পরীক্ষা আর্কাইভ

8 Combine Banks and 1 Financial Institution - Officer (General)

পরীক্ষাUnlistedতারিখ২১ জানুয়ারি, ২০২২সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
8 Combine Banks and 1 Financial Institution Post Name: Officer (General) (গ্রেড-১০) Exam Date: 21.01.2022 Faculty Name: Finance Department, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

8 Combine Banks and 1 Financial Institution - Officer (General)

Unlisted · ২১ জানুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন

.
'মৃত্যুঞ্জয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) মৃত: + জয় 
  2. খ) মৃত্যম + জয় 
  3. গ) মৃত্য: + জয়
  4. ঘ) মৃত + জয়
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় (বিশেষণ) 
অর্থ: মৃত্যুকে জয় করেছে এমন, অমর। 
সন্ধি বিচ্ছেদঃ 
মৃত্যুঞ্জয় = মৃত্যম + জয় 
.
'ভূষণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) কপটচারী
  2. খ) দীর্ঘজীবী
  3. গ) চির অশান্তি
  4. ঘ) উভয় সংকট
ব্যাখ্যা

ভূষণ্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি  [ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

ভূষণ্ডির কাক = বিচক্ষণ ব্যক্তি [বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

অন্যদিকে,
ভিজে বিড়াল = কপটচারী
রাবণের চিতা = চির অশান্তি
শাঁখের করাত = উভয় সংকট
.
'কাছা ঢিলা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) নির্জীব
  2. খ) সহজেই বিশ্বাসপ্রবণ
  3. গ) অসাবধান
  4. ঘ) সামান্য
ব্যাখ্যা
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।

অন্যদিকে, 
কাঠের পুতুল - নির্জীব
কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ
কেউকেটা - সামান্য

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ।
.
'অহি' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) আগুন
  2. খ) জল
  3. গ) গিরি
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
'সাপ' এর সমার্থক শব্দ গুলি হল: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস?
  1. ক) পঞ্চগ্রাম
  2. খ) চার ইয়ারী কথা
  3. গ) চতুষ্কোণ
  4. ঘ) চতুরঙ্গ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ (১৯১৬)।
এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।

উল্লেখ্য,
- হুমায়ুন কবির ‘চতুরঙ্গ' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন।
- 'চার ইয়ারী কথা' (১৯১৬) প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ।
- ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের রচয়িতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চতুষ্কোণ' (১৯৪৮)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কাননে কুসুম কলি সকলি ফুটিল' এই বাক্যে 'কাননে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) উপাদানে ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) করণে ৭মী
ব্যাখ্যা
 অধিকরণ কারক: 
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন –
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।

একইভাবে,
'কাননে কুসুম কলি সকলি ফুটিল' এই বাক্যে 'কাননে' পদটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) জলদ
  2. খ) শর্বরী
  3. গ) জলধি
  4. ঘ) স্রোতস্বতী
ব্যাখ্যা
সাগর শব্দের সমার্থক শব্দ:
- সমুদ্র,
- অর্ণব,
- জলধি,
- পারাবার,
- বারিধি,
- রত্নাকর,
- সিন্ধু ইত্যাদি।

অন্যদিকে, 
'জলদ' শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, জলধর, বারিদ, নীরদ ইত্যাদি। 
'শর্বরী' শব্দের সমার্থক শব্দ হলো রাত্রি, নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, বিভাবরী, ক্ষণদা ইত্যাদি। 
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'আলো' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) ময়ুখ
  2. খ) রওশন
  3. গ) ভাতি
  4. ঘ) তমিস্র
ব্যাখ্যা
জ্যোতি শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি 

অন্ধকারের সমার্থক শব্দ হলো আঁধার, তমসা, তিমির, তমঃ, তমিস্র, আঁধিয়ার ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'আকাশলীনা' কাব্য কার লেখা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আল মাহমুদ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
'আকাশলীনা' কবিতাটির রচয়িতা জীবনানন্দ দাশ।
- কবিতাটি 'সাতটি তারার তিমির' (১৯৪৮) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

কবিতাটি নিম্নরূপ- 

সুরঞ্জনা, অইখানে যেয়ো নাকে তুমি,
বোলো নাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে–আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকে আর।

কী কথা তাহার সাথে?–তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ:
তার প্রেম ঘাস হয়ে আসে।

সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস–
আকাশের ওপারে আকাশ।
-------------
জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮)
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
- বনলতা সেন (১৯৪২)
- সাতটি তারার তিমির (১৯৪৮)
- রূপসী বাংলা (১৯৫৭)

উৎস: আকাশলীনা, জীবনানন্দ দাশ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'মেঘের মত নাদ যার- মেঘনাদ' কোন সমাস?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) মধ্যপদলোপী বহুব্রীহি
  3. গ) ব্যধিকরণ বহুব্রীহি
  4. ঘ) ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন – বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

⇒ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন –
এক গো যার = একগুঁয়ে
লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।

⇒ পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনাে কখনাে ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন –
গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।

⇒ যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লােপ পায়, তাকে পদলােপী বহুব্রীহি বলে।
যেমন –
চিরুনির মতাে দাঁত যার = চিরুনতি
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
অনুরূপভাবে, মেঘের মত নাদ যার- মেঘনাদ, পদলােপী/মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। 

⇒ পারস্পরিক ক্রিয়ায় কোনাে অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন –
হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি
কানে কানে যে কথা = কানাকানি।

⇒ যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুন্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন –
গায়ে এসে পড়ে যে = গায়েপড়া
কানে খাটো যে = কানেখাটো।

⇒ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন –
চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ
সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১১.
'এক থেকে আরম্ভ করে' বাক্যটির সংকোচিত রূপ কী? 
  1. ক) একাদিক্রমে
  2. খ) অধিক
  3. গ) একাধিক
  4. ঘ) বহু
ব্যাখ্যা
একাদিক্রমে (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়
অর্থ - প্রথম থেকে শুরু করে পরপর, ক্রমানুসারে
       - একনাগাড়ে, নিরন্তর। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
'দুঃখ' কোন প্রকার বিশেষ্য পদ?
  1. ক) সংজ্ঞাবাচক
  2. খ) গুণবাচক
  3. গ) ভাববাচক
  4. ঘ) জাতিবাচক
ব্যাখ্যা
যে বিশেষণ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে।
যেমন- মধুরতা, তারল্য, তিক্ততা, সৌরভ, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৩.
'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে' এই বাক্যের অব্যয়টির নাম কী?
  1. ক) অনুসর্গ অব্যয়
  2. খ) অনুকার অব্যয়
  3. গ) অনস্বয়ী অব্যয়
  4. ঘ) সমুচ্চয়ী অব্যয়
ব্যাখ্যা
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে।
- যেমন
- ধন অপেক্ষা মান বড় (‘অপেক্ষা’ অনুসর্গ অব্যয়)।
- ওকে দিয়ে এ কাজ হবে না (‘দিয়ে’ অনুসর্গ অব্যয়)।
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে (এখানে 'বিনা' অনুসর্গ অব্যয় )

অনুসর্গ অব্যয় দুই প্রকার।
যথা- বিভক্তিসূচক অব্যয় এবং বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৪.
'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অনাস্থা
  2. খ) অনিচ্ছা
  3. গ) অনিষ্ট
  4. ঘ) অনাচার
ব্যাখ্যা
'আস্থা' এর বিপরীতার্থক শব্দ 'অনাস্থা'

আচার - অনাচার
ইষ্ট - অনিষ্ট
ইচ্ছা - অনিচ্ছা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫.
এক কথায় প্রকাশ কর 'পাখির ডাক'
  1. ক) কূজন
  2. খ) কেকা
  3. গ) কলকাকলি
  4. ঘ) হ্রেষা
ব্যাখ্যা
পাখির ডাক - কূজন

ময়ূরের ডাক - কেকা
ঘোড়ার ডাক - হ্রেষা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) ডাব
  2. খ) পেট
  3. গ) সূর্য
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
সূর্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
প্রকৃতি প্রত্যয় - √সূ+য

অর্থ - পৃথিবী থেকে ১৪.৯ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর নিকটতম উজ্জ্বল জ্যোতিষ্কবিশেষ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৭.
Choose the incorrectly spelt word:
  1. ক) Occassion
  2. খ) Commission
  3. গ) Accommodation
  4. ঘ) Occurred
ব্যাখ্যা
সঠিক বানান Occasion.
Bangla Beaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়।
English Meaning: A favorable opportunity; a convenient or timely chance.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The antonym of 'Cynical' is -
  1. ক) Pessimistic
  2. খ) Equivocal
  3. গ) Gullible
  4. ঘ) Liberal
ব্যাখ্যা
• Antonyms of Cynical - Gullible, optimistic, credulous etc.
• Synonyms of Cynical - Pessimistic, bitter, resentful, soured, distorted, disenchanted, disillusioned, disappointed, sceptical, distrustful, suspicious, misanthropic.

Cynica
l - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।
Pessimistic - হতাশাপ্রবণ; দুঃখবাদী।
Equivocal - দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
Gullible - সহজে প্রতারণাযোগ্য।
Liberal - বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর; উদারপন্থি বা উদার মতাবলম্বী।

Source: Oxford Language and Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The synonym of 'Mutiny' is-
  1. ক) Malignity
  2. খ) Revolt
  3. গ) Moron
  4. ঘ) Deep
ব্যাখ্যা
Mutiny - বিদ্রোহ; বৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভ্যুত্থান।
Malignity - গভীর বিদ্বেষী; বিদ্বেষাত্মক কাজ, আচরণ ইত্যাদি।
Revolt - বিদ্রোহ করা; বিতৃষ্ণ হওয়া; ঘৃণা অথবা ভীতি-শিহরণের ভাব জাগ্রত হওয়া।
Moron - অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি।
Deep - গভীর; অগাধ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
'Once in a blue moon' means
  1. ক) always
  2. খ) nearly
  3. গ) very rarely
  4. ঘ) hourly
ব্যাখ্যা
Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ।

Ex. Sentence:
He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

Source: Live MCQ Lecture
২১.
Choose the correct meaning of the idiom: 'Kith and kin'
  1. ক) Blood relations
  2. খ) Juniors
  3. গ) Seniors
  4. ঘ) Neighbors
ব্যাখ্যা
Kith and kin
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন
অপশন অনুসারে সঠিক উত্তর হবে Blood relations.

Ex. Sentence: We should look after our kith and kin when they are in need.
Bangla Meaning: আত্মীয়-স্বজনের প্রয়োজনের সময় তাদের দেখাশোনা করা উচিত।

Source: Live MCQ Lecture
২২.
The three year old was _____ in her refusal to taste spinach.
  1. ক) recondite
  2. খ) fortuitous
  3. গ) resolute
  4. ঘ) didactic
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর বাংলা অর্থ -
Recondite - (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়।
Fortuitous -  আকস্মিক; দৈবিক। 
Resolute - দৃঢ়সংকল্প।
Didactic - শিক্ষামূলক; নীতিমূলক।

The three year old was resolute in her refusal to taste spinach.
তিন বছর বয়সী মেয়েটি পালং শাকের স্বাদ না নিতে দৃঢ়সংকল্প ছিল। 

Context অনুযায়ী এখানে resolute শব্দটিই মানানসই।
২৩.
Rahima's legs were so severely injured in the accident that she did not become fully _____ again until more than a year.
  1. ক) Decadent
  2. খ) Exemplified
  3. গ) Ambulatory
  4. ঘ) Portentous
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলো -
Ambulatory - সঞ্চরণশীল, relating to or describing people being treated for an injury or illness who are able to walk, and who, when treated in a hospital, are usually not staying for the night
Decadent - ক্ষয়িষ্ণু, অবক্ষয়ী।
Exemplify - উদাহরণসহ ব্যাখ্যা করা; দৃষ্টান্তস্বরূপ হওয়া।
Portentous - too serious and trying to be very important


Rahima's legs were so severely injured in the accident that she did not become fully ambulatory again until more than a year.
দুর্ঘটনায় রহিমার পাগুলো এতটাই গুরুতর আহত হয়েছিল যে এক বছরেরও বেশি সময় পর্যন্ত তিনি পুনরায় সম্পূর্ণরূপে সঞ্চারণশীল হতে পারেননি।

Context অনুযায়ী এখানে Ambulatory শব্দটি সবচেয়ে মানানসই।
২৪.
The synonym of 'Inadvertent' is-
  1. ক) Unavoidable
  2. খ) Unintended
  3. গ) Inherent
  4. ঘ) Unbiased
ব্যাখ্যা
Inadvertent - অনবধান; অসাবধান; অনবহিত; অমনোযোগী।
Unintended - not intended; happening unexpectedly or by accident:
[Intend  (for) ইচ্ছা/মনস্থ/সংকল্প করা; উদ্দেশ্য/অভিপ্রায় থাকা]

Unavoidable - এড়ানো যায় না এমন; অনিবার্য; অপরিহার্য; অনতিক্রম্য।
Inherent - স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক
Unbiased - পক্ষপাতহীন; নিরপেক্ষ; অপক্ষপাতী।

অর্থ অনুসারে Inadvertent এর synonym হবে Unintended.

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
২৫.
We often ______ victim of circumstances.
  1. ক) fallen
  2. খ) felt
  3. গ) did fall
  4. ঘ) fall
ব্যাখ্যা
সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ না থাকলে বাক্যে - often, always, sometimes, everyday, daily, regularly etc থাকলে verb টি present indefinite tense হয়।
তাই এখানে শূন্যস্থানে verb এর present indefinite form হিসেবে fall বসবে।
২৬.
The police is looking _____ the case.
  1. ক) after
  2. খ) up
  3. গ) into
  4. ঘ) on
ব্যাখ্যা
• The police are looking into the case.
• বাক্যটিতে look into (investigate) তদন্ত করা অর্থে ব্যবহৃত হয়েছে।
২৭.
The more hemoglobin one has, the more oxygen is carried to ____ cells.
  1. ক) its
  2. খ) our
  3. গ) their
  4. ঘ) one's
ব্যাখ্যা
এখানে one শব্দটির possessive form হচ্ছে one's.
তাই এখানে one's ব্যবহার করতে হবে।
২৮.
I succeeded ____ the task myself. 
  1. ক) to do
  2. খ) to doing
  3. গ) in doing
  4. ঘ) of donig
ব্যাখ্যা
Succeed in doing something- কোন কিছু করতে সমর্থ বা সফল হওয়া।
তাই শূন্যস্থানে in doing বসবে।
২৯.
Ivanka speaks English fluently; ______ she knows French.
  1. ক) however
  2. খ) since
  3. গ) moreover
  4. ঘ) but
ব্যাখ্যা
However - যত; যতই।
Since - যেহেতু, তারপর থেকে; তখন থেকে।
Moreover - অধিকন্তু; তদুপরি; তার উপর; তাছাড়া।
But - শুধু; কেবল, কিন্তু; তবে।

Context অনুসারে এখানে moreover বসানোই অধিক যুক্তিযুক্ত। 
Moreover যোগে বাক্যটির অর্থ -
Ivanka speaks English fluently; moreover she knows French.
- ইভানকা সাবলীলভাবে ইংরেজি বলে; তাছাড়া সে ফ্রেঞ্চ জানে।
৩০.
The antonym of 'promulgate' is:
  1. ক) Advertise
  2. খ) Suppress
  3. গ) Dignify
  4. ঘ) Propagate
ব্যাখ্যা
Promulgate - 
(১) (অধ্যাদেশ, আইন ইত্যাদি) প্রচার করা/সরকারিভাবে ঘোষণা করা; উদঘোষণ করা।
(২) জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করা।

Advertise -
বিজ্ঞাপন করা/ দেওয়া; বিজ্ঞাপিত করা।

Suppress - 
(১) দমন করা: suppress a rising/the slave trade.
(২) প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা;

Dignify -
সম্মান বা মর্যাদা দান করা; মহীয়ান করা।

Propagate -
সংখ্যাবৃদ্ধি করা; বংশবৃদ্ধি/বংশবিস্তার করা।

অর্থ অনুসারে Promulgate এর antonym হচ্ছে Suppress.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
We were surprised ____his failure.
  1. ক) in
  2. খ) out
  3. গ) at
  4. ঘ) for
ব্যাখ্যা
Surprised at (বিস্মিত)
I was surprised at his behaviour.
We were surprised at his failure.
এটি Appropriate Prepositions হিসেবে মুখস্ত রাখতে হবে।
৩২.
You can count ______ him to get the job done.
  1. ক) out
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) over
ব্যাখ্যা
Count on/upon somebody/something (phrasal verb)
Meaning: to depend on someone or something, especially in a difficult situation

Example:
You can count on me.
With luck, you might cover your costs, but don’t count on it.

Source: Longman Dictionary
৩৩.
You have saved 135 Taka by purchasing a blanket with 15% discount on it. what is the quoted price of the blanket in Taka?
  1. ক) 467
  2. খ) 900
  3. গ) 767
  4. ঘ) 1080
ব্যাখ্যা
15% ছাড়ে 
15 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য 100 টাকা 
1 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য 100/15 টাকা 
135 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য (100 × 135)/15 টাকা 
                                                                      = 900 টাকা
৩৪.
(√7 + √7)2 =
  1. ক) 98
  2. খ) 49
  3. গ) 28
  4. ঘ) 21
ব্যাখ্যা
(√7 + √7)2 = (2√7)2 = 4 × 7 = 28
৩৫.
The value of - 3 - (- 10) is how much greater than the value of - 10 - (- 3)?
  1. ক) 0
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 14
ব্যাখ্যা
দেয়া আছে,
 - 3 - (- 10) = - 3 + 10 = 7

- 10 - (- 3) = - 10 + 3 = - 7 

 - 3 - (- 10) এর মান - 10 - (- 3) এর মান থেকে বেশি = 7 - (- 7)
                                                                                = 14
৩৬.
Which of the following is a prime number? 
  1. ক) 9
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = , ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
৩৭.
What will be the fraction of 4% 
  1. ক) 1/20
  2. খ) 1/50
  3. গ) 1/75
  4. ঘ) 1/25
ব্যাখ্যা
4% = 4/100 = 1/25
৩৮.
Aslam bought 5 apples at taka 10 and sold 4 apples at taka 10. What will be the rate of profit? 
  1. ক) 25%
  2. খ) 20%
  3. গ) 30%
  4. ঘ) 33.33%
ব্যাখ্যা
5টি আপেলের ক্রয়মূল্য 10 টাকা 
1টি আপেলের ক্রয়মূল্য 10/5 টাকা 
                                    = 2 টাকা 

4টি আপেলের বিক্রয়মূল্য 10 টাকা 
1টি আপেলের বিক্রয়মূল্য 10/4 টাকা 
                                       = 2.5 টাকা 
লাভ = (2.5 - 2)টাকা  = 0.5 


শতকরা লাভ = {(0.5/2) × 100}%
                      = 25%
৩৯.
What is the value of x in the equation 3x - 15 - 6 = 0?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) - 9
ব্যাখ্যা
3x - 15 - 6 = 0
3x - 21 = 0
3x = 21 
x = 7
৪০.
If the cost price is 25% of selling price, then what is the percentage of profit?
  1. ক) 300
  2. খ) 250
  3. গ) 180
  4. ঘ) 280
ব্যাখ্যা
ধরি,
বিক্রয়মূল্য = ১০০ টাকা 
ক্রয়মূল্য = ১০০ এর ২৫%
             = ২৫ টাকা 
লাভ = ১০০ - ২৫ = ৭৫ টাকা 

শতকরা লাভ = {(৭৫/২৫) × ১০০}% = ৩০০%
৪১.
If 18 is 15% of 50% of a certain number, what is the number? 
  1. ক) 360
  2. খ) 120
  3. গ) 240
  4. ঘ) 900
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x 

এখানে,
x  এর 50% = 50x /100 = x /2 

x/2 এর 15% = x/2 এর 15/100 = 3x/40

প্রশ্নমতে,
3x/40 = 18 
x = (18 × 40)/3 
    = 240
৪২.
If (x + y)= 8 and (x - y) = 6, what is the value of xy? 
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
x + y = 8
x - y = 7 

আমরা জানি,
4xy = (x + y )2 - (x - y)2
4xy = 82 - 62
4xy = 64 - 36 
4xy = 28 
xy = 7
৪৩.
How many miles can a motorist travel from 9 : 55 am to 10 : 15 am at a speed of 40 miles per hour?
  1. ক) 13.33
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 40
অনির্ধারিত
ব্যাখ্যা
মোট সময় = 10 : 15 - 9 : 55
                  = 20 মিনিট 
                  = 20/60 ঘণ্টা 
                  = 1/3 ঘণ্টা 

1 ঘণ্টায় যায় = 40 মাইল 
1/3 ঘণ্টায় যায় = 40/3 মাইল 
                         = 13.33 মাইল
---------------
লাইভ প্রশ্নটি অসম্পূর্ণ ছিলো।
এতে 40 miles এর কথা উল্লেখ ছিলো না।
উত্তর বাতিল করা হয়েছে।
৪৪.
A man travels for 2 hours at 30 miles an hour and he covers 60 miles in the next 3 hours. What is the average speed per hour for the entire trip? 
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 36
  4. ঘ) 45
ব্যাখ্যা
লোকটি প্রথম 2 ঘণ্টায় অতিক্রম করে 30 × 2 মাইল 
                                                            = 60 মাইল 

লোকটি পরবর্তী 3 ঘণ্টায় অতিক্রম করে = 60 মাইল 

গড় গতিবেগ = (60 + 60)/(2 + 3) মাইল  
                    = 120/5
                    = 24 মাইল
৪৫.
The average of a family of 6 members is 25 years. After a 45 year old member leaves the family, what is the average age (in years) of the family?
  1. ক) 22
  2. খ) 21
  3. গ) 20
  4. ঘ) 19
ব্যাখ্যা
6 জন সদস্যের বয়সের গড় 25 বছর 
6 জন সদস্যের বয়সের সমষ্টি = (25 × 6) বছর 
                                             = 150 বছর 

5 জন সদস্যের বয়সের সমষ্টি = (150 - 45) বছর 
                                              = 105 বছর 

5 জন সদস্যের বয়সের গড় = 105/5 বছর 
                                           = 21 বছর
৪৬.
Which of the following numbers cannot be the last digit of a squared number? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
বর্গ সংখ্যার শেষের অংক  0, 1, 4, 5, 6 এবং 9 হতে পারে। 
2 বর্গ সংখ্যার শেষের অংক হতে পারে না। 

1 এর বর্গ = 12 = 1
2 এর বর্গ = 22 = 4
3 এর বর্গ = 32 = 9 
4 এর বর্গ = 42 = 16 
5 এর বর্গ = 52 = 25 
6 এর বর্গ = 62 = 36 
10 এর বর্গ= 102 = 100
৪৭.
90 is 75 percent of which number given below? 
  1. ক) 110
  2. খ) 80
  3. গ) 100
  4. ঘ) 120
ব্যাখ্যা
ধরি ,
x এর 75% = 90
x এর 75/100 = 90
3x/4 = 90 
x = (90 × 4)/3 = 120
৪৮.
If 4(x - 2/3) = 0, what is the value of x?
  1. ক) 2/3
  2. খ) -2/3
  3. গ) 8/3
  4. ঘ) -8/3
ব্যাখ্যা
দেয়া আছে,
4(x - 2/3) = 0
x - 2/3 = 0
x =  2/3
৪৯.
Which one of the following fractions is greater than 1/2? 
  1. ক) 2/5
  2. খ) 4/7
  3. গ) 4/9
  4. ঘ) 5/11
ব্যাখ্যা
1/2 = 0.5 
2/5 = 0.4
4/7 = 0.57
4/9 = 0.44 
5/11 = 0.45
৫০.
Sum one of the interior angles of parallelogram is _____  degree. 
  1. ক) 240
  2. খ) 180
  3. গ) 360
  4. ঘ) 270
ব্যাখ্যা
সামান্তরিক একটি চতুর্ভুজ 
যেকোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি
৫১.
The area of a rectangle is 40cm2 and one of its sides is 8cm long. What will be its perimeter?
  1. ক) 26 cm
  2. খ) 13 cm
  3. গ) 28 cm
  4. ঘ) 20 cm
ব্যাখ্যা
দেয়া আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 40 বর্গ  সে.মি.
আয়তক্ষেত্রের এক পাশের দৈর্ঘ্য 8 সে.মি.
আয়তক্ষেত্রের অপর পাশের দৈর্ঘ্য 40/8 সে.মি.
                                                     =5 সে.মি.

আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (8 + 5) সে.মি.
                                     = 26 সে.মি.
৫২.
If each side of a rectangle is increased by 20% the increase in the area of a rectangle will be ____ . 
  1. ক) 50%
  2. খ) 35%
  3. গ) 40%
  4. ঘ) 44%
ব্যাখ্যা
ধরি,
আয়তকারক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তকার ক্ষেত্রের প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = xy বর্গএকক

20% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = x + x এর 20%
                                     = x + এর 20/100
                                     = x + x/5 
                                     = 6x/5

20% বৃদ্ধিতে নতুন প্রস্থ  = y+y এর 20%
                                     = y + এর 20/100
                                     = y + y/5 
                                     = 6y/5
∴ নতুন ক্ষেত্রফল = (6x/5) × (6y/5) বর্গএকক
                           = 36xy/25 বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধি = {(36xy/25) - xy} বর্গএকক
                      = 11xy/25বর্গএকক

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (11xy × 100/25 × xy)%
                                   = 44%
৫৩.
Which of the following is a social media company? 
  1. ক) Linkedin
  2. খ) Apple
  3. গ) Amazon
  4. ঘ) Google
ব্যাখ্যা
-  Linkedin (লিঙ্কডইন) সবার আগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- এটি মূলত কর্পোরেট বা পেশাজীবীদের যোগাযোগের একটি মাধ্যম।
- বাকিগুলো হলো প্রযুক্তি প্রতিষ্ঠান। 
 
(সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট)
৫৪.
What is the smallest unit of data transmission?
  1. ক) MB
  2. খ) Bit
  3. গ) KB
  4. ঘ) Bytes
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক।

(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৫.
Which of the following is a C2C e-commerce platform? 
  1. ক) Daraz.com
  2. খ) Bikroy.com
  3. গ) Aarong.com
  4. ঘ) Alibaba.com
ব্যাখ্যা
C2C: এ জাতীয় ব্যবসায়ে কোনো ব্যবহারকারি থেকে অন্য কোনো ব্যবহারকারীর মধ্যে লেনদেন সম্পাদিত হয়।
অর্থাৎ অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।এ জাতীয় ব্যবসায়ে কোনো বিজনেস মিডলম্যান থাকে না।

উদাহরণ : ebay.com, Bikroy.com

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৬.
The full form of Wi-Fi is : 
  1. ক) Wireless-Facility
  2. খ) Wireless Field
  3. গ) Wireless-Fidelity
  4. ঘ) Wireless Fiction
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ - Wireless Fidelity।
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
What does FinTech stand for?
  1. ক) Finance and Technology
  2. খ) Financial Technique
  3. গ) Finance and Technique
  4. ঘ) Financial Technology
ব্যাখ্যা
Fintech এর পূর্ণরূপ হলো Financial Technology.
Financial technology (Fintech) is used to describe new tech that seeks to improve and automate the delivery and use of financial services.

Source: Oxford Dictionary, www.investopedia.com
৫৮.
USB stands for
  1. ক) Uniform Serial Bus
  2. খ) Universal Standard Bus
  3. গ) Universal Serial Bus
  4. ঘ) Universal Serial Bitrate
ব্যাখ্যা
- Universal Serial Bus ডিভাইসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসবি(USB)। 
- বিভিন্ন ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইনপুট / আউটপুট ডিভাইসগুলি কম্পিউটারের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত প্রযুক্তি।

[সূত্রঃ ব্রিটানিকা]
৫৯.
1024 Terabyte =
  1. ক) 1 Gigabyte
  2. খ) 1 Zettabyte
  3. গ) 1 Exabyte
  4. ঘ) 1 Petabyte
ব্যাখ্যা
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
 
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৬০.
Which compute memory is never erased?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) CHIPS
  4. ঘ) BIOS
ব্যাখ্যা
- ROM এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত হয়। 
- এতে কোন তথ্য যুক্ত করা যায় না। 
- RAM এ তথ্য মুছে ফেলে নতুন তথ্য সংযোজন করা যায়।

সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)
৬১.
International Environment Day is
  1. ক) March 7
  2. খ) June 5
  3. গ) February 16
  4. ঘ) November 16
ব্যাখ্যা
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৮ সেপ্টেম্বর : বিশ্ব সাক্ষরতা দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬২.
From which country, does Bangladesh import the most?
  1. ক) India
  2. খ) China
  3. গ) USA
  4. ঘ) Britain
ব্যাখ্যা
- টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে।
অর্থ্যাৎ,
উল্লিখিত অপশনগুলোর মধ্যে চীন বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে।
- পণ্যের হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে।
- বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।

- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র।
- তাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
- বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা জাপান।
- বাংলাদেশ দেশ হিসেবে বেশি সাহায্য পায় জাপান থেকে।

তথ্যসূত্র:- রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৬৩.
Where will the FIFA World Cup 2022 be held in?
  1. ক) Brazil
  2. খ) Germany
  3. গ) Qatar
  4. ঘ) England
ব্যাখ্যা
- FIFA (Fédération Internationale de Football Association) হলো ফুটবলের বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯০৪ সালের ২১ মে ইউরোপের সাতটি দেশের উদ্যোগে গঠিত হয়।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষদেশ বেলজিয়াম।
- বাংলাদেশের অবস্থান ১৯২তম।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- পরবর্তী ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ২১ নভে. – ১৮ ডিসেম্বর কাতারে

(সূত্র: ফিফা ওয়েবসাইট)
৬৪.
Where is the Headquarter of the European Union?
  1. ক) London
  2. খ) Hague
  3. গ) Brussels
  4. ঘ) Rome
ব্যাখ্যা
- ইউরোপিয়ান ইউনিয়নের সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- ১৯৫৮ সালের ১ জানুয়ারি রোম চুক্তির (স্বাক্ষর - ২৫ মার্চ ১৯৫৭) মাধ্যমে ৬টি দেশের সমন্বয়ে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
দেশগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- ইতালি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- পশ্চিম জার্মানি (জার্মানি)।
- পরবর্তীতে, ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাসট্রিক্ট চুক্তি (স্বাক্ষর ৭ ফেব্রুয়ারি ১৯৯২) কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়।
- বর্তমানে ইইউ সদস্য সংখ্যা ২৭টি।
- যুক্তরাজ্য গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে ইইউ ত্যাগ করে।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৬৫.
The highest revenue earning source of Bangladesh Government is -
  1. ক) Income Tax
  2. খ) Value Added Tax
  3. গ) Holding Tax
  4. ঘ) Import Tax
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।

উৎস: NBR ওয়েবসাইট।
৬৬.
Which is the largest trading block in the world?
  1. ক) NAFTA
  2. খ) ASEAN
  3. গ) EU
  4. ঘ) SAFTA
ব্যাখ্যা
সম্প্রতি ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে স্বাক্ষরিত RCEP (The Regional Comprehensive Economic Partnership) চুক্তি হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক ব্লক বা মুক্ত বাণিজ্য চুক্তি।
এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্ব জিডিপির প্রায় ৩০ শতাংশ। দেশগুলোর জনসংখ্যাও বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান)
 
উপরের উল্লিখিত অপশনগুলোর মধ্যে ইরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বৃহত্তম বাণিজ্যিক ব্লক। 
৬৭.
What is the time Zone of Bangladesh?
  1. ক) UTC + 5
  2. খ) UTC + 6
  3. গ) UTC + 4
  4. ঘ) UTC + 3
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।
৬৮.
Who is the founder of WikiLeaks?
  1. ক) Howard Riddle
  2. খ) Howard Leaks
  3. গ) Bob Marley
  4. ঘ) Julian Assange
ব্যাখ্যা
- জুলিয়ান পল অ্যাসাঞ্জ অষ্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। 
- অ্যাসাঞ্জ ১৯৭১ সালের ৩ জুলাই কুইনসল্যান্ডে জন্ম গ্রহণ করেন। 
- তিনি বহুল আলোচিত উইকিলিকস এর প্রতিষ্ঠাতা যা মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত।
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
৬৯.
Which river of Bangladesh originates in Tibet ?
  1. ক) Brahmaputra
  2. খ) Padma
  3. গ) Surma
  4. ঘ) Jamuna
ব্যাখ্যা
- হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে ‘মানস সরোবর হ্রদ’ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
- এটি তিব্বত ও আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ব্রহ্মপুত্র নদ ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে মিলিত হয়েছে।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখা নদী।
অন্যদিকে,
- পদ্মা নদীর উপত্তি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
- তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এবং
- মেঘনা নদীর উৎপত্তি নাগা-মণিপুর অঞ্চল থেকে।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৭০.
Who is the creatorof the masterpiece "Mona Lisa"?
  1. ক) Van Gogh
  2. খ) Giotto
  3. গ) Leonardo da Vinci
  4. ঘ) Michelangelo
ব্যাখ্যা
লিওনার্দো দ্যা ভিঞ্চিঃ
লিওনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী, ভাস্কর, বহুশাস্ত্রজ্ঞ ও ইউরোপের রেনেসার সূত্রপাতকারীদের একজন।
তার আঁকা বিখ্যাত কয়েকটি চিত্রকর্ম হচ্ছে -
- “Mona Lisa”,
- “Last Supper”,
- “Leda”,
- “Treatise on Painting”,
- “Battle of Anghiari”,
- “Virgin and Child with St. Anne”,
- “The Benois Madonna”,
- “Vitruvian Man”,
- “The Virgin of the Rocks” ইত্যাদি।

উৎসঃ ব্রিটানিকা.কম
৭১.
Who is the writer of the "Harry Potter" series?
  1. ক) J. K. Rowling
  2. খ) Roald Dahl
  3. গ) Jacqueline Wilson
  4. ঘ) Roland Jacques
ব্যাখ্যা
J.K Rowling:
- In full, Joanne Kathleen Rowling, (born July 31, 1965, Yate, near Bristol England).
- British author, creator of the popular and critically acclaimed Harry Potter series.
- We are only strong as we are united as weak as we are divided’ is a quote by J.K. Rowling.

Harry Potter Books:
- Harry Potter and the Philosopher’s Stone
- Harry Potter and the Prisoner of Azkaban.
- The Cuckoo’s Calling, Lethal White.
- The Tales of Beedle the Bard
- Harry Potter and the Half-Blood Prince.
- Harry Potter and the Cursed Child.
- Harry Potter and the Deathly Hallows
- Quidditch Through the Ages
- Harry Potter and the Order of the Phoenix.

Source: Britannica.com
৭২.
The Head Office of Asian Development Bank (ADB) is situated in - 
  1. ক) Bangkok
  2. খ) Manila
  3. গ) Dhaka
  4. ঘ) Tokyo
ব্যাখ্যা
Asian Development Bank (ADB) এর সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
ADB ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি।
এর মধ্যে, এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের সদস্য ৪৯টি।
অন্যান্য অঞ্চলের সদস্য ১৯টি।
প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)।
বাংলাদেশ ১৯৭৩ সালে ADB’র সদস্যপদ লাভ করে।

(সূত্রঃ ADB ওয়েবসাইট)
৭৩.
What color does green and red make?
  1. ক) White
  2. খ) Maroon
  3. গ) Yellow
  4. ঘ) Purple
ব্যাখ্যা
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। 
এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
লাল ও সবুজ মিলে হলুদ রং তৈরি হয়। 

উৎসঃ ব্রিটানিকা
৭৪.
Which living bird lays the world's largest egg?
  1. ক) Eagle
  2. খ) Ostrich
  3. গ) Owl
  4. ঘ) Vulture
ব্যাখ্যা
A large flightless bird, the Ostrich is the largest living bird species.
It also lays the largest egg of any existing bird.
Its scientific name is Struthio camelus.
Ostrich eggs are about 180 mm long and 140 mm wide and weigh 1.2 kg.
Skeletal muscles are composed of striated subunits called sarcomeres, which are composed of the myofilaments actin and myosin.
Muscle fibers are typically large cells, some 20–100 μm in diameter and many centimeters long, with the longest fibers being about 12 cm.
The longest cell in the human body is the neuron with a length of 90cm-100cm, linking the central nervous system to other parts of the body.
The average hen egg length was 34.4 mm, width 24.7 mm, and volume 10.6 cm3
৭৫.
What is the capital city of Uganda?
  1. ক) Nairobi
  2. খ) Prague
  3. গ) Helsinki
  4. ঘ) Kampala
ব্যাখ্যা
কাম্পালা : উগান্ডার রাজধানী।
অন্যদিকে,
- নাইরোবি : কেনিয়ার রাজধানী। 
- হেলসিংকি : ফিনল্যান্ডের রাজধানী। 
- প্রাগ : চেক প্রজাতন্ত্রের রাজধানী। 

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৬.
Amartya Sen received Nobel Prize in -
  1. ক) 1988
  2. খ) 1998
  3. গ) 2008
  4. ঘ) 1978
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন
১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।

উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৭৭.
The winner of the Nobel Prize in Economics in 2021
  1. ক) Joshua Angrist
  2. খ) Robert B. Wilson
  3. গ) Michael Kremer
  4. ঘ) William D. Nordhaus
ব্যাখ্যা
২০২১ সালে মোট তিনজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
এরা হলেন
- ডেভিড কার্ড (কানাডা)
- জশুয়া ডি. অ্যাংগ্রিস্ট (যুক্তরাষ্ট্র)
- গুইডো ডব্লিউ. ইমবেন্স (নেদারল্যান্ডস)

শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধান প্রদানের জন্যে তাদেরকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৭৮.
The length of Padma Bridge is -
  1. ক) 4.15 km
  2. খ) 5.14 km
  3. গ) 6.74km
  4. ঘ) 6.15km
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
• স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭৯.
The number of Stock Exchange in Bangladesh is____ .
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Security Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।

বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ ২টি।
এগুলো হলো:-
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) এবং
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫)

তথ্যসূত্র:- BSEC ওয়েবসাইট।
৮০.
The first Prime Minister of Bangladesh Mr. Tajuddin Ahmed was born in
  1. ক) Cumilla
  2. খ) Manikganj
  3. গ) Munshiganj
  4. ঘ) Gazipur
ব্যাখ্যা
- তাজউদ্দিন আহমেদ ছিলেন আইনজীবী, রাজনীতিক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। 
- গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই তাঁর জন্ম। 
- তাঁর পিতার নাম মৌলবী মুহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেসা খানম। 
- তাজউদ্দিন আহমদ ১৯৪৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরীজ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৪৮ সালে আই.এ এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন।
- ১৯৬৪ সালে তিনি আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং ঢাকায় আইনব্যবসা শুরু করেন।
 
উৎস: বাংলাপিডিয়া।