পরীক্ষা আর্কাইভ

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

পরীক্ষাPSCতারিখ১১ জুলাই, ২০২৫সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) অধিদপ্তর: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পদের নাম: উপ-সহকারী কৃষি কর্মকর্তা (১০ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.০৭.২০২৫ Exam Tacker: Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

PSC · ১১ জুলাই, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
"বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত" হয় কোনটি দ্বারা?
  1. বিচার বিভাগ
  2. পুলিশ বিভাগ
  3. জাতীয় সংসদ
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
ব্যাখ্যা
শাসন বিভাগ:
- বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় জাতীয় সংসদ দ্বারা।

⇒ জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি:
- আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে ন্যস্ত হওয়ায় বাংলাদেশের সংবিধান কর্তৃক জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলিকে বিস্তৃত করা হয়েছে।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চমভাগে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।
- সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী এই প্রজাতন্ত্রের আইন প্রণয়ন সংক্রান্ত সকল ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত।
- সারাদেশ থেকে নির্বাচিত ৩০০ সংসদ সদস্য এবং সংরক্ষিত ৫০ জন নারী সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। 

• শাসন বিভাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলি:
- তত্ত্বগতভাবে শাসন বিভাগের নিয়ন্ত্রণকল্পে অর্থাৎ শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধে আইন বিভাগ ভূমিকা পালন করে। তবে রাষ্ট্রভেদে তা ভিন্নরূপ পরিগ্রহ করতে দেখা যায়। বাংলাদেশের আইন সভা সার্বভৌম হওয়ার দরুণ আইন বিভাগের এ ধরনের ভূমিকা রাখার কথা থাকলেও, ভারসাম্যপূর্ণ শাসন ও প্রশাসনের তাগিদে শাসন বিভাগ আইন বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকে। তবে আইন সভা কর্তৃক প্রণীত সাংবিধানিক আইন নির্বাহী বা শাসন বিভাগ মেনে চলতে বাধ্য থাকে। আইন সভা কর্তৃক প্রণীত আইন অমান্য করার অর্থ হল সংবিধানকে অগ্রাহ্য করা।

উল্লেখ্য,
⇒ সরকারের সর্ববৃহৎ বিভাগ হল শাসন বিভাগ যাকে নির্বাহী বিভাগও বলা হয়। শাসন বিভাগ আইন প্রয়োগ ও আইনের আলোকে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে থাকে। জনগণকে সেবা প্রদানের মূল দায়িত্বে থাকে শাসন বিভাগ। শাসন বিভাগের দুটি অংশ থাকে। একটি রাজনৈতিক অংশ ও অন্যটি অরাজনৈতিক অংশ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যগণ শাসন বিভাগের রাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ অস্থায়ী। তাঁরা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। আমলাগণ শাসন বিভাগের অরাজনৈতিক অংশ, স্থায়ী ও বেতনভূক্ত। শাসন বিভাগের ক্ষমতা বিভিন্ন ইউনিটে বিভক্ত থাকে। যা কেন্দ্রিয় ও মাঠ প্রশাসন হিসেবে পরিচিত। কেন্দ্রে থাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। মাঠ প্রশাসনে জেলা-উপজেলা প্রশাসন সরকারি দায়িত্ব পালন করে। শাসন বিভাগ আইন প্রয়োগ ও বাস্তবায়ন, প্রতিরক্ষা, অর্থ সংক্রান্ত কাজ থেকে শুরু কওে সরকারের প্রয়োজনীয় সকল কাজই করে থাকে। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 'রুলস অব বিজনেস' অনুযায়ী শাসন বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। সরকারের সফলতা ও স্থায়িত্ব শাসন বিভাগের দক্ষতার উপর নির্ভর করে।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
  1. সোনা মসজিদ
  2. জাতীয় স্মৃতিসৌধ
  3. কেন্দ্রীয় শহীদ মিনার
  4. লালবাগ কেল্লা
সঠিক উত্তর:
কেন্দ্রীয় শহীদ মিনার
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীয় শহীদ মিনার
ব্যাখ্যা
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল।

বাংলাদেশের ডাকটিকিট:
- স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালের ২৯ জুলাই।
- ১৯৭১ সালের ২৯ জুলাই বাংলাদেশ নামে প্রথম ৮টি ডাকটিকিট প্রকাশিত হয়।
- এই ৮টি ডাকটিকিট স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
- ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।

⇒ বাংলাদেশের স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে ছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।
- মুক্তিযুদ্ধ শেষে প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে।
- প্রথম ডাকটিকিটটি ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত গাঢ় লাল, নীল ও বেগুনী রঙের।
- ১০ পয়সা মূল্যের এই ডাকটিকিটের বার্তা হলো আমাদের ভূখণ্ড এবং দেশের পরিচয় বিশ্বকে জানানো।
- আর ডাকটিকিটে বাংলাদেশের মাঝ বরারর যাওয়া কর্কটক্রান্তি রেখা দেয়া হয়েছে।
- তারপর বাংলাদেশ ডাকবিভাগ অবিরাম নির্দিষ্ট স্মারক ডাকটিকিট প্রকাশ করে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, উত্তরাধিকার ও সংস্কৃতির উপর।

উল্লেখ্য,
- ২৯ জুলাই জাতীয় ডাকটিকিট দিবস। ২০১৫ সালের ২৯ জুলাই থেকে বাংলাদেশে 'জাতীয় ডাকটিকিট দিবস' পালিত হয়ে আসছে।

উৎস: i) ডাক অধিদপ্তরের ওয়েবসাইট।
ii) দ্য ডেইলি স্টার বাংলা।
.
ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম কি?
  1. ই-পুজি
  2. ই-ট্রেড
  3. ই-ক্রেডিট
  4. ই-কমার্স
সঠিক উত্তর:
ই-কমার্স
উত্তর
সঠিক উত্তর:
ই-কমার্স
ব্যাখ্যা
ই-কমার্স:
- E-Commerce-এর পূর্ণরূপ: Electronic Commerce।
- ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম ই-কমার্স।

⇒ মূলত ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক এর মাধ্যমে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়, অথবা তহবিল বা ডেটা প্রেরণ ইত্যাদি করাকেই ই-কমার্স বলে।
- ই-কমার্স বিজনেসের প্রসারের মাধ্যমে এখন ঘরে বসেই যে কোন পণ্য বা সেবা অনলাইনে কেনাকাটা করা যাচ্ছে। 
- ই-বিজনেস পরিচালিত হয় বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার ও কাস্টমার টু কাস্টমার পদ্ধতি ব্যবহার করে।
- অর্থাৎ এই ব্যবসায় সেবা দানকারী প্রতিষ্ঠান ও ভোক্তার মধ্যকার লেনদেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হয়।

⇒ একটি ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন প্রকারের পণ্য থাকে এবং সেগুলো পছন্দ করে অনলাইনে কিনে নেওয়ার ব্যবস্থা করা থাকে।
- পছন্দের পণ্য কেনার পর অনলাইনেই উক্ত পণ্যের দাম পরিশোধ করার সিস্টেম আছে যা ওয়েবসাইটে সেটআপ ও কনফিগার করা থাকে।
- পেমেন্ট করা হয়ে গেলে ডেলিভারি লোকেশন দিতে হয় যাতে পণ্যটি আপনার বাসায় পৌঁছাতে পারে।
- মোটকথা, ঘরে বসে অনলাইনে কেনা কাটা করার জন্য তৈরি করা ওয়েবসাইটকে ই-কমার্স বা ইলেক্ট্রনিক কমার্স বলা হয়। 

উৎস: i) Investopedia.
ii) TechTarget.
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয়?
  1. অপরিচিতা
  2. নস্টনীড়
  3. অযান্ত্রিক
  4. অতিথি
সঠিক উত্তর:
অযান্ত্রিক
উত্তর
সঠিক উত্তর:
অযান্ত্রিক
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় - অযান্ত্রিক। ‘অযান্ত্রিক’ সুবোধ ঘোষ রচিত একটি গল্প।

অন্যদিকে,
• 'অতিথি' গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর

'নষ্টনীড়' ছোটগল্প: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'। এর অন্য দুটি চরিত্র - অমল, ভূপতি।
- গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন।
- এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে।

'অপরিচিতা' গল্প:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প।
- "অপরিচিতা” প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন 'গল্পসপ্তক'-এ এবং পরে, 'গল্পগুচ্ছ' তৃতীয় খণ্ডে (১৯২৭)।

উৎস: সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
What are you annoyed _____ ?
  1. at
  2. by
  3. with
  4. to
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা

• Complete Sentence: What are you annoyed at?

- (বিশেষত passive বা কর্মবাচ্যে) be annoyed with somebody/at something/about something বিরক্ত বা জ্বালাতন করা; অসন্তুষ্ট করা।

Example Sentence:
- She was annoyed with her husband for not telling her about his plans earlier.
- He felt annoyed because he was not asked to sit down.
- I was annoyed at his stupidity.

এখানে, (বস্তুবাচক) কোনো কিছুর প্রতি বিরক্ত বোঝাতে "annoyed" এর পর preposition হিসেবে "at" বসবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
'বর্ধমান হাউস' এর বর্তমান নাম কি?
  1. কার্জন হল
  2. ফজলুল হক হল
  3. লালবাগের কেল্লা
  4. বাংলা একাডেমী
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
উত্তর
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- 'বর্ধমান হাউস' এর বর্তমান নাম বাংলা একাডেমি।

⇒ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেন।
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- এটির স্বপ্নদ্রষ্টা ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
- আবু হোসেন সরকার বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- ১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমী অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাসেম ফজলুল হক।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
Find out the correct spelling.
  1. questionaire
  2. questionairre
  3. questionnairre
  4. questionnaire
সঠিক উত্তর:
questionnaire
উত্তর
সঠিক উত্তর:
questionnaire
ব্যাখ্যা
• The correct spelling is - Questionnaire. (অপশন 'ঘ')

• Questionnaire (noun)
English Meaning: a set of printed or written questions used for gathering information from individuals.
Bangla Meaning: প্রশ্নপত্র; কোনো বিষয়ে তথ্য বা মতামত সংগ্রহের জন্য প্রস্তুতকৃত প্রশ্নমালা।

Example Sentence:
- The students were asked to fill out a questionnaire about their study habits.
- The researcher designed a detailed questionnaire to survey customer satisfaction.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
My uncle and benefactor _____ come.
  1. has
  2. is
  3. are
  4. have
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা
• Complete Sentence: My uncle and benefactor has come. 

- যখন দুইটি শব্দ/পদ (যেমন: uncle এবং benefactor) একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, তখন subject টি singular noun হিসেবে বিবেচিত হয়।
- এখানে "My uncle and benefactor" একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই singular verb (has) ব্যবহার করতে হবে।

- কোনো conjunction (and) থাকলেও:
- যদি 'and' দ্বারা দুটি উপাধি বা একই ব্যক্তির দুই পরিচিতি যুক্ত হয়, তাহলে verb হবে singular.
যেমন:
- The poet and philosopher has died. (একই ব্যক্তি)
- কিন্তু ভিন্ন ব্যক্তি হলে plural verb হবে:
- My uncle and my benefactor have come. (দুই ব্যক্তি)
.
I am late, _____ I?
  1. am not
  2. ain't
  3. not
  4. am
সঠিক উত্তর:
ain't
উত্তর
সঠিক উত্তর:
ain't
ব্যাখ্যা
• Complete Sentence: I am late, ain't I?

- এখানে, Tag question এর ক্ষেত্রে am থাকলে aren't অথবা, ain't বসে।
- তবে, ain't এর চেয়ে aren't-ই অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

More Examaples:
- I am better, ain't I?
- I am an honest man, aren't I?
১০.
দোঁআশ মাটিতে বালি, পলি ও কর্দম কণার অনুপাত কত?
  1. ৩০:৬০:১০
  2. ৪০:২০:৪০
  3. ৪০:৪০:২০
  4. ৩৫:২৫:৪০
সঠিক উত্তর:
৪০:৪০:২০
উত্তর
সঠিক উত্তর:
৪০:৪০:২০
ব্যাখ্যা
মাটির বুনট:
- মৃত্তিকার একটি মৌলিক ও স্থায়ী ধরনের ধর্ম হচ্ছে বুনট।
- মৃত্তিকায় বালি, পলি ও কর্দম এই তিন ধরনের কণা থাকে।
- বালি, পলি ও কর্দম কণার তুলনামূলক পরিমাণকে মাটির বুনট বলে।
- এটি একটি মৃত্তিকার প্রধান ভৌত ধর্ম।
- বুনটের উপর মৃত্তিকার অনেক ভৌত গুণাবলী নির্ভর করে।
- মৃত্তিকায় বালি, পলি ও কর্দম কণার পারস্পারিক অনুপাত বা শতকরা হার হলো মাটির বুনট।

⇒ মাটির উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য বুনট সম্পর্কে পরিস্কার ধারণা থাকা প্রয়োজন। যেমন, যে মাটি অধিক পলিকণা ধরে রাখে তা শস্য চাষের জন্য উত্তম কারণ পলিমাটি সহজলভ্য পানি ও পুষ্টি উপাদান ধারনের জন্য উপযুক্ত। সুতরাং সেচ পানি নিস্কাশন, শস্য নির্বাচন ইত্যাদি শস্য উৎপাদনে ব্যবহৃত ব্যবস্থাপনা মৃত্তিকার বুনটের উপর নির্ভর করে।

• দোআঁশ মাটি:
- এ ধরনের মাটিতে বালি, পলি ও কর্দম কণার অনুপাত যথাক্রমে ৪০:৪০:২০।
- পানি পরিশোষণ ও ধারণ ক্ষমতা কৃষি কাজের জন্য বিশেষ উপযোগী বলে দোয়াশ মাটি চাষাবাদের জন্য আদর্শ মাটি বলে বিবেচিত।
- প্রায় সব ধরনের ফসলই এ মাটিতে ফলে।
- এ ধরনের জমিতে প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে সেচ প্রদান করতে হয়।

⇒ দোআঁশ মাটি বৈশিষ্ট্য:
- দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে।
- এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী।
- চাষ ব্যবস্থাপনায় পুকুর তৈরির জন্য দোঁআশ মাটি সবচেয়ে ভাল।
- চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।

উৎস: i) কৃষি শিক্ষা ১মপত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) NATP-2 ওয়েবসাইট।
১১.
প্রশিক্ষণে মূলত নিম্নের কোন বিষয়টি গুরুত্ব দেওয়া হয়?
  1. বিষয়ভিত্তিক জ্ঞান
  2. দক্ষতার উন্নয়ন
  3. দৃষ্টিভঙ্গির উপর
  4. খামার ভ্রমণের উপর
সঠিক উত্তর:
দক্ষতার উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
দক্ষতার উন্নয়ন
ব্যাখ্যা
প্রশিক্ষণে মূলত দক্ষতার উন্নয়ন গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ:

- একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম উপায় হলো সুষম মানবসম্পদ উন্নয়ন।
- আর মানবসম্পদ উন্নয়নের অন্যতম উপায় হলো প্রশিক্ষণ।
- যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানবসম্পদকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।

⇒ কর্মীদের পেশাগত দক্ষতা, জ্ঞান, ও সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
- প্রশিক্ষণ ও উন্নয়ন একটি পরস্পর সম্পর্কিত বিষয় এবং একটি অন্যটির পরিপূরক।
- সাধারণত, প্রশিক্ষণ কর্মী ও নির্বাহীর দক্ষতার মান উন্নয়নে ভূমিকা রাখে।
- প্রশিক্ষিত হলে কর্মী উন্নত হয়, আবার কর্মী উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রয়োজন।
- কর্মীদের কার্য সম্পাদন জ্ঞান, দক্ষতা, কৌশল বৃদ্ধির জন্যই মূলত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
- প্রশিক্ষণের ফলে কর্মি আরো দক্ষ ও পারদর্শী হয়ে উঠে।

উৎস: প্রশিক্ষণ ও উন্নয়ন, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
As you will see from my CV ______, I am currently working as a waiter.
  1. attached
  2. endorsed
  3. included
  4. attested
সঠিক উত্তর:
attached
উত্তর
সঠিক উত্তর:
attached
ব্যাখ্যা
• Complete Sentence: As you will see from my CV attached, I am currently working as a waiter.
- Bangla Meaning:সংযুক্ত সিভি থেকে আপনি বুঝতে পারবেন, আমি এখন ওয়েটার হিসেবে কাজ করছি।

• অপশন আলোচনা:
• Attached:
- অর্থ: সংযুক্ত।
- এখানে "attached" একটি past participle form যা adjective হিসেবে CV কে বর্ণনা করছে। ইংরেজিতে যখন কোনো নথি, ফাইল বা প্রমাণপত্রের সাথে কিছু সংযুক্ত করা হয়, তখন attached শব্দটি ব্যবহার করা হয়।

উদাহরণ:
- The documents attached are important.
- Please find the invoice attached.

• Endorsed:
- অর্থ: অনুমোদিত, সমর্থিত।
- ব্যবহৃত হয় যখন কেউ লিখিতভাবে কোনো কিছু অনুমোদন করে।
- যেমন: "The cheque is endorsed by the manager."
- এটি এখানে প্রযোজ্য নয় কারণ CV সাধারণত endorsed হয় না।

• Included:
- অর্থ: অন্তর্ভুক্ত।
- যদিও "included" ব্যবহার করা যেত, তবে "CV included" বললে শব্দটি awkward শোনায়। ইংরেজিতে "attached" বেশি প্রচলিত, বিশেষ করে ইমেইল বা আবেদনপত্রের প্রেক্ষাপটে।

• Attested:
- অর্থ: সত্যায়িত, প্রত্যয়ন করা।
- Attested বলতে বোঝায় কোনো কপি বা নথি কোনো অথরিটি দ্বারা সত্যায়িত করা হয়েছে।
- যেমন: "Attested copy of the certificate."
- এখানে এটি প্রাসঙ্গিক নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
  1. হুমায়ুন কবির
  2. আবুল ফজল
  3. ইমদাদুল হক
  4. আবু ইসহাক
সঠিক উত্তর:
হুমায়ুন কবির
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ুন কবির
ব্যাখ্যা
"নদী ও নারী" উপন্যাস:
- 'নদী ও নারী' হুমায়ুন কবিরের একমাত্র উপন্যাস। উপন্যাসটি প্রথম তিনি রচনা করেন ইংরেজিতে Men and Rivers নামে। এটি প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এর সাত বছর পর প্রকাশিত হয় বাংলা উপন্যাসটি (১৯৫২ সালে)।

- 'নদী ও নারী' একসময়ের পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের পদ্মাবিধৌত ফরিদপুর অঞ্চলের ভূমিহীন কৃষিশ্রমজীবী বাঙালি মুসলমানের জীবনচিত্র। বাংলাদেশের বাঙালি মুসলমানের সমাজইতিহাসে উপন্যাসটি মাইলফলক হয়ে থাকবে।

- এই উপন্যাসে আমরা দেখি নদী ও নারী জীবনকে কতটা গভীরভাবে আলোড়িত করে। উপন্যাসের চরিত্রগুলোর মধ্য দিয়ে লেখক বাঙালি মুসলমানের সমাজ, সংস্কৃতি ও জীবনের ভেতর-বাহিরকে চমৎকার নৈপুণ্যে তুলে ধরেছেন। মানুষের জীবন যে শেষপর্যন্ত সার্বক্ষণিক যুদ্ধেরই জীবন এই সত্যই পদ্মার চরাঞ্চলের মানুষের মধ্য দিয়ে লেখক রূপায়িত করেছেন।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ-
উপন্যাসটিতে আমরা দেখি উপন্যাসের চরিত্র নজুমিয়ারা প্রথম রহিমপুরে, তারপর রহিমপুর পদ্মাগর্ভে বিলীন হলে তারা বিয়ান চরে আবাস স্থাপন করে। কিন্তু প্রকৃতি বা জীবনের কাছে হার মানে না। হার না মানা মানুষদেরই গল্প নদী ও নারী। এখানে পুরুষ চরিত্রেরা যেমন প্রাণবান, তেমনি জীবন্ত নারী চরিত্রগুলোও। উপন্যাসে দেখা যায় প্রধান দুই চরিত্র নজুমিয়া ও আসগর মিয়ার জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে পদ্মানদী ও আমিনা। নজু ও আসগর এখানে পদ্মাতীরবর্তী সকল মানুষের জীবনধারার প্রতিনিধি। আর আমিনা সেই নারী যাকে ছাড়া জীবন নীরস মরুময় অর্থহীন। নজুমিয়া ও মালেকের শূন্য হৃদয়ের হাহাকার তারই প্রমাণ। বেগম আকতার কামাল যথার্থই বলেছেন, “নদী ও নারী আজ ক্লাসিক পর্যায়ে উপনীত।”

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- রহিম,
- নজুমিয়া,
- আসগর মিয়া,
- আমিনা,
- আয়েষা,
- কুলসুম,
- গোলাপি,
- মালেক,
- নুরু প্রমুখ

উৎস: "নদী ও নারী" উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
  1. যুক্তরাজ্যে
  2. আমেরিকায়
  3. গ্রিসে
  4. প্যারিসে
সঠিক উত্তর:
গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
গ্রিসে
ব্যাখ্যা
গণতন্ত্র সর্বপ্রথম প্রাচীন গ্রিসের এথেন্স শহরে প্রচলিত হয়।

গণতন্ত্রের সূচনা:

- ‘গণতন্ত্র’ পরিভাষাটি ইংরেজি ‘Democracy’ থেকে এসেছে। গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- সরকার বা শাসনব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয়, তখন তাকে গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলা হয়।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- এখানে সোলন এবং ক্লিসথেনিস নামক দুই রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- এ জন্য ক্লিসথেনিসকে আখ্যায়িত করা হয় ‘অ্যাথেনিয়ান গণতন্ত্রের জনক’।

উল্লেখ্য,
- গণতন্ত্র হল একটি সরকার ব্যবস্থা যেখানে আইন, নেতৃত্ব, নীতি এবং রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রণয়ন করতে জনগণ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
- গণতন্ত্র হল এমন একটি সমাজ যেখানে নাগরিকরা সার্বভৌম এবং সরকারকে নিয়ন্ত্রণ করে।
- সাবেক মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এর মতে, “Democracy is the government of the people, by the people, for the people.”। ‘‘গণতন্ত্র হল জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার।’’

উৎস: Britannica.
১৫.
গোলআলু কোন পুষ্টি উপাদানের ঘাটতির জন্য স্পর্শকাতর?
  1. নাইট্রোজেন
  2. পটাশিয়াম
  3. বোরন
  4. দস্তা
সঠিক উত্তর:
বোরন
উত্তর
সঠিক উত্তর:
বোরন
ব্যাখ্যা

আলু বোরন নামের পুষ্টি উপাদানের ঘাটতির জন্য সংবেদনশীল।
বোরনের ঘাটতি আলুর কন্দের বৃদ্ধি ও গুণগত মানের উপর বিরূপ প্রভাব ফেলে। বোরনের অভাবে আলুর কন্দে ফাটল দেখা দিতে পারে, কন্দের আকৃতি অস্বাভাবিক হতে পারে এবং অভ্যন্তরীণভাবে বাদামী দাগ (brown heart) সৃষ্টি হতে পারে। বাকী অপশনগুলো (নাইট্রোজেন, পটাশিয়াম, দস্তা) ঘাটতি হলে আলুতে বিভিন্ন সমস্যা দেখা যায়—যেমন নাইট্রোজেনে পাতার হলদে হওয়া, পটাশিয়ামে প্রান্তিক ক্লোরোসিস কিন্তু আলুর মধ্যে বিশেষভাবে ক্ষতিকর ও স্পর্শকাতর প্রভাব তৈরি করে বোরনের ঘাটতি।


গোলআলু:
- গোলআলু যা সাধারণত আলু নামেই পরিচিত।
- আলু'র বৈজ্ঞানিক নাম Solanum tuberosum।
- গোলআলু বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি এবং অর্থকরী ফসল।
- এটি একটি কন্দ (tuber) যা গাছের রূপান্তরিত কান্ড থেকে উৎপন্ন হয়।
- বাংলাদেশের সর্বত্রই কম বেশি আলুর চাষ হয়।
- আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার।
- আলুতে কার্বোহাইড্রেট (স্টার্চ), প্রোটিন, ভিটামিন সি, পটাসিয়াম, এবং কিছু মাত্রায় ফাইবার, ভিটামিন বি৬ ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে।
- আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। আলু'র বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো খাবার আঁশ, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন আছে। প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা আছে ১৯ গ্রাম, খাবার আঁশ ২.২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম, খনিজ লবণ ০.৫২ গ্রাম যার মধ্যে পটাশিয়াম লবণই ০.৪২ গ্রাম, এবং ভিটামিন ০.০২ গ্রাম।
- বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি আলু চাষের জন্য উত্তম।

⇒ সার প্রয়োগ পদ্ধতি:
- গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম ও জিঙ্ক সালফেট (প্রয়োজন বোধে) রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে৷ বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর অর্থাৎ দ্বিতীয় বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে৷ অম্লীয় বেলে মাটির জন্য ৮০-১০০ কেজি/হেক্টর ম্যাগনেসিয়াম সালফেট এবং বেলে মাটির জন্য বোরন ৮-১০ কেজি/হেক্টর প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়৷

আলুর নাইট্রোজেন সারের ঘাটতি

লক্ষণঃ
নাইট্রোজেন ঘাটতি হলে আলুর পুরাতন পাতার শিরার মধ্যবর্তী অংশ হলুদ হয়ে যায়। পাতা কিনারা থেকে শুকাতে শুরু করে আস্তে আস্তে কেন্দ্রের দিকে অগ্রসর হয় ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস (এআইএস) ওয়েবসাইট।

১৬.
'এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর।' কে লিখেছেন?
  1. চন্ডীদাস
  2. বিদ্যাপতি
  3. জ্ঞানদাস
  4. বড়ু চন্ডীদাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
• ‘এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।।' - পঙ্‌ক্তিটি মিথিলার কবি বিদ্যাপতি রচিত "বর্ষাবিরহের" একটি পদ।

বিদ্যাপতি:
- বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- বাঙালী কবি না হয়েও বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
- তিনি মাতৃভাষা মৈথিলি ছাড়াও সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।
- কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১৭.
'বক্তব্য' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √বিক্+তব্য
  2. √বিক্ত+অব্য
  3. √বিক্ত+ব্য
  4. √বিচ্+তব্য
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

'বক্তব্য'- এর সঠিক প্রকৃতি প্রত্যয় - √ বচ্‌ + তব্য।
এখানে,
- '√ বচ' সংস্কৃত ক্রিয়াপ্রকৃতি এবং 'তব্য' সংস্কৃত কৃৎ প্রত্যয়।

- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি।

- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
- যেমন- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়)= চলন (বিশেষ্য পদ)।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮.
গমের কোন জাতটি ব্লাষ্ট প্রতিরোধী?
  1. বারিগম ২৫
  2. বারিগম ২৭
  3. বারিগম ৩৩
  4. বারিগম ৩০
সঠিক উত্তর:
বারিগম ৩৩
উত্তর
সঠিক উত্তর:
বারিগম ৩৩
ব্যাখ্যা
ব্লাস্ট-প্রতিরোধী গমের জাত:
- ব্লাস্ট-প্রতিরোধী গমের জাত বারিগম ৩৩।

⇒ ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)। 
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ব্লাস্ট রোগপ্রতিরোধী গমের একটি জাত উদ্ভাবন করে।
- ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড ব্লাস্ট রোগপ্রতিরোধী জাত হিসেবে ‘বারি গম-৩৩’ নামে জাতটিকে অনুমোদন দেয়।
- এই জাত ৯০ থেকে ৯৫ শতাংশ ব্লাস্ট রোগ প্রতিরোধে সক্ষম।

উৎস: প্রথম আলো।
১৯.
ChatGPT এর GPT এর পূর্ণরূপ?
  1. Generative Protocol Trend
  2. Generative Pre-Trained Transformer
  3. Generated Protocol Transformation
  4. Generation Penetrated Transformation
সঠিক উত্তর:
Generative Pre-Trained Transformer
উত্তর
সঠিক উত্তর:
Generative Pre-Trained Transformer
ব্যাখ্যা
ChatGPT:
- ChatGPT-এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer.

⇒ চ্যাটজিপিটি (ChatGPT) হলো OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট।
- এটি GPT (Generative Pre-trained Transformer) নামক একটি মডেলের উপর ভিত্তি করে কাজ করে, যা ব্যাপক পরিমাণে টেক্সট ডেটা থেকে প্রশিক্ষিত হয়েছে।
- এর মাধ্যমে, চ্যাটজিপিটি মানুষের সঙ্গে প্রাকৃতিক ভাষায় যোগাযোগ করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর, আলোচনা, লেখা তৈরি এবং আরও অনেক কিছু করতে পারে।

⇒ চ্যাটজিপিটি প্রথম চালু হয় ২০২২ সালের নভেম্বরে।
- OpenAI এর তৈরি GPT-3.5 মডেলের উপর ভিত্তি করে এটি প্রথম public beta হিসেবে রিলিজ করা হয়।
- পরে, ২০২৩ সালের মার্চে চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-4 চালু হয়, যা আরও উন্নত এবং শক্তিশালী।

⇒ চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা এবং OpenAI-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন স্যাম অল্টম্যান (Sam Altman)।
- তিনি OpenAI-র CEO হিসেবে ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: i) OpenAI.
ii) TechTarget.
২০.
নিম্নের কোনটি গ্রীষ্মকালীন ফুল?
  1. স্যালভিয়া
  2. পপি
  3. জিনিয়া
  4. ডায়ান্থাস
সঠিক উত্তর:
জিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
জিনিয়া
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন ফুল - জিনিয়া।

গ্রীষ্মকালীন ফুল:

- বাংলা বারো মাসের ছয় ঋতুর মধ্যে অন্যতম প্রধান ও প্রথম ঋতু গ্রীষ্মকাল।
- বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। 
- গ্রীষ্মকালীন ফুল" বলতে মূলত গ্রীষ্মকালে ফোটে এমন ফুলকে বোঝায়। 

⇒ বাংলাদেশে গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুল ফোটে।
- এর মধ্যে কৃষ্ণচূড়া, শিমুল, জারুল, জিনিয়া, অর্জুন, ইপিল, কনকচূড়া, করঞ্জা, কামিনী, ক্যাজুপুট, গাব, জারুল, জ্যাকারান্ডা, তেলসুর, দেবদারু, নাগকেশর, নাগেশ্বর, নিম, পরশপিপুল, পলকজুঁই, পাদাউক, পারুল, পালাম, বনআসরা, বরুণ, বাওবাব, বেরিয়া, মাকড়িশাল, মিনজিরি, মুচকুন্দ, মেহগনি, রক্তন, সোনালু, স্বর্ণচাঁপা অন্যতম।

অন্যদিকে,
- সালভিয়া, পপি, ডায়ান্থাস শীত মৌসুমের ফুল। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২১.
'বদমেজাজী' শব্দের 'বদ' কোন ধরনের উপসর্গ?
  1. বাংলা
  2. আরবি
  3. ফারসি
  4. উর্দু
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• 'বদনাম' শব্দে 'বদ' 'ফারসি' ভাষার উপসর্গ। 

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
প্রত্যায়িত ধান বীজ উৎপাদনের আইসোলেশন দূরত্ব কত মিটার?
  1. ১ মিটার
  2. ২ মিটার
  3. ৩ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩ মিটার
ব্যাখ্যা
প্রত্যায়িত ধান বীজ উৎপাদনের আইসোলেশন:
- প্রত্যায়িত ধান বীজ উৎপাদনের জন্য আইসোলেশন দূরত্ব সাধারণত ৩ মিটার রাখা হয়।

⇒ বীজ উৎপাদনের ক্ষেত্রে বীজ নির্বাচন করা থেকে শুরু করে বীজ সংগ্রহ এবং সংগ্রহোত্তর সকল পর্যায়ে বিশেষ যত্ন এবং সতর্কতা অবলম্বন করতে হয়।
- অধিক জাত বৃদ্ধি পাওয়াতে কৃষকগণ পাশাপাশি জমিতে বহু সংখ্যক জাতের ধান আবাদ করেন, ফলে ক্রসিং ওভারের ফলে জাতগুলি তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে পারছে না।
- বীজের মানের সঙ্গে কৃষকের ভাগ্য জড়িত, সে কারণে বীজ উৎপাদনের প্রতিটি ধাপ যথাযথভাবে মেনে চলতে হবে।
- প্রত্যায়িত বীজ উৎপাদনের জন্য আমাদেরকে যে বিষয়গুলি বিশেষভাবে অনুসরণ করতে হবে তা নিম্নে বর্ণনা করা হলোঃ

⇒ পৃথকীকরণ দুরত্ব অনুসরণ:
- এটি জাত ঠিক রাখার জন্য একটি জরুরী বিষয়।
- অধিক জাত বৃদ্ধি পাওয়াতে কৃষকগণ পাশাপাশি জমিতে বহু সংখ্যক জাতের ধান আবাদ করেছেন, ক্রসিং ওভারের ফলে জাতগুলি তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে পারছে না।
- তাই বীজ উৎপাদনের ক্ষেত্রে জাত এবং ফসল ভিত্তিক মাঠমান অনুযায়ী নির্ধারিত পৃথকীককরণ দূরত্ব মেনে চলতে হবে।
- প্রত্যায়িত ধান বীজ উৎপাদনের জন্য আইসোলেশন দূরত্ব সাধারণত ৩ মিটার রাখা হয়।




উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী।
২৩.
নিচের কোনটি নিত্য সমাস?
  1. ভালমন্দ
  2. দেশান্তর
  3. বেয়াদব
  4. পঞ্চনদ
সঠিক উত্তর:
দেশান্তর
উত্তর
সঠিক উত্তর:
দেশান্তর
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।

যেমন:
অন্য গ্রাম = গ্রামান্তর,
কেবল দর্শন = দর্শনমাত্র,
অন্য গৃহ = গৃহান্তর,
অন্য দেশ = দেশান্তর,
তুমি আমি ও সে = আমরা,
দুই এবং নব্বই = বিরানব্বই।

অন্যদিকে, 
- ভাল ও মন্দ = ভালমন্দ; দ্বন্দ্ব সমাস। 
- নঞ্ আদব = বেয়াদব; নঞ্ তৎপুরুষ সমাস।
- পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ; দ্বিগু সমাস বলে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ);  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
WRI কি?
  1. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
  2. বন সম্পর্কিত প্রতিষ্ঠান
  3. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
  4. জাতিসংঘের পরিবেশ দূষনের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী
সঠিক উত্তর:
প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
ব্যাখ্যা
WRI (World Resources Institute) হলো একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা, যা প্রকৃতি, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কাজ করে। এটি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ, এবং পরিবেশগত নীতি গঠনের উপর গবেষণা ও সমাধান প্রদান করে।

World Resources Institute:
- World Resources Institute (WRI) একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান যা পরিবেশ, অর্থনৈতিক সুযোগ এবং মানব কল্যাণের সংযোগস্থলে কাজ করে।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

⇒ World Resources Institute (WRI)-এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।

⇒ WRI ছয়টি মূল ক্ষেত্রে কাজ করে:
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি ও কৌশল উন্নয়ন।
- পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার।
- খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন।
- বন সংরক্ষণ ও পুনরুদ্ধার।
- জল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- টেকসই ও বাসযোগ্য শহর গঠনে সহায়তা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
২৫.
The experts were looking for the clues to determine ______ the fire started.
  1. what
  2. that
  3. how
  4. who
সঠিক উত্তর:
how
উত্তর
সঠিক উত্তর:
how
ব্যাখ্যা
• Complete Sentence: The experts were looking for the clues to determine how the fire started.
- Bangla Meaning: আগুনের সূত্র খুঁজে বের করতে বিশেষজ্ঞরা কাজ করছিলেন।

- "Determine" verb-এর পরে যখন "কীভাবে," "কেন," "কখন" ইত্যাদি বোঝানোর প্রয়োজন হয়, তখন Wh-word + clause বসে।
- এখানে "how the fire started" একটি Indirect Question Clause, যা "determine"-এর object হিসেবে এসেছে।

• অপশন আলোচনা:
what = কী → বসে যখন নির্দিষ্ট বিষয় বা বস্তু বোঝানো হয়। যেমন: determine what caused the fire.

that = এটি conjunction বা pronoun, এখানে বসবে না।

how = কীভাবে → উপযুক্ত, কারণ পদ্ধতি বা উপায় জানতে চাওয়া হচ্ছে।

who = কে → ব্যক্তি বোঝাতে।
২৬.
কোনটি উদ্ভিদের হাইপার প্লাষ্টিক লক্ষণ?
  1. ক্যাংকার (Canker)
  2. ব্লচিং (Blotching)
  3. রোজেটিং (Rosetting)
  4. স্ক্যাব (Scab)
সঠিক উত্তর:
স্ক্যাব (Scab)
উত্তর
সঠিক উত্তর:
স্ক্যাব (Scab)
ব্যাখ্যা
উদ্ভিদের হাইপারপ্লাস্টিক (Hyperplastic) লক্ষণ হলো স্ক্যাব (Scab)।

হাইপারপ্লাস্টিক লক্ষণ (Hyperplastic symptom):
- অস্বাভাবিক কোষ বিভক্তির ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অথবা কোষের আকার অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে গাছের বিভিন্ন অংশ ফুলে ওঠাকে হাইপারপ্লাস্টিক লক্ষণ বলে।
- এখানে কয়েকটি হাইপারপ্লাস্টিক লক্ষণের বর্ণনা দেয়া হয়েছে।

• স্ক্যাব (Scab): এ রোগে গাছের ত্বক ফেটে মামড়ি পড়ার মতো হয়ে খসখসে হয়। যথা-Streptomyces জনিত আলুর পাউডারী স্ক্যাব রোগ।

• শিকড় গিঁট (Witches broom): আক্রান্ত অংশ গলের ন্যায় ফুলে ওঠে বা স্ফীত হয়। তবে এখানে কোষের দ্রুত বিভক্তির ফলে ফুলে ওঠে না, আক্রান্ত কোষটিই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে স্ফীত হয়ে গল সৃষ্টি করে। যথা- Meloidogyne নামক কৃমির আক্রমণে অনেক গাছের শিকড়ে এ ধরনের লক্ষণ সৃষ্টি হয়। 

• উইচেস ব্রম বা ডাইনির ঝাঁটা: এ রোগে কান্ডের আগায় ঘন ঘন উর্দ্ধমুখী শাখা উৎপন্ন হয়ে ঝাঁটার আকার ধারণ করে। এসব শাখার গায়ে ছোট ছোট স্ফীত ধরনের পাতাও থাকতে পারে। আম গাছে এ ধরনের লক্ষণ হতে দেখা যায়।

• ফ্যাসিয়েশন: পাশাপাশি অঙ্গসমূহ একত্রে বৃদ্ধি পেয়ে চ্যাপটা আকার ধারণ করাকে ফ্যাসিয়েশন বলে। যথা- মাইকোপ্লাজমাজনিত কলাগাছের গুচ্ছ মাথা রোগ।

• পাতা গুটানো: অনেক সময় পাতার উপর তলের তুলনায় নিচের তলের বৃদ্ধি বেশি হওয়ায় পাতা কিনারা বরাবর উপরের দিকে গুটিয়ে যায়। পাতার এ ধরনের গুটিয়ে যাওয়া লক্ষণকে লিফরোল বলে। যথা- টমেটো গাছের লিফরোল রোগ। 

উৎস: ফসলের পোকামাকড় ও ইদুর দমন, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
  1. শকুন্তলা
  2. ভদ্রার্জুন
  3. রাবণবধ
  4. শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
ব্যাখ্যা
শর্মিষ্ঠা নাটক: 
- মাইকেল মধুসূদন দত্তের নাটক- শর্মিষ্ঠা। 
- তিনি মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক। 
- এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। 
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে নাটকটি প্রকাশিত ও একই সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়। 
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র- যযাতি, দেবযানি, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ। 

অন্যদিকে,
- বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থ - শকুন্তলা।
- বাংলা ভাষায় রচিত প্রথম নাটক - ভদ্রার্জুন। ১৮৫২ সালে তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’ নাটক প্রকাশিত হয়।
- 'রাবণ বধ' রচনা করেন গঙ্গেশকুমার চট্টোপাধ্যায়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
২৮.
বাংলাদেশে ফসলের নিবিড়তা কত শতাংশ?
  1. ১৫০
  2. ১৭০
  3. ১৯০
  4. ২২০
সঠিক উত্তর:
২২০
উত্তর
সঠিক উত্তর:
২২০
ব্যাখ্যা
কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, বর্তমানে বাংলাদেশে ফসলের নিবিড়তা ২১৪%। এখানে অপশনে কাছাকাছি তথ্য হিসেবে ঘ অপশন অর্থাৎ ২২০% কে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ফসলের নিবিড়তা:
- ফসলের নিবিড়তা বলতে একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) একটি কৃষি জমিতে যতবার ফসল ফলানো হয়, তার গড় সংখ্যাকে বোঝায়।
- কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, বর্তমানে বাংলাদেশে ফসলের নিবিড়তা ২১৪%।

উল্লেখ্য,
- কৃষির নিরন্তর সম্ভাবনার দেশ বাংলাদেশ।
- ফসলের নিবিড়তা বৃদ্ধি করা এবং নতুন নতুন এলাকা চাষের আওতায় আনা কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান দুই শর্ত।
- নতুন নতুন স্বল্পমেয়াদি জাত চাষের মাধ্যমে এক ও দুই ফসলি জমি অঞ্চল বিশেষে প্রায় চার ফসলি জমিতে পরিণত করা হয়েছে ফলে দেশে বর্তমানে ফসলের নিবিড়তা ২১৪%।
- সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও তার সুষ্ঠু বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশে কৃষি খাতের সম্ভাবনাকে ফলপ্রসূ করা যাবে।

উৎস: কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।
২৯.
ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (BLB) রোগ কোন ফসলে মূলত দেখা যায়?
  1. পাট
  2. গম
  3. ভুট্টা
  4. ধান
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (BLB) রোগ:
- ধানের পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ Bacterial Leaf Blight (BLB) (Xanthomonas campestris pv. oryzae) ব্যাকটেরিয়াজনিত রোগ।
- বর্তমান আবহাওয়ার কারনে ধানের জমিতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ প্রচন্ড আকারে আক্রমন করছে ।

⇒ লক্ষণ:
- এ রোগ চারায় এবং বয়স্ক গাছে দু’ধরণের লক্ষণ সৃষ্টি হয়।
- চারা অবস্থায় একে নেতিয়ে পড়া বা চারা পচা (ক্রিসেক) বলে এবং বয়স্ক অবস্থায় একে পাতাপোড়া রোগ বলে। চারার বাইরের পাতা হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে খড়ের রঙে পরিণত হয় ফলে নতুন পাতা ও তেমনি ভাবে শুকিয়ে যায় এবং চারা নেতিয়ে পড়ে। চারার গোড়ায় হাত দ্বারা চাপ দিলে পুঁজের মত দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয়।
- বয়স্ক গাছে প্রথমে পাতার কিনারায় এবং আগায় ছোট ছোট জলছাপের মতো দাগ দেখা যায়। এ দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পাতার দু’প্রান্ত দিয়ে নিচের বা ভিতরের দিকে অগ্রসর হয় আক্রান্ত অংশ বিবর্ণ হতে থাকে ও ধূসর বাদামী বর্ণে পরিণত হয় যা ঝলসানো বা পাতা পোড়া বলে মনে হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩০.
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
  1. তিস্তা ব্যারেজ প্রকল্প
  2. কর্ণফুলি সেচ প্রকল্প
  3. মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
  4. ডিএনডি প্রকল্প
সঠিক উত্তর:
তিস্তা ব্যারেজ প্রকল্প
উত্তর
সঠিক উত্তর:
তিস্তা ব্যারেজ প্রকল্প
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো ⇒ তিস্তা সেচ প্রকল্প, যা তিস্তা ব্যারেজ নামেও পরিচিত।

তিস্তা সেচ প্রকল্প:
- তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প।
- নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে ১ কিঃমিঃ দূরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত।
- এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে।
- এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে।
- সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

⇒ উত্তরাঞ্চল খরাপিড়িত এলাকা হওয়ায় তৎকালিন বৃটিশ আমলে ১৯৩৭ সালে তিস্তা ব্যারেজ নিমার্ণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- তবে এর মুল পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৫৩ সালে পাকিস্তান আমলে।
- ১৯৫৭ সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিলতার কারণে তা সম্ভব হয়নি।
- পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় ২,৫০০কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজসহ সেচ যোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৯০ খ্রিস্টাব্দে।
- ২০১৬ সালে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।

⇒ ব্যারেজের দৈর্ঘ্য ৬১৫ মিটার, গেট ৪৪ টি।
- ক্যানেল হেড রেগুলেটর ১১০ মিটার দীর্ঘ, গেট ৮ টি। সর্বমোট গেট ৫২ টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩১.
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. হিন্দি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• ‘আনারস’ শব্দটি 'পর্তুগিজ' ভাষা হতে এসেছে।

আরো কিছু পর্তুগিজ শব্দ:
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেয়ারা, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
We often hear her ______ at concerts.
  1. singing
  2. sing
  3. to sing
  4. has sung
সঠিক উত্তর:
singing
উত্তর
সঠিক উত্তর:
singing
ব্যাখ্যা

• Complete Sentence: We often hear her singing at concerts.
- এখানে, singing উত্তর হবে। কারণ, প্রায়ই কাজটি চলমান রয়েছে - বোঝানো হয়েছে।

• কিছু কিছু verb আছে, যাদের পরে infinitive (to) উহ্য থাকে,  verb এর present form বসে এবং এদের সাথে (verb+ing) এর ব্যবহারও সঠিক। 
- এই verb গুলো হচ্ছে - Feel, hear, see, watch, notice, find.
Hear, see, feel, watch, notice, find etc. + object + infinitive or -ing/ Hear or see someone/something to do something:
- We can use either the infinitive without to or the -ing form after the object of verbs such as hear, see, notice, and watch. 

• Here are some  examples demonstrating the use of bare infinitives (without "to") or gerunds (-ing form) after verbs like feel, hear, see, watch, notice, and find:
• Feel:
- I felt the earth shake. (bare infinitive)
- I felt my heart racing. (gerund)

• Hear:
- I heard him sing. (bare infinitive)
- We heard the children laughing. (gerund)

• See:
- I saw her leave the building. (bare infinitive)
- I saw them playing in the park. (gerund)

• Watch:
- They watched the sun set. (bare infinitive)
- They watched the chef cooking. (gerund)

• Notice:
- Did you notice him arrive? (bare infinitive)
- I noticed her smiling at me. (gerund)

• Find:
- We found the key lying on the floor. (gerund)
- I found myself agree with her. (bare infinitive)

৩৩.
'সৌম্য' এর বিপরীত শব্দ-
  1. শান্ত
  2. উগ্র
  3. কঠিন
  4. উদ্ধত
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
অনুরক্ত - বিরক্ত।
অনুমেয় - অননুমেয়।
দরদি - নির্দয়।
উদ্ধত - বিনীত।
ঔদ্ধত্য - বিনয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
পাটের বিছা পোকা শুককীট বা কীড়া অবস্থায় কয়দিন থাকে?
  1. ৫-৭ দিন
  2. ১০-১২ দিন
  3. ১৮-২১ দিন
  4. ৭-১০ দিন
সঠিক উত্তর:
১৮-২১ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৮-২১ দিন
ব্যাখ্যা
পাটের বিছা পোকা শুককীট বা কীড়া অবস্থায় ১৮-২১ দিন থাকে।

পাটের বিছাপোকা (Jute hairy caterpillar):

- পাটের অনিষ্টকারী পোকাগুলোর মধ্যে এটি অন্যতম।
- এটি শুয়া পোকা নামেও পরিচিত।
- কোনো কোনো অঞ্চলে এ পোকাকে "ছেংগা" নামেও অভিহিত করা হয়।
- এটি একটি বহুভোজী পতঙ্গ।

⇒ বিছা পোকার স্ত্রী মথ পাটের পাতার উল্টো দিকে গাদা করে ডিম পাড়ে।
- ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর প্রায় ৬-৭দিন পর্যন্ত বাচ্চা গুলো পাতার উল্টো দিকে দলবদ্ধভাবে থাকে।
- দলবদ্ধভাবে থাকা অবস্থায় কীড়াগুলো পাতার উল্টো পিঠের সবুজ অংশ (ক্লোরোফিল) খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মত করে ফেলে।
- এ অবস্থায় আক্রান্ত পাতাগুলো দূর থেকে সহজে চেনা যায়। বড় হওয়ার সাথে সাথে এরা সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং পুরো পাতা খেয়ে ফসলের ব্যপক ক্ষতি সাধন করতে পারে।
- এদের গায়ে অসংখ্য শুয়ো গুচ্ছাকারে সাজানো থাকে।
- কীড়া অবস্থায় ১৮-২০দিন স্থায়ী থাকে।
- পাটে বিছা পোকার জীবন চক্র পাঁচ সপ্তাহের কম/বেশী স্থায়ী হয়।
- পাট মৌসুমে এ পোকার অন্তত: তিনটি বংশ চক্র দেখা যায়।
- পোকা প্রায় সর্বভূক্ত, পাট ছাড়াও এরা রবি মৌসুমে সরিষা, তুলা, বাদাম, বাঁধাকপি, ফুলকপি, মূলা, মটর, সয়াবিন ও অন্যান্য সীম জাতীয় ফসলের ক্ষতি করে।

⇒ ক্ষতির ধরন:
- এ পোকার কীড়া পাটগাছের চারা অবস্থা থেকে শুরু করে আগষ্ট মসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাতার ক্ষতি সাধন করে।
- ডিম ফুটে বের হবার পর কীড়াগুলো ৫-৬ দিন পর্যন্ত একটি পাতায় দলবদ্ধ ভাবে থাকে।
- এ অবস্থায় এরা পাতার সবুজ অংশ খেয়ে পাতাটিকে পাতলা পর্দার মত করে ফেলে।
- তারপর কীড়াগুলো সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে এবং পাতা খেতে শুরু করে।
- আক্রমণ তীব্র হলে এরা গাছের ডগা পর্যন্ত খেয়ে ফেলে।
 বিছা পোকার আক্রমণে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন কম হয়।
- এ পোকার আক্রমণে প্রতি হেক্টরে ১৮৫-৬৫০ কেজি পর্যন্ত ফলন কম হতে পারে।

উৎস: i) ফসলের পোকামাকড় ও ইদুর দমন, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
৩৫.
ভালো সাইলেজের রং কিরূপ হবে?
  1. সবুজ কালো
  2. হলুদ
  3. সবুজ লালচে
  4. সবুজ হলদে
সঠিক উত্তর:
সবুজ হলদে
উত্তর
সঠিক উত্তর:
সবুজ হলদে
ব্যাখ্যা
ভালো সাইলেজ:
- সাইলেজ মূলত সবুজ ঘাস সংরক্ষণ করার একটি পদ্ধতি।
- বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সবুজ ঘাসের পুষ্টি উপাদান সঠিক রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকে সাইলেজ বলা হয়।

⇒ সাইলেজের উপকারিতা:
- সাইলেজ পুষ্টিকর একটি গোখাদ্য প্রস্তুত প্রক্রিয়া যার বহুবিধ উপকারিতা রয়েছে।
- ভালভাবে পচন করা হলে সাইলেজের শর্করা খাবারকে পরিপাকযোগ্য এসিডে পরিণত, যা গরুর খাদ্যের রূপার এবং পুষ্টিগুণ বাড়িয়ে দেয়।
- পাশাপাশি সাইলেজে ব্যবহৃত সকল পুষ্টি উপাদান খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে।
- প্রাকৃতিক ভাবে চরে যাওয়া ঘাসের চেয়ে অনেক বেশি খাদ্য উপাদান পাওয়া যায়।
- এতে শক্তির অপচয় অনেক কম হবে। দুগ্ধবতী গাভীর শারীরিক এবং দুধ উৎপাদনের প্রয়োজনে প্রচুর পরিমাণে শক্তি, আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োজন।
- ভাল মানসম্পন্ন সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি, প্রোটিন, ভিটামিন, ফাইবার রয়েছে যা গাভীর দুধ উৎপাদন অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।
- সাইলেজ প্রক্রিয়ায় ঘাস ১২ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়।

⇒ ভাল সাইলেজের বৈশিষ্ট্য:
১. সাইলেজের রং হলুদাভ সবুজ।
২. গন্ধ-আচারের ন্যায় অম্ল সুগন্ধ। 
৩. পিএইচ ৩.৫-৪.৫। 

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
ii) প্রাণিসম্পদ অধিদপ্তর ওয়েবসাইট।
৩৬.
কিউরিং এর উদ্দেশ্য কি?
  1. মাটির তাপ দূরীকরণ
  2. বীজ বাছাইকরণ
  3. ক্ষতস্থান শুকানো
  4. জীবানুমুক্তকরণ
সঠিক উত্তর:
ক্ষতস্থান শুকানো
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতস্থান শুকানো
ব্যাখ্যা
কিউরিং:
- খাদ্যদ্রব্যকে খাবার লবণ বা এর নির্দিষ্টি ঘনমাত্রার দ্রবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়াকে কিউরিং বলা হয়।
- কিউরিং এর উদ্দেশ্য ক্ষতস্থান শুকানো।

⇒ ফেটে যাওয়া বা আঘাতপ্রাপ্ত কন্দজাতীয় মশলা ও সবজির ক্ষত স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে কিউরিং বলে।
- শাকসবজি জমি থেকে সংগ্রহ করার সময় কমবেশি আঘাতপ্রাপ্ত হয়।
- এসব ক্ষতস্থান থেকে পানি বেরিয়ে বা জীবাণু প্রবেশ করে শাকসবজি পচে যেতে পারে।
- তাই ফসল সংগ্রহের পর বাতাস চলাচল করতে পারে (আপেক্ষিক আর্দ্রতা - ৮৫%) এমন স্থানে ২০° সেলসিয়াস তাপমাত্রায় দু-তিন দিন রেখে কিউরিং করলে শাকসবজির ক্ষতস্থান সেরে উঠে এবং সংরক্ষণকাল বেড়ে যায়।

উৎস: i) কর্মমুখী রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৩৭.
'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুন হব।'- কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
  1. চিলেকোঠার সেপাই
  2. খোয়াবনামা
  3. অলীক মানুষ
  4. আরেক ফাল্গুন
সঠিক উত্তর:
আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
আরেক ফাল্গুন
ব্যাখ্যা
'আরেক ফাল্গুন' উপন্যাস:
- বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাসটি রচনা করেন।
'আরেক ফাল্গুন' উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' - এই উপন্যাসের সংলাপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
'গণ্যমান্য' কোন সমাস?
  1. কর্মধারয়
  2. তৎপুরুষ
  3. বহুব্রিহী
  4. দ্বন্দ্ব
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
সাধারণ কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধরা সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে। সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে সাধারণ কর্মধারয় সমাসের কিছু উদাহরণ নিচে দেয়া হলো:

যেমন:
বিশেষণ + বিশেষ্য: 
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- দুঃ যে অবস্থা =  দুরবস্থা ইত্যাদি।

বিশেষণ + বিশেষণ:
- যে চালাক সেই চতুর = চালাকচতুর,
- যিনি সুস্থ তিনিই সবল = সুস্থসবল, 
- যিনি গণ্য তিনি মান্য = গণ্যমান্য ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯.
নিম্নের কোন গাছের ছাল হৃদরোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়?
  1. বট
  2. অর্জুন
  3. আমলকি
  4. নিম
সঠিক উত্তর:
অর্জুন
উত্তর
সঠিক উত্তর:
অর্জুন
ব্যাখ্যা
অর্জুন গাছ:
- অর্জুন গাছের ছাল হৃদরোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়।
- অর্জুন গাছের ছাল (Terminalia arjuna bark) একটি প্রাকৃতিক ঔষধি উপাদান হিসেবে প্রচলিত। এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন শারীরিক সমস্যার জন্য উপকারী হিসেবে বিবেচিত। অর্জুন গাছের ছাল প্রধানত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, এবং নানা ধরনের শারীরিক সমস্যা নিরাময়ে কার্যকর।

⇒ অর্জুন (Terminalia arjuna) একটি ঔষধি গাছ।
- এটি সাধারণত নদীর তীরে, জলাভূমি এলাকায় বা আর্দ্র মাটিতে জন্মায়।
- অর্জুন গাছের উচ্চতা ২০-২৫ মিটার পর্যন্ত হতে পারে এবং এর ছাল মসৃণ ও ধূসর রঙের।
- গাছটির পাতা চওড়া, লম্বাটে এবং চামড়ার মতো শক্ত।
- এই গাছের ছাল শুকিয়ে গুঁড়ো করে অর্জুন পাউডার তৈরি করা হয়।
- অর্জুন গাছের সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় এর ছাল। পরে এই ছাল কে চূর্ণ বা পাউডার করে পানিতে মিশিয়ে সেবন করা হয়। ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসায় অর্জুন গাছ খুবই কার্যকরী একটি মহা ঔষধ।

⇒ অর্জুন গাছের ঔষধি গুণাবলি
- হৃদরোগের চিকিৎসায়: অর্জুনের ছাল থেকে তৈরি ওষুধ হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি হৃদয়ের পেশিকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে সাহায্য করে।
- রক্তচাপ নিয়ন্ত্রণ: অর্জুন গাছের উপকারিতা গাছ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণে রাখে।
- অ্যান্টিঅক্সিডেন্ট: অর্জুন ছালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
- চর্মরোগ: অর্জুন গাছের ছাল বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে।

⇒ অর্জুন গাছের ছালের উপকারিতা:
- হৃদরোগের চিকিৎসা:অর্জুন গাছের ছাল হৃদযন্ত্রের পেশি শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
- এটি হার্টের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- উচ্চ রক্তচাপ কমানো:অর্জুন গাছের ছাল রক্তচাপ কমাতে সাহায্য করে, বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী।
- অ্যান্টিঅক্সিডেন্ট:অর্জুন গাছের ছালে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোষের ক্ষতি থেকে রক্ষা করে।
- চর্মরোগের চিকিৎসা:অর্জুন গাছের ছাল চর্মরোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য দ্বারা ত্বককে সুরক্ষিত রাখে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ:অর্জুন গাছের ছাল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী হতে পারে।
- শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রের সমস্যা:অর্জুন গাছের ছাল শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক।

উৎস: i) কৃষক বাজার। 
ii) Herbolife.
৪০.
'চর্যাপদ' রচনার উদ্দেশ্য ছিল -
  1. নীতি চর্চা
  2. ধর্ম চর্চা
  3. সাহিত্য চর্চা
  4. গান চর্চা
সঠিক উত্তর:
ধর্ম চর্চা
উত্তর
সঠিক উত্তর:
ধর্ম চর্চা
ব্যাখ্যা
• চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল - ধর্ম চর্চা

চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম 'চর্যাচর্যবিনিশ্চয়' বা 'চর্যাগীতিকোষ' বা 'চর্যাগীতি' বা 'চর্যাপদ'।
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ (ধর্ম চর্চা)। চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না?
  1. মানবাধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. সাংস্কৃতিক অধিকার
  4. ভৌগোলিক অধিকার
সঠিক উত্তর:
মানবাধিকার
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার
ব্যাখ্যা
মানবাধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না।

মানবাধিকার:
- মানবাধিকারের অন্তর্নিহিত বিষয় হচ্ছে 'মানুষ' ও 'অধিকার'।
- সহজভাবে 'মানবাধিকার' বলতে আমরা সেই সব অধিকারকে বুঝি যা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এবং যা তাকে পরিপূর্ণ মানুষে বিকশিত করতে সাহায্য কবে এবং যা হরণ করলে মানুষ আর মানুষ থাকে না।

⇒ মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারে না।
- মানুষের জীবন-মৃত্যু যেমন মানুষ থেকে অবিচ্ছেদ্য তেমনি তার জন্যে কতিপয় মৌলিক অধিকারও অপরিহার্য ও অবিচ্ছেদ্য।
- আজ বিশ্বব্যাপী মানবাধিকারের চেতনা জাগ্রত হচ্ছে; মানুষ আরও বেশি সক্রিয় হচ্ছে মানবাধিকার রক্ষায়।
- দেশে দেশে এখন গড়ে উঠছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার সংক্ষরণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিশন ও কমিটি। 
- তাই যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন বিশ্ব বিবেক এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে।
- ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, গবেষক, বিচারক, সরকার তথা সর্বস্তরের মানুষের জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।

উৎস: সিভিক এডুকেশন-১, বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
কৃষির বর্তমান অগ্রগতিকে নিম্নের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয়?
  1. সবুজ বিপ্লব
  2. ৪র্থ কৃষি বিপ্লব
  3. ১ম কৃষি বিপ্লব
  4. ৩য় কৃষি বিপ্লব
সঠিক উত্তর:
সবুজ বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
সবুজ বিপ্লব
ব্যাখ্যা
কৃষির বর্তমান অগ্রগতি সাধারণত "সবুজ বিপ্লব" (Green Revolution) শব্দটির মাধ্যমে প্রকাশ করা হয়।

সবুজ বিপ্লব:
- বিংশ শতাব্দীর শেষার্ধে পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চফলনশীল বীজ, সার ও সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ভুট্টা, ধান প্রভৃতির উৎপাদন অতিদ্রুত যে সাফল্য অর্জিত হয়েছে তাকে "সবুজ বিপ্লব" (Green Revolution) হিসেবে আখ্যায়িত করা হয়।
- এখানে "বিপ্লব” শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তনের অর্থে।
- এ পরিবর্তনটি এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে।
- আর "সবুজ” শব্দটি ব্যবহৃত হয়েছে উৎপাদিত শস্যের কাঁচা রং হিসেবে।
- বাস্তবে দেখা যায়, শস্য যৌবন প্রাপ্ত হলে এর নান্দনিক সবুজ রং প্রকাশ পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশে সবুজ বিপ্ল­বের সূচনা হয়েছে ষাট- এর দশকে।

উৎস: i) Britannica.
ii) BADC ওয়েবসাইট।
৪৩.
ধানের জীবনকালের স্তর ও পর্যায় কয়টি?
  1. ১০টি ও ৩টি
  2. ৩টি ও ১০টি
  3. ৪টি ও ৫টি
  4. ২টি ও ৪টি
সঠিক উত্তর:
১০টি ও ৩টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি ও ৩টি
ব্যাখ্যা
ধানের জীবনকালের স্তর ও পর্যায় যথাক্রমে ১০টি ও ৩টি। 

ধানের জীবনকালের স্তর ও পর্যায়:
- সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ধান উৎপাদনের জন্য ধান গাছের জীবনচক্রে বিভিন্ন পর্যায় ও স্তর সম্বন্ধে জানা অতীব জরুরী।
- কারণ ধান গাছের জীবনচক্রে অঙ্কুরোদগম থেকে ধান পাকা পর্যন্ত যেমন বিভিন্ন পর্যায় ও স্তর রয়েছে তেমনি ধান উৎপাদনের জন্য পরিচর্যারও তারতম্য রয়েছে।
- সার, পানি, আগাছা, পোকামাকড়, রোগজীবাণু ইত্যাদির ব্যবস্থাপনা ধান গাছের পর্যায় ও স্তর অনুসারে বিভিন্ন হয়ে থাকে।

⇒ ধান গাছের জীবনচক্রে তিনটি পর্যায়।
- এগুলোর মধ্যে আছে দৈহিক বর্ধনশীল পর্যায়, প্রজনন পর্যায় এবং ধান পাকা পর্যায়।

⇒ ধান গাছের ১০টি পর্যায়:  
১. অঙ্কুরোদগম (Germination)।
২. চারা (Seedling।
৩. রোপণ (Transplanting)।
৪. কুশি (Tillering)।
৫. কাইচ থোড় (Panicle Initiation)।
৬. থোড় (Booting)।
৭. শীষ বের হওয়া (Heading।
৮. ফুল (Flowering।
৯. দুধ অবস্থা (Milk Stage)।
১০. পরিপক্ক অবস্থা (Maturity)।

উৎস: Bangladesh Rice Knowledge Bank.
৪৪.
Antonym of the word 'belittle' is ______.
  1. dull
  2. glorify
  3. useless
  4. worthless
সঠিক উত্তর:
glorify
উত্তর
সঠিক উত্তর:
glorify
ব্যাখ্যা
• The antonym of 'Belittle' is - Glorify.

• Belittle (verb)
English Meaning: To make someone or something seem less important, less impressive, or less valuable.
Bangla Meaning: খাটো করে দেখা; তুচ্ছ বা গুরুত্বহীন মনে করা।

• অপশন আলোচনা:
ক) Dull - ভোঁতা, ম্লান; উজ্জ্বলতা বা ধার কমানো।
-  এটি 'belittle'-এর বিপরীত নয়।

খ) Glorify - মহিমান্বিত করা; বড় করে দেখানো।
 - Glorify অর্থ কাউকে বা কিছু বড় করে, প্রশংসার সাথে উপস্থাপন করা। এটি 'belittle'-এর বিপরীত অর্থ প্রকাশ করে।

গ) Useless - নিরর্থক; অকেজো।
- 'Useless' মানে যার কোনো উপকারিতা নেই, যা 'belittle'-এর বিপরীত নয়।

ঘ) Worthless - মূল্যহীন; তুচ্ছ।
- 'Worthless' নিজেই খাটো বা তুচ্ছ বোঝায়, তাই এটি বিপরীত নয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৫.
আমনধানের জন্য হেক্টর প্রতি ১৮ কেজি ফসফরাস এর প্রয়োজন হলে কত কেজি TSP সার ব্যবহার করতে হবে?
  1. ৪০ কেজি
  2. ৮০ কেজি
  3. ৭৫ কেজি
  4. ৯০ কেজি
সঠিক উত্তর:
৯০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৯০ কেজি
ব্যাখ্যা
টিএসপি সার:
- ট্রিপল সুপার ফসফেট সারই টিএসপি সার নামে পরিচিত।
- এতে সর্বাধিক পরিমাণ ফসফেট পাওয়া যায়।
- রক ফসফেট নামক খনিজ পদার্থের সঙ্গে ফসফরিক এসিডের বিক্রিয়ায় এই সার উৎপন্ন হয়।
- এতে ৪৬ শতাংশ ফসফেট, ১৩ শতাংশ ক্যালসিয়াম ও ১.৩ শতাংশ গন্ধক বিদ্যমান থাকে।
- এই সারের রং সাধারণত ধূসর থেকে গাঢ় ধূসর হয়। এতে অম্ল স্বাদযুক্ত ঝাঁজালো গন্ধ থাকে। এটি পানিতে সহজে গলে যায়। দানাদারজাতীয় এই সার আকারে ডিম্বাকৃতি বা গোলাকার হয়।

⇒ টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট)-এই দুটোই হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার।
- এই সার দুটোতে শতকরা ২০ ভাগ ফসফরাস থাকে।

• প্রয়োজনীয় টিএসপি সার:
- প্রয়োজনীয় ফসফরাস = ১৮ কেজি।
- টিএসপি সারের ১ কেজিতে ফসফরাস = ২০%।
- প্রয়োজনীয় টিএসপি সার = ১৮ ÷ ২০% = ৯০ কেজি।

সুতরাং আমন ধানের জন্য হেক্টর প্রতি ১৮ কেজি ফসফরাস সরবরাহ করতে ৯০ কেজি টিএসপি সার ব্যবহার করতে হবে।

উৎস: কৃষি বাতায়ন। [link]
৪৬.
LED এর পূর্ণরূপ কোনটি?
  1. Light-emitting Device
  2. Light-emitting Diode
  3. Light-electronic Diode
  4. Light-emitting Director.
সঠিক উত্তর:
Light-emitting Diode
উত্তর
সঠিক উত্তর:
Light-emitting Diode
ব্যাখ্যা
LED-এর পূর্ণরূপ: Light-emitting Diode.

LED:
- LED-এর পূর্ণরূপ: Light Emitting Diode.

⇒ LED হলো এমন একটি যন্ত্রাংশ যা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র বা সরঞ্জাম গুলোতে আলোক সৃষ্টিকারী উৎস হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
- এটি একটি বৈদ্যুতিক উপাদান যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- LED সস্তা ও দীর্ঘ মেয়াদি হওয়ার ফলে এটি রাস্তার আলো থেকে শুরু করে টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়।

⇒ LED-এর কার্যপ্রণালী:
- LED একটি p-n জাংশন ডায়োড।
- যখন ফরোয়ার্ড বায়াসে (Forward Bias) ভোল্টেজ প্রয়োগ করা হয়, ইলেকট্রন ও হোল একে অপরের সাথে যুক্ত হয়, তখন ফোটন (আলো কণা) নির্গত হয়।
- এই প্রক্রিয়াকে বলে Electroluminescence I

⇒ LED-এর বৈশিষ্ট্য:
- কম বিদ্যুৎ খরচে বেশি আলো দেয়।
- দীর্ঘস্থায়ী।
- ছোট ও শক্তপোক্ত।
- বহুল ব্যবহৃত: টিভি, মোবাইল, সিগনাল বাতি, ডিসপ্লে ইত্যাদিতে।

উৎস: i) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ii) Britannica.
৪৭.
গ্রীন হাউজ কি?
  1. সবুজ রংয়ের বাড়ী
  2. গাছের চারাকে তীব্র রোদ থেকে বাঁচানোর ব্যবস্থা
  3. গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা
  4. গাছের চারাকে শুধুমাত্র তীব্র ঠান্ডা থেকে বাঁচানোর ব্যবস্থা
সঠিক উত্তর:
গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা
ব্যাখ্যা
গ্রীন হাউজ:
- গ্রীন হাউজ হল এমন একটি কাঠামো, যা গাছপালা লাগানোর জন্য ব্যবহৃত হয়, যেখানে তীব্র রোদ, ঠান্ডা এবং অতিরিক্ত বাতাস থেকে গাছকে রক্ষা করা যায়।
- এটি সাধারণত কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, যা সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে দেয় কিন্তু তাপ বাইরে যেতে বাধা দেয়।

⇒ গ্রীন হাউজ কথাটা বোঝার জন্য শীত প্রধান দেশে কাঁচের ঘরে সবজি চাষের প্রক্রিয়াটি বোঝা দরকার।
- কাঁচের ঘরের ছাদ ও দেওয়াল আলোক স্বচ্ছ হওয়ায় সুর্য রশ্মির দৃশ্যমান আলো সহজেই প্রবেশ করে।
- ঘরের ভেতর প্রবেশ করার পর সূর্য রশ্মির ছোট ছোট তরঙ্গগুলো শোষণ, প্রতিফলন এবং অন্যান্য মিথষ্ক্রিয়ার মাধ্যমে তাপরশ্মির বড় তরঙ্গে পরিণত হয় (ইনফ্রারেড তরঙ্গ) এবং ঘরের ছাদ ও দেওয়ালে আটকা পড়ে।
- সূর্য রশ্মি পৃথিবী পৃষ্ঠে অনায়াসে আসতে পারলেও পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত রশ্মি বিভিন্ন গ্যাসের সাহায্যে বায়ুমন্ডলে শোষিত হয় বা প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফেরত আসে।
- এর ফলে ভূ-পৃষ্ঠ যতটুকু উত্তপ্ত থাকার কথা তার চেয়ে বেশী উত্তপ্ত হচ্ছে।

⇒ আধুনিক যুগের মানুষ জীবনের বিভিন্ন প্রয়োজনে কৃষি কাজে, শিল্প ক্ষেত্রে এবং অন্যান্য কাজে বেশ কিছু রাসায়নিক ও জীব-রাসায়নিক কার্যাদি সম্পন্ন করে। এর ফলে বেশ কিছু গ্যাস যেমন কার্বন-ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₁), নাইট্রোজেনঅক্সাইড (N₂O), ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি (CFC), ওজোন (O3) এবং জলীয় বাষ্প ইত্যাদি বর্ধিত হারে উৎপন্ন হয়ে বায়ুমন্ডলে প্রবেশ করে এদের বায়ুমন্ডলীয় ঘনত্ব বাড়িয়ে তুলছে।
- এগুলোর সম্মিলিত প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
- এই সম্মিলিত প্রভাবই "গ্রীন হাউজ প্রতিক্রিয়া" নামে পরিচিত।
- গ্রীন হাউজ প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চলের বরফস্তর বিগলিত হবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। এর ফলে আগামী ৫০-১০০ বছরের মাঝে বাংলাদেশের প্রায়ও অংশ সমুদ্রের পানির নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উৎস: i) রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৪৮.
ভেজাল TSP সার চেনার উপায় কি?
  1. পানিতে মেশালে ঘোলা দ্রবণ হয়
  2. পানিতে মেশালে ডাবের পানির মতো পরিষ্কার দ্রবণ তৈরী হয়
  3. পানিতে মেশালে লাল রংয়ের দ্রবণ তৈরী হয়
  4. কোনটাই নয়
সঠিক উত্তর:
পানিতে মেশালে ঘোলা দ্রবণ হয়
উত্তর
সঠিক উত্তর:
পানিতে মেশালে ঘোলা দ্রবণ হয়
ব্যাখ্যা
ভেজাল TSP সার চেনার উপায় হলো পানিতে মেশালে ঘোলা দ্রবণ হয়।

ভেজাল সার:

- অধিক ফসল উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের চাষ বৃদ্ধি পেয়েছে। ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি ও বিক্রি করছেন। কৃষকভাইয়েরা একটু সতর্ক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন।

⇒ টিএসপি সার চেনার উপায়:
- টিএসপি সার পানিতে মিশালে সাথে সাথে গলবে না।
- আসল টিএসপি সার ৪ থেকে ৫ ঘন্টা পর পানির সাথে মিশবে।
- কিন্তু ভেজাল টিএসপি সার পানির সাথে মিশালে অল্প কিছুক্ষণের মধ্যেই গলে যাবে বা পানির সাথে মিশে যাবে।
- প্রকৃত টিএসপি সারে অম্ল স্বাদ ও ঝাঁঝালো গন্ধ থাকবে কিন্তু ভেজাল টিএসপি সারে অম্ল সাদ ও ঝাঁঝালো গন্ধ থাকবে না।
- এক চা চামুচ ভাল টিএসপি সার আধা গ্লাস ঠান্ডা পানিতে মিশালে সার সম্পূর্ণ গলে ডাবের পানির মতো দ্রবণ তৈরী করবে। পক্ষান্তরে ভেজাল টিএনপি সার পানিতে মিশালে ঘোলা দ্রবণ তৈরী করবে।
- প্রকৃতি টিএসপি সার বেশ শক্ত বিধায় দুটো বুড়ো আঙ্গুলের নখের মাঝে রেখে চাপ দিলে সহজে ভেঙ্গে যাবে না। কিন্তু ভেজাল টিএসপি অপেক্ষাকৃত নরম হওয়ায় দুটো বুড়ো আঙ্গলের নখের মাঝে রেখে দিলে সহজে ভেঙ্গে যাবে। ভেজাল টিএসপি সারের ভাঙ্গা দানার ভিতরের অংশের রং বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু আসল টিএসপি সারে ভাঙ্গা অংশের দানার রং এবং বাইরের রং একই রকমের হয়।

এছাড়াও,
⇒ ইউরিয়া সার চেনার উপায় :
- আসল ইউরিয়া সারের দানাগুলো সমান হয়। তাই কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে যে সারের দানাগুলো সমান কিনা। ইউরিয়া সারে কাঁচের গুড়া অথবা লবণ ভেজাল হিসাবে যোগ করা হয়। চা চামচে অল্প পরিমান ইউরিয়া সার নিয়ে তাপ দিলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ তৈরি হয়ে সারটি গলে যাবে। যদি ঝাঁঝালো গন্ধ সহ গলে না যায়, তবে বুঝতে হবে সারটি ভেজাল।

⇒ ডিএপি সার চেনার উপায়:
ডিএপি সার চেনার জন্য চামচে অল্প পরিমান ডিএপি সার নিয়ে একটু গরম করলে এক মিনিটের মধ্যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ হয়ে তা গলে যাবে। যদি না গলে তবে বুঝতে হবে সারটি সম্পূর্ণরুপে ভেজাল। আর যদি আংশিকভাবে গলে যায় তবে বুঝতে হবে সারটি আংশিক পরিমান ভেজাল আছে। এছাড়াও কিছু পরিমান ডিএপি সার হাতের মুঠোয় নিয়ে চুন যোগ করে ডলা দিলে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের হবে। যদি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের না হয় তাহলে বুঝতে হবে সারটি ভেজাল।

⇒ এমওপি বা পটাশ সার চেনার উপায়:
পটাশ সারের সাথে ইটের গুড়া ভেজাল হিসাবে মিশিয়ে দেয়া হয়। গ্লাসে পানি নিয়ে তাতে এমওপি বা পটাশ সার মিশালে সার গলে যাবে। তবে ইট বা অন্য কিছু ভেজাল হিসাবে মিশানো থাকলে তা পানিতে গলে না গিয়ে গ্লাসের তলায় পড়ে থাকবে। তলানি দেখে সহজেই বুঝা যাবে সারটি আসল নাকি ভেজাল।

⇒ জিংক সালফেট সার চেনার উপায়:
জিংক সালফেট সারে ভেজাল হিসাবে পটাশিয়াম সালফেট মেশানো হয়। জিংক সালফেট সার চেনার জন্য এক চিলতে জিংক সালফেট হাতের তালুতে নিয়ে তার সাথে সমপরিমান পটাশিয়াম সালফেট নিয়ে ঘষলে ঠান্ডা মনে হবে এবং দইয়ের মতো গলে যাবে।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৪৯.
কোনটি বেশী চর্বি সমৃদ্ধ ফল?
  1. এভোকাডো
  2. কলা
  3. খেজুর
  4. কমলা
সঠিক উত্তর:
এভোকাডো
উত্তর
সঠিক উত্তর:
এভোকাডো
ব্যাখ্যা
উল্লিখিত ফলগুলোর মধ্যে এভোকাডো বেশী চর্বি সমৃদ্ধ ফল।

অ্যাভোকাডো:
- অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা এগুলিকে একটি সুষম খাদ্যের পুষ্টিকর সংযোজন করে তোলে।
- একটি সম্পূর্ণ মাঝারি অ্যাভোকাডোতে প্রায় ২৪০ ক্যালোরি, ১৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ গ্রাম প্রোটিন, ২২ গ্রাম ফ্যাট (১৫ গ্রাম মনোআনস্যাচুরেটেড, ৪ গ্রাম পলিআনস্যাচুরেটেড, ৩ গ্রাম স্যাচুরেটেড), ১০ গ্রাম ফাইবার এবং ১১ মিলিগ্রাম সোডিয়াম থাকে।

উল্লেখ্য,
- কলা: কলায় কার্বোহাইড্রেট, সুগার ও গ্লুকোজ রয়েছে। একটি মাঝারি পাকা কলা প্রায় ১১০ ক্যালোরি, ০ গ্রাম ফ্যাট, ১ গ্রাম প্রোটিন, ২৮ গ্রাম কার্বোহাইড্রেট, ১৫ গ্রাম চিনি (প্রাকৃতিকভাবে ঘটে), ৩ গ্রাম ফাইবার এবং ৪৫০ মিলিগ্রাম পটাসিয়াম সরবরাহ করে।
- খেজুর: খেজুর একটি উচ্চ-ক্যালোরিযুক্ত ফল যা ওজন বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। একটি খেজুর (৮ গ্রাম) ২৩ ক্যালোরি, ০.২ গ্রাম প্রোটিন, ৬ গ্রাম কার্বোহাইড্রেট এবং ০ গ্রাম ফ্যাট সরবরাহ করে।
- কমলা: কমলা একটি ভিটামিন সি সমৃদ্ধ জনপ্রিয় ফল। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। একটি কমলা (১৪০ গ্রাম) ৭৩ ক্যালোরি, ১.৩ গ্রাম প্রোটিন, ১৬.৫ গ্রাম কার্বোহাইড্রেট এবং ০.২ গ্রাম ফ্যাট সরবরাহ করে। 
 
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) The Nutrition Science.
৫০.
নিম্নের কোন "Term" টি দ্বারা শুধুমাত্র ফল বিজ্ঞান বুঝায়?
  1. Olericulture
  2. Pomology
  3. Horticulture
  4. Silviculture
সঠিক উত্তর:
Pomology
উত্তর
সঠিক উত্তর:
Pomology
ব্যাখ্যা
Pomology দ্বারা শুধুমাত্র ফল বিজ্ঞান বুঝায়।

Pomology:
- ফল বিজ্ঞানকে ইংরেজিতে Pomology বলা হয়।
- উদ্যানতত্ত্বের যে শাখা ফল নিয়ে আলোচনা করে তাকে ফল বিজ্ঞান বা পোমোলজি (Pomology) বলে।

অন্যদিকে,
- Olericulture হচ্ছে শাক-সবজি চাষ করার এক বিজ্ঞান। যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলনশীল ও ঋতুভিত্তিক শাক সবজি চাষ করা হয় তাকে ওলেরিকালচার বলে।
- উদ্যানতত্ত্ব (Horticulture) হল কৃষিবিদ্যার একটি বিশেষ শাখা যেখানে উদ্যান অর্থাৎ বাগানের চাষ,পরিচর্যাসহ বাজারজাত ও পরবর্তী বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হয়।
- Silviculture হলো বনজসম্পদের উৎপাদন, পরিচালনা এবং সংরক্ষণের বিজ্ঞান এবং কৌশল। এটি বনজসম্পদের স্থায়ী উৎপাদন নিশ্চিত করার জন্য বনজসম্পদগুলির চাষ, রোপণ, ব্যবস্থাপনা এবং সংরক্ষণের সাথে সম্পর্কিত।

উৎস: i) ফলের পরিচিতি ও গুরুত্ব, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৫১.
রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?
  1. জনসমষ্টি
  2. নির্দিষ্ট ভূ-খন্ড
  3. সরকার
  4. সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা
সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়।

রাষ্ট্রের উপাদান:
- রাষ্ট্রের চারটি উপাদান থাকে।
- যথা- (১) জনসমষ্টি, (২) ভূ-খন্ড, (৩) সরকার ও (৪) সার্বভৌমত্ব।

• সরকার:
- রাষ্ট্রের তৃতীয় উপাদান সরকার।
- সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।
- রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার তিন ধরনের কাজ করে। যথা- আইন সংক্রান্ত, শাসন সংক্রান্ত ও বিচার সংক্রান্ত।
- এ তিন ধরনের কাজের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা- আইন, শাসন ও বিচার বিভাগ।
- অর্থাৎ সরকার গঠিত হয় এ তিন বিভাগ নিয়ে।
- তবে বিশ্বের প্রায় সব সরকার ৩টি বিভাগ নিয়ে গঠিত হলেও সরকারের রূপ ও প্রকৃতি এক নয়।
- যেমন-বাংলাদেশে সংসদীয সরকার ব্যবস্থা, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।

⇒ রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সরকার।
- বস্তুত: সরকার ছাড়া কোন রাষ্ট্রই পরিচালিত হতে পারবে না।
- রাষ্ট্র বৈশিষ্ট্যগত দিক থেকে অনড় প্রকৃতির হলেও, সময় ও স্থানভেদে সরকার ব্যবস্থার রূপ পরিবর্তিত হতে পারে।
- সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়।
- অনেকে সেজন্য সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক হিসেবে মনে করেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
'এলাম, দেখলাম, জয় করলাম' কথাটি বলেছেন-
  1. আলেকজান্ডার
  2. জুলিয়াস সিজার
  3. নেপোলিয়ান
  4. হিটলার
সঠিক উত্তর:
জুলিয়াস সিজার
উত্তর
সঠিক উত্তর:
জুলিয়াস সিজার
ব্যাখ্যা
জুলিয়াস সিজার:
- জুলিয়াস সিজার একজন রোমান সম্রাট।
- তিনি একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট।
- তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
- তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক নামে অভিহিত করেছিলেন।
- রোমের নাগরিকরা গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় সিজারের অভিযানগুলোর জন্য তাকে পছন্দ করেছিল।
- ৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সিনেটে জুলিয়াস সিজারকে ছুরিকাঘাতে হত্যা করেছিল।
- এর ফলে রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূত্রপাত হয়।

উল্লেখ্য,
- জুলিয়াসের বিখ্যাত বানী: 'এলাম, দেখলাম, জয় করলাম'।

উৎস: Britannica.
৫৩.
এপিকালচার বলতে কি বুঝায়?
  1. রেশম চাষ
  2. মৌমাছি পালন
  3. কবুতর পালন
  4. পোকা পালন
সঠিক উত্তর:
মৌমাছি পালন
উত্তর
সঠিক উত্তর:
মৌমাছি পালন
ব্যাখ্যা
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যা : এপিকালচার।
- রেশম চাষ বিষয়ক বিদ্যা : সেরিকালচার।
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যা : পিসিকালচার।
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা : প্রণকালচার।
- উদ্যান বিষয়ক বিদ্যা : হর্টিকালচার।
- পাখীপালন বিষয়ক বিদ্যা : এভিকালচার।
- সামুদ্রিক মৎস পালন বিষয়ক বিদ্যা : মেরিকালচার।

তথ্যসূত্র - Britannica.com
৫৪.
দাপগ বীজতলা তৈরী করা হয় কোন অবস্থায়?
  1. পাহাড়ের টিলায়
  2. বর্ষার পানির জন্য কোন স্থান ডুবে গেলে
  3. লবণাক্ততা অবস্থায়
  4. যেখানে আলো বাতাস বেশী থাকে
সঠিক উত্তর:
বর্ষার পানির জন্য কোন স্থান ডুবে গেলে
উত্তর
সঠিক উত্তর:
বর্ষার পানির জন্য কোন স্থান ডুবে গেলে
ব্যাখ্যা
- দাপগ বীজতলা (Dapog seedbed) তৈরি করা হয় যখন সাধারণ বীজতলায় বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কারণে চারা বড়ানো কঠিন হয়। এজন্য বীজতলাটি তৈরি করা হয় বাড়ির উঠোন, বারান্দা বা চালার নিচে, পলিথিন বা ত্রিপল বিছিয়ে ইট-বাঁশের ছাউনি দিয়ে।
- যেখানে বৃষ্টির পানি এসে পড়ে না, আর আলো ও বাতাসের ব্যবস্থা থাকে।
- দাপগ বীজতলা তৈরি করা হয় অতিবৃষ্টি ও মেঘলা দিনে, যেখানে বাহিরে সাধারণ ফিল্ডে চারা তৈরি সম্ভব না।
- এটি বাড়ির ছাদের নীচে বা ছাউনি যুক্ত স্থানগুলোতে নির্মিত হয় যাতে বৃষ্টি থেকে বীজতলাকে সুরক্ষা দেওয়া যায়।

তথ্যসূত্র - কৃষি বাতায়ন।
৫৫.
She spoke ______ a calm voice.
  1. with
  2. in
  3. through
  4. by
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete Sentence: She spoke in a calm voice.

• কোনো কণ্ঠস্বর, ভঙ্গি, বা ভাব প্রকাশের ক্ষেত্রে "in" ব্যবহার করা হয়। যেমন:
- speak in a calm voice.
- speak in a loud voice.
- speak in a whisper.
- speak in anger.

• Structure: speak + in + (manner/voice/feeling/attitude)
- She spoke in anger.
- He spoke in a soft tone.
- They spoke in unison.
৫৬.
উদ্ভিদের পুষ্টির উৎস হিসাবে নিয়ের কোনটি বেশী গুরুত্বপূর্ণ?
  1. বালিকণা
  2. পলিকণা
  3. কর্দমকণা
  4. পাথরকণা
সঠিক উত্তর:
কর্দমকণা
উত্তর
সঠিক উত্তর:
কর্দমকণা
ব্যাখ্যা
- উদ্ভিদের পুষ্টির প্রধান উৎস হলো মাটির কেমিক্যালি সক্রিয় অণুগুলো, এবং এর ক্ষেত্রে খনিজ কণার মধ্যে কর্দমকণা গুরুত্বপূর্ণ।
- কর্দমকণার পৃষ্ঠফল অত্যন্ত বেশি, যার কারণে তারা জলীয় দ্রবণে থাকা পুষ্টি ধরা ও ধারণে সক্ষম।
- মাটির ধনাত্মক আয়ন ধরে রাখার ক্ষমতা উন্নত করে, এটি বড় পরিমাণে কর্দমকণার কারণে সম্ভব।
- খনিজ এবং জৈব পদার্থের সঙ্গে যোগে, কর্দম যুক্ত মাটি জল ও পুষ্টি দীর্ঘক্ষণ ধরে রাখে, ফলে গাছপালার জন্য স্থায়ী পুষ্টি ও আর্দ্রতা নিশ্চিত হয়।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৫৭.
বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশী পণ্য আমদানী করে?
  1. জাপান
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৮.
The verb of 'number' is ______.
  1. number
  2. enumerate
  3. numbering
  4. numerical
সঠিক উত্তর:
number
উত্তর
সঠিক উত্তর:
number
ব্যাখ্যা
• According to The Oxford dictionary,

ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.

খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'

গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."

ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।

• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।

Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.
৫৯.
'Over the moon' means.
  1. higher social status
  2. risk
  3. happy
  4. over excitement
সঠিক উত্তর:
happy
উত্তর
সঠিক উত্তর:
happy
ব্যাখ্যা
• The phrase 'over the moon' refers to - happy.

• Over the moon (Idiom- phrase)
- English Meaning: To be very pleased; experiencing or marked by overwhelming usually pleasurable emotion.
- Bangla Meaning: অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি।

• Ex. Sentence: She was over the moon about/with her new bike.
- Bangla Meaning: সে তার নতুন বাইকটি নিয়ে খুব খুশি ছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৬০.
মাটির বুনট শ্রেনী কয়টি?
  1. ১০টি
  2. ৩টি
  3. ১২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
বুনট শ্রেণী:
- কোন মৃত্তিকায় বিভিন্ন আকারের একক কণার পারষ্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সুক্ষ্মতাকে মাটির বুনট বলে।
- বিভিন্ন আকারের বালি, পলি এবং কর্দম কণা বিভিন্ন অনুপাতে মিশে একটি বিশেষ বুনট শ্রেণীর মৃত্তিকা সৃষ্টি করে।
- বুনট মৃত্তিকার একটি মৌলিক ও স্থায়ী ধরনের ধর্ম। মৃত্তিকার ভৌত গুণাবলী বুনটের উপর নির্ভর করে।
- বিভিন্ন বুনটের মৃত্তিকার ধর্ম বা বৈশিষ্ট বিভিন্ন।
- এই সমস্ত বৈশিষ্টগত কারনের জন্য এক এক শ্রেণীর মৃত্তিকা ব্যবস্থাপনা এক এক রকম এবং এক এক ফসলের জন্য বিশেষ উপযোগী।
- আন্তর্জাতিক পদ্ধতির আওতায় মৃত্তিকাকে ১২টি বুনট শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৬১.
পশুপাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনিকে কী বলে?
  1. রূপকথা
  2. ব্রতকথা
  3. উপকথা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উপকথা
উত্তর
সঠিক উত্তর:
উপকথা
ব্যাখ্যা
উপকথা:
 - পশুপক্ষীর চরিত্র অবলম্বনে যেসব কাহিনি গড়ে উঠেছে সেগুলোর নাম উপকথা। কৌতুকসৃষ্টি ও নীতিপ্রচারের জন্যই এগুলোর সৃষ্টি।
- এতে মানবচরিত্রের মতই পশুপাখির বৈশিষ্ট্য প্রকাশ করে বক্তব্য পরিবেশিত হয়েছে। অনেক ক্ষেত্রে মানুষের মতই পশু- পাখিরা কথাবার্তা বলে নিজ নিজ ভূমিকা পালন করেছে।
- কেবল পশুপক্ষীর চরিত্রই যে উপকথার বিষয়বস্তু তা নয়, মানবচরিত্রও এগুলোতে স্থান পেয়েছে।
- পশুপক্ষী অনেক ক্ষেত্রে রূপকার্থে ব্যবহৃত হয়েছে। গল্পের বর্ণনায় পুনরাবৃত্তি এসে বর্ণনাকে আকর্ষণীয় করে তোলে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৬২.
কোনটি ডায়াবেটিস রাইস হিসাবে পরিচিত?
  1. ব্রি ধান ৯৬
  2. বি আর ১৬
  3. ব্রি ধান ৮৬
  4. ব্রি ধান ৬৭
অনির্ধারিত
ব্যাখ্যা
বি.দ্র: অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হল।

- ব্রি ধান ১০৫ একটি উচ্চ ফলনশীল স্বল্প গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন সারা দেশের চাষাবাদ উপযোগী বোরো মৌসুমের একটি জাত।
- ব্রি ধান ১০৫ এর জীবনকাল ব্রি ধান ৫৮ এর প্রায় সমান।
- এ ধানের গুনগত মান ভাল অর্থাৎ চালের আকৃতি মাঝারি চিকন।
- প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষায় পাঁচটি অঞ্চলে ব্রি ধান ১০৫ এর ফলন চেক জাত ব্রি ধান ৫৮ এর চেয়ে প্রায় ৮.৩৯% বেশী পাওয়া যায়।
- এ ধানের গুনগতমান ভাল।
- এ ধানের জিআই এর মান ৫৫ হওয়ায় এ জাতকে লো জিআই রাইস বা ডায়াবেটিক রাইস বলা যায়।

তথ্যসূত্র - ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৬৩.
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
  1. সংসদ
  2. মন্ত্রিসভা
  3. হাইকোর্ট
  4. সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
সুপ্রিম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা
সংবিধানের রক্ষক:
- বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট।
- সুপ্রীম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক।
- তাই এর ক্ষমতা ও কার্যাবলী অপরিসীম।
- সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- সংবিধান বহির্ভুত সব কিছুকেই সুপ্রীম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে।
- সুপ্রীম কোর্ট জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক ও সংবিধানের রক্ষক।

তথ্যসূত্র - বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
'সর্বজন' এর বিশেষণ-
  1. সর্বজনীন
  2. সর্বগ্রাহ্য
  3. সার্বিক
  4. সার্বজনীন
সঠিক উত্তর:
সার্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
সার্বজনীন
ব্যাখ্যা
• 'সর্বজন' শব্দের বিশেষণ — 'সার্বজনীন'।

• 'সর্বজন' - শব্দের অর্থ:
- সকল নরনারী।

অন্যদিকে, 
সর্বজনীন (বিশেষ্য) - সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৫.
Change the word 'brevity' into adjective.
  1. brave
  2. bravery
  3. brief
  4. briefly
সঠিক উত্তর:
brief
উত্তর
সঠিক উত্তর:
brief
ব্যাখ্যা
• The Adjective of the word 'Brevity' is - Brief.

• Brief (Adjective)
- English meaning:
- Lasting only a short time; short.
- Using a few words.
- Bangla meaning: সংক্ষিপ্ত; সংকুচিত।

উল্লিখিত অপশনগুলো,
- brave (adjective) - সাহসী; নির্ভীক;
- bravery (noun) - সাহস; সাহসিকতা; নির্ভীকতা;
- brief (Adjective) - সংক্ষিপ্ত, সংকুচিত;
- Briefly (Adverb) - সংক্ষেপে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৬৬.
Find out the word which is in plural form.
  1. curriculum
  2. alumnus
  3. nucleus
  4. syllabi
সঠিক উত্তর:
syllabi
উত্তর
সঠিক উত্তর:
syllabi
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) syllabi.
- syllabi - syllabus এর plural noun.
- syllabus এর বহুবচন হতে পারে syllabi অথবা syllabuses, তবে syllabi ল্যাটিন উৎস অনুযায়ী।
- ইংরেজিতে কোনো শব্দের বহুবচন চেনার জন্য সাধারণত s / es / ies যুক্ত হয়। তবে ল্যাটিন, গ্রিক উৎস থেকে আগত অনেক শব্দের বহুবচন রূপ আলাদা নিয়মে গঠিত হয়।

• অপশন আলোচনা:
curriculum - এর plural noun - curricula.
alumnus - এর plural noun - alumni.
nucleus - এর plural noun - nuclei.

-us দিয়ে শেষ হলে: plural হয় -i (nucleus → nuclei, alumnus → alumni)
-um দিয়ে শেষ হলে: plural হয় -a (curriculum → curricula)
৬৭.
প্রদোষ শব্দের অর্থ কী?
  1. সকাল
  2. দুপুর
  3. বিকেল
  4. সন্ধ্যা
সঠিক উত্তর:
সন্ধ্যা
উত্তর
সঠিক উত্তর:
সন্ধ্যা
ব্যাখ্যা
• বাংলা একাদেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- প্রদোষ বিশেষ্য শব্দ।
- সংস্কৃত শব্দ।  
- প্রকৃতি প্রত্যয় = প্র + √দুষ্‌ + অ । 

• প্রদোষ শব্দের অর্থ:
- সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৮.
মৃত্তিকার গঠন প্রক্রিয়া অনুসাবে মাটির স্তর কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ২টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
মাটির গঠন উপাদান:
-মাটি প্রধানত ৪টি উপাদান দ্বারা গঠিত। উপাদানগুলো হলো-
(১) অজৈব পদার্থ বা খনিজ পদার্থ
(২) জৈব পদার্থ
(৩) পানি ও
(৪) বায়ু।

তথ্যসূত্র - কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৬৯.
'ওয়ানগালা' উৎসব যে নৃ-গোষ্ঠী পালন করে-
  1. সাঁওতাল
  2. চাকমা
  3. গারো
  4. মারমা
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
⇒ 'ওয়ানগালা' উৎসব গারো নৃ-গোষ্ঠী পালন করে।

গারো:
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিববতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিববতে দীর্ঘদিন বসবাস করে।
- এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- মা-ই পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
- পরিবারের সন্তানসন্ততিরা মায়ের পদবি ধারণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭০.
Never do anything that is not compatible ______ public safety.
  1. being
  2. for
  3. with
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - with.
- Complete Sentence: Never do anything that is not compatible with public safety.
- Bangla Meaning: জনসুরক্ষা বিঘ্নিত হয় এমন কিছু থেকে সর্বদা বিরত থাকুন।

• Compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।

Source: Bangla Academy Dictionary.
৭১.
বিশ্ব খাদ্য ও কৃষিসংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. রোম
  3. লন্ডন
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জুন, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জুন, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৭২.
"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়"- চরণটি কার?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  4. নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
স্বাধীনতা
কবি রঙ্গলাল বন্দোপাধ্যায়

“স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।
কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে,
নরকের প্রায়!
দিনেকের স্বাধীনতা, স্বর্গসুখ-তায় হে,
স্বর্গসুখ তায়!

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়:
- কবি, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়য়ের জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়া গ্রামে।
- ছাত্রাবস্থায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়।
- তিনি নিজে কলকাতা থেকে মাসিক রস সাগর (১৮৫২) (পরিবর্তিত নাম সংবাদ সাগর) ও সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) সম্পাদনা করেন।
- এডুকেশন গেজেট পত্রিকা (১৮৫৫) প্রকাশিত হলে তিনি তার সহসম্পাদক নিযুক্ত হন।

তাঁর রচিত কাব্য:
- কর্মদেবী,
- শূরসুন্দরী ও
- কাঞ্চী কাবেরী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
৭৩.
Synonym of the word 'adversity' is _____.
  1. prosperity
  2. calamity
  3. advancement
  4. addition
সঠিক উত্তর:
calamity
উত্তর
সঠিক উত্তর:
calamity
ব্যাখ্যা
• The synonym of the word 'Adversity' is - Calamity.

• Adversity (noun)
English Meaning: a state or instance of serious or continued difficulty or misfortune.
Bangla Meaning: বিপদ; দুর্দশা; প্রতিকূলতা।

• অপশন আলোচনা:
- Prosperity (prosperity) - সমৃদ্ধি; উন্নতি; সুদিন। (Adversity-এর বিপরীত অর্থ)।
- Calamity (calamity) - দুর্যোগ; মহাবিপর্যয়। (Adversity-এর নিকটতম অর্থ, কারণ উভয়ই দুর্ভাগ্য ও কষ্ট বোঝায়)।
- Advancement (advancement) - অগ্রগতি; উন্নতি। (Adversity-এর বিপরীত অর্থ)।
- Addition (addition) - সংযোজন। (অপ্রাসঙ্গিক)।

Source:
- Merriam-Webster Dictionary.
- Accessible Dictionary by Bangla Academy.
৭৪.
At last she _____ down.
  1. steps
  2. steping
  3. stepped
  4. steped
সঠিক উত্তর:
stepped
উত্তর
সঠিক উত্তর:
stepped
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) stepped.
• Complete Sentence: At last she stepped down.
- বাংলা অর্থ: "শেষ পর্যন্ত সে নিচে নামল।"

- এখানে past tense (অতীত কাল) দরকার।
- "At last" বোঝায় যে ঘটনাটি শেষ পর্যন্ত ঘটেছে, তাই ক্রিয়াটিও past tense হবে।

- Past Tense: যখন বাক্যে অতীতকাল বোঝানো হয়, তখন verb-এর past form (V2) ব্যবহৃত হয়।
- "Step" একটি principal verb, তাই past tense করতে -ed যোগ করতে হয়: step → stepped.
৭৫.
Last week I ______ that book you wanted in a bookshop.
  1. came up
  2. came across
  3. came into
  4. came by
সঠিক উত্তর:
came across
উত্তর
সঠিক উত্তর:
came across
ব্যাখ্যা

• Complete Sentence: Last week I came across that book you wanted in a bookshop.
- came across মানে হলো হঠাৎ করে কোনো কিছু দেখা বা খুঁজে পাওয়া। প্রশ্নে বলা হয়েছে "that book you wanted in a bookshop" — অর্থাৎ, দোকানে হঠাৎ করে বইটি পাওয়া গিয়েছিল। তাই এখানে "came across"-ই যথোপযুক্ত।

• অপশন আলোচনা:
• Come across
English Meaning: to find something by chance.
Bangla Meaning: হঠাৎ করে কিছু পাওয়া বা  কাকতালীয়ভাবে কিছু খুঁজে পাওয়া।

• Come into
English Meaning: If someone comes into money, property, or a title, they receive it as a result of the death of a relation.
Bangla Meaning: উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া।

• Come up
English Meaning: to suggest or think of an idea or plan.
Bangla Meaning: (কারো বা কিছুর) নাগাল ধরা/ কোনো কিছুর পরিকল্পনা করা।

• Come by
English Meaning: manage to acquire or obtain something.
Bangla Meaning: কিছু পাওয়া (কঠিন বা বিরল জিনিস) কিছু অর্জন করা যা সহজে পাওয়া যায় না।

Source: Cambridge Dictionary.

৭৬.
If anybody wants to talk to me, tell ______ to call back later.
  1. her
  2. him
  3. them
  4. me
সঠিক উত্তর:
them
উত্তর
সঠিক উত্তর:
them
ব্যাখ্যা
• Complete Sentence: If anybody wants to talk to me, tell them to call back later.

- সাধারণত কোন বাক্যের মধ্যে anybody, somebody, everybody থাকলে subject case হিসেবে 'they' ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে objective case হিসেবে 'them' বসবে।
- Anybody একটি indefinite pronoun.
- "Anybody" দ্বারা বোঝানো হয় কোনো ব্যক্তি, যার লিঙ্গ (gender) নির্দিষ্ট নয়।
- যেহেতু লিঙ্গ নির্ধারিত নয়, তাই gender-neutral pronoun ব্যবহার করতে হয়।
- ইংরেজি grammar অনুযায়ী, "anybody" বা "someone", "nobody" ইত্যাদি singular pronoun হলেও, pronoun reference হিসেবে আজকের আধুনিক ইংরেজিতে "them" ব্যবহার করা হয়, যেটা singular they/them নামে পরিচিত।

উদাহরণ:
 - If anyone calls, tell them I'm busy.
-  Somebody left their bag here.
৭৭.
অম্ল মাটিতে কি প্রয়োগ করিলে মাটির অম্লত্ব দূর হয়?
  1. দস্তা
  2. চুন
  3. গন্ধক
  4. ইউরিয়া
সঠিক উত্তর:
চুন
উত্তর
সঠিক উত্তর:
চুন
ব্যাখ্যা
মাটির অম্লত্ব ব্যবস্থাপনা:
- উদ্ভিদ জন্মানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন মাধ্যম হলো মাটি।
- মাটির অম্লত্ব বা ক্ষারত্ব যা আমরা মাটির pH দ্বারা প্রকাশ করে।
- বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মাটিতে প্রাকৃতিকভাবেই অম্লত্ব বা এসিডিটির পরিমাণ বশী।
- যদি মাটির pH কম হয় তবে অম্লত্বেও পরিমাণ বেশী। আবার মাটির pH বেশী হলে অম্লত্বের পরিমাণ কম।
- কোন মাটির pH ৭.০ এর কম হলে সে মাটি অম্লীয়।
- আবার ৭.০ এর বেশী হলে তা ক্ষারীয়। কোন মাটির pH ৭.০ বা ৭.০ এর কাছাকাছি হলে সে মাটি নিরপেক্ষ। 
- অত্যধিক অম্লীয় মাটিতে জন্মানো ফসলের গুণগত মানও কমে যায়। ক্ষেত্র বিশেষে মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
- এক্ষেত্রে মাটিতে চুন প্রয়োগ করে মাটির অম্লত্ব হ্রাস করা প্রয়োজন।
- কিন্তু সব অঞ্চলের মাটির জন্য চুন প্রয়োগের মাত্রা এক নয়। যেমন- এটেল মাটির এক একক অম্লত্ব হ্রাস করার জন্য যে পরিমাণ চুনের প্রয়োজন, দোঁআশ বা বেলে দোঁআশ মাটিতে তার চেয়ে কম চুনের প্রয়োজন।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৭৮.
বাংলাদেশ প্রথমে যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2. কমনওয়েলথ
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. জোট নিরপেক্ষ আন্দোলন
সঠিক উত্তর:
কমনওয়েলথ
উত্তর
সঠিক উত্তর:
কমনওয়েলথ
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ প্রথমে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র - কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৭৯.
নিচের কোন ফসল রাইজোমের মাধ্যমে বংশবিস্তার করে?
  1. ধান
  2. পাট
  3. গম
  4. আদা
সঠিক উত্তর:
আদা
উত্তর
সঠিক উত্তর:
আদা
ব্যাখ্যা
রাইজোম:
- রাইজোম হলো এক ধরণের ভূগর্ভস্থ কাণ্ড যা অনুভূমিকভাবে, মাটির ঠিক নীচে বা স্তরে বৃদ্ধি পায়।।
- শোভাময়, পুষ্টিকর এবং ঔষধি মূল্য সম্পন্ন অনেক উদ্ভিদ রাইজোমের মাধ্যমে বিকশিত হয় এবং বংশবৃদ্ধি করে।
- রাইজোমগুলি প্রধানত হিসাবে কাজ করে পুষ্টি সংরক্ষণকারী অঙ্গবিশেষ করে কার্বোহাইড্রেট এবং অন্যান্য সংরক্ষিত পদার্থ, যা শীত বা খরার মতো প্রতিকূল সময়ে বেঁচে থাকার জন্য উদ্ভিদের জন্য অপরিহার্য।
- রাইজোমগুলি বিভিন্ন কার্য সম্পাদন করে যা অনেক উদ্ভিদ প্রজাতির বিকাশ এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- রাইজোমের মাধ্যমে বংশবিস্তার করে কলা, আদা, হলুদ, বাঁশ ইত্যাদি।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৮০.
My boss was good enough to ______ my mistake.
  1. oversee
  2. overtake
  3. overdo
  4. over look
সঠিক উত্তর:
over look
উত্তর
সঠিক উত্তর:
over look
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) overlook.
• Complete Sentence: My boss was good enough to overlook my mistake.

- overlook অর্থ - উপেক্ষা করা বা মাফ করে দেওয়া / ভুলটি না ধরা।
- বাক্যে "My boss was good enough" বলছে, অর্থাৎ "আমার বস এত ভাল ছিলেন যে তিনি আমার ভুলটি উপেক্ষা করেছিলেন। তাই এখানে overlook সবচেয়ে উপযুক্ত।

• অপশন আলোচনা:
- oversee = তত্ত্বাবধান করা / নজরদারি করা।
- overtake = অতিক্রম করা, যেমন গাড়ি ওভারটেক করা।
- overdo = অতিরিক্ত করা, যেমন "Don't overdo the exercise."

• Structure:
বাক্যে "was good enough to + verb" এর পরে base form of verb (মূল verb) বসে। যেমন:
- was good enough to help.
- was good enough to forgive.
- was good enough to overlook.
৮১.
অধিক অম্ল মাটিতে বেঁচে থাকতে পারে কোন জীবাণু?
  1. ছত্রাক
  2. ব্যাকটেরিয়া
  3. ভাইরাস
  4. নেমাটোড
সঠিক উত্তর:
ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
ছত্রাক
ব্যাখ্যা
- অম্ল pH (কম pH)–তে ছত্রাকের বৃদ্ধি বেশি হয়।
- অধিক অম্ল (কম pH ≤5) মাটিতে সবচেয়ে বেশি টিকে থাকতে সক্ষম হলো ছত্রাক।

উল্লেখ্য,
- ব্যাকটেরিয়া (Bacteria): অম্ল পরিবেশে তুলনামূলকভাবে কম টিকতে পারে।
- নেমাটোড (Nematode): অম্লতার সঙ্গে দুর্বল হয়ে পড়ে; ideal pH হওয়া জরুরি তাদের টেকসই থাকার জন্য।
- ভাইরাস (Virus): মাটিতে স্বাধীনভাবে টিকতে পারে না।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৮২.
জমিতে মালচিং করা হয় কেন?
  1. মাটির আর্দ্রতা কমানোর জন্য
  2. মাটির তাপমাত্রা বৃদ্ধির জন্য
  3. মাটির pH কমানোর জন্য
  4. মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য
সঠিক উত্তর:
মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য
ব্যাখ্যা
মালচিং:
- বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া, সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেয়া হয় তখন তাকে বলে মালচ। এ পদ্ধতিটি কে মালচিং বলে।
- ফসলের ক্ষেতে আর্দ্রতা সংরক্ষণে মালচিং বিশেষভাবে উপকারী, কারণ এ প্রযুক্তি ব্যবহারে ফসল ক্ষেতের পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রুত উড়ে যায় না।
- ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ লাগে অনেক কম।
- মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়।
- মালচিং করার জন্য যেসব মালচ উপাদান ব্যবহার করা হয় সেগুলো হলো জৈব ও অজৈব পদার্থ। উপাদানগুলো হলো-ধান বা গমের খড়, কচুরিপানা, গাছের পাতা, শুকনা ঘাস, কম্পোস্ট, ভালোভাবে পচানো রান্নাঘরের আবর্জনা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- শীতকালে মালচ ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে, এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৮৩.
নিম্নের কোনটি উপকারী পোকা?
  1. জেসিড
  2. জাব পোকা
  3. লেডি বার্ড বিটল
  4. ক্যারাবিট বিটল
সঠিক উত্তর:
লেডি বার্ড বিটল
উত্তর
সঠিক উত্তর:
লেডি বার্ড বিটল
ব্যাখ্যা
⇒ 'লেডি বার্ড বিটল' উপকারী পোকা।

লেডি বার্ড বিটল:
- লেডি বার্ড বিটল পোকাটি কৃষকের বন্ধু।
- প্রকৃতির অলংকার যা লেডিবাগ বা লেডিবিটল নামেও পরিচিত।
- ছোট আকারের, উজ্জ্বল রঙের পতঙ্গ।
- এদের লাল বা কমলা রঙের ডানার উপর কালো রঙের ফোঁটা থাকে।
- এই সুন্দর পতঙ্গটি শুধু দেখতেই আকর্ষণীয় নয়, বরং কৃষিকাজেও অত্যন্ত উপকারী।
- পোকাটি কৃষকদের জন্য খুবই উপকারী।
- এরা ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে রক্ষা করে।
- এদের একটি পূর্ণাঙ্গ বিটল প্রতিদিন প্রায় ৫০টি এফিড পোকা খেতে পারে।
- প্রাকৃতিক কীটনাশক: এই পোকা সংরক্ষণের মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানো যায়।
- সৌন্দর্য: পোকাটি তাদের সুন্দর রঙের জন্য পরিচিত। এরা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৮৪.
প্রত্যায়িত বীজ কোন রংয়ের ট্যাগ দেখে চিহ্নিত করা হয়?
  1. সাদা রং
  2. সবুজ রং
  3. নীল রং
  4. লাল রং
সঠিক উত্তর:
নীল রং
উত্তর
সঠিক উত্তর:
নীল রং
ব্যাখ্যা
⇒ বীজের ট্যাগ ট্যাগ ৪ ধরনের

ক. প্রজনন বীজ বা মৌল বীজ - সবুজ।
খ. ভিত্তি বীজ - সাদা।
গ. প্রত্যায়িত বীজ - নীল।
ঘ. মান ঘোষিত বীজ - হলুদ।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৮৫.
ডায়াথেন এম-৪৫ এর অপেক্ষমান সময় কতদিন?
  1. ৩-৭ দিন
  2. ৫-৭ দিন
  3. ১-৫ দিন
  4. ৭-১০ দিন
সঠিক উত্তর:
৭-১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭-১০ দিন
ব্যাখ্যা
ডায়েথন এম-৪৫:
- ডায়েথন এম-৪৫ (Dithane M-45) একটি বহুল ব্যবহৃত ছত্রাকনাশক, যা মূলত ম্যানকোজেব (Mancozeb) দ্বারা তৈরি।
- এটি বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ প্রতিরোধে কার্যকর।
- এর সক্রিয় উপাদান: ম্যানকোজেব (৮০%)।
- এটি ছত্রাকের কোষের বিভিন্ন অংশে আক্রমণ করে, যার ফলে ছত্রাকের বৃদ্ধি ও বিস্তার রোধ হয়।
- ম্যানকোজেব ছত্রাকের কোষের প্রোটিন এবং এনজাইমের সাথে বিক্রিয়া করে, যা ছত্রাকের কোষের কার্যকারিতা নষ্ট করে।
- ডায়াথেন এম-৪৫ এর অপেক্ষমান সময় ৭-১০ দিন।

তথসূত্র - ডায়েথন এম-৪৫ ওয়েবসাইট।
৮৬.
মধ্য-মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল কত নম্বর AEZ (কৃষি পরিবেশ অঞ্চল) এর অন্তর্ভুক্ত?
  1. ১৮
  2. ২২
  3. ১১
  4. ১৫
অনির্ধারিত
ব্যাখ্যা
⌈অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তরটি বাতিল করা হল।⌉

কৃষি-পরিবেশগত অঞ্চল:

- বাংলাদেশে ৩০টি কৃষি-পরিবেশগত অঞ্চল রয়েছে।
- এই ৩০টি AEZ ৮৮টি কৃষি-পরিবেশগত উপ-অঞ্চলে বিভক্ত। 
- বাংলাদেশের ৩০টি AEZ নীচে দেওয়া হল -
১) পুরনো হিমালয় উপভূমি সমভূমি।
২) সক্রিয় তিস্তা প্লাবিতভূমি
৩) তিস্তা মোচড়ানো প্লাবিতভূমি
৪) করতোয়া–বাঙ্গালী প্লাবিতভূমি
৫) নিম্ন আতরাই পাড়
৬) নিম্ন পর্ণাভভা প্লাবিতভূমি
৭) সক্রিয় ব্রহ্মপুত্র–যমুনা প্লাবিতভূমি
৮) তরুণ ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবিতভূমি
৯) পুরনো ব্রহ্মপুত্র প্লাবিতভূমি
১০) সক্রিয় গঙ্গা প্লাবিতভূমি
১১) উচ্চ গঙ্গা নদী প্লাবিতভূমি
১২) নিম্ন উচ্চ গঙ্গা নদী প্লাবিতভূমি
১৩) নিম্ন গঙ্গা নদী প্লাবিতভূমি
১৪) গোপালগঞ্জ–খুলনা বিল অঞ্চল
১৫) আড়িয়াল বিল
১৬) মধ্য–মেঘনা নদী প্লাবিতভূমি
১৭) নিম্ন–মেঘনা নদী প্লাবিতভূমি
১৮) নব্য মেঘনা মোহনা প্লাবিতভূমি
১৯) পুরনো মেঘনা মোহনা প্লাবিতভূমি
২০) পূর্ব সুরমা–কুশিয়ারা প্লাবিতভূমি
২১) সিলেট অববাহিকা
২২) উত্তর ও পূর্ব উপভূমি সমভূমি
২৩) চট্টগ্রাম উপকূলীয় সমভূমি
২৪) মার্টিন’স প্রবাল দ্বীপ
২৫) সমভূমি বারিন্দ ট্র্যাক্ট
২৬) উচ্চ বারিন্দ ট্র্যাক্ট
২৭) উত্তর পূর্ব বারিন্দ ট্র্যাক্ট
২৮) মধুপুর ট্র্যাক্ট
২৯) উত্তর ও পূর্ব পাহাড়শ্রেণী।
৩০) আখাউড়া সোপানভূমি।

তথ্যসূত্র - BAMIS ওয়েবসাইট। (লিংক)
৮৭.
মশুরের কোন জাতটি জিংক সংযুক্ত?
  1. বারি মশুর ৪
  2. বারি মশুর ৬
  3. বারি মশুর ৮
  4. বারি মশুর ৫
সঠিক উত্তর:
বারি মশুর ৮
উত্তর
সঠিক উত্তর:
বারি মশুর ৮
ব্যাখ্যা
⇒ বাংলাদেশে মসুর সবচেয়ে জনপ্রিয় ডাল ফসল।
মসুরের আধুনিক জাত সমুহ:

• বারি মসুর-১ : গাছের আকৃতি মধ্যম এবং উপরিভাগ লতানো হয় না ও ডগা বেশ সতেজ। গাছের পাতা গাঢ় সবুজ। কান্ড হালকা সবুজ। ফুলের রং সাদা। আমিষের পরিমাণ ২৬-২৮%। এ জাতের জীবনকাল ১০৫-১১০ দিন।

• বারি মসুর-২: গাছের আকার মধ্যম ও গাছের উপরিভাগ সামান্য লতানো হয়। পাতায় সরু আকর্ষী থাকে। গাছের পাতা গাঢ় সবুজ। কান্ড হালকা সবুজ ও ফুল সাদা। আমিষের পরিমাণ ২৭-২৯%। জাতটির জীবনকাল ১০৫-১১০ দিন।

• বারি মসুর-৩: বারিমসুর-৩ জাতটি একটি সংকর জাত। কান্ডে পিগমেন্টেশন বিদ্যমান। পাতার রং সবুজ। বীজের রং ধূসর এবং বীজে ছোট ছোট কালচে দাগ আছে। বীজের আকার স্থানীয় জাত অপেক্ষা বড়। আমিষের পরিমাণ ২৪-২৬%। জীবনকাল ১০০-১০৫ দিন।

• বারি মসুর-৪: গাছের রং হালকা সবুজ। পত্রফলক আকারে বড় এবং পাতার শীর্ষে আকর্ষী আছে। ফুলের রং বেগুনি। বীজের আকার স্থানীয় জাত হতে বড় ও চেপ্টা ধরনের। বীজের রং লালচে বাদামি। এ জাতটি মরিচা ও স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ সহনশীল। আমিষের পরিমাণ ২৪-২৬%।

• বারি মসুর-৫: পাতা ও গাছের রং সবুজ, পাতার অগ্রভাগে ছোট আকারের টেন্ড্রিল থাকে। গাছের ধরন ঝোপালো, গাছের উচ্চতা ৩৮ সেমি এবং ফুলের রং হালকা বেগুনী, বীজ স্থানীয় জাত হতে বড় ও চেপ্টা ধরনের। বীজের রং লালচে বাদামী পরিপক্কতার সময় ১১০-১১৫ দিন। এ জাতটি মরিচা ও স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ সহনশীল।

• বারি মসুর-৬: পাতার রং গাঢ় সবুজ,পাতার অগ্রভাগে টেন্ড্রিল থাকে না। গাছের ধরন ঝোপালো,উচ্চতা ৩৫-৪০ সেমি। ফুলের রং বেগুনী, বীজ আকারে স্থানীয় জাত হতে অনেক বড় ও চেপ্টা ধরনের। এ জাতটি মরিচা ও স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ সহনশীল।

• বারি মসুর-৭: জাতটি বাংলাদেশের সকল এলাকায় চাষাবাদের উপযোগী।সব ধরনের মাটিতেই জাতটি চাষ করা যেতে পারে। জীবনকাল ১১০-১১৫দিন।

• বারি মসুর-৮: এ জাতটির পাতা ও কা- হালকা সবুজ এবং পাতায় হালকা ট্রেন্ড্রিলযুক্ত। গাছ ঝোপালো আকৃতির এবং ফুলের রং বেগুনী।গাছের গোড়ায় খয়েরী পিগমেন্ট বিদ্যমান। বীজ গোলাকার, ধূসর ও হালকা কালো ফোটা যুক্ত। ষ্টেমফাইলিয়াম ব্লাইট (পাতা ঝলসানো) রোগ সহনশীল। আমিষের পরিমাণ ২৪.০ - ২৪.৯ %। জিংক এর পরিমাণ ৬০ পিপিএম। আয়রন এর পরিমাণ ৮০ পিপিএম।

• বারি মসুর-৯: এ জাতটি বিশেষভাবে স্বল্পকালীন এবং উচ্চ মাত্রায় জিংক ও আয়রন সমৃদ্ধ। জাতটি রবি মৌসুমে ডাল ফসল হিসেবে দেশের সর্বত্র চাষাবাদের জন্য বিশেষভাবে উপযোগী। পাতা ও কা- হালকা সবুজ রংয়ের, ফুল নীলাভ সাদা, বীজ হালকা ধুসর বর্ণের এবং জীবনকাল ৮৫-৯০ দিন। এ জাতটি পাতা ঝলসানো রোগ সহনশীল।

তথ্যসূত্র - কৃষি বাতায়ন ওয়েবসাইট।
৮৮.
'নিষ্প্রভ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
  1. নি+প্রভ
  2. নিচ+প্রভ
  3. নিঃ+প্রভ
  4. নিষ্পভ+অ
সঠিক উত্তর:
নিঃ+প্রভ
উত্তর
সঠিক উত্তর:
নিঃ+প্রভ
ব্যাখ্যা
বিসর্গ সন্ধির নিয়ম:
- বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ-ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ (ঃ) স্থানে ষ্‌ হয়। এবং বিসর্গযুক্ত অ-ধ্বনি বা আ-ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ (ঃ) স্থানে স-ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।

যেমন:
- নিঃ + পত্তি = নিষ্পত্তি,
- নিঃ + পন্ন = নিষ্পন্ন,
- নিঃ + প্রভ = নিষ্প্রভ,
- নিঃ + ফল নিষ্ফল,
- দুঃ + কৃতি = দুষ্কৃতি,
- চতুঃ + কোণ = চতুষ্কোণ,
- চতুঃ + পদ = চতুষ্পদ,
- ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র,
- তিরঃ + কার = তিরস্কার ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯.
"উদ্যোক্তা" শব্দের ইংরেজী কোনটি?
  1. Entropreneur
  2. Enterprise
  3. Entrepreneur
  4. Enterpreneur
সঠিক উত্তর:
Entrepreneur
উত্তর
সঠিক উত্তর:
Entrepreneur
ব্যাখ্যা
• "উদ্যোক্তা" শব্দের সঠিক ইংরেজি হলো গ) Entrepreneur.
এই শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি ব্যবসায়িক ঝুঁকি নিয়ে নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করেন।

• অপশন আলোচনা:
ক) Entropreneur - ভুল বানান।
খ) Enterprise - এর অর্থ উদ্যোগ/প্রতিষ্ঠান, উদ্যোক্তা নয়।
ঘ) Enterpreneur - ভুল বানান।

• Example Sentence:
- She is a successful entrepreneur who started her own tech company.
- Being an entrepreneur requires risk-taking and a lot of hard work.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৯০.
They are in _____ prison for theft.
  1. no article
  2. an
  3. a
  4. the
সঠিক উত্তর:
no article
উত্তর
সঠিক উত্তর:
no article
ব্যাখ্যা
• Complete Sentence: They are in prison for theft.

• Article এর নিয়ম অনুসারে,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
- যেমন:
- I go to school.
- He went to market.

• একই ভাবে,
- Rahim went to the prison to see karim.
- কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।

• আবার, বলা যায় - Rahim is in prison for a murder.
• এখানে, murder শব্দটি Consonent এর উচ্চারণ দিয়ে শুরু হওয়ায় এর পূর্বে Article (a) বসবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৯১.
'Chon Buri' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. চীন
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
'Chon Buri':
- চোন বুরি, দক্ষিণ-মধ্য থাইল্যান্ডের শহর।
- স্থানীয়ভাবে এটি ব্যাং প্লা সোই নামে পরিচিত।
- এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং একটি আবহাওয়া কেন্দ্র রয়েছে।

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৯২.
Timor-Leste কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে?
  1. সিঙ্গাপুর
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
⇒ Timor-Leste ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে।

পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর হল পূর্ব লেসার সুন্দা দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- ১৫২০ সালে সর্বপ্রথম পর্তুগীজরা এই দ্বীপ বসতি স্থাপন করে।
- ১৬১৩ সালে ডাচরা দ্বীপের পশ্চিমাংশ দখল করে।
- এই দুই উপনিবেশিক শক্তি দ্বীপের দখল বা নিজেদের আধিপত্যের জন্য বিবাদে জড়ায়। ১৮১২-১৫ সাল পর্যন্ত দ্বীপটি ব্রিটিশরা শাসন করে।
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল।
- ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৯৩.
কোন রোগনাশকের কার্যকরী উপাদান পারদ?
  1. বেনলেট
  2. এগ্রোসান
  3. ক্যাপটান
  4. হিনোসান
সঠিক উত্তর:
এগ্রোসান
উত্তর
সঠিক উত্তর:
এগ্রোসান
ব্যাখ্যা
- এগ্রোসান (Agrosan) একটি প্রাচীন ছত্রাকনাশক, এর প্রধান কার্যকরী উপাদান ছিল পারদ (Mercury) ভিত্তিক যৌগ।
- এটি এক সময় মূলত বীজ শোধনের কাজে ব্যবহার করা হতো এবং কৃষিক্ষেতে ছত্রাক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
- তবে পারদ একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু, যা মানুষের স্নায়ুতন্ত্র ও কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং পরিবেশের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
- পারদযুক্ত কীটনাশক ব্যবহারের ফলে জলজ প্রাণীর মৃত্যু, মাটি ও পানির দূষণ এবং মীনামাটা রোগের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
- এসব ক্ষতির কথা বিবেচনা করে আজ অনেক দেশেই এগ্রোসানসহ পারদ-ভিত্তিক ছত্রাকনাশকের ব্যবহার নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত।

অন্যদিকে,
- বেনলেট (Benlate)-এর উপাদান Benomyl, ক্যাপটান (Captan)-এর উপাদান Captan, এবং হিনোসান (Hinosan)-এর উপাদান Edifenphos.
- এই তিনটি রোগনাশকের কোনোটি পারদ-ভিত্তিক নয়।
- তাই স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দৃষ্টিকোণ থেকে, উল্লেখিত চারটির মধ্যে শুধুমাত্র এগ্রোসানই পারদযুক্ত ছত্রাকনাশক হিসেবে চিহ্নিত।
৯৪.
মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
  1. ক্রোনোমিটার
  2. ওডোমিটার
  3. ট্যাকোমিটার
  4. ক্রেসকোগ্রাফ
সঠিক উত্তর:
ওডোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ওডোমিটার
ব্যাখ্যা
⇒ মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র মূলত স্পিডোমিটার।
⇒ মোটরযানের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ওডোমিটার ব্যবহার করা হয়।

বি.দ্র: অপশনে সঠিক উত্তর না থাকায় কাছাকাছি উত্তর হিসেবে 'ওডোমিটার' নেয়া হয়েছে।


পরিমাপক যন্ত্র:
- উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র ক্রেসকোগ্রাফ।
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৯৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
  2. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
  3. সূর্য পূর্বদিকে উদয় হয়
  4. সূর্য পূর্বদিকে উদিত হয়
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: সূর্য পূর্বদিকে উদিত হয়।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ বাক্য: আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

অশুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
শুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৯৬.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ-
  1. পদ্মগোখরা
  2. পদ্মপুরাণ
  3. পদ্মাবতী
  4. পদ্মরাগ
সঠিক উত্তর:
পদ্মগোখরা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মগোখরা
ব্যাখ্যা
'পদ্মগোখরা':
- কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
- 'পদ্মগোখরা' গল্পটি 'শিউলিমালা' গল্পগ্রন্থের অন্তর্গত।
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

অন্যদিকে,
- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণ নামেও পরিচিত।
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- 'পদ্মরাগ' রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯৭.
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।" চরণ দুটির রচিয়তা-
  1. রামনারায়ণ তর্করত্ন
  2. মদনমোহন তর্কালঙ্কার
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. কৃষ্ণচন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা
•  'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।'- বিখ্যাত পঙ্‌ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত। 

মদনমোহন তর্কালঙ্কার:
- মদনমোহন তর্কালঙ্কার কবি, সমাজসেবক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি 'চট্টোপাধ্যায়' হলেও প্রাপ্ত উপাধি 'তর্কালঙ্কার' হিসেবেই তিনি সুপরিচিত।
- মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় 'সংস্কৃত-যন্ত্র' (১৮৪৭) নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়।
- কবি-প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে তিনি 'কাব্যরত্নাকর' এবং পাণ্ডিত্যের জন্য 'তর্কালঙ্কার' উপাধি লাভ করেন।
- ১৮৫৮ সালের ৯ মার্চ কলেরা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: আমার পণ- কবিতা এবং বাংলাপিডিয়া।
৯৮.
"AWD" এর পূর্ণরূপ কি?
  1. Alternative Weather Design
  2. Alternate Wetting and Drying
  3. Awareness on Wetting and Drying
  4. Alternative Wetting and Drying
সঠিক উত্তর:
Alternate Wetting and Drying
উত্তর
সঠিক উত্তর:
Alternate Wetting and Drying
ব্যাখ্যা
AWD:
- ধান উৎপাদনে সেচের পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD).
- 'AWD' এর পূর্ণরূপ Alternate Wetting and Drying.
- ধান উৎপাদনে পানি বা সেচ প্রদান আবশ্যক।
- সেচের পানির আধিক্যে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রোগ পোকার আক্রমণ বেড়ে যেতে পারে।
- জলাবদ্ধ জমিতে বাদামি গাছ ফড়িং, চুঙ্গি পোকার আক্রমণ বৃদ্ধি পায়।
- জমিতে পানি আটকে থাকলে ধান গাছে কুশি উৎপাদন ব্যাহত হয়।
- সবকিছু বিবেচনায় নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধিতে এডব্লিউডি খুবই লাগসই পানিসাশ্রয়ী একটি প্রযুক্তি।
- 'AWD' প্রযুক্তি হলো জমিকে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানোর মাধ্যমে ধানক্ষেতে প্রয়োজনমত নিয়ন্ত্রিত সেচ দেয়া।
- এ পদ্ধতিতে সেচ দিলে ধানক্ষেতে ২৮% পানি সাশ্রয় করা সম্ভব।
- সেচের পানি সাশ্রয়ী পাইপ পদ্ধতি ধানক্ষেতে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিক  বা বাঁশের পাইপ বসিয়ে মাটির ভেতরের পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজনমতো সেচ দেয়াই হলো এ পদ্ধতির বৈশিষ্ট্য।

তথ্যসূত্র - কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
৯৯.
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখানকারী একমাত্র ব্যক্তি কে?
  1. লি ডাক থো
  2. সল বে লো
  3. স্যার সামুয়েলসন
  4. হরগোবিন্দ খোরানা
সঠিক উত্তর:
লি ডাক থো
উত্তর
সঠিক উত্তর:
লি ডাক থো
ব্যাখ্যা
⇒ শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখানকারী একমাত্র ব্যক্তি লি ডাক থো।

লি ডাক থো:
- তিনি ১৯১১ সালের ১৪ অক্টোবর ভিয়েতনামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ভিয়েতনামের রাজনীতিবিদ।
- ১৯৭৩ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু থো তা প্রত্যাখ্যান করেছিলেন।
- লি ডাক থো ছিলেন ১৯৩০ সালে ইন্দোচাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
- তিনি ১৯৯০ সালের ১৩ অক্টোবর ভিয়েতনামে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
১০০.
VPN এর পূর্ণরূপ-
  1. Virtual Personal Network
  2. Virtual Public Network
  3. Voice Protocol Network
  4. Virtual Private Network
সঠিক উত্তর:
Virtual Private Network
উত্তর
সঠিক উত্তর:
Virtual Private Network
ব্যাখ্যা
VPN:
- VPN-এর পূর্ণরূপ Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN.
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না।

তথ্যসূত্র - টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।