পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭০ প্রশ্ন

.
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রস্থিত
  2. নিষিদ্ধ
  3. নিবিষ্ট
  4. আবিষ্ট
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রস্থিত
উত্তর
সঠিক উত্তর:
প্রস্থিত
ব্যাখ্যা

•'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'নিষিদ্ধ' এর বিপরীত শব্দ - আদিষ্ট।  
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

.
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. সূর্য
  3. বাতাস
  4. পর্বত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'আফতাব' শব্দের সমার্থক শব্দ সূর্য।

• 'আফতাব' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, দিনমণি, ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
বাংলা ভাষায় রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গদ্য রচনার নাম-
  1. প্রভাবতী সম্ভাষণ
  2. বেতাল পঞ্চবিংশতি
  3. ব্যাকরণ কৌমুদী
  4. ব্রজবিলাস
  5. রত্ন পরীক্ষা
সঠিক উত্তর:
প্রভাবতী সম্ভাষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়।
- তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বিখ্যাত অনুবাদ গ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।

• তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
  1. বিশৃঙ্খল
  2. বেহায়া
  3. অত্যন্ত গরিব
  4. খুব অলস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
খুব অলস
উত্তর
সঠিক উত্তর:
খুব অলস
ব্যাখ্যা

• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।

অন্যদিকে,
- চশমখোর - বেহায়া।
- ছা-পোষা - অত্যন্ত গরিব।
- জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
  1. সর্বনাম
  2. বিশেষ্য
  3. বিশেষণ
  4. অনুসর্গ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম
ব্যাখ্যা

• উক্তি পরিবর্তন:
প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক 'যে' বসে এবং উদ্ধারচিহ্ন উঠে যায়।
যেমন
- প্রত্যক্ষ উক্তি: নেতা বললেন, "আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।"
- পরোক্ষ উক্তি: নেতা বললেন যে, তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান।

• অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয়।
যেমন-
- প্রত্যক্ষ উক্তি: রাজীব বললো, "আমি বাগান করা পছন্দ করি।"
- পরোক্ষ উক্তি: রাজীব বললো যে, "সে বাগান করা পছন্দ করে।"

পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়।
যেমন-
- প্রত্যক্ষ উক্তি: লিপি বলল, "আমি এখনই বের হচ্ছি।"
- পরোক্ষ উক্তি: লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি(২০২৫ সংস্করণ)

.
'ছ্যাঁক-ছ্যাঁক' কোন ধরনের শব্দ দ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. অনুকার দ্বিত্ব
  4. যৌগিক দ্বিত্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
ব্যাখ্যা

• ধ্বন্যাত্মক শব্দের দ্বিত্ব:
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ ধরনের দ্বিত্বে ধ্বনিটির পুনরাবৃত্তি বা প্রলম্বন ঘটে। কখনো-বা বহুত্বের অর্থ যোগ করে। বক্তার প্রকাশ-প্রবণতা অনুসারে এক বা বহুবার পুনরাবৃত্ত হতে পারে।
যেমন-

- সাঁ করে তিরটা ছুটে গেল। সাঁ সাঁ করে তিরগুলো ছুটে গেল। সাঁ সাঁ সাঁ সাঁ করে তির ছুটে যাচ্ছে।

ধ্বন্যাত্মক একক শব্দের দ্বিত্বের উদাহরণ:
ইস্-ইস্, উহ্‌-উহ্, কুট কুট, কোঁৎ কোঁৎ, কুটুস-কুটুস, খুটখুট, খুটুর খুটুর, ঘেউ ঘেউ, ছি-ছি, ছ্যা-ছ্যা, ছ্যাঁক-ছ্যাঁক, ঠুকঠুক, ঠকর ঠকর, ডুগডুগ, দুমদুম, দুপদুপ, ধূপধুপ, ধুপুর-ধুপুর, ফোঁস্-ফোঁস্, ভোঁস্-ভোঁস্, শোঁ-শোঁ, শাঁ-শাঁ, সাঁই-সাঁই, হুশ-হুশ, হুম্-হুম্, হিস্-হিস্।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'মস্যাধার' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মসি + আধার
  2. মসিঃ + আধার
  3. মসীঃ + আধার
  4. মসী + আধার
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মসী + আধার
উত্তর
সঠিক উত্তর:
মসী + আধার
ব্যাখ্যা

• সূত্র:
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য ফলা হয়। য ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- পরি + আলোচনা = পর্যালোচনা,
- মসী + আধার = মস্যাধার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'তিতীর্ষু' শব্দটির অর্থ কী?
  1. পার হতে ইচ্ছুক
  2. খেতে ইচ্ছুক
  3. পান করতে ইচ্ছুক
  4. দেখবার ইচ্ছা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
উত্তর
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তিতীর্ষু' অর্থ- পার হতে ইচ্ছুক।

অন্যদিকে,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- পান করতে ইচ্ছুক - পিপাসু।
- খেতে ইচ্ছুক - জিঘৎসু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'অপোগণ্ড' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভণ্ড
  2. দুর্ভাগ্য
  3. অপদার্থ
  4. অকালপক্ক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে,
• অপোগণ্ড (বিশেষ্য) শব্দের অর্থ-
- অপদার্থ,
- অল্পবয়স্ক;
- নাবালক,
- অযোগ্য ইত্যাদি।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- আঠারো আনা - বাড়াবাড়ি / সম্ভাবনা। 
- আক্কেল গুড়ুম - হতবুদ্ধি / স্তম্ভিত। 
- আদাড়ের হাঁড়ি - তুচ্ছ / অনাদৃত ব্যক্তি। 
- আকাট মূর্খ - নিরেট বোকা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

১০.
"কাআ তরুবর পাঞ্চ বি ডাল।" সম্পর্কে কোনটি ভুল?
  1. পঙ্‌ক্তিটির রচয়িতা: লুইপা।
  2. এটি চর্যাপদের প্রথম পদ।
  3. এর অর্থ- দেহ গাছের মত, এর পাঁচটি ডাল।
  4. পঙ্‌ক্তিটির রচয়িতা চর্যাপদে ২টি পদ রচনা করেছেন।
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

 "কাআ তরুবর পাঞ্চ বি ডাল।" সম্পর্কে অপশনের কোনো তথ্য ভুল নয়।

• ''কাআ তরুবর পাঞ্চ বি ডাল/ চঞ্চল চীএ পইঠা কাল।।'' - পঙ্‌ক্তিটির রচয়িতা: লুইপা।
- এটি চর্যাপদের প্রথম পদ।
- এর অর্থ- দেহ গাছের মত, এর পাঁচটি ডাল।
- অর্থ্যাৎ, এটি প্রাচীন যুগের রচনা।

পদ - ১ - 
কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ
লূই ভণই গুরু পূছিহ জাণ।।

লুইপা:
- তিনি প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের কবি ছিলেন।
- মুহম্মদ শহীদুল্লাহ্‌র অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন।
- 'চঞ্চল চীএ পৈঠা কাল''- পদটির রচয়িতা- 'লুইপা'।
- এটি চর্যাপদের প্রথম পদ।
- তিনি চর্যাপদে দুটি পদ লিখেছেন।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, চর্যাগীতিকা, মুহম্মদ আদুল হাই ও আনোয়ার পাশা।

১১.
'প্রবচন' শব্দটি কোন সমাস? 
  1. নিত্য সমাস
  2. প্রাদি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. অব্যয়ীভাব সমাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রাদি সমাস
উত্তর
সঠিক উত্তর:
প্রাদি সমাস
ব্যাখ্যা

• প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস।
যথা:
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ,
- প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত,
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১২.
'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিশাল আয়োজন করা 
  2. টুকরো টুকরো করা
  3. অহেতুক উচ্চবাচ্চ করা
  4. দীর্ঘসূত্রিতা করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
টুকরো টুকরো করা
উত্তর
সঠিক উত্তর:
টুকরো টুকরো করা
ব্যাখ্যা

• 'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ টুকরো টুকরো করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- এলেবেলে - নিকৃষ্ট/ গুরুত্বহীন।
- ঊনপাঁজুরে - হতভাগ্য / অপদার্থ / দুর্বল
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল।
- ইতুনিদকুঁড়ে - অলস। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. দুরাকাঙ্ক্ষা
  2. অভিভুত
  3. মাধ্যাকর্ষণ
  4. ভাগীরথী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অভিভুত
উত্তর
সঠিক উত্তর:
অভিভুত
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শুদ্ধ বানান - অভিভূত
একটি সংস্কৃত শব্দ।
[অভি+√ভূ+ত]
অর্থ:
১) বিহ্বল, ভাবাবিষ্ট।
২) পরাভূত।
৩) আক্রান্ত।

অন্যদিকে,
- দুরাকাঙ্ক্ষা, মাধ্যাকর্ষণ ও ভাগীরথী বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৪.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
  1. মরুশিখা
  2. আসমানী
  3. কাব্য আমপারা
  4. চলে মুসাফির
  5. সূচয়নী
সঠিক উত্তর:
কাব্য আমপারা
উত্তর
সঠিক উত্তর:
কাব্য আমপারা
ব্যাখ্যা

• ‘কাব্য আমপারা’ (১৯৩৩) কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থ।।

• পবিত্র কোরআনের আটত্রিশটি সুরার বাংলা অনুবাদ অসামান্য দক্ষতার সাথে কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন নজরুল কাব্য-আমপারা’ গ্রন্থে। নজরুল অত্যন্ত সফল অনুবাদক। আরবি ভাষায় লিখিত কোরআনের মূল আৰু অক্ষুন্ন রেখে কবিতার ছন্দে অনুবাদ করা কবির আরবি ভাষায় ব্যুৎপত্তির পাশাপাশি বাংলা ভাষার সরল ও যথাযথ শব্দ ব্যবহারে সহজ ও সাবলীল দখল তার অসামান্য কাব্য প্রতিভার পরিচয় বহন করে।

অন্যদিকে,
-  যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা।
- কবি জসীম উদ্‌দীন রচিত কবিতা - 'আসমানী'।
- 'চলে মুসাফির' ভ্রমণকাহিনীর রচয়িতা- জসীমউদ্‌দীন।
- জসীমউদ্‌দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ 'সূচয়নী'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১৫.
'অমোঘ' শব্দের অর্থ কী?
  1. অসীম
  2. সফল
  3. নশ্বর
  4. নির্মোহ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সফল
উত্তর
সঠিক উত্তর:
সফল
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।

'অমোঘ' এর বিশেষ্য - অমোঘতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৬.
'ফরিয়াদ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি 
  2. ফারসি
  3. সংস্কৃত 
  4. তুর্কি
  5. পর্তুগিজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'ফরিয়াদ'- ফারসি শব্দ।

• 'ফরিয়াদ' শব্দের অর্থ:
১) প্রার্থনা; বিচার বা সাহায্য প্রার্থনা।
২) অভিযোগ, নালিশ।
৩) আদালতে অভিযোগ, মামলা-মোকদ্দমা।

• বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭.
Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
  1. intermittently
  2. improving
  3. transforming
  4. unchanged
  5. advancing
সঠিক উত্তর:
unchanged
উত্তর
সঠিক উত্তর:
unchanged
ব্যাখ্যা

- প্রথমে প্রদত্ত option গুলোর অর্থ বিবেচনা করি,

​​ক) intermittently
- Bangla Meaning: থেকে থেকে; থেমে থেমে।
​- English Meaning: in a way that does not happen regularly or continuously.

খ) improving
- Bangla Meaning: উন্নতিসাধক; উন্নতিশীল।
​​- English Meaning: to enhance in value or quality : make better.

গ) transforming
- Bangla Meaning: রুপান্তর করা।
​​- English Meaning: to change completely the appearance or character of something or someone, especially so that that thing or person is improved.

ঘ) unchanged
- Bangla Meaning: অপরিবর্তিত।
​​- English Meaning: not changed.

ঙ) advancing
​- Bangla Meaning: আগুয়ান; আগুসর; আগুসার।
​​- English Meaning: to accelerate the growth or progress of.

- বাক্যের key word টি খুঁজে বের করি, এইবাক্যে তা হলো although, আমরা জানি, although শব্দটি বিপরীত বা contrast প্রকাশ করে।​
- “Although” implies contrast. It means that something that happened was not expected to happen.

​- Complete Sentence:  Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued unchanged till the early years of the 20th century.

In the context of this sentence:
- The Industrial Revolution অনেক পরিবর্তন নিয়ে আসে, স্বাভাবিকভাবে এর অর্থ দাঁড়ায় সবকিছুতেই পরিবর্তন আসবে, এবং নতুন যন্ত্র, নতুন প্রযুক্তির ছোয়া সকল উৎপাদন ক্ষেত্রে আসে।
​- অর্থাৎ, printing and book binding এর ক্ষেত্রও পরিবর্তন হবে, নতুন প্রযুক্তির ফলে নতুন যন্ত্র আসবে। কিন্তু 'although' শব্দটি দিয়ে প্রকাশ করে লেখক বলছে সে রকম কিছু হয় নি। 
​-  So printing and book binding must have remained the same.
​- So the appropriate answer should be ঘ) unchanged.

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৮.
Which word is closest in meaning to 'Obdurate'?
  1. Flexible
  2. Merciless
  3. Generous
  4. Careless
  5. Humble
সঠিক উত্তর:
Merciless
উত্তর
সঠিক উত্তর:
Merciless
ব্যাখ্যা

• Correct Answer: খ) Merciless.

​Obdurate
​- Bangla Meaning: একগুয়ে, পাষাণহৃদয়।
​- English Meaning: stubbornly persistent in wrongdoing, hardened in feelings.

​খ) Merciless
​​- Bangla Meaning: ক্ষমাহীন; নির্দয়; নির্মম।
​- English Meaning: having or showing no mercy : pitiless.

​Other options:
ক) Flexible
​- Bangla Meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
​- English Meaning: capable of being flexed : pliant.

গ) Generous
​​- Bangla Meaning: উদার; সহৃদয়।
​- English Meaning: liberal in giving : openhanded.

ঘ) Careless
​​- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
​- English Meaning: free from care.

ঙ) Humble
​​- Bangla Meaning: বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র।
​- English Meaning: free from care : untroubled.

 Sources: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Accessible Dictionary.

১৯.
What does 'Alacrity' mean?
  1. Reluctance
  2. Enthusiasm
  3. Laziness
  4. Doubt
  5. Anger
সঠিক উত্তর:
Enthusiasm
উত্তর
সঠিক উত্তর:
Enthusiasm
ব্যাখ্যা

• 'Alacrity' means enthusiasm.

​• Alacrity
- Bangla Meaning: উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।
​- English Meaning: promptness in response : cheerful readiness.

​খ) Enthusiasm:
​- Bangla Meaning: প্রবল উৎসাহ।
​- English Meaning: strong excitement of feeling : ardor.

​Other options:
ক) Reluctance
​- Bangla Meaning: অনিচ্ছা, বিতৃষ্ণা।
​- English Meaning:  the quality or state of being reluctant.

গ) Laziness
​- Bangla Meaning: অলসতা।
​- English Meaning: the quality of not being willing to work or use any effort.

ঘ) Doubt
​- Bangla Meaning: সংশয়; অনিশ্চয়তা।
​- English Meaning: to lack confidence in : distrust.

ঙ) Anger
​- Bangla Meaning: ক্রোধ; রোষ; রাগ।
​- English Meaning: to make (someone) angry.

​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২০.
Fellow journalists Eric Sevareid, Ed Bliss and Alexander Kendrick considered Murrow one of journalism's greatest figures, noting his honesty and ___________ in delivering the news.
  1. deceit
  2. credibility
  3. duplicity
  4. complacency
  5. disloyalty
সঠিক উত্তর:
credibility
উত্তর
সঠিক উত্তর:
credibility
ব্যাখ্যা

- প্রথমে প্রদত্ত option গুলোর অর্থ বিবেচনা করি,

​ক) deceit
- Bangla Meaning: কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা।
- English Meaning: an attempt or device to deceive : trick.
​​
​খ) credibility
- Bangla Meaning: বিশ্বাসযোগ্যতা।
- English Meaning: the quality or power of inspiring belief.

গ) duplicity
- Bangla Meaning: কপটতা; শঠতা; চাতুরী।
- English Meaning: contradictory doubleness of thought, speech, or action.

ঘ) complacency
- Bangla Meaning: আত্মতুষ্টি; আত্মপ্রসাদ; পরিতৃপ্তি।
- English Meaning: self-satisfaction especially when accompanied by unawareness of actual dangers or deficiencies.

ঙ) disloyalty
​- Bangla Meaning: রাজদ্রোহীতা, বিশ্বাসীহীনতা।
- English Meaning: lack of loyalty.

- ​Complete Sentence: Fellow journalists Eric Sevareid, Ed Bliss and Alexander Kendrick considered Murrow one of journalism's greatest figures, noting his honesty and credibility in delivering the news.

​- এটি তুলনামূলকভাবে সহজ একটি বাক্য যেখানে blank টি সাংবাদিক Murrow কে বর্ণনা করে। আমরা জানি সহকর্মী সাংবাদিকরা Murrow সম্পর্কে কী ভাবেন।
​- তারা তাকে সাংবাদিকতার অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে, যিনি সততার সাথে সংবাদ পরিবেশন করতেন।

​- সঠিক উত্তর credibility.

​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২১.
Which is closest in meaning to 'Ephemeral'?
  1. Eternal
  2. Temporary
  3. Permanent
  4. Stable
  5. Enduring
সঠিক উত্তর:
Temporary
উত্তর
সঠিক উত্তর:
Temporary
ব্যাখ্যা

• Correct answer: Temporary.

​• Ephemeral
​- Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
​- English Meaning: lasting a very short time.

​খ) Temporary
​​- Bangla Meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
​- English Meaning: lasting for a limited time.

​Other options:
ক) Eternal
​​- Bangla Meaning: চিরন্তন; আদি-অন্তহীন।
​- English Meaning: having infinite duration : everlasting.

গ) Permanent
​​- Bangla Meaning: স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত; সুদীর্ঘকাল টিকে থাকার মতো করে গঠিত বা নির্মিত।
​- English Meaning: continuing or enduring without fundamental or marked change : stable.

ঘ) Stable
​- Bangla Meaning: দৃঢ়, সুস্থিত; সহজে পরিবর্তনীয় নয়।
​- English Meaning: a building in which domestic animals are sheltered and fed.

​ঙ) Enduring
​- Bangla Meaning: স্থায়ী।
​- English Meaning: lasting, durable.

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২২.
Coetzee is known to be reclusive, and he __________ publicity to such an extent that he did not collect either of his two Booker Prizes in person.
  1. welcomes
  2. courts
  3. shuns
  4. gathers
  5. tries
সঠিক উত্তর:
shuns
উত্তর
সঠিক উত্তর:
shuns
ব্যাখ্যা

- প্রথমে প্রদত্ত option গুলোর অর্থ বিবেচনা করি,

​ক) welcomes
- Bangla Meaning: সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক।
​- English Meaning: to greet hospitably and with courtesy or cordiality.

খ) courts
- Bangla Meaning: কোনো কিছু জয় বা আদায়ের চেষ্টা করা।
​- English Meaning: to seek to gain or achieve, the residence or establishment of a sovereign or similar dignitary.

গ) shuns
- Bangla Meaning: (কোনোকিছু থেকে) দূরে থাকা; পরিহার করা।
​- English Meaning: to avoid deliberately and especially habitually.

ঘ) gathers
- Bangla Meaning: জড়ো করা বা হওয়া।
​- English Meaning:  to bring together : collect.

ঙ) tries
​- Bangla Meaning: চেষ্টা করা।
​- English Meaning: to make an attempt.

- Complete sentence: ​Coetzee is known to be reclusive, and he shuns publicity to such an extent that he did not collect either of his two Booker Prizes in person.

- ​এটি একটি simple sentence  যা "publicity" শব্দের আগে একটি blank আছে। Coetzee একজন নির্জন ব্যক্তি হিসেবে পরিচিত, এবং একজন নির্জন ব্যক্তি একাকী থাকেন এবং নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখেন।

​- So, Coetzee shuns or avoids publicity. 

​​- অর্থাৎ, গ) shuns শব্দটি ব্যবহার উপযুক্ত।

​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৩.
Which is the opposite of 'Magnanimous'?
  1. Generous
  2. Noble
  3. Mean
  4. Alfresco​​
  5. Base
সঠিক উত্তর:
Mean
উত্তর
সঠিক উত্তর:
Mean
ব্যাখ্যা

• Correct Answer: গ) Mean.

• ​Magnanimous
​- Bangla Meaning: মহানুভব।
​- English Meaning: showing or suggesting a lofty and courageous spirit.

​​গ) Mean
​- Bangla Meaning: ঘৃণ্য; জঘন্য; নিন্দনীয়।
​- English Meaning: to have in the mind as a purpose : intend.

​Other options:
ক) Generous
​​- Bangla Meaning: উদার; সহৃদয়।
​- English Meaning: liberal in giving : openhanded.

খ) Noble
​​- Bangla Meaning: মহৎ; মহান; মহানুভব; উদারমতি; উন্নত হৃদয়; মহামনা; মহাভাগ; মহাপ্রাণ।
​- English Meaning: possessing outstanding qualities : illustrious.

​ঘ) Alfresco​​
- Bangla Meaning: (আহার) খোলা জায়গায়; চার দেয়ালের বাইরে; প্রাচীরাতিশায়ী।
​- English Meaning: taking place or located in the open air : outdoor, outdoors.

ঙ) Base
​- Bangla Meaning: যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল; উপান্ত।
​- English Meaning: the bottom of something considered as its support : foundation.

​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৪.
Choose the correct sentence:
  1. She likes dancing, to swim, and running.
  2. She likes to dance, swimming, and to run.
  3. She likes dancing, swimming, and running.
  4. She likes to dance, swim, and running.
  5. She likes to dancing, to swim, and to running.
সঠিক উত্তর:
She likes dancing, swimming, and running.
উত্তর
সঠিক উত্তর:
She likes dancing, swimming, and running.
ব্যাখ্যা

 • Correct Answer: গ) She likes dancing, swimming, and running.

• Parallelism: যখন একাধিক verb/object তালিকাভুক্ত করা হয়, সেগুলো একই grammatical form-এ থাকতে হবে।

- ​সঠিক বাক্য হলো She likes dancing, swimming, and running, কারণ এখানে সব verb একই রূপে (gerund) আছে, ফলে parallel structure ঠিক থাকে।

• ​Other options:
​ক) dancing (gerund), to swim (infinitive), running (gerund) → mismatch.

খ) to dance (infinitive), swimming (gerund), to run (infinitive) → mismatch.

ঘ) to dance (infinitive), swim (base verb), running (gerund) → mismatch.

ঙ) to dancing (wrong form), to swim (correct infinitive), to running (wrong form) → incorrect.

​​​​​Source: parallelism.

২৫.
Which word is closest in meaning to 'Sanguine'?
  1. Pessimistic
  2. Hopeful
  3. Doubtful
  4. Angry
  5. Neutral
সঠিক উত্তর:
Hopeful
উত্তর
সঠিক উত্তর:
Hopeful
ব্যাখ্যা

• Correct answer: Hopeful.

​• Sanguine
​- Bangla Meaning: আশাবাদী।
​- English Meaning: marked by eager hopefulness : confidently optimistic.

খ) Hopeful
​​- Bangla Meaning: আশান্বিত; আশাবাদী।
​- English Meaning: having qualities which inspire hope.

​Other options:
ক) Pessimistic
​​- Bangla Meaning: হতাশাপ্রবণ; দুঃখবাদী।
​- English Meaning: of, relating to, or characterized by pessimism: gloomy.

গ) Doubtful
​​- Bangla Meaning: সন্দিগ্ধ; সন্দেহাপন্ন; দ্বিধাগ্রস্ত; অনিশ্চিত।
​- English Meaning: lacking a definite opinion, conviction, or determination.

ঘ) Angry
​​- Bangla Meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
​- English Meaning: feeling or showing anger.

ঙ) Neutral
​​- Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ।
​- English Meaning: one that is neutral.

​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৬.
Choose the correct sentence:
  1. Neither the teacher nor the students is responsible.
  2. Neither the teacher nor the students are responsible.
  3. Neither the teacher nor the students was responsible.
  4. Neither the teacher nor the students was being responsible.
  5. Neither the teacher nor the students being responsible.
সঠিক উত্তর:
Neither the teacher nor the students are responsible.
উত্তর
সঠিক উত্তর:
Neither the teacher nor the students are responsible.
ব্যাখ্যা

• Correct Answer: খ) Neither the teacher nor the students are responsible.

- “Neither…nor” ব্যবহারের ক্ষেত্রে verb সবসময় নিকটবর্তী subject এর সাথে agree করে। এখানে “students” plural, তাই verb হবে are.

​Other options:
ক) Neither the teacher nor the students is responsible.
→ The nearest subject : students (plural) → verb সবসময় plural (“are”) হবে।

গ) Neither the teacher nor the students was responsible.
→ Nearest subject : students (plural) → verb সবসময় plural (“were”) হবে।

ঘ) Neither the teacher nor the students was being responsible.
→ plural subject তাই were হবে।

ঙ) Neither the teacher nor the students being responsible.
→ সঠিক বাক্য গঠিত হয় নি।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

২৭.
Ashiq always throws in the towel when the situation gets tough.
What does the idiom 'Throw in the towel' mean?

  1. To start a fight
  2. To give up
  3. To celebrate victory
  4. To deceive someone
  5. To take revenge
সঠিক উত্তর:
To give up
উত্তর
সঠিক উত্তর:
To give up
ব্যাখ্যা

• Correct Answer: খ) To give up.

​- Ashiq always throws in the towel when the situation gets tough.

​Throw in the towel
​- English​ Meaning: to admit that you are defeated or cannot do something anymore.
- Bangla Meaning: পরাজয় স্বীকার করা; হার মানা।

Other options:
ক) To start a fight
- ঝগড়া শুরু করা।

গ) To celebrate victory
- বিজয় উদযাপন করা।

ঘ) To deceive someone
- কাউকে ধোঁকা দেওয়া।

ঙ) To take revenge
- বদলা নেওয়া।

​​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৮.
Choose the correct sentence:
  1. He is capable in doing the work.
  2. He is capable to do the work.
  3. He is capable of doing the work.
  4. He is capable with doing the work.
  5. He is capable for doing the work.
সঠিক উত্তর:
He is capable of doing the work.
উত্তর
সঠিক উত্তর:
He is capable of doing the work.
ব্যাখ্যা

• Correct Answer: He is capable of doing the work.

Capable of something/doing something
- Bangla Meaning: কিছু করার ক্ষমতা, ক্ষমতা, বা গুণাবলী থাকা।
- English Meaning: having the ability, power, or qualities to be able to do something.

​- “Capable” এর পর সবসময় of বসে এবং তার পরে verb-এর -ing form (gerund) ব্যবহার হয়।
​- তাই সঠিক বাক্য: He is capable of doing the work.
- Capable এর সাথে in/to/with/for বসবে না।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

২৯.
Which is the opposite of 'Ubiquitous'?
  1. Rare
  2. Endgame
  3. Culinary
  4. Unsophisticated
  5. Wage
সঠিক উত্তর:
Rare
উত্তর
সঠিক উত্তর:
Rare
ব্যাখ্যা

• The opposite of 'Ubiquitous' is rare.

• Ubiquitous
​- Bangla Meaning: একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।
​- English Meaning: existing or being everywhere at the same time : constantly encountered : widespread.

ক) Rare
​​- Bangla Meaning: দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না।
​- English Meaning: seldom occurring or found : uncommon. 

​Other options:
খ) Endgame
​​- Bangla Meaning: শেষ খেলা।
​- English Meaning: the last stage of a process, especially one involving discussion.

গ) Culinary
​​- Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।
​- English Meaning: of or relating to the kitchen or cookery.

ঘ) Unsophisticated
​​- Bangla Meaning: কথায় ও আচরণে স্বাভাবিক ও সহজসরল; কৌতুককররূপে সরল; সাহজিক; ছলাকলাহীন; নিষ্পাপ; সোজা; সহজ।
​- English Meaning: not changed or corrupted : genuine.

ঙ) Wage
​- Bangla Meaning: বেতন, মজুরি। 
​- English Meaning: a payment usually of money for labor or services, usually according to contract and on an hourly, daily, or piecework basis.

​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩০.
Choose the correct sentence:
  1. Walking through the labyrinthine streets, the cathedral suddenly appeared before us.
  2. Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
  3. We suddenly saw the cathedral, walking through the labyrinthine streets.
  4. Walking through the labyrinthine streets, the cathedral was seen by us suddenly.
  5. The cathedral, walking through the labyrinthine streets, suddenly appeared.
সঠিক উত্তর:
Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
উত্তর
সঠিক উত্তর:
Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
ব্যাখ্যা

• Correct Answer: খ) Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.

- ​সঠিক বাক্য, কারণ Walking through the labyrinthine streets অংশটি we-কে বোঝাচ্ছে, যারা হাঁটছিল। অন্য বাক্যগুলোতে modifier টি ভুলভাবে cathedral-এর সাথে যুক্ত হয়েছে, যা অর্থহীন।
- Modifier Walking through the labyrinthine streets must logically modify we.
- Modifier সবসময় subject-এর সাথে যুক্ত হতে হবে। এখানে we subject-এর সাথে যুক্ত হয়েছে।

Other options:
​ক) Walking through the labyrinthine streets, the cathedral... → Problem: the cathedral হাঁটছিল না; dangling modifier.

গ) We suddenly saw the cathedral, walking through the labyrinthine streets. → বাক্যটি ভাষা পরিষ্কার নয়। 

ঘ)Walking through the labyrinthine streets, the cathedral was seen by us suddenly.
 → Passive voice + dangling modifier ব্যবহার করা হয়েছে তাই ভুল।

ঙ) The cathedral, walking through the labyrinthine streets, suddenly appeared.
 → বুঝাচ্ছে cathedral নিজে হাঁটছিল তাই ভুল।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩১.
Which is closest in meaning to 'Loquacious'?
  1. Smooth
  2. Reinforce
  3. Talkative
  4. Quasi
  5. Stimulate
সঠিক উত্তর:
Talkative
উত্তর
সঠিক উত্তর:
Talkative
ব্যাখ্যা

• Correct Answer: গ) Talkative.

• ​Loquacious
​- Bangla Meaning: বাচাল; কথাপ্রিয়।
​- English Meaning: full of excessive talk : wordy.

​​গ) Talkative
​​- Bangla Meaning: বাচাল; বাক্যবাগীশ।
​- English Meaning: full of talk.

​Other options:
ক) Smooth
​​- Bangla Meaning: কাচের মতো সমতল বিশিষ্ট; মসৃণ বা (লাক্ষণিক) নির্ঝঞ্ঝাট।
​- English Meaning: having a continuous even surface.

খ) Reinforce
​- Bangla Meaning: অধিকতর জনবল বা রসদ জুগিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার, ঘনত্ব ইত্যাদি বৃদ্ধি করা; দৃঢ়তর/জোরদার করা।
​- English Meaning: to strengthen by additional assistance, material, or support : make stronger or more pronounced.

​ঘ) Quasi
​​- Bangla Meaning: কিছু মাত্রায়; দৃশ্যত।
​- English Meaning: having some resemblance usually by possession of certain attributes.

ঙ) Stimulate
​​- Bangla Meaning: উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা।
​- English Meaning: to excite to activity or growth or to greater activity : animate, arouse.

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩২.
The CEO resigned suddenly, leaving the entire company __________.
  1. on cloud nine
  2. in hot water
  3. over the top
  4. under one’s thumb
  5. in the lurch
সঠিক উত্তর:
in the lurch
উত্তর
সঠিক উত্তর:
in the lurch
ব্যাখ্যা

• Correct Answer: ঙ) in the lurch.

- সঠিক উত্তর হলো “in the lurch”, যার অর্থ হলো অসহায় অবস্থায় ফেলে যাওয়া। CEO হঠাৎ পদত্যাগ করায় কোম্পানিটি নেতৃত্বহীন ও অসহায় অবস্থায় পড়ে।

​- in the lurch
​- English Meaning: in a vulnerable and unsupported position.
​- Bangla Meaning: কারো বিপদের সময়ে পরিত্যাগ করা ( একমাত্র প্রয়োগ)।

​Other options:
ক) on cloud nine: আনন্দে থাকা (এখানে বিপরীত)।

খ) in hot water: সমস্যায় থাকা, কিন্তু অসহায় অবস্থায় ফেলে যাওয়া নয়।

গ) over the top: অতিরিক্ত/অতিরঞ্জিত, প্রাসঙ্গিক নয়।

ঘ) under one’s thumb: কারও নিয়ন্ত্রণে থাকা, তাও মিলছে না।

​​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৩.
A person who pretends to have skills or knowledge that they do not have.
  1. Exhibitionist
  2. Flamboyant
  3. Hermit
  4. Charlatan
  5. None of these
সঠিক উত্তর:
Charlatan
উত্তর
সঠিক উত্তর:
Charlatan
ব্যাখ্যা

• A person who pretends to have skills or knowledge that they do not have. - ঘ) Charlatan.

• Charlatan (Noun):
- English Meaning: a person who pretends to have skills or knowledge that they do not have, especially in medicine.
- Bangla Meaning: যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার।

• Other options:
ক) Exhibitionist: Someone who tries to attract attention to themselves by their behaviour.
- নিজেকে জাহির করতে ব্যগ্র এমন ব্যক্তি।

খ) Flamboyant: Marked by or given to strikingly elaborate or colorful display or behavior.
- উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য; জাঁকালো।

গ) Hermit: One that retires from society and lives in solitude especially for religious reasons.
- (বিশেষত খ্রিস্টধর্মের আদিযুগে) নির্জনবাসী ব্যক্তি; তপস্বী।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

৩৪.
Despite facing criticism, the scientist remained __________ and continued his research.
  1. in the doldrums
  2. at loggerheads
  3. up in arms
  4. out of the woods
  5. cool as a cucumber
সঠিক উত্তর:
cool as a cucumber
উত্তর
সঠিক উত্তর:
cool as a cucumber
ব্যাখ্যা

• Correct Answer: cool as a cucumber.

• Cool as a cucumber
- Bangla Meaning: সম্পূর্ণ শান্ত, অস্থির না হওয়া ।
- English Meaning: Very calm, not easily upset or worried.

Other options:
ক) in the doldrums
- Bangla Meaning: মনমরা, হতাশ।
- English Meaning: In low spirits, depressed, inactive.

খ) at loggerheads
- Bangla Meaning: তীব্র বিরোধে লিপ্ত ।
- English Meaning: In strong disagreement or conflict.

গ) up in arms
- Bangla Meaning: প্রচণ্ড রাগান্বিত বা ক্ষুব্ধ।
- English Meaning: Very angry, protesting strongly.

ঘ) out of the woods
- Bangla Meaning: বিপদমুক্ত।
- English Meaning: Free from danger or difficulty.

​- এখানে বলা হয়েছে- বিজ্ঞানী সমালোচনার মুখোমুখি হলেও শান্ত থেকে গবেষণা চালিয়ে গেছেন। 
​- তাই সঠিক উত্তর হবে “cool as a cucumber”, যার মানে শান্ত ও অস্থির না হওয়া। 
​- অন্য বিকল্পগুলো যেমন in the doldrums (মনমরা), at loggerheads (বিরোধে), up in arms (রাগান্বিত), out of the woods (বিপদমুক্ত)-এগুলো প্রাসঙ্গিক নয়।

​​​​​​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৫.
If the 10th number in a series of 10 consecutive integers has the value n + 5, find the 1st number in the series expressed in terms of n?
  1. n - 4
  2. n + 4
  3. n - 5
  4. n + 1
  5. n
সঠিক উত্তর:
n - 4
উত্তর
সঠিক উত্তর:
n - 4
ব্যাখ্যা

Question: If the 10th number in a series of 10 consecutive integers has the value n + 5, find the 1st number in the series expressed in terms of n?

Solution:
এখানে, একটি সিরিজে পরপর 10টি পূর্ণসংখ্যা আছে।
ধরা যাক, সিরিজের প্রথম সংখ্যাটি হলো x
তাহলে, সিরিজটি হবে: x, (x + 1), (x + 2), ..., (x + 9)
প্রশ্ন অনুযায়ী, সিরিজের 10ম সংখ্যাটি হলো n + 5
সুতরাং,
x + 9 = n + 5
⇒ x = n + 5 - 9
⇒ x = n - 4
সুতরাং, সিরিজের প্রথম সংখ্যাটি হলো n - 4

৩৬.
A company's profits have doubled for each of the last 5 years. If the total profits for the last 5 years were Tk. 62 lacs, what were the profits in the first year?
  1. Tk. 1,00,000
  2. Tk. 2,00,000
  3. Tk. 3,00,000
  4. Tk. 4,00,000
  5. Tk. 5,00,000
সঠিক উত্তর:
Tk. 2,00,000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 2,00,000
ব্যাখ্যা

Question: A company's profits have doubled for each of the last 5 years. If the total profits for the last 5 years were Tk. 62 lacs, what were the profits in the first year?

Solution:
ধরা যাক, প্রথম বছরের লাভ P টাকা। যেহেতু লাভ প্রতি বছর দ্বিগুণ হয়েছে,
সুতরাং, গত 5 বছরের লাভের পরিমাণ ছিল: P, 2P, 4P, 8P, এবং 16P।
প্রশ্ন অনুযায়ী, গত 5 বছরের মোট লাভ ছিল 62 লক্ষ টাকা।

∴ P + 2P + 4P + 8P + 16P = 62,00,000
⇒ 31P = 62,00,000
⇒ P = 62,00,000 / 31
⇒ P = 2,00,000
সুতরাং, প্রথম বছরে লাভ ছিল 2,00,000 টাকা।

৩৭.
There were 1000 students in a school in 2024. In 2025, 5% of the male students left, and 15% new female students joined the school. But the total number of students remained unchanged. How many female students were in the school in 2024?
  1. 200
  2. 225
  3. 250
  4. 275
  5. 300
সঠিক উত্তর:
250
উত্তর
সঠিক উত্তর:
250
ব্যাখ্যা

Question: There were 1000 students in a school in 2024. In 2025, 5% of the male students left, and 15% new female students joined the school. But the total number of students remained unchanged. How many female students were in the school in 2024?

Solution:
ধরি, 2024 সালে ছাত্রীর সংখ্যা ছিল x 
এবং ছাত্রের সংখ্যা ছিল (1000 - x)
প্রশ্ন অনুযায়ী, 2025 সালে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় 15% এবং ছাত্রের সংখ্যা হ্রাস পায় 5%। কিন্তু মোট ছাত্রছাত্রীর সংখ্যা অপরিবর্তিত থাকে।

প্রশ্নমতে,
(x + x এর 15%) + {(1000 - x) - (1000 - x) এর 5%} = 1000
⇒ x + (15x/100) + (1000 - x) - {5(1000 - x)/100} = 1000
⇒ 15x/100 - 5(1000 - x)/100 = 0
⇒ 15x - 5(1000 - x) = 0
⇒ 15x - 5000 + 5x = 0
⇒ 20x = 5000
⇒ x = 5000/20
⇒ x = 250

সুতরাং, 2024 সালে স্কুলে ছাত্রীর সংখ্যা ছিল 250 জন।

৩৮.
A basketball team has a ratio of win to loss of 3 : 2. After winning 6 games in a row, the team's ratio of win to loss became 2 : 1. How many games had the team won before it played the last six games?
  1. 10
  2. 6
  3. 12
  4. 14
  5. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

Question: A basketball team has a ratio of win to loss of 3 : 2. After winning 6 games in a row, the team's ratio of win to loss became 2 : 1. How many games had the team won before it played the last six games?

Solution:
ধরি, দলটির জেতা খেলার সংখ্যা ছিল 3x
এবং হারা খেলার সংখ্যা ছিল 2x.
পরপর 6টি খেলা জেতার পর,
জেতা খেলার নতুন সংখ্যা = (3x + 6)
হারা খেলার সংখ্যা = 2x (যেহেতু কোনো খেলা হারেনি)

প্রশ্নমতে,
(3x + 6)/(2x) = 2/1
⇒ 3x + 6 = 2 × (2x)
⇒ 3x + 6 = 4x
⇒ 4x - 3x = 6
⇒ x = 6

∴ প্রথম অবস্থায় জেতা খেলার সংখ্যা ছিল 3x = 3 × 6 = 18
অতএব, শেষ 6টি খেলা খেলার আগে দলটি 18টি খেলায় জিতেছিল।

৩৯.
A trader, while selling a shirt, was asking for such a price that would enable him to offer a 20% discount and still make a profit of 25% on cost. If the cost of the shirt was Tk. 400, what was his asking price?
  1. Tk. 600
  2. Tk. 625
  3. Tk. 640
  4. Tk. 690
  5. Tk. 710
সঠিক উত্তর:
Tk. 625
উত্তর
সঠিক উত্তর:
Tk. 625
ব্যাখ্যা

Question: A trader, while selling a shirt, was asking for such a price that would enable him to offer a 20% discount and still make a profit of 25% on cost. If the cost of the shirt was Tk. 400, what was his asking price?

Solution:
প্রথম ধাপে, 25% লাভে শার্টটির বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে।
ক্রয়মূল্য = 400 টাকা
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ক্রয়মূল্যের 25%
= 400 + (400 × 25/100) = 400 + 100 = 500 টাকা

এখন, দ্বিতীয় ধাপে, 20% ছাড়ের উপর ভিত্তি করে ধার্য মূল্য নির্ণয় করতে হবে।
যদি ধার্য মূল্য 100 টাকা হয়,
তাহলে 20% ছাড়ে বিক্রয়মূল্য হবে 100 - 20 = 80 টাকা।

বিক্রয়মূল্য 80 টাকা হলে, ধার্য মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে, ধার্য মূল্য = 100/80 টাকা
বিক্রয়মূল্য 500 টাকা হলে, ধার্য মূল্য = (100/80) × 500 = 625 টাকা
সুতরাং, শার্টটির ধার্য মূল্য ছিল 625 টাকা।

৪০.
Before anybody could notice, Rifat took one-fourth of the chocolates from a box. Later, his four cousins arrived, and the remaining chocolates were distributed equally among the five of them. Rifat received a total of 40 chocolates. How many did each of his cousins receive?
  1. 12
  2. 15
  3. 9
  4. 10
  5. 18
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

Question: Before anybody could notice, Rifat took one-fourth of the chocolates from a box. Later, his four cousins arrived, and the remaining chocolates were distributed equally among the five of them. Rifat received a total of 40 chocolates. How many did each of his cousins receive?

Solution:
ধরি, মোট চকলেট ছিল x টি।
রিফাত প্রথমবার নিয়েছিল = x এর 1/4 অংশ = x/4 টি
বাকী চকলেট = x - x/4 = (4x - x)/4 = 3x/4 টি
এই বাকী চকলেট রিফাত এবং তার চারজন কাজিনের মধ্যে, অর্থাৎ মোট পাঁচজনের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছিল।
∴ প্রত্যেকে পেয়েছে = (3x/4) × (1/5) = 3x/20 টি

প্রশ্ন অনুযায়ী, রিফাত মোট 40 টি চকলেট পেয়েছে।
∴ রিফাতের মোট চকলেট = (প্রথমবারের অংশ) + (সমানভাবে ভাগের অংশ)
⇒ (x/4) + (3x/20) = 40
⇒ (5x + 3x)/20 = 40
⇒ 8x/20 = 40
⇒ 2x/5 = 40
⇒ x = 40 × (5/2)
⇒ x = 100

সুতরাং, বাক্সে মোট চকলেট ছিল 100 টি।
প্রত্যেক কাজিন পেয়েছে = 3x/20 = (3 × 100)/20 = 300/20 = 15 টি
অতএব, তার প্রত্যেক কাজিন 15টি করে চকলেট পেয়েছিল।

৪১.
Mr. Karim deposited a certain amount of money for a fixed period of time. On maturity, he received a total of Tk. 50,000 when the ratio of interest and investment became 1: 4. If the simple interest rate was 5%, calculate the time period for which the money was invested.
  1. 3 years
  2. 4 years
  3. 5 years
  4. 8 years
  5. 10 years
সঠিক উত্তর:
5 years
উত্তর
সঠিক উত্তর:
5 years
ব্যাখ্যা

Question: Mr. Karim deposited a certain amount of money for a fixed period of time. On maturity, he received a total of Tk. 50,000 when the ratio of interest and investment became 1: 4. If the simple interest rate was 5%, calculate the time period for which the money was invested.

Solution:
প্রদত্ত তথ্য অনুযায়ী, আসল এবং সুদের অনুপাত = 4 : 1
মোট প্রাপ্ত টাকা = 50,000 টাকা
মোট অনুপাত = 4 + 1 = 5
সুতরাং, আসল = 50,000 টাকার (4/5) অংশ = 40,000 টাকা
এবং, সুদ = 50,000 টাকার (1/5) অংশ = 10,000 টাকা

এখানে,
I = সুদ = 10,000 টাকা
P = আসল = 40,000 টাকা
R = সুদের হার = 5%
T = সময়কাল = ?

আমরা জানি, সরল সুদের ক্ষেত্রে,
I = (P × R × T)/100
⇒ 10,000 = (40,000 × 5 × T)/100
⇒ 10,000 = 400 × 5 × T
⇒ 10,000 = 2,000 × T
⇒ T = 10,000/2,000
⇒ T = 5

সুতরাং, টাকাটি 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল।

৪২.
Mr. Kamal travelled from P to Q at a speed of 4 km/hr and returned from Q to P at a speed of 6 km/hr. If the entire trip required 10 hours, what is the distance between P and Q in km?
  1. 15 km
  2. 18 km
  3. 24 km
  4. 30 km
  5. 45 km
সঠিক উত্তর:
24 km
উত্তর
সঠিক উত্তর:
24 km
ব্যাখ্যা

Question: Mr. Kamal travelled from P to Q at a speed of 4 km/hr and returned from Q to P at a speed of 6 km/hr. If the entire trip required 10 hours, what is the distance between P and Q in km?

Solution:
ধরা যাক, P থেকে Q এর দূরত্ব হলো x কিমি।
সুতরাং, P থেকে Q তে যেতে সময় লাগে = x/4 ঘন্টা
Q থেকে P তে ফিরে আসতে সময় লাগে = x/6 ঘন্টা

প্রশ্ন অনুযায়ী, মোট সময় লেগেছে 10 ঘন্টা।
∴ (x/4) + (x/6) = 10
⇒ (3x + 2x)/12 = 10
⇒ 5x/12 = 10
⇒ 5x = 10 × 12
⇒ 5x = 120
⇒ x = 120 / 5
⇒ x = 24

সুতরাং, P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব হলো 24 কিমি।

৪৩.
Two pipes, Pipe A and Pipe B, can fill a tank in 15 hours and 20 hours, respectively. If both pipes are opened together, after how many hours should Pipe B be closed so that the tank is completely filled in 12 hours?
  1. 2 hours
  2. 4 hours
  3. 6 hours
  4. 8 hours
  5. 5 hours
সঠিক উত্তর:
4 hours
উত্তর
সঠিক উত্তর:
4 hours
ব্যাখ্যা

Question: Two pipes, Pipe A and Pipe B, can fill a tank in 15 hours and 20 hours, respectively. If both pipes are opened together, after how many hours should Pipe B be closed so that the tank is completely filled in 12 hours?

Solution:
ধরি, ট্যাঙ্কটির ধারণক্ষমতা হলো LCM (15, 20) = 60 ইউনিট
পাইপ A-এর কর্মদক্ষতা = 60/15 = 4 ইউনিট/ঘন্টা
পাইপ B-এর কর্মদক্ষতা = 60/20 = 3 ইউনিট/ঘন্টা
পাইপ A এবং B-এর মিলিত কর্মদক্ষতা = 4 + 3 = 7 ইউনিট/ঘন্টা

ধরি, পাইপ A এবং পাইপ B একত্রে চলে n ঘন্টা।
∴ পাইপ B বন্ধ করার পর পাইপ A একা (12 - n) ঘন্টা চলে।

প্রশ্নানুসারে,
7n + 4(12 - n) = 60
⇒ 7n + 48 - 4n = 60
⇒ 3n + 48 = 60
⇒ 3n = 60 - 48
⇒ 3n = 12
⇒ n = 12/3
⇒ n = 4

সুতরাং, পাইপ B-কে 4 ঘন্টা পর বন্ধ করা উচিত।

৪৪.
A survey in a class shows that 20 of the pupils play hockey, 18 play basketball and 8 play both hockey and basketball. How many pupils are there in the class, if everyone plays at least one of these games?
  1. 18
  2. 21
  3. 24
  4. 30
  5. 42
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা

Question: A survey in a class shows that 20 of the pupils play hockey, 18 play basketball and 8 play both hockey and basketball. How many pupils are there in the class, if everyone plays at least one of these games?

Solution:
ধরি, যারা হকি খেলে তাদের সেট হলো H এবং যারা বাস্কেটবল খেলে তাদের সেট হলো B।
দেওয়া আছে,
হকি খেলে, n(H) = 20 জন
বাস্কেটবল খেলে, n(B) = 18 জন
উভয় খেলা খেলে, n(H ∩ B) = 8 জন

যেহেতু ক্লাসের সবাই অন্তত একটি খেলা খেলে, তাই ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হবে n(H U B)।

আমরা জানি,
n(H U B) = n(H) + n(B) - n(H ∩ B)
= 20 + 18 - 8
= 38 - 8
= 30

সুতরাং, ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন।

৪৫.
In a bag, there are 5 red, 3 green, and 2 blue marbles. If two marbles are drawn one after the other without replacement, what is the probability that the first one is red and the second one is green?
  1. 1/5
  2. 1/3
  3. 3/10
  4. 1/6
  5. 3/8
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

Question: In a bag, there are 5 red, 3 green, and 2 blue marbles. If two marbles are drawn one after the other without replacement, what is the probability that the first one is red and the second one is green?

Solution:
মোট মার্বেলের সংখ্যা = 5 (লাল) + 3 (সবুজ) + 2 (নীল) = 10টি
প্রথম মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা = 5/10 = 1/2
প্রথম মার্বেলটি তোলার পর থলেতে মোট মার্বেলের সংখ্যা = 10 - 1 = 9টি
দ্বিতীয় মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা = 3/9 = 1/3

∴ প্রথমটি লাল এবং দ্বিতীয়টি সবুজ হওয়ার সম্ভাবনা = (প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা) × (দ্বিতীয়টি সবুজ হওয়ার সম্ভাবনা)
= 1/2 × 1/3
= 1/6

৪৬.
One year ago, the ratio between Fahim and Rohan's ages was 3 : 2. One year hence, the ratio of their age will be 4 : 3. What is the sum of their present ages in years?
  1. 12 years
  2. 14 years
  3. 18 years
  4. 21 years
  5. 16 years
সঠিক উত্তর:
12 years
উত্তর
সঠিক উত্তর:
12 years
ব্যাখ্যা

Question: One year ago, the ratio between Fahim and Rohan's ages was 3 : 2. One year hence, the ratio of their age will be 4 : 3. What is the sum of their present ages in years?

Solution:
ধরি, এক বছর আগে ফাহিমের বয়স ছিল 3x বছর এবং রোহানের বয়স ছিল 2x বছর।
বর্তমানে ফাহিমের বয়স = (3x + 1) বছর
বর্তমানে রোহানের বয়স = (2x + 1) বছর

এক বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4 : 3
∴ এক বছর পর ফাহিমের বয়স হবে = (3x + 1) + 1 = (3x + 2) বছর
∴ এক বছর পর রোহানের বয়স হবে = (2x + 1) + 1 = (2x + 2) বছর

প্রশ্নমতে,
(3x + 2)/(2x + 2) = 4/3
⇒ 3(3x + 2) = 4(2x + 2)
⇒ 9x + 6 = 8x + 8
⇒ 9x - 8x = 8 - 6
⇒ x = 2

সুতরাং, বর্তমানে ফাহিমের বয়স = (3 × 2) + 1 = 6 + 1 = 7 বছর
এবং বর্তমানে রোহানের বয়স = (2 × 2) + 1 = 4 + 1 = 5 বছর
∴ তাদের বর্তমান বয়সের যোগফল = 7 + 5 = 12 বছর।

৪৭.
What is the slope of a line parallel to the line whose equation is 2x + 5y = 10?
  1. 5/2
  2. - 2/5
  3. 3/5
  4. 1/2
  5. - 1/5
সঠিক উত্তর:
- 2/5
উত্তর
সঠিক উত্তর:
- 2/5
ব্যাখ্যা

Question: What is the slope of a line parallel to the line whose equation is 2x + 5y = 10?

Solution:
প্রদত্ত সরলরেখার সমীকরণটি হলো: 2x + 5y = 10
কোনো সরলরেখার ঢাল নির্ণয়ের জন্য সেটিকে y = mx + c আকারে আনতে হয়, যেখানে m হলো ঢাল।
2x + 5y = 10
⇒ 5y = - 2x + 10
⇒ y = (- 2/5)x + 2
অতএব, প্রদত্ত রেখার ঢাল (m1) = - 2/5

আমরা জানি, দুটি সমান্তরাল রেখার ঢাল সমান হয় (m1 = m2)। 
∴ সমান্তরাল রেখাটির ঢাল, m2= - 2/5

৪৮.
Ratio of speed of boat in still water and speed of stream is 4 : 3. Boat covers 20 km upstream in 4 hours and x km in 3 hours downstream. Find the value of x?
  1. 60 km
  2. 85 km
  3. 90 km
  4. 100 km
  5. 105 km
সঠিক উত্তর:
105 km
উত্তর
সঠিক উত্তর:
105 km
ব্যাখ্যা

Question: Ratio of speed of boat in still water and speed of stream is 4 : 3. Boat covers 20 km upstream in 4 hours and x km in 3 hours downstream. Find the value of x?

Solution:
ধরি, স্থির পানিতে নৌকার গতিবেগ = 4k কিমি/ঘন্টা
এবং স্রোতের গতিবেগ = 3k কিমি/ঘন্টা।

স্রোতের প্রতিকূলে (Upstream) নৌকার গতিবেগ = (4k - 3k) কিমি/ঘন্টা
= 1k কিমি/ঘন্টা।
স্রোতের অনুকূলে (Downstream) নৌকার গতিবেগ = (4k + 3k) কিমি/ঘন্টা
= 7k কিমি/ঘন্টা।

প্রশ্ন অনুযায়ী,
স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে সময় লাগে 4 ঘন্টা।
অতএব, স্রোতের প্রতিকূলে গতিবেগ = 20 কিমি/4 ঘন্টা
= 5 কিমি/ঘন্টা।
সুতরাং, 1k = 5
⇒ k = 5

এখন, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = 7k = 7 × 5 = 35 কিমি/ঘন্টা।
∴ স্রোতের অনুকূলে 3 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, x = 35 কিমি/ঘন্টা × 3 ঘন্টা
= 105 কিমি।

৪৯.
The average age of 50 students in a class is 18 years. When 10 new students are admitted, the average is increased by 0.5 years. The average age of new students is?
  1. 15 years
  2. 18 years
  3. 20 years
  4. 21 years
  5. 22.5 years
সঠিক উত্তর:
21 years
উত্তর
সঠিক উত্তর:
21 years
ব্যাখ্যা

Question: The average age of 50 students in a class is 18 years. When 10 new students are admitted, the average is increased by 0.5 years. The average age of new students is?

Solution:
50 জন শিক্ষার্থীর মোট বয়স = 50 × 18 = 900 বছর
10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় মোট শিক্ষার্থীর সংখ্যা = 50 + 10 = 60 জন

এখন, গড় বয়স বৃদ্ধি পাওয়ায় নতুন গড় বয়স = 18 + 0.5 = 18.5 বছর
সুতরাং, 60 জন শিক্ষার্থীর মোট বয়স = 60 × 18.5 = 1110 বছর

নতুন 10 জন শিক্ষার্থীর মোট বয়স = 1110 - 900 = 210 বছর
সুতরাং, নতুন 10 জন শিক্ষার্থীর গড় বয়স = 210/10 = 21 বছর।

৫০.
If sinA = 5/13 then, cosA = ?
  1. 13/5
  2. 12/13
  3. 7/13
  4. 8/13
  5. 11/13
সঠিক উত্তর:
12/13
উত্তর
সঠিক উত্তর:
12/13
ব্যাখ্যা

Question: If sinA = 5/13 then, cosA = ?

Solution:
আমরা জানি,
sin2A + cos2A = 1
⇒ (5/13)2 + cos2A = 1 [এখানে, sinA = 5/13]
⇒ 25/169 + cos2A = 1
⇒ cos2A = 1 - 25/169
⇒ cos2A = (169 - 25)/169
⇒ cos2A = 144/169
⇒ cosA = √(144/169)
∴ cosA = 12/13

৫১.
A rectangular field will be fenced on three sides, leaving one side of 20 feet uncovered. If the area of the field is 600 square feet, how many feet of fencing is required?
  1. 65 feet
  2. 72 feet
  3. 80 feet
  4. 88 feet
  5. 90 feet
সঠিক উত্তর:
80 feet
উত্তর
সঠিক উত্তর:
80 feet
ব্যাখ্যা

Question: A rectangular field will be fenced on three sides, leaving one side of 20 feet uncovered. If the area of the field is 600 square feet, how many feet of fencing is required?

Solution:
আয়তাকার মাঠের ক্ষেত্রফল = 600 বর্গ ফুট
যে পাশে বেড়া দেওয়া হবে না তার দৈর্ঘ্য = 20 ফুট
অতএব, আয়তাকার মাঠের অন্য পাশের দৈর্ঘ্য = ক্ষেত্রফল/একপাশের দৈর্ঘ্য
= 600 / 20 = 30 ফুট

চতুর্দিকে বেড়া দেওয়ার প্রয়োজন নেই, কারণ একপাশ উন্মুক্ত থাকবে।
যে তিনটি পাশে বেড়া দিতে হবে, তাদের দৈর্ঘ্য হবে (30 + 20 + 30) ফুট।
সুতরাং, প্রয়োজনীয় বেড়ার মোট দৈর্ঘ্য = 30 + 20 + 30 = 80 ফুট।

৫২.
Find the value of n, if 9n - 1 = 243.
  1. 2
  2. 3.5
  3. 4
  4. 5
  5. 6.5
সঠিক উত্তর:
3.5
উত্তর
সঠিক উত্তর:
3.5
ব্যাখ্যা

Question: Find the value of n, if 9n - 1 = 243.

Solution:
9n - 1 = 243
⇒ (32)n - 1 = 35
⇒ 32(n - 1) = 35
⇒ 32n - 2 = 35
⇒ 2n - 2 = 5
⇒ 2n = 5 + 2
⇒ 2n = 7
⇒ n = 7/2
⇒ n = 3.5

৫৩.
The newly elected President of the United Nations General Assembly is a resident of which country?(September, 2025) 
  1. France
  2. Brazil
  3. Germany
  4. Switzerland
  5. None of these
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা

• জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- বর্তমান প্রেসিডেন্ট: আনালেনা বায়েরবোক( জার্মানি)।( সেপ্টেম্বর, ২০২৫)
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি — হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: UN General Assembly, DW News।

৫৪.
Which Geneva Convention treaty deals with the rules regarding the treatment of prisoners of war?
  1. First Convention
  2. Second Convention
  3. Third Convention
  4. Fourth Convention
  5. None of these
সঠিক উত্তর:
Third Convention
উত্তর
সঠিক উত্তর:
Third Convention
ব্যাখ্যা

• জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention): 
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি। 

• স্বাক্ষরিত চারটি চুক্তি হচ্ছে -
• প্রথম জেনেভা কনভেনশন চুক্তি:
- জেনেভা কনভেনশনের প্রথম চুক্তিটি যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

• দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি:
- দ্বিতীয় চুক্তিটি সমুদ্রে বা জলের যুদ্ধে আহত, অসুস্থ ও জাহাজডুবির স্বীকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
- ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশােধন করে এটি স্বাক্ষরিত হয়।

• তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি:
– জেনেভা কনভেনশনের তৃতীয় চুক্তিটি হচ্ছে যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।

• চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি:
- চতুর্থ চুক্তিটি যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

উৎস: ব্রিটানিকা ও রেডক্রস।

৫৫.
What is the scientific name of Vitamin C?
  1. Citric Acid
  2. Lactic Acid
  3. Ascorbic Acid
  4. Malic Acid
  5. None of these
সঠিক উত্তর:
Ascorbic Acid
উত্তর
সঠিক উত্তর:
Ascorbic Acid
ব্যাখ্যা

ভিটামিন 'সি':
- ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম হচ্ছে 'অ্যাসকরবিক’ এসিড।
- ভিটামিন 'সি' কে স্কার্ভি প্রতিরোধক ভিটামিন ও বলা হয়।
- বিশুদ্ধ এসকরবিক এসিড সাদা, দানাদার, সহজেই পানিতে দ্রবীভূত হয়।
- তরকারি চুলায় বসিয়ে রাখলে বা বারে বারে গরম করলেও ভিটামিন 'সি' নষ্ট হয়।
- সবজি ও ফলে সামান্য চিনি মেশালে ভিটামিন 'সি' অনেকটা বেড়ে যায়।
- কচুশাক, মুলাশাক, সজিনাপাতা, ধনেপাতা, লাল শাক, খেসারি শাক, বথুয়া শাক, পালং শাক, লাউ শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদিতে ভিটামিন 'সি' পাওয়া যায়। তবে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন 'সি' রয়েছে।
- ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। এতে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষরণ হয়।
- শিশুদের হাঁটুর জয়েন্টে ব্যাথা হয় ও ফুলে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়।
- এ ভিটামিন খুবই অস্থিতিশীল তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়।
- পানিতে দ্রবনীয় বলে শাকসবজি পানিতে ভিজিয়ে রেখে দিলে বা সিদ্ধ করে পানি ফেলে দিলে শতকরা ৬০-৭০ ভাগ পর্যন্ত ভিটামিন 'সি' নষ্ট হয়।

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় তথ্য বাতায়ন।

৫৬.
What is the "Golden Dome"?
  1. U.S. air defense system
  2. Israel’s air defense system
  3. A historic temple
  4. A historic Fighter Jet
  5. None of these
সঠিক উত্তর:
U.S. air defense system
উত্তর
সঠিক উত্তর:
U.S. air defense system
ব্যাখ্যা

 ‘গোল্ডেন ডোম’:
- যুক্তরাষ্ট্রের সুরক্ষায় ‘গোল্ডেন ডোম’ নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনা হাতে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এর নির্মাণে এরই মধ্যে কাজ শুরু করেছে তার সরকার।
- এই ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহভিত্তিক লেজার হাতিয়ার ব্যবহার করে হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা যাবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
- এই প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে।
- এছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা ২০০টি স্যাটেলাইটের বহর কক্ষপথে পাঠানো হতে পারে।

উল্লেখ্য,
- ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৫৭.
How can you reopen a recently closed tab in Google Chrome?
  1. Ctrl + Shift + T
  2. Ctrl + W
  3. Alt + T
  4. Ctrl + T
  5. Ctrl + Alt + T
সঠিক উত্তর:
Ctrl + Shift + T
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + Shift + T
ব্যাখ্যা

• ভুলবশত ট্যাব বন্ধ হয়ে গেলে, Ctrl + Shift + T (Windows) বা Cmd + Shift + T (Mac) ব্যবহার করে তা আবার খুলে নিতে পারবেন।

Google Chrome গুরুত্বপূর্ণ শর্টকাট (Windows):

- নতুন ট্যাব খুলতে: Ctrl + T
- ট্যাব বন্ধ করতে: Ctrl + W
- বন্ধ করা ট্যাব পুনরায় খুলতে: Ctrl + Shift + T
- নতুন উইন্ডো খুলতে: Ctrl + N
- ইনকগনিটো উইন্ডো খুলতে: Ctrl + Shift + N
- পেজ রিফ্রেশ করতে: F5 / Ctrl + R
- সব ট্যাব বন্ধ করতে: Ctrl + Shift + W
- আগের/পরের ট্যাব খুলতে: Ctrl + Tab / Ctrl + Shift + Tab
- বুকমার্ক ম্যানেজার খুলতে: Ctrl + Shift + O
- হোম পেজে যেতে: Alt + Home
- কোনো শব্দ খুঁজতে (Find): Ctrl + F
- ব্রাউজার ইতিহাস দেখার জন্য: Ctrl + H
- ডাউনলোড ম্যানেজার খুলতে: Ctrl + J

উৎস: Google Help.

৫৮.
'The Art of Triumph' is a —
  1. Mural
  2. Structure
  3. Painting
  4. Book
  5. Drone show
সঠিক উত্তর:
Book
উত্তর
সঠিক উত্তর:
Book
ব্যাখ্যা

The Art of Triumph:
- The Art of Triumph হলো ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার গ্রাফিতি চিত্রগুলোর একটি সংকলন, যা এই আন্দোলনের প্রতিচ্ছবি এবং প্রতিরোধের এক শক্তিশালী দলিল হিসেবে কাজ করে।
- এটি শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি চিত্রের একটি বই যা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশগুলিকে তুলে ধরে।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (July Shaheed Smriti Foundation) এই সংকলনটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে ছিল। 

উৎস: The Art of Triumph গ্রন্থ ও টিবিএস নিউজ।

৫৯.
Who is recognized as the first Grandmaster in the history of chess in Bangladesh?
  1. Ziaur Rahman
  2. Rifat Bin Sattar
  3. Niaz Morshed
  4. Abdullah Al Rakib
  5. Abdur Nur Tushar
সঠিক উত্তর:
Niaz Morshed
উত্তর
সঠিক উত্তর:
Niaz Morshed
ব্যাখ্যা

• দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।

অন্যদিকে,
- বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন জিয়াউর রহমান।
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব।
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উৎস: কালের কন্ঠ ও  প্রথম আলো পত্রিকা রিপোর্ট ।

৬০.
Which court has issued an arrest warrant against Israeli Prime Minister Benjamin Netanyahu over war crimes in Gaza?
  1. International Criminal Tribunal (ICT)
  2. International Criminal Court (ICC)
  3. European Court of Human Rights (ECHR)
  4. International Court of Justice (ICJ)
  5. None of these
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
উত্তর
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
ব্যাখ্যা

- সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
- নভেম্বর, ২০২৪-এ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
- আইসিসি বলছে, “ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”
- 'দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে: যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন।'

• ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।

উৎস:BBC পত্রিকা রিপোর্ট এবং International Criminal Court ওয়েবসাইট।

৬১.
“Bangkok Vision‑2030” is a strategic document of which organization?
  1. CIRDAP
  2. BRICS
  3. ASEAN
  4. SCO
  5. BIMSTEC
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা

• Bangkok Vision-2030:
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৬২.
According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?
  1. Chakma
  2. Marma
  3. Tripura
  4. Santal
  5. None of these
সঠিক উত্তর:
Marma
উত্তর
সঠিক উত্তর:
Marma
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।According to the final report of the Population and Housing Census 2022, which ethnic minority group has the second largest population?

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬৩.
What is the difference between a Distributed Denial of Service (DDoS) attack and a regular DoS attack?
  1. Targets only a website
  2. Encrypts files
  3. Attacks from multiple sources simultaneously
  4. Not always harmful
  5. None of these 
সঠিক উত্তর:
Attacks from multiple sources simultaneously
উত্তর
সঠিক উত্তর:
Attacks from multiple sources simultaneously
ব্যাখ্যা

• ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS) আক্রমণ এবং সাধারণ DoS আক্রমণের মধ্যে মূল পার্থক্য হলো আক্রমণের উৎস। সাধারণ DoS আক্রমণে একক সিস্টেম বা সার্ভার থেকে লক্ষ্যবস্তু সার্ভার বা নেটওয়ার্কে অতিরিক্ত অনুরোধ পাঠিয়ে সেটি ধীরে ধীরে অপ্রাপ্য বা ধীর গতির করা হয়।
- অন্যদিকে,
- DDoS আক্রমণে একাধিক উৎস, সাধারণত সংক্রমিত কম্পিউটার বা “বটনেট” ব্যবহার করে একই সময়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। 
- এই কারণে DDoS আক্রমণ অনেক বেশি শক্তিশালী এবং প্রতিরোধ করা কঠিন।
সুতরাং, একাধিক উৎস থেকে একই সময়ে আক্রমণ করা হয় (গ) এই বৈশিষ্ট্য DDoS-কে সাধারণ DoS থেকে আলাদা করে। অন্যান্য অপশন যেমন ক, খ বা ঘ DDoS-র মূল বৈশিষ্ট্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে না।

সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)

- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৬৪.
Who is the newly appointed Interim Prime Minister of Nepal?(September 2025)
  1. K.P. Sharma Oli
  2. Sushila Karki
  3. Ram Chandra Poudel
  4. Sher Bahadur Deuba
  5. Bidhya Devi Bhandari
সঠিক উত্তর:
Sushila Karki
উত্তর
সঠিক উত্তর:
Sushila Karki
ব্যাখ্যা

• ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুষীলা কার্কি দেশটির প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ,
- তিনি ৭৩ বছর বয়সী এবং দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের জন্য পরিচিত।
- তার নিয়োগের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অবসান ঘটানোর চেষ্টা চলছে।
- গত সপ্তাহে রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৫১ জন নিহত ও ১,৩০০ জনেরও বেশি আহত হন।
- এছাড়া, ১২,৫০০ এরও বেশি কারাবন্দী পালিয়ে গেছে।
- এই পরিস্থিতিতে, সুষীলা কার্কির নিয়োগ দেশটির রাজনৈতিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উৎস: সিএনএন নিউজ।

৬৫.
Which of the following is not a subject of Dr. Muhammad Yunus’s “Three Zeros” theory?
  1. Zero unemployment
  2. Zero carbon emission
  3. Zero hunger
  4. Zero poverty
  5. None of these
সঠিক উত্তর:
Zero hunger
উত্তর
সঠিক উত্তর:
Zero hunger
ব্যাখ্যা

থ্রি জিরো তত্ত্ব:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
-  ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

- গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।
- আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পান ২০০৬ সালে।
- এই ক্ষুদ্রঋণ ধারণার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া।

উৎস: Yunus Centre.

৬৬.
How many individuals were awarded the Independence Award 2025?
  1. 7 persons
  2. 9 persons
  3. 11 persons
  4. 13 persons
  5. 14 persons
সঠিক উত্তর:
7 persons
উত্তর
সঠিক উত্তর:
7 persons
ব্যাখ্যা

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য:  মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।

৬৭.
How many teams are playing in Asia Cup 2025?
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
  5. None of these
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

• এশিয়া কাপ ২০২৫ সম্পর্কিত তথ্য:
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত (UAE)
- তারিখ: ৯–২৮ সেপ্টেম্বর ২০২৫
- ফরম্যাট: T20I (Twenty20 International)
- মোট অংশগ্রহণকারী দল: ৮টি
- দলসমূহ:ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (UAE), ওমান, হংকং.

উৎস: আইসিসি ওয়েবসাইট ও ডেইলি স্টার পত্রিকা।

৬৮.
Oxfam International is a volunteer-based charitable organization based in which country?
  1. United States
  2. United Kingdom
  3. Australia
  4. Netherlands
  5. Canada
সঠিক উত্তর:
United Kingdom
উত্তর
সঠিক উত্তর:
United Kingdom
ব্যাখ্যা

• Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।

৬৯.
Which country recently banned the game of chess?(September, 2025)
  1. Saudi Arabia
  2. Afghanistan
  3. Iran
  4. South Sudan
  5. None of these
সঠিক উত্তর:
Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan
ব্যাখ্যা

• দাবা নিষিদ্ধকরণ:
- আফগানিস্তানে সম্প্রতি ২০২৫ সালের মে মাসে তালেবান সরকার দাবা খেলা নিষিদ্ধ করেছে।
- তাদের মতে, দাবা ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে, কারণ তারা মনে করে এটি জুয়া বা গেম্বলিংয়ের উৎস হতে পারে।
- তাদের ভাষ্যমতে, দাবা "হারাম" (ইসলামে নিষিদ্ধ) এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।

- এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তানে চেস খেলা, প্রতিযোগিতা আয়োজন ও জাতীয় চেস ফেডারেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
- তালেবান সরকারের ক্রীড়া পরিচালক, আতাল মাশওয়ানি, জানান যে চেস খেলা ইসলামী শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

- এটি আফগানিস্তানে চেসের উপর দ্বিতীয়বার নিষেধাজ্ঞা। প্রথমবার এটি ১৯৯৬ সালে তালেবান সরকারের প্রথম শাসনামলে আরোপিত হয়েছিল।

- এই নিষেধাজ্ঞা আফগানিস্তানের সংস্কৃতি, খেলাধুলা ও নাগরিক স্বাধীনতার উপর আরও একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

উৎস: বিবিসি নিউজ।

৭০.
Which bank was the first to launch mobile banking services?
  1. Dutch-Bangla Bank
  2. Mutual Trust Bank
  3. BRAC Bank
  4. Bank Asia
  5. AB Bank
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
উত্তর
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
ব্যাখ্যা

• মোবাইল ব্যাংকিং:
- মোবাইল ব্যাংকিং বলতে মূলত মোবাইল টেলিযোগাযোগ ডিভাইসের সাহায্যে ব্যাংকিং ও আর্থিক সুবিধাকে বোঝায়।
- ১৯৯৯ সালে স্মার্টফোনের আবির্ভাবের পর ইউরোপীয় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের প্রথম মোবাইল ব্যাংকের সুবিধা প্রদান করে।
- বাংলাদেশে ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড সর্বপ্রথম ২০১১ সালের ৩১শে মার্চ প্রথম বারের মতো মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিল।
- তাদের পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম রকেট।
- রকেটের আগমন বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার একটি নতুন যুগের সূচনা করে।
- ২০১১ সালে যখন প্রথম এই মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু হয়েছিলো তখন এটি বাংলালিংক এবং সিটিসেল মোবাইল অপারেটর এর ‘এজেন্ট’ এবং ‘নেটওয়ার্ক’ সহায়তা গ্রহণ করার মাধ্যমেই পথচলা শুরু করে।
- ২০১৬ সালে এ সেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট, যা এখন টাকার রকেট নামে পরিচিত।

এছাড়াও, 
- রকেট আসার পরপরই ২০১১ সালে ব্র্যাক ব্যাংকের অঙ্গসংগঠন হিসেবে দ্বিতীয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে বিকাশের (BKASH) আত্মপ্রকাশ ঘটে।
- ব্যাংক ছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ ডাক বিভাগ থেকে পরিচালিত নগদ মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।
- প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।

উৎস: ডাচ-বাংলা ব্যাংক ওয়েবসাইট।