পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়36 minutes২৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
সেজান উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 

উত্তরদিক + ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি= পূর্বদিক
পূর্বদিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি = পশ্চিম দিক
পশ্চিম দিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রি = দক্ষিণ দিক।
.
যদি BENGALI শব্দটিকে DCPECJK এই রূপে লিখা হয়, তাহলে ENGLISH শব্দটিকে কী রূপে লিখা যাবে?
  1. FOHMJTI
  2. DMFKHRG
  3. GLIJKQJ
  4. CPENGUF
সঠিক উত্তর:
GLIJKQJ
উত্তর
সঠিক উত্তর:
GLIJKQJ
ব্যাখ্যা
প্রশ্ন:  যদি BENGALI শব্দটিকে DCPECJK এই রূপে লিখা হয়, তাহলে ENGLISH শব্দটিকে কী রূপে লিখা যাবে? 

সমাধান:
B + 2 = D
E - 2 = C
N + 2 = P
G - 2 = E 
A + 2 = C
L - 2 = J
I + 2 = K 
BENGALI = DCPECJK

অনুরূপ ভাবে,
E + 2 = G
N - 2 = L 
G + 2 = I
L - 2 = J
I + 2 = K
S - 2 = Q
H + 2 = J
ENGLISH = GLIJKQJ
.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

4 নং প্যাটার্ন এর মত হবে।
.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বর্ণগুলো বসবে? NTD, OUE, PVF, QWG, ?
  1. RXH
  2. SYH
  3. HXS
  4. ABC
সঠিক উত্তর:
RXH
উত্তর
সঠিক উত্তর:
RXH
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বর্ণগুলো বসবে?
NTD, OUE, PVF, QWG, ?

সমাধান:
এখানে 
তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 
প্রতিটি পদের ১ম বর্ণ নিয়ে সিরিজ : N, O, P, Q, R,

প্রতিটি পদের ২য় বর্ণ নিয়ে সিরিজ : T, U, V, W, X,

প্রতিটি পদের ৩য় বর্ণ নিয়ে সিরিজ : D, E, F, G, H,

NTD, OUE, PVF, QWG, RXH
.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
  1. ৭২
  2. ৭৫
  3. ৭৮
  4. ৮০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

∴ সংখ্যাটি ৭৫।
∴ সংখ্যাটির চারগুণ = ৭৫ × ৪ = ৩০০

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]
 
.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? ৮, ১৭, ৩৫, ৭১, ১৪৩, ____
  1. ২৮৪
  2. ২৮৬
  3. ২৮৭
  4. ২৮৫
সঠিক উত্তর:
২৮৭
উত্তর
সঠিক উত্তর:
২৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৮, ১৭, ৩৫, ৭১, ১৪৩, ____

সমাধান:
১ম পদ = ৮ 
২য় পদ = ৮ × ২ + ১ = ১৭
৩য় পদ = ১৭ × ২ + ১ = ৩৫ 
৪র্থ পদ = ৩৫ × ২ + ১ = ৭১
৫ম পদ = ৭১ × ২ + ১ = ১৪৩
৬ষ্ঠ পদ =১৪৩ × ২ + ১ = ২৮৭
.
কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ১৩
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ভিন্ন?
 
সমাধান:
২১ ব্যতিত অন্যগুলো মৌলিক সংখ্যা।
.
কোন বলের কারণে গ্রহসমূহ নক্ষত্রের চারিদিকে ঘুরতে থাকে?
  1. সবল নিউক্লিয় বল
  2. তাড়িতচৌম্বক বল
  3. মহাকর্ষ বল
  4. দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
ব্যাখ্যা
মহাকর্ষ বল: 
- মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে আকর্ষণ করে মহাকর্ষ বলের প্রভাবে। 
- বস্তুর ভরের কারণে এ আকর্ষণ ঘটে। 
- মহাকর্ষ বলের কারণে গ্রহসমূহ নক্ষত্রের চারদিকে ঘুরে, পৃথিবীর যাবতীয় প্রাণী ও বস্তু ভূ-পৃষ্ঠের সংলগ্ন থাকে, বস্তুর ওজন অনুভূত হয় ইত্যাদি। 
- দুটি বস্তুর মধ্যে গ্রাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে মহাকর্ষ বল কার্যকর হয়। 
- অবশ্য গ্রাভিটনের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। 
- মহাকর্ষ বলের পাল্লা অসীম। 

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রিখটার স্কেলে কত মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি?
  1. ২ মাত্রা
  2. ৩ মাত্রা
  3. ৪ মাত্রা
  4. ৫ মাত্রা
সঠিক উত্তর:
৫ মাত্রা
উত্তর
সঠিক উত্তর:
৫ মাত্রা
ব্যাখ্যা
ভূমিকম্প: 
- পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে, সেটাকেই ভূমিকম্প বলে।
- ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে মিনিট খানেক পর্যন্ত স্থায়ী হতে পারে এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে। 
- ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। 
- বড় ধরনের ভূমিকম্প নদীর গতিপথও পরিবর্তন করতে পারে। 
- ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছিল। 
- পৃথিবীর মাঝে জাপান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
- ২০১০ সালে হাইতিতে, ২০১১ সালে জাপানে এবং ২০১৫ সালে নেপালের ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
- জাপানের ভূমিকম্পের পর সেখানে সৃষ্ট সুনামি নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে আঘাত করে একটি নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটিয়েছিল। 
- ভুমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে। 
- রিখটার স্কেলে ৫ মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি। 
- এই স্কেলে এক মাত্রা বেড়ে যাওয়া মানে তার শক্তি ৩০গুন বেড়ে যাওয়া। 
- ১৮৮৪ সালে মানিকগঞ্জ এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার বড় একটি ভূমিকম্প হয়েছিল। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
Famous creation 'A Passage to India' belongs to which literary genre?
  1. Novel
  2. Epic
  3. Drama
  4. Prose
সঠিক উত্তর:
Novel
উত্তর
সঠিক উত্তর:
Novel
ব্যাখ্যা
♦ A Passage to India:
- এটি E.M. Forster লিখিত একটি novel.
- এটি প্রকাশিত হয় ১৯২৪ সালে এবং তার অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে গণ্য।
- ভারত এবং আলেক্সান্দ্রিয়াতে তার অবস্থানের প্রেক্ষিতে তিনি এই উপন্যাস টি রচনা করেন।
-  এছাড়া racism এবং colonialism এই উপন্যাসের অন্যতম বিষয়বস্তু। তবে এই উপন্যাসের মূল আলোচ্য বিষয় ব্রিটিশ এবং ভারতীয়দের সম্পর্ক।
- The tensions that arise when a visiting Englishwoman, Adela Quested, accuses a well-respected Indian man, Dr. Aziz, of having attacked her during an outing. 

• E.M. Forster:
- তিনি একজন British writer.
- তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic.
- His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.

• Notable work:
- A Passage to India (novel)
- A Room with a View (novel)
- Howards End (novel)
- Marianne Thornton (biography)
- Where Angels Fear to Tread (novel)

Source: Britannica.
১১.
"Thus I entered, and thus I go!" This famous line is taken from Robert Browning's -
  1. The patriot
  2. The Pied Piper of Hamelin
  3. My Last Duchess
  4. Fra Lippo Lippi
সঠিক উত্তর:
The patriot
উত্তর
সঠিক উত্তর:
The patriot
ব্যাখ্যা
♦ "Thus I entered, and thus I go!" This famous line is taken from Robert Browning's - The Patriot.

• The patriot:
- এটি Robert Browning রচিত একটি কবিতা।
- এটি তার লিখিত the best dramatic monologues.
- এই কবিতায় যে ভাব প্রকাশ করা হয়েছে তা মূলত একধরনের Irony.
- এখানে একজন দেশপ্রেমিকের প্রতি সাধারণ জনগনের দ্বিমুখী আচরণের কথা উল্লেখ করা হয়েছে।
- জনগণ কখনো উল্লাসে মাথায় করে নাচে আবার পাথর ছুড়ে রক্তাক্ত করতেও বাঁধেনা ।
- শেষে কবি ইহলোকে বিচার না পেলেও পরলোকে সুবিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করে কবিতা শেষে
করেছেন।

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

Source: Britannica.
১২.
Which of the following literary works is written by George Orwell?
  1. Little Women
  2. Emma
  3. The Luncheon
  4. Animal Farm
সঠিক উত্তর:
Animal Farm
উত্তর
সঠিক উত্তর:
Animal Farm
ব্যাখ্যা
♦ Animal Farm:
- এটি একটি satire.
- এটি একটি  political fable যা  Russia এর Bolshevik revolution এর উপর ভিত্তি করে রচিত।
- প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- লেখকের সর্বশ্রেষ্ঠ রচনা এটি।

• Short summary:
- বলশেভিক বিপ্লব এবং পরবর্তীতে জোসেফ স্ট্যালিনের ভূমিকা নিয়ে এর কাহিনী রচিত বলে ধারণা করা হয়।
- একটা পশু খামারের পশুরা একত্রিত হয়ে খামার মালিককে বিতাড়িত করে এবং তারা কম কাজ করে বেশি আরাম পাবে এমন একটি ব্যবস্থা তৈরীর স্বপ্ন দেখে। তারা সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
- তবে পরবর্তীতে দেখা যায়, খামার মালিককে বিতাড়িত করে সেই খামারের মালিক বনে যায়, খামারের প্রভাবশালী শুয়োর গুলো। এরপর মানুষ মালিকের চেয়েও অনেক বেশি জালিমে পরিণত হয় এরা।
- উপন্যাসের শেষে দেখানো হয়: পশু খামারের নতুন শ্লোগান: “All animals are equal, but some animals are more equal than others” যেটি প্রথমে ছিল: “All animals are equal"

• George Orwell:
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। Animal Farm এবং Nineteen Eighty-Four George Orwell দুটি বিখ্যাত উপন্যাস।

• Famous Works:

Novels:
- Animal Farm (1945 – a fairy story)
- Nineteen Eighty-Four
- Burmese Days
- Coming up for Air.

 Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Other options,
- The Luncheon: Willam Somerset Maugham.
- Emma: Jane Austen
- Little Women: Louisa May Alcott

Source: Encyclopedia Britannica.
১৩.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 50√3 বর্গমিটার
  2. 50√2 বর্গমিটার
  3. 25√2 বর্গমিটার
  4. 100√2 বর্গমিটার
সঠিক উত্তর:
50√2 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
50√2 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, BD = 15 মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য, AD = 5 মিটার 

ΔABD এ 
AB2 = BD2 - AD2
বা, AB2 = 152 - 52
বা, AB2 = 225 - 25
বা, AB = √200
∴ AB = 10√2

ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 
= AD × AB বর্গমিটার 
= 5 × 10√2 বর্গমিটার 
= 50√2 বর্গমিটার
১৪.
PQR ত্রিভুজের PQ = PR এবং ∠P = 40° হলে ∠Q = কত?
  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 80°
সঠিক উত্তর:
70°
উত্তর
সঠিক উত্তর:
70°
ব্যাখ্যা
প্রশ্ন: PQR ত্রিভুজের PQ = PR এবং ∠P = 40° হলে ∠Q = কত?

সমাধান: 
 
ΔPQR ত্রিভুজের PQ = PR 
ΔPQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান।
∠P + ∠Q +∠ R = 180°
বা, 40° + ∠Q + ∠Q = 180°
বা, 2∠Q = 180° - 40°
বা, 2∠Q = 140°
∴ ∠Q = 70°
১৫.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 6 মিটার
  3. 8 মিটার
  4. 9 মিটার
সঠিক উত্তর:
9 মিটার
উত্তর
সঠিক উত্তর:
9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার
লম্ব দূরত্ব 6 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (6/2)(x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
বা, (6/2)(2x + 3) = 45
বা, 3(2x + 3) = 45
বা, 2x + 3 = 15
বা, 2x = 15 - 3
বা, 2x = 12
∴ x = 6

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (6 + 3) = 9 মিটার।
১৬.
মূলবিন্দু দিয়ে অতিক্রম করে এবং x - অক্ষের সাথে 60° কোণ উৎপন্ন করে এরুপ সরলরেখার সমীকরণ নিচের কোনটি?
  1. √3y - x = 0
  2. y - x = 0
  3. y - 2x = 0
  4. y - √3x = 0
সঠিক উত্তর:
y - √3x = 0
উত্তর
সঠিক উত্তর:
y - √3x = 0
ব্যাখ্যা
প্রশ্ন: মূলবিন্দু দিয়ে অতিক্রম করে এবং x - অক্ষের সাথে 60° কোণ উৎপন্ন করে এরুপ সরলরেখার সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx

এখানে,
m = tan 60° = √3

∴ y = √3x
বা y - √3x = 0

∴ নির্ণেয় সমীকরণ y - √3x = 0
১৭.
চর্তুভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
  1. 45°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?

সমাধান:
ধরি, 
১ম কোণ = x
২য় কোণ = 2x
৩য় কোণ = 2x
৪র্থ কোণ = 3x

আমরা জানি,
চর্তুভুজের চার কোণের সমষ্টি = 360°
∴ x + 2x + 2x + 3x = 360°
বা, 8x = 360°
∴ x = 45°
ক্ষুদ্রতম কোণ = 45°
বৃহত্তম কোণ = (3 × 45°) = 135°

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = 135° - 45° = 90°
১৮.

∠QOR এর সম্পূরক কোণ কোনটি?
  1. ∠ROS
  2. ∠QOS
  3. ∠POR
  4. ∠POS
সঠিক উত্তর:
∠POR
উত্তর
সঠিক উত্তর:
∠POR
ব্যাখ্যা
প্রশ্ন:
∠QOR এর সম্পূরক কোণ কোনটি?

সমাধান:
যদি দুইটি কোণের সমষ্টি  180° হলে, কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলে।

এখানে,
∠QOR + ∠POR = 180° 

অর্থাৎ ∠QOR এর সম্পূরক কোণ = ∠POR
 
১৯.
M, N, O কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। MN = x, NO = y এবং OM = z হলে N বৃত্তের ব্যাস কত হবে?
  1. x - y + z
  2. x + y + z
  3. x + y - z
  4. x - y - z
সঠিক উত্তর:
x + y - z
উত্তর
সঠিক উত্তর:
x + y - z
ব্যাখ্যা
প্রশ্ন: M, N, O কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। MN = x, NO = y এবং OM = z হলে N বৃত্তের ব্যাস কত হবে?

সমাধান:
 
ধরি,
M, N, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে a, b, c 
∴ বৃত্তত্রয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে
∴ MN = a + b
বা, x = a + b ............... (1)

NO = b + c
বা, y = b + c ..................(2)

এবং OM = c + a
বা, z = c + a ................(3)

(1) নং + (2) নং হতে পাই
x + y = a + 2b + c
বা, 2b = x + y - (a + c)
∴ 2b = x + y - z 

∴ N বৃত্তের ব্যাস, 2b =  x + y - z
২০.
I do not know the reason why he acted like this. Here 'why he acted like this' is an example of - 
  1. Noun clause
  2. Adjective clause
  3. Principal clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে why he acted like this Adjective clause.

• Adjective Clause:
- যেসব clause কোনো বাক্যে adjective এর কাজ করে তাদেরকে Adjective Clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।

• I do not know the reason why he came here.
- বাক্যে 'why he acted like this' clause টি reason (কারণ) nounটিকে modify করেছে।
- তাই 'why he acted like this' হচ্ছে Adjective clause.

আবার,
• I do not know why he acted like this.
- বাক্যে 'why he acted like this' clause টি একটি noun clause এ পরিণত হয়।
- কারণ, এখন এই clause টি know verb এর object রূপে ব্যবহৃত হয়েছে।
২১.
He will help you with the project, provided that you share the workload equally. Here 'provided that you share the workload equally' is an example of -
  1. Adverb clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• He will help you with the project, provided that you share the workload equally. Here ' provided that you share the workload equally' is an example of an adverb clause.

• Adverb clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverbial Clause সবসময় স্থান, কাল,কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- Adverbial Clause Condition starts with if, unless, in case, whether, supposing that, on condition, provided, provided that etc.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে 'provided that you share the workload equally' দ্বারা শর্ত বা কারণ নির্দেশ করায় এটি একটি Adverb clause of condition.
২২.
What is the meaning of the word 'Antipathy'?
  1. Liking
  2. Distaste
  3. Affinity
  4. Rapport
সঠিক উত্তর:
Distaste
উত্তর
সঠিক উত্তর:
Distaste
ব্যাখ্যা
• Antipathy (noun)

English Meaning: Strong dislike or opposition.
Bangla Meaning: (to/towards/against) (দুজনের মধ্যে;between) [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ; [Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।

Synonyms: Hostility (বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা), Aversion (অপ্রিয় বস্তু বা ব্যক্তি), Hatred (ঘৃণা), Distaste (তীব্র অপছন্দ, বা ঘৃণা), Enmity(শত্রুতা)।
Antonyms: Liking (পছন্দনীয়), Affinity (ঘনিষ্ঠ সম্বন্ধ; সাদৃশ্য; মিল), Rapport (সহানুভূতিপূর্ণ সম্পর্ক), Love (ভালোবাসা), Caring (যত্ন নেয়া)।

Other Forms:
- Antipathetic (adjective).
- Antipathetically (adverb).

Example Sentence: 
1. His letters show a deep and intense antipathy toward workers.
2. We should try to avoid antipathetic behavior in workplace.

Source: Live MCQ Lecture.
২৩.
বিভূতিভূষণের 'অনুবর্তন' উপন্যাসের শ্রেষ্ঠ চরিত্র-
  1. ভানুমতী
  2. যদু মুখুজ্জে
  3. হাজারি ঠাকুর
  4. দোবরু পান্না
সঠিক উত্তর:
যদু মুখুজ্জে
উত্তর
সঠিক উত্তর:
যদু মুখুজ্জে
ব্যাখ্যা
⇒ 'অনুবর্তন' উপন্যাস:
- প্রকৃতি ও মানব জীবন সত্তার ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত 'অনুবর্তন' উপন্যাসে ব্যক্তি অভিজ্ঞতার রূপায়ন ঘটেছে।
- এ উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে- যদু মুখুজ্জে।
- এখানে গ্রামীণ মানুষের দলাদলি ও স্বার্থপ্রিয়তা উপন্যাসের মূল উপজীব্য বিষয়। 
- অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র গুলো হচ্ছে - ক্ষেত্র বাবু, নারান বাবু, ছাত্র চুনি।
- এর মধ্যে যদু মুখুজ্জে নিজে ভালো খেয়ে বেঁচে থাকার জন্য স্ত্রীর প্রতি অবিচার করে, ছাত্রদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে, আবার নিজের পাপের জন্য ভগবানের কাছে ক্ষমাও চান। শেষে তার ট্র্যাজিক মৃত্যু ঘটে। বিভূতিভূষণের শ্রেষ্ঠ চরিত্র এই যদু মুখুজ্জে।

অন্যদিকে,
- ভানুমতী ও দোবরু পান্না ‘আরণ্যক’ উপন্যাসের চরিত্র।
- হাজারি ঠাকুর ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের চরিত্র।

==============
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো: 
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ, 
- বিপিনের সংসার, 
- চাঁদের পাহাড়, 
- দম্পতি ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'অনুবর্তন' উপন্যাস; বাংলাপিডিয়া।
২৪.
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধাটি কার রচনা?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. ফররুখ আহমদ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
মোতাহের হোসেন চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
⇒ জীবন ও বৃক্ষ:
- ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘সংস্কৃতি - কথা’ শীর্ষক গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- এ প্রবন্ধে তিনি জীবনের সার্থকতা বৃক্ষের মাঝে খুজেছেন।

⇒ মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। 
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

• তাঁর রচিত প্রবন্ধ: 
- আমাদের দৈন্য
-  আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।