পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩০] সাধারণ জ্ঞান পরীক্ষা - ৭ টপিক: ১. আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন ইত্যাদি, ২. গুরুত্বপূর্ণ চুক্তি, সনদ ও সম্মেলন, ৩. মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশের সাধারণ তথ্য (রাজধানী, মুদ্রা ইত্যাদি), ৪. গুরুত্বপূর্ণ দেশ ও বাংলাদেশের সাথে সম্পর্ক, ৫. জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়সমূহ। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
লীগ অব নেশনস বিলুপ্ত করা হয় কখন?
  1. প্রথম বিশ্বযুদ্ধের পরে
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
ব্যাখ্যা
লীগ অব নেশনস: 
- জাতিসংঘের পূর্বসূরী আন্তর্জাতিক সংস্থা। 
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশ্বসংস্থা ‘লীগ অব ন্যাশন্‌স’ গঠিত হয়েছিল।
- ১৯১৮ সালে উড্রো উইলসন ১৪ দফা পেশ করেন।
- ১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ গঠন করা হয়।
- লীগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে 10 জানুয়ারী 1920 তারিখে অস্তিত্ব লাভ করে। 
- মোট ৬৩টি রাষ্ট্র লীগ অফ নেশনস-এর সদস্য হয়েছিল (একই সময়ে সর্বাধিক ৬০টি) । 
- মার্কিন যুক্তরাষ্ট্র কখনই সংগঠনে যোগ দেয়নি এবং বিশ্বের একটি বড় অংশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।
- এর চারটি স্থায়ী সদস্য: ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৬ সালে লীগ অব নেশনস বিলুপ্ত করা হয়

উৎস: UN Geneva website.
.
বেলজিয়ামের রাজধানীর নাম কী?
  1. লুক্সেমবার্গ
  2. লিচেনস্টাইন
  3. ব্রাসিলিয়া
  4. ব্রাসেলস
ব্যাখ্যা
বেলজিয়াম:
- বেলজিয়াম উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ।
- রাজধানী: ব্রাসেলস।
- বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়।

অন্যদিকে, 
- লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ।
- লিচেনস্টাইন মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
- ব্রাসিলিয়া দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিলের রাজধানী। 

উৎস: Britannica website.
.
নিচের কোন সংগঠনটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. CIRDAP
  2. SAARC
  3. BBIN
  4. ASEAN
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- ৬ জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস।
- ৬ জুলাই ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য দেশ ১৫টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ৬টি) ।
- সদর দপ্তর বাংলাদেশের ঢাকার চামেলী হাউজ।

অন্যান্য-
- SAARC এর সদর দপ্তর নেপালে অবস্থিত।
- ASEAN এর সদর দপ্তর ইন্দোনেশিয়ায় অবস্থিত।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
.
চীনের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. ইউয়ান
  3. রেনমিনবি
  4. খ ও গ উভয়ই
ব্যাখ্যা
চীন (People's Republic of China)
- রাজধানী: বেইজিং।
- অবস্থান: পূর্ব এশিয়া।
- সরকার ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
- জনসংখ্যা: ১.৪ বিলিয়নেরও বেশি।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
- বিশ্বের সর্ববৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য শক্তির (যেমন: সৌর ও বায়ু শক্তি) উন্নয়নে নেতৃস্থানীয়।
- চীনের মুদ্রাকে চীনা ইউয়ান (CNY) বা রেনমিনবি (RMB) হিসাবে উল্লেখ করা হয়।


- জাপানের মুদ্রার নাম ইয়েন।

উৎস: i) Merriam-webster dictionary.
ii) investopedia.
.
জাপানের রাজধানীর নাম কী?
  1. নিপ্পন
  2. কিয়োটো
  3. টোকিও
  4. সিউল
ব্যাখ্যা
জাপান:
- জাপান একটি দ্বীপরাষ্ট্র। 
- এর প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও অন্যান্য ছোট দ্বীপসমূহ।
- জাপানের রাজধানী টোকিও হনসু দ্বীপের ‘টোকিও বে’ তে অবস্থিত
- টোকিও পৃথিবীর সবচেয়ে বড় মেগাসিটি।
- নিপ্পন জাপানের পুরাতন নাম।
- কিয়োটো পূর্বে জাপানের রাজধানী ছিলো।
- জাপানের আইনসভা ডায়েট।
- জাপানের মুদ্রা ইয়েন।
- জাপানের সংবিধান ‘শান্তি সংবিধান’ হিসেবে পরিচিত।

অন্যদিকে-
- সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী।

উৎস: Britannica.
.
'শাত-ইল আরব' কে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ওমান-সৌদি আরব
  2. ওমান-ইরান
  3. মিশর-সৌদি আরব
  4. ইরাক-ইরান
ব্যাখ্যা
শাত-ইল আরব:
- শাত-ইল আরব হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- শাত-ইল আরব দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- শাত-ইল আরব কে কেন্দ্র করে ইরান-ইরাক এর মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
- শাত-ইল আরব কে কেন্দ্র করে ইরান-ইরাক যুদ্ধ হয়।

উৎস: Britannica.
.
OIC এর সদর দপ্তর কোথায়?
  1. সৌদি আরবের রিয়াদে
  2. সৌদি আরবের জেদ্দায়
  3. মিশরের কায়রো
  4. ইরানের তেহরান
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? [নভেম্বর, ২০২৪]
  1. ৫১টি
  2. ৫৩টি
  3. ৫৫টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নাম গ্রহণ করে।
- সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা
- বর্তমান চেয়ারপারসন Mohammad Ould Ghazouani

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জাতিসংঘে কবে গৃহীত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
ব্যাখ্যা
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights):
- ১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- এতে ৩০টি অনুচ্ছেদ আছে।
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UN website.
১০.
ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী?
  1. আয়রন ডোম
  2. ডেভিড’স স্লিং
  3. অ্যারো
  4. সবগুলো
ব্যাখ্যা
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা:
- ইসরায়েলের তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
- এর মধ্যে আয়রন ডোম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে।
- ডেভিড’স স্লিং ঠেকায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- অ্যারো ব্যবস্থা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি করা হয়েছে।
- ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকিয়েছে ইসরায়েল—একটি এপ্রিল মাসে ও অন্যটি অক্টোবরে। – সর্বশেষ হামলায় ইরান ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টার্মিনাল হাই অ্যাল্টিচুড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর মাধ্যমে সহায়তা করতে পারে।

উৎস: i) ডেইলি ইনকিলাব।
ii)প্রথম আলো।
১১.
BRICS কী ধরনের জোট?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. সামরিক
  4. সাংস্কৃতিক
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য ১০টি।
-.২০২৩ সালে ১৫তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ২০২৪ সালে ১৬তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে কাজান, রাশিয়া।

উৎস: ব্রিকস ওয়েবসাইট।
১২.
সর্বশেষ ২০২৪ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. রোম
  4. বেইজিং
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক প্রতিযোগিতা।
- দুই শতাধিক দেশ অংশগ্রহণ করে থাকে।
- প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।
- ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে (৪০টি করে) ।

উৎস: i) Olympics Website.
ii) Britannica.
১৩.
ডম্বুর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
  1. মেঘালয়
  2. আসাম
  3. ত্রিপুরা
  4. মণিপুর
ব্যাখ্যা
ডম্বুর বাঁধ:
- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত।
- গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

টিপাইমুখ বাঁধ:
- টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।
- টিপাইমুখ বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল।
- উচ্চতা ১৬২.৮ মিটার।

উৎস: i) BBC বাংলা নিউজ।
ii) বাংলাপিডিয়া।
১৪.
৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইন্দোনেশিয়া
  2. লাওস
  3. ভিয়েতনাম
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়।

উৎস: ASEAN Website.
১৫.
Global Peace Index-2024 অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
Global Peace Index:
- ২০২৪ সালে শীর্ষ দেশ আইসল্যান্ড
- বাংলাদেশের অবস্থান ৯৩তম।
- প্রকাশ করে: Institute for Economics & Peace.

শান্তিপূর্ণ দেশ নির্ধারণের মূল বিষয়গুলো:
- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
- চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত 
- সামরিকীকরণ 

উৎস: Institute for Economics & Peace ওয়েবসাইট।
১৬.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোন চুক্তি অনুসারে গঠিত হয়?
  1. রোম চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. জেনেভা কনভেনশন
  4. ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত:
- ১৯৯৮ সালে ইতালিতে রোম চুক্তি অনুসারে প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘভুক্ত সংস্থা নয়।
- সদরদপ্তর নেদারল্যান্ডের হেগ এ।
- মোট মামলার সংখ্যা ৩২টি।

উৎস: Britannica.
১৭.
শেনজেন চুক্তি কী বিষয়ক?
  1. মুক্তবাজার
  2. একক মুদ্রার প্রচলন
  3. অবাধ চলাচল
  4. অবাধ বাণিজ্য
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
- চুক্তি স্বাক্ষর: ১৪ জুন, ১৯৮৫ সাল।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর।
- অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
- মোট সদস্য: ২৭ টি দেশ।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৩টি দেশ এবং আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড।

উৎস: EUR-Lex Website.