাচনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. সাবমিট বাটন
  2. রেডিও বাটন
  3. টেক্সট বাটন
  4. সবগুলো
ব্যাখ্যা
• টেক্সট বাটন:
এটি টেক্সট ইনপুট নেয়ার জন্য ব্যবহার করা হয়। 

• সাবমিট বাটন:
ফর্মের সকল ডাটা নির্ধারিত সার্ভারে পাঠানোর জন্য সাবমিট বাটন ব্যবহার করা হয়। 

• রেডিও বাটন:
অনেক ধরণের অপশন থেকে পছন্দের বা সঠিক অপশন নির্বাচনের জন্য রেডিও বাটন ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৫.
IPS এর পূর্ণরূপ কী?
  1. Instant Power Source
  2. Interrupted Power Supply
  3. Instant Power Supply
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
আইপিএস
IPS-এর পূর্ণ অর্থ হলো Instant Power Supply.
- এটি মূলত পাওয়ার স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে।
- IPS বিদ্যুৎ সরবরাহের মেইন লাইন হতে পাওয়ার রিজার্ভ করে সঞ্চিত রাখে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ব্যাকআপ প্রদান করে। এটি অনেকটা ইউপিএসের মতো। তবে UPS বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে, সেখানে IPS 0.1 সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
- UPS এর তুলনায় IPS বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে।

ইউপিএস
UPS -এর পূর্ণ অর্থ হচ্ছে Uninterrupted Power Supply.
- এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।
- সাধারণত কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময় এর জন্য কম্পিউটারকে সচল রাখার জন্য কম্পিউটারে ইউপিএস (UPS) ব্যবহার করা হয়। 
- কম্পিউটার, প্রিন্টার, প্লটার, রেফ্রিজারেটর, টিভি ইত্যাদিতে UPS ব্যবহার করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
  1. Assembly Language
  2. Machine Language
  3. High-Level Language
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৭.
ইলেকট্রনিক বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য করাকে কি বলে?
  1. ই-সার্ভিস
  2. ই-গভর্ন্যান্স
  3. ই-লার্নিং
  4. ই-কমার্স
ব্যাখ্যা
ই-কমার্স এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই বলা হয় ই-কমার্স (E-commerce)। ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে। আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্যিক কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়। 

ই-লার্নিং এক ধরণের শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে। 

ই-সার্ভিস হচ্ছে অনলাইনে বিভিন্ন সার্ভিস প্রদান

ই-সরকারের ধারণার একটি জনপ্রিয় উপায় হল প্রযুক্তিগতভাবে মধ্যস্থতামূলক মিথস্ক্রিয়াগুলির তিনটি ক্ষেত্রের মধ্যে পার্থক্য করা। সরকার-থেকে-সরকার মিথস্ক্রিয়া সরকারী আমলাতন্ত্রের অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহারের সাথে সম্পর্কিত, উদাহরণস্বরূপ, রুটিন কাজগুলির স্বয়ংক্রিয়করণ এবং বিভাগ এবং সংস্থাগুলির মধ্যে তথ্য দ্রুত ভাগ করে নেওয়ার মাধ্যমে। সরকার-থেকে-ব্যবসায়িক মিথস্ক্রিয়া সাধারণত ফার্মগুলি থেকে পণ্য এবং পরিষেবাগুলি কেনা এবং বিক্রি করার জন্য সরকারের খরচ কমাতে ইন্টারনেট ব্যবহারকে জড়িত করে। সরকার-থেকে-নাগরিক মিথস্ক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করে পাবলিক পরিষেবা এবং অনলাইনে লেনদেন এবং দ্রুত ইলেকট্রনিক ফিডব্যাক মেকানিজম, যেমন তাত্ক্ষণিক ভোট, ওয়েব সমীক্ষা এবং ই-মেইল অন্তর্ভুক্ত করে পরিষেবাগুলির নকশা এবং বিতরণ উন্নত করা জড়িত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রস্তুতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 
৩৮.
কোনটিকে রোবটের হাত-পায়ের পেশি বলা হয়?
  1. Gripper
  2. Sensor
  3. Actuator
  4. Manipulator
ব্যাখ্যা
রোবট
- কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে রোবট নিয়ন্ত্রিত হয়। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-

প্রোগ্রামকৃত মস্তিস্ক বা প্রসেসর: রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকান্ডসহ সকল কিছু নিয়ন্ত্রণ করে।

পাওয়ার সিস্টেম: সাধারণত লেড এসিড ব্যাটারী দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারী রিচার্জেবল অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হবে।

ইলেকট্রিক সার্কিট: রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

অ্যাকচুয়েটর (Actuator): রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সম্বন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

অনুভূতি (Sensing): অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মত অনুভূতি তৈরি করা হয়। কাজেই অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পা কোন একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে। মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়। কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০° কোণে ঘুরানো যেতে পারে।

ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যনিপিউলেশন। সাধারণত রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে কোন বস্তু ধরতে পারবে। পায়ের সাহায্যে সামনে-পিছনে বা ডানে-বামে চলাচল করতে পারবে।

মুভেবল বডি: রোবটে ঢাকা, যান্ত্রিক পা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।