পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ৪০: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
এস ওয়াজেদ আলি রচিত উপন্যাস-
  1. গ্রানাডার শেষ বীর
  2. অজ্ঞাতবা
  3. কলঙ্কবতী
  4. অপসরণ
ব্যাখ্যা
• এস ওয়াজেদ আলি:
- এস ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
- তিনি ১৮৯০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ 'অতীতের বোঝা' ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

• তাঁর রচিত প্রবন্ধ:
- জীবনের শিল্প,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- ভবিষ্যতের বাঙালী,
- আকবরের রাষ্ট্র সাধনা,
- মুসলিম সংস্কৃতির আদর্শ।

• তাঁর রচিত উপন্যাস:
- গ্রানাডার শেষ বীর।

অন্যদিকে,
•  অন্নদাশঙ্কর রায়ের রচিত উপন্যাস:
- কলঙ্কবতী, 
- অজ্ঞাতবাস, 
- অপসরণ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’অমরাবতী’ কাব্যগ্রন্থ কে লিখেছেন?
  1. অমিয় চক্রবর্তী
  2. আল মাহমুদ
  3. বিষ্ণু দে
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
- ’অমরাবতী’ কাব্যগ্রন্থ কে লিখেছেন- অমিয় চক্রবর্তী।

• অমিয় চক্রবর্তী:
- তাঁর জন্ম ১০ এপ্রিল, ১৯০১ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ।
- আধুনিক কবিতায় ভাব, দর্শন ও রসের ক্ষেত্রে তিনি বিশেষ সংযোজন ঘটিয়েছেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- অন্য চারজন হলেন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে।
- তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)।

• তাঁর রচিত কাব্যগ্রন্থের:
- খসড়া,
- এক মুঠো ,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- পারাপার ,
- পালাবদল,
- ঘরে ফেরার দিন,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী,
- অনিঃশেষ,
- নতুন কবিতা,
- চলো যাই ,
- সাম্প্রতিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে আনোয়ার পাশার রচিত গ্রন্থ-
  1. নিষিদ্ধ লোবান
  2. আগুনের পরশমণি
  3. রাইফেল-রোটি-আওরাত
  4. উপমহাদেশ
ব্যাখ্যা
• আনোয়ারপাশা:
- তিনি একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- তাঁর রাইফেল-রোটি-আওরাত উপন্যাসটি রচিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে।

• তাঁর রচিত উপন্যাস:
- নীড় সন্ধানী.
- নিশুতি রাতের গাথা (১৯৬৮),
- রাইফেল-রোটি-আওরাত (১৯৭৩

অন্যদিকে,
- সৈয়দ শামসুল হকের রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস "নিষিদ্ধ লোবান।
- আল মাহমুদের রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস " উপমহাদেশ।
- ’আগুনের পরশমণি’  হুমায়ূন আহমেদ-এর  মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী ছিল?
  1. বিদ্যাসাগর
  2. বন্দ্যোপাধ্যায়
  3. মহামহোপাধ্যায়
  4. কুশারী
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তাঁর পৈতৃক পদবি ছিল-বন্দ্যোপাধ্যায়।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।

অন্যদিকে, 
• রবীন্দ্রনাথ ঠাকুরের  পরিবারের আসল পদবি ছিল- কুশারী।
•  হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল- মহামহোপাধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
’খোয়াবনামা’ গ্রন্থের রচয়িতা কে?
  1. হাসান আজিজুল হক
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. জীবনানন্দ দাশ
  4. আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
• খোয়াবনামা’
- আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা উপন্যাসের নাম ‘খোয়াবনামা’।
- এই উপন্যাসটিতে বগুড়া জেলার বাঙালি নদীর আশেপাশের কিছু গ্রামের মানুষের কাহিনীর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

• আখতারুজ্জামান ইলিয়াস :
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- অন্যঘরে অন্যস্বর,
- খোঁয়ারি,
- দুধভাতে উৎপাত ,
- চিলেকোঠার সেপাই,
- দোজখের ওম ,
- খোয়াবনামা,
- সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বুদ্ধদেব বসু রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. মর্মবাণী
  2. মর্ত্যের স্বর্গ
  3. তিথিডোর
  4. বন্দীর বন্দনা
ব্যাখ্যা
- অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাস - মর্ত্যের স্বর্গ ।

• বুদ্ধদেব বসু:
- তিনি একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- তিনি ১৯০৮ সালে ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- যে আঁধার আলোর অধিক,
- মরচেপড়া পেরেকের,
- একদিন চিরদিন।

• তাঁর রচিত উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
  1. আহমদ শরীফ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. যতীন্দ্রমোহন বাগছী
  4. আহসান হাবীব
ব্যাখ্যা
• ’রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন- আহসান হাবীব।

• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
- তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষে (১৯৪৭)।

• তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো:
- অরণ্য নীলিমা (১৯৬০);
- রাণী খালের সাঁকো (১৯৬৫)।

• আহসান হাবীব রচিত  কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- আশায় বাসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পগ্রন্থ?
  1. শহরতলী
  2. দিবারাত্রির কাব্য
  3. সার্বজনীন
  4. প্রাগৈতিহাসিক
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, 'মানিক' তাঁর ডাকনাম।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস 'জননী' (১৯৩৫)।
- তাঁর রচিত প্রথম গল্প 'অতসী মামী'।
- ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- জননী (১৯৩৫),
- দিবারাত্রির কাব্য (১৯৩৫),
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- পুতুলনাচের ইতিকথা (১৯৩৬),
- শহরতলী (১৯৪০-৪১),
- চিহ্ন (১৯৪৭),
- চতুষ্কোণ (১৯৪৮),
- সার্বজনীন (১৯৫২),
- আরোগ্য (১৯৫৩)

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মানবতন্ত্র' আবুল ফজল এর রচিত একটি-
  1. উপন্যাস
  2. প্রবন্ধগ্রন্থ
  3. গল্পগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
- 'মানবতন্ত্র' আবুল ফজল এর রচিত একটি- প্রবন্ধগ্রন্থ।

• আবুল ফজল:
- তিনি ছিলেন শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক।,
- আবুল ফজল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
- ১৯৩০ সালে তিনি এর সম্পাদক হন।
- আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- রাঙ্গা প্রভাত।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা।
- দিনলিপি:
- রেখাচিত্র,
- দুর্দিনের দিনলিপি প্রভৃতি।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিচিত্র কথা;
- সাহিত্য সংস্কৃতি সাধনা;
- সাহিত্য সংস্কৃতি জীবন;
- সমকালীন চিন্তা;
- মানবতন্ত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক্রন্দণ
  2. গন
  3. ত্রিনয়ন
  4. পুন্য
ব্যাখ্যা
• শুদ্ধবানান - ত্রিনয়ন

• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
এরূপ ক্ষেত্রে ন হয়।
যেমন
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

• গন, পুন্য শব্দের শুদ্ধরূপ: গণ ,পুণ্য, 

• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, ন হয়।
যেমন-
অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১১.
’গৃহোর্ধ্ব’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. গহ + ঊর্ধ্ব
  2. গর্হ + উধ্ব
  3. গৃহ + ঊর্ধ্ব
  4. গৃহ + উর্ধ্ব
ব্যাখ্যা
•  অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী
ব্যঞ্জনে যুক্ত হয়।

যেমন-
অ+উ=ও , সূর্য + উদয় =  সূর্যোদয়।
আ+ উ = ও,  যথা + উচিত = যথোচিত।
অ+ উ = ও,  গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।
আ+ উ = ও,  গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১২.
নিত্য স্ত্রী-বাচক শব্দ কোনটি?
  1. চন্দ্রমুখা
  2. সুনয়নী
  3. অরক্ষণীয়া
  4. অভিসারিণী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রী-বাচক শব্দ - ‘অরক্ষণীয়া’।

• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ :
কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষবাচক শব্দ নেই।
যেমন: সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি

অন্যদিকে,
- ’চন্দ্রমুখ’ শব্দের স্ত্রীবাচক শব্দ - চন্দ্রমুখী, চন্দ্রমুখা।
- ’সুনয়ন’ শব্দের স্ত্রীবাচক শব্দ - সুনয়না, সুনয়নী।
- ’অভিসারী’ শব্দের স্ত্রীবাচক শব্দ - অভিসারিণী।।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৩.
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদহরণ কোনটি?
  1. বাছা বাছা
  2. থেকে থেকে
  3. ঠা ঠা
  4. চোখে চোখে
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়।
যেমন-
• মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ – মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। এরূপ-ট্যা ট্যা, হি হি ইত্যাদি।
• জীবজন্তুর ধ্বনির অনুকার: ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি)। এরূপ-মিউ মিউ (বিড়ালের ডাক), কুহু কুহু (কোকিলের ডাক), কা কা (কাকের ডাক) ইত্যাদি।
• অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার: ঝিকিমিকি (ঔজ্জ্বল্য)। এরূপ ঠা ঠা (রোদের তীব্রতা), 

এছাড়াও
•বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ:
- ছেলেটিকে চোখে চোখে রেখো। (সতর্কতা)
- ফুলগুলো তুই আনরে বাছা বাছা। (ভাবের প্রগাঢ়তা)
- থেকে থেকে শিশুটি কাঁদছে। (কালের বিস্তার)
- লোকটা হাড়ে হাড়ে শয়তান। (আধিক্য)
- খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৪.
’নদ্যম্বু’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
  1. নদ + অম্বু
  2. নদী + অম্বু
  3. নদ + আম্বু
  4. নদী + অম্বূ
ব্যাখ্যা
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বাঈ স্থানে 'য' বা য (্য) ফলা হয়। য-ফলা
লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন-
নদী + অম্বু = নদ্যম্বু।
অতি + অন্ত =  অত্যন্ত।
 ইতি + আদি =  ইত্যাদি।
 অতি + উক্তি = অত্যুক্তি।
 প্রতি + ঊষ = প্রত্যূষ।
মসী + আধার = মস্যাধার।
 প্রতি + এক =  প্রত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৫.
নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
  1. দৃষ্টি
  2. দ্বেষ
  3. ঋষি
  4. বর্ষণ
ব্যাখ্যা
• কতগুলো শব্দে স্বভাবতই 'য' হয়।
যেমন-ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

• 'ঋ' এবং ঋ কারের পর 'য' হয়।
যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।

• তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়।
যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৬.
কোনটি যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ?
  1. ঝন ঝন
  2. কিচির মিচির
  3. টপা টপ
  4. ধক ধক
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন:
• একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ ধক ধক, ঝন ঝন, পট পট।
•. প্রথম শব্দটির শেষে আ যোগ করে: গপাগপ, টপাটপ, পটাপট।
•  দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি।
•. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ :কিচির মিচির (পাখি বা বানরের শব্দ), টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ), হাপুস হুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ)।
•. আনি-প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্ত গঠিত হয় পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৭.
সংস্কৃত ’আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মায়াবিনী
  2. মেধাবিনী
  3. মাতুলানী
  4. কুহকিনী
ব্যাখ্যা
• তৎসম পুরুষবাচক শব্দের পরে , আনী, নী,  প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন-
• আনী-যোগ করে গঠিত শব্দ:
• ইন্দ্র - ইন্দ্রানী,
• মাতুল - মাতুলানী,
• আচার্য - আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)।
এরূপ:
• শূদ্র - শূদ্রা (শূদ্র জাতীয় সত্রীলোক), শূদ্রানী (শূদ্রের স্ত্রী),
• ক্ষত্রিয় - ক্ষত্রিয়া/ ক্ষত্রিয়ানী ইত্যাদি।

অন্যদিকে,
• ঈনী, নী, প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী,
- মেধাবী-মেধাবিনী,ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১৮.
কোনটি সঠিক?
  1. শিক্ষকগণ
  2. কুসুমদাম
  3. সুধীগণ
  4. তারকারাশি
ব্যাখ্যা
• অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি।
যেমন-
- পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।

• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ
 গণ-  দেবগণ, নরগণ, জনগণ ইত্যাদি।
বৃন্দ - সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
মণ্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমন্ডলী ইত্যাদি।
বর্গ-  পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. প্রতিস্থান
  2. চিকীর্ষা
  3. অনুসঙ্গ
  4. চক্ষুস্মান
ব্যাখ্যা
ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন
- সুসুপ্ত > সুষুপ্ত,
- অনুসঙ্গ> অনুষঙ্গ,
- প্রতিসেধক >প্রতিষেধক,
- প্রতিস্থান অনুষ্ঠান,
- বিসম> বিষম,
- সুসমা >সুষমা ইত্যাদি।
- অভিসেক> অভিষেক,
 - প্রতিস্থান >প্রতিষ্ঠান।
- , অনুস্থান >অনুষ্ঠান।

• অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স য হয়।
যেমন-
ভবিষ্যৎ (ভ্ + অ +ব্ + ই+) এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (২০১৮ সালের সংস্করণ)।
২০.
“But, soft! What light through yonder window breaks? It is the east, and Juliet is the sun.”
Who said it?
  1. Mercutio
  2. Romeo
  3. Tybalt
  4. Paris
ব্যাখ্যা
• “But, soft! What light through yonder window breaks? / It is the east, and Juliet is the sun.”
- এই উক্তিটি Romeo বলেছিল বিখ্যাত balcony দৃশ্যে। সে Juliet কে সূর্যের সাথে তুলনা করে, যা light and life, beauty এবং hope-এর প্রতীক।

• Romeo and Juliet:
- "Romeo and Juliet", William Shakespeare- এর লেখা একটি বিশ্ববিখ্যাত প্রেম ও ট্র্যাজেডির নাটক।
- এটি দুই শত্রু পরিবার – Montague এবং Capulet – এর সন্তান Romeo ও Juliet এর প্রেমের করুণ পরিণতির কাহিনি।

• Summary:
- Romeo Montague একদিন একটি Capulet দের পার্টিতে যায় যেখানে তার দেখা হয় Juliet Capulet এর সঙ্গে।
- প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়, যদিও তারা জানত না যে তারা একে অপরের শত্রু পরিবারের সদস্য।
- পরবর্তীতে তারা গোপনে Friar Laurence এর সাহায্যে বিয়ে করে।
- কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে, এক দ্বন্দ্বে Romeo তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে Tybalt (Juliet-এর কাজিন)-কে হত্যা করে। ফলে রাজা তাকে Verona শহর থেকে নির্বাসন দেয়।
- Juliet-এর পরিবার তার অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করে। Juliet আত্মহত্যা না করে Friar Laurence এর সাহায্যে একটি ঘুমের ওষুধ খায় যাতে সে মৃতের মতো দেখায়। পরিকল্পনা ছিল Romeo তাকে নিয়ে পালাবে।
- কিন্তু Romeo ভুলভাবে খবর পায় Juliet সত্যি মারা গেছে।
- শোকাহত Romeo বিষ পান করে আত্মহত্যা করে।
- Juliet জেগে উঠে Romeo-কে মৃত দেখে নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যা করে।

William Shakespeare:
- William Shakespeare ছিলেন ইংল্যান্ডের একজন বিশ্ববিখ্যাত নাট্যকার, কবি এবং অভিনেতা।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সাহিত্যিকদের একজন।
- জন্ম: ২৩ এপ্রিল, ১৫৬৪ – Stratford-upon-Avon, ইংল্যান্ড,
- মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬ (৫২ বছর বয়সে),
- “The Bard of Avon” নামে পরিচিত,
- ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত,
• তাঁর প্রধান সাহিত্যকর্ম:
- শেক্সপিয়ার প্রায় ৩৭টি নাটক লিখেছেন, যেগুলো তিনটি ভাগে বিভক্ত:
• Tragedies:
- Romeo and Juliet.
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.

• Comedies:
- A Midsummer Night’s Dream.
- As You Like It.
- Twelfth Night.
- The Merchant of Venice.

• Histories:
- Henry IV.
- Richard III.
- Henry V.

Others:
- ১৫৪টি সনেট (Sonnets),
- Venus and Adonis এবং The Rape of Lucrece,

• Famous quotes by Romeo from William Shakespeare's Romeo and Juliet:
- “But, soft! what light through yonder window breaks? It is the east, and Juliet is the sun.”
- “With love's light wings did I o'er-perch these walls; / For stony limits cannot hold love out.”
- “Thus with a kiss I die.”
- “Here's much to do with hate, but more with love.”
- “Did my heart love till now? Forswear it, sight! / For I ne'er saw true beauty till this night.”

Source: Britannica.
২১.
Who is the father of metaphysical poetry?
  1. John Webster
  2. Robert Herrick
  3. John Donne
  4. George Herbert
ব্যাখ্যা
গ) John Donne.
- He is known as the father of metaphysical poetry.

• John Donne কে “Metaphysical Poetry” বা আধ্যাত্মিক কবিতার পিতা বলা হয় কারণ তিনি ১৬শ ও ১৭শ শতাব্দীতে এমন ধরনের কবিতা রচনা করেছিলেন যা গভীর চিন্তা, জটিল ধারণা এবং অসাধারণ রূপক (metaphor) দ্বারা পরিপূর্ণ।

- Metaphysical Poetry মূলত এমন কবিতা যা প্রেম, ধর্ম, জীবন, মৃত্যু ইত্যাদি বিষয়গুলোকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। - John Donne এর কবিতাগুলোতে বুদ্ধিমত্তা, যুক্তি এবং আবেগের মিশ্রণ থাকে, যা ঐ সময়ের অন্যান্য কবিদের থেকে তাকে আলাদা করে।
সুতরাং, John Donne-ই এই ধারার কবিতার প্রতিষ্ঠাতা বা পিতা হিসেবে পরিচিত।

- John Donne (১৫৭২ – ১৬৩১) ছিলেন ইংরেজি সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ কবি ও ধর্মযাজক।
- তিনি ইংরেজি সাহিত্যের “Metaphysical Poetry”-এর জনক হিসেবে পরিচিত। তাঁর কবিতা ও গদ্য উভয়ই দার্শনিক চিন্তা, আবেগ এবং গভীর রূপকের (conceit) জন্য বিখ্যাত।
- তিনি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন, যা তখন ইংল্যান্ডে অনেক চ্যালেঞ্জের বিষয় ছিল।
- তিনি অক্সফোর্ড ও কেমব্রিজে পড়াশোনা করলেও ধর্মীয় কারণে ডিগ্রি পাননি।
- পরবর্তীতে আইন পড়েন এবং রাজনীতিতেও কিছুদিন যুক্ত ছিলেন।

• Metaphysical Poetry:
- Donne-এর কবিতায় বুদ্ধি, যুক্তি, দর্শন, ধর্ম ও প্রেম– সবকিছুর একটি মিলিত রূপ পাওয়া যায়।
- তিনি অসাধারণ conceit (জটিল রূপক) ব্যবহার করতেন, যেমন প্রেমকে কম্পাস বা আত্মাকে গোলক ভেবে তুলনা করা।

• বিখ্যাত কবিতা:
- "The Good Morrow",
- "The Flea",
- "A Valediction: Forbidding Mourning",
- "Death Be Not Proud",
- "Holy Sonnets".

Source: Britannica.
২২.
Which of the following time frames is identified as the Renaissance?
  1. 1700- 1745
  2. 1500- 1660
  3. 1660- 1798
  4. 1066- 1500
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) 1500–1660.

• Renaissance Period (রেনেসাঁ যুগ)
- সময়কাল: প্রায় ১৫০০ থেকে ১৬৬০ সাল পর্যন্ত
- ইংরেজি সাহিত্যে এই সময়কে Renaissance বা পুনর্জাগরণ যুগ বলা হয়।
- বৈশিষ্ট্য:
- মানবতাবাদ (Humanism) এর উত্থান,
- শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও ধর্ম বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গির উদ্ভব,

• প্রধান লেখক ও কবি:
- William Shakespeare: Hamlet, Macbeth, Othello.
- Christopher Marlowe: Doctor Faustus.
- Ben Jonson: Volpone.
- Edmund Spenser: The Faerie Queene.
- Sir Thomas More: Utopia.

অন্যদিকে,
ক) 1700–1745: Augustan Age / Early 18th century literature.
গ) 1660–1798: Neoclassical Period (Restoration + Augustan + Age of Sensibility).
ঘ) 1066–1500: Middle English Period.

Source: Britannica.
২৩.
'Beowulf' is a work of which period?
  1. The Elizabethan Period
  2. The Renaissance
  3. The Middle English Period
  4. The Old English period
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) The Old English Period.

Beowulf :
- সময়কাল: Old English Period (৪৫০–১১০০ খ্রিষ্টাব্দ),
- Epic Poem (মহাকাব্য) — বীরত্ব, যুদ্ধ, এবং নৈতিক মূল্যবোধ নিয়ে রচিত,
- ভাষা: Old English (Anglo-Saxon English),
- লেখক অজ্ঞাত (Anonymous), তবে ধারণা করা হয় একজন খ্রিস্টান কবি এটি রচনা করেছিলেন।
- ডেনমার্কের রাজা Hrothgar এর রাজ্যে Grendel রাক্ষস হানা দেয়।
- Beowulf এসে Grendel-কে হত্যা করে।
- পরে Grendel-এর মা প্রতিশোধ নিতে আসে, তাকেও Beowulf মারে।
- বছর পরে, Beowulf নিজ দেশের রাজা হন।
- শেষ বয়সে, একটি ড্রাগনের সঙ্গে লড়াই করে বীরত্বপূর্ণ মৃত্যু বরণ করেন।

Source: Britannica.
২৪.
'Measure for Measure' is a famous -
  1. Tragedy
  2. Tragi-comedy
  3. Historic Play
  4. Melo Drama
ব্যাখ্যা
Measure for Measure নাটকটি শেক্সপিয়ারের "problem play" বা Tragi-comedy হিসেবে পরিচিত।
- এতে হাস্যরসের সঙ্গে নৈতিক ও সামাজিক সমস্যার গভীর আলোচনা করা হয়েছে।
- তাই এটিকে শুধুমাত্র ট্র্যাজেডি বা কমেডি বলা ঠিক হবে না।

Summary:
- Vienna শহরের শাসক Duke Vincentio তার শাসন থেকে এক সময়ের জন্য সরে এসে তরুণ ও কঠোর শাসক Angelo কে ক্ষমতা দেয়।
- Angelo শহরের কঠোর আইন কঠোরভাবে প্রয়োগ শুরু করে, বিশেষ করে পরকীয়ার বিরুদ্ধে।
- Claudio নামের এক যুবক, যে গোপনে বিয়ে করেছিল,তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- Claudio-র বোন Isabella, Angelo-র কাছে তার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য চান।
- Angelo, Isabella-কে প্রলোভন দেখায়।
- Isabella নৈতিকতার কথা ভেবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
- পরিস্থিতি ঘুরে ফিরে, Duke নিজেই গোপনে আস্তানায় এসে বিভিন্ন সমস্যার সমাধান করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং নাটকটি সমাপ্ত হয়।

William Shakespeare:
- William Shakespeare ছিলেন ইংল্যান্ডের একজন বিশ্ববিখ্যাত নাট্যকার, কবি এবং অভিনেতা।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সাহিত্যিকদের একজন।
- “The Bard of Avon” নামে পরিচিত,
- ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত,
• তাঁর প্রধান সাহিত্যকর্ম:
- শেক্সপিয়ার প্রায় ৩৭টি নাটক লিখেছেন, যেগুলো তিনটি ভাগে বিভক্ত:
• Tragedies:
- Romeo and Juliet.
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.

• Comedies:
- A Midsummer Night’s Dream.
- As You Like It.
- Twelfth Night.
- The Merchant of Venice.

• Histories:
- Henry IV.
- Richard III.
- Henry V.

Others:
- ১৫৪টি সনেট (Sonnets),
- Venus and Adonis এবং The Rape of Lucrece,

Source: Britannica.
২৫.
Which of the following writers belongs to the Elizabethan Period?
  1. John Milton
  2. Robert Herrick
  3. Jhon Donne
  4. Francis Bacon
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) Francis Bacon.

• Elizabethan Period :

- এটি হলো ইংল্যান্ডের রানী Elizabeth এর শাসনকাল (১৫৫৮ থেকে ১৬০৩ সাল পর্যন্ত)।
- এই সময় ইংরেজি সাহিত্যে বিশেষ উত্থান ঘটে, বিশেষ করে নাটক ও কবিতায়।
- Francis Bacon ছিলেন এই Elizabethan যুগের একজন বিখ্যাত দার্শনিক, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ।
- তিনি যুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির উন্নয়নে বড় অবদান রেখেছেন। তাই তিনি Elizabethan Period-এর একজন প্রধান লেখক ও চিন্তাবিদ।

• অন্যদিকে,
- John Milton ছিলেন পরবর্তী সময়ের লেখক, যিনি মূলত 17th century (Caroline and Commonwealth period) এর কবি।
- Robert Herrick ও John Donne ছিলেন ১৭ শতকের কবি, যারা Elizabethan যুগের পরে লেখালেখি করেন।

Source: Britannica.
২৬.
"The Duchess of Malfi": is written by which of the following writers?
  1. John Webster
  2. Ben jonson
  3. Robert Herrick
  4. Andrew Marvell
ব্যাখ্যা
The Duchess of Malfi:
- এই নাটকে একটি ধনী বিধবা ডাচেস (Duchess of Malfi) প্রেম করে একজন নিম্নবর্ণের ব্যক্তিকে গোপনে বিয়ে করেন।
- তার ভাইেরা (বিশেষ করে Ferdinand এবং The Cardinal) এই সম্পর্ক মেনে নিতে পারে না এবং নিষ্ঠুর প্রতিহিংসা নেয়।
- নাটকটি প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা এবং নারী স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতিচ্ছবি: যা সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক চিন্তার বহিঃপ্রকাশ।

John Webster:
- John Webster ছিলেন ১৭শ শতাব্দীর একজন ইংরেজ নাট্যকার।
- তিনি মূলত Jacobean Tragedy (জেমস-I রাজত্বকালের ট্র্যাজেডি)-র অন্যতম প্রধান প্রতিনিধি।
- তাঁর রচনায় অন্ধকার, সহিংসতা এবং মানব মনের জটিলতা অত্যন্ত গভীরভাবে উপস্থাপিত হয়েছে।

• বিখ্যাত রচনা:
- The Duchess of Malfi.
- The White Devil.

Source: Britannica.
২৭.
'Volpone' is written by-
  1. John Donne
  2. Ben Jonson
  3. Edmund Spenser
  4. John Milton
ব্যাখ্যা
‘Volpone’ একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক নাটক (satirical comedy), যা লিখেছেন Ben Jonson.
- এই নাটকে লোভ, প্রতারণা, মিথ্যা এবং ভণ্ডামিকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যঙ্গ করে দেখানো হয়েছে।
- নাটকটির প্রধান চরিত্র Volpone একজন ধনী লোক, যে মৃত্যুর ভান করে অন্যদের থেকে উপহার আদায় করে।
- তাঁর সহকারী Mosca প্রতারণায় সাহায্য করে। শেষে সব প্রতারকের শাস্তি হয়।

Ben Jonson:
- Ben Jonson ছিলেন William Shakespeare-এর ঘনিষ্ঠ বন্ধু এবং সমসাময়িক নাট্যকার। যদিও দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ছিল, তবে পরস্পরের প্রতিভাকে সম্মান করতেন।
- তিনি প্রাচীন রোমান নাট্যকারদের (যেমন Plautus এবং Terence) অনুকরণ করে ইংরেজি নাটকে “comedy of humours” ধারার সূচনা করেন — যেখানে চরিত্রগুলো একেকটি বিশেষ মানব প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে।
- যদিও তাঁকে আনুষ্ঠানিকভাবে "Poet Laureate" উপাধি দেওয়া হয়নি, কিন্তু ১৬১৬ সালে রাজা James I তাঁকে আজীবন বেতনভোগী কবি হিসেবে নিয়োগ দেন — যা তাকে কবিদের মধ্যে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে।
- তিনি তরুণ বয়সে ইংল্যান্ডের সেনাবাহিনীতে যোগ দেন এবং নেদারল্যান্ডসে যুদ্ধ করেন। তাঁর জীবন নাটকীয় ঘটনায় পরিপূর্ণ ছিল।
- Father of Comedy of Humours.
২৮.
33x + 8 = 94 হলে, x এর মান কত?
  1. 2
  2. 0
  3. 4
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: 33x + 8 = 94 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 33x + 8 = 94
⇒ 33x + 8 = (32)4
⇒ 33x + 8 = 38
⇒ 3x + 8 = 8
⇒ 3x = 8 - 8
⇒ 3x = 0
∴ x = 0

∴ x এর মান 0.
২৯.
কোনো সমান্তর ধারার ১ম পদ 7 এবং সাধারণ অন্তর 4 হলে ধারাটির n তম পদ কত?
  1. 4n + 3
  2. 7n + 4
  3. 4n - 7
  4. 3n + 4
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার ১ম পদ 7 এবং সাধারণ অন্তর 4 হলে ধারাটির n তম পদ কত?

সমাধান:
সমান্তর ধারার ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 4

∴ n তম পদ = a + (n - 1)d
= 7 + (n - 1)4
= 7 + 4n - 4
= 4n + 3
৩০.
log2(1/16) এর মান কত?
  1. - 1
  2. 5
  3. 2
  4. - 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/16) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log2(1/16)
= log2(1/24)
= log2(2- 4)
= - 4log22
= - 4
৩১.
3 + x + y + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত?
  1. 48
  2. 32
  3. 81
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + x + y + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 3

ধরি,
সাধারণ অনুপাত = r

প্রশ্নমতে,
ar4-1 = 192
⇒ ar3 = 192
⇒ 3 . r3 = 64
⇒ r3 = 43
∴ r = 4

∴ ধারাটির তৃতীয় পদ,
y = 3 × 43 - 1
= 3 × 16
∴ y = 48
৩২.
প্রশ্ন: 
  1. 0
  2. - 2r
  3. 1
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
৩৩.
20 + 18 + 16 + .......... ধারাটির কোন পদ 0?
  1. 11
  2. 15
  3. 8
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 18 + 16 + .......... ধারাটির কোন পদ 0?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 20
সাধারণ অন্তর, d = 18 - 20 = - 2
প্রদত্ত ধারাটি সমান্তর ধারা,

মনে করি,
ধারাটির n তম পদ = 0

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1) d
a + (n - 1) d = 0
⇒ 20 + ( n - 1)(- 2) = 0
⇒ - 2n + 2  = - 20
⇒ - 2n = - 22
⇒ n = 11
∴ n = 11

∴ ধারাটির 11 তম পদ 0
৩৪.
logba2 × logcb3 × logac4- এর মান কত?
  1. 8
  2. 24
  3. 6
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: logba2 × logcb3 × logac4- এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
logba2 × logcb3 × logac4
= 2logba × 3logcb × 4logac
= 24(logba × logcb × logac)  ;[logam = logbm × logab]
= 24(logca × logac)  ;[logab × logba = 1]
= 24 × 1
= 24
৩৫.
2 + 6 + 18 + … + 1458 ধারাটির সমষ্টি কত?
  1. 2196
  2. 2164
  3. 2202
  4. 2186
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + … + 1458 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 (r > 1)

প্রশ্নমতে,
arn - 1 = 1458
⇒ 2 × 3n - 1 = 1458
⇒ 3n - 1 = 1458/2
⇒ 3n - 1 = 729
⇒ 3n-1 = 36
⇒ n - 1 = 6
∴ n = 7

∴ ধারাটির সমষ্টি Sn= a.(rn - 1)/(r - 1)
= {2 ×(37 - 1)}/(3 - 1)}
= 2 × (2187 - 1)/2
= 2 × (2186/2)
= 2186
৩৬.
প্রশ্ন: 
  1. 1
  2. log2
  3. 0
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
৩৭.
13 + 23 + 33 + ……. + 123 = কত?
  1. 7272
  2. 3680
  3. 5820
  4. 6084
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ……. + 123 = কত?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
= {12(12 + 1)/2}2
= (6 × 13)2
= (78)2
= 6084
৩৮.
পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. বাগেরহাট
  2. খুলনা
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
ব্যাখ্যা
• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
- চ্যানেলটি -১০.৫ মিটার চার্ট ডাটাম (CD) পর্যন্ত গভীর করা হবে,
- যাতে প্যানামাক্স (PANAMAX) আকারের জাহাজ ভিড়তে পারে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৯.
মেঘনা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. সিলেট
  3. ভোলা
  4. কুমিল্লা
ব্যাখ্যা
মেঘনা গ্যাস ফিল্ড:
- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা গ্যাস ফিল্ড অবস্থিত।

- ১৯৯৭ সালে পেট্রোবাংলা মেঘনা গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে।
- পেট্রোবাংলার হিসাব অনুযায়ী এ গ্যাস ক্ষেত্রটির মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ১০১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)।
- ১৯৯৭ সালে মেঘনা ফিল্ড থেকে বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু করা হয়।
- কিন্তু অত্যাধিক পানি উৎপাদনের কারণে ১০ আগস্ট, ২০০৭ সাল থেকে এ ক্ষেত্রটির গ্যাস উৎপাদন স্থগিত করা হয়।
- পরবর্তীতে ওয়ার্কওভারের মাধ্যমে পূন:সম্পাদন করে (ডুয়াল কমপ্লিশন) ৮ সেপ্টেম্বর, ২০১০ সাল থেকে শর্ট ট্রিং থেকে গ্যাস উৎপাদন শুরু করা হয়।
- ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালে কূপটির লং স্ট্রিং দিয়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন শুরু করা হলেও অতিরিক্ত পানি উৎপাদনের জন্য ১৬ মে, ২০১৬ সাল থেকে গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
- বর্তমানে শুধুমাত্র শর্ট স্ট্রিং দিয়ে গড়ে দৈনিক ৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা হচ্ছে।
- এপ্রিল ৩০, ২০২৫ পর্যন্ত মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৮৩.০৩৭ বিলিয়ন ঘনফুট বা শতকরা ৮২.২১%।

উল্লেখ্য
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [জুন,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪০.
নিচের কোনটি অতালিকাভুক্ত ব্যাংক?
  1. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  2. বাংলাদেশ কৃষি ব্যাংক
  3. গ্রামীণ ব্যাংক
  4. পূবালী ব্যাংক
ব্যাখ্যা
• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [জুন, ২০২৫]

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

• রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (SOCBs):
- মোট: ৬টি
- বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [Link]
৪১.
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১৯৩
  2. ৫১
  3. ৬০
  4. ৪৫
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুন, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪২.
Bretton Woods সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
  1. যুক্তরাজ্যে
  2. ফ্রান্সে
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক  বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে।
- সময়: ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes |
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয়।

উৎস: World Bank Group.
৪৩.
নিম্নলিখিত কোনটি জাতিসংঘের মূল সংস্থা নয়?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. অর্থনৈতিক সহযোগিতা সংস্থা
  4. অছি পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুন, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয়।

• সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly),
২. নিরাপত্তা পরিষদ (Security Council),
৩. অছি পরিষদ (Trusteeship Council),
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ),
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC),
৬. সচিবালয় (Secretariat )।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৪.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য?
  1. IMF
  2. IBRD
  3. GATT
  4. WTO
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
• IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।

- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
• প্রতিষ্ঠানগুলো হলো:
- International Development Association (IDA).
- International Bank for Reconstruction and Development (IBRD).
- International Finance Corporation (IFC).
- Multilateral Investment Guarantee Agency (MIGA).
- International Center for Settlement of Investment Disputes (ICSID).

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৪৫.
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) অবস্থান কোথায়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. হেগ, নেদারল্যান্ডস
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৪৬.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ড্যাগ হ্যামারশোল্ড
  2. ট্রিগভে লি
  3. কফি আনান
  4. কুর্ট ওয়াল্ডহেইম
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।

উল্লেখ্য,
• জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ বর্তমান। (জুন, ২০২৫)
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৭.
বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ’IDA’ এর পূর্ণরূপ কী?
  1. International Duty Authority
  2. International Development Association
  3. International Development Agreement
  4. International Donor Agency
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
• IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
• প্রতিষ্ঠানগুলো হলো:
- International Development Association (IDA).
- International Bank for Reconstruction and Development (IBRD).
- International Finance Corporation (IFC).
- Multilateral Investment Guarantee Agency (MIGA).
- International Center for Settlement of Investment Disputes (ICSID).

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৪৮.
WTO-এর পূর্বসূরি ছিল-
  1. ILO
  2. UNESCO
  3. GATT
  4. UNCTAD
ব্যাখ্যা
WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO-এর পূর্বসূরি ছিল GATT.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি। (জুন, ২০২৫)
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল থেকে)।

উৎস: WTO ওয়েবসাইট ।